1
00:00:17,050 --> 00:00:26,750
- সাবটাইটেল পরিবেশনায় -
“অনুবাদে অনুরণন”
2
00:00:27,250 --> 00:00:36,250
- অনুবাদে -
আসাদুজ্জামান প্রামাণিক
3
00:00:36,750 --> 00:00:47,250
- সম্পাদনায় -
সৈয়দ ফাহমিদুল ইসলাম
4
00:00:54,223 --> 00:00:57,608
THE CURSED
5
00:02:56,223 --> 00:02:59,608
THE CURSED
6
00:03:00,834 --> 00:03:04,879
(এপিসোড ৯: ভুতুড়ে বুদ্ধ মূর্তি)
7
00:03:18,563 --> 00:03:20,709
হ্যালো।
সিটি স্ক্যানটা দেখেছেন?
8
00:03:20,764 --> 00:03:23,709
জি।
দুঃশ্চিন্তা করার মতো সিরিয়াস কিছু হয়নি।
9
00:03:25,044 --> 00:03:27,318
ওর জ্ঞান তো ফিরছে না।
10
00:03:27,343 --> 00:03:30,014
ব্রেইনে কোনো ক্ষতি হয়নি,
11
00:03:30,014 --> 00:03:32,658
কিন্তু বুঝতেই পারছেন,
আঘাতটা বেশ গুরুতর ছিল।
12
00:03:32,843 --> 00:03:38,228
এখানটায় দেখুন,
মাংসপেশীতে আঘাত আর মারাত্মক জখম হয়েছিল।
13
00:03:38,484 --> 00:03:40,959
আমরা তাকে শক্তিশালী চেতনানাশক দিয়েছি।
14
00:03:41,224 --> 00:03:43,294
ফলাফল যেহেতু পেয়ে গেছি,
15
00:03:43,294 --> 00:03:45,239
চেতনানাশক দেওয়া বন্ধ করে...
16
00:03:45,664 --> 00:03:47,893
তার জ্ঞান ফেরার অপেক্ষা করবো।
17
00:03:47,893 --> 00:03:48,968
আচ্ছা।
18
00:03:50,363 --> 00:03:51,609
মাফ করবেন।
19
00:03:52,963 --> 00:03:54,709
- হ্যালো।
- ক্যাপ্টেন।
20
00:03:55,104 --> 00:03:57,249
একটু আগে ইয়ংদেংপো থানা থেকে ফোন পেয়েছি।
21
00:03:57,273 --> 00:03:58,649
জলদি এখানে চলে আসুন।
22
00:03:59,343 --> 00:04:01,579
- আচ্ছা। এক্ষুণি আসছি।
- আচ্ছা।
23
00:04:03,944 --> 00:04:06,784
তার জ্ঞান ফেরা মাত্রই
আমরা আপনাকে জানাবো।
24
00:04:06,784 --> 00:04:09,313
ধন্যবাদ।
প্লিজ ওর খেয়াল রাখবেন।
25
00:04:09,313 --> 00:04:10,929
অবশ্যই।
26
00:04:37,273 --> 00:04:41,318
জি, চেয়ারম্যান সাহেব,
মিস. জিন মারা গেছেন।
27
00:04:41,484 --> 00:04:45,628
ঝাড়ফুঁককারীকে ধরতে গিয়ে
উল্টো নিজেই বান খেয়ে বসেছেন।
28
00:04:51,593 --> 00:04:52,839
স্যার?
29
00:04:53,824 --> 00:04:55,038
তাহলে...
30
00:04:56,993 --> 00:05:00,838
এতে আমাদের আইপিও'তে কি কোনো সমস্যা হবে?
31
00:05:01,303 --> 00:05:06,749
আমি নিশ্চিত করবো
যাতে কোনোরকম সমস্যা না হয়। আর...
32
00:05:06,943 --> 00:05:08,914
আপনার চিন্তা করার দরকার নেই।
33
00:05:08,914 --> 00:05:11,859
আমি সবকিছু সামলে নেবো।
34
00:05:12,513 --> 00:05:14,018
আচ্ছা।
35
00:05:14,844 --> 00:05:16,458
আরেকটা কথা।
36
00:05:17,284 --> 00:05:19,084
ওই সো-জিন মেয়েটার ব্যাপারে।
37
00:05:19,084 --> 00:05:20,258
জি।
38
00:05:22,724 --> 00:05:24,528
জি। জি, স্যার।
39
00:05:27,763 --> 00:05:32,378
ওঝাটা মরে গিয়ে
আমার কাজ আরো বাড়িয়ে দিয়ে গেল।
40
00:05:46,414 --> 00:05:48,018
মিস জিন কিউং।
41
00:05:50,084 --> 00:05:52,958
বেচারি অনেককিছু করেছিল আমার জন্যে।
42
00:06:06,003 --> 00:06:07,438
যাকগে,
43
00:06:09,933 --> 00:06:12,078
আশা করি স্বর্গে যাবে।
44
00:06:25,683 --> 00:06:26,758
জি।
45
00:06:27,683 --> 00:06:29,499
ওনাকে বলে দেবো।
46
00:06:31,693 --> 00:06:33,039
গুরুজি।
47
00:06:33,094 --> 00:06:36,969
ফরেস্ট আপনাকে এই
মেয়েটার ওপর বান মারতে বলেছে।
48
00:06:52,214 --> 00:06:55,452
আমি ডিটেকটিভ ইও জং-হুন।
মি. লি হোয়ান আছেন?
49
00:06:55,453 --> 00:06:56,813
কী কারণে এসেছেন?
50
00:06:56,813 --> 00:06:58,383
তার সাথে একটু দেখা করতে হবে।
51
00:06:58,383 --> 00:07:00,183
অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন?
52
00:07:00,183 --> 00:07:02,068
তার সাথে একটু কথা বলতে এসেছি।
53
00:07:02,253 --> 00:07:03,993
অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে।
54
00:07:03,993 --> 00:07:05,739
কেবল একমিনিট কথা বলবো।
55
00:07:05,823 --> 00:07:07,894
আপনার অ্যাপয়েন্টমেন্ট লাগবে।
56
00:07:07,894 --> 00:07:09,669
ব্যস একটু কথা বলবো ওনার সাথে।
57
00:07:10,094 --> 00:07:11,938
ওপরে কীভাবে এসেছেন?
58
00:07:12,633 --> 00:07:14,203
নিচতলার ওরা ঢুকতে দিয়েছে?
59
00:07:14,203 --> 00:07:15,278
হ্যাঁ।
60
00:07:15,674 --> 00:07:17,834
আমার পুলিশ ডাকা উচিত।
61
00:07:17,834 --> 00:07:20,179
আমিই পুলিশ।
62
00:07:20,674 --> 00:07:24,013
মি. লি ভেতরে আছেন নাকি নেই
সেটা জানলেন কী করে?
63
00:07:24,013 --> 00:07:27,084
জানবো না মানে?
আমার দিকেই তো তাকিয়ে আছে।
64
00:07:27,084 --> 00:07:28,219
কী?
65
00:07:29,613 --> 00:07:32,383
কী এক সারপ্রাইজ।
আবার এসেছেন।
66
00:07:32,383 --> 00:07:33,799
মি. লি হোয়ান।
67
00:07:34,123 --> 00:07:35,594
- দুঃখিত।
- সমস্যা নেই।
68
00:07:35,594 --> 00:07:37,193
আসতে দাও।
সে ব্যস চাকরি করছে।
69
00:07:37,193 --> 00:07:38,464
কী? চাকরি?
70
00:07:38,464 --> 00:07:40,138
মানে, আপনার চাকরি।
71
00:07:40,294 --> 00:07:42,338
গতকালকের ঘটনার খবর তো পেয়েছেন?
72
00:07:43,394 --> 00:07:44,568
কীসের ঘটনা?
73
00:07:44,594 --> 00:07:47,733
ফরেস্টের শাখা কোম্পানি,
জিনকিউং কর্পোরশেনের সিইও,
74
00:07:47,734 --> 00:07:50,033
ছুন জু-বংয়ের অপহরণের।
75
00:07:50,034 --> 00:07:52,549
অপহৃত হয়েছিল নাকি?
76
00:07:52,674 --> 00:07:54,872
কে অপহরণ করেছিল?
77
00:07:54,873 --> 00:07:56,388
এখনো তদন্ত করছি।
78
00:07:57,113 --> 00:07:58,843
মি. ছুন ঠিক আছেন?
79
00:07:58,844 --> 00:08:00,758
সে হাসপাতালে আছে...
80
00:08:09,724 --> 00:08:13,198
ছুন জু-বংয়ের চিকিৎসা চলছে,
তবে সে এখনো অচেতন।
81
00:08:13,794 --> 00:08:15,068
মি. লি হোয়ান।
82
00:08:16,193 --> 00:08:19,309
ঘটনা জরুরি হওয়ায় আমি নিজেই এসেছি।
83
00:08:20,104 --> 00:08:22,078
আপনাকে আমার সাথে যেতে হবে...
84
00:08:22,633 --> 00:08:24,979
আর কিছু প্রশ্নের উত্তর দিতে হবে।
85
00:08:25,474 --> 00:08:28,219
আবার ডেকে পাঠানোয়
আমরা অত্যন্ত দুঃখিত,
86
00:08:28,373 --> 00:08:31,144
কিন্তু এটা অফিশিয়াল অনুরোধ,
তাই যদি আপত্তি করেন...
87
00:08:31,144 --> 00:08:32,318
যাবো।
88
00:08:32,644 --> 00:08:33,784
জি?
89
00:08:33,784 --> 00:08:36,458
বলছি আমি সহযোগিতা করবো।
90
00:08:36,753 --> 00:08:39,999
আমাদের শাখা কোম্পানির
সিইও অপহৃত হয়ে থাকলে,
91
00:08:40,453 --> 00:08:42,828
আমার সহযোগিতা করা উচিত, তাই না?
92
00:08:43,724 --> 00:08:45,028
চলুন তাহলে?
93
00:08:53,104 --> 00:08:55,278
(সডং পুলিশ স্টেশন)
94
00:08:55,674 --> 00:08:57,378
(হিংসাত্মক অপরাধ শাখা ২)
95
00:08:58,003 --> 00:08:59,119
(ফরেস্টে অভিশাপের তালিকা)
96
00:08:59,844 --> 00:09:03,489
গতকাল সাবওয়েতে মারা যাওয়া
মহিলার ব্যাগে এটা পেয়েছি।
97
00:09:03,743 --> 00:09:04,943
লাশ?
98
00:09:04,943 --> 00:09:08,553
কাল রাতে সিনডোরিম থেকে
ছেড়ে যাওয়া দুই নম্বর ট্রেনটা...
99
00:09:08,553 --> 00:09:10,628
যাত্রীতে ঠাসা ছিল,
100
00:09:11,183 --> 00:09:13,354
কিন্তু...
101
00:09:13,354 --> 00:09:16,568
এই লাশটা ওখানেই মিলেছে।
102
00:09:17,723 --> 00:09:21,024
তার আইডি তার ব্যাগেই ছিল,
তাই তার পরিচয় চেক করেছিলাম,
103
00:09:21,024 --> 00:09:24,193
এটায় লেখা ছিল
তার নাম কিম জিন সুক, বয়স ৪৫।
104
00:09:24,193 --> 00:09:25,764
কিম জিন সুক?
105
00:09:25,764 --> 00:09:28,079
হ্যাঁ।
ওটা ভুয়া আইডি।
106
00:09:28,203 --> 00:09:32,303
লাশ সনাক্ত করতে কিম জিন সুকের
পরিবারের সাথে যোগাযোগ করেছিলাম,
107
00:09:32,303 --> 00:09:33,949
কিন্তু লাশটা তার নয়।
108
00:09:34,004 --> 00:09:37,414
কিম জিন সুক আটবছর আগে বাড়ি ছেড়েছিল...
109
00:09:37,414 --> 00:09:38,943
তারপর থেকেই লাপাত্তা ছিল।
110
00:09:38,943 --> 00:09:40,914
দেখেশুনে মনে হচ্ছে,
111
00:09:40,914 --> 00:09:44,083
সে তার পরিচয় চুরি করে
ভুয়া আইডি তৈরি করেছিল।
112
00:09:44,083 --> 00:09:45,599
এটা কি খুন?
113
00:09:45,983 --> 00:09:48,483
হাসপাতালে ডাক্তার ময়নাতদন্ত করেছে,
114
00:09:48,483 --> 00:09:50,229
কিন্তু মৃত্যুর কারণটা অস্পষ্ট।
115
00:09:50,494 --> 00:09:53,638
শুধু জানি সে নিজেই
নিজের শরীর মুচড়ে ফেলেছিল।
116
00:09:53,693 --> 00:09:57,939
কিন্তু রিপোর্টটা কিছুটা অদ্ভুত।
117
00:09:59,603 --> 00:10:02,874
শরীরে বিপুল পরিমাণ এনান্ডামাইড পাওয়া গেছে।
118
00:10:02,874 --> 00:10:05,949
হ্যাঁ।
ঠিক তাই। ঠিক তাই।
119
00:10:08,874 --> 00:10:10,548
বোধহয় মি. কিম জু-হোয়ানের...
120
00:10:10,813 --> 00:10:12,719
এই হাল আমি করেছি।
121
00:10:13,144 --> 00:10:14,658
আমিই...
122
00:10:17,813 --> 00:10:19,499
মি. কিম জু-হোয়ানের...
123
00:10:20,353 --> 00:10:22,268
ওপর বান মারিয়েছি।
124
00:10:24,723 --> 00:10:27,798
আচ্ছা।
আমরা একই রকম একটা কেস পেয়েছিলাম।
125
00:10:28,124 --> 00:10:30,439
দুর্ঘটনাজনিত মৃত্যু বলে
ইতি টেনে দিয়েছিলাম, কিন্তু...
126
00:10:30,764 --> 00:10:33,079
আপনারা ফরেস্টের বিরুদ্ধে তদন্ত করছেন না?
127
00:10:33,864 --> 00:10:36,109
এই লিস্টটা কি ওটার সাথে সম্পর্কিত?
128
00:10:39,103 --> 00:10:40,778
তদন্ত করে দেখতে হবে।
129
00:10:40,874 --> 00:10:43,489
দয়া করে কেস ফাইলগুলো আমাদের দিন।
130
00:10:43,514 --> 00:10:44,918
অবশ্যই।
131
00:10:45,114 --> 00:10:47,514
- ওনাকে একটা কপি বানিয়ে দাও।
- জি, স্যার।
132
00:10:47,514 --> 00:10:48,589
আচ্ছা।
133
00:10:50,953 --> 00:10:52,558
(পে ফোন)
134
00:10:53,654 --> 00:10:54,959
হ্যালো?
135
00:11:02,093 --> 00:11:03,538
সো-জিন?
136
00:11:06,004 --> 00:11:07,408
আপু কেমন আছে?
137
00:11:08,733 --> 00:11:11,148
ও হাসপাতালে আছে।
138
00:11:11,203 --> 00:11:12,802
সুস্থ আছে।
139
00:11:12,803 --> 00:11:16,288
সো-জিন, তুমি কোথায়? ঠিক আছো?
140
00:11:17,114 --> 00:11:19,359
হ্যাঁ।
আমাকে নিয়ে ভাববেন না।
141
00:11:19,644 --> 00:11:21,319
সো-জিন।
142
00:11:27,254 --> 00:11:28,658
সো-জিন, কাল...
143
00:11:30,823 --> 00:11:32,668
রাতে কোথায় ছিলে?
144
00:11:34,723 --> 00:11:36,008
কেন?
145
00:11:36,864 --> 00:11:38,109
তুমি কি...
146
00:11:41,203 --> 00:11:43,674
না, কিছু না।
147
00:11:43,674 --> 00:11:47,479
যাইহোক, জিন-হি আর তুমি
মস্ত বড়ো হুমকিতে আছো জানো তো?
148
00:11:48,404 --> 00:11:51,349
তোমাদের জন্য নিরাপদ একটা জায়গা খুঁজে...
149
00:11:52,014 --> 00:11:54,219
সো... হ্যালো? সো...
150
00:12:50,103 --> 00:12:53,619
হাই, সো-জিন।
ছেনবো পর্বতের নাম কখনো শুনেছো?
151
00:12:53,703 --> 00:12:56,788
বোধহয় জিন জং-হিউন ওখানে গেছে।
152
00:12:59,514 --> 00:13:00,859
(আন্তঃজেলা বাস টার্মিনাল)
153
00:14:46,223 --> 00:14:49,128
(কোরীয় শামানবাদ)
154
00:14:59,404 --> 00:15:00,609
ছেনবো পর্বত?
155
00:15:02,004 --> 00:15:03,678
এইতো। ছেনবো পর্বত।
156
00:15:14,343 --> 00:15:17,028
(ইওউয়ের লোককাহিনী)
157
00:15:36,833 --> 00:15:38,808
(সাক্ষীর জবানবন্দি)
158
00:15:40,343 --> 00:15:43,089
বারবার আসায় রুমটার সাথে অভ্যস্ত হয়ে পড়ছি।
159
00:15:43,144 --> 00:15:44,548
- তাই নাকি?
- হ্যাঁ।
160
00:15:45,884 --> 00:15:47,918
এই যে।
এটা কি তাতো জানেন?
161
00:15:50,083 --> 00:15:52,798
(ফরেস্টে অভিশাপের তালিকা)
162
00:15:55,654 --> 00:15:59,999
হ্যাঁ। এখানে তো লেখাই আছে
ফরেস্টে অভিশাপের তালিকা।
163
00:16:00,794 --> 00:16:01,869
"তালিকা"।
164
00:16:03,794 --> 00:16:06,803
গতকাল সাবওয়েতে
একজন অজ্ঞাত মহিলা মারা গেছেন।
165
00:16:06,803 --> 00:16:08,678
এটা তার সাথে ছিল।
166
00:16:10,703 --> 00:16:13,749
মৃত মহিলাকে চেনেন, তাই না?
167
00:16:20,044 --> 00:16:21,114
চিনি না।
168
00:16:21,114 --> 00:16:24,158
ভালো মতো দেখেন,
আমি নিশ্চিত চেনেন।
169
00:16:26,083 --> 00:16:28,499
(কিম জিন সুক)
170
00:16:33,264 --> 00:16:35,099
ভালো করে দেখেও চিনলাম না।
171
00:16:43,534 --> 00:16:44,749
আবার জিজ্ঞেস করছি।
172
00:16:45,843 --> 00:16:48,819
ইম জিন-হি আর
ছুন জু-বং'কে কেন অপহরণ করেছিলে?
173
00:16:51,174 --> 00:16:52,558
কে তোমাকে ভাড়া করেছিল?
174
00:16:56,583 --> 00:16:58,928
যদি এখন মুখ না খোলো,
175
00:16:59,053 --> 00:17:01,959
হত্যাচেষ্টার মামলায় ফেঁসে যাবে কিন্তু।
176
00:17:04,823 --> 00:17:05,999
শোনো।
177
00:17:06,994 --> 00:17:10,069
মুখ বন্ধ রাখলে কিছুই সমাধান হবে না।
178
00:17:11,864 --> 00:17:14,209
এরকম করলে আমি কিছুই করতে পারবো না।
179
00:17:17,933 --> 00:17:19,548
একজন সরকারি আইনজীবী...
180
00:17:19,803 --> 00:17:23,048
তোমাকে লড়াইয়ের একটা সুযোগ দিতে এসেছে।
181
00:17:23,544 --> 00:17:26,258
এই ছোট্ট অধিকারটাও কি হারাতে চাও?
182
00:17:29,813 --> 00:17:30,888
এই!
183
00:17:38,154 --> 00:17:39,768
আপনাকে দরকার নেই আমার।
184
00:17:40,994 --> 00:17:44,168
যা ইচ্ছা করতে পারেন। শালার...
185
00:17:46,933 --> 00:17:54,304
ওই অজ্ঞাত মহিলার কাছে
এই লিস্ট কেন ছিল আমি জানতাম না।
186
00:17:54,304 --> 00:17:56,749
আমি এও জানি না
আপনারা ডিটেকটিভরা কেন...
187
00:17:57,144 --> 00:18:00,144
আমাদের কোম্পানিকে
বিভিন্ন কেসে ফাঁসানোর চেষ্টা করছেন।
188
00:18:00,144 --> 00:18:02,659
সত্যিই বুঝতে পারছি না।
189
00:18:02,854 --> 00:18:05,154
কোনো প্রমাণ আছে আপনাদের কাছে?
190
00:18:05,154 --> 00:18:07,824
এজন্যেই কি এমন করছেন আমাদের সাথে?
191
00:18:07,824 --> 00:18:11,899
নাকি জোর করে ঘটনা আপনাদের
পছন্দমতো পথে নেওয়ার চেষ্টা করছেন?
192
00:18:12,154 --> 00:18:13,838
কী করছেন আপনারা?
193
00:18:14,463 --> 00:18:16,993
প্রমাণ বের করতেই এমন করছি আমরা।
194
00:18:16,993 --> 00:18:19,239
কেন?
অপমান বোধ করছেন?
195
00:18:19,733 --> 00:18:22,209
এটা আমার অপমানের বিষয় না।
196
00:18:22,503 --> 00:18:27,773
আমাদের কোম্পানির ইমেজ নষ্ট হচ্ছে
আপনাদের এই তদন্তের কারণে।
197
00:18:27,773 --> 00:18:30,588
সেজন্যই বলছি এটা।
198
00:18:30,943 --> 00:18:33,213
কাল বাদে পরশু
আমাদের কোম্পানি পাবলিক হচ্ছে।
199
00:18:33,213 --> 00:18:34,743
এই সময়টা সংবেদনশীল,
200
00:18:34,743 --> 00:18:36,654
অথচ আপনারা হাস্যকর
বিষয় নিয়ে তদন্ত করছেন।
201
00:18:36,654 --> 00:18:40,129
এজন্যেই আপনাকে বলছি কথাটা।
202
00:18:40,453 --> 00:18:42,999
ভেবে দেখুন।
যদি এতে আমাদের ক্ষতি হয়?
203
00:18:43,293 --> 00:18:44,629
তখন কী করবেন?
204
00:18:44,753 --> 00:18:45,894
যদি এরকম করতে থাকেন,
205
00:18:45,894 --> 00:18:48,424
আমাদের লিগ্যাল ডিপার্টমেন্টকে...
206
00:18:48,424 --> 00:18:50,838
আদালতে নালিশ করতেই হবে।
207
00:18:50,963 --> 00:18:52,834
আমরা ক্ষতিপূরণ দাবি করবো।
208
00:18:52,834 --> 00:18:55,578
কে আমাদের ক্ষতিপূরণ দেবে?
209
00:18:55,874 --> 00:18:59,149
আপনাদের সামান্য বেতন দিয়ে
সেটা সামলাতে পারবেন?
210
00:18:59,473 --> 00:19:01,374
- কী?
- ভংচং বাদ দেন।
211
00:19:01,374 --> 00:19:04,614
আপনার ক্যাপ্টেনের কাছে গিয়ে বলুন...
212
00:19:04,614 --> 00:19:07,358
যা করার মুরোদ নেই তা না করতে।
213
00:19:07,483 --> 00:19:08,858
যান বলেন!
214
00:19:15,523 --> 00:19:16,629
ধুর!
215
00:19:20,293 --> 00:19:25,338
ধুর!
আমার কথামতো দূরে গিয়ে মরিস না কেন?
216
00:19:26,634 --> 00:19:28,439
আর মাত্র কয়দিন আছে!
217
00:19:34,773 --> 00:19:36,118
ধুর।
218
00:19:37,174 --> 00:19:40,518
(ইম জিন-হি)
219
00:19:42,183 --> 00:19:46,858
(জং সাং-জুন)
220
00:19:48,584 --> 00:19:49,753
ধুর।
221
00:19:49,753 --> 00:19:50,894
(জং সাং-জুন)
222
00:19:50,894 --> 00:19:53,139
লোকে লাইক দিচ্ছে না কেন?
223
00:19:54,124 --> 00:19:56,669
আরো ভালো করে লেখা উচিত ছিল নাকি?
224
00:20:01,864 --> 00:20:03,104
হ্যালো? মি. নোহ।
225
00:20:03,104 --> 00:20:05,233
- জি, মি. লি।
- এই শোনো।
226
00:20:05,233 --> 00:20:07,179
কোডিং টিম এখনো অফিসে আছে?
227
00:20:07,374 --> 00:20:08,548
জি, আছে।
228
00:20:08,973 --> 00:20:13,614
আমার একাউন্ট থেকে দুটো পোস্ট করেছিলাম।
229
00:20:13,614 --> 00:20:16,253
জং সাং-জুন আর ইম জিন-হি'কে নিয়ে।
230
00:20:16,253 --> 00:20:18,414
ওগুলোকে ভালোমতো হাইলাইট করো...
231
00:20:18,414 --> 00:20:20,154
যাতে অনেকগুলো লাইক পায়।
232
00:20:20,154 --> 00:20:22,929
- জি, স্যার। একমিনিট সময় দিন।
- আচ্ছা।
233
00:20:27,864 --> 00:20:29,268
জি, পোস্টগুলো চেক করেছি।
234
00:20:29,933 --> 00:20:31,608
ওহ, এগুলো...
235
00:20:33,564 --> 00:20:38,078
মি. লি। বেশি লাইক পেতে হলে
আপনাকে আরো ভালোমতোন লিখতে হবে।
236
00:20:38,374 --> 00:20:40,804
- লেখাটা তেমন একটা ভালো হয়নি।
- এই বদনা!
237
00:20:40,804 --> 00:20:44,689
তাহলে ওগুলো নতুন করে লিখে
আবার পোস্ট কর না, বদনা!
238
00:20:45,374 --> 00:20:47,989
- দুঃখিত, স্যার।
- এটা চেয়ারম্যানের অর্ডার,
239
00:20:48,084 --> 00:20:51,189
তাই এক্ষুণি কাজটা করে ১,০০০ লাইক তোল।
240
00:20:51,513 --> 00:20:52,588
রাখলাম।
241
00:21:01,594 --> 00:21:04,669
(ভিডিও রেকর্ডিং রুম)
242
00:21:06,233 --> 00:21:07,409
কিছু পেলে?
243
00:21:07,533 --> 00:21:09,239
না।
বলছে সে কিছুই জানে না।
244
00:21:10,533 --> 00:21:14,018
লি হোয়ান শালাটা পুলিশকে ফকির ভাবে।
245
00:21:14,443 --> 00:21:16,788
বহুকষ্টে ব্যাটাকে পেটানো থেকে
নিজেকে সংযত করেছি।
246
00:21:17,644 --> 00:21:18,848
ভালো করেছো।
247
00:21:19,283 --> 00:21:22,654
ছুন জু-বংয়ের জ্ঞান ফেরা দরকার...
248
00:21:22,654 --> 00:21:24,528
- যাতে কিছু বের করতে পারি।
- ঠিক না?
249
00:21:28,654 --> 00:21:29,993
(ছেনবো পর্বতে কী আছে তা পেয়েছি)
250
00:21:29,993 --> 00:21:31,868
ছেনবো পর্বতে কী আছে তা পেয়েছি।
251
00:21:32,763 --> 00:21:34,999
একটা ভুতুড়ে বুদ্ধ মূর্তি আছে ওখানে।
252
00:21:35,463 --> 00:21:36,568
ভুতুড়ে বুদ্ধ মূর্তি?
253
00:21:43,773 --> 00:21:46,179
- হ্যালো?
- হ্যালো, ক্যাপ্টেন।
254
00:21:46,604 --> 00:21:48,249
আপনার স্ত্রীর জ্ঞান ফিরেছে।
255
00:21:51,543 --> 00:21:52,719
আচ্ছা। এক্ষুণি আসছি।
256
00:21:53,213 --> 00:21:54,483
তুমি আমার সাথে এসো।
257
00:21:54,483 --> 00:21:56,788
- তুমি সো-জিন'কে বের করো।
- জি।
258
00:21:57,253 --> 00:21:58,358
ধন্যবাদ।
259
00:22:37,324 --> 00:22:38,429
জিন-হি।
260
00:22:39,864 --> 00:22:40,999
সাং-জুন।
261
00:22:42,834 --> 00:22:45,568
- বেশি নড়াচড়া করবেন না।
- হ্যাঁ, শুয়ে থাকো।
262
00:22:46,634 --> 00:22:47,939
উঠে বসতে সাহায্য করো।
263
00:22:56,114 --> 00:22:57,489
কী হয়েছিল?
264
00:22:58,513 --> 00:22:59,719
তুমি ঠিক আছো?
265
00:23:00,414 --> 00:23:01,618
বদমাশগুলোর কী হয়েছে?
266
00:23:02,144 --> 00:23:03,489
সবাইকে গ্রেফতার করেছি।
267
00:23:04,314 --> 00:23:06,899
আর ছুন জু-বং?
ছুন জু-বং বেঁচে আছে?
268
00:23:07,023 --> 00:23:08,899
সে এখনো অচেতন।
269
00:23:13,293 --> 00:23:15,939
সো-জিন।
সো-জিন কোথায়?
270
00:23:16,763 --> 00:23:18,639
সকালে কথা বলেছিলাম,
271
00:23:19,463 --> 00:23:20,979
কিন্তু এখন ফোনে পাচ্ছি না।
272
00:23:21,433 --> 00:23:22,578
কী?
273
00:23:25,503 --> 00:23:26,719
ওই ওঝা।
274
00:23:27,503 --> 00:23:28,979
ওই ওঝা ওকে তুলে নিয়ে গেছে।
275
00:23:29,414 --> 00:23:31,749
- তাকে আগে ধরতে হবে।
- শান্ত হও।
276
00:23:32,513 --> 00:23:33,858
প্লিজ শান্ত হও।
277
00:23:35,513 --> 00:23:36,588
ভাবি।
278
00:23:39,154 --> 00:23:40,783
ছবিটা দেখুন তো।
279
00:23:40,783 --> 00:23:45,969
(কিম জিন সুক)
280
00:23:48,364 --> 00:23:50,409
(কিম জিন সুক)
281
00:23:53,533 --> 00:23:54,709
এটাই সে।
282
00:23:55,864 --> 00:23:58,449
সেই জিন কিউংয়ের ওঝা।
283
00:23:59,074 --> 00:24:01,548
তাকে আগে ধরতে হবে। ঠিক আছে?
284
00:24:03,243 --> 00:24:06,459
গতকাল এই মহিলার লাশ পাওয়া গেছে।
285
00:24:07,884 --> 00:24:08,989
কী?
286
00:24:09,314 --> 00:24:12,489
তার লাশ সাবওয়েতে
মোচড়ানো অবস্থায় পাওয়া গিয়েছে।
287
00:24:13,854 --> 00:24:18,729
মি. কিম জু-হোয়ানের শরীরে যে বস্তুটি
পাওয়া গিয়েছিল তার শরীরেও তা পাওয়া গেছে।
288
00:24:30,904 --> 00:24:32,449
তাকে বান মেরেছে...
289
00:24:33,174 --> 00:24:34,518
সো-জিন।
290
00:24:34,773 --> 00:24:38,749
জিন-হি।
এমনভাবে বলো যাতে বুঝতে পারি।
291
00:24:39,374 --> 00:24:41,919
আমরা তার নাম আর
ব্যক্তিগত কোনো জিনিস পাইনি...
292
00:24:42,584 --> 00:24:45,129
তাই ও সরাসরি তাকে স্পর্শ করে বান মেরেছে।
293
00:24:46,253 --> 00:24:48,229
বিশ্বাস করা কঠিন, কিন্তু এটাই সত্যি।
294
00:24:49,753 --> 00:24:50,969
সো-জিন।
295
00:24:53,164 --> 00:24:55,798
ও সম্ভবত জিন জং-হিয়ন'কে বান মারতে গেছে।
296
00:24:56,364 --> 00:24:58,368
ওঝাকে বান মারার পর,
297
00:24:58,733 --> 00:25:02,038
ছেনবো পর্বতে গিয়ে
জিন জং-হিয়ন'কেই বান মারতে যাবে ও।
298
00:25:04,433 --> 00:25:07,219
ওকে ছেনবো পর্বতের কথা
জিজ্ঞেস করা ঠিক হয়নি।
299
00:25:10,074 --> 00:25:13,358
আচ্ছা, ওই লোককাহিনী বিশেষজ্ঞ মেসেজ দিয়েছিল।
300
00:25:13,743 --> 00:25:15,758
বললো ছেনবো পর্বতের খোঁজ নিয়েছে।
301
00:25:17,584 --> 00:25:19,699
বললো ওখানে একটা
ভুতুড়ে বুদ্ধ মূর্তি আছে।
302
00:25:20,624 --> 00:25:21,959
ভুতুড়ে বুদ্ধ মূর্তি?
303
00:25:47,783 --> 00:25:49,058
ফাদার।
304
00:25:49,243 --> 00:25:51,588
কোথায় ওটা?
হাতে সময় কম।
305
00:25:51,783 --> 00:25:53,098
ওইদিকে।
306
00:25:56,154 --> 00:25:59,868
মনে হয় অশুভ আত্মাটাই বাচ্চাটাকে নিয়ে গেছে।
307
00:26:00,864 --> 00:26:02,939
কেবল প্রার্থণা না করে
কিছু একটা করা উচিত ছিল।
308
00:26:02,963 --> 00:26:05,538
ভয় নেই।
ব্যস সতর্ক থাকো।
309
00:26:19,683 --> 00:26:21,358
চেয়ারটা খালি কেন?
310
00:26:36,793 --> 00:26:41,538
বলেছিলাম ভয় না পেয়ে ব্যস সতর্ক থাকতে।
311
00:26:46,973 --> 00:26:49,874
- না।
- আয় এদিকে।
312
00:26:49,874 --> 00:26:52,574
দয়া করে আমায় রক্ষা করুন।
313
00:26:52,574 --> 00:26:54,989
দয়া করে রহম করুন।
314
00:26:55,314 --> 00:26:58,358
দয়া করে আপনার বান্দাকে বাঁচান...
315
00:27:08,963 --> 00:27:10,639
ও মাগো!
316
00:27:11,963 --> 00:27:15,038
এসময় কে করলো? মা নাকি?
317
00:27:20,973 --> 00:27:22,904
হ্যালো, ক্যাপ্টেন।
318
00:27:22,904 --> 00:27:25,649
এতো রাতে ফোন দেওয়ায় দুঃখিত।
319
00:27:25,773 --> 00:27:29,318
সমস্যা নেই। ব্যাপার না।
আমি গবেষণা-ই করছিলাম।
320
00:27:29,543 --> 00:27:32,689
হ্যালো, প্রফেসর তাক।
ইম জিন-হি বলছি।
321
00:27:32,854 --> 00:27:34,223
ওহ, হ্যালো।
322
00:27:34,223 --> 00:27:37,199
আপনি নাকি বলেছিলেন
ছেনবো পর্বতে একটা ভুতুড়ে বুদ্ধ মূর্তি আছে।
323
00:27:37,554 --> 00:27:39,963
সেটা আসলে কী?
324
00:27:39,963 --> 00:27:41,768
ভুতুড়ে বুদ্ধ মূর্তি?
325
00:27:41,993 --> 00:27:44,993
আপনি ছেনবো পর্বতের কথা
জিজ্ঞেস করেছিলেন,
326
00:27:44,993 --> 00:27:47,634
মনে হলো নামটা এর আগেও শুনেছি।
327
00:27:47,634 --> 00:27:50,679
তাই বেশ কয়েকটা কোরিয়ান ঐতিহাসিক বই পড়েছি।
328
00:27:50,804 --> 00:27:52,278
আর...
329
00:27:52,473 --> 00:27:54,742
নামটা "ইওউয়ের লোককাহিনী" তে পেয়েছি।
330
00:27:54,743 --> 00:27:56,473
"ইওউয়ের লোককাহিনী"...
331
00:27:56,473 --> 00:27:59,742
জোসন সাম্রাজের সময়কার এক লোকগাঁথা।
332
00:27:59,743 --> 00:28:02,818
আমাদের দেশে তো তেমন একটা লোকগাঁথা নেই।
333
00:28:04,154 --> 00:28:09,028
যাইহোক, এই বুদ্ধ মূর্তিগুলোয় আত্মা ভর করে থাকে।
334
00:28:09,723 --> 00:28:11,654
আত্মা ভর করে থাকে?
335
00:28:11,654 --> 00:28:15,268
হ্যাঁ।
এক আত্মা বুদ্ধ মূর্তিতে ভর করে।
336
00:28:15,624 --> 00:28:18,608
এক অশুভ আত্মা ভর করে ওগুলোয়।
337
00:28:19,533 --> 00:28:22,963
প্রথমদিকে, তারা অসুস্থতা দূর করে
আর মহিলাদের সন্তান দান করে,
338
00:28:22,963 --> 00:28:26,273
আর এসব করে তাদের ক্ষমতা প্রদর্শন করে...
339
00:28:26,273 --> 00:28:29,449
সাধুদের মনে বিশ্বাস তৈরি করতো।
340
00:28:29,644 --> 00:28:34,758
বিশ্বাস জন্মানোর পর, তারা সাধুদের
আত্মাগুলো গ্রাস করে তাদের মেরে ফেলতো।
341
00:28:46,460 --> 00:28:50,130
- জি?
- সো-জিন মেয়েটাকে বান মারতে প্রস্তুত হয়েছেন উনি?
342
00:28:50,130 --> 00:28:51,475
জি।
343
00:28:51,569 --> 00:28:53,838
আচ্ছা।
প্লিজ জলদি করুন।
344
00:28:53,839 --> 00:28:56,715
- আচ্ছা। ঠিক আছে।
- ঠিক আছে।
345
00:29:02,609 --> 00:29:06,694
"আমার স্ত্রী আমার সহকর্মীর সাথে পরোকীয়া করছে।"
346
00:29:13,049 --> 00:29:14,259
(ফরেস্টে অভিশাপ দেওয়া পোস্ট)
347
00:29:14,259 --> 00:29:17,834
দেখা যাক...
348
00:29:18,690 --> 00:29:22,430
এক মাতাল ড্রাইভারের
গাড়ির ধাক্কায় আমার স্বামী মারা গেছে।
349
00:29:22,430 --> 00:29:24,944
সে মাফ চায়নি...
350
00:29:34,680 --> 00:29:37,485
ক্লান্ত হয়ে পড়েছো নিশ্চয়ই।
বাড়ি গিয়ে ঘুমাও।
351
00:29:37,750 --> 00:29:39,584
আমি তিনটায় চলে আসবো।
352
00:29:40,819 --> 00:29:42,549
আজ আরো ভয় লাগছে।
353
00:29:42,549 --> 00:29:44,819
কেন?
বুদ্ধ মূর্তিটার কারণে?
354
00:29:44,819 --> 00:29:47,065
না, মূর্তিটার জন্য না।
355
00:29:48,619 --> 00:29:50,134
চেয়ারম্যান স্যারের কারণে।
356
00:29:51,289 --> 00:29:52,904
দেখা হবে।
357
00:31:00,700 --> 00:31:04,644
কিন্তু চেয়ারম্যান জিন জং-হিউন ওখানে কেন গেলেন?
358
00:31:06,329 --> 00:31:07,914
এই ভুতুড়ে বুদ্ধ মূর্তিটা...
359
00:31:08,240 --> 00:31:11,184
অশুভ আত্মা হলেও,
এটা অন্য অশুভ আত্মাদের বাঁধা দেয়।
360
00:31:11,339 --> 00:31:13,308
অশুভ আত্মাদের বাঁধা দেয়?
361
00:31:13,309 --> 00:31:15,114
ওই ভুতুড়ে বুদ্ধ মূর্তিটার পাশে থাকলে,
362
00:31:15,240 --> 00:31:17,980
অন্যকোনো অশুভ আত্মা
তার ক্ষমতা ব্যবহার করতে পারে না।
363
00:31:17,980 --> 00:31:19,985
ওটা তাদের রুখে দেয়।
364
00:31:22,980 --> 00:31:25,025
তাই প্রথম দর্শনে,
365
00:31:25,049 --> 00:31:28,720
আপনি বিশ্বাস করে ফেলবেন
ওটা স্বয়ং বুদ্ধ অথবা ভালো কোনো আত্মা।
366
00:31:28,720 --> 00:31:32,765
মানে... কীভাবে যে বোঝাই?
ওটা অনেকটা...
367
00:31:32,930 --> 00:31:35,674
অশুভ আত্মাদের মাঝে
সবচেয়ে চতুর আত্মা।
368
00:31:38,569 --> 00:31:40,970
আমাদের ছেনবো পর্বতে যেতে হবে।
সো-জিন বিপদে আছে।
369
00:31:40,970 --> 00:31:42,874
করছো কী তুমি?
370
00:31:43,299 --> 00:31:45,210
- জিন-হি।
- আমাদের ছেনবো পর্বতে যেতে হবে।
371
00:31:45,210 --> 00:31:47,485
জিন জং-হিউন সো-জিনের ক্ষতি করবে।
372
00:35:41,639 --> 00:35:42,855
তাহলে তুমিই সে।
373
00:35:53,320 --> 00:35:55,265
মর।
374
00:36:04,400 --> 00:36:05,605
গার্ড!
375
00:36:09,000 --> 00:36:10,145
গার্ড!
376
00:36:13,269 --> 00:36:14,384
গার্ড!
377
00:36:20,250 --> 00:36:21,355
কে তুমি?
378
00:36:22,050 --> 00:36:23,594
- ছাড়ো!
- কে তুমি?
379
00:36:23,849 --> 00:36:24,964
ছাড়ো!
380
00:36:25,789 --> 00:36:27,335
কাজ হলো না কেন?
381
00:36:30,460 --> 00:36:31,765
শাব্বাস।
382
00:36:44,039 --> 00:36:45,714
জাপানি ওঝাটা তো দারুণ।
383
00:36:47,280 --> 00:36:48,909
গুরুত্বপূর্ণ একটা সংস্কারের কথা জানতো...
384
00:36:48,909 --> 00:36:51,384
যেটা কোরিয়ান ওঝারাও জানতো না।
385
00:36:51,750 --> 00:36:52,924
দারুণ তো।
386
00:37:03,360 --> 00:37:05,305
আমাদের পিচ্চি ওঝা।
387
00:37:07,199 --> 00:37:08,805
আমার ওপর বান মারতে এসেছিলে?
388
00:37:11,469 --> 00:37:15,575
এমনিতেও তোমাকে খুঁজে
বের করে গুম করে ফেলতাম।
389
00:37:16,170 --> 00:37:18,785
নিজে থেকেই চলে আসার জন্য ধন্যবাদ।
390
00:37:20,239 --> 00:37:21,355
কেন...
391
00:37:24,510 --> 00:37:26,625
আমার মা'কে মেরেছিলে?
392
00:37:28,849 --> 00:37:31,424
আমার মা কী অন্যায় করেছিল?
393
00:37:32,650 --> 00:37:33,794
ছাড়ো আমাকে!
394
00:37:36,090 --> 00:37:38,605
তোমার মা-ই প্রথমে আমাকে মারার চেষ্টা করেছিল।
395
00:37:41,400 --> 00:37:42,504
কী?
396
00:37:48,269 --> 00:37:49,645
আমি নিশ্চিত...
397
00:37:51,309 --> 00:37:53,515
তোমার ভেতরে অশুভ আত্মা থাকলে,
398
00:37:54,340 --> 00:37:56,355
সে তোমাকেও মেরে ফেলতো।
399
00:38:02,650 --> 00:38:03,794
অবশ্যই।
400
00:38:05,719 --> 00:38:07,165
তুমি আর কী বুঝবে?
401
00:38:08,360 --> 00:38:09,564
সময় হয়েছে...
402
00:38:10,630 --> 00:38:11,904
তোমার মা'র কাছে যাবার।
403
00:38:14,630 --> 00:38:16,335
ছাড়ো!
404
00:38:17,300 --> 00:38:18,674
তার ব্যবস্থা করো।
405
00:38:31,949 --> 00:38:33,055
দাঁড়াও।
406
00:38:33,920 --> 00:38:35,294
থামো। থামো।
407
00:39:10,380 --> 00:39:11,625
কে তুমি?
408
00:39:59,599 --> 00:40:00,714
স্যার।
409
00:40:01,670 --> 00:40:03,015
ইনুগামি।
410
00:40:37,369 --> 00:40:38,515
আচ্ছা।
411
00:40:39,369 --> 00:40:40,754
তো এজন্যই...
412
00:40:45,179 --> 00:40:46,424
তোমার মা...
413
00:40:47,820 --> 00:40:51,094
আমাকে মারতে গিয়ে থেমে গিয়েছিল।
414
00:40:51,650 --> 00:40:53,094
এবার বুঝেছি।
415
00:40:54,320 --> 00:40:56,194
কী যা-তা বলছো?
416
00:41:00,059 --> 00:41:05,500
সে নিশ্চয়ই নিজেকে আর
ওই অশুভ আত্মাটাকে ভীষণ ঘৃণা করতো...
417
00:41:05,500 --> 00:41:08,074
তার নিজের মেয়ের শরীরে
ওটাকে পাঠিয়ে দেবার পর থেকে।
418
00:41:12,239 --> 00:41:14,055
ব্যেক সো-জিন, তাই না?
419
00:41:17,679 --> 00:41:21,055
ছোটবেলায় তোমার মা
নিশ্চয়ই তোমাকে অনেক ঘৃণা করতো।
420
00:41:24,449 --> 00:41:25,825
তুমি সম্ভবত...
421
00:41:26,050 --> 00:41:30,094
ভাবতে তোমার প্রিয় মা
কেন তোমাকে এতো ঘৃণা করে।
422
00:41:32,329 --> 00:41:33,435
অথচ...
423
00:41:34,199 --> 00:41:36,475
অথচ তুমি প্রতিশোধ নিতে এসেছো...
424
00:41:38,070 --> 00:41:39,344
সেই মায়ের জন্যেই।
425
00:41:40,969 --> 00:41:42,575
কীসব যা-তা বকছো?
426
00:41:43,670 --> 00:41:45,884
মা তোমাকে মারতে গিয়ে থেমে গিয়েছিল কেন?
427
00:41:46,739 --> 00:41:47,855
অবশ্যই।
428
00:41:49,010 --> 00:41:51,725
এক বাচ্চা মেয়ে সেসময় আর কী বুঝবে?
429
00:41:57,949 --> 00:41:59,194
সব শেষ।
430
00:42:03,420 --> 00:42:04,634
বাড়ি যাও।
431
00:42:05,960 --> 00:42:07,605
ওকে নিরাপদে বাড়ি পৌঁছে দাও।
432
00:42:11,530 --> 00:42:12,674
চলো।
433
00:42:23,380 --> 00:42:26,024
নিরাপদে বাড়ি নিয়ে যেতে বলেছি, শালা।
434
00:42:32,019 --> 00:42:33,125
দুঃখিত, স্যার।
435
00:42:39,960 --> 00:42:44,674
ঠিক আছে।
তুমি এখন রেগে আছো,
436
00:42:45,230 --> 00:42:46,975
কিন্তু রাগটা তোমার নয়।
437
00:42:47,500 --> 00:42:50,844
তুমি রেগে আছো কারণ তোমার
ভেতরের অশুভ আত্মা তোমাকে রাগতে বলছে।
438
00:42:51,110 --> 00:42:57,984
তাই যে যাই বলুক না কেন,
রেগে না গিয়ে শান্ত থাকবে। ঠিক আছে?
439
00:43:12,789 --> 00:43:14,734
এই প্রথম এবং শেষবারের মতো...
440
00:43:15,630 --> 00:43:17,504
তোমাকে কিছু না করেই ছেড়ে দিচ্ছি।
441
00:43:19,199 --> 00:43:20,344
একজন...
442
00:43:21,000 --> 00:43:26,745
বুঝদার মানুষ হিসেবে
একটা বাচ্চাকে এটুকুই বলতে পারি।
443
00:43:30,280 --> 00:43:31,455
তাই...
444
00:43:32,750 --> 00:43:34,955
পিছু না ফিরে, সোজা চলে যাও।
445
00:43:37,619 --> 00:43:38,895
বুঝেছো?
446
00:43:52,469 --> 00:43:53,645
যাও।
447
00:44:05,750 --> 00:44:07,154
যাও!
448
00:44:20,530 --> 00:44:22,305
যেতে থাকো। যাও।
449
00:45:20,223 --> 00:45:22,798
- হ্যালো, স্যার।
- হ্যাঁ, লি হোয়ান।
450
00:45:24,634 --> 00:45:26,669
ওই মেয়েটা এসেছিল।
451
00:45:26,964 --> 00:45:28,809
আপনি ঠিক আছেন তো?
452
00:45:29,103 --> 00:45:32,479
হ্যাঁ... ঠিক আছি।
453
00:45:34,033 --> 00:45:36,243
আসলে ব্যেক সো-জিন মেয়েটাকে...
454
00:45:36,243 --> 00:45:37,404
জি।
455
00:45:37,404 --> 00:45:39,818
ফরেস্টের অভিশাপের তালিকা থেকে
ওর নাম মুছে ফেলো।
456
00:45:40,944 --> 00:45:46,254
জি? ব্যেক সো-জিনের নাম
ফরেস্টের অভিশাপের তালিকা থেকে মুছে ফেলতে বললেন?
457
00:45:46,254 --> 00:45:47,729
হুম তাই।
458
00:45:50,953 --> 00:45:56,039
তাহলে ইম জিন-হি আর
তার পুলিশ স্বামীর কী করবো?
459
00:45:56,723 --> 00:45:59,838
ওদেরকে অবশ্যই লিস্টে রেখো।
460
00:46:00,663 --> 00:46:02,134
জি?
461
00:46:02,134 --> 00:46:05,349
জি, স্যার। বুঝেছি।
সেটাই করবো।
462
00:46:06,734 --> 00:46:07,948
হ্যালো?
463
00:46:17,984 --> 00:46:20,853
সিরিয়াসলি।
বারবার পল্টি মারতেই আছে।
464
00:46:20,853 --> 00:46:23,358
অন্তত ব্যাখ্যা তো করবেন কেন...
465
00:46:24,654 --> 00:46:26,329
ধুর।
466
00:46:29,063 --> 00:46:30,638
ওকে।
467
00:46:31,734 --> 00:46:34,309
আর দুইদিন পরেই এসব শেষ হবে।
468
00:46:48,583 --> 00:46:50,484
(নোহ সুল আহ)
469
00:46:50,484 --> 00:46:51,783
(কিম মিন কোয়ান)
470
00:46:51,783 --> 00:46:52,858
(ইন দুক জিন)
471
00:46:54,183 --> 00:46:56,959
এটাই ওঝার ব্যাগে ছিল বলেছিলে?
472
00:46:57,223 --> 00:46:58,468
হ্যাঁ।
473
00:46:59,054 --> 00:47:00,869
এটা কী জানো?
474
00:47:02,263 --> 00:47:03,964
না, একদম না।
475
00:47:03,964 --> 00:47:05,209
(নোহ সুল আহ)
476
00:47:05,694 --> 00:47:07,809
(লি ডং ছুল)
477
00:47:10,734 --> 00:47:13,349
আমি নিশ্চিত এটা ফরেস্টের সাথে সম্পর্কিত।
478
00:47:13,473 --> 00:47:18,948
মনে হচ্ছিলো লি হোয়ান বদমাশটা
অন্তত আইপিও পর্যন্ত ঝামেলা মুক্ত থাকতে চায়।
479
00:47:22,743 --> 00:47:24,959
আমি ছুন জু-বংয়ের কাছ থেকে জেনেছিলাম...
480
00:47:25,254 --> 00:47:28,553
যে ফরেস্টের আইপিওর দিনে
ওরা একটা আচারানুষ্ঠান আয়োজন করছে।
481
00:47:28,554 --> 00:47:32,928
সেজন্যই অন্যান্য দেশ থেকে
ওরা এতোজন ওঝা কোরিয়ায় নিয়ে এসেছে।
482
00:47:33,353 --> 00:47:38,169
আর জিন কিউংয়ের কেনা
কবচগুলো ভালোমতো দেখলে বুঝবে,
483
00:47:38,493 --> 00:47:40,864
জিন জং-হিউনের দেহে থাকা অশুভ আত্মাটা...
484
00:47:40,864 --> 00:47:43,838
অন্য আরেকজনের দেহে স্থানান্তরের চেষ্টা করছে।
485
00:47:44,304 --> 00:47:47,408
কী... স্থানান্তর কী?
486
00:47:51,143 --> 00:47:53,088
শুনে পাগলের প্রলাপ মনে হচ্ছে, না?
487
00:47:54,743 --> 00:47:56,258
আমি নিশ্চিত ছিলাম...
488
00:47:56,444 --> 00:47:59,559
ওটা ওই ওঝার শরীরে যাবার চেষ্টা করছে।
489
00:48:00,714 --> 00:48:03,059
কিন্তু যেহেতু ওঝাটা মারা গেছে...
490
00:48:03,853 --> 00:48:06,829
আমি জানি সে তুকতাকে বিশ্বাসী,
491
00:48:07,353 --> 00:48:11,809
কিন্তু লোকজনকে তুলে নিয়ে
খুন করার লোক নয় সে।
492
00:48:13,063 --> 00:48:14,879
এখনো আমাকে বিশ্বাস করছো না?
493
00:48:15,263 --> 00:48:19,333
সাং-জুন, এটা সাধারণ জ্ঞান দিয়ে
সমাধান করা সম্ভব না।
494
00:48:19,333 --> 00:48:22,574
তোমাকে জিন জং-হিউনের
দৃষ্টিকোণ থেকে ভাবতে হবে।
495
00:48:22,574 --> 00:48:25,149
আমাদের তার দৃষ্টিকোণ থেকে... না...
496
00:48:25,214 --> 00:48:29,318
জিন জং-হিউনের ভেতরের
অশুভ আত্মাটার দৃষ্টিকোণ থেকে ভাবতে হবে।
497
00:48:29,614 --> 00:48:30,988
জিন-হি।
498
00:48:33,254 --> 00:48:35,399
ফরেস্টের আইপিও বৃহষ্পতিবারে না?
499
00:48:35,583 --> 00:48:39,269
হ্যাঁ।
এখনো দুইদিন হাতে আছে।
500
00:48:40,154 --> 00:48:43,363
সন্দেহজনক কোনোকিছু করেছে তারা?
501
00:48:43,364 --> 00:48:45,408
না, তেমন কিছু না।
502
00:48:46,263 --> 00:48:48,663
ব্যস নতুন লোগো উন্মোচন করেছে...
503
00:48:48,663 --> 00:48:50,638
পাবলিক হবার পর ব্যবহারের জন্যে।
504
00:48:51,574 --> 00:48:53,008
নতুন লোগো?
505
00:48:58,143 --> 00:49:01,884
(ফরেস্ট)
506
00:49:01,884 --> 00:49:03,218
(সংবাদ)
507
00:49:06,313 --> 00:49:08,629
(সামাজিক নেটওয়ার্ক
ফরেস্টের নতুন লোগো উন্মোচন)
508
00:49:21,563 --> 00:49:23,809
কী ফন্দি আটছে ওরা?
509
00:50:30,533 --> 00:50:31,778
গুরুজি।
510
00:50:32,734 --> 00:50:35,419
এইমাত্র চেয়ারম্যান জিন জং-হিউন খবর পাঠিয়েছেন।
511
00:50:35,504 --> 00:50:39,289
তিনি মেয়েটার ওপর বান মারতে নিষেধ করেছেন।
512
00:50:55,893 --> 00:50:58,738
(ফরেস্টে অভিশাপের তালিকা, ব্যেক সো-জিন)
513
00:51:00,594 --> 00:51:02,809
(ব্যেক সো-জিন)
514
00:51:04,304 --> 00:51:05,379
(ডিলেট)
515
00:51:05,473 --> 00:51:07,309
(ফরেস্টে অভিশাপের তালিকা, ব্যক সো-জিন
ডিলেট? ক্যান্সেল, ডিলেট)
516
00:51:07,674 --> 00:51:09,278
(ফরেস্টে অভিশাপের তালিকা,
ব্যেক সো-জিনের পোস্ট ডিলেট করা হয়েছে)
517
00:51:40,833 --> 00:51:42,548
সব আমার দোষ।
518
00:51:45,044 --> 00:51:46,619
কোনটা?
519
00:51:49,044 --> 00:51:51,088
ওকে এসবে জড়ানোটা।
520
00:51:53,254 --> 00:51:55,129
সব আমার দোষ।
521
00:51:57,953 --> 00:52:00,129
ও স্রেফ একটা বাচ্চা।
522
00:52:13,703 --> 00:52:15,619
ব্যাগ জড়িয়ে ধরে ঘুমাবে?
523
00:52:20,614 --> 00:52:22,959
যখন স্কুলে যাবে,
524
00:52:22,984 --> 00:52:26,559
অনেকগুলো বন্ধু বানাবে।
নিশ্চয়ই খুব খুশি তুমি।
525
00:52:27,583 --> 00:52:28,698
তাই না?
526
00:52:32,853 --> 00:52:38,163
সে নিশ্চয়ই নিজেকে আর
ওই অশুভ আত্মাটাকে ভীষণ ঘৃণা করতো...
527
00:52:38,163 --> 00:52:40,669
তার নিজের মেয়ের শরীরে
ওটাকে পাঠিয়ে দেবার পর থেকে।
528
00:52:45,304 --> 00:52:48,778
কোনোভাবেই বাইরে বের হবে না, ঠিক আছে?
529
00:53:18,603 --> 00:53:20,079
দুঃখিত, মামুনি।
530
00:53:30,984 --> 00:53:32,088
সো-জিন।
531
00:53:34,953 --> 00:53:36,729
আরেকবার কাজটা করতে হবে।
532
00:53:42,123 --> 00:53:43,769
আমার বেচারি বাচ্চাটা।
533
00:53:50,263 --> 00:53:51,508
দুঃখিত।
534
00:53:56,603 --> 00:53:58,619
দুঃখিত রে, মা।
535
00:54:33,913 --> 00:54:34,988
মা?
536
00:55:06,873 --> 00:55:07,988
সো-জিন।
537
00:55:09,544 --> 00:55:11,218
আমরা সারাজীবন...
538
00:55:12,154 --> 00:55:14,158
মানুষকে এভাবে অভিশাপ দিয়ে,
539
00:55:14,813 --> 00:55:16,358
চলতে পারি না।
540
00:55:51,893 --> 00:55:53,229
- ওটা কে?
- সো-জিন।
541
00:56:14,473 --> 00:56:15,818
কী যে খুশি লাগছে...
542
00:56:19,013 --> 00:56:20,729
তোমাকে নিরাপদ দেখে খুশি লাগছে।
543
00:56:24,623 --> 00:56:25,729
আপু।
544
00:56:28,424 --> 00:56:30,568
আমি বান মারতে পারিনি।
545
00:56:34,464 --> 00:56:35,608
ব্যাপার না।
546
00:56:36,763 --> 00:56:38,408
তুমি ঠিক আছো এটুকুই যথেষ্ট।
547
00:56:43,304 --> 00:56:44,448
হারামীটা...
548
00:56:48,313 --> 00:56:50,858
আমার মা'কে খুন করা হারামীটা...
549
00:56:51,214 --> 00:56:54,358
নিজহাতে ওকে বান মারতে চেয়েছিলাম,
550
00:56:58,254 --> 00:57:01,599
কিন্তু হারামীটা আমাকে জানে ছেড়ে দিয়েছে।
551
00:57:17,074 --> 00:57:18,178
ব্যাপার না।
552
00:57:19,274 --> 00:57:20,619
ব্যাপার না, সো-জিন।
553
00:57:22,884 --> 00:57:24,019
হ্যাঁ, ডিটেকটিভ ইয়ু।
554
00:57:25,754 --> 00:57:26,858
কী?
555
00:57:31,583 --> 00:57:32,769
বুঝেছি।
556
00:57:36,763 --> 00:57:40,068
ক্যাপ্টেন।
ডিটেকটিভ ইয়ু ফোন দিয়েছিল।
557
00:57:40,493 --> 00:57:43,533
একজন বলছে লি হোয়ান
তাকে অপহরণ করেছিল...
558
00:57:43,533 --> 00:57:44,879
আর সে সাক্ষী দিতে চায়।
559
00:57:46,333 --> 00:57:47,408
কী?
560
00:57:47,634 --> 00:57:49,548
সে সরাসরি আপনার সাথে কথা বলতে চায়।
561
00:58:00,083 --> 00:58:01,258
বাড়ি চলো।
562
00:58:02,924 --> 00:58:04,229
চলো বাড়ি যাই।
563
00:58:07,123 --> 00:58:09,968
(নিরপেক্ষতা, মহানুভবতা)
564
00:58:13,294 --> 00:58:15,703
(বিগ সিটি প্রাইভেট গোয়েন্দা, কিম পিল-সাং)
565
00:58:15,703 --> 00:58:16,979
"বিগ সিটি প্রাইভেট গোয়েন্দা"?
566
00:58:25,074 --> 00:58:26,249
বহুতদিন পর।
567
00:58:29,014 --> 00:58:33,158
THE CURSED
568
00:58:33,750 --> 00:58:38,750
- সাবটাইটেল পরিবেশনায় -
“অনুবাদে অনুরণন”
569
00:58:39,250 --> 00:58:45,250
- অনুবাদে -
আসাদুজ্জামান প্রামাণিক
570
00:58:45,750 --> 00:58:52,250
- সম্পাদনায় -
সৈয়দ ফাহমিদুল ইসলাম