1
00:00:04,440 --> 00:00:05,820
ওয়াও...
2
00:00:07,810 --> 00:00:09,940
সুন্দর, তাইনা?
3
00:00:09,940 --> 00:00:13,260
তোমার দাদু আর তার বন্ধুরা মিলে এই হিনা ডলগুলো বানিয়েছে।
4
00:00:13,260 --> 00:00:15,060
অপূর্ব, তাইনা?
5
00:00:15,060 --> 00:00:17,280
অপূর্ব...
6
00:00:18,310 --> 00:00:20,060
তারা খুবই সুন্দর।
7
00:00:21,370 --> 00:00:24,540
এটা দুনিয়ার সবচেয়ে সুন্দর জিনিস....
8
00:00:25,980 --> 00:00:31,150
একটু অনুশীলন করলে, তুমিও
তোমার দাদুর মতো এভাবে বানাতে পারবে।
9
00:00:41,720 --> 00:00:43,060
এটা খুবই জঘন্য!
10
00:00:44,120 --> 00:00:48,770
তুমি কেন মেয়েদের পুতুল পছন্দ করো,
ওয়াচ্চান? তুমি একটা ছেলে।
11
00:00:49,820 --> 00:00:52,490
আমি তোমায় পছন্দ করি না, ওয়াচ্চান!
12
00:01:20,750 --> 00:01:21,640
শুভ সকাল।
13
00:01:31,500 --> 00:01:33,180
সবসময়ের মতোই তুমি খুবই সুন্দর।
14
00:01:37,000 --> 00:03:02,000
অনুবাদে ও সম্পাদনায়
মোহাম্মদ তন্ময়
15
00:03:04,950 --> 00:03:07,950
Episode 1
16
00:03:04,950 --> 00:03:07,950
Someone Who Lives in
the Exact Opposite World as Me
17
00:03:07,950 --> 00:03:09,460
Gojo Dolls
18
00:03:26,580 --> 00:03:28,580
শুভ সকাল, দাদু।
19
00:03:32,400 --> 00:03:34,100
শুভ সকাল, ওয়াকানা।
20
00:03:40,530 --> 00:03:44,930
ওয়াকানা, তুমি কালও গভীর রাত পর্যন্ত কাজ করেছো, তাইনা?
21
00:03:44,930 --> 00:03:46,450
পর্যাপ্ত পরিমাণ ঘুমোচ্ছো তো?
22
00:03:46,450 --> 00:03:50,080
বেশ... আমি একবার শুরু করার পর,
নিজেকে আর আটকাতে পারি নি।
23
00:03:50,790 --> 00:03:53,880
আমার ব্রাশ থামছিলই না আর
আমি অনেক গুলো বানিয়েছি।
24
00:03:55,120 --> 00:03:59,600
তাও, সেগুলো তোমার মতো নিখুত হয়নি, দাদু।
25
00:03:59,600 --> 00:04:02,690
তোমার কি মনে হয়, আমি
কত বছর ধরে এই কাজ করছি?
26
00:04:02,690 --> 00:04:03,810
উম...
27
00:04:04,490 --> 00:04:05,320
৪৭?
28
00:04:05,320 --> 00:04:06,850
৪৮!
29
00:04:07,400 --> 00:04:09,220
খাবারের জন্য ধন্যবাদ!
30
00:04:07,840 --> 00:04:09,220
খাবারের জন্য ধন্যবাদ!
31
00:04:09,620 --> 00:04:11,330
যদিও তুমি এখনো চেহারা বানানো
পুরোপুরি আয়ত্ত করতে পারোনি,
32
00:04:11,330 --> 00:04:13,640
তুমি ওদের পোশাক বানাতে পারো,
যাতে ওদের আরো চমকাবে।
33
00:04:14,040 --> 00:04:15,660
আমি শুধু এই কাজেই ভালো....!
34
00:04:15,660 --> 00:04:17,940
আমার এখনো অনেক কিছু শিখতে হবে।
35
00:04:17,940 --> 00:04:19,530
চিন্তার কোন কারণ নেই।
36
00:04:19,790 --> 00:04:21,850
এভাবেই চালিয়ে যাও!
37
00:04:21,850 --> 00:04:23,620
তুমি এখনো স্কুলেই পড়ো।
38
00:04:24,480 --> 00:04:25,530
হ্যাঁ...
39
00:04:27,870 --> 00:04:29,030
যাইহোক...
40
00:04:29,380 --> 00:04:31,370
তুমি কি কোন বন্ধু বানিয়েছো স্কুলে?
41
00:04:33,650 --> 00:04:35,260
ঠিক আছো?
42
00:04:35,800 --> 00:04:37,980
ঠিক আছি... দাঁড়াও।
43
00:04:37,980 --> 00:04:39,670
এই কথা আবার কোথা থেকে আসলো?
44
00:04:40,050 --> 00:04:41,430
বেশ, আমার মানে...
45
00:04:41,430 --> 00:04:46,680
তুমি প্রাথমিক আর মাধ্যমিক স্কুল নিজের পুরো
সময় এই পুতুলের ওপরই কাটিয়ে দিয়েছো।
46
00:04:46,680 --> 00:04:49,430
আমার চিন্তা হচ্ছে, সত্যিই
তোমার কোন বন্ধু আছে কিনা।
47
00:04:49,660 --> 00:04:52,010
হ-হ্যাঁ, অবশ্যই! আছে, আছে!
48
00:04:52,010 --> 00:04:53,660
অনেকগুলো! আমার অনেকগুলো বন্ধু আছে।
49
00:04:53,660 --> 00:04:56,480
ওরা সবাই ক্লাব নিয়ে ব্যাস্ত থাকে,
তাই আমাদের বেশি দেখা হয়না।
50
00:04:56,480 --> 00:04:57,690
এতটুকুই।
51
00:04:57,690 --> 00:04:58,680
সত্যি!
52
00:04:59,910 --> 00:05:00,820
আচ্ছা।
53
00:05:00,820 --> 00:05:02,830
শুনে ভালো লাগল।
54
00:05:03,940 --> 00:05:05,160
আচ্ছা, আচ্ছা।
55
00:05:05,160 --> 00:05:06,140
খুব ভালো।
56
00:05:09,500 --> 00:05:10,410
আমি যাচ্ছি।
57
00:05:10,720 --> 00:05:11,280
হুম।
58
00:05:11,280 --> 00:05:13,000
সাবধানে থেকো!
59
00:05:13,000 --> 00:05:14,040
অবশ্যই।
60
00:05:22,960 --> 00:05:25,427
আমার প্রথম পিরিওড একটুও ভালো লাগে না।
-সত্যিই।
61
00:05:25,470 --> 00:05:26,660
আজ তো আমরা নিশ্চয়ই বকা খাব।
62
00:05:29,650 --> 00:05:31,140
হেই!
63
00:05:35,580 --> 00:05:38,030
দ-দুঃখিত!
64
00:05:38,030 --> 00:05:40,520
আমি তোমায় অন্য কেউ ভেবেছিলাম।
65
00:05:44,070 --> 00:05:45,780
মাফ করবে, দাদু।
66
00:05:47,560 --> 00:05:48,280
আমি হাইস্কুলেও...
67
00:05:49,560 --> 00:05:51,750
একটিও বন্ধু বানাতে পারিনি।
68
00:05:53,080 --> 00:05:54,880
এমনিতেও, কীভাবে বানাব?
69
00:05:54,880 --> 00:05:58,360
আমার স্বপ্ন হলো, হিনা ডলের একজন কাশিরাশি হওয়া।
70
00:05:58,360 --> 00:05:59,950
মানে, আমার শখ হলো...
71
00:06:01,210 --> 00:06:03,950
হিনা ডল বানানো আর ওদের সাজানো।
72
00:06:04,640 --> 00:06:05,710
নিজের কাজের প্রশংসা করা।
73
00:06:07,050 --> 00:06:08,160
আর ওদের সাথে কথা বলা।
74
00:06:08,920 --> 00:06:11,850
আর তাই, অন্যদের সাথে কথা বলার
জন্য আমার কাছে কিছুই নেই।
75
00:06:11,850 --> 00:06:14,140
তুমি কি কাল এপিসোড ৬ দেখেছিলে?
76
00:06:14,360 --> 00:06:14,940
চিরেটসু এর?
77
00:06:14,940 --> 00:06:16,620
দোস্ত, অসাধারণ ছিল!
78
00:06:16,620 --> 00:06:18,060
এনিমেশন ছিল পুরোই অস্থির।
79
00:06:18,270 --> 00:06:20,480
ওইদিন টুর্ণামেন্টে, আমাদের কোচ.....
80
00:06:20,890 --> 00:06:22,140
ওই ভয়েস এক্টর পুরোই....
81
00:06:22,140 --> 00:06:23,530
দাঁড়াও, কি?
82
00:06:24,900 --> 00:06:26,030
জানিনা ওটার মানে কি ছিল!
83
00:06:26,030 --> 00:06:30,320
আমার পছন্দ অন্যদের থেকে অনেক আলাদা....
84
00:06:30,780 --> 00:06:31,930
হেই!
85
00:06:31,930 --> 00:06:32,620
হেই!
86
00:06:32,620 --> 00:06:38,460
আমি শুধু সবকিছু উল্টোপাল্টা করে দেই
আর চারপাশের সবাইকে অস্বস্তিকর করে তুলি।
87
00:06:44,190 --> 00:06:45,220
ভালো হতো...
88
00:06:48,240 --> 00:06:49,440
যদি আমি এখানে না'ই থাকতাম...
89
00:06:51,380 --> 00:06:52,560
হেই, দাঁড়াও!
90
00:07:03,360 --> 00:07:06,190
ব-ব্যাথা!!
91
00:07:08,810 --> 00:07:10,280
মাফ করো, মারিন!
92
00:07:10,280 --> 00:07:11,530
ঠিক আছো?
93
00:07:11,720 --> 00:07:13,190
তুমি ঠিক আছো?
94
00:07:13,880 --> 00:07:15,570
হ্যাঁ, মনে হচ্ছে ঠিকই আছি...
95
00:07:16,250 --> 00:07:17,310
ওহ, দুঃখিত।
96
00:07:18,090 --> 00:07:19,300
উম...
97
00:07:19,300 --> 00:07:20,370
গোজো-কুন।
98
00:07:20,370 --> 00:07:22,080
ক-কিতাগাওয়া-সান!
99
00:07:22,080 --> 00:07:24,330
উ-উহ, উম...
100
00:07:24,550 --> 00:07:25,380
ঠিক আছো?
101
00:07:25,380 --> 00:07:26,850
হ-হ্যাঁ!
102
00:07:27,480 --> 00:07:28,920
ওহ, হেই!
103
00:07:32,250 --> 00:07:33,680
তোমার হাতে কিছু আছে।
104
00:07:34,180 --> 00:07:36,060
কি এটা?
105
00:07:36,060 --> 00:07:39,750
এটা ক্ষত তো মনে হচ্ছে না... তাইনা?
106
00:07:42,400 --> 00:07:45,810
এটা, উম... একদম ঠিক আছে।
107
00:07:46,580 --> 00:07:47,560
কি ঠিক আছে?
108
00:07:51,570 --> 00:07:52,360
সত্যি?
109
00:07:52,750 --> 00:07:54,030
ভালো তাহলে!
110
00:07:55,330 --> 00:07:56,820
ঠিক আছো, মারিন?
111
00:07:56,820 --> 00:07:58,470
শুধু কিছু হাড় ভেঙেছে আর কিছুই না।
112
00:07:58,470 --> 00:07:59,640
মিথ্যা বাদ দাও।
113
00:08:01,860 --> 00:08:02,660
কালি...
114
00:08:03,790 --> 00:08:05,700
আমি জানতামও না,
এখনো কিছু শরীরে লেগে ছিল।
115
00:08:07,230 --> 00:08:09,670
আমি চমকে গিয়েছিলাম...
116
00:08:15,030 --> 00:08:17,100
এই প্রথমবার ওর সাথে কথা বললাম আমি।
117
00:08:18,300 --> 00:08:19,680
কিতাগাওয়া-সান।
118
00:08:20,270 --> 00:08:23,260
সে খুবই প্রফুল্ল, আর তার অনেক বন্ধুও আছে,
119
00:08:23,260 --> 00:08:25,100
আর সবার মনোযোগ ওর ওপরই থাকে।
120
00:08:26,380 --> 00:08:29,760
সে আমার থেকে সম্পূর্ণ ভিন্ন দুনিয়ায় থাকে।
121
00:08:30,610 --> 00:08:32,860
তো, কাল স্কুলের পরে...
122
00:08:33,000 --> 00:08:34,840
তুমি সত্যিই ওই ব্যাপারে বলবে?
123
00:08:34,840 --> 00:08:38,020
ওয়াও, তুমি সত্যিই মারিনের সাথে ঘুরতে গেছো?
124
00:08:38,020 --> 00:08:39,450
ও সবসময় কোথাও পালিয়ে যায়।
125
00:08:39,450 --> 00:08:41,600
ওর হেয়ার মডেলিং করানোর ছিল,
তাই আমি ওর সাথে গিয়েছিলাম।
126
00:08:41,600 --> 00:08:42,870
আর আমারো চুল কাটার ছিল।
127
00:08:42,870 --> 00:08:44,080
ওহ, তো এভাবে গেছো।
128
00:08:44,080 --> 00:08:48,750
কিন্তু তখনই, একটি ছেলে ওর জন্য ওর জন্য অপেক্ষা করছিল,
যখনকি ওর হেয়ার-কাট অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল।
129
00:08:48,920 --> 00:08:51,010
ডুড, বাড়ি চলে যাও।
130
00:08:51,010 --> 00:08:53,220
কিউট ছিল?
-কিউট না, হট ছিল।
131
00:08:53,520 --> 00:08:56,460
আমাদের যাওয়ার সময়ই
ও আমাদের কাছে আসল।
132
00:08:56,460 --> 00:08:59,100
আমি নিশ্চিত ও কথা শুরু করার চেষ্টা করছিলো, কিন্তু...
133
00:08:59,350 --> 00:09:02,020
হেই, ওটা কোন এনিমে থেকে তাইনা?
134
00:09:02,150 --> 00:09:03,770
ওয়াও, তুমি তো একেবারে বাচ্চার মতো।
135
00:09:03,770 --> 00:09:05,150
কি ছেলে-মানুষী!
136
00:09:07,570 --> 00:09:09,070
এখানে কোন বাচ্চা থাকলে সেটা হলে তুমি।
137
00:09:10,520 --> 00:09:12,510
আর তারপর, মারিন চলে এসেছে।
138
00:09:12,510 --> 00:09:14,530
সত্যি? ভয়ংকর।
139
00:09:15,730 --> 00:09:18,530
ওকে দেখে মনে হচ্ছিল যেন
ওর শরীর থেকে আত্মাই বের হয়ে এসেছে।
140
00:09:18,720 --> 00:09:19,770
আমার মতে...
141
00:09:19,770 --> 00:09:21,790
যদি সে হট হয়, তাহলে তোমার একটি সুযোগ দেয়া উচিত।
142
00:09:22,100 --> 00:09:25,990
যখনই কেউ মারিনকে পটাতে চায়,
তখনই ওর মন বরফের মতো শক্ত হয়ে যায়।
143
00:09:25,990 --> 00:09:28,010
ওর হট নিয়ে আমি একটুও পরোয়া করি না।
144
00:09:28,010 --> 00:09:29,610
আমি শুধু ওদের মতো ছেলেদের দেখতে পারিনা।
145
00:09:29,610 --> 00:09:33,140
ও মুখ খোলার আগেই নিশ্চয়ই জানতো
যে এটা আমার পছন্দ, তাও!
146
00:09:33,140 --> 00:09:36,490
তুমি অন্যের পছন্দ নিয়ে এভাবে মজা করতে পারো না।
147
00:09:36,490 --> 00:09:37,510
তাইনা?
148
00:09:36,490 --> 00:09:37,510
একদম।
149
00:09:37,510 --> 00:09:40,910
আর... ও সিন-টান কে “ওটা" বলার সাহস পেলো কোথা থেকে?
150
00:09:40,910 --> 00:09:41,430
আবার শুরু হয়ে গেছে...
151
00:09:41,650 --> 00:09:42,850
ওর সিন-টান এর প্রতি গভীর ভালোবাসা।
152
00:09:42,850 --> 00:09:45,700
দেখো, তুমি যখন এ ব্যাপারে কথা বলো
তখন আমরা কিছুই বুঝিনা।
153
00:09:46,530 --> 00:09:48,020
এই ক্লাসরুমেই...
154
00:09:48,800 --> 00:09:52,630
এমন একজন আছে, যে পুরো আমার থেকে ভিন্ন দুনিয়ায় থাকে।
155
00:09:55,460 --> 00:09:59,820
ও এমন এক জগতে বাস করে যেখানে
ওর পছন্দকে সবাই গ্রহণ করে।
156
00:10:00,310 --> 00:10:01,490
ওই দুনিয়া...
157
00:10:01,490 --> 00:10:03,120
সত্যিই খুবই আরামদায়ক হয়তো।
158
00:10:05,680 --> 00:10:06,460
সত্যি?!
159
00:10:06,840 --> 00:10:08,100
তুমি আবার করবে?
160
00:10:08,100 --> 00:10:09,500
হ্যাঁ, একদম।
161
00:10:09,760 --> 00:10:11,330
তুমি সত্যিই জান বাঁচিয়ে দিয়েছো।
162
00:10:11,330 --> 00:10:12,120
ওই!
163
00:10:12,120 --> 00:10:14,170
আজ তোমার এটা করা উচিত।
164
00:10:14,170 --> 00:10:17,080
কিন্তু গোজো বললো তো, ও করে নেবে।
165
00:10:17,080 --> 00:10:18,630
এবং আমি কাজের জন্য দেরি করতে চাই না।
166
00:10:18,970 --> 00:10:19,740
ধন্যবাদ, গোজো!
167
00:10:19,740 --> 00:10:20,990
বিদায়!
168
00:10:20,990 --> 00:10:22,030
হেই!
169
00:10:22,660 --> 00:10:24,040
সরি, গোজো।
170
00:10:24,040 --> 00:10:25,770
আমি তোমাকে পরে কোনদিন ড্রিন্ক কিনে দেব।
171
00:10:30,490 --> 00:10:33,530
সত্যিই, এই সবকিছু একা করা হালকা কষ্টের হবে।
172
00:10:34,090 --> 00:10:35,130
কিন্তু...
173
00:10:35,130 --> 00:10:38,140
অন্যের সাথে কথা বলে সব কিছু গন্ডগোল লাগানোর চেয়ে
174
00:10:38,140 --> 00:10:39,430
এটা খুবই ভালো।
175
00:10:41,530 --> 00:10:44,860
আমি নিশ্চিত ওরা জানেনা যে
আমার সাথে কিভাবে কথা বলা যায়।
176
00:10:44,860 --> 00:10:47,510
আর আমি যদি ওদের পাশে চুপচাপ দাঁড়িয়ে
থাকি তাহলে ওরা খুবই অসস্থিবোধ করবে।
177
00:10:48,570 --> 00:10:51,540
আমার দ্রুত এসব শেষ করে বাড়ি যাওয়া উচিত।
178
00:10:59,670 --> 00:11:01,270
কিতাগাওয়া-সান!?
179
00:11:01,270 --> 00:11:02,860
হয়তো কিছু ভুলে ফেলে গেছে।
180
00:11:12,600 --> 00:11:13,560
কি?
181
00:11:13,560 --> 00:11:15,230
হাহ?
182
00:11:15,230 --> 00:11:16,080
উহ, কিছুনা...
183
00:11:16,680 --> 00:11:20,300
উম, তুমি এখানে কি করছো?
184
00:11:20,300 --> 00:11:22,130
দেখতে পাচ্ছো না?
185
00:11:22,130 --> 00:11:23,160
সাফাই করছি।
186
00:11:23,570 --> 00:11:26,800
বাথরুমে যাওয়ার জন্য দেরি হয়েছে
কিন্তু এই সপ্তাহে আমার ডিউটি।
187
00:11:26,800 --> 00:11:28,120
হাহ?!
188
00:11:28,120 --> 00:11:29,910
ত-তুমি সত্যিই সাফাই করবে?
189
00:11:30,340 --> 00:11:31,630
অবশ্যই!
190
00:11:31,630 --> 00:11:32,870
কেন করব না?
191
00:11:34,130 --> 00:11:35,900
হেই, বাকি সবাই কোথায়?
192
00:11:35,900 --> 00:11:37,800
ওহ, তারা চলে গেছে।
193
00:11:37,800 --> 00:11:39,400
হয়তো ওদের কাজ আছে।
194
00:11:39,920 --> 00:11:40,420
সত্যি?
195
00:11:40,700 --> 00:11:41,650
সবাই?
196
00:11:42,190 --> 00:11:43,340
হ্যাঁ...
197
00:11:44,930 --> 00:11:47,800
গোজো-কুন, ওরা কি তোমার সুযোগ নিচ্ছে?
198
00:11:53,370 --> 00:11:54,350
তাই মনে হয়।
199
00:11:54,350 --> 00:11:55,520
তাই মনে হয়?!
200
00:11:55,520 --> 00:11:56,760
আর তুমি এখনো করছো?
201
00:11:56,760 --> 00:11:57,790
তোমার সমস্যা হচ্ছে না?!
202
00:11:57,790 --> 00:11:58,720
উম...
203
00:11:58,720 --> 00:12:00,850
হালকা হচ্ছে...
204
00:12:00,850 --> 00:12:01,780
অবশ্যই তোমার হচ্ছে।
205
00:12:01,950 --> 00:12:03,430
তুমি কি তা ওদের বলেছো?
206
00:12:03,430 --> 00:12:04,320
না...
207
00:12:05,000 --> 00:12:07,380
কিন্তু ওরা বলেছিল যে আমি খুবই সাহায্যকারী,
208
00:12:07,860 --> 00:12:09,410
তাই আমি ভেবেছিলাম কোন সমস্যা নেই।
209
00:12:09,410 --> 00:12:11,530
সাহায্যকারী'র কিছুই নেই এখানে।
210
00:12:11,530 --> 00:12:13,220
ওরা শুধু তোমাকে ব্যবহার করছে।
211
00:12:15,040 --> 00:12:18,260
তুমি যা করতে চাওনা, তার জন্য
তোমার রাজি হওয়া উচিত নয়।
212
00:12:18,260 --> 00:12:21,260
না, সত্যিই। তোমার নিজের ব্যাপারে আরো একটু ভাবা উচিত।
213
00:12:22,840 --> 00:12:26,550
তুমি কীরকম অনুভব করো
সেই ব্যাপারে তোমার বলা শিখা উচিত।
214
00:12:41,610 --> 00:12:42,690
আউ!
215
00:12:44,010 --> 00:12:45,820
ওই, কি হয়েছে? ঠিক আছো?
216
00:12:45,820 --> 00:12:46,640
ওহ..
217
00:12:47,480 --> 00:12:48,310
সরি!
218
00:12:48,310 --> 00:12:49,790
আমি আবার আমার আঙুল কেটে ফেলেছি।
219
00:12:50,040 --> 00:12:52,360
তোমার সাবধান থাকা উচিত।
220
00:12:52,360 --> 00:12:54,430
কে জানে, আর কোন ব্যান্জেজ ঘরে আছে কিনা।
221
00:12:54,430 --> 00:12:56,220
তুমি এখানেই বসো।
222
00:12:56,220 --> 00:12:57,390
ধন্যবাদ...
223
00:13:01,500 --> 00:13:03,920
অনেক দিন কেটে গেছে...
224
00:13:04,340 --> 00:13:07,840
তুমি কীরকম অনুভব করো
সেই ব্যাপারে তোমার বলা শিখা উচিত।
225
00:13:09,070 --> 00:13:12,680
...কিন্তু তার কথাগুলো এখনো আমার মাথায় ঘুরপাক খাচ্ছে।
226
00:13:14,850 --> 00:13:16,120
সে একদম আমার ভেতরটা দেখেছিল।
227
00:13:16,680 --> 00:13:20,770
আমি সবসময় আমার অনুভূতি দমন করেছি।
228
00:13:21,850 --> 00:13:23,240
এমনকি...
229
00:13:25,810 --> 00:13:27,050
তখনো...
230
00:13:33,420 --> 00:13:34,270
হাহ?
231
00:13:34,730 --> 00:13:35,370
এই নেও।
232
00:13:35,680 --> 00:13:36,930
লাগিয়ে নাও এটা।
233
00:13:36,930 --> 00:13:39,340
দাদু, এই সেলাই মেশিন কাজ করছে না।
234
00:13:41,360 --> 00:13:43,930
এটা অনেক পুরোনো হয়ে গিয়েছে।
235
00:13:43,930 --> 00:13:45,010
এখন এটাও এর শেষ অবস্থায় আছে।
236
00:13:45,740 --> 00:13:47,240
হয়তো এখন নতুন একটা কেনা উচিত।
237
00:13:48,250 --> 00:13:50,920
কমপক্ষে একটা ভালো পজিশনে
শেষ করতে চেয়েছিলাম।
238
00:13:53,850 --> 00:13:55,540
ওহ, মনে পড়েছে।
239
00:13:57,690 --> 00:13:59,940
Sewing Practice Room
240
00:14:05,500 --> 00:14:07,440
এটা চালানো খুবই সহজ।
241
00:14:07,440 --> 00:14:09,860
ভাগ্য ভালো যে এখানে কোন
আর্টস আর ক্রাফ্টস ক্লাস নেই...
242
00:14:09,860 --> 00:14:13,240
এমনিতেও স্কুলের পর এখানে আর কেউই আসবে না।
243
00:14:13,900 --> 00:14:15,870
আর আমি তোমাকেও আনতে পেরেছি।
244
00:14:17,320 --> 00:14:19,930
আজ আমি তোমার কাপড় সেলাই করে দেব।
245
00:14:19,930 --> 00:14:21,030
শুধু একটু অপেক্ষা করো।
246
00:14:30,760 --> 00:14:32,100
ক-কিতাগাওয়া-সান!
247
00:14:37,770 --> 00:14:38,820
খুবই দুঃখিত!
248
00:14:38,820 --> 00:14:39,480
ব্যাথা পাওনি ত—
249
00:14:47,060 --> 00:14:48,450
শিট...
250
00:14:52,830 --> 00:14:54,200
কি হচ্ছে?
251
00:14:57,610 --> 00:14:58,660
সব শেষ...
252
00:15:00,440 --> 00:15:02,380
অসাধারন!
253
00:15:02,380 --> 00:15:04,340
তুমি সেলাই মেশিন চালাতে পারো, গোজো-কুন?
254
00:15:05,590 --> 00:15:06,340
হাহ?
255
00:15:06,970 --> 00:15:08,640
ওই সেলাই মেশিন!
256
00:15:08,640 --> 00:15:11,320
তুমি এটা কীভাবে চালাও?
আমাদের শিখানোর কেউই নেই।
257
00:15:13,560 --> 00:15:16,720
আমার পরিবার একটি হিনা ডল শপ চালায়।
258
00:15:17,150 --> 00:15:18,050
তাই...
259
00:15:18,050 --> 00:15:19,790
আমি এটা বাচ্চা থাকতেই শিখেছি।
260
00:15:19,790 --> 00:15:21,900
এইজন্য? আচ্ছা!
261
00:15:22,230 --> 00:15:24,090
হেই, ওটা কি একটা হিনা ডল?
262
00:15:24,090 --> 00:15:25,050
দেখাও তো!
263
00:15:30,190 --> 00:15:31,240
এই নেও।
264
00:15:33,090 --> 00:15:34,810
দেখো তো এই হটি'কে।
265
00:15:36,240 --> 00:15:39,040
ওর চোখ কি সুন্দর চমকাচ্ছে।
266
00:15:42,830 --> 00:15:44,130
জীবনে এই প্রথমবার...
267
00:15:44,980 --> 00:15:46,980
এই প্রথমবার কেউ প্রশংসা করেছে...
268
00:15:47,440 --> 00:15:50,380
এই প্রথমবার কেউ আমার পছন্দের
জিনিসের প্রশংসা করেছে।
269
00:15:51,170 --> 00:15:53,330
তুমি কি এই ডিনা ডল বানিয়েছো, গোজো-কুন?
270
00:15:53,330 --> 00:15:55,510
না, আমি নই।
271
00:15:55,510 --> 00:15:57,900
আমার দাদু এটা বানিয়েছে।
272
00:15:58,400 --> 00:16:02,140
আ-আমি শুধু এদের পোশাক বানাতে পারি।
273
00:16:03,290 --> 00:16:05,520
তুমি পোশাক বানাতে পারো?
274
00:16:05,770 --> 00:16:07,490
উম, হ্যাঁ!
275
00:16:07,490 --> 00:16:08,300
সত্যি?!
276
00:16:08,840 --> 00:16:13,130
হ্যাঁ। মানে, আমি শুধু সবগুলোকে একত্রে
সেলাই করি, কোন বড় ব্যাপার নয়—
277
00:16:23,700 --> 00:16:25,010
হেই...
278
00:16:25,010 --> 00:16:26,840
ওইদিকে ঘুরে তাকাতে পারবে?
279
00:16:27,250 --> 00:16:28,140
জ্বি, ম্যাম!
280
00:16:31,420 --> 00:16:34,150
ক-ক-ক-কি হচ্ছে?!
281
00:16:34,150 --> 00:16:35,190
হচ্ছেটা কি?
282
00:16:35,190 --> 00:16:36,260
সে পোশাক কেন খুলছে?!
283
00:16:36,260 --> 00:16:37,000
দাঁড়াও!
284
00:16:37,000 --> 00:16:38,440
এই অদ্ভুত আওয়াজ কিসের?
285
00:16:38,440 --> 00:16:39,780
কিসের শব্দ এটা?!
286
00:16:39,780 --> 00:16:40,700
গোজো-কুন।
287
00:16:40,700 --> 00:16:41,520
জ্বি, ম্যাম!
288
00:16:42,240 --> 00:16:43,880
আ-আপনার কীভাবে সাহায্য করতে পারি?
289
00:16:44,390 --> 00:16:46,440
আমার দিকে তাকাও।
290
00:16:47,460 --> 00:16:48,110
কিন্তু...
291
00:16:48,110 --> 00:16:49,980
কোন সমস্যা নেই।
শুধু তাকাও।
292
00:17:02,590 --> 00:17:04,460
এটা এখনো পুরোপুরি হয়নি।
293
00:17:04,960 --> 00:17:09,100
এটা এখনো পুরোপুরি হয়নি, কিন্তু, উম....
294
00:17:09,730 --> 00:17:10,890
তোমার কি মনে হয়?
295
00:17:10,890 --> 00:17:11,680
হাহ?
296
00:17:12,260 --> 00:17:14,150
উম, কি বলতে চাচ্ছো?
297
00:17:14,150 --> 00:17:15,430
তুমি এটা কি পড়ে আছো?
298
00:17:20,930 --> 00:17:22,680
আসলে...
299
00:17:22,680 --> 00:17:26,480
আমি.. ওইরকম আউটফিট বানানোর চেষ্টা করছি... তাই, হ্যাঁ।
300
00:17:27,100 --> 00:17:28,060
কমপক্ষে চেষ্টা তো করছি।
301
00:17:30,840 --> 00:17:33,020
তুমি মজা করছো, তাইনা?
302
00:17:33,020 --> 00:17:34,860
হাহ? আমি একদম সিরিসাস।
303
00:17:34,860 --> 00:17:36,320
আমি সত্যিই এটার জন্য অনেক কঠোর কাজ করেছি।
304
00:17:36,320 --> 00:17:37,480
কিন্তু, আমার মতে...
305
00:17:37,480 --> 00:17:38,950
এটা তো একদমই সেরকম দেখাচ্ছে না।
306
00:17:39,210 --> 00:17:42,000
কেউ চেষ্টা করলেও তা এতো
খারাপ বানাতে পারে না।
307
00:17:43,360 --> 00:17:46,380
এই কাপড়ের একটা লাইনিং প্রয়োজন, তাইনা?
308
00:17:46,380 --> 00:17:48,540
লাইনিং... কি?
309
00:17:48,760 --> 00:17:50,890
তুমি সেটাও জানো না?!
310
00:17:50,890 --> 00:17:52,340
অবিশ্বাস্য!
311
00:17:52,780 --> 00:17:53,920
মাফ করবে!
312
00:17:54,460 --> 00:17:55,350
আমি জানতাম।
313
00:17:55,350 --> 00:17:57,080
তুমি একটুও রিভার্স সেলাই করো নি,
314
00:17:57,080 --> 00:17:58,260
এবং এটা কুঁচকানো!
315
00:17:58,530 --> 00:18:00,650
এবং এখানে কোন ববিন থ্রেডও নেই!
316
00:18:00,650 --> 00:18:02,560
এটাকে সেলাইও বলা যায় না।
317
00:18:02,560 --> 00:18:04,930
আমি নিশ্চিত, তুমি সিম এলোয়েন্সও ভুলে গেছো।
318
00:18:05,140 --> 00:18:06,150
আরে!
319
00:18:06,150 --> 00:18:09,600
তুমি এখানে এতো খোলা কেন রেখেছো?
320
00:18:09,600 --> 00:18:10,560
আর—
321
00:18:15,130 --> 00:18:18,850
ক্ষমা করো আমায়, আমি
অনেক বেশিই বলে দিয়েছি।
322
00:18:19,280 --> 00:18:20,610
প্লিজ, আমাকে মেরে ফেলো এখন!
323
00:18:20,610 --> 00:18:21,920
দাঁড়াও, কি?
324
00:18:21,920 --> 00:18:23,720
কি করছো তুমি? থামো!
325
00:18:23,720 --> 00:18:27,300
ত-ত-তোমাকে কত টাকা দিতে হবে?
326
00:18:27,300 --> 00:18:28,050
কিছুই নয়।
327
00:18:28,050 --> 00:18:28,990
একটুও নয়!
328
00:18:28,990 --> 00:18:30,240
আমি রেগে নেই।
329
00:18:30,240 --> 00:18:31,380
একটুও নয়।
330
00:18:32,460 --> 00:18:36,060
কিন্তু সত্যিই, গোজো-কুন, এখন উপরে তাকাও!
331
00:18:42,290 --> 00:18:44,950
উম... আসলে...
332
00:18:50,880 --> 00:18:53,690
আমি এটা বানিয়েছি,
কারণ আমি কসপ্লে করতে চেয়েছিলাম।
333
00:18:54,700 --> 00:18:55,600
কসপ্লে?
334
00:18:56,380 --> 00:18:58,240
হ্যাঁ, কসপ্লে!
335
00:18:58,410 --> 00:19:03,200
আমি মাঙ্গা, এনিমে আর গেম এর
চরিত্রদের মতো একই পোশাক পড়তে চাই।
336
00:19:03,610 --> 00:19:08,230
কসপ্লে তোমাকে তোমার অনুভূতি প্রকাশ করতে দেয়
যে তুমি তোমার পছন্দের ক্যারেক্টার'কে কতটা পছন্দ করো।
337
00:19:08,230 --> 00:19:09,360
অসাধারণ, তাইনা?
338
00:19:09,360 --> 00:19:10,580
এটা এক ধরনের...
339
00:19:10,580 --> 00:19:12,040
ভালোবাসা প্রকাশের চুড়ান্ত রুপ।
340
00:19:14,930 --> 00:19:16,360
শুনছো তো, গোজো-কুন?
341
00:19:16,360 --> 00:19:16,890
হ্যাঁ!
342
00:19:16,890 --> 00:19:18,760
ক্ষমা করবে! আমি শুনছি। মাফ করো!
343
00:19:20,250 --> 00:19:21,370
আর...
344
00:19:21,910 --> 00:19:26,280
আমার বাসায় কোন সেলাই মেশিন নেই
তাই স্কুল শেষে আমি এখানে কাজ করি।
345
00:19:27,810 --> 00:19:29,250
কিন্তু, আসলে...
346
00:19:29,250 --> 00:19:32,280
যেমনটা দেখতে পাচ্ছো, এটা ভালোমত হয়নি,
347
00:19:32,280 --> 00:19:35,640
আর আমি কাউকে চিনিও না
যে ভালো সেলাই পারে।
348
00:19:43,040 --> 00:19:44,440
গোজো-কুন!
349
00:19:44,440 --> 00:19:47,700
তুমি কি আমার জন্য কসপ্লে আউটফিট বানাবে?
350
00:19:47,910 --> 00:19:48,650
হাহ?
351
00:19:51,220 --> 00:19:52,400
যদি না পারো...
352
00:19:53,000 --> 00:19:56,080
তাহলে মানা করে দেও।
353
00:19:58,080 --> 00:19:59,160
জানো তো...
354
00:19:59,670 --> 00:20:03,820
আমি এটা নিজে থেকে আর কিছু করতে পারব না।
355
00:20:04,380 --> 00:20:06,760
কিন্তু শিজুকু-টান আমার কাছে অনেক কিছু...
356
00:20:07,500 --> 00:20:10,230
সে আমার কাছে অনেক কিছু,
তাই আমি তার মতো হতে চাই।
357
00:20:10,990 --> 00:20:12,990
প্লিজ, গোজো-কুন!
358
00:20:14,230 --> 00:20:15,810
অসাধারণ!
359
00:20:16,060 --> 00:20:18,070
তুমি সেলাই মেশিন চালাতে পারো, গোজো-কুন?
360
00:20:20,040 --> 00:20:21,740
দেখো তো এই হটি'কে।
361
00:20:21,980 --> 00:20:25,370
তুমি অন্যের পছন্দের এভাবে মজা নিতে পারো না।
362
00:20:26,010 --> 00:20:29,720
তুমি যেরকম অনুভব করো
সেই ব্যাপারে তোমাকে বলতে শিখতে হবে।
363
00:20:50,080 --> 00:20:51,220
ঠিক আছে।
364
00:20:55,200 --> 00:20:57,680
আমি আগে কখনো আসল মানুষের পোষাক বানাই নি।
365
00:20:57,680 --> 00:20:59,480
তাই আমি নিশ্চিত না, কেমন হবে।
366
00:21:00,130 --> 00:21:02,530
কিন্তু আমি আমার যথাসাধ্য চেষ্টা করব।
367
00:21:03,970 --> 00:21:05,290
মানে...
368
00:21:05,830 --> 00:21:06,880
তুমি করবে?
369
00:21:06,880 --> 00:21:07,670
হ্যাঁ!
370
00:21:08,700 --> 00:21:09,840
সত্যি?
371
00:21:09,840 --> 00:21:10,800
হ্যাঁ!
372
00:21:15,250 --> 00:21:16,570
হুর-রে!
373
00:21:16,570 --> 00:21:18,400
হুর-রে, হুর-রে, হুর-রে!
374
00:21:18,960 --> 00:21:20,560
ইয়ে!
375
00:21:20,560 --> 00:21:21,810
শিজুকু-টান!
376
00:21:21,810 --> 00:21:23,170
শিজুকু-টান!
377
00:21:23,170 --> 00:21:25,880
এখন আমি শিজুকু-টান হতে পারব।
378
00:21:25,880 --> 00:21:27,470
এই ক্লাসরুমেই...
379
00:21:28,360 --> 00:21:31,860
এমন একজন আছে, যে পুরো
আমার বিপরীত দুনিয়ায় বাস করে।
380
00:21:33,490 --> 00:21:34,700
আমি কখনো ভাবিনি...
381
00:21:35,790 --> 00:21:39,470
আমি কারো সাথে এরকম ওয়াদা করতে পারব।
382
00:21:41,720 --> 00:21:44,170
সত্যিই চোখে পানি এসে পড়েছে।
383
00:21:44,170 --> 00:21:47,170
কিন্তু আমিও যতটুকু পারি করব।
384
00:21:47,170 --> 00:21:48,950
যদিও বেশি কিছু পারব না।
385
00:21:49,160 --> 00:21:50,030
অবশ্যই।
386
00:21:50,480 --> 00:21:52,600
মনে হচ্ছে, তুমি সত্যিই তার মতো হতে চাও।
387
00:21:52,600 --> 00:21:55,870
হ্যাঁ, সে আমার কাছে অনেক কিছু।
388
00:21:56,140 --> 00:21:57,580
শিজুকু কুরোয়-টান
389
00:21:57,580 --> 00:21:59,090
সেইন্ট স্লিপারি একাডেমী থেকে মেয়েদের—
390
00:21:59,090 --> 00:22:01,750
দ্যা ইয়ং লেডিস ওব দ্যা হিউমিলেশন ক্লাব:
ডিবচড মিরাকল লাইফ 2 এর।
391
00:22:02,100 --> 00:22:03,280
কি বললে?
392
00:22:06,000 --> 00:22:50,000
বাংলা সাবটাইটেল দিয়ে এপিসোডটি
উপভোগ করার জন্য ধন্যবাদ!
393
00:22:51,000 --> 00:23:30,000
অনুবাদে ও সম্পাদনায়
মোহাম্মদ তন্ময়
394
00:23:34,970 --> 00:23:39,980
Episode 2
395
00:23:34,970 --> 00:23:39,980
Wanna Hurry Up, and Do It?