1
00:00:04,609 --> 00:00:08,160
হাই, শেল্ডন কি আবার ওয়াই-ফাই
পাসওয়ার্ড বদলেছে?
2
00:00:08,185 --> 00:00:12,396
হ্যাঁ, এখন "পেনি তো আমাদের খাবার খায় ই,
ও ওয়াই-ফাইের টাকা দিতে পারে।"
3
00:00:13,603 --> 00:00:15,282
স্পেস নেই।
4
00:00:15,649 --> 00:00:20,620
আচ্ছা, যদি আমাকে তোমাদের খাবার খাওয়া থেকে থামাতে না পারো,
তুমি কিভবে ভাবলে আমার ওয়াই-ফাই ব্যবহার করা থামাতে পারবে?
5
00:00:20,667 --> 00:00:23,393
আমার ধারণা তুমি বিপুল
পরিবর্তনের যোগ্য।
6
00:00:23,425 --> 00:00:27,046
যেরকম আমি অবশেষে তোমার
"ভ্যালেন্টাইন্স ডে" বলা বন্ধ করাতে পেরেছি।
7
00:00:27,288 --> 00:00:30,202
-একটা অদ্ভুত কথা শুনবে?
-নিশ্চয়ই।
8
00:00:30,250 --> 00:00:32,094
২০০০ সালে...
9
00:00:32,119 --> 00:00:37,041
হারলেম গ্লোবট্রটার বাস্কেটবল দল, পোপ
দ্বিতীয় জন পলকে সম্মানসূচক সদস্য করে।
10
00:00:38,189 --> 00:00:41,089
তুমি কিসের কথা বলছ?
11
00:00:41,157 --> 00:00:43,888
তুমি পেনিকে জিজ্ঞেস করেছ ও অদ্ভুত
কথা শুনতে চায় কিনা।
12
00:00:43,958 --> 00:00:47,333
হ্যাঁ, কারণ আমার একটা অদ্ভুত
কথা ওকে বলার আছে।
13
00:00:47,358 --> 00:00:49,915
ওহ, আমি ভেবেছিলাম এটা গেম।
14
00:00:51,244 --> 00:00:55,864
-কী বলবে?
-একটা লোক, জিমি স্পেকারম্যান।
15
00:00:55,889 --> 00:00:58,179
ও হাই স্কুলে আমাকে জ্বালাতন
করতো।
16
00:00:58,204 --> 00:01:00,077
ও ফেসবুকে আমাকে একটা
মেসেজ দিয়েছে।
17
00:01:00,102 --> 00:01:01,920
ও শহরে আছে, আর ড্রিংক করতে চায়।
18
00:01:01,945 --> 00:01:04,999
আচ্ছা, পেনি যদি এটা গেম হতো,
তোমাকে কয়েকটা পছন্দ দিচ্ছি।
19
00:01:05,024 --> 00:01:07,219
একজন পরিচিত'র থেকে পাওয়া ই-মেইল...
20
00:01:07,244 --> 00:01:09,870
নাকি পৃথিবীর সবথেকে বড় একটা
ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান...
21
00:01:09,895 --> 00:01:14,285
কুস্তীগির সুইট জর্জিয়া ব্রাউনের
মতো বাতাসে ভেসে বল ঝুড়িতে ফেলছে, বলো।
22
00:01:15,954 --> 00:01:18,883
একটা নাও, নাহলে ও ছাড়বে না।
23
00:01:19,313 --> 00:01:22,536
-বাস্কেটবল পোপ।
-এবং এভাবেই করতে হয় এটা।
24
00:01:24,443 --> 00:01:26,847
তোমার জ্বালাতনকারীর ব্যাপারে কী করবে?
25
00:01:26,872 --> 00:01:28,336
-দেখা করবে?
-জানি না।
26
00:01:28,375 --> 00:01:31,723
এটা কি ওইটা যে তোমার
হাওয়াইন পাঞ্চে হিশু করে রেখেছিল?
27
00:01:31,926 --> 00:01:34,020
না, সেটা অন্য একজন ছিল।
28
00:01:34,121 --> 00:01:38,297
এটা কি সে, যে তোমার একটা অণ্ডকোষে
এমন লাথি মেরেছিল, যে সেটা শক্ত হয়ে গেছিল...
29
00:01:38,322 --> 00:01:41,631
পরে পুরো ক্রিসমাসের ছুটি ওটা নিচে নামা
পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল?
30
00:01:44,246 --> 00:01:47,276
না, সেটাও অন্য আরেকটা ছেলে ছিল।
31
00:01:47,393 --> 00:01:51,570
এটা কি সে, যে তোমার মাথা একটা বাদাম
ভাঙ্গার কাজে ব্যবহার করেছিল?
32
00:01:52,518 --> 00:01:53,776
না।
33
00:01:53,870 --> 00:01:58,285
ও, ও, ও এটা কি সে, যে তোমাকে তোমার
হাতের পশম খাইয়েছিল?
34
00:01:58,613 --> 00:02:01,973
না, কিন্তু আসলে, ওটা এই
লোকের বোন ছিল।
35
00:02:02,301 --> 00:02:05,756
-বেশ, ও কী চায় বলে তোমার মনে হয়?
-জানি না।
36
00:02:05,819 --> 00:02:07,920
ক্রিসমাসের ছুটি কাছাকাছি
রয়েছে।
37
00:02:07,945 --> 00:02:10,677
হয়তো দেখতে চায় তোমার আরেক
অণ্ডকোষ শক্ত করা যায় নাকি।
38
00:02:11,024 --> 00:02:14,177
বললাম তো। এটা অন্য আরেকজন ছিল।
39
00:02:14,217 --> 00:02:20,445
দুর্ভাগ্য। নাহলে, নতুন বছরের আগের সন্ধ্যা পর্যন্ত
বল নিচে পড়ে কিনা দেখতে পারতে।
40
00:02:28,878 --> 00:02:31,761
S05E11- The Speckerman Recurrence
41
00:02:51,124 --> 00:02:53,406
রাত দুইটা বাজে। এখন কী করছ?
42
00:02:53,523 --> 00:02:57,974
স্টকহোম থেকে নোবেল পুরস্কার প্রদানের
অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করছে।
43
00:02:58,333 --> 00:03:02,268
নিশ্চয়ই। দেখতে চাই এই বছর বিজ্ঞানীরা
কে কেমন পোশাক পরেছে।
44
00:03:03,049 --> 00:03:05,315
মানুষগুলোকে দেখো একবার।
45
00:03:05,409 --> 00:03:08,713
এরা পৃথিবীতে বিজ্ঞানের সর্বোচ্চ
পুরস্কার জিতে নিয়েছে...
46
00:03:08,738 --> 00:03:11,959
প্রারম্ভিক মহাবিশ্বের সম্প্রসারণের
কোয়ান্টাম ভিত্তির অগ্রবর্তী কোনো...
47
00:03:11,984 --> 00:03:15,040
পড়াশোনা ছাড়াই, শুধু ঈশ্বর একটা হাঁস
দিয়েছে এর থেকে বেশি ধারণা নিয়ে।
48
00:03:16,032 --> 00:03:20,411
তোমারও মনোযোগ দেয়া উচিৎ, লেনারড।
একদিন তুমিও ওই জায়গায় থাকতে পারো।
49
00:03:21,129 --> 00:03:24,692
-ধন্যবাদ।
-তো, তুমি সজাগ কেন?
50
00:03:24,895 --> 00:03:26,539
বাসি ঝিনুক খেয়েছ?
51
00:03:27,063 --> 00:03:31,090
-আমি ঝিনুক খাই নি।
-আমি তোমাকে ২৪ ঘণ্টা দেখি না।
52
00:03:31,115 --> 00:03:32,398
আমি জানি না তুমি কী করো।
53
00:03:33,273 --> 00:03:37,002
এটা ওই জিমি স্পেকারম্যানের ব্যাপারে।
54
00:03:37,027 --> 00:03:42,237
বুঝতে পারছি না ওর সাথে দেখা করবো কিনা।
এর কারণ হতে পারে, শেষবার যখন আমাদের দেখা হয়েছিল...
55
00:03:42,262 --> 00:03:44,648
ও আমার জুতার ফিতে দিয়ে
আমাকে ফ্লস করিয়েছিল।
56
00:03:45,492 --> 00:03:47,484
লোফার জুতা পরে নিয়ো।
57
00:03:48,241 --> 00:03:53,085
ডক্টর সল পার্লমাটার কে দেখো, নোবেল
পুরস্কার কিভাবে আঁকড়ে ধরেছে।
58
00:03:53,110 --> 00:03:55,888
কী হয়েছে, সল? ভয় পাচ্ছেন কেউ
চুরি করে পালাবে ভেবে?
59
00:03:55,913 --> 00:03:58,833
যেভাবে আপনি আইনস্টাইনের
মহাজাগতিক ধ্রুবক চুরি করেছিলেন?
60
00:03:59,639 --> 00:04:04,122
জানো? আমি এই লোকের ভয়ে
থাকতে থাকতে বিরক্ত।
61
00:04:04,239 --> 00:04:05,955
আমি ওর সাথে দেখা করবো...
62
00:04:06,021 --> 00:04:08,709
আর হাই স্কুলে থাকতে যা বলা
উচিৎ ছিল, সব বলবো।
63
00:04:08,780 --> 00:04:10,787
"নিজের সাইজের কাউকে বাছ।"
64
00:04:10,812 --> 00:04:13,432
"না, তুমি আমার মায়ের সাথে
সেক্স করো নি।"
65
00:04:14,001 --> 00:04:17,594
আর, "হ্যাঁ, আমি জানি কেন আমি
নিজেকে আঘাত করছি।"
66
00:04:17,885 --> 00:04:21,153
ওহ, এখন পার্লমাটার রাজার সাথে
হাত মেলাচ্ছে।
67
00:04:21,178 --> 00:04:24,265
হ্যাঁ,ঘড়ির ওপর নজর রেখো, গুস্তাফ।
ও হয়তো চুরি করে ফেলেছে।
68
00:04:26,941 --> 00:04:28,686
এই ড্রেসটা ভালো লেগেছে।
69
00:04:28,730 --> 00:04:32,328
-তোমাকে এটা কখনো পরতে দেখি নি কেন?
-কারণ, যখন আমি পরি, তখন এটা শার্ট থাকে।
70
00:04:33,828 --> 00:04:36,765
তো, আজ রাতে হাওয়ারড কী করছে?
71
00:04:36,820 --> 00:04:39,885
ওহ, ওরা লেনারডের ছোটবেলার অত্যাচারীকে
মোকাবেলায় সাহায্য করতে গেছে।
72
00:04:39,910 --> 00:04:43,577
ওহ, অসাধারণ। হাই-স্কুল কোয়ার্টারব্যাক
বনাম চারজন গণিতবিদ।
73
00:04:44,079 --> 00:04:47,814
লেনারড ফিরে আসলে, আমি ওর
সেরোটোনিনের মাত্রা দেখতে চাই।
74
00:04:47,839 --> 00:04:50,137
তোমার কি মনে হয় ও আমাকে এক
সিরিঞ্জ ওর রক্ত নিতে দেবে?
75
00:04:50,246 --> 00:04:53,119
হুম। ও সূচ তেমন ভয় পায় না।
76
00:04:53,144 --> 00:04:56,003
কিন্তু, যদি ওকে জগিং এ পাঠাতে পারো,
তাহলে ওর নাক থেকেই রক্ত ঝরবে।
77
00:04:56,292 --> 00:05:00,081
জানি না আমার সাথে খারাপ ব্যবহার করা
সেই মেয়ের সাথে আমি দেখা করতে পারবো নাকি।
78
00:05:00,139 --> 00:05:03,782
ট্যামি বডনিক। একবার আমি জিম
ক্লাসে থাকার সময়...
79
00:05:03,807 --> 00:05:07,495
ও আমার সব জামাকাপড় চুরি করে একটা
এলফ কস্টিউম আমার লকারে রেখে গেছিলো।
80
00:05:07,846 --> 00:05:12,473
-ওহ, কী খারাপ।
-আরও বাজে ব্যাপার হলো, ওটাও অনেক বড় ছিল।
81
00:05:12,817 --> 00:05:18,457
এটা কিছুই না। ক্লাস নাইনে, একটা মেয়ে
আমার হাতের লোশনে চুল বৃদ্ধির ফোম রেখেছিল।
82
00:05:18,707 --> 00:05:21,941
ছয় মাসের মধ্যে, নাম দেয়াদেয়ি
শুরু হয়ে গেছিল।
83
00:05:22,019 --> 00:05:25,151
আমার মনে হয় সবথেকে খারাপ যেটা
লেগেছে, সেটা হচ্ছে, "গরিলা আঙ্গুল ফ্যাওলার"।
84
00:05:27,308 --> 00:05:30,347
ওহ, ইশ, বেচারি।
85
00:05:30,372 --> 00:05:31,425
আর তোমার?
86
00:05:31,550 --> 00:05:35,519
জানি না, আমার স্কুল সুন্দর জায়গা ছিল।
আমাদের অত্যাচারী ছিল না।
87
00:05:35,544 --> 00:05:39,888
আরে, কেউ কখনো কারো সাথে অসভ্যতা
বাঁ, আজবাজে নাম দেয় নি?
88
00:05:39,913 --> 00:05:43,729
বা, আঙ্গুলের গাঁটের চুলে গাম আটকে দেয় নি,
যেটা নার্সদের পিনাট বাটার দিয়ে ছোটাতে হয়েছিল?
89
00:05:43,901 --> 00:05:46,454
না, আমরা সেরকম ছিলাম না।
90
00:05:46,479 --> 00:05:48,896
মানে, আমরা একে অন্যের সাথে প্র্যাংক
খেলতাম। কিন্তু এত বাড়াবাড়ি ছিল না।
91
00:05:48,921 --> 00:05:52,505
যেমন,ক্যাথি গাইগার নামের একটা মেয়ের
রেজাল্ট ভালো ছিল, তাই আমরা ওর চোখ বেঁধে...
92
00:05:52,530 --> 00:05:54,760
ওকে বেঁধে পরে একটা ভুট্টার
ক্ষেতে সারারাত ফেলে রেখেছিলাম।
93
00:05:56,252 --> 00:06:00,923
-ঈশ্বর, কী ভয়াবহ।
-না, মজার ছিল। সবাই হাসছিল।
94
00:06:01,501 --> 00:06:03,767
ক্যাথি গাইগার কি হেসেছিল?
95
00:06:03,798 --> 00:06:07,899
হয়তো। বলা কঠিন। ওর মুখের ভেতর
বলতে গেলে একটা ভুট্টার পাতা ছিল।
96
00:06:09,414 --> 00:06:11,227
কে ভেবেছিল?
97
00:06:11,252 --> 00:06:14,109
লোমশ আঙ্গুলের ফ্যাওলারের
বেস্ট ফ্রেন্ড একজন অত্যাচারী।
98
00:06:14,296 --> 00:06:19,065
-কী...? আমি অত্যাচারী ছিলাম না।
-কথা শুনে মনে হচ্ছে ছিলে।
99
00:06:19,158 --> 00:06:21,298
আর হয়তো অমানবিকও।
100
00:06:22,692 --> 00:06:26,487
শশ... পরে তুমিও
ভুট্টাক্ষেতে পড়ে থাকবে।
101
00:06:31,854 --> 00:06:33,605
ওইদিকে ওই লোকটা?
102
00:06:34,103 --> 00:06:35,122
না।
103
00:06:35,184 --> 00:06:38,341
ওই লোকটা? দেখে মনে হচ্ছে
তোমাকে অপছন্দ করতে পারে।
104
00:06:38,505 --> 00:06:42,653
-আমি নিজেই করতে পারতাম।
-এই, আমরা তোমাকে সাহস দিতে এসেছি।
105
00:06:42,678 --> 00:06:46,180
মোটেও না। তোমরা দেখতে এসেছ আমার
আন্ডারওয়্যার টেনে আমার মাথার ওপর ওঠানো হয় কিনা।
106
00:06:46,391 --> 00:06:49,368
তুমি আন্ডারওয়্যার পরেছ?
বোকা কোথাকার।
107
00:06:50,252 --> 00:06:54,289
-তুমি ভেবেছ কী বলবে ওকে?
-ভাবি নি আবার?
108
00:06:54,314 --> 00:06:58,714
ও স্কুলে থাকতে আমার সাথে যা দুর্ব্যবহার করেছে,
সব কিছুর জন্য ওকে ক্ষমা চাওয়াবো।
109
00:06:58,784 --> 00:07:01,980
ভালোই লম্বা লিস্ট। তোমার
হাতের লেখা পড়তে পারছি না।
110
00:07:02,005 --> 00:07:03,090
এই শব্দটা কী?
111
00:07:03,280 --> 00:07:04,837
অণ্ডকোষ।
112
00:07:05,679 --> 00:07:07,431
আর এটা?
113
00:07:07,647 --> 00:07:09,794
পিন মারা।
114
00:07:11,014 --> 00:07:13,049
লেনারড?
115
00:07:14,526 --> 00:07:19,447
-ওহ, হাই।
-আরে ভাই, তোমাকে দেখে ভালো লাগছে।
116
00:07:19,494 --> 00:07:20,904
হ্যাঁ, তোমাকেও।
117
00:07:20,929 --> 00:07:24,281
জিমি, ও শেল্ডন, আর রাজ,
আর হাওয়ারড।
118
00:07:24,306 --> 00:07:26,185
-হাই।
-বন্ধুরা, একটা বিয়ার নিতে পারি?
119
00:07:26,231 --> 00:07:29,414
ওয়াও, দেখো একবার।
পিচ্চি লেনারড হফস্ট্যাডার।
120
00:07:29,439 --> 00:07:31,403
শুনলাম তুমি এখন বিরাট বিজ্ঞানী।
121
00:07:31,428 --> 00:07:33,596
এইতো প্রথম খোঁচা, আউচ।
122
00:07:34,496 --> 00:07:37,645
-আমি ঠিক আছি। মনে হয়।
-ঠিক?
123
00:07:37,670 --> 00:07:41,763
কী বলো, আমি অনলাইনে পড়লাম তুমি একটা
বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ। কি যেন মেডাল জিতলে।
124
00:07:41,865 --> 00:07:44,631
-নিউকম্ব মেডাল।
-হ্যাঁ, অভিনন্দন।
125
00:07:44,669 --> 00:07:47,251
অভিনন্দন? নিউকম্ব মেডালের জন্য?
126
00:07:47,276 --> 00:07:51,630
প্লিজ, এটা বৈজ্ঞানিক ভাষায় হোমওয়ার্কের ওপর
স্মাইলি ফেস স্টিকারের মতো।
127
00:07:51,714 --> 00:07:55,820
-বেশ বড় কিছুই তো মনে হচ্ছিল।
-হায় রে।
128
00:07:55,845 --> 00:07:59,101
আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই লোককে
এভাবে লেনারডকে খোঁটা মারা শুনবো?
129
00:07:59,218 --> 00:08:03,023
-এই, আমিও একটা নিউকম্ব মেডাল জিতেছি।
-সেটাই তো বলছি।
130
00:08:03,319 --> 00:08:06,538
আপনাদের আরও আগে ওকে
দেখা উচিৎ ছিলো।
131
00:08:06,563 --> 00:08:09,393
এতো ছোট ছিল যে, যে
কোনো জায়গায় ঢুকে যেতো।
132
00:08:09,418 --> 00:08:11,206
লকার, ময়লার বালতি।
133
00:08:11,231 --> 00:08:14,108
ওই যে, কিভাবে ওই ব্যাগপ্যাকে
ঢুকে গেছিলে?
134
00:08:15,229 --> 00:08:19,424
আমি এ সবকিছুর কৃতিত্ব নিতে পারবো
না। তুমিও অনেক সাহায্য করেছ।
135
00:08:19,494 --> 00:08:23,868
-আমরা সত্যিকার অর্থে, কমেডি টিম ছিলাম।
-যেমন ইউরোপের ব্ল্যাক ডেথ।
(ব্ল্যাক ডেথ একটি মহামারীর নাম)
136
00:08:25,361 --> 00:08:29,568
জিমি, আমি জানতে কিছুটা আগ্রহী
তুমি আমাকে দেখতে চেয়েছ কেন।
137
00:08:29,593 --> 00:08:32,952
আচ্ছা, বলছি। আমার কাছে টাকা
বানানোর দারুণ একটা উপায় আছে।
138
00:08:32,977 --> 00:08:35,032
সেটা শেষ করতে আমার গ্যাজেটে
উৎসাহী একটা মাথা লাগবে।
139
00:08:35,057 --> 00:08:39,125
সেভাবে বললে, হাওয়ারড হচ্ছে গ্যাজেটে উৎসাহী মাথা।
লেনারড কেবল ডাইম স্টোরের লেজার জকির দোকান।
140
00:08:39,172 --> 00:08:41,021
আইডিয়া টা কী?
141
00:08:41,070 --> 00:08:43,665
-আমাদের দুজনের মধ্যেই, ঠিকাছে?
-হ্যাঁ।
142
00:08:43,690 --> 00:08:48,445
আচ্ছা। যে কোনো মুভিকে 3-D করতে পারে
এমন চশমার ব্যাপারে তোমার মত কী?
143
00:08:48,514 --> 00:08:53,002
শুনতে দারুণ লাগছে। প্রথম যে মুভি
আমি দেখবো, সেটা "অ্যানি"।
144
00:08:54,291 --> 00:08:57,842
চশমা কাজ কিভাবে করবে?
145
00:08:57,878 --> 00:09:00,209
এটা আমি কিভাবে জানবো?
এজন্যই তো আমার আঁতেল লাগবে।
146
00:09:00,772 --> 00:09:04,034
আমার মনে হয় না এমন কিছু
বানানো সম্ভব।
147
00:09:04,112 --> 00:09:07,948
আরে, তুমি বের করতে পারবে।
তুমি আমার জানা সবথেকে বুদ্ধিমান লোক।
148
00:09:07,973 --> 00:09:10,163
সবথেকে বুদ্ধিমান...? ঠিকাছে।
149
00:09:10,248 --> 00:09:16,420
ঠাট্টা বোঝার ব্যাপারে আমার দক্ষতা না থাকতেই
পারে, কিন্তু এই কথাটা ঝাঁঝাল, সেটা বুঝেছি।
150
00:09:16,552 --> 00:09:20,222
লেনারড, তুমি আজীবন এই লোকের
ভয়ে থাকতে পারবে না।
151
00:09:20,247 --> 00:09:23,200
-শেল্ডন, আমি পারবো।
-তুমি পারছ না তো।
152
00:09:23,231 --> 00:09:26,103
আমার মেরুদণ্ডহীন বন্ধু যেটা
বলতে পারছে না...
153
00:09:26,128 --> 00:09:30,710
তা হলো, আপনি অত্যান্ত জঘন্য লোক
যে ওর আকৃতি, ওর এলোমেলো আচরণ...
154
00:09:30,735 --> 00:09:34,074
আর ওর পুরুষত্বের জন্মগত অভাবের
সুযোগ নিয়েছেন।
155
00:09:34,099 --> 00:09:36,760
-শেল্ডন।
-লেনারড, আমি তোমাকে অশারীরিকভাবে ভালোবাসি।
156
00:09:36,785 --> 00:09:38,677
কিন্তু, মেনে নাও, তুমি জগাখিচুড়ি।
157
00:09:41,591 --> 00:09:43,168
বুঝলাম না।
158
00:09:43,231 --> 00:09:46,301
আমার মনে হয় ও যেটা বলার
চেষ্টা করছে, তা সম্ভবত...
159
00:09:46,326 --> 00:09:48,660
হাই স্কুলে তুমি যেভাবে আমাকে
একটু বিরক্ত করতে।
160
00:09:48,685 --> 00:09:54,003
একটু? এই লোক তোমার নিপলে সুপার
গ্লু দিয়ে হারশি'স কিস চকলেট আটকে দিয়েছিল।
161
00:09:54,519 --> 00:09:59,713
সেটা হাস্যকর, কারণ ওই ধরণের কিস
কেউ তাদের নিপলে চায় না।
162
00:10:00,930 --> 00:10:02,491
এটা কী?
163
00:10:02,516 --> 00:10:05,601
এটা লিস্ট। লেনারডের বিরুদ্ধে
আপনার সমস্ত জঘন্য কাজ।
164
00:10:05,626 --> 00:10:09,612
এর মধ্যে অন্তত একটা নিঃসন্দেহে ওর
বয়ঃসন্ধিকালে বিছানা ভেজানোর কারণ।
165
00:10:10,364 --> 00:10:13,659
চৌদ্দ কোনো...
হ্যাঁ, যাই হোক।
166
00:10:15,352 --> 00:10:17,312
এই শব্দটা কী?
167
00:10:18,120 --> 00:10:20,039
ন্যান্সি।
168
00:10:20,418 --> 00:10:24,558
তুমি টানা তিন বছর
আমাকে ন্যান্সি ডেকেছ।
169
00:10:24,854 --> 00:10:28,104
তোমার সত্যিই হাতের লেখার
ওপর মনোযোগ দেয়া উচিৎ।
170
00:10:30,078 --> 00:10:31,523
ভাই, আমি...
171
00:10:31,939 --> 00:10:33,900
জানি না কী বলা উচিৎ।
172
00:10:34,054 --> 00:10:36,623
আমি ভেবেছিলাম, আমরা শুধু
একটু মজা করছি।
173
00:10:36,701 --> 00:10:38,771
বেশ, আমার জন্য মজা ছিল না।
174
00:10:38,865 --> 00:10:42,588
তুমি বেশি ভদ্রতা করছ, লেনারড।
আপনি ওকে ছারখার করেছেন।
175
00:10:43,580 --> 00:10:45,479
চলে এসো, সবাই।
176
00:10:45,658 --> 00:10:49,158
-অনেক সাহসী কাজ করেছ, বন্ধু।
-আমি দুর্বলদের সাহায্য করি।
177
00:10:49,183 --> 00:10:51,745
অন্যভাবে হলেও আমি একদম
ব্যাটম্যানের মতোই।
178
00:10:52,080 --> 00:10:56,330
আর বলে রাখি, জিমির কারণে
আমি বিছানা ভেজাতাম না।
179
00:10:56,355 --> 00:10:58,891
সেটার পেছনে পুরোপুরি আমার
মায়ের অবদান ছিল।
180
00:11:03,281 --> 00:11:07,101
যাইহোক, আমি সত্যিই দুঃখিত হাই স্কুলে
তোমার তোতলামো নিয়ে মজা করার জন্য।
181
00:11:07,249 --> 00:11:08,877
তুমি দারুণ করছ।
182
00:11:12,022 --> 00:11:14,679
হায় খোদা, বাক্যটা শেষ করো
দোহাই লাগে।
183
00:11:17,015 --> 00:11:21,714
আচ্ছা, তোমার খারাপ লাগায়
আমি দুঃখিত।
184
00:11:21,827 --> 00:11:22,722
বাই।
185
00:11:22,832 --> 00:11:27,588
-আমার ক্ষমা চাওয়া কেউ শুনতেই চায় না।
-আমার মতে ফোন করে ক্ষমা চাওয়াই তোমার ভুল।
186
00:11:27,613 --> 00:11:30,033
মানে, ওরা তোমার চোখের
দিকে তাকালে গলে যেতো।
187
00:11:30,976 --> 00:11:35,476
পেনি, তুমি অতীতে কী করেছ, সেটা ব্যাপার না।
তুমি এখন ভালো মানুষ।
188
00:11:35,515 --> 00:11:39,882
হ্যাঁ, তোমার জন্য বলা সহজ। তোমাকে
এইমাত্র ফোনে কেউ কু-কু-কুত্তি বলে নি।
189
00:11:40,999 --> 00:11:45,522
হয়তো, তুমি পরার্থপরতা দিয়ে
নিজের অপরাধ প্রশমিত করতে পারো।
190
00:11:47,819 --> 00:11:50,284
কোন শব্দটা বোঝো নি?
191
00:11:50,487 --> 00:11:53,479
পরার্থপরতা নাকি প্রশমিত?
192
00:11:54,369 --> 00:11:56,123
দুটোই।
193
00:11:56,315 --> 00:12:00,127
অন্য কারো জন্য ভালো কিছু করলে
তোমার ভালো লাগবে দেখো।
194
00:12:00,152 --> 00:12:02,473
-ওহ, আমি জানতাম সেটা।
-তোমাকে আমি কখনো সন্দেহ করি নি।
195
00:12:02,801 --> 00:12:06,961
দুই সপ্তাহ পর পর, আমি ডাউনটাউনে
সুপ কিচেনে পরিবেশন করি।
196
00:12:07,031 --> 00:12:09,121
ওহ, এটা আমি পারবো না।
197
00:12:09,146 --> 00:12:12,029
যদি আমি একটা ফুটন্ত পটের সামনে
দাড়াই, আমার চুল খাড়া হয়ে যাবে।
198
00:12:12,248 --> 00:12:16,348
-আর কী করা যেতে পারে?
-"গৃহহীনের জন্য আশ্রয়" আছে।
199
00:12:16,373 --> 00:12:17,921
গরীবদের জন্য বাড়ি বানানোর কাজ।
200
00:12:17,946 --> 00:12:20,992
আরে, আমার নিজের বাড়ি ই নেই, অন্য মানুষের
বাড়ি বানাবো আমি?
201
00:12:21,517 --> 00:12:24,892
তোমার কয়েকটা জামা
দান করলে কেমন হয়?
202
00:12:25,014 --> 00:12:29,679
হায় ঈশ্বর, দারুণ হয়। কারণ আমি পরি
না এমন অনেক কাপড় আছে।
203
00:12:29,704 --> 00:12:32,015
এগুলো এতো জায়গা দখল করেছে।
পরে আমি আবার নতুন কিনতে যাই।
204
00:12:32,040 --> 00:12:34,404
পরে ওগুলো রাখার জায়গা পাই না।
এটা করলে সমস্যা সমাধান হবে।
205
00:12:34,457 --> 00:12:37,474
-আর মানুষকে সাহায্য করা?
-আর মানুষকে সাহায্য করা।
206
00:12:39,921 --> 00:12:41,804
এই যে তোমার কোকো।
207
00:12:41,882 --> 00:12:44,681
-চর্বিযুক্ত দুধের বদলে দুধ আর ক্রিমের মিশ্রণ?
-হ্যাঁ।
208
00:12:44,706 --> 00:12:47,178
-একদম ১৮৩ ডিগ্রিতে গরম করা?
-হ্যাঁ।
209
00:12:47,203 --> 00:12:49,451
সাতটা ছোটো মার্শমেলো।
কম বেশি না?
210
00:12:49,748 --> 00:12:51,646
একটা বেশি সৌভাগ্যের জন্য।
211
00:12:53,272 --> 00:12:54,335
আমি খুলছি।
212
00:12:54,538 --> 00:12:56,499
একটা সৌভাগ্যের জন্য।
213
00:12:56,524 --> 00:12:58,945
নিশ্চয়ই প্রিন্সটনে এরকম
অংকই শেখায়।
214
00:13:02,670 --> 00:13:05,653
-এই।
-তুমি এখানে কী করছ?
215
00:13:05,692 --> 00:13:09,873
আমি তোমার বিচিতে পিন
মারার জন্য ক্ষমা চাইতে এসেছি...
216
00:13:10,201 --> 00:13:13,826
সাথে তোমাকে মেয়েদের লকার রুমে
নগ্ন করে ধাক্কা দেয়ার জন্য...
217
00:13:13,912 --> 00:13:16,432
তোমার প্যান্টের ভেতর
তোতা ঢোকানোর জন্য।
218
00:13:17,721 --> 00:13:19,424
এটা কী?
219
00:13:19,924 --> 00:13:21,845
জোলাপ
220
00:13:22,376 --> 00:13:24,978
হ্যাঁ, জুনিওর প্রম।
221
00:13:25,512 --> 00:13:27,930
একদমই মজার ছিল না, ভাই।
222
00:13:28,282 --> 00:13:31,478
আমি অনেক অনেক দুঃখিত।
223
00:13:31,598 --> 00:13:33,294
-সত্যি?
-হ্যাঁ।
224
00:13:33,380 --> 00:13:35,473
আমি কেবল আশা করছি
তুমি আমাকে ক্ষমা করবে।
225
00:13:36,091 --> 00:13:40,062
হ্যাঁ, নিশ্চয়ই। মনে হচ্ছে।
226
00:13:40,144 --> 00:13:44,917
-তুমি মহৎ লোক।
-বেশ, হ্যাঁ। ধন্যবাদ, জিমি।
227
00:13:45,028 --> 00:13:46,980
আচ্ছা, আমার যেতে হবে।
228
00:13:47,065 --> 00:13:49,367
-তুমি ড্রাইভ করতে পারবে?
-হ্যাঁ, হ্যাঁ।
229
00:13:49,392 --> 00:13:51,438
আমি মাতাল থাকলে ভালো চালাতে
পারি, বুঝেছ?
230
00:13:51,500 --> 00:13:53,667
মনোযোগ বেশি দিতে হয় তখন।
231
00:13:54,306 --> 00:13:58,345
না, ভেতরে এসো। আমি তোমাকে এক
কাপ কফি করে দিচ্ছি।
232
00:13:58,421 --> 00:13:59,923
-ঝামেলা বাড়াবো না তো?
-না।
233
00:13:59,948 --> 00:14:01,450
হ্যাঁ।
234
00:14:02,032 --> 00:14:06,747
-শেল্ডন, আমরা ওকে ড্রাইভ করতে দিতে পারি না।
-তাহলে ওর চাবি নিয়ে নাও...
235
00:14:06,772 --> 00:14:09,436
আর ওকে অন্য মাতালদের সাথে
রাস্তায় ঘুরে বেড়াতে বলো।
236
00:14:10,576 --> 00:14:14,331
তোমার শেল্ডন, রাজ, আর হাওয়ারডকে
মনে আছে।
237
00:14:14,356 --> 00:14:15,857
সেভাবে না।
238
00:14:16,369 --> 00:14:21,051
হাস্যকর, তাই না,লেনারড? স্কুলে থাকতে, আমি
বিজয়ী ছিলাম, আর তুমি ছিলে অভাগা।
239
00:14:21,076 --> 00:14:22,631
আর এখন সব উল্টে গেছে।
240
00:14:22,740 --> 00:14:24,378
তুমি এখন বিজয়ী।
241
00:14:24,483 --> 00:14:27,778
তোমাদের মনে হয় একজন বিজয়ী ভালোমতো
এক কাপ কোকো বানাতে পারতো না?
242
00:14:29,701 --> 00:14:32,704
-বাথরুম ব্যবহার করতে পারি?
-হ্যাঁ। পেছনের দিকে।
243
00:14:35,281 --> 00:14:38,378
কী একটা অবস্থা...
এতো বছর পর...
244
00:14:38,403 --> 00:14:42,114
তোমার বিরাটদেহী, খারাপ হাই-স্কুলের
অত্যাচারী অবশেষে ক্ষমা চাইলো।
245
00:14:42,139 --> 00:14:47,137
হ্যাঁ। অনেকটা মানুষের স্বভাবজাত উদারতার
প্রতি বিশ্বাস ফিরিয়ে আনে।
246
00:14:47,322 --> 00:14:50,361
-জানো, কী করলে ভালো হবে?
-কী?
247
00:14:50,392 --> 00:14:55,412
যেসব অত্যাচারীরা আমাদের বছরের পর
বছর জ্বালিয়েছে, তাদের প্রতি প্রতীকী সংকেত হিসেবে...
248
00:14:55,437 --> 00:14:59,932
আমরা জিমির জন্য আমাদের দরজা খুলে
দেই, তারপর ঘুমিয়ে পড়লে ওকে খুন করি।
249
00:15:04,321 --> 00:15:08,789
আমি বলেছি এটা করলে ভালো হবে।
করতেই হবে এমন তো বলি নি।
250
00:15:11,164 --> 00:15:14,333
ওহ, নিজেকে একদম মাদার তেরেসা মনে হচ্ছে।
251
00:15:14,396 --> 00:15:18,255
শুধু কুমারীত্বের অংশটুকু ছাড়া।
ওই জাহাজ অনেক আগেই পাল তুলে দিয়েছে।
252
00:15:19,033 --> 00:15:22,986
আমার মনে হয় মাদার তেরেসা ওনার
জামা পরিষ্কার করে দিতেন।
253
00:15:23,181 --> 00:15:27,860
হ্যাঁ, বেশ, আমি নিশ্চিত ওনার লন্ড্রিতে
যাওয়ার জন্য পাঁচটা সিঁড়ি পার হওয়া লাগতো না।
254
00:15:27,961 --> 00:15:31,740
জানো, দান করাটা কিছু পাওয়ার
থেকেও সুন্দর।
255
00:15:31,765 --> 00:15:35,320
ওহ। আমি ভাবতাম এটা এমনিই বলে
সবাই, কিন্তু মনে হচ্ছে...
256
00:15:35,810 --> 00:15:39,314
দেখো এই সুন্দর জিনসটা কেউ
ফেলে দিয়েছে।
257
00:15:39,471 --> 00:15:41,353
দান করেছে।
258
00:15:42,853 --> 00:15:47,489
হ্যাঁ, একজন গরীব ওয়েট্রেসকে
যে বুট কাট ভালোবাসে।
259
00:15:47,705 --> 00:15:51,597
-পেনি।
-আরে, আমাকে অনেক সুন্দর লাগবে এটা পরে।
260
00:15:51,622 --> 00:15:53,958
এগুলো এই সোয়েটারের সাথে দারুণ মানাবে।
261
00:15:54,004 --> 00:15:57,746
আমার মনে হয় না মাদার তেরেসা...
ওহ, চমৎকার।
262
00:16:04,104 --> 00:16:06,768
অনুবাদ ও সম্পাদনাঃ শেখ তাসনুভা তাসনীম।
263
00:16:09,384 --> 00:16:11,548
-লেনারড?
-হ্যাঁ?
264
00:16:11,595 --> 00:16:15,883
আবার এরকম কিছু হওয়ার আগেই
বলি, এখানে যা হচ্ছে, এটা কিন্তু ঝামেলাই।
265
00:16:17,493 --> 00:16:21,461
আমি কী করতাম?
ওর ঘুমানোর জায়গা দরকার ছিল।
266
00:16:21,507 --> 00:16:25,578
তুমি নরম। এই দুনিয়া তোমাকে চিবিয়ে
খেয়ে ফেলে দেবে।
267
00:16:29,194 --> 00:16:31,718
ট্যাকো কখন খেলাম?
268
00:16:32,390 --> 00:16:34,233
সুপ্রভাত, জিমি।
269
00:16:34,304 --> 00:16:37,061
হ্যাঁ, ঠিকই। ট্যাকো
270
00:16:38,053 --> 00:16:42,036
-ভাই, নেশা কেটে গেছে।
-হ্যাঁ, সেটাই।
271
00:16:42,115 --> 00:16:45,977
তো, শোনো, তোমাকে আবার
দেখে ভালো লাগলো।
272
00:16:46,002 --> 00:16:47,973
আর ক্ষমা চাওয়ার জন্য ধন্যবাদ।
273
00:16:48,167 --> 00:16:49,372
কিসের ক্ষমা?
274
00:16:49,489 --> 00:16:53,471
হাই স্কুলে তুমি আমার সাথে
যেসব খারাপ কাজ করেছিলে।
275
00:16:53,559 --> 00:16:57,017
আরে ধুর, এখনো ওই নিয়ে পড়ে আছ?
কী মেয়েদের মতো করো।
276
00:16:57,636 --> 00:17:00,442
-এটা আমার ফ্রেঞ্চ টোস্ট।
-ভালো হয়েছে।
277
00:17:00,872 --> 00:17:04,200
তুমি সত্যিই রান্নাবান্না ভালো
সামলাও, ন্যান্সি।
278
00:17:04,935 --> 00:17:09,944
আমি বলবো না, যে আমি বলেছিলাম,
কিন্তু আমরা ওকে খুন করতে পারতাম।
279
00:17:12,420 --> 00:17:14,928
আমি এখনই ওকে খুন করতে পারি।
280
00:17:14,982 --> 00:17:17,099
ডার্ক নাইট তোমার সমর্থনে আছে।
281
00:17:17,255 --> 00:17:19,622
ও ভয় পাচ্ছে, কিন্তু তোমার পাশে আছে।
282
00:17:20,005 --> 00:17:22,751
এই, জিমি, তোমার যাওয়ার সময় হয়েছে।
283
00:17:22,798 --> 00:17:25,017
-হ্যাঁ, এটা শেষ করে নেই।
-না, এখানেই শেষ।
284
00:17:25,095 --> 00:17:28,699
-আমি এক্ষুনি তোমাকে আমার বাসার বাইরে দেখতে চাই।
-ভালো বলেছ, আশ্চর্য ছেলে।
285
00:17:30,978 --> 00:17:32,429
নাহলে?
286
00:17:32,609 --> 00:17:35,906
উত্তর দিয়ো না। এটা কৌশলী প্রশ্ন।
আমি অভিজ্ঞতা থেকে বলছি।
287
00:17:38,402 --> 00:17:41,222
আমি তোমাকে আর ভয় পাই না, জিমি।
288
00:17:41,425 --> 00:17:43,573
এখন, চলে যাও।
289
00:17:46,849 --> 00:17:49,995
তুমি করেছ, লেনারড।
তুমি তোমার অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছ।
290
00:17:50,020 --> 00:17:51,912
হ্যাঁ, আমারও নিজেকে নিয়ে ভীষণ
ভালো লাগছে।
291
00:17:53,622 --> 00:17:56,380
তোমার কি মনে হয় আমরা ওকে পেছনে
ফেলতে পারবো?
292
00:17:56,427 --> 00:17:59,688
আমার ওকে পেছনে ফেলার দরকার নেই।
তোমাকে পেছনে ফেলতে পারলেই হবে।
293
00:18:05,310 --> 00:18:07,128
আমার ভালো লাগছে না ব্যাপারটা।
294
00:18:07,153 --> 00:18:08,786
তাহলে, গাড়িতে গিয়ে বসো,
আর চালু রেখো।
295
00:18:09,021 --> 00:18:12,801
তুমি ঠিকই বলেছিলে। একদম নতুন মাল।
296
00:18:13,879 --> 00:18:18,073
হাতে এসো ইয়োগা টপ। মায়ের
নতুন ইয়োগা টপ দরকার।
297
00:18:18,174 --> 00:18:21,584
এটা দেখো, বার্নাডেট।
সুয়েড বুটস। তোমার সাইজের।
298
00:18:21,716 --> 00:18:25,671
হ্যাঁ, সুন্দর আছে। ওহ, কেন
এগুলোকে এতো সুন্দর হতে হলো?
299
00:18:25,843 --> 00:18:28,882
দাঁড়াও, দাঁড়াও, সবাই। একটু দাঁড়াও।
300
00:18:28,907 --> 00:18:30,742
কী হয়েছে? কোনো ঝামেলা?
301
00:18:32,714 --> 00:18:36,687
দেখো আমাদের, আমরা কী করছি এসব?
302
00:18:36,780 --> 00:18:39,406
আমি একটা অপরাধে তোমাকে
সঙ্গ দিচ্ছিলাম, এই আশায়...
303
00:18:39,431 --> 00:18:42,245
যে একদিন আমরা জেলের সেল
ভাগাভাগি করতে পারবো।
304
00:18:46,194 --> 00:18:48,029
বার্নাডেটের কথা জানি না।
305
00:18:49,522 --> 00:18:51,530
না, এটা ভুল।
306
00:18:51,625 --> 00:18:53,641
সব ফেরত রেখে দেই। এসো।
307
00:18:54,024 --> 00:18:55,672
দাও।
308
00:19:04,947 --> 00:19:08,783
সমস্যা নেই, আমি গরীবদের সুপ
পরিবেশন করি।