1
00:00:04,024 --> 00:00:09,052
"কেন তুমি আমায় ত্যাগ করলে, ওহ ঈশ্বর,
আমি কার বাড়া ভাতে ছাই দিলাম?"
2
00:00:10,065 --> 00:00:12,693
এই যে, এই ব্যাগের ভেতর শ্বাস নিন।
3
00:00:14,195 --> 00:00:17,961
-কী হয়েছে?
-ওরা সব চুরি করেছে, লেনারড।
4
00:00:17,986 --> 00:00:19,462
সবকিছু।
5
00:00:20,201 --> 00:00:23,282
-আপনি কি ওনার রুমমেট?
-লেনারড হফস্ট্যাডার, কী হয়েছে?
6
00:00:23,307 --> 00:00:25,796
আপনার বন্ধু ৯১১ এ কল করে
একটা চুরি রিপোর্ট করেছে।
7
00:00:25,821 --> 00:00:27,516
হায় ঈশ্বর, কী নিয়েছে ওরা?
8
00:00:27,541 --> 00:00:28,784
কী নেয় নি বলো?
9
00:00:28,809 --> 00:00:32,688
আমার জাদুর অস্ত্র, আমার
হিংস্র গ্ল্যাডিয়েটরের বর্ম...
10
00:00:32,713 --> 00:00:37,343
আমার বিশুদ্ধ পাওয়ারের কাঠি
আর সব সোনা।
11
00:00:38,519 --> 00:00:39,829
তুমি পুলিশকে কল দিয়েছ...
12
00:00:39,854 --> 00:00:42,845
কারণ তোমার "ওয়ার্ল্ড অফ
ওয়ারক্র্যাফট" এর অ্যাাকাউন্ট হ্যাক হয়েছে?
13
00:00:43,357 --> 00:00:44,867
আর কী করার ছিল আমার?
14
00:00:44,892 --> 00:00:48,179
শক্তিশালী শেল্ডর,
৮৫ লেভেলের ব্লাড এলফ...
15
00:00:48,204 --> 00:00:50,005
পুর্ব রাজ্যেগুলোর হিরোকে...
16
00:00:50,030 --> 00:00:54,694
পুরো মরুভূমির সূর্যের নিচে মৃতদেহের
মতো একেবারে কপর্দকশুন্য করে দিয়েছে।
17
00:00:55,536 --> 00:00:57,766
এছাড়া, এফ বি আই ফোন কেটে দিয়েছে।
18
00:00:59,373 --> 00:01:01,204
ব্যাগের ভেতর।
19
00:01:01,876 --> 00:01:04,902
ওরা আমার যুদ্ধের উটপাখি নিয়েছে।
20
00:01:05,079 --> 00:01:08,569
-ওহ, না, গ্লেন।
-হ্যাঁ, গ্লেন।
21
00:01:08,594 --> 00:01:11,392
একমাত্র পাখি যাকে আমি ভালবেসেছিলাম।
22
00:01:12,720 --> 00:01:14,085
শুভ কামনা, ভাই।
23
00:01:14,110 --> 00:01:15,907
ওহ, ধন্যবাদ, অফিসার।
24
00:01:15,932 --> 00:01:18,526
এক মিনিট।
আপনি কিছুই করবেন না?
25
00:01:18,726 --> 00:01:21,024
-মিস্টার কুপার, এই মুহুর্তে...
-ডক্টর কুপার।
26
00:01:23,030 --> 00:01:24,759
আসলেই?
27
00:01:25,232 --> 00:01:27,462
ওইরকম ঔষধের ডক্টর না।
28
00:01:28,736 --> 00:01:32,214
বেশ ডক্টর কুপার,
আমি আপনার জন্য দুঃখ বোধ করছি...
29
00:01:32,239 --> 00:01:37,609
কিন্তু প্যাসাডিনা পুলিশ ডিপার্ট্মেন্টের
কাছে প্যান্ডোরার এক্তিয়ার নেই।
30
00:01:38,245 --> 00:01:40,213
সেটা অ্যাভেটারের।
31
00:01:41,744 --> 00:01:44,077
"ওয়ার্ল্ড অফ ওয়ারক্র্যাফট" এর
জায়গা অ্যাাজিরথে।
32
00:01:44,102 --> 00:01:47,128
কি আশ্চর্য,
আপনারা বন্দুক রাখার অনুমতি পান কিভাবে?
33
00:01:47,955 --> 00:01:51,721
আপনি কি আমাকে অন্তত একজন
বদমেজাজি প্রাক্তন পুলিশের নাম বলতে পারেন?
34
00:01:52,493 --> 00:01:53,892
কী?
35
00:01:54,061 --> 00:01:57,773
মানে এমন একজন যে নিয়ম মানতে
চায় নি বলে তাকে বরখাস্ত করা হয়েছে।
36
00:01:57,798 --> 00:02:02,462
আর এখন সে ন্যায়বিচারের লক্ষ্যে নিজের
বদমেজাজি ব্র্যান্ড থেকে নিজেকেই ভাড়া করছে?
37
00:02:04,552 --> 00:02:06,042
না।
38
00:02:07,107 --> 00:02:08,769
ধন্যবাদ, অফিসার।
39
00:02:09,337 --> 00:02:12,108
সব চলে গেছে, সব গেছে।
40
00:02:12,279 --> 00:02:15,491
-আমি দুঃখিত, শেল্ডন।
-কোন ধরণের পৃথিবীতে আমরা বাস করছি...
41
00:02:15,516 --> 00:02:19,384
যেখানে একজন মানুষ আরেকজন
মানুষের যুদ্ধের উটপাখি নিয়ে যায়?
42
00:02:19,920 --> 00:02:21,114
জানি না।
43
00:02:22,089 --> 00:02:26,168
এই আগ্রাসনের শাস্তি অবশ্যই
দ্রুত আর নির্দয় হিংস্রতার মাধ্যমে দিতে হবে।
44
00:02:26,193 --> 00:02:30,630
"এবার হত্যাযজ্ঞ আর যুদ্ধের কুকুর লেলিয়ে দেয়ার সময় হয়েছে।"
(-মার্ক অ্যান্থনি, "জুলিয়াস সিজার")
45
00:02:32,099 --> 00:02:33,760
আমি দেখছি।
46
00:02:36,604 --> 00:02:39,630
হাই, মিসেস ওয়ালোউইজ, হাওয়ারড আছে?
47
00:02:40,774 --> 00:02:42,207
আচ্ছা, ধন্যবাদ।
48
00:02:42,409 --> 00:02:46,505
তোমার যুদ্ধের কুকুরকে ওর গোসলের পর
তোমাকে কলব্যাক করতে হবে।
49
00:02:49,650 --> 00:02:51,849
দেখো তো, রাজের পিলাটি ক্লাস শেষ হয়েছে নাকি।
50
00:02:55,119 --> 00:02:58,135
S04E19- The Zarnecki Incursion
51
00:03:18,178 --> 00:03:20,089
তিন হাজার ঘণ্টা।
52
00:03:20,114 --> 00:03:25,536
তিন হাজার ঘণ্টা ধরে এই মাউস টাতে
ক্লিক করে, অস্ত্র আর সোনা জোগাড় করেছি।
53
00:03:25,953 --> 00:03:29,047
এখন মনে হচ্ছে পুরোটাই
সময় নষ্ট ছিল।
54
00:03:30,190 --> 00:03:31,934
যেই করেছে, সে জানতো কি করছে।
55
00:03:31,959 --> 00:03:34,803
তোমার অ্যাাকাউন্টে ঢুকে
১৫ মিনিটের মধ্যে...
56
00:03:34,828 --> 00:03:38,025
তোমার সব জিনিস নিয়ে গেছে,
কোনো ডিজিটাল আঙ্গুলের ছাপও রাখে নি।
57
00:03:38,198 --> 00:03:41,690
ওহ, আমার হৃদয়ের তীব্র ক্ষোভ
নিবারণের জন্য পৃথিবীতে যথেষ্ট ...
58
00:03:41,715 --> 00:03:43,896
ক্যামোমাইল চা নেই।
59
00:03:45,116 --> 00:03:48,317
দাঁড়াও, আমি থান্ডার ব্লাফের ব্রিজের নিচে
একটা ওর্কের সাথে কথা বলছি...
60
00:03:48,342 --> 00:03:51,506
বলছে আমরা যদি টাকা দেই,
ও আমাদের তোমার জিনিস পেতে সাহায্য করবে।
61
00:03:51,531 --> 00:03:53,522
-ওকে বিশ্বাস করা যাবে?
-করতে পারা উচিৎ।
62
00:03:53,547 --> 00:03:57,347
ও নাইজেরিয়ান রাজ পরিবারের
একজন সদস্য।
63
00:03:59,520 --> 00:04:02,098
এই, একজন একটা রত্নখচিত
উটপাখির লাগাম নিলামে উঠিয়েছে।
64
00:04:02,123 --> 00:04:03,931
না, গ্লেনের টা চামড়ার।
65
00:04:05,159 --> 00:04:07,150
ও সাধারণ উটপাখি ছিল।
66
00:04:07,175 --> 00:04:10,298
মানে, আছে। আমি এখনো আশা ছাড়ি নি।
67
00:04:12,066 --> 00:04:13,475
-হেই।
-হেই, পেনি।
68
00:04:13,500 --> 00:04:17,596
-আমরা এখন একটু ঝামেলায় আছি।
-আমি জানি, বার্নাডেট বলেছে আমাকে।
69
00:04:17,621 --> 00:04:20,957
আমি দুঃখিত, শেল্ডন।
আমি জানি তোমার কাছে গেমটার মূল্য কতটা।
70
00:04:20,982 --> 00:04:23,006
গেমটা?
71
00:04:24,211 --> 00:04:27,772
মাফ করবে, পেনি,
"ডুডল জাম্প" হচ্ছে একটা গেম।
72
00:04:27,948 --> 00:04:30,508
"অ্যাাংরি বার্ডস" একটা গেম।
73
00:04:30,684 --> 00:04:35,849
"ওয়ার্ল্ড অফ ওয়ারক্র্যাফট" হচ্ছে ব্যাপক
প্রসিদ্ধ মাল্টিপ্লেয়ার অনলাইন রোল-প্লেয়িং...
74
00:04:36,023 --> 00:04:37,854
আচ্ছা, সেভাবে দেখলে এটা গেম।
75
00:04:39,257 --> 00:04:42,715
খারাপ খবর,
নাইজেরিয়ান রাজপুত্র মনে হচ্ছে প্রতারক।
76
00:04:44,198 --> 00:04:47,309
যাইহোক, আমি তোমার মন ভাল করার
জন্য এক দিনের বাসি চিজকেক এনেছি।
77
00:04:47,334 --> 00:04:51,737
যেই মানুষটা তার উটপাখির দুঃখে বিহ্বল,
তার কাছে বাসি পেস্ট্রি ফাঁকা ত্রাণের মতো।
78
00:04:53,407 --> 00:04:56,740
-শুধু ধন্যবাদ বললেই হবে।
-আমার মনে হয় আমি মাত্র বলেছি।
79
00:04:58,245 --> 00:05:00,372
ঠিকাছে, পরে দেখা হবে।
80
00:05:00,887 --> 00:05:02,390
-ওহ, হ্যালো।
-ওহ, হাই।
81
00:05:02,415 --> 00:05:04,849
আমি শেল্ডনকে একটা চিজকেক
দিতে এসেছিলাম।
82
00:05:04,885 --> 00:05:07,196
ওর কয়েকটা কাল্পনিক জিনিস
চুরি গেছে...
83
00:05:07,221 --> 00:05:09,553
যেগুলো দিয়ে একটা বিশ্বাসযোগ্য
জায়গা বানানো যায়।
84
00:05:10,657 --> 00:05:12,090
আমি এর মানে বুঝলাম না।
85
00:05:12,259 --> 00:05:14,727
হ্যাঁ, দুঃখজনকভাবে, আমি বুঝি।
86
00:05:17,364 --> 00:05:21,143
জানো, গত সাপ্তাহিক ছুটিতে প্রিয়া লেনারডকে
সমুদ্র সৈকতে রোলারব্লেড করাতে নিয়ে গিয়েছিল?
87
00:05:21,168 --> 00:05:22,260
ভাবতে পারছ?
88
00:05:23,070 --> 00:05:25,447
আমার মনে হচ্ছে আমার ওকে
"কুত্তী" বলা উচিৎ...
89
00:05:25,472 --> 00:05:27,770
কিন্তু আমার কাছে যথেষ্ট
তথ্য নেই।
90
00:05:29,009 --> 00:05:32,955
আমি-ই সে, যে ওকে দুই বছর ধরে
সৈকতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি।
91
00:05:32,980 --> 00:05:37,360
ও মেডিক্যাল বর্জ্যের ওপর পা দেয়ার এতটাই
ফোবিক ছিল, যে আমার ওকে তুলে পানিতে নিয়ে যেতে হতো।
92
00:05:37,885 --> 00:05:39,614
আমি হাওয়ারডকে একবার সৈকতে নিয়ে গেছিলাম।
93
00:05:39,787 --> 00:05:43,154
ও প্রায় ভ্যাম্পায়ারের মতো
জ্বলে ফেটে যেতে নিয়েছিল।
94
00:05:44,792 --> 00:05:48,637
আর লেনারডকে ভালো বয়ফ্রেন্ড বানিয়ে
আমি কী প্রতিদান পেলাম?
95
00:05:48,662 --> 00:05:51,326
আমাকে ওর নতুন গার্লফ্রেন্ডের
আশেপাশে লুকিয়ে চলতে হয়।
96
00:05:52,032 --> 00:05:53,431
আমার মনে হয় এবার বলা উচিৎ।
97
00:05:54,134 --> 00:05:56,432
কুত্তী একটা।
98
00:05:57,704 --> 00:05:59,906
তুমি কি আইসক্রিমে কফি
লিকার নেবে?
99
00:05:59,931 --> 00:06:04,829
এটাই সেই অ্যালকোহল আর মাদক নেয়ার বন্ধুদের
চাপাচাপি যেটার ব্যাপারে মা আমাকে সতর্ক করে দিয়েছিল।
100
00:06:04,854 --> 00:06:07,876
আমি ভাবতে শুরু করেছিলাম
এরকম কখনো হবে না।
101
00:06:07,981 --> 00:06:09,915
হ্যাঁ, প্লিজ।
102
00:06:10,684 --> 00:06:13,572
লেনারডকে প্রথমে তোমাদের
দেখা লাগতো, চোখ মেলাতে পারতো না।
103
00:06:13,597 --> 00:06:16,899
হয় ওপরে সিলিং এর দিকে তাকিয়ে থাকতো,
বা নিচে জুতার দিকে।
104
00:06:16,924 --> 00:06:17,948
আমি মাতাল।
105
00:06:21,195 --> 00:06:23,883
প্রথম কয়েক মাস আমি যখনই
আমার ব্রা খুলতাম...
106
00:06:23,908 --> 00:06:27,742
ও হাসি দিয়ে বলতো,
"ওহ, হো !, আমার ব্রেস্ট ফ্রেন্ডরা।"
107
00:06:29,736 --> 00:06:32,728
যদি তোমার শুনে ভালো লাগে,
আমি কখনোই প্রিয়ার সাথে কথা বলছি না।
108
00:06:32,940 --> 00:06:36,060
না, এটা করো না।
ওর সাথে নিষ্ঠুর হওয়ার দরকার নেই।
109
00:06:36,510 --> 00:06:40,810
হয়তো এটা অ্যালকোহলের প্রভাব হতে
পারে, কিন্তু আমার ধারণা, দরকার আছে।
110
00:06:40,981 --> 00:06:43,959
তুমি কি কায়োটা ইউনিভার্সিটির
নিশিদা আর হোসাকার...
111
00:06:43,984 --> 00:06:46,919
তানজানিয়ান শিম্পাঞ্জির
গবেষণার সাথে পরিচিত আছ?
112
00:06:47,087 --> 00:06:50,147
না, কিন্তু আমি সবগুলো
কারড্যাশিয়ানের নাম জানি।
113
00:06:50,858 --> 00:06:53,502
আমাদের মতো স্তন্যপায়ী
জীবদের প্রাকৃতিক প্রবৃত্তি থাকে...
114
00:06:53,527 --> 00:06:55,893
একটা দলের সবথেকে অভদ্র
সদস্যকে একঘরে করে রাখা।
115
00:06:55,918 --> 00:06:58,630
বার্নাডেটের ওকে এড়িয়ে চলা বা
চোখ রাঙ্গানো...
116
00:06:58,655 --> 00:07:02,284
বা ওর বর্জ্য প্রিয়ার দিকে ছুড়ে মারার
যে ইচ্ছা, সেটা ওর ডিএনএ তেই মিশ্রিত।
117
00:07:03,003 --> 00:07:05,938
আমার বর্জ্য ছুড়ে মারার
কোনো ইচ্ছা নেই।
118
00:07:06,106 --> 00:07:08,904
বিশ্বাস করো, আছে। আমাদের সবার আছে।
119
00:07:09,109 --> 00:07:11,883
আমাকে আরও একটু মদ গেলাও,
আমি দেখাচ্ছি।
120
00:07:14,114 --> 00:07:15,479
ঠিকাছে, আমরা এখানে।
121
00:07:15,504 --> 00:07:19,099
এটাই ওই মদশালা যেখানে সব কালো
বাজারের অস্ত্রাদি কেনাবেচা হয়।
122
00:07:19,720 --> 00:07:22,686
আমার মনে হয় না আমার ক্যারেক্টারের
এখানে থাকা উচিৎ।
123
00:07:22,711 --> 00:07:24,702
সবাই চোখ দিয়েই মেয়েটার
কাপড় খুলে ফেলছে।
124
00:07:25,525 --> 00:07:28,858
তাহলে তুমি বারবার তোমার তলোয়ার
ফেলে সেটা কুড়ানোর জন্য ঝুঁকে পরা বন্ধ করো।
125
00:07:30,697 --> 00:07:34,454
-আমরা এখানে ঠিক কী খুঁজছি?
-গ্লামলি নামের লাল চুলের ট্রলকে।
126
00:07:34,479 --> 00:07:36,970
নিয়ম অনুযায়ী, যদি তুমি চুরি
করা মাল সরাতে চাও...
127
00:07:37,037 --> 00:07:39,597
সেটা যদি সাধারণ কর্মঘন্টার
পর হয়, তাহলে ও করে দেবে।
128
00:07:39,773 --> 00:07:43,485
লেনারড, অনেক সময় লাগবে কি?
আমরা একসাথে একটু সময় কাটাবো ভেবেছিলাম।
129
00:07:43,510 --> 00:07:45,188
আমরা কাটাবো। এর মধ্যে...
130
00:07:45,213 --> 00:07:47,875
তুমি একটা চরিত্র বেছে নিয়ে
আমাদের সাথে যোগ দিতে পারো।
131
00:07:48,215 --> 00:07:49,807
আসলেই?
132
00:07:50,017 --> 00:07:53,646
অবশ্য, তোমার ক্রেডিট কার্ডের
নম্বর দিতে হবে, কিন্তু মজা হয়।
133
00:07:54,221 --> 00:07:55,819
হয়তো, আমার বাড়ি যাওয়া উচিৎ।
134
00:07:55,844 --> 00:07:58,904
-আমাদের ট্রল ঢুকেছে, আমি পেয়েছি ওকে।
-আমরা ওকে ধরেছি, আমাদের প্রায় শেষ।
135
00:07:59,526 --> 00:08:01,292
আচ্ছা, কিভাবে কাজ আদায় করতে চাও?
136
00:08:01,317 --> 00:08:05,240
একেবারে নির্দয় হয়ে যাও। ওকে বলো যদি
কথা বলা শুরু না করে, তাহলে আমরা ওর ইন্টারনেট...
137
00:08:05,265 --> 00:08:07,665
সংযোগদাতার কাছে অভিযোগ করবো।
138
00:08:08,268 --> 00:08:11,536
শেল্ডন, যদি ও ওর কেবল কোম্পানির কাছ
থেকে ইন্টারনেট নেয়, তখন?
139
00:08:11,561 --> 00:08:15,759
ও এইচ বি ও আর সাথে সব ভালো ভালো
অরিজিনাল প্রোগ্রাম হারাতে পারে।
140
00:08:16,410 --> 00:08:19,470
আমি পরোয়া করি না, আমার মাথা খারাপ, ম্যান।
141
00:08:19,746 --> 00:08:23,341
আচ্ছা, আমরা চালাকি করে খেলি, নাকি?
একটু ভালো গবলিন, খারাপ গবলিন চেষ্টা করি।
142
00:08:23,550 --> 00:08:25,450
ওহ, খোদা।
143
00:08:25,619 --> 00:08:27,745
না, আমার মনে হয় আমাদের আরও
সূক্ষ্ম হতে হবে।
144
00:08:27,770 --> 00:08:30,933
আচ্ছা, বুঝতে পেরেছি কী হতে যাচ্ছে।
145
00:08:30,958 --> 00:08:33,051
বেশ, আমি ওর সাথে সেক্স করবো।
146
00:08:36,263 --> 00:08:38,322
এসব কিছুই হতে যাচ্ছিল না।
147
00:08:39,299 --> 00:08:42,268
ভালো, কারণ আমারও জঘন্য লাগতো।
148
00:08:43,770 --> 00:08:45,863
লেনারড, তুমি ব্যস্ত,
কালকে কথা বলি।
149
00:08:46,073 --> 00:08:48,540
ওহ, একটু দাঁড়াও, তুমি কি রাগ করেছ?
150
00:08:48,565 --> 00:08:52,383
না, না, আমার মনে হয় প্রাপ্তবয়স্ক পুরুষের শরীরে
আটকে যাওয়া বাচ্চা ছেলের সাথে প্রেম করাটা আকর্ষণীয়।
151
00:08:52,980 --> 00:08:55,642
ভালো, ভালো। আমি জানাবো তোমাকে
কী হয় পরে।
152
00:08:57,584 --> 00:09:00,075
আর মানুষ বলে আমি নাকি ঠাট্টা বুঝি না।
153
00:09:04,091 --> 00:09:06,184
বেশ, বেশ, বেশ।
154
00:09:07,861 --> 00:09:09,171
দেখো, কে এসেছে।
155
00:09:09,196 --> 00:09:11,164
-আচ্ছা, ভদ্র ভাবে কথা বলো।
-হ্যালো।
156
00:09:11,698 --> 00:09:15,828
-আমরা একটু ড্রিংক করতে যাচ্ছি।
-কারণ আমি এখন করি।
157
00:09:17,471 --> 00:09:20,167
নিজেকে ভাগ্যবতী মনে করো যে
তুমি তানজানিয়ান শিম্পাঞ্জি না।
158
00:09:21,675 --> 00:09:23,796
-কী?
-ওর কথা পাত্তা দিয়ো না।
159
00:09:23,821 --> 00:09:25,482
ও অনেক বেশি আইসক্রিম খেয়ে ফেলেছে।
160
00:09:26,313 --> 00:09:27,589
আমাদের সাথে আসবে?
161
00:09:27,614 --> 00:09:29,809
ওহ, ধন্যবাদ। কিন্তু আমার অন্য কাজ আছে।
162
00:09:33,186 --> 00:09:37,122
চারজন মেয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে।
কয়জনই বা লবি পর্যন্ত পৌছায়?
163
00:09:42,629 --> 00:09:45,685
তোমার বোন কি কালকে রাতে তুমি
বাড়ি ফেরার পর কিছু বলেছে?
164
00:09:45,710 --> 00:09:49,168
ভাই, আমাকে এর মধ্যে টেনো না তো।
আমি তোমাদের বার্তা বাহক হতে পারবো না।
165
00:09:49,236 --> 00:09:51,588
আরে, একটু সাহায্য করো।
আমার কোনো বিপদ আছে?
166
00:09:52,072 --> 00:09:54,802
-ভয় পাওয়ার কোনো কারণ নেই।
-চিন্তামুক্ত হলাম।
167
00:09:54,975 --> 00:09:57,603
সুখী সম্পর্কে থাকা অনেক মেয়েই
তাদের প্রাক্তন বয়ফ্রেন্ড...
168
00:09:57,628 --> 00:10:00,208
সঞ্জয়ের সাথে স্কাইপিতে কথা বলে রাত কাটায়।
169
00:10:03,316 --> 00:10:05,583
ভালো খবর, মহোদয়গণ।
আমি হ্যাকারকে পেয়ে গেছি।
170
00:10:05,608 --> 00:10:06,666
-কী?
-সত্যি?
171
00:10:06,787 --> 00:10:08,441
হ্যাঁ, আমার থেকে কেউ লুকোতে পারবে না।
172
00:10:08,466 --> 00:10:12,197
না ওয়াল্ডো, না কারম্যান স্যান্ডিয়েগো,
এমনকি টপস ছাড়া নাটালি পোর্ট্ম্যান ও না।
173
00:10:13,593 --> 00:10:17,427
আমি এই কথাগুলো আগে কখনো বলি
নি, কিন্তু সাবাস, হাওয়ারড।
174
00:10:18,665 --> 00:10:22,498
ধন্যবাদ। আমাদের দোষী হচ্ছে,
মিস্টার টড জারনেকি।
175
00:10:22,523 --> 00:10:25,981
২৭১১ ওশেন ভিউ রোড,
কার্লসব্যাড, ক্যালিফোর্নিয়া।
176
00:10:26,006 --> 00:10:28,804
নাম আর ঠিকানা শুনতেই
শয়তানের মতো লাগে।
177
00:10:29,142 --> 00:10:31,901
-আর কী জানা গেছে ওর সম্পর্কে?
-অনেকটাই, আসলে।
178
00:10:31,926 --> 00:10:35,012
আমি নিশ্চিত, ও নিজের বাবা
মায়ের সাথে থাকা কোনো হতভাগা হবে।
179
00:10:40,387 --> 00:10:42,355
হ্যাঁ, সে তার বাবা মায়ের সাথেই থাকে।
180
00:10:44,157 --> 00:10:47,002
এই যে ওদের বাড়ির গুগল
আর্থ শট।
181
00:10:47,027 --> 00:10:49,894
চমৎকার। একদম কানাগলিতে।
আমরা ওকে বক্সে ভরতে পারবো।
182
00:10:51,031 --> 00:10:55,510
-দাঁড়াও, তুমি কি ওখানে যাওয়ার কথা ভাবছ?
-কার্লসব্যাড মাত্র দুই ঘণ্টার রাস্তা।
183
00:10:55,535 --> 00:10:59,262
ঠিকাছে, তুমি বাড়ি পর্যন্ত যাবে, দরজা নক করবে,
আর তোমার জিনিস ফেরত চাইবে।
184
00:10:59,287 --> 00:11:02,729
-ও যদি না করে?
-জানি না তুমি খবর দেখো কিনা লেনারড,
185
00:11:02,754 --> 00:11:05,882
কিন্তু অত্যাচারের পদ্ধতিতে কিন্তু বেশ
নতুন পন্থা উদ্ভাবিত হয়েছে।
186
00:11:07,614 --> 00:11:09,497
কাউকেই অত্যাচার করা হবে না।
187
00:11:09,522 --> 00:11:11,681
বেশ, জেনেভা রীতি মেনে
কাজ করবো।
188
00:11:11,706 --> 00:11:13,328
কিন্তু আগে নিজেদের প্রশ্ন করোঃ
189
00:11:13,353 --> 00:11:17,632
এই জীবনে, আমাদের থেকে কতবার
লাঞ্চের টাকা কেড়ে নেয়া হয়েছে?
190
00:11:17,657 --> 00:11:19,390
কয়টা ঘুড়ি?
191
00:11:19,415 --> 00:11:21,781
কয়টা ট্র্যাপার কিপার্সের
স্কুবি-ডু।
192
00:11:22,662 --> 00:11:24,994
-আমারও এরকম একটা ছিল।
-থাকাই স্বাভাবিক।
193
00:11:25,165 --> 00:11:28,343
স্কুলের কাজ গোছানোর জন্য মজার
আর ব্যবহারিক উপায় ছিল সেটা।
194
00:11:28,368 --> 00:11:31,269
কিন্তু ওই অত্যাচারীরা আমাদের থেকে
সেসব নিয়ে গেছে, আর নয়।
195
00:11:31,438 --> 00:11:35,750
আজ রাতে আমরা আমাদের সম্মান, আমাদের
জন্মাধিকার আর আমাদের অহংকার ফেরত নেবো।
196
00:11:35,775 --> 00:11:37,936
কী বলো? কে আছে আমার সাথে?
197
00:11:42,349 --> 00:11:46,012
আমার পাঁচটায় হিপ-হপ অ্যারোবিক
ক্লাস আছে, এর পর গেলে হবে?
198
00:11:47,420 --> 00:11:49,807
-নিশ্চয়ই।
-তাছাড়া, আজকে সাবাথ...
199
00:11:49,832 --> 00:11:53,768
আমার মা আর আমার মোমবাতি জ্বালিয়ে হুইল
অফ ফরচুন দেখাটা একটা ঐতিহ্য।
200
00:11:53,793 --> 00:11:58,191
যদি আমরা আটটায় বের হই, তাহলে ১০ টা
থেকে ১০:৩০ এর মধ্যে জন্মাধিকার উদ্ধার করা যাবে।
201
00:11:59,032 --> 00:12:00,556
বেশ।
202
00:12:01,268 --> 00:12:02,577
লেনারড?
203
00:12:02,767 --> 00:12:06,148
বুঝতে পারছি না প্রিয়াকে পরপর
দুই রাত ঠকানো ঠিক হবে কিনা।
204
00:12:06,173 --> 00:12:09,108
আরে, কী বলছ, ভাই, bros before...
205
00:12:13,180 --> 00:12:14,238
আমার বোন।
206
00:12:15,936 --> 00:12:18,276
-ছাড়ো, আমি যাচ্ছি।
-আমিও।
207
00:12:18,301 --> 00:12:19,859
আমিও।
208
00:12:21,388 --> 00:12:23,117
এক সেকেন্ড।
209
00:12:26,793 --> 00:12:30,752
আমি সাইবার ক্রিমিনাল ধরার জন্য মরিয়া
হয়ে আছি, সর্দি লাগানোর জন্য না।
210
00:12:35,035 --> 00:12:38,004
দুঃখিত কিন্তু, আমি ভেবেছিলাম আমাদের দেরি করার
কারণ, তুমি তোমার মায়ের সাথে...
211
00:12:38,205 --> 00:12:42,534
-হুইল অফ ফরচুন দেখো।
-দেখি, মা তার গোঁফ ব্লিচ করছে।
212
00:12:43,443 --> 00:12:44,935
দেখো, এই, মা!
213
00:12:44,960 --> 00:12:50,091
"আগে এবং পরে" চারটা শব্দ,
১৭ টা অক্ষর, দুটো N, একটা V !
214
00:12:50,116 --> 00:12:52,797
ফ্যানি প্যাক অফ ওল্ভস !
215
00:12:54,654 --> 00:12:58,288
-অবিশ্বাস্য।
-হ্যাঁ, সে বলতে গেলে হুইলের মাস্টার।
216
00:12:59,291 --> 00:13:01,156
ওহ হো, প্রিয়া।
217
00:13:03,096 --> 00:13:05,826
ওর রিংটোনে সিতারার সঙ্গীত রাখাটা
মোটেও আহামরি কিছু না, ভাই।
218
00:13:06,833 --> 00:13:07,959
মিউট করো...
219
00:13:09,135 --> 00:13:10,727
এই, সোনা।
220
00:13:11,504 --> 00:13:14,371
হ্যাঁ, আমি দুঃখিত।
আজকে বেশিক্ষণ কাজ করতে হচ্ছে।
221
00:13:16,243 --> 00:13:17,676
আমিও তোমাকে মিস করছি।
222
00:13:18,878 --> 00:13:22,245
আচ্ছা, নিশ্চয়ই, আমি বাসায় ফিরে
তোমাকে কল করবো। ঠিকাছে, বাই-বাই।
223
00:13:23,016 --> 00:13:25,280
চমৎকার, তুমি আমার বোনকে মিথ্যা বললে।
224
00:13:26,953 --> 00:13:29,786
এটাই তোমার বোনকে করা
ওর সবথেকে ভালো কাজ।
225
00:13:37,330 --> 00:13:39,756
-বলো তো কে?
-আমাকে বাঁচাও।
226
00:13:41,334 --> 00:13:43,199
হ্যালো, প্রিয়া। কী ব্যাপার?
227
00:13:43,570 --> 00:13:46,004
আমি কিভাবে জানবো লেনারড
কাজে আছে নাকি নেই?
228
00:13:46,172 --> 00:13:47,730
সন্দেহ কোরো না।
229
00:13:47,907 --> 00:13:50,304
যদি তুমি লেনারডের সাথে
তোমার সম্পর্ক চালু রাখতে চাও...
230
00:13:50,329 --> 00:13:53,321
তোমাকে অতি অবশ্যই ওই সাদা
চামড়ার দুইমুখা যতই মরিয়া, আজগুবি...
231
00:13:53,346 --> 00:13:56,315
অজুহাত দেক না কেন, তোমাকে
বিশ্বাস করতে হবে।
232
00:13:57,350 --> 00:13:59,545
ঠিকাছে? বাই-বাই।
233
00:14:01,288 --> 00:14:02,516
তোমার কাছে পাওনা রইলাম।
234
00:14:04,291 --> 00:14:05,634
নতুন ধাঁধাঁ, মা !
235
00:14:05,659 --> 00:14:08,321
"একই নাম", একটা N, দুইটা D,
তিনটা O ।
236
00:14:08,495 --> 00:14:11,273
WOMAN:
উপি অ্যান্ড রুব গোল্ডবার্গ !
237
00:14:11,298 --> 00:14:14,509
-একদম অলৌকিক।
-সেটাই, এটা তার সুপারপাওয়ার।
238
00:14:14,534 --> 00:14:16,989
আসলে, এটা আর তার হাতের চামড়া
ঝাঁকুনি দেয়া।
239
00:14:19,806 --> 00:14:23,435
আমি ভাবতে পারছি না আমরা এই লোককে
ধরার জন্য স্যান ডিয়েগোর পথে যাচ্ছি।
240
00:14:23,610 --> 00:14:26,078
হ্যাঁ, আমরা অনেকটা
আপোষহীনের মতো, তাই না?
241
00:14:26,246 --> 00:14:27,577
পুরোপুরি।
242
00:14:28,348 --> 00:14:31,926
এই, আমরা রাতটা থেকে পরের দিন
সকালে লেগোল্যান্ডে গেলে কেমন হয়?
243
00:14:31,951 --> 00:14:33,545
সিওয়ার্ল্ড এর থেকে ভালো।
244
00:14:33,570 --> 00:14:37,666
ওটাতে খুনি তিমি আছে যা
আক্ষরিকভাবেই প্রচুর মজার।
245
00:14:37,691 --> 00:14:41,057
কিন্তু, এই মুহূর্তে, টড জারনেকির
ওপরই মনোযোগ রাখা যাক।
246
00:14:41,082 --> 00:14:43,573
হ্যাঁ, আমরা আসছি তোমার জন্য
টড জারনেকি।
247
00:14:43,630 --> 00:14:46,758
আর আগেই বলে রাখি, লেগোল্যান্ড
বেশি মজার।
248
00:14:47,967 --> 00:14:53,240
আমার ওই শহরতলীর খামারে নিজের টলায়মান
বাড়িতে বসে থাকা বেচারা আহাম্মকের জন্য প্রায় মায়া হচ্ছে...
249
00:14:53,265 --> 00:14:58,365
যে কিনা জানেই না একটা প্রতিশোধপরায়ণ
সৈন্যদল স্যান ডিয়েগোর বড় রাস্তা দিয়ে তার কাছে আসছে...
250
00:14:58,390 --> 00:15:00,221
৭১ মাইল প্রতি ঘণ্টায়।
251
00:15:00,512 --> 00:15:03,743
গতি কমাও, বেগবান।
তুমি কি আমাদের মারতে চাও?
252
00:15:05,151 --> 00:15:09,810
আমি আমাদের জন্য একটা বীরসুলভ
অনুসন্ধানের সঙ্গীত মিক্স করে এনেছি।
253
00:15:10,790 --> 00:15:14,590
এখানে লেখা, "বিয়ন্সে বুটিলিশিয়াস
ডান্স মিক্স"।
254
00:15:14,761 --> 00:15:17,992
এটাতে ইচ্ছামতো ঢোকানো যায়। চালিয়ে দেখো।
255
00:15:18,431 --> 00:15:20,123
বিয়ন্সে? আসলেই?
256
00:15:20,266 --> 00:15:23,133
ওর দেহ বক্র আর তাতে ও গর্বিত।
আমার এটা ভালো লাগে।
257
00:15:31,911 --> 00:15:33,722
ওহ, হ্যাঁ। আমি টের পাচ্ছি।
258
00:15:33,747 --> 00:15:36,409
আমরা ডানাওয়ালা উন্মত্ত।
259
00:15:36,583 --> 00:15:40,172
যেটা এখনো স্পিড লিমিটের ওপর
যাওয়ার কোনো অজুহাত না।
260
00:15:45,959 --> 00:15:49,122
পরের বার, কারো খবর করতে গেলে,
আমরা ট্রেন নেবো।
261
00:15:49,629 --> 00:15:52,291
আমার সবসময় ট্রেন-ই পছন্দ।
262
00:15:55,135 --> 00:15:56,762
শেল্ডন, চলো।
263
00:15:56,936 --> 00:15:58,164
আসছি।
264
00:16:01,841 --> 00:16:03,485
এটা কেন এনেছ?
265
00:16:03,510 --> 00:16:08,413
কোনো মানুষের হৃদয়ে ক্লিঙ্গন ব্যাটলেথ
ছাড়া অন্য অস্ত্র ভয় ধরাতে পারে না।
266
00:16:09,516 --> 00:16:11,759
আচ্ছা, একটা কথা পরিষ্কার করে নেই।
267
00:16:11,784 --> 00:16:14,082
এই লোকটাকে আমরা শুধু
তোমার অ্যাকাউন্টে তোমার জিনিসপত্র...
268
00:16:14,154 --> 00:16:16,315
ফিরিয়ে দিতে বলবো, তারপর
আমাদের রাস্তায় চলে যাবো।
269
00:16:16,489 --> 00:16:18,719
কেউ কাউকে ব্যাটলেথ দিয়ে কোপাবে না।
270
00:16:20,026 --> 00:16:22,790
তাহলে আমার ব্লেড আজকে রাতে
রক্তের স্বাদ নেবে না?
271
00:16:24,831 --> 00:16:26,423
না।
272
00:16:26,866 --> 00:16:31,347
-তাহলে তো এটা ধরে রেখে নিজেকে বোকা বোকা লাগছে।
-এসো।
273
00:16:31,738 --> 00:16:35,316
-অন্তত দরজাটা কি লাথি দিয়ে খুলতে পারি?
-চেষ্টা করে দেখতে পারো...
274
00:16:35,341 --> 00:16:38,936
কিন্তু সেদিন, একটা ফেডেক্সের বক্স
খুলতেই তোমার ১৫ মিনিট লেগেছে।
275
00:16:42,615 --> 00:16:45,175
-কে?
-তোমার সর্বনাশ।
276
00:16:45,351 --> 00:16:49,048
"তোমার সর্বনাশ" বলছ কেন,
কে নিজের সর্বনাশের জন্য দরজা খোলে?
277
00:16:49,222 --> 00:16:52,055
ভালো যুক্তি, কুকুরছানার ঝুড়ি।
278
00:16:55,462 --> 00:16:56,554
কী?
279
00:16:59,365 --> 00:17:00,889
শেল্ডন?
280
00:17:03,169 --> 00:17:06,476
-আপনি কি টড জারনেকি?
-হ্যাঁ, আপনি কে?
281
00:17:06,773 --> 00:17:08,707
আমি অ্যাাজারথের শেল্ডর।
282
00:17:08,875 --> 00:17:10,463
আমি আমার জিনিস ফেরত চাই।
283
00:17:10,488 --> 00:17:12,364
আমার তা মনে হয় না। দেখি তো এটা।
284
00:17:12,389 --> 00:17:14,333
সাবধানে, এটা সংগ্রহের জিনিস।
285
00:17:14,358 --> 00:17:17,725
জানি, আমি সবসময়ই একটা চেয়েছি।
286
00:17:25,625 --> 00:17:28,526
আমরা যা ভেবেছিলাম, ও তার
থেকেও চতুর।
287
00:17:33,433 --> 00:17:35,343
সত্যি বলতে, সমস্যাটা ওরই হলো।
288
00:17:35,368 --> 00:17:40,067
সত্যায়িত সার্টিফিকেট ছাড়া, ওই
ব্যাটলেথের কোনো মূল্য নেই।
289
00:17:40,440 --> 00:17:43,659
হ্যাঁ, ও সরাসরি আমাদের ফাঁদে পড়েছে।
290
00:17:45,311 --> 00:17:48,007
লেগোল্যান্ড এখন ফাঁকা
স্বপ্ন মনে হচ্ছে।
291
00:17:52,318 --> 00:17:54,912
-কী হয়েছে?
-কিছু একটা হয়েছে, গ্যাস পাচ্ছি না।
292
00:18:02,128 --> 00:18:04,864
কেউ কি অভ্যন্তরীণ তাপ ইঞ্জিন
সম্পর্কে জানো?
293
00:18:04,889 --> 00:18:07,242
-অবশ্যই।
-উনিশ শতাব্দীর প্রযুক্তি।
294
00:18:07,267 --> 00:18:09,822
কেউ কি অভ্যন্তরীণ তাপ ইঞ্জিন ঠিক
করতে জানো?
295
00:18:09,847 --> 00:18:11,974
-না।
-ধারণাই নেই।
296
00:18:12,739 --> 00:18:15,450
কাউকে কল করে আমাদেরকে
নিয়ে যেতে বলা উচিৎ।
297
00:18:15,475 --> 00:18:18,029
একটা ট্রেন থাকলে চমৎকার হতো।
298
00:18:23,283 --> 00:18:25,274
ধন্যবাদ, পেনি।
299
00:18:25,752 --> 00:18:27,652
ব্যাপার না।
300
00:18:28,254 --> 00:18:32,637
লেনারড, আমার কৌতূহল হচ্ছে যে তুমি তোমার
গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে তোমাদের নিতে বললে না।
301
00:18:32,662 --> 00:18:35,336
আসলে আমি ওকে বলেছি আমি কাজ করছি।
302
00:18:35,361 --> 00:18:38,353
তো, মিথ্যা বলেছ, এটাও কৌতুহলজনক।
303
00:18:38,831 --> 00:18:43,255
ও আসলে এই "ওয়ারক্র্যাফট" অ্যাডভেঞ্চার
রোল প্লেয়িং গেমের বিষয়টা ঠিক বোঝে না।
304
00:18:43,280 --> 00:18:46,716
যতক্ষণ ও সুন্দর, ততক্ষণ না
বুঝলেও ক্ষতি নেই।
305
00:18:49,175 --> 00:18:50,640
এটা মজার ছিল, লেনারড।
306
00:18:50,665 --> 00:18:52,724
কিভাবে তুমি ওর সাথে
সম্পর্ক টেকাতে পারলে না?
307
00:18:54,847 --> 00:18:57,302
তোমরা কি অন্তত শেল্ডনের
মিথ্যেমিথ্যি জিনিসগুলো আনতে পেরেছ?
308
00:18:57,327 --> 00:19:00,407
না, আমরা আমাদের মহৎ
অনুসন্ধানে ব্যর্থ হয়েছি।
309
00:19:00,432 --> 00:19:04,664
-কিভাবে?
-টড জারনেকি অভদ্র।
310
00:19:04,724 --> 00:19:06,021
ঠিকাছে, বসো।
311
00:19:06,359 --> 00:19:07,383
কী করছ?
312
00:19:07,594 --> 00:19:11,291
আমি তোমাদের দেখাচ্ছি, কিভাবে
নেব্রাস্কাতে আমরা অনুসন্ধান শেষ করি।
313
00:19:13,099 --> 00:19:15,090
ওহ, বিয়ন্সে।
314
00:19:22,375 --> 00:19:24,301
এটা তো বিয়ন্সে না।
315
00:19:29,382 --> 00:19:31,043
আবার কী?
316
00:19:31,684 --> 00:19:34,710
-ওর জিনিস ফেরত দিন।
-বুঝতে পারছি না কিসের কথা বলছেন।
317
00:19:35,121 --> 00:19:36,145
তাহলে, সুখবর।
318
00:19:36,322 --> 00:19:40,816
আজকেই সেই দিন যেদিন অবশেষে একটা
মেয়ে তোর বিশেষ ছোট অঙ্গে স্পর্শ করবে।
319
00:19:44,197 --> 00:19:46,995
-এবার ওর জিনিস ফেরত দে।
-ঠিকাছে।
320
00:19:47,166 --> 00:19:48,815
আমরা করেছি !
321
00:19:51,404 --> 00:19:53,012
আমি "আমরা" বলেছি।
322
00:19:59,879 --> 00:20:01,346
দরজা ধরো।
323
00:20:01,848 --> 00:20:03,322
-ওহ, হাই।
-হাই।
324
00:20:04,517 --> 00:20:06,883
-লেনারডের কাছে যাচ্ছ?
-হ্যাঁ।
325
00:20:07,854 --> 00:20:09,664
-কেমন আছ?
-ভালো।
326
00:20:09,689 --> 00:20:12,283
-তুমি?
-খুবই ভালো, ধন্যবাদ।
327
00:20:39,958 --> 00:20:44,545
অনুবাদ ও সম্পাদনাঃ শেখ তাসনুভা তাসনীম।
328
00:20:52,331 --> 00:20:55,300
-ঠিকাছে, তাহলে, দেখা হয়ে ভালো লাগলো।
-হ্যাঁ, তোমার সাথেও।
329
00:20:58,271 --> 00:21:02,105
এমি ঠিকই বলেছিল।
আমার আসলেই ওর দিকে আমার হাগু ছুড়তে মন চাচ্ছে।