1
00:00:00,231 --> 00:00:50,231
সাবটাইটেল পরিবেশনায়
:.:.: THE GHOST SQUAD :.:.:
2
00:08:01,231 --> 00:08:03,190
ও আসছে! কাওরু উঠে গেছে।
3
00:08:03,191 --> 00:08:04,234
আচ্ছা।
4
00:08:21,751 --> 00:08:22,877
আজকেও যাচ্ছিস?
5
00:08:23,211 --> 00:08:24,211
হুম।
6
00:08:24,504 --> 00:08:27,340
রোজই তো যাস!
কেউ আসে?
7
00:08:27,757 --> 00:08:29,342
আসলে...
8
00:08:30,510 --> 00:08:32,012
তাহলে, গিয়ে কী লাভ?
9
00:08:32,387 --> 00:08:34,139
ব্যাপার নয়।
10
00:08:36,433 --> 00:08:39,060
তো, আজ যেহেতু কাজ নেই কোনো,
11
00:08:39,936 --> 00:08:41,937
আমরাই নাহয় যাই।
12
00:08:41,938 --> 00:08:43,690
এমনটা করলে,
খুব খারাপ হয়ে যাবে।
13
00:08:44,399 --> 00:08:45,400
বেশ।
14
00:08:49,571 --> 00:08:51,530
সূর্যোদয়ের সময় দেখে নিয়েছিস?
15
00:08:51,531 --> 00:08:52,449
হুম।
16
00:08:52,450 --> 00:08:54,450
শুধু "হুম" বললে চলবে না।
17
00:08:54,451 --> 00:08:55,702
ভোর ৪টে ৪০-এ উঠবে।
18
00:08:56,036 --> 00:08:58,454
তাহলে, ৪-টের মধ্যে বাড়ি চলে আসবি।
19
00:08:58,455 --> 00:08:59,539
হুম, জানি।
20
00:08:59,831 --> 00:09:02,332
কাছে-পিঠেই থাকবি, কেমন?
21
00:09:02,333 --> 00:09:03,585
আচ্ছা।
22
00:09:06,671 --> 00:09:08,339
তো, খাওয়া যাক।
23
00:09:09,299 --> 00:09:10,425
খাবারের জন্য ধন্যবাদ।
24
00:10:45,186 --> 00:10:48,439
দেখুন তো, মেয়েটা নিশ্চিত নাবালিকা।
25
00:10:50,942 --> 00:10:53,694
অনেক রাত হয়ে গেছে।
আমরা গিয়ে একটু দেখে আসি।
26
00:10:53,695 --> 00:10:57,282
না, ছাড়ো। ওর বাবা-মা
বিষয়টা বুঝিয়ে বলেছে।
27
00:10:57,574 --> 00:10:59,033
কী বলেছে?
28
00:10:59,200 --> 00:11:02,203
তাদের মুখে শুনেছি এটাকে "XP" বলে।
[XP - Xeroderma Pigmentosum।
একপ্রকার ত্বকের রোগ]
29
00:11:02,662 --> 00:11:07,542
এটা বংশানুগত রোগ, এই রোগে আক্রান্তরা
রোদের সংস্পর্শে এলে মারা যেতে পারে।
30
00:11:08,585 --> 00:11:09,585
কী?
31
00:11:10,461 --> 00:11:13,715
মানে, ও শুধুমাত্র রাত্রিবেলাতেই
বাইরে বের হতে পারে।
32
00:12:27,288 --> 00:12:33,044
♪ কার জন্য বেঁচে আছি আমি? ♪
33
00:12:33,670 --> 00:12:41,670
♪ কখনো-কখনো পার হয় যখন
করি এই তমসাবৃত সময় ♪
34
00:12:41,803 --> 00:12:46,640
♪ শুধুমাত্র ♪
35
00:12:46,641 --> 00:12:53,690
♪ দুর্বলতা ও বেদনাই হয় আমার সঙ্গী ♪
36
00:12:54,399 --> 00:12:58,944
♪ হোক গতকালটা হতাশাজনক ♪
37
00:12:58,945 --> 00:13:02,448
♪ এবং স্বপ্নটাও হোক শুধু আজকের জন্যই ♪
38
00:13:03,199 --> 00:13:07,703
♪ সবসময় তো হয় না এটা অর্জন ♪
39
00:13:07,704 --> 00:13:12,082
♪ রাতের আকাশের তারাগুলো
মিটমিট করার মানে কি ♪
40
00:13:12,083 --> 00:13:15,419
♪ সেগুলো অদৃশ্য হয়ে যায়? ♪
41
00:13:15,420 --> 00:13:19,840
♪ নাকি পাড়ি জমায় আগামীতে? ♪
42
00:13:19,841 --> 00:13:24,345
♪ আগামীতে বলা তো যায় না ♪
43
00:13:25,972 --> 00:13:29,100
♪ এটাই হলো সুখময় মূহুর্ত ♪
44
00:13:39,861 --> 00:13:45,825
♪ কার জন্য বেঁচে আছি আমি? ♪
45
00:13:53,374 --> 00:14:01,374
🌓 মধ্যরাতের সুয্যি 🌞
46
00:17:24,377 --> 00:17:25,378
আমি চললাম।
47
00:17:29,924 --> 00:17:31,634
- হেই!
- তুমি এখানে?
48
00:17:31,926 --> 00:17:33,177
আবার স্কুল থেকে পালিয়ে এসেছো?
49
00:17:34,262 --> 00:17:35,930
আচ্ছা। কাওরু কোথায়?
50
00:17:36,430 --> 00:17:40,685
ঘুমাচ্ছে। তুলো না, রেগে যাবে।
51
00:17:41,143 --> 00:17:42,687
আমি তুললে কিছু বলবে না।
52
00:17:43,688 --> 00:17:44,897
আচ্ছা, উপরে যাও।
53
00:17:54,574 --> 00:17:56,701
নতুন আরেকটা বানিয়েছেন?
54
00:17:57,410 --> 00:17:59,453
হ্যাঁ, আগেরটা সাইজে ছোট হয়ে গেছে।
55
00:18:01,581 --> 00:18:05,709
কাওরু সম্ভবত এটা পরবেই না।
56
00:18:05,710 --> 00:18:07,712
জানি, কিন্তু...
57
00:18:09,297 --> 00:18:12,090
মিসাকি, বলতে বিশ্রী লাগছে, তবে...
58
00:18:12,091 --> 00:18:14,802
ফ্রিজ থেকে খাবার নেবে না।
59
00:18:16,095 --> 00:18:17,471
আচ্ছা!
60
00:18:37,867 --> 00:18:40,828
অদ্ভুত বিষয় হলো ও
একটুও শিখে ওঠেনি।
61
00:18:41,120 --> 00:18:44,957
তবে এটা ভালো দিক যে,
ও চেষ্টায় কোনো কমতি রাখছে না।
62
00:18:53,633 --> 00:18:57,261
এই, সূর্য'কে অনেক বেশি
ঊর্ধ্বস্থ লাগছে না?
63
00:18:59,764 --> 00:19:02,849
না! এর মধ্যেই ১০টা বেজে গেছে!
64
00:19:02,850 --> 00:19:04,018
হতেই পারে না!
65
00:19:05,227 --> 00:19:08,648
কোজি, উঠে আয়! আমাদের
আবারো দেরি হয়ে গেছে!
66
00:19:09,523 --> 00:19:10,733
কী?
67
00:19:23,913 --> 00:19:26,540
ধন্যবাদ। এক্ষুনি আনছি।
68
00:19:27,917 --> 00:19:30,878
সীফুড স্যালাড আর
পিৎজা মার্গারিটা দাও।
69
00:19:51,565 --> 00:19:52,692
কী দেখছিস?
70
00:19:54,193 --> 00:19:55,403
ওহ, কিছু না।
71
00:20:05,079 --> 00:20:07,957
ভয় পাচ্ছিস নাকি, কাওরু?
72
00:20:09,959 --> 00:20:16,799
Don't look so gloomy
73
00:20:17,800 --> 00:20:22,345
You see the smiling face
74
00:20:22,346 --> 00:20:25,599
Making everyone happy?
75
00:20:26,308 --> 00:20:30,937
Even if you can't smile
Yeah yeah
76
00:20:30,938 --> 00:20:35,233
Tomorrow's thoughts within
77
00:20:35,234 --> 00:20:42,615
Laughing through the tears
78
00:20:42,616 --> 00:20:46,871
Tomorrow never knows
79
00:20:48,748 --> 00:20:51,459
It's happy line.
80
00:21:30,915 --> 00:21:31,916
ওকে চিনিস?
81
00:21:36,170 --> 00:21:37,922
কই চললি?
82
00:22:46,866 --> 00:22:48,993
বাবা গো!
83
00:22:53,205 --> 00:22:54,248
আমি আমানে কাওরু।
84
00:22:54,874 --> 00:22:55,624
কী?
85
00:22:55,625 --> 00:22:56,958
আমার নাম আমানে কাওরু।
86
00:22:56,959 --> 00:22:57,626
অ্যাঁ?
87
00:22:57,627 --> 00:22:59,127
আমার নাম আমানে কাওরু।
88
00:22:59,128 --> 00:22:59,879
তো?
89
00:22:59,880 --> 00:23:02,256
আমার বয়স ১৬ বছর।
আমি বাবা-মা'র সাথে থাকি।
90
00:23:02,464 --> 00:23:05,217
আমি গান ভালোবাসি।
স্বভাবে বদমেজাজি।
91
00:23:05,509 --> 00:23:06,635
কোনো বয়ফ্রেন্ড নেই।
92
00:23:07,344 --> 00:23:08,344
অ্যাঁ?
93
00:23:08,470 --> 00:23:12,516
তোমার ওপর বহুদিন ধরে নজর রাখছি।
আমার কোনো বয়ফ্রেন্ড নেই।
94
00:23:16,645 --> 00:23:19,273
ওহ, আচ্ছা, বুঝেছি...
95
00:23:19,732 --> 00:23:21,150
একটাও নেই।
96
00:23:21,650 --> 00:23:22,650
দাঁড়াও...
97
00:23:23,027 --> 00:23:26,530
আমার চিতাবাঘ ভালো লাগে।
আর খাবারের মধ্যে কলা খেতে ভালোবাসি।
98
00:23:27,489 --> 00:23:28,781
আমার পছন্দের সঙ্গীতশিল্পী,
অনেকে আছে...
99
00:23:28,782 --> 00:23:29,909
কাওরু!
100
00:23:32,995 --> 00:23:34,038
কিছু মনে করো না!
101
00:23:41,921 --> 00:23:42,922
কী হলো?
102
00:23:43,422 --> 00:23:44,756
কী হয়নি সেটা বল!
103
00:23:44,757 --> 00:23:46,175
আমার ব্যাপারে নাক গলাস না।
104
00:23:46,508 --> 00:23:50,930
নাক গলাবো না? তোকে এইমাত্র
ঝামেলায় পড়া থেকে বাঁচিয়ে আনলাম।
105
00:23:51,555 --> 00:23:52,555
অ্যাঁ?
106
00:23:53,265 --> 00:23:55,266
অ্যাঁ-অ্যাঁ করিস না।
107
00:23:55,267 --> 00:23:58,437
ও তোকে রিজেক্ট করতে চলেছিল।
108
00:24:00,522 --> 00:24:02,524
ওটা কী বলছিলি,
"আমি কলা খেতে ভালোবাসি"?
109
00:24:03,525 --> 00:24:05,319
পুরোই আলতু-ফালতু বকছিলিস।
110
00:24:07,905 --> 00:24:09,198
থাম তো।
111
00:24:11,575 --> 00:24:15,204
প্রাথমিক স্কুলের পর আর কোনো
ছেলের সাথে কথা বলিসনি, তাই না?
112
00:24:16,830 --> 00:24:18,958
ছেলেটা কে রে?
113
00:24:29,969 --> 00:24:32,304
মনে হচ্ছে ও হাই স্কুলে পড়ে।
114
00:24:35,849 --> 00:24:37,726
যদিও, আমি নিশ্চিত নই।
115
00:24:37,935 --> 00:24:39,812
তুই একদমই স্কুলে যাস না।
116
00:24:40,062 --> 00:24:41,689
তা ঠিক!
117
00:24:43,857 --> 00:24:47,236
তো, ওর নামটুকুও কি জানিস?
118
00:24:48,445 --> 00:24:50,239
আমি শুধু এখান থেকে দেখি।
119
00:24:51,991 --> 00:24:53,117
আচ্ছা...
120
00:24:57,955 --> 00:24:59,957
ভাবছি, ও ছেলে হিসেবে কেমন?
121
00:25:05,879 --> 00:25:07,506
হয়তো ভালো সার্ফিং করে!
122
00:25:19,727 --> 00:25:23,397
তোর মায়ের বানানো ঐ
পোষাকটা পরিস না কেন?
123
00:25:24,023 --> 00:25:28,152
অসম্ভব! ঐ পোষাকে
দেখলে ও আমায় ঘৃণা করবে।
124
00:25:33,991 --> 00:25:37,536
আমায় শুধু স্কুলে গিয়ে
খোঁজ নিতে হবে।
125
00:25:38,037 --> 00:25:39,496
- সত্যি?
- হুম।
126
00:26:33,050 --> 00:26:35,427
বসিয়ে রাখার জন্য দুঃখিত।
127
00:26:38,722 --> 00:26:42,726
ওকে না দেখলে তো ওর
অবস্থা বুঝতে পারবো না।
128
00:26:43,227 --> 00:26:46,187
দুঃখিত, ও আসতে চায়নি।
129
00:26:46,188 --> 00:26:47,731
এখনো হাসপাতাল অপছন্দ ওর?
130
00:26:48,357 --> 00:26:50,818
সবচেয়ে বেশি।
131
00:26:52,069 --> 00:26:53,320
এই ব্যাপার?
132
00:26:54,488 --> 00:26:57,198
ওর শরীর কেমন আছে?
133
00:26:57,199 --> 00:27:00,993
দেখে তো বেশ সুস্থই লাগে।
আর পাঁচটা সাধারণ বাচ্চাদের মতোই।
134
00:27:00,994 --> 00:27:03,497
তাই? এটা তো ভালো খবর।
135
00:27:04,081 --> 00:27:07,376
তো, ওর শরীরের
অবস্থা খারাপ হয়নি তো?
136
00:27:07,876 --> 00:27:11,964
খারাপ হয়নি? আপনি এই
বয়সটাতেই সতর্ক করেছিলেন।
137
00:27:13,132 --> 00:27:16,760
ওহ, হ্যাঁ। আপনাকে দুশ্চিন্তায়
ফেলার জন্য দুঃখিত।
138
00:27:20,222 --> 00:27:22,975
যাইহোক, আমি প্রদাহ-রোধক
ওষুধ লিখে দিচ্ছি।
139
00:27:26,353 --> 00:27:28,021
ডক্টর, কোনো...
140
00:27:32,151 --> 00:27:35,237
মাফ করবেন, এখনো
এর কোনো চিকিৎসা নেই।
141
00:27:36,864 --> 00:27:37,990
আচ্ছা।
142
00:27:39,908 --> 00:27:44,162
XP-তে আক্রান্ত রোগীদের...
143
00:27:44,163 --> 00:27:47,249
রোগের ধরন একেকজনের
মধ্যে ভিন্ন-ভিন্ন হয়।
144
00:27:47,749 --> 00:27:51,795
কিন্তু প্রতি ক্ষেত্রে একটা বিষয় মিলে যায়...
145
00:27:52,296 --> 00:27:58,427
সেটা হচ্ছে UV রশ্মির থেকেও...
146
00:27:59,052 --> 00:28:02,931
আশঙ্কার বিষয় হচ্ছে, বয়সের
সাথে-সাথে বর্ধিত স্নায়বিক দুর্বলতা।
147
00:28:31,335 --> 00:28:33,212
ওর নাম ফুজিশিরো কোজি।
148
00:28:33,837 --> 00:28:35,214
ফুজিশিরো কোজি?
149
00:28:39,468 --> 00:28:40,594
ঘরটা বড্ড গরম!
150
00:28:42,971 --> 00:28:44,097
ফুজিশিরো কোজি।
151
00:28:47,351 --> 00:28:48,435
ও কি ঘুমাচ্ছে?
152
00:28:49,811 --> 00:28:52,606
না। বরং ওকে আহাম্মকের মতো লাগছে।
153
00:28:59,488 --> 00:29:01,198
স্কুল তো আমার ধারণার
চেয়েও সুন্দর রে।
154
00:29:02,699 --> 00:29:05,869
ওহ, তুই তো কখনো
হাই স্কুল দেখিসনি।
155
00:29:09,081 --> 00:29:10,374
দেখে বেশ ভালোই মনে হচ্ছে।
156
00:29:11,124 --> 00:29:14,253
কী? ওখানে সম্পূর্ণ সময় নষ্ট হয়।
157
00:29:27,641 --> 00:29:30,852
ওরা তিনজন সাধারণত একসঙ্গেই ঘোরে।
158
00:29:33,897 --> 00:29:36,650
ওর এই বন্ধুটার নাম ওনিশি ইয়ুতা।
159
00:29:37,651 --> 00:29:40,737
আর অপরপাশের বন্ধুটার
নাম কাতো হারূও।
160
00:29:41,154 --> 00:29:42,614
আচ্ছা।
161
00:30:02,551 --> 00:30:03,927
হাত ধুয়েছে?
162
00:30:06,805 --> 00:30:08,181
মনে তো হচ্ছে ধুয়েছে।
163
00:30:17,441 --> 00:30:18,942
অবস্থা দেখ!
164
00:30:27,075 --> 00:30:28,577
তো, এখন তো জেনে গেলি।
165
00:30:30,454 --> 00:30:33,957
সংক্ষেপে, ও একটা আস্ত গাধা।
166
00:33:28,215 --> 00:33:31,384
শুভ সন্ধ্যা।
167
00:33:33,637 --> 00:33:34,638
শুভ সন্ধ্যা।
168
00:33:36,890 --> 00:33:39,726
তুমি সেই মেয়েটা না?
169
00:33:41,019 --> 00:33:42,019
হ্যাঁ।
170
00:33:45,357 --> 00:33:47,025
সেদিনের জন্য দুঃখিত।
171
00:33:47,776 --> 00:33:50,153
ব্যাপার নয়, সেই ব্যাপারে ভুলে যাও।
172
00:33:53,532 --> 00:33:54,908
এখানে কী করছো?
173
00:33:57,410 --> 00:34:00,664
বাড়ি ফিরছি। আমি প্রায়শই
স্টেশনের পাশে গান করি।
174
00:34:04,042 --> 00:34:05,794
তো, তুমি রাস্তায় গান গাও?
175
00:34:07,295 --> 00:34:09,798
বেশ, তা বলতে পারো।
176
00:34:11,424 --> 00:34:12,592
সত্যি?
177
00:34:15,095 --> 00:34:18,348
গানটা বেশ ভালো ছিল।
কী নাম গানটার?
178
00:34:18,598 --> 00:34:20,183
এখনো ঠিক করিনি।
179
00:34:22,978 --> 00:34:24,187
তোমার নিজের লেখা?
180
00:34:26,982 --> 00:34:28,608
বাহ, দারুণ তো!
181
00:34:30,986 --> 00:34:31,986
তাই?
182
00:34:36,074 --> 00:34:37,117
আর তুমি?
183
00:34:38,118 --> 00:34:39,578
সার্ফিংয়ে যাচ্ছো?
184
00:34:44,624 --> 00:34:46,126
সার্ফবোর্ড'টা বেশ সুন্দর।
185
00:34:47,877 --> 00:34:48,877
সত্যি?
186
00:34:53,258 --> 00:34:57,387
আমারো এটাই মনে হয়েছিল।
অনেক দেখেশুনে কিনেছি।
187
00:34:57,971 --> 00:34:59,514
তাই, ভালো একটা পেয়েছি!
188
00:35:02,017 --> 00:35:03,643
যদিও, এটা সেকেন্ড-হ্যান্ড...
189
00:35:06,646 --> 00:35:07,646
ওটা?
190
00:35:08,523 --> 00:35:09,523
হ্যাঁ?
191
00:35:10,734 --> 00:35:11,901
সেকেন্ড হ্যান্ড?
192
00:35:51,941 --> 00:35:53,193
তোমার বাড়ি কি এই কাছেপিঠেই?
193
00:35:56,946 --> 00:35:58,698
পাহাড়ের ঐ বাড়িটায় থাকি।
194
00:35:59,908 --> 00:36:00,950
ওখানে?
195
00:36:01,701 --> 00:36:04,663
ওখান থেকে প্রতিদিনই
যাওয়া-আসা করি!
196
00:36:04,829 --> 00:36:06,456
হুম, জানি।
197
00:36:08,208 --> 00:36:09,417
তুমি জানো?
198
00:36:12,170 --> 00:36:13,922
ওখান থেকেই আমাকে দেখতে?
199
00:36:14,422 --> 00:36:15,422
হ্যাঁ।
200
00:36:18,176 --> 00:36:20,095
বিষয়টা বিব্রতকর...
201
00:36:21,346 --> 00:36:22,847
আমার অদ্ভুত আচরণ
করলে চলবে না।
202
00:36:51,251 --> 00:36:53,128
আমায় এখন বাড়ি ফিরতে হবে।
203
00:36:54,504 --> 00:36:55,505
ওহ, চলে যাবে?
204
00:36:56,506 --> 00:36:57,506
আচ্ছা।
205
00:37:05,849 --> 00:37:07,267
আসছি।
206
00:37:19,028 --> 00:37:20,028
শোনো!
207
00:37:23,491 --> 00:37:26,661
তোমার পরবর্তী পারফর্মেন্স
দেখতে আসার চেষ্টা করবো।
208
00:37:29,914 --> 00:37:32,549
যারা এটা বলে,
তাদের আর পাত্তা পাওয়া যায় না।
209
00:37:36,254 --> 00:37:38,131
কথা দিচ্ছি, গরমের ছুটির
প্রথমদিনেই আসবো!
210
00:38:13,082 --> 00:38:15,960
গরমের ছুটির আগে
এটা তোমাদের শেষ ক্লাস,
211
00:38:16,211 --> 00:38:20,089
তবে বাড়িতে পড়াশোনা চালিয়ে যাবে
নয়তো পেছনে পড়ে যাবে।
212
00:38:20,423 --> 00:38:21,423
বুঝেছো সবাই?
213
00:38:22,675 --> 00:38:24,552
এটাই তোমাদের
ভবিষ্যত নির্ধারণ করবে!
214
00:38:28,932 --> 00:38:32,936
আজকের তারিখে গোল করা কেন?
215
00:38:34,062 --> 00:38:36,940
জানি না, এটা আমি করিনি।
216
00:38:38,483 --> 00:38:39,818
কাওরু করেছে মনে হয়।
217
00:38:41,236 --> 00:38:46,074
আজ থেকে স্কুলে
গরমের ছুটি শুরু হচ্ছে...
218
00:39:01,381 --> 00:39:03,007
মা, আমায় তো ভয় পাইয়ে দিয়েছিলে!
219
00:39:03,758 --> 00:39:07,594
খালি সার্ফিং আর সার্ফিং!
এখন গরমের ছুটিতে সারারাতই বাইরে থাকবি!
220
00:39:07,595 --> 00:39:09,639
ভালোকিছু করতে পারিস না?
221
00:39:10,014 --> 00:39:12,642
বললামই তো, আমি পড়তে যাচ্ছি!
222
00:39:12,892 --> 00:39:15,978
সরো! আমি ইয়ুতা আর হারূও'র
সাথে দেখা করতে যাচ্ছি!
223
00:39:15,979 --> 00:39:17,646
আমাকেও নিয়ে চল।
224
00:39:17,647 --> 00:39:18,982
বিরক্ত করো না তো!
225
00:39:19,357 --> 00:39:21,400
আমি পরে ফোন করে
খোঁজ নেবো কিন্তু।
226
00:39:21,401 --> 00:39:22,861
আমায় ফোন করবে।
227
00:39:26,656 --> 00:39:28,408
কোজি! আমি প্রতি ১০ মিনিট
অন্তর ফোন করবো!
228
00:39:33,496 --> 00:39:35,248
ধন্যবাদ, কামাকুরা!
229
00:39:36,749 --> 00:39:38,877
আসরে যোগ দেয়ার জন্য ধন্যবাদ, বন্ধুগণ!
230
00:39:40,545 --> 00:39:42,422
আমার নাম ডায়নামাইট ইয়ামাযাকি!
231
00:39:44,048 --> 00:39:46,134
এবার আমার দ্বিতীয় গান শুরু করবো!
232
00:39:46,801 --> 00:39:49,762
"My Name's Global Standard"!
233
00:39:55,643 --> 00:39:56,643
এই যে।
234
00:39:59,063 --> 00:40:00,273
কী ওটা?
235
00:40:01,941 --> 00:40:03,568
ও আমার জায়গাটা দখল করেছে।
236
00:40:05,695 --> 00:40:06,946
ওহ, তুমি ওখানে গান করো?
237
00:40:18,833 --> 00:40:20,960
ছেলেটা বড্ড বাজে গায়।
238
00:40:26,299 --> 00:40:27,717
ওর শেষ হওয়ার অপেক্ষা করছো?
239
00:40:29,969 --> 00:40:31,346
আর তো কোনো উপায় নেই।
240
00:40:38,311 --> 00:40:40,480
আজকের জন্য আমি মুখিয়ে ছিলাম।
241
00:40:54,118 --> 00:40:56,871
অন্য কোথাও গাইতে পারবে না?
242
00:40:57,372 --> 00:40:58,372
কী?
243
00:41:05,713 --> 00:41:06,713
নাও।
244
00:41:15,640 --> 00:41:17,141
প্রথমবার বাইক চড়ছি।
245
00:41:17,600 --> 00:41:18,600
সত্যি?
246
00:41:27,986 --> 00:41:29,278
আমি লাগিয়ে দিচ্ছি।
247
00:41:33,408 --> 00:41:34,616
- হয়ে গেছে!
- আউচ।
248
00:41:34,617 --> 00:41:35,617
চলো।
249
00:41:36,619 --> 00:41:37,744
আমরা কোথায় যাচ্ছি?
250
00:41:37,745 --> 00:41:39,914
সুন্দর একটা জায়গায়। উঠে পড়ো!
251
00:41:42,875 --> 00:41:43,875
চলো!
252
00:42:20,705 --> 00:42:23,041
শহরটা আরেকটু ঘোরাবে?
253
00:42:32,467 --> 00:42:39,182
♪ হয়তো একটু বেশিই
ভেবে ফেলেছি আমি, ♪
254
00:42:39,807 --> 00:42:45,229
♪ নিজের রুমে নির্ঘুম চোখে। ♪
255
00:42:49,192 --> 00:42:55,865
♪ এই রাতটা থেকে
পালাতে বেশ করে চাইছি, ♪
256
00:42:56,699 --> 00:43:02,080
♪ জানালার পাশে দীর্ঘশ্বাস ছেড়ে। ♪
257
00:43:03,748 --> 00:43:09,503
♪ এই চাঁদনি রাতটাকে
নিয়ে যাও বহুদূরে, ♪
258
00:43:09,504 --> 00:43:13,632
♪ মেলতে চাই আমার
পাখা ঐ নীল আকাশের তরে। ♪
259
00:43:13,633 --> 00:43:19,013
♪ তো কী করবো আমি? ♪
260
00:43:20,598 --> 00:43:25,393
♪ উড়তে চাই ঠিকভাবে,
আমি উড়তে চাই ঠিকভাবে। ♪
261
00:43:25,394 --> 00:43:29,231
♪ তবে জানি না কীভাবে ওড়ে। ♪
262
00:43:29,232 --> 00:43:33,652
♪ উড়তে চাই ঠিকভাবে,
আমি উড়তে চাই ঠিকভাবে। ♪
263
00:43:33,653 --> 00:43:39,867
♪ কেউ কী আমায়
শেখাবে না কীভাবে? ♪
264
00:43:41,536 --> 00:43:44,288
♪ যদি কেউ শেখাতো! ♪
265
00:43:46,624 --> 00:43:50,294
♪ থাকলে চলবে না
সে সুযোগের অপেক্ষায়, ♪
266
00:43:50,753 --> 00:43:55,298
♪ দেখবো আবারো রাত পেরিয়ে ভোর, ♪
267
00:43:55,299 --> 00:43:59,137
♪ এ নিয়ে কতবার গেলাম? ♪
268
00:43:59,387 --> 00:44:03,933
♪ উড়তে ঐ দিগন্তের শেষ সীমানায়, ♪
269
00:44:04,433 --> 00:44:09,147
♪ আমি যে উড়তে পারি না ♪
270
00:44:09,272 --> 00:44:13,191
♪ জানি না আদৌ পারবো কিনা ♪
271
00:44:13,192 --> 00:44:17,445
♪ উড়তে চাই ঠিকভাবে,
আমি উড়তে চাই ঠিকভাবে। ♪
272
00:44:17,446 --> 00:44:21,449
♪ এখনো লেগে রয়েছে সে পথেই, ♪
273
00:44:21,450 --> 00:44:26,163
♪ উড়তে চাই ঠিকভাবে,
আমি উড়তে চাই ঠিকভাবে। ♪
274
00:44:26,164 --> 00:44:29,791
♪ ওড়ার একমাত্র পথে। ♪
275
00:44:29,792 --> 00:44:34,212
♪ উড়তে চাই ঠিকভাবে,
আমি উড়তে চাই ঠিকভাবে। ♪
276
00:44:34,213 --> 00:44:40,428
♪ উড়াল দিতে চাই নীল আকাশে, ♪
277
00:44:42,096 --> 00:44:44,849
♪ দীগন্তের উদ্দেশ্যে। ♪
278
00:46:19,944 --> 00:46:27,944
♪ অবশেষে আমি সিদ্ধান্ত নিয়েছি
এখনি গিয়ে তোমার সাথে দেখা করার, ♪
279
00:46:32,665 --> 00:46:40,665
♪ আমার পকেটের এই
গান শোনাতে চাই তোমায়। ♪
280
00:46:45,720 --> 00:46:51,726
♪ ধীরে-ধীরে ভলিউম বাড়াও, ♪
281
00:46:52,226 --> 00:46:57,564
♪ আর শোনো, তাহলেই বুঝবে, ♪
282
00:46:57,565 --> 00:47:04,738
♪ হে শুভ-বিদায়ের দিনগুলো
আমি অনুভব করছি পরিবর্তন আসার... ♪
283
00:47:04,739 --> 00:47:10,368
♪ শুভ বিদায় গতকাল।
এতক্ষণে, ♪
284
00:47:10,369 --> 00:47:18,369
♪ তুমি আমার পাশে
সেই চির চিরায়ত সাধারণ বেশে... ♪
285
00:47:21,589 --> 00:47:28,262
♪ লালালা প্রেমে পড়েছি তোমার। ♪
286
00:47:37,521 --> 00:47:45,521
♪ তোমার ইয়ারফোনটা দাও আমায়... ♪
287
00:47:51,035 --> 00:47:59,035
♪ ধীরে-ধীরে করতে
ভাগাভাগি এই মূল্যবান মুহূর্ত। ♪
288
00:48:03,506 --> 00:48:09,553
♪ এভাবেই কি দেখাবে আমার ভালোবাসা? ♪
289
00:48:10,554 --> 00:48:15,558
♪ কখনো কখনো তা
এমনি জানি না। ♪
290
00:48:15,559 --> 00:48:22,774
♪ হে শুভ-বিদায়ের দিনগুলো
পরিবর্তন আসছে এখনি... ♪
291
00:48:22,775 --> 00:48:28,572
♪ গভীর থেকে আমার হৃদয়ের। ♪
292
00:50:01,999 --> 00:50:05,920
তো, ভবিষ্যতে কোনো
সিডি বের করার ইচ্ছা আছে?
293
00:50:07,129 --> 00:50:08,255
ভবিষ্যতে...?
294
00:50:10,299 --> 00:50:14,386
সেটা তো আমার স্বপ্নপূরণের সামিল।
295
00:50:15,679 --> 00:50:19,141
তুমি অসাধারণ! আমার
মধ্যে তো কোনো প্রতিভাই নেই।
296
00:50:19,934 --> 00:50:20,934
হাহ?
297
00:50:22,186 --> 00:50:26,941
আমার জীবন হবে আর পাঁচজনের মতো,
মরবোও আর পাঁচজনের মতোই।
298
00:50:30,444 --> 00:50:31,820
এটা তোমার ভুল ধারণা।
299
00:50:32,571 --> 00:50:33,571
হাহ?
300
00:50:33,656 --> 00:50:35,574
চাইলে কোনোকিছুই অসম্ভব নয়।
301
00:50:37,034 --> 00:50:38,077
তাই?
302
00:50:38,452 --> 00:50:42,206
হ্যাঁ। নিজের কাঙ্খিত
লক্ষ্য তুমি খুঁজে পাবেই।
303
00:50:42,706 --> 00:50:44,333
এটা তো সবে শুরু।
304
00:50:46,335 --> 00:50:48,921
হ্যাঁ, ঠিক বলেছো!
305
00:50:49,838 --> 00:50:52,216
আমি খুবই সাদামাটা একটা ছেলে!
306
00:51:24,331 --> 00:51:26,208
আমার নাম ফুজিশিরো কোজি!
307
00:51:27,501 --> 00:51:28,752
আমার কোনো গার্লফ্রেন্ড নেই।
308
00:51:31,505 --> 00:51:34,008
আমি সার্ফিং করতে ভালোবাসি।
309
00:51:40,139 --> 00:51:41,890
প্লিজ আমার গার্লফ্রেন্ড হয়ে যাও।
310
00:52:30,439 --> 00:52:32,816
যেকোনো মূহুর্তেই উঠে পড়বে।
311
00:52:34,068 --> 00:52:36,820
এখান থেকে সূর্যোদয়
খুব সুন্দর লাগে দেখতে।
312
00:52:41,533 --> 00:52:45,329
চলো এটা দেখি।
১০ মিনিট বা তার কিছুক্ষণ পরই উঠবে।
313
00:52:47,831 --> 00:52:48,831
অসম্ভব!
314
00:52:49,458 --> 00:52:50,834
আরে, সত্যি বলছি গো!
315
00:53:06,600 --> 00:53:09,478
পরেরবার আমায় সার্ফিং
করতে দেখতে এসো ক্ষণ।
316
00:53:10,854 --> 00:53:11,939
আমায় যেতে হবে!
317
00:53:13,107 --> 00:53:14,941
এত রাতে কোনো কারফিউ নেই।
318
00:53:14,942 --> 00:53:16,193
কিন্তু আমায়...
319
00:53:19,113 --> 00:53:20,989
আমায় বাড়ি যেতে হবে!
320
00:53:22,366 --> 00:53:24,827
কিন্তু সূর্য প্রায় উঠলোই বলে।
321
00:53:37,506 --> 00:53:38,716
কী হয়েছে?
322
00:53:39,633 --> 00:53:40,759
এই, দাঁড়াও!
323
00:53:41,009 --> 00:53:42,635
আমি তোমায় বাড়ি পৌঁছে দেবো।
324
00:53:42,636 --> 00:53:43,636
দুঃখিত।
325
00:53:44,012 --> 00:53:45,013
আমায় ক্ষমা করে দাও।
326
00:54:33,812 --> 00:54:34,812
ওঠো!
327
00:54:55,209 --> 00:54:56,710
তোমার গিটার!
328
00:55:35,874 --> 00:55:36,875
দাঁড়াও!
329
00:57:37,204 --> 00:57:38,204
কাওরু কোথায়!
330
00:57:38,372 --> 00:57:39,372
হ্যাঁ?
331
00:57:42,584 --> 00:57:43,584
ও তোমার সাথে ছিল?
332
00:57:43,752 --> 00:57:45,378
এইমাত্র বাড়ি ঢুকেছে।
333
00:57:45,379 --> 00:57:46,379
এইমাত্র?
334
00:57:47,631 --> 00:57:48,631
এইমাত্র?
335
00:57:59,643 --> 00:58:02,729
এদিকে আসুন!
কাওরু বাড়িতে আছে!
336
00:58:14,533 --> 00:58:16,118
ব্যাপারটা কী বলো তো?
337
00:58:17,536 --> 00:58:18,786
মারলে কেন?
338
00:58:18,787 --> 00:58:20,371
ওকে মারতে চাও নাকি?
339
00:58:20,372 --> 00:58:21,164
অ্যাঁ?
340
00:58:21,165 --> 00:58:23,041
কাওরু যদি মরে যেতো?
341
00:58:24,042 --> 00:58:25,793
মরবে কেন?
342
00:58:25,794 --> 00:58:27,671
কাওরু অসুস্থ।
343
00:58:28,046 --> 00:58:30,298
সূর্যের আলোয় ওর মৃত্যু হতে পারে!
344
00:58:31,299 --> 00:58:32,299
হাহ?
345
00:58:55,323 --> 00:58:57,159
এই পোষাক'ই পরে ছিলে?
346
00:58:59,327 --> 00:59:00,454
আচ্ছা...
347
00:59:02,706 --> 00:59:03,832
ও ঠিক আছে।
348
00:59:05,083 --> 00:59:06,542
সত্যি, ডক্টর?
349
00:59:06,543 --> 00:59:09,588
হ্যাঁ, এতে তেমন চিন্তার কিছু নেই।
350
00:59:12,090 --> 00:59:13,467
যাক, স্বস্তি পেলাম!
351
00:59:14,926 --> 00:59:17,971
শরীরে কোথাও জ্বালা ভাব হয়?
352
00:59:20,849 --> 00:59:23,602
কোনো পরিবর্তন লক্ষ্য করলে
আমায় ততক্ষণাৎ জানাবে।
353
00:59:25,479 --> 00:59:26,813
আপনারা এখন যেতে পারেন।
354
00:59:43,622 --> 00:59:44,498
কী?
355
00:59:44,499 --> 00:59:45,957
তুই জানিসই।
356
00:59:47,000 --> 00:59:48,835
ওই ছেলেটা কে ছিল?
357
00:59:51,213 --> 00:59:52,881
ওর কথা আমাদের বলিসনি কেন?
358
00:59:53,840 --> 00:59:54,840
কেন বলবো?
359
00:59:54,966 --> 00:59:55,966
দেখেছো!
360
00:59:56,760 --> 00:59:58,970
তুই কাউকে পছন্দ করিস?
361
01:00:03,892 --> 01:00:04,892
ঠিক বললাম তো?
362
01:00:05,393 --> 01:00:06,393
কী, তাই তো?
363
01:00:08,980 --> 01:00:09,981
এটা কি খারাপ কিছু?
364
01:00:16,363 --> 01:00:17,864
যাইহোক, সব শেষ হয়ে গেছে।
365
01:00:20,158 --> 01:00:23,036
ভেবেছিলাম আমার অসুস্থতা
এতে বাধা হয়ে দাঁড়াবে না।
366
01:00:25,789 --> 01:00:30,001
কিন্তু আপাতদৃষ্টিতে, কাউকে
ভালোবাসার ভাগ্য আমার নেই।
367
01:00:33,296 --> 01:00:34,548
চিন্তা করো না।
368
01:00:36,049 --> 01:00:37,509
ওর সাথে আর কখনো দেখা করবো না।
369
01:00:41,888 --> 01:00:44,516
ও কোনো অসুস্থ গার্লফ্রেন্ড চাইবে না।
370
01:00:44,891 --> 01:00:48,812
- এমন কথা বলিস না তো।
- তুই অসুস্থ নোস,
শুধু অন্যদের থেকে আলাদা।
371
01:00:49,813 --> 01:00:51,564
ওর একটা উজ্জ্বল ভবিষ্যত আছে...
372
01:00:51,565 --> 01:00:53,941
- সেটা তোরও আছে।
- নেই।
373
01:00:53,942 --> 01:00:55,026
আছে।
374
01:00:55,694 --> 01:00:57,571
তুমি সবসময়ই এই কথা বলো।
375
01:00:57,821 --> 01:00:59,030
কী বলি?
376
01:00:59,406 --> 01:01:01,574
তোমরা দু'জনেই জানো আমার
রোগের কোনো চিকিৎসা নেই।
377
01:01:01,575 --> 01:01:02,784
এমন নয় রে, মা!
378
01:01:03,034 --> 01:01:04,911
কথাটা আমার চোখে-চোখ
রেখে বলো দেখি।
379
01:01:10,208 --> 01:01:11,668
আমায় বোকা বানাতে পারবে না।
380
01:01:12,919 --> 01:01:15,088
আমি আর বাচ্চা নেই।
381
01:01:40,488 --> 01:01:45,243
ত্বক-বিজ্ঞানের মৌলিক নীতি
382
01:02:37,128 --> 01:02:38,421
কে?
383
01:02:39,506 --> 01:02:40,548
আমি।
384
01:02:46,054 --> 01:02:47,054
তুমি ঠিক আছো তো?
385
01:02:52,894 --> 01:02:53,894
কী হয়েছে?
386
01:02:54,938 --> 01:02:56,189
আর গান গাইবে না?
387
01:03:07,075 --> 01:03:08,702
কিন্তু তুমি তো খুব সুন্দর গাও...
388
01:03:15,166 --> 01:03:17,043
গান ছেড়ে দেয়ার মানে হলো
তোমার প্রতিভা'কে নষ্ট করা।
389
01:03:23,466 --> 01:03:24,967
তোমার গান আবারো শুনতে দাও।
390
01:03:24,968 --> 01:03:26,219
যদি...
391
01:03:30,056 --> 01:03:32,684
যদি একটা স্বাভাবিক জীবন পেতাম।
392
01:03:35,562 --> 01:03:37,230
আমি এটুকুই চেয়েছিলাম।
393
01:03:50,869 --> 01:03:52,329
এখানে আর আসবে না।
394
01:03:54,372 --> 01:03:55,457
কী?
395
01:03:57,625 --> 01:04:00,503
আমাদের সম্পর্কের কোনো গন্তব্য নেই।
396
01:04:02,380 --> 01:04:03,631
দাঁড়াও!
397
01:04:32,035 --> 01:04:33,912
পুনর্ব্যাবহারযোগ্য জিনিসের দোকান
398
01:04:34,371 --> 01:04:35,371
একটু শুনবেন!
399
01:04:37,123 --> 01:04:38,166
হ্যাঁ?
400
01:04:42,629 --> 01:04:43,796
সার্ফবোর্ড?
401
01:04:43,797 --> 01:04:44,797
হ্যাঁ।
402
01:04:50,678 --> 01:04:54,057
এটা ২,০০০ ইয়েন মতো দেবো।
403
01:04:56,935 --> 01:04:57,935
বেশ।
404
01:04:57,936 --> 01:04:58,936
ঠিক আছে।
405
01:05:23,211 --> 01:05:24,712
তোমরা খাও।
406
01:05:25,839 --> 01:05:27,215
খিদে নেই?
407
01:06:25,398 --> 01:06:26,773
ভালো মতো পরিষ্কার করছো তো?
408
01:06:26,774 --> 01:06:27,525
হ্যাঁ।
409
01:06:27,526 --> 01:06:29,651
সন্ধ্যার আগেই শেষ করে দিও!
410
01:06:29,652 --> 01:06:33,490
আচ্ছা। আপনি সত্যিই
২০,০০০ ইয়েন দেবেন তো?
411
01:06:33,656 --> 01:06:36,409
হ্যাঁ। তবে একটা নয়,
সবগুলো মিলিয়ে।
412
01:06:37,160 --> 01:06:38,661
সবগুলো পরিষ্কার করলে ২০,০০০ পাবে!
413
01:06:49,547 --> 01:06:53,176
এই গতিতে করলে আজ কেবল ৬,০০০'ই
পাবে। ভালো মতো কাজ করো!
414
01:07:07,023 --> 01:07:08,942
আসতে দেরি করে ফেলেছেন!
415
01:07:09,567 --> 01:07:11,027
দুঃখিত।
416
01:07:15,448 --> 01:07:17,534
আমায় ফোন কেন করলেন?
417
01:07:20,703 --> 01:07:22,705
ভাবলাম তুমি হয়তো জানবে।
418
01:07:23,164 --> 01:07:24,164
কী?
419
01:07:25,667 --> 01:07:27,835
কাওরু'র এক্স-বয়ফ্রেন্ডের ব্যাপারে।
420
01:07:30,672 --> 01:07:31,798
আমি জানি না।
421
01:07:32,090 --> 01:07:34,216
আমায় রাগাতে চাও?
422
01:07:34,217 --> 01:07:37,845
চিনি। বেশ ভালোভাবেই চিনি।
423
01:07:39,222 --> 01:07:40,848
স্থানীয় হাই স্কুলে পড়ে?
424
01:07:41,224 --> 01:07:42,225
হ্যাঁ।
425
01:07:43,685 --> 01:07:44,852
আচ্ছা।
426
01:07:48,356 --> 01:07:49,356
আর...
427
01:07:49,857 --> 01:07:50,942
কী?
428
01:07:51,234 --> 01:07:52,819
কিশোরী হিসেবে,
429
01:07:53,444 --> 01:07:56,322
এই বিষয়টা নিয়ে তোমার মতামত চাই।
430
01:08:00,368 --> 01:08:02,245
যদি আমি...
431
01:08:03,454 --> 01:08:05,623
ওর সাথে দেখা করি,
তাহলে কি কাওরু রাগ করবে?
432
01:08:06,749 --> 01:08:08,835
অবশ্যই করবে।
433
01:08:09,252 --> 01:08:11,462
ও আপনাকে কখনো ক্ষমা করবে না।
434
01:08:12,005 --> 01:08:13,506
আর যদি আমি...
435
01:08:14,757 --> 01:08:17,260
ছেলেটাকে কাওরু'র সাথে দেখা
করার জন্য আসতে বলি,
436
01:08:18,970 --> 01:08:20,471
তাহলে কি রেগে যাবে?
437
01:08:23,224 --> 01:08:26,352
যদি ওকে দেখতে আসার জন্য
ছেলেটাকে অনুরোধ করি,
438
01:08:27,854 --> 01:08:29,480
তাহলে কি ও রাগবে?
439
01:08:34,986 --> 01:08:36,988
রেগে গিয়ে কেঁদে ফেলবে।
440
01:09:01,638 --> 01:09:06,517
I'll go now...
441
01:09:08,394 --> 01:09:11,648
to meet you
442
01:09:15,109 --> 01:09:19,530
I've made up my mind
443
01:09:22,033 --> 01:09:26,913
This song...
444
01:09:38,049 --> 01:09:41,886
in my pocket
445
01:09:44,555 --> 01:09:49,060
in my pocket
446
01:09:52,063 --> 01:09:58,528
Slowly raise the volume
447
01:10:00,321 --> 01:10:05,326
Listen and you'll know...
448
01:10:17,797 --> 01:10:20,099
কাওরু, খেতে আয়!
449
01:10:38,735 --> 01:10:40,069
আয়, কাওরু!
450
01:10:45,199 --> 01:10:46,743
এই বাটিগুলো চলবে?
451
01:10:52,081 --> 01:10:53,124
হাই।
452
01:11:38,544 --> 01:11:40,171
দেখে ভালো লাগছে তোমায়।
453
01:11:46,886 --> 01:11:47,929
খাবারের জন্য ধন্যবাদ!
454
01:11:49,180 --> 01:11:50,640
খাবারের জন্য ধন্যবাদ!
455
01:11:51,641 --> 01:11:54,560
খাবারের জন্য ধন্যবাদ!
456
01:11:58,272 --> 01:11:59,649
ধন্যবাদ।
457
01:12:06,572 --> 01:12:08,950
অনেকদিন খাওনি বুঝি?
458
01:12:11,953 --> 01:12:13,955
কী বলছো?
459
01:12:15,581 --> 01:12:18,208
কোজি, লজ্জা পাবে না কিন্তু।
460
01:12:18,209 --> 01:12:22,338
ধন্যবাদ। খাবারগুলো দেখে
জিভে জল চলে আসছে!
461
01:12:23,714 --> 01:12:25,674
- তুমি একজন ভালো ছেলে।
- না।
462
01:12:25,675 --> 01:12:28,093
মন থেকে বলছি।
463
01:12:28,094 --> 01:12:29,971
- খেয়ে নাও!
- আচ্ছা, ধন্যবাদ।
464
01:12:33,349 --> 01:12:34,725
বিষয়ট অদ্ভুত!
465
01:12:37,061 --> 01:12:39,814
নেহাতই বিভ্রন্তিকর।
এসব কার বুদ্ধি?
466
01:12:41,357 --> 01:12:43,609
তোমার বাবা আমায় ডেকেছেন...
467
01:12:44,110 --> 01:12:45,236
বাবা?
468
01:12:46,487 --> 01:12:48,613
তোমার আর কোজি'র
মধ্যে কী চলছে বলো তো?
469
01:12:48,614 --> 01:12:49,699
রেগে যেও না।
470
01:12:51,450 --> 01:12:52,743
আমি রেগে নেই।
471
01:12:55,121 --> 01:12:56,122
কী এসব?
472
01:12:57,582 --> 01:12:59,000
তোমরা কী ফন্দী আটছো বলো তো?
473
01:13:05,965 --> 01:13:08,843
এটা তোমার থেকে লুকাতে চাইনি।
474
01:13:20,730 --> 01:13:21,730
দেখো।
475
01:13:25,026 --> 01:13:30,114
নিজের আসল সিডি বানাতে চান?
২০০,০০০ ইয়েন
476
01:13:33,868 --> 01:13:37,288
আমি সত্যিই তোমার
গান আবারো শুনতে চাই।
477
01:13:40,041 --> 01:13:42,793
আমি অতটা বুদ্ধিমান নই,
নিজের সাধ্যমতো এটুকুই উপায় বের করেছি।
478
01:13:49,800 --> 01:13:54,055
আমি সবেমাত্র কাজে ঢুকেছি,
তাই সেরকম পয়সা জমিয়ে উঠতে পারিনি।
479
01:13:56,390 --> 01:14:00,143
বাকি টাকাটা আমি দিতে পারবো।
480
01:14:00,144 --> 01:14:01,896
সত্যি?
481
01:14:07,193 --> 01:14:09,403
কিন্তু না, থাক।
482
01:14:09,820 --> 01:14:10,820
কেন?
483
01:14:11,155 --> 01:14:15,159
শুরুটা আমি করেছি, তাই শেষটাও
নিজের সামর্থ্যে করতে চাই।
484
01:14:21,207 --> 01:14:22,207
কী ভাবলে?
485
01:14:25,294 --> 01:14:28,464
তোমার নিজের গানের
সিডি বানাতে পারবে না?
486
01:14:57,618 --> 01:14:58,869
হ্যাঁ!
487
01:15:15,886 --> 01:15:18,973
কখনো ভাবিনি তুমি
আমার জন্য এটা করবে।
488
01:15:19,640 --> 01:15:20,640
আসলে...
489
01:15:22,351 --> 01:15:23,644
ধন্যবাদ।
490
01:15:31,861 --> 01:15:33,863
আমি সত্যিই...
491
01:15:34,405 --> 01:15:35,405
কী?
492
01:15:36,407 --> 01:15:39,118
কখনো আশা ছিল না যে,
এই সুযোগটা আমি পাবো।
493
01:15:40,911 --> 01:15:42,788
আমার মতো কেউ তো...
494
01:15:54,425 --> 01:15:58,429
আমার মতো কেউ...
495
01:16:03,434 --> 01:16:04,685
আমি তোমাকে ভালোবাসি।
496
01:16:09,648 --> 01:16:12,068
তোমার অসুস্থতার জন্য
এই অনুভূতি বদলাবে না।
497
01:16:18,199 --> 01:16:19,658
আমি দিনে ঘুমাবো।
498
01:16:24,663 --> 01:16:26,207
রাতে আমরা দেখা করতে পারি!
499
01:16:31,712 --> 01:16:33,089
সূর্যাস্তের পর...
500
01:16:35,049 --> 01:16:36,175
তোমার সাথে দেখা করতে আসবো।
501
01:17:04,370 --> 01:17:05,371
এই...
502
01:17:08,874 --> 01:17:09,874
কী হলো?
503
01:17:12,211 --> 01:17:13,378
তুমি কাঁদছো?
504
01:17:13,379 --> 01:17:15,880
মোটেও না!
505
01:17:15,881 --> 01:17:17,090
না!
506
01:17:17,091 --> 01:17:18,634
আমায় দেখতে দাও, দেখি তো...
507
01:17:19,468 --> 01:17:20,970
কেঁদো না!
508
01:17:28,269 --> 01:17:29,478
হাসো!
509
01:17:36,527 --> 01:17:38,028
তোমায় জোকার-জোকার লাগছে।
510
01:17:39,530 --> 01:17:40,739
তুমি বড্ড বাজে।
511
01:20:54,683 --> 01:20:55,851
কী হয়েছে?
512
01:20:57,227 --> 01:20:58,979
একটু ক্লান্ত হয়ে পড়েছি।
513
01:20:59,480 --> 01:21:01,607
গিয়ে স্ন্যাক্স নিয়ে আসছি।
514
01:22:11,176 --> 01:22:12,886
ওহ, দারুণ!
515
01:24:38,448 --> 01:24:43,453
ধীরে-ধীরে মস্তিষ্কের স্নায়বিক
অবক্ষয় শুরু হয়েছে।
516
01:24:49,042 --> 01:24:53,964
দেখা যাচ্ছে রোগটি
স্নায়ুতন্ত্র'কে প্রভাবিত করেছে।
517
01:24:58,552 --> 01:25:00,304
কয়েকদিনের মধ্যেই...
518
01:25:01,096 --> 01:25:03,599
ও প্যারালাইজড হয়ে পড়বে।
519
01:25:06,935 --> 01:25:08,186
আর তারপর...
520
01:25:08,729 --> 01:25:10,230
মারা যাবে?
521
01:26:07,287 --> 01:26:09,289
বিষয়টা আমার কাছে বোধগম্য হচ্ছে না।
522
01:26:10,666 --> 01:26:11,667
হ্যাঁ?
523
01:26:13,543 --> 01:26:17,923
ওকে কখনো দিনেরবেলায়
বাইরে যেতে দিইনি।
524
01:26:21,802 --> 01:26:23,303
ছোটবেলায়...
525
01:26:24,805 --> 01:26:26,556
বাইরে যাওয়ার জন্য
ও কাকুতি-মিনতি করতো।
526
01:26:29,017 --> 01:26:31,269
কেঁদেই চলতো...
527
01:26:32,187 --> 01:26:36,942
কিন্তু ওকে আমি বাড়ির
বাইরে যেতে দিতাম না।
528
01:26:41,947 --> 01:26:43,782
এত সংগ্রামের পরও,
529
01:26:47,536 --> 01:26:49,663
সমাপ্তি'টা কীভাবে এমন হতে পারে?
530
01:26:58,964 --> 01:27:00,590
এর মানে কি...
531
01:27:02,592 --> 01:27:04,803
আমি যা যা করেছি...
532
01:27:06,346 --> 01:27:08,223
সবই নিরর্থক ছিল?
533
01:27:17,190 --> 01:27:18,608
কেন...?
534
01:27:22,988 --> 01:27:24,573
কেন...?
535
01:27:28,618 --> 01:27:34,124
আমার মেয়েটাকেই কেন
এই রোগ গ্রাস করলো?
536
01:27:46,887 --> 01:27:52,726
কেন... কোনো হারামি-বজ্জাতের
সাথে এমন হলো না?
537
01:27:54,478 --> 01:27:55,896
আমানে-সান...
538
01:28:42,192 --> 01:28:45,821
কাওরু, কোজি এসেছে।
539
01:28:47,572 --> 01:28:48,907
কাওরু?
540
01:28:59,835 --> 01:29:00,961
ভেতরে আসছি।
541
01:29:13,473 --> 01:29:14,474
- এই।
- হুম।
542
01:29:22,107 --> 01:29:24,234
শরীর কেমন আছে?
543
01:29:38,957 --> 01:29:40,250
দুঃখিত।
544
01:29:42,878 --> 01:29:43,878
হ্যাঁ?
545
01:29:45,380 --> 01:29:50,635
টাকা জমাতে তুমি কাজ করেছো,
কিন্তু আমি গাইতে পারবো না।
546
01:29:58,226 --> 01:29:59,394
দুঃখিত।
547
01:30:14,993 --> 01:30:16,870
আমি কি কোনো অদ্ভুত
কাজকর্ম করতাম?
548
01:30:18,413 --> 01:30:19,413
মানে?
549
01:30:20,165 --> 01:30:21,917
আমায় এখান থেকে দেখতে না?
550
01:30:26,922 --> 01:30:28,506
"অদ্ভুত" মানে?
551
01:30:31,551 --> 01:30:32,928
নাক খুটতাম...
552
01:30:34,179 --> 01:30:35,388
না, না!
553
01:30:36,932 --> 01:30:39,517
হাত ভর দিয়ে দাঁড়াতাম,
উঁকি-ঝুঁকি মারতাম...
554
01:30:40,060 --> 01:30:41,436
তেমন কিছুই নয়।
555
01:30:42,812 --> 01:30:44,439
পাদ দিতে শুনেছিলে?
556
01:30:45,065 --> 01:30:46,149
না গো।
557
01:30:47,192 --> 01:30:49,277
যাক, বাঁচলাম।
558
01:31:03,959 --> 01:31:05,961
প্রথমবার যখন তোমায় দেখেছিলাম...
559
01:31:07,921 --> 01:31:10,090
তুমি বাচ্চাদের মতো আচরণ করছিলে।
560
01:33:45,870 --> 01:33:47,956
তোমায় খুব খুশি লাগছিল!
561
01:33:50,125 --> 01:33:52,210
দেখেই পুরো প্রাণ জুড়িয়ে যাচ্ছিল।
562
01:33:58,133 --> 01:33:59,342
তুমি দেখেছিলে...
563
01:34:01,511 --> 01:34:02,846
আমার সাথেও অমন হয়েছিল।
564
01:34:05,223 --> 01:34:09,269
যখন আমার গিটার'টা পাই, মনের মধ্যে ঠিক
তোমার মতোই আনন্দ কাজ করছিল।
565
01:34:11,229 --> 01:34:12,272
আচ্ছা।
566
01:34:29,789 --> 01:34:30,790
ধন্যবাদ।
567
01:34:39,424 --> 01:34:40,508
দেখা হবে।
568
01:35:22,467 --> 01:35:23,467
এই!
569
01:35:26,721 --> 01:35:29,599
আমি গিটার বাজাতে পারবো না, কিন্তু...
570
01:35:32,101 --> 01:35:34,103
আমার কন্ঠস্বর তো শুনতে পাচ্ছো, ঠিক?
571
01:35:42,070 --> 01:35:43,196
শুনতে পাচ্ছো?
572
01:35:48,493 --> 01:35:49,577
হ্যাঁ!
573
01:35:52,997 --> 01:35:54,332
তাহলে, আমি গাইবো!
574
01:35:57,001 --> 01:35:58,503
আমি গাইবো!
575
01:36:08,471 --> 01:36:09,639
দেখা হবে!
576
01:37:37,977 --> 01:37:39,186
আরে! কী সুন্দর!
577
01:37:39,187 --> 01:37:41,439
অতটাও খাস নয়!
তবে খারাপও নয়।
578
01:37:42,231 --> 01:37:43,316
অসাধারণ!
579
01:38:27,735 --> 01:38:29,529
দারুণ!
580
01:38:31,239 --> 01:38:32,782
জাঁকজমকপূর্ণ অভিষেক হতে চলেছে।
581
01:38:34,909 --> 01:38:35,910
তুমি ঠিক আছো তো?
582
01:38:39,288 --> 01:38:40,289
হুম।
583
01:38:42,667 --> 01:38:44,627
চলুন, শুরু করা যাক।
584
01:38:45,253 --> 01:38:46,253
হ্যাঁ, শুরু করি।
585
01:38:47,046 --> 01:38:49,549
নিজের সেরাটা দিস!
আমি এখানে বসে দেখবো।
586
01:38:53,177 --> 01:38:54,679
তুমি থাকলে গানে মন দিতে পারবো না।
587
01:38:56,681 --> 01:38:57,681
চলে যাও!
588
01:38:59,183 --> 01:39:01,768
এখনো আমাকে শুনতে দিবি না?
589
01:39:01,769 --> 01:39:05,690
ওর কথা মেনে নিন,
আপনার হয়ে আমি শুনে নেবো ক্ষণ!
590
01:39:06,524 --> 01:39:09,777
- তুমিও যাও।
- কী? আমিও?
591
01:39:10,069 --> 01:39:12,280
সিডিতে শুনে নিও।
592
01:39:13,156 --> 01:39:14,156
কেন?
593
01:39:14,449 --> 01:39:18,077
চলো, সবাই বের হও। এসো।
594
01:39:18,953 --> 01:39:20,078
আমিও?
595
01:39:20,079 --> 01:39:23,166
চলো। ও নিজের মত পাল্টাবে না।
596
01:39:25,668 --> 01:39:27,211
তৈরি?
597
01:39:28,713 --> 01:39:29,713
হ্যাঁ।
598
01:40:09,378 --> 01:40:10,963
তুমি এই গানটা লিখেছো?
599
01:40:11,589 --> 01:40:12,589
হ্যাঁ।
600
01:40:17,136 --> 01:40:18,262
ভালো লিখেছো।
601
01:40:19,514 --> 01:40:22,391
সত্যি? ধন্যবাদ!
602
01:40:22,725 --> 01:40:23,893
নিজের সেরাটা দিও।
603
01:40:24,477 --> 01:40:25,477
অবশ্যই।
604
01:40:28,523 --> 01:40:29,774
শুরু করা যাক।
605
01:41:18,698 --> 01:41:20,700
কিছুই শোনা যাচ্ছে না।
606
01:41:21,158 --> 01:41:22,451
কী যে হচ্ছে...?
607
01:41:23,786 --> 01:41:26,831
এখানে এসে শান্ত হয়ে বসো।
608
01:41:28,165 --> 01:41:31,334
আশা করছি ওরা রেগে যাবে না।
609
01:41:31,335 --> 01:41:32,335
রাগবে কেন?
610
01:41:32,837 --> 01:41:35,214
কোনো নোট বা কিছু
একটা যদি ভুলে যায়!
611
01:41:35,548 --> 01:41:37,091
ও এখনো পেশাদার শিল্পী হয়ে ওঠেনি।
612
01:41:38,092 --> 01:41:39,092
হ্যাঁ, পেশাদারই!
613
01:41:40,595 --> 01:41:42,722
ও ইতিমধ্যেই একজন পেশাদার শিল্পী।
614
01:41:44,974 --> 01:41:46,976
ইয়োকোহামাতে আমাকে
ও অবাক করে দিয়েছিলে।
615
01:41:49,687 --> 01:41:54,317
ও গান শুরু করার মাত্রই,
ভিড় জমে গিয়েছিল।
616
01:42:03,868 --> 01:42:06,370
কেউ-কেউ এতে নার্ভাস হয়ে পড়ে,
617
01:42:09,707 --> 01:42:11,834
কিন্তু ওর ক্ষেত্রে,
ভিড় যত বেশি হবে...
618
01:42:13,711 --> 01:42:15,504
ততই ও ভালো গায়।
619
01:42:20,760 --> 01:42:23,137
আমিও ওর গানের ভক্ত হয়ে গিয়েছিলাম।
620
01:42:33,356 --> 01:42:37,401
সিডি'টা তৈরি হওয়ার পর,
আমি এটার প্রচার করবো।
621
01:42:38,527 --> 01:42:42,031
বড়ো-বড়ো রেকর্ড কোম্পানি,
কেবিল কিংবা রেডিও'তে।
622
01:42:48,287 --> 01:42:51,165
ওর সিডি আমি সমস্ত
জায়গাতে পাঠাবো!
623
01:43:05,262 --> 01:43:07,309
ভবিষ্যতে ও একজন স্টার হয়ে উঠবে।
624
01:46:01,480 --> 01:46:02,480
তুই ঠিক আছিস তো?
625
01:46:03,065 --> 01:46:04,608
গরম লাগছে।
626
01:46:07,570 --> 01:46:09,238
ফ্যানগুলো চলছে?
627
01:46:21,625 --> 01:46:23,627
এটা ভারি বিরক্তিকর...
628
01:46:27,381 --> 01:46:29,383
খুলেই দে নাহয়!
629
01:46:33,512 --> 01:46:39,393
খুলে দে! সাধারণ পোষাকে
আশপাশটা দৌঁড়ে বেড়া!
630
01:46:42,229 --> 01:46:43,230
না।
631
01:46:45,232 --> 01:46:47,276
তাতে আমার শরীরের ক্ষতি হবে।
632
01:46:54,909 --> 01:46:58,996
আমি যতদিন সম্ভব বাঁচার
চেষ্টা চালিয়ে যেতে চাই।
633
01:47:04,043 --> 01:47:06,045
যতদিন পারবো আরকি!
634
01:47:10,925 --> 01:47:16,138
ঠিক বলেছিস!
তোর বাবা আজে-বাজে বকছিল।
635
01:47:18,557 --> 01:47:19,934
হ্যাঁ।
636
01:47:21,810 --> 01:47:23,312
দুঃখিত।
637
01:47:35,824 --> 01:47:36,951
দাঁড়াতে পারবি তো?
638
01:47:54,551 --> 01:47:57,972
যে মেয়েটা বাইরে যাওয়ার
জন্য কাকুতি-মিনতি করতো,
639
01:48:06,605 --> 01:48:09,358
যার সারাটাজীবন অন্ধকারে কেটেছে,
640
01:48:16,240 --> 01:48:18,867
জানতাম না সেই ছোট্ট
মেয়েটা এত বড়ো হয়ে গেছে।
641
01:48:51,900 --> 01:48:54,486
হি হি! তোমায় বাকা বানিয়েছি।
642
01:49:14,173 --> 01:49:15,924
তোমায় জোকারের মতো লাগছে!
643
01:50:10,604 --> 01:50:16,360
এর কিছুদিন পর,
ও চলে যায়।
644
01:50:34,503 --> 01:50:36,255
রেখে যায় অজস্র স্মৃতি,
645
01:50:40,134 --> 01:50:42,636
আর ওর পছন্দের গানগুলো।
646
01:51:26,930 --> 01:51:34,930
♪ অবশেষে আমি সিদ্ধান্ত নিয়েছি
এখনি গিয়ে তোমার সাথে দেখা করার, ♪
647
01:51:38,942 --> 01:51:46,942
♪ আমার পকেটের এই
গান শোনাতে চাই তোমায়। ♪
648
01:51:50,954 --> 01:51:56,460
♪ ধীরে-ধীরে ভলিউম বাড়াও, ♪
649
01:51:57,211 --> 01:52:02,424
♪ আর শোনো, তাহলেই বুঝবে, ♪
650
01:52:04,801 --> 01:52:11,849
♪ হে শুভ-বিদায়ের দিনগুলো
আমি অনুভব করছি পরিবর্তন আসার... ♪
651
01:52:11,850 --> 01:52:17,355
♪ শুভ বিদায় গতকাল।
এতক্ষণে, ♪
652
01:52:17,356 --> 01:52:25,356
♪ তুমি আমার পাশে
সেই চির চিরায়ত সাধারণ বেশে... ♪
653
01:52:28,242 --> 01:52:33,705
♪ লালালা প্রেমে পড়েছি তোমার। ♪
654
01:52:42,881 --> 01:52:50,881
♪ তোমার ইয়ারফোনটা দাও আমায়... ♪
655
01:52:54,977 --> 01:53:02,977
♪ ধীরে-ধীরে করতে
ভাগাভাগি এই মূল্যবান মুহূর্ত। ♪
656
01:53:07,155 --> 01:53:12,661
♪ এভাবেই কি দেখাবে আমার ভালোবাসা? ♪
657
01:53:13,036 --> 01:53:18,165
♪ কখনো কখনো তা
এমনি জানি না। ♪
658
01:53:18,166 --> 01:53:24,797
♪ হে শুভ-বিদায়ের দিনগুলো
পরিবর্তন আসছে এখনি... ♪
659
01:53:24,798 --> 01:53:30,261
♪ গভীর থেকে আমার হৃদয়ের। ♪
660
01:53:30,262 --> 01:53:38,262
♪ তুমি আমার পাশে
সেই চির চিরায়ত সাধারণ বেশে... ♪
661
01:53:40,814 --> 01:53:46,695
♪ লালালা প্রেমে পড়েছি তোমার। ♪
662
01:54:09,718 --> 01:54:16,724
♪ চাইছি কখনো যেন
কঠিন সময় না আসে... ♪
663
01:54:16,725 --> 01:54:22,104
♪ কিন্তু তা তো আসবেই, তাই না? ♪
664
01:54:22,105 --> 01:54:25,691
♪ কিন্তু এলে হাসি মুখে যেন... ♪
665
01:54:25,692 --> 01:54:28,694
♪ "হ্যালো, বন্ধু আমার," ♪
666
01:54:28,695 --> 01:54:34,116
♪ পারি ওদের বলতে। ♪
667
01:54:34,117 --> 01:54:40,998
♪ গুনগুন করে গাইছি এ গান, ♪
668
01:54:40,999 --> 01:54:46,379
♪ খুব করে চাইবো
কাছে থাকো তুমি আমার, ♪
669
01:54:46,380 --> 01:54:54,380
♪ সেই নম্র সাধারণ বেশে।
কৃতজ্ঞ যে দেখা হয়েছে আমাদের, ♪
670
01:54:57,224 --> 01:55:04,398
♪ লালালা দিনগুলোকে জানাই শুভ-বিদায়। ♪
671
01:55:30,398 --> 02:01:48,000
অনুবাদ ও সম্পাদনায়
আকাশ বসাক