1
00:00:18,231 --> 00:00:20,013
উনি কি হিন্দু না মুসলিম?
2
00:00:21,044 --> 00:00:23,020
সুফিয়া খাতুন?
মুসলিম।
3
00:00:24,091 --> 00:00:26,250
-তুমি?
-আমি?
4
00:00:27,398 --> 00:00:28,398
ক্যাথলিক।
5
00:00:29,805 --> 00:00:32,975
যুদ্ধের সময় যে সমস্ত মহিলারা
ধর্ষিতা হয়েছিলেন
6
00:00:33,000 --> 00:00:35,750
তাঁদের বেশিরভাগই হয় হিন্দু ছিলেন
বা মুসলিম ছিলেন।
7
00:00:36,498 --> 00:00:37,538
কিন্তু আমরা?
8
00:00:38,913 --> 00:00:41,320
আমাদের জন্ম-ধর্মেরই কোনও ঠিক নেই।
9
00:00:43,795 --> 00:00:45,621
তুমি নিজের মাকে খোঁজার চেষ্টা করেছ?
10
00:00:47,694 --> 00:00:49,953
তোমার কাছে অন্তত
খোঁজার মতো একটা নাম আছে।
11
00:00:50,084 --> 00:00:51,420
আমি সেটাও পাইনি।
12
00:00:52,694 --> 00:00:54,209
এই মিশনারিতেই আমার জন্ম।
13
00:00:54,888 --> 00:00:57,771
এখন ব্রাদার।
কদিন পর ফাদার হব।
14
00:00:57,797 --> 00:00:59,456
তোমার মতো অনেক কে এখানে এনেছি।
15
00:00:59,481 --> 00:01:01,200
নাম থাকলেও ঠিকানা নেই।
16
00:01:01,225 --> 00:01:03,131
আর ঠিকানা থাকলেও গ্রহণযোগ্যতা--
17
00:01:04,858 --> 00:01:06,795
আমি গ্রহণযোগ্যতা চাইছিনা।
18
00:01:07,373 --> 00:01:10,350
বেশ, কিন্তু যদি ঠিকানা পাও...
19
00:01:11,569 --> 00:01:12,769
তাহলে কী করবে?
20
00:01:14,983 --> 00:01:16,569
ওনার সঙ্গে দেখা করব।
21
00:01:17,397 --> 00:01:19,334
কিন্তু উনি কি দেখা করতে চান?
22
00:01:21,099 --> 00:01:23,419
-ব্রাদার অ্যালফ্রেড।
-স্যার।
23
00:01:26,873 --> 00:01:29,295
-এবার কোত্থেকে? ইয়ুরোপ?
-ক্যানাডা।
24
00:01:29,522 --> 00:01:32,342
-আবার ক্যানাডা?
-আমাদের মিশনারিতেই জন্ম।
25
00:01:32,858 --> 00:01:35,160
বিদেশি বাবা-মার ঠিকানা দেওয়া।
26
00:01:36,273 --> 00:01:37,076
ও।
27
00:01:37,100 --> 00:01:39,609
এবার একটা নামও আছে।
সুফিয়া খাতুন।
28
00:01:39,811 --> 00:01:41,171
বিদেশি বাবা-মা দিয়েছে।
29
00:01:41,303 --> 00:01:42,828
দুটো মিলিয়ে একটু দেখুন।
30
00:01:43,264 --> 00:01:46,014
বেশ, আগামী সপ্তাহে দেখছি।
31
00:01:46,138 --> 00:01:48,489
স্যার...প্লিজ।
32
00:01:48,842 --> 00:01:50,990
অনেক দূর থেকে এসেছে।
অনেকক্ষণ বসিয়ে রেখেছি।
33
00:01:51,131 --> 00:01:52,131
একটু দেখুন।
34
00:01:52,397 --> 00:01:54,545
তুই আর কত ঘরের খেয়ে বনের মোষ তাড়াবি?
35
00:01:54,623 --> 00:01:55,743
প্লিজ, স্যার।
36
00:01:58,264 --> 00:02:01,031
মাদার না পেলেও ব্রাদার কিন্তু পেয়েছ।
37
00:02:02,155 --> 00:02:04,000
চল দেখি।
আল্লা ভরসা।
38
00:02:07,077 --> 00:02:08,077
চলো।
39
00:03:12,197 --> 00:03:13,197
এই।
40
00:03:14,066 --> 00:03:14,971
হুম?
41
00:03:14,994 --> 00:03:16,401
বাবু ঘুমিয়েছে?
42
00:03:20,057 --> 00:03:21,057
না।
43
00:03:24,814 --> 00:03:26,353
ঘুমিয়েছে তো।
44
00:03:35,276 --> 00:03:36,276
এত রাতে কে?
45
00:03:37,104 --> 00:03:38,658
আপনি লুকোন, আমি দেখছি।
46
00:03:45,338 --> 00:03:47,317
-আতাউর আছে?
-কে?
47
00:03:47,612 --> 00:03:49,127
আতাউর আছে?
48
00:03:51,158 --> 00:03:53,251
উনি তো বাড়ি নেই।
জেলে।
49
00:03:54,315 --> 00:03:55,509
আপনি কে?
50
00:03:56,426 --> 00:03:58,385
মিথ্যে কথা বলছেন কেন?
51
00:03:58,416 --> 00:04:00,698
আমি তো জানি আতাউর ঘরে।
52
00:04:02,571 --> 00:04:04,782
ঘরে না জেলে তা জেনে আপনি কী করবেন?
53
00:04:04,931 --> 00:04:05,931
আপনি কে?
54
00:04:06,760 --> 00:04:10,682
শুনুন, আতাউরকে বলুন জলদি পালাতে।
55
00:04:10,931 --> 00:04:13,181
জেলার সাহেব ওকে খুজছেন।
56
00:04:17,596 --> 00:04:18,596
আপনি কে?
57
00:04:24,541 --> 00:04:26,908
আমার পরিচয় জানার তো দরকার নেই।
58
00:04:26,971 --> 00:04:28,557
আপনি জলদি পালান।
59
00:04:29,790 --> 00:04:34,938
জেলার সাহেব আপনার বিরুদ্ধে
জেল পালানোর মামলা করেছে।
60
00:04:35,027 --> 00:04:37,400
আগে তো ছ বছরের জেল হয়েছিল।
61
00:04:37,480 --> 00:04:43,560
এবার ধরা পড়লে
সারা জীবন জেলে কাটাতে হবে।
62
00:04:43,830 --> 00:04:45,791
জেল পালানোর মামলা করেছে মানে?
63
00:04:45,885 --> 00:04:47,619
আমার নামে নিজের ছেলেকে
জেলে ঢুকিয়ে রেখেছে।
64
00:04:47,651 --> 00:04:50,166
আমি জানি, আমি জানি।
65
00:04:50,588 --> 00:04:54,029
শুনুন, স্বার্থ ফুরিয়ে গেলে
কেউ মনে রাখেনা।
66
00:04:54,596 --> 00:04:55,596
এটাই নিয়ম।
67
00:04:56,385 --> 00:04:59,205
আপনি দাঁড়িয়ে থাকবেন না যাবেন?
68
00:05:00,291 --> 00:05:02,150
সবাইকে নিয়ে যান।
69
00:05:03,728 --> 00:05:05,775
এত রাতে কোথায় যাব আমি?
70
00:05:08,111 --> 00:05:09,238
এই, আতাউর।
71
00:05:15,002 --> 00:05:17,409
দেখলাম বেঁচে আছিস কিনা।
72
00:05:21,025 --> 00:05:22,439
আপনি চলে এসেছেন?
73
00:05:24,049 --> 00:05:26,533
আমি তো বাজি ধরেছিলাম,
আপনি ছ মাসেও সুস্থ হবেন না।
74
00:05:26,565 --> 00:05:27,791
শালা জুয়ারি।
75
00:05:28,213 --> 00:05:29,213
চল।
76
00:05:30,618 --> 00:05:31,618
কোথায়?
77
00:05:32,728 --> 00:05:33,728
সেলে।
78
00:05:45,338 --> 00:05:46,338
এখানে কেন?
79
00:05:46,790 --> 00:05:48,322
আজ থেকে এখানেই থাকবি।
80
00:05:48,712 --> 00:05:49,712
ওঠ।
81
00:05:53,487 --> 00:05:55,206
আমি একটু সাহেবের সঙ্গে কথা বলতে চাই।
82
00:05:56,125 --> 00:05:57,992
তুই কোন বাঁ*র বা* বে?
83
00:05:58,704 --> 00:06:00,978
সাহেবই পাঠিয়েছে।
চল।
84
00:06:02,088 --> 00:06:03,088
কোন সাহেব?
85
00:06:03,720 --> 00:06:04,720
চল!
86
00:06:06,228 --> 00:06:07,446
ওস্তাদ।
87
00:06:07,650 --> 00:06:09,894
আমায় একটু বড়সাহেবের সঙ্গে
কথা বলিয়ে দিন না।
88
00:06:10,369 --> 00:06:12,869
ওস্তাদ।
ওস্তাদ।
89
00:06:51,326 --> 00:06:52,708
এসো, শামসুর
90
00:06:57,326 --> 00:06:59,966
সকাল সকাল গরুর মাংস?
91
00:07:00,662 --> 00:07:02,396
হাতটা ধুয়ে নিন।
92
00:07:18,318 --> 00:07:20,162
তুমি না থাকলে যে আমার কী হত।
93
00:07:20,294 --> 00:07:22,821
এতদিনে খিদের জ্বালায় মরে যেতাম।
94
00:07:23,583 --> 00:07:25,263
উকিলসাহেবের সঙ্গে কথা হয়েছে?
95
00:07:26,591 --> 00:07:27,591
কী বললেন?
96
00:07:29,357 --> 00:07:30,865
শুনানি হয়েছে।
97
00:07:32,760 --> 00:07:36,599
রায় হতে তো
আরও এক সপ্তাহ লাগবে।
98
00:07:37,350 --> 00:07:39,475
সাজা কমবে মনে হয়?
99
00:07:40,388 --> 00:07:42,216
তেমনই তো ইঙ্গিত দিল।
100
00:07:42,514 --> 00:07:44,092
সে তো বহু বছর ধরে দিচ্ছে।
101
00:07:44,342 --> 00:07:46,068
কাজের কাজ তো কিছুই হচ্ছেনা।
102
00:07:46,334 --> 00:07:47,889
উকিল সাহেবকে বলুন না...
103
00:07:48,912 --> 00:07:51,045
এই ছেলেটার একটা ব্যবস্থা করতে।
104
00:07:52,951 --> 00:07:55,076
তুমি কি ওর উকিল?
105
00:07:56,365 --> 00:07:57,639
এত ব্যস্ততা কীসের?
106
00:07:58,615 --> 00:08:00,950
ওরা তো আমার মতো না।
বেরিয়ে যাবে।
107
00:08:02,325 --> 00:08:07,044
সাজা কমলেও তো যাবজ্জীবন হবে।
108
00:08:08,021 --> 00:08:10,709
আপনাকে তো কম করে
আরও আট-দশ বছর থাকতে হবে।
109
00:08:11,916 --> 00:08:15,025
ততদিন তো এরা থাকবেনা।
110
00:08:15,541 --> 00:08:17,142
না পারলে বেরিয়ে যেতে বলো।
111
00:08:17,345 --> 00:08:18,649
আটকে রাখছে কে?
112
00:08:19,408 --> 00:08:20,408
না...
113
00:08:21,072 --> 00:08:22,658
আপনার জন্যই এসেছে।
114
00:08:23,173 --> 00:08:24,931
আপনি বের না করলে...
115
00:08:25,611 --> 00:08:29,118
উকিল সাহেবকে বলুন না
একটা ব্যবস্থা করতে।
116
00:08:35,016 --> 00:08:36,266
উকিল আমার!
117
00:08:37,064 --> 00:08:39,783
আমি তাকে মাসে মাসে টাকা দিই
আমার গু পরিষ্কার করার জন্য।
118
00:08:40,033 --> 00:08:41,033
তোমাদের না।
119
00:08:41,674 --> 00:08:43,775
আর তোমরা মাগনায় আমার সেবা করোনা।
120
00:08:44,376 --> 00:08:48,446
জেলে বসে গেলো আর প্রতি মাসে
বান্ডিল বান্ডিল টাকা বাড়িতে যায়।
121
00:08:49,189 --> 00:08:50,384
কোনও হিসেব আছে?
122
00:08:50,611 --> 00:08:52,478
নিজের সংসার ফেলে...
123
00:08:56,165 --> 00:09:00,298
জেলে এত বছর আপনাকে রেঁধে খাওয়াচ্ছি।
124
00:09:04,118 --> 00:09:05,118
পাপ...
125
00:09:06,399 --> 00:09:08,587
বাপকেও ছাড়েনা, গুলজার সাহেব।
126
00:09:08,924 --> 00:09:11,564
যাও, যাও,
আমার কাউকে লাগবেনা।
127
00:09:11,713 --> 00:09:13,939
রাস্তা দেখো।
যাও!
128
00:09:28,978 --> 00:09:30,431
আসলাম ভাই।
129
00:09:33,361 --> 00:09:35,665
এই, ভাই ডেকেছে না?
130
00:09:48,478 --> 00:09:50,205
আপনার হাতের কী অবস্থা?
131
00:09:54,002 --> 00:09:55,939
ছোটবেলায় খৎনা করিয়েছিলেন?
132
00:09:56,525 --> 00:09:57,525
কী?
133
00:09:57,986 --> 00:10:01,960
কাকে দিয়ে করিয়েছেন,
ওস্তাদ না ডাক্তার?
134
00:10:02,791 --> 00:10:03,791
কেন?
135
00:10:05,587 --> 00:10:07,805
তোর পুঁ*কি মারার জন্য কি
কাটা ধো* দরকার?
136
00:10:08,392 --> 00:10:09,688
বাবাকে দিয়ে হচ্ছেনা?
137
00:10:14,384 --> 00:10:16,243
আপনি কি আপনার বাপের...
138
00:10:18,312 --> 00:10:20,853
-নু* দেখেছেন কোনও দিন?
-এই!
139
00:10:20,971 --> 00:10:23,471
হাত ছাড় বলছি।
ছেড়ে দে!
140
00:10:23,533 --> 00:10:27,476
তুই বাবার ইজ্জতে
হাত দিস কোন সাহসে, খা*কির ছেলে?
141
00:10:37,548 --> 00:10:38,672
আসলাম ভাই।
142
00:10:42,119 --> 00:10:43,431
একটা কথা বলুন তো।
143
00:10:45,345 --> 00:10:46,728
বাবা কি আসামি?
144
00:10:48,447 --> 00:10:49,884
উনি অতিথি।
145
00:10:50,345 --> 00:10:51,822
এসেছেন থাকুক না।
146
00:10:53,330 --> 00:10:57,384
আপনার বাড়িতে অতিথি এলে
ধো* খুলে দেখেন?
147
00:10:58,682 --> 00:10:59,682
উনি বাবা।
148
00:11:01,448 --> 00:11:02,808
বাপের চাইতেও বড়।
149
00:11:04,330 --> 00:11:06,260
খামোখা গুজব ছড়াচ্ছেন কেন?
150
00:11:07,071 --> 00:11:08,243
গুজব মানে?
151
00:11:09,111 --> 00:11:10,634
আমি নিজের চোখে দেখেছি।
152
00:11:16,806 --> 00:11:19,752
দেখ তো ওর ঘাড়ের রগ
কটা ব্যাঁকা।
153
00:11:21,986 --> 00:11:23,502
ভাই, আমি দেখি?
154
00:11:25,807 --> 00:11:27,275
এক, দুই, তিন।
155
00:11:27,611 --> 00:11:29,025
সর্দার, তিনটে।
156
00:11:39,807 --> 00:11:41,361
আমরা নিজেরাই পাপি।
157
00:11:42,268 --> 00:11:43,908
আপনাকে কী ভাবে শাস্তি দেব?
158
00:11:45,127 --> 00:11:46,127
আপনিই বলুন।
159
00:11:46,994 --> 00:11:48,494
আপনাকে কী শাস্তি দেব?
160
00:11:52,564 --> 00:11:55,853
ভাই, ওকে বাবার পায়ে ধরে
ক্ষমা চাইতে হবে।
161
00:11:55,874 --> 00:12:00,560
-হ্যাঁ, হ্যাঁ।
-ক্ষমা চাইতে হবে।
162
00:12:00,796 --> 00:12:03,289
হ্যাঁ জয়যুক্ত হয়েছে,
হ্যাঁ জয়যুক্ত হয়েছে
163
00:12:03,314 --> 00:12:04,145
হ্যাঁ জয়যুক্ত হয়েছে।
164
00:12:04,170 --> 00:12:09,280
(উল্লাস করছে)
165
00:12:13,913 --> 00:12:15,734
আপনার তো ভিসা করাই আছে।
166
00:12:16,297 --> 00:12:18,480
যখন-তখন আসতে-যেতে পারেন।
167
00:12:19,101 --> 00:12:22,484
সময় সুযোগ বুঝে বাবার কাছ থেকে
ক্ষমাটা চেয়ে নেবেন।
168
00:12:50,152 --> 00:12:53,058
চিন্তার কিছু নেই।
এরকম ব্লিডিং হয়।
169
00:12:53,675 --> 00:12:55,245
আপনার বাচ্চা নিরাপদ।
170
00:12:59,440 --> 00:13:01,550
বড্ড ধকল নিচ্ছেন মনে হচ্ছে।
171
00:13:01,722 --> 00:13:03,261
অফিস করেন নাকি?
172
00:13:05,003 --> 00:13:08,128
যাই করুন না কেন।
এখন থেকে সব বন্ধ।
173
00:13:08,449 --> 00:13:10,959
এবার থেকে আপনাকে
পুরোপুরি বিশ্রামে থাকতে হবে।
174
00:13:11,845 --> 00:13:14,697
কিছু ওষুধ লিখে দিচ্ছি।
এগুলো নিয়মিত--
175
00:13:14,722 --> 00:13:17,332
-গর্ভপাত করাব কীভাবে?
-কী?
176
00:13:19,410 --> 00:13:20,667
পদ্ধতিটা কী?
177
00:13:21,886 --> 00:13:24,238
মেন্স্ট্রুয়াল রেগুলেশন করাই যায়।
178
00:13:24,549 --> 00:13:28,190
-কিন্তু আপনার তো ১৫ সপ্তাহ চলছে।
-চোদ্দ সপ্তাহ।
179
00:13:28,816 --> 00:13:31,589
এগারো সপ্তাহের পর কাজটা বেআইনি।
180
00:13:32,636 --> 00:13:35,386
মাপ করবেন।
আমি এটা হতে দিতে পারবনা।
181
00:13:40,300 --> 00:13:43,855
-কিন্তু গর্ভপাত তো হচ্ছে।
-কিন্তু কাজটা ঝুঁকির।
182
00:13:44,566 --> 00:13:50,402
মা আর বাচ্চার কোনও জটিলতা থাকলেই
আইনত এটা করা যায়।
183
00:13:50,964 --> 00:13:54,316
কিন্তু আপনি আর বাচ্চা
দুজনেই খুব ভাল আছেন।
184
00:13:54,973 --> 00:13:57,055
আরেকবার ভেবে দেখুন, প্লিজ।
185
00:13:57,080 --> 00:13:58,628
"ডঃ রেহ্নুমা জাহান"
186
00:14:04,699 --> 00:14:06,089
(অস্পষ্ট কথাবার্তা)
187
00:14:17,399 --> 00:14:19,188
আপনি এখনও আমার পিছু নিচ্ছেন কেন?
188
00:14:20,008 --> 00:14:21,735
কিছুই তো জানাওনি ।
189
00:14:22,796 --> 00:14:24,374
ডেভিড কিছু বলেছে?
190
00:14:24,570 --> 00:14:25,741
এত সহজ?
191
00:14:26,899 --> 00:14:28,838
কাল আর একা কথা বলার সময় পাইনি।
192
00:14:30,110 --> 00:14:32,196
প্ল্যান কেন বদলেছে বলেনি?
193
00:14:32,516 --> 00:14:33,516
না।
194
00:14:34,398 --> 00:14:37,714
শুধু বলেছে, "ঝড়ের আগের নীরবতা"।
195
00:14:39,883 --> 00:14:42,914
আপনারা আমায় শুধু শুধু
বিপদে কেন ফেললেন বলুন তো?
196
00:14:44,757 --> 00:14:47,889
আতাউর নাকি বিদেশে।
ওনাকে কী ভাবে খুঁজবেন?
197
00:14:49,008 --> 00:14:50,640
দেশেই আছে।
198
00:14:51,468 --> 00:14:52,867
আর মেহ্দি হাসান?
199
00:14:54,007 --> 00:14:55,257
তাঁকে পেয়েছেন?
200
00:15:00,796 --> 00:15:02,428
মামাকে জিজ্ঞেস করলাম।
201
00:15:02,742 --> 00:15:05,625
মামা ওনার নামও শোনেনি।
চেনা তো দূরের কথা।
202
00:15:05,937 --> 00:15:06,937
আর...
203
00:15:07,555 --> 00:15:11,438
উইলের কথা যে বলছেন আপনারা,
সে সম্পর্কে কিছুই জানেনা।
204
00:15:13,718 --> 00:15:15,984
তাহলে এতদিন লুকিয়ে রেখেছিল কেন?
205
00:15:16,641 --> 00:15:18,110
জিগ্যেস করোনি?
206
00:15:19,337 --> 00:15:25,354
তোমাকে তো সে জিগ্যেস করছে,
"তুমি এ উইল কোথায় পেয়েছে?"
207
00:15:26,923 --> 00:15:29,404
আমি তো আপনাদের
প্ল্যানের অংশ ছিলাম না আগে।
208
00:15:30,026 --> 00:15:33,257
আমি রাজি না হলে আপনাদের কাজটা...
209
00:15:33,282 --> 00:15:34,282
শোনো।
210
00:15:36,226 --> 00:15:41,219
ডেভিডকে বলবে আতাউর দেশেই আছে।
এটা একটা ট্র্যাম্প কার্ড।
211
00:15:41,305 --> 00:15:43,438
বুঝেশুনে যেন ব্যবহার করে।
212
00:15:43,508 --> 00:15:44,508
কেমন?
213
00:15:44,533 --> 00:15:45,932
আর আমার ব্যপারটা?
214
00:15:45,978 --> 00:15:50,338
আপনি তো না খুঁজে শুধু
আমার পিছন পিছন ঘুরছেন।
215
00:15:50,494 --> 00:15:55,609
তুমি শুধু আমাদের
তিন "ব্ল্যাক শিপ"-কেই চেন।
216
00:15:57,501 --> 00:15:59,220
ডাক্তার কী বলেছে?
217
00:16:02,236 --> 00:16:04,126
আপনারা নাকি সব জানেন?
218
00:16:04,611 --> 00:16:06,681
আপনাদেরই তো ভাল জানার কথা।
219
00:16:07,401 --> 00:16:09,253
তুমি আমাদের ঘৃণা করো।
220
00:16:10,455 --> 00:16:11,640
তাই না?
221
00:16:13,268 --> 00:16:14,369
অসুবিধা নেই।
222
00:16:15,478 --> 00:16:17,900
ঘৃণা থেকেই আমাদের জন্ম হয়েছে।
223
00:16:19,970 --> 00:16:22,430
সবার মতো ভালবাসা থেকে নয়।
224
00:16:24,625 --> 00:16:29,211
হয়ত আমাদের মায়েরা আমাদের ভালবাসত।
225
00:16:29,961 --> 00:16:32,101
তাই আমাদের ক্ষতি চায়নি।
226
00:16:32,891 --> 00:16:36,320
কষ্ট করে হলেও পৃথিবীতে এনেছে।
227
00:16:37,703 --> 00:16:42,882
নইলে আর দশ মাস পেটের ভেতর
লুকিয়ে রাখবে কেন?
228
00:16:44,360 --> 00:16:45,539
এদিকে একটা ঢোকার রাস্তা।
229
00:16:46,617 --> 00:16:47,960
-আচ্ছা।
-এটা।
230
00:16:47,993 --> 00:16:50,344
এই সুড়ঙ্গটা কি
জেলের ভেতর পর্যন্ত গেছে?
231
00:16:50,844 --> 00:16:51,882
হুম।
232
00:16:52,437 --> 00:16:56,068
-কিন্তু এতদিনের পুরনো সুড়ঙ্গ...
-এটা।
233
00:16:56,093 --> 00:16:57,664
...মাটি পড়ে বন্ধ হয়ে গেছে না?
234
00:16:59,078 --> 00:17:01,500
-এই যে।
-কয়েক জায়গায় বন্ধ হয়ে গেছে।
235
00:17:01,633 --> 00:17:04,804
-এ পাশে।
-কিন্তু এদিক দিয়ে পরিষ্কার করা যায়।
236
00:17:04,844 --> 00:17:05,492
হুম।
237
00:17:05,516 --> 00:17:07,750
-কাকা।
-রাজু যে।
238
00:17:10,774 --> 00:17:11,774
কেমন আছিস?
239
00:17:12,094 --> 00:17:13,898
ঠিকঠাক।
আপনি?
240
00:17:14,282 --> 00:17:15,282
ভাল।
241
00:17:15,734 --> 00:17:16,992
এতদিন কোথায় ছিলি?
242
00:17:17,375 --> 00:17:19,289
বন-জঙ্গলে লুকিয়ে ছিলাম।
243
00:17:19,469 --> 00:17:21,328
পুলিশের সঙ্গে ধরাধরি খেলছিলাম।
244
00:17:22,032 --> 00:17:24,305
-আমার কথা ছাড়ুন। আপনার কী অবস্থা?
-ভাল।
245
00:17:24,321 --> 00:17:25,321
দাঁড়ান।
246
00:17:26,172 --> 00:17:27,578
আপনি তো বুড়ো হয়ে গেছেন।
247
00:17:28,288 --> 00:17:29,725
ভুঁড়ি বেরিয়ে গেছে।
248
00:17:29,969 --> 00:17:32,149
সময় বেশি নেই,
টুক করে একটা বিয়ে করে ফেলুন।
249
00:17:32,766 --> 00:17:33,609
ফাজিল।
250
00:17:33,641 --> 00:17:35,946
নাকি আপনিও আপনার বন্ধুর মতো...
251
00:17:39,117 --> 00:17:41,156
ফুফুকে দেখুন,
বয়স আর বাড়েনি।
252
00:17:41,383 --> 00:17:42,883
দেখে মনে হয় আমার সমবয়সী।
253
00:17:48,633 --> 00:17:49,633
কাকা...
254
00:17:51,703 --> 00:17:52,836
প্ল্যান তো শুনলাম।
255
00:17:55,945 --> 00:17:56,945
কী মনে হয়?
256
00:17:57,196 --> 00:17:59,289
ফাটাফাটি!
আপনি করেছেন বলে কথা।
257
00:17:59,719 --> 00:18:01,602
এবার আমায় কী করতে হবে
সেটা বলুন।
258
00:18:03,422 --> 00:18:06,398
ডেভিড, আমি কিন্তু বারণ করেছি।
259
00:18:07,532 --> 00:18:10,399
ও ছোট মানুষ।
রাগের মাথায় একটা ভুল করেছে।
260
00:18:10,540 --> 00:18:12,336
খামোখা ওকে কেন জড়াচ্ছিস?
261
00:18:14,546 --> 00:18:15,666
কে ছোট মানুষ?
262
00:18:16,883 --> 00:18:18,812
আপনিই বা বড় মানুষ হয়ে কী করেছেন?
263
00:18:20,726 --> 00:18:23,343
আমার বাবা অসুস্থ বলে
এখানে আসতে পারেনি।
264
00:18:23,891 --> 00:18:25,368
পঙ্গু হয়ে বাড়িতে পড়ে।
265
00:18:25,610 --> 00:18:28,507
তার জায়গায় আমি এসেছি।
বাপের প্রক্সি দিচ্ছি।
266
00:18:28,532 --> 00:18:29,532
অসুবিধা কী?
267
00:18:31,812 --> 00:18:35,779
কাকা, কুরুক্ষেত্রের ময়দানে
ছোট বড় বলে কিছু হয়না।
268
00:18:35,804 --> 00:18:37,179
এখানে সবাই সমান।
269
00:18:39,109 --> 00:18:40,585
আর আমি কোনও ভুল করিনি।
270
00:18:41,469 --> 00:18:43,391
যা করেছি নিজের বাপের জন্য করেছি।
271
00:18:43,703 --> 00:18:44,969
দরকার পড়লে এটাও করব।
272
00:18:45,523 --> 00:18:48,116
ডেভিড, ও পাগল হয়ে গেছে।
273
00:18:48,594 --> 00:18:50,766
তুই ওর মতো পাগলামো করছিস কেন?
274
00:18:51,899 --> 00:18:53,019
রাজ্যেশ্বর...
275
00:18:55,476 --> 00:18:57,585
আমার কথা শুনুন।
276
00:18:57,929 --> 00:19:01,069
আপনি এত কষ্ট করে
সুড়ঙ্গ দিয়ে ঢুকবেন কেন?
277
00:19:01,102 --> 00:19:04,060
আমার নামে মামলা চলছে,
আমি আত্মসমর্পণ করে ভেতরে যাই।
278
00:19:04,085 --> 00:19:06,476
তারপর সুযোগ বুঝে যা করার আমিই করব।
279
00:19:10,506 --> 00:19:12,509
তোর খুনের মামলার আসামির নাম কী?
280
00:19:12,694 --> 00:19:13,694
শরিফ।
281
00:19:14,342 --> 00:19:15,467
কয়েদি নম্বর?
282
00:19:16,077 --> 00:19:18,538
-তা তো জানিনা।
-তিনশো দুই।
283
00:19:18,795 --> 00:19:19,795
হুম।
284
00:19:21,685 --> 00:19:23,170
তাহলে এক কাজ কর।
285
00:19:24,428 --> 00:19:25,482
তুই পাগলাগারদে যা।
286
00:19:25,928 --> 00:19:27,413
কেন যেতে যাব?
287
00:19:27,421 --> 00:19:30,491
-ওনার কথায় এত গুরুত্ব দেন কেন?
-আমার কথাটা শোন।
288
00:19:33,022 --> 00:19:35,412
-আমি তোকে নিয়ে আসব।
-কোথায়?
289
00:19:36,608 --> 00:19:37,608
কারাগারে।
290
00:19:53,507 --> 00:19:57,288
কাকা, আপনি তো সেলের "বিগ বি"।
বোবা বাবা।
291
00:19:58,077 --> 00:20:01,370
আপনাকে বেচে মুরাদরা তো বড়লোক হয়ে গেছে।
292
00:20:04,194 --> 00:20:05,194
কতদূর এগলো?
293
00:20:05,834 --> 00:20:07,584
-কথা বলেছিস?
-বলেছি।
294
00:20:08,303 --> 00:20:09,303
কী বলেছে?
295
00:20:09,702 --> 00:20:10,702
রাজি?
296
00:20:11,252 --> 00:20:12,698
আরে, উনি পুরনো লোক।
297
00:20:12,885 --> 00:20:15,263
বলদ নাকি যে
বলার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবে?
298
00:20:15,413 --> 00:20:18,495
রাজু, যা প্ল্যান করেছি তাই কর।
299
00:20:19,897 --> 00:20:23,600
প্ল্যান অনুযায়ী যা বলার বলেছি।
আপনি একটু শান্ত হন তো।
300
00:20:24,147 --> 00:20:27,000
ওষুধ পড়েছে, বিষয়টা মাথায় নিয়ে
একটু ভাবুক।
301
00:20:27,022 --> 00:20:28,968
তার সময় নেই, রাজু।
302
00:20:29,936 --> 00:20:31,436
সুড়ঙ্গের কথা বলেছিস?
303
00:20:31,893 --> 00:20:35,528
এখনই বলে দেব?
যদি সবাইকে বলে দেয়?
304
00:20:35,553 --> 00:20:38,260
কখন বলবি?
সময় বেশি নেই।
305
00:20:44,013 --> 00:20:46,982
বুবুর কী অবস্থা?
কোনও খবর পেয়েছেন?
306
00:20:50,115 --> 00:20:52,524
কাকা, জেদ ধরে থাকবেন না।
307
00:20:52,858 --> 00:20:56,069
-এ সময় আপনার বুবুর পাশে থাকা দরকার।
-পাশে থেকে কী লাভ?
308
00:20:57,131 --> 00:20:58,694
তোর বুবু আমাকে চেনে?
309
00:21:04,264 --> 00:21:06,006
আর এখান থেকে বের হব কী ভাবে?
310
00:21:06,413 --> 00:21:08,260
সুড়ঙ্গ তো উপর থেকে খোলা যায়না।
311
00:21:08,409 --> 00:21:09,449
-কি?
-হ্যাঁ।
312
00:21:09,670 --> 00:21:13,092
নিচ থেকে খুলতে হবে।
এখানে আসার পর বুঝেছি।
313
00:21:14,912 --> 00:21:16,600
তালা খোলার জিনিস এনেছিস?
314
00:21:19,280 --> 00:21:20,280
কি?
315
00:21:22,825 --> 00:21:23,825
রাজু...
316
00:21:30,107 --> 00:21:31,107
যা।
317
00:21:38,303 --> 00:21:41,350
আপনি এটা কেন করলেন?
318
00:21:42,264 --> 00:21:44,381
বাবার সঙ্গে তো
আপনার বোঝাপড়া হয়েই গেছে।
319
00:21:44,905 --> 00:21:46,335
তাহলে এত ভয় পাচ্ছেন কেন?
320
00:21:47,710 --> 00:21:49,520
আর আমি তো শুধু
হাসপাতাল থেকে বের করেছি।
321
00:21:50,721 --> 00:21:52,466
এবার জেল থেকে বের করার নোটিস এসেছে।
322
00:21:52,491 --> 00:21:53,491
মানে?
323
00:21:54,296 --> 00:21:55,866
মন্ত্রণালয়ের চিঠি।
324
00:21:56,870 --> 00:22:00,345
সজীবকে পলাশপুর জেলে বদলি করেছে।
325
00:22:00,370 --> 00:22:03,468
-কবে এসেছে চিঠি?
-তারিখ দেওয়া আছে, দেখে নিন।
326
00:22:05,154 --> 00:22:07,639
আপনি তো আছেন
নিজের ছেলে আর বাবাকে নিয়ে।
327
00:22:08,178 --> 00:22:09,686
জেলটা চলাচ্ছে কে?
328
00:22:12,389 --> 00:22:13,589
খায়ের সাহেব...
329
00:22:17,787 --> 00:22:18,787
আমি...
330
00:22:20,124 --> 00:22:21,124
ইস্তফ দেব।
331
00:22:22,959 --> 00:22:27,365
কিন্তু সজীব জেল থেকে বেরোবার পর।
332
00:22:27,865 --> 00:22:31,076
-তার আগে পর্যন্ত আর কোনও ঝামেলা চাইনা।
-বেরোবে মানে?
333
00:22:32,099 --> 00:22:33,513
আতাউরকে পেয়েছেন?
334
00:22:34,232 --> 00:22:37,294
ও!
এখন তো আপনার বাবা আছে।
335
00:22:37,694 --> 00:22:38,694
করুন।
336
00:22:40,092 --> 00:22:42,506
তবে যা করার অডিটের আগে করবেন।
337
00:22:44,099 --> 00:22:46,013
-অডিট কবে?
-সামনের হপ্তায়।
338
00:22:46,842 --> 00:22:49,147
আপনার বাবাকে বলুন তার আগে বেরিয়ে যেতে।
339
00:22:50,593 --> 00:22:52,218
নইলে কিন্তু ওই কেসেও ফাঁসবেন।
340
00:23:06,022 --> 00:23:07,397
উনি কিন্তু বাবা নন।
341
00:23:11,912 --> 00:23:14,732
ওই ১৪৫ নম্বর সেলের লোকটা।
342
00:23:16,483 --> 00:23:20,444
আপনাকে বলেছিলাম না,
গা-ঢাকা দেওয়া আরও লোক আছে?
343
00:23:21,522 --> 00:23:22,522
ওই উনিই।
344
00:23:26,396 --> 00:23:28,154
আপনাকে নিতে এসেছেন।
345
00:23:30,616 --> 00:23:32,077
ফালতু কথা বোলোনা।
346
00:23:33,210 --> 00:23:34,819
মালয়েশিয়ায় আমার কথা হয়েছে।
347
00:23:35,420 --> 00:23:37,364
দাদা বলেছেন উনি কিছুই জানেন না।
348
00:23:41,428 --> 00:23:44,233
মালয়েশিয়ায় কী ভাবে কথা বলেছেন?
মোবাইলে?
349
00:23:45,010 --> 00:23:47,333
বলেছিলাম তো মোবাইলে কথা না বলতে।
350
00:23:47,358 --> 00:23:49,147
জেলের সব ফোন ট্যাপ হয়।
351
00:23:50,413 --> 00:23:53,585
-গোটা প্ল্যানটা ভেস্তে দিলেন।
-কীসের প্ল্যান?
352
00:23:55,490 --> 00:23:56,930
কোনও প্ল্যান নেই।
353
00:24:00,849 --> 00:24:03,107
আপনাকে বের করার প্ল্যান।
354
00:24:04,615 --> 00:24:06,967
কতকিছু প্ল্যান করে
এই পর্যন্ত এসেছি জানেন?
355
00:24:08,108 --> 00:24:09,108
শুনুন।
356
00:24:10,100 --> 00:24:12,866
উনি কিন্তু বোবা নন।
কথা বলতে পারেন।
357
00:24:13,279 --> 00:24:16,076
ভাল বাংলা বলতে পারেন না,
তাই বোবা সেজে থাকেন।
358
00:24:16,889 --> 00:24:19,530
বিদেশ থেকে এখানে এসেছেন।
রোহিঙ্গাদের সঙ্গে।
359
00:24:20,413 --> 00:24:21,413
তাহলে...
360
00:24:22,327 --> 00:24:23,624
জেলে ঢুকলেন কী ভাবে?
361
00:24:24,132 --> 00:24:26,600
-সুড়ঙ্গ দিয়ে।
-সুড়ঙ্গ?
362
00:24:28,725 --> 00:24:32,222
সেল নম্বর ১৪৫-এর নিচে গোপন সুড়ঙ্গ আছে।
363
00:24:32,678 --> 00:24:36,827
ঠিক লালবাগ কেল্লার মতো।
একদম বুড়িগঙ্গা পর্যন্ত।
364
00:24:37,968 --> 00:24:39,936
আগেকার দিনে রজা-বাদশারা পালাতেন।
365
00:24:40,319 --> 00:24:43,406
এবার উনি আপনাকে নিয়ে
ওখান দিয়ে পালাবেন।
366
00:24:44,045 --> 00:24:45,685
সব প্ল্যান করা আছে।
367
00:24:46,370 --> 00:24:48,060
জেলের সবাই তো বেরোতে চায়।
368
00:24:48,085 --> 00:24:49,616
তাহলে উনি খামোখা ঢুকবেন কেন?
369
00:24:49,678 --> 00:24:51,710
এই চোর-বাটপারের বাবা হতে?
370
00:24:52,897 --> 00:24:54,283
পরিষ্কার করে বলো তো।
371
00:24:55,487 --> 00:24:57,081
তোমাদের কে পাঠিয়েছে?
372
00:24:57,639 --> 00:24:58,639
যেই পাঠাক।
373
00:24:59,147 --> 00:25:01,858
আপনি বেরোতে চান না চান না
সেটা বলুন।
374
00:25:04,913 --> 00:25:05,913
শুনুন।
375
00:25:06,647 --> 00:25:09,030
বড়সাহেব ওনাকে ফাঁসি দিতে এসেছিলেন।
376
00:25:09,796 --> 00:25:11,780
উনি চাইলেই সুড়ঙ্গ দিয়ে পালাতে পারতেন।
377
00:25:12,100 --> 00:25:13,100
কিন্তু পালাননি।
378
00:25:13,421 --> 00:25:14,421
কেন?
379
00:25:14,444 --> 00:25:17,088
কারণ আপনাকে না নিয়ে তিনি বেরোবেন না।
380
00:25:22,585 --> 00:25:25,143
তা উনি আমার জন্য
এতকিছু করছেন কেন?
381
00:25:26,115 --> 00:25:27,115
উনি কে?
382
00:25:31,725 --> 00:25:32,983
এখনও চেনেননি?
383
00:25:35,616 --> 00:25:37,717
আপনার আপনজন।