1
00:00:15,724 --> 00:00:16,933
00:00:05,060 --> 00:00:09,920
নিত্যনতুন সব মুভি/সিরিজ পেতে ভিজিট করুন আমাদের Flixmx.com সাইটে।
ফেসবুকে আমাদের গ্রুপঃ Flixmx - Official
2
00:00:18,685 --> 00:00:20,854
লোউ-এএ-অওহ !
3
00:00:20,937 --> 00:00:23,273
লুজি?
4
00:00:23,356 --> 00:00:24,441
লুইজি?
5
00:00:24,524 --> 00:00:26,317
লুনি?
6
00:00:26,401 --> 00:00:27,401
লুনু?
7
00:00:30,196 --> 00:00:32,615
লোউ-ইই-লাই! লালাইলু !
8
00:00:32,699 --> 00:00:35,118
লুকুলুলুলু ? লু ?
9
00:00:35,201 --> 00:00:37,120
আমি জানি নামটা 'ল' দিয়ে শুরু হয়। অ্যাহ...
10
00:00:37,203 --> 00:00:39,748
লরেলাই ?
11
00:00:42,792 --> 00:00:43,793
লিলা?
12
00:00:43,877 --> 00:00:45,211
ওহ্।
13
00:00:45,295 --> 00:00:47,005
লিলা ... ওর নামটা যেনো কি ছিলো ?
14
00:00:50,341 --> 00:00:52,177
তুমি এবার থামবে , ভেরুকা?
15
00:00:57,640 --> 00:00:59,976
ওটা সাবধানে রাখো। আমাদের কাজ এখনো শেষ হয়নি।
16
00:01:00,060 --> 00:01:02,896
আরে একটু মজা করছিলাম শুধু।
17
00:01:03,980 --> 00:01:06,900
হুমম... দারুণ একটা নদী।
18
00:01:16,409 --> 00:01:18,620
বাহ, কি সুন্দর।
19
00:01:21,206 --> 00:01:24,042
আহ...
20
00:01:36,429 --> 00:01:38,014
ওহো,ভীতুর দল।
21
00:01:38,097 --> 00:01:39,808
আঁশটে ভীতুর দল কোথাকার!
22
00:01:42,811 --> 00:01:44,813
রাস্তা হারিয়ে ফেলেছো মনে হচ্ছে।
23
00:01:45,605 --> 00:01:49,818
হারাবো না,
যদি তোমরা আমাদের লোটাস গ্রামের রাস্তাটা দেখিয়ে দিতে পারো?
24
00:01:49,901 --> 00:01:53,238
লোটাস? সেটা আবার কি জিনিস ?
25
00:01:54,280 --> 00:02:00,120
এটা আমাদের নদী , আমাদের সাঁকো,
আর এটা আমাদের জমিদারী ।
26
00:02:00,203 --> 00:02:04,124
আজ পর্যন্ত কেউ কোনো মূল্য না চুকিয়ে এটা পার হতে পারেনি।
27
00:02:09,712 --> 00:02:12,006
সুন্দর এই দস্তানা-জোড়া দিলে খারাপ হয় না?
28
00:02:15,677 --> 00:02:17,595
তুমি এই দস্তানা-জোড়া চাও, তাই না?
29
00:02:18,179 --> 00:02:20,932
এটা নিতে চাও ?
30
00:02:21,015 --> 00:02:22,767
নেয়াচ্ছি তোমাকে এটা।
31
00:02:46,708 --> 00:02:49,586
ওই বোকা ভাল্লুকটা
নিশ্চয়ই কোনো খাদে উস্টা খেয়ে পরে আছে।
32
00:02:49,669 --> 00:02:52,005
পরে পা ভেঙে ফেলেছে। এখন ওর আমার সাহায্য দরকার।
33
00:02:52,088 --> 00:02:54,257
আর তাই আমার জন্য ওর অপেক্ষা করা উচিত ছিল...
34
00:02:56,259 --> 00:02:58,261
আমি ড্রাগন মাস্টার!
35
00:03:02,098 --> 00:03:05,226
মানে আরকি, বলতে চাইছি,
সাবেক ড্রাগন মাস্টার। যাকগে।
36
00:03:09,147 --> 00:03:12,650
লিসা লংপোর্ট!
37
00:03:15,236 --> 00:03:16,236
আরেহ?
38
00:03:16,988 --> 00:03:17,989
বুড়ো আঙুলটা চকচক করছে।
39
00:03:18,072 --> 00:03:18,907
কি অদ্ভুত।
40
00:03:26,789 --> 00:03:27,790
আরে আস্তে!
41
00:03:31,085 --> 00:03:33,129
যত্তসব নাটক।
42
00:03:34,047 --> 00:03:36,758
তুমি আমাকে সাথে নিতে ভুলে গেছিলে।
43
00:03:38,176 --> 00:03:42,597
আমি তোমাকে আমার কাই ইয়্যু নদী পার হওয়ার গোপন পথ দেখাতে চেয়েছিলাম , মনে আছে?
44
00:03:43,181 --> 00:03:47,060
বলেছিলাম আমি সকালে রওনা হবো।
আরো তিন ঘণ্টা আগে সূর্য উঠেছে।
45
00:03:47,143 --> 00:03:48,895
ওহ।আসলে ঘটনা হচ্ছে কি জানো?
46
00:03:48,978 --> 00:03:51,022
আসলে আমার সকালটা সাধারণত শুরু হয় ১১টা থেকে।
47
00:03:51,105 --> 00:03:54,442
কি জানি। ইংল্যান্ডে বোধহয় আরো আগেই সূর্যোদয় হয় বা কিছুমিছু।
48
00:03:54,525 --> 00:03:56,402
সূর্য তোমার মত অলস না।
49
00:03:56,486 --> 00:03:58,071
তবুও,আমি এখনো তোমাকে সাহায্য করতে পারি।
50
00:03:58,154 --> 00:03:59,447
তুমি চাইছো আমাকে সাহায্য করতে ?
51
00:03:59,530 --> 00:04:02,116
মাত্র যে পান্ডাটা পাহাড় থেকে গড়াতে গড়াতে আমার সামনে পরলো?
52
00:04:02,200 --> 00:04:03,993
আমার কি দোষ কি বলো। সব এই বুড়ো আঙুলের কাজ।
53
00:04:04,702 --> 00:04:06,162
মনে হচ্ছে ওর অনেক বুদ্ধি।
54
00:04:10,917 --> 00:04:12,168
আহ...
55
00:04:13,795 --> 00:04:16,089
হুম। আমার মনে হচ্ছে,
ও ঘুমিয়ে-টুমিয়ে গেছে হয়তো।
56
00:04:21,761 --> 00:04:25,139
তুমি প্রায় তিন ঘণ্টা আগে রওনা হয়েছো আর আমি মাত্র কয়েক মুহুর্তের মধ্যে তোমাকে খুঁজে পেয়েছি।
57
00:04:27,058 --> 00:04:28,184
তোমার আমার সাহায্যের প্রয়োজন।
58
00:04:30,353 --> 00:04:31,353
হুম?
59
00:04:32,188 --> 00:04:33,648
ঠিক আছে।
60
00:04:34,148 --> 00:04:37,485
- তুমি আমাকে তোমার সেই গোপন রাস্তা দেখাতে পারো।
- সত্যি বলছো?! মানে...
61
00:04:37,568 --> 00:04:39,070
সত্যি তো?
62
00:04:44,993 --> 00:04:47,412
আচ্ছা, আচ্ছা , তো, মানে,
আমরা যদি একে-অপরের পার্টনার হই...
63
00:04:47,495 --> 00:04:48,913
আমরা পার্টনার হচ্ছি না।
64
00:04:48,997 --> 00:04:50,957
তুমি আমাকে শিখাবে কিভাবে নাইট হওয়া যায়,
65
00:04:51,040 --> 00:04:53,668
তার বদলে আমি তোমাকে শেখাবো কুং ফু।
66
00:04:54,210 --> 00:04:56,921
আর তার পর আমরা হবো কুংফু নাইট জুটি!
67
00:04:57,005 --> 00:04:59,382
নাইট কুংফুদ্বয়? নাকি জোড়া কুংফু ?
68
00:04:59,465 --> 00:05:01,301
হুম।একটা জবরদস্ত নাম রাখতে হবে।
69
00:05:01,384 --> 00:05:02,969
নাইট হবে? তাও তুমি?
70
00:05:03,052 --> 00:05:06,097
অনেক বছর সময় লাগে একজন যোগ্য নাইট হতে।
শুরুটা করতে হয় একজন নাইটের সহচর হিসেবে।
71
00:05:06,180 --> 00:05:08,182
ভাগ্য ভালো থাকলে,
তুমি পদন্নোতি পেতে পারো।
72
00:05:08,266 --> 00:05:11,185
আর তারপর, যদি নিজের,
সাহসীকতার প্রমাণ দিতে পারো তাহলে,
73
00:05:11,269 --> 00:05:13,855
ওরা মহারানীর কাছে তোমার পক্ষ থেকে নাইট পদবী প্রদানের সুপারিশ করবে।
74
00:05:13,938 --> 00:05:17,859
আচ্ছা , আচ্ছা , বুঝেছি , বুঝেছি।
তো এখন আমাকে তুমি বলো কিভাবে আমি একজন নাইটের সহচর হতে পারবো?
75
00:05:17,942 --> 00:05:20,278
আমাকে রাজি করিয়ে দেখাও।
76
00:05:20,361 --> 00:05:23,239
আরে এটা তো খুবই সহজ।
আমি এই কাজে দারুণ পারদর্শী...
77
00:05:23,323 --> 00:05:24,490
আরেব্বাস!
78
00:05:24,574 --> 00:05:27,493
আমাকে শুধু একটু সময় দাও। ওওহ , ওরেহ!
79
00:05:44,594 --> 00:05:45,594
দারুণ।
80
00:05:50,516 --> 00:05:52,435
আহ,দেখে সুস্বাদু মনে হচ্ছে।
81
00:05:55,897 --> 00:05:58,649
- স্বাদের ধার দারি না।
- এটা খেয়ে দেখো।
82
00:05:58,733 --> 00:06:01,694
আমার বাবার দুনিয়া-খ্যাত লাল মরিচের ঝাল সস।
83
00:06:08,451 --> 00:06:09,702
হুম?
84
00:06:14,832 --> 00:06:17,627
ওহ, আমার, গলা ঝালে...
85
00:06:20,838 --> 00:06:22,840
হ্যাঁ , এটা একটু ঝালই বলতে পারে... আরেহ!
86
00:06:23,341 --> 00:06:25,885
- তুমি আমাকে বিষ খাইয়েছো!
- কি?
87
00:06:26,469 --> 00:06:27,720
না, কি বলছো!
88
00:06:31,974 --> 00:06:34,143
এটা শুধু একটু ঝাল!
একটু পর ঠিক হয়ে যাবে, সত্যি বলছি!
89
00:06:44,195 --> 00:06:46,322
এখন ঠিক হয়ে গেছে, তাই না?
90
00:06:51,202 --> 00:06:53,287
আহ,তুমি কিন্তু দারুণ তলোয়ার চালাও।
91
00:06:53,371 --> 00:06:55,832
থামো
তোমার ময়লা হাত দিয়ে এটা ধরবে না।
92
00:06:55,915 --> 00:06:58,543
বিষুবরেখার কালো ইস্পাত দিয়ে এই তলোয়ার তৈরি করা হয়েছিল।
93
00:07:01,254 --> 00:07:03,589
বিষুবরেখার কালো ইস্পাত?!
94
00:07:04,090 --> 00:07:06,384
এটার অর্থের মানে আমি জানিনা
কিন্তু শুনতে কত দারুণ লাগছে।
95
00:07:06,467 --> 00:07:08,678
বিষুবরেখার কালো ইস্পাত!
96
00:07:08,761 --> 00:07:11,222
বারবার বলতেও কি মজা লাগছে।
তুমি একবার বলে দেখো, চেষ্টা করে।
97
00:07:11,305 --> 00:07:13,933
বিষুবরেখার কালো ইস্পাত কোনো সাধারণ জিনিস না।
98
00:07:14,016 --> 00:07:16,602
এটা সেই ধাতুতে গড়া
যেটা দিয়ে ব্রুডিং এর নাইট স্যার গালাহাম তার
99
00:07:16,686 --> 00:07:19,730
সবচেয়ে শক্তিশালী কুড়াল, ''বোন কিসার" বানিয়েছিলেন।
100
00:07:19,814 --> 00:07:22,483
উনি একটা কুড়ালের নাম "বোন কিসার" রেখেছিলেন?
101
00:07:23,067 --> 00:07:24,360
এটা তেমন কিছুই না।
102
00:07:24,444 --> 00:07:27,196
ডেভনের নাইট স্যার র্যাবিটের কাছে এমন একটা ধনুক ছিলো
103
00:07:27,280 --> 00:07:31,951
যেটা দিয়ে একটা তীর ছুঁড়লে একবারে দশ জন শত্রুকে ঘায়েল করা যেত,একদম মাখনের মত।
104
00:07:32,034 --> 00:07:33,327
তুমি জানো উনি এটার নাম কি দিয়েছিলেন?
105
00:07:34,579 --> 00:07:36,247
মাখন ধনুক?
106
00:07:36,831 --> 00:07:38,124
মস্তভেদক।
107
00:07:38,207 --> 00:07:40,126
ওরেহ, জোস!
108
00:07:40,710 --> 00:07:41,919
কিন্তু একটু অদ্ভুত...
109
00:07:42,003 --> 00:07:43,963
তো, তুমি এতকিছু জানলে কিভাবে?
110
00:07:44,797 --> 00:07:45,965
এর ভেতরে সব লেখা আছে,
111
00:07:46,048 --> 00:07:47,800
এটা নাইটদের নিয়মাবলি।
112
00:07:51,262 --> 00:07:54,307
বাহ, দারুণ।
তো,বেজিদ্বয়ের সাথে সমস্যাটা কেন বাঁধলো?
113
00:07:54,849 --> 00:07:58,019
ক্লস আর ভেরুকা পুরনো জাদুকর।
114
00:07:58,102 --> 00:08:01,772
আর,জাদুকরদের মধ্যে একটা সম্প্রদায়ের খারাপ উদ্দেশ্য রয়েছে।
115
00:08:01,856 --> 00:08:03,149
বিগত একশ বছর ধরে,
116
00:08:03,232 --> 00:08:06,944
ওরা ওদের উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে কালো জাদুকে ব্যবহার করে আসছে।
117
00:08:07,653 --> 00:08:10,072
মাত্র সম্প্রতি
নাইটরা ওদের সেই অশুভ উদ্দেশ্যের কথা জেনে গেছে
118
00:08:10,156 --> 00:08:11,824
এবং ইংল্যান্ড থেকে ওদের বিতাড়িত করার নির্দেশ দিয়েছে।
119
00:08:13,117 --> 00:08:17,205
কিন্তু ক্লাউস আর ভেরুকা তাদের পথের বাঁধা সরিয়ে দিতে,
120
00:08:17,288 --> 00:08:19,415
লুকিয়ে মহারানীর প্রাসাদে ঢুকে,
121
00:08:19,957 --> 00:08:22,460
তাঁকে হত্যার চেষ্টা করে।
122
00:08:25,296 --> 00:08:28,090
সে যাত্রায় মহারানী বেঁচে গেলেও ভেরুকা ধরা পরে।
123
00:08:30,718 --> 00:08:35,932
কিন্তু ক্লাউস শেষ পর্যন্ত তার বোনকে মুক্ত করে এখানে পালিয়ে আসে, আর আমি এখন ওদের এই উদ্দেশ্য বুঝে গেছি।
124
00:08:36,015 --> 00:08:40,269
এই দস্তানা-জোড়া। আমি ভয় পাচ্ছি কারণ , এর শক্তির সাহায্যে ওরা পুরো ইংল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দিবে,
125
00:08:40,353 --> 00:08:43,356
প্রাসাদের ফটকের সামনে রক্তের নদী বয়ে যাবে।
126
00:08:46,400 --> 00:08:48,236
এখন বুঝেছো আমি কেনো অপেক্ষা করতে পারছি না?
127
00:08:51,322 --> 00:08:54,033
কেনো এই শহর ছেড়ে পালানোর আগেই ওদেরকে আমার খুঁজে বের করতে হবে?
128
00:08:54,534 --> 00:08:56,327
ওহ , হ্যাঁ , ঠিক বলেছো।
129
00:08:57,578 --> 00:08:58,788
আমাকে এখন যেতে হবে।
130
00:08:58,871 --> 00:09:01,415
-তাহলে, আমি কি...
- চুপচাপ আমাকে পথ দেখিয়ে সাহায্য করবে
131
00:09:01,499 --> 00:09:05,086
যাতে আমি তোমার উল্টো-পাল্টা কাজে বিরক্ত না হয়ে তোমাকে জ্যান্ত না পুড়িয়ে মারি?
132
00:09:05,169 --> 00:09:06,003
কি করবে বুঝে নাও।
133
00:09:06,087 --> 00:09:08,422
তুমি গোপন পথ দিয়ে যাবে?
134
00:09:08,506 --> 00:09:10,550
আমরা তাহলে এখনই রওনা দেবো।
135
00:09:12,718 --> 00:09:16,931
আমি, একজন মহান নাইটের সহচর ,
আপনার সুদীর্ঘ নামে আপনার আনুগত্য স্বীকার করছি।
136
00:09:17,014 --> 00:09:20,560
আমার পুরো নাম 'লুথেরা অফ ল্যান্ড্রেথ
দ্যা ওয়ান্ডারিং ব্লেড,
137
00:09:20,643 --> 00:09:23,479
ইংল্যান্ডের নাইট,
স্যাক্সন অফ গার্ডের কন্যা।
138
00:09:23,563 --> 00:09:25,815
একদম,
এটা বলতে গেলে দিনের অর্ধেক সময় চলে যাবে।
139
00:09:25,898 --> 00:09:28,943
যদি আমি তোমার সহচরীই হই?
তাহলে কি শুধু ওয়ান্ডারিং ব্লেড বলে ডাকতে পারি?
140
00:09:29,026 --> 00:09:31,529
কিংবা ডাব্লিউ-বি? বাহ, এটা শুনতেও বেশ দারুণ।
141
00:09:31,612 --> 00:09:35,032
ডাব্লিউ-বি, ডাব্লিউ, ডাব্লিউ, ডাব্লিউ ... ডেবি!দারুণ।
142
00:09:36,200 --> 00:09:37,200
পছন্দ হয়নি?
143
00:09:37,994 --> 00:09:41,414
আচ্ছা, ওয়ান্ডেরিং ব্লেড বলবো। আচ্ছা, ঠিক আছে।
এই নামটাই সবচেয়ে জোস শোনায়।
144
00:09:42,164 --> 00:09:43,958
যদি তুমি আমার সহচরই হতে চাও তাহলে,
145
00:09:44,041 --> 00:09:48,004
তোমাকে আমার বুট-জুতা ঘষে ঘষে পরিষ্কার করতে হবে,
আমার ভারী বর্ম বহন করতে হবে, আমার জন্য তাঁবু খাটাতে হবে।
146
00:09:48,087 --> 00:09:51,882
প্রয়োজন হলে, একজন সহচর তার নাইটের জন্য
জীবনও দিয়ে দিতে বাধ্য থাকবে।
147
00:09:51,966 --> 00:09:54,343
এই কাজে তো আমি দারুণ পারদর্শী।
148
00:09:54,427 --> 00:09:55,928
প্রতিবারই আমি মৃত্যুর মুখ থেকে ফিরে আসি!
149
00:09:57,138 --> 00:10:00,725
তাহলে আমার হেলমেট বহন করা দিয়েই শুরু করো নাহয়।
150
00:10:02,768 --> 00:10:03,936
তুমি এখনো রাজি নও?
151
00:10:05,730 --> 00:10:06,730
একদমই না।
152
00:10:07,523 --> 00:10:08,523
এসো এসো।
153
00:10:08,858 --> 00:10:11,527
আমি, তোমাকে রাজি করিয়েই ছাড়বো।
তুমি শুধু দেখতে থাকো।
154
00:10:12,111 --> 00:10:13,696
যদি তুমি সত্যিই আমার সহচর হতে চাও,
155
00:10:13,779 --> 00:10:16,115
তোমার উচিত এসব গোপন পথের পিছনে সময় নষ্ট না করে
156
00:10:16,198 --> 00:10:17,742
আমাকে জলদি ওই নদী...
157
00:10:19,368 --> 00:10:21,621
নদীটার।
158
00:10:30,129 --> 00:10:33,966
তোমার কি একবারও মনে হয়নি আমাকে জানানো যে নদীটা লাভার তৈরী?
159
00:10:34,467 --> 00:10:36,761
ঠিক বলেছো, আমি জানতাম?
160
00:10:36,844 --> 00:10:39,930
এটা বেশ ঝুঁকিপূর্ণ
চিন্তা করো না, একটা সাঁকো আছে এখানে...
161
00:10:43,517 --> 00:10:45,394
যাইহোক , সাঁকোটাও গেছে এবার
162
00:10:45,478 --> 00:10:48,022
কিন্তু দেখো, তবুও অন্তত
আমরা জানতে পেরেছি যে ওরা এই পথ দিয়ে গেছে!
163
00:10:48,606 --> 00:10:50,858
এটা সেই দস্তানা-জোড়ার ছাপ!
164
00:10:54,487 --> 00:10:56,155
কি? ঠিক বলিনি?
165
00:10:56,697 --> 00:11:00,076
- আমার সময় চলে যাচ্ছে।
- বলো আমাদের সময় চলে যাচ্ছে।
166
00:11:00,159 --> 00:11:03,162
রাগ করো না! আমরা যদি একসাথে না থাকি,
তাহলে কিভাবে আমি তোমাকে রাজি করাবো...
167
00:11:03,663 --> 00:11:05,539
আরেহ...
168
00:11:07,625 --> 00:11:09,043
না!
169
00:11:14,590 --> 00:11:16,592
তুমি ওয়াঙ্কুনে আমাকে রাস্তা থেকে থামিয়েছো,
170
00:11:16,676 --> 00:11:20,679
যতদূর আমি বুঝেছি তুমি ইচ্ছা করে সবচেয়ে দূরের পথ ধরে আমাকে নিয়ে এসেছো যাতে তুমি সবজি তুলতে পারো,
171
00:11:20,763 --> 00:11:23,432
আর এখন আমি একটা
উত্তপ্ত লাভা-নদীর পাশে আটকা পরেছি
172
00:11:23,516 --> 00:11:26,310
কারণ তোমার সেই গোপন রাস্তা ছিলো সামান্য একটা সাঁকো!
173
00:11:26,894 --> 00:11:29,230
আমরা দুইজনেই এই লাভা নদীটার পাশে আটকা পরেছি।
174
00:11:29,313 --> 00:11:31,148
তোমাকে বুঝতে হবে 'আমরা' বলতে আমরা দু'জনই।
175
00:11:32,483 --> 00:11:34,443
বাড়ি ফিরে যাও,পো।
176
00:11:35,277 --> 00:11:37,113
এখানে 'আমরা' বলতে কিছু নেই
177
00:11:40,741 --> 00:11:43,452
আমি কখনোই বলিনি এই সাঁকোটা আমার একমাত্র গোপন পথ!
178
00:11:49,542 --> 00:11:51,377
আমিই এই নদী।
179
00:11:51,460 --> 00:11:52,378
সেটা আবার কি?
180
00:11:52,461 --> 00:11:54,713
কি বললে তুমি... থামো কি করতে যাচ্ছো?
181
00:11:55,381 --> 00:11:57,341
ব্যাস সামান্য একটু
অন্তরজাগতিক শান্তি খুঁজছি এখানে,
182
00:11:57,425 --> 00:11:59,135
যদি তুমি আমকে একান্ত এক মুহুর্ত সময় দিতে রাজি থাকো আরকি।
183
00:12:03,848 --> 00:12:05,850
আমিই এই নদী।
184
00:12:07,685 --> 00:12:09,854
আমিই এই পাথর।
185
00:12:09,937 --> 00:12:10,937
আমিই...
186
00:12:15,985 --> 00:12:17,361
তোমার সহচর পো।
187
00:12:20,322 --> 00:12:21,322
পো!
188
00:12:41,218 --> 00:12:44,972
অ্যাহ?
ছোট্ট শুকর ছানা দোকানে গেলো ,
189
00:12:45,055 --> 00:12:48,476
ছোট্ট শুকর ছানার পায়ে আগুন লাগলো,
ছোট্ট শুকর ছানা ভাজাভাজা হয়ে যাচ্ছে...
190
00:12:53,022 --> 00:12:53,856
তো বলো।
191
00:12:53,939 --> 00:12:55,149
রাজি হচ্ছো তো এবার,
192
00:12:55,649 --> 00:12:57,485
আমি, আহ...
193
00:12:57,568 --> 00:12:59,195
কিন্তু তুমি এসব করলে কিভাবে?
194
00:12:59,278 --> 00:13:02,823
জাদুকরী কুংফু ! একটু আগে তোমার সহচর হবার আগে এটাই তো আমার জীবন ছিলো।
195
00:13:08,287 --> 00:13:09,580
নাও ধরো।
196
00:13:12,082 --> 00:13:13,334
দড়িটা ওই গাছের সাথে শক্ত করে বাঁধো।
197
00:13:13,417 --> 00:13:16,587
গতকাল আমি তোমাকে দড়ির উপর দিয়ে হাঁটতে দেখেছি,
তুমি তো এটা অবশ্যই পারবে।
198
00:13:17,171 --> 00:13:18,714
কিন্তু তোমার দিকের দড়িটা কোথায় বাঁধবে?
199
00:13:23,677 --> 00:13:25,262
ইয়ে মানে, আমি এটা ধরে রাখবো।
200
00:13:26,514 --> 00:13:28,849
কি, না-না, একদম। না...
201
00:13:28,933 --> 00:13:32,561
আরেহ, জলদি করো!
তোমার সহচর হবার পর এটা হবে আমার প্রথম দায়িত্ব পালন।
202
00:13:35,523 --> 00:13:37,233
তুমি কি নিশ্চিত তুমি যথেষ্ট শক্তিশালী?
203
00:13:37,316 --> 00:13:38,901
কোনো সন্দেহ নেই।
204
00:13:38,984 --> 00:13:41,570
না, আমার 'তোমার' ব্যাপারে সন্দেহ আছে।
205
00:13:57,920 --> 00:13:58,921
ওয়াহ!
206
00:13:59,004 --> 00:14:02,758
দাঁড়াও, ধরেছি এবার।শক্ত করে।
207
00:14:03,842 --> 00:14:05,302
ওদিকে সব ঠিক আছে?
208
00:14:05,386 --> 00:14:07,346
ওহ,হ্যাঁ। একদম ঠিক-ঠাক।
209
00:14:07,429 --> 00:14:09,807
শুধু আমার হাত দুটো, মানে, বুঝতেই পারছো, কেমন নেতিয়ে পরছে।
210
00:14:09,890 --> 00:14:13,394
আরেহ। মজা করছি শুধু ।
211
00:14:13,477 --> 00:14:15,479
পো,তোমার পিছনে দেখো!
212
00:14:15,563 --> 00:14:17,106
ওহ , বুঝেছি আমি।
213
00:14:17,189 --> 00:14:19,567
না, না,এমন সময় তুমি নিশ্চয়ই আমার সাথে মজা করছো না।
214
00:14:19,650 --> 00:14:21,735
তোমার পিছনে দেখো।
215
00:14:25,406 --> 00:14:26,907
ড্রাগন মাস্টার?
216
00:14:26,991 --> 00:14:28,242
চুনতাও!
217
00:14:28,325 --> 00:14:31,161
যদিও আমি ভেবেছিলাম
ওটা আর তোমার পদবী নেই।
218
00:14:31,245 --> 00:14:32,746
ওয়াহ!
219
00:14:32,830 --> 00:14:35,958
আমরা সবাই কিন্তু তোমার গণ্ডগোল পাকানোর স্বভাব সম্পর্কে অল্প-স্বল্প শুনেছি।
220
00:14:41,463 --> 00:14:42,756
ওরা তোমার বন্ধু নাকি?
221
00:14:42,840 --> 00:14:45,926
আহ, ঠিক বন্ধু না। ও হচ্ছে চুনতাও।
222
00:14:46,010 --> 00:14:50,306
কয়েক বছর আগে ওকে সাবেক সম্রাটের নতুন চার-চাকার গাড়ি জিম্মি করার অপরাধে জেলে পাঠিয়েছিলাম
223
00:14:50,389 --> 00:14:52,808
শুধু একটা মেয়েকে খুশি করার জন্য। সেবার আমি চুরির পথে নেমেছিলাম।
224
00:14:54,977 --> 00:14:57,438
চুনতাও! দাই-তাই এর কি খবর?
225
00:14:59,857 --> 00:15:01,817
ও আমাকে ছেড়ে চলে গেছে।
226
00:15:01,901 --> 00:15:03,986
আহারে, বেচারা, শুনে খুবই খারাপ লাগলো।
227
00:15:04,069 --> 00:15:06,113
হ্যাঁ। বিয়ের পর ও অনেক বড় একটা বাড়িতে থাকতে চেয়েছিলো !
228
00:15:06,196 --> 00:15:08,949
আমি ওকে, বলেছিলাম,
"দেখো আমি আবার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি, দাই-তাই!"
229
00:15:09,033 --> 00:15:12,286
কিন্তু ও,বলেছিলো,
"আমরা একটা গর্ত খুঁড়ে কোনমতে এখানে থাকছি!"
230
00:15:12,369 --> 00:15:13,369
পো?
231
00:15:13,787 --> 00:15:16,123
পো!
232
00:15:19,251 --> 00:15:22,171
তুমি জানো নিশ্চয়ই এই নদী পার হতে গেলে একটা মূল্য চুকাতে হয়।
233
00:15:22,671 --> 00:15:26,842
কিন্তু যেহেতু আমরা দু-জনে পূর্বপরিচিত, আমি তোমাকে একটা বন্ধুত্বপূর্ণ মূল্য-ছাড় দিতে রাজি।
234
00:15:26,926 --> 00:15:30,220
সত্যি! দেখো, এত দুশ্চিন্তার করার কিছু নেই!
ওরা বলেছে আমাদের মূল্য-ছাড়...
235
00:15:30,304 --> 00:15:33,182
ওরেহ। জবর মূল্য-ছাড় দেখছি।
236
00:15:36,769 --> 00:15:39,271
আমাদের ওই তলোয়ারটা চাই!
237
00:15:54,703 --> 00:15:55,537
ওওহ!
238
00:15:57,539 --> 00:15:58,374
পো!
239
00:15:58,457 --> 00:16:02,002
- দড়ির ওপর বেশি নড়ো না!
- আমি তোমাকে এপাশে আনার সর্বোচ্চ চেষ্টা করছি !
240
00:16:19,353 --> 00:16:23,649
ওদেরকে তলোয়ারটা দিয়ে দিলে কেমন হয়?
241
00:16:23,732 --> 00:16:26,026
কেও আমার তলোয়ার স্পর্শ করার স্পর্ধাও করো না।
242
00:16:35,285 --> 00:16:37,705
কত জোস।
243
00:16:42,835 --> 00:16:45,379
দড়িটা হাত থেকে পিছলে যাচ্ছে। ব্লেড !
244
00:16:45,462 --> 00:16:47,214
ব্লেড ! আমি আর এটা টেনে ধরতে রাখতে পারছি না।
245
00:16:47,297 --> 00:16:49,049
হ্যাঁ , তোমাকে পারতেই হবে!
246
00:16:51,719 --> 00:16:52,970
এটা প্রচন্ড ভারী!
247
00:16:53,470 --> 00:16:54,722
তুমি যথেষ্ট শক্তিশালী!
248
00:17:10,738 --> 00:17:12,906
ওরে! ওরে! উহ!
249
00:17:21,498 --> 00:17:23,917
ভুলেও দড়িটা ছেড়ো না, পো!
250
00:17:24,001 --> 00:17:26,795
উহ, হ্যাঁ জলদি এসো!
251
00:17:30,924 --> 00:17:34,094
তোমার সহচর হিসেবে , এটা কিন্তু আমার গাফলতির ছিলো না।
252
00:17:34,178 --> 00:17:36,388
- ছ্যাতার দড়িটাই ছিঁড়ে গেছে।
- তুমি মুখটা বন্ধ করে দৌঁড়াবে এবার?
253
00:17:36,972 --> 00:17:40,017
ভালোয় ভালোয় লেজ গুটিয়ে পালাও।
254
00:17:40,100 --> 00:17:42,895
তোমাদের খেলা খতম আজকে।
255
00:17:42,978 --> 00:17:43,896
ভীতুর ডিম কোথাকার।
256
00:18:14,635 --> 00:18:16,261
- ওদেরকে আমি সামলাচ্ছি।
- পেয়ে গেছি!
257
00:18:16,345 --> 00:18:18,639
না!
258
00:18:18,722 --> 00:18:21,225
এখন কি করবে, ড্রাগন মাস্টার।
259
00:18:22,893 --> 00:18:25,437
দাঁড়াও। তুমি এখানে অপেক্ষা করো।
260
00:18:25,521 --> 00:18:29,149
আমি ওদের সবাইকে শায়েস্তা করে তোমার তলোয়ার উদ্ধার করে আনছি।
261
00:18:33,320 --> 00:18:37,616
ওটার নাম লিথেরার রক্ষাকবচ,
আমি ছাড়া কেউ ওটা স্পর্শ করে না।
262
00:18:37,699 --> 00:18:40,452
তোমার তলোয়ারের নাম আবার লুথেরার রক্ষাকবচ?
263
00:18:40,536 --> 00:18:41,620
এটা একটা সামান্য তলোয়ার!
264
00:18:41,703 --> 00:18:44,665
কিন্তু ও আমাকে রক্ষা করে।ঠিক একটা রক্ষাকবচের মত।
265
00:18:45,249 --> 00:18:47,459
কি করছো তুমি?
266
00:18:47,543 --> 00:18:50,337
ওরা ওটা নিয়ে পালিয়ে যাবার আগেই ওদেরকে ধরতে হবে।
267
00:18:51,797 --> 00:18:54,424
এটা নিতে এসেছো?
নাও নিয়ে দেখাও।
268
00:19:01,056 --> 00:19:02,850
ব্লেড!
269
00:19:07,062 --> 00:19:08,272
ধরেছি।
270
00:19:08,355 --> 00:19:11,692
ব্লেড , বোঝার চেষ্টা করো।একা একা কিছুই করা সম্ভব না।
ওদের মোকাবেলা করতে হলে আমাদের এক হয়ে কাজ করতে হবে।
271
00:19:12,693 --> 00:19:17,114
মানে,সর্বোচ্চ খারাপ আর কিই বা হতে পারে?
হয়তো আমরা গরম লাভার মধ্যে পরে যাবো, পরে মরে যাবো।
272
00:19:17,906 --> 00:19:19,950
কিংবা সত্যিই কিছু করে দেখাবো!
273
00:19:20,033 --> 00:19:22,119
আমাদের নাইট-সহচরের জুটি!
274
00:19:58,322 --> 00:20:00,073
না,না, না! কি গরম!
275
00:20:01,950 --> 00:20:05,120
পালাতে পালাতে পাহাড়ের একদম শেষ প্রান্তে এসে গেছো তুমি, চুনতাও,
276
00:20:05,204 --> 00:20:06,663
আর তোমার সাগরেদের দলও একে একে সব শেষ।
277
00:20:06,747 --> 00:20:10,876
একবার তোমাকে ধরতে পারলেই, আমরা তোমার কাছ থেকে বিষুবরেখার কালো ইস্পাতের তলোয়ারটা ছিনিয়ে নিবো !
278
00:20:11,376 --> 00:20:13,170
এটা বিষুবরেখার কালো ইস্পাত দিয়ে তৈরী?
279
00:20:13,921 --> 00:20:17,007
ওররেহ।এটা বিক্রি করে আমি অনেক বড়লোক হবো!
280
00:20:17,090 --> 00:20:19,676
তখন দাই-তাই আবার আমার কাছে ফিরে আসবে!
281
00:20:22,638 --> 00:20:26,683
চেষ্টাটা ভালো ছিলো , ড্রাগন মাস্টার ,
কিন্তু আমার সাগরেদরা সব সময় তৈরি থাকে।
282
00:20:37,986 --> 00:20:39,738
পো!
283
00:20:40,364 --> 00:20:42,199
পো!
284
00:20:56,630 --> 00:20:58,632
আমিই এই নদী।
285
00:21:04,137 --> 00:21:05,389
আমিই এই পাথর।
286
00:21:06,556 --> 00:21:07,849
আমি পো,
287
00:21:07,933 --> 00:21:11,019
সাবেক ড্রাগন মাস্টার!
288
00:21:13,063 --> 00:21:14,481
হাইয়াহ!
289
00:21:17,609 --> 00:21:20,112
অ্যাহ, কি হলো? দুঃখিত, জিম!
দুঃখিত, রাল্ফ! দুঃখিত, মম !
290
00:21:21,113 --> 00:21:22,823
আমাকে কি একটু দয়া করা যায় না?
291
00:21:22,906 --> 00:21:26,118
তোমাকে একটা বন্ধুত্বপূর্ণ ছাড় দিতে পারি আমি।স্কাডুশ!
292
00:21:26,201 --> 00:21:28,996
দারুণ ফিরে আসা!
293
00:21:37,462 --> 00:21:39,464
ইয়াহ! পেয়ে গেছি।
294
00:21:40,132 --> 00:21:41,758
- তাহল?
- পো।
295
00:21:43,260 --> 00:21:44,553
আমি রাজি।
296
00:21:45,137 --> 00:21:47,848
সত্যি, ইয়াহু!
297
00:21:53,312 --> 00:21:55,605
- পে?
- না, আমি কিছুই করিনি। এটা বুড়ো আঙুলের কাজ!
298
00:21:55,689 --> 00:21:57,107
ওর ঘুম ভেঙেছে!
299
00:22:10,120 --> 00:22:12,914
ওয়াহ। এই বুড়ো আঙুলটা।
300
00:22:13,457 --> 00:22:16,293
ওরা ওই দস্তানা-জোড়া পরলেই এখানে এই আঙুলটা জেগে ওঠে।
301
00:22:16,376 --> 00:22:17,794
ঠিক ধরেছো মনে হচ্ছে।
302
00:22:28,263 --> 00:22:30,140
তো...
303
00:22:30,223 --> 00:22:32,434
আবার আমাকে তোমার দরকার হবে মনে হচ্ছে।
304
00:22:32,517 --> 00:22:33,517
তোমাকে না।
305
00:22:34,102 --> 00:22:37,147
এবার তোমার ওই বুড়ো আঙুলটা দরকার হবে আমার।