1 00:00:00,001 --> 00:00:09,000 Bangla Subtitle Created By :.:.: A N I M E F R E A K S :.:.: 2 00:00:09,150 --> 00:00:13,110 'ট্রস্ট জেলা' 3 00:00:13,950 --> 00:00:18,530 এখানে একজন বেঁচে আছে! এসে সাহায্য করো! 4 00:00:18,530 --> 00:00:20,290 সাবধানে! 5 00:00:21,660 --> 00:00:26,080 ভয় পাবেন না। আপনি এখন নিরাপদ। 6 00:00:26,080 --> 00:00:30,050 টাইটানেরা লাইন দিয়ে দ্বীপ থেকে বের হচ্ছে। 7 00:00:30,050 --> 00:00:34,840 মনে হয় না আমাদের ক্ষতি করার কোনো অভিপ্রায় ওদের ছিল, তবে... 8 00:00:34,840 --> 00:00:40,390 ঐ অদ্ভুতুড়ে, হামহিম করা স্বপ্নটা কীসের ছিল? 9 00:00:40,390 --> 00:00:45,810 আমার বাড়িটা...! এরেন ইয়াগারের জন্য, আমার বাড়ি--! 10 00:00:45,810 --> 00:00:48,730 এটা স্রেফ ছোট্ট একটা বলিদান ছিল। 11 00:00:48,730 --> 00:00:50,770 তোর সাহস কীকরে হলো?! 12 00:00:50,770 --> 00:00:55,400 ওনার ছেলে মারা গেছে! দেয়াল পতনের ফলে বহু মানুষ প্রাণ হারিয়েছে! 13 00:00:55,400 --> 00:00:57,700 না, এরেনই তাদের মেরেছে! 14 00:00:57,700 --> 00:01:02,540 হ্যাঁ। এরেন ইয়েগার নিজের লোকেদের'ই প্রাণ নিয়েছে। 15 00:01:02,540 --> 00:01:09,880 কিন্তু সে ওয়াল টাইটানদের না জাগিয়ে তুললে, বাইরের লোকেরাই আমাদের সবাইকে মেরে ফেলতো! 16 00:01:09,880 --> 00:01:14,840 হ্যাঁ! তাদের বলিদানের মাধ্যমেই এল্ডিয়ান সম্রাজ্যের অস্তিত্ব টিকে থাকবে! 17 00:01:14,840 --> 00:01:16,680 আমরা জিতে গেছি! 18 00:01:16,680 --> 00:01:20,890 বলিদান ব্যতীত বিজয় অর্জন সম্ভব নয়। তবে এটা সার্থক হয়েছে! 19 00:01:20,890 --> 00:01:22,390 হৃদয় দিয়ে লড়ো! 20 00:01:22,390 --> 00:01:25,480 হৃদয় দিয়ে লড়ো! হৃদয় দিয়ে লড়ো...! 21 00:01:25,480 --> 00:01:27,980 -- হিচ্চি। -- বড়ো ঝামেলায় পড়লাম। 22 00:01:27,980 --> 00:01:31,940 সবাই এভাবে উত্তেজিত হয়ে পড়লে, মানুষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হবে। 23 00:01:31,940 --> 00:01:34,990 সঙ্গে হাতিয়ার নিয়ে আসা উচিত ছিল। 24 00:01:37,820 --> 00:01:40,660 দাঙ্গা প্রতিরোধের সমস্ত সরঞ্জাম নিয়ে এসো! 25 00:01:40,660 --> 00:01:42,160 - জি! - জি! 26 00:01:44,580 --> 00:01:48,920 চমৎকার। তারা সবাই শিগানশিনায় কী করছে? 27 00:01:55,340 --> 00:01:58,380 এটা কি... বেসমেন্ট থেকে এসেছে? 28 00:02:21,200 --> 00:02:23,740 কোনো শব্দ করলে... 29 00:02:23,740 --> 00:02:26,040 ...গলার টুটুনি কেটে নেবো। 30 00:02:33,500 --> 00:02:36,170 প্রথমে, নিজের জ্যাকেট'টা খোলো। 31 00:02:41,800 --> 00:02:45,260 এতই দুর্বল হয়ে পড়েছো যে, মনে হচ্ছিল কোনো দাদিমা ধরেছে। 32 00:02:45,260 --> 00:02:50,270 কে ভেবেছিল এমনো দিন আসবে যখন আমার কাছে আছাড় খেয়ে বসবে, অ্যানি। 33 00:02:50,270 --> 00:02:56,070 বাকি সবার মধ্যে, তুমি এটা করলে, হিচ্চি? 34 00:02:56,070 --> 00:03:00,150 দেরি হওয়ার আগেই ওকে বেসমেন্টে নিয়ে যেতে হবে। 35 00:03:01,360 --> 00:03:02,570 কেউ আছো? 36 00:03:02,570 --> 00:03:04,450 কোনো লাভ নেই। 37 00:03:06,240 --> 00:03:11,250 আমি আগেই নিজেকে কেটে নিয়েছিলাম, যাতে যখন খুশি টাইটান হতে পারি। 38 00:03:11,250 --> 00:03:15,000 তোমাকে শুধু আমার কথা মেনে চলতে হবে। 39 00:03:15,000 --> 00:03:20,840 ওহ, তাই নাকি? কিন্তু টাইটান হওয়ার জন্য তোমার মধ্যে পর্যাপ্ত শক্তি নেই। 40 00:03:20,840 --> 00:03:25,890 সম্ভবত ঠিকই ধরেছো। কিন্তু চেষ্টা না করা অব্ধি কিছু বলা যাবে না। 41 00:03:26,890 --> 00:03:29,480 ড্রইস! তুমি ঠিক আছো?! 42 00:03:30,600 --> 00:03:33,440 ড্রইস! আমি ভেতরে আসছি! 43 00:03:36,650 --> 00:03:38,280 ড্রইস?! 44 00:03:40,000 --> 00:04:30,000 অনুবাদে: রবিউল হাঁসান 45 00:04:31,000 --> 00:05:07,000 সম্পাদনায়: আকাশ বসাক 46 00:05:08,950 --> 00:05:13,950 'সূর্যাস্ত' 47 00:05:14,710 --> 00:05:18,080 তুমি তো দেখি আমার ধারণার চেয়েও বেশি বুদ্ধিমান, হিচ্চি। 48 00:05:18,080 --> 00:05:23,210 চুপ করো। তোমার শহর ত্যাগের অভিপ্রায় থাকলে, আটকানোর কোনো মানেই হয় না। 49 00:05:23,210 --> 00:05:28,590 তাছাড়া, বেসমেন্ট বসে বসে আমায় আর তোমার মুখখানা দেখতে হবে না। 50 00:05:28,590 --> 00:05:30,600 ভালোই হলো। 51 00:05:30,600 --> 00:05:37,230 আমারো আর দায়িত্বহীন ছেলেদের নিয়ে তোমার একটানা গলাবাজি শুনতে হবে না। 52 00:05:37,230 --> 00:05:40,110 তুমি এটা কীকরে জানলে?! 53 00:05:40,110 --> 00:05:45,280 পুরোটা সময়ই কি... তোমার জ্ঞান ছিল?! 54 00:05:46,610 --> 00:05:53,200 ৪ বছর ধরে, মনে হচ্ছিল যেন কোনো অনাসন্ন স্বপ্ন দেখছি। 55 00:05:53,200 --> 00:05:59,750 দূর থেকে শুধুমাত্র তোমার আর আরমিনের কথাই শুনতে পেতাম। 56 00:05:59,750 --> 00:06:05,960 আর যখন শুনতে পেতাম, চারিদিক বরাবরের মতোই সেই একই-- ঘন আঁধারে ছেয়ে যেতো। 57 00:06:07,170 --> 00:06:13,470 তাই তোমাদের বকবকের জন্যই, বাইরের খবরাখবর জানতে পারতাম। 58 00:06:13,470 --> 00:06:18,980 কিন্তু তারপর, আচমকাই আমি এই জগতে ফিরে এলাম... 59 00:06:18,980 --> 00:06:21,730 ...আর এরেনের কন্ঠ শুনতে পেলাম। 60 00:06:24,110 --> 00:06:29,490 ও সত্যিই পৃথিবীকে ধ্বংস করে দেবে? 61 00:06:32,370 --> 00:06:35,410 ওয়াল টাইটানেরা আসলেই কি অগ্রসর হচ্ছে... 62 00:06:35,410 --> 00:06:38,870 তাদের পায়ের নিচের পরিস্থিতি'টা দেখো। 63 00:06:38,870 --> 00:06:45,420 একজন সৈনিক হিসেবে আমার একমাত্র হিতকর কাজ ছিল, তোমার আর এরেনের লড়াইয়ের পর... 64 00:06:45,420 --> 00:06:48,470 ... ধ্বংসাবশেষ থেকে মৃতদেহ বের করা। 65 00:06:50,300 --> 00:06:53,350 হয়তো এবার আমায় জবাব দিতে পারবে। 66 00:06:53,350 --> 00:06:59,810 তোমাদের মহান মিশনের ন্যায় পদদলিত হওয়া লাশগুলো'কে দেখতে কেমন লাগছে? 67 00:06:59,810 --> 00:07:05,440 হ্যাঁ... তোমার এতবার জানতে চাওয়ার দরুণ, অনেক চিন্তা করে দেখলাম যে-- 68 00:07:05,440 --> 00:07:08,490 ...আমরা এসব বিষয়ে কতটা ঢিলেমি দিয়েছি। 69 00:07:13,620 --> 00:07:18,580 লোকেদের মারার জন্য আমরা প্রশংসিত হতাম। 70 00:07:18,580 --> 00:07:26,340 আমাদের শেখানো হয়েছিল যে, নিজের দ্বীপের বাইরের যেকাউকে আমরা মারতে পারবো। 71 00:07:26,340 --> 00:07:32,340 কারণ আমরা এল্ডিয়ার পাপের প্রায়শ্চিত্ত করে পৃথিবীকে রক্ষা করছিলাম। 72 00:07:32,340 --> 00:07:36,220 তাই আমাদের সব কাজই ন্যায়ের চোখে দেখা হতো। 73 00:07:36,220 --> 00:07:40,180 আরমিনের থেকে তোমাদের গল্পটা শুনেছি। 74 00:07:40,180 --> 00:07:44,900 সংক্ষেপে বললে, তোমরা সেটা থামানোর চেষ্টা করছিলে। 75 00:07:44,900 --> 00:07:49,610 তাই এসব বলিদানকে তোমরা জরুরি মনে করেছিলে? 76 00:07:49,610 --> 00:07:54,280 না। পৃথিবীকে বাঁচানো নিয়ে আমার মাথাব্যথা ছিল না। 77 00:07:54,280 --> 00:07:56,160 হাহ? 78 00:07:56,160 --> 00:08:00,660 আমি কোনোকিছুই পরোয়া করতাম না। 79 00:08:00,660 --> 00:08:07,130 জন্মের পরমূহুর্তেই... বাবা-মা আমায় ছেড়ে চলে যায়। 80 00:08:07,130 --> 00:08:11,800 আমার মা একজন এল্ডিয়ানের সাথে সম্পর্কে লিপ্ত হয়ে আমার জন্ম দেয়। 81 00:08:11,800 --> 00:08:20,270 এক বন্দীশালায় একজন বিদেশী এল্ডিয়ান আমায় কুড়িয়ে পেয়েছিল। 82 00:08:20,270 --> 00:08:25,270 উনিও ঠিক আমার মতো কারণেই সেখানে বন্দী ছিলেন। 83 00:08:27,150 --> 00:08:35,860 জীবন'টাকে সুখময় করে তুলতে... আমায় যোদ্ধা বানানোই ছিল তার লক্ষ্য। 84 00:08:41,040 --> 00:08:47,840 যতদূর মনে পড়ে, তার দেশের মার্শাল আর্ট আমার মধ্যে বপন করছিল। 85 00:08:47,840 --> 00:08:54,130 শুধুমাত্র যোদ্ধা হতে পারলেই, তার কাছে দাম পেতাম। 86 00:08:54,130 --> 00:08:56,220 কয়েক বছর পেরিয়ে যায়... 87 00:08:57,300 --> 00:09:01,100 আর সে যেমন চেয়েছিল, আমি তেমনই শক্তিশালী হয়ে উঠেছিলাম। 88 00:09:01,100 --> 00:09:05,690 আর তারপর আমি তাকে সব যন্ত্রণা শোধ করি যেগুলো আমায় দিয়েছিল। 89 00:09:08,270 --> 00:09:13,070 আমি মেরে মেরে তাকে ল্যাঙড়া বানিয়ে ফেলেছিলাম। 90 00:09:13,070 --> 00:09:17,200 কিন্তু... সে হাসিমুখে বলে উঠলোঃ 91 00:09:17,200 --> 00:09:21,200 "এবার তুমি এখন হাতিয়ার ছাড়াই প্রাণ নিতে পারবে।" 92 00:09:21,200 --> 00:09:24,750 কী? এটাই তোমার জীবনের গল্প? 93 00:09:24,750 --> 00:09:34,170 আমি ৪বছর তোমার বকবক শুনেছি, এখন আমারটাও একটু শোনো। 94 00:09:34,170 --> 00:09:39,180 তো দেখলে তো, আমি কারো পরোয়া করতাম না। 95 00:09:39,180 --> 00:09:43,680 মানুষের বাঁচা কিংবা মরা নিয়ে আমার কোনো মাথাব্যথা ছিল না। 96 00:09:43,680 --> 00:09:49,360 ভাবতাম, কারো জীবনের মূল্য নেই, এমনকি আমারো নেই। 97 00:09:50,610 --> 00:09:52,690 কিন্তু তারপর... 98 00:09:54,490 --> 00:10:00,490 দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়ার দিন, সে হাঁটুগেড়ে আমার কাছে ক্ষমা চেয়েছিল। 99 00:10:00,490 --> 00:10:04,040 "তোমায় শেখানো জিনিসগুলো ভুল ছিল।" 100 00:10:04,040 --> 00:10:10,460 তারপর সে কেঁদে কেঁদে বললোঃ "প্লিজ ফিরে এসো। 101 00:10:10,460 --> 00:10:18,510 সম্মানীয় মার্লিয়ান কিংবা যোদ্ধা হওয়া গুলি মারো। শুধু ফিরে এসো।" 102 00:10:19,720 --> 00:10:24,350 সেই মানুষটা ছিল... আমার বাবা। 103 00:10:24,350 --> 00:10:29,060 সে আমায় তার নিজের মেয়ের মতোই ভাবতো। 104 00:10:30,060 --> 00:10:34,690 আমার একজন বাবা আছে, যে আমার ফেরার অপেক্ষা করছে। 105 00:10:36,440 --> 00:10:43,160 আর আমার মতোই, অন্যদেরও এমন মূল্যবান কেউ রয়েছে। 106 00:10:43,160 --> 00:10:46,750 তাই এখন আর বলতে পারবো না যে, আমি কিছুই পরোয়া করি না। 107 00:10:46,750 --> 00:10:52,630 এতদিন যা কিছু করে এসেছি তা ক্ষমার অযোগ্য। 108 00:10:56,460 --> 00:11:03,970 কিন্তু... আমার বাবার কাছে ফিরে যেতে যদি একই কাজ করা লাগে, তাহলে তাই করবো। 109 00:11:08,310 --> 00:11:12,650 আচ্ছা। বলার জন্য ধন্যবাদ। 110 00:11:12,650 --> 00:11:19,110 কিন্তু তুমি বাড়ি গেলেও, এই ধ্বংসলীলা আর লাশ'ই দেখতে পাবে। 111 00:11:20,610 --> 00:11:21,990 জানি। 112 00:11:27,540 --> 00:11:30,460 প্লিজ আমায় বিশ্বাস করুন, এটাই সত্যি! 113 00:11:30,460 --> 00:11:32,420 তুমিও ওই স্বপ্ন'টা দেখেছো? 114 00:11:32,420 --> 00:11:37,380 আমি জানতাম এটা হবে। ঐ দ্বীপের শয়তানরা আমাদের মারতে আসছে। 115 00:11:37,380 --> 00:11:39,880 --এটা স্রেফ একটা স্বপ্নই! -- ওহ না। গাবি... ফ্যালকো...! 116 00:11:42,680 --> 00:11:49,060 গর্জন শুরু হয়ে গেছে! এরেন ইয়েগার আমাদের মারতে আসছে! 117 00:11:49,060 --> 00:11:53,600 সে আপনার ঘর-বাড়ি, স্ত্রী, পরিবারকে পদদলিত করতে আসছে! 118 00:11:53,600 --> 00:11:57,190 আর তোমার কথায় কেন বিশ্বাস করবো?! 119 00:11:57,190 --> 00:12:01,780 "স্বপ্নে সবাই একই জিনিস দেখেছি, তাই আমাদের ছেড়ে দিন!" 120 00:12:01,780 --> 00:12:05,950 নিশ্চিত সবাই পালানোর কোনো ফন্দী আঁটছো! 121 00:12:05,950 --> 00:12:10,500 অন্য ক্যাম্পের এল্ডিয়ানদের জিজ্ঞেস করুন, ওরাও এটাই বলবে! 122 00:12:10,500 --> 00:12:13,330 আপনারা ভাবছেন আমরা সবাই এর প্ল্যান করেছি?! 123 00:12:13,330 --> 00:12:15,750 তোমাদের থেকে আর কী'ই বা আশা করা যায়! 124 00:12:15,750 --> 00:12:19,510 তোমাদের সবাইকে ষড়যন্ত্রের অপরাধে দন্ডিত করা হলো! 125 00:12:19,510 --> 00:12:21,380 সবাইকে গ্রেফতার করো! 126 00:12:21,380 --> 00:12:23,010 হাঁটুগেড়ে বসো! 127 00:12:23,010 --> 00:12:24,720 হাত মাথার পেছনে নাও! 128 00:12:24,720 --> 00:12:26,890 জলদি কর! 129 00:12:30,560 --> 00:12:33,980 তাই কথা দাও যে... 130 00:12:35,480 --> 00:12:38,070 ...তুমি ফিরে আসবে। 131 00:12:39,690 --> 00:12:44,110 বেশ। কথা দিলাম। 132 00:12:53,370 --> 00:12:54,670 গুলির শব্দ? 133 00:12:56,130 --> 00:13:02,380 কমান্ড্যান্ট ! ইয়েগারপন্থীরা দূর্গ দখল করে নিচ্ছে! আপনাকে পালাতে হবে! 134 00:13:02,380 --> 00:13:06,140 আপনাকে খুঁজে পেলে যে ওরা কী করবে তা ভগবানই জানে। 135 00:13:06,140 --> 00:13:10,890 না, যাওয়ার মতো আমার আর কোনো জায়গা নেই। 136 00:13:10,890 --> 00:13:16,310 আমাদের সেনাবাহিনীর ক্রোড় ভেঙে পড়েছে। 137 00:13:17,690 --> 00:13:22,900 জনগনরা ইয়েগারপন্থীদের সমর্থন করছে আর তারাই এই দ্বীপকে নিয়ন্ত্রণ করবে। 138 00:13:22,900 --> 00:13:27,160 আমার মতো সেকেলে মানুষদের অপসারণ করা হবে। 139 00:13:27,160 --> 00:13:32,410 পাহাড়ে বসবাস আর বাইরে শৌচ করার মতো বয়স আর আমার নেই। 140 00:13:32,410 --> 00:13:35,620 আপনি না থাকলে, আমরা মারা যেতাম! 141 00:13:35,620 --> 00:13:39,290 যাই হয়ে যাক না কেন, আমরা আপনাকে রক্ষা করবো! 142 00:13:39,290 --> 00:13:41,840 বোকা কোথাকার। 143 00:13:41,840 --> 00:13:49,760 কী মনে হয় আমি কিছু না করে কেন অবুঝ বাচ্চাগুলোকে আমায় মারধোর করতে দিয়েছি? 144 00:13:49,760 --> 00:13:54,270 ইয়েগারপন্থীদের আদেশ পালন করো। ওদের বিরোধিতা করো না। 145 00:13:54,270 --> 00:13:58,650 এতে অন্তত তোমাদের জীবন বাঁচবে। 146 00:13:58,650 --> 00:14:00,900 ওদের সাথে যোগ দাও। 147 00:14:00,900 --> 00:14:03,440 আপনি মজা করছেন... 148 00:14:03,440 --> 00:14:08,530 তবে, সেদিন অবশ্যই আসবে, যেদিন তোমরা গর্জে উঠতে পারবে। 149 00:14:08,530 --> 00:14:12,660 ততদিন অব্ধি, নিজেদের ধৈর্য ধরো। 150 00:14:14,500 --> 00:14:21,460 আরমিন, দাঁড়াও। রাগাকো গেলেও, তুমি কনি'কে থামাতে পারবে না। 151 00:14:21,460 --> 00:14:31,140 তাছাড়া, পারলেও বা ওকে কী বলবে? ওর মা'কে বাঁচানোর চেষ্টা ছেড়ে দিতে বলবে? 152 00:14:31,140 --> 00:14:34,140 ওকে থামাবোই। 153 00:14:34,140 --> 00:14:39,690 এটা অর্থহীন হলেও, আমায় সবরকম চেষ্টা করতে হবে। 154 00:14:39,690 --> 00:14:43,110 নাহলে, আমরা গাবির বিশ্বাস অর্জন করতে পারবো না। 155 00:14:43,110 --> 00:14:51,780 ও'ই মূল চাবিকাঠি। রাইনার এবং কার্টকে আমাদের নিয়ন্ত্রণে রাখা ওর ওপর নির্ভর করছে। 156 00:14:51,780 --> 00:14:56,410 ৯ টাইটানের ক্ষমতা অর্জনের সমস্যা এখনো দূরীভূত হয়নি। 157 00:14:56,410 --> 00:15:03,420 ২০০০ বছরের টাইটান আর তাদের শক্তি অর্জনের যুদ্ধের পুনরাবৃত্তি ঘটতে পারে... 158 00:15:03,420 --> 00:15:06,760 এই ছোট্ট দ্বীপে। 159 00:15:06,760 --> 00:15:11,930 সত্যি বলতে, আমি এতটাই ক্লান্ত যে, টানা দু'দিন অঘোরে ঘুমাতে পারবো। 160 00:15:11,930 --> 00:15:15,180 কিন্তু এই মুহূর্তে, আমার পক্ষে যেটা সম্ভব সেটাই করতে হবে। 161 00:15:15,180 --> 00:15:19,940 এতে হয়তো মানবসভ্যতার ভবিষ্যতের ওপর কোনো প্রভাব ফেলতে পারে। 162 00:15:19,940 --> 00:15:26,070 কনিকে বলবো যেন, ওর মা'কে ঐ অবস্থাতেই ছেড়ে দেয়া উচিত। 163 00:15:29,110 --> 00:15:30,900 চললাম। 164 00:15:33,320 --> 00:15:38,290 আরমিন... আমি কী করবো? 165 00:15:38,290 --> 00:15:42,710 গিয়ে জন'কে সাহায্য করো। কীভাবে করবে তা নিজেই ভেবে নাও। 166 00:15:42,710 --> 00:15:46,670 আর এরেন? ওর কী হবে? 167 00:15:46,670 --> 00:15:50,760 জানি না! আমরা আর কী'ই বা করবো?! 168 00:15:50,760 --> 00:15:56,810 সম্ভবত হাঞ্জি এবং ক্যাপ্টেন মারা গেছে! ফ্লক যেকোনো মূহুর্তে আমাদের মাথায় বন্দুক তাক করতে পারে! 169 00:15:56,810 --> 00:16:04,310 আর, অ্যানি হয়তো এখন জেগে গেছে! আমাদের সৈনাবাহীনি ভেঙে পড়েছে! সবদিকেই ধ্বংসলীলা চলছে! 170 00:16:04,310 --> 00:16:07,860 ওহ, হ্যাঁ। হিস্টোরিয়াও সম্ভবত বিপদে রয়েছে। 171 00:16:07,860 --> 00:16:12,360 স্বেচ্ছাসেবক, আজুমাবিতো আর নিকোলোও বিপদে রয়েছে! 172 00:16:12,360 --> 00:16:19,330 তাই এরেনের পরিস্থিতির কথা ভাবার মতো সময় আমার নেই! সেটা বুঝতে পারছো না? 173 00:16:24,420 --> 00:16:26,090 দুঃখিত। 174 00:16:32,970 --> 00:16:39,180 কমান্ডার এরউইন এখানে থাকলে, তিনি তোমার এভাবে চিল্লাতেন না। 175 00:16:39,180 --> 00:16:40,640 হাহ? 176 00:16:40,640 --> 00:16:44,020 আমি এখন বুঝতে পারছি। 177 00:16:44,020 --> 00:16:48,570 তোমরা ভুল মানুষকে বাঁচিয়েছো। 178 00:16:57,830 --> 00:17:01,370 আমার স্কার্ফ'টা এখানে নেই... 179 00:17:01,370 --> 00:17:06,290 মানছি এটা তার মায়ের জন্য, কিন্তু কনি এত সহজে... 180 00:17:06,290 --> 00:17:10,130 একটা বাচ্চাকে বলি দেবে না। 181 00:17:10,130 --> 00:17:12,170 তুমি সময়মতোই পৌঁছে যাবে। 182 00:17:13,130 --> 00:17:15,680 ধন্যবাদ, মি. ব্রাউস। 183 00:17:15,680 --> 00:17:19,140 আপাতত আমি ব্রাউস পরিবারের সাথেই থাকবো। 184 00:17:19,140 --> 00:17:24,060 বেশ। যত শীঘ্র সম্ভব এখান থেকে চলে যাও। 185 00:17:24,060 --> 00:17:25,520 মিয়া। 186 00:17:27,560 --> 00:17:29,610 সাবধানে যেও। 187 00:17:30,650 --> 00:17:35,860 আমার আসল নাম... গাবি। 188 00:17:35,860 --> 00:17:39,660 হাহ? গাবি নাম'টা অদ্ভুত। মিয়াই সুন্দর। 189 00:17:39,660 --> 00:17:41,240 হাহ?! 190 00:17:46,790 --> 00:17:49,540 আবার দেখা হবে, কায়া। 191 00:17:49,540 --> 00:17:52,590 বিদায়, গাবি। 192 00:17:59,090 --> 00:18:01,850 ফ্লক, থামো! ওকে মেরো না! 193 00:18:01,850 --> 00:18:07,140 শান্ত হও, জন। আমি শুধু ওকে বুঝতে সাহায্য করছি। 194 00:18:07,140 --> 00:18:12,730 পরিস্থিতি সম্পর্কে ওর ধারণা ছিল না, তবে এখন মনে হয় বুঝতে পেরেছে। 195 00:18:12,730 --> 00:18:18,110 এখন সবাই বুঝে গেছে যে, বেশি কথা বললে পরিনাম কী হবে। 196 00:18:18,110 --> 00:18:23,490 হেই, কে তোমার হাতে এখানের শাসনভার তুলে দিয়েছে? 197 00:18:23,490 --> 00:18:26,080 জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ, জন। 198 00:18:26,080 --> 00:18:32,750 সবাই শোনো! ১০মাস আগেই, এরেন আমাকে তার প্ল্যান বলেছিল: 199 00:18:32,750 --> 00:18:37,300 কীভাবে ও জিক'কে ব্যবহার করে প্রতিষ্ঠাতার শক্তি আয়ত্ত্ব করবে! 200 00:18:37,300 --> 00:18:38,380 কি--?! 201 00:18:38,380 --> 00:18:44,720 কমরেডদের একত্রিত করে, আমি এরেনকে সাহায্য করেছি। আর আজ, ওর মনোস্কামনা পূরণ হয়েছে! 202 00:18:44,720 --> 00:18:51,190 তোমরা স্বেচ্ছাসেবকেরা নেতা আর সৈনাবাহিনী দুটোই হারিয়েছো! 203 00:18:51,190 --> 00:18:58,030 আর শীঘ্রই, তোমাদের মাতৃভূমিকে হারাবে! ঐ টাইটানরা তাদের পিষে ফেলবে! 204 00:18:58,030 --> 00:19:03,910 মাতৃভূমিকে পুনরুজ্জীবিত করার যে স্বপ্ন নিয়ে এখানে এসেছিলে, তা আর পূরণ হবে না! 205 00:19:03,910 --> 00:19:10,500 তবুও, তোমাদের মধ্যে কেউ আমাদের এল্ডিয়ান সম্রাজ্যের কল্যাণসাধন করতে চাইলে বলো! 206 00:19:10,500 --> 00:19:14,090 আমরা তোমাদের সাথী হিসাবেই কাছে টেনে নেবো! 207 00:19:14,090 --> 00:19:20,420 --জাহান্নামে যা, বাঞ্চোত! তোর কাছে মাথা নত করার আগে আমি মরেই--! 208 00:19:22,800 --> 00:19:28,230 স্বেচ্ছাসেবক হওয়ার ঔদ্ধত্যের কারণেই ও নতজানু হলো না। 209 00:19:28,230 --> 00:19:31,980 কিন্তু, শুধু ঔদ্ধত্যের জন্য মরা কি ঠিক? 210 00:19:31,980 --> 00:19:35,570 নতজানু হতে সমস্যা'টা কোথায়? 211 00:19:35,570 --> 00:19:39,860 মৃত্যুর চাইতে কি এটা বুদ্ধিমানের কাজ নয়? 212 00:19:41,490 --> 00:19:45,330 তোমাদের সবাইকে ভাবার সময় দিচ্ছি। ওদের নিয়ে যাও। 213 00:19:45,330 --> 00:19:47,040 জি, স্যার! 214 00:19:47,040 --> 00:19:51,790 কী হচ্ছে...? জন, এখানে কী হয়েছে? 215 00:19:54,130 --> 00:19:58,710 এরেনের হয়ে, আমি তোমায় জবাব দিচ্ছি। 216 00:19:58,710 --> 00:20:02,800 যদি এরেন দ্বীপের বাইরের সমস্যাগুলো মিটিয়ে থাকে... 217 00:20:02,800 --> 00:20:06,560 তাহলে আমি ভেতরের বিরোধিতা মুছে ফেলবো। 218 00:20:06,560 --> 00:20:14,440 ৪ বছর আগের সেই নরক থেকে বেঁচে ফেরার পর, অবশেষে আমরা এটা অর্জন করতে চলেছি। 219 00:20:14,440 --> 00:20:18,030 কী জানো? 220 00:20:18,030 --> 00:20:20,030 স্বাধীনতা। 221 00:20:20,030 --> 00:20:25,820 তোমাদের আর লড়তে হবে না। নিজেদের ইচ্ছামতো বাঁচতে পারবে। 222 00:20:25,820 --> 00:20:31,660 জন, শহরের অভ্যন্তরে মিলিটারি পুলিশের চাকরি করে আরামের জীবন কাটাতে চেয়েছিলে না? 223 00:20:31,660 --> 00:20:36,840 যাও কাটাও। তুমি আমাদের অন্যতম হিরো। 224 00:20:36,840 --> 00:20:39,920 লড়াই... শেষ হয়ে গেছে? 225 00:20:39,920 --> 00:20:44,510 হ্যাঁ, তাই এবার সেই পুরানো জন হয়ে যাও: 226 00:20:44,510 --> 00:20:48,310 সেই বেপরোয়া, বিরক্তিকর, এবং বেহায়া। 227 00:20:48,310 --> 00:20:50,640 কী বললে? 228 00:20:53,810 --> 00:20:58,400 ফ্লক, ক্যাপ্টেন লিভাই আর কমান্ডার হাঞ্জির কী হয়েছে? 229 00:20:58,400 --> 00:21:03,780 আহ....দুর্ভাগ্যবশত, তারা জিকের হাতে মারা পড়েছে। 230 00:21:05,240 --> 00:21:12,200 কনি... সাহায্যের জন্য ধন্যবাদ, তবে আমরা এখনো উত্তরেই অগ্রসর হচ্ছি না? 231 00:21:12,200 --> 00:21:15,170 দেখলেন? সূর্য ওদিকে ডুবছে। 232 00:21:15,170 --> 00:21:19,710 সব ঠিক আছে। দক্ষিণে বিপদের শেষ নেই। 233 00:21:19,710 --> 00:21:23,550 তোমার অ্যামনেসিয়ার জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছি। 234 00:21:23,550 --> 00:21:27,640 তুমি সত্যিই সেখানে একা পড়ে ছিলে। 235 00:21:27,640 --> 00:21:31,600 আমি একজন সৈনিক, তাই তোমায় সাহায্য করা আমার কর্তব্য। 236 00:21:31,600 --> 00:21:35,600 হ্যাঁ। আমি একজন সৈনিক। 237 00:21:35,600 --> 00:21:40,400 কনি! এমন সাহসী যোদ্ধা হবে যে সবার রক্ষা করবে! 238 00:21:40,400 --> 00:21:47,870 বাবা, সানি, আর মার্টিন ফিরে আসবে না, কিন্তু মা'কে এখনো একটা ফেরানোর সুযোগ রয়েছে! 239 00:21:47,870 --> 00:21:53,200 আরেকটু অপেক্ষা করো, মা। তোমার ছেলে একজন সৈনিক হয়ে গেছে, আর এবার-- 240 00:21:53,200 --> 00:21:56,250 আপনাকে ধন্যবাদ, কনি। 241 00:21:56,250 --> 00:21:59,880 আপনি সত্যিই আমার জন্য অনেককিছু করছেন। 242 00:22:00,880 --> 00:22:02,840 ব্যাপার না। 243 00:22:02,840 --> 00:22:09,220 যাক, কনি একজন ভালো মানুষ। কিন্তু আমার দক্ষিণে যাওয়া'টা আসলেই প্রয়োজন। 244 00:22:09,220 --> 00:22:16,890 আমার কোল্ট এবং গাবির সাথে দেখা করা অব্ধি সব মনে আছে, কিন্তু তারপর ক্যি হয়েছিল? 245 00:22:16,890 --> 00:22:23,530 এছাড়া, মনে হচ্ছে কনিকে কোথায় যেন দেখেছিলাম। 246 00:22:23,530 --> 00:22:27,780 কিন্তু যেহেতু উনি আমায় চেনে না, তাহলে নিশ্চয়ই আমার ভুল হচ্ছে। 247 00:22:35,450 --> 00:22:42,500 তাদের দিক আর গতি দেখে মনে হচ্ছে তারা মার্লিতে ফিরে যাচ্ছে। 248 00:22:42,500 --> 00:22:48,720 এই গর্জন দেখে সম্ভবত ওরা আমাদের মরার জন্য রেখে পালিয়ে যাচ্ছে। 249 00:22:48,720 --> 00:22:55,180 না, এটাই সঠিক সিদ্ধান্ত। ওরা জলদি আমাদের দেশে খবর পৌঁছে দিতে পারবে। 250 00:22:55,180 --> 00:22:59,190 পদদলিত হওয়ার অপেক্ষা করার চেয়ে এটাই শ্রেয়। 251 00:22:59,190 --> 00:23:04,530 কিন্তু... এভাবে চলতে থাকলে, আমরা কিছুই করতে পারবো না। 252 00:23:04,530 --> 00:23:08,570 এটা থামানোর কি আর কোনো উপায় নেই? 253 00:23:09,610 --> 00:23:14,490 না, তবুও, আমরা শেষ নিঃশ্বাস অব্ধি লড়বো-- 254 00:23:14,490 --> 00:23:16,370 এইযে..! 255 00:23:17,410 --> 00:23:19,370 আরে, দাঁড়াও! 256 00:23:20,920 --> 00:23:27,210 আমায় নয় একটু পরেই খেও! আমার কাছে কোনো হাতিয়ার নেই। 257 00:23:27,210 --> 00:23:30,630 ওহ? ওর কথা জানতে চাইছেন? 258 00:23:30,630 --> 00:23:37,060 চিন্তা নেই। ও একজন নিরীহ ছেকে, যে কিনা মরতেই চাইছে না। 259 00:23:41,270 --> 00:23:44,110 টাইটানদের বাহিনী অগ্রসর হচ্ছে। 260 00:23:44,110 --> 00:23:48,280 যখন তাদের দেখতে পাবে... 261 00:23:48,280 --> 00:23:52,490 তখন তারা ভয়ে জর্জরিত হয়ে পড়বে নাকি পাল্টা আক্রমণ করবে? 262 00:23:52,490 --> 00:23:56,210 পরবর্তী পর্বঃ "Pride."