1
00:00:01,000 --> 00:01:29,000
Bangla Subtitle Created By
:.:.: AKTAR HOSSAIN :.:.:
2
00:01:40,230 --> 00:01:45,150
আমাদের প্রথম সাক্ষাতের কথা মনে আছে, কিম্বলি?
3
00:01:45,150 --> 00:01:47,050
মনে হচ্ছে, আমাদের
অবস্থান এখন উল্টে গেছে।
4
00:01:47,380 --> 00:01:49,210
আমার দিকে অবজ্ঞার
দৃষ্টিতে তাকানোর সাহস করো না।
5
00:01:52,210 --> 00:01:55,130
কিম্বলি, হারামি!
6
00:01:56,880 --> 00:01:59,870
কেন... উইনরি এখানে কেন?
7
00:01:59,870 --> 00:02:03,470
আমরা স্কারকে প্রায় ধরেই ফেলছিলাম,
কিন্তু এখন সে স্কারের কাছে জিম্মি।
8
00:02:03,470 --> 00:02:05,100
সামনে থেকে সরো।
9
00:02:08,850 --> 00:02:09,940
বোকা!
10
00:02:11,520 --> 00:02:14,320
থামুন, ক্রিমসন অ্যালকেমিস্ট!
11
00:02:14,770 --> 00:02:17,400
উইনরিকে দেখতে পাচ্ছেন না?
12
00:02:20,880 --> 00:02:23,030
আমার কাজে বাধা দিয়ো না।
13
00:02:33,350 --> 00:02:35,070
দাঁড়াও, স্কার!
14
00:02:35,070 --> 00:02:38,300
স্যার কিম্বলি, বিল্ডিং এর
কাছে যাবেন না, এটা বিপজ্জনক!
15
00:02:40,840 --> 00:02:41,510
সবাই পেছাও!
16
00:02:42,160 --> 00:02:44,260
তুষার ঝড় আসছে! তাড়াতাড়ি পা চালাও!
17
00:02:51,340 --> 00:02:53,090
তুমি তুখোড় অভিনেতা।
18
00:02:53,410 --> 00:02:55,020
সেটা অভিনয় ছিল না।
19
00:02:55,840 --> 00:03:02,530
আমি আসলে নিজের প্রতি ভীষণ ক্ষিপ্ত,
কাপুরুষ হওয়ায় এমন একটা অভিনয় করতে বাধ্য হয়েছি।
20
00:03:05,130 --> 00:03:08,660
তুমি আমার বাবা-মা'কে কেন খুন করেছো?
21
00:03:10,230 --> 00:03:12,920
আমি যা কিছুই বলি না কেন,
সেটা একটা ঠুনকো অজুহাত হবে।
22
00:03:13,620 --> 00:03:17,710
বাস্তবতা হলো, আমি তাদেরকে খুন করেছি,
23
00:03:18,100 --> 00:03:19,170
এই হাত দিয়ে...
24
00:03:26,310 --> 00:03:30,680
মামনি, আমাকে খুন করার
পূর্ণ অধিকার তোমার আছে।
25
00:03:42,740 --> 00:03:45,780
এভাবে রক্ত ঝরলে
তুমি রক্তক্ষরণে মারা যাবে।
26
00:03:45,780 --> 00:03:47,020
উইনরি!
27
00:03:47,020 --> 00:03:47,940
জানি।
28
00:03:48,310 --> 00:03:52,460
তবে আমি নিশ্চিত,
মা-বাবাও একই কাজ করতেন।
29
00:03:55,600 --> 00:03:58,200
মা-বাবা তার জীবন বাঁচিয়েছেন।
30
00:03:58,910 --> 00:04:00,880
নিশ্চই এর কোনো তাৎপর্য আছে।
31
00:04:01,990 --> 00:04:04,180
তুমি আমাকে ক্ষমা করে দিচ্ছো?
32
00:04:04,180 --> 00:04:08,180
ভুল বুঝো না! আমার বাবা-মা'কে অন্যায়ভাবে
খুন করায় তোমাকে ক্ষমা করিনি।
33
00:04:20,110 --> 00:04:20,960
উইনরি...
34
00:04:22,190 --> 00:04:24,540
চিন্তা করো না, আমি কাঁদবো না।
35
00:04:26,480 --> 00:04:30,870
তোমাকে কথা দিইনি, আগামিতে
কাঁদলে সেটা হবে আনন্দের অশ্রু?
36
00:04:39,880 --> 00:04:41,360
ওই স্কার।
37
00:04:41,960 --> 00:04:50,970
মাত্রই উইনরি যা বললো তা সত্ত্বেও, আমি এখনো তোমাকে
রাম কেলানো কেলিয়ে টেনে রকবেলদের কবরে নিয়ে যেতে চাই।
38
00:04:56,050 --> 00:04:57,800
হেডকোয়াটারে যোগাযোগ করবো?
39
00:04:57,800 --> 00:04:58,500
হ্যাঁ।
40
00:04:58,840 --> 00:05:00,980
তোমার নাম মনে হয় মাইলস?
41
00:05:02,270 --> 00:05:03,820
কিছু জিজ্ঞেস করতে পারি?
42
00:05:04,220 --> 00:05:05,240
কী?
43
00:05:06,380 --> 00:05:08,740
তুমি আমাকে স্বদেশী বলেছিলে, তাই না?
44
00:05:09,360 --> 00:05:10,230
হুম।
45
00:05:10,530 --> 00:05:12,950
আমার দাদার প্রজন্ম পর্যন্ত,
আমার পূর্বপুরুষরা সকলে ইশবালান ছিল।
46
00:05:15,090 --> 00:05:19,330
যদি তোমার সাথে ভিন্ন পরিস্থিতিতে দেখা হতো!
আমার লাল চোখো ভাই!
47
00:05:21,190 --> 00:05:24,130
তুমি আমেস্ট্রিস আর্মিতে কেন?
48
00:05:27,310 --> 00:05:32,810
কারণ, আমি ইশবালানদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি
দেশের ভেতর থেকে পরিবর্তন করতে চাই।
49
00:05:36,150 --> 00:05:39,560
আমার সন্দেহ, মানুষ এত সহজে তাদের
চিন্তা-চেতনা পরিবর্তন করবে কি-না?
50
00:05:41,180 --> 00:05:43,320
জানি না কতদিন লাগবে।
51
00:05:44,020 --> 00:05:47,840
তবে কিছু জিনিস কেবল আমি মিশ্রিত
বংশাধিকারী হওয়ায় করতে পারি।
52
00:05:48,760 --> 00:05:52,870
আমি হলাম ইশবালের একটা নুড়ি পাথর,
যাকে আমেস্টিস আর্মিতে নিক্ষেপ করা হয়েছে।
53
00:05:53,360 --> 00:05:57,920
তবে এমন একটা সময় আসতে পারে,
যখন একটা ছোট্ট ঢেউ বিশাল একটা তরঙ্গে পরিণত হবে।
54
00:06:00,290 --> 00:06:07,340
আর হাসির কথা হলো, যে মানুষটা আমাকে এ বিষয়টা
উপলব্ধি করিয়েছে, তিনি একজন বিশুদ্ধ রক্তের আমেস্ট্রিস।
55
00:06:11,430 --> 00:06:16,260
আমার মাথা থেকে পা পর্যন্ত শুধু ঘৃণা আর ঘৃণা,
যার জন্ম ইশবাল যুদ্ধে।
56
00:06:18,490 --> 00:06:21,230
তোমার মতো একজন মানুষ এই
পৃথিবীতে আছে বলে আমি খুশি।
57
00:06:23,610 --> 00:06:24,430
মেজর।
58
00:06:27,700 --> 00:06:28,670
হেডকোয়াটার?
59
00:06:28,670 --> 00:06:30,110
মেজর মাইলস বলছি।
60
00:06:30,780 --> 00:06:33,030
আমরা স্কারকে এরিয়া ডি এর
একটি বিল্ডিং এ গ্রেফতার করেছি।
61
00:06:33,510 --> 00:06:35,370
কিম্বলিকে জানিয়ে দাও।
62
00:06:39,270 --> 00:06:43,270
তুমি যে পরিস্থিতিরই শিকার হও না কেন,
আমি তোমাকে ছেড়ে দিতে পারি না।
63
00:06:43,850 --> 00:06:45,880
তুমি শাস্তির যোগ্য।
64
00:06:45,880 --> 00:06:47,040
দাঁড়াও!
65
00:06:47,570 --> 00:06:48,260
তুমি কে?
66
00:06:49,560 --> 00:06:50,420
মেই!
67
00:06:51,500 --> 00:06:52,730
ডাক্তার মার্কো!
68
00:06:53,320 --> 00:06:56,280
দয়া করে তাকে গ্রেফতার করবেন না।
69
00:07:00,250 --> 00:07:03,270
পরিস্থিতি সুবিধার মনে হচ্ছে না, স্যার কিম্বলি।
70
00:07:03,670 --> 00:07:07,030
মেঘ দ্রুত ছুটছে,
আবহাওয়াও বিরূপ আকার ধারণ করলো প্রায়।
71
00:07:09,600 --> 00:07:10,860
তাহলে তাড়াতাড়ি চলো।
72
00:07:12,240 --> 00:07:13,780
রিসার্চ ডকুমেন্ট পাঠোদ্ধার?
73
00:07:14,360 --> 00:07:20,290
এটা এক অভূতপূর্ব রিসার্চ,
যেটা আমেস্ট্রিস ও জিং এর অ্যালকেমির সমন্বয় সাধন করেছে!
74
00:07:20,720 --> 00:07:24,940
তবে গুরুত্বপূর্ণ অংশগুলো
পুরনো ইশবাল ভাষায় লিখিত।
75
00:07:25,640 --> 00:07:28,270
শুধুমাত্র স্কারই তা পড়তে পারে।
76
00:07:28,270 --> 00:07:29,220
তো...
77
00:07:32,310 --> 00:07:34,190
তুমি ইস্টার্ণ অ্যালকেমি জানা বালিকাটা না?
78
00:07:34,780 --> 00:07:37,790
আমায় তোমাকে দূর্গে নিয়ে
যাওয়ার আদেশ দেয়া হয়েছে।
79
00:07:37,790 --> 00:07:39,790
হাহ? আ-আমাকে?
80
00:07:40,210 --> 00:07:41,360
চিন্তা করো না।
81
00:07:41,730 --> 00:07:43,680
তোমাকে উষ্ণ অভ্যর্থনা
জানানোর আদেশ দেয়া হয়েছে।
82
00:07:44,060 --> 00:07:47,380
এখন... স্কার'কে গ্রেফতার করা যাবে না...
83
00:07:47,860 --> 00:07:51,570
এবং ডাক্তার মার্কো এখানে আছেন,
সেটাও তাদেরকে জানানো যাবে না...
84
00:07:53,020 --> 00:07:57,740
তাহলে আপতত তাদেরকে ব্রিগসে
লুকিয়ে রাখাটাই মঙ্গলজনক হতে পারে।
85
00:07:57,740 --> 00:08:00,640
দাঁড়ান, কী যা-তা বলছেন?
86
00:08:00,640 --> 00:08:02,710
আপনি তাকেও নিবেন?
87
00:08:03,410 --> 00:08:06,080
ডকুমেন্টটা পাঠোদ্ধার করতে
তাকে তোমাদের দরকার নেই?
88
00:08:06,790 --> 00:08:09,170
তার সাহায্য লাগবে, এটা
ভাবতেই মেজাজটা বিগড়ে যাচ্ছে।
89
00:08:09,170 --> 00:08:11,660
আমরা কেন তাকে কিম্বলির
কাছে হস্তান্তর করছি না এবং-
90
00:08:11,160 --> 00:08:12,590
একটা ট্রান্সমিউটেশন
সার্কেল এই দেশে বানানো হয়েছে।
91
00:08:13,920 --> 00:08:16,260
এমনিভাবে এই দেশের ইতিহাসও।
92
00:08:16,760 --> 00:08:19,110
আমি সবকিছুই জেনারেল আর্মস্ট্রং এর কাছে শুনেছি।
93
00:08:19,810 --> 00:08:23,700
কিছু একটা ঘটতে চলেছে,
যা পুরো আমেস্ট্রিসকে ঘিরে ফেলবে।
94
00:08:24,460 --> 00:08:28,780
ডকুমেন্ট পাঠোদ্ধার কি অন্য সব কিছুর
চেয়ে বেশি অগ্রাধিকার পাবার যোগ্য না?
95
00:08:30,860 --> 00:08:34,550
আমি মিস রকবেলের
জিম্মি হওয়ার বিষয়টা নিয়েও উদ্বিগ্ন।
96
00:08:35,220 --> 00:08:39,580
এ কাজ করলে সকল দায়ভার কিম্বলির ঘাড়ে
চাপাতে পারবো, একইসাথে তাকে লুকাতেও পারবো।
97
00:08:46,160 --> 00:08:50,920
স্কার, আমাদেরকে সাহায্য করলে,আমরা
তোমার ট্রায়াল কিছুদিনের জন্য মূলতবী করবো।
98
00:08:51,450 --> 00:08:52,220
কী বলো?
99
00:08:53,550 --> 00:08:56,340
আমার সামনে আর
কোনো পথ খোলা নেই, আছে কি?
100
00:08:57,170 --> 00:08:58,970
আমি সহযোগিতা করার কথা দিচ্ছি।
101
00:09:00,310 --> 00:09:01,850
সত্যি বলছো তো?
102
00:09:02,600 --> 00:09:07,350
আমার লাল চোখো ভাই,
আমার ইশবাল রক্তের নামে শপথ করছি।
103
00:09:08,470 --> 00:09:09,790
আচ্ছা, তাইলে।
104
00:09:10,320 --> 00:09:14,610
আমি দুঃখিত, তবে তাকে ট্রায়ালের সম্মুখীন করতে
তোমাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।
105
00:09:15,700 --> 00:09:16,280
সমস্যা নেই।
106
00:09:18,760 --> 00:09:21,560
ওহ, এ দু'জনের কথা ভুলে গিয়েছিলাম।
107
00:09:21,860 --> 00:09:22,620
তাদের মেরে ফেলো।
108
00:09:22,620 --> 00:09:23,320
ঠিক আছে।
109
00:09:23,320 --> 00:09:24,540
ও-ওই!
110
00:09:24,540 --> 00:09:27,610
দাঁড়ান! তাদের মেরে ফেলার দরকার নেই।
111
00:09:27,610 --> 00:09:29,730
তাদের বাঁচিয়ে রেখেও তো কোনো লাভ নেই।
112
00:09:29,730 --> 00:09:30,250
মেরে ফেলো।
113
00:09:30,250 --> 00:09:34,870
এটা লাভ ক্ষতির বিষয় না।
তাদেরকে না মেরে অন্য কিছু করতে পারবেন না?
114
00:09:35,950 --> 00:09:38,540
আমাদের প্রতি করুণা দেখাচ্ছো, হাহ?
115
00:09:38,540 --> 00:09:42,090
করুণা দেখানোর দরকার নেই।
তুমি শুধুমাত্র একটা অবুঝ বাচ্চা।
116
00:09:42,600 --> 00:09:45,770
আমাদের শরীর এরূপ হয়ে
যাওয়ায় আমাদের কোনো ভবিষ্যত নেই।
117
00:09:45,770 --> 00:09:47,550
যদি আমাদেরকে মেরে
ফেলতে চাও, তাহলে মেরে ফেলো।
118
00:09:49,190 --> 00:09:52,900
তোমাদের পরিবার বা কাছের মানুষ নেই?
119
00:09:52,900 --> 00:09:54,180
অবশ্যই আছে।
120
00:09:54,620 --> 00:09:58,330
কিন্তু আমাদের রূপ পাল্টে যাওয়ার পরে,
আমাদেরকে মৃত ঘোষণা করা হয়।
121
00:09:58,870 --> 00:10:00,030
তারপরে আর তাদেরকে দেখিনি।
122
00:10:00,560 --> 00:10:02,430
তাদেরকে দেখতে চাও?
123
00:10:02,430 --> 00:10:05,790
আমরা চাইলেও কিছুই
করার নেই। আমাদেরকে দেখো।
124
00:10:06,650 --> 00:10:11,510
ওহ, তাহলে তোমরা তোমাদের
আগের আকৃতিতে ফিরতে চাও না?
125
00:10:11,510 --> 00:10:14,200
তোমরা এই শরীরে সন্তুষ্ট?
126
00:10:14,200 --> 00:10:15,470
অবশ্যই না।
127
00:10:15,470 --> 00:10:17,550
অবশ্যই আমরা স্বাভাবিক হতে চাই।
128
00:10:18,590 --> 00:10:20,110
তাহলে এটাই তোমাদের উত্তর।
129
00:10:21,260 --> 00:10:24,970
দয়া করে, হাল ছেড়ে
দিয়েছো এমনভাবে কথা বলো না।
130
00:10:24,970 --> 00:10:28,950
তোমরা তোমাদের পুরনো শরীরে ফিরে
যাওয়ার সম্ভাবনার অন্বেষণও করোনি।
131
00:10:30,660 --> 00:10:33,100
তুমি কীভাবে আমাদের অনুভূতিকে বুঝবে?
132
00:10:33,100 --> 00:10:35,150
অসম্ভব-
133
00:10:40,890 --> 00:10:42,310
আমি আমার শরীর ফেরত আনবো।
134
00:10:42,720 --> 00:10:46,350
যতবছরই লাগুক না কেন,
আমি কখনোই হাল ছাড়বো না।
135
00:10:48,300 --> 00:10:49,260
মেজর!
136
00:10:50,810 --> 00:10:51,660
কী?
137
00:10:51,660 --> 00:10:52,380
পরিস্থিতি সুবিধার না।
138
00:10:52,900 --> 00:10:54,140
তুষারঝড় আসছে।
139
00:10:54,790 --> 00:10:57,880
আমাদের সাথে এখন যে সাজ-সরঞ্জাম আছে,
তা নিয়ে এ ঝড়ে পথ চলা অসম্ভব।
140
00:10:58,480 --> 00:11:00,870
এ পরিস্থিতিতে, আমরা
দূর্গে ফিরে যেতে পারবো না।
141
00:11:01,950 --> 00:11:03,140
আমরা এখন কী করবো?
142
00:11:03,520 --> 00:11:05,780
এটা খনির শহর না?
143
00:11:05,780 --> 00:11:08,140
আমরা মাটির নীচে অবস্থিত খনির
শ্রমিকদের পথ ব্যবহার করছি না কেন।
144
00:11:09,810 --> 00:11:11,340
কী?
145
00:11:11,770 --> 00:11:17,850
এটা একটা বিশাল খনি, তাই আমার ধারণা,
এখানে একটা পথ থাকতে পারে, যেটা পর্বতের ভেতর দিয়ে গেছে।
146
00:11:19,020 --> 00:11:20,700
আচ্ছা।
147
00:11:20,150 --> 00:11:21,250
আচ্ছা।
148
00:11:20,700 --> 00:11:22,280
স্যার, ইউকি।
149
00:11:22,280 --> 00:11:24,990
আমার নিজস্ব খনি ছিল।
150
00:11:25,780 --> 00:11:28,750
এতে কাজ হবে! খনির
বের হওয়ার পথ পর্বতের পেছনে।
151
00:11:28,750 --> 00:11:29,790
আচ্ছা।
152
00:11:30,330 --> 00:11:33,670
ব্রিগসের কোনো সৈনিকের সাথে
সাক্ষাত হলে, তাকে এটা দিবেন।
153
00:11:34,690 --> 00:11:38,460
আমি এখানে অবস্থাটা লিখে দিয়েছি,
তাই তারা আপনাদেরকে আশ্রয় দিতে বাধ্য।
154
00:11:38,460 --> 00:11:39,710
আমি তোমার কাছে ঋণী।
155
00:11:40,920 --> 00:11:43,680
শুধুমাত্র উইনরির ব্যাপারে
সিদ্ধান্ত নেওয়া বাকি।
156
00:11:44,580 --> 00:11:53,230
সে আমাদের সাথে আসলেও, উইনরির নিখোঁজ সংবাদ
পাওয়ার পর এলরিক ব্রাদাররা প্রধান সন্দেহভাজন হবে না?
157
00:11:54,150 --> 00:11:55,480
আমরা কোনো একটা উপায় খুঁজে বের করবো।
158
00:11:55,480 --> 00:11:59,210
চিন্তা করবেন না, আমার
কথায় ও কাজে গরমিল হয় না।
159
00:11:59,210 --> 00:12:02,930
না, কিম্বলি খুবই সন্দেহপ্রবণ লোক।
160
00:12:03,320 --> 00:12:06,120
নিখুঁত পরিকল্পনা না করলে,
সে আরও বেশি সন্দেহ করবে।
161
00:12:13,540 --> 00:12:17,180
উম্ম... তোমাদের হয়তো এটা অদ্ভুত মনে হতে পারে।
162
00:12:17,840 --> 00:12:19,090
তবে...
163
00:12:20,520 --> 00:12:23,970
যদি আমি স্কারের হাতে অপহৃত হই?
164
00:12:30,840 --> 00:12:32,560
অপহৃত?
165
00:12:33,030 --> 00:12:34,840
তার মানে তুমি বলছো,
166
00:12:35,270 --> 00:12:37,930
আমরা তাকে ছেড়ে দিবো, আর...
167
00:12:37,930 --> 00:12:46,120
হ্যাঁ, স্কার আমাকে জিম্মি করে পালাবে,
আর তুমি যথাসাধ্য তাকে থামানোর চেষ্টা করার ভান করবে।
168
00:12:46,800 --> 00:12:47,570
অথবা এমন কিছু একটা।
169
00:12:47,570 --> 00:12:50,040
তোমার কি মনে হয়, আমরা তোমাকে
এমন একটা বিপজ্জনক কাজ করতে দেবো।
170
00:12:49,240 --> 00:12:51,200
আমি এখন এমনিতেও জিম্মি।
171
00:12:51,590 --> 00:12:55,040
পালানোর জন্য আমায় জীবনের ঝুঁকি নিতে হবে।
অন্যথায় এ পরিকল্পনা ব্যর্থ হবে।
172
00:12:55,040 --> 00:12:57,190
তাই বলে স্কারের সাথে?
173
00:12:57,190 --> 00:13:00,670
ধ্যাত, তোমার জীবনের
ঝুঁকি নেয়ার দরকার নেই।
174
00:13:00,840 --> 00:13:05,340
সব দায়িত্ব নিজেদের কাঁধে নেয়ার চেষ্টা
বন্ধ করো, আমি সেটা দেখতে দেখতে ক্লান্ত।
175
00:13:08,340 --> 00:13:11,960
তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও, তুষারঝড় আসছে।
176
00:13:12,510 --> 00:13:15,120
একটু পরে আমাদের পক্ষে এই বিল্ডিং
ছেড়ে বের হওয়াও অসম্ভব হয়ে যাবে।
177
00:13:20,380 --> 00:13:21,900
কিম্বলির স্কোয়াড এসে গেছে।
178
00:13:25,250 --> 00:13:27,040
ধ্যাত।
179
00:13:27,430 --> 00:13:30,480
স্কার, যদি কিছু হয়...
180
00:13:30,480 --> 00:13:33,370
জানি, আমি আমার ওয়াদা ঠিক রাখবো।
181
00:13:38,090 --> 00:13:39,080
তোমরা কি...
182
00:13:40,830 --> 00:13:42,590
আমাদেরকে তোমাদের সাথে নিবে?
183
00:13:43,970 --> 00:13:46,340
জানি, তোমরা আমাদের বিশ্বাস করো না।
184
00:13:46,340 --> 00:13:49,460
তাই আমাদেরকে বেঁধে রাখতে পারো।
185
00:13:50,160 --> 00:13:53,520
যারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়,
স্যার কিম্বলি তাদের ক্ষমা করেন না।
186
00:13:53,520 --> 00:13:55,430
আমরা এমনিতেও মরবো।
187
00:13:55,430 --> 00:13:56,350
আর তা সত্ত্বেও...
188
00:13:56,930 --> 00:13:58,940
আমরা হাল ছাড়তে রাজি না।
189
00:14:01,710 --> 00:14:03,230
আমরা তোমাদেরকে বিশ্বাস করতে পারি?
190
00:14:04,690 --> 00:14:10,320
তোমরা আমাদের ধোঁকা দিলে বা আমাদের কাজে
বাম হাত ঢুকালে, এই দেশ ধ্বংসের মুখে পড়তে পারে।
191
00:14:10,700 --> 00:14:13,490
সেই সাথে তোমাদের প্রিয় মানুষেরাও।
192
00:14:14,370 --> 00:14:16,500
দাঁড়ান, এর মানে কী?
193
00:14:17,030 --> 00:14:20,160
সেন্ট্রালে এমন কথা আমরা কখনো শুনিনি।
194
00:14:20,160 --> 00:14:23,040
বিস্তারিত বলুন। এর মানে কী?
195
00:14:31,140 --> 00:14:32,330
সব ঠিক আছে তো?
196
00:14:33,090 --> 00:14:36,450
হ্যাঁ, এভাবে তোমরা
নিরাপদও অনুভব করতে পারবে।
197
00:14:37,620 --> 00:14:40,230
স্কার, তোমাকেও সামান্য অভিনয় করতে হবে।
198
00:14:40,830 --> 00:14:42,230
জানি।
199
00:14:42,230 --> 00:14:46,480
তোমার ইশবাল রক্তের নামে দেয়া ওয়াদা ভেঙ্গো না।
200
00:14:52,620 --> 00:14:54,910
ওই, তোমার কানের দুলগুলো খুলতে হবে।
201
00:14:56,350 --> 00:14:58,030
এগুলো স্টিলের তৈরি না?
202
00:14:58,410 --> 00:15:00,540
এগুলো না খুললে তোমার ফ্রস্টবাইট
(তুষার স্পর্শে দেহ অসার হওয়া) হতে পারে।
203
00:15:09,050 --> 00:15:09,830
এড।
204
00:15:11,930 --> 00:15:13,550
এগুলো রাখো।
205
00:15:16,000 --> 00:15:17,470
দূর্গে তোমার অপেক্ষায় থাকবো!
206
00:15:28,530 --> 00:15:30,490
কিম্বলি, বেজন্মা!
207
00:15:30,490 --> 00:15:33,590
কেন উইনরির উপর নজর রাখেননি?
208
00:15:48,730 --> 00:15:51,500
আমি জাম্পানু ও জেরসু'কে নিয়ে উদ্বিগ্ন।
209
00:15:51,930 --> 00:15:55,760
তারা হয় স্কারের হাতে মরেছে,
অথবা তুষার ঝড়ে আটকা পড়েছে।
210
00:15:55,760 --> 00:15:58,280
স্কারও আটকে পড়ার কথা।
211
00:15:58,280 --> 00:16:00,860
সে নিশ্চই এই শহরেরই
কোথাও ঘাপটি মেরে আছে।
212
00:16:00,860 --> 00:16:04,020
যেহেতু আমরা এখানে বসে আছি,
তাই পরের সার্চের পরিকল্পনা করে ফেলা উচিত।
213
00:16:05,170 --> 00:16:08,580
এই তুষারঝড়টা সত্যিই
আমাদের বাঁচিয়ে দিয়েছে।
214
00:16:09,330 --> 00:16:11,950
দোয়া করি, তোমরা
সবাই যেন দূর্গে পৌঁছতে পারো।
215
00:16:13,060 --> 00:16:16,120
মেজর মাইলস, ব্রিগস থেকে
আপনার জন্য কল এসেছে।
216
00:16:19,870 --> 00:16:20,760
মাইলস বলছি।
217
00:16:23,730 --> 00:16:24,580
কী?
218
00:16:29,340 --> 00:16:33,340
তো তুমি রকবেল ডাক্তারদের মেয়ে।
219
00:16:33,930 --> 00:16:36,090
আপনি আমার বাবা-মা'র নাম শুনেছেন?
220
00:16:36,090 --> 00:16:41,600
ইশবালে এমন কোনো ডাক্তার নেই,
যে তাদের নাম শুনেনি।
221
00:16:42,080 --> 00:16:45,600
তারা নিজেদের জীবনের পরোয়া না করেই
ডাক্তারি দায়িত্ব পূর্ণ করেছে।
222
00:16:47,940 --> 00:16:50,530
আমার বাবা-মা'কে অন্যায়ভাবে খুন
করায় তোমায় এখনো ক্ষমা করিনি।
223
00:16:52,400 --> 00:16:54,870
তোমাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে ।
224
00:16:54,870 --> 00:16:58,180
এতকিছুর পরেও আপনি আমায়
আর্মিদের ক্ষমা করে দিতে বলছেন?
225
00:16:58,180 --> 00:17:00,540
ধৈর্য ধারণ করা ও
ক্ষমা করা দু'টি ভিন্ন জিনিস।
226
00:17:00,540 --> 00:17:03,160
সমাজের জুলুমকে অবশ্যই ক্ষমা করবে না।
227
00:17:03,160 --> 00:17:05,750
একজন মানুষ হওয়ায়
অবশ্যই তাদের কাজকে ঘৃণা করবে।
228
00:17:05,750 --> 00:17:08,670
কিন্তু ধৈর্যও ধরতে হবে।
229
00:17:08,670 --> 00:17:11,960
তোমাকে অবশ্যই ঘৃণার
শৃঙ্খলের ইতি টানতে হবে।
230
00:17:12,260 --> 00:17:16,870
অনেক নেগেটিভ ইমোশন একত্রিত হলে,
সেগুলো পুরো পৃথিবীতে প্রভাব বিস্তার করবে।
231
00:17:17,420 --> 00:17:22,470
কিন্তু অন্যদিকে, পজিটিভ ইমোশনকে একত্রিত
করা ও পৃথিবীকে সেদিকে পরিচালিত করা সম্ভব।
232
00:17:23,720 --> 00:17:27,550
একারণেই আমি অ্যালকেমি নিয়ে গবেষণা করেছি।
233
00:17:31,420 --> 00:17:33,320
ওহ, এসে পড়েছি।
234
00:17:33,970 --> 00:17:35,570
এটা কোন জায়গা?
235
00:17:36,220 --> 00:17:38,450
এটা একটা মাইন অফিসারের অফিস।
236
00:17:38,450 --> 00:17:39,600
এখানেই কোথাও থাকার কথা...
237
00:17:39,600 --> 00:17:41,160
আহ, পেয়েছি।
238
00:17:41,160 --> 00:17:44,230
দেখলে? খনির বিস্তারিত মানচিত্র।
239
00:17:44,710 --> 00:17:46,250
মানচিত্রটা পূর্ণাঙ্গ বলে মনে হচ্ছে।
240
00:17:46,250 --> 00:17:48,240
আমি মাথামুণ্ডু কিছুই বুঝতে পারছি না।
241
00:17:48,240 --> 00:17:51,090
আমরা এ পথটা ধরে চলতে পারি, দেখেছো?
242
00:17:51,090 --> 00:17:53,570
ওয়াও, তুমি তো অসাধারণ।
243
00:17:54,570 --> 00:17:55,970
আমায় প্রশংসায় ভাসিয়ে দাও।
244
00:17:56,550 --> 00:18:00,940
এই পথে চললে আমরা প্রত্যাশার চেয়েও
অনেক দ্রুত পর্বতের অপর প্রান্তে পৌঁছাতে পারবো।
245
00:18:01,980 --> 00:18:08,440
ওই ডাক্তার মার্কো... আপনার কি মনে হয়, এই রিসার্চ ডকুমেন্টে
এমনকিছু আছে, যা আমাদের পুরনো শরীরে ফিরতে কাজে আসবে?
246
00:18:08,900 --> 00:18:10,350
সম্ভবত।
247
00:18:10,790 --> 00:18:14,190
নিশ্চিত করে বলা কঠিন, কারণ এধরণের
অ্যালকেমির সাথে আমরা পরিচিত নই।
248
00:18:14,190 --> 00:18:16,370
আস্থা পেলাম, ডাক্তার!
249
00:18:16,370 --> 00:18:19,420
আমার পরিবারকে সত্যিই দেখতে চাই।
250
00:18:20,320 --> 00:18:23,030
যদিও তোমার বউ সবসময়
তোমাকে নাকে দড়ি দিয়ে ঘুরায়?
251
00:18:23,030 --> 00:18:25,830
তুমি সম্ভবত শুধু
তোমার মেয়েকে দেখতে চাও।
252
00:18:25,830 --> 00:18:31,390
দেখো কে কী বলছে! তুমি তো মাতাল হলে সবসময় সাক্ষাৎ
শয়তান হয়ে যাও, তাই তোমার ছেলে তোমার উপর ক্রুদ্ধ ছিল।
253
00:18:31,390 --> 00:18:33,670
এখনো তার সামনে দাঁড়ানোর সাহস আছে?
254
00:18:33,670 --> 00:18:35,490
এটা কিন্তু ঠিক হলো না।
255
00:18:38,140 --> 00:18:40,240
কোনো সমস্যা, মেই?
256
00:18:40,630 --> 00:18:41,500
না।
257
00:18:42,800 --> 00:18:47,980
আমি শুধু ভাবছি, কখন বাড়িতে ফিরতে পারবো।
কারণ আমার লোকেরা আমার প্রতীক্ষায় পথ চেয়ে আছে।
258
00:18:50,980 --> 00:18:54,740
ফিলোসফার স্টোন তৈরিতে
জীবিত মানুষকে বলি দেয়া হয়।
259
00:18:55,060 --> 00:18:57,990
আমার জন্য এমন একটা
জিনিসের অনুসন্ধান করা ঠিক নয়।
260
00:18:58,530 --> 00:19:01,320
সত্যিকার ফিলোসফার স্টোন নিয়ে ফেরত না গিয়ে
তাদেরকে যদি শুধুমাত্র সেটা বানানোর পদ্ধতি বলে দেই,
261
00:19:01,320 --> 00:19:04,720
সম্রাট নির্দ্বিধায় তা বানাতে চাইবে।
262
00:19:05,330 --> 00:19:08,380
হাজারো জীবিত মানুষকে বলি দিয়ে হলেও...
263
00:19:10,160 --> 00:19:13,580
অমরত্ব... আমি যে কী করবো?
264
00:19:13,580 --> 00:19:18,840
এই প্রশ্নের উত্তরও হয়তো
রিসার্চ ডকুমেন্টে লুকানো আছে।
265
00:19:19,450 --> 00:19:22,700
তাই দ্রুত সেটার পাঠোদ্ধার করতে
দূর্গে পৌঁছানোর চেষ্টা করতে হবে।
266
00:19:23,330 --> 00:19:24,440
ঠিক বলেছেন।
267
00:19:24,440 --> 00:19:27,230
দূর্গ আর নিরাপদ নয়?
268
00:19:27,230 --> 00:19:30,850
জেনারেল আর্মস্ট্রংকে সেন্ট্রালে তলব করা হয়েছে।
269
00:19:31,440 --> 00:19:34,290
সেন্ট্রালের অনেক সৈন্য এখন দূর্গে অবস্থান করছে।
270
00:19:34,910 --> 00:19:37,870
নিশ্চই কিম্বলি এই প্রস্তাব দিয়েছে।
271
00:19:37,870 --> 00:19:42,030
সে দূর্গে থাকাকালে কিছু ফোন করেছিল।
272
00:19:42,710 --> 00:19:45,620
দাঁড়ান, যদি জেনারেল এখন সেখানে না থাকেন...
273
00:19:46,070 --> 00:19:49,870
তাহলে ব্রাডলির বিশ্বস্ত একজন অফিসার
তার জায়গায় দায়িত্ব পালন করবেন।
274
00:19:49,870 --> 00:19:51,660
তাহলে উইনরি ও বাদ বাকিরা...
275
00:19:51,660 --> 00:19:54,220
এখন তাদেরকে সেখানে লুকিয়ে
রাখা আরো বেশি কঠিন হতে চলেছে।
276
00:19:54,520 --> 00:19:57,670
শুধুমাত্র এটাই না, পরিস্থিতি আরও মারাত্মক আকার
ধারণ করলে, তারা শত্রুর কাছে ধরাও পড়তে পারে।
277
00:20:01,910 --> 00:20:04,430
তাদেরকে যে-কোনোভাবে জানাতে হবে!
278
00:20:04,430 --> 00:20:07,930
এই তুষারঝড়ে তাদের পিছনে যাওয়া অসম্ভব।
279
00:20:07,930 --> 00:20:10,040
তাই বলে তাদেরকে
এভাবে যেতে দিতে পারি না।
280
00:20:10,040 --> 00:20:11,330
আমি যাচ্ছি।
281
00:20:11,330 --> 00:20:14,040
একজন অপেশাদারের উচিত নয়
তুষারঝড়কে তুচ্ছজ্ঞান করা!
282
00:20:14,040 --> 00:20:17,270
এটা তোমার পুরো শক্তিকে মাত্র কয়েক মিনিটেই
শুষে নিয়ে মরার জন্য বরফ বানিয়ে দেবে।
283
00:20:18,360 --> 00:20:20,050
আরেকটা অপশন আছে।
284
00:20:21,250 --> 00:20:27,220
এখানে আরেকজন আছে,
যার ক্লান্তিবোধ নেই এবং বরফে জমবেও না।
285
00:20:35,090 --> 00:20:37,180
আমি যা ভেবেছিলাম,
এটা তার চেয়েও ঢের গুণ খারাপ।
286
00:20:37,590 --> 00:20:41,010
এখন, ল্যান্ডমার্ক কোথায়...
287
00:20:41,910 --> 00:20:42,820
ঐ তো!
288
00:20:49,900 --> 00:20:51,810
আমি বরফ ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না।
289
00:21:18,810 --> 00:21:21,300
এটা কী ছিল? আমার শরীর?
290
00:21:24,050 --> 00:21:24,930
কেন?
291
00:21:25,630 --> 00:21:30,470
একটা আত্মাকে অন্য একটা
শরীরে প্রতিস্থাপন করা অসম্ভব।
292
00:21:31,670 --> 00:21:35,130
একটা শরীর... অন্য একটা
আত্মাকে বহন করতে পারবে না।
293
00:21:35,520 --> 00:21:36,720
প্রত্যাখ্যানের রিয়েকশন!
294
00:21:39,020 --> 00:21:41,940
আমার পুরনো শরীর আমার
আত্মাকে নিজের দিকে টানছে।
295
00:21:45,950 --> 00:21:49,030
কাম অন! হুঁশে আসো।
296
00:21:52,620 --> 00:21:53,450
তাড়াতাড়ি করতে হবে।
297
00:21:58,370 --> 00:22:00,830
আলফনসে এলরিক।
298
00:22:03,340 --> 00:22:05,920
এডওয়ার্ড এলরিক।
299
00:22:08,310 --> 00:22:09,470
আর...
300
00:22:10,970 --> 00:22:13,690
ভান হোহেনহায়েম।
301
00:22:14,350 --> 00:22:19,230
ইজুমি কার্টিসরও সম্ভাবনা আছে।
302
00:22:23,520 --> 00:22:25,310
শুধুমাত্র আরেকজন।
303
00:22:27,000 --> 00:23:56,000
সিরিজটি বাংলা সাবটাইটেলের সহিত উপভোগের জন্য ধন্যবাদ।
304
00:23:57,760 --> 00:24:00,120
এক অজ্ঞাত বিশ্বের পানে যাত্রা।
305
00:24:00,120 --> 00:24:03,570
কারণ কারো অন্তর নতুন কিছুর তালাশে আছে।
306
00:24:04,070 --> 00:24:07,370
একজন মানুষ কখনো তার অন্তরের
ইচ্ছার বিরুদ্ধে যেতে পারে না।
307
00:24:07,370 --> 00:24:11,170
কিন্তু সবসময় সংঘাত বাঁধে সেই মুহূর্তেই।
308
00:24:11,990 --> 00:24:16,390
পরের পর্বে, Fullmetal Alchemist:
309
00:24:16,390 --> 00:24:19,290
পর্ব ৪০:
Homunculus.
310
00:24:19,890 --> 00:24:22,360
শুধুমাত্র ন্যায়পরায়ণতাই যথেষ্ট নয়।
311
00:24:22,360 --> 00:24:26,000
বিজয়ী হতে হলে অবশ্যই সব
বাধাবিপত্তি মোকাবেলা করতে হবে।