1 00:00:02,000 --> 00:00:03,360 জ্যাক নেলসন লন্ডনে আসছে। 2 00:00:03,360 --> 00:00:05,680 এ দেশের কিছু মানুষের সাথে দেখা করতে চাই আমি। 3 00:00:05,680 --> 00:00:08,560 - ফ্যাসিবাদীদের কথা বলছেন। - কালো শার্ট আর বুট পরা লোকদের কথা বলছি না, 4 00:00:08,560 --> 00:00:10,080 স্যুটওয়ালাদের কথা বলছি। 5 00:00:10,080 --> 00:00:12,400 মিস্টার শেলবি, ইনি হলেন লেডি ডায়ানা মিটফোর্ড। 6 00:00:12,400 --> 00:00:15,000 অসওয়াল্ডের এখনকার এবং সর্বশেষ মিস্ট্রেস। 7 00:00:15,000 --> 00:00:17,880 সবাই জানে যে, সে মদ আমদানির লাইসেন্স কিনতে আসছে। 8 00:00:17,880 --> 00:00:20,760 তলে তলে সে হলো রুজভেল্টের চর। 9 00:00:20,760 --> 00:00:23,720 আর ফ্যাসিবাদীদের মাঝখানে থেকে, ওদের একজন হয়ে, 10 00:00:23,720 --> 00:00:25,000 ওদের ভিত নষ্ট করে দিতে পারি আমি। 11 00:00:25,000 --> 00:00:27,400 তারপরেও তুমি এমন বিপদকে ডেকে আনছ, যা তোমার মৃত্যুর কারণ হতে পারে। 12 00:00:27,400 --> 00:00:29,760 আডা, এই বোঝা বইতে সাহায্য না করলে তোমাকে দোষ দেবো না। 13 00:00:29,760 --> 00:00:31,720 তোমার বোঝা তোমাকেই বইতে হবে। 14 00:00:31,720 --> 00:00:33,280 মিস্টার নেলসন, আপনি কি রাজি? 15 00:00:33,280 --> 00:00:34,560 আপনি অনেক সাহসী। 16 00:00:36,120 --> 00:00:40,080 এ পর্যন্ত যতজন বীরযোদ্ধার সাথে দেখা হয়েছে, তাদের প্রত্যেকেই নিজেকে শেষ করে দিতে চায়। 17 00:00:40,080 --> 00:00:43,000 - কেউ যদি টমি শেলবিকে খুন করে ... - সেটা হবে তুমি। 18 00:00:43,000 --> 00:00:46,200 খোদ শয়তান মরবে এবার। ভবিষ্যৎ তো আমাদেরই। 19 00:00:47,320 --> 00:00:49,040 তোমার ডাক্তার দেখানো উচিত। 20 00:00:49,040 --> 00:00:51,560 বোস্টনের কাজ শেষ না হওয়া পর্যন্ত চলতে হবে আমাদের। 21 00:00:51,560 --> 00:00:54,360 হ্যালো? 22 00:00:54,360 --> 00:00:56,840 টমি, ওর জ্বর এসেছে, ১০১ ডিগ্রি। কিছুতেই কোনো কাজ হচ্ছে না। 23 00:00:56,840 --> 00:00:57,920 জলদি এসো। 24 00:01:00,760 --> 00:01:07,800 অনুবাদে - কুদরতে জাহান 25 00:01:20,120 --> 00:01:22,400 সামনে থেকে সরুন! সামনে থেকে সরুন! 26 00:01:22,400 --> 00:01:25,240 না, না, ডাক্তার কোথায়? ডাক্তারকে নিয়ে আসতে পারবে? 27 00:01:25,240 --> 00:01:27,120 মিস্টার শেলবি, আমার একজন ডাক্তারের সাথে কথা বলা দরকার। 28 00:01:27,120 --> 00:01:29,760 মিস্টার শেলবি, আপনার মেয়ের যক্ষ্মা হয়েছে। 29 00:01:29,760 --> 00:01:31,800 অসুখটা খুবই ছোঁয়াচে। 30 00:01:31,800 --> 00:01:34,160 বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। 31 00:01:34,160 --> 00:01:37,080 - লিজি। - বাচ্চাটাকে দেন, প্লিজ? 32 00:01:37,080 --> 00:01:38,480 সব ঠিক হয়ে যাবে। 33 00:01:38,480 --> 00:01:41,200 ওকে নিয়ে যান। আস্তে করে নেবেন। 34 00:01:41,200 --> 00:01:42,760 ওকে দেখে রাখবেন। 35 00:01:42,760 --> 00:01:45,560 ও আমার মেয়ে, বুঝেছেন? 36 00:01:45,560 --> 00:01:47,120 ওর সাথে থাকতে হবে আমাকে। 37 00:01:47,120 --> 00:01:49,320 আমার মেয়ের সাথে থাকতে হবে আমাকে! 38 00:01:49,320 --> 00:01:50,560 টম। 39 00:01:50,560 --> 00:01:54,160 এসো, ওরা রুবিকে এক্স-রে করছে। আমাদেরকেও করবে। 40 00:01:54,160 --> 00:01:56,720 - আমাদেরও এটা হয়ে থাকতে পারে। - আমরা মরলেই কী, লিজি! 41 00:01:56,720 --> 00:01:59,000 তুমি মরলেই কী! আর আমি মরলেই কী! 42 00:01:59,000 --> 00:02:00,720 কে এটা বয়ে এনেছে? 43 00:02:02,920 --> 00:02:04,880 এই অভিশাপ বয়ে এনেছি আমরা। 44 00:02:04,880 --> 00:02:06,880 থামো, টমি। 45 00:02:06,880 --> 00:02:08,280 দয়া করে থামো! 46 00:02:09,680 --> 00:02:11,280 ওরা আমাকে যেতে দিচ্ছিল না। 47 00:02:12,360 --> 00:02:13,600 ওরা আমাকে যেতে দিচ্ছিল না। 48 00:02:15,400 --> 00:02:18,600 ওরা ইচ্ছা করে একাজ করেছে, আমাকে শাস্তি দেয়ার জন্য। 49 00:02:20,800 --> 00:02:22,960 টমি, থামো প্লিজ। 50 00:02:22,960 --> 00:02:24,920 ঠিক আছে। 51 00:02:24,920 --> 00:02:26,600 ঠিক আছে। 52 00:02:29,040 --> 00:02:32,560 আমার স্বামী খুবই দুঃখিত। 53 00:02:32,560 --> 00:02:34,040 ঠিক আছে। 54 00:02:34,040 --> 00:02:38,840 আমার স্বামী এখন খুবই দুঃখিত এবং ও মাথা ঠাণ্ডা করে ফেলেছে। 55 00:02:40,560 --> 00:02:44,880 ও আসলে আসক্তি থেকে সেরে উঠছে তো। মাঝে মাঝে... 56 00:02:47,760 --> 00:02:49,000 মাঝে মাঝে... 57 00:02:50,120 --> 00:02:52,720 আটকে রাখা পাগলা ঘোড়ার মতো দরজায় লাথি মারে। 58 00:02:54,320 --> 00:02:56,660 শুধু দরজাতেই লাথি মারে, অন্য কোথাও না। 59 00:02:58,240 --> 00:02:59,560 আমি দুঃখিত। 60 00:03:01,280 --> 00:03:03,080 - লিজি। - হ্যাঁ? 61 00:03:03,080 --> 00:03:04,760 আমাকে কী করতে হবে বলো। 62 00:03:04,760 --> 00:03:06,880 এদিকে আসুন স্যার, ধন্যবাদ। 63 00:03:09,920 --> 00:03:11,200 ধন্যবাদ। 64 00:03:19,760 --> 00:03:22,480 মিস্টার শেলবি, আপনাকে কিছুক্ষণের জন্য স্থির থাকতে হবে। 65 00:03:36,920 --> 00:03:38,720 ভেতরে কী আছে দেখার জন্য। 66 00:03:40,600 --> 00:03:42,080 দেখলে তো থমকে যাবে। 67 00:03:45,200 --> 00:03:46,480 ঈশ্বর। 68 00:03:49,680 --> 00:03:51,560 ঈশ্বরই জানেন ভেতরে কী আছে। 69 00:03:54,840 --> 00:03:56,160 ঈশ্বর ওকে সাহায্য করুন। 70 00:04:29,960 --> 00:04:32,320 ওর বামপাশের ফুসফুসে যক্ষ্মার কারণে ইনফেকশন হয়েছে। 71 00:04:33,840 --> 00:04:35,320 ওর বেশ তাড়াতাড়িই ধরে ফেলেছে অসুখটা। 72 00:04:36,800 --> 00:04:38,200 ওরা আরো কিছু টেস্ট করবে। 73 00:04:40,840 --> 00:04:44,640 পালমোনারি না কী যেন। 74 00:04:44,640 --> 00:04:47,440 এই টেস্টের সময়ে ফুসফুসকে একটু জিরিয়ে নিতে দেয় তারা। 75 00:04:47,440 --> 00:04:49,120 মাঝেমাঝে ফুসফুস নিজেই নিজেকে সারিয়ে ফেলে। 76 00:04:51,680 --> 00:04:54,480 আর তাতে কাজ না হলে স্বর্ণ ব্যবহার করে। 77 00:04:54,480 --> 00:04:56,600 কী? 78 00:04:56,600 --> 00:05:00,040 - স্বর্ণ? - স্বর্ণের লবণ। 79 00:05:00,040 --> 00:05:02,320 ডাক্তারেরা বলছে, এই ইন্সটিটিউশনকে উদ্বোধন করার সময়ে 80 00:05:02,320 --> 00:05:05,120 ওরা নাকি এই পদ্ধতি তোমাকে ভেঙে বলেছিল। 81 00:05:05,120 --> 00:05:07,400 আমার কিছু মনে নেই, আমি শুনিনি। 82 00:05:07,400 --> 00:05:09,360 আচ্ছা, বেশ। 83 00:05:09,360 --> 00:05:11,360 স্বর্ণের লবণ। 84 00:05:11,360 --> 00:05:14,640 লবণের মাঝে স্বর্ণ থাকে ৩৭ ভাগ। 85 00:05:19,000 --> 00:05:22,600 এতে নাকি লাভ হয়। কিন্তু প্রথম প্রথম ও বেশি অসুস্থ হয়ে যাবে। 86 00:05:33,400 --> 00:05:36,080 ওরা কি...? 87 00:05:36,080 --> 00:05:38,440 ওরা কি ওর বাঁচার সম্ভাবনা কত তা বলেছে? 88 00:05:38,440 --> 00:05:41,920 না, বলেনি। 89 00:05:41,920 --> 00:05:43,200 কিন্তু ও অনেক ছোট। 90 00:05:43,200 --> 00:05:46,840 যক্ষ্মা ওর জন্য ভয়ানক। কারণ, অসুখটা খুব দ্রুত ছড়ায়। 91 00:05:57,200 --> 00:06:03,840 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না। 92 00:06:30,160 --> 00:06:33,280 আমি দুঃখিত, সোনা মা। 93 00:06:36,360 --> 00:06:37,800 কিন্তু আমি এটা সামলাবো। 94 00:06:40,120 --> 00:06:41,840 আমি এটাকে তাড়িয়ে দেবো। 95 00:06:44,000 --> 00:06:45,600 আমি একটা চুক্তি করবো। 96 00:06:55,640 --> 00:06:57,160 আপনার মাস্ক পরা উচিত। 97 00:06:59,040 --> 00:07:00,240 মাস্ক তো পরেই আছি। 98 00:07:21,360 --> 00:07:25,080 আপনারা স্বর্ণ দিয়ে চেষ্টা করুন। আমি অন্যকিছুর চেষ্টা করি। 99 00:07:34,200 --> 00:07:35,760 মেফেয়ার ২৪৪। 100 00:07:37,160 --> 00:07:39,320 আডা, আমার কথা শোনো। 101 00:07:39,320 --> 00:07:42,120 লন্ডনে আমার কাজগুলো একটু দেখো। 102 00:07:42,120 --> 00:07:43,880 না, এটা বেশি জরুরি। 103 00:07:43,880 --> 00:07:46,040 আমি জানি তুমি আমার কাজে জড়াতে চাও না। 104 00:07:46,040 --> 00:07:48,520 কিন্তু রুবি খুবই অসুস্থ। 105 00:07:48,520 --> 00:07:50,360 পাঁচটা দিন শুধু এসব একটু সামলে দাও। 106 00:08:05,840 --> 00:08:07,480 পোশাকের ব্যাপারে রুচি আছে দেখা যাচ্ছে। 107 00:08:10,480 --> 00:08:13,040 - দরজায় গিয়ে ওর কোটটা নাও। - জি, ম্যাম। 108 00:08:13,040 --> 00:08:16,440 আর কোন ব্র্যান্ডের কোট, দেখো তো? 109 00:08:16,440 --> 00:08:17,960 অবশ্যই, ম্যাম। 110 00:08:47,640 --> 00:08:49,760 থমাস, কোন চুলোয় গেছ তুমি? 111 00:10:05,280 --> 00:10:07,000 আমি মিসেস আডা থর্ন, ম্যা'ম। 112 00:10:08,480 --> 00:10:11,520 - ভেবেছিলাম, আপনাদের সবারই নাম শেলবি। - আমি একজন বিধবা। 113 00:10:11,520 --> 00:10:15,240 আমার স্বামী এখনো মরে যাওয়ার সৌজন্যতাটুকু দেখাননি। 114 00:10:15,240 --> 00:10:18,400 আপনার স্বামী সম্ভবত গিনেজ পরিবারের সদস্য। 115 00:10:18,400 --> 00:10:20,640 ওনারা গরিবদের হয়ে অনেক কাজ করেন। 116 00:10:20,640 --> 00:10:25,480 ধুর! ওরা গরিব হয়েছে কেবল গিনেজের পিছে টাকা ঢেলে। 117 00:10:25,480 --> 00:10:29,320 আমার মনে হয় দরিদ্রতার কারণটা এর চেয়ে আরেকটু জটিল। 118 00:10:29,320 --> 00:10:31,560 হ্যাঁ, আমার বিশ্বাস এটা জেনেটিক্সের সাথে সম্পর্কিত। 119 00:10:32,720 --> 00:10:34,560 হাহ, খুব সুন্দর ভাস। 120 00:10:34,560 --> 00:10:37,480 আমার দাদা এটা কায়রোর এক পতিতালয় থেকে চুরি করেছে। 121 00:10:37,480 --> 00:10:40,560 অষ্টাদশ ডাইন্যাস্টির মিশরীয় জিনিস মনে হচ্ছে। 122 00:10:40,560 --> 00:10:43,040 মিশরীয় ভাসের ব্যাপারে এতকিছু জানলেন কীভাবে? 123 00:10:43,040 --> 00:10:45,040 আমি অ্যান্টিক সংগ্রহ করি। 124 00:10:46,280 --> 00:10:50,320 একটা কারখানাময় শহরে এসে আবাস গড়ার ব্যাপারে একমত হয় একদল জিপসি । 125 00:10:50,320 --> 00:10:53,080 তারা অনেক সন্তানের জন্ম দেয়। 126 00:10:53,080 --> 00:10:56,160 কিন্তু তাদের একজন হয়ে ওঠে একজন গ্যাংস্টার, একজন রাজনীতিবিদ। 127 00:10:56,160 --> 00:10:57,880 অন্যজন হয় অ্যান্টিকের সংগ্রাহক। 128 00:10:57,880 --> 00:10:59,600 ব্যাপারটা অসাধারণ। 129 00:10:59,600 --> 00:11:01,200 জেনেটিক্সের ফলাফল মনে হয়। 130 00:11:02,240 --> 00:11:05,000 আপনি আমার ব্যাপারে জেনে এসেছেন, আর আমি আপনার ব্যাপারে। 131 00:11:05,000 --> 00:11:08,760 এটা ১৯১৯ সাল হলে আপনি আমার দরজা দিয়ে 132 00:11:08,760 --> 00:11:10,440 একটা রিভলবার আর মলোটভ ককটেল হাতে ঢুকতেন, 133 00:11:10,440 --> 00:11:12,440 আর খুশিমনেই আমার খুলি উড়িয়ে দিতে। 134 00:11:12,440 --> 00:11:15,280 সময় যেভাবে সবকিছু বদলে দেয়, ব্যাপারটা দারুণ না? 135 00:11:15,280 --> 00:11:17,160 - আমেরিকানটা কোথায়? - ও এখানে পরে আসবে। 136 00:11:17,160 --> 00:11:20,000 - মজলি কোথায়? - থমাস আসবে না শুনে মুখ ব্যাজার করে আছে। 137 00:11:20,000 --> 00:11:22,160 ছেলেরা কেমন হয়, জানেনই তো। থমাস কোথায়? 138 00:11:23,200 --> 00:11:25,080 ওর মেয়ের শরীর খারাপ। 139 00:11:25,080 --> 00:11:27,360 উনি না একজন গভর্নেস রেখেছেন? 140 00:11:27,360 --> 00:11:30,480 এটা আসলে গুরুত্বের ব্যাপার। রক্তের সম্পর্ক বলে কথা। 141 00:11:30,480 --> 00:11:33,000 ব্যবসার চেয়ে নিজের মেয়ের ভালো-মন্দ বেশি গুরুত্বপূর্ণ ওর কাছে। 142 00:11:33,000 --> 00:11:35,080 দুনিয়াকে বদলে দেয়ার চেয়েও বেশি গুরুত্বপুর্ণ। 143 00:11:35,080 --> 00:11:37,080 ভেবেছিলাম আজকের দিনটা সামাজিকতা করেই কাটবে। 144 00:11:37,080 --> 00:11:39,240 শুধু আপনি আসায় তাই করতে হবে দেখছি। 145 00:11:44,680 --> 00:11:46,960 আপনার ভাই যে আমার জীবনটা বদলে দিয়েছে, এটা জানা দরকার আপনার। 146 00:11:48,360 --> 00:11:52,720 এখানকার লোকেরা ঘোড়ার পিঠে চড়ে লাফালাফি করে কেবল। 147 00:11:52,720 --> 00:11:54,440 ছোটে পর্যন্ত না। 148 00:11:54,440 --> 00:11:57,520 থমাস হলো ভাসের ওপরে আঁকা ঘোড়ায় চড়া মানুষটা। 149 00:11:57,520 --> 00:11:59,520 সেজন্যই ওটা আপনার চোখের সামনে রেখেছি। 150 00:12:01,120 --> 00:12:03,480 সাম্প্রতিককালের ব্যাখ্যা অনুযায়ী, 151 00:12:03,480 --> 00:12:07,760 অষ্টাদশ ডাইন্যাস্টির ভাসে আঁকা কালো ঘোড়সওয়ার হলো 152 00:12:07,760 --> 00:12:09,360 মৃত্যুর প্রতীক। 153 00:12:09,360 --> 00:12:12,640 তাই হ্যাঁ, এর সাথে থমাসের মিল আছে বলা যায়। 154 00:12:13,960 --> 00:12:16,760 আচ্ছা বলুন তো, ওনার মনটা এতোটা ক্ষতবিক্ষত কেন? 155 00:12:16,760 --> 00:12:20,240 কারণ, ও হলো উপন্যাসের একটা চরিত্র। 156 00:12:20,240 --> 00:12:24,320 যেসব উপন্যাস আপনারা মেয়েরা পড়তে পছন্দ করেন , সেরকম উপন্যাস। বুনো ছেলেদেরকে নিয়ে লেখা হয় ওসব। 157 00:12:24,320 --> 00:12:26,840 আমি উপন্যাস-টুপন্যাস পড়ি না। 158 00:12:26,840 --> 00:12:29,080 শুধু চটি বই আর রাজনীতির বই পড়ি। 159 00:12:30,920 --> 00:12:34,400 ছেলেরা যখন থাকে না, সেসময়ে আমরা মেয়েরা কি কিছু খোশালাপ করতে পারি না? 160 00:12:35,600 --> 00:12:38,120 বেশ। খোশালাপই হোক। 161 00:12:50,880 --> 00:12:53,480 জানেন, আমি ছেলেদের পাশাপাশি মেয়েদেরও লাগাতে পছন্দ করি। 162 00:12:55,480 --> 00:12:58,000 হুম। টমি ঠিকই বলেছিল। 163 00:12:58,000 --> 00:13:00,560 ও বলেছিল, সবকিছুই ঘুরেফিরে এক জায়গায় আসে। 164 00:13:00,560 --> 00:13:05,120 ইটন স্কয়ারের এক মেয়ে ছিল। অ্যাস্টনের অন্যান্য পতিতাদের মতোই অশিষ্ট আর সৎ। 165 00:13:05,120 --> 00:13:07,080 আপনাকে মদ খাওয়ার প্রস্তাব দেয়া হয়নি। 166 00:13:14,960 --> 00:13:19,400 আডা, দুনিয়া পাল্টে দেয়ার এই নীরস অভিযান শুরু করার আগে 167 00:13:19,400 --> 00:13:20,880 আমি আপনাকে একটা জিনিস জানাতে চাই। 168 00:13:22,600 --> 00:13:25,480 জাতিগত নির্মূলীকরণের সময় যখন আসবে, 169 00:13:25,480 --> 00:13:27,800 তখন আমি নিজেই বলবো, 170 00:13:27,800 --> 00:13:31,480 ইহুদিদের তাড়ানো উচিত, কিন্তু জিপসিদের ছেড়ে দেয়া উচিত। 171 00:13:34,400 --> 00:13:36,560 চলুন, হুইস্কি খেতে খেতে আমেরিকানটার জন্য অপেক্ষা করি। 172 00:14:26,600 --> 00:14:28,160 তুমি কে হে? 173 00:14:33,200 --> 00:14:37,880 আমি এই কোল্ট পিস্তল আর এর বুলেটের মালিক। 174 00:14:37,880 --> 00:14:39,360 আর আমার একটু তাড়া আছে। 175 00:14:40,560 --> 00:14:43,000 আমি লি পরিবারের চিহ্ন খুঁজতে খুঁজতে এসেছি। 176 00:14:44,040 --> 00:14:47,040 আমি এসমে শেলবি-লি এর সাথে কথা বলতে চাই। 177 00:14:47,040 --> 00:14:48,480 আমি কখনো এই নাম শুনিনি। 178 00:14:51,240 --> 00:14:57,480 ও আমার মৃত ভাইয়ের স্ত্রী। ওর সাথে কথা বলা লাগবে আমাকে। 179 00:14:57,520 --> 00:15:00,920 এসমের স্বামী তো নোংরা জিপসি জাতের লোক। 180 00:15:00,920 --> 00:15:03,960 ও একজন পিকি ব্লাইন্ডার ছিল, না? 181 00:15:03,960 --> 00:15:06,440 ওদের মধ্যে সবচেয়ে বড় জন হলাম আমি, আর সবচেয়ে ভয়ঙ্কর। 182 00:15:06,440 --> 00:15:08,120 যা বললাম, আমার তাড়া আছে। 183 00:15:09,720 --> 00:15:11,440 ও কোথায়? 184 00:15:31,160 --> 00:15:34,160 পিস্তল সরিয়ে রাখো, থমাস। আশেপাশে বাচ্চা-কাচ্চা আছে। 185 00:15:41,160 --> 00:15:44,040 আমি দেখা দিয়েছি বলেই আমাকে খুঁজে পেয়েছ তুমি। 186 00:15:44,040 --> 00:15:46,240 শুনলাম তুমি খোঁজাখুঁজি করছ, তাই কৌতূহল হলো। 187 00:15:49,360 --> 00:15:54,960 এরা কেউ যদি তোমার লোক হয়, প্লিজ বলো, আমি কোনো ঝামেলা চাই না। 188 00:15:54,960 --> 00:15:56,160 আমার কোনো লোক নেই। 189 00:15:57,680 --> 00:15:58,960 লোক দিয়ে লাভ কী? 190 00:16:00,360 --> 00:16:03,480 ঘোড়া গাড়ি টানে, কুকুর পাহারা দেয়। 191 00:16:04,520 --> 00:16:06,080 বিড়াল আমাকে রাতে গরম রাখে। 192 00:16:07,520 --> 00:16:12,600 আর টমি শেলবি, তোমার সাথে ঝামেলা করার মতো মানুষ তো একমাত্র আমিই। 193 00:16:12,600 --> 00:16:14,000 তুমি কী চাও? 194 00:16:16,080 --> 00:16:17,520 ওদেরকে চলে যেতে বলো। 195 00:16:19,080 --> 00:16:20,960 তোমার মনে হচ্ছে আমি এখানকার নেতা? 196 00:16:20,960 --> 00:16:22,360 আমি এ ব্যাপারে নিশ্চিত, এসমে। 197 00:16:26,460 --> 00:16:29,360 চলে যাও। বেচারা ভয় পাচ্ছে। 198 00:16:51,000 --> 00:16:54,880 ঘাসে বসতে ইচ্ছা করছে না? জিপসি থেকে বড়লোক হয়ে গেছ? 199 00:17:00,080 --> 00:17:02,880 আমার একটা মেয়ে আছে, এসমে। 200 00:17:02,880 --> 00:17:04,760 ওর নাম রুবি। 201 00:17:04,760 --> 00:17:06,720 হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে ও। 202 00:17:06,720 --> 00:17:08,280 খুব অসুস্থ। 203 00:17:10,800 --> 00:17:15,760 তোমার চোখের দিকে তাকিয়ে ওর নামটা বলে বুঝছি, 204 00:17:15,760 --> 00:17:18,040 আমি অযথাই সময়, আশা আর পেট্রল নষ্ট করেছি। 205 00:17:19,160 --> 00:17:20,760 কীসে পেট্রল নষ্ট করেছ? 206 00:17:25,680 --> 00:17:28,880 টমি শেলবি, ওবিই, এমপি। 207 00:17:28,880 --> 00:17:30,600 পাহাড়ের আনাচে-কানাচে 208 00:17:30,600 --> 00:17:32,640 জিপসি অভিশাপ খুঁজে বেড়াচ্ছে। 209 00:17:34,160 --> 00:17:37,800 - ভেবেছিলাম এসব সামলানোর জন্য পলিই যথেষ্ট। - পলি মারা গেছে। 210 00:17:41,400 --> 00:17:43,600 কীসে মরলো? বুলেট নাকি ছুরি? 211 00:17:43,600 --> 00:17:45,480 ও এখনো স্বপ্নে আমার সাথে কথা বলে। 212 00:17:46,800 --> 00:17:48,640 ওই বলেছে তোমাকে খুঁজে বের করতে। 213 00:17:51,720 --> 00:17:52,960 পলি। 214 00:17:56,560 --> 00:17:59,080 নামটা যেন কানে ঘণ্টার মতো বেজে ওঠে। 215 00:17:59,080 --> 00:18:00,480 মনে হয়, এক্ষুণি এসে কিছু করার আদেশ দেবে। 216 00:18:01,640 --> 00:18:03,240 ধুর বাল! 217 00:18:04,200 --> 00:18:06,440 তোমার ক্যাম্পে আর থাকা লাগছে না বলে আমি খুবই খুশি। 218 00:18:07,600 --> 00:18:09,320 ইট আর লোহা দিয়ে বানানো ফালতু জায়গা। 219 00:18:10,600 --> 00:18:13,160 এসমে, আমার মেয়ে মারা যাচ্ছে। 220 00:18:13,160 --> 00:18:15,480 কোনো কোনো মানুষ ফ্রান্সে যায়, লর্ডে যায়। 221 00:18:15,480 --> 00:18:17,200 শুনেছি, তারা কবজ বেচে। 222 00:18:17,200 --> 00:18:18,720 শুধু কবজ দিয়ে চলবে না আমার। 223 00:18:21,840 --> 00:18:25,080 তোমার প্রতিক্রিয়া দেখে বুঝছি যে, এটা তোমার কাজ না। 224 00:18:25,080 --> 00:18:26,680 তোমাকে বিরক্ত করার জন্য দুঃখিত। 225 00:18:45,760 --> 00:18:49,520 খানসামা জানিয়েছে, আমাদের আমেরিকান বন্ধুটি গাড়ি পার্ক করছে। 226 00:18:49,520 --> 00:18:52,360 সে তোমার প্রশ্নের জবাবে জানিয়েছে, 227 00:18:52,360 --> 00:18:55,560 আমাদের বিদেশী বন্ধুটির কোটটা হলো শ্যানেল কোম্পানির। 228 00:18:57,920 --> 00:19:01,160 - অনেক দামি কোম্পানি। - হ্যাঁ। 229 00:19:01,160 --> 00:19:03,400 কিন্তু তোমার গায়ের পারফিউমটা খুবই কমদামী। 230 00:19:10,760 --> 00:19:14,040 থমাস এখানে না থাকায় আমি খুবই বিরক্ত হয়েছি। 231 00:19:14,040 --> 00:19:16,760 পারিবারিরক জরুরি বিষয়ের কারণে আসেনি ও। 232 00:19:16,760 --> 00:19:18,920 শুধু ওর বোন আডা আছে এখানে। 233 00:19:20,760 --> 00:19:24,080 ওনার বোন কি আরো শ্যাম্পেন খেতে চান? 234 00:19:24,080 --> 00:19:26,000 ওহ, বোনের কি কথা বলার অনুমতি আছে? 235 00:19:26,000 --> 00:19:28,040 উনি ভেবেছিলেন, এই লাঞ্চটা সামাজিকতা ছাড়া কিছু না। 236 00:19:29,440 --> 00:19:32,520 পরিবারের একজন অসুস্থ হয়ে পড়ায় তার বোন এসেছে এখানে। 237 00:19:32,520 --> 00:19:35,120 থমাস চেয়েছে, শেলবি অর্গানাইজেশনের কেউ যেন 238 00:19:35,120 --> 00:19:36,600 মিস্টার নেসলনের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেয় 239 00:19:36,600 --> 00:19:39,320 আর আপনাদের তিনজনকে নিমন্ত্রণ করে। 240 00:19:39,320 --> 00:19:43,000 ওহ। কীসের নিমন্ত্রণ? 241 00:19:43,000 --> 00:19:44,760 নিমন্ত্রণটা পরেও দেয়া যাবে। 242 00:19:44,760 --> 00:19:47,840 প্লিজ মনে রাখবেন, এই রুমে, এই মুহূর্তে 243 00:19:47,840 --> 00:19:50,240 শেলবি পরিবারের হাতেই সকল ক্ষমতা বিদ্যমান। 244 00:19:50,240 --> 00:19:53,240 কারণ আপনি মিস্টার নেলসনকে দিয়ে যা করাতে চান, 245 00:19:53,240 --> 00:19:56,640 তার জন্য যথাযথ তথ্য আর উপাত্ত আমাদের হাতেই আছে। 246 00:19:56,640 --> 00:19:59,320 তাই আমি যখন কথা বলবো, দয়া করে মুখটা বন্ধ রাখবেন। 247 00:19:59,320 --> 00:20:02,760 অনিচ্ছা সত্ত্বেও বলছি, আমি এই কাজে ভীষণ পটু। 248 00:20:02,760 --> 00:20:04,800 আর হ্যাঁ, আমি শ্যাম্পেন নেবো। 249 00:20:10,360 --> 00:20:12,960 এটা ধরো। 250 00:20:12,960 --> 00:20:16,680 একঘেয়েভাবে নিজেদের নাম-পরিচয় দেয়ার আগেই বলি, 251 00:20:16,680 --> 00:20:19,760 আমার ভাগ্নি জিনা আমাকে একটা কথা বলেছে। 252 00:20:19,760 --> 00:20:24,880 জ্যাক। ও বলেছে, শেলবি পরিবারের সবাই একেকটা ডাইনি আর জাদুকর। মৃতদের সাথে হামেশাই কথা বলে তারা। 253 00:20:24,880 --> 00:20:27,400 এখানে শেলবিদের কে আছে? 254 00:20:31,720 --> 00:20:33,400 কথাটা কি সত্য? 255 00:20:33,400 --> 00:20:35,760 - জিনা। - হ্যালো, আডা। 256 00:20:37,600 --> 00:20:39,760 মাইকেল তার আশির্বাদ জানিয়েছে। 257 00:20:39,760 --> 00:20:41,520 আপনিই সেই বোন। 258 00:20:41,520 --> 00:20:44,480 হ্যাঁ, আমিই সেই বোন। 259 00:20:44,480 --> 00:20:45,760 আপনার ব্যাপারে খোঁজ নিলাম। 260 00:20:45,760 --> 00:20:49,240 আগে কম্যুনিস্ট ছিলেন। কিন্তু এখন হীরা আর লিপস্টিক পরে ঘোরেন। 261 00:20:49,240 --> 00:20:51,760 আসলে, আমি একজন সমাজতন্ত্রবাদী। 262 00:20:51,760 --> 00:20:54,600 উনি মিস্টার শেলবির রাজনৈতিক উপদেষ্টা। 263 00:20:54,600 --> 00:20:59,720 - আপনি হলেন গ্রেট ব্রিটেন আর এর অধিগৃহীত রাজ্যের ভবিষ্যত প্রধানমন্ত্রী। - তা বলা যায়। 264 00:20:59,720 --> 00:21:02,320 আর আপনি, লেডি ডায়ানা মিটফোর্ড। 265 00:21:02,320 --> 00:21:05,360 লন্ডনের সবার মুখে মুখে আপনার ড্রাগ আর চুনির গহনার কথা। 266 00:21:06,840 --> 00:21:09,400 কিন্তু আমি প্রেমে পড়েছি ওর তীক্ষ্ণ বুদ্ধি দেখে। 267 00:21:09,400 --> 00:21:13,280 ছেলেদের বড় একঘেয়ে লাগে আমার। আডা, আপনার কোনো প্রেমিক আছে? 268 00:21:13,280 --> 00:21:16,400 আমার স্বামী মারা গেছে, তবে আমাদের মাঝে মাঝেই কথা হয়। 269 00:21:18,200 --> 00:21:23,840 এই মশলাদার কথাবার্তা একটু থামিয়ে বলি, আপনাদেরকে কোনো মদ এনে দেবো? 270 00:21:23,840 --> 00:21:26,680 জিনা নামের এই ছোট্ট মেয়েটা বাড়ি থেকে পালিয়ে 271 00:21:26,680 --> 00:21:28,560 এক গ্যাংস্টারকে বিয়ে করেছেন, 272 00:21:28,560 --> 00:21:30,400 আর সেজন্যই আমরা সবাই এখন এখানে। 273 00:21:30,400 --> 00:21:32,640 জ্যাক, আপনি না একদম ঠোঁটকাটা। 274 00:21:32,640 --> 00:21:34,400 হ্যাঁ, ব্যাপারটা দারুণ। 275 00:21:34,400 --> 00:21:36,880 ও ওর কথায় কোনো লাগাম দেয় না। 276 00:21:36,880 --> 00:21:38,440 আমি সতর্ক নই। 277 00:21:38,440 --> 00:21:42,200 প্রথমে বলে ফেলি, পরে সব ঝামেলা আমাকে একাকীই সামলানো লাগে। 278 00:21:42,200 --> 00:21:44,040 এই নিন। 279 00:21:44,040 --> 00:21:46,000 আমি মদ খাবো না মনে হয়। 280 00:21:47,160 --> 00:21:50,480 আমি স্কচ কিংবা আইরিশ মদ খাবো। 281 00:21:50,480 --> 00:21:51,920 থমাস আইরিশ মদ খায়। 282 00:21:51,920 --> 00:21:54,240 - ও কোন চুলোয় গেছে? - আইরিশ। 283 00:21:54,240 --> 00:21:56,280 ও অনিবার্য কারণবশত আসতে পারেনি। 284 00:21:56,280 --> 00:21:59,160 - কোনোকিছুই অনিবার্য নয়। - ওর মেয়ের শরীর ভালো না। 285 00:21:59,160 --> 00:22:00,760 ওর কি বউ নেই? 286 00:22:05,240 --> 00:22:08,480 মিস্টার নেলসন, আপনার ব্যাপারেও কিছু কথা জেনে এসেছি আমি। 287 00:22:08,480 --> 00:22:11,200 এই পরিবারের সবার মধ্যে আডার বুদ্ধিই সবচেয়ে বেশি। 288 00:22:11,200 --> 00:22:13,520 শুনলাম, আপনি যখন ছোট ছিলেন, তখন যক্ষ্মায় আপনার এক ভাই 289 00:22:13,520 --> 00:22:15,240 আর এক বোন মারা গেছে? 290 00:22:22,880 --> 00:22:24,440 বরফ নেবেন না? 291 00:22:24,440 --> 00:22:28,480 এই একই ভয়ানক অসুখ আমাদের পরিবারেও হানা দিয়েছে। 292 00:22:28,480 --> 00:22:32,320 যক্ষ্মার বিরুদ্ধে বর্তমান মেডিকেল বিজ্ঞান কিছু করতে পারবে কি না, 293 00:22:32,320 --> 00:22:35,280 - সে ব্যাপারে থমাসের কোনো আস্থা নেই। - ওনার সেই অধিকার আছে। 294 00:22:35,280 --> 00:22:38,920 এই অসুখ সারানোর জন্য বিকল্প পন্থা বেছে নিতে চাচ্ছে সে। 295 00:22:38,920 --> 00:22:41,880 আশা করছে, এই পন্থা ওর মেয়ের জীবন বাঁচাতে পারবে। 296 00:22:41,880 --> 00:22:44,840 ওর জায়গায় থাকলে আমি এই একই কাজ করতাম। 297 00:22:44,840 --> 00:22:46,840 আপনার ভাই মুগ্ধ করলো আমাকে। 298 00:22:46,840 --> 00:22:49,640 বেশিরভাগ মানুষকেই মুগ্ধ করার ক্ষমতা রাখে ও। 299 00:22:51,560 --> 00:22:56,120 হ্যাঁ, আর আমার হবু স্বামী এ দেশের ২০ মিলিয়ন মানুষকে মুগ্ধ করার ক্ষমতা রাখে, 300 00:22:56,120 --> 00:22:58,560 তারা ওর র‍্যালিতে যোগ দেয়, ওর ভাষণ শোনে। 301 00:22:59,640 --> 00:23:04,600 কেবল চামড়া, হাড্ডি আর ঔদ্ধত্য দিয়ে ইংরেজ অভিজাত মহিলারা 302 00:23:04,600 --> 00:23:07,680 অবিশ্বাস্য রকমের খেল দেখাতে পারে। 303 00:23:09,320 --> 00:23:11,840 এখানে না আসার জন্য আমার ভাই বিনীতভাবে দুঃখিত। 304 00:23:11,840 --> 00:23:15,520 আপনাদের সবাইকে তার বাড়িতে মিটিং এ দাওয়াত দিয়েছে ও। 305 00:23:15,520 --> 00:23:18,400 ঐ মিটিং-এই আসল কাজ হবে। 306 00:23:18,400 --> 00:23:22,080 সেখানে আয়ারল্যান্ড থেকে আসা আপনাদের সমমনা মানুষদের সাথে কথা বলতে পারবেন আপনারা, 307 00:23:22,080 --> 00:23:24,000 ইউরোপের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারবেন। 308 00:23:24,000 --> 00:23:27,640 তবে আপনার কথাই ঠিক। এই লাঞ্চটা পুরোপুরি সামাজিকতা রক্ষার্থে আয়োজিত। 309 00:23:27,640 --> 00:23:31,920 আর নিজের গ্লাসের দিকে তাকিয়ে বুঝলাম, আমাকে এখনো শ্যাম্পেন দেয়া হয়নি। 310 00:23:31,920 --> 00:23:34,440 মাইকেল আমাকে বলেছিল, ওর বোন আর এসবের মাঝে নেই। 311 00:23:34,440 --> 00:23:38,920 হ্যাঁ, কিন্তু ওর ভাই হলো গিয়ে সূর্য, আর বাকিরা কেবল ওকে ঘিরে প্রদক্ষিণ করে। 312 00:23:41,080 --> 00:23:45,040 জিনা আমাকে অনেক কিছুই বলেছে। কিন্তু আমি ব্যাপারটা আপনার কাছ থেকে শুনতে চাই, আডা। 313 00:23:47,480 --> 00:23:51,800 শেলবি কোম্পানি লিমিটেডের কাজটা আসলে কী? 314 00:24:10,880 --> 00:24:12,560 মর! 315 00:24:32,600 --> 00:24:34,800 আগে তো তোমার মাথার পেছনে একজোড়া চোখ ছিল। 316 00:24:36,600 --> 00:24:39,960 আচ্ছা, তুমি এতখানি বদলেও একটুও না বদলালে কীভাবে? 317 00:24:39,960 --> 00:24:43,320 আমার সামনে অন্য উপায় আছে, স্পার্ক প্লাগটা দাও... 318 00:24:43,320 --> 00:24:45,280 বালের স্পার্ক প্লাগটা দাও বলছি। 319 00:24:45,280 --> 00:24:47,520 তোমাকে স্পার্ক দেবো? আশার আলো দেবো? এটাই কি চাও? 320 00:24:54,280 --> 00:24:55,520 আমি আসলে এ ব্যাপারে জানি। 321 00:24:56,080 --> 00:24:57,960 সেটা তোমার জানা উচিত। 322 00:24:57,960 --> 00:25:01,360 কেউ মারা গেছে। কেউ বুকফাটা আর্তনাদ করছে। 323 00:25:02,400 --> 00:25:04,480 তোমার বিরুদ্ধে অনেকের অনেক ঘৃণা। 324 00:25:09,360 --> 00:25:11,600 থমাস, আমার কাছে এসে ভালো করেছ। 325 00:25:13,200 --> 00:25:14,800 বনেটটা খুলবে? 326 00:25:16,160 --> 00:25:18,000 কীসের ঘৃণা? 327 00:25:18,000 --> 00:25:20,120 কীসের ঘৃণা, কীসের আর্তনাদ? 328 00:25:44,280 --> 00:25:46,680 তোমাকে কোথায় যেতে হবে, সেটা আমি ব্যাখ্যা করে বোঝাতে পারবো না। 329 00:25:46,680 --> 00:25:47,920 তাই আমি তোমাকে নিয়ে যাবো সেখানে। 330 00:25:49,320 --> 00:25:51,600 আশা করবো, দেরি করলে সমস্যা হবে না। 331 00:25:51,600 --> 00:25:54,000 আমরা এক আদিম বন্য জায়গায় যাবো। 332 00:26:08,520 --> 00:26:11,520 মিস থর্ন, মিস্টার শেলবি এখন এখানে নেই। 333 00:26:11,520 --> 00:26:13,560 জানি। আমি তো আছি। 334 00:26:13,560 --> 00:26:15,480 উনি কোথায় গেছেন, জানেন? 335 00:26:15,480 --> 00:26:18,760 পর্বতে গেছে এক মিরাকলের খোঁজে। 336 00:26:18,760 --> 00:26:21,960 উনি এখানে না থাকলে কেউ এখানে ঢুকতে পারবে না। 337 00:26:21,960 --> 00:26:23,520 আমাকে চাবিগুলো এনে দাও তো। 338 00:26:23,520 --> 00:26:25,080 সব চাবি এনে দেবে। 339 00:26:47,360 --> 00:26:49,720 চা খাবেন, মিস থর্ন? 340 00:26:49,720 --> 00:26:51,200 হুইস্কি। 341 00:26:51,200 --> 00:26:53,960 মিস্টার শেলবি এই বিল্ডিং এ হুইস্কি আনতে নিষেধ করেছে। 342 00:26:53,960 --> 00:26:56,760 তাহলে কাউকে দিয়ে নিয়ে আসো। 343 00:26:58,560 --> 00:27:02,400 মিস্টার শেলবি তার পর্বতাভিযান থেকে না ফেরা পর্যন্ত আমিই এখানকার বস। 344 00:27:02,400 --> 00:27:03,960 জ্বি আচ্ছা, মিস থর্ন। 345 00:27:39,000 --> 00:27:40,680 সেরেছে। 346 00:28:04,200 --> 00:28:06,520 মিকি, আমি রাখছি। বসের বোন এসেছে এখানে। 347 00:28:06,520 --> 00:28:10,440 আগামী পাঁচ দিনের জন্য আমি বসের বোন না। আমিই এখানকার বস। 348 00:28:10,440 --> 00:28:14,440 - আর্থার কোথায়? - আমরা ওকে টাকা রাখার সেফে আটকে রেখেছি। 349 00:28:14,440 --> 00:28:18,160 ওর মাথায় কিরা উঠেছিল, তখন নিজেই বলেছে ওকে সেফে তালা মেরে রাখতে। 350 00:28:18,160 --> 00:28:20,800 যাতে ওকে চায়নাটাউনে যাওয়া থেকে ঠেকানো যায়। 351 00:28:20,800 --> 00:28:23,080 মাথায় কিরা ওঠা কী জিনিস? 352 00:28:23,080 --> 00:28:27,360 নিজের কাজ-কারবারের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। 353 00:28:27,360 --> 00:28:29,000 ছেলে-পিলেরা এই ভাষায় কথা বলে আরকি। 354 00:28:31,520 --> 00:28:34,040 আর্থারের মাথায় কি প্রায়ই কিরা ওঠে? 355 00:28:34,040 --> 00:28:37,720 দিনে দুইবার ওঠাই যথেষ্ট। আর্থারের দিনে তিনবার ওঠে। 356 00:28:38,840 --> 00:28:41,080 এখান দিয়ে কটু গন্ধ আসছে। 357 00:28:41,080 --> 00:28:44,760 আর্থার মেঝেতে ঘুমায়। রাতে আমরা ওকে তালা মেরে রাখি। 358 00:28:44,760 --> 00:28:46,320 দাঁড়াও। 359 00:28:49,720 --> 00:28:51,520 বসো। 360 00:28:56,480 --> 00:28:58,000 সুন্দর পারফিউম। 361 00:29:02,280 --> 00:29:04,440 টমি তোমাকে পছন্দ করে, ইসাইয়াহ। 362 00:29:04,440 --> 00:29:07,760 আমার বিশ্বাস আমি এই জীবনের জন্য উপযুক্ত। 363 00:29:07,760 --> 00:29:09,720 তোমার ব্যাপারে অবশ্য জানি না। 364 00:29:12,320 --> 00:29:16,240 আমি যতদূর জানি আপনি আর এই কোম্পানির অংশ না। 365 00:29:18,240 --> 00:29:20,320 তোমার কথাবার্তা ভালো। 366 00:29:20,320 --> 00:29:22,760 আমার একজন অ্যাকাউনট্যান্ট হবার কথা ছিল। 367 00:29:22,760 --> 00:29:27,320 কিন্তু সবাই বললো, প্রতিভাটা টাকা গোনার পিছে না দিয়ে টাকা চুরির পিছে দেয়া ভালো হবে। 368 00:29:30,560 --> 00:29:31,960 এই পারফিউমের নাম কী? 369 00:29:31,960 --> 00:29:34,720 আমার এক বান্ধবীর জন্মদিন। 370 00:29:34,720 --> 00:29:37,960 তোমাকে লিভারপুলে যেতে হবে। 371 00:29:37,960 --> 00:29:40,360 তাহলে আমি যাবো লিভারপুলে। 372 00:29:40,360 --> 00:29:43,720 সল্টহাউজ ফেরিঘাটের গুদামে অপিয়াম রেখেছি আমরা। 373 00:29:43,720 --> 00:29:45,720 ঘাটের শ্রমিকদের মাঝে ছড়িয়ে গেছে কথাটা। 374 00:29:45,720 --> 00:29:48,960 ওরা শুরুতে অল্প অল্প চুরি করত। এখন বালতি বালতি চুরি করছে। 375 00:29:48,960 --> 00:29:52,720 বালতি বালতি? কী আস্পর্ধা! 376 00:29:55,160 --> 00:29:57,760 চোরাই অপিয়ামের বিক্রি নিয়ন্ত্রণ করছে 377 00:29:57,760 --> 00:30:01,520 এক ইউনিয়ন আহবায়ক, নাম হ্যায়ডন স্ট্যাগ। 378 00:30:01,520 --> 00:30:04,200 এই খামে তার নাম-ঠিকানা দেয়া আছে, 379 00:30:04,200 --> 00:30:06,080 ওকে খুঁজে বের করে কী করতে হবে, তাও দেয়া আছে। 380 00:30:09,200 --> 00:30:12,440 খামে কি একটা কালো তারা দেয়া? 381 00:30:12,440 --> 00:30:14,000 আমি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। 382 00:30:15,560 --> 00:30:17,040 সিদ্ধান্ত নিয়েছেন? 383 00:30:18,280 --> 00:30:21,560 এই পারফিউমের নাম হলো, "নিজের জায়গা বুঝে কথা বল্, শালার সৈন্য"। 384 00:30:24,840 --> 00:30:26,480 আমার ঠিক করেছি, ওকে কেবল একটু পিটুনি দেয়া হবে। 385 00:30:26,480 --> 00:30:30,720 সেই সাথে, তুমি আর্থারকে সাথে করে নিয়ে যাবে। 386 00:30:30,720 --> 00:30:33,200 আর্থার দশ দিন ধরে কিছু ছোঁয় না। 387 00:30:33,200 --> 00:30:35,960 আর আমরা ওকে অপিয়ামভর্তি গুদামে নিয়ে যাবো? 388 00:30:35,960 --> 00:30:38,120 ওকে দেখে রাখা তোমাদের দায়িত্ব। 389 00:30:38,120 --> 00:30:39,840 ওকে নিয়ে যাওয়ার দরকারটা কী? 390 00:30:39,840 --> 00:30:42,400 ওকে না, ওর মান-সম্মানকে নিয়ে যাচ্ছ তুমি। 391 00:30:42,400 --> 00:30:45,800 লোকটাকে পিটুনি দেবে, সভ্যভাবে। 392 00:30:45,800 --> 00:30:49,160 কেউ যেন ভুলেও আর্থার শেলবির সাথে তেড়িবেড়ি না করে। 393 00:30:49,160 --> 00:30:51,280 কিন্তু আমার সাথে তেড়িবেড়ি করতে পারবে? 394 00:30:51,280 --> 00:30:53,920 হ্যাঁ। ও হলো আর্থার শেলবি। 395 00:30:53,920 --> 00:30:56,680 আর তুমি ইসাইয়াহ...কী যেন? 396 00:30:59,960 --> 00:31:05,160 আডা, আমি হলাম ইসাইয়াহ, যে শুধুই শিখতে আগ্রহী। 397 00:31:06,480 --> 00:31:07,880 ও যেন এসব থেকে দূরে থাকে। 398 00:31:09,160 --> 00:31:12,480 হ্যায়ডন স্ট্যাগকে সামলাও, আর্থারকে ঠিকমতো ফেরত নিয়ে এসো। 399 00:31:12,480 --> 00:31:16,360 এর বিনিময়ে, তুমি যে আমাদের পাতানো রেসের ওপর ব্যক্তিগতভাবে বাজি ধরছ, 400 00:31:16,360 --> 00:31:18,640 সেকথা আমি চেপে যাবো টমির কাছে। 401 00:31:20,240 --> 00:31:22,960 কিছু বাড়তি পয়সা কামানোর চেষ্টা করছিলাম, 402 00:31:22,960 --> 00:31:25,880 বান্ধবীর জন্মদিনের উপহার কেনার জন্য। 403 00:31:25,880 --> 00:31:29,280 হুম, সৌভাগ্যবতী। 404 00:32:15,560 --> 00:32:18,200 দরজা লাগাও, লিজি। এখানে এমন কিছু মানুষ আছে, যারা 405 00:32:18,200 --> 00:32:20,880 এই সকালেও মদ খাওয়া শুরু করে। 406 00:32:26,800 --> 00:32:28,160 না। 407 00:32:29,840 --> 00:32:33,320 আমাকে নিজের মতো থাকতে হবে। শক্ত থাকতে হবে। 408 00:32:33,320 --> 00:32:36,560 আমার সাথে এমন কোরো না। আমার কাছে তুমি নিজের মনটা খুলে দিতে পারো। 409 00:32:36,560 --> 00:32:40,960 আমি কাঁদতে পারি না, আডা। আমি কাঁদলে সব ভেঙে পড়বে। 410 00:32:40,960 --> 00:32:42,800 আমাকে রুবির জন্য শক্ত হয়ে থাকতে হবে। 411 00:32:46,200 --> 00:32:48,680 টমি তো বললো, কেবল একটা ফুসফুসে সমস্যা। 412 00:32:48,680 --> 00:32:51,480 না, ওরা বলছে দুটোতেই। 413 00:32:51,480 --> 00:32:53,840 এটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে। 414 00:32:56,000 --> 00:32:59,520 বাম পাশের ফুসফুসকে জিরানোর সুযোগ করে দিয়েছিল ওরা, লাভ হয়নি। 415 00:32:59,520 --> 00:33:01,840 কালকে ওরা স্বর্ণ লবণের চিকিৎসাটা শুরু করবে। 416 00:33:04,800 --> 00:33:08,680 এই চিকিৎসা করতে গিয়ে তোমার পরিচিত একজন মারা গেছে না? 417 00:33:08,680 --> 00:33:10,960 যাদেরকে বলেছি, তাদের অর্ধেকই তোমার মতো মুখ করেছে, 418 00:33:10,960 --> 00:33:13,440 কারণ, তাদের পরিচিত কেউ না কেউ এই চিকিৎসা করতে গিয়ে মারা গেছে। 419 00:33:16,800 --> 00:33:18,400 আমার পরিচিত মানুষটা বুড়ো ছিল। 420 00:33:19,520 --> 00:33:21,320 বুড়ো আর বাচ্চা, দুই-ই এক। 421 00:33:25,400 --> 00:33:27,160 লিজি, তুমি কি হাল ছেড়ে দিয়েছ? 422 00:33:29,600 --> 00:33:31,560 না। 423 00:33:31,560 --> 00:33:35,160 আমি শক্ত হয়ে বসে আছি। 424 00:33:35,160 --> 00:33:37,400 রুবির পাশে, কিংবা আমার বিছানায়। 425 00:33:39,080 --> 00:33:41,800 এদিকে টমি পর্বতে গেছে জিপসিদের মাঝে। 426 00:33:44,560 --> 00:33:47,800 সত্যি বলতে, ওর হাসপাতালে না থাকাটা একটা আশির্বাদ। 427 00:33:47,800 --> 00:33:50,280 ও এখানে থাকলে সবার সাথে কেবল মারামারি করতে চাইতো 428 00:33:50,280 --> 00:33:52,160 আর নিজেকে দুষতে চাইতো। 429 00:33:52,160 --> 00:33:54,000 আর আমি ওকে নিয়ে লজ্জায় মারা যেতাম। 430 00:33:54,000 --> 00:33:57,360 ঈশ্বর! কারণ, আমার এখন একজন স্বাভাবিক মানুষ দরকার। 431 00:34:00,240 --> 00:34:02,920 আর আমি এখানে বসে বসে রক্তাক্ত ন্যাকড়াগুলো নিয়ে যাচ্ছি, 432 00:34:02,920 --> 00:34:04,640 আর মেয়েটাকে একটু একটু করে মিলিয়ে যেতে দেখছি। 433 00:34:26,800 --> 00:34:30,200 আডা, ও কবে ফিরবে, সেটা কি জানো? 434 00:34:30,200 --> 00:34:32,400 ও আমাকে নির্দেশনা দিয়েছে, তথ্য না। 435 00:34:37,240 --> 00:34:39,760 ওকে একটা বার্তা দিতে পারবে? 436 00:34:39,760 --> 00:34:41,160 ও এখন আমার নাগালের বাইরে। 437 00:34:42,840 --> 00:34:46,280 আডা, আমি ভেবেছিলাম, তুমি কিছু জিনিস জানো। 438 00:34:46,280 --> 00:34:48,360 আমি এসব থেকে দূরে ছিলাম। 439 00:34:49,640 --> 00:34:51,320 তুমি এখনো একজন জিপসি। 440 00:34:51,320 --> 00:34:54,240 বেশ। রহস্য তোমাকে ছেড়ে গেছে। 441 00:34:56,200 --> 00:34:59,800 কীসের রহস্য? লিজি, আমি কি বাস্তবসম্মত কিছু করতে পারি? 442 00:35:04,080 --> 00:35:06,760 চলে যাবার আগে ও এসমের জন্য একটা সংখ্যা খুঁজছিল। 443 00:35:08,360 --> 00:35:11,240 এসমের সাথে এসবের কী সম্পর্ক? 444 00:35:11,240 --> 00:35:12,640 ভেবেছিলাম তুমি হয়তো জানবে। 445 00:35:14,560 --> 00:35:15,840 এসমে একজন লি। 446 00:35:17,240 --> 00:35:18,560 এর মানে কী? 447 00:35:18,560 --> 00:35:21,640 লি আর বারওয়েলেরা হলো বুনো জাতি। 448 00:35:23,560 --> 00:35:25,160 ওরা কোথায় থাকে? 449 00:35:25,160 --> 00:35:27,760 ওরা তো যাযাবর, যেখানে খুশি সেখানে থাকে। 450 00:35:27,760 --> 00:35:30,240 সর্বনাশ, আডা। 451 00:35:34,320 --> 00:35:36,640 পাহাড়ের বুনো জাতিদের কাছে গেছে। 452 00:35:38,840 --> 00:35:41,680 এখন ১৯৩৪ সাল। ডাক্তারেরা এ রোগ চেনে, 453 00:35:41,680 --> 00:35:43,400 এর কারণ জানে। 454 00:35:43,400 --> 00:35:45,880 কিন্তু না, আমার স্বামী ভাবছে সেই সবচেয়ে ভালো জানে। 455 00:35:45,880 --> 00:35:48,840 তোমার ভাই কোনো সাধারণ মানুষ নয়। 456 00:35:48,840 --> 00:35:51,560 ও আমাকে একা রেখে পর্বতে গেছে 457 00:35:51,560 --> 00:35:53,640 বালের ঘোড়া চোর আর জাদুকরদের কাছে। 458 00:35:56,120 --> 00:35:57,960 ও মোটেই সাধারণ মানুষ নয়। 459 00:36:47,000 --> 00:36:50,720 সমস্যা নেই, আর্থার। আমি তোমাকে দেখে রাখবো। 460 00:36:50,720 --> 00:36:53,000 হ্যাঁ। 461 00:36:53,000 --> 00:36:56,480 আর আডা বলেছে, আমি আমার কাজিনকে নিয়োগ দিলে সমস্যা নেই। 462 00:36:56,480 --> 00:37:00,000 অ্যালাম রকের রাস্তায় আর না, এবার বড় কিছু করার পালা। 463 00:37:02,920 --> 00:37:04,560 কী বলো, আর্থার? 464 00:37:19,840 --> 00:37:22,720 আমি বলবো, যারা বড় কাজের কাজী, তারা কারো কথায় চলে না। 465 00:37:24,720 --> 00:37:26,880 মানে, তুমি চাকরি পেয়ে গেছ। 466 00:37:26,880 --> 00:37:28,360 চলো। 467 00:37:49,640 --> 00:37:51,360 তুমি কি এখন জিন ছাড়া চড়তে পারো? 468 00:38:56,040 --> 00:38:58,080 এসমে, আমরা সবকিছু থেকে অনেক দূরে চলে এসেছি। 469 00:38:58,080 --> 00:39:01,080 যদি বুঝি যে, তুমি আমার সময় নষ্ট করছ, 470 00:39:01,080 --> 00:39:03,640 তাহলে ঐ দড়ি তোমার গলায় পেঁচিয়ে তোমাকে খুন করবো। 471 00:39:20,920 --> 00:39:23,880 আচ্ছা, দাঁড়াও, দাঁড়াও। 472 00:39:23,880 --> 00:39:26,760 শোনো, কী করতে হবে, জানো নিশ্চয়ই? 473 00:39:26,760 --> 00:39:29,680 তুমি তোমার মতো নির্দেশ দিচ্ছ, আমি তোমার কথামতো চলছি। 474 00:39:29,680 --> 00:39:31,240 বুঝেছ? 475 00:39:31,240 --> 00:39:33,000 তোমাকে একটা কথা বলি। 476 00:39:33,000 --> 00:39:38,360 যেকোনো লোক, সে যেই হোক না কেন, সে যদি এরকম চেহারা নিয়ে থাকে... 477 00:39:40,600 --> 00:39:42,320 ..তবে সে একজন পিকি ব্লাইন্ডার। 478 00:39:42,320 --> 00:39:44,920 পিকি ব্লাইন্ডারেরা এখনো দেখতে এরকম। 479 00:39:46,320 --> 00:39:47,680 এরপর। 480 00:40:16,640 --> 00:40:19,480 আমরা হ্যায়ডন স্ট্যাগ নামের এক ভদ্রলোককে খুঁজতে এসেছি। 481 00:40:21,240 --> 00:40:22,560 ভদ্রলোক? 482 00:40:24,400 --> 00:40:25,840 মিস্টার স্ট্যাগ? 483 00:40:28,920 --> 00:40:30,360 ঐ শালা একটা জোচ্চোর। 484 00:40:32,000 --> 00:40:33,600 দরকারের সময়ে কখনোই তাকে পাওয়া যায় না। 485 00:40:37,320 --> 00:40:38,800 কার দরকার তাকে? 486 00:40:38,800 --> 00:40:40,160 আমাদের দরকার। 487 00:40:41,560 --> 00:40:42,960 কোথায় সে? 488 00:40:44,960 --> 00:40:49,960 শেষ ওকে মারিয়ার গর্তে ঢুকতে দেখেছিলাম। 489 00:40:54,120 --> 00:40:57,560 খেলাধুলার জীবন কিংবা সংস্কার নিয়ে ভাবার সময় নেই আমাদের। 490 00:40:57,560 --> 00:41:00,440 কারণ, পিকি ব্লাইন্ডারদের মধ্যে কেউ যদি 491 00:41:00,440 --> 00:41:05,040 তার পিস্তলের কোনো বুলেট খরচ না করে ঘরে ফেরত আসে, 492 00:41:05,040 --> 00:41:06,760 তাকে জরিমানা দিতে হয়। 493 00:41:08,000 --> 00:41:10,560 আমার নাম হ্যায়ডন স্ট্যাগ। 494 00:41:10,560 --> 00:41:13,520 বার্মিংহামের কিছু লোক আমার সাথে দেখা করতে এসেছে শুনলাম। 495 00:41:14,560 --> 00:41:17,680 ব্যানানা গুদামঘরে কয়েকটা ছেলের সাথে ফুটবল খেলছিলাম আমি। 496 00:41:26,360 --> 00:41:29,400 ধরে নিচ্ছি আপনারা এখানে ফুটবল খেলতে আসেননি। 497 00:41:31,000 --> 00:41:32,600 না। 498 00:41:32,600 --> 00:41:35,480 আমরা এখানে অন্য কাজে এসেছি। 499 00:41:36,480 --> 00:41:39,000 আমরা একে বলি, 'ব্ল্যাক স্টারের কাজ'। 500 00:41:39,000 --> 00:41:40,480 ব্ল্যাক স্টার কি একটা বার না? 501 00:41:43,560 --> 00:41:45,680 হ্যাঁ, একটা বার। 502 00:41:47,040 --> 00:41:49,960 জীবনে শেষবারের মতো সেখানে মদ খাবে তুমি। 503 00:41:49,960 --> 00:41:52,600 পিকি ব্লাইন্ডারেরা তোমাকে ব্ল্যাক স্টারে নিয়ে যাবে। 504 00:41:52,600 --> 00:41:54,440 আর তোমার সব ঝামেলা ওখানেই শেষ হয়ে যাবে। 505 00:41:56,920 --> 00:42:00,160 কিন্তু মিস্টার স্ট্যাগ, তুমি মনে হয় 506 00:42:00,160 --> 00:42:03,240 ডলফিন নামের বারটায় মদ খাও, তাই না? 507 00:42:03,240 --> 00:42:10,240 যে রাতগুলোয় তুমি ওখানে বসে মদ খাও না - 508 00:42:10,240 --> 00:42:13,480 সে রাতগুলোয় তুমি সারাদিনের আয় হিসাব করো। 509 00:42:16,320 --> 00:42:17,960 আর সেখানে একজন নারী থাকে। 510 00:42:19,960 --> 00:42:24,000 সে চিৎকার করে অপিয়াম বেচে। 511 00:42:26,960 --> 00:42:28,280 বসো, ছেলেরা। 512 00:42:33,200 --> 00:42:36,520 নিয়ম অনুযায়ী, রাজার সম্মান ক্ষুণ্ণ করলে তার বড় খেসারত দিতে হয়। 513 00:42:38,840 --> 00:42:41,520 তুমি শেলবি কোম্পানি লিমিটেডের জিনিস চুরি করছ। 514 00:42:43,000 --> 00:42:45,280 তুমি পিকি ব্লাইন্ডারদের কাছ থেকে চুরি করছ। 515 00:42:49,440 --> 00:42:50,800 সুতরাং... 516 00:42:53,360 --> 00:42:54,840 ..শাস্তি হিসেবে... 517 00:42:55,840 --> 00:42:59,040 ..তোমাকে ব্ল্যাক স্টার বারে যেতে হবে। 518 00:43:04,880 --> 00:43:11,520 কিন্তু, আমি অনেক দয়ালু, 519 00:43:11,520 --> 00:43:15,280 তাই তোমার শাস্তিটা একটু বদলিয়ে দিলাম। 520 00:43:15,280 --> 00:43:18,880 ঈশ্বরকে অজস্র ধন্যবাদ! 521 00:43:18,880 --> 00:43:20,880 আর আমাদের বোন আডাকেও, কী বলো? 522 00:43:24,920 --> 00:43:26,440 এর বদলে... 523 00:43:28,160 --> 00:43:31,440 ..তোমাকে হালকা একটু পিটুনি দেয়া হবে। 524 00:43:34,280 --> 00:43:35,840 বেশ, এই পিটুনিটা খাওয়ার আগে... 525 00:43:38,040 --> 00:43:40,000 আপনি আর্থার শেলবি, না? 526 00:43:41,640 --> 00:43:46,560 কমরেড, আপনার হাতার নিচেই সব প্রশ্নের জবাব লুকিয়ে আছে। 527 00:43:46,560 --> 00:43:48,920 আপনার বাহুর এই চিহ্নগুলো। 528 00:43:48,920 --> 00:43:50,240 হ্যাঁ। 529 00:43:50,240 --> 00:43:53,280 আপনার নামে অনেক কিছু শুনলাম। 530 00:43:53,280 --> 00:43:57,880 আগে এমনিই হাঁটতে পারতেন, এখন আপনার লাঠি লাগে। 531 00:43:57,880 --> 00:43:59,840 কাজটা করা যাক, আর্থার। 532 00:44:01,800 --> 00:44:05,000 ওরা ফ্রান্সে আমাদের কেবল মরফিনই দিয়েছিল। 533 00:44:05,000 --> 00:44:08,080 আমি ওটার স্বাদ পেয়েছি, আর্থার। 534 00:44:08,080 --> 00:44:12,400 যুদ্ধ যে আসলে শেষ, সেটা আমি বুঝিইনি ১৯২৪ সালের আগে। 535 00:44:13,800 --> 00:44:17,760 ওই উঠানে, যেখানে এই ছেলেরা ফুটবল খেলে, 536 00:44:17,760 --> 00:44:20,160 সেখানে এক গুদামভর্তি মরফিন আছে। 537 00:44:20,160 --> 00:44:22,920 ওরা এগুলো চুরি করে, হাসতে হাসতে সেগুলোর মাঝে গড়াগড়ি খায়। 538 00:44:22,920 --> 00:44:24,760 তারপর সেগুলো বাতাসে ওড়ে। 539 00:44:27,680 --> 00:44:29,560 কিন্তু আমি শক্তিশালী, সেই নেশার ডাকে সাড়া দেই না। 540 00:44:29,560 --> 00:44:32,600 কাজটা করে ফেলা যাক। 541 00:44:34,880 --> 00:44:37,640 মিথ্যুক, মার তো আমি খাবোই। 542 00:44:37,640 --> 00:44:41,160 কিন্তু মিস্টার শেলবি, আমার করুণা তো লাগছে আপনার জন্য। 543 00:44:41,160 --> 00:44:45,760 কারণ, আপনি প্রতিটা দিনের প্রতিটা ঘণ্টায় মার খান। 544 00:44:45,760 --> 00:44:49,680 আপনার নিজের রক্ত দূষিত হবার আশায় আপনার সাথে বেইমানি করে। 545 00:44:51,160 --> 00:44:54,120 আর মাঝে মাঝে নিজের হাতটা ফুটো করে 546 00:44:54,120 --> 00:44:57,320 রক্ত বের করে একটু শান্তির আশ্রয় পেতে চান আপনি। 547 00:44:57,320 --> 00:44:59,400 হ্যাঁ। 548 00:44:59,400 --> 00:45:00,920 মারা খান। 549 00:45:02,240 --> 00:45:04,800 আমি আপনার জায়গাতেই ছিলাম একসময়ে। 550 00:45:08,600 --> 00:45:10,760 কাজটা করতে চাইলে করে ফেলুন। 551 00:45:10,760 --> 00:45:13,200 কিন্তু আমার দিকে একবার দেখুন। আপনার তো এমনই হওয়ার কথা ছিল। 552 00:45:16,560 --> 00:45:19,000 জেসাসের কাছে প্রার্থনা করেন নিশ্চয়ই? 553 00:45:19,000 --> 00:45:21,920 আপনার দিকে তাকিয়ে হতাশ হয়ে মাথা নাড়েন তিনি। 554 00:45:21,920 --> 00:45:23,280 আপনার প্রিয়জনেরা... 555 00:45:25,080 --> 00:45:27,000 ..আপনার স্ত্রী, আপনার সন্তানেরা... 556 00:45:32,440 --> 00:45:35,960 জেসাস, আপনার স্ত্রী আর আপনার সন্তানেরা আপনাকে সাহায্য করতে পারবে না। 557 00:45:38,000 --> 00:45:41,080 কেবল আপনিই পারবেন। 558 00:45:42,440 --> 00:45:43,520 কেবল আপনি। 559 00:45:44,560 --> 00:45:46,560 দিন গুনে লাভ নেই। 560 00:45:46,560 --> 00:45:48,360 অকার্যকর। 561 00:45:48,360 --> 00:45:51,040 ১০০ পর্যন্ত যাবার পরে পরদিন সকালে উঠে দেখবেন, আপনি আবার ১ এ পৌঁছে গেছ। 562 00:45:55,080 --> 00:45:56,720 পর্বত গড়বেন না। 563 00:45:58,440 --> 00:46:00,120 এমনভাবে হাঁটবেন, যেন এটা সমতল। 564 00:46:01,320 --> 00:46:05,320 এক ধাপ এক ধাপ করে। 565 00:46:07,160 --> 00:46:10,280 আর্থার, আমাকে শুধু নির্দেশ দাও, আমি কাজটা করে ফেলবো। 566 00:46:14,360 --> 00:46:17,080 লাঠিটা ব্যবহার করুন, আর্থার। ওকে আদেশটা দিয়ে দিন। 567 00:46:22,920 --> 00:46:25,960 আর্থার, আমি কিন্তু দুইবার জিজ্ঞেস করবো না। 568 00:46:25,960 --> 00:46:27,880 ইসাইয়াহ, ওকে ছেড়ে দাও। 569 00:46:27,880 --> 00:46:29,360 কোনোমতেই না। 570 00:46:30,520 --> 00:46:32,120 ওকে ছেড়ে দিতে বললাম না। 571 00:46:49,120 --> 00:46:50,960 চলো তো। 572 00:46:52,360 --> 00:46:54,240 সবাই চলো। 573 00:47:31,680 --> 00:47:33,320 জিপসি কবরস্থান? 574 00:47:33,320 --> 00:47:34,640 তুমি এখনো সংকেত পড়তে পারো। 575 00:47:36,440 --> 00:47:38,800 কোনো ঘোড়া এর পর যাবে না। আমাদের হাঁটতে হবে। 576 00:47:47,040 --> 00:47:49,040 কবরটা কোথায়, বলো। 577 00:47:49,040 --> 00:47:50,880 গেলেই দেখতে পাবে। 578 00:47:50,880 --> 00:47:53,000 কে জানে তুমি কী দেখবে? 579 00:47:55,320 --> 00:47:57,280 তুমি কখনো জনের কবরে গেছ? 580 00:47:57,280 --> 00:47:59,000 অবস্থা খুব খারাপ। 581 00:47:59,000 --> 00:48:01,120 কখন কোন অবস্থা খারাপ হয়েছে? 582 00:48:01,120 --> 00:48:02,960 এসমে, আমি অনেক খারাপ কাজ করেছি। 583 00:48:04,000 --> 00:48:06,880 তোমার ধারণা, তুমি সেকাজের শাস্তি পাচ্ছ? 584 00:48:06,880 --> 00:48:08,720 আমি কিছু প্রায়শ্চিত্ত করতে চাই। 585 00:48:08,720 --> 00:48:11,600 তোমাকে সবাই এতদিন যত অভিশাপ দিয়েছে, সব কাটাতে চাও? 586 00:48:11,600 --> 00:48:13,480 বহুত কাজ। 587 00:48:13,480 --> 00:48:15,240 এসব অভিশাপের মধ্যে আমারটাও আছে। 588 00:48:15,240 --> 00:48:16,880 জনকে বাঁচানো উচিত ছিল আমার। 589 00:48:16,880 --> 00:48:18,080 তোমার ধারণা, এই পবিত্র জায়গায় 590 00:48:18,080 --> 00:48:20,040 আত্মারা তোমার দয়ার্দ্র মনোভাব দেখতে পাচ্ছে? 591 00:48:20,040 --> 00:48:23,640 এসমে, বিশ্বাস করো আর নাই করো, আমি দয়ার্দ্র হতে শিখেছি। 592 00:48:23,640 --> 00:48:25,440 আমি এটা আমার বাচ্চাদের কাছ থেকে শিখেছি। 593 00:48:26,920 --> 00:48:29,080 থমাস, কখনো কি মনে হয় না যে, তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে? 594 00:48:29,080 --> 00:48:30,480 বহু আগেই হয়ে গেছে। 595 00:48:30,480 --> 00:48:32,920 শুধু নিজের খোলসটা ব্যবহার করে যাচ্ছি এখন। 596 00:48:32,920 --> 00:48:34,920 আমি জানি তুমি কেন এখানে এসেছ। 597 00:48:34,920 --> 00:48:36,400 আমার তাড়া আছে, এসমে। 598 00:48:36,400 --> 00:48:38,880 ভেবেছ, স্বয়ং মৃত্যুর সাথে চুক্তি করতে পারবে তুমি? 599 00:48:38,880 --> 00:48:41,320 শীঘ্রই তুমি সেকাজের উপযুক্ত জায়গায় যেতে পারবে। 600 00:48:41,320 --> 00:48:44,200 গ্রাম অদৃশ্য হয়ে গেছে, চার্চ ভেঙে পড়েছে। 601 00:48:44,200 --> 00:48:45,880 কেবল আমরাই এখনো কবরস্থান ব্যবহার করে যাচ্ছি। 602 00:48:47,960 --> 00:48:49,120 তোমার কি একটা নীলকান্তমণির কথা মনে আছে? 603 00:48:51,480 --> 00:48:54,280 বেথানি বারওয়েল নামে একজনকে নীলা পাথরটা দিয়েছিলে তুমি। 604 00:48:54,280 --> 00:48:55,800 দশ বছর আগে। 605 00:48:55,800 --> 00:48:57,920 সে তার ক্যাম্পে নিয়ে গিয়েছিল পাথরটা। 606 00:48:57,920 --> 00:49:00,840 তাকে সাবধান করেছিলাম আমি, তারপরেও নিয়েছিল। 607 00:49:00,840 --> 00:49:05,080 সে নীলাটা দিয়েছিল তার বোন ইভ্যাডনে বারওয়েলকে দিয়েছিল। 608 00:49:05,080 --> 00:49:07,920 ইভ্যাডনে সেই পাথরটা তার মেয়েকে পরিয়েছিল। 609 00:49:07,920 --> 00:49:08,960 ছোট্ট একটা মেয়ে। 610 00:49:11,240 --> 00:49:13,520 একটু পরেই সেই মেয়েটা কাশতে লাগলো। 611 00:49:15,680 --> 00:49:17,680 ঐ রাতেই মারা গিয়েছিল ও। 612 00:49:17,680 --> 00:49:19,000 সাত বছর বয়সে। 613 00:49:26,480 --> 00:49:28,440 শুনেছিলাম ওরা নীলাটা নদীর পানিতে ফেলে দিয়েছিল। 614 00:49:29,680 --> 00:49:31,400 কেউই ওটাকে খুঁজতে যাবে না। 615 00:49:33,680 --> 00:49:36,440 আমার মনে হয়, অভিশাপটা ঐ মেয়ের মায়েরই দেয়া। 616 00:49:37,560 --> 00:49:39,280 কেবল মেয়েরাই অভিশাপ দিতে পারে। 617 00:49:41,320 --> 00:49:44,320 সম্ভবত তোমার মেয়ের বয়স সাত হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিল ও। 618 00:49:44,320 --> 00:49:46,120 যাতে তুমি ওর কষ্টটা বুঝতে পারো। 619 00:49:57,280 --> 00:49:59,040 - তোমার কাছে হুইস্কি আছে? - না। 620 00:50:15,720 --> 00:50:17,680 টমি। 621 00:50:17,680 --> 00:50:20,680 চিকিৎসাটা কাজ করবে হয়তো। তোমার মেয়েও বেঁচে যাবে। 622 00:50:23,000 --> 00:50:25,200 বিজ্ঞানে তো তাই বলে। 623 00:50:25,200 --> 00:50:28,120 আজকাল সবখানে বিজ্ঞানের জয়জয়কার। 624 00:50:28,120 --> 00:50:30,040 দেবদূতদের বিরুদ্ধেও জিতে যায় বিজ্ঞান। 625 00:50:34,840 --> 00:50:37,640 তুমি চাইলে আমি তোমাকে ছেড়ে যেতে পারি। 626 00:50:37,640 --> 00:50:40,440 তোমার ঘোড়া পথ খুঁজে বাড়ি যেতে পারবে। 627 00:50:40,440 --> 00:50:43,640 কিন্তু তোমাকে যা দেখিয়েছি, তার জন্য কিছু উপহার মনে হয় প্রাপ্য আমার। 628 00:50:43,640 --> 00:50:47,360 একটু ভেবে দেখো। মিস্টার শেলবি, ওবিই, ওটুকু করতে তোমার কষ্ট হবে না। 629 00:50:49,160 --> 00:50:50,880 আমি ওকে খুঁজে বের করবো। 630 00:50:50,880 --> 00:50:53,200 এই বালের ইভ্যাডনে বারওয়েলকে আমি খুঁজে বের করবোই। 631 00:50:53,200 --> 00:50:56,720 ওকে খুঁজে বের করে, ওকে টাকা দিয়ে এই অভিশাপ তুলে নেওয়াবো আমি। 632 00:50:56,720 --> 00:50:58,960 আমি ইচ্ছা না করলে তুমি আমাকে কখনোই খুঁজে পেতে না। 633 00:50:58,960 --> 00:51:01,080 আর বারওয়েলেরা তো সীমানা থেকে সাগর পর্যন্ত ঘোরাঘুরি করে। 634 00:51:01,080 --> 00:51:03,200 আমি ওকে ১০,০০০ ইউরো দেবো। আরো বেশিও দিতে পারি। 635 00:51:03,200 --> 00:51:04,600 তুমি এই কথা ছড়িয়ে দাও, এসমে। 636 00:51:04,600 --> 00:51:07,320 তুমি কথা ছড়িয়ে দেবে। আমি ছড়িয়ে দেবো। আর আমি ওকে খুঁজে বের করবো। 637 00:51:07,320 --> 00:51:09,960 - আর এই ফকিন্নিমার্কা কাঠের ক্রসের বদলে... - টমি! 638 00:51:09,960 --> 00:51:13,000 ..আমি এই বাচ্চা মেয়ের জন্য একটা স্মৃতিস্তম্ভ বানাবো। 639 00:51:13,000 --> 00:51:14,400 কত বড়, সেটা ওড় মা ঠিক করবে। 640 00:51:14,400 --> 00:51:17,080 সেটা চাইলে নেলসনের কলামের সমান বড়ও হতে পারে। 641 00:51:17,080 --> 00:51:19,440 তার সাথে ১০,০০০ ইউরো দেবো। 642 00:51:19,440 --> 00:51:22,760 আমি ওকে কিনে ফেলবো। আমি আজ থেকেই খোঁজা শুরু করবো। 643 00:51:22,760 --> 00:51:24,120 রুবি ভালো হয়ে যাবে। 644 00:51:25,160 --> 00:51:27,280 ও ভালো হয়ে যাবে! 645 00:51:27,280 --> 00:51:30,440 আর এতদিন যত খারাপ কাজ করেছি আমি, সবকিছুর প্রায়শ্চিত্ত করবো। 646 00:51:30,440 --> 00:51:32,960 হুইস্কি খাই না বলে, এখন স্পিরিট(আত্মা)দের কথা পরিষ্কার শুনছি আমি। 647 00:51:32,960 --> 00:51:35,440 ওরা বলছে, আমি প্রায়শ্চিত্ত করলে রুবি ভালো হয়ে যাবে। 648 00:51:35,440 --> 00:51:36,800 ওদের সাথে এই কথাই হয়েছে আমার। 649 00:51:36,800 --> 00:51:39,720 থমাস, আমার সাহায্য চাইলে সাহায্য করবো। কিন্তু আমাকেও তো কিছু দিতে হবে। 650 00:51:39,720 --> 00:51:42,120 কিছু দাও, ওকে খুঁজে দেবো। 651 00:51:42,120 --> 00:51:44,240 - আমি দেবো তোমাকে টাকা। - কিন্তু আমি তো টাকা চাই না। 652 00:51:44,240 --> 00:51:46,840 আমি পেপার পড়ি না। কিন্তু ক্র্যাশের খবর শুনেছি। 653 00:51:46,840 --> 00:51:49,240 এখন কোনোকিছুই নিশ্চিত না। টাকার মানও কমে যাচ্ছে। 654 00:51:49,240 --> 00:51:51,960 টাকার বদলে স্বর্ণ দাও আমাকে। 655 00:51:51,960 --> 00:51:54,480 সোনা, হ্যাঁ। আমি স্বর্ণ দেবো তোমাকে। 656 00:51:54,480 --> 00:51:56,920 অনিশ্চিত সময়ে স্বর্ণই একমাত্র নিশ্চয়তা দিতে পারে। 657 00:51:56,920 --> 00:51:58,680 আমি তোমাকে স্বর্ণ দেবো। 658 00:51:58,680 --> 00:52:00,880 আর তুমি এই মহিলাকে খুঁজে দেবে। 659 00:52:00,880 --> 00:52:03,520 আর ও আমার মেয়েটার ওপর থেকে অভিশাপ তুলে নেবে। 660 00:52:22,440 --> 00:52:24,440 - লিজি! - কোন চুলোয় ছিলে তুমি? 661 00:52:25,960 --> 00:52:27,400 কোথায় ছিলে? 662 00:52:27,400 --> 00:52:29,040 কোন চুলোয় ছিলে? 663 00:52:34,480 --> 00:52:36,080 ও আর নেই, টমি। 664 00:52:40,000 --> 00:52:41,080 ও চলে গেছে। 665 00:52:43,360 --> 00:52:45,320 ঠিক এখন, ৫টা ১৭তে। 666 00:52:50,160 --> 00:52:53,520 তুমি এখানে ছিলে না, তাই না? 667 00:52:54,840 --> 00:52:55,960 নাকি ছিলে? 668 00:53:07,640 --> 00:53:10,880 একটু আগের ঘটনা। ও এখানেই ছিল। তারপরেই চলে গেল। 669 00:53:10,880 --> 00:53:13,040 এখন ও এমন জায়গায় চলে গেছে, যেখানে লাশদের রাখা হয়। 670 00:53:16,040 --> 00:53:18,000 ওরা ওকে মৃতদের সাথে রেখেছে। 671 00:53:28,720 --> 00:53:30,560 ও শুধু তোমার কথা জিজ্ঞেস করছিল। 672 00:53:32,160 --> 00:53:33,200 কিন্তু তারপর চলে গেলো হঠাৎ... 673 00:53:35,320 --> 00:53:36,360 ..৫টা ১৭তে। 674 00:53:46,520 --> 00:53:48,080 আমি ওকে বলেছি যে, তুমি ওকে ভালবাসো... 675 00:53:50,920 --> 00:53:53,000 আমি ওকে তোমার হয়ে বিদায়ী চুম্বন দিয়েছি। 676 00:54:08,920 --> 00:54:14,000 অনুবাদে - কুদরতে জাহান 677 00:54:15,920 --> 00:54:23,000 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না। ধন্যবাদ।