1
00:00:59,120 --> 00:01:01,960
এপিসোড ৮
2
00:01:04,130 --> 00:01:05,730
এমনটা করো না।
3
00:01:06,260 --> 00:01:07,670
গু-মিন,
4
00:01:07,700 --> 00:01:10,240
প্লিজ এমনটা করো না।
5
00:01:12,340 --> 00:01:15,310
তুমি কী করার চেষ্টা করছ?
6
00:01:15,640 --> 00:01:17,340
তুমি কী করতে চাও?
7
00:01:18,180 --> 00:01:19,740
আমি মরব।
8
00:01:21,050 --> 00:01:23,420
আমি তোমাকে নিয়ে মরব।
9
00:01:26,450 --> 00:01:28,850
জলদি, সর। সর।
10
00:01:29,490 --> 00:01:31,160
সামনে থেকে সর।
11
00:01:43,900 --> 00:01:45,200
মিস. তামবউরিনের বয়ফ্রেন্ড
12
00:01:50,180 --> 00:01:51,340
হ্যালো?
13
00:01:52,210 --> 00:01:54,780
-হ্যাঁ, আমি জানি তুমি কে।
-যদি আমরা এটা এই দিনে শুরু করি,
14
00:01:54,780 --> 00:01:56,680
-তাহলে কাজটা হয়ে যাওয়ার কথা।
-হ্যা।
15
00:02:03,420 --> 00:02:05,220
-ডং-উ।
-হ্যা?
16
00:02:05,990 --> 00:02:07,630
কী চলছে বলে তোমার মনে হয়?
17
00:02:10,360 --> 00:02:11,700
আমার মনে হয় সে প্রেমে পড়েছে।
18
00:02:13,230 --> 00:02:14,400
তাই না?
19
00:02:17,440 --> 00:02:19,470
তাহলে কি এটা আসলেই সত্যি?
20
00:02:21,010 --> 00:02:23,310
হায়, তার মানে সে সত্যিই প্রেম করছে?
21
00:02:24,580 --> 00:02:26,140
এর কারণ আছে বলে তোমার মনে হয়?
22
00:02:30,650 --> 00:02:32,450
তুমি আজ তার সাথে একটুও কথা বলনি?
23
00:02:32,450 --> 00:02:33,720
না।
24
00:02:33,890 --> 00:02:36,250
জিন-আহর কি কিছু হয়েছে?
25
00:02:36,920 --> 00:02:38,660
আমি ওকে খুঁজে পাচ্ছি না।
26
00:02:40,460 --> 00:02:42,530
ভাবলাম কিছু একটা হয়েছে।
27
00:02:42,730 --> 00:02:45,130
সে তো আর বাচ্চা না।
আমি নিশ্চিত সে ঠিক আছে।
28
00:02:45,760 --> 00:02:48,300
আমি জানি তুমি ওর প্রতি কতটা যত্নশীল,
কিন্তু ওকেও একটু ওর মত থাকতে দাও।
29
00:02:48,300 --> 00:02:49,570
ঠিক আছে।
30
00:02:50,000 --> 00:02:53,340
যদি সে অফিসে আসে বা তোমাকে কল করে--
31
00:02:53,340 --> 00:02:54,840
আমি সাথে সাথেই তোমাকে জানাব।
32
00:02:55,240 --> 00:02:56,710
ধন্যবাদ।
33
00:02:57,740 --> 00:02:59,540
বেশি চিন্তা করো না।
34
00:03:00,380 --> 00:03:01,580
ঠিক আছে।
35
00:04:21,260 --> 00:04:22,830
ওহ, হ্যালো।
36
00:04:22,830 --> 00:04:24,760
আমাকে একটু সেওং-হোর রুমে যেতে হবে।
37
00:04:24,760 --> 00:04:26,970
-আচ্ছা।
-ধন্যবাদ।
38
00:04:26,970 --> 00:04:28,030
ভিতরে এসো।
39
00:04:32,200 --> 00:04:34,640
-এই যে।
-ওহ, সমস্যা নেই।
40
00:04:38,910 --> 00:04:41,510
ওরে, জুন-হি। স্বাগত।
41
00:04:41,510 --> 00:04:43,620
কেন এসেছো?
আমাদের সাথে খেতে এসেছো?
42
00:04:43,620 --> 00:04:46,680
না, আমাকে সেওং-হোর কম্পিউটারে
কিছু একটা ইন্সটল করতে হবে।
43
00:04:46,680 --> 00:04:50,320
আচ্ছা। যখন ওর পড়াশুনা করা উচিত
তখন ও সর্বদাই কম্পিউটার গেমস্ খেলে।
44
00:04:50,320 --> 00:04:52,020
আর তুমি তাকে প্রশ্রয় দিচ্ছো।
45
00:04:52,020 --> 00:04:53,990
শুধু এই একবার। আমি কি ওর রুমে যেতে পারি?
46
00:04:53,990 --> 00:04:55,390
হ্যা, যাও।
47
00:05:01,370 --> 00:05:02,730
কী হয়েছে?
48
00:05:02,730 --> 00:05:04,170
কিছু না।
49
00:05:20,690 --> 00:05:22,350
লি গু-মিনের ফোন নম্বর কী?
50
00:05:23,920 --> 00:05:25,260
ওর নম্বরটা দাও তো।
51
00:05:26,090 --> 00:05:27,830
ওর নম্বর তোমার কেন লাগবে?
52
00:05:27,830 --> 00:05:29,230
আরে দাও তো।
53
00:05:30,930 --> 00:05:32,560
হাহ, আমি ওর নম্বর জানি না।
54
00:05:32,930 --> 00:05:35,030
কিন্তু তুমি জিজ্ঞাসা করছ কেন?
অন্য কিছু হয়েছে?
55
00:05:35,270 --> 00:05:36,570
আ... আমিও জানি না।
56
00:05:36,570 --> 00:05:38,940
জলদি করে ওর নম্বর খুঁজো...
ধুরো।
57
00:05:39,470 --> 00:05:42,740
আমার কাছে তার বিজনেস কার্ড আছে,
কিন্তু সেটা বাসায়।
58
00:05:43,340 --> 00:05:44,640
তুমি ওটা কোথায় রেখেছো?
59
00:05:44,640 --> 00:05:48,580
বেশ... মনে হয় ওটা আমি ডেস্কের
নীচের কোনো একটা ড্রয়ারে রেখেছি।
60
00:05:49,810 --> 00:05:52,120
এই, হচ্ছেটা কী?
61
00:05:54,220 --> 00:05:56,090
-পেয়েছি।
-কী?
62
00:05:56,090 --> 00:05:57,490
পেয়েছো?
63
00:05:57,960 --> 00:06:00,060
তুমি এখন আমার রুমে?
তুমি কি আমার বাসায়?
64
00:06:00,790 --> 00:06:03,030
-সেওং-হো, আমায় এখন যেতে হবে।
-এই, দাঁড়াও--
65
00:06:07,130 --> 00:06:09,430
হাহ, সে কি করছে?
66
00:06:33,090 --> 00:06:36,090
১ মিনিটের জন্য কি গাড়িটা সাইডে রাখবে?
67
00:06:36,790 --> 00:06:38,630
বমি বমি লাগছে।
68
00:06:40,200 --> 00:06:43,700
সত্যি বলছি। মনে হচ্ছে এখনই
বমি বের হয়ে যাবে।
69
00:06:43,700 --> 00:06:44,740
সাইড করো, প্লিজ।
70
00:06:44,740 --> 00:06:46,500
তুমি কি আমাকে বোকা মনে কর নাকি?
71
00:06:53,210 --> 00:06:54,880
জুন-হি আমাদের সাথে কিছু ফল খাও।
72
00:06:54,880 --> 00:06:57,280
আমি দুঃখিত, মিসেস কিম।
জরুরি কাজ এসে পড়েছে, তাই আমাকে যেতে হবে।
73
00:06:57,280 --> 00:06:58,750
-শুভ সন্ধ্যা।
-এই, দাঁড়াও।
74
00:06:58,750 --> 00:07:00,620
-আরে ওরে ছাড়ো তো।
-কিন্তু তাও...
75
00:07:00,620 --> 00:07:01,920
এই, জুন-হি।
76
00:07:08,760 --> 00:07:11,730
আমার মনে হচ্ছে তুমি এমন
কিছু জানো যা আমি জানি না।
77
00:07:11,900 --> 00:07:13,660
কী যা তা বলছ?
78
00:07:14,670 --> 00:07:16,800
সে বলেছে অপ্রত্যাশিত কিছু একটা হয়েছে।
79
00:07:38,090 --> 00:07:40,590
সাইড করো নতুবা ফোনের জবাব দাও।
80
00:07:41,660 --> 00:07:44,630
এই। আমাকে অবজ্ঞা করা বন্ধ করো, করবে কি?
81
00:07:45,360 --> 00:07:48,300
-কে কল করেই যাচ্ছে?
-সাইড করো!
82
00:07:48,300 --> 00:07:49,670
আমরা দুর্ঘটনায় পড়তে পারি।
83
00:07:50,500 --> 00:07:52,540
-এখনই সাইড করো।
-এ কোন আপদ?
84
00:07:57,180 --> 00:07:58,310
হ্যালো?
85
00:07:58,310 --> 00:08:00,010
তুই জিন-আহর সাথে আছিস, তাই না?
86
00:08:01,950 --> 00:08:04,850
কে বলছিস তুই?
তুই কোন ক্ষেতের মুলা?
87
00:08:53,660 --> 00:08:56,630
তুমি কি ঠিক আছ? তুমি ঠিক আছো, জিন-আহ?
88
00:08:57,270 --> 00:08:58,600
দেখতে দাও।
89
00:08:59,340 --> 00:09:01,270
তোমার রক্ত পড়ছে।
90
00:09:07,080 --> 00:09:09,710
আমাদের গাড়িতে উঠতে হবে।
আমরা এভাবে মরতে পারি না।
91
00:09:09,710 --> 00:09:11,950
আরে, তোমার এখনো রক্তপাত হচ্ছে।
92
00:09:12,250 --> 00:09:15,850
আরো জোরে চালাবে যাতে
আমরা একসাথে মরতে পারি।
93
00:09:15,850 --> 00:09:18,720
এমন করছ কেন?
মাথা কি গেছে?
94
00:09:18,720 --> 00:09:20,760
তুমি বলেছিলে তুমি আমার সাথে মরতে চাও।
তাই করা যাক!
95
00:09:21,160 --> 00:09:23,460
আমি তোমার ইচ্ছা পূরণ
করে তোমার সাথেই মরব।
96
00:09:23,530 --> 00:09:26,100
শোনো। এমনকি আমাদের বেশিদূর যেতে হবে না।
97
00:09:26,100 --> 00:09:28,470
-আমি তোমার সাথে এখানেই মরব।
-এই, যথেষ্ট হয়েছে।
98
00:09:28,470 --> 00:09:30,130
বজ্জাত কোথাকার!
99
00:09:33,870 --> 00:09:35,540
এভাবে কথা বলার সাহস কী করে হয় তোমার!
100
00:09:36,170 --> 00:09:38,640
আমার সাথে এভাবে কথা বলার
অধিকার তোমার নেই।
101
00:10:01,730 --> 00:10:03,030
হ্যালো?
102
00:10:04,000 --> 00:10:06,500
জিন-আহ। তুমি, তাই না?
103
00:10:07,410 --> 00:10:08,610
হ্যা,
104
00:10:09,040 --> 00:10:10,370
হ্যা, আমি।
105
00:10:11,380 --> 00:10:12,810
তুমি কোথায়?
106
00:10:13,080 --> 00:10:14,510
এখন তুমি কোথায়?
107
00:10:15,650 --> 00:10:18,150
কিছু হয়েছে, তাই না?
কিছু একটা হয়েছে নিশ্চয়ই।
108
00:10:19,450 --> 00:10:20,620
হ্যা।
109
00:10:22,420 --> 00:10:23,990
তুমি কোথায়?
110
00:10:24,920 --> 00:10:27,160
জিন-আহ, তুমি এখন কোথায়?
111
00:10:34,570 --> 00:10:36,030
ধন্যবাদ।
112
00:10:36,230 --> 00:10:37,900
আপনার আগে একটা হাসপাতালে যাওয়া উচিত।
113
00:10:39,470 --> 00:10:40,740
প্লিজ ভিতরে ঢোকেন।
114
00:11:10,200 --> 00:11:12,100
ব্যাথা লাগছে।
115
00:11:21,550 --> 00:11:24,780
আমি ইয়ুন জিন-আহকে খুঁজছি।
একটা গাড়ি দুর্ঘটনার পরে তাকে নিয়ে যাওয়া হয়েছে।
116
00:11:25,650 --> 00:11:26,980
তাকে পরীক্ষা করা হচ্ছে।
117
00:11:26,980 --> 00:11:29,090
ঐ দরজা দিয়ে ডানদিকে যাবেন।
118
00:11:36,860 --> 00:11:38,700
-তোকে আমি মেরেই ফেলব।
-এই।
119
00:11:38,700 --> 00:11:41,130
-সত্যি বলছি তোকে মেরেই ফেলব!
-সরুন।
120
00:11:44,170 --> 00:11:45,670
শান্ত হোন।
121
00:11:45,670 --> 00:11:48,610
দুর্ঘটনার ব্যাপারে আমাকে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে।
আপনি তার সাথে পরে কথা বলতে পারেন।
122
00:11:49,010 --> 00:11:50,370
আসুন।
123
00:11:54,480 --> 00:11:55,750
পরে।
124
00:11:59,350 --> 00:12:01,420
বজ্জাত...
125
00:12:09,160 --> 00:12:11,460
সিটি রুম
126
00:12:11,460 --> 00:12:14,170
ডাক্তার। ইয়ুন জিন-আহ কি...
127
00:12:14,530 --> 00:12:16,170
-সে কাপড় বদলাচ্ছে।
-ওকে।
128
00:13:09,720 --> 00:13:11,290
তুমি ঠিক আছ, তাই না?
129
00:13:12,160 --> 00:13:13,490
হ্যা।
130
00:13:15,660 --> 00:13:17,190
ঠিক আছে, তাহলে।
131
00:13:19,500 --> 00:13:20,900
আমি দুঃখিত।
132
00:13:26,170 --> 00:13:27,670
কাপড় বদলাও।
133
00:14:18,960 --> 00:14:21,560
তুমি কি সব কাজ নিজেই করছ?
134
00:14:22,130 --> 00:14:24,930
তোমার বসকে বলো বেতন বাড়াতে।
135
00:14:25,130 --> 00:14:28,370
ঠিক আছে, তাহলে। সাবধানে থেকো।
136
00:14:28,970 --> 00:14:31,100
-ওটা কি জিন-আহ ছিল?
-হ্যা।
137
00:14:31,170 --> 00:14:34,100
সে হয়তো অফিসে রাত কাটাবে।
138
00:14:34,100 --> 00:14:36,410
তার কিছু রিপোর্ট লেখার আছে।
139
00:14:36,840 --> 00:14:42,080
হাহ, ভাবছি সে কখনো বিয়ে করার সময় পাবে কিনা।
140
00:14:42,780 --> 00:14:44,220
হাহ।
141
00:14:45,320 --> 00:14:47,120
ওহ,
142
00:14:53,890 --> 00:14:57,060
গেয়ং-সেওন কি এখনও তার বাবার কাছ থেকে শুনেনি?
143
00:14:57,630 --> 00:15:00,400
যেহুতু তার কথা সে বলেনি, তাই মনে হয় শুনেনি।
144
00:15:01,300 --> 00:15:04,970
সে এখন কল করলেই তার মাথাব্যথা হবে।
145
00:15:05,640 --> 00:15:08,110
তার তৃতীয় স্ত্রীর ঘরে যে বাচ্চাটি ছিল সে
146
00:15:08,110 --> 00:15:10,570
সম্ভবত প্রাথমিক বিদ্যালয়ে পড়া শুরু করেছে।
147
00:15:12,640 --> 00:15:14,810
দ্বিতীয় স্ত্রীর ঘরেও তার একটি সন্তান ছিল।
148
00:15:14,950 --> 00:15:16,750
একদম তাই।
149
00:15:17,180 --> 00:15:19,620
সে যাকেই বিয়ে করুক না কেন
তা আমার দেখার বিষয় নয়।
150
00:15:19,620 --> 00:15:22,250
দুজনকে একসাথেই মানুষ করতে পারে, শুধু দুজনকেই।
151
00:15:22,250 --> 00:15:25,760
কিন্তু আবার বাচ্চা লাগবে কেন যেখানে
তাদের এত বড় সন্তান আছে?
152
00:15:26,020 --> 00:15:27,790
গেয়ং-সেওনের বিশ্বাসঘাতকতার কারণে তার
153
00:15:27,790 --> 00:15:30,330
মা তার মৃত্যুশয্যায়ও
যন্ত্রণার মধ্যে ছিল।
154
00:15:30,860 --> 00:15:33,630
এর ফলে গেয়ং-সেওন ত্যক্ত-বিরক্ত হয়ে যায়।
155
00:15:33,630 --> 00:15:36,600
তাই সে প্রেম বা বিয়ে করবে না।
156
00:15:38,370 --> 00:15:40,300
তবে জুন-হির বিয়ে করা উচিত।
157
00:15:41,070 --> 00:15:43,140
বিয়ে করা উচিত।
158
00:15:43,810 --> 00:15:46,740
কিন্তু কোন ধরনের নারী তাকে বিয়ে করবে?
159
00:15:46,740 --> 00:15:49,050
পরিবারের সাথে সম্পর্ক ভাল না তার।
160
00:15:49,380 --> 00:15:51,980
ভাবো, এটা যদি আমরা হতাম।
161
00:15:51,980 --> 00:15:53,950
তুমি জিন-আহকে ঐ পরিবারে বিয়ে দিতে?
162
00:15:53,950 --> 00:15:55,920
এরচেয়ে ভাল আমি তাকে কখনো বিয়েই দিতাম না।
163
00:15:55,920 --> 00:15:58,020
পুরাই পাগলামো।
164
00:16:08,870 --> 00:16:10,670
এখনো রক্তক্ষরণ হচ্ছে,
তাই এটার উপর একটু প্রেশার দিয়ে
165
00:16:10,670 --> 00:16:12,670
-পরে এটা উঠিয়ে ফেলবেন।
-ঠিক আছে।
166
00:16:13,440 --> 00:16:16,840
ম্যাডাম, এই যে। আমার ফোন
আপনার কাছে রাখার জন্য ধন্যবাদ।
167
00:16:29,220 --> 00:16:32,490
-কিছু দরকার পড়লে বলবেন।
-ধন্যবাদ।
168
00:16:40,900 --> 00:16:45,400
চার নম্বর বেডের রোগীর অবস্থা কী?
169
00:16:47,170 --> 00:16:48,840
তারা বলল যে আমি এখন যেতে পারি।
170
00:16:50,140 --> 00:16:52,710
-তুমি ঠিক হয়ে যাবে?
-হ্যা।
171
00:19:12,420 --> 00:19:13,720
কী হয়েছে?
172
00:19:14,890 --> 00:19:16,320
রাগ করেছ?
173
00:19:17,590 --> 00:19:18,760
না।
174
00:19:20,990 --> 00:19:22,460
হ্যা, তুমি রাগ করেছ।
175
00:19:23,390 --> 00:19:24,930
এখন রাগ নেই।
176
00:19:26,960 --> 00:19:29,000
তাহলে কিছু বলছ না কেন?
177
00:19:37,270 --> 00:19:38,910
আমার দিকে তাকাবে?
178
00:19:40,410 --> 00:19:41,880
ওখানে তাকানোর কী আছে?
179
00:19:46,280 --> 00:19:48,420
তুমি হাসপাতালে এরকমটা ছিলে না।
180
00:19:51,790 --> 00:19:53,560
খুব রাগ করেছিলাম।
181
00:19:57,230 --> 00:20:00,700
তাহলে এখন তোমার রাগ নেই,
তুমি কি রাগ করছ?
182
00:20:02,400 --> 00:20:03,770
আমি রেগে নেই।
183
00:20:05,240 --> 00:20:07,970
তাহলে আমার দিকে তাকাও না কেন?
184
00:20:09,140 --> 00:20:11,310
বলছি তো সরি।
185
00:20:12,510 --> 00:20:13,780
ওকে।
186
00:20:19,050 --> 00:20:21,050
আমার ওপর অন্তত চিল্লাও তো।
187
00:20:21,920 --> 00:20:23,620
তাই ভাল হবে।
188
00:21:13,870 --> 00:21:15,310
কী হয়েছে?
189
00:21:22,250 --> 00:21:23,380
জুন-হি।
190
00:21:25,750 --> 00:21:28,890
আমি নিশ্চিত ছিলাম যে তোমার
সাথে অবশ্যই কিছু ঘটেছে।
191
00:21:30,750 --> 00:21:32,990
আশা করেছিলাম যে আমি ভুল হব।
192
00:21:35,960 --> 00:21:37,890
মনে হচ্ছিল যেন পাগল হয়ে যাচ্ছি।
193
00:21:40,100 --> 00:21:41,730
এরজন্য আমি খুব অনুতপ্ত ছিলাম।
194
00:21:43,700 --> 00:21:45,870
আমার তোমাকে একটা নতুন ফোন
কিনে দেওয়া উচিত ছিল শুধু।
195
00:21:48,010 --> 00:21:49,810
তোমাকে নিতে আমার যাওয়া উচিত ছিল।
196
00:21:51,610 --> 00:21:53,240
তোমাকে একা ছেড়ে যাওয়া আমার উচিত হয়নি।
197
00:22:00,620 --> 00:22:02,490
তুমি আমাকে চিন্তায় ফেলে দিয়েছিলে।
198
00:22:15,430 --> 00:22:18,040
আমি বুঝতে পেরেছি
যে আমি এখন তোমাকে ছাড়া বাঁচতে পারব না।
199
00:22:47,030 --> 00:22:49,930
এতই রাগ হয়েছিল যে তোমার
ওপর চিল্লাতে যাচ্ছিলাম,
200
00:22:51,070 --> 00:22:52,800
কিন্তু সুযোগটা মিস করে গেছি।
201
00:22:54,970 --> 00:22:58,140
রাগ করা তোমার স্বাস্থ্যের জন্য খারাপ।
202
00:23:01,410 --> 00:23:03,250
যদি এটা জেনেই থাক,
203
00:23:03,350 --> 00:23:05,450
কেন নিজেকে সারাক্ষণ ঝামেলায় ফেলাও?
204
00:23:05,780 --> 00:23:08,150
আসলে, এটাই
205
00:23:08,150 --> 00:23:10,750
আমাদের সম্পর্ককে
206
00:23:10,750 --> 00:23:13,260
মজবুত রেখেছে, তাই না?
207
00:23:16,330 --> 00:23:17,790
ঘৃণা করি তোমায়।
208
00:23:18,660 --> 00:23:20,760
কী? তুমি আমায় ঘৃণা করো?
209
00:23:22,270 --> 00:23:23,600
এটা বললে তোমার আফসোস করতে হবে।
210
00:23:24,270 --> 00:23:25,640
মনে হয় না।
211
00:23:25,970 --> 00:23:27,170
নিশ্চিত?
212
00:23:27,570 --> 00:23:31,110
আমি আমার বাবা-মাকে ফোন করে বলেছিলাম
যে আমি আজ রাতে বাড়িতে আসতে পারব না।
213
00:23:32,480 --> 00:23:35,610
তো, তুমি আমায় ঘৃণা করো,
214
00:23:35,610 --> 00:23:39,750
তো আমার বাড়ি যাওয়া, না যাওয়া
নিয়ে তোমার মাথাব্যথা নেই।
215
00:23:46,320 --> 00:23:47,420
জলদি চল।
216
00:24:52,720 --> 00:24:55,560
হাহ, তুই নিশ্চয়ই একা ড্রিংক করতে ভালবাসিস।
217
00:24:56,260 --> 00:24:57,930
এই বিয়ার আমার বাসার না?
218
00:24:57,930 --> 00:25:00,560
হ্যাঁ, আমি এসব নিয়ে এসেছি।
219
00:25:01,770 --> 00:25:03,370
তুই কি এইমাত্রই কাজ থেকে বাড়ি ফিরলি?
220
00:25:03,430 --> 00:25:04,700
হ্যা।
221
00:25:06,170 --> 00:25:08,610
তুই সরাসরি কাজ থেকে
এসেছিস বলে মনে হচ্ছে না।
222
00:25:09,310 --> 00:25:11,880
এই ট্রিকটা ধরার মত অন্তত বয়স হয়েছে আমার।
223
00:25:12,240 --> 00:25:13,540
ওহ, বাচ্চাটা।
224
00:25:15,080 --> 00:25:18,550
এই, তুই কি কোনোভাবে আজকে
জিন-আহকে দেখেছিস?
225
00:25:18,650 --> 00:25:20,580
না। জিজ্ঞেস করছিস কেন?
226
00:25:21,720 --> 00:25:24,550
তাকে পাচ্ছি না
227
00:25:24,550 --> 00:25:27,290
কারণ তার ফোন নষ্ট।
আমি ওকে মিস করছি।
228
00:25:28,560 --> 00:25:29,890
সে তোর বয়ফ্রেন্ডের মত।
229
00:25:30,560 --> 00:25:34,260
না, আমার প্রেমিককে যতটা না ভালবাসতাম
তার চেয়েও বেশি ভালবাসি তাকে।
230
00:25:35,600 --> 00:25:37,870
প্রেম করলেই তো পারিস?
231
00:25:39,500 --> 00:25:41,200
ভুলে যা।
232
00:25:42,910 --> 00:25:44,740
তুই কি চিরকালই সিংগেল থাকবি?
233
00:25:44,840 --> 00:25:48,680
কেন? তুই কি মনে করছিস যে বুড়াকালে
আমি তোর ওপর নির্ভর করব?
234
00:25:49,380 --> 00:25:51,480
চিন্তা করিস না।
235
00:25:51,650 --> 00:25:54,450
আমি তোর বোঝা হবো না।
236
00:25:54,450 --> 00:25:56,090
তা বলিনি আমি।
237
00:25:56,590 --> 00:25:58,790
তোর ভাল কোন একটা ছেলের
238
00:25:58,790 --> 00:26:00,890
সাথে প্রেম করা উচিত, তাই না?
239
00:26:00,890 --> 00:26:03,160
আমি প্রেমে বিশ্বাস করি না।
240
00:26:03,660 --> 00:26:06,330
বাবার কাছ থেকে এটাই শিখেছি।
241
00:26:13,970 --> 00:26:17,340
আমরা তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছি,
তাই সে এখন আমাদের জীবনের বাইরে,
242
00:26:18,310 --> 00:26:21,780
তোর তার মত বাঁচা উচিত না,
কারণ আমি তোকে উচিত শিক্ষা দিব।
243
00:26:29,390 --> 00:26:31,190
এসব বাদ দিয়ে যা।
244
00:26:32,090 --> 00:26:33,490
আমি ঘুমাতে যাচ্ছি।
245
00:27:09,890 --> 00:27:11,160
তুমি এখানে কি করছ?
246
00:27:11,160 --> 00:27:13,300
দুশ্চিন্তায় ছিলাম যে গেয়ং-সেওন
আবার তোমার সাথে আসে নাকি।
247
00:27:15,700 --> 00:27:18,270
তুমি এতটাই উদ্বিগ্ন থাকলে
গোসল করলে কীভাবে?
248
00:27:18,270 --> 00:27:21,040
তখন ঘামছিলাম বলে করে ফেলেছি।
249
00:27:21,470 --> 00:27:23,210
তোমার কি ছোট প্যান্ট আছে?
250
00:27:29,480 --> 00:27:30,910
এটাই?
251
00:27:40,290 --> 00:27:42,230
আমি তোমাকে দুশ্চিন্তায় ফেলতে চাইনি,
252
00:27:42,230 --> 00:27:44,460
তাই আমি যত তাড়াতাড়ি সম্ভব নিজের
থেকে এটি সমাধানের চেষ্টা করেছিলাম,
253
00:27:44,460 --> 00:27:45,860
কিন্তু পানি অনেকদূর গড়িয়ে গেছে।
254
00:27:45,930 --> 00:27:48,000
আমি এটা তোমার কাছ থেকে লুকাতে চাইনি।
255
00:27:50,500 --> 00:27:54,700
বলছি না যে আমরা সম্পর্কের মধ্যে থাকার
কারণে আমাদের সবকিছু শেয়ার করা উচিত।
256
00:27:55,240 --> 00:27:56,770
আমি তা চাইও না।
257
00:27:57,070 --> 00:28:00,580
আমাদের দুজনকেই একে ওপরকে স্পেস দেওয়া উচিত।
যাইহোক,
258
00:28:02,450 --> 00:28:06,550
এইবার যা হয়েছে তা আমার কাছ
থেকে লুকানোর দরকার ছিল না।
259
00:28:08,750 --> 00:28:10,450
জানি আমি একটা ভুল করেছি।
260
00:28:12,060 --> 00:28:15,360
মনে হয় আমি ভেবেছিলাম যে আমি
তার সম্পর্কে সবকিছু জানি।
261
00:28:20,130 --> 00:28:21,930
কেননা তোমরা সবকিছু শেয়ার করেছ?
262
00:28:26,240 --> 00:28:29,240
আচ্ছা, যখন মানুষেরা সম্পর্কে থাকে
263
00:28:29,270 --> 00:28:31,570
তখন তারা কি এটাই করে না?
264
00:28:32,080 --> 00:28:34,080
উদাহরণ স্বরূপ,
265
00:28:34,080 --> 00:28:37,250
কিছু দম্পতির জয়েন্ট অ্যাকাউন্ট থাকে
266
00:28:37,250 --> 00:28:39,850
কিংবা একসাথে সেভিংস অ্যাকাউন্ট খোলে।
267
00:28:44,590 --> 00:28:49,290
তুমি কি তোমার এক্স-গার্লফ্রেন্ডদের সাথে এমন কিছুই করোনি?
268
00:28:50,460 --> 00:28:52,500
মনে হয় না বাকি সবাই করে
269
00:28:52,600 --> 00:28:54,600
বলে আমি এমন কিছু করেছি।
270
00:28:58,870 --> 00:29:01,470
তাহলে কি তুমি না বলবে যদি আমি
পরামর্শ দিই যে আমাদের এমন কিছু
271
00:29:01,470 --> 00:29:03,610
করা উচিত যা সব দম্পতিই করে?
272
00:29:04,470 --> 00:29:06,110
তুমি এত অযৌক্তিক কথা-বার্তা বলছ কেন?
273
00:29:06,110 --> 00:29:08,140
অযৌক্তিক কথা-বার্তা বলছি না।
274
00:29:08,380 --> 00:29:11,680
বেশ, ঠিক আছে।
তাহলে, আমি কখনই কিছুর পরামর্শ দেব না।
275
00:29:13,220 --> 00:29:15,020
এত ঘুরায়-প্যাচায় কথা বল কেন তুমি?
276
00:29:16,290 --> 00:29:18,050
তেমন কিছুই করছি না।
277
00:29:18,050 --> 00:29:20,160
তুমি এটাই চাও বলে বললে।
278
00:29:20,460 --> 00:29:22,590
তাই তোমার মতামতকে
আমার সম্মান করা উচিত।
279
00:29:22,590 --> 00:29:24,660
তোমাকে আমি তোমার অনিচ্ছায়
কিছু করাতে পারব না।
280
00:29:28,230 --> 00:29:29,570
বিষয় পরিবর্তন করা যাক।
281
00:29:29,570 --> 00:29:32,800
না, আমায় আরো বল। তুমি যে সম্পর্কের
মধ্যে আছ সে সম্পর্কে আলাদা কি?
282
00:29:32,800 --> 00:29:35,140
তাদের সম্পর্কে এত বিশেষ কি ছিল আমাকে বল।
283
00:29:35,140 --> 00:29:36,640
চল...
284
00:29:38,370 --> 00:29:40,110
চল ঘুমাতে যাই তো।
285
00:29:40,710 --> 00:29:42,780
যেতে থাক। আমি আরো ড্রিংক করতে চাই।
286
00:30:41,100 --> 00:30:43,870
হাহ, মনে হয় আমার আবার মাথা ব্যথা হচ্ছে।
287
00:31:52,380 --> 00:31:53,940
যা ঘটেছে তার...
288
00:31:55,210 --> 00:31:59,120
জন্য আমি বিব্রত এবং লজ্জিত ছিলাম,
289
00:31:59,480 --> 00:32:01,750
যার ফলে আমি তোমার ওপর রাগ দেখিয়েছিলাম।
290
00:32:05,820 --> 00:32:08,860
আমি ইতিমধ্যেই অনুশোচনা করছি যে
291
00:32:09,330 --> 00:32:11,630
আমি তখন কতটা বুদ্ধু ছিলাম।
292
00:32:12,860 --> 00:32:17,770
কিন্তু মনে হচ্ছিল যেন তুমি এতে
তেল-মসলা লাগিয়ে বলছ,
293
00:32:17,800 --> 00:32:20,200
তাই আমি রেগে গিয়েছিলাম।
294
00:32:24,940 --> 00:32:29,210
তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি ইতিমধ্যেই ব্যাথিত,
295
00:32:31,150 --> 00:32:35,180
আর তোমাকে চিন্তায় ফেলার জন্য আমি দুঃখিত।
296
00:32:36,320 --> 00:32:37,890
এজন্যই...
297
00:32:42,090 --> 00:32:43,560
তুমি কি সত্যিই ঘুমাচ্ছ?
298
00:33:03,780 --> 00:33:05,250
এটা জোরে আমাকে বলো।
299
00:33:07,780 --> 00:33:09,220
বলো
300
00:33:09,290 --> 00:33:11,090
-তুমিও না।
-বলো না।
301
00:33:11,250 --> 00:33:13,060
বাদ দাও। আমি বলছি না।
302
00:33:24,800 --> 00:33:26,170
জুন-হি।
303
00:33:28,270 --> 00:33:30,110
জুন-হি, আমি বলছি।
304
00:33:30,840 --> 00:33:32,410
বন্ধ কর এটা।
305
00:33:32,410 --> 00:33:34,840
-এই।
-আমি শুধু তোমার জন্য কিছু একটা রেকর্ড করতে
306
00:33:35,410 --> 00:33:38,550
-চেয়েছিলাম যেহেতু তোমার ফোন আমার কাছে আছে।
-না, আমি এসব শুনতে চাই না।
307
00:33:39,320 --> 00:33:41,920
-প্লিজ আমার সাথে এটা করো না। বন্ধ করো এটা।
-ধন্যবাদ।
308
00:33:41,990 --> 00:33:43,290
না।
309
00:33:43,650 --> 00:33:46,260
-থামাও
-আমাকে যত্ন করার এবং ভালবাসার
310
00:33:46,620 --> 00:33:48,090
জন্য তোমায় ধন্যবাদ।
311
00:33:48,460 --> 00:33:50,690
-হাহ, আমি এসব শুনতে চাই না।
-এজন্যই
312
00:33:50,690 --> 00:33:52,560
-যখন কেও ভালবাসায় পড়ে,
-পারছি না নিতে।
313
00:33:53,530 --> 00:33:55,470
-বন্ধ করো এটা।
-তাদের তোমার মত প্রেম করা উচিত।
314
00:33:56,470 --> 00:33:58,430
-আর নিতে পারছি না।
-জুন-হি।
315
00:34:01,940 --> 00:34:03,310
আমি তোমাকে আমার
316
00:34:05,480 --> 00:34:07,080
সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসি।
317
00:34:07,780 --> 00:34:09,150
আমি তোমাকে প্রচুর ভালোবাসবো।
318
00:34:10,010 --> 00:34:11,350
আমি তোমাকে ভালবাসব...
319
00:34:11,350 --> 00:34:13,950
আর আমি তোমাকে আরো ভালোবাসবো।
320
00:34:14,280 --> 00:34:15,750
...অনেকক্ষণ ধরে।
321
00:35:42,710 --> 00:35:46,680
কর্মচারী সন্তুষ্টি এবং কর্মস্থল বৈষম্য সমীক্ষা
322
00:35:47,910 --> 00:35:49,550
জরিপ ফলাফল কোথায়?
323
00:35:50,450 --> 00:35:53,650
অফিসের বাইরে কর্মরত কর্মচারীরা
এখনও জরিপ নিয়ে আসেনি।
324
00:35:55,150 --> 00:35:57,820
-আমরা কোথায় ডিনার করতে যাচ্ছি?
-মনে হয় না
325
00:35:58,290 --> 00:36:00,520
তারাও কোনো সিদ্ধান্ত নিয়েছে বলে।
326
00:36:02,960 --> 00:36:06,060
নারীকে খুশি করা সবচেয়ে কঠিন কাজ।
327
00:36:16,840 --> 00:36:18,210
ভিতরে আসুন।
328
00:36:34,590 --> 00:36:36,390
আড়ি পাতার ফলাফলও আপনাকে
329
00:36:36,990 --> 00:36:38,590
মাথা পেতে নিতে হবে।
330
00:36:39,730 --> 00:36:41,200
আপনি কী...
331
00:36:41,760 --> 00:36:43,730
এটা করার সাহস আমার কী করে...
332
00:36:43,730 --> 00:36:46,740
দুঃখিত আমার কথার ভুল বুঝে থাকলে।
333
00:36:47,000 --> 00:36:48,400
আমি সত্যিই দুঃখিত, স্যার।
334
00:36:52,680 --> 00:36:53,940
আপনার কি মনে হয় এতে কাজে দিবে?
335
00:36:54,140 --> 00:36:55,610
বেশ। আমার আরো আছে।
336
00:36:56,250 --> 00:36:58,610
আমি মনে করি আপনার ডিনার
না করে মহিলা কর্মচারীদের
337
00:36:58,810 --> 00:37:03,320
বোনাস দেওয়া উচিত।
338
00:37:05,220 --> 00:37:06,660
কেন করব আমি তা?
339
00:37:06,790 --> 00:37:08,660
মনে হয় তাদের অধিকাংশই
340
00:37:08,690 --> 00:37:10,760
কোম্পানীর ডিনারে অংশগ্রহণ করতে অনাগ্রহী।
341
00:37:14,300 --> 00:37:16,200
এর মানে তারা কোম্পানীর
ডিনারে যথেষ্টবার অংশগ্রহণ করেছে।
342
00:37:21,770 --> 00:37:22,740
দাম কত এটার?
343
00:37:22,740 --> 00:37:25,070
আমি লিখেছিলাম যে আমি আর কোম্পানির
ডিনারে জয়েন হতে চাই না।
344
00:37:25,780 --> 00:37:27,340
মনে হয় সবাই তাই করেছে।
345
00:37:27,910 --> 00:37:30,110
আমি লিখেছিলাম যে আমি সংখ্যাগরিষ্ঠতার
মত অনুসরণ করব।
346
00:37:30,810 --> 00:37:32,620
আমি খালিই রেখে দিয়েছিলাম।
347
00:37:34,120 --> 00:37:37,420
এমনকি আমরা চারজন ভিন্ন কথা লিখেছি, তাহলে
কীভাবে আমরা কখনো ঐকমত্যে পৌঁছাতে পারব?
348
00:37:38,820 --> 00:37:40,290
খালি রাখতে গেলে কেন?
349
00:37:40,990 --> 00:37:43,790
আমি নাম সহ যা ঘটেছে তা সব লিখেছি।
350
00:37:43,860 --> 00:37:45,160
এক্সকিউজ মি।
351
00:37:45,460 --> 00:37:47,230
এক্সকিউজ মি।
352
00:37:47,400 --> 00:37:48,800
-স্বাগত।
-হ্যালো।
353
00:37:49,570 --> 00:37:51,130
এই যে।
354
00:37:51,500 --> 00:37:52,700
হ্যালো।
355
00:37:54,370 --> 00:37:56,470
-খাবার উপভোগ করুন।
-ধন্যবাদ।
356
00:37:57,540 --> 00:37:59,910
মিস ইয়ুনকে ছাড়া খালি খালি লাগে।
357
00:38:02,040 --> 00:38:03,610
-ম্যাডাম।
-হ্যা?
358
00:38:03,610 --> 00:38:05,850
-তিনটা গরম গরম সয়াবিনের স্যুপ, প্লিজ।
-ওকে।
359
00:38:06,250 --> 00:38:09,320
যাইহোক, সে কার সাথে ডেটিং করছে?
360
00:38:11,350 --> 00:38:13,820
সে কি কারো সাথে ডেটিং করছে?
361
00:38:13,990 --> 00:38:16,860
হ্যা, সে পুরোপুরই ভালবাসার সাগরে ডুবে গেছে।
362
00:38:17,160 --> 00:38:19,300
সে আমাকে সব বলেছে।
363
00:38:22,530 --> 00:38:23,900
কী?
364
00:38:24,600 --> 00:38:26,270
তুমি কি কিছু জানো?
365
00:38:26,600 --> 00:38:28,400
না, আমি নিজে শুনে অবাক হয়েছি।
366
00:38:41,250 --> 00:38:42,620
তুমি যেতে চাও না?
367
00:38:43,750 --> 00:38:45,090
না।
368
00:38:46,360 --> 00:38:49,460
তুমি জানো না যে চীনের বাজার সবচেয়ে বড়?
369
00:38:50,090 --> 00:38:53,160
গেমিং আর অ্যানিমেশনের
মার্কেট চীনে দ্রুত বড় হচ্ছে।
370
00:38:53,160 --> 00:38:55,100
নতুন বাজারে ঢোকার এটাই সুযোগ।
371
00:38:55,870 --> 00:38:58,930
জানি সেটা,
কিন্তু আমাকেই হতে হবে?
372
00:38:59,600 --> 00:39:01,700
আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে।
373
00:39:01,740 --> 00:39:03,210
আমরা চীন থেকে একটা অফার পেয়েছি।
374
00:39:03,340 --> 00:39:05,640
তারা আমাদের সাথে কোলাবরেট
করার জন্য অফার করেছে।
375
00:39:05,640 --> 00:39:07,180
এটা একটা দারুণ সুযোগ।
376
00:39:08,910 --> 00:39:10,350
আপনার অন্য কাওকে পাঠানো উচিত।
377
00:39:11,450 --> 00:39:13,550
এটা শেষ বারের ইউএসেতে
থাকার মতো দীর্ঘ হবে না।
378
00:39:13,550 --> 00:39:15,580
তোমাকে মাত্র কয়েক মাসের
জন্য সেখানে থাকতে হবে।
379
00:39:15,580 --> 00:39:17,850
আমি সত্যিই যেতে পারব না।
380
00:39:18,120 --> 00:39:19,460
পারবে না?
381
00:39:19,560 --> 00:39:21,520
কেন যেতে পারবে না?
382
00:39:22,730 --> 00:39:24,290
আমি আমার গার্লফ্রেন্ডের সাথে থাকতে চাই।
383
00:39:27,100 --> 00:39:28,260
পাগল হয়ে গেছো?
384
00:39:30,100 --> 00:39:33,570
ঠিক আছে, বেশ।
মানছি প্রেম করার প্রয়োজন আছে।
385
00:39:34,100 --> 00:39:38,810
কিন্তু বুঝার চেষ্টা কর। এটা এক বছরের জন্যও না।
এটা মাত্র তিন মাসের জন্য।
386
00:39:39,980 --> 00:39:42,780
-তাও যেতে পারব না।
-তুমি কি চাও আমি তোমাকে বরখাস্ত করি?
387
00:39:44,480 --> 00:39:46,420
-বেশ, তাই করেন।
-কী?
388
00:39:48,180 --> 00:39:50,520
-আমার কাজ আছে। আসছি।
-এই।
389
00:39:51,650 --> 00:39:53,160
আমার কিছু করার আছে।
390
00:40:02,630 --> 00:40:05,100
এই, তুমি কি সিইওকে নারাজ করেছো?
391
00:40:05,100 --> 00:40:06,800
টিম ম্যানেজার তোমাকে মেরেই ফেলবে।
392
00:40:09,840 --> 00:40:12,980
তাছাড়া, বিজনেস ট্রিপে
যেতে সমস্যা কোথায়?
393
00:40:13,810 --> 00:40:16,680
ঠিক বলেছ।
সেজন্য আমার বদল তোমার যাওয়া উচিত।
394
00:40:16,710 --> 00:40:20,780
এই, কোনো ঝামেলা করো না।
ওরা তোমাকে যা করতে বলেছে তাই করো।
395
00:40:21,480 --> 00:40:22,790
জুন-হি।
396
00:40:23,290 --> 00:40:25,990
তোমার গার্লফ্রেন্ডের জন্য
কেন এত ঝামেলা করছো?
397
00:40:27,990 --> 00:40:30,530
সেজন্যই কি যেতে রাজি হলে না?
গেউমের জন্য--
398
00:40:31,390 --> 00:40:32,730
কে?
399
00:40:32,930 --> 00:40:36,530
মানে, সে চিরতরে চলে যাবে না।
ঠিক বলেছি না?
400
00:40:37,470 --> 00:40:40,540
তুমি আমাকে যেতে রাজি করাতে পারবে না।
তোমাকে অন্য কাউকে পাঠাতে হবে।
401
00:40:41,040 --> 00:40:43,110
তোমাকে হয়তোবা সত্যি
সত্যিই বহিষ্কার করা হবে।
402
00:40:44,310 --> 00:40:45,940
তুমি কি আমার ইস্তফা চাও?
403
00:40:48,980 --> 00:40:52,450
-এই, করছোটা কী?
-আমার একটা ইস্তফা লেখা উচিত।
404
00:40:57,890 --> 00:41:00,020
তুই একটু বেশি বেশিই ভাবছিস।
405
00:41:00,260 --> 00:41:02,290
প্রত্যেকেই তাদের অতীতের
জন্য অনুশোচনা করে।
406
00:41:03,090 --> 00:41:05,060
আমি অনুশোচনা করছি না।
407
00:41:05,560 --> 00:41:09,030
আমি বিশ্বাস করতে পারছি না যে আমি
একবার সেই লোকটার সাথে বেড়িয়েছিলাম।
408
00:41:09,870 --> 00:41:12,670
আমি নিজের কারণেই হতাশ।
409
00:41:13,440 --> 00:41:16,040
কিন্তু তুই বুদ্ধি করে জুন-হিকে বেছে নিয়েছিস।
410
00:41:17,270 --> 00:41:18,870
তা সত্য না।
411
00:41:18,870 --> 00:41:21,880
আমি অজান্তেই তার প্রেমে পড়ে গেলাম।
412
00:41:22,450 --> 00:41:26,550
আর সৌভাগ্যক্রমে, সে এখনও আমাকে
এটার জন্য অনুশোচনা করায়নি।
413
00:41:27,650 --> 00:41:30,190
আমি ভবিষ্যতের কথা বলতে পারি না,
414
00:41:30,690 --> 00:41:32,520
তবে আমি মনে করি তোদের
জুটি অনেকদিন টিকে থাকবে।
415
00:41:32,520 --> 00:41:33,760
সত্যি?
416
00:41:33,920 --> 00:41:36,230
জুন-হি তোকে অনেক ভালবাসে।
417
00:41:36,230 --> 00:41:37,760
এটা অসাধারণ।
418
00:41:37,930 --> 00:41:39,700
আমি জানতাম তুই আমাকে খোঁচা মারবি।
419
00:41:40,100 --> 00:41:42,060
খোঁচা মারছি না। আমি অবাক হয়েছি।
420
00:41:42,200 --> 00:41:45,170
তোকে বলেছিলাম যে ও তোকে
না পেয়ে আমায় কল করেছিল।
421
00:41:45,370 --> 00:41:47,600
পিছনে ফিরে তাকালে, তখন
কিছু একটা ঠিক মনে হয়নি।
422
00:41:48,740 --> 00:41:50,040
মানে কীভাবে?
423
00:41:50,040 --> 00:41:51,740
আমি মনমরাভাবে জবাব দিয়েছিলাম।
424
00:41:51,740 --> 00:41:54,740
আমি বলেছিলাম যে একজন
প্রাপ্তবয়স্ক কল মিস করতেই পারে।
425
00:41:54,810 --> 00:41:57,410
আর ভেবেছিলাম যে সে
একটু বেশিই চিন্তা করছে।
426
00:41:57,650 --> 00:42:01,420
কিন্তু মনে হয় সে কোনো গড়বড়
আঁচ করতে পেরেছিল।
427
00:42:08,260 --> 00:42:10,260
তুই নিশ্চয়ই খুব খুশি হয়েছিস।
428
00:42:13,130 --> 00:42:16,630
সত্যিই হয়েছি। অনেক ভয় পেয়েছিলাম।
429
00:42:30,250 --> 00:42:34,280
-ধন্যবাদ।
-নং ২৫৭, জানালার কাছে আসুন।
430
00:42:36,090 --> 00:42:37,220
আপনার দিনটি শুভ হোক।
431
00:42:37,220 --> 00:42:40,090
আমরা বুঝি, কিন্তু...
432
00:42:40,260 --> 00:42:41,820
স্বাগত।
433
00:42:46,830 --> 00:42:49,160
-নং ২৫৮।
-আপনার দিনটি শুভ হোক।
434
00:42:50,330 --> 00:42:53,000
কাস্টমার নং ২৫৮?
435
00:42:55,300 --> 00:42:58,040
দয়া করে চিহ্নিত জায়গাগুলো পূরণ করুন।
436
00:42:58,040 --> 00:42:59,510
অনুগ্রহ করে আমি কি আপনার
ফটো আইডি দেখতে পারি?
437
00:43:00,040 --> 00:43:02,810
-ধন্যবাদ।
-কাস্টমার নং ২৫৯, দয়া করে কাউন্টারে আসুন।
438
00:43:06,150 --> 00:43:07,680
আপনার দিনটি শুভ হোক।
439
00:43:11,620 --> 00:43:14,960
কাস্টমার নং ২৭৩, দয়া করে জানালার কাছে আসুন।
440
00:43:34,880 --> 00:43:36,210
গুডবাই।
441
00:44:46,850 --> 00:44:48,550
হ্যালো।
442
00:45:19,550 --> 00:45:20,780
জিন-আহ।
443
00:45:32,060 --> 00:45:34,100
-তুমি আবার এটা করছ।
-তুমি কীভাবে জানলে?
444
00:45:34,830 --> 00:45:36,470
আমি আর বুদ্ধু হচ্ছি না।
445
00:45:40,440 --> 00:45:42,240
আমার জুতা খুলে ফেলা উচিত।
446
00:45:44,810 --> 00:45:46,310
আমায় ধরতে পারবে না।
447
00:45:53,680 --> 00:45:54,980
দুস্টু...
448
00:46:04,630 --> 00:46:06,700
আমাদের কি এটা কেনার জন্য
একসাথে যাওয়া উচিত ছিল?
449
00:46:09,360 --> 00:46:11,470
যত তাড়াতাড়ি হয়, ততই ভাল।
450
00:46:11,830 --> 00:46:13,170
গুড জব।
451
00:46:13,500 --> 00:46:16,710
তোমার ওপর দিয়ে আজ অনেক ঝড় গেছে।
452
00:46:17,870 --> 00:46:20,710
এখন থেকে আর চিন্তা করতে হবে না।
453
00:46:20,710 --> 00:46:22,340
সবকিছু ঠিক হয়ে গেছে।
454
00:46:24,210 --> 00:46:26,280
তাহলে আমাদের জন্য আমার
যথাসাধ্য চেষ্টা করা উচিত।
455
00:46:27,180 --> 00:46:28,950
তুমি ইতিমধ্যে তাই করছ।
456
00:46:30,350 --> 00:46:34,160
বো-রা আমাকে বলেছিল যে তুমি
আমাকে নিয়ে সত্যিই চিন্তিত ছিলে।
457
00:46:34,160 --> 00:46:36,390
তুমি একা থাকলেই ঝামেলায় পরো।
458
00:46:36,930 --> 00:46:38,960
বলছি আমার কিছু হবে না।
459
00:46:42,930 --> 00:46:45,730
অফিস যাওয়ার পর কাজ
থেকে ছুটি হয় কখন তোমার?
460
00:46:47,540 --> 00:46:51,470
মহিলা কর্মচারীদের মধ্যে একটি মিটিং আছে,
তাই আমি এটা মিস করতে পারব না।
461
00:46:53,740 --> 00:46:56,910
খারাপ খবর। কিন্তু কীসের মিটিং?
462
00:47:00,920 --> 00:47:02,750
তুমি কি কোনো গুপ্ত সংঘে আছো?
463
00:47:04,120 --> 00:47:05,390
না।
464
00:47:06,860 --> 00:47:09,530
অফিসের যৌন হয়রানির বিষয়ে...
465
00:47:09,890 --> 00:47:13,060
যৌন হয়রানির ঘটনা জানাতে সবাই দ্বিধাগ্রস্ত।
466
00:47:13,230 --> 00:47:16,600
তাদের কথা বুঝি।
আমিও তাদের মতোই ছিলাম।
467
00:47:17,900 --> 00:47:19,740
তার মানে তুমি এখন নেই।
468
00:47:20,040 --> 00:47:24,140
হ্যাঁ। আমি পরিবর্তন হওয়ার আপ্রাণ চেষ্টা করছি।
469
00:47:26,410 --> 00:47:30,080
আমি চেষ্টা করছি কারণ আমি চাই
না তুমি আমাকে নিয়ে চিন্তা কর।
470
00:47:30,680 --> 00:47:32,180
হৃদয় স্পর্শ কথা।
471
00:47:32,310 --> 00:47:33,920
কিছুই না।
472
00:47:33,920 --> 00:47:36,290
হ্যাঁ। এটা যথেষ্ট না।
473
00:47:36,590 --> 00:47:37,890
কী?
474
00:47:39,450 --> 00:47:42,690
আমি আর আমাদের সম্পর্ক লুকাতে চাই না।
475
00:47:44,430 --> 00:47:46,800
ধরা পড়ার আগে এটা
প্রকাশ করে দেওয়া যাক।
476
00:47:53,740 --> 00:47:55,240
চিন্তা করো না। আমিই এটা করব।
477
00:47:56,670 --> 00:47:58,410
কেন আমাকে এর বাইরে রাখবে?
478
00:48:03,150 --> 00:48:04,550
ওহ, তুমিও না।
479
00:48:09,050 --> 00:48:11,420
এটাই একমাত্র বিষয় নয়।
480
00:48:11,650 --> 00:48:13,060
তুমিও এই সম্পর্কে জানো।
481
00:48:13,060 --> 00:48:15,220
সে হঠাৎ করে এসে আমার হাত ধরতে লাগল।
482
00:48:15,620 --> 00:48:17,860
-আমার খারাপ লাগছিল।
-আমারও।
483
00:48:17,860 --> 00:48:19,960
আমি তাকে থামতে বলেছিলাম, কিন্তু সে থামবে না।
484
00:48:19,960 --> 00:48:22,130
-যথেষ্ট হয়েছে।
-কিন্তু আরো আছে।
485
00:48:22,130 --> 00:48:24,630
ক্রয় বিভাগের মিসেস চোই
রেস্টরুমে যাচ্ছিলেন...
486
00:48:26,100 --> 00:48:29,500
-ওহ, না। তখনই কি...
-ঠিক আছে। থামো।
487
00:48:31,170 --> 00:48:33,680
আমি যখন তোমাকে লিখতে
বলেছিলাম, তুমি কিছুই করোনি।
488
00:48:34,410 --> 00:48:36,350
আমার কি সব রেকর্ড করা উচিত?
489
00:48:36,880 --> 00:48:37,980
ভালো বুদ্ধি।
490
00:48:39,010 --> 00:48:40,620
এটা আরো ইমপ্যাক্টফুল হতে পারে।
491
00:48:41,020 --> 00:48:44,720
আমরা ভুক্তভোগী। আমরা কেন লুকিয়ে আছি?
আমাদের কোন কিছুর জন্য লজ্জিত হওয়ার দরকার নেই।
492
00:48:48,490 --> 00:48:50,030
মিসেস তামবউরিন কি শুধু তাই বলেছিল?
493
00:48:51,490 --> 00:48:52,590
হুম।
494
00:48:54,560 --> 00:48:55,960
ভালভাবে শুনেছিলে।
495
00:49:01,470 --> 00:49:03,810
এটা শুধু আমাদের কোম্পানি না।
496
00:49:03,810 --> 00:49:05,940
অন্যান্য কোম্পানির একই সমস্যা হচ্ছে।
497
00:49:06,340 --> 00:49:08,810
জানো, ওই ডেইরি কোম্পানির মিস্টার না...
498
00:49:08,810 --> 00:49:11,480
কর্মক্ষেত্রে যৌন হয়রানির অভিযোগে
তার বিরুদ্ধে মামলা হয়েছে।
499
00:49:11,880 --> 00:49:13,250
মহিলারা ভয়ানক।
500
00:49:13,580 --> 00:49:15,180
আমাদেরও সতর্ক হওয়া উচিত।
501
00:49:15,420 --> 00:49:18,120
-অংশগুলো এত ছোট কেন?
-আরেকটা সোজু, প্লিজ।
502
00:49:18,420 --> 00:49:20,260
-আসলে
-আসছি!
503
00:49:20,260 --> 00:49:22,790
ইয়ুন জিন-আহকে আমাদের
দলে নিতে সক্ষম হয়েছি।
504
00:49:24,360 --> 00:49:25,630
হয়েছো?
505
00:49:26,060 --> 00:49:27,960
কীভাবে করলে এটা?
506
00:49:27,960 --> 00:49:30,800
আমি তার সাথে কথা বলেছি।
507
00:49:30,800 --> 00:49:32,870
বলেছিলাম যে আমি সবার
সাথেই মিশে থাকতে চাই।
508
00:49:32,870 --> 00:49:35,240
আমি তাকে বললাম তাকে বুঝতে হবে।
509
00:49:36,440 --> 00:49:37,940
তারপর কী?
510
00:49:38,040 --> 00:49:39,910
সে কি এটা বিশ্বাস করেছে?
511
00:49:40,510 --> 00:49:41,880
অবশ্যই সে করেছে।
512
00:49:43,610 --> 00:49:44,880
আমি তাকে আরও বলেছিলাম
513
00:49:46,520 --> 00:49:50,250
সে যেন তোমার সাথে একটু ভাল ব্যবহার করে।
514
00:49:50,390 --> 00:49:53,560
তার কাছে আমি তখন সেখানে আমাদের
সবার কথা জিজ্ঞাসা করেছিলাম।
515
00:49:56,460 --> 00:49:58,460
ডং-উ, গ্রিলে কোন মাংস নেই।
516
00:49:58,460 --> 00:49:59,490
ওহ, ঠিক।
517
00:50:00,230 --> 00:50:01,430
আমি দুঃখিত স্যার।
518
00:50:02,630 --> 00:50:06,170
জিন-আহ এটা খুব ভাল পারে।
519
00:50:06,270 --> 00:50:09,100
সে জানত কিভাবে মিস্টার
নামকে খুশি করতে হয়।
520
00:50:16,140 --> 00:50:18,280
-গুডবাই।
-ধন্যবাদ।
521
00:50:18,950 --> 00:50:20,150
ধন্যবাদ, মিস্টার নাম।
522
00:50:20,150 --> 00:50:22,050
-ধন্যবাদ।
-ধন্যবাদ।
523
00:50:22,450 --> 00:50:24,050
ধন্যবাদ।
524
00:50:24,090 --> 00:50:26,920
আমরা কি দ্বিতীয় বারের
মতন কারাওকে করব?
525
00:50:27,690 --> 00:50:29,590
চল তাড়াতাড়ি বাড়ি যাই।
526
00:50:33,100 --> 00:50:35,900
মিস্টার নাম, আমি আপনার সাথে আসছি। মিস্টার নাম!
527
00:50:36,130 --> 00:50:38,600
যার যার মতন গেলে কেমন হয়?
528
00:50:40,270 --> 00:50:42,200
আমরা এখানে সবাই আছি। মজা নেই।
529
00:50:44,110 --> 00:50:46,810
চল যাই তো, চল যাই।
530
00:53:32,440 --> 00:53:34,210
-হ্যালো।
-হ্যালো।
531
00:53:34,610 --> 00:53:37,280
আমি এখানে আমার বয়ফ্রেন্ডের
সাথে দেখা করতে এসেছি।
532
00:53:37,580 --> 00:53:40,050
ওহ, বুঝেছি। শুভ রাত্রি।
533
00:53:40,120 --> 00:53:41,480
শুভ রাত্রি।
534
00:54:06,370 --> 00:54:07,510
হাহ।
535
00:54:11,710 --> 00:54:13,320
হাহ, আমার চেহারার কী হল।
536
00:54:14,550 --> 00:54:16,120
আমাকে এখন ভয়ঙ্কর দেখাচ্ছে।
537
00:54:18,220 --> 00:54:19,850
এটা আমার পার্সে কীভাবে?
538
00:54:30,800 --> 00:54:32,300
ওটা কি খঞ্জনি নয়?
539
00:54:32,870 --> 00:54:34,540
-এটা কি...
-এটা এখানে কেন?
540
00:54:52,750 --> 00:54:54,160
তুমি প্রচুর হট।
541
00:54:55,290 --> 00:54:57,830
কী? তুমি কি বললে?
542
00:54:58,090 --> 00:54:59,390
কিছু না।
543
00:55:01,000 --> 00:55:03,200
-তুমি নিশ্চয়ই বোর হচ্ছো।
-এখানে এসো না।
544
00:55:03,430 --> 00:55:05,500
তোমাকে এখন ঠিক-ঠাক
দেখাচ্ছে। ওখানেই থাক।
545
00:55:06,170 --> 00:55:07,500
কাজ করতে থাক।
546
00:55:08,840 --> 00:55:10,440
শীঘ্রই কাজ শেষ হয়ে যাবে। ১ মিনিট।
547
00:57:36,960 --> 00:57:38,620
এসে গেছি, ব্রো।
548
00:57:55,040 --> 00:57:57,040
-এই, তুই কি...
-ওহ, না।
549
00:57:57,040 --> 00:57:58,310
এই, কি...
550
00:58:00,710 --> 00:58:02,050
এই।
551
00:58:11,160 --> 00:58:14,230
আমার এখন কি করা উচিত? আমি কি ভাবছিলাম?
552
00:58:21,500 --> 00:58:23,300
হাহ।
553
00:58:23,970 --> 00:58:25,300
এই।
554
00:58:25,370 --> 00:58:29,280
সে ফিরে এলে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাবি না, ঠিক আছে?
555
00:58:29,910 --> 00:58:32,780
-ওকে?
-অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাবি না? দেখ কে বলছে।
556
00:58:33,680 --> 00:58:37,620
হাহ, তোরা দুজন কী করে...
আমার খারাপ লাগছে।
557
00:58:42,290 --> 00:58:43,490
কী?
558
00:58:51,000 --> 00:58:53,030
হ্যালো... মানে,
559
00:58:53,370 --> 00:58:55,670
আমি এর জন্য দুঃখিত, মিসেস ইয়ুন।
560
00:58:55,800 --> 00:58:57,840
-এটা নিয়ে চিন্তা করো না।
-ধন্যবাদ।
561
00:59:04,710 --> 00:59:07,650
তো মনে হয় আমার...
562
00:59:10,050 --> 00:59:15,650
-অভিনন্দন
-এই, থাম।
563
00:59:15,920 --> 00:59:19,260
-অভিনন্দন
-তোকে থামতে বলেছি।
564
00:59:19,260 --> 00:59:21,830
-তোদের দুজনের সম্পর্ক
-এই, সিরিয়াসলি।
565
00:59:21,830 --> 00:59:24,830
-যেন আজীবন থাকে
-আমি দুঃখিত।
566
00:59:27,370 --> 00:59:29,870
-মনে হচ্ছে সে অনেক টাল হয়েছে।
-হ্যা, সে অনেক টাল হয়েছে।
567
00:59:29,870 --> 00:59:31,270
এই, তোর...
568
00:59:31,900 --> 00:59:33,610
-কোথা থেকে পেলি এটা?
-কী?
569
00:59:33,610 --> 00:59:34,940
-এটা।
-খঞ্জনি?
570
00:59:46,120 --> 00:59:47,620
আমি আমার...
571
00:59:48,890 --> 00:59:50,290
মা-বাবাকে বলব।
572
00:59:53,660 --> 00:59:55,190
তাদের একসাথে বলব।
573
00:59:57,160 --> 01:00:00,530
না, আমি একাই পারব। সমস্যা নেই।
574
01:00:03,940 --> 01:00:06,210
তাহলে আমি গেয়ং-সেওনকে বলব--
575
01:00:06,340 --> 01:00:08,140
আমি তাকে নিজেই বলতে চাই।
576
01:00:08,470 --> 01:00:09,810
আমার বলা উচিত।
577
01:00:11,010 --> 01:00:14,780
সে এটা জানতে পারলে তার
অনেক খারাপ লাগবে।
578
01:00:14,780 --> 01:00:16,720
এসবে আমি যদি তোমার উপর নির্ভর করি,
579
01:00:17,180 --> 01:00:18,950
সে এমনকি আমার প্রতি আরও হতাশ হবে।
580
01:00:20,650 --> 01:00:21,920
সত্যি বলতে,
581
01:00:22,820 --> 01:00:26,790
আমি আমার বাবা-মায়ের প্রতিক্রিয়ার চেয়ে সে
কীভাবে প্রতিক্রিয়া দেখাবে তা নিয়ে বেশি চিন্তিত।
582
01:00:27,190 --> 01:00:29,130
সে আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ।
583
01:00:30,830 --> 01:00:33,000
সে যেহুতু এটা জানেই সেহুতু হয়তোবা
তার আপত্তি থাকবে না।
584
01:00:34,700 --> 01:00:38,570
আমি সত্যিই তাই আশা করি।
এটা আমাকে খুব খুশি করবে।
585
01:01:19,910 --> 01:01:21,480
আমরা কি কয়েক মিনিট কথা বলতে পারি?
586
01:01:34,860 --> 01:01:37,930
-শুনেছি তুই নাকি জুন-হির সাথে দেখা করেছিস।
-তুই এখন কি করবি?
587
01:01:38,530 --> 01:01:42,540
জানতাম না যে পানি এতদূর গড়াবে।
588
01:01:43,770 --> 01:01:46,840
বেশ, এটা কোনো কারণে এমন হয়েছে।
589
01:01:47,140 --> 01:01:48,540
তবে...
590
01:01:49,340 --> 01:01:50,910
তবে তুই এখন কী করবি?
591
01:01:51,340 --> 01:01:54,210
বাবা-মার জন্য এটা জানা এখন
কেবল সময়ের ব্যাপার।
592
01:01:54,710 --> 01:01:56,750
শুনেছি এমনকি গেয়ং-সেওনও এটা জানে না।
593
01:01:57,080 --> 01:01:58,950
জুন-হি আমাকে বলেছে যে
এতে ওর যায় আসে না।
594
01:01:59,020 --> 01:02:01,150
সে এমনেই বলছে।
595
01:02:01,150 --> 01:02:02,860
হাহ
596
01:02:02,990 --> 01:02:06,030
তুই ডেট করলেই ঝামেলা পাকাইস কেন?
597
01:02:06,030 --> 01:02:07,830
আমি কী করলাম?
598
01:02:11,060 --> 01:02:12,200
যাইহোক,
599
01:02:13,070 --> 01:02:15,770
আমি বাবা-মাকে জানানোর ব্যাপারে ভাবছি।
তোর মত কী?
600
01:02:15,770 --> 01:02:18,070
বাসা থেকে বের করে না
দিলেই তোর কপাল ভাল।
601
01:02:20,710 --> 01:02:22,540
সত্যি বলতে, আমি বাবার কথা জানি না।
602
01:02:23,010 --> 01:02:24,740
কিন্তু মা কেমন প্রতিক্রিয়া দেখাবে
সে বিষয়ে আমি নিশ্চিত।
603
01:02:25,180 --> 01:02:26,910
সে অন্ততপক্ষে অজ্ঞান হবে।
604
01:02:30,120 --> 01:02:31,550
মানে...
605
01:02:32,080 --> 01:02:34,750
তোদের কী হবে তা কেও জানে না।
606
01:02:37,490 --> 01:02:40,760
তোরা ব্রেক-আপ করলে কেমন হয়?
607
01:02:43,430 --> 01:02:46,930
তুই কি জানিস না যে আমাদের জুন-হি এবং গেয়ং
সেওনের সাথে চিরতরে সম্পর্ক ছিন্ন করতে হবে তাহলে?
608
01:02:48,130 --> 01:02:50,100
আমি তা হতে দেব না।
609
01:02:51,000 --> 01:02:52,910
এটা কেবল তোর ইচ্ছা।
610
01:02:52,940 --> 01:02:54,640
তোর কি মনে হয় তোরা বিশেষ?
611
01:02:54,640 --> 01:02:56,310
তোরা অন্যদের থেকে আলাদা না।
612
01:02:57,440 --> 01:02:58,810
আমরা আলাদা।
613
01:02:59,310 --> 01:03:00,950
আমরা আলাদাই,
614
01:03:01,250 --> 01:03:04,250
তাই তুই যা নিয়ে চিন্তা করছিস
তা কখনো হবে না।
615
01:03:21,430 --> 01:03:22,700
মানে...
616
01:03:23,640 --> 01:03:27,240
সিরিয়াসলি। হয়তোবা আমাদের ব্রেক
আপ হতে পারে সে এ কথা কেন বলবে?
617
01:03:27,370 --> 01:03:29,810
মনে হয় যেন আমাদের ব্রেকাপের
জন্য ওর তর সইছে না।
618
01:03:34,880 --> 01:03:36,920
আমাদের কি একে ওপরের
সাথে প্রেম করা নিষেধ আছে?
619
01:03:36,920 --> 01:03:39,050
কেন? এতে সমস্যা কোথায়?
620
01:03:39,120 --> 01:03:41,890
ঠিক। আমাদের প্রেম করাতে কোনো ভুল নেই।
621
01:03:41,950 --> 01:03:45,260
হ্যা। ঠিক বলেছ।
622
01:03:45,790 --> 01:03:47,130
ঠিক বলেছি।
623
01:03:48,830 --> 01:03:50,930
কি জোক।
624
01:03:50,930 --> 01:03:53,330
জিন-আহ, আত্মবিশ্বাস রাখ।
625
01:03:57,570 --> 01:04:01,440
এমনকি তুই ব্রাশ করতে করতেও
নিজের সাথে কথা বলিস?
626
01:04:01,870 --> 01:04:06,950
হাহ, এভাবে চললে কে তোকে বিয়ে করবে?
627
01:04:08,710 --> 01:04:10,980
সেও জুন-হি।
628
01:04:12,180 --> 01:04:14,450
-কী?
-কী? কী হয়েছে?
629
01:04:15,120 --> 01:04:17,360
-তুই এইমাত্র কী বললি?
-কিছু না।
630
01:04:18,190 --> 01:04:21,330
রুমে যাওয়ার পথে চুপচাপ থাকবি।
সেউং-হো পড়ছে।
631
01:04:21,530 --> 01:04:22,660
হাহ।
632
01:04:24,930 --> 01:04:26,470
হাহ।
633
01:04:35,910 --> 01:04:37,310
মা। বাবা।
634
01:04:38,740 --> 01:04:40,550
আমি জুন-হির সাথে ডেটিং করছি।
635
01:04:43,850 --> 01:04:46,050
মা। আমি জুন-হির সাথে প্রেম করছি।
636
01:04:46,520 --> 01:04:49,320
আর তোমরা আমাকে থামাতে পারবে না।
আমি তাও তার সাথে ডেট করব।
637
01:04:49,320 --> 01:04:50,890
আমি এই...
638
01:04:51,860 --> 01:04:54,530
মুহূর্তে কারো সাথে প্রেম করছি।
639
01:04:54,930 --> 01:04:56,500
আর সে হলো...
640
01:04:57,730 --> 01:04:59,330
জুন...
641
01:05:01,230 --> 01:05:03,170
আমি জুন-হির সাথে ডেটিং করছি।
642
01:05:03,940 --> 01:05:05,340
আমরা ডেটিং করছি।
643
01:05:05,370 --> 01:05:07,670
তোমরা আমাদের থামাতে পারবে না
644
01:05:07,670 --> 01:05:09,010
আমরা প্রেম করেই যাব।
645
01:05:09,780 --> 01:05:12,880
মার নিজেকে!
646
01:05:12,880 --> 01:05:14,750
আমি সত্যিই দুঃখিত।
647
01:05:15,250 --> 01:05:17,020
আমি জুন-হির সাথে ডেটিং করছি।
648
01:05:17,020 --> 01:05:19,080
আমি জানতাম না এটা ঘটবে।
649
01:05:19,390 --> 01:05:21,550
আমি জানি এটা আমার নিজের হৃদয়।
650
01:05:21,550 --> 01:05:23,760
কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারছি না।
651
01:05:24,390 --> 01:05:25,960
আমি নিজেকে থামাতে পারছি না।
652
01:05:25,960 --> 01:05:28,860
আমি নিজেও খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি।
653
01:05:29,900 --> 01:05:31,800
তোমরা কি আমাকে বুঝতে পারো না?
654
01:05:31,800 --> 01:05:33,230
নিশ্চিত তো তোমার সমস্যা হবে না?
655
01:05:34,400 --> 01:05:35,770
সাহায্য লাগলে বল।
656
01:05:35,900 --> 01:05:38,100
আমি কাজে না গিয়ে তোমার বাসায় যাব।
657
01:05:38,370 --> 01:05:40,540
তার প্রয়োজন নেই।
658
01:05:40,540 --> 01:05:42,510
আমি নিজেই সামলাতে পারব।
659
01:05:44,010 --> 01:05:47,950
জানি পারবে। আমার শুধু
তোমাকে নিয়ে ভয় হয়।
660
01:05:48,180 --> 01:05:51,150
তারা আমাকে মারবে না, তাই না?
আমি এখন বড় হয়ে গেছি।
661
01:05:53,150 --> 01:05:55,450
তুমি মার খেলে কি আমি
শান্ত হয়ে থাকতে পারব?
662
01:05:56,290 --> 01:05:58,290
তুমি এসে দেখতে পার।
663
01:06:02,230 --> 01:06:04,000
তুমি কি করে এত কনফিডেন্ট হচ্ছো?
664
01:06:04,000 --> 01:06:06,230
মনে হয় তোমার বিশ্বাস আছে।
665
01:06:06,630 --> 01:06:09,370
হ্যা, আমার নিজের ওপর বিশ্বাস আছে।
666
01:06:13,810 --> 01:06:16,110
আমি ভেবেছিলাম তুমি বলবে তোমার
আমার প্রতি বিশ্বাস আছে।
667
01:06:17,140 --> 01:06:19,650
অবশ্যই, আমার তোমার প্রতি বিশ্বাস আছে।
668
01:06:19,680 --> 01:06:22,350
তুমিই একমাত্র যে চিরকাল আমার পাশে থাকবে।
669
01:06:22,350 --> 01:06:24,580
তুমি অনেক মিষ্টি করে কথা বলতে পার।
670
01:06:25,020 --> 01:06:27,120
সবকিছুই আমি মিষ্টি করে করতে পারি।
671
01:06:27,220 --> 01:06:28,590
ফোন রাখছি।
672
01:06:28,920 --> 01:06:30,490
তুমি এটা প্রায়ই বল।
673
01:06:31,490 --> 01:06:32,930
তুমি অনেক মিষ্টি।
674
01:06:34,460 --> 01:06:37,830
শেষবারের মতন জিজ্ঞেস করি।
তুমি কি এটা একা করতে পারবে?
675
01:06:38,160 --> 01:06:40,400
হাহ, যথেষ্ট হয়েছে। বাই।
676
01:06:42,000 --> 01:08:15,000
অনুবাদে
রিয়াসাত ইসলাম
677
01:08:21,931 --> 01:08:23,016
কাম ইন।
678
01:08:32,025 --> 01:08:33,026
কী করছ?
679
01:08:33,526 --> 01:08:35,361
কী? ওহ, আসলে...
680
01:08:36,404 --> 01:08:39,782
আমি আমার এখনকার নোটবুকগুলি থেকে
আমার পুরানো নোটবুকগুলি আলাদা করছি৷
681
01:08:44,996 --> 01:08:46,039
মা কোথায়?
682
01:08:47,498 --> 01:08:48,833
সেউং-হোর সাথে একটি হার্বাল ক্লিনিকে গেছে।
683
01:09:12,398 --> 01:09:13,816
তোর কি আমায় কিছু বলার আছে?
684
01:09:24,535 --> 01:09:25,870
আমি তোকে বলেছিলাম
685
01:09:27,330 --> 01:09:31,084
যে তুই যা বলবি তা শোনার জন্য আমি প্রস্তুত।
686
01:09:33,419 --> 01:09:35,380
তুই আমাকে যেকোনো কিছুই বলতে পারিস।
687
01:09:46,099 --> 01:09:47,350
বাবা।
688
01:10:18,131 --> 01:10:19,549
জুন-হি কোথায়?
689
01:10:24,011 --> 01:10:25,012
কী?
690
01:10:50,663 --> 01:10:51,831
You're not crying, are you?
691
01:10:52,457 --> 01:10:54,041
Please don't scold Jun-hui.
692
01:10:54,167 --> 01:10:55,877
Do you like him that much?
693
01:10:56,502 --> 01:11:00,131
Please check him too.
He's like a son to me.
694
01:11:00,506 --> 01:11:01,924
-My mom will definitely faint.
-Gosh.
695
01:11:02,008 --> 01:11:03,134
You'll witness that soon.
696
01:11:03,217 --> 01:11:05,678
I'll let it slide if you bring me
any evidence regarding that.
697
01:11:05,762 --> 01:11:09,015
I've always been nothing but nice to you,
Ms. Yoon.
698
01:11:09,098 --> 01:11:11,768
-Do you have time tonight?
-Don't mind me.
699
01:11:11,893 --> 01:11:13,269
Who is it?
700
01:11:13,352 --> 01:11:15,146
-Seo Jun-hui.
-What?
701
01:11:15,229 --> 01:11:16,147
Her boyfriend.
702
01:11:16,230 --> 01:11:17,523
-Why?
-What?
703
01:11:17,607 --> 01:11:19,025
What?
704
01:11:19,692 --> 01:11:20,610
Gyeong-seon.
705
01:11:20,693 --> 01:11:22,779
I can't live without you.
706
01:11:23,070 --> 01:11:25,114
Don't give Jin-a a hard time.
707
01:11:25,615 --> 01:11:27,325
I only thought about Jun-hui.
708
01:11:28,659 --> 01:11:30,620
I did not take anyone else
into consideration.
709
01:11:32,038 --> 01:11:33,998
That's how we ended up like this.
710
01:11:37,335 --> 01:11:39,337
অনুবাদে রিয়াসাত।