1 00:00:03,977 --> 00:00:04,161 C 2 00:00:04,162 --> 00:00:04,345 Cr 3 00:00:04,346 --> 00:00:04,530 Cre 4 00:00:04,531 --> 00:00:04,714 Crea 5 00:00:04,715 --> 00:00:04,899 Creat 6 00:00:04,900 --> 00:00:05,083 Create 7 00:00:05,084 --> 00:00:05,268 Created 8 00:00:05,269 --> 00:00:05,452 Created 9 00:00:05,453 --> 00:00:05,637 Created b 10 00:00:05,638 --> 00:00:05,821 Created by 11 00:00:05,822 --> 00:00:06,006 Created by: 12 00:00:06,007 --> 00:00:06,190 Created by: 13 00:00:06,191 --> 00:00:06,375 Created by: 14 00:00:06,376 --> 00:00:06,559 Created by: K 15 00:00:06,560 --> 00:00:06,744 Created by: KU 16 00:00:06,745 --> 00:00:06,928 Created by: KUS 17 00:00:06,929 --> 00:00:07,113 Created by: KUSH 18 00:00:07,114 --> 00:00:07,297 Created by: KUSHA 19 00:00:07,298 --> 00:00:15,483 Created by: KUSHAL 20 00:00:16,517 --> 00:00:21,563 নিঃসন্দেহে, সর্বকালের সবচেয়ে অসাধারণ প্রাণীদের মধ্যে... 21 00:00:22,105 --> 00:00:26,318 এবং অবশ্যই সবচেয়ে বিখ্যাত প্রাণীদের মধ্যে একটি হলো ডাইনোসর। 22 00:00:27,361 --> 00:00:29,613 টাইরানোসরাস রেক্স। 23 00:00:30,656 --> 00:00:35,202 এমনই এক প্রাণী, যে আমাদের সবার কল্পনাকেও ভাবিয়ে তোলে! 24 00:00:35,285 --> 00:00:38,247 ওটা কী ধরনের প্রাণী ছিল? 25 00:00:38,330 --> 00:00:41,542 দেখতে কেমন ছিল? কীভাবে বসবাস করতো? 26 00:00:41,625 --> 00:00:45,587 এখন, বৈজ্ঞানিক গবেষণা এই ধরনের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। 27 00:00:45,671 --> 00:00:47,923 শুধুমাত্র টি. রেক্স নয়, 28 00:00:48,006 --> 00:00:51,343 তার সমসাময়িক অন্যান্য প্রজাতি সম্পর্কেও ধারণা মিলেছে। 29 00:00:51,426 --> 00:00:58,016 অত্যাধুনিক ইমেজিং প্রযুক্তি, আমাদেরকে তাদের চাক্ষুষ দেখার সুযোগ এনে দিয়েছে। 30 00:01:01,436 --> 00:01:05,440 ৬০ মিলিয়ন বছর আগের প্রাগৈতহাসিক পৃথিবী! 31 00:01:13,949 --> 00:01:17,494 উড়ন্ত দানবে ভরা আকাশ! 32 00:01:20,038 --> 00:01:24,084 সমুদ্রের গহীনে টহল দেয়া বিশাল সরীসৃপের বহর! 33 00:01:26,128 --> 00:01:29,256 আর, চারণ ভূমিতে, সব ধরণের ডাইনোসর! 34 00:01:30,465 --> 00:01:33,218 তাদের সবার বেঁচে থাকার লড়াই! 35 00:01:39,391 --> 00:01:45,689 ডাইনোসরদের শাসনামল সম্পর্কে আমরা এখন অনেক কিছুই জানি। 36 00:01:49,651 --> 00:01:52,196 এই গল্পটা তাদের নিয়েই। 37 00:01:55,365 --> 00:02:01,371 "প্রাগৈতিহাসিক গ্রহ" 38 00:02:05,167 --> 00:02:08,631 [বন-জংগল] 39 00:02:09,932 --> 00:02:13,725 ভাবানুবাদ: কুশল ০১৯১৮১১০০৯৯ Our group on facebook: Bangla Subtitle 40 00:02:14,468 --> 00:02:20,224 দক্ষিণ আমেরিকার বনাঞ্চলে বিশ্বের সবচেয়ে উঁচু গাছগুলো রয়েছে। 41 00:02:24,603 --> 00:02:28,023 ৩০০ ফুটেরও বেশি উচ্চতা পর্যন্ত এগুলো বাড়তে পারে। 42 00:02:33,570 --> 00:02:36,573 তবে, এখানে দৈত্যাকৃতি পশু-পাখিও আছে। 43 00:03:01,098 --> 00:03:03,433 গাছখেকো ডাইনোসর। 44 00:03:11,108 --> 00:03:13,694 এগুলো হলো অস্ট্রোপোসিডন। 45 00:03:14,278 --> 00:03:16,738 এগুলো একেকটা ৮০ ফুট লম্বা। 46 00:03:27,499 --> 00:03:30,043 আর তারা পেটুকও অনেক। 47 00:03:32,838 --> 00:03:36,758 তাদের দাঁতগুলো আসলে চিবানোর জন্য নয়, 48 00:03:37,342 --> 00:03:39,011 শুধুমাত্র ছিড়ে নেয়ার জন্য। 49 00:03:44,349 --> 00:03:50,522 এরকম একটি দল প্রতিদিন দশ টন পর্যন্ত গাছপালা সাবাড় করে ফেলতে পারে। 50 00:03:55,402 --> 00:04:01,450 তারা নরম, কচি পাতা পছন্দ করে, যা ডালপালার চূড়ায় গজায়। 51 00:04:03,035 --> 00:04:06,872 তবে, তারা যদি নিজেদের থেকেও আরো বেশি লম্বা গাছ খুঁজে পায়, 52 00:04:06,955 --> 00:04:08,498 -তারা হাল ছাড়ে না। 53 00:04:21,386 --> 00:04:25,933 তারা তাদের ভারী ওজন এবং ৮ ইঞ্চি মোটা পাজরের হাড়ের সাহায্যে 54 00:04:26,016 --> 00:04:29,144 খুব সহজেই একটা গাছকে উপড়ে ফেলে। 55 00:05:03,095 --> 00:05:04,263 স্বার্থক! 56 00:05:07,432 --> 00:05:10,477 তবে, জঙ্গলে সংগ্রাম করেই বেঁচে থাকতে হয়। 57 00:05:12,271 --> 00:05:15,399 বিশেষ করে, যখন নতুন একটা জায়গা তৈরি হয়। 58 00:05:33,333 --> 00:05:36,911 গাছপালাগুলো সূর্যের আলোর জন্য মরিয়া হয়ে উঠে... 59 00:05:38,255 --> 00:05:42,467 আর সেই সুবিধা নিতে সব ধরনের কৌশলই তারা ব্যবহার করে। 60 00:05:51,852 --> 00:05:55,063 এই শামিয়ানার মাঝে যে শূন্যতা তৈরি হয়েছে তা শীঘ্রই পূরণ হয়ে যাবে। 61 00:06:01,153 --> 00:06:05,782 পৃথিবীর তিন-চতুর্থাংশেরও বেশি জমি গাছপালায় ঢাকা। 62 00:06:09,870 --> 00:06:13,832 এই প্রাগৈতিহাসিক গ্রহটি একটি সবুজ গ্রহ। 63 00:06:18,086 --> 00:06:21,882 জঙ্গলে নানা প্রজাতির ডাইনোসর বাস করে। 64 00:06:25,052 --> 00:06:29,890 ট্রাইসেরাটপস- উত্তর আমেরিকার বৃহত্তম প্রজাতিগুলির মধ্যে একটি। 65 00:06:35,646 --> 00:06:38,065 এগুলি ২৬ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। 66 00:06:43,111 --> 00:06:47,866 এদের মাথায় এই ভারী ঝালরগুলো লড়াইয়ের সময় এদের বর্ম হিসেবে কাজ করে। 67 00:06:52,246 --> 00:06:54,665 তবে, গাছদেরও একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা আছে। 68 00:07:00,337 --> 00:07:02,005 নিজস্ব বিষাক্ত রস। 69 00:07:09,721 --> 00:07:12,724 বিশেষ করে শিশুদের জন্য এগুলো বিপজ্জনক। 70 00:07:15,936 --> 00:07:20,774 এই শিশুর ওজন, তার মায়ের ওজনের মাত্র ৫০ ভাগের এক ভাগ। 71 00:07:23,861 --> 00:07:28,198 এই গাছের বিষ, তাকে আসলেই অসুস্থ করে তুলতে পারে। 72 00:07:38,959 --> 00:07:43,088 তবে, ট্রাইসেরাটপসদের এই ধরনের বিষ মোকাবেলার একটি উপায় আছে। 73 00:07:44,965 --> 00:07:47,092 তারা এক ধরনের প্রতিষেধক ব্যবহার করে। 74 00:07:54,057 --> 00:07:59,104 যার উৎস হল একটি গুহা, আর সেখানে তারা সবসময়ই যাতায়াত করে। 75 00:08:14,786 --> 00:08:19,124 যাই হোক, এই বাচ্চাটা আগে কখনও এখানে আসেনি। 76 00:08:41,897 --> 00:08:44,232 তাদের এমন একটা পথ ধরে যেতে হবে, 77 00:08:44,316 --> 00:08:49,363 যা, কয়েক সহস্রাব্দ ধরে সৃষ্ট, একটি ভূগর্ভস্থ নদীর ধ্বংসাবশেষ। 78 00:09:09,800 --> 00:09:13,178 এখানে আলো একদমই আসে না। 79 00:09:15,806 --> 00:09:17,641 তারা কিছুই দেখতে পাচ্ছে না। 80 00:09:23,146 --> 00:09:25,983 শিশুটিকে তার পরিবারের কাছাকাছি থাকতে হবে। 81 00:09:34,741 --> 00:09:36,243 তবে, এতটাও কাছাকাছি নয়। 82 00:09:56,889 --> 00:10:01,101 এখন, একটি ভুল পদক্ষেপ বিপদের কারণ হতে পারে। 83 00:10:40,432 --> 00:10:44,394 অবশেষে, দলটা তাদের গন্তব্যে পৌছালো । 84 00:10:54,821 --> 00:10:59,535 এটিই সেই প্রতিষেধক: বিশেষ এক ধরনের কাদামাটি। 85 00:11:02,621 --> 00:11:07,751 এগুলো ক্লে লিকস নামে পরিচিত। এখানে তারা নিয়মিতই আসে। 86 00:11:28,188 --> 00:11:31,190 তবে, এখন সদস্য সংখ্যা কিছুটা কম মনে হচ্ছে। 87 00:11:36,613 --> 00:11:38,240 তার বাচ্চাটা কোথায় গেলো? 88 00:12:06,351 --> 00:12:08,729 "ভাগ্য" আসলে এই শিশুটার সাথেই ছিল। 89 00:12:24,786 --> 00:12:27,331 তাদের পেটে এই মাটির স্তর, 90 00:12:27,414 --> 00:12:32,503 তাদের খাওয়া পাতায় থাকা বিষ থেকে তাদের রক্ষা করে। 91 00:12:37,508 --> 00:12:42,054 শীঘ্রই তারা সবাই, তাদের পরিচিত বনে ফিরে যাবে। 92 00:12:47,309 --> 00:12:50,354 আসলে, খুব কম সূর্যালোক 93 00:12:50,437 --> 00:12:53,524 এই ঘন জঙ্গলের গহীনে পৌছুতে পারে। 94 00:12:55,567 --> 00:12:56,693 প্যাটাগোনিয়াতে, 95 00:12:56,777 --> 00:13:01,156 ঘন গাছপালা শত শত মাইল পর্যন্ত অবিচ্ছেদ্যভাবে ছড়িয়ে আছে। 96 00:13:04,701 --> 00:13:09,414 কিন্তু, কখনও কখনও, এরকম রহস্যময় ফাঁকা জায়গাও দেখা যায়। 97 00:13:28,475 --> 00:13:35,107 এটি দুই টন ওজনের, ১২ ফুট লম্বা একটা পুরুষ কার্নোটরাসের কাজ। 98 00:13:39,862 --> 00:13:43,574 জায়গাটি পরিষ্কার করতে তার অনেক সময় লেগেছে। 99 00:13:46,285 --> 00:13:50,372 আর, সব সময় পরিষ্কার রাখতে হলে সার্বক্ষণিক নজরও রাখতে হবে। 100 00:13:58,005 --> 00:14:01,884 এটি এমন একটি মঞ্চ, যেখানে সে মহিলাদের সামনে নিজেকে পেশ করবে। 101 00:14:05,220 --> 00:14:08,807 সবকিছু এখন প্রস্তুত, আর সেটা সে সগৌরবে ঘোষণা করলো। 102 00:14:22,321 --> 00:14:24,156 তার নিন্ম স্বরের ডাক... 103 00:14:24,239 --> 00:14:27,284 অন্য যে কারোর উচ্চস্বরে ডাকের চেয়ে বেশি কার্যকর। 104 00:14:27,367 --> 00:14:30,494 ঘন গাছপালার ভিতরেও এই ডাক বহুদূরে পৌঁছায়। 105 00:14:53,143 --> 00:14:56,230 অবশেষে, একজন মহিলা আসলো। 106 00:15:04,196 --> 00:15:07,824 আকারে সে পুরুষটার চেয়ে বেশ বড়, আর শক্তিশালীও। 107 00:15:22,214 --> 00:15:25,509 এখন কোনো না কোনোভাবে মেয়েটাকে পটাতে হবে। 108 00:15:30,305 --> 00:15:33,016 হয়তো, এটাই তার মোক্ষম একটা সুযোগ। 109 00:15:36,645 --> 00:15:38,689 মেয়েটা খুঁটিয়ে খুঁটিয়ে তাকে দেখছে। 110 00:15:42,901 --> 00:15:44,778 কোনো মেয়েকে পটাতে চাইলে, 111 00:15:45,529 --> 00:15:49,032 কাজটি তাকে অবশ্যই সম্পূর্ণ অনন্য উপায়ে করতে হবে। 112 00:15:59,710 --> 00:16:03,881 তার বিশাল কোনো শিং নেই, এমনকি সুন্দর কোনো লেজও নেই। 113 00:16:06,216 --> 00:16:11,263 কিন্তু, তার এক জোড়া ছোট, দৃশ্যত- অকেজো হাত আছে। 114 00:16:15,434 --> 00:16:18,812 দুটো হাতের গোড়াতেই একটি বল আর সকেট জয়েন্ট রয়েছে। 115 00:16:18,896 --> 00:16:22,566 যা তাকে অবাধে হাতদুটো নাড়াতে সাহায্য করে। 116 00:16:51,595 --> 00:16:52,721 নাহ, আজ মুড নেই। 117 00:17:00,020 --> 00:17:03,398 সে কি আরো ভালো করতে পারতো? কে জানে? 118 00:17:08,694 --> 00:17:13,366 এখন আপাতত, আবার আবর্জনা পরিষ্কারে ফিরে যাওয়ার সময়। 119 00:17:20,582 --> 00:17:23,001 পূর্ব এশিয়া। 120 00:17:27,422 --> 00:17:31,677 এই পাহাড়ি বনে শরৎ একটু তাড়াতাড়িই আসে। 121 00:17:37,516 --> 00:17:40,853 এ সময় অনেক গাছ ফল দেয়। 122 00:17:44,857 --> 00:17:49,987 আর, সবচেয়ে জনপ্রিয় হলো জিঙ্কগো গাছের বাদাম। 123 00:17:56,952 --> 00:18:01,498 কোরিথোরাপ্টর নামক ডাইনোসরদের জন্য এটি একটি ভোজ বলা চলে। 124 00:18:06,211 --> 00:18:09,256 এরা ডানা থাকলেও উড়তে পারে না। 125 00:18:13,552 --> 00:18:17,389 তারা আজ প্রচুর পরিমাণে ফল পেয়েছে। 126 00:18:18,974 --> 00:18:22,978 কিন্তু, এই ধরনের ভীড় অনাকাঙ্ক্ষিত কারো মনোযোগ আকর্ষণের কারণ হতে পারে। 127 00:18:28,358 --> 00:18:33,447 কিয়ানজৌসরাস- এই এশিয়ান বনের বৃহত্তম এক শিকারী। 128 00:18:40,829 --> 00:18:43,832 এটি একটি মহিলা, যে ৩০ ফুটেরও বেশি লম্বা। 129 00:18:48,587 --> 00:18:53,091 কোরিথোরাপ্টর শিকার করতে হলে তাকে তাদের কাছে যেতে হবে। 130 00:19:01,183 --> 00:19:03,143 এখানে নিজেকে আড়াল করার মতো খুব বেশি কিছু নেই। 131 00:19:08,232 --> 00:19:12,361 তবে, তার শিকার এখনো তাকে দেখেনি। 132 00:20:02,494 --> 00:20:04,037 এবারের মতো হাত ফস্কে গেলো। 133 00:20:04,121 --> 00:20:05,873 অবশ্য, ইতিহাস বলে গেছে, 134 00:20:05,956 --> 00:20:10,252 বেশিরভাগ শিকারই অধিকাংশ সময় ব্যর্থ হয়। 135 00:20:18,343 --> 00:20:20,596 মৌসুমী বাতাস বাড়ার সাথে সাথে, 136 00:20:20,679 --> 00:20:25,726 এই নাতিশীতোষ্ণ বনের অনেক গাছের পাতাই ঝরে যায়। 137 00:20:29,688 --> 00:20:32,274 শীতকালটা এবার বেশ কষ্টকর হবে বটে। 138 00:20:38,155 --> 00:20:43,160 তবে, একটি ঝড় শিকারীদের জন্য কিছুটা সুবিধা নিয়ে আসে। 139 00:20:45,746 --> 00:20:47,247 সে আবারও শিকারের চেষ্টা করছে। 140 00:20:51,710 --> 00:20:57,341 কম আলোতে এতোটা স্পষ্ট সে দেখতে পায় না। প্রবল বাতাসটাও বেশ বিরক্তিকর। 141 00:21:48,642 --> 00:21:50,811 অবশেষে, প্রায় ৩৬ কেজি ওজনের একটি পুরস্কার। 142 00:21:53,981 --> 00:21:57,985 এখন এর মূল্য আরো বেশি, কারণ, শীত প্রায় এসে গেছে। 143 00:22:06,618 --> 00:22:08,662 উত্তর আমেরিকার জঙ্গলে, 144 00:22:09,246 --> 00:22:14,626 বনবাসীদের বাড়তি একটা বিপদ মোকাবেলা করতে হয়। 145 00:22:24,928 --> 00:22:28,974 বজ্রপাতের মাধ্যমে আগুনের সূত্রপাত! 146 00:22:38,150 --> 00:22:43,363 এই দাবানল ছড়িয়ে পড়ার সাথে সাথে, এর তাপমাত্রা প্রায় ১১০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। 147 00:22:57,628 --> 00:23:01,048 আগুনের শিখাও বাতাসে কয়েকশ ফুট উঁচুতে ওঠে যায়। 148 00:23:16,146 --> 00:23:17,814 বেশিরভাগ প্রাণীই প্রাণের মায়ায় পালায়। 149 00:23:19,942 --> 00:23:24,154 কিন্তু, এই এডমন্টোসরাসকে তার পরিবারের খেয়াল রাখতে হবে। 150 00:23:26,573 --> 00:23:28,242 সে তাদের ছেড়ে যায় না। 151 00:23:30,327 --> 00:23:35,791 আগুন নিভে না যাওয়া পর্যন্ত, তাদের এক ধাপ এগিয়ে থাকতে হবে। 152 00:23:47,302 --> 00:23:50,264 ব্যাপারটা সর্বনাশা মনে হতে পারে। 153 00:23:57,312 --> 00:24:01,316 কিন্তু, আশ্চর্যের বিষয় হলো, কিছু উদ্ভিদের জীবনচক্র সম্পূর্ণ করতে, 154 00:24:01,400 --> 00:24:04,027 তাদের পুড়ে যাওয়াটাই বাঞ্ছনীয়। 155 00:24:08,240 --> 00:24:12,911 পাইন গাছের শঙ্কু খুলতে, আর তাদের বীজ ছড়িয়ে পড়তে, 156 00:24:15,372 --> 00:24:17,249 এমন প্রচন্ড উত্তাপ প্রয়োজন। 157 00:24:28,260 --> 00:24:31,597 আগুন নিভে যাওয়ার কয়েক ঘন্টা পর, 158 00:24:33,348 --> 00:24:36,101 পশুরা আবার ফিরতে শুরু করে। 159 00:24:39,980 --> 00:24:42,316 বিটলস তাদের মধ্যে প্রথম। 160 00:24:45,736 --> 00:24:47,696 তারা ডিম পাড়া শুরু করে। 161 00:24:49,156 --> 00:24:52,618 যখন এই ডিমগুলো ফুটবে, তখন মরা কাঠে তাদের লার্ভাগুলো 162 00:24:52,701 --> 00:24:56,121 খাবারের প্রথম যোগান হবে। 163 00:25:06,757 --> 00:25:10,260 এই অ্যাট্রোসিরাপ্টরটা বেশ সুবিধাবাদী। 164 00:25:18,227 --> 00:25:21,939 খাবারের আভাস পেলেই সে ফিরে আসে। 165 00:25:27,152 --> 00:25:30,530 তাছাড়া এখানে আরো একটা কাজের জিনিস আছে। 166 00:25:40,332 --> 00:25:42,960 ধোঁয়া- একটি চমৎকার কীটনাশক... 167 00:25:47,214 --> 00:25:51,218 এটি শরীর থেকে নানা পরজীবী তাড়াতে, বেশ কার্যকর। 168 00:25:57,224 --> 00:25:59,351 কিন্তু, কাজটা করতে হবে সতর্কতার সাথে। 169 00:26:15,450 --> 00:26:18,537 একটি দুই টন অ্যাঙ্কিলোসর। 170 00:26:23,083 --> 00:26:26,920 আগুন লাগার পর, তারও একটা খাবার জোটে। 171 00:26:36,096 --> 00:26:37,181 কাঠকয়লা। 172 00:26:39,766 --> 00:26:45,230 তার পেটে, বিভিন্ন গাছের পাতা থেকে উদ্ভূত বিষকে, এই কয়লা নিষ্ক্রিয় করে দেয়। 173 00:26:57,242 --> 00:27:01,246 এই মহিলা এডমন্টোসরাস'টা বনের ভিতর দিয়ে যাচ্ছে। 174 00:27:08,337 --> 00:27:12,716 সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে সে, তার দুই সন্তানকে নিরাপদ স্থানে নিয়ে এসেছে। 175 00:27:27,189 --> 00:27:32,486 বনের গাছপালা ফিরে না আসা পর্যন্ত তাদের নতুন চারণভূমি খুঁজতে হবে। 176 00:27:42,329 --> 00:27:46,750 যেখানে আগুন খুব একটা লাগে না, সেখানেও গাছ চিরকাল থাকে না। 177 00:27:47,292 --> 00:27:52,422 আর, তারা মারা যাওয়ার পরে, তারা একটি ভিন্ন ধরনের জীবের খাদ্য হয়ে ওঠে। 178 00:27:57,636 --> 00:28:02,057 রাতে, তাদেরই কেউ কেউ ভয়ংকর ভাবে নজর কাড়া হয়ে ওঠে। 179 00:28:05,936 --> 00:28:08,313 বনের জমিতে… 180 00:28:11,525 --> 00:28:13,527 ছত্রাক বেড়ে ওঠে... 181 00:28:15,487 --> 00:28:17,739 আর, এটি দ্যুতি ছড়াতে শুরু করে। 182 00:28:25,831 --> 00:28:30,919 তাদের তন্তুর গভীরে, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তারা এই আলো তৈরি করে। 183 00:28:35,048 --> 00:28:37,968 কিন্তু, কেন তারা এমনটা করে? -সেটা একটা রহস্য। 184 00:28:41,597 --> 00:28:44,266 হতে পারে- আলো, পোকামাকড়কে আকর্ষণ করে, 185 00:28:44,349 --> 00:28:47,728 যারা, ছত্রাকের স্পোর ছড়িয়ে দিতে সাহায্য করে। 186 00:28:56,236 --> 00:28:58,322 এখানে, মধ্য এশিয়ায়, 187 00:28:58,405 --> 00:29:03,076 রাতের বেলায়, জঙ্গল অদ্ভুত আওয়াজে ভরে যায়। 188 00:29:09,791 --> 00:29:12,753 এক ঘুমন্ত দানব- সওরোপডস। 189 00:29:19,259 --> 00:29:22,054 তাদের মাথায় ও গলায় বাতাসের থলি আছে। 190 00:29:22,137 --> 00:29:26,350 যা, তাদের ওজন কমিয়ে দিলেও নাক ডাকার শব্দকে বাড়িয়ে দেয়। 191 00:29:30,979 --> 00:29:33,398 এখানে, সবাই কিন্তু ঘুমায় না। 192 00:29:37,569 --> 00:29:42,783 ছোট প্রাণীদের জন্য, দিনের চেয়ে অন্ধকারেই বাইরে যাওয়া নিরাপদ। 193 00:29:45,661 --> 00:29:50,791 এই থেরিজিনোসর'রা মাত্র ছয় মাস আগে ডিম থেকে ফুটেছিল। 194 00:29:55,879 --> 00:30:00,634 সবে তিন ফুট লম্বা, তারা তাদের প্রাপ্তবয়স্কদের দশ ভাগের এক ভাগ মাত্র। 195 00:30:03,387 --> 00:30:08,892 তাদের নখগুলি দেখতে খঞ্জরের মতো হলেও, সেগুলি সালাদ কাঁটা-চামচের মতো বেশি ব্যবহৃত হয়… 196 00:30:12,521 --> 00:30:15,315 কারণ, তারা গাছপালা খায়। 197 00:30:18,151 --> 00:30:23,907 অবশ্য, সন্ধান জানা থাকলে, এই বনে সব ধরনের খাবারই পাওয়া যায়। 198 00:30:26,076 --> 00:30:27,077 মধু। 199 00:30:29,371 --> 00:30:33,125 উপরের ডালের মৌচাক থেকে ফোঁটা ফোঁটা ঝরছে। 200 00:30:36,837 --> 00:30:41,091 মৌমাছিরা সাধারণত জমির বাসিন্দাদের নাগালের বাইরে তাদের মৌচাক তৈরি করে। 201 00:30:42,801 --> 00:30:45,262 কিন্তু, এটা তুলনামূলক একটু বেশিই নিচে। 202 00:30:47,764 --> 00:30:49,766 আর, এমন সুযোগ খুব কমই পাওয়া যায়। 203 00:31:08,410 --> 00:31:13,790 বেশিরভাগ ডাইনোসরের তুলনায়, তরুণ থেরিজিনোসরাস গাছে উঠতে পারে। 204 00:31:19,004 --> 00:31:21,798 যদিও, তারা এতে খুব একটা অভিজ্ঞ না। 205 00:31:55,791 --> 00:32:01,839 মৌচাক থেকে দূরে থাকার জন্য, মৌমাছিরা একটা সতর্ক বার্তা জারি করলো... 206 00:32:08,387 --> 00:32:10,222 অন্যথায়, এর পরিণতি তাদের ভোগ করতে হবে। 207 00:32:39,543 --> 00:32:42,254 একটা প্রাপ্তবয়স্ক থেরিজিনোসরাস। 208 00:32:47,634 --> 00:32:53,098 বিশালাকায় দেহ, প্রায় ৩০ ফুট লম্বা। আর, পাঁচ টন ওজনের। 209 00:33:13,118 --> 00:33:16,496 ওকে থামানোর সাধ্য মৌমাছিদের নেই। 210 00:33:35,015 --> 00:33:37,476 সব শেষে, ছোট একটা ভোজ। 211 00:33:39,478 --> 00:33:42,564 সাথে, আরো কয়েকটা হুলের দংশন। 212 00:33:57,871 --> 00:34:03,126 কোথাও গাছপালা এত ঘন হয়, যে দিনের বেলায়ও বেশ অন্ধকার থাকে। 213 00:34:03,210 --> 00:34:05,546 যেমনটা, ইউরোপের এই জঙ্গলে। 214 00:34:09,174 --> 00:34:12,844 কোনটা, কোন ধরনের প্রাণী, তা চিনতে খুব কষ্ট হয়। 215 00:34:18,934 --> 00:34:20,811 তবুও, তারা সর্বত্রই আছে। 216 00:34:26,233 --> 00:34:29,485 টেলমাটোসরাস আড়াল থেকে খুব কমই বাইরে আসে। 217 00:34:39,413 --> 00:34:42,123 ঠিক তেমনই আরেক গুপ্ত প্রাণী... 218 00:34:46,043 --> 00:34:47,420 জালমক্স। 219 00:34:49,965 --> 00:34:53,302 অতি প্রাচীন ডাইনোসর বংশের শেষ নিদর্শন। 220 00:34:56,929 --> 00:35:00,809 এই জঙ্গলটি অবশিষ্ট কয়েকটি জায়গার মধ্যে একটি, যেখানে এখনও তাদের দেখতে পাওয়া যায়। 221 00:35:04,771 --> 00:35:10,944 সাত ইঞ্চি লম্বা, বাচ্চা জালমক্স। কিছু শিকারীদের কাছে তারা নামমাত্র খাদ্য। 222 00:35:11,695 --> 00:35:14,740 কিন্তু তারপরও, যেহেতু খাওয়ার যোগ্য... 223 00:35:16,533 --> 00:35:18,327 তাই তাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। 224 00:35:48,524 --> 00:35:52,694 হ্যাটজেগোপট্রিক্স, ১৫ ফুট লম্বা এক প্রাণী! 225 00:36:03,247 --> 00:36:07,918 আসলে, এটি একটি টেরোসর- ডানাওয়ালা সরীসৃপ। 226 00:36:08,001 --> 00:36:12,965 এখানে এই ঘন জঙ্গলে শিকারের সময় তার ডানা দুটো গুটিয়ে রাখতে হয়। 227 00:36:25,227 --> 00:36:30,858 ছোট ছোট প্রাণীতে পরিপূর্ণ এই বনটি তার নিয়মিত শিকারের জায়গা। 228 00:36:38,991 --> 00:36:42,035 এটি ইউরোপের সবচেয়ে দক্ষিণ প্রান্তে অবস্থিত। 229 00:37:09,521 --> 00:37:12,691 এরা এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে ভারী উড়ন্ত প্রাণী। 230 00:37:12,774 --> 00:37:17,738 আর এমন জায়গা খুব কম, যেখানে সে তার বিশাল ডানা মেলতে পারে। 231 00:37:17,821 --> 00:37:20,199 যার দৈর্ঘ্য ৩০ ফুটেরও বেশি। 232 00:37:29,583 --> 00:37:34,296 বনের অনেক স্থায়ী বাসিন্দাই এখানে নিয়মিত আসে... 233 00:37:37,841 --> 00:37:40,928 কারণ, এখানের গাছপালা, সমুদ্রের জলের ঝাপটায় ভিজে থাকে। 234 00:37:41,762 --> 00:37:44,681 যা, লবণের একটা সহজ উৎস। 235 00:38:10,707 --> 00:38:15,754 এখানে, সরোপড'রা একে অন্যের সাথে দেখা করতে পারে, পারিবারিক বন্ধন জোরদার করতে পারে... 236 00:38:18,632 --> 00:38:20,634 আর নতুন আরেকটা সম্পর্ক তৈরি করতে পারে। 237 00:38:34,565 --> 00:38:38,485 তবে, এই সৈকতটি হ্যাটজেগোপট্রিক্সের জন্য একটি চমৎকার লঞ্চ প্যাড । 238 00:38:54,001 --> 00:38:57,754 এখন তার ডানা যুগল তাকে অন্য কোনো বনে নিয়ে যাবে, 239 00:38:57,838 --> 00:39:02,509 যেখানে আমাদের প্রাগৈতিহাসিক গ্রহের, অন্য যে কোনো স্থানের চেয়ে, 240 00:39:02,593 --> 00:39:07,181 জীবন আরও বেশি বৈচিত্র্যময় এবং আরও বেশি সম্ভাবনাময়। 241 00:39:22,112 --> 00:39:25,115 এই গল্পগুলির পিছনের বিজ্ঞান জানতে, 242 00:39:25,199 --> 00:39:29,995 প্রাগৈতিহাসিক প্ল্যানেট শো পেইজটি ব্রাউজ করুন। 243 00:39:31,624 --> 00:41:59,626 ভাবানুবাদ: কুশল ০১৯১৮১১০০৯৯ Our group on facebook: Bangla Subtitle