1
00:00:17,809 --> 00:00:21,019
আমি যা-ই করি না কেন,
সবসময় অমনই হয়।
2
00:00:21,104 --> 00:00:23,574
ওরা সবাই মিলে আমার পিছনে লাগে।
3
00:00:23,649 --> 00:00:25,569
এই, কাঁদিস না!
4
00:00:25,651 --> 00:00:26,821
এটা খুবই বিব্রতকর।
5
00:00:27,444 --> 00:00:30,954
কিন্তু কান্না তো বেরিয়ে আসে।
6
00:00:31,031 --> 00:00:32,821
পরেরবার, ওরা কাঁদবে।
7
00:00:32,908 --> 00:00:36,538
তুই সবসময় এমন বলিস,
কিন্তু আমরা কখনোই জিতি না।
8
00:00:38,539 --> 00:00:41,249
কারণ তুই হাল ছেড়ে দিস!
9
00:00:41,333 --> 00:00:43,593
তোকে বলেছিলাম, এভাবে মারবি…
10
00:00:44,837 --> 00:00:45,997
নোয়া!
11
00:00:47,589 --> 00:00:50,129
এখন যাই!
আজকে বাসায় অনুষ্ঠান আছে।
12
00:00:50,217 --> 00:00:53,387
তোর চাচীর হাতের কেক আনতে
ভুলিস না কিন্তু!
13
00:00:53,470 --> 00:00:54,720
বাবা!
14
00:00:56,974 --> 00:00:58,734
সর! তোর গা থেকে রসুনের গন্ধ আসছে।
15
00:01:04,397 --> 00:01:06,017
নোয়া, এমন কোরো না।
16
00:01:06,608 --> 00:01:10,108
আজকের অনুষ্ঠান
শুধু তোমার ছোট ভাইয়ের জন্য না।
17
00:01:12,656 --> 00:01:14,066
তোমাকে বুঝতে হবে,
18
00:01:14,157 --> 00:01:17,487
কিছু সময় আগেই, আমাদের অনেক বাচ্চা
তাদের প্রথম জন্মদিনের আগে মারা গেছে।
19
00:01:18,161 --> 00:01:20,251
এই অনুষ্ঠান, আমাদের সবার জন্য।
20
00:01:20,747 --> 00:01:21,867
জানি না।
21
00:01:21,957 --> 00:01:24,837
কিন্তু মনে হয় যেন
সব গুরুত্ব ও-ই পায়।
22
00:01:27,337 --> 00:01:28,417
নোয়া,
23
00:01:29,006 --> 00:01:30,796
তুমি এখন বড় ভাই।
24
00:01:30,883 --> 00:01:33,393
তোমার ভাই অনেক ব্যাপারেই
তোমার উপর নির্ভরশীল।
25
00:01:33,468 --> 00:01:36,308
কিন্তু তুমি কি কসম খেয়ে বলতে পারবে
আমার প্রথম জন্মদিনেও অনুষ্ঠান রেখেছিলে?
26
00:01:40,225 --> 00:01:42,845
এমন জিনিস নিয়ে মিথ্যা কথা কীভাবে বলি?
27
00:01:44,354 --> 00:01:46,154
তখন আমাদের সময়টা খারাপ যাচ্ছিল,
28
00:01:46,231 --> 00:01:47,941
কিন্তু তোমার কোনোকিছুর অভাব রাখা হয়নি।
29
00:01:48,025 --> 00:01:49,895
এর জন্য তোমার মা'কে
ধন্যবাদ দেওয়া উচিত তোমার।
30
00:01:49,985 --> 00:01:52,905
তুমি নিশ্চিত আমি লাল সুতো
বেছে নিয়েছিলাম?
31
00:01:52,988 --> 00:01:55,488
তুমি জানো না আমরা এতে
কতটা খুশি হয়েছিলাম।
32
00:01:55,574 --> 00:01:58,044
কিন্তু আমার ভবিষ্যৎ তো তেমন
রোমাঞ্চকর হবে না, তাই না?
33
00:01:59,578 --> 00:02:02,078
আমি তীর ধনুক কেন বেছে নিলাম না?
34
00:02:02,164 --> 00:02:03,174
নোয়া,
35
00:02:04,041 --> 00:02:07,291
বিশ্বাস করো,
দীর্ঘ জীবন নিয়ে আফসোস করার কিছু নেই।
36
00:02:08,002 --> 00:02:11,172
বেশ, মোজাসু পয়সা উঠালেই ভালো করবে।
37
00:02:11,256 --> 00:02:14,926
ওর পেটে রাক্ষস আছে,
তাই ওকে অবশ্যই ধনী হতে হবে।
38
00:02:15,719 --> 00:02:18,559
বাবা, হাসছ কেন?
আমি সত্যি বলছি।
39
00:02:18,639 --> 00:02:20,349
তোমার এর জন্য প্রার্থনা করা উচিত।
40
00:02:40,369 --> 00:02:43,119
আমাদের ছেলের প্রথম জন্মদিনে
আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।
41
00:02:43,914 --> 00:02:46,584
সবাই দেখতেই পাচ্ছেন, ও অনেক সুস্থ সবল।
42
00:02:47,918 --> 00:02:49,418
ঈশ্বর সত্যিই আমাদের আশীর্বাদ দিয়েছেন।
43
00:02:52,256 --> 00:02:54,376
দোলজাবির এই প্রথা শুধু
44
00:02:54,967 --> 00:02:59,717
আপনাদের সাথেই আমাদের বন্ধন গড়ে না
বরং তাদের সাথেও গড়ে যারা আগে এসেছে...
45
00:02:59,805 --> 00:03:01,965
অনেক বলেছ।
46
00:03:02,558 --> 00:03:05,478
কিছু কথা উপদেশ দেওয়ার জন্যও
বাঁচিয়ে রাখো।
47
00:03:07,104 --> 00:03:10,194
আমার ভাই তার ভাতিজার
ভবিষ্যৎ দেখার জন্য অধীর হয়ে আছে।
48
00:03:10,274 --> 00:03:11,614
আমি কীভাবে তাকে আটকে রাখতে পারি?
49
00:03:13,569 --> 00:03:17,609
এবার মোজাসুর সময় হয়েছে
নিজের নিয়তি বেছে নেওয়ার।
50
00:03:17,698 --> 00:03:19,698
ওর হয়ে আমি তুলতে পারব না?
51
00:03:23,203 --> 00:03:26,793
মোজাসু, একটা বেছে নাও!
52
00:03:36,070 --> 00:03:50,963
• • • অনুবাদ ও সম্পাদনায় • • •
সৈয়দ ফাহমিদুল ইসলাম
53
00:03:51,740 --> 00:04:00,880
↓↓↓ ফেসবুক আইডি ↓↓↓
www.facebook.com/S.fahmidul.islam.7
54
00:04:01,240 --> 00:04:11,200
↓↓↓ সাবসিন আইডি ↓↓↓
https://subscene.com/u/1021455
55
00:05:19,486 --> 00:05:20,606
তো,
56
00:05:21,196 --> 00:05:23,156
এসে গেছে।
57
00:05:24,992 --> 00:05:26,082
শেষ সময়।
58
00:05:28,620 --> 00:05:30,410
আপনি এখন প্রস্তুতি নিলেই ভালো হবে।
59
00:05:37,045 --> 00:05:41,965
ও কি… খুব যন্ত্রণায় আছে?
60
00:05:42,050 --> 00:05:44,390
আমাদের তো মুখ ফুটে বলবে না।
61
00:05:46,805 --> 00:05:47,805
হ্যাঁ।
62
00:05:48,515 --> 00:05:49,805
অসহনীয় যন্ত্রণা।
63
00:05:51,435 --> 00:05:53,185
আমরা তাকে মরফিন দিতে পারি।
64
00:05:53,937 --> 00:05:55,517
কিন্তু আপনাকে বলে রাখি,
65
00:05:55,606 --> 00:05:59,396
তার যন্ত্রণা কমাতে
যে পরিমাণ ডোজ দরকার হবে,
66
00:06:00,068 --> 00:06:01,698
তাতে তার শরীর জীবিত তো থাকবে,
67
00:06:01,778 --> 00:06:04,948
কিন্তু আত্মা মরে যাবে।
68
00:06:07,451 --> 00:06:10,661
না। আমি ওকে ঐ অবস্থায় দেখতে চাই না।
69
00:06:10,746 --> 00:06:13,286
কিন্তু ইটসুকো, এটাই হানার জন্য ভালো হবে...
70
00:06:13,373 --> 00:06:16,963
তুমি এসব থেকে দূরে থাকো!
71
00:06:26,553 --> 00:06:28,813
আস্তে দৌড়াও!
72
00:06:28,889 --> 00:06:30,269
তোমরা তো দেখি
একে অপরকে পিষে ফেলবে,
73
00:06:30,349 --> 00:06:32,639
তখন মাটি থেকে তোমাদের লাশ
উঠানো লাগবে আমাদের।
74
00:06:32,726 --> 00:06:35,806
এখন এখানে অনেক ভিড় হয়ে গেছে।
75
00:06:35,896 --> 00:06:36,936
মা!
76
00:06:37,856 --> 00:06:39,186
মা!
77
00:06:41,068 --> 00:06:42,988
কী হলো? ব্যথা পেয়েছ?
78
00:06:43,070 --> 00:06:44,610
আমি প্রায় এক ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম।
79
00:06:45,531 --> 00:06:47,201
বাবা আসেনি কেন?
80
00:06:48,283 --> 00:06:49,413
আসেনি মানে?
81
00:06:49,493 --> 00:06:51,543
বাবা তোমাকে স্কুলে নিতে যায়নি?
82
00:06:53,664 --> 00:06:55,004
মা, দেখো।
83
00:06:55,082 --> 00:06:56,422
কিছু হয়েছে।
84
00:06:59,044 --> 00:07:03,264
দেখি। দেখি যেতে দিন।
85
00:07:03,924 --> 00:07:05,804
ওখানে খুঁজে দেখেছ?
86
00:07:05,884 --> 00:07:08,354
ওরা বলছে সে নাকি দেশদ্রোহী।
87
00:07:12,808 --> 00:07:13,888
মিসেস বেক!
88
00:07:17,145 --> 00:07:18,605
আমার স্বামী কোথায়?
89
00:07:21,483 --> 00:07:23,073
তাকে গ্রেফতার করে নিয়ে গেছে।
90
00:07:23,777 --> 00:07:25,027
গ্রেফতার করেছে?
91
00:07:25,654 --> 00:07:26,824
কেন?
92
00:07:26,905 --> 00:07:29,365
ওরা কারণ বলেনি।
93
00:07:29,950 --> 00:07:32,910
ব্যস বলেছে অপরাধ নাকি বেশ গুরুতর।
94
00:07:32,995 --> 00:07:34,365
এখন কোথায় আছে?
95
00:07:34,454 --> 00:07:36,874
তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য
লোকাল স্টেশনে নিয়ে গেছে।
96
00:07:37,541 --> 00:07:39,751
তারা নিশ্চয়ই ওকে
অন্য কারো সাথে গুলিয়ে ফেলেছে।
97
00:07:41,003 --> 00:07:42,963
আমাকে এখন ওর কাছে যেতে হবে।
98
00:07:43,046 --> 00:07:44,126
বাছা, শোনো।
99
00:07:44,214 --> 00:07:48,304
লোকগুলো ইসাকের জন্যই এসেছিল।
100
00:07:49,011 --> 00:07:50,681
জানো এর মানে কী?
101
00:07:51,680 --> 00:07:54,850
এর মানে কেউ তার নাম বলেছে।
102
00:07:55,934 --> 00:07:58,354
তোমাকে সতর্ক থাকতে হবে,
103
00:07:59,021 --> 00:08:00,611
প্রার্থনা করতে হবে।
104
00:08:05,235 --> 00:08:06,355
নোয়া,
105
00:08:06,445 --> 00:08:08,445
তোমার চাচ্চুকে গিয়ে খুঁজো।
খুঁজে স্টেশনে নিয়ে আসবে।
106
00:08:09,031 --> 00:08:10,031
পারবে করতে?
107
00:08:10,866 --> 00:08:11,866
যাও এবার।
108
00:08:40,187 --> 00:08:41,857
নোয়া, এখানে কী করছ?
109
00:08:41,938 --> 00:08:44,778
- তোমাকে যেতে হবে! বাবাকে গ্রেফতার করেছে।
- গ্রেফতার?
110
00:08:44,858 --> 00:08:47,188
- ওকে গ্রেফতার করেছে?
- বাবাকে ওরা স্টেশনে নিয়ে গেছে।
111
00:08:47,277 --> 00:08:48,737
মা এখন ওখানে আছে।
112
00:08:49,321 --> 00:08:50,741
আমার বসের সাথে আগে কথা বলা লাগবে।
113
00:08:52,616 --> 00:08:54,076
এখানে দাঁড়াও।
114
00:09:06,171 --> 00:09:07,511
আমাদের হাতে এক ঘন্টা আছে।
115
00:09:09,049 --> 00:09:10,469
চলো তোমার বাবাকে জেল থেকে বের করি।
116
00:09:12,678 --> 00:09:14,388
আমার তো ব্যাপারটা মাথাতেই ঢুকছে না।
117
00:09:16,265 --> 00:09:17,465
এটা কীভাবে সম্ভব?
118
00:09:18,475 --> 00:09:21,305
তুমি তো ডিল ক্লোজ করে ফেলেছিলে।
119
00:09:21,395 --> 00:09:23,185
তাহলে তোমাকে চাকরি থেকে
বের করলো কেন?
120
00:09:23,272 --> 00:09:25,692
শেষ মূহুর্তে গিয়ে উনি মন বদলে ফেলেছিলেন।
121
00:09:26,817 --> 00:09:27,897
কিন্তু কেন?
122
00:09:28,569 --> 00:09:30,569
কারণ আমি বলেছিলাম ওনাকে।
123
00:09:31,989 --> 00:09:33,409
সেটা কেন করতে গেলে?
124
00:09:33,991 --> 00:09:35,531
কারণ মন বলেছিল।
125
00:09:40,873 --> 00:09:43,293
আমি কিছুই বুঝতে পারছি না,
কিন্তু অনেক হয়েছে।
126
00:09:44,001 --> 00:09:46,251
তুমি এবার আমেরিকায় ফিরে যাবে, বুঝলে?
127
00:09:46,336 --> 00:09:47,586
আমি ফিরতে পারব না।
128
00:09:48,338 --> 00:09:49,758
আমার ভিসা খুইয়ে ফেলেছি।
129
00:09:53,802 --> 00:09:55,012
তাহলে কী করবে?
130
00:09:55,095 --> 00:09:58,055
আমেরিকান কোনো উত্তর না।
ওটা শুধুই কল্পনা।
131
00:09:58,140 --> 00:09:59,520
এসব কী বলছ?
132
00:09:59,600 --> 00:10:03,900
বাবা, আমাকে আর কেউ চাকরি দিবে না।
133
00:10:05,189 --> 00:10:07,859
আমার সাথে শুধু একটা লোকই কাজ করবে
134
00:10:07,941 --> 00:10:09,441
সেটা ইয়োশি-সান।
135
00:10:11,820 --> 00:10:14,320
সে একদিন আমার সাথে
দেখা করতে এসেছিল।
136
00:10:15,824 --> 00:10:17,284
সে সবকিছু শুনেছিল।
137
00:10:17,367 --> 00:10:19,237
জানি না ও তোমাকে কী প্রস্তাব দিয়েছে।
138
00:10:19,328 --> 00:10:21,328
কিন্তু ওর সাথে তোমার কোনো লেনাদেনা নেই!
139
00:10:21,413 --> 00:10:23,333
সে পাচিনকো পার্লার খুলতে চাচ্ছে...
140
00:10:23,415 --> 00:10:24,665
পাচিনকো ব্যবসায়? তুমি?
141
00:10:24,750 --> 00:10:27,670
তুমি আর দাদীই তো সবসময় বলো
এতে লজ্জার কিছু নেই...
142
00:10:27,753 --> 00:10:30,053
হ্যাঁ, সেটা আমার ক্ষেত্রে,
কিন্তু আমার ছেলের ক্ষেত্রে না।
143
00:10:31,423 --> 00:10:35,303
বুঝেছি, ইয়োশি তোমার মাথাটা খেয়েছে।
144
00:10:35,886 --> 00:10:38,596
ও বলেছে এসব বৈধ,
145
00:10:38,680 --> 00:10:39,890
তাই না?
146
00:10:39,973 --> 00:10:42,103
জানো আমি কীভাবে জানলাম?
147
00:10:43,143 --> 00:10:45,693
কারণ ওর দাদাও আমাকে
একই কথা বলেছিল।
148
00:10:50,400 --> 00:10:55,410
তোমার মতো আমিও
অল্প সময়ে ধনী হতে চেয়েছিলাম।
149
00:10:57,241 --> 00:11:02,371
কিন্তু তোমার মা আর দাদীর বদৌলতে
এই যাত্রায় বেঁচে গেছি।
150
00:11:02,454 --> 00:11:05,544
ওরা না হলে,
কী যে হতো ঈশ্বরই জানেন।
151
00:11:06,583 --> 00:11:08,593
এসব পুরানো আলাপ।
152
00:11:08,669 --> 00:11:10,419
মামোরু ইয়োশির এসবের সাথে
কোনো সম্পর্ক নেই...
153
00:11:10,504 --> 00:11:12,134
কিন্তু রক্ত একই!
154
00:11:12,214 --> 00:11:14,514
দাদার রক্ত নাতির দেহেও বইছে।
155
00:11:14,591 --> 00:11:16,261
এটা ছেলেমানুষি।
156
00:11:16,343 --> 00:11:18,803
আমি এর অনুমতি দিব না!
157
00:11:18,887 --> 00:11:20,637
পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়েও না...
158
00:11:20,722 --> 00:11:23,812
এমনভাবে বলছ যেন এসবে কিছুই যায় আসে না।
টাকা, সফলতায়।
159
00:11:26,144 --> 00:11:28,154
আমি তো তা বলছি না।
160
00:11:28,230 --> 00:11:29,480
বুঝেছি,
161
00:11:30,148 --> 00:11:31,228
কিন্তু তোমার স্বপ্নগুলো,
162
00:11:32,442 --> 00:11:35,322
আমার জন্য যথেষ্ট না।
163
00:11:47,791 --> 00:11:50,421
নোয়া, ওরা কী বলছে?
164
00:11:50,502 --> 00:11:55,132
বাবাকে কোনো বড় পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
165
00:11:56,842 --> 00:12:01,102
বলছে বাবা খুব দুর্বল মানুষ,
তাই সে জেলে মারা যাবে।
166
00:12:12,274 --> 00:12:13,284
কী হয়েছে?
167
00:12:13,358 --> 00:12:15,528
চাচ্চু ঝামেলায় পড়েছে।
168
00:12:19,114 --> 00:12:24,454
বলছে, বাবা নির্দোষ হলে
বাসায় ফিরতে পারবে,
169
00:12:24,536 --> 00:12:28,166
কিন্তু দোষী হলে…
170
00:12:31,251 --> 00:12:33,001
এখন বলছে, অনেক হয়েছে।
171
00:12:34,046 --> 00:12:36,796
আরও মানুষ অপেক্ষা করছে।
172
00:13:00,614 --> 00:13:02,954
আমার বসের কাছে গিয়ে সব বুঝিয়ে বলব।
173
00:13:05,577 --> 00:13:08,707
আমার সাথে কেমন ব্যবহার করা হয়েছে
জানতে পারলে ওনার রাগ হবে।
174
00:13:08,789 --> 00:13:11,329
তাহলে আমাদের সাহায্য করবে?
175
00:13:12,000 --> 00:13:15,050
ইসাক আজ রাতে বাসায় ফিরবে তো?
176
00:13:15,587 --> 00:13:19,047
আমার ভাই জেলে একটা রাতও কাটাবে না।
177
00:13:21,760 --> 00:13:23,640
ইসাক জেলে থাকবে না।
178
00:13:23,720 --> 00:13:24,850
কখনোই না।
179
00:13:29,893 --> 00:13:31,193
তোমার মুখ ভার কেন?
180
00:13:33,105 --> 00:13:34,975
কী বললাম আমি?
181
00:13:35,065 --> 00:13:37,225
তুমি বাবাকে বাসায় নিয়ে আসবে।
182
00:13:37,317 --> 00:13:40,317
একদম।
আমি জলদিই ওকে ফিরিয়ে আনব।
183
00:13:50,038 --> 00:13:51,118
একটু শুনবেন, ম্যাম?
184
00:13:51,206 --> 00:13:52,916
একটা মিনিট।
185
00:13:53,000 --> 00:13:54,540
কী চান?
186
00:13:54,626 --> 00:13:56,836
ওরা কি আপনার স্বামীকেও ধরেছে?
187
00:13:57,713 --> 00:13:59,463
আমার দেবরকে।
188
00:13:59,548 --> 00:14:00,798
তিন মাস আগে।
189
00:14:01,341 --> 00:14:02,511
তিন মাস?
190
00:14:02,593 --> 00:14:05,143
তারপর থেকে ওকে দেখেননি?
191
00:14:05,679 --> 00:14:06,679
না।
192
00:14:07,431 --> 00:14:09,021
আপনার স্বামীকে কবে গ্রেফতার করেছে?
193
00:14:10,350 --> 00:14:11,850
আজ সকালে।
194
00:14:12,895 --> 00:14:15,105
কিন্তু নিশ্চয়ই কোনো ভুল হয়েছে।
195
00:14:15,189 --> 00:14:18,529
আমার স্বামী একজন যাজক।
সে রাজনীতির সাথে জড়িত নয়।
196
00:14:19,818 --> 00:14:21,778
আপনি যাজক বেকের স্ত্রী?
197
00:14:21,862 --> 00:14:23,202
আপনি…
198
00:14:23,697 --> 00:14:25,697
কীভাবে আমার স্বামীকে চিনেন?
199
00:14:29,578 --> 00:14:31,158
এখানে না।
200
00:14:33,415 --> 00:14:35,035
নোয়া, চলো।
201
00:14:50,265 --> 00:14:52,805
সত্যিই কি সবখানে গুপ্তচর রয়েছে?
202
00:14:52,893 --> 00:14:55,563
এখন তো আরও বেশি
যেহেতু ওরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।
203
00:14:55,646 --> 00:14:58,646
কিন্তু সবসময়ই কি কোথাও না কোথাও
যুদ্ধ লেগে থাকে না?
204
00:14:58,732 --> 00:15:00,442
এর সাথে আমাদের কি সম্পর্ক?
205
00:15:00,526 --> 00:15:04,316
পরিনাম কি সবসময়
আমাদেরই ভুগতে হয় না?
206
00:15:04,821 --> 00:15:08,081
আপনার স্বামীই আমাদের এটা শিখিয়েছিল।
207
00:15:10,786 --> 00:15:13,156
তো, আমার স্বামীকে
আপনি ভালোভাবে জানতেন?
208
00:15:13,247 --> 00:15:15,207
আমার দেবর জানতো।
209
00:15:15,290 --> 00:15:18,210
শুরুতে,
আপনার স্বামীর উপর ওর সন্দেহ হয়েছিল,
210
00:15:18,293 --> 00:15:22,173
সাথে ফ্যাক্টরির আশেপাশের
বাকি লোকদেরও সন্দেহ হয়েছিল।
211
00:15:23,215 --> 00:15:28,045
কিন্তু যাজক মশাই সবার
বিশ্বাস আর ভালোবাসা অর্জন করেন।
212
00:15:29,263 --> 00:15:33,853
উনি সবাইকে শেখান যে
সংখ্যাতেই শক্তি আছে।
213
00:15:34,685 --> 00:15:37,975
আমরা এমন শক্তিশালী কথা শুনতে
অভ্যস্ত ছিলাম না।
214
00:15:39,815 --> 00:15:41,855
উনি আমাদের গর্বিত অনুভব করান।
215
00:15:43,151 --> 00:15:44,861
এসব আমার স্বামী করেছে?
216
00:15:46,071 --> 00:15:47,411
হ্যাঁ।
217
00:15:48,031 --> 00:15:50,451
আমাদের পেট খিদেতে পুড়লেও,
218
00:15:50,534 --> 00:15:53,504
ওনার দেওয়া আশা
আমাদের বাঁচিয়ে রেখেছিল।
219
00:15:54,705 --> 00:15:56,325
কিন্তু এখন কী হবে?
220
00:16:04,506 --> 00:16:05,756
তোমার বয়স কত?
221
00:16:06,842 --> 00:16:08,512
সাত বছর।
222
00:16:10,137 --> 00:16:13,267
বাচ্চার কাছে তার বাবা থাকা উচিত।
223
00:16:15,893 --> 00:16:16,943
এখন চলুন।
224
00:16:17,019 --> 00:16:19,019
হাসেগায়াকে আমাদের সব খুলে বলতে হবে।
225
00:16:19,605 --> 00:16:23,105
- সে আবার কে?
- হাসেগায়াকেও জানেন না?
226
00:16:26,778 --> 00:16:29,318
মনে হয়, আমি কিছুই জানি না।
227
00:16:30,407 --> 00:16:33,367
তাহলে ওনার সাথে
দেখা করা উচিত আপনার।
228
00:16:39,958 --> 00:16:41,378
মা!
229
00:16:42,961 --> 00:16:44,511
তারা ওকে গ্রেফতার কেন করেছে?
230
00:16:45,172 --> 00:16:46,672
জানলে তো হতোই।
231
00:16:47,257 --> 00:16:49,757
পুলিশ কারণ বলছে না।
232
00:16:49,843 --> 00:16:52,183
সাধারণত তারা কাউকে
গ্রেফতার করলে কারণ বলে।
233
00:16:52,262 --> 00:16:55,392
জানতাম আপনি বুঝবেন ব্যাপারটা, শিমামুরা-সান।
234
00:16:55,891 --> 00:16:57,941
পুরো ব্যাপারটাই হাস্যকর।
235
00:16:58,018 --> 00:17:00,478
আমার ভাইকে দেশদ্রোহী ভাবা...
236
00:17:00,562 --> 00:17:02,652
কী বললে? দেশদ্রোহী?
237
00:17:03,148 --> 00:17:05,938
হ্যাঁ, এ কথার কোনো মানে হয়?
238
00:17:06,026 --> 00:17:09,356
আমার ভাই কখনোই
এমন কিছুতে জড়াবে না।
239
00:17:09,863 --> 00:17:13,163
তুমি একবারও উল্লেখ করোনি
এটা রাজনৈতিক অপরাধ।
240
00:17:14,367 --> 00:17:16,657
কিন্তু আমার ভাই নির্দোষ...
241
00:17:16,744 --> 00:17:18,794
- পুলিশের তো তা মনে হয় না।
- আমি কসম করে বলছি...
242
00:17:18,872 --> 00:17:21,712
তুমি ওর ভাই।
এমন তো তুমি বলবেই।
243
00:17:23,836 --> 00:17:25,746
আমাকে তুমি মুশকিল পরিস্থিতিতে ফেলে দিয়েছ।
244
00:17:26,755 --> 00:17:29,375
অন্য কর্মীরা তোমাকে সম্মান করে।
245
00:17:30,008 --> 00:17:33,008
কিন্তু লোকে বলে ভাইয়েরা একরকম হয়।
246
00:17:34,471 --> 00:17:39,021
তোমার ভাইয়ের শরীরে যে রক্ত বইছে
সেই রক্ত তোমার শরীরেও বইছে।
247
00:17:39,643 --> 00:17:43,273
এই চাকরিটা আমার লাগবে।
আমার পরিবার আমার উপর নির্ভরশীল।
248
00:17:43,856 --> 00:17:47,606
মাফ কোরো,
কিন্তু আমাকে এমনটা করতেই হবে।
249
00:18:25,731 --> 00:18:27,071
শোনো…
250
00:18:30,569 --> 00:18:32,819
তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে।
251
00:18:33,322 --> 00:18:35,122
যা বলবে করব।
252
00:18:39,745 --> 00:18:42,615
আমি মরার পর,
253
00:18:45,417 --> 00:18:49,917
আমার মায়ের খেয়াল রেখো।
254
00:19:02,267 --> 00:19:03,557
হানা।
255
00:19:08,815 --> 00:19:10,475
তোমার ভয় করছে?
256
00:19:12,236 --> 00:19:14,196
হ্যাঁ করছে।
257
00:19:17,783 --> 00:19:22,583
কখনো ভাবিনি শেষটা এমন হবে।
258
00:19:24,248 --> 00:19:25,868
এখানে,
259
00:19:26,917 --> 00:19:29,877
এমন ছাতাপড়া ঘরে মরতে হবে।
260
00:19:32,130 --> 00:19:35,470
ভেবেছিলাম হাওয়াইতে...
261
00:19:35,551 --> 00:19:38,931
জাঁকজমকপূর্ণ মৃত্যু হবে।
262
00:19:40,973 --> 00:19:44,023
পাগুলো গরম বালিতে ডুবে থাকত।
263
00:19:45,060 --> 00:19:47,940
স্রোতের আওয়াজ শুনে মনটা জুড়িয়ে যেত।
264
00:19:51,275 --> 00:19:54,355
কিন্তু শেষে গিয়ে ফলাফল তো একই।
265
00:19:56,655 --> 00:19:58,775
মৃত্যু তো মৃত্যুই।
266
00:20:03,912 --> 00:20:10,092
আমি পালিয়ে গেছিলাম, সোলোমন।
আমি সবকিছু বিলিয়ে দিয়েছি।
267
00:20:12,171 --> 00:20:15,671
চাই না তোমার সাথেও এমন হোক।
268
00:20:18,677 --> 00:20:20,097
আমাকে ক্ষমা করে দাও।
269
00:20:21,597 --> 00:20:23,677
ক্ষমা চাচ্ছ কেন?
270
00:20:29,188 --> 00:20:32,148
তোমাকে ছেড়ে গেছিলাম বলে।
271
00:20:35,444 --> 00:20:39,494
তোমাকে আরও জলদি খুঁজিনি বলে।
272
00:20:40,240 --> 00:20:42,950
আমি সবসময় ওদের নিয়ম অনুসারে চলেছি।
273
00:20:45,787 --> 00:20:50,457
ওরা যা বলেছে তাই করেছি।
274
00:20:59,092 --> 00:21:02,262
আর ওরা তোমাকে বোকা বানিয়েছে,
তাই না?
275
00:21:04,139 --> 00:21:05,429
হ্যাঁ।
276
00:21:06,016 --> 00:21:08,516
ওরা আমাকে বোকা বানিয়েছে।
277
00:21:33,001 --> 00:21:34,711
সোলোমন,
278
00:21:34,795 --> 00:21:38,665
নিজেকে দোষ দেওয়া এবার বন্ধ করো।
279
00:21:38,757 --> 00:21:40,297
অনেক হয়েছে।
280
00:21:41,468 --> 00:21:45,308
সবকিছু অর্জন করবে,
তাতে যা-ই করা লাগুক না কেন।
281
00:21:46,014 --> 00:21:48,854
ওদের কোনো দয়া দেখাবে না।
282
00:21:50,644 --> 00:21:56,074
কারণ ওরা কি কখনো
আমাদের উপর দয়া দেখিয়েছে?
283
00:22:00,404 --> 00:22:02,244
ওদের শেষ করে দাও।
284
00:22:07,286 --> 00:22:09,116
আমার খাতিরে।
285
00:22:20,132 --> 00:22:23,512
যাজক মশাইকে পুলিশে ধরে নিয়ে গেছে।
286
00:22:29,641 --> 00:22:35,021
গ্রেফতার শুরু হবার পর থেকে
হাসেগায়া ও ওনার মেয়ে এখানেই লুকিয়ে আছেন।
287
00:22:35,606 --> 00:22:39,686
যান, ওনার সাথে কথা বলুন।
ওনার কাছে আপনার সব প্রশ্নের উত্তর আছে।
288
00:22:43,280 --> 00:22:45,450
আমাদের বসতে বলছে।
289
00:22:55,459 --> 00:22:58,089
বলছে আমি নাকি বাবার মতো দেখতে।
290
00:23:09,973 --> 00:23:12,143
বলছে, বাবা তোমার ব্যাপারে এত কথা বলতো যে,
291
00:23:12,226 --> 00:23:14,436
তোমাকে বোনের মতো মনে হচ্ছে।
292
00:23:15,270 --> 00:23:16,940
ও আচ্ছা।
293
00:23:18,023 --> 00:23:20,863
কিন্তু আপনারা দুজনেই আমার কাছে অপরিচিত।
294
00:23:22,277 --> 00:23:23,987
ও কখনোই আপনাদের ব্যাপারে বলেনি আমাকে।
295
00:23:32,829 --> 00:23:35,419
বাবা তাদের ব্যাপারে কখনোই জানাতে চায়নি।
296
00:23:45,634 --> 00:23:47,184
আমাদের রক্ষা করতে,
297
00:23:47,261 --> 00:23:49,851
দুই দুনিয়াকে আলাদা করে রেখেছিল।
298
00:23:49,930 --> 00:23:51,850
তেমন কিছুই।
299
00:23:52,432 --> 00:23:54,562
কিন্তু এটা কোন জায়গা?
300
00:23:55,143 --> 00:23:57,403
আপনারা আসলে কারা?
301
00:24:09,867 --> 00:24:13,037
উনি একজন প্রফেসর, এবং…
302
00:24:13,120 --> 00:24:18,170
একজন… কমিউনিস্ট না কী যেন...
303
00:24:33,390 --> 00:24:38,600
উনি আর বাবা অন্যান্য দেশের কর্মীদের
একত্র করার স্বপ্ন দেখেছিল।
304
00:24:39,479 --> 00:24:43,979
শান্তি আর নায্য পারিশ্রমিকের জন্য লড়তে।
305
00:24:45,944 --> 00:24:48,364
তাহলে এটা সত্যি।
306
00:24:48,906 --> 00:24:51,486
আপনারা দুজন সম্রাটের বিরুদ্ধে
কাজ করছিলেন।
307
00:24:57,581 --> 00:25:00,251
"আসলে সম্রাট আমাদের বিরুদ্ধে লড়ছে।"
308
00:25:02,419 --> 00:25:04,299
তাহলে,
309
00:25:04,880 --> 00:25:07,170
এখন আমাদের কী হবে?
310
00:25:07,257 --> 00:25:09,637
আপনারা পুরুষ মানুষরা যেখানে
এসব স্বপ্ন দেখছেন,
311
00:25:09,718 --> 00:25:11,218
তবে আমাদের পেটে খাবার জোগাবে কে,
312
00:25:11,303 --> 00:25:13,723
ছেলেমেয়েদের কাপড়ের ব্যবস্থা করবে কে?
313
00:25:16,808 --> 00:25:20,098
আমাদের কথা কি ভেবেছিলেন আপনারা?
314
00:25:24,733 --> 00:25:27,443
বলছে, বাবা তোমার আর
আমার জন্যই এসব করেছে।
315
00:25:34,368 --> 00:25:37,118
আমাদের সাথে এভাবে কথা বলার
আপনার সাহস হয় কীভাবে?
316
00:25:38,413 --> 00:25:40,173
আপনার হাতগুলো দেখুন।
317
00:25:41,667 --> 00:25:45,877
আপনি কখনোই দিনমজুরি করেননি।
318
00:25:45,963 --> 00:25:47,593
আমার ভয়কে নিরর্থক বলার
319
00:25:47,673 --> 00:25:50,263
আপনি কে?
320
00:25:55,389 --> 00:25:57,639
এসবের জন্য সময় নেই আমাদের কাছে।
321
00:25:57,724 --> 00:26:00,234
তোমার বাবাকে ফিরিয়ে আনতে হবে।
322
00:26:02,020 --> 00:26:03,360
বলছে, আমরা বাবাকে আর
কখনোই ফিরে পাবো না।
323
00:26:11,738 --> 00:26:13,818
মিথ্যা বলছে!
324
00:26:14,658 --> 00:26:16,948
বলছে, বাবাকে ধোকা দেওয়া হয়েছে
তাই আর কখনো বাসায় ফিরবে না!
325
00:26:19,288 --> 00:26:21,158
মা, পুলিশ এসেছে!
326
00:26:34,136 --> 00:26:35,596
আমি খুশি হয়েছি।
327
00:26:35,679 --> 00:26:37,809
আমরা দুজন ভালো পার্টনার হবো।
328
00:26:38,473 --> 00:26:41,893
আমি এখানে পাচিনকোর ব্যাপারে
কথা বলতে আসিনি।
329
00:26:43,270 --> 00:26:46,020
কোল্টন হোটেলস, ওরা এখনও বিকল্প।
330
00:26:59,995 --> 00:27:02,575
তোমার কাছে কোনো প্ল্যান আছে নিশ্চয়ই?
শোনা যাক তবে।
331
00:27:03,582 --> 00:27:05,332
কোল্টন আর আবে-সানের,
332
00:27:05,417 --> 00:27:08,547
মোটামুটি দশ বিলিয়ন ইয়েন
এই প্রজেক্টে খরচ হয়ে গেছে।
333
00:27:09,046 --> 00:27:12,126
কিন্তু আশেপাশের জমি কিনা
ওদের জন্য এত সহজ হবে না।
334
00:27:12,216 --> 00:27:14,426
ঐ বিশেষ জমির টুকরোটা ছাড়া তো
মোটেও না।
335
00:27:15,052 --> 00:27:17,722
কিন্তু একটা সুযোগ আছে, লোভনীয় সুযোগ।
336
00:27:18,222 --> 00:27:21,852
কারণ যেই ঐ মহিলার জমি পাবে
সে যা খুশি চাইতে পারে।
337
00:27:21,934 --> 00:27:24,274
আর কী দেখে মনে হলো
এইবার সে জমিটা বিক্রি করবে?
338
00:27:24,811 --> 00:27:26,441
করবে না। আমি জানি।
339
00:27:26,522 --> 00:27:29,112
কিন্তু আপনার তো…
340
00:27:32,236 --> 00:27:33,856
নিজস্ব তরিকা আছে, তাই না?
341
00:27:37,241 --> 00:27:38,451
আপনি তাকে বিক্রি করতে রাজি করাবেন।
342
00:27:39,201 --> 00:27:41,081
আর আমি সেটা কোল্টন ও
আবে-সানের কাছে বিক্রি করব।
343
00:27:42,579 --> 00:27:45,329
এর জন্য আমি ওদের অনেক টাকা ধসাবো।
এটাই আমার উদ্দেশ্য।
344
00:27:53,340 --> 00:27:54,420
ওগুলো দেখছ?
345
00:27:55,801 --> 00:27:57,391
যদি বলি, দু'বছরের মধ্যে,
346
00:27:57,469 --> 00:28:00,389
ঐ সম্পূর্ণ জমির দাম কমে
চার ভাগের এক ভাগ হয়ে যাবে?
347
00:28:00,472 --> 00:28:01,772
সম্ভব না।
348
00:28:02,349 --> 00:28:04,889
কি মনে হয় ওগুলোর জন্য
বন্ধক কী হতে পারে?
349
00:28:04,977 --> 00:28:06,647
সাধারণত অন্য কোম্পানির সম্পত্তি।
350
00:28:09,606 --> 00:28:12,936
আর যদি বলি ব্যাংক নিজেই
এই জমিকে বন্ধক হিসেবে নিচ্ছে?
351
00:28:13,944 --> 00:28:15,284
এটা তো পাগলামি।
352
00:28:16,113 --> 00:28:17,533
তারপরও, এটাই সত্যি।
353
00:28:18,156 --> 00:28:19,866
সবাই পাগল হয়ে গেছে।
354
00:28:19,950 --> 00:28:23,450
সবাই গিলতে এত ব্যস্ত হয়ে পড়েছে
যে, মনে করছে এই অর্থনীতি কখনো বদলাবেই না।
355
00:28:24,580 --> 00:28:25,750
কিন্তু এটা বদলাবে।
356
00:28:26,331 --> 00:28:30,751
যখনই ব্যাংক এটাকে লোন বলবে,
সব ধ্বংস হয়ে যাবে।
357
00:28:35,966 --> 00:28:37,546
তাই আমরা যত জলদি করব ততই ভালো।
358
00:28:56,445 --> 00:28:58,355
আরেকটা ব্যাপার।
359
00:28:59,281 --> 00:29:02,491
কিন্তু এটা একটু ব্যক্তিগত।
360
00:29:03,660 --> 00:29:06,910
একটা বন্ধুর জন্য আমি কিছু করতে চাই।
361
00:29:10,042 --> 00:29:14,002
আর দু-একদিন
362
00:29:14,087 --> 00:29:17,547
অপেক্ষা করে দেখলে কি
ভালো হতো না?
363
00:29:22,888 --> 00:29:23,928
তাহলে...
364
00:29:24,014 --> 00:29:25,604
মা।
365
00:29:27,601 --> 00:29:33,321
আমি আর সুস্থ হবো না।
366
00:29:36,860 --> 00:29:41,070
আমি… অনেক ক্লান্ত।
367
00:29:45,744 --> 00:29:49,584
আমি একটা লম্বা ঘুমের জন্য প্রস্তুত।
368
00:30:06,765 --> 00:30:09,345
আমি ডাক্তারকে বলব।
369
00:30:12,396 --> 00:30:13,686
মা।
370
00:30:25,534 --> 00:30:28,084
জানি।
371
00:30:30,122 --> 00:30:31,462
আমি জানি।
372
00:30:42,092 --> 00:30:43,682
আমি ঠিক বুঝে উঠতে পারছি না।
373
00:30:43,760 --> 00:30:45,300
হঠাৎ সব গুলিয়ে যেত লাগলো কীভাবে?
374
00:30:46,680 --> 00:30:50,020
নিজেকে সামলাও।
আর দোষ দিও না নিজেকে।
375
00:30:50,100 --> 00:30:51,520
এখনও সব শেষ হয়ে যায়নি।
376
00:30:52,060 --> 00:30:53,850
কিন্তু মা...
377
00:30:54,479 --> 00:30:56,319
একটা মেয়ে মরছে।
378
00:30:56,398 --> 00:30:58,068
দৃষ্টিভঙ্গি বদলাও।
379
00:30:58,150 --> 00:30:59,860
জানি,
380
00:30:59,943 --> 00:31:02,073
কিন্তু তোমার কি একটুও চিন্তা হচ্ছে না?
381
00:31:02,154 --> 00:31:04,624
এত বছর পর,
382
00:31:04,698 --> 00:31:07,028
কেন এই লোকগুলো
আমাদের জীবনে আবার ফিরছে?
383
00:31:08,619 --> 00:31:10,749
সোলোমন খুব ভালো ছেলে।
384
00:31:11,705 --> 00:31:12,705
আমরা ওকে সঠিক শিক্ষা দিয়ে বড় করেছি...
385
00:31:12,789 --> 00:31:14,789
নোয়াকেও কি সঠিক শিক্ষা দিয়ে বড় করোনি?
386
00:31:14,875 --> 00:31:16,285
কিন্তু দেখো ওর কী হলো।
387
00:31:18,086 --> 00:31:23,046
আমরা তাদের ভালোবাসি বলেই এই না যে
আমরা তাদের ভালোভাবে জানি।
388
00:31:29,139 --> 00:31:31,559
জেনারেল কাউন্সিল অব
লেবার ইউনিয়নস অব জাপানের সাথে
389
00:31:31,642 --> 00:31:34,232
আপনার স্বামীর জড়িত থাকার
ব্যাপারে কি আপনি জানতেন?
390
00:31:34,978 --> 00:31:35,978
সেটা আবার কী?
391
00:31:43,278 --> 00:31:47,528
আপনি কি সরকার বিরোধী কোনো
সাহিত্য লিখেছেন বা পড়েছেন?
392
00:31:47,616 --> 00:31:49,576
আমি…
393
00:31:52,663 --> 00:31:55,873
লেখতে পড়তে জানি না।
394
00:32:04,007 --> 00:32:09,387
সম্রাটের বিরোধিতামূলক
কোনো বৈঠকে অংশ নিয়েছেন?
395
00:32:10,347 --> 00:32:12,137
আমি কখনো কোনো বৈঠকে অংশ নিইনি।
396
00:32:12,224 --> 00:32:14,734
আজ অবধি, আমি কখনো
এমন ধরনের শব্দও শুনিনি।
397
00:32:19,189 --> 00:32:22,279
তারপরও আপনি
একজন আন্দোলনকারীর স্ত্রী।
398
00:32:27,197 --> 00:32:29,527
আমি যে মানুষটাকে জানি…
399
00:32:31,368 --> 00:32:33,498
সে একজন স্বামী,
400
00:32:33,579 --> 00:32:35,289
একজন বাবা,
401
00:32:35,372 --> 00:32:36,962
একজন যাজক…
402
00:32:40,627 --> 00:32:42,547
একজন ভালো মানুষ।
403
00:32:51,597 --> 00:32:53,517
ক্ষমা করে দাও।
404
00:32:54,975 --> 00:32:57,225
জানি না এসব কেন বলছি।
405
00:32:58,812 --> 00:32:59,812
মা?
406
00:32:59,897 --> 00:33:03,027
তোমার কি মনে হয়
আমি সোলোমনের সাথেও এমনটা হতে দিব?
407
00:33:03,108 --> 00:33:04,858
মাথা খারাপ নাকি?
408
00:33:08,238 --> 00:33:10,448
সোলোমন তোমার ভাইয়ের মতো না।
409
00:33:10,991 --> 00:33:13,241
তখন যা হয়েছিল,
410
00:33:14,161 --> 00:33:17,251
আমি তা আবার হতে দিব না।
411
00:33:50,280 --> 00:33:52,240
চলো।
412
00:34:07,130 --> 00:34:09,010
জলদিই কাজ করতে শুরু করবে।
413
00:34:10,634 --> 00:34:12,224
পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে।
414
00:34:12,761 --> 00:34:14,261
আমাকে দরকার পড়লে, ডাক দিবেন।
415
00:34:16,849 --> 00:34:19,809
আমার দিকে তাকালে তুমি সংক্রমিত হবে না।
416
00:34:21,770 --> 00:34:23,940
সে খারাপ চায় না।
417
00:34:30,654 --> 00:34:33,614
পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে
আপনি প্রভাব অনুভব করবেন।
418
00:34:34,408 --> 00:34:36,158
আমি তখন আবার চেক করতে আসব,
419
00:34:36,243 --> 00:34:38,623
কিন্তু কিছু দরকার পড়লে, এটায় চাপ দিবেন।
420
00:34:39,288 --> 00:34:41,118
আমি সঙ্গে সঙ্গে এসে পড়ব।
421
00:34:41,915 --> 00:34:43,285
আর কোনো সাহায্য লাগবে?
422
00:34:44,458 --> 00:34:45,708
ধন্যবাদ।
423
00:34:50,757 --> 00:34:52,797
সোলোমন…
424
00:34:52,885 --> 00:34:53,885
কোথায় ও?
425
00:35:01,351 --> 00:35:03,191
কখন আসবে?
426
00:35:23,123 --> 00:35:24,333
নোয়া।
427
00:35:25,459 --> 00:35:26,459
বাবা!
428
00:35:27,503 --> 00:35:29,133
- নোয়া!
- অনেক হয়েছে!
429
00:35:31,548 --> 00:35:33,468
- বাবা!
- চুপ করো!
430
00:35:33,550 --> 00:35:35,590
- নোয়া!
- বাবা!
431
00:35:35,677 --> 00:35:37,547
আমার বাবাকে ছেড়ে দাও!
432
00:35:40,224 --> 00:35:41,234
নোয়া!
433
00:35:41,892 --> 00:35:45,022
বাবা! বাবা!
434
00:35:46,980 --> 00:35:50,030
আমার বাবাকে নিয়ে যেও না!
বাবা আমাদের ছেড়ে যেতে পারে না!
435
00:35:54,488 --> 00:35:57,448
বাবা, যেও না!
436
00:35:57,533 --> 00:35:59,033
তুমি আমাদের ছেড়ে যেতে পারো না!
437
00:35:59,117 --> 00:36:00,487
বাবা!
438
00:36:14,424 --> 00:36:15,764
বাবা!
439
00:36:37,197 --> 00:36:42,237
…প্রায় ৫০ বছর হয়ে গেছে
কোনো গ্রহাণুর এত কাছে আসার।
440
00:36:42,327 --> 00:36:45,707
সূর্যের দিকে নিজের আবক্র পথে,
441
00:36:45,789 --> 00:36:51,589
এই গ্রহাণু পৃথিবীর
৫০০,০০০ মাইলের মধ্যে এসেছে।
442
00:36:52,713 --> 00:36:55,843
সাইন্টিস্টরা অনুমান করছে
443
00:36:55,924 --> 00:36:58,594
এই গ্রহাণু ৪৬,০০০ কিলোমিটার
প্রতি ঘন্টায় এগোচ্ছে…
444
00:36:58,677 --> 00:37:00,847
কী করছেন?
445
00:37:00,929 --> 00:37:04,519
আপনার কাছে হাসপাতালের ডিরেক্টরের
স্বাক্ষর করা দরখাস্ত রয়েছে।
446
00:37:04,600 --> 00:37:05,810
হ্যাঁ, কিন্তু আপনি কীভাবে...
447
00:37:05,893 --> 00:37:07,233
তাতে কিছু আসে যায় না।
448
00:37:08,061 --> 00:37:10,151
তুমি এখন ঘুরতে যাবে। তৈরি তো?
449
00:37:10,772 --> 00:37:13,442
- আমি তৈরি।
- কোথায় যাচ্ছ?
450
00:37:13,525 --> 00:37:14,855
কী বলছ এসব?
451
00:37:17,279 --> 00:37:18,859
সাবধানে!
452
00:37:20,115 --> 00:37:23,035
ও কী করছে? ধীরে যাও!
453
00:37:23,118 --> 00:37:24,748
তুমি খুব দ্রুত যাচ্ছ!
454
00:38:07,204 --> 00:38:08,214
হাওয়াই।
455
00:38:23,136 --> 00:38:24,136
মা!
456
00:38:57,754 --> 00:38:59,094
মা,
457
00:39:00,215 --> 00:39:02,175
আমি এবার ঘুমাবো।
458
00:39:08,056 --> 00:39:09,096
ভালো স্বপ্ন দেখো।
459
00:39:10,642 --> 00:39:12,812
আমার ছোট্ট হানা।
460
00:39:20,110 --> 00:39:21,610
ভালো স্বপ্ন দেখো।
461
00:40:47,281 --> 00:40:49,741
আমি এখন সব সামলে নিব।
462
00:40:50,909 --> 00:40:52,329
চিন্তা কোরো না।
463
00:41:53,680 --> 00:41:56,560
ঘড়িটাকে আমি অভিশাপ মনে করতাম।
464
00:41:58,477 --> 00:42:00,847
কিন্তু এখন বুঝেছি,
465
00:42:02,606 --> 00:42:05,526
এই ঘড়ি আমাদের পরিবারকে বাঁচিয়েছে।
466
00:42:20,123 --> 00:42:23,043
হয়তো তোর ক্ষেত্রেও তাই হবে।
467
00:42:24,837 --> 00:42:26,877
এমনটাই আশা করি।
468
00:42:40,018 --> 00:42:41,438
"গণিত, ৬ষ্ঠ শ্রেণী
সামাজিক অধ্যায়"
469
00:43:18,891 --> 00:43:20,431
কুকুরগুলো চেঁচাচ্ছে কেন?
470
00:43:21,185 --> 00:43:22,805
ওদের এখান থেকে নিয়ে যাও!
471
00:43:22,895 --> 00:43:24,475
পাড়ার সবার ঘুম ভাঙিয়ে দিবে তো।
472
00:44:05,854 --> 00:44:06,864
সুনজা,
473
00:44:06,939 --> 00:44:08,229
এসব কী?
474
00:44:12,194 --> 00:44:13,824
কিমচি বানাচ্ছ?
475
00:44:13,904 --> 00:44:15,494
কিন্তু এতগুলো কেন?
476
00:44:16,073 --> 00:44:17,873
অর্ধেক গাঁজাতে দিব
477
00:44:17,950 --> 00:44:19,830
আর বাকি অর্ধেক বাজারে নিয়ে যাবো।
478
00:44:21,245 --> 00:44:24,155
আশাকরি অনেকেই
তাজা কিমচি খেতে পছন্দ করবে।
479
00:44:28,168 --> 00:44:30,168
ও এতে খুশি হবে না।
480
00:44:31,421 --> 00:44:33,381
আমাদের কাছে আর উপায়ই বা কী আছে?
481
00:44:42,724 --> 00:44:44,814
বুঝার চেষ্টা করো।
482
00:44:50,816 --> 00:44:52,686
তোমার মনে হয় না
আমি আবার চাকরি পাবো?
483
00:44:53,485 --> 00:44:55,235
তার জন্যই এসব করছ, তাই না?
484
00:44:56,738 --> 00:44:59,488
কিন্তু বলে রাখি,
আমি টায়ার ফ্যাক্টরিতে একটা চাকরি পেতে পারি।
485
00:44:59,992 --> 00:45:01,912
অবশ্যই, তুমি চাকরি পাবে।
486
00:45:01,994 --> 00:45:04,964
সুনজা এটা কয়েকদিনের জন্য করবে।
487
00:45:06,456 --> 00:45:09,286
আমি আপনার অসম্মান করতে চাইনি।
এটা জেনে রাখবেন।
488
00:45:09,877 --> 00:45:12,297
কিন্তু কোনো আয়-রোজগার তো হচ্ছে না,
489
00:45:12,379 --> 00:45:14,879
আবার কিছুদিনের মধ্যে
জমানো টাকাও শেষ হয়ে যাবে।
490
00:45:15,674 --> 00:45:17,684
আমাকে এখন নিজের সন্তানদের
কথা ভাবতে হবে।
491
00:45:17,759 --> 00:45:19,339
তোমার কি মনে হয় আমি ভাবি না?
492
00:45:19,428 --> 00:45:21,888
তোমার কি মনে হয় না
আমার এটা ভেবে কষ্ট হয়
493
00:45:21,972 --> 00:45:23,562
যে আমার ছোট ভাইটা জেলে বন্দি আছে?
494
00:45:25,392 --> 00:45:27,142
ও জেলে আছে!
495
00:45:31,899 --> 00:45:35,819
বাচ্চারা না খেয়ে থাকবে না,
তাতে আমাকে ভিক্ষা করতে হোক বা ধার।
496
00:45:36,320 --> 00:45:38,070
আমার ঘরে তারা না খেয়ে থাকবে না।
497
00:45:39,615 --> 00:45:41,865
তাহলে আমাকে আপনার
সাহায্য করতে দিন।
498
00:45:43,577 --> 00:45:45,827
কারণ আমি যদি কিছু না করি…
499
00:45:48,040 --> 00:45:50,710
তবে এই অনুপায় আমি সইতে পারব না।
500
00:46:33,335 --> 00:46:35,375
মুখ ভার কেন?
501
00:46:37,297 --> 00:46:39,717
স্কুলে যাবে না?
502
00:46:44,429 --> 00:46:46,099
তোমার মতো বয়সে,
503
00:46:46,890 --> 00:46:49,100
আমার স্কুলে যাবার মতো সামর্থ্য ছিল না।
504
00:46:51,353 --> 00:46:55,273
তুমি সুবিধাটা পাচ্ছ।
একে সহজভাবে নিও না।
505
00:46:56,859 --> 00:46:58,439
কে আপনি?
506
00:47:00,445 --> 00:47:01,695
এই রাস্তা দিয়ে যাচ্ছ কেন?
507
00:47:01,780 --> 00:47:03,570
এর চেয়ে ছোট রাস্তা আছে তো।
508
00:47:04,241 --> 00:47:07,041
আমার স্কুল কোথায় তা আপনি জানেন কীভাবে?
509
00:47:07,619 --> 00:47:09,199
আমি অনেক কিছুই জানি।
510
00:47:10,080 --> 00:47:12,080
এটা আমাকে সুরক্ষিত রাখে।
511
00:47:13,500 --> 00:47:15,500
মনে রেখো।
512
00:47:19,423 --> 00:47:21,883
আমার বাবা এই রাস্তা দিয়ে
হাঁটতে ভালোবাসতো।
513
00:47:22,551 --> 00:47:24,341
আর কেন ভালোবাসতো?
514
00:47:24,428 --> 00:47:28,428
রাস্তার শেষ প্রান্তে এক বয়স্ক মহিলার কাছে
একটা পিয়ানো আছে।
515
00:47:29,183 --> 00:47:32,443
প্রতিদিন সকালে স্কুলে যাবার সময়
উনি পিয়ানো বাজান।
516
00:47:33,353 --> 00:47:36,113
বাবা তার মিউজিক শুনতে ভালোবাসতো।
517
00:47:43,238 --> 00:47:45,488
কান্টো ভূমিকম্পের কথা শুনেছ কখনো?
518
00:47:48,035 --> 00:47:50,115
বড়রা কিছু জিজ্ঞেস করলে উত্তর দিতে হয়।
519
00:47:50,829 --> 00:47:52,039
না।
520
00:47:52,539 --> 00:47:54,209
ভূমিকম্পটা তোমার জন্মেরও আগে হয়েছিল।
521
00:47:54,875 --> 00:47:56,705
ভয়াবহ ভূমিকম্প।
522
00:47:59,588 --> 00:48:03,088
এত ভয়াবহ ছিল যে
আমাদের পৃথিবী এর পরে পুরো বদলে যায়।
523
00:48:06,637 --> 00:48:08,217
তখন আমিও আমার বাবাকে হারিয়েছি।
524
00:48:08,931 --> 00:48:11,641
আমার বাবা চলে গেছে
সেটা আপনি জানলেন কীভাবে?
525
00:48:15,562 --> 00:48:18,322
হ্যাঁ, সুরক্ষা।
526
00:48:20,108 --> 00:48:21,108
ঠিক বলেছ।
527
00:48:21,193 --> 00:48:22,653
তুমি বেশ জলদি শিখে ফেলো।
528
00:48:24,154 --> 00:48:25,454
আর তাই, এটা শিখে রাখো।
529
00:48:26,949 --> 00:48:28,409
নোয়া,
530
00:48:29,159 --> 00:48:30,949
শুধু বেঁচে থাকাই যথেষ্ট না।
531
00:48:31,537 --> 00:48:33,957
মানুষ দ্বিমত পোষণ করতে পারে,
কিন্তু তাদের কথা কানে নিবে না।
532
00:48:34,748 --> 00:48:35,958
এব্যাপারে ভেবে দেখো।
533
00:48:36,583 --> 00:48:38,633
তেলাপোকাও বেঁচে থাকে।
534
00:48:39,211 --> 00:48:41,301
সেটা কি আমাদের জন্য যথেষ্ট হওয়া উচিত?
535
00:48:52,474 --> 00:48:54,944
তোমার আশেপাশের সবার চেয়ে
তোমাকে ভালো হতে হবে।
536
00:48:56,937 --> 00:48:59,437
শুধু কোরিয়ানদের চেয়ে না,
বরং জাপানিদের চেয়েও।
537
00:48:59,523 --> 00:49:02,233
এতটা যে, ওরা তোমার প্রাপ্য বুঝে নিতে
তোমায় বাধা দিতে না পারে।
538
00:49:02,317 --> 00:49:03,817
কোনো ভুল করা যাবে না।
539
00:49:06,196 --> 00:49:08,736
ওরা চাইবে না তুমি উপরে উঠো।
540
00:49:10,117 --> 00:49:13,577
কিন্তু ওরা না চাইলেও,
তোমাকে সম্মান করা ছাড়া ওদের কোনো উপায় থাকবে না।
541
00:49:14,955 --> 00:49:16,995
বুঝলে আমি কী বলছি?
542
00:49:18,500 --> 00:49:19,880
হ্যাঁ।
543
00:49:21,753 --> 00:49:22,843
আরেকটা ব্যাপার।
544
00:49:23,422 --> 00:49:24,972
কখনো পিছনে ঘুরে দেখবে না।
545
00:49:26,008 --> 00:49:27,588
সামনে দেখবে।
546
00:49:28,719 --> 00:49:30,549
সবসময় সামনে দেখবে।
547
00:49:46,820 --> 00:49:49,360
এবার স্কুলে যাও
আর মুখ ভার করা বন্ধ করো।
548
00:49:49,448 --> 00:49:51,028
কাল, ছোট রাস্তা দিয়ে যেও।
549
00:49:51,909 --> 00:49:53,989
বোকারাই কেবল লম্বা রাস্তা দিয়ে যায়।
550
00:49:55,996 --> 00:49:57,536
নোয়া,
551
00:49:58,749 --> 00:49:59,999
বোকার মতো বেঁচে থেকো না।
552
00:50:19,603 --> 00:50:22,063
তুমি একা যাচ্ছ দেখে খুব খারাপ লাগছে।
553
00:50:23,273 --> 00:50:26,363
মোজাসুর খেয়াল রাখবে কে
আর রান্নাবান্নাই বা করবে কে তখন?
554
00:50:27,110 --> 00:50:28,530
চিন্তা কোরো না।
555
00:50:28,612 --> 00:50:29,742
আমার সমস্যা হবে না।
556
00:50:35,410 --> 00:50:36,250
আর তুমি,
557
00:50:36,328 --> 00:50:39,748
আজ একদম জ্বালাতন করবে না, বুঝলে?
558
00:50:44,461 --> 00:50:47,341
ওর মুখের দিকে তাকানোটাই,
এসবের মধ্যে সবচেয়ে কঠিন অংশ।
559
00:50:47,422 --> 00:50:50,092
ও বড় হয়ে বুঝবে
তুমি এসব ওর জন্যই করেছ।
560
00:50:50,175 --> 00:50:52,635
ও বুঝবে ওকে বড় করতে
ওর মা কত মেহনত করেছ।
561
00:51:18,245 --> 00:51:19,285
দেখি।
562
00:51:19,371 --> 00:51:20,411
দেখি।
563
00:51:22,040 --> 00:51:23,330
মাফ করবেন।
564
00:51:26,378 --> 00:51:27,378
দেখি।
565
00:51:30,716 --> 00:51:31,926
করছ কী তুমি?
566
00:51:32,009 --> 00:51:33,429
সরো!
567
00:51:34,678 --> 00:51:38,018
যাও। বের হও এখান থেকে!
এই গন্ধে খদ্দের সব পালিয়ে যাবে।
568
00:51:38,098 --> 00:51:39,138
এখান থেকে জলদি বের হও!
569
00:51:39,808 --> 00:51:41,848
মাফ করবেন।
আজ আমার প্রথমদিন।
570
00:51:48,192 --> 00:51:49,532
চেষ্টাও করবে না!
571
00:51:49,610 --> 00:51:51,490
তোমার গন্ধওয়ালা ঠেলাগাড়ি নিয়ে
ভাগো এখান থেকে!
572
00:51:51,570 --> 00:51:55,160
তুমি কি চাও আমার ছেলে
ওতে প্রস্রাব করুক?
573
00:52:24,269 --> 00:52:25,269
শুনছেন?
574
00:52:25,854 --> 00:52:27,234
শুনছেন?
575
00:52:29,942 --> 00:52:31,112
শুনছেন?
576
00:52:32,361 --> 00:52:35,201
শুনো, এখানে আসো!
577
00:52:38,075 --> 00:52:39,075
এখানে।
578
00:52:43,664 --> 00:52:45,424
তুমি এখানে বিক্রি করতে পারো।
579
00:52:46,208 --> 00:52:48,918
ধন্যবাদ! আবার আসবেন।
580
00:52:49,837 --> 00:52:51,377
আসুন, দেখুন!
581
00:52:51,463 --> 00:52:53,973
একটার সাথে একটা ফ্রি!
582
00:52:54,675 --> 00:52:56,215
আবার আসবেন।
583
00:52:58,804 --> 00:53:01,814
এসে দেখে যান!
আমাদের কাছে শুকনো মাংস আছে!
584
00:53:02,850 --> 00:53:03,980
স্বাগত!
585
00:53:04,059 --> 00:53:05,599
দেখে যান একবার।
586
00:53:09,606 --> 00:53:13,186
কিমচি। তাজা কিমচি!
587
00:53:13,277 --> 00:53:15,027
একবার খেয়ে দেখুন।
588
00:53:16,905 --> 00:53:19,275
শহরে সবচেয়ে সস্তা দামে!
589
00:54:03,911 --> 00:54:07,711
কিমচি! বিক্রি হচ্ছে তাজা কিমচি!
590
00:54:07,789 --> 00:54:09,209
খেয়ে যান!
591
00:54:13,962 --> 00:54:16,342
একটু কিমচি খেয়ে দেখবেন?
592
00:54:16,423 --> 00:54:20,223
মাত্রই তৈরি করা হয়েছে!
একটু খেয়েই দেখুন!
593
00:54:31,146 --> 00:54:33,646
একটু কিমচি খেয়ে দেখবেন?
594
00:54:33,732 --> 00:54:37,282
মাত্রই তৈরি করা হয়েছে!
একটু খেয়েই দেখুন!
595
00:54:37,945 --> 00:54:40,815
একটু কিমচি খেয়ে দেখবেন?
খুবই সস্তা!
596
00:54:40,906 --> 00:54:44,736
ব্যস একবার খেয়ে দেখুন!
597
00:54:46,036 --> 00:54:47,366
একটু কিমচি খেয়ে দেখবেন?
598
00:54:47,454 --> 00:54:49,464
শহরের সেরা কিমচি!
599
00:54:51,250 --> 00:54:53,790
আগে কখনো কিমচি খেয়েছেন?
600
00:54:53,877 --> 00:54:55,917
আজকের জন্য বিশেষ মূল্যছাড়!
601
00:54:56,630 --> 00:54:59,340
কিমচি! তাজা কিমচি!
602
00:54:59,424 --> 00:55:01,014
খেয়ে দেখুন!
603
00:55:01,093 --> 00:55:02,183
ওসাকার সেরা কিমচি!
604
00:55:05,347 --> 00:55:07,347
ধন্যবাদ, ধন্যবাদ!
605
00:55:07,891 --> 00:55:10,271
একটু কিমচি খেয়ে দেখবেন?
606
00:55:10,352 --> 00:55:13,192
মাত্রই তৈরি করা হয়েছে!
একটু খেয়েই দেখুন!
607
00:55:13,897 --> 00:55:16,397
এসে দেখে যান!
608
00:55:16,483 --> 00:55:18,153
শহরের সেরা কিমচি!
কথা দিচ্ছি হতাশ হবেন না!
609
00:55:18,235 --> 00:55:19,895
একটু খেয়েই দেখুন!
610
00:55:20,988 --> 00:55:23,238
শহরের সেরা কিমচি!
611
00:55:23,323 --> 00:55:26,413
বিশ্বের সেরা কিমচি!
আসুন! দেখে যান!
612
00:55:35,460 --> 00:55:37,960
বিশ্বের সেরা কিমচি!
613
00:55:38,839 --> 00:55:40,759
আমার মায়ের বিশেষ রেসিপি!
614
00:55:40,841 --> 00:55:42,971
এটা আমার দেশের খাবার!
615
00:55:54,438 --> 00:55:59,988
ঔপনিবেশিক শাসনামলে
২০ লাখেরও বেশি কোরীয় জাপানে এসেছিল।
616
00:56:03,405 --> 00:56:06,575
তার মধ্যে থেকে প্রায় ৮ লাখকে
617
00:56:06,658 --> 00:56:09,698
জাপানি সরকার কর্মী হিসেবে নিয়ে এসেছিল।
618
00:56:12,664 --> 00:56:15,634
বেশিরভাগই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর
619
00:56:15,709 --> 00:56:17,749
দেশে ফিরে যায়।
620
00:56:20,964 --> 00:56:26,394
কিন্তু প্রায় ৬ লাখ সেখানেই থেকে যায়
আর পরিণত হয় রাষ্ট্রহীন জনগণে।
621
00:56:29,348 --> 00:56:33,348
এগুলো সেসব কিছু নারীদের কাহিনী।
622
00:56:36,563 --> 00:56:40,153
তারা সহ্য করেছে।
623
00:56:59,044 --> 00:57:04,344
যখন আমার বয়স ১৮
তখন বোধহয় এখানে এসেছিলাম।
624
00:57:04,424 --> 00:57:07,764
আমার বয়স তখন ১৩।
625
00:57:08,262 --> 00:57:10,392
আমরা নৌকায় করে এসেছিলাম।
626
00:57:11,139 --> 00:57:13,179
প্লেনে করে না।
627
00:57:16,061 --> 00:57:19,061
এখানে আসার সময় আমার বয়স ছিল ২২,
বয়সটা খুব অল্প ছিল।
628
00:57:19,982 --> 00:57:23,322
আমি ২০ বছর বয়সে জাপান আসি,
আমার বিয়ে হবার পর।
629
00:57:23,402 --> 00:57:25,572
কোরিয়া থেকে একা এসেছিলাম।
630
00:57:25,654 --> 00:57:27,784
কেউ ছিল না সাথে।
631
00:57:27,865 --> 00:57:32,445
সারাক্ষণ শুধু কাঁদতাম আর কাঁদতাম।
632
00:57:33,954 --> 00:57:39,544
আমি এখানে ১১ বছর বয়সে আসি
১৩ বছর বয়সে কাজ শুরু করি।
633
00:57:40,252 --> 00:57:46,682
আমি বিষণ্ণতায় বড় হয়েছি।
634
00:57:47,176 --> 00:57:50,716
তাই অন্যদের প্রতি দয়া দেখানো
আমার জন্য খুব কঠিন।
635
00:57:50,804 --> 00:57:53,354
এখন ভাবি
636
00:57:53,432 --> 00:57:57,942
এর জন্য কি আমার পরিস্থিতি দায়ী!
637
00:57:59,354 --> 00:58:01,864
এখানে আসার পর অনেক ভুগেছি।
638
00:58:03,275 --> 00:58:07,695
এখন আর ওসব ব্যাপারে
ভাবতে ভালো লাগে না, কিন্তু…
639
00:58:10,365 --> 00:58:13,115
আমি অনেক ব্যাপারেই ভাবি।
640
00:58:13,744 --> 00:58:17,124
আমি মানুষকে মরতে দেখেছি।
641
00:58:17,206 --> 00:58:20,206
তখনও অনেক ছোট ছিলাম।
642
00:58:20,292 --> 00:58:22,592
যুদ্ধের সময়কার কথা।
643
00:58:22,669 --> 00:58:29,679
যাদের লম্বা চুল ছিল তাদের চুলের ঝুঁটি
এসে মিলিটারি পুলিশরা ধরত,
644
00:58:29,760 --> 00:58:33,890
আর চুল ধরে তাদের টেনে নিয়ে যেতো।
645
00:58:33,972 --> 00:58:35,932
ওদের এমন করতে দেখেছি।
646
00:58:36,725 --> 00:58:40,935
খাওয়ার জন্য কিছু বাঁধাকপি পেলে
নিজেদের সৌভাগ্যবান মনে করতাম।
647
00:58:41,021 --> 00:58:47,281
কিন্তু ওরা ফেরত দিতে বলে
কারণ সেগুলো সম্রাটের ছিল।
648
00:58:47,361 --> 00:58:51,241
আমাদের যা ছিল,
তা আসলে আমাদের ছিলই না।
649
00:58:51,323 --> 00:58:55,203
তাই সবাই কিমচি খেতাম।
650
00:58:55,285 --> 00:58:57,405
আমাদের কাছে খাওয়ার কিছু থাকতো না,
651
00:58:57,496 --> 00:59:00,076
তাই জীবনে অনেক কিমচি খেয়েছি।
652
00:59:00,666 --> 00:59:02,626
আমাদের বাটিতে খুব অল্প খাবার থাকতো,
653
00:59:02,709 --> 00:59:04,459
তাই খাওয়া শেষে কখনোই পেট ভরতো না।
654
00:59:04,545 --> 00:59:09,255
আমরা বাটিটা উল্টেপাল্টে দেখতাম
কোনো খাবার থেকে-টেকে গেছে কিনা।
655
00:59:09,341 --> 00:59:11,841
এভাবেই জীবন কাটিয়েছি তখন।
656
00:59:11,927 --> 00:59:14,217
এখন তো জীবন অনেক বিলাসবহুল।
657
00:59:15,472 --> 00:59:18,602
আমি জাপানি ভাষা বলতে পারতাম না।
658
00:59:18,684 --> 00:59:20,854
তাই অনেক ভুগতে হয়েছে।
659
00:59:21,728 --> 00:59:24,148
আমি কথাটা বলতে ভালো লাগছে না,
660
00:59:24,231 --> 00:59:29,741
কিন্তু আমার বাচ্চারা কোরিয়ায়
থাকতে পারছিল না।
661
00:59:29,820 --> 00:59:33,490
তাই আমি নিশ্চিত করি
যাতে ওরা জাপানি সমাজে মিশে যায়।
662
00:59:34,366 --> 00:59:38,076
আপনি জাপানে থাকতে থাকতে
অভ্যস্ত হয়ে পড়েছেন?
663
00:59:38,787 --> 00:59:41,247
এখন অভ্যস্ত হয়ে পড়েছি।
664
00:59:41,915 --> 00:59:43,745
শুরুতে কঠিন ছিল।
665
00:59:46,753 --> 00:59:48,593
এখন এটাই আমার শহর।
666
00:59:49,298 --> 00:59:54,048
আমি কোরিয়ায় যেতে পারব না।
আমার দেশে যেতে পারব না।
667
00:59:54,136 --> 00:59:57,006
তাই এখন এটাই আমার শহর।
668
00:59:59,308 --> 01:00:01,348
এগুলো সব স্বপ্ন।
669
01:00:01,435 --> 01:00:03,095
এটা একটা স্বপ্ন। এটাও একটা স্বপ্ন।
670
01:00:03,187 --> 01:00:05,517
এগুলো সব এখন স্বপ্ন।
671
01:00:10,360 --> 01:00:13,820
আমার বয়সটা তখন অনেক কম ছিল।
672
01:00:26,376 --> 01:00:28,956
বেশ…
673
01:00:29,922 --> 01:00:32,972
এটা আমার জীবনের সেরা সময় ছিল।
674
01:00:33,050 --> 01:00:35,010
আপনার এমনটা কেন মনে হয়?
675
01:00:35,093 --> 01:00:37,683
কারন সবাই কাছে ছিল।
676
01:01:02,120 --> 01:01:03,580
আপনার বয়স কত?
677
01:01:04,706 --> 01:01:06,746
আমার বয়স ৯৮ বছর।
678
01:01:06,834 --> 01:01:09,294
আমার বয়স ৮৫ বছর।
679
01:01:10,712 --> 01:01:13,132
আমার বয়স ৮০...
680
01:01:13,215 --> 01:01:14,255
না, ৯০।
681
01:01:14,341 --> 01:01:15,631
নাকি ৯৮?
682
01:01:15,717 --> 01:01:16,717
হয়তো ৯৯?
683
01:01:16,802 --> 01:01:18,352
আমার বয়স ৯৩ বছর।
684
01:01:18,428 --> 01:01:19,558
আপনার জন্ম কত সালে?
685
01:01:19,638 --> 01:01:22,718
১৯১৭।
686
01:01:22,808 --> 01:01:24,768
আমার বয়স ৯২।
687
01:01:24,852 --> 01:01:29,692
আমি গতকালই ১০০ বছরের হয়েছি,
তাই সবাই আমার জন্য পার্টি রেখেছিল।
688
01:01:29,773 --> 01:01:31,943
এজন্যই আমার এই অবস্থা।
689
01:01:32,025 --> 01:01:34,485
আমার বয়স মনে হয় ৯৫ বছর।
690
01:01:34,570 --> 01:01:36,030
গরুর বছরে জন্ম হয়েছিল আমার।
691
01:01:37,489 --> 01:01:42,949
আমি যে জীবন বেছে নিয়েছিলাম
তাতে কোনো কষ্ট ছিল না।
692
01:01:43,036 --> 01:01:47,916
আমি নিজের রাস্তা নিজে বানিয়েছি,
তাই যে রাস্তা বেছে নিয়েছি বা হেঁটেছি
693
01:01:48,000 --> 01:01:51,590
তা নিয়ে আমার কোনো আফসোস নেই।
694
01:01:51,670 --> 01:01:55,670
আমার ছেলে অনেক পরিশ্রম করে।
695
01:01:55,757 --> 01:01:59,757
আমার বউমা অনেক ভালো
আর নাতিনাতনিরাও ভালো।
696
01:01:59,845 --> 01:02:04,635
সবাই নানু বলে ডাকে আমায়,
খুব ভালো লাগে।
697
01:02:04,725 --> 01:02:08,595
আপনার হাসিটা অনেক মিষ্টি।
698
01:02:10,147 --> 01:02:15,437
কী মনে হয় আমাকে কেউ বিয়ে করবে?
699
01:02:15,527 --> 01:02:20,407
আমার হাসি। আমার হাসি…
700
01:02:21,950 --> 01:02:28,080
অনেক বোরিং ছিল নিশ্চয়ই,
কিন্তু কথাগুলো শোনার জন্য ধন্যবাদ।
701
01:02:33,070 --> 01:02:47,963
• • • অনুবাদ ও সম্পাদনায় • • •
সৈয়দ ফাহমিদুল ইসলাম