1 00:00:03,210 --> 00:00:05,615 ডিনারে নতুন কিছু ট্রাই করবে? 2 00:00:05,640 --> 00:00:08,082 হয়তো ভারতীয়? টেক্স-মেক্স? 3 00:00:08,129 --> 00:00:11,846 কখনো ভেবেছ মানুষ যদি স্তন্যপায়ী জীব থেকে উদ্ভূত না হয়ে... 4 00:00:11,871 --> 00:00:13,379 টিকটিকি থেকে হতো? 5 00:00:15,195 --> 00:00:17,781 আচ্ছা, এটা নিয়ে কথা বলা যাক। 6 00:00:18,282 --> 00:00:21,969 যেমনটা জানো, টিকটিকি ঠাণ্ডা রক্তের প্রাণী... 7 00:00:22,001 --> 00:00:24,309 ওদের তাপমাত্রা বোঝার ক্ষমতার অভাব রয়েছে। 8 00:00:24,334 --> 00:00:27,114 কিন্তু, ঠাণ্ডার সময় ওরা ধীরে নড়াচড়া করে। 9 00:00:27,139 --> 00:00:29,767 তাহলে, টিকটিকি আবহাওয়াবিদেরা বলতো... 10 00:00:29,792 --> 00:00:32,608 "সোয়েটার নিয়ে যাবেন, বাহিরে ধীর।" 11 00:00:34,095 --> 00:00:36,346 আমি আমার বুদ্ধিমত্তাকে ভালবাসি। 12 00:00:37,369 --> 00:00:40,662 আমরা সবাই বাসি। ডিনারে কী করবে? 13 00:00:40,723 --> 00:00:45,019 ওহ, আমি ভাবছিলাম হয়তো আমরা পোকামাকড় বা ছোটো টিকটিকি খেতে পারি। 14 00:00:45,044 --> 00:00:49,633 তাছাড়া, আমরা একে অপরের লেজ খুলে নিয়ে গ্রিল করতে পারি। ওগুলো এমনিতেও আমার গজাবে। 15 00:00:52,697 --> 00:00:56,212 আমার মানুষ আকৃতির কার্ডবোর্ড মিস্টার স্পক চলে এসেছে। 16 00:00:56,580 --> 00:01:00,394 আমি জানি মনুষ্য আবেগ নিয়ে ওর কোনো মাথাব্যাথা নেই... 17 00:01:00,419 --> 00:01:02,563 কিন্তু, কী আনন্দ, কী আনন্দ, কী আনন্দ। 18 00:01:05,270 --> 00:01:09,528 কমান্ডার স্পক মোড়ক থেকে বের হওয়ার অনুমতি চাইছে। 19 00:01:09,794 --> 00:01:13,738 -মাফ করবে। -অনুমতি দেয়া হলো, কমান্ডার। 20 00:01:14,004 --> 00:01:20,308 এই কারণে বানর যত বুদ্ধিমান হবে, তত বেশি ওরা মল ছোড়াছুড়ি করে। 21 00:01:21,370 --> 00:01:25,494 মাফ করবে, এমি। পেনি, তোমার কি আজকে রাতে ডিনারের কোনো পরিকল্পনা আছে? 22 00:01:25,519 --> 00:01:28,401 -কেন, তোমরা কোথাও যাচ্ছ? -না, শুধু তোমার আর আমার কথা বলছি। 23 00:01:29,673 --> 00:01:31,400 মানে, ডেটের মতো? 24 00:01:31,425 --> 00:01:33,933 ডেটের মতো না, ডেট। 25 00:01:39,542 --> 00:01:42,737 আচ্ছা, নিশ্চয়ই। 26 00:01:45,924 --> 00:01:49,486 ওহ, না। ওরা ভুল স্পক পাঠিয়েছে। 27 00:01:51,735 --> 00:01:55,259 বেঁচে থাকো আর মারা খাও, জ্যাকারি কুইন্টো। 28 00:01:59,141 --> 00:02:01,876 S05E13- The Recombination Hypothesis 29 00:02:20,463 --> 00:02:23,984 অনেক মজা লাগছে, যদি লেনারড আর পেনি একসাথে হয়ে যায়... 30 00:02:24,009 --> 00:02:26,397 হাওয়ারড আর আমি ওদের সাথে ডবল ডেটে যেতে পারবো। 31 00:02:26,901 --> 00:02:30,557 তুমি শেল্ডন আর আমাকে কখনো ডবল ডেটের জন্য বলো নি কেন? 32 00:02:33,222 --> 00:02:35,261 কী অবস্থা, পেনি? 33 00:02:35,511 --> 00:02:37,089 এক সেকেন্ড। 34 00:02:38,248 --> 00:02:39,873 অনেক বেশি? 35 00:02:41,522 --> 00:02:43,455 -হ্যাঁ। -না। 36 00:02:45,536 --> 00:02:47,333 আচ্ছা, একটু দাঁড়াও। 37 00:02:48,044 --> 00:02:51,742 তুমি ওর নিখাদ যৌনতা সহ্যই করতে পারো না, তাই না? 38 00:02:52,351 --> 00:02:54,843 তুমি আর লেনারড ব্রেকাপ করেছিলে কবে? 39 00:02:54,868 --> 00:02:57,023 প্রায় দুই বছর আগে। 40 00:02:57,048 --> 00:02:59,305 তোমার কী মনে হয় ও তোমাকে আবার ডেটে ডাকছে কেন? 41 00:02:59,330 --> 00:03:01,389 -জানি না। -হয়তো, ও মারা যাচ্ছে। 42 00:03:01,414 --> 00:03:03,061 কী রোমান্টিক হবে ব্যাপারটা। 43 00:03:03,616 --> 00:03:05,562 ও মারা যাচ্ছে না। 44 00:03:05,587 --> 00:03:06,669 দুর্ভাগ্য। 45 00:03:06,731 --> 00:03:12,366 যদি যেতো, তাহলে পেনি ওকে বিছানায় ছুড়ে ফেলে ওর মৃত্যুর আগ পর্যন্ত ওর ওপর চড়তে পারতো। 46 00:03:16,020 --> 00:03:17,897 এটা কেমন? 47 00:03:18,778 --> 00:03:21,155 -হয়তো। -কী করছ... 48 00:03:21,923 --> 00:03:23,872 হ্যাঁ, আচ্ছা, না। 49 00:03:24,068 --> 00:03:26,950 তোমার কি মনে হয় তুমি আজকে রাতে ওর সাথে শোবে? 50 00:03:26,975 --> 00:03:31,075 একদমই না। আমরা শুধু ডিনার খাবো আর, মানে, দেখি, কেমন যায় সব। 51 00:03:31,121 --> 00:03:33,676 যদি ও মারা যেতো, তাহলে কি ওর সাথে শুতে? 52 00:03:33,832 --> 00:03:36,345 -কী? -ধরে নিলাম ও মারা যাচ্ছে... 53 00:03:36,370 --> 00:03:38,655 এমন কিছুতে যেটা থেকে যৌন সংক্রামিত রোগ হয় না। 54 00:03:38,834 --> 00:03:41,733 ধরো, মাথায় কোনো বর্শার ক্ষত থেকে। 55 00:03:42,053 --> 00:03:44,491 আচ্ছা, ও মারা যাচ্ছে না। 56 00:03:44,516 --> 00:03:46,583 তুমি কিভাবে জানলে? তুমি কি ডাক্তার? 57 00:03:47,200 --> 00:03:49,262 ধরে নেয়া যায় তো, নাকি। 58 00:03:49,287 --> 00:03:52,543 মাঝেমাঝে হাওয়ারড আর আমি ভান করি, যে ওর অ্যাারিথমিয়া বেড়ে গেছে... 59 00:03:52,568 --> 00:03:54,465 আর আমি সেক্সি হৃদরোগ বিশেষজ্ঞ। 60 00:03:54,490 --> 00:03:58,542 আর সবথেকে দুষ্ট কাহিনী হচ্ছে, আমার নাম ওর হৃদরোগজনিত বীমাতেও নেই। 61 00:04:00,847 --> 00:04:05,361 ধুর, আমি এটা নিয়ে এত মাতামাতি করবোই না। এটা শুধু ডিনার। 62 00:04:05,666 --> 00:04:07,830 একজন মৃত লোকের সাথে। 63 00:04:09,268 --> 00:04:11,290 এমি, থামো। 64 00:04:11,315 --> 00:04:12,820 হায় ঈশ্বর, আমি প্রচণ্ড নার্ভাস। 65 00:04:12,845 --> 00:04:16,867 রিল্যাক্স, তুমি তো জানো লেনারড সবসময় তোমার জন্য পাগল। ভালোই হবে সবকিছু। 66 00:04:16,892 --> 00:04:20,344 জানি, আমরা অবশেষে এমন মাত্রায় পৌঁছেছি, এখন অস্বস্তি ছাড়াই সবাই আড্ডা দিতে পারবো। 67 00:04:20,369 --> 00:04:24,016 -কিন্তু যদি কিছু গণ্ডগোল হয়, তখন কী? -তখন শেল্ডন আর আমি ... 68 00:04:24,041 --> 00:04:26,125 হাওয়ারড আর বার্নাডেটের সাথে ডবল ডেটে যাবো। 69 00:04:26,702 --> 00:04:29,867 নিশ্চয়ই, আমাদেরও ভালো লাগবে। 70 00:04:30,343 --> 00:04:35,025 কাপড় বদলাও, এর সফলতার ওপর আমাদের ভরসা আছে। 71 00:04:40,270 --> 00:04:46,145 আমি একটা রাস্তা বানাতে চাই। কিন্তু আমার কাঠ লাগবে। (অ্যামেরিকান স্ল্যাং অনুযায়ী, "কাঠ থাকা" মানে পুরুষাঙ্গে যৌন উত্তেজনা বোঝায়) 72 00:04:46,675 --> 00:04:49,428 তোমাদের কারো কাছে কি কাঠ আছে? 73 00:04:54,597 --> 00:04:57,300 হাসার কারণ বুঝলাম না। 74 00:04:57,581 --> 00:05:02,331 সেটলার অফ ক্যাটানের মুল লক্ষ্যই হচ্ছে, রাস্তা বানানো আর বশতি নির্মাণ। 75 00:05:02,356 --> 00:05:06,864 তার জন্য আমার কাঠ লাগবে। এখন, আমার ভেড়া আছে, কাঠ লাগবে। 76 00:05:08,169 --> 00:05:11,442 আমার ভেড়ার জন্য কাঠ আছে কার কাছে? 77 00:05:14,137 --> 00:05:16,863 আচ্ছা। আমাকে কেমন লাগছে? 78 00:05:16,918 --> 00:05:19,550 তার থেকে বলো, তুমি এসব কেন করছ? 79 00:05:19,575 --> 00:05:22,151 -কিসের কথা বলছ? -পেনি তোমার সাথে কী করেছিল ভুলে গেছ? 80 00:05:22,176 --> 00:05:26,135 তোমার দুই বছর লেগেছিল, সাথে ওই ভ্রু কুঁচকানোর জন্য আমার বোনকে অপবিত্র করতে হয়েছিল। 81 00:05:26,268 --> 00:05:30,330 আমি তোমার বোনকে অপবিত্র করি নি। আমাদের সম্পর্ক ছিল। 82 00:05:30,355 --> 00:05:32,384 আমি তোমাকে ওকে বাদামী চিনি ডাকতে শুনেছি। 83 00:05:32,923 --> 00:05:35,486 আমার অভিধানে, ওটা অপবিত্রই। 84 00:05:35,954 --> 00:05:39,788 -আমার মতামত শুনতে চাও? -হায় রে, চাই কি? 85 00:05:41,210 --> 00:05:42,773 ঠাট্টা? 86 00:05:43,177 --> 00:05:44,470 না। 87 00:05:45,867 --> 00:05:47,585 ঠিকাছে, তাহলে। 88 00:05:47,819 --> 00:05:51,952 তুমি যে পেনির মতো ভালো স্বভাবের সাদাসিধে মেয়ের প্রতি আকৃষ্ট... 89 00:05:51,977 --> 00:05:56,081 তার কারণ ও তোমার প্রথম রোমান্টিক সম্পর্কের একদম বিপরীত... 90 00:05:56,106 --> 00:05:58,360 সে হলো, তোমার মেধাবী, কিন্তু ভয় ধরানো, মা। 91 00:05:58,423 --> 00:06:00,398 তুমি এই আজগুবি কথা কোথায় পেয়েছ? 92 00:06:00,423 --> 00:06:03,211 ওনার বই "আঁকড়ে থাকা বাচ্চা, লোভী বাচ্চা" তে। 93 00:06:05,437 --> 00:06:07,718 তাতে এটা সত্যি হয়ে যায় না। 94 00:06:07,779 --> 00:06:10,444 এটাকে প্রকৃত তথ্যভিত্তিক সাহিত্য বলার কারণ আছে, লেনারড। 95 00:06:11,073 --> 00:06:12,628 পরে দেখা হবে। 96 00:06:13,362 --> 00:06:16,222 যদি ওই বইয়ের একটা মুভি বানানো হয়... 97 00:06:16,247 --> 00:06:19,232 জানো, লেনারডের মায়ের চরিত্রে কার করা উচিৎ? সান্ড্রা বুলক। 98 00:06:20,372 --> 00:06:24,628 -কেন? -কারণ, ও সবকিছুতেই দারুণ। 99 00:06:26,957 --> 00:06:32,846 এখন, কোথায় ছিলাম আমরা? ওহ হ্যাঁ, কারো কাছে কাঠ আছে? 100 00:06:33,128 --> 00:06:39,252 আরে ভাই কাঠ ই তো চাইছি, এতো শক্ত করার কী আছে? 101 00:06:46,618 --> 00:06:52,078 তো, যার সাথে প্রেম করতে, তার সাথে প্রথম ডেটের কি কোনো নাম আছে? 102 00:06:52,117 --> 00:06:55,374 ভালো প্রশ্ন এটা। "বিব্রতকর" কেমন হয়? 103 00:06:56,707 --> 00:06:59,637 -হ্যাঁ, ঠিকই মনে হচ্ছে। -হ্যাঁ? 104 00:06:59,739 --> 00:07:05,319 যদি আমরা আসলে প্রথম ডেটে আসার ভান করি, কেমন হয়? দেখি কেমন যায়? 105 00:07:05,344 --> 00:07:06,511 আচ্ছা। 106 00:07:07,699 --> 00:07:10,706 তো, পলি, তোমার সম্পর্কে কিছু বলো। 107 00:07:10,768 --> 00:07:15,167 -নামটা পেনি। -ওহ, দুঃখিত। হ্যাঁ, বিব্রতকর। 108 00:07:16,139 --> 00:07:21,755 আচ্ছা, বলছি, আমি নেব্রাস্কা থেকে এসেছি, আর ছোটোবেলা থেকেই... 109 00:07:21,780 --> 00:07:24,638 আমি এল এ তে এসে মুভি স্টার হওয়ার স্বপ্ন দেখতাম। 110 00:07:24,692 --> 00:07:28,751 যাইহোক, চার বছরের অভিনয় শেখা আর টেবিলে পরিবেশন করার পর... 111 00:07:28,776 --> 00:07:30,843 আমি একটা পাইলস ক্রিমের বিজ্ঞাপন... 112 00:07:30,868 --> 00:07:33,668 আর একটা বোলিং অ্যাালির ওপর অ্যান ফ্র্যাঙ্কের একটা নাটক করেছি। 113 00:07:34,207 --> 00:07:37,499 কাজেই বুঝতেই পারছ, স্বপ্ন সত্যি হয়। 114 00:07:37,987 --> 00:07:41,027 -তোমার পালা। -ভাবছি... 115 00:07:41,052 --> 00:07:44,362 আমি ক্যালটেকের একটা পরীক্ষণমূলক পদার্থবিদ। 116 00:07:44,387 --> 00:07:47,651 আমার বেশিরভাগ গবেষণাই উচ্চ-ক্ষমতা সম্পন্ন লেজার নিয়ে, আর... 117 00:07:47,676 --> 00:07:50,280 ওহ, আমি সম্প্রতি সরকার থেকে বড় একটা অনুদান পেয়েছি... 118 00:07:50,305 --> 00:07:53,356 লেজার দিয়ে অভিমুখী ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করা যায় কিনা দেখার জন্য। 119 00:07:53,381 --> 00:07:56,062 -ওয়াও, পারে? -আরে, মোটেও না। 120 00:07:59,304 --> 00:08:01,616 কিন্তু টাকার পরিমাণ অনেক। 121 00:08:01,843 --> 00:08:05,975 আর আমি ওই যন্ত্রপাতি দিয়ে আমার নিজের ব্যাট সিগনাল বানিয়েছি। 122 00:08:06,335 --> 00:08:10,178 ব্যাট-সিগনাল? তুমি কী? আতেল ধরণের কিছু নাকি? 123 00:08:10,459 --> 00:08:14,217 যেনতেন ধরণের আঁতেল না, আমি আঁতেলদের রাজা। 124 00:08:17,560 --> 00:08:22,254 -এর মানে কী? -এর মানে যদি কেউ আমাকে অখুশি করে... 125 00:08:22,279 --> 00:08:24,582 আমি তাদের প্রিন্টার সেট করতে সাহায্য করি না। 126 00:08:25,895 --> 00:08:27,927 তুমি অনেক মজার। 127 00:08:27,982 --> 00:08:31,169 ভালো, আমি শার্ট খোলার সময় এটা মনে রেখো। 128 00:08:33,411 --> 00:08:37,476 -লেনারড,ভালোই লাগছে। আমরা এটা করায় আমি খুশি। -আমিও। 129 00:08:39,475 --> 00:08:42,004 তো, তোমার কী মনে হয়, আমরা কি ফিরে যাবো? 130 00:08:42,480 --> 00:08:44,824 এত দ্রুত না। 131 00:08:44,879 --> 00:08:46,610 দুঃখিত। আমি কী বললাম? 132 00:08:46,678 --> 00:08:50,496 লেনারড, তুমি তো জানো তোমার প্রতি আমার সবসময় অনুভূতি থাকবে। 133 00:08:50,521 --> 00:08:51,689 -হায় ঈশ্বর। -কী? 134 00:08:51,768 --> 00:08:55,049 তুমি বললে, "সবসময়"। তোমার আমার প্রতি "সবসময়" অনুভূতি থাকবে। 135 00:08:55,074 --> 00:08:57,922 -তো? -শুনে মনে হচ্ছে একজনের সাথে সম্পর্কে... 136 00:08:57,947 --> 00:09:00,399 না যেতে চাইলে মানুষ এমন কথা বলে। 137 00:09:00,424 --> 00:09:03,531 "সম্পর্কটা কাজ করছে না। কিন্তু আমার সবসময় তোমার প্রতি অনুভূতি থাকবে। 138 00:09:03,556 --> 00:09:07,765 "দুঃখিত, আমি তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে শুয়েছি, কিন্তু তোমার প্রতি আমার সমসময় অনুভূতি থাকবে।" 139 00:09:07,790 --> 00:09:10,323 "আসলে এই হচ্ছে কাহিনী, লিসা, আমার এখন ছেলেদের ভালো লাগে... 140 00:09:10,348 --> 00:09:12,360 কিন্তু আমার সবসময় তোমার প্রতি অনুভূতি থাকবে।" 141 00:09:12,977 --> 00:09:16,710 -তুমি কিভাবে বলতে? -আমার তোমার প্রতি অনুভূতি আছে। 142 00:09:16,735 --> 00:09:19,483 -একই বিষয়। -মোটেও না। "সবসময়" খারাপ বানায় সব। 143 00:09:19,508 --> 00:09:21,736 -তুমি বেশি ভাবছ এটা নিয়ে। -না, ভাবছি না। -হ্যাঁ, ভাবছ। 144 00:09:21,761 --> 00:09:24,845 -তুমি সবসময় বেশি ভাবো সবকিছু। -এই তো। "সবসময়" খারাপ বানালো তো। 145 00:09:26,037 --> 00:09:29,951 দেখেছ, আমরা কথা বললেই সবকিছু ভুল যায়। 146 00:09:30,178 --> 00:09:34,442 বেশ, আমি জানি না কথা না বলে কিভাবে সম্পর্কে থাকা যায়। 147 00:09:34,467 --> 00:09:37,356 আমি টি.জে. নামের একজনের সাথে আট মাস প্রেম করেছিলাম। আমরা কথাই বলি নি। 148 00:09:37,381 --> 00:09:39,727 আজ পর্যন্ত আমি টি.জে. র মানেই জানি না। 149 00:09:40,424 --> 00:09:44,512 দাঁড়াও, যদি কথা না বলো...? বাদ দাও, বোকা প্রশ্ন। 150 00:09:47,545 --> 00:09:50,906 এবার যেহেতু আমার কাছে কাঠ আছে। 151 00:09:51,480 --> 00:09:55,901 আমি এবার আমার বিল্ডিং খাড়া করা শুরু করবো। 152 00:09:57,220 --> 00:09:59,947 ও নির্ঘাত এগুলো ইচ্ছে করেই বলছে। 153 00:10:02,225 --> 00:10:07,698 সাড়ে আটটা। তুমি আর পেনি বাহিরে গিয়ে কি শহর ধুসর রঙ করে এলে? 154 00:10:08,401 --> 00:10:11,370 তোমার বয়স ত্রিশ বছর আর এখনো নিজের মায়ের সাথে থাকো। 155 00:10:13,768 --> 00:10:15,705 মনে হচ্ছে ভালোমতো যায় নি। 156 00:10:15,730 --> 00:10:18,625 আমরা সেটা জানি না। নিশ্চিতভাবে না। 157 00:10:18,650 --> 00:10:21,036 আমরা শুধু জানি লেনারড ঘরে ফিরেছে। 158 00:10:25,589 --> 00:10:27,283 এবার? 159 00:10:27,549 --> 00:10:32,269 আবারও, যথেষ্ট প্রমাণ নেই। আমরা শুধু জানি, ও খুন হয়ে গেছে। 160 00:10:33,597 --> 00:10:36,347 এবার খেলায় ফেরা যাক। 161 00:10:36,386 --> 00:10:38,973 তুমি বিল্ডিং খাড়া করার মধ্যে ছিলে। 162 00:10:42,692 --> 00:10:46,241 ওহ, নিশ্চয়ই। এই যে আমার হাতেই তো। 163 00:10:59,739 --> 00:11:02,537 এখন আমার থেকে কী চায় আবার? 164 00:11:06,808 --> 00:11:10,629 -কী হয়েছে? -একদম বেশি ভাববে না। 165 00:11:17,932 --> 00:11:19,947 বুঝলাম না। 166 00:11:20,994 --> 00:11:25,142 -আচ্ছা, কিন্তু একটু আগে মনে হয়েছিল... -কথা না... 167 00:11:26,630 --> 00:11:29,925 করার মধ্যেও না? কারণ মাঝখানেও আমার প্রশ্ন আছে। 168 00:11:37,711 --> 00:11:39,687 বেশ, মজাই ছিল। 169 00:11:40,804 --> 00:11:43,761 হ্যাঁ, শুধু আমার পায়ে রগটান ছাড়া। 170 00:11:43,956 --> 00:11:45,706 তুমি চালিয়ে গেছিলে যদিও। 171 00:11:45,800 --> 00:11:47,869 অনেক কিছু হারিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। 172 00:11:50,095 --> 00:11:51,803 তো, এখন কী করবে? 173 00:11:51,920 --> 00:11:55,894 আমার হাঁপানির ইনহেলার আনতে চাই, কিন্তু মুহূর্তটা নষ্ট হয়ে যেতে পারে। 174 00:11:57,846 --> 00:12:04,057 আচ্ছা, আমাকে বলো তো, একটা দুঃখজনক ডেট কিভাবে সেক্সে বদলে গেলো? 175 00:12:04,220 --> 00:12:06,353 জানি না, বিষয়টা জটিল। 176 00:12:06,408 --> 00:12:10,640 আমি অনেক বুদ্ধিমান, আর এখন আমার মস্তিষ্ক মারাতুক রক্ত সরবরাহ চাইছে... 177 00:12:10,665 --> 00:12:12,226 কাজেই চেষ্টা করে দেখো। 178 00:12:13,437 --> 00:12:15,148 আচ্ছা, আসলে... 179 00:12:15,375 --> 00:12:19,033 রেস্টুরেন্টে তুমি যখন বললে তুমি চাও আমরা ফেরত যাই... 180 00:12:19,058 --> 00:12:23,189 সব সত্যি লাগছিল, আর দ্রুত, আমি আতঙ্কিত হয়ে গেছিলাম। 181 00:12:23,330 --> 00:12:26,541 কেন? কিসের ভয় তোমার? 182 00:12:26,596 --> 00:12:31,042 যদি আমরা প্রেম করি, আর আমি বোকার মতো কিছু করে পরে তোমাকে ছেড়ে দেই? 183 00:12:31,067 --> 00:12:32,939 যদি আমি তোমাকে ছেড়ে দেই? 184 00:12:36,636 --> 00:12:38,638 আরে, সিরিয়াস হও। 185 00:12:39,035 --> 00:12:43,862 আচ্ছা, আমরা যদি এখনই এটাকে সম্পর্কে হিসেবে না দেখি, তাহলে? 186 00:12:43,932 --> 00:12:46,475 অনেকটা নতুন ভার্শনের সফটওয়্যারের মতো হতে পারে। 187 00:12:46,518 --> 00:12:48,245 পেনি আর লেনারড ২.০। 188 00:12:48,362 --> 00:12:51,455 আমরা এটাকে পুরোপুরি টেস্ট করতে পারি, বাগ ঝেড়ে ফেলতে পারি। 189 00:12:51,480 --> 00:12:54,970 আর যদি আমাদের দুজনের মনে হয় এটা টেকসই, তখন সবাইকে জানালাম। 190 00:12:55,783 --> 00:12:58,769 তো আমরা কাউকে বলবো না আমরা এখন একসাথে? 191 00:12:58,794 --> 00:13:01,461 একদম। আমরা ভান করবো আমাদের ডেট খুবই বাজে গেছে। 192 00:13:01,486 --> 00:13:03,193 যদিও ভান সেরকম করতে হবে না। 193 00:13:03,404 --> 00:13:06,992 আর আমরা ওদের বোঝাবো, আমরা শুধু বন্ধু হয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছি... 194 00:13:07,017 --> 00:13:08,592 আর সবকিছু ঠিকই আছে। 195 00:13:08,748 --> 00:13:10,610 আচ্ছা। দারুণ। 196 00:13:10,781 --> 00:13:15,969 এই, আমার মাত্র মনে পড়লো, আমার কাছে এখনো তোমার একটা ইনহেলার আছে। 197 00:13:17,687 --> 00:13:20,295 আমি বিশ্বাস করতে পারছি না তুমি এটা রেখে দিয়েছ। 198 00:13:20,320 --> 00:13:22,803 হ্যাঁ, ফেলে দিতেই যাচ্ছিলাম, কিন্তু পারি নি। 199 00:13:23,646 --> 00:13:25,474 কী সুন্দর। 200 00:13:28,724 --> 00:13:33,887 আর ২৫ কি ৩০ মিনিটের মধ্যে আমি তোমাকে দেখাবো এটার কী গুরুত্ব ছিল আমার কাছে। 201 00:13:45,417 --> 00:13:47,573 -লেনারড? -হ্যাঁ, হাই। 202 00:13:49,647 --> 00:13:50,982 কী অবস্থা? 203 00:13:51,768 --> 00:13:54,727 অভিযোগের মতো কিছুই নেই, জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ। 204 00:13:56,190 --> 00:13:59,493 তুমি এই রাত তিনটায় কী করছ? 205 00:13:59,697 --> 00:14:02,986 আচ্ছা, তুমি জেগে কী করছ? 206 00:14:03,642 --> 00:14:05,846 আমি বাথরুমে গেছিলাম। 207 00:14:06,198 --> 00:14:08,719 আচ্ছা, বেশ, আমিও। 208 00:14:09,969 --> 00:14:13,877 সত্যি? আমি তো তোমাকে ভেতরে দেখি নি। 209 00:14:16,572 --> 00:14:18,227 অবশ্যই। 210 00:14:18,446 --> 00:14:23,036 যখন আমি তোমাকে আমাদেরটায় দেখলাম, আমি বাহিরে গিয়ে অন্য একটা ব্যবহার করেছি। 211 00:14:25,153 --> 00:14:26,489 কোথায়? 212 00:14:27,294 --> 00:14:30,707 রাস্তার উল্টো পাশের গ্যাস স্টেশনে। 213 00:14:31,535 --> 00:14:34,895 -পাজামা পরে? -হ্যাঁ। 214 00:14:36,204 --> 00:14:38,165 জুতা ছাড়া? 215 00:14:39,728 --> 00:14:40,818 হ্যাঁ। 216 00:14:42,012 --> 00:14:44,606 এরকম ঠাণ্ডার রাতে? 217 00:14:47,444 --> 00:14:48,727 হ্যাঁ। 218 00:14:51,751 --> 00:14:56,713 অসম্ভব বলে মনে হচ্ছে। তুমি কি হাঁপানির ইনহেলার নিয়ে গেছিলে? 219 00:14:56,738 --> 00:14:59,164 হ্যাঁ, নিয়েছি। 220 00:15:02,569 --> 00:15:05,140 আচ্ছা, তাহলে মনে হচ্ছে বিশ্বাসযোগ্য। 221 00:15:06,382 --> 00:15:09,951 -এক সেকেন্ড দাঁড়াও, মিস্টার। -কী? 222 00:15:10,154 --> 00:15:15,997 গ্যাস স্টেশনের বাথরুম ব্যবহার করার পর কি কিছু কিনেছিলে? 223 00:15:16,081 --> 00:15:17,005 কী? 224 00:15:17,154 --> 00:15:20,986 একটা খুচরা ব্যবসায়ের বাথরুম ব্যবহার করার পর ছোটো... 225 00:15:21,011 --> 00:15:24,434 কিছু কেনা প্রথাগত ভদ্রতা, তুমি কিনেছ? 226 00:15:25,567 --> 00:15:26,666 না। 227 00:15:27,135 --> 00:15:29,478 এই যে দুই ডলার। 228 00:15:32,486 --> 00:15:34,859 একটু বিফ জার্কি নিয়ে এসো। 229 00:15:41,509 --> 00:15:44,319 আমি বিফ জার্কি খাবো না। 230 00:15:46,655 --> 00:15:49,240 কথা তোমাকে নিয়ে না। 231 00:15:49,265 --> 00:15:51,826 পাকিস্তানের একজন গরীব প্রবাসী... 232 00:15:51,851 --> 00:15:55,433 যে কলোরাডো বুলেভার্ড শেভরনে মাঝরাত থেকে ভোর পর্যন্ত ডিউটি করে অ্যামেরিকায়... 233 00:15:55,458 --> 00:15:57,505 টিকে থাকার চেষ্টা করছে, তার জন্য করা। 234 00:16:00,911 --> 00:16:02,222 বেশ। 235 00:16:03,757 --> 00:16:06,663 আঁকড়ে থাকা বাচ্চা, লোভী বাচ্চা, আসলেই। 236 00:16:09,093 --> 00:16:10,763 লেনারড এখনই এসে পরবে। 237 00:16:10,788 --> 00:16:12,973 ও অন্য একটা পার্কিং এর জায়গা খুঁজছে। 238 00:16:13,019 --> 00:16:16,034 -কেন? -আমরা "আমাকে আমার নাতি নাতনীর... 239 00:16:16,059 --> 00:16:18,959 কথা জিজ্ঞেস করুন" লেখা বাম্পার স্টিকার লাগানো একটা গাড়ির পাশে ছিলাম... 240 00:16:18,984 --> 00:16:22,908 আর আমি ভয়ে ছিলাম যদি ওদের পাশ দিয়ে যাই, তাহলে আমাকে জিজ্ঞেস করতেই হবে। 241 00:16:24,283 --> 00:16:27,971 পেনির সাথে ওর ঠিকঠাক না হওয়ায় আমি অনেক অখুশি। 242 00:16:27,996 --> 00:16:33,298 আমিও। ওদের প্রতি সম্মান রেখে, আমাদের সুখী সম্পর্ক ওদের দেখানোর দরকার নেই। 243 00:16:33,524 --> 00:16:38,258 তোমার মনুষ্য হৃদয়ের ওপর প্রখর অন্তর্দৃষ্টি আছে, এমি ফ্যারাহ ফ্যাওলার। 244 00:16:39,172 --> 00:16:44,459 আমরা একটা গোর লিবারম্যানের বাম্পার স্টিকারওয়ালা একটা সুবারুর পাশে। 245 00:16:44,484 --> 00:16:47,420 আমার সন্দেহ আছে, ওরা ওটা নিয়ে কথা বলতে চাইবে কিনা, কাজেই আমরা ঠিকাছি। 246 00:16:48,997 --> 00:16:52,677 আমি তোমাকে এখানে দেখে অবাক হচ্ছি পেনির সাথে সব খারাপ যাওয়ার পরও। 247 00:16:52,702 --> 00:16:55,746 আরে, এই, আমরা প্রাপ্তবয়স্ক। আমরা বন্ধু হয়ে থাকতেই পারি। 248 00:16:55,771 --> 00:16:59,277 ভাই, আমি জানি না আমাদের ব্রেকাপের পরও আমি আর হাওয়ি বন্ধু থাকতে পারবো নাকি। 249 00:16:59,355 --> 00:17:02,534 -কেন না? -আমি অনেক প্রতিহিংসাপরায়ণ। 250 00:17:03,956 --> 00:17:08,143 -সত্যি? -স্মলপক্স অস্ত্র ব্যবহারের সুযোগ সহ। 251 00:17:09,588 --> 00:17:14,461 এই নাও,তোমাদের জন্য পানি এনেছি। তোমাদের কি মেনু লাগবে, নাকি কী চাও জানো? 252 00:17:14,486 --> 00:17:17,696 লেনারড জানে ও কী চায়, কিন্তু মনে হচ্ছে, তোমার থেকে সেটা পাবে না। 253 00:17:18,581 --> 00:17:21,624 -হাওয়ারড। -না, ঠিকাছে, বার্নাডেট। 254 00:17:21,649 --> 00:17:23,955 মাঝেমাঝে এসব জিনিস কাজ করে না। 255 00:17:23,980 --> 00:17:28,131 হ্যাঁ, সব ঠিক আছে। আমাদের সবসময় একে অপরের প্রতি অনুভূতি থাকবে। 256 00:17:30,268 --> 00:17:32,744 ওহ, ভালো তো। 257 00:17:33,010 --> 00:17:35,369 দেখলে? সেও "সবসময়" এর মানে জানে। 258 00:17:35,548 --> 00:17:38,725 ওয়াও, তুমি এটা নিয়ে কথা বলা থামাতেই পারছ না, তাই না? 259 00:17:38,899 --> 00:17:42,118 -আমি শুধু হক কথা বলছি। -হক কথা হচ্ছে, তুমি বোঝো না... 260 00:17:42,143 --> 00:17:45,261 -একটা ব্যাপারে কখন থামতে হয়। -সবাই, সবাই, প্লিজ। 261 00:17:45,286 --> 00:17:47,440 তোমরা অনুশোচনা করবে এমন কিছু বলার আগে... 262 00:17:47,465 --> 00:17:49,059 আমি আমার অর্ডার দিতে চাই। 263 00:17:50,121 --> 00:17:53,643 হ্যাঁ, দাড়াও, শেল্ডন। জানো কেন আমরা একসাথে থাকতে পারি না? 264 00:17:53,668 --> 00:17:56,616 -কারণ তোমাকে সবসময় সঠিক হতে হয়। -একদমই সত্যি না। 265 00:17:56,641 --> 00:18:00,297 আমার এটাতে লেনারডের পক্ষে যেতে হবে। ও আমার পরিচিত সবার থেকে বেশি ভুল করে। 266 00:18:00,593 --> 00:18:04,264 আচ্ছা, শোনো, আমি মাত্র বুঝলাম আমি ব্রেকে আছি। অন্য কাউকে পাঠাচ্ছি। 267 00:18:05,506 --> 00:18:08,789 লেনারড,কথা দাও আমাদের নতুন ওয়েট্রেস আসার পর... 268 00:18:08,814 --> 00:18:12,490 তুমি তোমার জটিল, এই আছে এই নেই মার্কা সম্পর্কের খেলা শুরু করবে না ওর সাথে। 269 00:18:12,515 --> 00:18:14,177 কারণ, আমি খুব, খুব ক্ষুধার্ত। 270 00:18:26,426 --> 00:18:28,024 অবিশ্বাস্য। 271 00:18:31,573 --> 00:18:35,406 রেস্টুরেন্টে এরকম লম্পটের মতো কেন করলে একটু বোঝাবে আমাকে? 272 00:18:35,431 --> 00:18:38,845 আমি ভান করার চেষ্টা করছিলাম যে আমরা একসাথে নেই। এটাই তো প্ল্যান ছিল, তাই না? 273 00:18:38,870 --> 00:18:41,498 না, প্ল্যান ছিল সবাইকে বলা যে আমরা বন্ধু হিসেবে থাকার সিদ্ধান্ত নিয়েছি। 274 00:18:41,523 --> 00:18:45,189 কিন্তু, এটা করা একটু কঠিন যখন তুমি সবসময় এরকম গন্ডমুর্খের মতো আচরণ করো। 275 00:18:45,345 --> 00:18:48,670 আচ্ছা, শোনো, আমার এখানে দাঁড়িয়ে এসব আলতু ফালতু কথা শোনার দরকার নেই। 276 00:18:48,782 --> 00:18:50,380 কোথায় যাচ্ছ তুমি? 277 00:18:50,405 --> 00:18:52,891 ঝগড়ার পর সেক্স কি এখন বলতে গেলে আমাদের নতুন জিনিস না? 278 00:18:54,686 --> 00:18:56,634 হ্যাঁ, অনেকটা, হ্যাঁ। 279 00:19:03,957 --> 00:19:07,048 -আমরা কী করছি? -তার মানে? 280 00:19:07,141 --> 00:19:11,243 আমাদের জন্য তোমার সাথে আমি যেই দৃশ্যই সাজাই, সবটা বাজেভাবে শেষ হয়। 281 00:19:11,333 --> 00:19:13,621 কারণ তুমি সবকিছুতে বেশি চিন্তা করো। 282 00:19:13,669 --> 00:19:15,660 লেনারড, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? 283 00:19:15,895 --> 00:19:19,095 -কী? হ্যাঁ। -একেবারে বিপর্যয়। 284 00:19:19,120 --> 00:19:23,626 আমি বিশেষভাবে লেনারড নিময়ের মিস্টার স্পকের কার্ডবোর্ডের দাঁড়ানো প্রতিকৃতি অর্ডার করেছিলাম। 285 00:19:23,651 --> 00:19:27,138 য্যাকারি কুইনো আমার বিছানার পায়ের কাছে দাঁড়িয়ে থাকলে আমি নিরাপদ বোধ করবো কিভাবে? 286 00:19:28,126 --> 00:19:32,189 জানি না। ও তো "হিরোজ" এ বেশ সাহসী ছিল। 287 00:19:33,279 --> 00:19:35,732 ঠিকই বলেছ। আমি চেষ্টা করে দেখবো। 288 00:19:37,547 --> 00:19:38,934 দাঁড়াও। 289 00:19:39,411 --> 00:19:43,050 -পেনি, তোমার কি ডিনারের প্ল্যান আছে? -কেন? তোমরা কোথাও যাচ্ছ? 290 00:19:43,075 --> 00:19:44,829 না, শুধু তোমার আর আমার কথা বলছি। 291 00:19:47,758 --> 00:19:50,462 তুমি কি ভালোভাবে সবটা ভেবে দেখেছ? 292 00:19:50,866 --> 00:19:53,953 হ্যাঁ, আর আমার মনে হয়, আমাদের তাও যাওয়া উচিৎ। 293 00:19:55,437 --> 00:19:59,460 না, পারবো না। দুঃখিত, কুইন্টো, তুমি ফেরত যাচ্ছ। 294 00:20:00,528 --> 00:20:03,231 অনুবাদ ও সম্পাদনাঃ শেখ তাসনুভা তাসনীম। 295 00:20:05,805 --> 00:20:09,698 যদি তুমি আর লেনারড সব মিটমাট করে নাও, শেল্ডন আর আমি অবশেষে ডবল ডেটে... 296 00:20:09,723 --> 00:20:12,751 -যাওয়ার মতো কাউকে পাবো। -আমি আর হাওয়ারড কী করলাম? 297 00:20:12,915 --> 00:20:15,316 বেশ, আমরা তোমাদের সাথেও ডবল ডেটে যাবো। 298 00:20:15,486 --> 00:20:17,571 এতো গায়ে পড়া। 299 00:20:18,698 --> 00:20:21,172 তোমরা কোথায় যাবে খেতে? 300 00:20:22,461 --> 00:20:23,662 পেনি? 301 00:20:24,255 --> 00:20:30,204 পেনি, তুমি কি, লেনারডকে নিজের আইনত বিয়ে করা স্বামী হিসেবে স্বীকার করছ? 302 00:20:37,063 --> 00:20:41,759 এখন তো আমার পিছে হটার জন্য একটু দেরিই হয়ে গেলো, তাই না? 303 00:20:44,035 --> 00:20:44,965 পেনি? 304 00:20:45,121 --> 00:20:49,464 দুঃখিত, আমার মাত্র মনে পড়লো, আমাকে ঔষধের দোকানে থামতে হবে।