1
00:00:13,950 --> 00:00:17,790
১০ সাল
ভ্যারাস যুদ্ধের এক বছর পরের ঘটনা
2
00:00:18,790 --> 00:00:22,870
কেরুস্কারা নর্দার্ন বনের গহীনে আত্মগোপন করেছে
3
00:00:24,040 --> 00:00:27,950
রাইখ আরি রাজা হবে,
প্রথমবারের মতো গোত্রদের একত্র করবে
4
00:00:29,000 --> 00:00:34,330
কিন্তু বারবারিয়ানদের এলাকার ওপর থেকে
এখনো দাবি ছাড়েনি রোমান সম্রাট।
5
00:00:37,040 --> 00:00:43,290
অনুবাদে - কুদরতে জাহান
6
00:00:44,040 --> 00:00:51,290
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।
7
00:01:14,330 --> 00:01:15,580
থামো!
8
00:01:21,910 --> 00:01:24,750
অসভ্যরা তাদের বেশ্যাদের ফেলে গেছে।
9
00:01:25,750 --> 00:01:27,250
ও কি এখনো বেঁচে আছে?
10
00:01:40,950 --> 00:01:43,700
ওকে কমান্ডার টিবেরিয়াসের কাছে নিয়ে যাও।
11
00:01:45,790 --> 00:01:47,700
বাড়তি উপহার হিসেবে।
12
00:01:50,290 --> 00:01:54,000
এই বারবারিয়ান বেশ্যাগুলো যদি
এত নোংরা না হত,
13
00:01:54,830 --> 00:01:57,000
তাহলে ওদেরকে দিয়ে কিছু করতে পারতাম।
14
00:02:01,080 --> 00:02:02,080
অস্ত্র তোলো!
15
00:02:07,910 --> 00:02:09,330
একটা ঢাল বানাও!
16
00:03:01,700 --> 00:03:04,500
যতোটা পারো বয়ে নিয়ে চলো,
বাকিটা পুড়িয়ে ফেলবে।
17
00:03:04,910 --> 00:03:06,540
ছাগলের চামড়া।
18
00:03:06,620 --> 00:03:08,700
সুয়েবিদের কাছে এটা অনেক দামে বেচা যাবে।
19
00:03:10,200 --> 00:03:11,880
তারপর ওরা এটা আরো বেশি দামে
20
00:03:11,950 --> 00:03:13,580
রোমানদের কাছে বেচবে।
21
00:03:14,370 --> 00:03:15,540
আর আছে নাকি?
22
00:03:16,330 --> 00:03:17,870
ওয়াগনগুলো ভর্তি ওসব দিয়ে।
23
00:03:18,870 --> 00:03:20,250
ওগুলো ওদের কীসের জন্য দরকার?
24
00:03:26,040 --> 00:03:27,040
কী হয়েছে?
25
00:03:29,750 --> 00:03:30,990
"কন্টুবার্নিয়া"র জন্য দরকার।
26
00:03:31,910 --> 00:03:34,540
কন্টু...ওটা আবার কী?
27
00:03:35,040 --> 00:03:36,950
কন্টুবার্নিয়া মানে বড় তাঁবু।
28
00:03:37,750 --> 00:03:38,750
সৈন্যদের জন্য।
29
00:03:40,250 --> 00:03:41,790
হাজারো সৈন্যদের জন্য।
30
00:03:43,790 --> 00:03:46,580
রাইখ আলডরিখ আর রাইখ ব্র্যান্ডলফের কাছে
বার্তাবাহকদের পাঠাও।
31
00:03:46,660 --> 00:03:47,830
আমাদের দেখা করা লাগবে।
32
00:04:06,290 --> 00:04:09,580
আর্মিনিয়াস, ঐ শয়তানটা।
33
00:04:10,250 --> 00:04:12,870
ও তখন ভারুসকে বোকা বানিয়েছে।
34
00:04:12,950 --> 00:04:17,290
কিন্তু এইবারে, টিবেরিয়াস কিছুই করছে না,
আর আমরা...
35
00:04:21,250 --> 00:04:22,450
বেধড়কভাবে মারা পড়ছি।
36
00:04:23,660 --> 00:04:25,120
প্রিফেক্ট জার্মানিকাস।
37
00:04:28,000 --> 00:04:29,450
আলতু-ফালতু বকা বন্ধ করো।
38
00:04:31,000 --> 00:04:33,950
আর্মিনিয়াসও মরণশীল।
39
00:04:37,750 --> 00:04:41,580
কীভাবে মরতে হয়,
সেটা ওকে শেখানো লাগবে শুধু।
40
00:04:51,830 --> 00:04:54,040
একটা আস্ত সৈন্যদলের জন্য তাঁবু!
41
00:04:54,750 --> 00:04:56,500
আমরা এভাবে আর চলতে পারব না।
42
00:04:57,450 --> 00:04:59,410
আমাদের আজকে রাতেই রওনা দিতে হবে!
43
00:04:59,500 --> 00:05:02,330
যে গ্রামে ছাগলের চামড়া খুঁজে পাবো
সেটাকেই পুড়িয়ে ছাই করে দেবো!
44
00:05:02,410 --> 00:05:05,160
- কোনো প্রশ্ন ছাড়াই!
- আমরা এই পদ্ধতির সাথে লেগে থাকব।
45
00:05:05,750 --> 00:05:06,950
টিবেরিয়াস।
46
00:05:07,040 --> 00:05:08,700
এরা আমার লোক।
47
00:05:09,330 --> 00:05:10,750
আমার কমরেড।
48
00:05:11,540 --> 00:05:12,580
আমার ভাই।
49
00:05:14,700 --> 00:05:19,620
ওদেরকে সবাইকে এই জানোয়ারদের হাতে
মরতে দেয়া কোনো স্ট্র্যাটেজি হতে পারে না।
50
00:05:20,200 --> 00:05:23,200
নতুন সৈন্যদল আসার আগে
কোনো আক্রমণ করা হবে না।
51
00:05:29,700 --> 00:05:30,870
জার্মানিকাস।
52
00:05:30,950 --> 00:05:35,950
খোকা, রোমের কাছে অজস্র সাহসী কমান্ডার আছে।
53
00:05:36,040 --> 00:05:38,910
কিন্তু পরবর্তী সম্রাট তো হবে তুমি।
54
00:05:40,500 --> 00:05:43,250
সেভাবেই ভাবতে শেখো।
55
00:05:43,330 --> 00:05:47,330
পুরো দেশকেই যখন শেষ করে দেয়া যাচ্ছে,
তখন কয়েকটা গোত্রকে ভর্তা করে কী লাভ?
56
00:06:17,750 --> 00:06:19,160
সমস্যা নেই।
57
00:06:22,660 --> 00:06:25,040
থুমেলিকাস, হ্যালো আমার রাইখ।
58
00:06:28,200 --> 00:06:29,200
ধন্যবাদ।
59
00:06:32,500 --> 00:06:34,500
হ্যাঁ, বৃষ্টি হলে ভালো লাগে।
60
00:06:35,910 --> 00:06:36,750
আহ, দুই?
61
00:06:36,830 --> 00:06:38,080
কী হয়েছে?
62
00:06:39,580 --> 00:06:41,200
আমরা সফল হয়েছি, তাই না?
63
00:06:41,910 --> 00:06:44,870
রোম দ্রুত আগাচ্ছে।
আমরা যুদ্ধের সন্নিকটে।
64
00:06:46,580 --> 00:06:48,910
একজন অফিসার আগে
টিবেরিয়াসের কথা বলছিল।
65
00:06:49,580 --> 00:06:52,080
এর মানে নদীর পাশের ক্যাম্পটা ওর অধীনে।
66
00:06:53,200 --> 00:06:55,660
পরিস্থিতি গুরুতর হলেই কেবল
টিবেরিয়াস দেখা দেয়।
67
00:06:55,750 --> 00:06:58,250
আমরা গুরুতর পরিস্থিত কীভাবে সামলাই,
তা "ভারুস"কে দেখিয়ে দিয়েছি।
68
00:06:59,830 --> 00:07:01,950
টিবেরিয়াস হলো রোমের সুপ্রিম কমান্ডার.
69
00:07:02,660 --> 00:07:04,620
তার ইম্পেরিয়াম প্রোকনসুলেট আছে।
70
00:07:05,330 --> 00:07:06,580
কী আছে?
71
00:07:06,660 --> 00:07:09,080
এর মানে ও সৈন্যদলের ব্যাপারে
সিদ্ধান্ত নেবার ক্ষমতা রাখে।
72
00:07:09,750 --> 00:07:11,950
কাইজার বাদে আর কারো
এত ক্ষমতা নেই।
73
00:07:12,910 --> 00:07:14,830
ও তো আরেকজন রোমানই, তাই না?
74
00:07:27,950 --> 00:07:31,000
দক্ষিণ পেরিয়ে যাওয়া পাহাড়ের মাঝে
স্কাউটদের বসিয়েছি।
75
00:07:31,830 --> 00:07:34,750
যদি সৈন্যেরা ওখান থেকে নামে,
তাহলে দেখব আমরা।
76
00:07:34,830 --> 00:07:37,870
রাইখ ব্র্যান্ডলফ, এই তাঁবুগুলো সৈন্যদের জন্য।
এটাই তো বড় প্রমাণ।
77
00:07:38,370 --> 00:07:41,080
আমরা কেবল বসে বসে
এই সৈন্যদের আসার অপেক্ষা করতে পারি না।
78
00:07:41,580 --> 00:07:44,000
এক্ষুণি আক্রমণ করতে চাইলে,
79
00:07:44,080 --> 00:07:46,160
আমার সৈন্যদের ওপর ভরসা করতে পারো।
80
00:07:46,250 --> 00:07:47,910
সেটা যথেষ্ট নয়।
81
00:07:48,000 --> 00:07:50,500
শুধু মার্সি, লম্বার্ড আর কেরুস্কা
যথেষ্ট হবে না।
82
00:07:50,580 --> 00:07:52,790
- রাইখ হাদগান আবার যুদ্ধ করবে।
- হ্যাঁ।
83
00:07:53,790 --> 00:07:55,000
তবে সঠিক মূল্য পেলে তবেই।
84
00:07:55,080 --> 00:07:57,330
রাইখ রুরিক আর ইবর।
85
00:07:57,410 --> 00:07:59,000
দ্য চাত্তি, দ্য বাটাভি।
86
00:07:59,080 --> 00:08:01,370
সবাই আমরা একত্র হয়ে লড়ব।
87
00:08:01,450 --> 00:08:03,290
আলডরিখ, এটা যথেষ্ট নয়!
88
00:08:03,370 --> 00:08:06,200
আমরা এত কম মানুষ নিয়ে
টিবেরিয়াসের সৈন্যদলের সামনে দাঁড়াতে পারব না।
89
00:08:06,290 --> 00:08:08,620
তার ওপর আরেকটা সৈন্যদল হয়তো আসছে।
90
00:08:08,700 --> 00:08:11,040
আর তারা আগের ভুলটা করবে না।
91
00:08:11,120 --> 00:08:15,290
দ্বিতীয় দলটা এলে ওদের সৈন্য
২০,০০০ জন বেড়ে যাবে। ওরা থাকবে নিরাপদ ক্যাম্পে।
92
00:08:15,790 --> 00:08:18,870
সবাই আমরা একত্রে ৮০০০ জন হবো,
সেটা তো যথেষ্ট নয়।
93
00:08:18,950 --> 00:08:19,950
মারবড।
94
00:08:20,950 --> 00:08:22,000
দ্য মার্কোমানি।
95
00:08:24,870 --> 00:08:27,620
- সে আমাদের সাহায্য করবে না।
- তার হাতে ৭০,০০০ লোক আছে।
96
00:08:27,700 --> 00:08:29,330
৭০,০০০?
97
00:08:29,410 --> 00:08:32,830
পশ্চিমের ব্যাপার নিয়ে
মারবডের কখনোই আগ্রহ ছিল না।
98
00:08:33,410 --> 00:08:35,200
কিন্তু এটা তো আগে কখনো
এতোটা বিপজ্জনক হয়ে ওঠেনি।
99
00:08:35,290 --> 00:08:37,290
আর আমরা সবাই জানি এর অর্থ কী।
100
00:08:37,370 --> 00:08:40,950
যতোটা সম্ভব সাহায্য দরকার আমাদের।
বিশেষ করে দরকার মারবডের আর্মিকে।
101
00:08:42,040 --> 00:08:44,870
আরি, তুমি বাদে আর কে
তাকে রাজি করাতে পারবে?
102
00:08:47,790 --> 00:08:52,000
মারবড নিশ্চয়ই শস্য তোলার
উৎসবের জন্য রওনা দিয়েছে।
103
00:08:53,540 --> 00:08:54,450
তাহলে তো খুব ভালো।
104
00:08:54,540 --> 00:08:55,790
দেখলে?
105
00:08:57,620 --> 00:08:59,540
ঈশ্বরের পক্ষ থেকে একটা বার্তা এটা।
106
00:09:10,160 --> 00:09:12,410
ওডউলফ, রাইখ রুরিকের কাছে
দশটা ঘোড়া নিয়ে যাও।
107
00:09:12,500 --> 00:09:15,370
তাকে বলো যে, সে আমাদের সাথে লড়লে
তার জিনিসে আমি হাত দেবো না।
108
00:09:15,450 --> 00:09:18,950
- আর মেসেজটা রাইখ থরলাফের কাছে নিয়ে যাও।
- এক্ষুণি রওনা দিচ্ছি।
109
00:09:22,830 --> 00:09:24,000
এক্ষুণি আসছি।
110
00:09:29,160 --> 00:09:30,540
তোমার কি মনে হয় এতেই যথেষ্ট হবে?
111
00:09:32,790 --> 00:09:33,950
আর মারবড?
112
00:09:34,620 --> 00:09:36,000
তোমাকে ওর সাথে কথা বলতে হবে।
113
00:09:37,540 --> 00:09:40,160
ওকে শিকারে ডাকো।
কিংবা মাছ ধরতে ডাকো।
114
00:09:40,250 --> 00:09:43,790
কিংবা বিয়ার খেতে বা মাগিবাজি করতে।
115
00:09:48,290 --> 00:09:49,540
মারবড অনেক চালাক।
116
00:09:50,370 --> 00:09:52,160
আমি জিজ্ঞেস করার আগেই ও জানবে যে
আমরা ওর সৈন্যদল চাই।
117
00:09:52,950 --> 00:09:54,120
তুমি ওকে চেনো?
118
00:09:56,500 --> 00:09:57,500
অনেক আগে থেকে।
119
00:10:05,950 --> 00:10:09,660
মারবড, প্রিয় রাজপুত্র। আমরা প্রস্তুত।
আমরা কী উন্নতি করেছি, দেখাবো?
120
00:10:12,120 --> 00:10:13,950
তাঁবুর কাজ প্রায় শেষ।
121
00:10:14,450 --> 00:10:17,660
আমরা কি পরিখা খুঁড়ে বেড়া দেবো?
122
00:10:18,500 --> 00:10:20,160
তার দরকার হবে না।
123
00:10:22,500 --> 00:10:25,250
কেউই এখানে এসে
শান্তিভঙ্গের সাহস করবে না।
124
00:10:25,330 --> 00:10:26,700
ঠিক আছে, রাজপুত্র।
125
00:10:27,870 --> 00:10:29,580
জায়গাটা খুবই নোংরা।
126
00:10:31,750 --> 00:10:32,950
পোকা।
127
00:10:35,500 --> 00:10:38,660
মারবড, শেষ কয়েক বছর ধরে আমাদের
এই জিনিস লাগেনি।
128
00:10:39,540 --> 00:10:41,040
এই বছরটা একটু ভিন্ন।
129
00:10:41,580 --> 00:10:42,950
গোত্রগুলোর ভবিষ্যৎ।
130
00:10:44,450 --> 00:10:46,120
ভারুসের বিরুদ্ধে জয়।
131
00:10:48,200 --> 00:10:50,450
অন্য গোত্রদের নিয়ে
আমরা মাথা ঘামাচ্ছি কবে থেকে?
132
00:10:50,540 --> 00:10:52,870
যেদিন থেকে ওরা আমাদের নিয়ে মাথা ঘামাচ্ছে।
133
00:10:53,450 --> 00:10:55,410
আর আমাদের সেই সুবিধাটা নেয়া উচিত।
134
00:10:59,370 --> 00:11:00,370
রাইখ মারবড!
135
00:11:02,250 --> 00:11:05,790
তালিও, কেরুস্কার পক্ষ থেকে,
136
00:11:06,450 --> 00:11:10,200
সেগিমিরের পুত্র, আমার রাইখ আরি,
শুভেচ্ছা জানিয়েছেন।
137
00:11:11,660 --> 00:11:12,910
রাইখ আরি...
138
00:11:16,200 --> 00:11:17,250
আর কোনো কথা আছে?
139
00:11:17,330 --> 00:11:19,500
উৎসবের আগে আরি আপনাকে
140
00:11:20,120 --> 00:11:22,330
শিকারে আমন্ত্রণ জানিয়েছেন।
141
00:11:23,500 --> 00:11:24,620
শিকার।
142
00:11:26,120 --> 00:11:27,410
আর কিছু?
143
00:11:28,040 --> 00:11:29,790
শুধু মজার জন্য না অন্য উদ্দেশ্য আছে?
144
00:11:33,410 --> 00:11:34,410
হ্যাঁ।
145
00:11:35,700 --> 00:11:37,200
শুধুই মজার জন্য।
146
00:11:37,870 --> 00:11:38,870
ওকে বলো...
147
00:11:40,540 --> 00:11:42,250
আমি ওর নিমন্ত্রণ গ্রহণ করেছি।
148
00:11:43,750 --> 00:11:45,700
শিকার করতে আমারও বেশ মজা লাগে।
149
00:11:52,660 --> 00:11:53,660
আরি...
150
00:12:14,870 --> 00:12:17,200
তুমি বেশি জোরে জোরে ভাবছ।
আমি ঘুমাতে পারছি না।
151
00:12:19,950 --> 00:12:23,000
মারবড থাকুক বা না থাকুক,
তুমি একটা উপায় পেয়ে যাবে।
152
00:12:25,540 --> 00:12:28,040
যে মানুষের দেবতাদের জন্য অপেক্ষা করে না,
বিপদে পড়লে নিজেরাই ব্যবস্থা নেয়,
153
00:12:29,160 --> 00:12:31,080
তাদেরকে দেবতারা ভালোবাসেন।
154
00:12:32,700 --> 00:12:34,290
রুনা কী মনে করছে?
155
00:12:36,830 --> 00:12:38,700
আমাকে হয়তো একটা ভেড়া উৎসর্গ করতে হবে।
156
00:12:54,700 --> 00:12:58,200
আমাকে জানতে হবে যে, আমি
নিজের হাতে নিজের ভাগ্য গড়তে পারব।
157
00:13:01,000 --> 00:13:02,790
আমি যেকোনো পরিচয় গ্রহণ করতে পারব।
158
00:13:14,790 --> 00:13:17,290
থুসনেলডা, আমিও একজন রোমান।
159
00:13:20,000 --> 00:13:21,750
নিজের এই অংশটাকে
অস্বীকার করতে পারি না আমি।
160
00:13:23,200 --> 00:13:24,450
তুমি তো তুমিই।
161
00:14:22,830 --> 00:14:23,830
দাঁড়াও।
162
00:14:26,040 --> 00:14:27,290
তুমি কি এখানে মার্কেটের জন্য এসেছ?
163
00:14:28,290 --> 00:14:33,500
আমি প্রিফেক্ট পাবলিয়াস কুইঙ্কটিলিয়াস ভারুস,
ছয় নম্বর সৈন্যদলে আছি। গোপন এক মিশনে এসেছি।
164
00:14:33,580 --> 00:14:34,660
অতিগুরুত্বপূর্ণ মিশন।
165
00:14:35,750 --> 00:14:38,000
- তোমার সাথে কোনো কাগজ-পত্র আছে?
- আমাকে ঢুকতে দাও।
166
00:14:38,080 --> 00:14:39,700
দরজা খোলো!
167
00:15:00,040 --> 00:15:02,750
কমান্ডার, আমি খুবই দুঃখিত।
168
00:15:02,830 --> 00:15:04,120
যা বলার বলো, সোলজার।
169
00:15:04,200 --> 00:15:06,540
আপনার সাথে একজন দেখা করতে এসেছেন।
পাবলিয়াস কুইঙ্কটিলিয়াস ভারুস।
170
00:15:07,580 --> 00:15:09,870
পাবলিয়াস ভারুস?
171
00:15:09,950 --> 00:15:11,250
ও এখানে আসার সাহস দেখিয়েছে?
172
00:15:26,000 --> 00:15:27,000
কাইজারের জয় হোক।
173
00:15:27,950 --> 00:15:29,290
কমান্ডার টিবেরিয়াস।
174
00:15:31,950 --> 00:15:33,080
জার্মানিকাস।
175
00:15:34,660 --> 00:15:35,660
প্রোকনসুল।
176
00:15:37,000 --> 00:15:38,290
হেইল কাইজার।
177
00:15:41,500 --> 00:15:43,910
আরমিনিয়াসের ভাইয়ের মুখে সম্রাটের নাম?
178
00:15:44,410 --> 00:15:48,080
বিশ্বাসঘাতক আরমিনিয়াসকে ধরার
এক গোপন মিশনে আছি আমি।
179
00:15:48,160 --> 00:15:50,660
আদেশ দিয়েছেন স্বয়ং কাইজার অগাস্টাস।
180
00:15:50,750 --> 00:15:54,790
আমি ৫০ অশ্বারোহীসহ একটি সৈন্যদল চাই।
181
00:15:55,370 --> 00:15:58,290
আমার সম্মানিত কমান্ডার টিবেরিয়াসের জন্য।
182
00:16:01,540 --> 00:16:03,200
আমরা এরকম কোনো নির্দেশ পাইনি।
183
00:16:03,950 --> 00:16:05,290
কোনো নির্দেশ পাননি?
184
00:16:06,870 --> 00:16:08,040
না।
185
00:16:09,580 --> 00:16:10,580
হুম।
186
00:16:11,080 --> 00:16:15,500
আদেশটা কেন আসেনি,
সেটা বুঝতে পারছি না, ডোমিনাস।
187
00:16:16,200 --> 00:16:17,200
আহ।
188
00:16:18,580 --> 00:16:20,450
রোম বেশ পরিষ্কার করেই বলেছিল।
189
00:16:22,120 --> 00:16:25,540
ওরা একজন বিশ্বাসঘাতকের ভাইকে
বিশ্বাস করবে কেন?
190
00:16:27,200 --> 00:16:32,830
রোমের বিজ্ঞদের ধারণা, কেবল আমিই আমার আত্মীয়কে...
191
00:16:32,910 --> 00:16:33,750
অ্যাই!
192
00:16:33,830 --> 00:16:36,370
- তুমি সৈন্যদেরকে অবমাননা করেছ!
- আমি এরকম কিছুই করিনি!
193
00:16:36,910 --> 00:16:38,150
বাবা, ওকে বের করে দিন।
194
00:16:38,200 --> 00:16:43,040
- ডোমিনাস, আমি আরমিনিয়াসকে ধরতে পারব! সত্যিই!
- বাবা, ও মিথ্যা বলছে! ওকে বের করে দিন!
195
00:16:45,120 --> 00:16:49,250
আমার ওপর আদেশ ছিল আরো সৈন্যদল না আসা
পর্যন্ত এখানে অপেক্ষা করা।
196
00:16:49,750 --> 00:16:52,910
নতুন নির্দেশ না পাওয়া পর্যন্ত।
197
00:16:53,870 --> 00:16:56,330
পাবলিয়াস, আমি আশা রাখি যে,
198
00:16:56,410 --> 00:16:59,580
তুমি কোনো সহযোগিতা ছাড়াই
তোমার ভাইকে ধরতে পারবে।
199
00:17:02,040 --> 00:17:04,870
- কিন্তু আমি পারব না...
- তুমি না পারলে না পারবে।
200
00:17:05,370 --> 00:17:09,620
মনে হয় তুমি কাছে যাবার আগেই
তারা তোমাকে মেরে ফেলবে।
201
00:17:09,700 --> 00:17:12,870
তারপরেও, শুভকামনা।
202
00:17:13,450 --> 00:17:17,540
আমি এই কাজই করব।
ওকে ধরে তোমার কাছে নিয়ে আসবো।
203
00:17:17,620 --> 00:17:18,620
হেইল কাইজার!
204
00:17:18,660 --> 00:17:21,040
হ্যাঁ, নিশ্চয়ই, হেইল কাইজার।
205
00:18:33,040 --> 00:18:35,500
থুসনেলডা, দ্য কেরুসকান।
206
00:18:36,540 --> 00:18:38,660
তোমার খ্যাতি তো পূর্বে
আমাদের কাছেও চলে এসেছে।
207
00:18:39,330 --> 00:18:40,330
স্বাগতম।
208
00:18:41,330 --> 00:18:44,540
আমার স্ত্রী, টুড্রুসের কন্যা, ওডারিকে।
209
00:18:46,870 --> 00:18:48,660
তোমাদের এলাকা বেশ ছিমছাম।
210
00:18:49,290 --> 00:18:52,080
রোমের স্বঘোষিত শত্রু যেহেতু,
ছোট গ্রাম না বানিয়ে উপায় কী।
211
00:18:57,540 --> 00:18:59,160
আরি, বহুদিন পরে।
212
00:19:02,250 --> 00:19:03,250
হ্যাঁ।
213
00:19:04,450 --> 00:19:05,450
হ্যাঁ, তা তো বটেই।
214
00:19:07,370 --> 00:19:11,500
বেশ, কোলাকুলি হয়ে যাক তাহলে বন্ধু?
215
00:19:23,410 --> 00:19:24,750
চলো শিকারে যাই।
216
00:19:58,500 --> 00:20:00,450
এটা ছোটবেলায় আমার পছন্দের জায়গা ছিল।
217
00:20:02,370 --> 00:20:03,540
আমাদের জমি।
218
00:20:04,160 --> 00:20:05,870
যতদূর চোখ যায়।
219
00:20:12,580 --> 00:20:14,660
"শিকারের মজা পাওয়ার জন্য।"
220
00:20:18,450 --> 00:20:19,830
তুমি আমার কাছ থেকে কিছু একটা চাইছ।
221
00:20:22,290 --> 00:20:24,330
আমি আসলে এই ক্যাম্পটাকে
ধ্বংস করতে চাই।
222
00:20:24,410 --> 00:20:27,500
- এটা তো কেবলই একটা ক্যাম্প, তাই না।
- মারবড, তাদের সংখ্যা বাড়ছে।
223
00:20:29,200 --> 00:20:31,160
কিন্তু আমরা একসাথে যোগ দিলে
ওদেরকে ঠেকাতে পারব।
224
00:20:42,160 --> 00:20:46,040
সব গোত্রগুলোকে মুক্ত আর স্বাধীন দেখতে
ভালো লাগছে না?
225
00:20:46,120 --> 00:20:49,370
"গোত্রগুলো?" কীসের কথা বলছ?
226
00:20:50,410 --> 00:20:54,370
- মানে গোত্রগুলো...
- আমি জানি কীসের কথা বলছ, কিন্তু...
227
00:20:56,500 --> 00:20:59,580
আমি আশেপাশে তাকালে শুধু কেরুস্কাকে দেখি,
তোমাকে দেখি।
228
00:21:00,370 --> 00:21:03,910
আর আমার গ্রামে থাকলে তুমিও কেবল
মার্কোমানিকে দেখতে, আমাদেরকে দেখতে।
229
00:21:04,450 --> 00:21:06,040
হয়তো ব্যাপারটা ভালোই।
230
00:21:13,040 --> 00:21:15,160
ওডারিকে, তোমার কিছু লাগবে?
231
00:21:15,250 --> 00:21:17,660
আমি ছায়ায় বসতে চাই।
232
00:21:18,250 --> 00:21:21,370
আর একটু পানি দেয়া যাবে?
233
00:21:22,040 --> 00:21:23,580
বিশুদ্ধ খাবার পানি?
234
00:21:23,660 --> 00:21:25,200
তোমাদের কাছে আছে সেটা?
235
00:21:27,080 --> 00:21:28,080
হুম।
236
00:21:35,580 --> 00:21:37,200
তুমি আমার যোদ্ধাদের চাও।
237
00:21:39,790 --> 00:21:42,580
তোমার কেন রোমানদের সাথে যুদ্ধে নামা উচিত না,
238
00:21:42,660 --> 00:21:44,700
সে বিষয়ে একশোটা কারণ দেখাতে পারি।
239
00:21:44,790 --> 00:21:46,830
- কাজের একটা কারণ দেখাও।
- যেমন ধরো,
240
00:21:47,950 --> 00:21:50,040
আমরা এখানে বসে একে অপরের সাথে কথা বলছি।
241
00:21:52,000 --> 00:21:53,000
কিছু টের পাচ্ছ?
242
00:21:53,870 --> 00:21:55,000
এটা হলো শান্তি।
243
00:21:56,830 --> 00:21:58,080
এরকম সরলমনা হয়ো না।
244
00:22:02,750 --> 00:22:06,080
- যা বলার সাবধানে বলো।
- এই শান্তি টিকবে না, মারবড!
245
00:22:06,160 --> 00:22:08,440
এখন এই শান্তি এসেছে,
কারণ ওরা রসদের জন্য অপেক্ষা করছে।
246
00:22:08,500 --> 00:22:09,750
ওরা প্রস্তুত করছে নিজেদেরকে।
247
00:22:09,830 --> 00:22:12,580
আর তারপরেই শান্তি শেষ হয়ে যাবে,
এ ব্যাপারে তোমাকে নিশ্চিত করছি আমি।
248
00:22:18,370 --> 00:22:20,120
হুম। অল্প একটু।
249
00:22:26,790 --> 00:22:28,750
কী সুন্দর খায়!
250
00:22:28,830 --> 00:22:29,700
হ্যাঁ, আসলেই।
251
00:22:37,120 --> 00:22:38,410
হুম। খুব মজা খেতে।
252
00:22:39,330 --> 00:22:42,120
সবচেয়ে অসভ্য গ্রামেও ভালো মদ গাঁজানো হয়।
253
00:22:42,200 --> 00:22:43,200
ভালো লাগল।
254
00:22:44,290 --> 00:22:46,410
এই প্রথম তোমার এখানকার
একটা জিনিস পছন্দ হলো। দারুণ!
255
00:22:47,200 --> 00:22:51,000
জানো, প্রথম দুইজন হবার পরে,
আমার দুধগুলো মোটামুটি স্বাভাবিকই ছিল।
256
00:22:51,620 --> 00:22:52,750
কিন্তু তৃতীয়জন হবার পরে...
257
00:22:55,500 --> 00:22:57,540
বক্ষযুগলকে বিদায় জানাতে বাধ্য হলাম!
258
00:22:59,290 --> 00:23:00,450
তুমি কি আরো বাচ্চা চাও?
259
00:23:02,540 --> 00:23:03,750
অবশ্যই চাই।
260
00:23:03,830 --> 00:23:05,040
তুমি?
261
00:23:05,120 --> 00:23:06,910
একদমই চাই না।
262
00:23:07,540 --> 00:23:08,540
আর মারবড?
263
00:23:08,620 --> 00:23:10,410
মারবড তার বাচ্চা-কাচ্চাদের নিয়ে খুশি।
264
00:23:12,540 --> 00:23:14,000
তার বাচ্চাকাচ্চাদের নিয়ে।
265
00:23:18,830 --> 00:23:21,790
একদিন রোমানেরা এসে
আমার গোত্রের সবাইকে মেরে সাফ করবে।
266
00:23:22,750 --> 00:23:25,200
আমার পরিবারকে মেরে আমাকে
টেনে-হিঁচড়ে রোমে নিয়ে যাবে।
267
00:23:25,950 --> 00:23:29,000
আমার বয়স যখন ১৭, তখন তারা
আমাকে ফেরত পাঠিয়ে রাইখ বানিয়েছিল।
268
00:23:29,870 --> 00:23:31,200
তারপর বুঝলাম,
269
00:23:31,290 --> 00:23:33,540
শুরু থেকেই এরকম প্ল্যান ছিল ওদের।
270
00:23:33,620 --> 00:23:35,790
কিন্তু আমি সেই সুযোগ নিলাম,
বড় একটা ঝুঁকি নিয়ে
271
00:23:35,870 --> 00:23:37,410
আমার গোত্রসহ পূর্বে সরে গেলাম।
272
00:23:39,040 --> 00:23:40,290
নতুন ভূমিতে
273
00:23:41,450 --> 00:23:42,450
নতুন জীবন শুরু করলাম।
274
00:23:47,040 --> 00:23:50,000
এত কিছুর পরেও তুমি রোমানদের ব্যাপারে
এত উদাসীন কেন?
275
00:23:51,750 --> 00:23:54,330
আমার সকল অভিজ্ঞতার কারণে।
276
00:23:56,790 --> 00:23:58,500
আমি কোনো ঝামেলা চাই না।
277
00:24:01,910 --> 00:24:02,910
তুমি ভয় পাচ্ছ।
278
00:24:06,870 --> 00:24:07,870
এটা দেখতে পাচ্ছ?
279
00:24:09,290 --> 00:24:12,500
যে ছোট বাচ্চাটা সব লুটপাট করা
সৈন্যদের কাছ থেকে লুকিয়ে ছিল,
280
00:24:12,580 --> 00:24:15,750
যাকে খুঁজে পেয়ে তারা অত্যাচার করেছে,
পিটিয়ে আধমরা করেছে।
281
00:24:15,830 --> 00:24:18,620
হ্যাঁ, আরি, ওই ছোট বাচ্চাটা ভয় পেয়েছে।
282
00:24:21,750 --> 00:24:24,000
কিন্তু এখন আমার মনে কোনো ভয় নেই।
283
00:24:26,200 --> 00:24:27,790
কাউকে ভয় পাই না, কোনোকিছুকে ভয় পাই না।
284
00:24:31,830 --> 00:24:33,080
তুমি কি আমাদের সাথে লড়বে?
285
00:24:39,950 --> 00:24:40,950
আমি...
286
00:24:43,200 --> 00:24:44,910
আমি ভালোমতো ভেবে দেখব।
287
00:24:56,700 --> 00:24:57,700
তো?
288
00:24:58,500 --> 00:25:00,330
মারবড কি তোমাকে সমর্থন দিলো?
289
00:25:01,080 --> 00:25:02,790
বলেছে, ভেবে দেখবে।
290
00:25:03,370 --> 00:25:05,290
সে কি তার ৭০,০০০ লোককে নিয়ে আসবে?
291
00:25:06,950 --> 00:25:09,150
মারবড কী ভাবছে সেটা বলা মুশকিল।
292
00:25:09,200 --> 00:25:10,450
রুরিক কী বলে?
293
00:25:10,540 --> 00:25:11,950
বলেছে, আমরা তার ওপর ভরসা রাখতে পারি।
294
00:25:12,580 --> 00:25:15,790
অডভালফ এখনো রাইখ থরলাফের সাথে।
আমি গাডমান্টের কাছে গেলাম।
295
00:25:17,080 --> 00:25:18,370
তারমানে আমরা হাদ্গানকে মিস করছি।
296
00:25:18,950 --> 00:25:21,950
হাদগান খুবই চতুর।
সরাসরি বলা যাবে না।
297
00:25:22,660 --> 00:25:25,750
আর এতে ওর লাভ হলেই কেবল
ও হ্যাঁ বলবে।
298
00:25:27,790 --> 00:25:28,830
আমার বাবা।
299
00:25:30,750 --> 00:25:32,080
আমি এটা সামলাচ্ছি।
300
00:25:32,790 --> 00:25:34,040
কালকে ওর সাথে দেখা করব।
301
00:25:38,660 --> 00:25:40,370
তুমি মারবডকে এত ভালো চেনো কীভাবে?
302
00:25:41,500 --> 00:25:43,200
মনে হচ্ছে তোমরা পুরানো বন্ধু।
303
00:25:47,700 --> 00:25:49,160
আমরা একসাথে আমার যৌবন কাটিয়েছি।
304
00:25:50,290 --> 00:25:51,290
রোমে।
305
00:25:52,000 --> 00:25:54,000
ওকে ওর গোত্র থেকে
কোরবান দেয়া হয়েছিল।
306
00:25:55,040 --> 00:25:56,500
ঠিক আমার আর আমার ভাইয়ের মতো।
307
00:25:58,000 --> 00:25:59,120
আমরা কি ওকে বিশ্বাস করতে পারি?
308
00:26:00,330 --> 00:26:01,450
আশা করি।
309
00:26:06,580 --> 00:26:08,290
রাজপুত্র?
310
00:26:10,500 --> 00:26:12,580
এক রোমান আপনার সাথে কথা বলতে চান।
311
00:26:12,660 --> 00:26:13,830
একজন রোমান?
312
00:26:14,540 --> 00:26:15,540
একা এসেছে?
313
00:26:17,750 --> 00:26:19,330
বুকের পাটা আছে।
314
00:26:28,660 --> 00:26:34,040
মার্কোমানির রাজপুত্র মারবডকে
শুভেচ্ছা জানাচ্ছি।
315
00:26:47,040 --> 00:26:50,540
আমি পাবলিয়াস কুইঙ্কটিলিয়াস ভারুস।
316
00:27:15,870 --> 00:27:17,370
অফিসার পাবলিয়াস।
317
00:27:18,950 --> 00:27:22,950
আমি সম্প্রতি এই এলাকায় বদলি হয়েছি,
তাই পুরানো বন্ধুর সাথে দেখা করার
318
00:27:23,790 --> 00:27:27,950
সুযোগটা ছাড়তে চাইলাম না।
319
00:27:29,330 --> 00:27:30,500
তাই এখানে এসেছি।
320
00:27:43,250 --> 00:27:45,750
আমি এখন পশ্চিমে থাকব,
সেটা জানলে কী করে?
321
00:27:48,370 --> 00:27:50,290
৭০,০০০ তীরের কমান্ডারকে ...
322
00:27:52,040 --> 00:27:53,290
খুঁজে বের করা বেশ সোজা।
323
00:28:04,500 --> 00:28:06,790
তাহলে তুমি অনুষ্ঠানের কথাও জানো নিশ্চয়ই।
324
00:28:08,750 --> 00:28:10,790
তোমার ভাই আমাদেরকে দাওয়াত দিয়েছে আজকে।
325
00:28:15,370 --> 00:28:17,290
দুইজনে পুরানো দিনের কথা স্মৃতিচারণ করছিলাম।
326
00:28:20,580 --> 00:28:22,120
ও এখন আর আমার ভাই নেই।
327
00:28:29,910 --> 00:28:34,040
আর পুরানো দিনের স্মৃতিচারণ
আমার সাথেও করতে পারবে।
328
00:29:07,620 --> 00:29:08,750
অন্ধকার ঘনিয়ে আসছে।
329
00:29:10,000 --> 00:29:11,000
বিপদের সময়।
330
00:29:11,910 --> 00:29:13,790
থুসনেলডা, সাবধান।
331
00:29:15,620 --> 00:29:17,910
দেবতারা, তোমরা কী চাও।
332
00:29:31,910 --> 00:29:36,200
রোম এখন হবে তোমার মা।
333
00:29:38,000 --> 00:29:39,410
আর আমি হবো তোমার বাবা।
334
00:30:17,000 --> 00:30:19,500
ভারুস, আমার হাতে আর কোনো উপায় ছিল না।
335
00:30:46,120 --> 00:30:47,120
মা।
336
00:30:49,080 --> 00:30:50,370
সেগেস্টেস।
337
00:30:59,370 --> 00:31:00,540
তোমাকে দেখে খুব খুশি লাগছে।
338
00:31:06,790 --> 00:31:07,830
কেমন আছ তুমি?
339
00:31:08,660 --> 00:31:10,290
আমি এখানে তোমার মেয়ে হিসেবে আসিনি।
340
00:31:10,370 --> 00:31:12,160
কেরুস্কার রাজকন্যা হিসেবে এসেছি।
341
00:31:14,450 --> 00:31:15,910
তোমার গোত্রের তোমার সাহায্য দরকার।
342
00:31:16,000 --> 00:31:19,080
সাহায্য? আমরা কেন তোমাকে সাহায্য করব?
343
00:31:19,160 --> 00:31:20,450
অবশ্যই করব।
344
00:31:21,370 --> 00:31:24,000
- আমরা নিজেদের জন্য যে কোনোকিছু করতে রাজি।
- ভালো।
345
00:31:24,660 --> 00:31:27,410
রোম শীঘ্রই আক্রমণ করবে।
আর গোত্রদেরকে একত্রে কাজ করতে হবে।
346
00:31:28,580 --> 00:31:31,950
এর মানে তুমি আজকে রাতে ওখানে
রাইখ হাদগানের সাথে মধ্যস্থতা করবে।
347
00:31:32,450 --> 00:31:33,950
হাদগান শুধু লাভের ভাগ চায়।
348
00:31:34,040 --> 00:31:35,750
ও সেটা পাবেও।
349
00:31:35,830 --> 00:31:37,290
আর ও তো বোকাই, তোমার কথা শুনবে।
350
00:31:37,370 --> 00:31:39,790
ওকে ঠেলা দিয়ে কাজ করিয়ে নেবে।
351
00:31:39,870 --> 00:31:42,000
থুসনেলডা, মুখ সামলে কথা বলো।
352
00:31:43,910 --> 00:31:45,000
এতে আমার কী লাভ?
353
00:31:51,410 --> 00:31:55,200
হাদগানের ব্যাপারে সাহায্য করো।
তাহলে হয়তো আবার গোত্রে যোগদান করতে পারবে।
354
00:31:55,290 --> 00:31:56,580
তুমি আমাদের ওপর ভরসা করতে পারো।
355
00:32:18,500 --> 00:32:19,750
অ্যাই ছেলে, তুমি!
356
00:32:20,750 --> 00:32:23,200
জার্মানিয়ায় এই প্রথম নাকি?
357
00:32:25,580 --> 00:32:28,040
এখনো পর্যন্ত কোনো বারবারিয়ানের সাথে দেখা হয়েছে?
358
00:32:30,580 --> 00:32:32,660
আমি সেখানে ছিলাম।
359
00:32:33,370 --> 00:32:37,620
ঐ বিশ্বাসঘাতক আরমিনিয়াসের আক্রমণের সময়ে।
360
00:32:37,700 --> 00:32:40,790
বারবারিয়ানেরা তাদের মাথাকে
গাছের সাথে আটকে রেখেছিল।
361
00:32:42,540 --> 00:32:45,500
তারা নাড়িভুড়ি বের করে...
362
00:32:47,750 --> 00:32:49,200
সেগুলোকে খেয়ে ফেলেছিল!
363
00:32:50,200 --> 00:32:53,160
মরা মানুষেরগুলো, সেই সাথে আহতদেরও।
364
00:32:54,580 --> 00:32:56,540
ওদের অন্ডকোষগুলোও খেয়েছিল।
365
00:32:59,540 --> 00:33:01,250
আমার মনে হয়...আমাকে...
366
00:33:03,200 --> 00:33:07,000
জার্মেনিয়ায় স্বাগতম, খোকা!
367
00:33:08,620 --> 00:33:10,790
তোমার এখানে থাকা আনন্দময় হোক!
368
00:34:03,950 --> 00:34:06,200
শান্তি আর নিরাময়ের
এক বছর হয়ে গেল।
369
00:34:07,160 --> 00:34:08,790
আশেপাশে তাকিয়ে দেখছি,
370
00:34:09,540 --> 00:34:13,330
শক্তিশালী রাইখ আর সাহসী যোদ্ধাদের
উদ্দেশ্য একটাই।
371
00:34:14,660 --> 00:34:17,250
স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য লড়াই করা।
372
00:34:18,910 --> 00:34:21,080
আমরা আমাদের ভূমির জন্য লড়াই করি।
373
00:34:21,160 --> 00:34:23,910
সে ভূমি সবসময়েই আমাদের নিজেদের ছিল।
374
00:34:24,830 --> 00:34:27,910
আর তারা যুদ্ধ করে যে জমি তাদের নয়,
সেটা চুরি করার জন্য।
375
00:34:29,910 --> 00:34:33,620
কিন্তু আমরা একত্রে থাকলে
ওরা আমাদের কিছু করতে পারবে না।
376
00:34:33,700 --> 00:34:35,870
চলো গিয়ে কুকুরগুলোর সাথে লড়াই করি!
377
00:34:35,950 --> 00:34:38,040
হ্যাঁ! হ্যাঁ!
378
00:34:38,830 --> 00:34:41,200
ঠিক এটাই আমি করতে চাই, রুরিক।
379
00:34:41,950 --> 00:34:44,040
এসব কিছু শেষ করার সময় হয়ে এসেছে।
380
00:34:44,620 --> 00:34:47,830
নতুন সৈন্যদল আসছে।
আর অপেক্ষা করা যাবে না।
381
00:34:48,540 --> 00:34:50,290
আমাদেরকে এক্ষুণি আক্রমণ করতে হবে।
382
00:34:51,000 --> 00:34:54,000
কারণ আমরা একতাবদ্ধ হলে
আমাদেরকে কেউ ঠেকাতে পারে না।
383
00:34:55,700 --> 00:34:58,500
আমরা একসাথে চলব,
আর আমি হবো তোমাদের রাজা!
384
00:35:14,870 --> 00:35:18,370
আমাদের নির্ভীক রাইখ, আরির কথা শোনো সবাই!
385
00:35:21,370 --> 00:35:24,120
যে তোমাদেরকে চতুর নেকড়ের মতো
যুদ্ধে নিয়ে যাবে।
386
00:35:27,290 --> 00:35:28,910
ও যদি তোমাদের রাজা হয়,
387
00:35:30,160 --> 00:35:32,200
ও তোমাদেরকে আবার যুদ্ধে নিয়ে যাবে।
388
00:35:32,290 --> 00:35:33,890
- মারবড ঠিকই বলেছে।
- হ্যাঁ!
389
00:35:33,910 --> 00:35:36,950
তোমাদের সবাইকে এখানে দেখেছিলাম
অনেক আগে।
390
00:35:41,540 --> 00:35:42,750
রাইখ রুরিক।
391
00:35:46,750 --> 00:35:50,080
বনের যুদ্ধে তোমাদের
কতজন সৈন্য মারা গেছে?
392
00:35:50,160 --> 00:35:51,410
রাইখ থরলেইফ।
393
00:35:54,250 --> 00:35:55,790
তোমার ভাই কোথায়?
394
00:35:55,870 --> 00:35:57,620
আরি বলল, "নিরাময়ের এক বছর"।
395
00:35:58,200 --> 00:35:59,910
তোমার মৃত ভাইও কি সেরে উঠেছে?
396
00:36:00,910 --> 00:36:02,620
আর ব্র্যান্ডলফ, তুমি,
397
00:36:06,000 --> 00:36:08,660
শেষবার এখানে এসেছিলে তিন পুত্রকে নিয়ে।
398
00:36:09,660 --> 00:36:11,200
তিন পুত্র!
399
00:36:11,830 --> 00:36:13,160
সম্মানিত যোদ্ধারা!
400
00:36:13,870 --> 00:36:15,370
তারা এখন কোথায়?
401
00:36:15,870 --> 00:36:20,870
এক বছর আগে, আরি বলেছিল, তুমি
রোমানদেরকে তোমার এলাকা থেকে তাড়িয়ে দেবে।
402
00:36:21,750 --> 00:36:25,410
সেই স্বাধীনতার জন্য
যেকোনো ত্যাগ স্বীকার করা যায়।
403
00:36:26,370 --> 00:36:28,660
পুরো একটা বছর পেরিয়ে গেছে,
আর তুমি আবার এসেছ এখানে।
404
00:36:28,750 --> 00:36:30,950
কিন্তু রোমানরা তো এখান থেকে দূর হয়নি।
405
00:36:31,540 --> 00:36:34,910
আর আরি আরো একবার
যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।
406
00:36:37,540 --> 00:36:39,870
কিন্তু আরি, সময় বদলে গেছে।
407
00:36:41,910 --> 00:36:43,830
যারা কেবলই নেকড়ের মতো চিন্তা করে,
408
00:36:44,750 --> 00:36:46,160
তারা বেশি দূরদর্শী হয় না।
409
00:36:46,660 --> 00:36:49,750
আর যে মানুষ কেবল একভাবে
কোনোকিছু করার কথা জানে,
410
00:36:49,830 --> 00:36:51,870
সে তোমার রাজা হবার মতো প্রজ্ঞাশীল নয়!
411
00:36:53,660 --> 00:36:55,500
এভাবে কথা বলার কোনো অধিকার নেই তোমার।
412
00:36:56,540 --> 00:37:00,790
এই মানুষেরা যখন যুদ্ধের ময়দানে ছিল,
তখন তুমি নিজের গ্রামে লুকিয়ে ছিল।
413
00:37:01,870 --> 00:37:03,500
ভীরু মেরুদণ্ডহীন কোথাকারে।
414
00:37:04,830 --> 00:37:05,830
তা ঠিক।
415
00:37:06,410 --> 00:37:09,540
আমি বহুদিন রোমানদের সাথে
ব্যবসা করেছি।
416
00:37:11,290 --> 00:37:14,620
ভালো লেনদেন হয়েছে আমাদের মাঝে!
417
00:37:14,700 --> 00:37:16,750
রোমানরা আমাকে বিশ্বাস করে।
418
00:37:18,250 --> 00:37:21,700
বন্ধুরা, এই উপায়টা কিন্তু কাজের,
419
00:37:23,330 --> 00:37:24,750
এবং শান্তিপূর্ণ...
420
00:37:26,500 --> 00:37:28,160
এটা তোমরা সবাই-ই করতে পারো।
421
00:37:30,500 --> 00:37:33,250
এক বছর আগে তোমাদের সামনে
কোনো উপায় ছিল না।
422
00:37:34,040 --> 00:37:35,580
কিন্তু এখন আছে, বিশ্বাস করো!
423
00:37:37,080 --> 00:37:39,330
বুঝে-শুনে বেছে নাও, বন্ধু!
424
00:37:40,410 --> 00:37:41,500
বুঝে-শুনে বেছে নাও।
425
00:37:42,620 --> 00:37:44,700
আমাকে তোমাদের সম্মানিত রাজার মর্যাদাটা দাও।
426
00:38:21,250 --> 00:38:23,410
তুমি ওদেরকে চলে যাওয়া থেকে
ঠেকাওনি কেন?
427
00:38:23,500 --> 00:38:24,950
আমরা কোনো সিদ্ধান্তে পোঁছাইনি।
428
00:38:25,040 --> 00:38:27,500
রাত ফুরিয়ে গেছে।
429
00:38:28,080 --> 00:38:31,200
দেবতারা অন্য কোনো সময়ে
রাজাকে বেছে নেবে।
430
00:38:31,700 --> 00:38:32,700
কী?
431
00:38:32,790 --> 00:38:35,330
নিজেদেরকে, নিজেদের সন্তানদেরকে
বাঁচাও তোমরা!
432
00:38:42,410 --> 00:38:44,660
থুসনেলডা, দেবতাদের কথা
কিছুই জানো না তুমি।
433
00:38:44,750 --> 00:38:46,910
ভেবেছ, ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না,
434
00:38:47,000 --> 00:38:50,700
কারণ, ঔদ্ধত্য আর অবজ্ঞার জন্য
কখনো কোনো শাস্তি পেতে হয়নি তোমাকে।
435
00:38:54,750 --> 00:38:55,830
কী বলছ তুমি?
436
00:38:56,330 --> 00:38:58,250
দেবতাদের কেউই বোকা বানাতে পারে না!
437
00:38:59,750 --> 00:39:02,910
কেউই না! সাবধান, থুসনেলডা!
438
00:39:03,000 --> 00:39:05,040
দেবতারা তাকেও শাস্তি দেবে!
439
00:39:11,700 --> 00:39:13,250
মারবড কী করতে চাইছে?
440
00:39:14,370 --> 00:39:16,750
আমি জানি না। ব্যাপারটা ওর সাথে যায় না।
441
00:39:17,330 --> 00:39:19,620
আমি গিয়ে খুঁজে বের করার চেষ্টা করব।
ওর স্ত্রীকে খুঁজে বের করব।
442
00:39:19,700 --> 00:39:21,000
আবার ওর সাথে কথা বলব।
443
00:39:22,120 --> 00:39:24,410
আরি? ঐতো ও।
444
00:39:26,370 --> 00:39:27,410
মারবড!
445
00:39:38,330 --> 00:39:40,700
আমাদের জিনিস-পত্র গ্রামে নিয়ে যাবে কে?
446
00:39:40,790 --> 00:39:42,250
একাজ কেন করবে কেউ?
447
00:39:42,870 --> 00:39:45,040
তুমি কী বললে?
আমাদের একটা চুক্তি হয়েছিল।
448
00:39:46,330 --> 00:39:48,970
তাহলে এরপরের বার যে সবকিছু ঠিক হবে,
সেটা নিশ্চিত কোরো।
449
00:39:49,540 --> 00:39:53,370
ওকে ওর স্থান বুঝিয়ে দিতে হবে।
নইলে ওর মাথা ঠিক হবে না।
450
00:40:02,790 --> 00:40:03,830
মারবড?
451
00:40:08,200 --> 00:40:09,370
তুমি ওকাজ কেন করলে?
452
00:40:11,250 --> 00:40:12,660
এটা তোমার যুদ্ধ।
453
00:40:14,500 --> 00:40:17,790
তোমার অতীতের সাথে, নিজের সাথে
যুদ্ধটা তোমার একার।
454
00:40:19,750 --> 00:40:21,290
কী বলছ তুমি?
455
00:40:22,000 --> 00:40:23,870
তুমি নিজের কাছে প্রমাণ করতে চাইছ যে,
তুমি একজন রোমান নও।
456
00:40:23,950 --> 00:40:26,290
অথচ এজন্য রক্ত ঝরছে
আমার গোত্রের লোকদের।
457
00:40:27,950 --> 00:40:29,290
কী অদ্ভুত কথা।
458
00:40:30,000 --> 00:40:32,700
রোমানদের নিয়ে মনে হয় সমস্যা না।
459
00:40:36,790 --> 00:40:38,660
হয়তো সমস্যা তোমাকে নিয়েই।
460
00:40:39,700 --> 00:40:41,370
আমি একটাই জিনিস চাই,
461
00:40:41,450 --> 00:40:44,370
সকল গোত্র যাতে একত্রে থাকে,
তাহলে তাদের স্বাধীনতা সমুন্নত থাকবে!
462
00:40:49,870 --> 00:40:51,790
খুবই প্রজ্ঞাময় কথা বলেছেন, মহারাজ আরি।
463
00:40:51,870 --> 00:40:52,700
পাবলিয়াস?
464
00:41:02,700 --> 00:41:04,040
তারমানে এসব তোমার কাজ।
465
00:41:06,370 --> 00:41:07,790
তুমি আমার জীবনটাকে শেষ করে দিয়েছ।
466
00:41:08,410 --> 00:41:10,120
আমার জীবনটাকে শেষ করে দিয়েছ!
467
00:41:22,950 --> 00:41:24,200
আর পারবে না, আরি!
468
00:41:31,200 --> 00:41:32,950
হাল ছেড়ে দাও, ভাই।
469
00:42:01,200 --> 00:41:05,950
অনুবাদে - কুদরতে জাহান
470
00:42:06,200 --> 00:41:10,950
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।