1 00:00:01,000 --> 00:01:29,000 Bangla Subtitle Created By :.:.: AKTAR HOSSAIN :.:.: 2 00:01:35,120 --> 00:01:37,990 অবশেষে, তুমি আর্মিতে যোগ দিলে। 3 00:01:38,930 --> 00:01:43,370 আমার মনে হচ্ছে, তোমাকে এখনো ফ্লেইম অ্যালকেমি আর্ট শিক্ষা দেয়ার সময় আসেনি। 4 00:01:43,370 --> 00:01:45,570 এখনো আসেনি, মাস্টার? 5 00:01:45,990 --> 00:01:50,750 আপনি আমাকে এখন পর্যন্ত কেবল অ্যালকেমির মূল সূত্র শিখিয়েছেন। 6 00:01:51,170 --> 00:01:52,870 অবশ্যই। 7 00:01:52,870 --> 00:02:00,540 যে ব্যক্তি মিলিটারির পালতু কুকুর হওয়ার জন্য এত নীচে নামতে পারে, সে অ্যালকেমির মূল সূত্রগুলোও শেখার যোগ্য না। 8 00:02:01,050 --> 00:02:04,560 আপনি বলেছিলেন না, অ্যালকেমি মানুষের কল্যাণে ব্যবহার করা উচিত? 9 00:02:06,860 --> 00:02:13,300 মাস্টার, বর্তমানে আমরা প্রতিবেশি দেশসমূহের হুংকারে তটস্থ, তাই আমাদের সেনাবাহিনীকে শক্তিশালী করা ব্যতীত গত্যন্তর নেই। 10 00:02:13,690 --> 00:02:16,160 মানুষের রক্ষার্থে অ্যালকেমির প্রয়োজন অনস্বীকার্য। 11 00:02:16,160 --> 00:02:18,110 একই অজুহাত শুনতে শুনতে কান জ্বালাপোড়া করছে। 12 00:02:25,270 --> 00:02:27,120 আমি এখানে বসে এসব দেখতে পারবো না। 13 00:02:27,840 --> 00:02:31,910 আপনার মতো একজন প্রতিভাবান মানুষ দারিদ্রতার কষাঘাতে পিষ্ট। 14 00:02:32,540 --> 00:02:34,170 দয়া করে একজন স্টেট আলকেমিস্ট হন। 15 00:02:34,670 --> 00:02:36,410 তাহলে আপনার অন্য এক্সপেরিমেন্টগুলোও করতে পারবেন। 16 00:02:36,410 --> 00:02:39,420 অনেক আগেই আমার এক্সপেরিমেন্টগুলো শেষ করেছি। 17 00:02:40,240 --> 00:02:41,640 কী... 18 00:02:42,480 --> 00:02:45,410 সবচেয়ে শক্তিশালী অ্যালকেমি। 19 00:02:45,410 --> 00:02:48,820 যদিও সেটা ব্যবহারের নির্ভর করে, কিন্তু ওটা দু'মুখো তরবারি । 20 00:02:49,280 --> 00:02:51,520 আমি সেই এক্সপেরিমেণ্ট সম্পন্ন করেছি। 21 00:02:51,980 --> 00:02:54,650 এবং আত্মতৃপ্ত হয়েছি। 22 00:02:57,530 --> 00:03:03,430 অ্যালকেমিস্টদেরকে অবশ্যই সারাজীবন ট্রুথের প্রতি সংগ্রাম অব্যাহত রাখতে হয়। 23 00:03:03,860 --> 00:03:08,200 তারা চিন্তাভাবনা বন্ধ করামাত্রই মারা যায়। 24 00:03:08,830 --> 00:03:12,270 সে হিসেবে আমি অনেক আগেই মরে গেছি। 25 00:03:13,040 --> 00:03:14,040 মাস্টার! 26 00:03:17,210 --> 00:03:18,250 মাস্টার! 27 00:03:18,250 --> 00:03:19,170 মাস্টার হোকায়ি! 28 00:03:19,900 --> 00:03:22,390 আমার মেয়েকে দেখে রেখো... 29 00:03:23,050 --> 00:03:28,180 আমার গবেষণার সকল তথ্য... তার সাথে... 30 00:03:38,130 --> 00:03:42,370 সবকিছু আপনার উপর চাপিয়ে দেয়ায় দুঃখিত। 31 00:03:42,370 --> 00:03:44,040 সেটা নিয়ে ভেবো না। 32 00:03:44,040 --> 00:03:45,790 একজন প্রাক্তন ছাত্র হিসেবে এটা আমার কর্তব্য। 33 00:03:47,130 --> 00:03:50,560 প্রয়োজনে আমার সাথে দেখা করতে সংকোচ করো না। 34 00:03:53,860 --> 00:03:57,800 সৈনিক হওয়ায় তুমিও কি আমাকে ঘৃণা করো? 35 00:03:58,310 --> 00:04:02,280 যেমনটা সবাই বলে, আমি হয়তো নর্দমার কীটের মতো রাস্তার পাশে মরে পড়ে থাকবো। 36 00:04:02,840 --> 00:04:10,410 তারপরও, যেহেতু আমি দেশকে রক্ষা করতে পারছি, তাই সেসব নিয়ে আমার মাথাব্যথা নেই। 37 00:04:11,840 --> 00:04:14,770 বিরক্ত করে থাকলে দুঃখিত, এটা আমার বাল্যকালের স্বপ্ন। 38 00:04:16,040 --> 00:04:16,970 না। 39 00:04:17,360 --> 00:04:19,390 আমি মনে করি, এটা প্রশংসনীয় স্বপ্ন। 40 00:04:21,250 --> 00:04:23,650 এমন এক ভবিষ্যত, যেখানে সবাই সুখময় জীবনযাপন করতে পারবে। 41 00:04:24,220 --> 00:04:25,920 আমি কি আপনার উপর ভরসা করতে পারি? 42 00:04:27,270 --> 00:04:30,770 আমি কি আপনার কাছে আমার বাবার স্বপ্ন অর্পণ করতে পারি? 43 00:04:43,090 --> 00:04:45,050 হায়াতে, না। 44 00:04:46,720 --> 00:04:47,990 দুঃখিত। 45 00:04:47,990 --> 00:04:50,640 সমস্যা নেই... এটা নতুন কিছু না। 46 00:04:51,670 --> 00:04:52,850 আমি সেটা শুনেছি। 47 00:04:52,850 --> 00:04:54,390 সত্যিই আপনাকে ফুরার প্রেসিডেন্টের এসিস্টেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে? 48 00:04:55,490 --> 00:04:56,600 হ্যাঁ। 49 00:04:59,990 --> 00:05:01,980 মনে হচ্ছে, তুমি কঠিন সময় পার করেছো। 50 00:05:02,590 --> 00:05:04,530 আমি কাউকে গুলি করিনি। 51 00:05:04,990 --> 00:05:06,320 করতে পারিনি। 52 00:05:10,200 --> 00:05:12,700 না... আসলে আমি নিজেকে বাধ্য করতে পারিনি। 53 00:05:15,090 --> 00:05:16,350 আমি অপদার্থ। 54 00:05:16,940 --> 00:05:19,970 কারণ আমি অপ্রস্তুত ছিলাম। আমি শুধু অন্যদেরকে বিপদে ফেলি। 55 00:05:21,580 --> 00:05:22,970 কিছু হয়েছে কি? 56 00:05:24,790 --> 00:05:28,640 স্কার উইনরির বাবা-মা'কে খুন করেছিল। 57 00:05:30,930 --> 00:05:35,290 এটা জানার পর আমার মনের মধ্যে এক ভয়ংকর অনুভূতি হয়েছিল। 58 00:05:36,150 --> 00:05:38,660 মনে হচ্ছিলো, পিস্তলটা হঠাৎ করে ভয়ংকর কোনো আকৃতি ধারণ করেছে। 59 00:05:39,510 --> 00:05:40,690 আর যখন আমি সম্বিৎ ফিরে পেলাম... 60 00:05:43,050 --> 00:05:47,620 মনে হলো, সে স্কারকে খুন করার মতো যথেষ্ট পরিমাণ ঘৃণা করে। 61 00:05:48,190 --> 00:05:50,770 আমি তাকে কখনো এতটা কাঁদতে দেখিনি, যতটা সে স্কার চলে যাওয়ার পর কেঁদেছিল। 62 00:05:53,160 --> 00:05:54,420 আমি খুবই অপদার্থ। 63 00:05:55,040 --> 00:05:58,500 আমি তাকে একেবারেই বুঝিনি। 64 00:05:58,910 --> 00:06:01,910 তুমি এসব জিনিস নিয়ে উদ্বিগ্ন হওয়ার সময় পাচ্ছো কারণ তুমি জীবিত ফিরে এসেছো। 65 00:06:03,590 --> 00:06:05,250 তবে তোমাকে বাঁচতে হবে... 66 00:06:05,950 --> 00:06:07,870 তোমার নিকট গুরুত্বপূর্ণ মানুষদের খাতিরে। 67 00:06:09,260 --> 00:06:10,520 উইনরিকে রক্ষা করতে হবে তোমার। 68 00:06:11,740 --> 00:06:14,390 তুমি তাকে ভালোবাসো, তাই না? 69 00:06:17,470 --> 00:06:19,530 ন-না! আ-আ! 70 00:06:19,530 --> 00:06:21,870 স-সে শুধু একজন বাল্যবন্ধু। 71 00:06:21,870 --> 00:06:23,060 বলতে পারেন, পরিবারেরই একজন সদস্য। 72 00:06:23,060 --> 00:06:25,930 ভাই তার বোনকে রক্ষা করাটা অস্বাভাবিক কিছু নয়! 73 00:06:25,930 --> 00:06:26,300 উম্ম... 74 00:06:26,300 --> 00:06:27,400 দুঃখিত। 75 00:06:28,170 --> 00:06:31,240 মনে হচ্ছে, এটা তোমার কাছে বোঝা ছিল। 76 00:06:36,780 --> 00:06:40,500 আপনি কি কখনো এটাকে বোঝা মনে করেছেন? 77 00:06:41,250 --> 00:06:46,330 আমার আর সে অভিযোগ করার অধিকার নেই। 78 00:06:47,810 --> 00:06:50,760 আমি অনেক মানুষের জীবন কেড়ে নিয়েছি। 79 00:06:51,340 --> 00:06:56,020 এ পথ আমি নিজেই বেছে নিয়েছি। 80 00:06:57,780 --> 00:06:58,930 ইশবালের দিকে ইঙ্গিত করছেন? 81 00:07:01,270 --> 00:07:04,650 ইশবাল সম্পর্কে জিজ্ঞেস করতে পারি? 82 00:07:09,310 --> 00:07:11,030 সবকিছু খুলে বলো। 83 00:07:11,490 --> 00:07:15,030 তোমরা বেজন্মারা সেখানে কী করেছিলে? 84 00:07:16,720 --> 00:07:20,530 ইশবাল পাহাড়ঘেড়া, বালুকাময় জায়গা ছিল, যেখানে জীবনধারণ করা বেশ কঠিন। 85 00:07:21,130 --> 00:07:28,720 এমন একটা পরিবেশে স্বাভাবিকভাবেই সেখানকার অধিবাসীরা অসভ্য জীবন এবং কঠোর নিয়মতান্ত্রিক ধর্ম মেনে চলতে অভ্যস্ত ছিল। 86 00:07:29,220 --> 00:07:36,050 তবে কিছু লোক আমেস্ট্রিসদের অধীনে থাকতে রাজি ছিল না। 87 00:07:37,160 --> 00:07:38,480 আর তখনই... 88 00:07:43,570 --> 00:07:49,360 শুধু একটা বুলেটে সেই অসন্তোষ ক্রোধে পরিণত হয়ে পুরো ইশবালে ছড়িয়ে পড়ে। 89 00:07:54,130 --> 00:07:59,470 সেই দাঙ্গা গৃহযুদ্ধের রূপ ধারণ করে এবং তা সাত বছর পর্যন্ত অব্যাহত থাকে। 90 00:08:02,130 --> 00:08:05,790 অতঃপর মাত্র একটা ডকুমেণ্ট সবকিছু শেষ করে দেয়। 91 00:08:07,020 --> 00:08:09,460 ৩০৬৬ নং এক্সিকিউটিভ অর্ডার। 92 00:08:10,060 --> 00:08:13,090 ইশবাল বিনাশ শুরু হয়, 93 00:08:13,500 --> 00:08:14,930 শুধুমাত্র একটা কাগজের পৃষ্ঠার কারণে। 94 00:08:32,200 --> 00:08:34,360 সেটা সাক্ষাত নরক ছিল। 95 00:08:35,750 --> 00:08:38,640 বাতাস মৃত লাশ ও গান পাউডারে দূষিত ছিল। 96 00:08:39,010 --> 00:08:41,800 এবং বালি ছিল রক্তে সিক্ত। 97 00:08:48,320 --> 00:08:54,840 একজন পদাতিক সৈন্য এলোপাথাড়ি গুলি করতে পারে, ভাগ্য সহায় হলে কারো গায়ে লেগে যায়। 98 00:08:55,350 --> 00:08:57,140 কিন্তু স্নাইপিং হলো ভিন্ন। 99 00:08:57,570 --> 00:09:00,470 ট্রিগার চাপলে অবশ্যই কেউ না কেউ মরবেই। 100 00:09:01,360 --> 00:09:05,490 দু’টি গ্রুপ এ ক্ষেত্রে প্রায় কাছাকাছি ছিল... 101 00:09:05,490 --> 00:09:06,870 এক স্নাইপাররা... 102 00:09:08,440 --> 00:09:10,820 দুই স্টেট আলকেমিস্টরা। 103 00:09:13,000 --> 00:09:17,950 আমার নাম বাস্কু গ্রান, আইরন ব্লাড আলকেমিস্ট। 104 00:09:18,610 --> 00:09:19,950 লোহা এবং রক্ত। 105 00:09:19,950 --> 00:09:22,370 অন্য কথায়, অস্ত্র এবং সৈন্য। 106 00:09:22,550 --> 00:09:27,540 সম্মুখভাগে দাঁড়াতে আমার চেয়ে বেশি যোগ্য আর কে হতে পারে? 107 00:10:05,250 --> 00:10:06,650 শালার! 108 00:10:06,650 --> 00:10:08,250 ইশবাল হারামিরা! 109 00:10:08,500 --> 00:10:11,600 কত... কতবড় দুঃসাহস তোদের! 110 00:10:14,330 --> 00:10:15,050 রয়! 111 00:10:15,570 --> 00:10:16,770 রয় মাস্তাংগ! 112 00:10:20,590 --> 00:10:22,480 তুমিও এখানে ছিলে। 113 00:10:22,480 --> 00:10:23,990 অনেক দিন পর দেখা। 114 00:10:23,990 --> 00:10:25,310 কিন্তু মিয়া, 115 00:10:25,590 --> 00:10:27,680 তোমার চোখ অন্য রকম লাগছে। 116 00:10:30,590 --> 00:10:32,310 তোমারটাও। 117 00:10:32,930 --> 00:10:34,630 আমাদের সকলের চোখেই খুনের ছাপ। 118 00:10:35,560 --> 00:10:36,820 হ্যাঁ। 119 00:10:38,500 --> 00:10:44,140 আমরা এ দেশের ভবিষ্যত নিয়ে মিলিটারি একাডেমিতে কথা বলেছিলাম, তাই না? 120 00:10:44,140 --> 00:10:45,080 হ্যাঁ। 121 00:10:45,970 --> 00:10:47,830 এক সুন্দর ভবিষ্যত। 122 00:10:48,350 --> 00:10:50,380 ক্যাপ্টেন, আপনার নামে একটা চিঠি এসেছে। 123 00:10:50,380 --> 00:10:52,330 ধন্যবাদ। 124 00:10:53,500 --> 00:10:55,060 ওয়াও! 125 00:10:55,060 --> 00:10:55,840 ক-কী? 126 00:10:56,010 --> 00:10:57,960 আমার মধুর ভবিষ্যত। 127 00:10:57,960 --> 00:11:00,020 তার নাম গ্রেসিয়া! 128 00:11:00,020 --> 00:11:03,900 সে আমার সেন্ট্রালে ফেরার পথ চেয়ে আছে। 129 00:11:04,750 --> 00:11:05,850 একা... 130 00:11:07,720 --> 00:11:10,270 যদি অন্য কেউ তাকে চুরি করে নিয়ে যায়? 131 00:11:10,490 --> 00:11:15,190 না, গ্রেসিয়া আমার মতো একজন সুপুরুষকে ধোঁকা দিতে পারে না। 132 00:11:15,190 --> 00:11:16,840 না, না, কিন্তু এখনো... 133 00:11:16,840 --> 00:11:19,550 হিউজ, আমি তোমায় সর্তক করছি। 134 00:11:20,010 --> 00:11:22,630 এসব জিনিস মুভি ও বইয়ে অনেক হয়। 135 00:11:23,080 --> 00:11:25,780 যে লোক যুদ্ধক্ষেত্রে তার প্রেমিকাকে নিয়ে কথা বলে... 136 00:11:25,780 --> 00:11:26,890 সে দিনশেষে মারা পড়ে। 137 00:11:27,680 --> 00:11:29,170 ওই! 138 00:11:33,220 --> 00:11:35,900 এই জিনিসটাই আমাকে বাঁচিয়ে রাখছে। 139 00:11:37,330 --> 00:11:41,480 শুধুমাত্র এ চিঠিটাই আমাকে আগামীকালের স্বপ্ন দেখায়। 140 00:11:42,340 --> 00:11:45,390 এই অনন্ত যুদ্ধেও। 141 00:11:46,490 --> 00:11:49,010 ঠিক বলেছো। যুদ্ধ শেষ হওয়ার কোনো নাম-গন্ধও নেই। 142 00:11:49,440 --> 00:11:55,650 যত সৈন্যই সরবরাহ করা হোক না কেন, এ মরুভূমি পানির মতো তা গিলে ফেলবে। 143 00:11:56,620 --> 00:11:59,970 আমরা কষ্ট সহ্য করে জয় ছিনিয়ে আনি, কিন্তু তারপর? 144 00:12:00,580 --> 00:12:02,400 কেবলই বালু। 145 00:12:02,400 --> 00:12:06,980 হ্যাঁ, এ যুদ্ধ নিছক দাঙ্গা দমনের জন্য নয়, বরং তার চেয়ে অনেক বড়ো কিছু। 146 00:12:12,200 --> 00:12:14,830 অনেক দিন পর দেখা, মেজর মাস্তাংগ। 147 00:12:15,730 --> 00:12:17,340 আমায় মনে আছে? 148 00:12:17,910 --> 00:12:19,390 কী ভয়ানক। 149 00:12:19,860 --> 00:12:20,840 এমনকি এই মেয়েটির... 150 00:12:21,610 --> 00:12:23,560 চোখও এখন খুনিদের মতো। 151 00:12:34,340 --> 00:12:36,100 দয়া করে বলুন, মেজর। 152 00:12:36,830 --> 00:12:41,320 সৈনিকদের কর্তব্য জনগণকে রক্ষা করা। এর পরিবর্তে কেন আমরা তাদেরকে খুন করছি? 153 00:12:42,470 --> 00:12:47,840 অ্যালকেমি মানুষের সুখ বয়ে আনার কথা, কিন্তু কেন সেটা মানুষ খুনে ব্যবহার হচ্ছে? 154 00:12:48,950 --> 00:12:52,700 কারণ এটাই স্টেট আলকেমিস্টদের কাজ। 155 00:12:52,700 --> 00:12:57,450 কেন সৈনিকরা মানুষ খুন করছে? 156 00:12:57,450 --> 00:13:00,590 কারণ আমাদের তা করার নির্দেশ দেয়া হয়েছে। 157 00:13:01,130 --> 00:13:02,670 ভুল বললাম? 158 00:13:03,190 --> 00:13:06,320 তুমি আমাদের এই ভয়ংকর ট্রাজেডি মেনে নিতে বলছো? 159 00:13:06,820 --> 00:13:09,760 ঠিক আছে... উদাহরণ স্বরূপ... 160 00:13:10,000 --> 00:13:15,450 ওই মেয়ে, তোমার চেহারা বলছে, “আমি স্বেচ্ছায় এগুলো করছি না।” 161 00:13:16,740 --> 00:13:21,520 তুমি কি বুকে হাত দিয়ে বলতে পারবে, একবারও... 162 00:13:21,830 --> 00:13:27,270 তোমার শত্রুকে সফলতার সাথে স্নাইপ করার পর নিজের দক্ষতায় অভির্ভূত হওনি? 163 00:13:27,650 --> 00:13:28,930 মিস স্নাইপার। 164 00:13:29,530 --> 00:13:31,150 হয়েছে হয়েছে! 165 00:13:31,750 --> 00:13:35,960 আমার দৃষ্টিকোণ থেকে, আমি তোমাদেরকে বুঝতে পারবো না। 166 00:13:35,960 --> 00:13:38,830 যুদ্ধক্ষেত্র হলো, খুনের উন্মুক্ত ময়দান। 167 00:13:40,860 --> 00:13:44,340 তুমি কি হাতে রক্ত লাগানোর প্রস্তুতি ছাড়াই এ উর্দিটা গায়ে চড়িয়েছো? 168 00:13:46,020 --> 00:13:49,090 মৃত্যু থেকে মুখ ফিরিয়ে নিয়ো না, বরং তার চোখে চোখ রাখো। 169 00:13:49,370 --> 00:13:53,850 খুন করার সময় শত্রুর দিকে সরাসরি তাকাবে। 170 00:13:54,500 --> 00:13:56,350 এবং তাকে ভুলবে না। 171 00:13:56,560 --> 00:13:59,190 তোমার শত্রুও তোমাকে আজীবন স্মরণ রাখবে। 172 00:14:02,140 --> 00:14:04,380 ওহ, সময় হয়ে গেছে। 173 00:14:04,880 --> 00:14:06,640 কাজে যেতে হবে। 174 00:14:07,890 --> 00:14:09,330 আমারও যেতে হবে। 175 00:14:09,710 --> 00:14:11,190 দেখা হবে, রয়। 176 00:14:11,190 --> 00:14:12,220 হিউজ। 177 00:14:13,210 --> 00:14:14,700 তুমি কেন যুদ্ধ করছো? 178 00:14:17,060 --> 00:14:18,170 সহজ উওর। 179 00:14:18,170 --> 00:14:21,420 আমি মরতে চাই না। আর কিছু না। 180 00:14:22,240 --> 00:14:24,210 অজুহাত সবসময়ই সাধারণ হয়। 181 00:14:32,050 --> 00:14:35,310 তাহলে এই যুদ্ধের আসল কারণ কী ছিল? 182 00:14:36,780 --> 00:14:37,810 একটা... 183 00:14:38,610 --> 00:14:41,960 কারণ ছিল। একটা ভয়ংকর কারণ ছিল। 184 00:15:15,960 --> 00:15:19,810 তুমি আমাদের রক্ত দিয়ে ফিলোসফার স্টোন বানিয়েছো? 185 00:15:19,810 --> 00:15:21,850 সে স্টোন দিয়ে কী করেছো? 186 00:15:22,450 --> 00:15:25,680 সেটা মেজর যুলফ যে কিম্বলিকে দেয়া হয়... 187 00:15:25,680 --> 00:15:28,400 ক্রিমসন (রক্তিম বর্ণ) অ্যালকেমিস্ট... 188 00:15:29,020 --> 00:15:33,330 শীতল চক্ষুবিশিষ্ট লোকটা... বেণী করা বড়ো কালো চুলের অধিকারী? 189 00:15:33,330 --> 00:15:34,400 হ্যাঁ। 190 00:15:35,660 --> 00:15:36,980 ভাইয়া... 191 00:15:39,190 --> 00:15:40,650 আর? 192 00:15:40,650 --> 00:15:45,290 সে-সেই লোকটা পুরো যুদ্ধের গতিপথে আমূল পরিবর্তন ঘটিয়েছিল। 193 00:15:47,380 --> 00:15:50,550 আহ... কী সুমধুর আওয়াজ। 194 00:15:50,990 --> 00:15:55,170 কী সুমিষ্ট আওয়াজ আমার পুরো শরীর জুড়ে ধ্বনিত হচ্ছে... 195 00:15:55,170 --> 00:15:59,680 আমার মেরুদণ্ড বিষন্নতায় নাচছে, আমার কান আনন্দে শিহরিত হচ্ছে। 196 00:15:59,680 --> 00:16:07,190 এ অনুভূতি শুধুমাত্র এখানেই অর্জন করা সম্ভব; যেখানে জীবন-মৃত্যুর মাঝে ব্যবধান যৎসামান্য। 197 00:16:07,910 --> 00:16:11,070 কী অপূর্ব ক্যারিয়ার! 198 00:16:18,120 --> 00:16:20,170 কী মনোমুগ্ধকর আওয়াজ!!! 199 00:16:20,170 --> 00:16:24,050 অসাধারণ! ফিলোসফার স্টোন! 200 00:16:28,420 --> 00:16:32,470 ইশবাল বিনাশ সম্পন্ন হওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র। 201 00:16:33,650 --> 00:16:42,320 আর তখনই, ইশবালের সর্বোচ্চ পাদ্রী রউগ রোয়া তার লোকদের বাঁচাতে ফুরার প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করে। 202 00:16:43,360 --> 00:16:44,480 আহ? 203 00:16:45,040 --> 00:16:50,190 তো তুমি নিজের জীবনের বিনিময়ে দশ হাজার ইশবালানের জীবন ভিক্ষা চাও? 204 00:16:50,190 --> 00:16:52,340 ঠিক, আমি- 205 00:16:52,340 --> 00:16:53,490 এত দাম্ভিক হয়ো না। 206 00:16:54,530 --> 00:16:59,930 তুমি বলতে চাচ্ছো, তোমার জীবনের মূল্য অবশিষ্ট সকল ইশবালানের জীবনের সমান? 207 00:17:00,870 --> 00:17:02,870 হে মানুষ, এত আত্মগরিমা করো না। 208 00:17:03,780 --> 00:17:07,460 সকল মানুষের জীবনের মূল্য সমান সমান। 209 00:17:07,460 --> 00:17:10,130 বেশিও না, কমও না। 210 00:17:10,540 --> 00:17:11,980 আমি এ চুক্তি মানবো না। 211 00:17:11,980 --> 00:17:13,450 আর যুদ্ধও থামাবো না। 212 00:17:13,450 --> 00:17:15,090 তুই দানব! 213 00:17:15,090 --> 00:17:16,510 ঈশ্বরের গজব পড়বে তোর উপর! 214 00:17:16,740 --> 00:17:18,470 "ঈশ্বর"? 215 00:17:18,470 --> 00:17:20,550 কী অদ্ভুত। 216 00:17:20,550 --> 00:17:24,770 এতকিছু করার পরও এখন পর্যন্ত আমার উপর তো কোনো গজব পড়লো না। 217 00:17:25,520 --> 00:17:30,520 গজব পড়ার জন্য আর কত ইশবালানদের মারতে হবে? 218 00:17:30,520 --> 00:17:32,220 তুই বেজন্মা... 219 00:17:32,220 --> 00:17:38,530 ‘ঈশ্বর’ মানুষের মনগড়া স্বত্তা ব্যতীত কিছুই নয়। 220 00:17:39,190 --> 00:17:46,790 যদি তোরা আমাকে শাস্তি দিতে চাস, তাইলে ঈশ্বরের উপর ভরসা না করে নিজের হাতে দে! 221 00:17:51,990 --> 00:17:55,550 অবশেষে যুদ্ধ শেষ হলো। 222 00:17:56,010 --> 00:17:59,440 আমাদের বাড়ি ফেরার অনুমতি দেয়া হলো। 223 00:18:00,340 --> 00:18:04,180 পরিশেষে, আমরা সৈনিকরা শুধুমাত্র নর্দমার কীট। 224 00:18:04,380 --> 00:18:05,590 হ্যাঁ। 225 00:18:05,590 --> 00:18:08,730 শুধুমাত্র একজন ব্যক্তিই সীমাহীন ক্ষমতার অধিকারী। 226 00:18:09,420 --> 00:18:12,510 এ কারণেই আমি রক্ষা করবো... 227 00:18:13,370 --> 00:18:15,040 যদিও তারা সংখ্যায় কম... 228 00:18:15,040 --> 00:18:16,790 আমার নিকট গুরুত্বপূর্ণ মানুষকে। 229 00:18:17,720 --> 00:18:21,230 একজন অধীনস্ত অফিসার তার অধস্তনকে রক্ষা করে। 230 00:18:21,640 --> 00:18:25,160 আমাদের মতো দুর্বল মানুষের পক্ষেও সেটা করা সম্ভব। 231 00:18:43,820 --> 00:18:48,600 ইশবাল অভিজ্ঞতার পরও তুমি এই পথ বেছে নিয়েছো? 232 00:18:49,100 --> 00:18:49,950 জি। 233 00:18:50,850 --> 00:18:55,490 অ্যালকেমির মতো এই পৃথিবীও যদি সমান বিনিময় আইনের উপর প্রতিষ্ঠিত হয়, 234 00:18:55,960 --> 00:19:05,290 তাহলে আগামী প্রজন্মের সুখ-শান্তিময় জীবনের জন্য আমাদেরকে লাশ কাধে করে রক্ত সাগর পাড়ি দিতে হবে। 235 00:19:08,600 --> 00:19:11,610 আমি তোমাকে আমার এসিস্টেন্ট হিসেবে নিয়োগ দিচ্ছি। 236 00:19:12,410 --> 00:19:14,670 আমি চাই, তুমি আমার বডিগার্ড হবে। 237 00:19:16,890 --> 00:19:18,130 বুঝলে? 238 00:19:18,130 --> 00:19:22,890 আমি তোমাকে আমার নিরাপত্তার দায়িত্ব অর্পণ করছি মানে, তুমি যেকোনো সময় পেছন থেকে আমাকে গুলি করতে পারবে। 239 00:19:23,590 --> 00:19:27,250 কখনো আমি আমার পথ থেকে বিচ্যুত হলে, সাথে সাথে এই হাত দিয়ে গুলি করে দিবে। 240 00:19:27,930 --> 00:19:29,930 তোমার সেই অধিকার আছে। 241 00:19:30,780 --> 00:19:32,100 তুমি কি আমাকে অনুসরণ করবে? 242 00:19:33,440 --> 00:19:34,810 বুঝেছি। 243 00:19:35,310 --> 00:19:37,580 আপনি চাইলে, আপনাকে নরকের তলদেশ পর্যন্তও অনুসরণ করবো। 244 00:19:42,860 --> 00:19:48,770 কিন্তু কর্ণেল প্রেসিডেন্ট হলেও এ দেশের যুদ্ধপ্রিয় মনোভাব তো পাল্টাবে না! 245 00:19:49,150 --> 00:19:50,530 ঠিক বলেছো। 246 00:19:50,530 --> 00:19:53,750 এই মুহূর্তে পার্লামেন্টও আর্মিদের হাতের পুতুল। 247 00:19:53,750 --> 00:19:57,340 কাউকে না কাউকে তো সেটা পরিবর্তন করে এ দেশকে গণতান্ত্রিক করতে হবে। 248 00:19:58,110 --> 00:20:03,630 এ দেশের পুনর্জন্মের জন্য, সামরিক শাসনামলের সকল ভুল-ত্রুটি ধুয়ে মুছে ঠিক করতে হবে। 249 00:20:03,630 --> 00:20:04,590 ভুল? 250 00:20:05,770 --> 00:20:11,600 উদাহরণ স্বরূপ, গভর্মেণ্ট হয়তো তাদের বিচার করবেন যারা ইশবাল যুদ্ধে নৃশংসতার পরিচয় দিয়েছে। 251 00:20:13,130 --> 00:20:14,410 ঠিক তাই। 252 00:20:14,410 --> 00:20:19,300 দুঃসময়ের হিরোরা শান্তির সময়ের (স্বাভাবিক সময়ের) গণহত্যাকারী। 253 00:20:19,300 --> 00:20:22,180 তো কর্ণেল এসব জেনে-শুনেও ফুরার প্রেসিডেন্ট হতে চেষ্টা করছেন? 254 00:20:22,180 --> 00:20:24,600 এটা তো একটা আত্মবিধ্বংসী পথ! 255 00:20:25,800 --> 00:20:29,870 হোমোনকুলুসরাই সবকিছুর জন্য দায়ী। 256 00:20:30,580 --> 00:20:35,370 যদিও হোমোনকুলুসরা উস্কে দিয়েছিল, কিন্তু পাশবিকতার পরিচয় দিয়েছি তো আমরাই। 257 00:20:37,080 --> 00:20:39,170 আমাদের অবশ্যই মৃত্যু থেকে পালানো উচিত নয়। 258 00:20:39,760 --> 00:20:42,360 যাদেরকে আমরা মেরেছি, তাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে। 259 00:20:42,360 --> 00:20:43,260 কারণ... 260 00:20:43,970 --> 00:20:48,180 তারাও আজীবন তাদের খুনিদেরকে স্মরণ রাখবে। 261 00:20:49,410 --> 00:20:50,470 কিন্তু... 262 00:20:51,970 --> 00:20:56,110 আমাদের নিয়ে উদ্বিগ্ন হওয়ার চেয়ে তোমার অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই? 263 00:20:56,490 --> 00:20:59,950 তোমাদের উভয়েরই নিজেদের শরীরে ফিরতে হবে। 264 00:21:00,940 --> 00:21:04,730 আমি নিশ্চিত, অনেক মানুষ সে-দিনটার প্রতীক্ষায় আছে, যেদিন তোমরা তোমাদের লক্ষ্য অর্জন করতে পারবে। 265 00:21:07,370 --> 00:21:08,190 হ্যাঁ। 266 00:21:08,570 --> 00:21:11,960 আমি অবশ্যই আমাদের উভয়ের শরীর ফেরত আনবো। 267 00:21:13,790 --> 00:21:16,250 আমাদের থাকতে দেয়ার জন্য ধন্যবাদ, ডাক্তার নক্স। 268 00:21:16,500 --> 00:21:18,630 উম্ম, মিস্টার আর্মর? 269 00:21:19,880 --> 00:21:23,380 সত্যিই সবকিছুর জন্য ধন্যবাদ। 270 00:21:23,880 --> 00:21:27,020 আমার একটা নাম আছে, সেটা হলো আলফনসে এলরিক। 271 00:21:27,020 --> 00:21:28,520 এলরিক? 272 00:21:28,890 --> 00:21:31,470 এডওয়ার্ড এলরিক'কে মনে আছে না? 273 00:21:31,470 --> 00:21:33,350 সেই পিচ্চি অ্যালকেমিস্ট। 274 00:21:33,350 --> 00:21:35,310 আমি তার ছোটো ভাই। 275 00:21:36,050 --> 00:21:38,710 যদিও দূর্ঘটনায় আমার শরীর হারিয়েছি... 276 00:21:39,190 --> 00:21:41,430 যদি আপনি তার ছোটো ভাই হন... 277 00:21:41,430 --> 00:21:43,480 মানে আপনিও একেবারে তারই মতো? 278 00:21:43,480 --> 00:21:44,240 কী নিষ্ঠুর! 279 00:21:44,560 --> 00:21:48,010 আমি তার থেকে অনেক লম্বা। 280 00:21:48,010 --> 00:21:51,830 আমার চেহারা তার মতো না, এবং আমি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। 281 00:21:51,830 --> 00:21:53,600 আর আমি বদরাগীও নই। 282 00:21:53,600 --> 00:21:54,830 আমি একজন জেন্টলম্যান। 283 00:21:56,270 --> 00:21:58,710 স্যার আলফনসে!! 284 00:21:59,890 --> 00:22:02,460 আশা করি, অচিরেই আপনার শরীর ফিরে পাবেন। 285 00:22:03,260 --> 00:22:05,810 হ্যাঁ, আমিও। 286 00:22:07,000 --> 00:23:36,000 সিরিজটি বাংলা সাবটাইটেলের সহিত উপভোগের জন্য ধন্যবাদ। 287 00:23:37,420 --> 00:23:40,480 ডক্টর মার্কো, আপনার খাবার নিয়ে এসেছি। 288 00:23:41,920 --> 00:23:44,810 আরে? এখানে দেখি পিনপতন নীরবতা। 289 00:23:45,050 --> 00:23:48,590 ইশবালের স্মৃতিচারণ করে আবারো কাঁদছেন না-কি? 290 00:23:58,020 --> 00:24:00,900 সাদা শয়তান পৃথিবীতে এসেছে। 291 00:24:00,900 --> 00:24:04,040 নতুন লড়াই এখন শুরু হবে। 292 00:24:04,040 --> 00:24:06,340 কিন্তু বালকটা হার মানবে না। 293 00:24:06,590 --> 00:24:10,200 সে উঠে দাঁড়াবে এবং আশার আলো বহন করে আবারো চলবে। 294 00:24:10,820 --> 00:24:15,180 পরের পর্বে, Fullmetal Alchemist: 295 00:24:15,180 --> 00:24:19,930 পর্ব ৩১: The Promise Made For 520 Cenz. 296 00:24:20,110 --> 00:24:25,000 এই বিশ্বটা কেবল তাদের কাছেই বোধগম্য হবে যারা যুদ্ধে একসাথে লড়াই করেছিল।