1
00:00:04,080 --> 00:00:07,480
দয়া করে বলবেন,
কর্ণেল মাস্তাংগ কোন রুমে আছেন?
2
00:00:07,480 --> 00:00:09,230
একটু দাঁড়ান...
3
00:00:09,910 --> 00:00:12,490
আপনার নামটা জানতে পারি, প্লিজ?
4
00:00:12,720 --> 00:00:15,160
প্রাইভেট ডাক্তার, নক্স।
5
00:00:15,160 --> 00:00:17,410
সে আমার নাম শুনামাত্রই চিনবে।
6
00:00:23,410 --> 00:00:25,440
ওই, রাজকুমারী।
7
00:00:26,210 --> 00:00:27,830
অনেকদিন পর দেখা।
8
00:00:30,130 --> 00:00:32,080
উনি কে?
9
00:00:32,080 --> 00:00:34,320
একটা কারণে তাকে এখানে দরকার।
10
00:00:34,750 --> 00:00:37,800
তাকে আমি ট্রাম্পকার্ড বলি।
11
00:00:39,410 --> 00:00:42,560
তো সে ভালো আছে?
12
00:00:44,840 --> 00:00:48,810
ইশবাল এলাকায় চাষাবাদের মূল
পদ্ধতি হলো, দু’বার ফসল তোলা।
13
00:00:49,020 --> 00:00:50,710
ভুল, আবারো চেষ্টা করুন।
14
00:00:50,710 --> 00:00:52,820
তারা একই ফসল বছরে দু'বার করে।
15
00:00:53,210 --> 00:00:56,030
আপনার কী মনে হয়, এভাবে তাদের
বিশ্বাস অর্জন করতে পারবেন?
16
00:00:56,670 --> 00:00:58,040
জানি জানি!
17
00:00:58,040 --> 00:00:59,270
বলতে থাকুন।
18
00:00:59,270 --> 00:01:01,950
তো সে পদ্ধতিতে কোন ফসল উৎপন্ন হয়?
19
00:01:01,950 --> 00:01:03,540
যব ও সুতা।
20
00:01:03,540 --> 00:01:04,640
সঠিক উত্তর।
21
00:01:04,640 --> 00:01:06,160
তো তুমি তোমার দরকারি জিনিসপত্র জানো।
22
00:01:06,160 --> 00:01:07,730
আমায় ছোটো করে দেখবে না।
23
00:01:07,730 --> 00:01:10,390
আমি দীর্ঘদিন যাবৎ পড়াশুনা করছিলাম।
24
00:01:10,390 --> 00:01:15,300
উনি ফুরার প্রেসিডেন্ট হওয়ার আগেই
ইশবাল সমস্যা নিরসন করতে চাচ্ছে।
25
00:01:15,300 --> 00:01:17,130
‘নিরসন’?
26
00:01:17,700 --> 00:01:20,640
আগের কাজ আগে, আগে তো
‘ফুরার প্রেসিডেন্ট হতে হবে’?
27
00:01:21,720 --> 00:01:23,890
ডাক্তার নক্স না-কি?
28
00:01:24,100 --> 00:01:25,850
হুম।
29
00:01:26,240 --> 00:01:29,400
মনে হচ্ছে... ভালোই আছো।
30
00:01:29,400 --> 00:01:30,630
হ্যাঁ।
31
00:01:30,630 --> 00:01:32,750
এরা আমায় একা থাকতে দিচ্ছে না।
32
00:01:32,750 --> 00:01:34,080
খাওয়া নেই, দাওয়া নেই, বিশ্রাম নেই।
33
00:01:34,080 --> 00:01:36,040
আমি ঠিক সেটা বলতে চাইনি।
34
00:01:36,040 --> 00:01:37,600
তোমার চোখ...
35
00:01:38,150 --> 00:01:38,860
ও।
36
00:01:39,760 --> 00:01:44,620
এটা ভবিষ্যতের স্বপ্ন দেখা
ব্যক্তিকে ট্রুথের দেয়া শাস্তি।
37
00:01:44,620 --> 00:01:46,370
তুমি ঠিক আছো?
38
00:01:47,750 --> 00:01:49,770
নিশ্চিত নই।
39
00:01:50,140 --> 00:01:53,850
যাইহোক, আমি এখানে থাকতে পারবো না।
40
00:01:53,850 --> 00:01:55,730
তুমি ফুরার প্রেসিডেন্ট হতে চাও...
41
00:01:55,730 --> 00:01:58,130
প্রথমে ইশবালদের সমস্যা নিরসন করার জন্য।
42
00:01:59,140 --> 00:02:01,150
ইশবাল বিনাশ...
43
00:02:02,190 --> 00:02:04,140
সেটাই সবকিছুর সূচনা করেছিলো।
44
00:02:05,050 --> 00:02:10,060
হ্যাঁ, আমাদের উভয়ের জন্যই।
45
00:02:10,060 --> 00:02:11,890
আমি বিষয়টিকে ঠিক করবো।
46
00:02:11,890 --> 00:02:13,260
মানে?
47
00:02:13,260 --> 00:02:15,890
প্রথমে, আমি ইশবাল সীমান্ত খুলে দিবো।
48
00:02:15,890 --> 00:02:19,860
তারপরে আমি বস্তিতে বসবাসরত ইশবালানদের
তাদের পবিত্র ভূমিতে ফিরে যাওয়ার অনুমতি দেবো।
49
00:02:20,440 --> 00:02:22,160
ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু করার আছে।
50
00:02:22,710 --> 00:02:27,550
স্কার ও অন্য ইশবালানদের কল্যাণে আমরা
চলমান সংকট পাড়ি দিতে সক্ষম হয়েছি।
51
00:02:27,920 --> 00:02:30,650
আমরা তাদের কাছে ঋণী।
52
00:02:30,650 --> 00:02:34,090
কর্ণেল, আপনি যে ডাটা
চেয়েছিলেন তা নিয়ে এসেছি।
53
00:02:34,090 --> 00:02:38,590
আমরা আমাদের ভুল ক্ষমা করে দেয়ার কথা বলছি না,
তবে আমাদের যা আছে তা দিয়ে শুরু করতে চাই।
54
00:02:40,370 --> 00:02:43,240
ঈশ্বর, এটা অনেক...
55
00:02:44,150 --> 00:02:48,920
ইয়ো, আমরা এখানে কেন এসেছি,
মনে হয় তা ভুলে গেছি, ডাক্তার মার্কো।
56
00:02:48,920 --> 00:02:50,080
মার্কো?
57
00:02:50,080 --> 00:02:51,400
ডাক্তার মার্কো?
58
00:02:57,120 --> 00:02:58,700
কর্ণেল মাস্তাংগ।
59
00:03:00,130 --> 00:03:02,710
আমার কাছে একটা ফিলোসফার স্টোন আছে।
60
00:03:03,280 --> 00:03:06,350
এটা দিয়ে তোমার দৃষ্টিশক্তি
ফিরিয়ে আনতে পারার কথা।
61
00:03:09,080 --> 00:03:10,210
ঠিক বলেছেন।
62
00:03:13,100 --> 00:03:18,710
আমিই একসময় ইশবালানদের জীবন
বলি দিয়ে এ স্টোনটা বানিয়েছিলাম।
63
00:03:20,240 --> 00:03:27,620
যদিও এ কথা বলার অধিকার আমার নেই, তবে ইশবালকে
পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে ব্যবহৃত হলে, আমি নিশ্চিত তারা...
64
00:03:31,770 --> 00:03:36,280
না, আমি তাদের আত্মচিৎকার শুনতে পাচ্ছি না।
65
00:03:37,290 --> 00:03:39,900
তাই এটা আমার ব্যক্তিগত আবেদন।
66
00:03:40,780 --> 00:03:44,740
আমি তোমায় এই স্টোন দিয়ে সুস্থ করে
তুলতে চাই ইশবালের কল্যাণের স্বার্থে।
67
00:03:47,710 --> 00:03:50,250
তারা ক্ষুব্ধ হতে পারে।
68
00:03:51,000 --> 00:03:52,790
ফুলমেটালও।
69
00:03:57,250 --> 00:03:58,750
তবে আমি আপনার প্রস্তাব সানন্দে গ্রহণ করবো।
70
00:03:59,490 --> 00:04:02,730
এবং সেজন্য আমি নিজের
সবটুকু উজাড় করে দেবা।
71
00:04:04,030 --> 00:04:05,920
কিন্তু তার আগে...
72
00:04:06,890 --> 00:04:09,680
আরেকজন আছে, যার এই স্টোনের
পাওয়ার আমার থেকেও বেশি প্রয়োজন।
73
00:04:11,100 --> 00:04:13,060
আমি তার পরেও ব্যবহার করতে পারবো।
74
00:04:21,620 --> 00:04:25,280
হাভক জেনারেল স্টোর, আশি
বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত!
75
00:04:26,230 --> 00:04:27,760
ওহ, ব্রেডা, কী অবস্থা?
76
00:04:30,150 --> 00:04:32,900
কী? আমায় এখনি সেন্ট্রালে যেতে বলছো?
77
00:04:33,760 --> 00:04:36,950
‘এখানে এলেই সবকিছু
জানতে পারবে’ এর মানে কী?
78
00:04:40,820 --> 00:04:42,900
তোমার জখমের কী অবস্থা, স্কার?
79
00:04:43,690 --> 00:04:45,460
তুমি আমায় বাঁচালে কেন?
80
00:04:45,460 --> 00:04:48,970
আসলে, ইস্টার্ণ অ্যালকেমি সম্পর্কে
আরো কিছু জানার জন্য।
81
00:04:48,970 --> 00:04:50,420
কিন্তু পরিস্থিতি পাল্টে গেছে!
82
00:04:50,750 --> 00:04:55,670
মাস্তাংগ তার নতুন ইশবাল
পলিসির জন্য মাইলসকে চাচ্ছে।
83
00:04:55,670 --> 00:04:58,600
তাই আমি তোমায় আমার
সঙ্গে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
84
00:04:59,120 --> 00:05:03,330
তবে ‘স্কার’ হিসেবে নয়, বরং ইশবালের
একজন সাধারণ নাগরিক হিসেবে।
85
00:05:05,320 --> 00:05:06,300
তোমার মত কী?
86
00:05:06,300 --> 00:05:08,930
তুমি ইশবাল জাতিকে পুনরুজ্জীবিত
করতে আমাদের সহায়তা করবে না?
87
00:05:11,240 --> 00:05:14,000
আমরা আমাদের জাতি ও ইতিহাস
সমৃদ্ধ সংস্কৃতির নাম মুছতে দিতে পারি না।
88
00:05:14,870 --> 00:05:17,000
একটা সংস্কৃতির মৃত্যু
তার জনগণেরই মৃত্যুর নামান্তর।
89
00:05:17,920 --> 00:05:21,000
নিজ হাতে মানুষকে মৃত্যু থেকে বাঁচাও।
90
00:05:23,950 --> 00:05:26,400
বেঁচে থাকার তাৎপর্যই হলো...
91
00:05:26,400 --> 00:05:31,040
তো তুমি আমায় জীবনের তাৎপর্য খুঁজে বের
করার জন্য বেঁচে থাকতো বলছো, ভাই?
92
00:05:33,310 --> 00:05:34,500
ঠিক আছে।
93
00:05:35,120 --> 00:05:36,760
আমি তোমায় সাহায্য করবো।
94
00:05:36,760 --> 00:05:40,020
যেখানে বলবে যাবো।
95
00:05:41,600 --> 00:05:44,190
আচ্ছা মাইলস, বাকিটা তুমি সামলে নাও।
96
00:05:44,190 --> 00:05:45,890
কাজটা সাবধানে করো।
97
00:05:45,890 --> 00:05:46,700
ঠিক আছে।
98
00:05:47,290 --> 00:05:48,910
শালার মাস্তাংগ...
99
00:05:48,910 --> 00:05:53,520
স্কারের বেঁচে থাকার কথা
জানতে পারলে হয়তো সে ভয়েই মরে যাবে।
100
00:05:55,880 --> 00:05:57,110
স্কার।
101
00:05:57,110 --> 00:05:59,040
তোমার আসল নাম কী?
102
00:06:04,800 --> 00:06:06,690
আমি দু’বার মারা গেছি।
103
00:06:06,990 --> 00:06:09,300
পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব নেই।
104
00:06:11,210 --> 00:06:12,880
তাই, আমার নামেরও প্রয়োজন নেই।
105
00:06:12,880 --> 00:06:14,060
যা মন চায় ডাকতে পারো।
106
00:06:14,600 --> 00:06:15,700
ও আচ্ছা।
107
00:06:17,250 --> 00:06:19,810
আবারো দেখা হবে, ইশবালান।
108
00:06:34,020 --> 00:06:35,450
ঠিক আছো?
109
00:06:36,630 --> 00:06:40,080
আমি কল্পনাও করিনি,
আমার পেশি এত দুর্বল হয়ে যাবে।
110
00:06:40,680 --> 00:06:42,080
আমার পিঠে চড়বে?
111
00:06:43,110 --> 00:06:44,840
নাহ।
112
00:06:44,840 --> 00:06:46,590
আমি নিজ পায়ে হাঁটতে চাই।
113
00:06:48,950 --> 00:06:53,020
আমি আস্তে-আস্তে হাঁটবো,
তুমি এগিয়ে যাও।
114
00:06:53,020 --> 00:06:56,010
না, আমরা একসাথে বাড়ি ছেড়েছি,
115
00:06:56,010 --> 00:06:57,390
একসাথেই বাড়ি ফিরতে হবে।
116
00:07:02,300 --> 00:07:04,730
ঠিক আছে, চলো যাই।
117
00:07:06,250 --> 00:07:07,230
হ্যাঁ।
118
00:07:12,790 --> 00:07:14,800
ভাইয়া, তোমার পা...
119
00:07:14,800 --> 00:07:19,070
হ্যাঁ... আমি এটা মেইন্টেনেন্স করার সময়ই পাইনি।
120
00:07:22,330 --> 00:07:23,670
ধন্যবাদ।
121
00:07:24,260 --> 00:07:25,540
কীসের জন্য?
122
00:07:26,090 --> 00:07:27,480
এমনিতেই।
123
00:07:27,480 --> 00:07:28,770
কী হয়েছে?
124
00:07:28,770 --> 00:07:30,300
অদ্ভুত।
125
00:07:32,050 --> 00:07:35,850
ওহ, ভাবছি লিন ও
বাকিরা জিং এ পৌঁছেছে কি-না।
126
00:07:37,090 --> 00:07:41,230
দু'মাস তো হয়ে গেছে, নিশ্চই তারা পৌঁছেছে।
127
00:07:43,210 --> 00:07:45,310
আশা করি, মেই ভালো আছে...
128
00:07:46,870 --> 00:07:48,760
চিন্তা করো না।
129
00:07:48,760 --> 00:07:50,320
ওরা বাকিটা সামলে নেবে।
130
00:07:55,490 --> 00:07:56,610
মেই...
131
00:07:57,430 --> 00:07:58,450
স্যার আল...
132
00:07:58,980 --> 00:08:00,300
কী হয়েছে?
133
00:08:00,300 --> 00:08:01,790
কিছু না।
134
00:08:02,800 --> 00:08:04,620
ওই, চান গোত্রের রাজকুমারী।
135
00:08:06,830 --> 00:08:07,880
লিন ইয়াও!
136
00:08:07,880 --> 00:08:11,340
মাগো, এমন ভয়ঙ্কর মুখ
করে আমার দিকে তাকিয়ো না।
137
00:08:14,220 --> 00:08:16,120
তুমি সত্যিই একটা বোকা।
138
00:08:16,120 --> 00:08:21,270
অন্যদেশের সমস্যায় অনধিকার চর্চার কারণে
তুমি ফিলোসফার স্টোন অর্জন করতে পারোনি।
139
00:08:23,930 --> 00:08:26,480
ইয়াও গোত্র এখন নেতৃত্ব দেবে।
140
00:08:32,190 --> 00:08:33,850
কিন্তু চিন্তা করো না।
141
00:08:34,150 --> 00:08:37,350
আমাদের গোত্র তোমার গোত্রকে দেখে রাখবে।
142
00:08:40,160 --> 00:08:43,130
গ্রিড নামক হোমোনকুলুসকে মেনে নিতে পারলে,
143
00:08:43,620 --> 00:08:48,170
চান গোত্রসহ অন্য সকল
গোত্রকেও মনে নিতে পারবো।
144
00:08:53,190 --> 00:08:55,240
চেহারাটা দেখো একবার?
145
00:08:55,570 --> 00:09:00,090
চিন্তা করো না, জিং এর লোকেরা
সবসময় ওয়াদা রক্ষা করে, তাই না?
146
00:09:00,090 --> 00:09:04,230
তুমি ‘সকল গোত্রকে মেনে নেবে’?
এটা অতি আকাঙ্খা না, লিন ইয়াও!
147
00:09:06,440 --> 00:09:09,650
উহ, হয়তো তার দোষটা
আমার মাঝে রয়ে গেছে।
148
00:09:14,020 --> 00:09:16,920
আচ্ছা, তাহলে... আমাদের এখন ফিরে যেতে হবে।
149
00:09:16,920 --> 00:09:18,220
ফিরে যাচ্ছো?
150
00:09:18,220 --> 00:09:19,210
হ্যাঁ।
151
00:09:19,840 --> 00:09:21,910
আমি ফূ'কে যথাসম্ভব দ্রুত কবর দিতে চাই।
152
00:09:23,970 --> 00:09:24,910
দেখা হবে।
153
00:09:27,190 --> 00:09:29,020
হ্যাঁ, দেখা হবে।
154
00:09:33,320 --> 00:09:35,530
অনেককিছু ঘটেছে...
155
00:09:35,530 --> 00:09:36,870
হ্যাঁ।
156
00:09:37,410 --> 00:09:39,300
আচ্ছা, আলফনসে।
157
00:09:39,640 --> 00:09:45,480
মনে হচ্ছে, জিং এর রাজকুমারী মেই চান
সত্যিই তোমার উপর ফিদা।
158
00:09:45,480 --> 00:09:47,480
হ্যাঁ, সে আসলেই একটা মিষ্টি মেয়ে।
159
00:09:48,190 --> 00:09:51,360
এ কথায় মনে পড়লো, তোমার
ও উইনরির বিষয়টার কী অবস্থা?
160
00:10:13,030 --> 00:10:14,800
ডেন! আমি এসেছি!
161
00:10:23,210 --> 00:10:25,120
কাস্টমার...?
162
00:10:35,150 --> 00:10:37,480
ডেন, কাতুকুতু লাগছে!
163
00:10:50,000 --> 00:12:06,000
Bangla Subtitle Created By
:.:.: AKTAR HOSSAIN :.:.:
164
00:12:09,680 --> 00:12:11,660
ঘরে স্বাগত, বোকার দল!
165
00:12:12,270 --> 00:12:13,130
ইয়ো!
166
00:12:13,700 --> 00:12:15,080
ঘরে এসে ভালো লাগছে!
167
00:12:21,720 --> 00:12:23,740
মাগো!!
168
00:12:25,670 --> 00:12:28,240
আমি এসব ভালো পারি না...
169
00:12:32,740 --> 00:12:34,700
শুধু শুধু, হাহ...
170
00:12:48,520 --> 00:12:49,960
আচ্ছা কী আর করার।
171
00:12:49,960 --> 00:12:52,780
ভাইয়া, তুমি এখনো
এটা ঠিক করতে পারোনি?
172
00:12:52,780 --> 00:12:56,140
সবাই আমায় সালাম ঠুকে...
173
00:12:56,140 --> 00:12:58,840
কিন্তু উইনরি আমার সাথে
চাকর-বাকরের মতো আচরণ করে।
174
00:12:59,710 --> 00:13:01,290
সর্বোপরি-
175
00:13:01,290 --> 00:13:05,140
সে এখন তোমায় চা খেতে নিচে নামতে বলেছে,
তার আপেল পাই ওভেন থেকে বের করার সময় হয়ে গেছে প্রায়।
176
00:13:06,530 --> 00:13:07,490
ঠিক আছে।
177
00:13:09,430 --> 00:13:12,220
আমরা আজ অসাধারণ
প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছি।
178
00:13:12,420 --> 00:13:13,270
হ্যাঁ।
179
00:13:15,070 --> 00:13:16,540
বিশ্ব সুবিশাল।
180
00:13:17,000 --> 00:13:17,900
হ্যাঁ।
181
00:13:20,230 --> 00:13:23,360
ভাইয়া, একটা বিষয় অনেকদিন
যাবৎ আমার মাথায় ঘুরছে।
182
00:13:24,140 --> 00:13:27,860
সম্ভবত আমিও সেই একই জিনিস ভাবছি।
183
00:13:33,160 --> 00:13:35,660
কাজ কেমন চলছে?
184
00:13:35,890 --> 00:13:40,540
উদ্বিগ্ন হওয়ার মতো অনেক কিছুই আছে,
কিন্তু হঠাৎ করে মনে হচ্ছে, আমি বুড়ো হয়ে গেছি।
185
00:13:41,110 --> 00:13:48,270
কিন্তু আমার অধীনে মাস্তাংগ ও আর্মস্ট্রং আছে,
যারা ইস্ট ও নর্থে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
186
00:13:48,270 --> 00:13:52,510
তাদের বদৌলতে আমার মতো একজন বুড়ো মানুষ
কোনোমতে ফুরার প্রেসিডেন্টের দায়িত্ব আঞ্জাম দিতে পারছি।
187
00:13:53,260 --> 00:13:55,140
আমি আসলেই তাদের কাছে ঋণী।
188
00:13:55,470 --> 00:13:57,890
আপনি নিজের পদ থেকে অব্যহতি নিবেন না?
189
00:13:59,030 --> 00:14:03,310
এখনো যুবকদের হাতে
নেতৃত্ব সঁপে দেয়ার সময় আসেনি।
190
00:14:03,310 --> 00:14:04,770
ও, আচ্ছা।
191
00:14:05,140 --> 00:14:08,240
আপনি আমার মৃত স্বামীর মতো কথা বলছেন।
192
00:14:09,340 --> 00:14:12,060
সে সবসময় কাজেই ব্যস্ত থাকতো,
ঠিক আপনার মতো।
193
00:14:12,060 --> 00:14:15,590
আরে না, আমি হলাম সবচেয়ে...
194
00:14:19,030 --> 00:14:20,790
দায়িত্বজ্ঞানহীন মানুষ।
195
00:14:25,460 --> 00:14:27,000
ওহ, সেলিম।
196
00:14:27,000 --> 00:14:28,130
কী হয়েছে?
197
00:14:28,800 --> 00:14:30,950
ছোট্ট পাখিটা আহত।
198
00:14:30,950 --> 00:14:31,970
তুমি তাকে সাহায্য করতে পারবে?
199
00:14:33,970 --> 00:14:35,640
ওহ, নো।
200
00:14:35,970 --> 00:14:38,520
পশু চিকিৎসককে ফোন দিতে হবে।
201
00:14:38,850 --> 00:14:41,350
সে... সে সুস্থ হবে তো?
202
00:14:42,300 --> 00:14:43,940
অবশ্যই হবে।
203
00:14:43,940 --> 00:14:45,860
এখন খেলতে যাও।
204
00:14:47,210 --> 00:14:50,070
সে খুবই দয়ালু বাচ্চা।
205
00:14:50,070 --> 00:14:51,260
তা তো বটেই।
206
00:14:51,560 --> 00:14:56,610
আমি তাকে লালন-পালনের সিদ্ধান্ত
নেয়ার সময়, সকলেই আপত্তি করেছিলো।
207
00:14:56,610 --> 00:14:59,360
কিন্তু সে আমায় দুশ্চিন্তায়
না ফেলে অনেক বড়ো হয়ে গেছে।
208
00:15:00,350 --> 00:15:03,290
আমরা আরো বেশ কিছুদিন
তার উপর নজরদারি করবো।
209
00:15:08,820 --> 00:15:11,550
আপনি জানেন তো
সে কোনো সমস্যা করলে...
210
00:15:14,550 --> 00:15:16,390
আমরা কী করতে বাধ্য হবো?
211
00:15:17,340 --> 00:15:19,640
আমি করতে দেবো না।
212
00:15:27,860 --> 00:15:30,150
হোমোনকুলুসও ও মানুষ...
213
00:15:30,460 --> 00:15:34,650
তারা কি সত্যিই একে-অপরকে বুঝতে পারবে?
214
00:15:35,910 --> 00:15:41,330
বয়স যতই হোক না কেন সম্ভাবনার
নতুন দিক তোমায় পিলে চমকে দেবে।
215
00:15:46,920 --> 00:15:50,220
এডওয়ার্ড তার বাম পা
নিয়ে মন খারাপ করে নেই?
216
00:15:50,220 --> 00:15:51,880
একেবারেই না।
217
00:15:51,880 --> 00:15:56,920
এমনকি সে বলেছে, ‘শাস্তি হিসেবে,
আমি বরং পায়ের বদলে অটোমেইলই রাখবো’।
218
00:15:56,920 --> 00:15:57,930
ও আচ্ছা।
219
00:15:58,630 --> 00:16:02,690
সে এটাও বলেছে, ‘আমার অটোমেইল না
থাকলে উইনরি কান্নাকাটি করবে।’
220
00:16:03,720 --> 00:16:05,940
একথা কোন দুঃখে বললো?
221
00:16:08,730 --> 00:16:12,240
তোমরা উভয়ে শরীর ফিরে
পেয়েছো বলে আমি খুবই খুশি।
222
00:16:13,080 --> 00:16:15,070
আমি নিশ্চিত, হিউজও খুশি হতো।
223
00:16:19,980 --> 00:16:21,980
উনার কথায় মনে পড়লো,
224
00:16:21,980 --> 00:16:29,490
বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ আমাদের
মুখে হাসি ফোটাতে সাহায্য করেছে।
225
00:16:29,860 --> 00:16:33,890
তাই আমার মনে হয়, এবার তাদের
অনুগ্রহের বদলা দেয়ার পালা।
226
00:16:33,890 --> 00:16:37,140
এটাকেই অ্যালকেমিস্টরা বলে ‘সমান বিনিময়’?
227
00:16:38,460 --> 00:16:42,020
না, ১০ পেয়ে ১০ ফেরত দিলে, সব বরাবর হবে।
228
00:16:42,260 --> 00:16:47,170
কিন্তু আমরা ১০ পেয়ে থাকলে,
অতিরিক্ত এক যুক্ত করে ১১ ফেরত দেবো।
229
00:16:47,170 --> 00:16:51,600
যদিও খুবই সিম্পল। তবে এটাই আমার
ও ভাইয়ার বানানো নতুন নিয়ম।
230
00:16:53,860 --> 00:16:56,530
এখন আমাদেরকে এই
নিয়ম অনুসারেই চলতে হবে।
231
00:16:57,720 --> 00:17:00,030
তুমি কিছু একটা করতে চাও, তাই না?
232
00:17:02,290 --> 00:17:05,530
একটা মেয়েকে আমরা বাঁচাতে পারিনি।
233
00:17:06,660 --> 00:17:10,550
আমরা এখনো তাকে ভুলিনি।
234
00:17:13,710 --> 00:17:15,340
স্বাগত!
235
00:17:15,340 --> 00:17:17,350
মিস্টার জেরসো, মিস্টার জাম্পানো!
236
00:17:17,350 --> 00:17:18,110
ইয়ো।
237
00:17:18,110 --> 00:17:19,750
আমাদের সামনে পাহাড়সম খাবার পড়ে আছে,
তাই চোখ-মুখ বন্ধ করে খাওয়া যাক।
238
00:17:19,750 --> 00:17:20,730
আচ্ছা।
239
00:17:20,730 --> 00:17:24,150
শুনছেন! আমায় এক গ্লাস দুধ
ও একটা স্যান্ডউইচ দেয়া যাবে?
240
00:17:24,150 --> 00:17:25,020
এখনই নিয়ে আসছি!
241
00:17:28,550 --> 00:17:30,980
ও আচ্ছা, তো তুমি শ্রদ্ধাজ্ঞাপন করতে চাও।
242
00:17:31,180 --> 00:17:32,320
হুম।
243
00:17:32,320 --> 00:17:33,890
তাহলে...
244
00:17:33,890 --> 00:17:34,490
সময় হয়ে গেছে।
245
00:17:35,870 --> 00:17:37,240
আমি জিং যাচ্ছি।
246
00:17:38,760 --> 00:17:42,800
আমি মেই এর বাড়িতে থেকে পূর্ণ
ইস্টার্ণ অ্যালকেমি শিখতে চাচ্ছি।
247
00:17:42,800 --> 00:17:44,270
কেবল জিং নয়।
248
00:17:44,270 --> 00:17:48,880
আমি ইস্টের সব দেশে বিভিন্ন
জিনিস শেখার জন্য যাবো।
249
00:17:49,750 --> 00:17:52,760
আমি অনেককিছু দেখতে ও শিখতে চাই।
250
00:17:52,760 --> 00:17:54,580
আমি নতুন নতুন মানুষদের সাথেও দেখা করতে চাই।
251
00:17:56,950 --> 00:17:59,760
কিন্তু তোমরা দু'জন সত্যিই আমার সাথে যাবে?
252
00:18:00,410 --> 00:18:01,930
তা আবার বলতে হয়!
253
00:18:01,930 --> 00:18:03,260
আমাদের পশু প্রবৃত্তি বলছে...
254
00:18:03,260 --> 00:18:06,390
তোমার সাথে গেলে...
255
00:18:06,390 --> 00:18:09,560
আমরা কোনো অসাধারণ জিনিস পাবো!!
256
00:18:13,360 --> 00:18:14,650
আলফনসে।
257
00:18:15,460 --> 00:18:18,610
আমরা আমাদের শরীর ফেরত
পাবার একটা উপায় খুঁজছি।
258
00:18:18,610 --> 00:18:21,290
তুমিই আমাদের হাল ছাড়তে নিষেধ করেছিলে।
259
00:18:21,290 --> 00:18:24,120
আমাদেরকে নিজেদের উপর ভরসা করতে হবে,
অন্যদের উপর ভরসা করলে চলবে না।
260
00:18:25,640 --> 00:18:26,620
ঠিক বলেছো!
261
00:18:27,630 --> 00:18:29,960
তোমার ভাই জিং যাবে না?
262
00:18:29,960 --> 00:18:31,110
না।
263
00:18:31,110 --> 00:18:35,250
আমি পূর্ব দিকে যাচ্ছি,
সে পশ্চিম দিকে যাচ্ছে।
264
00:18:35,800 --> 00:18:38,880
যখন আমরা দু'দিক থেকে
প্রাপ্ত জ্ঞানকে একত্রিত করবো,
265
00:18:38,880 --> 00:18:42,600
হয়তো নিনার সাথে যা হয়েছিলো,
সেরকম দূর্ঘটনা এড়াতে পারবো।
266
00:18:43,950 --> 00:18:45,250
কিন্তু,
267
00:18:45,960 --> 00:18:48,770
আমাদের যাত্রার এটাই একমাত্র কারণ নয়।
268
00:18:50,800 --> 00:18:54,300
আমরা দেখতে চাই, বিশ্ব কতটা বৃহৎ!
269
00:18:55,330 --> 00:18:57,470
প্রতিদিন এতে তেল দিতে হবে।
270
00:18:57,470 --> 00:18:58,470
হুম...
271
00:18:58,470 --> 00:19:00,670
স্ক্রু টাইট আছে কি-না চেক করবে।
272
00:19:00,670 --> 00:19:01,860
হুম....
273
00:19:01,860 --> 00:19:04,200
গোসল করার পর তা শুঁকাবে।
274
00:19:05,320 --> 00:19:06,040
হুম...
275
00:19:06,280 --> 00:19:08,280
ওই, তুমি আমার কথা শুনছো তো?
276
00:19:08,610 --> 00:19:09,720
হুম...
277
00:19:09,720 --> 00:19:10,500
শালার...
278
00:19:14,250 --> 00:19:16,520
আরে, ওই তো এসে পড়েছে।
279
00:19:21,130 --> 00:19:26,280
তোমার মতিগতি দেখে তো মনে হচ্ছে,
এটা ভেঙেচুরে অচিরেই ফিরে আসবে।
280
00:19:26,280 --> 00:19:29,140
হ্যাঁ, জানি জানি।
281
00:19:29,710 --> 00:19:33,510
মেইন্টেনেন্সের দরকার পড়লে, অবশ্যই
এপয়েন্টমেন্টের জন্য ফোন দেবে।
282
00:19:33,850 --> 00:19:34,810
হুম।
283
00:19:39,930 --> 00:19:41,170
এপয়েন্টমেন্ট...
284
00:19:48,380 --> 00:19:49,540
কী?
285
00:19:51,660 --> 00:19:53,040
উইনরি...
286
00:19:54,610 --> 00:19:57,460
কী হয়েছে? কিছু বলার থাকলে বলে ফেলো।
287
00:20:03,750 --> 00:20:05,220
এটা সমান বিনিময়!
288
00:20:06,390 --> 00:20:10,430
আমি তোমায় আমার জীবনের অর্ধেক দেবো,
তাই তোমারটার অর্ধেক আমায় দেবে!
289
00:20:20,870 --> 00:20:22,430
ওহ, খোদা!
290
00:20:22,430 --> 00:20:25,020
অ্যালকেমিস্টদের এমন হতে হয় কেন?
291
00:20:25,020 --> 00:20:28,000
‘সমান বিনিময়’? পাগল তুমি?
292
00:20:28,000 --> 00:20:29,350
কী বললে?
293
00:20:29,350 --> 00:20:31,230
তুমি সত্যিই বোকা।
294
00:20:31,230 --> 00:20:33,500
অর্ধেক? আমি তোমায় পুরোটাই দেবো।
295
00:20:41,960 --> 00:20:44,800
দ-দাঁড়াও, হয়তো পুরোটা না!
296
00:20:44,800 --> 00:20:45,740
৯০ শতাংশ...
297
00:20:45,740 --> 00:20:47,710
অথবা হয়তো... ৮০ শতাংশ?
298
00:20:47,710 --> 00:20:49,420
৭০ এর চেয়ে একটু বেশি...
299
00:20:49,420 --> 00:20:50,490
আচ্ছা ঠিক আছে, ৮৫ চলবে?
300
00:20:50,490 --> 00:20:52,810
ঠিক আছে, আমি ৮৫ দিতে পারবো!
301
00:20:54,380 --> 00:20:56,100
ক-কী?
302
00:20:56,400 --> 00:20:57,630
এড!
303
00:20:58,450 --> 00:21:00,090
দুঃখিত, দুঃখিত।
304
00:21:01,680 --> 00:21:02,610
এড!!
305
00:21:03,800 --> 00:21:06,530
তুমি সত্যিই অদ্ভুত।
306
00:21:06,530 --> 00:21:10,620
এত সহজে সমান বিনিময়ের
আইন উপেক্ষা করতে পারো!
307
00:21:11,430 --> 00:21:12,760
মানে?
308
00:21:12,760 --> 00:21:14,120
আমায় ঠাট্টা করছো?
309
00:21:14,120 --> 00:21:15,280
না তো।
310
00:21:18,990 --> 00:21:22,190
সেটা আমায় প্রেরণা জোগালো, ধন্যবাদ তোমাকে।
311
00:21:22,910 --> 00:21:24,080
আমি এখন আসছি।
312
00:21:28,670 --> 00:21:30,000
যাত্রা নিরাপদ হোক!
313
00:21:44,790 --> 00:21:49,050
কী, এডওয়ার্ডও সফরে বেরিয়ে পড়েছে?
314
00:21:49,450 --> 00:21:52,290
তারা একটু সুস্থির হতে পারে না কেন?
315
00:21:52,590 --> 00:21:54,540
তাদের জন্য এটাই ভালো।
316
00:21:56,280 --> 00:21:59,020
পুরুষ মানুষ ঘরে বসে থাকলে বিরক্তিকর হয়ে যায়।
317
00:22:01,270 --> 00:22:04,800
কষ্টবিহীন শিক্ষার মূল্য নেই।
318
00:22:05,780 --> 00:22:10,750
সে কারণেই কিছু বিসর্জন না
দিলে কিছু অর্জন করা যায় না।
319
00:22:11,770 --> 00:22:16,670
কিন্তু সেই কষ্ট সয়ে জয় করতে পারলেই...
320
00:22:17,310 --> 00:22:22,030
শক্তিশালী, দৃষ্টান্তহীন হৃদয় অর্জিত হবে।
321
00:22:22,940 --> 00:22:26,210
এক ফুলমেটাল হৃদয়।
(ক্রেডিট দেখতে ভুলবেন না)
322
00:22:27,000 --> 00:22:45,000
ভাবানুবাদে:
আকতার হোসেন
অনুবাদকের ফেসবুক আইডিঃ
Fb.com/AktarHossain2613
323
00:22:46,000 --> 00:23:00,000
অবশেষে, জীবনের অন্যতম এক চ্যালেঞ্জিং কাজ শেষ করে উঠলাম। ১ আগস্ট ২০২১ এর দুপুর ১ টা ২০ মিনিটে সম্পূর্ণ সাবটাইটেল অনুবাদের কাজ শেষ হলো।
এর মাধ্যমে দীর্ঘ প্রায় ৬ মাসের পরিশ্রমের ইতি ঘটলো।
324
00:23:01,000 --> 00:23:15,000
শুরুতেই বিশেষভাবে ধন্যবাদ জানাবো, সৈয়দ মুস্তাকিম উল হাসান এবং আকাশ বসাক ভাইকে, আমায় এত বড়ো একটা সিরিজ অনুবাদে অনুপ্রেরণা জোগানোর জন্য। আপনারা উৎসাহ না দিলে হয়তো এত বড়ো কাজ ধরার সাহসই পেতাম না।
325
00:23:16,000 --> 00:23:35,000
পুরো সিরিজটি উৎসর্গ করবো, আমার ANIME FREAKS টিমের সকল সদস্য এবং গোটা দেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্যেকটা অ্যানিমে পাগল দর্শকদের উদ্দেশ্যে।
326
00:23:36,000 --> 00:23:57,000
আমার সাবটাইটেলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ, এই মাস্টারপিস অ্যানিমে সিরিজটি উপভোগ করে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, আমি নিজের পরিশ্রমকে সার্থক বলে ধরে নিবো।
❤️ধন্যবাদ সকলকে❤️