1
00:00:17,270 --> 00:00:18,170
আরে আসো না!
2
00:00:21,260 --> 00:00:22,060
গলা ভেজাও!
3
00:00:22,720 --> 00:00:24,210
পিনাকো...
4
00:00:26,570 --> 00:00:27,940
যোগ দিতে পারি?
5
00:00:32,900 --> 00:02:00,000
Bangla Subtitle Created By
:.:.: AKTAR HOSSAIN :.:.:
6
00:02:10,040 --> 00:02:12,700
মাঝেমধ্যে এমন উচ্ছৃঙ্খল হওয়া ভালো।
7
00:02:19,200 --> 00:02:22,220
তুমি হয়তো আমাদেরকে জগতের সবচেয়ে
ভাবনাহীন মানুষ বলে মনে করো, তাই না?
8
00:02:25,170 --> 00:02:28,000
কিন্তু আমাদেরকে দোষারোপ করে কী হবে?
9
00:02:28,680 --> 00:02:33,650
এই দেশে যুদ্ধ যে সবসময় লেগেই আছে।
10
00:02:38,630 --> 00:02:43,740
আর এখন ইশবালে কিছু একটা হচ্ছে...
এটাই কি এই দেশের নিয়তি?
11
00:02:46,470 --> 00:02:50,050
তারা কক্ষনো অতীত থেকে শিক্ষা নেয় না।
12
00:02:50,050 --> 00:02:53,020
মানুষ বোকা এবং তুচ্ছ জীব।
13
00:03:16,290 --> 00:03:20,140
ইশবাল ও অন্যান্য দাঙ্গার কারণে...
ইস্ট নিশ্চই খুব ব্যস্ত সময় পার করছে।
14
00:03:20,140 --> 00:03:24,830
শুধু ইস্টই নয়, নর্থ ও ওয়েস্টে দাঙ্গা
আর সীমান্তে যুদ্ধের স্ফুলিঙ্গ ছড়াচ্ছে।
15
00:03:25,570 --> 00:03:31,330
সাউথ বর্ডারে আইরোগোর সাথে এবং
ওয়েস্ট বর্ডারে ক্রিচার সাথে দাঙ্গা লেগেই আছে।
16
00:03:32,020 --> 00:03:35,140
আর নর্থে শক্তিশালী জাতি
ড্রাকাহামারা তো আছেই।
17
00:03:35,740 --> 00:03:38,510
চারিদিকে লাশের স্তুপ, হাহ...
18
00:03:38,510 --> 00:03:41,090
আমরা অচিরেই অভ্যুত্থান পেতে পারি...
19
00:03:41,090 --> 00:03:43,640
আসলেই থাকার জন্য ভয়ংকর দেশ...
20
00:03:44,180 --> 00:03:50,000
কিং ব্রাডলি ফুরার প্রেসিডেন্ট হওয়ার পর
থেকেই এই দেশ সামরিক বাহিনী নির্ভর হয়ে গেছে।
21
00:03:57,810 --> 00:03:59,530
হেই, আসো নাচি!
22
00:03:59,530 --> 00:04:02,780
তুমি কিছুটা অদ্ভুত, হোহেনহায়েম!
23
00:04:03,370 --> 00:04:06,480
একা একা নাচতে পারো না?
24
00:04:06,480 --> 00:04:08,540
কিন্তু তাতে তো মজা নেই!
25
00:04:09,190 --> 00:04:12,950
তার নাচার শখ নেই!
26
00:04:13,650 --> 00:04:16,670
আরে মিয়া, মেয়েগুলোর
সাথে গিয়ে ফূর্তি-টুর্তি করো গে!
27
00:04:22,880 --> 00:04:24,760
ভাবছি, এত কম বয়সেই তারা,
28
00:04:25,840 --> 00:04:30,120
মানব রুপান্তরের মতো
জিনিস নিয়ে ভাবতে শুরু করেছে।
29
00:04:40,110 --> 00:04:43,070
কেন বাবা হিসেবে দাঁড়িয়ে
তাদেরকে কিছু বলছো না?
30
00:04:45,360 --> 00:04:51,710
বললেও, সেটা তাদের কৃত পাপের অনুশোচনা
করার বাস্তবতাকে পরিবর্তন করতে পারবে না।
31
00:04:52,600 --> 00:04:53,920
তুমি পাষাণ।
32
00:04:54,990 --> 00:04:57,070
পাপ পাপই।
33
00:04:57,070 --> 00:04:58,990
ধ্যাত!!
34
00:04:58,990 --> 00:05:01,870
তারা এটা নিয়ে গেল!!
35
00:05:03,180 --> 00:05:05,260
সাহায্য করো... কেউ আছো...
36
00:05:05,910 --> 00:05:08,650
মা... মা...
37
00:05:23,550 --> 00:05:25,910
অসম্ভব... না।
38
00:05:25,910 --> 00:05:26,840
এটা...
39
00:05:28,400 --> 00:05:30,840
আমি এটা চাইনি!!!
40
00:05:31,480 --> 00:05:33,790
আল... আলফনসে...
41
00:05:34,280 --> 00:05:36,920
আলফনসে!
আলফনসে!
42
00:05:37,930 --> 00:05:39,460
আমার দোষেই...
43
00:05:39,970 --> 00:05:41,930
আলফনসে!
44
00:05:43,410 --> 00:05:46,010
ধ্যাত.... ধুরু!!
45
00:05:46,830 --> 00:05:49,260
তাকে ফিরিয়ে দাও...
সে আমার ছোটো ভাই...
46
00:05:50,020 --> 00:05:52,030
হাত বা পা যাই হোক...
47
00:05:52,030 --> 00:05:54,340
অথবা আমার হৃৎপিন্ড! সেটার বিনিময়ে হলেও...
48
00:05:54,890 --> 00:05:56,480
তাকে ফিরিয়ে দাও...
49
00:05:56,820 --> 00:05:59,820
সে আমার একমাত্র ভাই!!!
50
00:06:07,850 --> 00:06:11,430
একটা স্বর্গীয় পাথর যেটা
রাতারাতি জেরেক্সকে ধ্বংস করে দেয়।
51
00:06:12,360 --> 00:06:16,530
তা পেলে, আমরা আমাদের
শরীর ফেরত পেতে পারি...
52
00:06:17,460 --> 00:06:22,420
ডাক্তার, আপনাকে ঠিক কোন বস্তু
গবেষণার আদেশ দেয়া হয়েছিল?
53
00:06:23,920 --> 00:06:25,170
ফিলোসফার স্টোন।
54
00:06:27,240 --> 00:06:28,720
এমন একটা বস্তুর আকাঙ্ক্ষা করা উচিৎ নয়।
55
00:06:29,040 --> 00:06:30,820
সেটা শয়তানের গবেষণা।
56
00:06:30,820 --> 00:06:32,810
সেটার চর্চা করলে নরক দেখবে।
57
00:06:34,230 --> 00:06:35,810
‘শয়তানের গবেষণা...’
58
00:06:35,810 --> 00:06:38,350
‘এমন বস্তু যার আকাঙ্ক্ষা করা ঠিক নয়।’
59
00:06:38,350 --> 00:06:40,690
আমি ক্ষুব্ধ, ডাক্তার মার্কো...
60
00:06:42,320 --> 00:06:44,360
ফিলোসফার স্টোনের উপাদান হলো...
61
00:06:45,330 --> 00:06:46,820
জীবিত মানুষ।
62
00:07:13,550 --> 00:07:15,850
মানুষ দুর্বল জীব, কী বলো?
63
00:07:16,920 --> 00:07:20,360
তারা অন্ধকারে জড়সড় হয়ে থাকে,
সেটার বিপক্ষে রুখে দাঁড়ানোর চেষ্টা করে না।
64
00:07:20,360 --> 00:07:25,050
তার পরিবর্তে তারা তা ভুলে থাকতে
এবং বাস্তবতা থেকে পালানোর চেষ্টা করে।
65
00:07:25,460 --> 00:07:29,160
মানুষ সত্যিই দুর্বল জীব।
66
00:07:30,750 --> 00:07:37,370
আচ্ছা, তাদেরকে মূল্যবান উপাদান
হিসেবে আমাদের কিছু কাজে লাগানো যাক।
67
00:07:38,180 --> 00:07:40,990
এহ, হোহেনহায়েম?
68
00:07:52,910 --> 00:07:57,020
“তুমি হয়তো সত্যের পেছনের
আসল সত্যে পৌঁছাতে পারবে...”
69
00:08:00,890 --> 00:08:02,600
এটা কী?
70
00:08:02,600 --> 00:08:05,360
এটা কি ফিলোসফার স্টোন
তৈরিতে ব্যবহৃত হতো?
71
00:08:07,940 --> 00:08:10,450
দেখি তো, তোর দৌঁড় কতটুকু!
72
00:08:14,070 --> 00:08:15,780
হাতের বদৌলতে প্রাণে বেঁচে গেলি!
73
00:08:16,180 --> 00:08:20,160
কিন্তু আমার প্রিয় তরবারি
লোহাকেও ফালি ফালি করে দেয়।
74
00:08:46,590 --> 00:08:47,440
ভাইয়া!
75
00:08:48,490 --> 00:08:50,950
এটা লজ্জাজনক, কিন্তু আমরা হেরে গেছি।
76
00:08:51,350 --> 00:08:54,300
আবার বলো না, “হেই,
আমরা আসলে ত্রয়ী,” বলবে না-কি?
77
00:08:54,300 --> 00:08:55,280
না, না, বলবো না।
78
00:08:55,900 --> 00:08:59,640
আমাদের মেরে ফেলো, বাছা।
79
00:09:00,660 --> 00:09:03,040
মানুষ হত্যা থেকে আমি
মাফ চাই, আবার দোয়াও চাই।
80
00:09:03,040 --> 00:09:05,390
তুমি আমাদেরকে মানুষ মনে করো?
81
00:09:08,160 --> 00:09:14,930
তোমাদের দু'জনকে মানুষ মনে না করা,
মানে, আমার ভাইকেও মানুষ না ভাবা।
82
00:09:17,410 --> 00:09:19,900
আমার ছোটো ভাই মানুষ।
83
00:09:19,900 --> 00:09:21,600
আর তোমরা দু'জনও মানুষ।
84
00:09:22,120 --> 00:09:24,700
এ কারণে আমি
তোমাদের খুন করতে চাই না।
85
00:09:28,480 --> 00:09:29,530
ভাইয়া?
86
00:09:30,210 --> 00:09:36,080
আমরা দু'জন জ্ঞান বুদ্ধি হওয়ার
পর থেকেই খুন, চুরি ও তাণ্ডব চালিয়েছি।
87
00:09:36,580 --> 00:09:41,500
দানবে পরিণত হওয়ার পর এই প্রথম
আমাদের সাথে মানুষের মতো আচরণ করা হচ্ছে?
88
00:09:42,110 --> 00:09:43,150
ইন্টারেস্টিং।
89
00:09:43,880 --> 00:09:47,450
বাছা, আমি তোমাকে
বিদায়ী উপহার হিসেবে সবকিছু বলবো।
90
00:09:47,940 --> 00:09:52,760
যে ফিলোসফার স্টোন সৃষ্টি করেছে এবং
আমাদের এই জায়গাটা পাহারা দিতে বলেছে সে...
91
00:09:55,310 --> 00:09:57,010
প্রায় ফাঁস করেই দিচ্ছিলো।
92
00:09:58,740 --> 00:10:02,730
৪৮, তুই এমন একটা
জিনিস ফাঁস করতে পারিস না!
93
00:10:05,860 --> 00:10:08,850
তুই খুবই জ্বালাস, শুয়োরের বাচ্চা!
94
00:10:08,850 --> 00:10:12,670
তোরা একটা মূল্যবান মানব
বলিকে প্রায় মেরেই ফেলছিলি!
95
00:10:12,670 --> 00:10:13,880
বুঝিসনি?
96
00:10:15,510 --> 00:10:17,540
তোমরা কারা?
97
00:10:17,540 --> 00:10:19,550
কী চাও?
98
00:10:19,550 --> 00:10:21,830
‘মানব বলি’ মানে কী?
99
00:10:22,400 --> 00:10:25,090
তুই একজন মানব বলি, তাই না?
100
00:10:26,120 --> 00:10:29,080
হ্যাঁ, ঠিক ধরেছো,
আমি একজন মানব বলি!
101
00:10:29,620 --> 00:10:32,170
‘মানব বলি’ মানেটা কী?
102
00:10:32,820 --> 00:10:36,590
সম্ভবত তাদের মাস্টারও...
একজন যোগ্য বলি হতে পারে।
103
00:10:37,710 --> 00:10:39,570
আমি দুঃখিত।
104
00:10:39,570 --> 00:10:42,520
যদিও তুমি একজন বলির প্রার্থী,
105
00:10:42,520 --> 00:10:44,120
তারপরও আজ এখানে মরতে চলেছো।
106
00:10:45,060 --> 00:10:48,000
আমি ভাবছিলাম,
107
00:10:49,230 --> 00:10:51,520
‘মানব বলি’ মানে কী?
108
00:10:52,420 --> 00:10:56,900
এবং তোমরা আমাকে
দিয়ে কী করানোর চেষ্টা করছো?
109
00:10:58,260 --> 00:11:01,200
লিওর জুড়ে দাঙ্গা।
110
00:11:01,600 --> 00:11:04,720
ফিলোসফার স্টোনের উপাদান হলো মানুষ...
111
00:11:05,520 --> 00:11:08,090
আমরা যা ইশবালে করেছি...
112
00:11:09,280 --> 00:11:14,090
আরে, এসবের নাটের গুরু কে?
113
00:11:14,760 --> 00:11:17,160
তোমরা কি এখন...
114
00:11:17,160 --> 00:11:21,800
এই দেশ ও এর জনগণকে বলি দিয়ে
বিশাল ট্রান্সমিউটেশন সার্কেল বানাতে চাইছো?
115
00:11:22,780 --> 00:11:24,200
এবং এর উদ্দেশ্য...
116
00:11:24,580 --> 00:11:27,750
ফিলোসফার স্টোন বানানো, তাই না?
117
00:11:38,560 --> 00:11:42,450
তুমি তা জানতে?
118
00:11:44,300 --> 00:11:45,460
হোহেনহায়েম।
119
00:11:46,870 --> 00:11:48,920
তারপরও কেন সবাইকে বলোনি?
120
00:11:50,330 --> 00:11:51,720
হোহেনহায়েম!
121
00:11:53,150 --> 00:11:57,500
আমি বললেও, কোনো কিছু বদলাতো?
122
00:11:57,940 --> 00:11:58,580
কী?
123
00:12:02,990 --> 00:12:05,530
আমি কিছুদিন যাবত
তাদের উপর নজর রাখছিলাম।
124
00:12:07,150 --> 00:12:11,260
মানুষেরা একই ভুল
বারংবার করতেই থাকে।
125
00:12:13,640 --> 00:12:18,130
এবং অসহায়ভাবে কৃতকর্মের
পরিণতি থেকে পালানোর চেষ্টা করে।
126
00:12:23,380 --> 00:12:26,920
মানুষ দুর্বল প্রাণী।
127
00:12:29,280 --> 00:12:30,660
মনে হয়, বলেছিলাম...
128
00:12:31,080 --> 00:12:33,380
ফিলোসফার স্টোনই আমার সব।
129
00:12:33,980 --> 00:12:35,380
আমি একজন হোমোনকুলুস।
130
00:12:36,310 --> 00:12:37,730
এ নাম শুনেছো, তাই না?
131
00:12:37,730 --> 00:12:40,120
কৃত্রিম মানুষ।
132
00:12:41,360 --> 00:12:43,340
আমি তাদেরই একজন।
133
00:12:45,250 --> 00:12:48,140
যেহেতু আমরা এখানে মরতেই চলেছি...
134
00:12:48,460 --> 00:12:51,520
তাই আমি তোমাকে সর্বশেষ
উপহার হিসেবে কিছু দেখাবো।
135
00:13:02,800 --> 00:13:04,110
আমি কি তাকে খেতে পারি?
136
00:13:08,710 --> 00:13:11,040
মাস্তাংগ!
137
00:13:12,150 --> 00:13:15,930
এক দানবের পেটে আরেক দানব!
138
00:13:16,500 --> 00:13:18,880
সে আশপাশের সবকিছু গিলে ফেলেছে।
139
00:13:19,450 --> 00:13:21,380
তো এমনকিছুও...
140
00:13:22,160 --> 00:13:23,880
অ্যালকেমির দ্বারা সৃষ্টি করা সম্ভব ...
141
00:13:26,790 --> 00:13:28,390
কে তুমি, বুড়ো ভাম?
142
00:13:37,060 --> 00:13:40,160
যেমন তোর আলটিমেট বর্ম আছে...
143
00:13:40,160 --> 00:13:42,990
তেমনি আমারও একটা
আলটিমেট চোখ আছে।
144
00:13:57,270 --> 00:13:59,550
ওহ, হিউজ, এখন বুঝলাম,
145
00:14:00,750 --> 00:14:02,420
তোমার ‘‘আর্মি বিপদে...’’ কথাটার অর্থ...
146
00:14:03,040 --> 00:14:05,930
সেটার অর্থ আমির বিপদে পড়া ছিল না।
147
00:14:06,650 --> 00:14:09,340
তুমি বুঝিয়েছিলে,
আর্মি নিজেই একটা বিপদ।
148
00:14:12,910 --> 00:14:16,120
ফাদার? তোমার বাবা আছে?
149
00:14:16,900 --> 00:14:17,950
হ্যাঁ।
150
00:14:18,360 --> 00:14:20,830
যে হোমোনকুলুসদের সৃষ্টি করেছে?
151
00:14:21,520 --> 00:14:22,650
ঠিক বলেছো।
152
00:14:26,710 --> 00:14:32,410
মানুষের আলটিমেট বর্শা
অথবা আলটিমেট বর্ম নেই।
153
00:14:34,900 --> 00:14:40,610
নগন্য সমস্যাতেও তারা খুবই বিচলিত হয়ে যায়, সমস্যা
সমাধানের চেষ্টা না করে তা থেকে পালানোর উপায় খোঁজে।
154
00:14:43,900 --> 00:14:49,640
এমন তুচ্ছ প্রাণী হোমোনকুলুসদের
বিপক্ষে কীইবা করতে পারবে?
155
00:14:51,130 --> 00:14:52,510
তারপরও, আমরা কখনো হাল ছাড়বো না।
156
00:14:56,040 --> 00:14:57,440
যাই হোক না কেন,
আমরা কখনোই হাল ছাড়বো না।
157
00:15:03,680 --> 00:15:07,500
এটাও মানুষের একটা বৈশিষ্ট্য, তাই না?
158
00:15:08,460 --> 00:15:10,550
কীভাবে তুই এই আঘাত নিয়েও উঠে দাঁড়ালি?
159
00:15:10,910 --> 00:15:12,320
আমি আগুন দিয়ে সেটা বন্ধ করেছি।
160
00:15:13,480 --> 00:15:15,540
যদিও কয়েকবার প্রায় জ্ঞান হারাচ্ছিলাম।
161
00:15:19,760 --> 00:15:22,790
তুই যত চেষ্টাই করিস না
কেন, জিততে পারবি না।
162
00:15:25,450 --> 00:15:28,590
তাই সিক্রেটটা ফাঁস করে দে।
163
00:15:31,770 --> 00:15:33,240
ধন্যবাদ।
164
00:15:34,040 --> 00:15:38,480
আমার মাথাটা হালকা করার জন্য,
এখন আমি পরিস্কারভাবে চিন্তা করতে পারছি।
165
00:15:42,940 --> 00:15:45,790
তুই এখনো প্রতিরোধের চেষ্টা করছিস?
166
00:15:45,790 --> 00:15:48,110
দাঁড়া, তোকে চিরতরে ঘুম পারিয়ে দিচ্ছি।
167
00:15:56,130 --> 00:15:59,550
এই শরীর অনেক ঝামেলার সম্মুখীন হয়েছে।
168
00:15:59,550 --> 00:16:02,730
কিন্তু সে ঝামেলা আমাকে
হতাশ করতে পারবে না।
169
00:16:02,730 --> 00:16:05,000
আমার, তোমার দয়া লাগবে না।
170
00:16:06,150 --> 00:16:09,310
ভাইয়া, অ্যালকেমি দিয়ে
আমার জীবন ফেরত এনেছে।
171
00:16:09,680 --> 00:16:15,280
আমি নিজেকে না মেনে নিলে, সেটা ভাইয়া ও প্রত্যক্ষভাবে অ্যালকেমিকে না মেনে নেয়ার নামান্তর হবে।
172
00:16:15,690 --> 00:16:19,430
অ্যালকেমির সক্ষমতার উপর
আমার পূর্ণ বিশ্বাস আছে।
173
00:16:19,430 --> 00:16:20,560
আমি সেটা বিশ্বাস করতে চাই!
174
00:16:20,760 --> 00:16:22,150
একজন স্টেট আলকেমিস্ট!
175
00:16:29,950 --> 00:16:32,040
মাথা নিচু কর!
176
00:16:39,080 --> 00:16:40,710
ধৈর্য ধর...
177
00:16:40,710 --> 00:16:42,030
মরিস না!
178
00:16:46,850 --> 00:16:50,360
ধ্যাত... রক্ত বন্ধ হচ্ছে না।
179
00:16:52,140 --> 00:16:53,220
কেউ আছো...
180
00:17:03,440 --> 00:17:04,710
বেঁচে থাক।
181
00:17:04,710 --> 00:17:06,550
তুই মরতে পারিস না।
182
00:17:08,940 --> 00:17:09,990
লান ফান!
183
00:17:09,990 --> 00:17:10,820
পালাও!
184
00:17:12,700 --> 00:17:13,860
লান ফান!
185
00:17:14,990 --> 00:17:16,620
আমার বাম হাত...
186
00:17:16,620 --> 00:17:17,160
কী হয়েছে?
187
00:17:18,330 --> 00:17:19,700
ইয়ং মাস্টার!
188
00:17:20,220 --> 00:17:22,230
আমি আর আপনার কোনো কাজের নই!
189
00:17:24,120 --> 00:17:24,880
লান ফান?
190
00:17:26,210 --> 00:17:27,210
করো না!
191
00:17:28,850 --> 00:17:30,710
ভালো চাল চেলেছিস।
192
00:17:35,740 --> 00:17:38,730
আমরা যতবারই পদদলিত হই...
যতবারই পা পিছলে পড়ি না কেন...
193
00:17:39,240 --> 00:17:41,480
আমরা পুনরায় উঠে দাঁড়াই এবং চলতেই থাকি।
194
00:17:42,090 --> 00:17:43,550
এবং কোনো একদিন...
195
00:17:44,600 --> 00:17:46,520
এটা শুধু অনর্থক ত্যাড়ামি।
196
00:17:46,520 --> 00:17:48,020
চেষ্টা না করলে কখনো জানবে না!
197
00:17:48,020 --> 00:17:51,770
কিছু না করার চেয়ে এটা ঢের ভালো।
198
00:17:54,390 --> 00:17:56,140
তোমার কোনো সমস্যা নেই?
199
00:17:56,140 --> 00:17:59,080
যদি এড, আল ও সকলেই অন্তর্ধান হয়?
200
00:18:04,400 --> 00:18:07,280
কেন তুমি এত গভীরে যাচ্ছো?
201
00:18:10,560 --> 00:18:13,740
আমরা মানুষের স্বার্থে কাজ করলেও....
202
00:18:13,740 --> 00:18:17,120
আজ হোক বা কাল, তারা মরবেই।
203
00:18:18,380 --> 00:18:21,850
আমাদের সকল প্রচেষ্টা জলে যাবে।
204
00:18:22,850 --> 00:18:29,790
সেক্ষেত্রে, গুরুত্বপূর্ণ জিনিসটা ছিনিয়ে
নিয়ে পালানোটা কি বুদ্ধিমত্তার পরিচয় নয়?
205
00:18:29,790 --> 00:18:30,430
কী বললে?
206
00:18:33,040 --> 00:18:35,350
তোমার বিবেক কি এটাই বলছে?
207
00:18:35,350 --> 00:18:36,990
না-কি মূল্যহীন আবেগ?
208
00:18:37,510 --> 00:18:39,680
এহ, হোহেনহায়েম?
209
00:18:41,570 --> 00:18:47,440
তুমি যত চেষ্টাই করো না কেন,
কেউ তোমাকে আর গ্রহণ করবে না।
210
00:18:50,840 --> 00:18:53,340
নিজের চেহারাটা দেখো!
211
00:18:58,890 --> 00:19:01,390
মানুষ কেবলই শক্তির উৎস মাত্র।
212
00:19:01,390 --> 00:19:04,380
তাদেরকে নিজেদের মতো থাকতে
দিলে, তারা আবারো সন্তান জন্ম দেবে।
213
00:19:05,870 --> 00:19:08,740
কেন তোমাকে কিছু করতেই হবে?
214
00:19:09,200 --> 00:19:11,840
তাতে কি কিছু বদলাবে?
215
00:19:11,840 --> 00:19:13,860
তুমি কি বাস্তবতা পরিবর্তন করতে পারবে?
216
00:19:14,610 --> 00:19:17,950
তুমি কি দুর্বল মানুষদের বদলাতে পারবে?
217
00:19:32,580 --> 00:19:33,380
আমরা পরিবর্তনশীল।
218
00:19:34,380 --> 00:19:35,540
আমরা নিজেদের পরিবর্তন করতে পারবো।
219
00:19:36,100 --> 00:19:37,060
আমি নিশ্চিত।
220
00:19:38,170 --> 00:19:40,770
আমরা সত্যিই দুর্বল জীব,
221
00:19:41,810 --> 00:19:45,850
তবে সেকারণেই আমরা
শক্তিশালী হতে সংগ্রাম করি।
222
00:19:46,940 --> 00:19:49,420
যদিও তোমার মনে হচ্ছে, এটা অনর্থক।
223
00:19:49,840 --> 00:19:54,020
তবে আমাদের প্রতিটি পদক্ষেপই
বড়ো কিছুর দিকে পথপ্রদর্শন করে।
224
00:19:56,040 --> 00:19:58,360
একজন অধস্তন কর্মকর্তা সবসময়ই তার
অধীনস্তকে রক্ষা করে এবং পালাক্রমে তা চলতেই থাকে।
225
00:19:59,160 --> 00:20:02,450
আমাদের মতো দুর্বল
মানুষের পক্ষেও সেটা করা সম্ভব।
226
00:20:03,290 --> 00:20:06,310
না, আমি যথেষ্ট প্রস্তুত ছিলাম না।
227
00:20:08,370 --> 00:20:11,630
লান ফান আমার
চেয়েও বেশি প্রস্তুত ছিল।
228
00:20:11,810 --> 00:20:13,960
চোখের সামনে মানুষকে মরতে দেখা...
229
00:20:13,960 --> 00:20:16,120
আমি ঘৃণা করি, আমি এতে ক্লান্ত!
230
00:20:16,630 --> 00:20:19,800
আমি আর কাউকে মরতে দিবো না,
আমি আপনাকে রক্ষা করবো।
231
00:20:20,080 --> 00:20:21,970
আমি পলায়নকারী নই!
232
00:20:23,410 --> 00:20:28,430
ট্রুথ ব্যাটাকে পরাজিত করে আমি তোমার
শরীর সেখান থেকে বের করে আনবো।
233
00:20:28,430 --> 00:20:29,290
আল!
234
00:20:31,260 --> 00:20:32,440
আল, এখানে আসো!
235
00:20:32,940 --> 00:20:35,480
তাড়াতাড়ি করো, আল!
236
00:20:39,400 --> 00:20:40,490
আলফনসে!
237
00:20:42,660 --> 00:20:44,280
আলফনসে!
238
00:20:44,280 --> 00:20:45,890
আলফনসে!
239
00:20:47,090 --> 00:20:48,320
আমার অপেক্ষায় থেকো।
240
00:20:49,610 --> 00:20:51,630
সেকারণেই আমি নিশ্চিত,
আমরা পরিবর্তন হতে পারবো।
241
00:20:52,080 --> 00:20:55,310
কারণ আমরা দুর্বল ...
এবং মৃত্যু অবশ্যম্ভাবী।
242
00:20:55,310 --> 00:20:59,640
মানুষ বেঁচে থাকতে ও
শক্তিশালী হতে সর্বোচ্চ চেষ্টা করে।
243
00:21:00,550 --> 00:21:04,140
তুমি এখনো দ্বিধান্বিত থাকলে...
244
00:21:05,680 --> 00:21:07,070
মনে করার চেষ্টা করো,
245
00:21:08,960 --> 00:21:12,270
রিসেম্বলে আমাদের একসাথে কাটানো মূহুর্তগুলো...
246
00:22:00,020 --> 00:22:01,510
এটা স্বপ্ন ছিল? হাহ...
247
00:22:20,880 --> 00:22:22,690
সবকিছুর জন্য ধন্যবাদ।
248
00:22:28,000 --> 00:23:56,000
সিরিজটি বাংলা সাবটাইটেলের সহিত উপভোগের জন্য ধন্যবাদ।
249
00:23:58,750 --> 00:24:03,530
যদি তুমি শক্তিশালী শত্রুকে
দেখামাত্রই পরাজয় মেনে নাও,
250
00:24:03,530 --> 00:24:06,110
তাহলে ঘরে গিয়ে চুড়ি পড়ে সেজেগুজে
বসে থাকো, কাপুরুষ কোথাকার।
251
00:24:06,690 --> 00:24:09,320
যদি নিজের সক্ষমতার
উপর বিশ্বাস হারিয়ে ফেলো,
252
00:24:09,320 --> 00:24:11,910
তাহলে গর্তে ঢোকো, দুর্বল কোথাকার।
253
00:24:12,570 --> 00:24:14,420
এখনই সময় চূড়ান্ত লড়াইয়ের।
254
00:24:14,420 --> 00:24:16,750
হে মানুষ, সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করো।
255
00:24:17,780 --> 00:24:22,420
পরের পর্বে, Fullmetal Alchemist:
256
00:24:23,000 --> 00:24:27,000
পর্ব ২৮:
Father