1
00:00:11,094 --> 00:00:12,346
সুনজা?
2
00:00:14,848 --> 00:00:16,140
সুনজা?
3
00:00:25,275 --> 00:00:26,401
সুনজা?
4
00:00:30,447 --> 00:00:31,573
আমরা পৌঁছে গেছি।
5
00:00:55,264 --> 00:00:57,641
আমি জানি এটা একটা কঠিন যাত্রা ছিল,
6
00:00:57,724 --> 00:00:59,309
কিন্তু আমরা জলদিই
আমার ভাইয়ের বাসায় যাবো।
7
00:01:07,985 --> 00:01:09,027
ইসাক!
8
00:01:09,111 --> 00:01:10,237
ভাই!
9
00:01:12,823 --> 00:01:13,824
ইয়োসেব!
10
00:01:21,498 --> 00:01:23,709
তুমি এত লম্বা হলে কীভাবে?
11
00:01:23,792 --> 00:01:26,044
আমি যাবার সময় তো তুমি বামন ছিলে।
12
00:01:26,128 --> 00:01:29,298
তুমি আমার ওই কয়েক ইঞ্চি চুরি করেছ!
13
00:01:29,381 --> 00:01:31,049
এর জন্য আমি খুব কঠোর প্রার্থনা করেছি।
14
00:01:32,426 --> 00:01:33,635
ভাই,
15
00:01:34,178 --> 00:01:36,513
ও আমার স্ত্রী, সুনজা।
16
00:01:42,603 --> 00:01:47,065
আমি মানছি, কিয়ুংহী এবং
আমি খবর শুনে বিস্মিত হয়েছি।
17
00:01:47,149 --> 00:01:48,692
এবং ইতোমধ্যে সাথে একটা বাচ্চা।
18
00:01:49,193 --> 00:01:50,402
আমরা আশীর্বাদ পেয়েছি।
19
00:01:50,485 --> 00:01:52,154
আমি ব্যাপারটাকে এভাবেই দেখছি।
20
00:01:54,781 --> 00:01:56,408
কেমন লাগছে?
21
00:01:56,491 --> 00:01:58,577
আমি আবার স্থলে
আসতে পেরে স্বস্তি পেয়েছি,
22
00:02:00,245 --> 00:02:02,289
এবং আপনার বাড়িতে স্বাগত হয়ে কৃতজ্ঞ--
23
00:02:02,372 --> 00:02:04,833
দরকার নেই।
আমরা এখন পরিবার।
24
00:02:05,417 --> 00:02:06,418
কিন্তু আমাদের যাওয়া উচিত।
25
00:02:06,502 --> 00:02:09,588
তোমাদের শীঘ্রই বাড়িতে না নিয়ে গেলে,
কিয়ুংহী আমার উপর রাগ করবে।
26
00:02:11,840 --> 00:02:13,300
না।
27
00:02:13,383 --> 00:02:15,260
আমি বহন করবো।
28
00:02:16,637 --> 00:02:17,763
চলো।
29
00:03:07,980 --> 00:03:11,024
বাহ! দেখো তো জায়গাটা!
30
00:03:13,944 --> 00:03:15,237
ওইতো আমাদের গাড়ি আসছে।
31
00:03:47,227 --> 00:03:49,188
তুমি কি এখনো কারখানায় কাজ করো?
32
00:03:49,271 --> 00:03:51,398
জনসমাগমে জাপানিজ বললে ভালো হবে।
33
00:03:52,024 --> 00:03:54,234
আমি এখন বিস্কুট কারখানার মোড়ল।
34
00:03:54,318 --> 00:03:56,445
আমার বস আমাকে বিশ্বাস করে।
35
00:03:57,487 --> 00:03:59,072
এই, ওটা দেখো!
36
00:03:59,656 --> 00:04:01,241
তারা এখন পাতাল রেল নির্মাণ করছে।
37
00:04:01,825 --> 00:04:04,828
টোকিও মাত্র কয়েক বছর আগে
এটার প্রথম লাইন খুলেছে,
38
00:04:04,912 --> 00:04:07,497
তাই ওসাকার পুরো এশিয়ায়
দ্বিতীয় লাইন থাকবে।
39
00:04:08,457 --> 00:04:10,542
এটা সবকিছু পাল্টে দিবে।
40
00:04:11,543 --> 00:04:14,838
কিন্তু মনে হচ্ছে আমরা ইতোমধ্যে
ভবিষ্যতে ঝাঁপিয়ে পড়েছি।
41
00:04:24,223 --> 00:04:25,557
ওটা দেখো!
42
00:04:26,517 --> 00:04:29,603
আমি মাত্র ৭ বছর বয়সে এদের
থেকেও বড়ো ঝিনুক ধরতে পারতাম।
43
00:04:31,271 --> 00:04:34,233
আর দেখো কত দামি!
44
00:04:34,316 --> 00:04:38,362
আমার বাবা আমাকে এগুলোর
জন্য ডুব দিতে দেখতে আসতো।
45
00:04:44,826 --> 00:04:46,411
আমি দুটো নেবো।
46
00:04:46,495 --> 00:04:47,829
আমার জন্য না।
47
00:04:48,455 --> 00:04:49,831
আমি তোমাকে একটা দেবো কে বললো?
48
00:04:51,959 --> 00:04:55,671
হোটেলে বুফে নাস্তার পর
আমার ক্ষুধাও নেই,
49
00:04:55,754 --> 00:04:57,172
কিন্তু নিজেকে আটকাবো কীভাবে?
50
00:04:57,256 --> 00:04:58,799
অবশ্যই এটা আমাকে খেতে হবে।
51
00:04:59,299 --> 00:05:03,971
মা, তোমাকে বলেছিলাম
বুফে রুমের দামের অন্তর্ভুক্ত।
52
00:05:04,054 --> 00:05:06,056
এটাকে বলে অফেরতযোগ্য খরচ।
53
00:05:06,139 --> 00:05:08,934
যারা বড়োলোক হয়ে বেড়ে উঠেছে তারাই
এমন আজাইরা জিনিস ভাবতে পারে।
54
00:05:12,896 --> 00:05:16,149
আসো এখন।
তোমার চাচির খাই ছড়িয়ে দেওয়া যাক।
55
00:05:17,150 --> 00:05:18,151
মা!
56
00:05:29,872 --> 00:05:31,123
এখন হাঁটতে থাকো!
57
00:05:31,748 --> 00:05:33,083
আমার পিছনেই থাকো!
58
00:05:42,676 --> 00:05:44,052
ইয়োসেব,
59
00:05:44,678 --> 00:05:46,096
এটা কোন জায়গা?
60
00:05:47,556 --> 00:05:48,974
এটা ইকাইনো,
61
00:05:49,600 --> 00:05:51,185
আমাদের প্রতিবেশিগণ।
62
00:05:55,314 --> 00:05:56,982
মনোযোগ সহকারে শুনো, ইসাক।
63
00:05:57,900 --> 00:05:59,318
আশেপাশে এখনো গুপ্তচর আছে।
64
00:05:59,860 --> 00:06:01,069
আমার ধারণা, গির্জাতেও আছে।
65
00:06:01,612 --> 00:06:04,948
কখনো অসতর্ক হতে পারবে না, বুঝেছ?
66
00:06:06,533 --> 00:06:09,828
দেখো আমি কি করছি,
তোমার প্রথম রাতেই তোমাকে ভয় দেখাচ্ছি।
67
00:06:12,497 --> 00:06:17,628
তুমি কল্পনা করতে পারবে না যে প্রথম বছরটা
এখানে আমাদের জন্য কতটা ভয়ঙ্কর ছিল।
68
00:06:19,213 --> 00:06:21,507
চারপাশে দেখো,
তাহলেই বুঝতে পারবে।
69
00:06:22,966 --> 00:06:26,220
পেটে ক্ষিধা আছে,
কিন্তু কোনো কাজ নেই।
70
00:06:26,303 --> 00:06:28,305
তারা মরিয়া।
71
00:06:29,806 --> 00:06:32,100
এবং কতবার আমাদের
ঘর ভাঙা হয়েছে জানো?
72
00:06:32,184 --> 00:06:35,646
পুলিশের কাছে গেলে
তারা কিছু করে না।
73
00:06:35,729 --> 00:06:38,482
তারা এখানকার
কোরিয়ানদের নিয়ে মাথা ঘামায় না।
74
00:06:41,318 --> 00:06:42,945
কিন্তু আমার মনে হয় সবকিছু বিবেচনা করলে,
75
00:06:43,946 --> 00:06:46,073
আমরা এখনো ভাগ্যবান।
76
00:06:51,870 --> 00:06:54,498
কেটে পড়ো!
যাও এখন!
77
00:06:54,581 --> 00:06:57,251
আপনাকে বলেছি না শুকরগুলোকে
এভাবে ছোটাছুটি করতে না দিতে!
78
00:07:00,587 --> 00:07:02,047
বাল!
79
00:07:06,718 --> 00:07:07,803
আমরা চলে এসেছি!
80
00:07:09,847 --> 00:07:11,098
কিয়ুংহী!
81
00:07:11,181 --> 00:07:16,019
প্রথম সিনো-জাপানিজ আর
রুসো-জাপানিজ যুদ্ধের পর,
82
00:07:16,103 --> 00:07:19,106
মানচুরিয়া আর মঙ্গোলিয়া
আমাদের দেশের ত্রাণকর্তা হয়ে দাঁড়ায়।
83
00:07:25,904 --> 00:07:27,614
ইসাক!
84
00:07:27,698 --> 00:07:29,241
দেখো তো নিজেকে।
85
00:07:29,324 --> 00:07:31,827
কিন্তু তুমি একটুও বদলাওনি।
86
00:07:32,369 --> 00:07:34,037
বদলাইনি?
87
00:07:34,121 --> 00:07:35,622
আমি এখন একজন বুড়ি।
88
00:07:41,044 --> 00:07:42,671
তুমি সুনজা, তাই না?
89
00:07:43,172 --> 00:07:45,424
দীর্ঘ ভ্রমণের পর তুমি নিশ্চয়ই ক্লান্ত।
90
00:07:46,049 --> 00:07:47,676
কেমন লাগছে?
91
00:07:48,802 --> 00:07:50,095
আমি ঠিক আছি।
92
00:07:50,179 --> 00:07:52,389
দয়া করে চিন্তা করবেন না।
93
00:07:53,932 --> 00:07:55,309
কিন্তু তুমি ক্ষুধার্ত, তাই না?
94
00:07:55,392 --> 00:07:56,643
বসো।
95
00:08:05,360 --> 00:08:07,237
আজ, তুমি শুধু খাবে।
96
00:08:08,113 --> 00:08:10,282
এই উপলক্ষ্যে একটা বিশেষ ট্রিট আছে।
97
00:08:10,500 --> 00:10:31,000
অনুবাদ ও সম্পাদনায়ঃ
তানজীদ আহমেদ
98
00:10:31,632 --> 00:10:33,383
তুমি এসেছ!
99
00:10:35,219 --> 00:10:38,263
এই অভিব্যক্তি আমি চিনি।
মনে হচ্ছে ইতোমধ্যে শুনেছ?
100
00:10:38,347 --> 00:10:40,057
তুমি এসেছ এতেই খুশি।
101
00:10:40,140 --> 00:10:42,142
আমার বাগদত্তার সাথে পরিচয় করিয়ে দিই।
102
00:10:43,560 --> 00:10:45,771
আন্তর্জাতিক স্কুলের আমার সহপাঠী
সলোমনের সাথে পরিচিত হও।
103
00:10:45,854 --> 00:10:47,981
আহ!
যে আমেরিকা জয় করেছে।
104
00:10:48,065 --> 00:10:49,691
এতদিন পর টোকিওকে কীভাবে খুঁজে পেলেন?
105
00:10:49,775 --> 00:10:53,695
এমন একটা শহর যেখানে অনেক
টাকা আছে কিন্তু খরচ করার সময় নেই।
106
00:10:53,779 --> 00:10:54,780
সেরা।
107
00:10:54,863 --> 00:10:57,449
দেখলে?
সে সবসময় মেয়েদের মুগ্ধ করত।
108
00:10:58,325 --> 00:11:01,370
তাই সে সবসময় কেন ওই একটা মেয়ের
সাথে আটকে ছিল তা একটা রহস্য ছিল।
109
00:11:01,453 --> 00:11:02,829
সেই দারুণ...
110
00:11:02,913 --> 00:11:04,581
- হানা।
- হ্যাঁ, হানা।
111
00:11:04,665 --> 00:11:05,874
তার কী হয়েছে?
112
00:11:06,834 --> 00:11:09,211
সে গায়েব হয়ে গেছে।
113
00:11:09,294 --> 00:11:12,089
যদি ওমন মেয়ে চাও, তাহলে
কোথায় পাওয়া যাবে তা তুমি জানো।
114
00:11:12,172 --> 00:11:13,924
কুমিকো আবারো একা।
115
00:11:15,133 --> 00:11:17,135
তোমাকে বলেছিলাম
তাকে দাওয়াত দিও না।
116
00:11:17,219 --> 00:11:18,929
সে শুধু তোমার মনোযোগ চায়।
117
00:11:22,224 --> 00:11:23,684
ওর বড়ো বোন,
118
00:11:23,767 --> 00:11:25,936
তার কারণে আমাদের বাগদানের
পার্টি বিলম্বিত করতে হয়েছিল।
119
00:11:26,019 --> 00:11:30,065
তারা বাবা-মা প্রথমে তাকে বিয়ে দিতে
চেয়েছিল, কিন্তু কেউ করতে চায়নি।
120
00:11:32,609 --> 00:11:34,403
তো, পরিস্থিতি কী?
121
00:11:35,612 --> 00:11:38,574
আবে-সান টোকিওর প্রতিটা ব্যাংক
থেকে তোমাকে প্রত্যাখ্যান করছে।
122
00:11:39,700 --> 00:11:42,661
কি যায় আসে?
আমি এমনিতেই নিউ ইয়র্ক ফিরে যাচ্ছি।
123
00:11:42,744 --> 00:11:44,538
নিশ্চিত তো?
124
00:11:44,621 --> 00:11:45,789
তুমি কী জানো?
125
00:11:46,957 --> 00:11:49,459
না, কিছু না।
126
00:11:50,711 --> 00:11:53,088
কিন্তু টম অ্যান্ড্রুজ,
127
00:11:53,922 --> 00:11:55,924
আমি তাকে খুব বেশি বিশ্বাস করবো না।
128
00:11:56,008 --> 00:11:59,011
সে তার নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে ব্যস্ত।
129
00:11:59,094 --> 00:12:02,139
আর্থিক অনিয়ম, গ্রাহকদের সম্পদ।
130
00:12:03,140 --> 00:12:04,975
হতেই পারে না।
সে এমন না।
131
00:12:05,058 --> 00:12:07,686
এজন্যই হয়তো নিউইয়র্ক
তাকে টোকিওতে পাঠিয়েছে।
132
00:12:08,270 --> 00:12:09,730
সবকিছু ধামাচাপা দেওয়ার জন্য।
133
00:12:11,231 --> 00:12:12,232
যাই ঘটুক না কেন,
134
00:12:12,316 --> 00:12:14,610
সে তার ক্যারিয়ারের
আর ক্ষতি করতে পারবে না।
135
00:12:14,693 --> 00:12:17,613
তাহলে তোমার মনে হয়
সে আমাকে ছেড়ে দিবে?
136
00:12:17,696 --> 00:12:19,198
আচ্ছা, তুমি ছাড়তে না?
137
00:12:20,365 --> 00:12:23,535
তোমার খ্যাতি রক্ষা করার জন্য
আমার যথাসাধ্য চেষ্টা করবো।
138
00:12:24,494 --> 00:12:28,123
কিন্তু সত্যিই, আমি বুঝতে পারছি না
তুমি কেন এমন কাজ করবে।
139
00:12:31,335 --> 00:12:32,336
আমিও বুঝতে পারছি না।
140
00:12:35,506 --> 00:12:39,092
আমাকে অন্যান্য অতিথিদের শুভেচ্ছা
জানাতে হবে, কিন্তু একটু পরেই দেখা করবো।
141
00:12:40,427 --> 00:12:41,470
এই,
142
00:12:41,553 --> 00:12:43,514
একটু আগে কী বলতে চেয়েছ,
143
00:12:43,597 --> 00:12:45,474
যখন বললে হানাকে কোথায়
পাওয়া যাবে তা আমার জানা উচিত?
144
00:12:46,350 --> 00:12:47,684
আমাকে কোথায় খুঁজতে হবে?
145
00:12:48,435 --> 00:12:49,645
এই ধরণের ব্যাপার,
146
00:12:50,229 --> 00:12:51,522
বোধহয় উগুইসুদানি স্টপের পাশে
147
00:12:51,605 --> 00:12:52,981
ইয়োশিওয়ারা এলাকায় হতে পারে।
148
00:12:58,987 --> 00:13:00,239
হায়।
149
00:13:24,137 --> 00:13:26,223
সে কী ভাবছিল?
150
00:13:26,974 --> 00:13:28,517
আস্তে বলো।
151
00:13:30,227 --> 00:13:32,020
এমন একটা মেয়েকে
সে বিয়ে করলো কিভাবে?
152
00:13:35,107 --> 00:13:36,525
মেয়েটা এখনো কমবয়সী।
153
00:13:38,026 --> 00:13:39,695
তাকে মানিয়ে নিতে দাও।
154
00:13:41,321 --> 00:13:45,158
আমরা যখন এসেছি
তখন কি আমাদের বয়স বেশি ছিল?
আমরাও একই বয়সী ছিলাম।
155
00:13:47,578 --> 00:13:51,832
এবং তখন আমরা দুর্দশাগ্রস্ত ছিলাম।
মনে নেই?
156
00:13:55,586 --> 00:13:57,546
আমি শুধু এ ব্যাপারে কথা বলছি না।
157
00:13:59,756 --> 00:14:01,967
সে আমার প্রত্যাশার চেয়েও এগিয়ে।
158
00:14:03,093 --> 00:14:04,845
তুমিও সেটা দেখতে পেয়েছ, তাই না?
159
00:14:08,056 --> 00:14:11,894
আর ইসাক, সে আদর্শবাদী
ভাবদর্শের প্রতি দুর্বল।
160
00:14:12,686 --> 00:14:14,104
এমন একটা মেয়ে,
161
00:14:15,439 --> 00:14:17,649
সে হয়তো ওকে ফাঁসানোর
পরিকল্পনা করেছে।
162
00:14:18,775 --> 00:14:19,776
ইয়োসেব।
163
00:14:19,860 --> 00:14:21,904
আমরা এমন একজনকে ঘরে তুলেছি
যার ব্যাপারে আমরা কিছুই জানি না।
164
00:14:22,487 --> 00:14:24,072
এটা তোমাকে চিন্তিত করে না?
165
00:14:33,916 --> 00:14:36,001
মনে হচ্ছে আমি তাদের হতাশ করেছি।
166
00:14:48,555 --> 00:14:52,267
তারা মেনে নিবে।
চিন্তা কোরো না।
167
00:14:59,066 --> 00:15:00,901
কিন্তু এই জায়গা,
168
00:15:03,237 --> 00:15:05,989
মনে হচ্ছে এটা আমাদের বিচ্ছেদ চায় না।
169
00:15:11,912 --> 00:15:13,664
আমার এটা মনে হচ্ছে।
170
00:15:19,378 --> 00:15:20,754
এতদিন ধরে,
171
00:15:20,838 --> 00:15:22,506
আমি বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছি।
172
00:15:24,299 --> 00:15:25,884
এখন আমি সেটা করে ফেলেছি।
173
00:15:29,346 --> 00:15:33,016
সুনজা, আমার ভয় হচ্ছে
তুমি আমার ক্ষতি করতে আসবে।
174
00:15:33,934 --> 00:15:35,269
তোমার ক্ষতি করবো?
175
00:15:37,271 --> 00:15:40,023
যে আমাকে বাঁচিয়েছে,
আমি কীভাবে তার ক্ষতি করতে পারি?
176
00:15:40,107 --> 00:15:42,442
আমি আমাদের মাঝে এই ঋণ চাই না।
177
00:15:43,569 --> 00:15:45,320
তুমি আমার কাছে ঋণী না।
178
00:15:48,073 --> 00:15:49,658
তুমি নিজেই বলেছ।
179
00:15:52,035 --> 00:15:53,829
আমার প্রত্যাশা নিরানন্দ ছিল।
180
00:15:53,912 --> 00:15:56,039
কিন্তু তুমি ওদের সাথে
দেখা করতে ভয় পাওনি।
181
00:15:56,123 --> 00:15:57,916
ভুল বলছ।
182
00:15:58,000 --> 00:15:59,334
আমি আতঙ্কগ্রস্ত ছিলাম।
183
00:16:03,881 --> 00:16:05,424
তুমি সত্যিই এটা দেখতে পাওনি,
184
00:16:07,217 --> 00:16:08,260
তাই না?
185
00:16:16,351 --> 00:16:20,105
তোমার অনেক মনোবল আছে।
186
00:16:23,567 --> 00:16:26,653
এতটাই যে নিজের সাহসিকতা
থেকে অনেক কিছুই করতে পারি
187
00:16:28,197 --> 00:16:29,990
তবুও তোমার হাতে
পুরষ্কার ছেড়ে যেতে পারি।
188
00:16:36,747 --> 00:16:38,415
এবং এই বাচ্চাটা,
189
00:16:40,751 --> 00:16:42,669
যাকে আমি আমার নাম দেবো,
190
00:16:44,171 --> 00:16:45,756
সে আমাকে রক্ষা করবে।
191
00:16:49,176 --> 00:16:51,303
মৃত্যু আমাকে ছুঁতে পারবে না।
192
00:16:53,931 --> 00:16:59,311
তাই আমার ভাই বা ভাবি
যা-ই বিশ্বাস করুক না কেন, তারা ভুল।
193
00:17:00,938 --> 00:17:03,524
আমি এমন একজন যাকে
তোমার বোঝা হতে হবে না।
194
00:17:50,237 --> 00:17:52,197
তুমিও নার্ভাস।
195
00:18:54,510 --> 00:18:56,803
জানো, তোমাকে সেদিন দেখেছিলাম,
196
00:18:57,346 --> 00:18:59,306
প্লাজায় নাচতে।
197
00:19:01,433 --> 00:19:02,726
তুমি ওখানে ছিলে?
198
00:19:06,688 --> 00:19:08,857
নাচটা কোত্থেকে আসলো?
199
00:19:09,441 --> 00:19:11,026
কে জানে।
200
00:19:13,737 --> 00:19:15,906
যখন ওই কনফারেন্স রুম থেকে বেরিয়েছিলাম,
201
00:19:16,740 --> 00:19:19,201
তখন আমি সত্যিই ওই মাটিতে
মিশে যেতে চেয়েছিলাম।
202
00:19:20,118 --> 00:19:22,955
কিন্তু বাইরে আসার পর
ওই মিউজিক শুনতে পাই।
203
00:19:23,789 --> 00:19:25,415
এটা ব্যাখ্যা করা কঠিন।
204
00:19:27,084 --> 00:19:29,711
আমি সত্যিই ভেবেছি,
আমি উড়ে যেতে পারি।
205
00:19:31,713 --> 00:19:33,465
আমি বিশ্বের শীর্ষে ছিলাম।
206
00:19:34,424 --> 00:19:36,051
কিন্তু তুমি উড়ে যাওনি।
207
00:19:36,969 --> 00:19:38,971
মনে হয় মহাকর্ষ জিতে গেছে।
208
00:19:44,226 --> 00:19:46,144
সম্ভবত অন্য কারণ ছিল?
209
00:19:47,229 --> 00:19:49,439
সম্ভবত হানা?
210
00:19:51,942 --> 00:19:53,527
অফিসের দেয়াল পাতলা।
211
00:19:54,069 --> 00:19:57,072
তুমি সব শুনেছ?
212
00:19:58,156 --> 00:19:59,449
আমি দুঃখিত।
213
00:19:59,533 --> 00:20:01,660
আমি আড়ি পেতে শুনতে চাইনি।
214
00:20:04,496 --> 00:20:06,415
কিন্তু স্বীকার করতে হবে,
215
00:20:08,250 --> 00:20:09,960
আমি আগ্রহী ছিলাম।
216
00:20:12,838 --> 00:20:14,423
সে নিশ্চয়ই তোমার কাছে অনেক কিছু।
217
00:20:16,967 --> 00:20:19,011
তা তো অবশ্যই,
218
00:20:20,596 --> 00:20:22,139
কিন্তু আমি ওকে অনেক বছর হলো দেখিনি।
219
00:20:24,266 --> 00:20:26,560
সত্যি বলতে, আমি ওর ব্যাপারে
ভুলে যেতে শুরু করছিলাম।
220
00:20:28,979 --> 00:20:31,607
কিন্তু এতদিন পর সে কল করেছে।
221
00:20:33,275 --> 00:20:36,486
কিছু না থাকলে এটা তোমাকে
এতটা প্রভাবিত করতো না।
222
00:20:40,407 --> 00:20:42,117
আমাদের প্রথমবার দেখা হওয়ার পর থেকে,
223
00:20:42,201 --> 00:20:44,119
সে আমার হৃদয়ে আটকে আছে।
224
00:20:47,664 --> 00:20:49,374
আমি ১৪ বছরের ছিলাম।
225
00:20:51,543 --> 00:20:53,504
সে আমার বাবার গার্লফ্রেন্ডের মেয়ে ছিল।
226
00:20:54,171 --> 00:20:56,381
অদ্ভুত পরিস্থিতি, আমি জানি।
227
00:20:56,465 --> 00:21:00,135
তবে সম্ভবত এটা আবেদনের অংশ ছিল।
228
00:21:03,055 --> 00:21:04,389
কিছু মানুষের কেবল
229
00:21:06,225 --> 00:21:10,395
গ্রাস করার ক্ষমতা রয়েছে।
230
00:21:14,233 --> 00:21:15,734
হানার সেই ক্ষমতা ছিল।
231
00:21:18,612 --> 00:21:20,072
তোমরা দুজন আলাদা হয়েছ কেন?
232
00:21:21,573 --> 00:21:23,158
আমি আমেরিকা চলে গেছি।
233
00:21:24,493 --> 00:21:25,911
কিছুদিন পরই
234
00:21:28,789 --> 00:21:30,457
ও ঘর থেকে পালিয়ে যায়।
235
00:21:32,584 --> 00:21:34,127
তুমি তাকে খুঁজে
বের করার চেষ্টা করতে পারো।
236
00:21:35,587 --> 00:21:38,882
আমি খুঁজতে চাই কিনা নিশ্চিত না।
237
00:21:40,425 --> 00:21:43,262
আমার মনে হয় না
আমি যা বনেছি তা ও পছন্দ করবে।
238
00:21:45,305 --> 00:21:48,100
বেশ, বেক-সান,
তুমি জটিল নারী পছন্দ করো।
239
00:21:49,560 --> 00:21:51,520
ওই জায়গার মালিকের মতো।
240
00:21:52,688 --> 00:21:54,606
ওই কথা তুললে কেন?
241
00:21:55,190 --> 00:21:59,152
উনি বিক্রয়ের উর্ধ্বে।
242
00:22:02,656 --> 00:22:05,033
তাহলে তোমার কী মনে হয়
এটা পুরোটাই তার পরিকল্পনা ছিল?
243
00:22:06,577 --> 00:22:07,661
কিসের পরিকল্পনা?
244
00:22:08,745 --> 00:22:10,539
তোমাকে অপমান করার।
245
00:22:12,541 --> 00:22:14,710
ভেবে দেখলে, অবশ্যই বুঝে যাবে।
246
00:22:25,888 --> 00:22:27,973
নাওমি-সান, বিশেষ করে এই দেশে
247
00:22:28,056 --> 00:22:30,017
একজন নারীর জন্ম হওয়া...
248
00:22:31,351 --> 00:22:32,769
সত্যিই দুর্ভাগ্যজনক।
249
00:22:34,730 --> 00:22:38,901
তোমাকে চায় না এমন চাকরির সাথে
250
00:22:40,986 --> 00:22:45,741
ঘর সংসারকে তুমি জিত বলো?
251
00:22:54,166 --> 00:22:56,293
বেক-সান, তোমার ভবিষ্যত কী হবে
252
00:22:57,377 --> 00:22:58,795
তা দেখতে আকর্ষণীয় হবে।
253
00:23:37,584 --> 00:23:39,378
আমি দুঃখিত।
254
00:23:39,461 --> 00:23:41,255
আমি আবার ঘুমিয়ে পড়লাম।
255
00:23:41,338 --> 00:23:44,216
শিশুকে শক্তিশালী হতে হলে
মায়ের ঘুম দরকার।
256
00:23:45,592 --> 00:23:47,261
দয়াকরে, আমাকে কাপড় মেলতে দিন।
257
00:23:52,391 --> 00:23:53,684
আস্তে আস্তে।
258
00:23:53,767 --> 00:23:55,644
নিজেকে জোর দিও না।
259
00:23:59,481 --> 00:24:02,067
আজ সকালে ইসাক চলে
যাওয়ার কথাও শুনিনি।
260
00:24:02,985 --> 00:24:05,153
সে সকাল সকাল উঠছে।
261
00:24:05,737 --> 00:24:07,781
গির্জার কাজ তার জন্য
উপযুক্ত বলে মনে হচ্ছে।
262
00:24:25,841 --> 00:24:26,884
কী হয়েছে?
263
00:24:26,967 --> 00:24:28,051
ব্যথ্যা করছে?
264
00:24:31,680 --> 00:24:37,227
গন্ধটা,
আপনি ধুয়ে ফেললেন।
265
00:24:41,607 --> 00:24:44,568
কয়েক সপ্তাহ হয়ে গেছে,
এবং এগুলো থেকে ভয়ঙ্কর গন্ধ বেরুচ্ছে।
266
00:24:44,651 --> 00:24:47,279
ওহ, আমি বুঝতে পারিনি।
267
00:24:48,071 --> 00:24:51,116
এটুকুই আমার কাছে বাকি ছিল।
268
00:24:54,494 --> 00:24:57,372
কিছুদিনের জন্য।
269
00:24:58,999 --> 00:25:01,293
এটা আমার কিছু দিনের জন্য দরকার ছিল।
270
00:25:03,629 --> 00:25:05,422
ওহ, সুনজা।
271
00:25:07,883 --> 00:25:10,052
এটা কখন দূর হয়ে যায়?
272
00:25:12,763 --> 00:25:14,389
এই কষ্ট,
273
00:25:16,266 --> 00:25:19,645
এটা কখন থামবে?
274
00:25:25,359 --> 00:25:27,528
এটা থামে না।
275
00:25:33,033 --> 00:25:35,494
কিন্তু তুমি সহ্য করতে শিখে যাবে।
276
00:25:38,121 --> 00:25:39,164
বিশ্বাস করো।
277
00:26:42,352 --> 00:26:43,979
তুমি কি নিশ্চিত এটাই সেই জায়গা?
278
00:26:45,939 --> 00:26:47,983
এখানেই তোমার বাবাকে
কবর দেওয়া হয়েছে?
279
00:26:48,066 --> 00:26:49,526
কী বলছো তুমি?
280
00:26:49,610 --> 00:26:51,904
আমার বাবার কবর
আমি কীভাবে ভুলতে পারি?
281
00:26:53,488 --> 00:26:54,740
এটাই সঠিক জায়গা।
282
00:26:55,741 --> 00:26:59,745
পরে যখন এই পার্কিং লটটি বানানো হয়
তখন তারা তার কবরটা সরিয়ে নেয়।
283
00:27:04,166 --> 00:27:05,292
মা,
284
00:27:05,375 --> 00:27:08,003
তারা ঠিকভাবে করতে পারতো।
285
00:27:08,086 --> 00:27:10,047
চিন্তা কোরো না।
আমরা খুঁজে বের করবো।
286
00:27:13,258 --> 00:27:14,301
আমি দুঃখিত।
287
00:27:14,384 --> 00:27:16,094
আমি এসবের কিছুই জানি না।
288
00:27:17,012 --> 00:27:19,681
আপনাকে আমার স্বামীর সাথে কথা বলতে হবে।
সে ঘরে নেই।
289
00:27:21,433 --> 00:27:23,519
আমরা ইতোমধ্যে
তোমার স্বামীর সাথে কথা বলেছি।
290
00:27:24,978 --> 00:27:27,314
কিন্তু যেহেতু তার কাছে টাকা নেই,
291
00:27:27,397 --> 00:27:30,359
তাই ১৬০ ইয়েন ঋণ পরিশোধ করা
তার পরিবারের ওপর নির্ভর করে।
292
00:27:32,361 --> 00:27:34,071
এই মোহর,
293
00:27:34,154 --> 00:27:35,948
এটা আপনার স্বামীর, তাই না?
294
00:27:39,451 --> 00:27:40,619
হ্যাঁ।
295
00:27:42,246 --> 00:27:44,790
আমরা আপনার জন্য ঝামেলা হতে চাই না।
296
00:27:46,375 --> 00:27:48,168
আপনার কাছে থাকলে ২০ ইয়েন দিন।
297
00:27:49,086 --> 00:27:50,546
আমাদের বস,
298
00:27:50,629 --> 00:27:53,131
উনি সপ্তাহের জন্য এতে সন্তুষ্ট হবে।
299
00:27:55,092 --> 00:27:56,176
১৬০ ইয়েন,
300
00:27:57,094 --> 00:27:58,470
এটাই কি পুরো পরিমাণ?
301
00:27:58,554 --> 00:27:59,555
আমি সামলে নেবো।
302
00:27:59,638 --> 00:28:02,808
সুদসহ,
দ্বিগুণ হয়ে গেছে।
303
00:28:09,314 --> 00:28:10,983
ঋণ কখন নেওয়া হয়েছে?
304
00:28:12,609 --> 00:28:13,861
২ মাস আগে।
305
00:28:13,944 --> 00:28:16,113
বলেছে তার ভাই বিয়ে করেছে।
বাড়তি অর্থের প্রয়োজন ছিল।
306
00:28:20,617 --> 00:28:22,494
কয়েক ঘন্টার মধ্যে
আমাদের হাতে টাকা আসবে।
307
00:28:22,578 --> 00:28:25,247
- কার কাছে নিয়ে আসবো?
- আপনি মনে হচ্ছে বুঝেননি---
308
00:28:25,330 --> 00:28:28,709
আপনাকে কষ্ট করতে হবে না।
শুধু বলুন টাকা কোথায় আনতে হবে।
309
00:28:28,792 --> 00:28:29,793
ডকের পাশে,
310
00:28:29,877 --> 00:28:32,129
নেট মেরামতের দোকানের
উপরে একটা অফিস আছে।
311
00:28:32,880 --> 00:28:35,048
তো, আপনি ২০ ইয়েন দিবেন?
312
00:28:35,132 --> 00:28:36,758
আমরা কি বসকে জানাতে পারি?
313
00:28:36,842 --> 00:28:38,677
তাকে বলুন সে পুরো টাকা পাবে।
314
00:28:51,190 --> 00:28:52,316
কিন্তু সুনজা,
315
00:28:53,901 --> 00:28:55,736
এমন ঘড়ি কোথায় পেলে?
316
00:28:58,822 --> 00:29:00,824
আমার মা আমাকে দিয়েছে।
317
00:29:01,408 --> 00:29:03,410
উনি আমাকে জরুরী
অবস্থার জন্য দিয়েছিলেন।
318
00:29:05,204 --> 00:29:07,915
কিয়ুংহী, টাকা এখনি পরিশোধ করতে হবে।
319
00:29:09,541 --> 00:29:11,001
এটা সামলানোর জন্য আমাদের
ইয়োসেবকে বিশ্বাস করা উচিত।
320
00:29:11,084 --> 00:29:12,920
আমি নিশ্চিত যে সে তার
যথাসাধ্য চেষ্টা করেছে,
321
00:29:14,421 --> 00:29:18,300
কিন্তু অর্থপ্রদান এখন খুবই কষ্টকর।
322
00:29:18,383 --> 00:29:20,427
আমি এটা অনেকবার ঘটতে দেখেছি।
323
00:29:21,094 --> 00:29:26,183
আমাদের দেশে, অনেক কৃষককে খারাপ মৌসুমের
পরে আরও বীজ বা সরঞ্জাম কেনার জন্য
324
00:29:26,266 --> 00:29:27,851
মহাজনদের কাছে যেতে হয়েছিল।
325
00:29:27,935 --> 00:29:29,269
এমনকি অনেকে তাদের ঘরবাড়িও হারিয়েছে।
326
00:29:29,353 --> 00:29:31,146
সে এটা কীভাবে করতে পারে?
327
00:29:31,230 --> 00:29:33,565
এমন মানুষের কাছে যাওয়া।
328
00:29:34,399 --> 00:29:37,361
কোনো উপায় ছিল?
329
00:29:41,448 --> 00:29:43,283
এটা আমার ঋণ।
330
00:29:44,910 --> 00:29:47,454
আমাকে পরিশোধ করতে হবে।
331
00:29:49,456 --> 00:29:55,087
আপনি কি অন্তত আমাকে আশ্বস্ত করতে পারেন
যে উনার কবরটা সঠিকভাবে সরানো হয়েছে,
332
00:29:55,170 --> 00:29:58,090
উনি কোথাও নিরাপদে আছেন?
333
00:29:59,299 --> 00:30:00,759
আমি আপনার উদ্বেগ বুঝতে পারছি,
334
00:30:00,843 --> 00:30:03,011
কিন্তু ফাইল ছাড়া,
আমি সত্যিই কিছুই জানি না।
335
00:30:04,721 --> 00:30:07,766
রিপোর্টের জন্য অনুরোধ
প্রক্রিয়া করে শুরু করা যাক।
336
00:30:08,475 --> 00:30:09,768
আপনার নাম?
337
00:30:10,477 --> 00:30:14,773
কিম সুনজা।
আমার জাপানিজ নাম বানদো নোবুকো।
338
00:30:15,774 --> 00:30:17,359
আপনি তাদের একজন।
339
00:30:17,901 --> 00:30:20,028
আপনি কখন দেশ ছেড়েছেন?
340
00:30:20,571 --> 00:30:22,364
১৯৩১ সালে।
341
00:30:22,447 --> 00:30:25,367
আপনার কি তাহলে
জাপানের নাগরিকত্ব আছে?
342
00:30:27,327 --> 00:30:28,704
না।
343
00:30:28,787 --> 00:30:31,999
- আমি স্থায়ী বাসিন্দা।
- কিন্তু আপনার সাথে
দক্ষিণ কোরিয়ার পাসপোর্ট আছে।
344
00:30:32,082 --> 00:30:34,126
আমরা শুধু আমার
নানার করব খুঁজতে চাই---
345
00:30:59,484 --> 00:31:00,777
মা?
346
00:31:03,989 --> 00:31:05,157
মা,
347
00:31:05,866 --> 00:31:06,867
নিজেকে শান্ত করো।
348
00:31:06,950 --> 00:31:08,327
তারা স্থান খুঁজে বের করবে।
349
00:31:08,410 --> 00:31:10,579
এটা তুমি কীভাবে বলতে পারো?
350
00:31:10,662 --> 00:31:12,372
এখানে অনেক পরিবর্তন হয়েছে।
351
00:31:12,456 --> 00:31:14,374
জীবিতকে খুঁজে পাওয়া অসম্ভব,
352
00:31:14,458 --> 00:31:16,627
মৃতকে বাদ দাও।
353
00:31:17,252 --> 00:31:18,420
এক্সকিউজ মি!
354
00:31:19,838 --> 00:31:22,132
স্থানান্তরের অনুরোধ সম্পর্কিত
আমাদের ফাইলগুলো দেখার সময়
355
00:31:22,216 --> 00:31:24,343
আমি একটা নোট পেয়েছি৷
356
00:31:24,426 --> 00:31:26,220
হয়তো আপনি নামটা জানেন
357
00:31:26,303 --> 00:31:27,971
শিন বোখী?
358
00:32:45,174 --> 00:32:47,259
আপনি কি তাকে চেনেন?
359
00:32:47,885 --> 00:32:49,678
সে আমার বড়ো বোন।
360
00:32:49,761 --> 00:32:52,097
আমরা তাকে কয়েকবছর ধরে খুঁজছি।
361
00:32:53,056 --> 00:32:55,809
তার বয়স এখন ২৯ হবে।
362
00:32:57,186 --> 00:32:58,854
কেউ না কেউ সপ্তাহে একবার
363
00:32:58,937 --> 00:33:00,439
একই গল্প নিয়ে এখানে আসে।
364
00:33:01,481 --> 00:33:02,816
আমি মিথ্যা বলছি না।
365
00:33:04,151 --> 00:33:06,195
সবাই এটাই বলে।
366
00:33:06,278 --> 00:33:07,988
যা-ই হোক না কেন,
367
00:33:08,071 --> 00:33:09,990
আমি দুঃখিত, কিন্তু আমি
আপনাকে সাহায্য করতে পারবো না।
368
00:33:18,207 --> 00:33:19,208
হারুকি-সান?
369
00:33:25,756 --> 00:33:27,007
সোলোমন?
370
00:33:42,981 --> 00:33:44,566
আসছি!
371
00:33:48,403 --> 00:33:49,947
কী ব্যাপার?
372
00:33:50,030 --> 00:33:52,157
আজ কী বিক্রি করতে চাও?
373
00:33:54,868 --> 00:33:56,703
আমি কি সত্যিই এতোটা বদলে গেছি?
374
00:33:56,787 --> 00:33:58,830
মনে হচ্ছে আমি বদলে গেছি।
375
00:34:04,127 --> 00:34:05,921
সুনজা?
376
00:34:08,382 --> 00:34:11,092
সুনজা, সত্যিই তুমি?
377
00:34:11,176 --> 00:34:12,844
বোন!
আমি সুনজা।
378
00:34:12,928 --> 00:34:15,054
বোখী, বোন আমার!
379
00:34:15,138 --> 00:34:16,681
তুমি ফিরে এসেছ।
380
00:34:23,063 --> 00:34:25,274
এটা সুনিশ্চিত একটা অসাধারণ নমুনা।
381
00:34:26,733 --> 00:34:28,652
কিন্তু বলতে খারাপ লাগছে,
382
00:34:29,527 --> 00:34:32,239
এই পাড়ায় এরকম কিছুর চাহিদা নেই৷
383
00:34:33,364 --> 00:34:36,659
আজকাল যুবকরা, তুমি কব্জিতে
যেটা পরেছ তা পছন্দ করে।
384
00:34:37,995 --> 00:34:39,705
এটার জন্য তোমাকে
৪০ ইয়েন দিতে পারি।
385
00:34:43,625 --> 00:34:46,378
আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত।
দিনটা ভালো কাটুক।
386
00:34:46,962 --> 00:34:49,547
আমি আপনাকে সাহায্য করতে চাই,
বিশেষ করে যেহেতু আপনি গর্ভবতী।
387
00:34:49,630 --> 00:34:51,967
আমি ৫০ পর্যন্ত যেতে ইচ্ছুক,
388
00:34:53,051 --> 00:34:56,388
যদিও আমি নিশ্চিত না যে আমি
এত ইয়েন কামাতে পারবো কিনা।
389
00:34:56,471 --> 00:34:58,473
এর মূল্য কমপক্ষে ৩০০ ইয়েন।
390
00:34:59,057 --> 00:35:00,601
এটা সুইজারল্যান্ডের।
391
00:35:00,684 --> 00:35:02,728
তারা ওখানে সেরা ঘড়ি তৈরি করে।
392
00:35:02,811 --> 00:35:05,480
তুমি সুইজারল্যান্ডে নেই, তাই না?
393
00:35:09,026 --> 00:35:10,694
আমি বুঝতে পারছি।
394
00:35:10,777 --> 00:35:12,279
বিদায়।
395
00:35:14,239 --> 00:35:15,908
তুমি বুসান থেকে এসেছ।
396
00:35:17,242 --> 00:35:19,494
আমি তোমার উচ্চারণ শুনে বলতে পারি।
397
00:35:20,829 --> 00:35:22,956
তোমার বাবা-মা,
তারা সেখানে কী করে?
398
00:35:23,498 --> 00:35:25,125
শুধু আমার মা।
399
00:35:25,209 --> 00:35:26,835
উনি তার নিজের বোর্ডিংহাউস চালায়।
400
00:35:27,711 --> 00:35:30,172
নিশ্চয়ই একজন চতুর ব্যবসায়ী।
401
00:35:31,340 --> 00:35:32,799
ঠিক আছে।
402
00:35:34,218 --> 00:35:35,636
২২৫ ইয়েন।
403
00:35:35,719 --> 00:35:36,762
৩০০
404
00:35:37,596 --> 00:35:38,972
এটাই আমার দাম।
405
00:36:11,421 --> 00:36:13,882
কিয়ুংহী, কী হয়েছে?
406
00:36:15,217 --> 00:36:17,219
আমরা ওখানে যেতে পারবো না।
407
00:36:17,302 --> 00:36:18,971
এটা সম্মানজনক হবে না।
408
00:36:19,054 --> 00:36:21,348
কিন্তু আমরা এই টাকা না দেওয়া
পর্যন্ত ঋণ পরিশোধ হবে না।
409
00:36:22,891 --> 00:36:25,143
আমরা কি ইয়োসেবকে দিতে পারি না?
410
00:36:26,520 --> 00:36:29,481
এই ধরনের নোংরা কাজ
পুরুষেরা করে, আমরা না।
411
00:36:31,108 --> 00:36:33,652
তোমার কি সত্যিই মনে হয় যে
উনি আমার কাছ থেকে এই টাকা নিবে?
412
00:36:41,201 --> 00:36:44,788
আমি যাবো।
আমার জন্য বাসায় অপেক্ষা করো।
413
00:36:48,208 --> 00:36:49,459
না, তুমি যেতে পারবে না!
414
00:36:53,046 --> 00:36:54,214
আমি যদি না যাই,
415
00:36:54,923 --> 00:36:56,175
তাহলে কী হবে?
416
00:37:02,055 --> 00:37:03,807
তুমি বুঝতে পারছ না
417
00:37:05,809 --> 00:37:08,145
আমি এখানে আসার আগে,
418
00:37:08,228 --> 00:37:10,480
আমি কখনো রান্না করিনি
বা নিজের কাপড়ও ধুইনি।
419
00:37:12,941 --> 00:37:16,028
আমি এমন কারো সাথে কথা বলিনি
যাকে আমার বাবা-মা চিনেন না।
420
00:37:17,321 --> 00:37:19,281
কখনো নিজের টাকা সামলাইনি।
421
00:37:21,533 --> 00:37:24,244
সবকিছু কিভাবে করতে হয় তা শেখা,
422
00:37:24,328 --> 00:37:26,538
খুব কঠিন ছিল, সুনজা।
423
00:37:28,207 --> 00:37:29,750
কিন্তু পরে তোমাকে দেখলাম।
424
00:37:31,376 --> 00:37:33,795
তুমি এসেছ মাত্র কয়েক সপ্তাহ হয়েছে।
425
00:37:36,089 --> 00:37:37,382
নিজেকে বোকা মনে হচ্ছে।
426
00:37:42,721 --> 00:37:44,681
আজ সকালে, তুমি জিজ্ঞেস করেছ
427
00:37:44,765 --> 00:37:46,642
কষ্ট কখন দূর হবে।
428
00:37:49,144 --> 00:37:53,732
সত্যি কথা হচ্ছে,
আমি এখানে সব সময় ভয় পাই।
429
00:37:56,193 --> 00:37:57,861
প্রতিনিয়ত এই ভয়,
430
00:38:01,698 --> 00:38:04,159
আর কতদিন এটা নিয়ে বাঁচতে হবে?
431
00:38:13,752 --> 00:38:17,548
চলো একসাথে ভয় পাই।
432
00:38:19,383 --> 00:38:21,844
হয়তো কিছু শক্তি বেরিয়ে আসতে পারে।
433
00:38:24,555 --> 00:38:25,639
তোমার তা-ই মনে হয়?
434
00:38:27,015 --> 00:38:28,267
আমার মনে হয়।
435
00:38:47,494 --> 00:38:48,829
পথ থেকে সর।
436
00:38:55,878 --> 00:38:57,171
খাও।
437
00:39:13,520 --> 00:39:15,439
তুমি চলে যাবার পরে
438
00:39:18,233 --> 00:39:21,111
মনে হলো আমাদের জীবনে
একটা বিশাল গর্ত খুলে গেল।
439
00:39:23,197 --> 00:39:27,367
বিশেষ করে তোমার মা,
উনি এটা গভীরভাবে অনুভব করেছেন।
440
00:39:29,870 --> 00:39:33,874
ডংহী এবং আমার জন্য...
441
00:39:33,957 --> 00:39:37,711
উনাকে ওভাবে দেখা কঠিন ছিল।
442
00:39:41,215 --> 00:39:47,304
তারপর যুদ্ধ শুরু হয়, এবং
সবকিছু আরো কঠিন হয়ে ওঠে।
443
00:39:52,059 --> 00:39:55,729
আমরা তোমার মায়ের কাছে বোঝা ছিলাম।
আমরা তা জানতাম।
444
00:39:58,690 --> 00:39:59,816
কিন্তু তারপরও,
445
00:39:59,900 --> 00:40:01,401
উনি আমাদের পাঠিয়ে
দিতে অস্বীকার করেন।
446
00:40:05,614 --> 00:40:11,203
তারপর, একদিন, ডংহী এবং আমার
কাছে একজন লোক এসেছিল,
447
00:40:13,247 --> 00:40:19,336
যে আমাদেরকে মাঞ্চুরিয়াতে কারখানার
ভালো চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল।
448
00:40:21,839 --> 00:40:26,969
তোমার মাকে এখানে একা রেখে
যাওয়ার ভাবনাকে আমার ঘৃণা হতো,
449
00:40:29,596 --> 00:40:35,978
কিন্তু উনি আমাদের আর
কতদিন রাখতে পারতেন?
450
00:40:36,687 --> 00:40:39,439
তাছাড়া, তোমার চলে যাওয়া,
451
00:40:40,107 --> 00:40:45,571
এটা আমাদের উপলব্ধি করিয়েছে যে
এখানে আমাদের জীবন কতটা ছোটো ছিল।
452
00:40:47,239 --> 00:40:49,992
বিশেষ করৈ, ডংহী,
453
00:40:50,534 --> 00:40:52,870
সে সত্যিই বিশ্ব দেখতে চেয়েছিল।
454
00:40:58,166 --> 00:41:01,253
আমরা যুদ্ধের পরে ফিরে এসেছি,
455
00:41:02,421 --> 00:41:04,339
এবং আমরা জানতে পারলাম
যে তোমার মা মারা গেছে।
456
00:41:05,299 --> 00:41:07,134
সত্যি বলতে,
457
00:41:07,217 --> 00:41:08,886
আমি খুশি ছিলাম।
458
00:41:10,929 --> 00:41:13,390
আমি চাইনি উনি দেখুক
459
00:41:13,473 --> 00:41:14,975
আমরা কতটা বদলে গেছি।
460
00:41:19,771 --> 00:41:24,776
যদিও ফিরে আসার মতো মানুষ খুব
কম ছিল, আমি ফিরে এসে আনন্দিত।
461
00:41:27,487 --> 00:41:29,573
কিন্তু ডংগীর জন্য,
462
00:41:29,656 --> 00:41:31,658
সেই খুশি দ্রুত ম্লান হয়ে যায়
463
00:41:36,496 --> 00:41:39,416
যখন সে বুঝতে পেরেছিল
464
00:41:41,710 --> 00:41:44,004
যে সে যেমন যুবতী মেয়ে ছিল
465
00:41:45,631 --> 00:41:47,633
সেই গড়নে ফিরে যাওয়া অসম্ভব।
466
00:41:53,430 --> 00:41:55,432
মনে আছে আমরা কোথায়
কাপড় পরিস্কার করতাম?
467
00:41:58,143 --> 00:41:59,228
সেখানেই
468
00:42:02,439 --> 00:42:03,649
আমি তাকে খুঁজে পাই।
469
00:42:20,415 --> 00:42:23,335
তখন বুঝতে পারি যে
470
00:42:23,877 --> 00:42:28,757
কিছু মানুষ তাদের স্বপ্নে বাস করে।
471
00:42:31,260 --> 00:42:35,597
তারা ওমন দুঃসময় সইবার পাত্র নয়।
472
00:43:02,541 --> 00:43:04,960
আপনি এখানে থাকেন?
473
00:43:25,189 --> 00:43:26,815
মাত্র ওর সাথে দেখা হলো।
474
00:43:28,150 --> 00:43:30,027
ওর নাম সোলোমন।
475
00:43:30,110 --> 00:43:32,070
আমি তাকে ছোটবেলা থেকেই চিনি।
476
00:43:33,197 --> 00:43:34,781
প্লিজ তাকে স্বাগত জানান।
477
00:43:35,866 --> 00:43:36,992
ওর নাম নোরিকো।
478
00:43:38,869 --> 00:43:40,078
ওর ভাই, তাকাশি।
479
00:43:43,040 --> 00:43:44,541
মাসাকো।
480
00:43:44,625 --> 00:43:46,543
কত সুদর্শন যুবক ছেলে তুমি।
481
00:43:46,627 --> 00:43:48,754
সে কি আমার জন্য উপহার?
482
00:43:49,630 --> 00:43:52,508
আপনার হিসেবে ওর বয়স কম না?
483
00:43:52,591 --> 00:43:55,552
ঠিক বলেছ, কিন্তু এমন
সুদর্শন ছেলের জন্য
484
00:43:55,636 --> 00:43:57,221
আমি ব্যতিক্রম করতে পারি।
485
00:43:59,473 --> 00:44:00,474
এবং উনি,
486
00:44:01,725 --> 00:44:03,519
উনার নাম সাতোরু।
487
00:44:06,271 --> 00:44:08,524
ও মোজাসুর ছেলে।
488
00:44:15,906 --> 00:44:18,450
আমি এখনো প্রায়ই
তোমার বাবার কথা বলি।
489
00:44:19,576 --> 00:44:22,913
সে আমার সর্বশ্রেষ্ঠ বন্ধু ছিল এবং
সে একবার আমার জীবন বাঁচিয়েছিল।
490
00:44:24,414 --> 00:44:26,375
কিন্তু সে সব অনেক দিন আগের কথা।
491
00:44:28,293 --> 00:44:31,380
এটাই এখন আমার বাড়ি।
492
00:44:50,607 --> 00:44:52,192
আমাকে অঙ্গীকারনামাটা দাও তো।
493
00:45:30,355 --> 00:45:32,232
আমি ঠিক আছি।
প্লিজ নিজে নিন।
494
00:45:32,816 --> 00:45:34,985
তুমি আমাদের মেহমান।
495
00:45:35,861 --> 00:45:37,029
ধন্যবাদ।
496
00:45:38,030 --> 00:45:39,448
এটা সুস্বাদু।
497
00:45:39,948 --> 00:45:41,533
এটাতে কী আছে?
498
00:45:44,661 --> 00:45:45,996
পেট ভরে খাও।
499
00:45:58,675 --> 00:46:01,136
যদি বোখী না থাকত,
500
00:46:03,180 --> 00:46:09,061
আমার বাবা জনাকীর্ণ, অচিহ্নিত কবরে
অনেকের মধ্যে একজন হতেন।
501
00:46:10,604 --> 00:46:14,900
জানি না কীভাবে
তার দয়ার প্রতিদান দেবো।
502
00:46:18,070 --> 00:46:21,990
উনি এটা তোমার জন্য করেছে।
503
00:46:29,915 --> 00:46:33,043
শেষ পর্যন্ত,
504
00:46:33,126 --> 00:46:34,753
আমিই ভাগ্যবতী।
505
00:46:38,632 --> 00:46:39,842
কিন্তু,
506
00:46:41,885 --> 00:46:44,805
আমার হৃদয়ে,
এটা ঠিক মনে হচ্ছে না।
507
00:46:46,640 --> 00:46:49,184
বেঁচে থাকাটা লজ্জার কিছু না, মা।
508
00:46:56,441 --> 00:47:00,612
অনেক দিন আগে কেউ
একজন আমাকে বলেছিল,
509
00:47:01,405 --> 00:47:04,950
"কারণ প্রতিটা ধাপ এগোনোর জন্য,
510
00:47:05,868 --> 00:47:08,996
"আরেকজন ব্যক্তিকে পিছিয়ে যেতে হয়।"
511
00:47:10,622 --> 00:47:12,833
আমি তখন বিশ্বাস করতে পারিনি।
512
00:47:15,627 --> 00:47:17,588
কিন্তু এখন আমি ভাবি
513
00:47:19,548 --> 00:47:22,509
হয়তো সে ঠিক বলেছে।
514
00:47:28,056 --> 00:47:32,227
আমি জানি না কে
তোমাকে এমন কথা বলেছে,
515
00:47:33,937 --> 00:47:37,399
তবে এটা আমার কাছে
ঠিক মনে হচ্ছে না।
516
00:47:46,700 --> 00:47:47,701
এই,
517
00:47:49,494 --> 00:47:51,330
চলো বাড়ি যাই।
518
00:47:51,413 --> 00:47:52,414
সত্যি?
519
00:47:53,207 --> 00:47:55,417
কিন্তু আমাদের এখানে
আরো ২ দিন আছে।
520
00:47:57,836 --> 00:47:59,546
আমি ফিরে আসতে পারি।
521
00:48:01,840 --> 00:48:03,967
আমি এখন সেটা জানি।
522
00:48:25,197 --> 00:48:27,282
আপনি যখন নিখোঁজ হয়ে গেলেন,
আমার বাবা শোক করেছিল,
523
00:48:27,991 --> 00:48:32,246
যেমন আপনার স্ত্রী
এবং ভাই করেছিল।
524
00:48:35,415 --> 00:48:38,752
জানি আমি অনেক মানুষকে কষ্ট দিয়েছি।
525
00:48:38,836 --> 00:48:41,004
আমি সেভাবে বলতে চাইনি।
526
00:48:41,880 --> 00:48:43,507
আপনাকে কতটা ভালবাসতো
527
00:48:44,091 --> 00:48:46,718
কেবল তা বলার জন্যই।
528
00:48:47,636 --> 00:48:49,555
এটা সত্য,
529
00:48:51,390 --> 00:48:52,766
কিন্তু,
530
00:48:53,475 --> 00:48:56,144
তারা যে হারুকিকে ভালবাসতো
সে অন্যরকম মানুষ ছিল।
531
00:48:57,437 --> 00:48:59,523
তখন বর্তমান আমি ছিলাম না।
532
00:49:01,191 --> 00:49:06,947
আমার এখানে অনেক কিছু নাও থাকতে
পারে, কিন্তু আমি আমার হতে পারি।
533
00:49:13,912 --> 00:49:15,455
প্লিজ।
534
00:49:26,550 --> 00:49:27,634
আমি দুঃখিত।
535
00:49:30,804 --> 00:49:32,389
আমি কী করছি?
536
00:49:39,605 --> 00:49:42,357
আমার সবসময়ই
তোমার জন্য খারাপ লাগে।
537
00:49:44,109 --> 00:49:45,694
তুমি তোমার পরিবারের
538
00:49:45,777 --> 00:49:47,863
আশা এবং স্বপ্নের
বোঝা হয়ে বড়ো হয়েছ।
539
00:49:47,946 --> 00:49:50,073
এটা নিশ্চয়ই অসম্ভব ছিল।
540
00:49:52,075 --> 00:49:53,827
কিন্তু তারপরও,
541
00:49:54,536 --> 00:49:57,247
কোনো বড়োলোকের জন্য খারাপ বোধ করা,
542
00:49:58,040 --> 00:50:00,167
কেন যেন বেঠিক মনে হচ্ছে।
543
00:50:03,921 --> 00:50:08,008
আমি শুধু আশা করি আমরা
দুজনেই সুখী হতে পারবো।
544
00:50:50,884 --> 00:50:51,969
সুনজা,
545
00:50:54,263 --> 00:50:56,265
আমরা কি ভুল কাজটা করেছি?
546
00:51:04,690 --> 00:51:07,359
সম্মানের সহিত, আমি জিজ্ঞাসা করতে পারি,
547
00:51:07,442 --> 00:51:11,864
আপনি কীভাবে জানলেন যে
সে ঘড়িটা বিক্রি করতে আসবে?
548
00:51:16,994 --> 00:51:18,579
সে একজন স্বপ্নদর্শীকে বিয়ে করেছে।
549
00:51:21,081 --> 00:51:25,210
তার চেয়ে দুর্বল একজন মানুষ।
এবং এর জন্য, তাকে মূল্য দিতে হবে।
550
00:51:28,922 --> 00:51:31,049
৩১০ ইয়েন, আপনার সমস্যার জন্য।
551
00:51:52,196 --> 00:51:58,243
কুরোহানা এন্টারপ্রাইজ কর্তৃক
বিক্রয়ের জন্য।
552
00:52:10,631 --> 00:52:13,050
টম, শুনো, জানি তুমি আমার উপর রেগে আছো,
553
00:52:13,133 --> 00:52:15,260
কিন্তু আমার মনে হয়
মামুরো ইয়োশী চাল চালছে।
554
00:52:15,344 --> 00:52:17,638
আমি শুনেছি সে অনেক
সম্পত্তি বিক্রি করছে।
555
00:52:17,721 --> 00:52:19,681
এই, আমি খুশি যে তুমি কল করেছ।
556
00:52:19,765 --> 00:52:21,892
- আমি যোগাযোগ করতে চেয়েছিলাম।
- কেন?
557
00:52:22,392 --> 00:52:24,478
শিফলে তোমাকে ছেড়ে দিচ্ছে।
ঠিক আছে?
558
00:52:24,561 --> 00:52:27,147
কোল্টন আর আবে-সান এর
কাছ থেকে প্রচন্ড চাপে আছে তারা।
559
00:52:27,231 --> 00:52:28,690
তুমি তাদের এটা করতে দিতে পারো না।
560
00:52:29,274 --> 00:52:31,944
বিশ্বাস করো বা না করো,
আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করেছি।
561
00:52:32,027 --> 00:52:34,571
টম, আমার ভিসা।
এটা শিফলেরা স্পন্সর করেছে।
562
00:52:34,655 --> 00:52:36,448
তার মানে আমি ফিরে যেতে পারবো না।
563
00:52:37,491 --> 00:52:39,743
বেশ, তোমার এখনই একজন উকিলের
সাথে যোগাযোগ করা উচিত, ভাই।
564
00:52:39,826 --> 00:52:41,954
জানি না তারা কিছু করতে পারবে কি না,
কিন্তু তারা---
565
00:52:42,037 --> 00:52:43,705
আমাকে অন্য লাইন ধরতে হবে।
ফোন কাটবে না।
566
00:52:44,790 --> 00:52:46,083
হ্যালো, কী ব্যাপার?
567
00:52:46,166 --> 00:52:50,128
সোলোমন, আমি একা মরতে চাই না।
568
00:52:50,212 --> 00:52:51,380
আমি চাই না!
569
00:52:51,463 --> 00:52:52,840
হানা,
570
00:52:52,923 --> 00:52:54,049
কী হয়েছে?
571
00:52:57,010 --> 00:52:58,095
হানা!
572
00:52:58,178 --> 00:52:59,429
তোমাকে আসতেই হবে!
573
00:53:01,181 --> 00:53:02,766
এখনি আসো,
574
00:53:05,185 --> 00:53:06,812
বেশি দেরি হওয়ার আগে।