1 00:00:01,203 --> 00:00:50,360 Bangla Subtitle Created By: Imrul Hasan Nasim 2 00:00:50,675 --> 00:00:53,970 আমরা তো পালানোর চেষ্টা করব না। এসবের কী প্রয়োজন? 3 00:00:54,637 --> 00:00:56,848 আপনি উক্ত এলাকার বাইরে যেতে পারবেন না, 4 00:00:56,931 --> 00:00:58,475 আর সন্ধ্যার পর বাড়ির বাইরে পা রাখতে পারবেন না। 5 00:00:59,267 --> 00:01:02,062 পা-বন্ধনীটার কোনো ক্ষতি করলে ৭ বছরের সাজা হবে 6 00:01:02,145 --> 00:01:04,522 আর সর্বোচ্চ ২০ মিলিয়ন ওন অর্থদন্ডের সম্মুখীন হবেন। 7 00:01:04,939 --> 00:01:06,149 তাই অযাচিত কিছু করবেন না। 8 00:01:06,300 --> 00:01:15,500 সাবটাইটেল পরিবেশনায়: :.:.:👻 THE GHOST SQUAD 👻:.:.: 9 00:01:15,867 --> 00:01:17,243 মুক্ত হয়ে ভালোই লাগছে। 10 00:01:17,327 --> 00:01:18,328 EPISODE:- 07 11 00:01:22,791 --> 00:01:24,667 যোগাযোগ রাখবে। ভালো কাজ করেছ। 12 00:01:26,294 --> 00:01:27,462 খোদা। 13 00:01:32,550 --> 00:01:33,551 ওটা পরে আছো তো? 14 00:01:34,385 --> 00:01:35,386 জি, স্যার। 15 00:01:36,179 --> 00:01:37,305 চলো। 16 00:01:50,735 --> 00:01:53,029 বিচারের সময় সব স্বীকার করে নিন। 17 00:01:54,030 --> 00:01:55,865 অপরাধে সাথ দিচ্ছেন কেন? 18 00:01:56,366 --> 00:01:58,952 আপনি সহযোগী ছিলেন। আর গং জি হুন প্ররোচিত করেছে। 19 00:02:00,078 --> 00:02:03,832 এখানের কেউই দুধে ধোয়া তুলসি পাতা না। সবাই খারাপ। 20 00:02:04,249 --> 00:02:05,542 বাজি লাগতে চান? 21 00:02:05,625 --> 00:02:08,628 আমাদের মধ্যে কে আগে জেল থেকে বের হবে। 22 00:02:13,258 --> 00:02:16,845 উফফ। ভুলটা আমারই। 23 00:02:17,262 --> 00:02:19,848 বল। এটা একটা বল। হেই। 24 00:02:19,931 --> 00:02:21,307 একটা বল উড়ে এখানে এলো। 25 00:02:33,027 --> 00:02:34,112 ছুটিতে যাচ্ছেন? 26 00:02:34,195 --> 00:02:35,238 আমার অবর্তমানে 27 00:02:35,321 --> 00:02:38,575 পার্ক চাং হু যেন ডা. হানের ধারে কাছেও ঘেঁষতে না পারে। 28 00:02:39,075 --> 00:02:40,827 কোনো সমস্যা হলে আমাকে ফোন করো। 29 00:02:40,910 --> 00:02:42,120 আচ্ছা, স্যার। 30 00:02:44,247 --> 00:02:45,373 ছুটি উপভোগ করুন। 31 00:03:20,408 --> 00:03:24,287 আপনাকে ধোঁকা দেয়ার কোনো ইচ্ছে ছিলো না। 32 00:03:24,370 --> 00:03:27,624 চেয়ারম্যান ইয়াং। আপনি তো আমাকে চেনেন। 33 00:03:27,707 --> 00:03:29,709 দেখুন না আমাকে কীভাবে আগলে রাখছেন। 34 00:03:29,792 --> 00:03:33,046 আপনার সাথে কোনোদিন বেইমানি করব না। 35 00:03:34,297 --> 00:03:38,968 তো আপনি চাচ্ছেন আমি মি. গং এর কাছে আপনার সুনাম করি, ঠিক? 36 00:03:39,552 --> 00:03:41,512 জি। 37 00:03:41,596 --> 00:03:43,181 দয়া করে এই ভুল বুঝাবুঝিটা খতম করুন। 38 00:03:43,264 --> 00:03:46,184 আপনার উপর ভরসা রাখছি। প্লিজ, স্যার। 39 00:03:46,267 --> 00:03:48,561 আপনিই আমার অন্ধের যষ্টি। 40 00:03:53,900 --> 00:03:55,026 ক্যামেরাগুলোর কী হবে? 41 00:03:55,610 --> 00:03:56,903 ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত ওগুলো অফ থাকবে। 42 00:03:57,737 --> 00:03:59,030 আমার রেস্টুরেন্ট চেনো তো, তাই না? 43 00:03:59,113 --> 00:04:02,909 সব সহকর্মীদের নিয়ে গিয়ে সেখানে ফুর্তি করো। 44 00:04:03,785 --> 00:04:04,869 আচ্ছা, স্যার। 45 00:04:09,791 --> 00:04:12,919 হেই, টেপ আন তো। 46 00:04:13,503 --> 00:04:14,837 আনছি, বস। 47 00:04:24,472 --> 00:04:27,517 কী… করছেন? 48 00:04:29,185 --> 00:04:31,020 ভুল বুঝবেন না। 49 00:04:31,104 --> 00:04:34,399 আমি গং জি হুন এর আদেশ পালন করছি। 50 00:04:34,482 --> 00:04:37,402 কী? মি. গং? 51 00:04:41,281 --> 00:04:44,075 ঠিক এখানে। এক বাড়িতেই খেল খতম করবি। 52 00:04:44,158 --> 00:04:48,454 মিস করলে, ভজঘট বেধে যাবে। 53 00:04:48,955 --> 00:04:50,415 আর সেটা সামাল দিতে অনেক কষ্ট হয়ে যাবে। 54 00:04:52,125 --> 00:04:54,252 - এখানে। - নিচিন্ত থাকুন, বস। 55 00:04:54,335 --> 00:04:57,046 - আমার উপর ভরসা রাখতে পারেন। - দেখিয়ে দাও কীভাবে করতে হয়। 56 00:04:58,756 --> 00:04:59,882 নড়বেন না। 57 00:05:00,967 --> 00:05:03,011 তৈরি হোন। 58 00:05:03,094 --> 00:05:04,679 সোজা ঈশ্বরের কাছে যেতে চলেছেন। 59 00:05:04,762 --> 00:05:07,390 নড়বেন না। স্থির থাকুন। 60 00:05:12,228 --> 00:05:13,521 এখানে কী চলছে? 61 00:05:48,890 --> 00:05:50,433 সোজা বাংলায় বলছি। 62 00:05:50,516 --> 00:05:52,310 হান জ্যে হু'কে আমার হাতে তুলে দিয়ে চুপচাপ কেটে পড়ুন। 63 00:05:55,563 --> 00:05:57,148 এটা অসম্ভব। 64 00:05:57,732 --> 00:06:01,694 ভালোয় ভালোয় এখান থেকে চম্পট দাও। বুঝেছ? 65 00:06:02,278 --> 00:06:04,739 আমার সাথে পাঙ্গা নিয়ে কোনো লাভ হবে না। 66 00:06:04,822 --> 00:06:07,033 ওহহ, ঈশ্বর। 67 00:06:07,617 --> 00:06:11,162 আমার মুখের কথা কেড়ে নেয়া বন্ধ করবে না। 68 00:06:13,164 --> 00:06:14,832 উনাকে নিয়ে যেতে চাইলে, 69 00:06:16,167 --> 00:06:17,585 আমার লাশের উপর দিয়ে নিয়ে যেতে হবে। 70 00:06:27,095 --> 00:06:28,429 মারো ওদের! 71 00:07:10,430 --> 00:07:13,933 BIG MOUTH 72 00:07:32,910 --> 00:07:36,330 দিব্যি খেয়ে বলছি একদিন তোমার এই ঋণ শোধ করব... 73 00:07:36,414 --> 00:07:37,874 প্রফেসর সেও এর গবেষণা পত্র কোথায়? 74 00:07:41,043 --> 00:07:42,962 গং জি হুন আপনাকে মেরে ফেলতে চেয়েছে, 75 00:07:43,045 --> 00:07:45,673 এর মানে হলো উনি সব দোষ আপনার ঘাড়ে চাপাতে চাচ্ছেন। 76 00:07:45,756 --> 00:07:47,091 ওটা এখনো লুকিয়ে রেখেছেন কেন? 77 00:07:49,927 --> 00:07:51,762 চেয়ারম্যান ইয়াং আমাকে মেরে ফেললে, 78 00:07:53,014 --> 00:07:55,224 গং জি হুন কাকে বলির পাঠা বানাবেন? 79 00:07:56,851 --> 00:07:59,437 তোমার উপর আরেকটা খুনের মামলা বর্তাবে। 80 00:08:02,064 --> 00:08:03,649 যেমনটা তুমি বললে, 81 00:08:03,733 --> 00:08:05,860 আমাদের দুজনের ভাগ্যই এখন এক। 82 00:08:07,111 --> 00:08:11,073 বাঁচলে আমাদের একসাথে বাঁচতে হবে। ঠিক বললাম তো? 83 00:08:13,576 --> 00:08:14,952 ধ্যাত। 84 00:08:15,786 --> 00:08:17,788 আপনার মাথাটা বড়ো হলেও এটা গোবরে ভর্তি। 85 00:08:21,209 --> 00:08:23,920 আপনার কি মনে হয় ওটার ভয়ে আপনাকে সাহায্য করেছি? 86 00:08:24,003 --> 00:08:26,130 আমি চলে যাই তাহলে? দেখতে চান ওরা কী করে? 87 00:08:26,881 --> 00:08:28,674 সকালে আপনার লাশ পাওয়া যাবে। 88 00:08:29,550 --> 00:08:31,135 আমি মুখ খোলা মাত্রই, 89 00:08:33,471 --> 00:08:35,389 আমার জীবনটা ছারখার হয়ে যাবে। 90 00:08:38,184 --> 00:08:41,145 গং জি হুন? উনি তো চুনোপুঁটি। 91 00:08:41,229 --> 00:08:43,773 এসবে আরো অনেক বিপজ্জনক লোক জড়িত। 92 00:08:45,650 --> 00:08:47,818 ওহহ, তার মানে ওর পেছনেও কেউ আছে। 93 00:08:48,945 --> 00:08:49,946 কে? 94 00:08:51,447 --> 00:08:52,740 আমি আর কিছুই বলতে পারব না। 95 00:08:54,534 --> 00:08:57,119 গবেষণা পত্রটির ব্যাপারে ঘাটাঘাটি করতে যেও না। 96 00:08:57,203 --> 00:09:00,790 ওই একটা কথা বাদে তোমার সব কথা শুনব আমি। প্লিজ? 97 00:09:08,005 --> 00:09:09,799 আস্তে। 98 00:09:09,882 --> 00:09:11,884 ব্যথা লাগে তো। ধীরে ধীরে লাগাও। 99 00:09:11,968 --> 00:09:13,761 তুমি ইচ্ছে করেই এরকম করছ। 100 00:09:13,844 --> 00:09:15,137 ছিঁচকাঁদুনে একটা। 101 00:09:15,221 --> 00:09:17,390 তুমি ভালোই ক্যালানি খেয়েছ। 102 00:09:17,473 --> 00:09:19,267 যাইহোক আমার লাগানো শেষ। 103 00:09:21,894 --> 00:09:24,063 মেরির মূর্তিটার কী করব? 104 00:09:24,689 --> 00:09:26,065 ওয়ার্ডেন তো রেগে অগ্নিশর্মা হয়ে যাবেন। 105 00:09:26,148 --> 00:09:30,194 জানি। বিগ মাউস হটাৎ করে মূর্তিটা ভাঙলেন কেন? 106 00:09:30,278 --> 00:09:33,531 এত নিখুঁতভাবে সব করতে চেয়েছিলে যাতে ডা. হান কিছু টের না পান। 107 00:09:33,614 --> 00:09:36,158 ঝগড়া-ঝাটিতে এরকমটা হতেই পারে। 108 00:09:36,242 --> 00:09:37,451 শেষ। 109 00:09:37,535 --> 00:09:40,413 যাইহোক, তুমি কি নিশ্চিত ভালোভাবে লড়েছ? 110 00:09:40,496 --> 00:09:43,958 তোমাকে একটু আগে অনেক ভীত মনে হলো, এভাবে জড়োসড়ো হয়ে ছিলে। 111 00:09:44,041 --> 00:09:46,794 হারামজাদা। পাছায় লাথি খাওয়ার সখ জাগছে? 112 00:09:46,877 --> 00:09:49,714 আমি স্রেফ আমার কথা রাখছিলাম। আবার লাগতে চাও? 113 00:09:49,797 --> 00:09:52,008 সবাই জানে লড়াইয়ে বেলায় তুমি লবডঙ্কা। 114 00:09:52,091 --> 00:09:54,594 আমাকে আরেকটা দাও। হেই। উনি এসেছেন। 115 00:10:03,144 --> 00:10:07,732 তোমার কারণে জীবনে প্রথমবার আমাকে গোয়েন্দাগিরি করতে হয়েছে। 116 00:10:09,191 --> 00:10:10,818 ধন্যবাদ, চেয়ারম্যান ইয়াং। 117 00:10:12,653 --> 00:10:16,532 জানো তো তিন মাসের মধ্যে আমি ছাড়া পাবো? 118 00:10:18,951 --> 00:10:21,412 এখান থেকে প্রথমে বেরোতে না পারলে, 119 00:10:22,538 --> 00:10:26,709 আমার সাথে প্রতারণার জন্য তোমাকে ভোগে পাঠিয়ে দিব। 120 00:10:30,171 --> 00:10:31,380 আপনি বাইরে যান তো। 121 00:10:32,089 --> 00:10:33,924 আপনার আজীবনের ব্যবস্থা আমি করব। 122 00:10:38,763 --> 00:10:40,389 এবার ছাড়া পাওয়ার পর, 123 00:10:41,724 --> 00:10:43,517 এই জীবনটা বদলে ফেলব। 124 00:10:46,145 --> 00:10:48,481 শুধু আমার সাঙ্গপাঙ্গদের খাতির যত্ন করো। 125 00:10:49,315 --> 00:10:52,568 ওদের কারণেই এসব কুকর্ম করেছি। 126 00:10:55,029 --> 00:10:56,989 দিনটা শুভ হোক, মি. চেয়ারম্যান। 127 00:10:58,407 --> 00:11:00,660 চেয়ারম্যান চলে যাচ্ছেন। মি. চেয়ারম্যান। 128 00:11:01,577 --> 00:11:03,663 দিনটা শুভ হোক। 129 00:11:11,921 --> 00:11:14,423 বস। ডা. হানকে নিয়ে আপনার প্ল্যান কী? 130 00:11:15,216 --> 00:11:17,593 যেভাবে উনাকে ফেলে গেলো, 131 00:11:17,677 --> 00:11:20,221 ওরা হয়তো ওনাকে শুনানির আশেপাশে যেতে দিবেন না। 132 00:11:30,564 --> 00:11:33,067 বস! হেই। তুমি ঠিক আছো? 133 00:11:34,485 --> 00:11:35,778 বস! 134 00:11:51,252 --> 00:11:52,628 এবার তোর পালা, 135 00:11:53,504 --> 00:11:54,714 বিগ মাউস। 136 00:12:04,640 --> 00:12:07,059 প্রফেসর জাং! 137 00:12:08,394 --> 00:12:09,645 মিস. জাং হ্যে জিন। 138 00:12:10,563 --> 00:12:12,273 মনে হয় উনি গা ঢাকা দিয়েছেন। 139 00:12:12,857 --> 00:12:15,776 উনি স্কুলে কিংবা উনার শোতেও আসেননি। 140 00:12:15,860 --> 00:12:17,445 ফোনও বন্ধ আছে। 141 00:12:18,612 --> 00:12:20,948 তোমার কি মনে হয় না গং জি হুন উনাকে কিডন্যাপ করেছে? 142 00:12:21,031 --> 00:12:23,951 উনি কেন করতে যাবে? উনি তো নেকলেসের ব্যাপারে জানেনই না। 143 00:12:24,410 --> 00:12:25,828 শুধু তুই জানিস। 144 00:12:25,911 --> 00:12:28,372 উনার পিতামাতার বাড়িতে খোঁজ নাও, আর বন্ধুদের জিজ্ঞেস করো। 145 00:12:28,456 --> 00:12:31,459 কোড ব্লু, সিপিআর। ক্যান্সার ওয়ার্ড রুম নাম্বার ৭০৪. 146 00:12:31,542 --> 00:12:34,462 - তোমাকে পরে ফোন করছি, বাবা। - কোড ব্লু, সিপিআর। ক্যান্সার ওয়ার্ড রুম নাম্বার ৭০৪. 147 00:12:34,545 --> 00:12:35,671 কোড ব্লু, সিপিআর। 148 00:12:43,804 --> 00:12:45,848 - এখনো তাকে বাঁচানো যাবে। - কী করছ তুমি? 149 00:12:45,931 --> 00:12:47,224 উনি কোমায় আছেন। 150 00:12:47,308 --> 00:12:48,684 জানো তো উনি একজন ডিএনআর রোগী। [ডিএনআর রোগী: যে রোগীকে আর পূনরুজ্জীবন দান সম্ভব নয়।] 151 00:12:48,768 --> 00:12:51,437 নিয়ম মেনে চলো। নাক গলিও না। 152 00:13:03,866 --> 00:13:08,329 ১৬ নভেম্বর, ২০২১, সকাল ১০:৩৭. 153 00:13:08,412 --> 00:13:10,539 নাম কি সাং পরলোক গমন করলেন। 154 00:13:11,999 --> 00:13:15,461 ওগো! 155 00:13:20,174 --> 00:13:21,842 ওগো! 156 00:13:36,023 --> 00:13:38,567 মৃত নাম কি সাং 157 00:13:40,277 --> 00:13:41,862 মিস. গো? 158 00:13:42,655 --> 00:13:44,365 শ্রদ্ধা জানাতে এসেছেন? 159 00:13:47,743 --> 00:13:51,372 কবর দেয়ার যায়গা থাকা সত্বেও তাকে দাহ করছ কেন? 160 00:13:51,914 --> 00:13:53,499 হাসপাতাল তোমাকে টাকা খাইয়েছে সেজন্য? 161 00:13:54,500 --> 00:13:58,712 ডিএনআর ফর্মে তাকে কবর দেয়ার কোনো নিষেধাজ্ঞা নেই। 162 00:13:59,296 --> 00:14:02,341 ডিএনআর ফর্মে কিছু লেখা ছিল না, 163 00:14:02,800 --> 00:14:05,261 কিন্তু আমরা একটা চুক্তি করেছিলাম। 164 00:14:05,344 --> 00:14:07,763 চুক্তিতে ছিল ময়নাতদন্ত করা হবে না 165 00:14:07,847 --> 00:14:09,974 আর তাকে অবশ্যই দাহ করতে হবে। 166 00:14:10,057 --> 00:14:14,061 আমাদের আগেই জানাতে পারতে। আমরা তো কবর দেয়ার জায়গা ঠিক করে ফেলেছি। 167 00:14:14,979 --> 00:14:17,314 বেচারা কি সাং। 168 00:14:17,398 --> 00:14:21,652 জেলে দুরারোগ্য রোগে আক্রান্ত হলো আর দুমাসের মধ্যে মরে গেলো। 169 00:14:27,700 --> 00:14:29,910 ওরা ময়নাতদন্ত করবে না আর লাশটা দাহ করবে। 170 00:14:29,994 --> 00:14:31,579 ওরা নিশ্চয় কিছু একটা লুকাচ্ছে। 171 00:14:31,662 --> 00:14:34,081 ওরা কোনো চুক্তি করে থাকলে, 172 00:14:34,164 --> 00:14:35,791 নিশ্চয় কিছু একটা গোপন করছে। 173 00:14:35,875 --> 00:14:38,168 জাতীয় ফরেনসিক সার্ভিসে তোমার একজন বন্ধু আছে, তাই না? 174 00:14:38,252 --> 00:14:39,712 এনএফএস এ? কেন? 175 00:14:41,088 --> 00:14:42,882 আমি নাম কি সাং এর রক্ত জোগাড় করতে যাচ্ছি। 176 00:14:42,965 --> 00:14:45,634 মৃত্যুর ১২ ঘণ্টার মধ্যে এটা পরীক্ষা করতে পারব। 177 00:14:45,718 --> 00:14:47,720 এই, ধরা পড়লে? 178 00:14:47,803 --> 00:14:49,972 আমি সামলে নেবো। পরে কথা হবে। 179 00:15:16,874 --> 00:15:18,375 মর্গ 180 00:15:39,647 --> 00:15:40,689 নাম কি সাং 181 00:16:25,567 --> 00:16:27,653 ভয় পাস নে। তুই আগেও অনেক লাশ দেখেছিস। 182 00:16:27,736 --> 00:16:29,488 তুই পারবি। নিজের উপর বিশ্বাস রাখ। 183 00:16:31,824 --> 00:16:33,117 মাফ করে দিয়েন। 184 00:16:33,784 --> 00:16:36,370 আমি প্রমাণ করে দিব আপনাকে অন্যায়ভাবে মারা হয়েছে। 185 00:16:58,058 --> 00:17:00,561 এখন মর্গের আশেপাশেও ঘুরঘুর করছ? 186 00:17:01,520 --> 00:17:03,564 এখানে তো প্রবেশ নিষিদ্ধ নয়। 187 00:17:04,106 --> 00:17:05,607 আর এখানে আসাটা কি নিয়মের পরিপন্থি? 188 00:17:07,401 --> 00:17:08,819 ব্যাগটা দাও। 189 00:17:11,697 --> 00:17:13,032 জোর করে নিতে হবে কি? 190 00:17:13,615 --> 00:17:16,285 জানেন তো সম্মতি ছাড়া কারো ব্যাগ সার্চ করাটা বেআইনি। 191 00:17:16,952 --> 00:17:18,078 তাহলে সেচ্ছায় দিয়ে দাও। 192 00:17:36,930 --> 00:17:38,098 ব্যাগে কিছুই নেই। 193 00:17:39,224 --> 00:17:40,350 ওকে তল্লাশি করো। 194 00:17:49,610 --> 00:17:51,195 মর্গে সিসিটিভি ক্যামেরা আছে? 195 00:17:51,278 --> 00:17:52,362 না, ম্যাম। 196 00:18:11,757 --> 00:18:13,509 এই নিন আপনার স্টেক। [ স্টেক: ভাজা মাংসের টুকরো। ] 197 00:18:25,104 --> 00:18:26,105 খাচ্ছো না কেন? 198 00:18:26,855 --> 00:18:28,482 ক্ষুধা নেই। 199 00:18:29,066 --> 00:18:30,275 একটু আগের ঘটনার জন্য? 200 00:18:30,859 --> 00:18:32,486 তুমি উনার ব্যাপারে সংবেদনশীল। 201 00:18:33,529 --> 00:18:35,405 ও আমাকে জ্বালাতন করতেই থাকে। 202 00:18:36,740 --> 00:18:38,075 ওকে জলদিই বহিষ্কার করব। 203 00:18:40,619 --> 00:18:41,912 চাং হু এর উপর আমার বিশ্বাস আছে। 204 00:18:43,705 --> 00:18:45,374 আমি ভালোভাবে এটা খতিয়ে দেখব। 205 00:18:46,542 --> 00:18:48,252 আমি এর শেষটা দেখতে চাই। 206 00:18:51,922 --> 00:18:53,382 এখন, সিদ্ধান্ত নিন। 207 00:18:53,882 --> 00:18:55,926 আমাকে সাহায্য করবেন কি-না? 208 00:18:59,805 --> 00:19:01,223 আমার কথা শুনছ? 209 00:19:01,306 --> 00:19:02,599 কী? 210 00:19:04,017 --> 00:19:05,477 ওহ। দুঃখিত। 211 00:19:08,564 --> 00:19:10,315 কোথায় হারিয়ে গিয়েছিলে? 212 00:19:11,024 --> 00:19:13,277 কাল আমার একই সময়ে কয়েকটা মিটিং আছে। 213 00:19:15,362 --> 00:19:17,281 আমার সাথে থাকাকালীন আমার দিকে মনোযোগ দাও। 214 00:19:18,532 --> 00:19:19,783 যখনি তুমি ওরকম করো, 215 00:19:20,576 --> 00:19:22,119 তোমাকে ভিন্ন লোক মনে হয়। 216 00:19:31,670 --> 00:19:33,881 মর্গ 217 00:19:33,964 --> 00:19:35,340 নাম কি সাং 218 00:20:48,789 --> 00:20:50,666 শুনছেন। কেউ… 219 00:20:57,339 --> 00:20:58,173 বাবা 220 00:21:10,018 --> 00:21:11,395 না। 221 00:21:19,987 --> 00:21:22,030 বাঁচান! 222 00:21:22,114 --> 00:21:23,323 কেউ আছেন? বাঁচান... 223 00:22:26,303 --> 00:22:27,387 মিহো। 224 00:22:29,097 --> 00:22:31,641 মিহো? আপনি ঠিক আছেন? 225 00:22:35,812 --> 00:22:36,813 মেয়র চোই। 226 00:22:36,897 --> 00:22:38,357 আপনি ঠিক আছেন? 227 00:22:39,733 --> 00:22:41,109 আপনি এখানে কী করছেন? 228 00:22:42,361 --> 00:22:45,447 বিকালে আপনাকে এখানে দেখে আমার চিন্তা হচ্ছিল। 229 00:22:58,752 --> 00:22:59,961 ওটা কী? 230 00:23:00,045 --> 00:23:01,671 আমি হয়তো এটার সাহায্যে... 231 00:23:03,131 --> 00:23:04,841 ...প্রফেসর সেও'র গবেষণাপত্রের সমাধান করতে পারব। 232 00:23:15,227 --> 00:23:19,272 জাতীয় ফরেনসিক সার্ভিস 233 00:23:31,201 --> 00:23:32,494 ভালোভাবেই সব সম্পন্ন হয়েছে। 234 00:23:32,994 --> 00:23:34,329 ফলাফল কখন হাতে আসবে? 235 00:23:34,413 --> 00:23:36,206 কিছুটা সময় লাগবে বললো। 236 00:23:36,289 --> 00:23:39,751 রক্ত পরীক্ষা করে কি গবেষণাপত্রে কী আছে সেটা জানা যাবে? 237 00:23:39,835 --> 00:23:43,380 পুরোটা জানা যাবে না, কিন্তু খুনের উদ্দেশ্য জানা যাবে। 238 00:23:46,174 --> 00:23:48,093 একটু আগে যে আপনার উপর আক্রমণ করেছিল, 239 00:23:48,176 --> 00:23:51,096 সম্ভবত সে কোনো সাধারণ ছিনতাইকারী কিংবা যৌন নির্যাতনকারী নয়। 240 00:23:51,179 --> 00:23:52,681 আপনার পুলিশকে জানানো উচিত... 241 00:23:52,764 --> 00:23:56,601 রক্ত পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত আমি কারো নজরে পড়তে চাই না। 242 00:23:58,478 --> 00:23:59,479 বেশ। 243 00:24:00,439 --> 00:24:01,857 আমি যাই তাহলে। 244 00:24:03,275 --> 00:24:04,901 ধন্যবাদ, মেয়র চোই। 245 00:24:06,736 --> 00:24:09,573 আজকের উপকারের কথা আজীবন মনে থাকবে। 246 00:24:12,325 --> 00:24:13,743 প্লিজ নিরাপদে বাসায় যান। 247 00:24:28,592 --> 00:24:29,801 সাবধানে। 248 00:24:31,219 --> 00:24:33,763 পছন্দ হয়েছে? একজন সেরা কারিগর এটা বানিয়েছেন। 249 00:24:34,973 --> 00:24:36,183 দাম কত পড়েছে? 250 00:24:36,266 --> 00:24:37,767 একজন দান করেছে এটা। 251 00:24:38,518 --> 00:24:40,395 এটার বাজারমূল্য কত? 252 00:24:40,979 --> 00:24:42,355 প্রায় ৫ মিলিয়ন ওন। 253 00:24:43,690 --> 00:24:47,527 এটাকে বাড়িয়ে ৮ মিলিয়ন করে অপরাধীদের তহবিল থেকে টাকাটা কেটে নাও। 254 00:24:47,611 --> 00:24:49,779 তহবিলে হাত লাগাবেন না। 255 00:24:56,161 --> 00:24:57,621 আমি এটার দাম দেবো। 256 00:25:00,040 --> 00:25:03,418 বড়োলোক বস পেলে বেশ সুবিধা হয়। 257 00:25:11,968 --> 00:25:16,681 পিতা, পুত্র আর পবিত্র আত্মার নামে। 258 00:25:17,265 --> 00:25:18,517 আমেন। 259 00:25:19,476 --> 00:25:23,355 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের আশীর্বাদ, 260 00:25:23,772 --> 00:25:28,527 ঈশ্বরের ভলোবাসা, আর পবিত্র আত্মারা যেন 261 00:25:28,610 --> 00:25:31,530 সর্বদা আপনার সাথে থাকেন... 262 00:25:47,921 --> 00:25:49,673 ৭ নাম্বার কার্ড। 263 00:25:49,756 --> 00:25:51,424 বিজয় অর্জনের লক্ষ্যে একটি সাহসী পদক্ষেপ। 264 00:25:53,093 --> 00:25:56,054 বিগ মাউস। যতটা পারিস মজা করে নে। 265 00:25:56,846 --> 00:25:58,473 এটা তোর জন্য একটা ফাঁদ। 266 00:26:22,998 --> 00:26:25,667 ঈশ্বর সবাইকে ক্ষমা করে দেন। 267 00:26:26,376 --> 00:26:30,338 গুনাহের জন্য অনুতপ্ত হোন আর সত্যিটা স্বীকার করুন। 268 00:26:31,464 --> 00:26:35,093 ভাই। প্রথমবার সবারই কঠিন লাগে। 269 00:26:36,052 --> 00:26:38,221 গুনাহের কথা স্বীকার করুন। 270 00:26:45,895 --> 00:26:46,980 আমি। 271 00:26:49,524 --> 00:26:52,861 ওয়ার্ডেন পার্ক জানাতে বললো উনি ৮ মিলিয়ন ওন কেটে নিচ্ছেন। 272 00:26:55,780 --> 00:26:58,533 গুনাহের কথা স্বীকার করুন। 273 00:27:10,503 --> 00:27:13,006 ভাবছি কে আমার ফাঁদে ধরা পড়বে। 274 00:27:16,176 --> 00:27:17,927 সে হয়তো এদের মধ্যকার কেউ 275 00:27:18,928 --> 00:27:20,764 কিংবা এমন কেউ যে আমার সন্দেহ তালিকার বাইরে। 276 00:27:25,435 --> 00:27:26,770 হয়তো... 277 00:27:26,853 --> 00:27:28,938 ওয়ার্ডেন পার্ক বিগ মাউস। 278 00:27:47,499 --> 00:27:49,459 এই। এসব কী! 279 00:27:49,542 --> 00:27:50,710 - বস! - বস! 280 00:27:50,794 --> 00:27:53,213 বস! বলটা দিবেন একটু?? 281 00:27:53,296 --> 00:27:56,007 - আস্তে করে বলটা দিন। - এদিকে প্লিজ, বস। 282 00:27:58,718 --> 00:27:59,886 বস! 283 00:27:59,969 --> 00:28:01,429 - বস! - আপনি ঠিক আছেন? 284 00:28:01,513 --> 00:28:02,514 - বস! - বস! 285 00:28:02,597 --> 00:28:04,349 বস! 286 00:28:04,974 --> 00:28:06,351 চেয়ারম্যান ইয়ং? 287 00:28:06,976 --> 00:28:09,104 - চলুন ভেতরে যাই। - তুমি... 288 00:28:13,233 --> 00:28:17,821 যেই হোক না কেন কাল এই সময়ের মধ্যে সামনে বেরিয়ে আসবে। 289 00:28:51,104 --> 00:28:52,313 ব্যায়ামের সময় এখন। 290 00:28:52,397 --> 00:28:53,773 সবাই, বের হও! 291 00:29:01,614 --> 00:29:03,116 - চলো! - জলদি করো। 292 00:29:10,165 --> 00:29:11,416 দ্য কাউন্ট অব মন্টি ক্রিস্টো [আলেক্সাঁদ্র্ দ্যুমা রচিত একটি রোমান্টিক এবং রোমাঞ্চকর উপন্যাস।] 293 00:29:11,499 --> 00:29:13,710 - লাইনে দাঁড়াও। - চুপ থাকো! 294 00:29:13,793 --> 00:29:15,128 চলো। 295 00:29:45,074 --> 00:29:47,744 পাপস্বীকার 296 00:29:56,336 --> 00:29:59,464 দ্য কাউন্ট অব মন্টি ক্রিস্টো 297 00:30:01,174 --> 00:30:03,551 তুই এরকম কিছু সহ ধরা খেলে, 298 00:30:04,010 --> 00:30:05,720 আমিও বাঁশ খাবো। 299 00:30:05,804 --> 00:30:07,764 নিশ্চিন্ত থাক। আমি ওরকম কিছু হতে দেবো না। 300 00:30:17,023 --> 00:30:18,900 অন্য কারো নামে 301 00:30:18,983 --> 00:30:20,360 একটা মেরির মূর্তি দান কর। 302 00:30:20,443 --> 00:30:22,028 যেটাতে লুকোনো ক্যামেরা থাকবে। 303 00:30:22,111 --> 00:30:23,321 এটা বলো না যে... 304 00:30:23,404 --> 00:30:25,740 আমি বিগ মাউসকে গর্ত থেকে টেনে বের করা শুরু করব। 305 00:30:25,824 --> 00:30:26,991 যদি... 306 00:30:27,867 --> 00:30:29,244 গড়বড় হয়ে যায়? 307 00:30:31,830 --> 00:30:33,456 আমি আর কাউকে এসবের মধ্যে টানবো না। 308 00:30:35,041 --> 00:30:36,209 আমি এর একটা হেস্তনেস্ত করব। 309 00:32:01,961 --> 00:32:04,964 পবিত্র বাইবেল 310 00:32:46,839 --> 00:32:49,467 টম অ্যান্ড জেরিকে চেনেন? আমার ডাকনাম জেরি। 311 00:32:49,550 --> 00:32:51,511 আমি বিগ মাউসের বিশাল বড়ো ভক্ত, 312 00:32:51,594 --> 00:32:53,596 তাই আমি ভিন্ন মাউসের নাম নিয়েছি। 313 00:32:54,347 --> 00:32:57,266 ওই হারামিই সবার প্রথমে কাছে এসে ভালো ব্যবহার করেছিল। 314 00:32:57,350 --> 00:32:59,519 বিগ মাউস। শুধু বিগ মাউসের উপর বাজি যারা রাখবেন তারা আসুন। 315 00:32:59,602 --> 00:33:01,729 শুধু ও কোনোরকম সন্দেহ ছাড়া বিশ্বাস করেছিল 316 00:33:02,313 --> 00:33:04,065 আমিই বিগ মাউস। 317 00:33:06,067 --> 00:33:09,487 যে সর্বদা জোকের মতো আমার সাথে ছিল। 318 00:33:12,782 --> 00:33:15,910 বিগ! বিগ! বিগ! বিগ! বিগ! 319 00:33:20,456 --> 00:33:22,542 বস। উঠুন। 320 00:33:23,918 --> 00:33:25,670 কী হয়েছে? কিছু হারিয়েছেন? 321 00:33:35,930 --> 00:33:38,975 - কাম অন! - তুমি পারবে! 322 00:33:39,058 --> 00:33:41,060 তুমি পারবে! 323 00:33:43,938 --> 00:33:45,898 ১,০০,০০০ ওন এর বাজি। তুমি পারবে, ঠিক? 324 00:33:45,982 --> 00:33:49,193 নিশ্চিন্ত থাকুন। আমার পেশী একদম ভেতর থেকে শক্ত। 325 00:33:52,447 --> 00:33:53,531 - যাই তাহলে! - ইয়েস! 326 00:34:00,371 --> 00:34:02,123 - শুরু করলাম তাহলে! - তুমি পারবে! 327 00:34:02,665 --> 00:34:05,877 এক! দুই! 328 00:34:05,960 --> 00:34:08,463 তিন! চার! 329 00:34:08,963 --> 00:34:11,799 পাঁচ! ছয়! 330 00:34:11,883 --> 00:34:14,927 সাত! আট! 331 00:34:15,011 --> 00:34:16,804 - নয়! - নয়! আরেকটা! 332 00:34:16,888 --> 00:34:19,182 - আরেকটা? - হ্যাঁ! আরেকটা। 333 00:34:22,894 --> 00:34:25,146 জলখাবারের দোকানে গিয়ে 334 00:34:25,229 --> 00:34:28,858 পেস্ট্রি, কুকিজ, সস, এসব জিনিস কিনে আনো। 335 00:34:28,941 --> 00:34:30,068 - যাও! - আমার জন্যও আনো! 336 00:34:30,151 --> 00:34:33,154 ডিনারের জন্য টুকরা করা কিমচি আর ভাজা ছোট মাছও এনো। 337 00:34:33,237 --> 00:34:34,197 আমার তর সইছে না। 338 00:34:35,990 --> 00:34:39,786 - ইয়ে! - হুররে! 339 00:34:44,832 --> 00:34:46,167 আজ রাতে ভোজ উৎসব হবে! 340 00:34:53,674 --> 00:34:55,885 - ভাজা ছোট মাছ। - টুকরা করা কিমচি! 341 00:35:13,444 --> 00:35:14,737 এখানে শুধু আমরা দুজন আছি। 342 00:35:17,073 --> 00:35:18,116 আচ্ছা। 343 00:35:20,243 --> 00:35:21,869 কী হয়েছে? কোনো সমস্যা হয়েছে কি? 344 00:35:21,953 --> 00:35:25,706 এখানে আমাদের একজন মারা গেলেও, কেউ বাঁচাতে আসবে না। 345 00:35:31,462 --> 00:35:33,923 কী হয়েছে? আমার জন্য পরিস্থিতি অস্বস্তিকর করে তুলছেন। 346 00:35:37,426 --> 00:35:39,011 তিনবার বলার সুযোগ দেবো। 347 00:35:39,971 --> 00:35:41,639 বলো আমি এরকম কেন করছি। 348 00:35:47,979 --> 00:35:49,063 আসলে... 349 00:35:51,691 --> 00:35:54,819 বস, আমি আপনার কোনো ক্ষতি করিনি। 350 00:35:54,902 --> 00:35:55,945 দুইবার বাকি আছে। 351 00:36:04,036 --> 00:36:06,414 আপনার হয়তো কোথাও ভুল হয়েছে। 352 00:36:11,586 --> 00:36:12,628 শেষ সুযোগ। 353 00:36:20,970 --> 00:36:22,638 বস, আমি সত্যিই জানি না। 354 00:36:23,347 --> 00:36:25,766 আমি কোনো ভুল করিনি, তাই... 355 00:36:28,477 --> 00:36:29,687 এরকম কি... 356 00:36:30,938 --> 00:36:32,815 আমি স্বীকারোক্তির বুথে গিয়েছিলাম সেজন্য এরকম করছেন? 357 00:36:36,319 --> 00:36:38,571 না মানে... বস। 358 00:36:39,071 --> 00:36:40,948 এটা কি এতই বড়ো অপরাধ যে আমাকে মরতে হবে? 359 00:36:42,283 --> 00:36:45,161 আপনি হামেশাই সেখানে যান, তাই আমার কৌতূহল জাগছিল... 360 00:36:45,244 --> 00:36:47,914 ট্যারো কার্ড সরিয়েছ কেন? 361 00:36:49,373 --> 00:36:52,710 আমি নিইনি। বাইবেলের ভেতরেই রেখে এসেছিলাম। 362 00:36:54,003 --> 00:36:57,465 ওটা হারানো গিয়ে থাকলে নিশ্চয় অন্য কেউ নিয়েছে, আমি নিইনি। 363 00:37:01,969 --> 00:37:05,014 আমি যদি নিয়ে থাকি, তাহলে... 364 00:37:06,599 --> 00:37:10,144 আমার জীবন আপনার হাতে তুলে দিলাম। প্লিজ, বিশ্বাস করুন। 365 00:37:29,247 --> 00:37:31,582 - যাও এখান থেকে। - আচ্ছা, বস। প্লিজ... 366 00:37:31,666 --> 00:37:32,959 যাও! 367 00:38:28,556 --> 00:38:30,057 এখানে ৩০ মিনিটের ভিডিয়ো নেই। 368 00:38:31,017 --> 00:38:34,145 তার মানে কেউ একজন ভিডিয়ো এডিট করেছে। 369 00:38:43,696 --> 00:38:45,656 মেসেজ পাওয়া মাত্রই কল করো। খুব জরুরি। 370 00:38:46,449 --> 00:38:47,283 মিহো 371 00:38:51,537 --> 00:38:53,039 আমি ফুল পেয়েছি। 372 00:38:53,706 --> 00:38:54,707 ফুল? 373 00:38:54,790 --> 00:38:56,083 কী ধরনের ফুল? 374 00:38:56,167 --> 00:38:58,169 সাদা চন্দ্রমল্লিকা। ৩৩টা মোট। 375 00:39:00,087 --> 00:39:01,213 তুমি পাঠিয়েছ? 376 00:39:01,881 --> 00:39:03,841 তুমি কি আমার স্ত্রীকে... 377 00:39:03,924 --> 00:39:05,801 চৌত্রিশটা সাদা চন্দ্রমল্লিকা। 378 00:39:07,345 --> 00:39:08,721 উনার বয়স ৩৪ বছর, তাই না? 379 00:39:09,555 --> 00:39:12,725 একটা ট্যারো কার্ডও আছে। মনে হয় বিগ মাউস পাঠিয়েছে। 380 00:39:12,808 --> 00:39:14,560 তোমাকে ছবি পাঠাচ্ছি। 381 00:39:18,230 --> 00:39:19,732 বোকা 382 00:39:21,400 --> 00:39:23,694 ট্যারো কার্ড নাম্বার শূন্য। 383 00:39:24,195 --> 00:39:26,280 এটার মানে হলো বেখেয়ালি, বোকার মতো কাজকর্ম। 384 00:39:27,531 --> 00:39:29,075 এটা একটা সতর্কবার্তা। 385 00:39:30,242 --> 00:39:32,370 মাত্র চারজন লোক ক্যামেরাটার ব্যাপারে জানতো। 386 00:39:32,703 --> 00:39:35,081 মিহো, আমি, ওর বাবা, আর সুন ত্যে। 387 00:39:36,332 --> 00:39:38,000 বিগ মাউস কীভাবে জানতে পারলো? 388 00:40:04,902 --> 00:40:06,654 আপনি বিগ মাউস নন, তাই না? 389 00:40:11,409 --> 00:40:13,786 বিগ মাউস ট্যারো কার্ড পাঠিয়ে আদেশ দেন 390 00:40:13,869 --> 00:40:15,621 আর আপনি শুধু সেগুলো তামিল করেন। 391 00:40:17,039 --> 00:40:18,124 ঠিক বললাম? 392 00:40:28,968 --> 00:40:32,972 ওই ইচ্ছে পূরণের কথাটা ভাওতাবাজি ছিল, তাই না? 393 00:40:36,350 --> 00:40:39,228 বাচঁতে চাইলে মুখ সামলে কথা বলো। 394 00:40:41,272 --> 00:40:43,607 আমাদের নিয়ে মজা নিলেন কেন? 395 00:40:43,691 --> 00:40:46,235 আপনি আসল না। কেন বললেন আমাদের ইচ্ছে পূরণ করবেন 396 00:40:46,318 --> 00:40:48,529 আর আশার বাণী শুনিয়ে নিরাশার সাগরে ফেলে দিলেন? 397 00:40:52,491 --> 00:40:55,453 শুধু এতটুকু বলুন বিগ মাউস কে। তার সাথে দেখা করা প্রয়োজন। 398 00:40:59,206 --> 00:41:01,000 বিগ মাউসের খোঁজ করতে যেও না। 399 00:41:01,083 --> 00:41:02,793 তোমার জীবনটাও আমার মতো বরবাদ হয়ে যাবে। 400 00:41:02,877 --> 00:41:05,379 আমার এখনকার জীবন তো এমনিতেই নরকতুল্য। 401 00:41:07,006 --> 00:41:08,591 বলুন না। প্লিজ? 402 00:41:14,346 --> 00:41:15,723 বাঁচতে চাইলে... 403 00:41:17,433 --> 00:41:18,851 আজ থেকে সব ভুলে যাও। 404 00:41:35,451 --> 00:41:37,453 হাই। আসুন, প্রসিকিউটর চোই। 405 00:41:37,536 --> 00:41:40,122 আমাদের আগে কখনো মোলাকাত হয়নি, তাই না? 406 00:41:40,664 --> 00:41:42,625 হ্যালো, আমি লি দো গেউন। 407 00:41:44,084 --> 00:41:45,836 আমি জাং চ্যে বং। দেখা হয়ে ভালো লাগলো। 408 00:41:49,006 --> 00:41:51,217 সবাই বসুন। 409 00:41:53,469 --> 00:41:56,347 আপনার পাঠানো জিজ্ঞাসাবাদের কৌশলে চোখ বুলিয়েছি। 410 00:41:58,432 --> 00:42:01,018 ভালোভাবেই সব সেট করেছেন। আমি নতুন কিছু শিখলাম। 411 00:42:01,101 --> 00:42:03,312 চুপ করুন তো। আমাকে লজ্জায় ফেলে দিচ্ছেন। 412 00:42:03,896 --> 00:42:07,149 - বিবাদী পক্ষের উকিল হবে... - অবশ্যই আমি। আমিই সবকিছু সেট করেছি। 413 00:42:09,443 --> 00:42:10,778 আর জজের ব্যাপারটা? 414 00:42:10,861 --> 00:42:12,696 পার্ক চুল সু'কে তো চেনেনই। 415 00:42:12,780 --> 00:42:16,492 যে নিজেকে দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান লোক ভাবে। 416 00:42:16,575 --> 00:42:19,828 আমাদের বেশ পোক্ত একটা প্ল্যান করতে হবে। সেজন্যই সবার এখানে আসা। 417 00:42:19,912 --> 00:42:21,330 মি. চা 418 00:42:21,914 --> 00:42:23,749 দাঁড়ান। এক মিনিট। 419 00:42:27,836 --> 00:42:30,089 হ্যালো, মি. চা। কেন ফোন করেছেন? 420 00:42:30,172 --> 00:42:32,758 চেয়ারম্যান থিয়েটারে জড়ো হতে বলেছেন। 421 00:42:33,259 --> 00:42:36,929 থিয়েটারে? মুরুব্বী নিশ্চয় ভালো মুডে আছেন। 422 00:42:38,556 --> 00:42:39,807 আচ্ছা। 423 00:42:39,890 --> 00:42:41,475 থিয়েটারটা কোথায়? 424 00:42:41,559 --> 00:42:43,435 মুরুব্বীর ব্যক্তিগত মুভি থিয়েটারে। 425 00:42:44,019 --> 00:42:45,729 আমরাও আপনার সাথে গিয়ে হ্যালো বলব। 426 00:42:46,689 --> 00:42:47,815 ভেবে বলছো তো? 427 00:42:47,898 --> 00:42:50,651 উনার কারণেই আমাদের এসব ঝুট ঝামেলার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। 428 00:42:50,734 --> 00:42:52,069 মুরুব্বীর কারণেই এসব হয়েছে... 429 00:42:52,152 --> 00:42:54,280 হেই। কী সব বলছো। 430 00:42:54,363 --> 00:42:57,908 সমস্যা নেই। প্রসিকিউটর চোই অনেক কিছু জানেন। 431 00:42:58,826 --> 00:43:01,203 উনিও এখন পরিবারেরই অংশ, তাই না? 432 00:43:11,964 --> 00:43:13,215 - দো গেউন। - হেই। 433 00:43:13,299 --> 00:43:15,759 আপনারাও এসেছেন। 434 00:43:16,343 --> 00:43:18,512 - অনেক কষ্ট করতে হয়েছে নিশ্চয়। - আরে না। 435 00:43:18,596 --> 00:43:20,139 - সব ঠিকঠাক আছে তো? - অবশ্যই। 436 00:43:20,222 --> 00:43:21,682 আপনি দেখা করেননি কেন? 437 00:43:21,765 --> 00:43:23,892 আমি বিজনেস ট্রিপে দেশের বাইরে ছিলাম। 438 00:43:23,976 --> 00:43:26,270 - যাইহোক। - সত্যি বলছি। 439 00:43:27,229 --> 00:43:30,024 দেখেন। মেয়র চোই এসেছেন। 440 00:43:36,822 --> 00:43:38,949 জামিনে থাকা অবস্থায় কি এভাবে ঘোরা উচিত? 441 00:43:40,034 --> 00:43:42,119 এখনকার সবাই সদস্য। 442 00:43:42,202 --> 00:43:44,455 তুমি চুপ থাকলে কেউ রিপোর্ট করবে না। 443 00:43:46,206 --> 00:43:48,125 এজন্যই আপনার সতর্ক থাকা উচিত। 444 00:43:48,626 --> 00:43:51,712 জানাজানি হলে, সদস্যদের ক্ষতি হবে। 445 00:43:54,173 --> 00:43:56,383 জজ পার্ক চুল সো এর সাথে মিটিং কেমন হলো? 446 00:43:57,926 --> 00:43:59,470 তুমিই তো বলেছিলেন তাকে রাজি করাবেন। 447 00:43:59,553 --> 00:44:02,264 মুরব্বীর সামনে বড়ো বড়ো কথা বলেছিলে, মনে নেই? 448 00:44:03,682 --> 00:44:06,352 ব্যস্ততার জন্য দেখা করতে পারিনি। তুমি সামলাও বিষয়টা। 449 00:44:13,108 --> 00:44:15,694 চেয়ারম্যান এসে গেছেন। প্লিজ আসুন। 450 00:44:15,778 --> 00:44:17,196 আচ্ছা। চলুন। 451 00:44:17,279 --> 00:44:19,406 - যাওয়া যাক? - চলো। 452 00:44:21,533 --> 00:44:22,826 চলুন। 453 00:44:23,994 --> 00:44:27,081 ১৯৫০ সালে কোরীয় যুদ্ধের দামামা বেজে উঠার পর, 454 00:44:27,915 --> 00:44:31,585 গুচেওন ধ্বংসস্তপ এ পরিণত হয়েছিস আর বিলুপ্তির দ্বারপ্রান্তে ছিল। 455 00:44:32,961 --> 00:44:34,421 ঘরবাড়ি হারানো এসব মানুষের 456 00:44:35,047 --> 00:44:37,591 শেষমেশ ঠাই হয়েছিল রাস্তায়… 457 00:44:37,675 --> 00:44:40,052 গুচেওন এরকমটাই দেখতে ছিল? 458 00:44:40,135 --> 00:44:42,680 কী বিশ্রী অবস্থা। 459 00:44:42,763 --> 00:44:44,515 সব আশার আলো নিভে গিয়েছিল। 460 00:44:45,140 --> 00:44:50,104 যাইহোক, গুচেওন দ্রুতগতিতে পুনরুদ্ভব হতে শুরু করে 461 00:44:50,187 --> 00:44:53,065 - আর জীবন্ত হয়ে উঠে। - তারা সবকিছু ভেঙ্গে ফেলে 462 00:44:53,148 --> 00:44:55,442 - এলাকাটার উন্নতি করে। - সবাই কাধে কাধ মিলিয়ে 463 00:44:55,526 --> 00:44:57,861 শহরটা গড়ে তুলতে শুরু করে। 464 00:44:59,571 --> 00:45:02,408 ১৯৮০ সালে, সবার আগে… 465 00:45:02,950 --> 00:45:05,411 এই। ওই ছোট্ট বাচ্চাটা তুমি না? 466 00:45:05,494 --> 00:45:07,496 কত্ত কিউট। 467 00:45:08,997 --> 00:45:10,624 -১৯৬০ সালে… 468 00:45:10,708 --> 00:45:12,584 - আমার দাদা। - কোথায়? 469 00:45:12,668 --> 00:45:14,336 বা দিক থেকে তিন নাম্বার। 470 00:45:14,420 --> 00:45:16,755 তারা আমাদের সুখস্বাচ্ছন্দ্য দিয়েছেন। 471 00:45:18,549 --> 00:45:22,094 প্রত্যেক নাগরিকের সুস্থতা নিশ্চিত করতে সেরা চিকিৎসা কর্মীদের নিয়ে, 472 00:45:22,177 --> 00:45:24,930 গুচেওন ইউনিভার্সিটি হসপিটাল প্রতিষ্ঠা করা হয়েছিল। 473 00:45:27,057 --> 00:45:31,603 আর এসবের রূপকার ছিলেন সাবেক বিভাগীয় প্রধান, 474 00:45:31,687 --> 00:45:35,190 চেয়ারম্যান কাং সাং গেউন। 475 00:45:35,774 --> 00:45:37,943 অবসরের পর, চেয়ারম্যান কাং… 476 00:45:38,026 --> 00:45:40,696 দেখুন। ওটা আমার দাদা। 477 00:45:40,779 --> 00:45:42,114 উনার পাশেরজন আমার দাদা। 478 00:45:43,073 --> 00:45:46,076 উনি অগণিত কর্মক্ষেত্র সৃষ্টি করেছেন। 479 00:45:47,119 --> 00:45:48,620 - এখানেই শেষ… 480 00:45:48,704 --> 00:45:50,289 কিন্তু একটা কথা। 481 00:45:50,372 --> 00:45:52,082 মেয়র চোই এখানে এসেছেন কেন? 482 00:45:52,166 --> 00:45:53,667 উনার তো এসবের সাথে কোনো সম্পর্ক নেই। 483 00:45:53,751 --> 00:45:55,502 উনার লাজ-লজ্জা নেই তাই এসেছেন। 484 00:45:55,586 --> 00:45:57,713 উনার নিজস্ব স্থান সম্পর্কে কোনো ধারণা নেই। 485 00:45:58,297 --> 00:46:00,048 - তাছাড়া, এনকে কেমিক্যাল 486 00:46:00,132 --> 00:46:02,885 গুচেওন শহরের আবর্জনা 487 00:46:02,968 --> 00:46:06,013 সামলানোর ব্যাবসায় একসাথে কাজ করছে 488 00:46:06,096 --> 00:46:08,182 সেগুলো থেকে নিরাপদ উপায়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য। 489 00:46:13,395 --> 00:46:16,148 রাসায়নিক শিল্প এর প্রবাদপুরুষ, 490 00:46:17,149 --> 00:46:21,570 চেয়ারম্যান কাং সর্বদা কর্মীদের নিজের পরিবারের মতো দেখতেন। 491 00:46:22,112 --> 00:46:25,741 কর্মীরা উনার দর্শন অনুসরণ করেছেন 492 00:46:26,450 --> 00:46:30,788 আর গুচেওন এর আকাশচুম্বী উন্নয়নে সহায়তা করেছেন। 493 00:46:34,625 --> 00:46:37,002 দারুণ! 494 00:46:37,085 --> 00:46:38,754 এনকে কেমিক্যালের জন্য করতালি হয়ে যাক! 495 00:46:38,837 --> 00:46:41,173 সুন্দর! চমৎকার! 496 00:46:41,673 --> 00:46:43,091 শান্তিময়! 497 00:46:45,677 --> 00:46:47,971 প্রত্যেকবার এটা দেখে মন ভরে যায়। 498 00:47:10,202 --> 00:47:12,120 ছবিতে থাকা আজকের গুচেওন এর 499 00:47:13,205 --> 00:47:17,084 কারিগর মানুষগুলোর সিংহভাগ আজ কবরে শুয়ে আছে। 500 00:47:18,669 --> 00:47:21,213 এনআর ফোরামের ব্যাপারে ভিডিয়োতে কিছু নেই কেন? 501 00:47:21,296 --> 00:47:24,633 বলতে চাচ্ছি, এখানে উপস্থিত লোকরাই এখন আসল প্লেয়ার। 502 00:47:24,716 --> 00:47:27,177 এই ভুল ধারণার জন্যই তোমাদের আজ এখানে ডেকেছি। 503 00:47:42,985 --> 00:47:44,653 একটা পা হারানোর জন্য, 504 00:47:45,404 --> 00:47:47,281 আমাকে সেনাবাহিনী ছাড়তে হয়েছিল। 505 00:47:47,990 --> 00:47:50,450 আমি এসব অসাধ্য সাধন হুইচেয়ারে বসে 506 00:47:50,534 --> 00:47:52,786 এক পায়ে করেছি। 507 00:47:52,870 --> 00:47:55,080 তোমরা তো সোনার চামচ মুখে নিয়ে জন্মেছ। 508 00:47:55,163 --> 00:47:57,082 সাহস কীভাবে হলো মালিকের মতো কথা বলার? 509 00:47:57,666 --> 00:48:00,210 একটু আগে দেখানো ভিডিয়োটার সমাপ্তি ডেকে এনো না। 510 00:48:00,711 --> 00:48:02,296 আমি একজনের তালাশ করছি 511 00:48:02,379 --> 00:48:05,090 যে আমার কাজকে এগিয়ে নিয়ে যাবে আর মর্যাদা বৃদ্ধি করতে থাকবে। 512 00:48:05,173 --> 00:48:07,342 এটাই এই বৃদ্ধ লোকের চুড়ান্ত লক্ষ্য, 513 00:48:08,260 --> 00:48:09,344 আর ইচ্ছে। 514 00:48:28,572 --> 00:48:29,740 দিনটা শুভ হোক। 515 00:48:36,038 --> 00:48:40,375 তার মানে উনি একজন উত্তরাধিকারী খুঁজছেন। তাই না? 516 00:48:40,459 --> 00:48:44,129 জানেন উনি রোজই জুন হি'কে কল করেন। 517 00:48:44,212 --> 00:48:46,590 এটাই তো স্বাভাবিক। সে হলো উনার ডাক্তার। 518 00:48:46,673 --> 00:48:47,925 আপনি একটা বোকার হদ্দ। 519 00:48:48,592 --> 00:48:50,761 মেয়র চোই এখন অনেক আত্মবিশ্বাসী। 520 00:48:50,844 --> 00:48:52,262 এর কারণটা কী হতে পারে? 521 00:48:52,346 --> 00:48:54,765 বলতে চাচ্ছেন ডিরেক্টর হিয়ন তার স্বামীকে উত্তরাধিকারী 522 00:48:54,848 --> 00:48:56,350 বানানোর জন্য কোনো কলকাঠি নাড়ছেন? 523 00:48:56,433 --> 00:48:58,018 এটা হতেই পারে। 524 00:48:59,227 --> 00:49:00,979 সতর্ক থাকুন। 525 00:49:01,063 --> 00:49:03,106 সব সদস্যরা জানে যে বিগ মাউসের কাছে 526 00:49:03,690 --> 00:49:06,026 টাকা খোয়ানোর পর থেকে আপনার অবস্থা বেগতিক। 527 00:49:08,862 --> 00:49:10,781 শালা… 528 00:50:08,922 --> 00:50:11,800 কোন বেজন্মার বাচ্চা… 529 00:50:11,883 --> 00:50:13,135 হেই! 530 00:50:13,802 --> 00:50:16,346 এসেছেন তাহলে। বলেছিলেন আসতে পারবেন না। 531 00:50:17,806 --> 00:50:19,307 সবাই বাইরে যাও। 532 00:50:19,391 --> 00:50:21,643 কেন? ওদের পছন্দ হয়নি? 533 00:50:22,686 --> 00:50:24,396 - নতুন মেয়ে আনবো নাকি? - বের হও! 534 00:50:36,992 --> 00:50:38,994 এখানে এসব করছেন কেন? 535 00:50:39,077 --> 00:50:40,787 শুনানির দিন ঘনিয়ে এসেছে। 536 00:50:46,835 --> 00:50:47,836 শুনানি? 537 00:50:49,254 --> 00:50:51,506 আপনি আমার হয়ে সব সামলান। 538 00:50:54,426 --> 00:50:56,386 আমি রায় ঘোষণা করব না। 539 00:50:56,470 --> 00:50:58,805 বলুন আমাকে। সমস্যাটা কী? 540 00:51:00,140 --> 00:51:01,516 বিগ মাউসের কারণে, 541 00:51:02,392 --> 00:51:04,269 মুরুব্বী আমাকে বাঁশ দিতে যাচ্ছেন। 542 00:51:09,983 --> 00:51:11,693 ১০০ বিলিয়ন ফিরিয়ে আনুন শুধু। 543 00:51:12,652 --> 00:51:16,531 জেলখানায় কারসাজি করেও কোনো লাভ হয়নি। তাহলে কীভাবে আনব? 544 00:51:17,783 --> 00:51:21,995 ইচ্ছে করছে বিগ মাউসকে ওখান থেকে এনে ফাঁসিতে ঝুলাতে। 545 00:51:23,830 --> 00:51:25,832 কেন করছেন না? 546 00:51:26,958 --> 00:51:28,293 আমি মজা করার মুডে নেই। 547 00:51:33,590 --> 00:51:36,593 আমি মিলিয়ন ভোল্টের ইলেকট্রিক চেয়ারের ব্যবস্থা করছি। 548 00:51:36,676 --> 00:51:38,553 ওকে কি সেটাতে বসাতে চান? 549 00:51:43,725 --> 00:51:45,769 আপনার কাছে কোনো ভালো বুদ্ধি আছে? 550 00:52:09,000 --> 00:52:11,503 আজকের খাবারটা… 551 00:52:20,428 --> 00:52:23,682 হেই। তোমার আর বিগ মাউসের মধ্যে কোনো কিছু হয়েছে? 552 00:52:24,933 --> 00:52:25,934 কী বলতে চাচ্ছো? 553 00:52:26,017 --> 00:52:29,813 ওর সাথে আজকাল অন্যরকম আচরণ করছ। 554 00:52:30,397 --> 00:52:32,357 তুমি এখন আর ওর অনুগত নও। 555 00:52:32,440 --> 00:52:33,942 ধুর বাল। 556 00:52:34,901 --> 00:52:37,154 আমি তার সেরা অনুসারী না। আর আমাকে সবসময় তার সেবা করতে হবে না। 557 00:52:37,237 --> 00:52:40,282 রেগে যাচ্ছো কেন? তোমার কথাই মেনে নিলাম। 558 00:52:41,158 --> 00:52:42,284 খাবার উপভোগ করো। 559 00:52:43,618 --> 00:52:45,120 কয়েদি নাম্বার ২৫৪৮. একজন দেখা করতে এসেছে। 560 00:52:45,954 --> 00:52:46,955 আমার সাথে? 561 00:52:49,791 --> 00:52:51,126 এগুলো পরিষ্কার করো। 562 00:52:51,209 --> 00:52:52,627 প্রহরী, সত্যিই আমার সাথে দেখা করতে এসেছে? 563 00:52:55,755 --> 00:52:59,134 খোদা, ওর সাথে কেউ দেখা করতে এসেছে শুনে সত্যিই অবাক হয়েছি। 564 00:53:03,305 --> 00:53:04,306 চলো খাওয়া শেষ করি। 565 00:53:07,767 --> 00:53:09,644 - আরে, আপু। - ভাইয়া! 566 00:53:09,728 --> 00:53:10,770 কী… 567 00:53:12,898 --> 00:53:14,774 চমকে দিয়েছিস আমাকে। 568 00:53:14,858 --> 00:53:16,943 - কেমন আছিস? - ভালোই। 569 00:53:18,612 --> 00:53:20,697 তো… দাদীমা কেমন আছেন? 570 00:53:21,448 --> 00:53:25,327 উনার ডিমেনশিয়া আরো গুরুতর হয়েছে, তাই আমাকেও চিনতে পারেন না। [ডিমেনশিয়া: একটি মানসিক রোগ যাতে আক্রান্ত ব্যক্তির বুদ্ধি, স্মৃতি ও ব্যক্তিত্ব লোপ পায়।] 571 00:53:27,120 --> 00:53:28,455 খোদা। 572 00:53:29,956 --> 00:53:31,958 নিশ্চয় তোর জন্য এটা অনেক কষ্টদায়ক। 573 00:53:32,042 --> 00:53:34,377 কিন্তু উনি এখন নার্সিং হোমে আছেন 574 00:53:34,961 --> 00:53:37,005 আর পরের সেমিস্টারে আমি স্কুলে ফিরে যাচ্ছি। 575 00:53:37,088 --> 00:53:38,298 কী বলছিস এসব? 576 00:53:39,591 --> 00:53:42,510 টাকা কোথায় পাচ্ছিস? তুই খারাপ কিছু করছিস না-কি? 577 00:53:43,094 --> 00:53:44,596 আমি তোর মতো না। 578 00:53:44,679 --> 00:53:48,016 অনেক ভালো একটা লোকের সাথে দেখা হয়েছে আর উনি আমাকে সাহায্য করছেন। 579 00:53:49,476 --> 00:53:51,436 কী বলছিস এসব? 580 00:53:51,519 --> 00:53:53,438 কে তোকে সাহায্য করবে আর কেন করবে? 581 00:54:17,754 --> 00:54:19,464 জিনিসপত্র গুছিয়ে আসো। 582 00:54:28,265 --> 00:54:29,891 জিনিসপত্র গুছাচ্ছ কেন? 583 00:54:31,226 --> 00:54:32,519 তোমাকে ট্রান্সফার করা হয়েছে? 584 00:54:38,358 --> 00:54:40,610 আমি ছাড়া পেয়েছি। 585 00:54:41,236 --> 00:54:42,862 তুমি বাইরে যাচ্ছো? 586 00:54:42,946 --> 00:54:45,782 হ্যাঁ। আমার বোন উকিল নিয়ে এসেছিল। 587 00:54:45,865 --> 00:54:48,326 ভিক্টিম বনিবনা করতে রাজি হয়েছে। 588 00:54:48,410 --> 00:54:50,996 দারুণ। তোমার জন্য ভালো, বাছা। 589 00:54:51,079 --> 00:54:52,872 অভিনন্দন, জেরি। অভিনন্দন। 590 00:54:53,456 --> 00:54:56,042 খোদা। এখান থেকে যেতে ইচ্ছে করছে না। 591 00:54:57,544 --> 00:55:00,714 বেশি কিছু আনতে পারিনি, কিন্তু প্লিজ সবাই একটা করে নাও। 592 00:55:01,423 --> 00:55:03,300 সব কিছুর জন্য ধন্যবাদ। 593 00:55:03,383 --> 00:55:04,342 ধন্যবাদ। 594 00:55:04,426 --> 00:55:06,219 - ধন্যবাদ। - স্বাগত। 595 00:55:07,554 --> 00:55:09,180 এই নাও। 596 00:55:15,061 --> 00:55:16,730 অভিনন্দন। 597 00:55:26,865 --> 00:55:28,241 সব কিছুর জন্য ধন্যবাদ। 598 00:55:31,703 --> 00:55:35,123 ভালোভাবে থেকো। কোন ঝামেলা করে আবার জেলে এসো না। 599 00:55:36,875 --> 00:55:38,543 আমি ভালোভাবেই থাকব। 600 00:55:40,503 --> 00:55:42,505 জীবনেও জেলে আসব না। 601 00:56:26,383 --> 00:56:28,551 এই, জুন সিক। 602 00:56:29,052 --> 00:56:30,595 তোকে আসতে মানা করেছিলাম। 603 00:56:31,679 --> 00:56:33,515 তুই নিশ্চয় ক্লান্ত। ক্ষুধা লেগেছে কি? 604 00:56:40,063 --> 00:56:42,899 এটা বিগ মাউসকে দাও। 605 00:56:45,193 --> 00:56:48,905 শুনুন। আমি হয়তো বহু মানুষের পিঠে ছুরি মেরেছি, 606 00:56:50,240 --> 00:56:52,200 কিন্ত আমি খুন করিনি। 607 00:56:54,035 --> 00:56:57,122 বলতে চাচ্ছো তোমার কর্দমাক্ত হাত নর্দমায় দিলে নোংরা হয়ে যাবে? 608 00:56:58,832 --> 00:57:01,376 তোমার বোন ইতোমধ্যেই আমার কাছ থেকে টাকা নিয়েছে। 609 00:57:02,502 --> 00:57:05,547 সেই টাকাতেই ভিক্টিম বনিবনা করেছে। 610 00:57:07,715 --> 00:57:11,469 আমি বিগ মাউসকে মারতে যাবো কেন? আমার তো টাকাটা ফেরত পেতে হবে। 611 00:57:13,805 --> 00:57:16,391 এতে তার পেট ব্যথা হবে। 612 00:57:17,684 --> 00:57:19,644 আর প্রচুর কষ্ট হবে, এই যা। 613 00:57:21,271 --> 00:57:22,522 - কী হয়েছে? - জলদি করো। 614 00:57:22,605 --> 00:57:24,190 কী যে করি এখন? 615 00:57:24,274 --> 00:57:25,775 - ওহ না। - আপনি ঠিক আছেন তো? 616 00:57:25,859 --> 00:57:29,028 - কী হয়েছে? - প্রহরীদের ডাকো। 617 00:57:29,112 --> 00:57:31,823 প্রহরী! উনি এখানে মারা যাচ্ছেন! 618 00:57:31,906 --> 00:57:33,616 প্লিজ জলদি আসুন! 619 00:57:33,700 --> 00:57:35,452 এখানে একজন মারা যাচ্ছে! 620 00:57:36,494 --> 00:57:38,079 এখানে একজন মারা যাচ্ছে! 621 00:57:44,085 --> 00:57:46,129 যাই হোক। উনি তো আর মারা যাবেন না। 622 00:58:04,689 --> 00:58:09,068 - হ্যালো। আমাকে চিনেছেন? - হ্যাঁ, হ্যালো। তুমি ছাড়া পেয়েছ? 623 00:58:09,152 --> 00:58:11,446 - বস অ্যাম্বুলেন্সে আছেন। - কী? 624 00:58:13,072 --> 00:58:15,450 হটাৎ করেই উনার পেট ব্যথা শুরু হলো। আমাদের উনার পেছনে যাওয়া উচিত। 625 00:58:15,533 --> 00:58:16,951 জলদি চলুন। 626 00:58:17,035 --> 00:58:18,119 কী হচ্ছে এসব? 627 00:58:40,808 --> 00:58:43,311 ওরা ডানদিক দিয়ে সোজা হাসপাতালে গেলো না কেন? 628 00:58:43,394 --> 00:58:45,563 হয়তো তাদের জরুরি বিভাগ পূর্ণ হয়ে আছে। 629 00:58:47,649 --> 00:58:49,317 মি. কিম, নাইন হসপিটাল 630 00:58:51,486 --> 00:58:53,780 হ্যালো, মি. কিম। গো মিহো বলছি। 631 00:58:56,449 --> 00:58:58,952 ১০ মিনিটের মধ্যে আসছি। ধন্যবাদ। 632 00:58:59,619 --> 00:59:01,704 - গাড়িটাকে আটকাও। - অ্যাম্বুলেন্সটাকে থামাবো? 633 00:59:01,788 --> 00:59:03,581 ওদিকে বড়ো কোনো হাসপাতাল নেই। জলদি করো। 634 00:59:27,605 --> 00:59:28,982 দেখে। 635 00:59:33,278 --> 00:59:35,113 সামনে দেখুন! 636 00:59:53,298 --> 00:59:54,465 আপনাদের মাথায় কোনো সমস্যা আছে? 637 00:59:56,884 --> 00:59:58,303 চাং হু। 638 00:59:58,803 --> 01:00:00,388 - মিহো। - নড়ো না। 639 01:00:00,972 --> 01:00:02,640 পেটে ব্যথা করছে? ঠিক কোথায় ব্যথা করছে? 640 01:00:03,266 --> 01:00:05,268 কী করছেন আপনি? 641 01:00:05,351 --> 01:00:07,979 আমি উনার স্ত্রী আর আমি একজন নার্সও। 642 01:00:08,062 --> 01:00:10,273 কোনো হাসপাতালের খোঁজ করতে হবে না। 643 01:00:10,356 --> 01:00:13,192 আমি কাছের এক হাসপাতালে কাজ করি আর তারা ওর অপেক্ষা করছে, 644 01:00:13,276 --> 01:00:14,652 তাই ওকে সেখানে নিয়ে যেতে পারি। 645 01:00:17,071 --> 01:00:18,281 জলদি করুন! 646 01:00:42,221 --> 01:00:45,183 ডাক্তার কী বললো? উনি ঠিক আছেন তো? 647 01:00:45,266 --> 01:00:48,436 ওর তীব্র পেট ব্যথা হয়েছে। ডাক্তাররা এখন পরীক্ষা করছেন। 648 01:00:49,062 --> 01:00:50,480 যদিও ব্যাপারটা অদ্ভুত। 649 01:00:50,563 --> 01:00:53,066 শুধু ওরই কীভাবে ফুড পয়জনিং হলো? 650 01:00:53,858 --> 01:00:56,027 কেউ নিশ্চয় ওকে কিছু খাইয়েছে। 651 01:00:57,153 --> 01:00:59,155 ডাক্তার বলেছে সার্জারির কোনো প্রয়োজন নেই। 652 01:01:01,199 --> 01:01:03,451 তোমাকে ধন্যবাদ জানানোর সুযোগই হয়নি। 653 01:01:03,826 --> 01:01:04,911 তোমার নামটা যেন কী? 654 01:01:04,994 --> 01:01:06,120 আমি জে… 655 01:01:06,954 --> 01:01:08,790 আমার নাম ওহ জিন চুল। 656 01:01:08,873 --> 01:01:11,417 আজকেই তুমি ছাড়া পেয়েছ আর টফু খাওয়ারও ফুরসত পাওনি। 657 01:01:12,001 --> 01:01:14,212 সমস্যা নেই। আপনাদের দেখা পেয়েই আমি আনন্দিত। 658 01:01:15,588 --> 01:01:18,216 এই নাও। বেশি কিছু না, তবুও প্লিজ গ্রহণ করো। 659 01:01:18,800 --> 01:01:21,636 না, না। আমি কিছুই করিনি। আমি এটা নিতে পারব না। 660 01:01:21,719 --> 01:01:23,846 লজ্জা পেও না। সমস্যা নেই। 661 01:01:24,847 --> 01:01:27,850 কিন্তু… আমার এটা নেয়া উচিত না। 662 01:01:27,934 --> 01:01:29,977 তোমার জলদি যাওয়া উচিত। নিশ্চয় পরিবারকে মিস করছ। 663 01:01:30,061 --> 01:01:33,481 অনেকদিন বাড়ি যাও না। গিয়ে পরিবারের সাথে খাবার উপভোগ করো। 664 01:01:35,566 --> 01:01:38,611 আচ্ছা, ঠিক আছে। আমি যাই এখন। 665 01:01:39,779 --> 01:01:41,823 - বেশ, বিদায়। - বিদায়। 666 01:02:23,906 --> 01:02:26,743 জামিনের আবেদন 667 01:02:28,202 --> 01:02:30,747 পার্ক চাং হু 668 01:02:33,541 --> 01:02:35,960 - গো মিহো এর কী খবর? - উনি এখনো হাসপাতালেই আছেন। 669 01:02:36,043 --> 01:02:38,796 উনি যে শক্তিশালী সেটা দেখে বুঝা যায় না, তাই কোনো ঝামেলা করো না। 670 01:02:39,547 --> 01:02:41,048 রাতটা কোনোভাবে পার করো। 671 01:02:41,549 --> 01:02:42,633 আচ্ছা, স্যার। 672 01:02:45,720 --> 01:02:49,682 আমি শুধু আমার জামাইয়ের মুখটা একবার দেখতে চাই। 673 01:02:49,766 --> 01:02:52,685 - আপনি ভেতরে যেতে পারবেন না। - এত কঠোর হচ্ছেন কেন? 674 01:02:52,769 --> 01:02:54,145 উনার পরিবারের লোক উনাকে দেখতে চাচ্ছে। 675 01:02:54,228 --> 01:02:55,813 এটা নিয়ম বহির্ভূত। 676 01:02:55,897 --> 01:02:57,273 সিরিয়াসলি। 677 01:02:58,316 --> 01:02:59,400 দরজা খুলুন। 678 01:03:01,986 --> 01:03:04,906 ডাক্তারের আদেশে নার্স হিসেবে আমি এখানে এসেছি। 679 01:03:06,449 --> 01:03:07,992 দরজা খুলুন। 680 01:03:08,075 --> 01:03:09,827 ১০ মিনিটই যথেষ্ট, তাই না? 681 01:03:10,411 --> 01:03:12,288 যান। তার বেশি সময় পাবেন না। 682 01:03:20,421 --> 01:03:21,464 আজব তো। 683 01:03:50,409 --> 01:03:51,702 মিহো। 684 01:03:52,578 --> 01:03:53,704 জেগে গেছ? 685 01:03:55,122 --> 01:03:56,374 ব্যথা কেমন এখন? 686 01:04:01,254 --> 01:04:03,339 নড়ো না। ব্যথা করবে। 687 01:04:04,799 --> 01:04:06,884 ভেবেছিলাম স্বপ্ন দেখছি, 688 01:04:08,636 --> 01:04:10,179 কিন্তু তুমি সত্যিই আমার পাশে ছিলে। 689 01:04:13,891 --> 01:04:17,436 আমি মাত্র ১০ মিনিট থাকতে পারব। তাই প্রয়োজনীয় কাজ করে নিই। 690 01:04:24,193 --> 01:04:25,444 আমার কী হয়েছে? 691 01:04:28,197 --> 01:04:30,241 তোমার ক্ষুদ্রান্ত্রে মাদকের উপস্থিতি পাওয়া গিয়েছে। 692 01:04:30,616 --> 01:04:32,410 তুমি সন্দেহজনক কিছু খেয়েছিলে? 693 01:04:45,673 --> 01:04:49,427 তোমার হাতে বেশি সময় নেই বললে। তাহলে কথা বলা যাক। 694 01:04:53,014 --> 01:04:54,015 তোমার কি মনে হয়… 695 01:04:55,433 --> 01:04:57,935 আমরা আগের মতো সাধারণ জীবন কাটাতে পারব? 696 01:04:59,061 --> 01:05:02,607 টিভি দেখা, অল্প সময়ের জন্য ঘুমানো, 697 01:05:03,608 --> 01:05:05,109 কথা বলা, 698 01:05:06,152 --> 01:05:08,362 আর কপাল টোকাটুকির জন্য তাস খেলা। 699 01:05:10,615 --> 01:05:12,283 তোমার কি মনে হয় আবার এগুলো করতে পারব? 700 01:05:22,418 --> 01:05:24,879 আমার স্বামীটা নিশ্চয় ক্লান্ত। 701 01:05:30,051 --> 01:05:31,510 মনে হচ্ছে বিগ মাউসের চারিদিকে... 702 01:05:32,929 --> 01:05:34,388 একটা প্রাচীর আছে। 703 01:05:38,559 --> 01:05:41,103 এমন একটা প্রাচীর যেটা মনে হয় না আমি কোনোদিন ভাঙতে পারব। 704 01:06:10,049 --> 01:06:11,133 মিহো। 705 01:06:14,470 --> 01:06:16,430 এটা স্যালাইনের চেয়ে ভালো কাজে দিচ্ছে। 706 01:06:17,556 --> 01:06:18,849 ভালোই লাগছে। 707 01:06:21,936 --> 01:06:23,521 ১০ মিনিট হয়ে গেছে। বাইরে আসুন। 708 01:06:28,025 --> 01:06:29,443 আমি বাইরেই আছি। 709 01:06:31,195 --> 01:06:33,447 বাড়ি গিয়ে ঘুমিয়ে নাও। তুমি ক্লান্ত হয়ে যাবে। 710 01:06:34,448 --> 01:06:35,783 একটু পর তোমার স্যালাইন পরিবর্তন করতে হবে। 711 01:06:35,866 --> 01:06:37,368 আর সময় দিতে পারব না। 712 01:06:47,920 --> 01:06:49,463 হাল ছেড়ো না, সোনা। 713 01:07:28,878 --> 01:07:31,547 জলদিই দেখা করতে আসব। সুস্থ থেকো। 714 01:08:05,581 --> 01:08:07,750 জেরি আমার উপর মাদক প্রয়োগ করেছিল কেন? 715 01:08:08,709 --> 01:08:10,044 কে ওকে বাধ্য করেছিল? 716 01:08:17,885 --> 01:08:20,054 গুচেওন কারাগার 717 01:08:20,638 --> 01:08:22,139 এটা তো ফেরার রাস্তা নয়। 718 01:08:31,190 --> 01:08:32,358 ধুর বাল! 719 01:09:16,527 --> 01:09:21,532 জি সং মেন্টাল সেন্টার 720 01:09:21,700 --> 01:09:57,200 ভাবানুবাদে: ইমরুল হাসান নাসিম 721 01:09:57,484 --> 01:10:02,156 পার্ক * হো, পুরুষ, ৩২ 722 01:10:02,200 --> 01:10:28,000 বাংলা সাবটাইটেল দিয়ে সিরিজটি উপভোগ করার জন্য ধন্যবাদ। সাবটাইটেলটি ভালো লেগে থাকলে গুড রেটিং আর ফিডব্যাক কাম্য। 723 01:10:28,573 --> 01:10:55,909 আগামী পর্বে:-