0
00:00:03,258 --> 00:00:58,658
*Johnny English (2003)*
*বাংলায় অনুবাদ করেছেন তাসনিম আলম*
1
00:01:31,467 --> 00:01:34,427
আহ! সেই হ্যাকলার এন্ড কচ জি-৩৬।
2
00:01:34,511 --> 00:01:36,846
উপযুক্ত হাতে এক চমৎকার মারণাস্ত্র।
3
00:01:59,453 --> 00:02:02,163
অহ! এজেন্ট ওয়ান।
4
00:02:03,916 --> 00:02:06,709
আমি এই মুহূর্তটার জন্য অনেক
আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম।
5
00:02:07,961 --> 00:02:11,631
আচ্ছা, তাহলে আমি চেষ্টা করব
আপনাকে পুরো সন্তুষ্ট করতে।
6
00:02:13,050 --> 00:02:17,011
মি. ইংলিশ, আপনি নিজেকে বাস্তবের
থেকে একটু বেশিই রমণী-মোহন ভাবেন।
7
00:02:18,639 --> 00:02:21,224
আমার মতে সেটা প্রায় অসম্ভব ব্যাপার।
8
00:02:34,696 --> 00:02:38,282
স্যার? স্যার?
9
00:02:39,868 --> 00:02:41,452
- স্যার!
10
00:02:41,537 --> 00:02:42,829
- ওগুলো সব গুছানো আছে?
- হুম?
11
00:02:42,913 --> 00:02:45,164
মিশনের নথিপত্র।
এজেন্ট ওয়ান আজ রাতে বিমানে বিয়ারিটজ যাচ্ছে।
12
00:02:45,249 --> 00:02:47,834
অহ, হ্যাঁ, হ্যাঁ, মিশনের কাগজপত্র।
ওগুলো এখানেই কোথাও আছে। চিন্তা করো না।
13
00:02:48,210 --> 00:02:50,002
আহ! এইতো পেয়েছি।
14
00:02:54,550 --> 00:02:55,842
এজেন্ট ওয়ান।
15
00:02:56,927 --> 00:02:58,261
ভদ্রমহোদয়গণ।
16
00:03:04,101 --> 00:03:05,101
আমার নথিপত্রগুলো নিতে এসেছি।
17
00:03:06,979 --> 00:03:09,480
বোহ, এজেন্ট ওয়ানের ডকুমেন্টগুলো দাও।
18
00:03:13,193 --> 00:03:15,069
ধন্যবাদ।
19
00:03:15,153 --> 00:03:16,696
এজেন্ট ওয়ান, আপনার মিশনের
জন্য প্রয়োজনীয় নথিপত্র।
20
00:03:16,780 --> 00:03:20,449
সাবমেরিনের দরজা খোলার কোডসহ আছে,
ওগুলো আমি নিজে যাচাই করে দিয়েছি।
21
00:03:23,287 --> 00:03:25,788
- ধন্যবাদ।
- তো, আজকে রাতে শুধুই ফ্রান্সে,
22
00:03:25,873 --> 00:03:29,417
না কি সাথে পাইরেনিস পর্বতমালার
দিকেও একটু ঢুঁ মারা হবে?
23
00:03:30,419 --> 00:03:33,671
সেটা জানিয়ে দিলে তো আপনাকে
সাথে-সাথেই মেরে ফেলতে হবে।
24
00:03:34,089 --> 00:03:36,340
অহ!
25
00:03:38,260 --> 00:03:42,471
অহ, হ্যাঁ, হ্যাঁ।
সেটা তো আপনাকে করতেই হবে।
26
0:03:43,470 --> 0:03:45,390
এজেন্ট ওয়ান, শুভ বিদায়।
27
0:03:45,470 --> 0:03:46,970
[ফরাসি ভাষায়] শুভ কামনা।
28
0:03:47,470 --> 0:03:48,720
আবার যেন দেখা পাই।
29
0:03:50,230 --> 0:03:54,650
কী অনন্য! অসাধারণ!
30
0:03:56,160 --> 0:04:03,700
এমআই-সেভেনের সকল বিভাগকে
জানানো যাচ্ছে যে, বিয়ারিটজে
সাবমেরিনের দরজা খুলতে ব্যর্থ হয়ে
একজন এজেন্ট মারা গেছেন।
31
0:04:04,490 --> 0:04:09,200
ইংল্যান্ডের এ যাবত-কালের সর্বশ্রেষ্ঠ সিক্রেট
এজেন্ট, এভাবে মুহূর্তের মধ্যে মারা গেল।
32
0:04:09,290 --> 0:04:10,830
নিদারুণ হতাশাজনক।
33
0:04:12,290 --> 0:04:15,750
বোহ, বলতে পার, সারা বিশ্ব কেন
আমাদেরকে ঈর্ষার চোখে দেখে?
34
0:04:15,830 --> 0:04:19,170
আমাদের এক এজেন্টের শূন্যস্থান পূরণে
অপর কানো এজেন্ট সবসময় প্রস্তুত থাকে।
35
0:04:19,250 --> 0:04:20,300
স্যার, একদম ঠিক বলেছেন।
36
0:04:20,380 --> 0:04:23,340
এবং আমাদের সকল এজেন্টের প্রত্যেকে
আজকে এখানে সমবেত হয়েছে।
37
0:04:23,970 --> 0:04:27,970
শোকজ্ঞাপন চলাকালে তাদের সুরক্ষা প্রদান
করতে পারা আমাদের জন্য সম্মান ও গৌরবের।
38
0:04:28,970 --> 0:04:31,100
বোহ, তাদের জীবনের নিরাপত্তা
এখন আমাদের হাতে।
39
0:04:42,740 --> 0:04:44,320
ইংলিশ, সবকিছু ঠিকমতো ব্যবস্থা করেছ?
40
0:04:45,070 --> 0:04:47,700
স্যার, আমার মতে ঠিকমতো থেকেও
বেশি সুচারু আয়োজন হয়েছে।
41
0:04:48,200 --> 0:04:51,870
এই মুহূর্তে আপনি পুরো ইংল্যান্ডের সর্বোচ্চ
নিরাপদ জায়গায় প্রবেশ করছেন।
42
0:05:00,210 --> 0:05:02,550
পেগাসাস, আমরা এখানে এক
জাতীয় দুর্যোগের মুখোমুখি হয়েছি।
43
0:05:02,760 --> 0:05:06,010
নিশ্চিতভাবেই এজেন্ট ওয়ান বিশেষ কিছুর খোঁজ
পেয়েছিল, সেটা আমাদেরকে জানতে হবে।
44
0:05:06,640 --> 0:05:08,720
এখুনি এই কাজে অপর কোনো
এজেন্ট পাঠাতে হবে, কে আছে?
45
0:05:09,300 --> 0:05:13,100
মাননীয় প্রধানমন্ত্রী, ওরকম কেউ নেই।
যারা ছিল, বিস্ফোরণে সবাই মারা গেছে।
46
0:05:13,890 --> 0:05:15,230
সবাই?
47
0:05:15,310 --> 0:05:18,270
আসলে, সৌভাগ্যক্রমে একজন বেঁচে গেছে।
48
0:05:18,860 --> 0:05:19,900
কে?
49
0:05:20,612 --> 0:05:24,407
আড়ালে থেকে একজন
সঙ্গীদের রক্ষা করছে সর্বক্ষণ
50
0:05:24,783 --> 0:05:26,766
প্রভাত-রবি থেকে বিভাবরী, সে অতন্দ্র প্রহরী
51
0:05:27,953 --> 0:05:30,287
অপরাধীদের পাঠায় সে জমের বাড়ি
তাকে কাছে পেতে চায় সকল নারী
52
0:05:30,372 --> 0:05:31,747
হ্যালো, জনি!
53
0:05:32,249 --> 0:05:35,126
পৌরুষে ঘোড়াও কোন ছার
বিছানায় সে শক্তির আধার
54
0:05:36,336 --> 0:05:38,462
এই গোলমেলে অবস্থায় তার
পুরাতন জীবন ফিরে পাবে না আর
55
0:05:40,340 --> 0:05:42,842
যতই জানবে নিজের অজ্ঞতা বুঝতে পারবে
56
0:05:43,927 --> 0:05:47,888
অন্যেরা যখন সবাইকে জানাতে চায়
সে কাজ করে গোপনীয়তায়
57
0:05:47,973 --> 0:05:50,975
তোমার সময় হলে
সে বিধাতা-রূপে হাজির হবে
58
0:05:51,059 --> 0:05:54,937
হেই, বন্ধুরা, ঈর্ষা করো না
59
0:05:55,439 --> 0:05:58,357
তাকে গড়া হয়েছে অন্যদের থেকে ভিন্ন গড়নে
60
0:05:58,442 --> 0:06:02,570
অস্ত্র হাতে তার দক্ষতা
যেন এক অবিশ্বাস্য অতুলনীয়তা
61
0:06:02,654 --> 0:06:06,365
কখনো গুলি চালায় না অসময়ে অকারণে
62
0:06:08,118 --> 0:06:11,787
দেশ ও রানি সর্বদা নিরাপদ ও অক্ষত
কারণ অপরাধীরা সবাই কবর-দেশে শায়িত
63
0:06:11,872 --> 0:06:14,874
তাকে কেউ চেনে না কারণ
সে থাকে সবার অলক্ষ্যে
64
0:06:14,958 --> 0:06:19,628
যে সকল বিপদের ত্রাতা
ভালোবাসে সবাইকে এবং ঘাটায় না কাউকে
65
0:06:20,464 --> 0:06:22,590
রাখে নির্বিঘ্নে নীরবে
66
0:06:23,425 --> 0:06:27,386
এবং আপনার আমার কোনো ধারণাই নেই
কে কী করছে, কেন, কখন এবং কে
67
0:06:27,471 --> 0:06:29,221
ঝঞ্ঝা-সংকুল বিপদে আসে ত্রাতা হয়ে
68
0:06:29,306 --> 0:06:32,641
জেনো সকল বিপদের পাশে পাবে তাকে
69
0:06:32,726 --> 0:06:35,603
ভালোবাসে সবাইকে এবং ঘাটায় না কাউকে
70
0:06:35,687 --> 0:06:41,484
রাখে নির্বিঘ্নে কিন্তু নিরাপদে
71
0:06:44,196 --> 0:06:45,696
হ্যাঁ, হ্যাঁ
72
0:06:46,823 --> 0:06:50,201
অক্ষত ও নিরাপদে
অক্ষত ও নিরাপদে
73
0:06:54,498 --> 0:06:58,417
এবং আপনার আমার কোনো ধারণাই নেই
কে কী করছে, কেন, কখন এবং কে
74
0:06:58,502 --> 0:07:00,252
ঝঞ্ঝা-সংকুল বিপদে আসে ত্রাতা হয়ে
75
0:07:00,337 --> 0:07:03,631
জেনো সকল বিপদের পাশে পাবে তাকে
76
0:07:03,715 --> 0:07:06,675
ভালোবাসে সবাইকে এবং ঘাটায় না কাউকে
77
0:07:06,760 --> 0:07:12,515
রাখে নির্বিঘ্নে কিন্তু নিরাপদে
78
0:07:14,810 --> 0:07:16,393
চলে এসেছি।
79
0:07:17,180 --> 0:07:19,430
আমি জনি ইংলিশ।
পেগাসাসের সাথে দেখা করতে এসেছি।
80
0:07:20,640 --> 0:07:23,560
তবে, এত তাড়াহুড়োর কিছু নেই।
81
0:07:26,020 --> 0:07:28,730
বিস্তারিত অবগত হবার আগে আপনাকে
কিছু কাগজপত্রে স্বাক্ষর করতে হবে।
82
0:07:29,190 --> 0:07:31,530
এটা আপনার নতুন রেটিনাল আই,ডি কার্ড।
83
0:07:32,530 --> 0:07:35,450
- এটা আপনার ৯ম স্তরের নিরাপত্তা ছাড়পত্র।
- আচ্ছা, আচ্ছা।
84
0:07:35,530 --> 0:07:36,910
তারিখসহ স্বাক্ষর দিবেন, প্লিজ।
85
0:07:39,290 --> 0:07:40,330
অহ!
86
0:07:42,210 --> 0:07:44,880
অহ, পুরানো দিনের গোয়েন্দাগিরিতে
ব্যবহার্য কলমের কথা মনে পড়ে গেল।
87
0:07:45,500 --> 0:07:48,710
এখনো মনে ভাসে, প্রত্যেক এজেন্ট
ঠিক এরকম একটা কলম সাথে রাখতো।
88
0:07:48,880 --> 0:07:52,300
সাদাচোখে দেখলে একেবারেই নিরীহ
একটা কলম, কিন্তু দুইবার চাপ দিলেই...
89
0:07:55,850 --> 0:07:58,010
অহ, ইংলিশ, তুমি চলে এসেছ।
90
0:07:59,720 --> 0:08:01,060
আমার সেক্রেটারিকে দেখেছ নাকি?
91
0:08:01,560 --> 0:08:02,640
উম...
92
0:08:04,020 --> 0:08:05,060
সে তো বাইরে গেল।
93
0:08:06,230 --> 0:08:07,360
উম...
94
0:08:09,400 --> 0:08:10,400
ভিতরে যেয়ে আলাপ শুরু করি?
95
0:08:13,200 --> 0:08:14,660
ব্যাপার হচ্ছে, এজেন্ট ওয়ানের ধারণা ছিল...
96
0:08:14,950 --> 0:08:17,450
রানির রাজমুকুট চুরি করতে
একটা ষড়যন্ত্র হচ্ছে।
97
0:08:17,530 --> 0:08:20,200
সম্প্রতি কয়েক মিলিয়ন পাউন্ড ব্যয়ে
রাজমুকুটের কারুকাজের উন্নয়ন করা হয়েছে।
98
0:08:20,290 --> 0:08:22,450
যদিও, সিংহভাগ খরচ জুগিয়েছে
একজন কর্পোরেট স্পন্সর।
99
0:08:22,540 --> 0:08:24,920
মুকুটটি আজ রাতে লন্ডন টাওয়ারে
সবার সামনে উন্মোচন করার কথা আছে।
100
0:08:25,540 --> 0:08:28,790
দুর্ভাগ্যক্রমে, রানি গো ধরেছেন,
অনুষ্ঠানটা যেন অবশ্যই আজকেই হয়।
101
0:08:28,880 --> 0:08:30,300
তো আমরা যা করতে চাচ্ছি...
102
0:08:34,380 --> 0:08:35,380
হা!
103
0:08:35,470 --> 0:08:37,510
কে... কে...
104
0:08:37,600 --> 0:08:40,010
স্যার, স্পন্সর করেছে কে?
105
0:08:40,470 --> 0:08:42,270
প্যাসকাল সাওভ্যাজ।
106
0:08:42,730 --> 0:08:45,690
কী, ঐ ফালতু ফরাসি লোকটা,
যে অনেকগুলো জেলখানার মালিক?
107
0:08:46,270 --> 0:08:49,060
ইংলিশ, সাওভ্যাজ এখন এক
৭ বিলিয়ন পাউন্ডের সাম্রাজ্যের নাম,
108
0:08:49,150 --> 0:08:51,940
যারা ৬০ টি ভিন্ন ভিন্ন দেশে ৪০০ এর
উপর জেলখানা পরিচালনা করে।
109
0:08:52,280 --> 0:08:54,400
- এই ইংল্যান্ডে ২৫টা জেলখানা বানিয়েছে।
- হ্যাঁ, স্যার।
110
0:08:54,490 --> 0:08:57,200
এই লোক যে রাজপরিবারের আত্মীয়,
সেটা নিশ্চয়ই তোমার জানা আছে।
111
0:08:57,450 --> 0:08:59,120
আমাদের প্রধানমন্ত্রীর মতে,
112
0:08:59,200 --> 0:09:01,240
তিনি ইংল্যান্ডের সবথেকে
গুরুত্বপূর্ণ বন্ধুদের একজন।
113
0:09:03,000 --> 0:09:06,670
ইংলিশ, আমি চাই তুমি আজরাতে
লন্ডন টাওয়ারের অনুষ্ঠানে থাকবে,
114
0:09:06,750 --> 0:09:08,630
রাজমুকুট উন্মোচন অনুষ্ঠানে নজর রাখবে।
115
0:09:08,750 --> 0:09:11,210
নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি,
সামান্যতম দুর্বলতা,
116
0:09:11,300 --> 0:09:14,220
যত নগণ্যই হোক, তা অবশ্যই
তৎক্ষণাৎ দূর করতে হবে।
117
0:09:15,180 --> 0:09:17,010
আমার কথা ঠিকভাবে বুঝতে পারছ?
118
0:09:17,590 --> 0:09:19,390
- বুঝেছি, স্যার।
- আচ্ছা।
119
0:09:19,470 --> 0:09:22,510
- অহ, অবশ্যই।
- ইংলিশ, আর একটা কথা,
120
0:09:22,600 --> 0:09:25,980
আমাদের কোনো ভুল করা চলবে না।
অন্তত, আজকে রাতে না।
121
0:09:26,520 --> 0:09:30,270
স্যার, "ভুল" নামের কোন শব্দ
আমার অভিধানে নেই।
122
0:09:32,110 --> 0:09:35,400
লন্ডন টাওয়ার।
123
0:09:36,820 --> 0:09:38,410
স্যার, গাড়িটা চমৎকার।
124
0:09:48,420 --> 0:09:53,130
মি. ইংলিশ, আমি কর্নেল স্যার অন্থনি
শেভেনিক্স, রাজপরিবারের নিরাপত্তা প্রধান।
125
0:09:53,210 --> 0:09:54,960
অহ, কর্নেল, শুভ সন্ধ্যা।
126
0:09:55,050 --> 0:09:57,260
আমার চাহিদামতো ছাদের উপর
স্নাইপার মোতায়েন করা হয়েছে?
127
0:09:57,340 --> 0:09:58,930
- তের জন।
- জানালার কী ব্যবস্থা?
128
0:09:59,010 --> 0:10:01,680
আপনার কথামতো গুলি-প্রতিরোধী
এবং অভঙ্গুর কাঁচ বসানো হয়েছে।
129
0:10:05,270 --> 0:10:08,020
আমি এখন সবার অলক্ষ্যে
অতিথিদের মাঝে মিশে যাব।
130
0:10:08,560 --> 0:10:11,310
- মহামান্য রানি পৌঁছালে আমাকে জানাবেন।
- ঠিক আছে।
131
0:10:12,230 --> 0:10:13,940
স্যার, আমিও কি আপনার সাথে মিশে যাব?
132
0:10:14,530 --> 0:10:17,570
অহ, বোহ, অবশ্যই।
কিন্তু প্রথমে ছাদটা পরীক্ষা করে আস।
133
0:10:40,550 --> 0:10:42,640
বাঁচাও! বাঁচাও!
134
0:10:42,720 --> 0:10:44,640
অহ, হ্যালো।
135
0:10:46,730 --> 0:10:47,890
আপনাকেও, হ্যালো।
136
0:10:48,390 --> 0:10:50,810
আমি জনি ইংলিশ।
137
0:10:50,900 --> 0:10:53,440
লরনা ক্যাম্পবেল।
138
0:10:53,520 --> 0:10:55,770
এক গ্লাস ব্লাডি ম্যারি দিবে, প্লিজ,
বেশি ঝাঁঝালো হবে না।
139
0:10:57,240 --> 0:11:00,530
তো, আপনি কি এখানে কোনো
পেশাগত দায়িত্ব পালন করেছন?
140
0:11:00,910 --> 0:11:02,740
মুকুটের রত্ন-পাথরগুলো পুনঃ-স্থাপনের
কাজটা আমি করেছি।
141
0:11:03,330 --> 0:11:05,580
- বেশ কৌতূহল জাগানিয়া।
- আর আপনি?
142
0:11:06,240 --> 0:11:10,040
সেটা আপনাকে বলে দিলে তো আর
আপনাকে বাঁচিয়ে রাখতে পারবো না।
143
0:11:10,580 --> 0:11:12,000
চেষ্টা করেই দেখুন দেখি।
144
0:11:18,010 --> 0:11:21,340
জনাব সাওভ্যাজ,
মহামান্য রানির পক্ষ থেকে,
145
0:11:21,430 --> 0:11:23,430
আমি আপনাকে এই টাওয়ারে স্বাগত জানাচ্ছি।
146
0:11:23,510 --> 0:11:25,100
ধন্যবাদ, জনাব।
147
0:11:25,930 --> 0:11:28,350
তো, মি. ইংলিশ, আপনি কি
এখানে একলা এসেছেন?
148
0:11:28,980 --> 0:11:31,270
মিস ক্যাম্পবেল, আমি এই
জীবনই বেছে নিয়েছি।
149
0:11:31,730 --> 0:11:36,440
নারীদের চাওয়া সুরক্ষা, নিরাপত্তা। বিপদ
ছাড়া তাদের কিছুই দেবার নেই আমার।
150
0:11:37,190 --> 0:11:39,440
অনেক মহিলার কাছে কিন্তু
বিপদ খুবই আকর্ষণীয়।
151
0:11:40,570 --> 0:11:42,610
মিস ক্যাম্পবেল, আপনার মতো মহিলা?
152
0:11:44,740 --> 0:11:49,620
আমার মতো মহিলারা চায়, আপনার মতো
পুরুষেরা যেন সেটা নিজে খুঁজে বের করে।
153
0:11:50,910 --> 0:11:52,000
হুম!
154
0:11:53,790 --> 0:11:55,830
ম্যাডাম।
155
0:11:55,920 --> 0:11:57,250
অহ, এটা মূলত আমার জন্য।
156
0:11:57,340 --> 0:11:58,340
এখানে যে, পনির-মাখা ভুট্টাদানা...
157
0:11:58,420 --> 0:12:00,630
পরিবেশন করছে, আমার জন্য
ওগুলো কিছু নিয়ে আস তো।
158
0:12:01,260 --> 0:12:02,970
আমরা কী নিয়ে কথা বলছিলাম যেন?
159
0:12:03,050 --> 0:12:06,300
নিশ্চয়ই এই অনুষ্ঠানের আতিথেয়তাকারী
জনাব সাওভ্যাজের সাথে আপনার পরিচয় হয়নি।
160
0:12:06,640 --> 0:12:08,720
না, খোদা বাঁচিয়েছে।
161
0:12:08,810 --> 0:12:13,310
জানেন কি না, আমার বিবেচনায় ঐ
অতিঅহংকারী ফরাসি লোকের সাথে...
162
0:12:13,400 --> 0:12:16,150
আলাপচারিতার চেয়ে নিজের পাছায়
ক্যাকটাসের গুঁতো খাওয়াও অনেক সুখের।
163
0:12:16,980 --> 0:12:18,070
আমার যেটা মনে হয়,
164
0:12:18,150 --> 0:12:21,280
ফরাসিরা তাদের দেশে আগ্রাসন ব্যতীত
অন্য কিছুর আতিথেয়তা করার যোগ্য না।
165
0:12:24,570 --> 0:12:26,030
কী ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছ কেন?
166
0:12:26,120 --> 0:12:29,580
আমি প্যাসকাল সাওভ্যাজ,
অতিঅহংকারী ফরাসি।
167
0:12:29,660 --> 0:12:32,660
আমি লরনা ক্যাম্পবেল। আপনার
সাথে পরিচিত হবার খুব শখ ছিল।
168
0:12:32,750 --> 0:12:33,750
দেখা হয়ে ভালো লাগলো।
169
0:12:35,460 --> 0:12:38,960
আপনি নিশ্চয়ই জনি ইংলিশ।
আপনার সম্পর্কে অনেক শুনেছি।
170
0:12:39,050 --> 0:12:42,760
এবং আপনাকে একটা কথা গোপনে বলি,
ফরাসি পরিচয়ে আমি নিজেও খুশি না।
171
0:12:42,840 --> 0:12:44,680
তবে, প্লিজ, এটা অন্য ফরাসিদের বলবেন না।
172
0:12:45,220 --> 0:12:47,930
যাই, আপনার জন্য পনিরমাখা
ভুট্টাদানার খাবার খুঁজে নিয়ে আসি।
173
0:12:48,010 --> 0:12:49,300
না, না, আমি আপনাকে...
174
0:12:49,390 --> 0:12:53,060
প্লিজ, এটুকু করতে দিন। আর যাই হউক,
আমরা ফরাসিরা ওয়েটার হিসেবে চমৎকার।
175
0:12:53,350 --> 0:12:54,810
- বিশ্বের সবার সেরা।
- তা ঠিক, কিন্তু, কিন্তু...
176
0:12:54,890 --> 0:12:57,900
- এখানেই থাকুন, আপনার খাবার নিয়ে আসছি।
- না, না, এসব করতে হবে না।
177
0:12:57,980 --> 0:13:00,900
না, না। কথাটা শুনুন, প্লিজ, প্লিজ, প্লিজ।
178
0:13:02,824 --> 0:13:04,032
179
0:13:04,530 --> 0:13:06,320
এই ফরাসিদের কথা কী আর বলব!
180
0:13:07,200 --> 0:13:12,080
এরা খুবই... তাই না?
181
0:13:27,390 --> 0:13:31,140
ভদ্রমহিলা এবং ভদ্রমহোদয়গণ,
ম্যাডামিস ও মসিয়েরগণ,
182
0:13:31,220 --> 0:13:35,890
আজ রাতের এই চমৎকার আয়োজনে
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি।
183
0:13:36,350 --> 0:13:39,810
আমরা যে লন্ডন টাওয়ারে দাঁড়িয়ে আছি,
184
0:13:39,900 --> 0:13:42,110
পৃথিবীর সবথেকে বিখ্যাত সুরক্ষিত জায়গা,
185
0:13:42,190 --> 0:13:47,530
যেখানে এই অনন্য রত্নপাথরগুলো
তালা-চাবির আচ্ছাদনে নিরাপদে থাকবে।
186
0:13:48,990 --> 0:13:53,660
আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই
আমাকে এই মূল্যবান রত্নপাথরগুলোর...
187
0:13:53,750 --> 0:13:58,710
পুনঃস্থাপন কাজে অংশগ্রহণের চমৎকার
অভিজ্ঞতা লাভের সুযোগ করে দেবার জন্য।
188
0:13:59,000 --> 0:14:03,420
এটা ছিল, আমরা ফ্রান্সে যেমনটা বলি,
লে টপ, সর্বশ্রেষ্ঠ।
189
0:14:03,590 --> 0:14:05,050
- কী অপূর্ব সুন্দর এক...
190
0:14:27,400 --> 0:14:32,070
এতো কর্নেল শেভেনিক্স! স্যার, উনার মারাত্মক
জখম হয়েছে। উনাকে আঘাত করল কে?
191
0:14:32,950 --> 0:14:35,410
তাকে আততায়ী আঘাত করেছে।
এই দিকে দৌড়ে গেল।
192
0:14:36,620 --> 0:14:38,120
বোহ, তুমি এখানে দরজা পাহারা দাও।
193
0:14:38,620 --> 0:14:39,710
আ-হা!
194
0:14:45,130 --> 0:14:48,050
অহ, খোদার দোহাই! বোহ, ভিতরে এসো না।
এই লোকটা একটা আস্ত উন্মাদ।
195
0:14:50,590 --> 0:14:52,050
আমি তোকে ভয় পাই না!
196
0:14:52,140 --> 0:14:53,180
- গায়ে লাগাতে পারিসনি!
197
0:15:25,340 --> 0:15:27,170
আক্রমণকারীকে কাবু করতে পেরেছি।
198
0:15:27,710 --> 0:15:30,880
এখন আর আতঙ্কিত হবার কিছু নেই।
সবকিছু নিয়ন্ত্রণে আছে।
199
0:15:35,510 --> 0:15:37,760
আপনাদেরকে ধন্যবাদ। আর এখন,
ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ,
200
0:15:37,850 --> 0:15:41,060
আমাদের উচিত মহামান্য রানিকে
বরণ করতে প্রস্তুতি নেওয়া,
201
0:15:41,310 --> 0:15:47,900
এবং আমাদের এই মহান জাতির অনন্য
সুন্দর রাজমুকুটের নিকট ফেরত যাওয়া।
202
0:15:52,780 --> 0:15:54,950
জানি। আমারও এমটাই অনুভূত হচ্ছে।
203
0:15:55,620 --> 0:15:57,950
আমাদের এই দ্বীপরাষ্ট্রের
সবচাইতে মর্যাদাকর প্রতীক,
204
0:15:58,040 --> 0:16:01,620
আমাদের এত কাছে রাখা যে,
প্রায় ছুঁয়ে দিতে পারি...
205
0:16:03,710 --> 0:16:06,250
মহামান্য রানির উপস্থিতিতে
সবাই নীরবতা বজায় রাখুন।
206
0:16:08,050 --> 0:16:10,050
অহ, মুকুট কোথায় গেল?
207
0:16:11,300 --> 0:16:13,470
ইংলিশ, এটা তো কেলেঙ্কারির চূড়ান্ত হয়েছে।
208
0:16:13,550 --> 0:16:15,140
স্যার, আমিও আপনার সাথে সম্পূর্ণ একমত।
209
0:16:15,800 --> 0:16:19,220
ইংলিশ, আমাদের ঐ রাজমুকুট উদ্ধার
করতে হবে, এবং খুব দ্রুত করতে হবে।
210
0:16:23,230 --> 0:16:26,770
ঐ আততায়ীর ব্যাপারটা বল শুনি,
কারণ পরে ঐ রুমে তল্লাশি চালালে...
211
0:16:26,860 --> 0:16:27,900
তার কোনো চিহ্নও পাওয়া যায়নি।
212
0:16:28,110 --> 0:16:30,440
লোকটা স্পষ্টতই একজন দক্ষ পেশাদার।
213
0:16:31,070 --> 0:16:34,240
যখন রানিকে শান্ত করার জন্য চিকিৎসা
চলছিল, সে নিশ্চয়ই তখন পালিয়েছে।
214
0:16:34,320 --> 0:16:36,870
কিন্তু ইংলিশ, সে ছাড়া তো আমাদের আর
কোনো সূত্র নেই, তাকে খুঁজে পেতেই হবে।
215
0:16:36,950 --> 0:16:41,160
ভিতরে এসো। এই হলো... এ হলো রজার,
তথ্য বিশ্লেষণ বিভাগে কাজ করে।
216
0:16:41,950 --> 0:16:45,120
প্লিজ, বসো। সে তোমার বর্ণনা মোতাবেক
আততায়ীর একটা চেহারা দাঁড় করাবে।
217
0:16:46,080 --> 0:16:48,340
আমাদেরকে বল শুনি,
ঐ লোকটা দেখতে কেমন ছিল?
218
0:16:48,920 --> 0:16:50,050
উম...
219
0:16:50,380 --> 0:16:51,960
আসলে...
220
0:16:52,050 --> 0:16:54,510
খুব বড়সড় ছিল।
221
0:16:54,840 --> 0:16:55,840
চুলের রঙ কী ছিল?
222
0:16:56,930 --> 0:16:58,010
উম...
223
0:17:00,140 --> 0:17:01,140
কমলা।
224
0:17:01,220 --> 0:17:04,230
- কমলা রঙের?
- হ্যাঁ, এবং কোঁকড়ানো।
225
0:17:04,770 --> 0:17:07,480
আসলে, উষ্কখুষ্ক।
কেমন এলোমেলো আর কুঁচকানো।
226
0:17:07,560 --> 0:17:11,110
- কুঁচকানো।
- এক চোখে পট্টি দেওয়া।
227
0:17:11,780 --> 0:17:14,530
নাকটা ভাঙ্গা।
দাঁত পড়ে গেছে অনেকগুলোই।
228
0:17:14,950 --> 0:17:16,570
আমি বলবো, খুব বেশি হলে
দুটা অবশিষ্ট আছে।
229
0:17:17,120 --> 0:17:20,530
গালে একটা জখমের দাগ।
230
0:17:20,950 --> 0:17:24,910
আকার অনেকটা কলার মতো।
231
0:17:25,040 --> 0:17:28,330
- কোন গালে?
- দুই গালেই।
232
0:17:29,130 --> 0:17:30,960
মাঝামাঝিতে অনেকটা জোড়া লাগানোর মতো।
233
0:17:39,970 --> 0:17:41,260
ইংলিশ, তুমি কি নিশ্চিত যে, এরকমই?
234
0:17:43,310 --> 0:17:46,890
হ্যাঁ, এই সেই লোক।
অদ্ভুত রকমের সাদৃশ্য।
235
0:17:47,400 --> 0:17:49,610
কারণ মনে হচ্ছে সে
আমাদের সাথে এখানেই বসে আছে।
236
0:17:56,900 --> 0:18:01,240
ওয়াও! স্যার, এটা দেখুন। এতো দেখছি,
চমৎকার সব বাড়তি যন্ত্রপাতি, তাই না?
237
0:18:01,370 --> 0:18:04,580
বোহ, যন্ত্রপাতি নিয়ে এত মাতামাতির
কিছু নেই। তদন্তকাজে মাথা ঘাঁটাও।
238
0:18:12,380 --> 0:18:13,670
অহ, এটা...
239
0:18:20,510 --> 0:18:23,600
ভদ্রমহোদয়গণ, সবাইকে শুভ সকাল।
ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য ধন্যবাদ।
240
0:18:23,680 --> 0:18:27,680
আমরা আজকের সকালে যে প্রশ্নের
মুখোমুখি হয়েছি তা খুবই সরল একটা প্রশ্ন।
241
0:18:28,020 --> 0:18:32,860
অর্থাৎ, চোর কীভাবে এই সর্বোচ্চ নিরাপত্তা
স্থাপনার মধ্যে প্রবেশ করতে সক্ষম হলো
242
0:18:33,230 --> 0:18:35,690
এবং পরবর্তীতে মুকুট সাথে নিয়ে
পালিয়ে গেল?
243
0:18:36,190 --> 0:18:37,400
খুব সাধারণ একটা প্রশ্ন,
244
0:18:37,490 --> 0:18:41,070
কিন্তু আমার বিশ্বাস
এই প্রশ্নের উত্তর খুব জটিল।
245
0:18:41,450 --> 0:18:44,030
- স্যার, আসলে...
- বোহ, প্লিজ। ব্যাপারটা আমাকে চিন্তা করতে দাও।
246
0:18:44,700 --> 0:18:47,790
ভদ্রমহোদয়গণ, আপনাদেরকে যা উপলব্ধি
করতে হবে, তা হলো, এই ধুরন্ধর...
247
0:18:47,870 --> 0:18:51,540
অপরাধীর কাছে এটা কেবল একটা কক্ষ ছিল না,
এটা ছিল বেশ কিছু সুযোগের সমষ্টি।
248
0:18:52,290 --> 0:18:53,840
সে কি জানালা দিয়ে ঢুকেছে?
249
0:18:55,250 --> 0:18:56,630
সম্ভবত।
250
0:18:56,710 --> 0:19:00,470
সে কি ছাদ ফুঁড়ে নেমেছে?
হয়তো।
251
0:19:00,890 --> 0:19:02,300
- স্যার, এখানে মূলত...
- একটা ব্যাপার হলো
252
0:19:02,390 --> 0:19:05,060
আমার ধারণা, আমরা এই বিষয়ে
পুরোপুরিভাবে নিশ্চিত যে,
253
0:19:05,140 --> 0:19:07,810
চোরেরা মাটি খুঁড়ে মেঝে ছিদ্র করে
ভিতরে প্রবেশ করেনি..
254
0:19:08,270 --> 0:19:09,980
- স্যার, আমি ধরেছি আপনাকে।
255
0:19:10,600 --> 0:19:13,020
বোহ, সমস্যা নেই, আমি ঠিক আছি।
শুধু আমার দিকে একটু এগিয়ে আস।
256
0:19:13,190 --> 0:19:17,070
- স্যার, তাহলে তো আমি গর্তে পড়ে যাব।
- বোহ, আতঙ্কিত হবার কোনো কারণ নেই।
257
0:19:20,740 --> 0:19:22,570
বোহ, গর্তের তল খুঁজে পেয়েছ কি?
258
0:19:22,700 --> 0:19:25,830
এখনো পাইনি, স্যার।
মনে হচ্ছে সুরঙ্গটা ক্রমশ সরু হয়ে যাচ্ছে।
259
0:19:26,330 --> 0:19:28,410
একটু ভয় লাগছে যে,
আমি হয়তো আটকে যাব।
260
0:19:28,500 --> 0:19:32,290
বোহ, আমার কথায় ভরসা রাখ। সামনে
এগুতে থাকলে তুমি কখনোই আটকাবে না।
261
0:19:32,750 --> 0:19:34,170
আচ্ছা, স্যার।
262
0:19:37,880 --> 0:19:39,130
ঠিক বলেছেন। ঠিক আছে, স্যার।
263
0:19:39,300 --> 0:19:41,090
বোহ, সুরঙ্গের শেষ মাথায় যেতে পেরেছ?
264
0:19:41,510 --> 0:19:43,390
না, স্যার, আমি এখন সুরঙ্গে আটকে পড়েছি।
265
0:19:44,180 --> 0:19:47,930
অহ, বোহ, তোমাকে নিয়ে আর পাড়ি না।
ওখানেই থাক! আমি নিজেই নিচে নামছি।
266
0:19:49,100 --> 0:19:52,020
আহ, স্যার, আমার মনে হয় না,
ওটা করা বুদ্ধিমানের কাজ হবে।
267
0:19:52,100 --> 0:19:53,350
চিন্তা করো না।
268
0:19:54,770 --> 0:19:56,190
স্যার, সাবধানে!
269
0:20:00,700 --> 0:20:02,070
ধীরেধীরে নামলেই আর সমস্যা নেই।
270
0:20:02,820 --> 0:20:05,280
- স্যার?
271
0:20:09,910 --> 0:20:11,040
স্যার, আপনি ঠিক আছেন তো?
272
0:20:11,120 --> 0:20:12,870
হ্যাঁ। আমি খুব নরম একটা
কিছুর উপর পড়েছি।
273
0:20:13,000 --> 0:20:15,250
- স্যার, ওটাই আমি।
- অহ, তাহলে তো ভালোই।
274
0:20:17,340 --> 0:20:18,590
এখন কী করবো, স্যার?
275
0:20:19,760 --> 0:20:21,590
উপরের দিকে উঠা সম্ভব না,
এটা আমি নিশ্চিত।
276
0:20:21,880 --> 0:20:23,680
কিন্তু এটা ধরে যেতে থাকলে
অবশ্যই একদিকে বের হওয়া যাবে।
277
0:20:24,050 --> 0:20:26,890
স্যার, আমি অন্ধকারে কিঞ্চিত
পরিমাণে ভয় পাই।
278
0:20:26,970 --> 0:20:28,560
বোহ, ভয়ের কোনো কারণ নেই।
279
0:20:28,640 --> 0:20:32,140
হতে পারে এখানে ঘুটঘুটে অন্ধকার,
কিন্তু তারপরও আমরা ঠিকই দেখতে পাব।
280
0:20:32,230 --> 0:20:33,350
স্যার, দেখতে পাব? কীভাবে?
281
0:20:33,480 --> 0:20:36,440
আল-মাগরিব পর্বতমালার বেদুইন সন্ন্যাসীরা...
282
0:20:36,520 --> 0:20:38,820
একধরণের ধ্বনিগত জপ ব্যবস্থার উদ্ভাবন করে।
283
0:20:38,900 --> 0:20:41,150
- স্যার, তাই নাকি!
- তাদের জপের শব্দগুলো...
284
0:20:41,240 --> 0:20:42,450
কোনো মাধ্যমে বাধা পেলে
তা প্রতিধ্বনি হয়ে ফেরত আসে,
285
0:20:42,630 --> 0:20:44,910
এবং তাদের অত্যন্ত স্পর্শকাতর ও
সমন্বিত শ্রবণেন্দ্রিয় ব্যবহার করে...
286
0:20:44,990 --> 0:20:47,990
তারা মনের মধ্যে সামনের রাস্তার
একটা ছবি এঁকে নিতে পারতো।
287
0:20:48,120 --> 0:20:51,660
- স্যার, অসাধারণ।
- যাইহোক, তোমাকে ই-ফ্ল্যাট সুরে গাইতে হবে।
288
0:20:55,250 --> 0:20:59,170
ই-ফ্ল্যাট, ই-ফ্ল্যাট, ই-ফ্ল্যাট!
289
0:20:59,840 --> 0:21:04,300
তোমাকে ধন্যবাদ এই সুরের মূর্ছনার জন্য,
আমার এই গানের জন্য!
290
0:21:04,380 --> 0:21:06,380
- স্যার, কাজ হচ্ছে কী?
- দারুণভাবে। ধন্যবাদ, বোহ।
291
0:21:06,470 --> 0:21:08,800
ধন্যবাদ তোমাকে গানের আনন্দের জন্য...
292
0:21:08,890 --> 0:21:10,510
- আহ!
293
0:21:10,850 --> 0:21:14,020
স্যার, আপনি ঠিক আছেন তো?
মনে হয় আমি কিছু দেখতে পাচ্ছি, স্যার।
294
0:21:14,270 --> 0:21:17,730
অহ, এইতো! শাশ! কাজ হয়ে গেছে।
295
0:21:37,080 --> 0:21:38,920
এই নাও লম্বা একটা।
296
0:21:39,540 --> 0:21:41,130
এটা তো অনেক লম্বা।
297
0:21:41,550 --> 0:21:42,920
সাবধানে।
298
0:21:48,050 --> 0:21:49,930
- আমি আগেই জানতাম।
- স্যার, আমরা কি ব্যাকআপ ডাকবো?
299
0:21:50,010 --> 0:21:53,770
কী? আমারা উৎঘাটন করলাম কিন্তু এখন
গ্রেফতার করবে ঐ মাথামোটা পুলিশগুলো?
300
0:21:54,230 --> 0:21:55,980
আমি তা হতে দিব না।
301
0:21:59,230 --> 0:22:03,190
ভদ্রমহোদয়গণ, শুভ সকাল।
এমআই-সেভেন আপনাদের সেবায় হাজির।
302
0:22:04,240 --> 0:22:08,240
বোহ, ভালো মতো খেয়াল কর, এসব
অপরাধীরা কতটা অযোগ্য অপদার্থ।
303
0:22:08,450 --> 0:22:11,620
এদের পক্ষে কারিগরি দক্ষতায় আমাদের
সমকক্ষ হওয়া কখনো সম্ভব না।
304
0:23:01,130 --> 0:23:03,500
- কাজ হয়ে গেছে।
- স্যার, আমরা এখন কী করব?
305
0:23:04,170 --> 0:23:05,630
বোহ, আমাকে দেখে শেখ।
306
0:23:09,800 --> 0:23:13,220
- এভাবে কাজ হবে না। তারা অনেক দূর চলে গেছে।
- বোহ, ভরসা রাখ। তারা দক্ষিণ দিকে যাচ্ছে।
307
0:23:23,310 --> 0:23:25,820
- স্যার, ওই তো, তারা ওখানে।!
- ঠিক যেমনটা ভেবেছিলাম।
308
0:23:29,240 --> 0:23:30,360
বোহ, শক্ত করে ধরে বসো।
309
0:23:41,500 --> 0:23:42,870
এটা দিয়ে তাদেরকে কোনদিন ধরতে পারব না।
310
0:23:43,330 --> 0:23:45,290
বোহ, তুমি স্টিয়ারিং ধর।
আমি যেয়ে এস্টনে উঠছি।
311
0:23:45,380 --> 0:23:46,380
স্যার?
312
0:23:50,510 --> 0:23:53,090
বোহ, তুমি এইপাশে আস।
আমি অপর পাশে যাচ্ছি।
313
0:23:53,180 --> 0:23:54,180
স্যার?
314
0:24:16,530 --> 0:24:18,280
বোহ, আমি তৈরি।
উপরের দিকে তুলে ধর।
315
0:24:26,880 --> 0:24:28,290
বাইরে দিকে নিয়ে যাও, বোহ!
316
0:24:33,720 --> 0:24:34,800
হোয়া!
317
0:24:36,350 --> 0:24:37,390
নিচে নামাও।
318
0:24:42,730 --> 0:24:44,190
উপরে উঠাও! উপরে উঠাও!
319
0:24:47,020 --> 0:24:48,310
মাফ করবেন!
320
0:24:52,740 --> 0:24:54,200
বোহ, মাঝের লেনে এসে গতি বাড়াও!
321
0:24:59,740 --> 0:25:00,950
ওয়ো! ওয়ো!
322
0:25:03,910 --> 0:25:06,750
গর্দভগুলো আমাদের কাছাকাছি
চলে এসেছে। আরও জোড়ে চালাও!
323
0:25:30,360 --> 0:25:31,440
উহ-হাহ!
324
0:25:58,300 --> 0:25:59,470
বোহ, আমাকে এখানে নামিয়ে দাও!
325
0:26:06,980 --> 0:26:09,100
না! না! না!
326
0:26:09,190 --> 0:26:10,810
অহ, না, না, না, না, না, না।
327
0:26:49,690 --> 0:26:51,600
বোহ, তারা ব্রম্পটন কবরস্থানে ঢুকছে।
328
0:26:52,360 --> 0:26:55,190
তুমি যতদ্রুত সম্ভব এখানে চলে আসো।
আমি ভিতরে যাচ্ছি।
329
0:27:03,120 --> 0:27:04,580
...হুইলচেয়ারে করে।
330
0:27:04,660 --> 0:27:07,660
কিন্তু জেফ্রি তার এইসব কঠিন
সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠেছিল...
331
0:27:08,080 --> 0:27:11,370
তার সরল নমনীয়তা এবং আশাবাদী
মানসিকতার দ্বারা।
332
0:27:11,460 --> 0:27:13,880
তাকে দেখলে, যারা তাকে চিনিতাম,
আমাদের মনেও ভালোলাগার সঞ্চার হতো।
333
0:27:14,880 --> 0:27:17,010
তার জীবনের বাকিটা সময় এই এলাকার...
334
0:27:17,130 --> 0:27:19,590
গরীব ও অসহায়দের
সেবা করে কাটিয়ে দিয়েছে।
335
0:27:20,380 --> 0:27:24,350
দারুণ হয়েছে। সত্যিই চমৎকার হয়েছে।
336
0:27:25,060 --> 0:27:27,520
না, না, প্লিজ। বলতে থাকুন।
মাঝপথে থামিয়ে দেবার জন্য দুঃখিত।
337
0:27:27,930 --> 0:27:29,980
- ব্যাপারটায় খুব আমোদ পাচ্ছি।
- কে এই লোক?
338
0:27:30,060 --> 0:27:31,810
তোমার এই পাদ্রীর অভিনয়
339
0:27:31,900 --> 0:27:34,310
অন্য কয়েদীদের ঘণ্টার পর ঘণ্টা
বিনোদন দিতে পারবে।
340
0:27:34,770 --> 0:27:37,820
অহ, দুঃখিত। এমন অভদ্রতা করছি কেন?
আমার নাম জনি ইংলিশ,
341
0:27:37,900 --> 0:27:40,860
ব্রিটিশ গোয়েন্দা বাহিনীর কর্মকর্তা এবং
আমি তোমাদের সবাইকে গ্রেফতার করছি।
342
0:27:42,200 --> 0:27:43,990
বলতে বাধ্য হচ্ছি, তুমি পুরো নাটকটা
খুবই ভালো সাজিয়েছ।
343
0:27:44,070 --> 0:27:46,870
সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাপারগুলোও সুচারুভাবে করেছ।
344
0:27:47,240 --> 0:27:50,580
এই যে, শোকস্তব্ধ ঠাকুরমা, তোমাকে
দেখে নকল ঠাহর কর অসম্ভব।
345
0:27:51,250 --> 0:27:55,040
অহ, দেখ, একদম আসল অশ্রুজল।
এটার জন্য বাড়তি টাকা পাও নাকি?
346
0:27:56,130 --> 0:27:57,210
আহ!
347
0:27:57,920 --> 0:27:59,340
যেটার জন্য আমরা সবাই সমবেত হয়েছি।
348
0:27:59,420 --> 0:28:02,220
জানি তো! ভিতরে কী আছে দেখি একটু?
349
0:28:03,470 --> 0:28:04,550
অহ!
350
0:28:04,640 --> 0:28:06,100
পেরেক মেরে আটকে দিয়েছ!
351
0:28:08,100 --> 0:28:09,470
কিন্তু এটা করার কারণ কী?
352
0:28:10,180 --> 0:28:13,440
জানি, তোমরা সপ্তাহ দুই পরে
ফেরত এসে আবার এটা খুঁড়ে তুলবে।
353
0:28:17,820 --> 0:28:22,700
তো এই প্রবঞ্চনা ও শঠতার নাটিকায়
তুমি কোন ভূমিকায় অভিনয় করছ?
354
0:28:23,070 --> 0:28:24,530
আমি শবযানের চালক।
355
0:28:24,620 --> 0:28:32,290
- তুমি শবযানের চালক?
- হ্যাঁ, স্যার।
356
0:28:32,830 --> 0:28:34,710
আহ! হা!
357
0:28:36,250 --> 0:28:39,420
গান্থার, এইতো পেয়েছি তোমাকে।
358
0:28:39,800 --> 0:28:43,130
অহ, আশা করি সে আপনাদের জন্য
খুব একটা উপদ্রবের কারণ হয়নি।
359
0:28:44,340 --> 0:28:46,840
আমি হচ্ছি ডাক্তার...
360
0:28:49,770 --> 0:28:53,730
বোহ, পাগলাগারদের জরুরি বিভাগে কর্মরত।
361
0:28:54,310 --> 0:28:58,110
গুন্থার এখানে চলে এসেছে কিন্তু ২০২৮
সালের আগে তার ছাড়া পাবার কথা ছিল না।
362
0:28:58,190 --> 0:29:00,230
- কি গুন্থার, ঠিক বলিনি?
363
0:29:01,490 --> 0:29:05,450
হ্যাঁ, হ্যাঁ, এখনে একটা বিশ্রী রকমের
ভুল বুঝাবুঝি হয়ে গেছে।
364
0:29:06,320 --> 0:29:07,450
উম...
365
0:29:07,830 --> 0:29:12,580
আপনারা যদি গভীরতম শ্রদ্ধা এবং চূড়ান্ত
সহানুভূতি থেকে আমাদেরকে ক্ষমা করেন,
366
0:29:12,960 --> 0:29:14,040
উম...
367
0:29:14,330 --> 0:29:16,170
সে তো কারো গায়ে প্রস্রাব করেনি, তাই না?
368
0:29:16,500 --> 0:29:18,040
- না।
- না, না।
369
0:29:18,130 --> 0:29:22,460
খোদার অশেষ মেহেরবানি।
গুন্থার, অস্ত্রটা আমার হাতে দাও তো।
370
0:29:28,510 --> 0:29:30,050
এইতো। মোটেও কঠিন কিছু না, তাই না?
371
0:29:32,060 --> 0:29:34,020
তাহলে, এখন আমার সঙ্গে বাড়ি চল?
372
0:29:41,820 --> 0:29:45,190
অহ! ভ্যান!
হ্যাঁ, হ্যাঁ, আমরা ভ্যানে চড়ে যাব।
373
0:29:45,450 --> 0:29:46,700
হ্যাঁ, হ্যাঁ।
374
0:29:46,780 --> 0:29:48,780
ভ্রুম, ভ্রুম!
375
0:29:48,870 --> 0:29:50,030
হ্যাঁ, হ্যাঁ।
376
0:29:53,580 --> 0:29:55,540
হ্যাঁ। সবাইকে বিদায় জানাচ্ছে।
সবাই ভালো থাকবেন, শুভ বিদায়।
377
0:29:55,790 --> 0:29:57,920
- শুভ বিদায়।
- গুন্থার, শুভ বিদায়।
378
0:29:58,380 --> 0:30:01,040
মৃতদের গায়ের উপর পা ফেলো না। এইতো।
379
0:30:06,090 --> 0:30:10,260
অহ! আমরা এখান থেকে পাশের রাস্তায়
উঠে যাব। এইতো, একটা বড় পদক্ষেপ।
380
0:30:10,890 --> 0:30:13,640
এটা হচ্ছে কবরস্থান।
মানুষ মারা গেলে এখানে নিয়ে আসা হয়...
381
0:30:13,720 --> 0:30:15,680
আচ্ছা, আচ্ছা, অনেক হয়েছে, বোহ।
এসব নাটক এখন বন্ধ কর।
382
0:30:15,770 --> 0:30:17,850
স্যার, তাদের দেখাতে আমি আর
কিছুক্ষণ আপনার হাতটা ধরে রাখবো।
383
0:30:17,940 --> 0:30:19,900
আচ্ছা, আচ্ছা, হাঁটতে থাকো।
384
0:30:20,310 --> 0:30:22,270
বরং দৌড়াও, দৌড়, দৌড়!
385
0:30:29,240 --> 0:30:32,160
আমার বিশ্বাসই হচ্ছে না যে
আমি এটা পেয়ে গেছি।
386
0:30:33,080 --> 0:30:37,410
আমার সত্যি বিশ্বাসই হচ্ছে না যে
আমি এটা করতে পেরেছি।
387
0:30:42,040 --> 0:30:44,590
ঘটনা হচ্ছে, ২০০ বছর আগে,
388
0:30:45,260 --> 0:30:50,130
আমার পরিবার ইংল্যান্ডের সিংহাসনের
উত্তরাধিকারী হওয়ার কথা ছিল।
389
0:30:50,840 --> 0:30:52,930
কিন্তু তাদেরকে বঞ্চিত করা হয়।
390
0:30:53,890 --> 0:30:59,850
তবে, অল্প কিছু দিনের মধ্যেই এটা
তার উপযুক্ত স্থানে ফেরত যাবে।
391
0:31:02,900 --> 0:31:03,940
আমি সহকারে।
392
0:31:05,480 --> 0:31:11,070
আমি এটা পরে দেখব? হ্যাঁ? না? হয়তো?
393
0:31:11,450 --> 0:31:14,830
ক্যান্টারবুরির আর্চবিশপ ওটা আপনাকে
পরিয়ে দিলেই কেবল আপনি রাজা হবেন।
394
0:31:15,290 --> 0:31:17,750
ক্যান্টারবুরির আর্চবিশপের
395
0:31:17,830 --> 0:31:21,460
ব্যবস্থা নেওয়া হচ্ছে, আমরা
কথা বলতে বলতেই।
396
0:31:34,050 --> 0:31:37,640
কিন্তু একটা ব্যাপার, স্যার।
ইংলিশের কী ব্যবস্থা নিব?
397
0:31:40,640 --> 0:31:44,480
আমি তোমার জায়গায় থাকলে
ইংলিশকে নিয়ে খুব একটা মাথা ঘামাতাম না।
398
0:31:44,570 --> 0:31:48,400
আমাদের ক্ষতি করার সামর্থ্য তার নেই।
তার বাসায় আমি গোপন নজরদারী বসিয়েছি।
399
0:32:03,880 --> 0:32:04,960
অহ!
400
0:32:15,850 --> 0:32:19,470
স্পষ্টতই, উপযুক্ত নামের অধিকারী
ইংলিশ একটা নির্বোধ।
401
0:32:19,850 --> 0:32:23,270
হতে পারে সে নির্বোধ, কিন্তু এই নির্বোধ
তো আমাদের পিছু ছাড়ছেই না।
402
0:32:23,730 --> 0:32:26,480
আচ্ছা, পরের বার কাজে বাধা দিতে আসলে,
403
0:32:27,650 --> 0:32:29,360
তাকে শেষ করে দিও।
404
0:32:30,400 --> 0:32:31,400
ধন্যবাদ।
405
0:32:31,490 --> 0:32:33,740
স্যার, ডিয়েটের ক্লেইন ও ক্লাউস ভেনডেট্টা।
406
0:32:33,860 --> 0:32:37,870
ছয় মাস আগে জেল থেকে ছাড়া পেয়েছে,
তারা দুজনে মোট ৩২৭টি মামলায় দণ্ডপ্রাপ্ত।
407
0:32:38,370 --> 0:32:40,950
সশস্ত্র ডাকাতি, নৃশংস শারীরিক আক্রমণ
408
0:32:41,040 --> 0:32:43,250
এবং অবৈধ গাড়ি পার্কিং-এর দ্বায়ে
তাদের মোট জরিমানা ৪ লাখেরও বেশি...
409
0:32:43,330 --> 0:32:46,170
আচ্ছা, আচ্ছা, হয়েছে। ধন্যবাদ, বোহ।
আমর ধারণা বিষয়টা আমরা বুঝেছি।
410
0:32:46,960 --> 0:32:49,670
কিন্তু স্যার, আসল ব্যাপার হচ্ছে,
ভেনডেট্টা আর ক্লেইন
411
0:32:49,760 --> 0:32:53,340
দুজনেই জনাব সাওভ্যাজের অধীনে
কাজ করে।
412
0:32:53,930 --> 0:32:56,090
- প্যাসকাল সাওভ্যাজ?
- স্যার, একদম ঠিক ধরেছেন।
413
0:32:56,970 --> 0:32:59,600
কিন্তু তুমি নিশ্চয়ই বলতে চাচ্ছ না যে,
সাওভ্যাজ এসবের সাথে জড়িত?
414
0:32:59,720 --> 0:33:01,890
স্যার, আমার ধারণা সে কেবল
জড়িত তা না, আরও বেশি কিছু।
415
0:33:02,060 --> 0:33:04,310
আমি নিশ্চিত সে-ই এসবের নাটের গুর।
416
0:33:04,390 --> 0:33:07,730
যা-তা বলো না। সাওভ্যাজের
প্রতিষ্ঠানে হাজার হাজার কর্মচারী আছে।
417
0:33:07,810 --> 0:33:09,980
কেবল এই দুজন অপরাধী হওয়ার
মানে তো এই না যে সেও অপরাধী।
418
0:33:10,360 --> 0:33:13,490
না, এখুনি এই তদন্ত থেকে
তার নাম বাদ দাও।
419
0:33:14,450 --> 0:33:15,610
আচ্ছা, স্যার।
420
0:33:20,080 --> 0:33:22,200
ঠিক আছে। আজকে রাতে আমি
সাওভ্যাজ আয়োজিত...
421
0:33:22,500 --> 0:33:24,660
নতুন ফরাসি রাষ্ট্রদূতের
অভ্যর্থনা অনুষ্ঠানে থাকবো।
422
0:33:24,750 --> 0:33:26,710
কোনো অগ্রগতির খবর থাকলে
আমাকে ওখানে জানাতে পারবে।
423
0:33:27,040 --> 0:33:31,130
এই অনুষ্ঠানের পর তোমরা তার কাছ
থেকে ১০০ মাইল দূরে থাকবে।
424
0:33:31,920 --> 0:33:33,010
অবশ্যই, স্যার।
425
0:33:33,760 --> 0:33:37,340
এমআই-সেভেন কোয়ার্টার-মাস্টার
বরাবর জরুরি চাহিদাপত্র পাঠাও।
426
0:33:37,590 --> 0:33:39,510
একটা সামরিক পরিবহণ বিমান,
জ্বালানী ট্যাংক পূর্ণ লাগবে।
427
0:33:39,600 --> 0:33:41,720
রাত্রিবেলা শহরের আকাশে
উড়বার অনুমতিপত্র সহকারে।
428
0:33:41,810 --> 0:33:44,140
রাত্রিবেলা চোখে না পড়ার মতো দুটো
প্যারাসুট এবং সাথে কয়েকটা বাড়তি।
429
0:33:44,230 --> 0:33:46,980
এবং নিওপ্রিন বডিস্যুট, দুটো, কালো রঙের।
430
0:33:47,060 --> 0:33:48,400
নেভি-ব্লু রঙেরটা আমার কখনোই পছন্দ না।
431
0:33:48,770 --> 0:33:51,270
আমার জন্য ৪০ ইঞ্চি বুকের মাপে দিবে,
কারণ আমার লম্বা হাতা দরকার।
432
0:33:52,320 --> 0:33:53,730
- শুভ সকাল, ফ্লেচ।
- শুভ সকাল।
433
0:33:54,030 --> 0:33:56,060
অহ, অস্ত্র হিসেবে ব্যবহার্য,
স্পেশাল ফোর্সের চিহ্ন খোদাইকৃতই
434
0:33:56,300 --> 0:33:58,360
এবং রঙ দেখে চেনা যায় এমন
দুটো আংটি নিবে।
435
0:33:58,490 --> 0:34:00,870
- স্যার, এত কিছু কী জন্যে?
- আজকে রাতের অভিযানের জন্য, বোহ।
436
0:34:01,240 --> 0:34:03,290
আমরা সাওভ্যাজের সদরদপ্তরে হানা দিব।
437
0:34:04,000 --> 0:34:06,120
- কিন্তু প্যাগাসাস তো বলেছে...
- প্যাগাসাসের ব্যাপারটা আমি সামলাবো।
438
0:34:06,210 --> 0:34:07,710
আমি নিশ্চিত এই সবকিছুর মূলে সাওভ্যাজ,
439
0:34:07,790 --> 0:34:09,670
সেটা প্রমাণ করতে আমরা আজ রাতে
আলামত জোগাড় করব।
440
0:34:11,250 --> 0:34:14,920
- স্যার, কোনো সমস্যা?
- গলাটা কি ফ্ল্যাচের মনে হলো?
441
0:34:45,040 --> 0:34:46,200
বোহ...
442
0:35:02,300 --> 0:35:04,180
তুমি উপর তলায় যাও।
443
0:35:18,900 --> 0:35:19,950
অহ!
444
0:35:54,400 --> 0:35:55,650
বোহ, তাকে দেখতে পেলে নাকি?
445
0:35:56,570 --> 0:35:57,900
স্যার, সে উপরের অংশে আছে।
446
0:36:04,490 --> 0:36:05,570
পেয়েছি।
447
0:36:12,620 --> 0:36:17,000
এবং কুণ্ডলী প্যাঁচানো সর্পের ন্যায়
আঘাত করলুম।
448
0:36:26,390 --> 0:36:28,760
তো স্যার, আপনার কী মনে হয়,
তারা দুইজন এসেছিল নিশ্চয়ই?
449
0:36:29,220 --> 0:36:31,600
অহ, বোহ, নিম্নপক্ষে।
এমনকি চারজনও হতে পারে।
450
0:36:31,730 --> 0:36:32,980
অবাক হচ্ছি, তারা আমার
চোখে পড়ল না কেন।
451
0:36:33,270 --> 0:36:35,230
বোহ, ভুল তো হতেই পারে,
মন খারাপের কিছু নেই।
452
0:36:35,310 --> 0:36:38,150
- ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে।
- হ্যাঁ, স্যার।
453
0:36:41,280 --> 0:36:44,700
- তো স্যার, আপনি তখন কোথায় ছিলেন?
- বোহ, এই বিষয়ে আর একটা কথাও বলবে না!
454
0:36:47,830 --> 0:36:49,030
আহ!
455
0:36:49,120 --> 0:36:51,750
- স্যার, কী হলো?
- এই মোটরসাইকেলটা।
452
00:36:53,295 --> 00:36:55,004
তুমি আজকে রাতের জন্য
সব আয়োজন করে রেখো।
453
00:37:11,354 --> 00:37:13,105
আচ্ছা, আচ্ছা, তাহলে
আবার দেখা হয়ে গেল।
454
00:37:14,107 --> 00:37:17,067
মি. ইংলিশ। হঠাৎ দেখা পেয়ে খুব ভালো লাগছে!
455
00:37:17,152 --> 00:37:18,986
মনে মনে ভাবছিলাম আপনি
আবার কখন এসে উদয় হবেন।
456
00:37:19,362 --> 00:37:23,782
মিস ক্যাম্পবেল, আমি না, উল্টো আপনিই
বারবার আমার সামনে এসে উদয় হচ্ছেন।
457
00:37:25,285 --> 00:37:27,578
- আপনি সুশি খেতে পছন্দ করেন?
- হুম?
458
00:37:29,706 --> 00:37:33,417
অহ, সুশি! অহ! আমি বলতে গেলে
এটা খেয়েই বেঁচে আছি।
459
00:37:33,835 --> 00:37:37,212
বলা যায়, প্রাচ্য দেশের রহস্যময়তার
সবকিছুইতেই আমার অভিজ্ঞতা হয়েছে।
460
00:37:47,182 --> 00:37:50,017
- সাকে?
- আহ! সাকে।
00:37:52,182 --> 00:37:53,417
চিয়ার্স।
00:37:53,982 --> 00:37:59,317
আপনার সব কন্যা যেন তিনটা করে
নিতম্ব নিয়ে নিয়ে জন্মায়।
461
00:38:06,117 --> 00:38:09,119
আচ্ছা, ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন তো,
ঠিক কী কারণে,
462
00:38:09,204 --> 00:38:11,664
পরপর দুটো অপরাধস্থলে
আপনার দেখা পেলাম,
463
00:38:11,748 --> 00:38:15,209
তারপরও কোনো সরকারি তথ্যভাণ্ডারেই
আপনার সম্পর্কিত কোনো তথ্য নেই।
464
00:38:15,919 --> 00:38:17,336
প্রশ্নটা কি সরকারকে করা উচিত না?
465
00:38:18,672 --> 00:38:21,340
আমিই সরকারের প্রতিনিধি এবং
আমি আপনাকে জিজ্ঞাস করছি।
466
00:38:26,513 --> 00:38:27,554
আমাকে দিন দেখি।
467
00:38:29,474 --> 00:38:30,474
হুম!
468
00:38:30,558 --> 00:38:31,892
আপনি তো নির্ভীক।
469
00:38:32,060 --> 00:38:34,770
বলা হয়, একমাত্র সামুদ্রিক আর্চিনই,
কেউ প্রথম চেষ্টায় খেতে পারে না।
470
00:38:35,063 --> 00:38:37,815
এটা তো আমার খুবই পছন্দের খাবার।
471
00:38:42,946 --> 00:38:45,531
আমার ধারণা লোকের বিতৃষ্ণার কারণ হচ্ছে
এগুলো নিতম্ব দিয়ে খাবার গ্রহণ করে।
472
00:38:47,200 --> 00:38:49,451
- আমি একটু আসছি।
- হুম।
473
00:39:09,556 --> 00:39:12,266
দুঃখিত। আমি এমআই-সেভেন-এ কাজ করি।
মাফ করবেন। আমি গোয়েন্দা কর্মকর্তা। আমি...
474
00:39:31,703 --> 00:39:34,413
- বোহ, সব প্রস্তুতি নেওয়া হয়েছে?
- স্যার, এইতো এখুনি হয়ে যাবে।
475
00:39:35,123 --> 00:39:38,333
আসলে, স্যার, আমাদের পরিকল্পনাটা
আমি আর একবার সাজিয়ে নিতে চাচ্ছিলাম।
476
00:39:38,626 --> 00:39:41,295
- না, না।
- ওখানে দুটো বিল্ডিং পাশাপাশি।
477
00:39:41,713 --> 00:39:44,423
আমাদের লক্ষ্য এটা,
সাওভ্যাজের সদর দপ্তর,
478
00:39:44,507 --> 00:39:46,050
পাশেই সাধারণ হাসপাতাল ভবন।
479
00:39:46,342 --> 00:39:49,344
প্রথমে আমি বিমান থেকে লাফ দিব এবং
ছাদের দক্ষিণ দিকটায় অবতরণ করব,
480
00:39:49,429 --> 00:39:52,639
দড়ি বেয়ে ১৪ তলা নিচে নেমে
জানালা কেটে ভিতরে ঢুকে যাব।
481
00:39:52,807 --> 00:39:56,685
তারপর আমি ছাদের পূর্বপাশে অবতরণ করে
দড়ি বেয়ে ১২ তলা নেমে যাব।
482
00:39:56,770 --> 00:39:59,646
আমি এলার্ম সিস্টেম নিষ্ক্রিয় করে সংকেত না
দেওয়া পর্যন্ত আপনি সেখানে অপেক্ষা করবেন।
483
00:39:59,731 --> 00:40:02,399
- হ্যাঁ।
- আপনি তখন এই জানালাটা ভেঙ্গে ঢুকে যাবেন,
484
00:40:02,484 --> 00:40:05,736
এই সুরক্ষিত করিডোর দিয়ে সতর্কভাবে এগিয়ে
গিয়ে সাওভ্যাজের অফিস কক্ষে অনুপ্রবেশ করবেন।
485
00:40:05,820 --> 00:40:08,322
- আচ্ছা, আচ্ছা।
- স্যার, পরিকল্পনায় খুঁত নেই তো?
486
00:40:08,448 --> 00:40:11,533
বোহ, যখন আমার মাথায় এটা করার
ভাবনা এসেছে তখন থেকেই এটা নিখুঁত।
487
00:40:16,706 --> 00:40:19,500
অহ স্যার, প্রায় ভুলেই গিয়েছিলাম।
আপনার লেজার বিকন।
488
00:40:20,210 --> 00:40:22,544
- আমার কী?
- আপনার লেজার বিকন!
489
00:40:22,629 --> 00:40:25,130
এটা সাওভ্যাজের ভবনে পৌঁছানোর
দিক নির্দেশনা দিবে।
494
0:40:25,460 --> 0:40:28,550
বোহ, এইসব যন্ত্রপাতির উপর তোমার অতি
নির্ভরশীলতা আমার কাছে হাস্যকর লাগে।
495
0:40:29,090 --> 0:40:31,510
আমাকে কালাহারি মরুভূমিতে
নামিয়ে দিয়েছিল,
496
0:40:31,880 --> 0:40:35,680
সাথে ছিল কেবল একটা টুথব্রাশ
আর এক প্যাকেট লেবুর শরবত।
497
0:40:36,680 --> 0:40:40,100
তবুও আমি রমজান মাস শুরুর
আগেই বুলাওয়ে শহরে পৌঁছাই।
498
0:40:41,850 --> 0:40:45,270
সাধার জন্য তোমাকে ধন্যবাদ
তবে এটা আমার দরকার নেই।
499
0:40:48,320 --> 0:40:49,980
- বোহ, লাফ দাও!
500
0:40:50,070 --> 0:40:52,280
জেরোনিমো!
501
0:41:21,140 --> 0:41:23,980
ফানড্যাংগো!
502
0:41:46,830 --> 0:41:47,920
আহ!
503
0:41:56,510 --> 0:41:57,590
ঠিক আছে।
504
0:42:16,860 --> 0:42:18,200
স্যার, এলার্ম নিষ্ক্রিয় করা হয়েছে।
505
0:42:18,280 --> 0:42:19,450
বোহ, ঠিক আছে।
506
0:42:57,780 --> 0:42:59,780
বোহ, এখানের অবস্থা
আমার অনুমান থেকেও ভয়াবহ।
507
0:43:00,490 --> 0:43:04,120
সাওভ্যাজ এখানে কীসের যেন
গবেষণাগার বানিয়েছে।
508
0:43:04,830 --> 0:43:07,750
খোদা জানে কী অপকর্ম যে সে চালাচ্ছে!
509
0:43:21,430 --> 0:43:23,930
হায় খোদা! তারা আপনার কী করেছে?
510
0:43:25,060 --> 0:43:27,020
আমার শরীরের রক্ত নিয়ে গেছে।
511
0:43:28,350 --> 0:43:31,400
- বদমায়েশের দল!
- পরীক্ষা করার জন্য নিয়েছে।
512
0:43:31,480 --> 0:43:33,520
হ্যাঁ, সেটাই তো।
আপনি আমার সাথে আসুন।
513
0:43:33,610 --> 0:43:35,690
আরও কিছু নেবার আগেই আপনাকে সরিয়ে নিই।
514
0:43:46,790 --> 0:43:49,790
শুভ সন্ধ্যা, ডা. ফ্রাঙ্কেস্টাইন।
515
0:43:50,500 --> 0:43:52,040
দয়াকরে এই দিকে চলুন।
516
0:43:52,130 --> 0:43:53,755
আসুন, আসুন। হাতে সময় কম।
517
0:43:55,710 --> 0:43:58,380
আর তোমরা, সাক্ষাত মৃত্যুদূত।
518
0:43:58,630 --> 0:44:00,970
উল্টো দিকে ঘুর। চল, যেতে থাকো।
519
0:44:01,050 --> 0:44:02,380
যাও, যাও। যেতে থাকো।
520
0:44:03,510 --> 0:44:07,060
আসুন। ওদিকে যান। এখানে কী করছেন
আমি ভালো করেই জানি। আপনিও।
521
0:44:07,470 --> 0:44:10,680
আসুন। জলদি করুন, জলদি।
এদিকে আসুন।
522
0:44:12,560 --> 0:44:13,940
তাহলে,
523
0:44:14,020 --> 0:44:17,150
আমাকে আপনাদের এইসব কুকর্মের
অর্থলগ্নিকারীর কাছে নিয়ে যান।
524
0:44:18,230 --> 0:44:22,320
- আপনি কী বলছেন এসব?
- কী বলছি সেটা আপনি ভালো করেই জানেন।
525
0:44:22,410 --> 0:44:26,070
প্যাসকাল সাওভ্যাজের অফিস কোথায়?
526
0:44:52,100 --> 0:44:53,640
স্যার, এখানে পৌঁছাতে কি আপনার দেরী হবে?
527
0:44:56,980 --> 0:44:58,320
আমি Ml7-এর কর্মকর্তা।
528
0:44:59,190 --> 0:45:01,990
আপদকালীন অবস্থায় আপনাদের
কর্মতৎপরতার একটা পরীক্ষা হলো।
529
0:45:02,070 --> 0:45:04,950
এবং বলতে বাধ্য হচ্ছি, আপনারা
খুবই ভালো ফলাফল করেছেন।
530
0:45:05,570 --> 0:45:09,830
আচ্ছা তাহলে, আপনারা কাজ করুন,
আর সবার দ্রুত সুস্থতা কামনা করছি।
531
0:45:16,420 --> 0:45:20,340
অহ, খোদা! ধরণি দ্বিধা কর!
532
0:45:39,230 --> 0:45:40,770
স্যার, স্যার। এদিকে।
533
0:45:49,080 --> 0:45:50,740
আপনি কি ভুলে অন্য বিল্ডিঙে নেমেছিলেন?
534
0:45:51,950 --> 0:45:55,340
সাবধানতা হিসেবে আশেপাশে কোনো
গোপন আড়িপাতার যন্ত্র বসানো
আছে কি না পরীক্ষা করে আসলাম।
535
0:45:55,830 --> 0:45:57,000
আচ্ছা।
536
0:45:59,250 --> 0:46:00,670
- কোনো ঝামেলা নেই।
- ভালো।
537
0:46:01,880 --> 0:46:03,170
আচ্ছা, এবার যাওয়া যাক।
538
0:46:08,010 --> 0:46:11,510
আমি নিচতলায় অভ্যর্থনা অনুষ্ঠানে থাকবো...
539
0:46:20,650 --> 0:46:24,440
- যথেষ্ট ভিতরে ঢুকেছ, আর না।
- আচ্ছা, শুভ সন্ধ্যা।
540
0:46:25,190 --> 0:46:27,450
- সাথে এটা পেলে হয়তো খুশি হবে।
- এটা কী?
541
0:46:27,530 --> 0:46:28,700
তোমাকে দেখাচ্ছি জিনিসটা।
542
0:46:31,450 --> 0:46:33,540
বোহ, দারুণ করেছ, তবে এটার
কোনো দরকার ছিল না।
543
0:46:33,620 --> 0:46:36,620
- মানে কী, স্যার?
- অত্যন্ত শক্তিশালী পেশী বিবশকারী।
544
0:46:36,960 --> 0:46:39,710
জ্ঞান ফেরার পর তার নিজের
আঙ্গুল নড়াবার শক্তিও থাকবে না।
545
0:46:46,550 --> 0:46:47,630
কী ওখানে?
546
0:47:03,070 --> 0:47:06,740
এটা তো ক্যান্টারবুরির আর্চবিশপের
মুখমণ্ডলের অবিকল।
547
0:47:11,280 --> 0:47:12,450
তারা কী করছে এসব?
548
0:47:17,210 --> 0:47:20,080
এসবের সাথে রাজ-মুকুটের কী সম্পর্ক?
549
0:47:24,160 --> 0:47:26,210
[যিশু আসছেন - প্রস্তুত হও]
550
0:47:42,810 --> 0:47:43,940
বোহ।
551
0:48:02,120 --> 0:48:03,500
ইংলিশ।
552
0:48:03,580 --> 0:48:09,460
একদা পৃথিবী পৃষ্ঠের চার ভাগের একভাগ
যে জাতির সাম্রাজ্যের অধীনে ছিল।
553
0:48:10,050 --> 0:48:12,010
দুঃখের বিষয়, সে সব এখন অতীত।
554
0:48:12,800 --> 0:48:16,390
আমার শুভাকাঙ্ক্ষীরা জিজ্ঞাস করেন,
"প্যাসকেল, এই অনগ্রসর, জঘন্য...
555
0:48:16,470 --> 0:48:19,310
পুঁচকে একটা দেশের প্রতি
আপনার এত আগ্রহ কেন"?
556
0:48:19,770 --> 0:48:23,310
আমার উত্তরটা খুবই সরল।
রানি।
557
0:48:24,150 --> 0:48:27,480
ইংল্যান্ডের রানি তার ঐ পিচ্চি
সাদা দস্তানার মধ্যেই তাবৎ বিশ্বের...
558
0:48:27,570 --> 0:48:31,150
অপর যে কোনো রাষ্ট্রপ্রধানের
থেকে বেশি ক্ষমতা ধারণ করে।
559
0:48:31,360 --> 0:48:33,700
তিনি চাইলেই যুদ্ধ ঘোষণা বা
শান্তি স্থাপন করতে পারেন,
560
0:48:33,780 --> 0:48:35,370
এবং সবথেকে বিস্ময়কর ব্যাপার হলো,
561
0:48:36,370 --> 0:48:41,250
তিনি নিজের খেয়ালখুশি মতো
যে কোনো ভূমির দখল নিতে পারেন।
562
0:48:41,660 --> 0:48:46,840
যদিও রানি কখনোই তার এই
বিপুল ক্ষমতা প্রয়োগ করেন না।
563
0:48:47,840 --> 0:48:51,550
কিন্তু এমন একজনের কথা ভাবুন,
যিনি এই ক্ষমতা ব্যবহারে আগ্রহী।
564
0:48:52,720 --> 0:48:55,390
যেমন ধরুন, আমিই সেই ব্যক্তি।
565
0:48:57,930 --> 0:49:00,180
স্যার, সে এটা কীভাবে করবে?
নিজেকে রাজা ঘোষণা করবে কীভাবে?
566
0:49:01,390 --> 0:49:02,770
আর্চবিশপের মাধ্যমে।
567
0:49:12,820 --> 0:49:13,860
ওহ!
563
00:49:16,203 --> 00:49:18,330
হাত উপরে উঠাও। গ্যাংস্টার চলে এসেছে।
564
00:49:19,206 --> 00:49:22,083
এই অবেলায় অফিসে আসার পক্ষে অস্ত্রশস্ত্র
একটু বেশিই হয়ে গেছে, তাই না বোহ?
565
00:49:22,168 --> 00:49:26,004
ইংলিশ, তুমি একটা গর্দভ।
এই বিল্ডিং থেকে জীবিত ফিরতে পারবে না।
566
00:49:26,255 --> 00:49:28,548
আমার প্রশ্নের জবাব দিতে
একটু শক্তি জমিয়ে রাখ।
567
00:49:28,758 --> 00:49:30,717
আমি তোমাকে কিছুই বলবো না।
568
00:49:30,968 --> 00:49:32,135
উত্তর ভুল।
569
00:49:33,888 --> 00:49:35,180
সোডিয়াম পেন্টাথল।
570
00:49:35,890 --> 00:49:38,558
তোমাকে মিথ্যা বলবো না।
এটা একধরণের ট্রুথ সেরাম।
571
00:49:39,977 --> 00:49:43,980
এখন বল, সাওভ্যাজ কেন
ইংল্যান্ডের রাজা হতে চাচ্ছে?
572
00:49:44,690 --> 00:49:46,900
আসলে কী হচ্ছে সে ব্যাপারে তোমার
কোনো ধারণাই নেই, তাই না?
573
00:49:48,277 --> 00:49:50,737
ব্যাপারটা খুব মজার হতো যদি না...
574
00:49:51,739 --> 00:49:52,739
কী?
575
00:49:59,413 --> 00:50:01,790
- স্যার, তার কথা বোধগম্য না।
- হ্যাঁ, সেটা আমিও শুনতে পাচ্ছি, বোহ।
576
00:50:04,001 --> 00:50:06,169
- স্যার, আমার গায়ের উপর ঢলে পড়ল।
- হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, বোহ।
577
00:50:07,463 --> 00:50:09,673
স্যার, আপনার কি মনে হয় না সম্ভবত
আপনার সিরিঞ্জ উলট-পালট হয়ে গেছে?
578
00:50:09,757 --> 00:50:11,758
- কী বলতে চাচ্ছ তুমি?
- বাইরের গার্ডকে ট্রুথ সিরাম...
579
00:50:11,842 --> 00:50:13,134
আর ক্লেইনকে পেশী-অবশকারী দিয়েছেন?
580
00:50:15,012 --> 00:50:16,096
আহ!
581
00:50:16,180 --> 00:50:18,848
বোহ, হাস্যকর কথা বলো না তো।
আমার বাম-ডান আমি ভালো করেই চিনি।
582
00:50:20,393 --> 00:50:22,727
- স্যার?
- অহ, ধুর ছাই!
583
00:50:25,022 --> 00:50:26,856
বোহ, "ফ্লড" নাও।
584
00:50:26,941 --> 00:50:28,441
স্যার, কী নিব?
585
00:50:28,526 --> 00:50:31,069
ফ্লড। স্ল্যাজ।
586
00:50:31,153 --> 00:50:32,654
স্যার, আমি প্রথম শব্দটা ঠিক বুঝতে পারছি না।
587
00:50:32,738 --> 00:50:34,239
স্ল্যাজ!
588
00:50:34,782 --> 00:50:36,616
- স্যার, লিখে দেখান।
- স্ল্যাজ!
589
00:50:36,701 --> 00:50:39,327
হ্যাঁ! স্ল্যাজ!
590
00:50:41,372 --> 00:50:43,748
"সি! সি - এ..."
591
00:50:43,958 --> 00:50:46,334
গাড়ি! গাড়ি নিয়ে যাও! স্যার, আমরা
গাড়িতে আসিনি। বিমানে এসেছি।
592
00:50:48,838 --> 00:50:50,130
ধুর ছাই!
593
00:50:50,798 --> 00:50:51,965
কেউ নড়বে না।
594
00:50:54,218 --> 00:50:56,845
- তাদের দুজনের কী হয়েছে?
- তারা তাদের... আমি তোমাকে বলবো না।
595
00:50:57,638 --> 00:50:58,722
ভুল উত্তর।
596
00:51:00,766 --> 00:51:02,016
দুজনের ব্যাপারটা কী?
597
00:51:02,435 --> 00:51:03,476
আহ!
598
00:51:06,230 --> 00:51:07,355
এখান থেকে বের হতে হবে।
599
00:51:07,773 --> 00:51:09,274
দুঃখিত, কিন্তু আপনার আসল পরিচয় কী?
600
00:51:09,942 --> 00:51:12,652
স্পেশাল এজেন্ট ক্যাম্পবেল।
আমি ইন্টারপোলের প্যারিস দপ্তরে সংযুক্ত।
601
00:51:12,987 --> 00:51:14,237
আমরা বিগত কয়েক মাস যাবৎ
সাওভ্যাজের উপর নজর রাখছি।
602
00:51:15,740 --> 00:51:16,740
কেন?
603
00:51:16,824 --> 00:51:18,032
কারণ বিগত ছয় মাসে যতজন
বড় মাপের অপরাধী
604
00:51:18,117 --> 00:51:20,326
সাওভ্যাজের কারাগার থেকে
ছাড়া পেয়েছে, তাদের প্রত্যেককেই
605
00:51:20,411 --> 00:51:22,287
সে তার কোনো না কোনো
প্রতিষ্ঠানে চাকরি দিয়েছে।
606
00:51:22,830 --> 00:51:25,415
আমাদের অনুমান, সে কোনো বড় ধরণের
অপরাধমূলক কর্মকাণ্ডের ষড়যন্ত্র করছে।
607
00:51:25,499 --> 00:51:26,875
ঠিক কী করবে সেটা শুধু অজানা।
608
00:51:29,545 --> 00:51:31,713
- সে কী বলছে?
- প্যাগাসাস!
609
00:51:31,839 --> 00:51:33,923
প্যাগাসাসকে সব জানাতে হবে!
610
00:51:34,842 --> 00:51:36,426
অহ, না, স্যার।
না, না, না, না।
611
00:51:36,510 --> 00:51:39,095
- আমরা এখান থেকে বেরুবো কীভাবে?
- হেই, তোমরা!
612
00:51:39,597 --> 00:51:41,139
তুমি যা করেছ ওটায়
আমার প্রচণ্ড যন্ত্রণা হয়েছে।
613
00:51:43,601 --> 00:51:46,978
আচ্ছা। ওটার জন্য দুঃখিত। সবার চোখ
ফাঁকি দিয়ে এখান থেকে বের হবো কীভাবে?
614
00:51:48,147 --> 00:51:49,230
বলছি।
615
00:51:49,607 --> 00:51:52,233
পানির ফোয়ারার ওখানে বামে যাবে,
জরুরি অগ্নিনির্গমনের ওখানে ডানে,
616
00:51:52,359 --> 00:51:53,526
তারপর শেষ মাথায় লিফট পাবে।
617
00:51:53,611 --> 00:51:55,361
- তোমাকে ধন্যবাদ।
- অহ, খোদা!
618
00:51:56,697 --> 00:51:58,114
বোহ, খুব ভালো কাজ হয়েছে।
619
00:51:58,199 --> 00:51:59,616
বামে, স্যার, বামে!
620
00:52:01,285 --> 00:52:04,370
স্যার, এই অবস্থায় সাওভ্যাজের
অনুষ্ঠানে গেলে ঝামেলা হবে।
621
00:52:04,497 --> 00:52:06,748
বোহ, বাস্তবিক অর্থে ঐ ঔষধের
কার্যকারিতা এখন নষ্ট হয়ে গেছে।
622
00:52:07,374 --> 00:52:09,083
আমি সম্পূর্ণ সুলথ।
623
00:52:09,210 --> 00:52:10,960
স্লুথ, আহ, গ্লুথ।
624
00:52:21,472 --> 00:52:22,722
জনাব।
625
00:52:22,932 --> 00:52:24,390
অহ! ধন্যবাদ।
626
00:52:28,395 --> 00:52:30,396
- আর এক গ্লাস নিবেন?
- প্লিজ।
627
00:52:37,279 --> 00:52:38,321
ধন্যবাদ।
628
00:52:44,245 --> 00:52:45,995
চোখের মাথা খেয়েছেন নাকি?
629
00:52:46,205 --> 00:52:48,748
অহ! ফরেন সেব্লেটাটালি!
630
00:52:49,083 --> 00:52:50,250
উম...
631
00:52:52,628 --> 00:52:53,670
আহ!
632
00:52:55,089 --> 00:52:56,422
আমার সাথে নাচবেন?
633
00:53:46,181 --> 00:53:47,640
- স্যার, একটু কথা ছিল।
- বোহ, কী ব্যাপার?
634
00:53:47,725 --> 00:53:49,726
অসময়ে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি...
640
0:53:49,810 --> 0:53:51,970
অহ, প্যাসকাল, আবার
দেখা হয়ে ভালো লাগল।
641
0:53:52,140 --> 0:53:54,140
- পার্টি উপভোগ করছেন তো?
- অহ, চমৎকার আয়োজন।
642
0:53:54,940 --> 0:53:59,360
আমিও উপভোগ করছিলাম, তবে আপনার
ইংলিশ আর তার অতি উৎসাহী বয়ফ্রেন্ড
643
0:53:59,440 --> 0:54:02,900
পুরো সন্ধ্যাটা আমার অফিসে
অবৈধ অনুপ্রবেশে এবং আমার...
644
0:54:02,990 --> 0:54:06,650
কর্মচারীদের শারীরিকভাবে আহত করে
কাটিয়েছে শুনার পর আমি ভীষণ বিরক্ত।
645
0:54:06,820 --> 0:54:08,620
বোহ, এসব কি সত্যি?
646
0:54:09,160 --> 0:54:10,330
আসলে, আমরা... আমরা...
647
0:54:20,170 --> 0:54:22,000
তুমি এসব কী শুরু করেছ?
648
0:54:22,340 --> 0:54:23,920
- আসলে...
- স্যার, আমি যদি একটু ব্যাখ্যা...
649
0:54:24,010 --> 0:54:25,010
বোহ, তোমাকে বাড়ি যেতে বলেছি!
650
0:54:25,670 --> 0:54:26,840
এই মুহূর্তে যাও!
651
0:54:27,840 --> 0:54:30,260
তোমাকে স্পষ্টভাবে বারণ করেছিলাম
সাওভ্যাজের ব্যাপারে নাক না গলাতে।
652
0:54:30,350 --> 0:54:33,310
তুমি কী করেছ? লুকিয়ে তার অফিসে ঢুকেছ
আবার তার ২ কর্মচারীকে মারধর করেছ।
653
0:54:33,560 --> 0:54:36,850
তারপর কী খেয়ে মাতাল হয়ে যে এখানে
হাজির হয়েছ খোদাই ভালো বলতে পারবে!
654
0:54:37,020 --> 0:54:38,560
এসে ফরেন সেক্রেটারিকে অপমান করেছ।
655
0:54:38,650 --> 0:54:41,440
আমার ত্রিশ বছরের চাকরিজীবনে এই
সরকারি ভবনে এরকম আচরণ দেখিনি।
656
0:54:41,520 --> 0:54:43,480
- কিন্তু...
- আর কোনো "কিন্তু" না, ইংলিশ।
657
0:54:44,360 --> 0:54:47,900
তোমাকে এই তদন্তের দায়িত্ব থেকে
অব্যাহতি দেওয়া হলো এবং তোমার সকল
নিরাপত্তা ছাড়পত্র বাতিল করা হলো।
658
0:54:47,990 --> 0:54:51,370
তিন মাসের বাধ্যতামূলক ছুটি শেষে তুমি
তোমার পুরাতন কাজে ফিরে যাবে।
659
0:54:51,660 --> 0:54:53,700
এবং আমি ভবিষ্যতে তোমার
নামও শুনতে চাই না।
660
0:55:48,170 --> 0:55:49,970
ইংলিশ অনেক কিছু দেখে ফেলেছে।
661
0:55:50,050 --> 0:55:52,180
আমাদেরকে বিকল্প পরিকল্পনায় এগুতে হবে।
662
0:55:52,590 --> 0:55:57,890
নকল আর্চবিশপকে সরিয়ে ফেল
আর রানির মুখদর্শন করে এসো।
663
0:55:58,020 --> 0:56:01,770
তারপর আমাকে আনুষ্ঠানিকভাবে
রাজা ঘোষণা করে এই জঘন্য দেশ...
664
0:56:01,850 --> 0:56:04,020
নিজের অপমান নিজেই করবে।
665
0:56:31,380 --> 0:56:34,590
এটা হলো সকল রাজকীয় ক্ষমতা ও সিংহাসনে
আপনার এবং আপনার পরিবারের সকলের
666
0:56:34,680 --> 0:56:36,680
অধিকার বিসর্জন ঘোষণা করে পরিত্যাগপত্র।
667
0:56:38,520 --> 0:56:39,640
স্বাক্ষর করুন।
668
0:56:48,150 --> 0:56:49,280
কখনোই না।
669
0:57:04,750 --> 0:57:06,040
- হ্যালো।
- মাননীয় প্রধানমন্ত্রী,
670
0:57:06,130 --> 0:57:08,920
এত রাতে ফোন করার জন্য ক্ষমাপ্রার্থী,
দুঃসংবাদ হলো রানি সিংহাসন ত্যাগ করেছেন।
671
0:57:09,000 --> 0:57:10,210
কী?
672
0:57:10,460 --> 0:57:14,720
সিংহাসন ত্যাগ করেছেন?
কিন্তু এটা তো অসম্ভব!
673
0:57:15,090 --> 0:57:16,640
সেরকমটা হলে তো ভালোই হতো।
674
0:57:17,220 --> 0:57:19,430
আমাকে তার সাথে কথা বলিয়ে দিন,
হয়তো তাকে বুঝিয়ে...
675
0:57:19,520 --> 0:57:20,680
প্যাসকেল, তিনি রাজপ্রাসাদ
ছেড়ে নিরুদ্দেশ হয়েছেন।
676
0:57:22,060 --> 0:57:23,770
ব্যাপার হলো, আমার কর্মকর্তারা
গত ১০ ঘণ্টা যাবৎ
677
0:57:23,850 --> 0:57:26,310
সিংহাসনের পরবর্তীতে যোগ্য
উত্তরাধিকারী নির্ধারণের চেষ্টা চালাচ্ছে।
678
0:57:26,400 --> 0:57:30,530
তারা কেবল একজনকেই খুঁজে পেয়েছে
এবং সেটা ভালোমতো যাচাই করে দেখেছে।
679
0:57:32,400 --> 0:57:33,650
কে সে?
680
0:57:33,860 --> 0:57:36,110
- আপনি।
- কী বলছেন!
676
00:57:41,708 --> 00:57:44,043
উত্তর লন্ডনের একটি থানার সামনে থেকে
677
00:57:44,128 --> 00:57:46,170
রাজমুকুট উদ্ধার হওয়ার পরিপ্রেক্ষিতে,
678
00:57:46,255 --> 00:57:49,006
প্যাসকেল সাওভ্যাজ তার রাজ্যাভিষেক
অনুষ্ঠান আগামী বৃহস্পতিবারে
679
00:57:49,091 --> 00:57:50,883
সম্পন্ন করতে অনুরোধ জানিয়েছেন।
680
00:57:51,468 --> 00:57:54,846
সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি অভিষেক
অনুষ্ঠানের জন্য সানন্দে প্রতীক্ষা করছেন,
681
00:57:55,055 --> 00:57:58,057
এবং তার বিশ্বাস, মহোদয় সাওভ্যাজ
একজন চমৎকার রাজা হবেন,
682
00:57:58,392 --> 00:57:59,642
এবং তিনি আমাদের এই প্রাচীন
683
00:57:59,726 --> 00:58:02,270
প্রথা সমূহের সাথে আধুনিক ইউরোপের
শ্রেষ্ঠ ধ্যানধারণার সন্নিবেশ ঘটাবেন।
684
00:58:10,654 --> 00:58:12,738
আপনার গাড়ির চাবি নিন।
আমাদের অনেক কাজ বাকি।
685
00:58:13,490 --> 00:58:14,490
মিস ক্যাম্পবেল।
686
00:58:14,575 --> 00:58:16,784
সাওভ্যাজ ফ্রান্সে তার
বাগানবাড়ির দিকে যাচ্ছে।
687
00:58:16,994 --> 00:58:20,496
সে এই বিশ্বের ১৩ জন সবথেকে ধুরন্ধর
এবং সম্পদশালী বেআইনি কারবারিকে ...
688
00:58:20,581 --> 00:58:21,747
ওখানে বৈঠকে আমন্ত্রণ করেছে।
689
00:58:21,957 --> 00:58:24,750
দুঃখিত, মিস ক্যাম্পবেল। আমাকে
এই তদন্ত থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
690
00:58:25,085 --> 00:58:26,669
অন্য একজন দায়িত্ব পেয়েছে।
691
00:58:26,753 --> 00:58:29,422
জানি। সেই অন্য একজন হচ্ছি আমি।
692
00:58:32,676 --> 00:58:36,095
- আসলে, জনি, আমি আপনাকে সাথে চাই।
- আসলে, আমি একলা থাকতে চাই।
693
00:58:36,263 --> 00:58:37,263
আপনি কী করতে চাচ্ছেন?
694
00:58:37,347 --> 00:58:39,599
এই অস্বাস্থ্যকর ফ্ল্যাটে বসে বসে
দুঃখবিলাস করবেন?
695
00:58:40,225 --> 00:58:42,943
না কি ওখানে যেয়ে লড়াই করে
নিজের দেশকে রক্ষা করবেন?
696
00:58:44,771 --> 00:58:46,022
আমি এই ফ্ল্যাটেই বসে থাকব।
697
00:58:46,607 --> 00:58:50,484
- জনি, এসব চূড়ান্ত রকমের বোকামি।
- আমার ক্ষমতা, যোগ্যতা নিঃশেষ হয়ে গেছে।
698
00:58:53,197 --> 00:58:54,822
নিঃশেষ না, আমার মাথা।
699
00:59:00,287 --> 00:59:01,662
অহ!
700
00:59:03,081 --> 00:59:05,583
আপনি থামবেন নাকি?
701
00:59:18,639 --> 00:59:19,764
এক মিনিটের মধ্যেই আসছি।
00:59:40,439 --> 00:59:43,164
[ফ্রান্সের উত্তরাংশ]
702
01:00:06,436 --> 01:00:09,355
ঘণ্টাখানিকের মধ্যেই রাত নামবে।
তখন প্যাসকেলের বাড়িতে আক্রমণ চালাতে পারব।
703
01:00:09,898 --> 01:00:13,067
ব্যাপার হচ্ছে, সাওভ্যাজ তার মাথায়
রাজমুকুট চাপানো মাত্রই
704
01:00:13,151 --> 01:00:16,195
আমার প্রাণের দেশমাতৃকাকে নিয়ে
সে যা খুশি করার সুযোগ পেয়ে যাবে
705
01:00:16,363 --> 01:00:19,390
এবং সে কারণেই আমাদের দুজনে
মিলে অবশ্যই তাকে আটকাতে হবে।
706
01:00:21,368 --> 01:00:24,662
- ভাবনাটা উপভোগ করছেন?
- ওরকমই কিছুটা।
707
01:00:27,374 --> 01:00:30,417
জনি, ধারণা করছি, অনেক নারীদেহ আস্বাদন
করার সৌভাগ্য আপনার হয়েছে, তাই না?
708
01:00:33,839 --> 01:00:34,964
উম...
709
01:00:36,758 --> 01:00:39,552
আসলে, যে যেটাতে পটু, সেটা তো করবেই।
710
01:00:41,722 --> 01:00:43,014
আমি শুধু...
711
01:00:44,057 --> 01:00:47,560
আসলে, তিন বৎসর আগে আমার
বাগদত্তার সাথে ছাড়াছাড়ি হয়েছে,
712
01:00:47,644 --> 01:00:51,522
তারপর আমি আর কারো সাথে
বিছানায় যাই নি।
713
01:00:53,150 --> 01:00:54,734
কিন্তু যখন আপনার সাথে পরিচিত হলাম,
714
01:00:56,236 --> 01:00:59,238
আমার ভিতর পুনরায় কামনা জাগ্রত হলো,
715
01:01:00,073 --> 01:01:03,576
না বলা কথাগুলো আপনাকে বলার জন্য
আমার হৃদয়ের গহীনে ঝড় উঠল।
716
01:01:03,660 --> 01:01:05,953
অনেক অনেক দিন যাবৎ
যা করা থেকে বঞ্চিত আছি
717
01:01:06,038 --> 01:01:10,082
তা আপনার সাথে করার জন্য
ছটফট করতে লাগলাম।
718
01:01:14,588 --> 01:01:15,963
কী, উম...
719
01:01:17,507 --> 01:01:19,633
আপনি আসলে কী বিষয়ে ইঙ্গিত করছেন?
720
01:01:20,260 --> 01:01:22,136
যেমন: আপনার মুখে ঘুষি দেওয়া।
721
01:01:22,637 --> 01:01:24,597
এরকম অকেজো, নির্বোধ শ্রেণির হয়েও
722
01:01:24,681 --> 01:01:26,974
দাম্ভিকতাপূর্ণ ভাব দেখানোর জন্য
আপনার পাছায় লাথি দেওয়া।
723
01:01:27,768 --> 01:01:31,062
কিন্তু তারপর আমি আপনার আহাম্মকি
ছাপিয়ে গিয়ে এক ভিন্ন মানুষ খুঁজে পেলাম,
724
01:01:31,772 --> 01:01:33,939
আমি আপনার ভিতরকার
মানুষটাকে দেখতে পেলাম,
725
01:01:34,524 --> 01:01:38,652
যে মানুষটা তার দায়িত্ব পালনে অবিচল,
যে পথের কোনো বাধাই পরোয়া করে না।
726
01:01:39,446 --> 01:01:42,531
তার জন্য আমার অন্যরকম অনুভূতি জাগ্রত হলো,
727
01:01:43,700 --> 01:01:47,119
তার জন্য আমার অন্যকিছু করার সাধ হলো।
728
01:01:48,497 --> 01:01:50,206
যেসব...
729
01:01:50,290 --> 01:01:53,292
করতে প্লাস্টিকের খেলনা
আর নরম পনীর দরকার হয়?
730
01:01:55,295 --> 01:01:58,339
- কী?
- কী? কী?
731
01:01:58,465 --> 01:02:00,674
আপনি আমার আবেগ নিয়ে
খেলা করছেন, তাই না?
732
01:02:00,759 --> 01:02:03,219
আপনার জানা সবথেকে বিনয়ী ভঙ্গিতে
আমাকে নিবৃত্ত করতে চাচ্ছেন।
733
01:02:04,012 --> 01:02:05,346
না। না...
734
01:02:05,430 --> 01:02:07,640
জনি, আপনি সত্যিই একজন
খুবই ভালো মনের মানুষ,
735
01:02:07,724 --> 01:02:09,934
যে আমার দুর্বলতার কোনো সুযোগ নেয় নি।
736
01:02:10,394 --> 01:02:15,064
- না। আসলে...
- এরকম উদার মনের পরিচয় দেওয়ার জন্য ধন্যবাদ।
737
01:02:18,860 --> 01:02:20,069
আসলে মোটেও সেরকম না।
738
01:02:41,925 --> 01:02:43,926
মিস ক্যাম্পবেল, জানি, আপনি কী ভাবছেন।
739
01:02:44,177 --> 01:02:48,013
ভাবছেন যে, "আমরা এই কাজে সফল না হলে
ইংল্যান্ডের কী পরিণতি হবে তা কেবল খোদা জানে।"
740
01:02:48,515 --> 01:02:51,183
আসলে ভাবছিলাম, এই পাইপ দিয়ে ঢুকার
থেকে ভালো কোনো উপায় অবশ্যই আছে।
741
01:02:53,019 --> 01:02:54,145
না, এর থেকে ভালো কিছু নেই।
742
01:02:54,229 --> 01:02:57,481
সম্ভাব্য সব দিক থেকেই আমি বিচার বিশ্লেষণ
করেছি, এটাই সবথেকে ভালো উপায়।
743
01:02:58,233 --> 01:03:01,902
আমি প্রথমে ঢুকছি, উঠার রাস্তা পরিষ্কার
থাকলে আপনাকে ডাকবো, ঠিক আছে?
744
01:03:03,989 --> 01:03:05,197
জনি।
745
01:03:05,991 --> 01:03:08,951
- সাবধানে যাবেন।
- আমি সবসময় সাবধানী।
746
01:03:09,536 --> 01:03:10,703
অহ!
747
01:04:00,420 --> 01:04:02,546
- ভদ্রমহোদয়গণ।
748
01:04:03,298 --> 01:04:08,552
আর কয়েক ঘণ্টা পরেই আমি হবো
ইংল্যান্ডের পরবর্তী রাজা।
749
01:04:27,489 --> 01:04:28,614
না!
750
01:04:44,297 --> 01:04:46,090
হা!
751
01:04:46,174 --> 01:04:48,425
- আপনি এখানে উঠেছেন কীভাবে?
- মই বেয়ে।
752
01:04:49,427 --> 01:04:51,754
আরে! এমন নাক-মুখ বাঁকানোর কী আছে!
একটু পায়খানাই তো মাত্র।
753
01:04:55,559 --> 01:04:58,936
ঠাণ্ডা! অহ! অনেক ঠাণ্ডা!
754
01:04:59,062 --> 01:05:04,984
কোন পণ্যের জোগান পৃথিবী থেকে
কখনোই ফুরিয়ে যাবার নয়?
755
01:05:06,653 --> 01:05:08,946
ভদ্রমহোদয়গণ, অপরাধী।
756
01:05:09,030 --> 01:05:11,407
আইনভঙ্গকারী।
757
01:05:11,491 --> 01:05:13,450
বর্তমান বিশ্বের প্রতিটা দেশ
758
01:05:13,535 --> 01:05:17,746
তাদের জেলখানাগুলোর ধারণক্ষমতার
অধিক কয়েদী নিয়ে সমস্যা পোহাচ্ছে।
759
01:05:18,039 --> 01:05:22,626
তো, আমরা এসব জায়গা দিতে না পারা
অপরাধীদের নিয়ে কী করব?
760
01:05:23,003 --> 01:05:25,588
এই সমস্যার সমাধান করে দিতে পারলে
761
01:05:25,672 --> 01:05:30,759
বিশ্বের সকল সরকার তাদের
দুহাত খুলে আপনাকে টাকা দিবে।
762
01:05:31,344 --> 01:05:35,180
সৌভাগ্যক্রমে, আমি একটা
সমাধান খুঁজে পেয়েছি।
763
01:05:35,515 --> 01:05:40,269
আমরা এই গ্রহের সকল কারাগার খালি করলে,
764
01:05:40,937 --> 01:05:45,983
সেখানে থেকে যে মানুষ নামক
জঞ্জালের স্রোত তৈরি হবে
765
01:05:46,318 --> 01:05:48,193
তাদেরকে এখানে জায়গা করে দিব।
766
01:05:53,366 --> 01:05:55,409
যে মুহূর্তে রাজমুকুট আমার মাথায় উঠবে,
767
01:05:55,493 --> 01:05:58,829
আমি ইংল্যান্ডকে এই পৃথিবীর ইতিহাসের
768
01:05:58,913 --> 01:06:01,206
সবথেকে বড় কারাগারে পরিণত করব।
769
01:06:03,043 --> 01:06:08,339
দুই লাখ দশ হাজার বর্গমাইলের
চমৎকার আবাসন সুবিধা,
770
01:06:08,632 --> 01:06:14,762
যা সুবিধাজনকভাবে ২০ মাইল বিস্তৃত
সাগর দিয়ে আধুনিক সভ্যতা থেকে বিচ্ছিন্ন
776
1:06:15,130 --> 1:06:17,180
- খুব শীঘ্রই ব্যবহার করতে পারব ...
- আমার সাথে আসুন।
777
1:06:17,260 --> 1:06:22,430
...সারা পৃথিবীর মনুষ্য আবর্জনা
এখানে এনে স্তূপ করতে।
778
1:06:22,720 --> 1:06:25,310
বর্তমানের ধারাবাহিতায় চলতে থাকলে,
779
1:06:25,390 --> 1:06:30,730
আগামী ৫০০ বছরে মধ্যে এই আমাদের
জেলখানার জায়গা ফুরানোর আশঙ্কা নেই।
780
1:06:31,150 --> 1:06:35,610
তো, আজকে রাতে আপনাদের মধ্যে
কেবল মাত্র একজন
781
1:06:35,700 --> 1:06:42,530
এই ব্যাবসায়িক উদ্যোগের ৪৯%
অংশীদার হতে পারবেন।
782
1:06:44,250 --> 1:06:48,670
এই তাহলে তার মূল উদ্দেশ্য!
ঐ ডিভিডিটা আমাদের আয়ত্তে নিতে হবে।
783
1:06:48,750 --> 1:06:50,510
কিন্তু সেটা কীভাবে, জনি?
আমরা তো মাত্র দুজন।
784
1:06:51,420 --> 1:06:54,090
মিস ক্যাম্পবেল, আপনি বয়সে তরুণ
এবং কাজের অভিজ্ঞতাও কম।
785
1:06:54,460 --> 1:06:56,300
যে ব্যাপারটা আপনি সম্ভবত ভুলে গেছেন,
786
1:06:56,380 --> 1:06:58,510
এখানে আমাদের উপস্থিতির
ব্যাপারে কেউ কিছু জানে না।
787
1:06:59,050 --> 1:07:02,260
আমাদের হাতে আছে সবথেকে
গুরুত্বপূর্ণ অস্ত্র, চমক।
788
1:07:03,470 --> 1:07:05,850
আমার পরিকল্পনাটা শুনুন,
এটা খুবই সরল কিন্তু কার্যকরী।
789
1:07:06,270 --> 1:07:09,020
আমি গ্যালারি থেকে লাফিয়ে
এই রুমের শেষ মাথায় নামবো,
790
1:07:09,100 --> 1:07:10,480
তারপর সাওভ্যাজকে বন্দী করব।
791
1:07:10,980 --> 1:07:13,650
আপনি এই রুমের অপর মাথার
দরজা দিয়ে ঢুকবেন,
792
1:07:13,730 --> 1:07:15,320
যাতে কেউ পালানোর সুযোগ না পায়।
793
1:07:15,610 --> 1:07:19,950
তারপর সাওভ্যাজকে জিম্মি হিসেবে ব্যবহার
করে আমরা এখান থেকে বের হয়ে যাব, বুঝেছেন?
794
1:07:28,870 --> 1:07:31,460
হাত উপরে তোল, মুখোশধারী
লোভী ফরাসি কোথাকার!
795
1:07:32,290 --> 1:07:35,670
কিন্তু, মি. ইংলিশ, আমি তো চরম বিস্মিত!
796
1:07:36,300 --> 1:07:38,590
একেবারেই অপ্রত্যাশিত চমক!
797
1:07:39,010 --> 1:07:42,050
আমার বিশেষত্ব হলো চমক দেওয়া, সাওভ্যাজ।
798
1:07:43,560 --> 1:07:45,310
এগুলো যথেষ্ট দেখা হয়েছে।
799
1:07:47,430 --> 1:07:52,270
তোর পরিকল্পনা এখন আমার কাছে স্পষ্ট
আর আমি এসেছি তার ইতি টানতে।
800
1:07:54,070 --> 1:07:57,320
আমার পাছা তোর আগে
ইংল্যান্ডের রাজা হবে।
801
1:07:58,400 --> 1:07:59,900
আবারও ভুল বলেছেন।
802
1:08:00,740 --> 1:08:03,490
বরং একটু পেছনে তাকিয়ে দেখুন।
803
1:08:03,780 --> 1:08:06,120
অহ, প্লিজ।
804
1:08:10,290 --> 1:08:11,330
লরনা!
805
1:08:14,000 --> 1:08:15,170
জনি, আমাকে মাফ করে দিবেন।
806
1:08:16,670 --> 1:08:22,550
সবার কাছে আন্তরিক ক্ষমাপ্রার্থী, আজকে
রাতের প্রদর্শনী এখানেই সমাপ্ত করতে হচ্ছে।
807
1:08:22,760 --> 1:08:24,640
সাওভ্যাজ, এত তাড়া কেন!
808
1:08:25,180 --> 1:08:29,020
আমাকে আয়ত্ত করলেও ইংল্যান্ডের
দখল তুই কোনোদিন পাবি না।
809
1:08:29,350 --> 1:08:32,190
যতক্ষণ পর্যন্ত আমার এই দেহে প্রাণ আছে,
810
1:08:32,270 --> 1:08:34,610
অথবা আমার বন্দুকের গুলি না ফুরচ্ছে।
811
1:08:44,030 --> 1:08:48,040
সত্যি বলতে, মি. ইংলিশ আমি
আপনাকে খুব মিস করব।
812
1:08:48,120 --> 1:08:50,620
আপনি দারুণ বিনোদন দিতে পারেন।
আপনাকে অনেক ধন্যবাদ।
813
1:08:51,410 --> 1:08:52,460
এদেরকে নিয়ে যাও।
814
1:08:56,880 --> 1:08:58,260
সবাইকে জানাচ্ছি, শুভ সকাল!
815
1:08:59,170 --> 1:09:01,550
একইসাথে 'দ্যা ব্রেকফাস্ট শো' অনুষ্ঠানে স্বাগত।
816
1:09:03,640 --> 1:09:06,650
১০৬৬ খ্রিষ্টাব্দের পর এই প্রথম ইংল্যান্ডের
সিংহাসনে কোনো ফরাসি রাজার
817
1:09:06,840 --> 1:09:08,610
আরোহণ উপলক্ষে যখন লোকজন
সমবেত হচ্ছে
818
1:09:08,690 --> 1:09:11,100
আপনাদেরকে আহবান করছি লন্ডন
এফ,এম রেডিওতে ফোন করে জানাতে
819
1:09:11,180 --> 1:09:14,310
ফ্রান্সের কোন ১০ টি জিনিস
আপনার সবথেকে পছন্দের।
820
1:09:14,400 --> 1:09:16,940
এখনো কেউ আমাদেরকে ফোন করেনি,
821
1:09:17,020 --> 1:09:19,400
তবে আমাদের নাম্বার খোলা আছে এবং
নাম্বারটি আবারো জানিয়ে দিচ্ছি...
822
1:09:20,820 --> 1:09:22,220
০-২-০-৭...
823
1:09:27,830 --> 1:09:29,240
জনি, আমাদের পরিস্থিতি খুব খারাপ।
824
1:09:30,080 --> 1:09:31,500
কিছু একটা উপায় ভাবতে হবে।
825
1:09:33,580 --> 1:09:36,080
একটু দাঁড়ান।
আমার মাথায় একটা বুদ্ধি এসেছে।
826
1:09:36,790 --> 1:09:38,290
লাফাও! লাফাও!
827
1:09:38,920 --> 1:09:41,760
লাফাও! আবার লাফাও! এবার থামো!
828
1:09:42,420 --> 1:09:44,550
গুয়াতেমালা ব-দ্বীপের...
829
1:09:44,630 --> 1:09:48,300
আধ্যাত্মিক সাধকদের নাসিকা সংগীতের
বিষয়ে জানা আছে আপনার?
830
1:09:48,720 --> 1:09:49,720
কী?
831
1:09:49,970 --> 1:09:51,720
তাদের দীর্ঘ দিনের বিশ্বাস...
832
1:09:51,810 --> 1:09:56,190
ধাতব তালার অনুরণন কম্পাঙ্কের হুবূহু
কম্পাঙ্কে তীক্ষ্ণতার সাথে শিস বাজালে
833
1:09:56,270 --> 1:10:00,860
দরজার খিলানে এমন স্পন্দনের সৃষ্টি হবে
যে দরজা আপনা-আপনি খুলে যাবে।
834
1:10:01,400 --> 1:10:02,530
অবিশ্বাস্য!
835
1:10:02,780 --> 1:10:04,150
হাটুঁ গেড়ে বসুন।
836
1:10:08,320 --> 1:10:10,160
এইতো। শুরু করছি।
837
1:10:22,800 --> 1:10:25,470
- আমি তো কিছুই শুনতে পাচ্ছি না।
- এই শব্দ কম্পাঙ্ক মানুষের শ্রাব্যতা সীমার ঊর্ধ্বে।
838
1:10:26,890 --> 1:10:29,050
জনি, এসব পাগলামি বন্ধ করে
বরং সত্যিটা মেনে নিন।
839
1:10:30,220 --> 1:10:33,680
আমরা ব্যর্থ হয়েছি। এখন অলৌকিক কিছু
না ঘটলে আমাদের বাঁচার আশা নেই।
840
1:10:41,070 --> 1:10:42,150
কাজ হয়েছে!
841
1:10:42,320 --> 1:10:43,400
অহ!
842
1:10:43,480 --> 1:10:44,530
স্যার?
843
1:10:53,370 --> 1:10:55,750
বোহ, পাশেই একটা সম্পূর্ণ কার্যকর
মই থাকার পরও কেন তুমি...
844
1:10:55,930 --> 1:10:58,790
পায়খানার পাইপের ভিতর দিয়ে উপরে উঠতে
গেলে, ব্যাপারটা আমার মাথায় ঢুকছে না।
845
1:11:00,130 --> 1:11:02,630
সাওভ্যাজ হয়তো তার নকল আর্চবিশপ...
846
1:11:02,710 --> 1:11:05,510
আর গোপন উদ্দেশ্যের ব্যাপারে
সমগ্র দেশবাসীকে বোকা বানিয়েছে।
847
1:11:05,760 --> 1:11:07,590
কিন্তু সে আমাকে বোকা বানাতে পারেনি।
848
1:11:08,840 --> 1:11:10,680
তো, আমাদের পরিকল্পনা হলো...
849
1:12:42,190 --> 1:12:47,190
মহোদয়গণ, আপনারা এখানে আমন্ত্রিত
হয়েছেন আপনাদের পরম প্রভু এবং...
850
1:12:47,280 --> 1:12:53,110
ভবিষ্যৎ রাজা প্যাসকেলের অভিষেক
অনুষ্ঠানের সাক্ষ্য হতে।
851
1:12:53,610 --> 1:12:57,660
প্যাসকেল, আপনি শপথ গ্রহণে রাজী আছেন?
852
1:12:58,290 --> 1:12:59,620
আমি রাজী।
853
1:12:59,950 --> 1:13:06,460
তাহলে এই পবিত্র তেল দ্বারা
আপনাকে অভিষিক্ত করা হলো।
854
1:13:09,050 --> 1:13:15,390
এবং ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়ালেসের
মনোনীত যাজকেরা...
855
1:13:15,550 --> 1:13:18,060
এই অভিষেকে আপনারা সম্মতি দিচ্ছেন?
856
1:13:18,140 --> 1:13:20,600
স্কটল্যান্ডের পক্ষে, আমি সম্মতি জানাচ্ছি।
857
1:13:20,680 --> 1:13:22,640
ওয়ালেসের পক্ষে, আমি সম্মতি জানাচ্ছি।
858
1:13:23,480 --> 1:13:25,980
ইংল্যান্ডের পক্ষে, আমি আপত্তি জানাচ্ছি।
859
1:13:29,480 --> 1:13:30,480
ইংলিশ!
860
1:13:32,700 --> 1:13:35,950
এই লোকটা কোনোভাবেই
রাজমুকুট পরিধানের যোগ্য না,
861
1:13:36,030 --> 1:13:40,120
কারণ সে একজন প্রতারক, একজন
ধোঁকাবাজ এবং একজন তস্কর।
862
1:13:40,240 --> 1:13:43,500
না, তাকে বলতে দাও, শুনি।
863
1:13:45,580 --> 1:13:49,090
প্যাসকাল সাওভ্যাজ, এই সেই লোক, যে...
864
1:13:49,170 --> 1:13:50,670
রাজমুকুট চুরি করেছিল।
865
1:13:51,840 --> 1:13:54,300
যে রানিকে বাধ্য করেছে
সিংহাসনের দাবী ত্যাগ করতে,
866
1:13:54,470 --> 1:13:57,180
যে তার পথের বাধা হয়ে দাঁড়ানো
যে কাউকে খুন করতে প্রস্তুত।
867
1:13:57,720 --> 1:13:59,680
জনাব ইংলিশ, তোমার খেলা শেষ!
868
1:14:02,020 --> 1:14:05,440
নিজের উদ্দেশ্যে হাসিলে সে আমাদের এই
মহান দেশের সাথে প্রতারণা করেছে...
869
1:14:05,520 --> 1:14:07,730
ধোঁকা দিয়েছে, নিজের স্বার্থে ব্যবহার করেছে।
870
1:14:08,820 --> 1:14:10,070
সে আপনাদের সবাইকে বোকা বানিয়েছে!
871
1:14:12,610 --> 1:14:15,740
তার উপর, এই পুরো অনুষ্ঠানটাই
একটা জালিয়াতি।
872
1:14:16,450 --> 1:14:20,030
কারণ এই যে লোকটা আপনাদের
সামনে দাঁড়িয়ে আছে
873
1:14:20,200 --> 1:14:23,200
সে সত্যিকারের ক্যান্টারবুরির আর্চবিশপ নয়।
874
1:14:26,040 --> 1:14:29,540
ইংলিশ, একটা ছোট্ট উপদেশ দিই।
এই ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করো না।
875
1:14:30,170 --> 1:14:33,590
ফরাসি, চুপ থাক।
আমি কী করব সেটা আমার অভিরুচি।
876
1:14:34,300 --> 1:14:37,720
- এখন, খুলে ফেল দেখি।
- কী?
877
1:14:38,010 --> 1:14:40,890
তোর মুখ প্লাস্টিক দিয়ে বানানো।
878
1:14:43,060 --> 1:14:44,680
ওটা এখুনি সরিয়ে ফেল।
879
1:14:45,140 --> 1:14:47,350
আপনি কী বলছেন
আমি কিছুই বুঝতে পারছি না।
880
1:14:47,980 --> 1:14:50,900
আচ্ছা। তাহলে, আমি নিজেই খুলে দিচ্ছি।
881
1:14:51,230 --> 1:14:52,570
- খুল বলছি!
882
1:14:56,320 --> 1:14:57,740
- সামনের দিক থেকে টানলে হয়তো খুলবে।
883
1:14:59,070 --> 1:15:00,660
কী ব্যাপার, খুলছে না কেন!
884
1:15:17,840 --> 1:15:19,090
অনেক ধন্যবাদ।
885
1:15:21,510 --> 1:15:23,260
নিশ্চয়ই এখানে কোথাও
জোড়া লাগানো আছে।
886
1:15:23,430 --> 1:15:26,730
মি. ইংলিশ, বরাবরের মতোই
মনোমুগ্ধকর কার্য প্রদর্শনী।
887
1:15:26,810 --> 1:15:29,100
তবে আমাদের এখন পরবর্তী
কার্যক্রমে যেতে হবে।
888
1:15:29,440 --> 1:15:33,860
আমি এই ছোটলোকটার একটা হ্যাস্ত-ন্যস্ত
না করা পর্যন্ত কেউ কোথাও যাবে না।
889
1:15:34,530 --> 1:15:36,740
বল, তোর পাছায়
890
1:15:36,820 --> 1:15:40,070
"যিশু আসছে, সবাই প্রস্তুত হও" বাক্যটা
891
1:15:40,160 --> 1:15:43,200
লিখে উল্কি করা আছে কি না?
892
1:15:45,410 --> 1:15:47,200
আপনি কি পাগল হয়ে গেছেন?
893
1:15:47,540 --> 1:15:49,210
আচ্ছা, তাহলে আমরা স্বচক্ষে
দেখে নিই, নাকি?
894
1:15:49,670 --> 1:15:52,460
উপুড় হ', তাড়াতাড়ি,
উপুড় হ', দেখি কী অবস্থা।
895
1:16:01,640 --> 1:16:03,600
- চমৎকার!
896
1:16:13,230 --> 1:16:17,280
আচ্ছা, আমি আর্চবিশপের পাছার
ব্যাপারে ভুল বলেছিলাম।
897
1:16:18,650 --> 1:16:21,860
- তবে, আরও প্রমাণ আছে।
- দুঃখের সাথে জানাচ্ছি, আজকে আর না।
898
1:16:21,950 --> 1:16:24,410
সার্জেন্ট, এই লোকটাকে সরিয়ে নাও।
899
1:16:24,830 --> 1:16:28,410
- তবে তার উপর চড়াও হয়ো না।
- তুমি ভেবেছ এখানেই শেষ?
900
1:16:28,870 --> 1:16:30,500
কী ভেবেছ তুমি, আমার কাছে
আর কোনো প্রমাণ নেই?
901
1:16:30,830 --> 1:16:34,290
আমার বিশ্বস্ত অধস্তন
একটি ডিভিডি নিয়ে অপেক্ষায় আছে,
902
1:16:34,750 --> 1:16:37,880
যেটা চালু করলেই এই দেশ নিয়ে
সাওভ্যাজের ঘৃণ্য চক্রান্ত উন্মোচিত হবে।
903
1:16:37,960 --> 1:16:40,420
তাকে নিয়ে যাও!
তাকে এখান থেকে নিয়ে যাও!
904
1:16:40,510 --> 1:16:43,890
- বোহ, ওটা চালাও! ডিভিডিটা চালাও।
- এটা চালান, এখনি!
905
1:17:00,360 --> 1:17:03,530
সুন্দরী, তুমি কাছে ডাকছ আমায়
906
1:17:04,030 --> 1:17:08,660
জানি, বিষাদ ছুঁয়েছে তোমায়
আমি এ সুযোগ নিলে হবে অন্যায়
907
1:17:10,370 --> 1:17:12,370
সে আমি পারব না
908
1:17:14,880 --> 1:17:17,260
তবে, যদি ভালো লাগে, হানি,
নাচতে পারি একটুখানি
909
1:17:18,840 --> 1:17:21,510
তোমার মা কি জানে তুমি এসেছ এখানে?
910
1:17:21,920 --> 1:17:25,390
করতে পারি গল্পকথা তুমি চাও যদি,
সাথে করবো না হয় খুনসুটি
911
1:17:25,640 --> 1:17:28,140
তোমার মা কি জানে তুমি এসেছ এখানে?
912
1:17:28,970 --> 1:17:30,810
- উতলা হয়ো না।
- উতলা হয়ো না।
913
1:17:30,890 --> 1:17:34,270
আকুল হয়ো না, এভাবে
জড়ানো যায় না বাঁধনে
914
1:17:34,400 --> 1:17:36,100
তোমার মা কি জানে?
915
1:17:56,080 --> 1:17:57,950
আচ্ছা, আমরা শুরু করি তাহলে?
916
1:18:03,920 --> 1:18:07,510
যাজক সাদোক ও ভাববাদী নাথন
যেভাবে পবিত্র তৈল ছিটিয়ে
917
1:18:07,600 --> 1:18:11,930
শলোমনকে রাজা হিসেবে
অভিষিক্ত করেছিল,
918
1:18:12,020 --> 1:18:17,690
অনুরূপভাবে আপনাকে রাজা হিসেবে
অভিষিক্ত এবং সেই সকল জনগণের...
919
1:18:19,440 --> 1:18:21,900
সেবায় নিয়োজিত করা হলো,
920
1:18:22,230 --> 1:18:24,680
যাদেরকে শাসন করার এবং যাদের
অধিকারভুক্ত সকল সম্পদ,...
921
1:18:25,070 --> 1:18:27,650
তা যে স্থানেই থাকুক না কেন,
তাহা দেখভালের মহান দায়িত্ব...
922
1:18:28,320 --> 1:18:33,120
আপনার প্রভু, মহান ঈশ্বর
আপনার উপর ন্যস্ত করেছেন।
923
1:18:34,160 --> 1:18:37,620
সে মোতাবেক, অনন্ত পিতা,
প্রভু ঈশ্বরের নামে...
924
1:18:38,210 --> 1:18:39,710
এবং ঈশ্বরপূত্র, মহান যীশুর নামে...
925
1:18:40,290 --> 1:18:42,210
এবং পবিত্র আত্মার নামে...
926
1:18:43,130 --> 1:18:45,420
আমি এই রাজমুকুট পরিয়ে আপনাকে...
927
1:18:51,010 --> 1:18:52,180
ধূর ছাই!
928
1:18:53,560 --> 1:18:55,480
- ওটা ফেরত দাও!
- না!
929
1:18:55,560 --> 1:18:57,560
- ও মুকুট আমার!
- কখনোই না!
930
1:18:57,650 --> 1:19:01,110
- ফেরত দাও বলছি!
- সাওভ্যাজ, এটা তুমি জীবনেও পাবে না!
931
1:19:01,320 --> 1:19:03,150
- আমাকে ফেরত দাও!
- জাহান্নামে যাও!
932
1:19:07,530 --> 1:19:09,160
ওটা ফেরত দে বলছি!
933
1:19:11,580 --> 1:19:13,790
- প্যাসকাল!
- চুপ থাক!
934
1:19:15,660 --> 1:19:19,420
এই জঘন্য কুৎসিত দেশের অঘারাম
লোকদের কেবল একটা দিনের জন্য...
935
1:19:19,500 --> 1:19:23,550
ঠিকঠাক মতো নির্দেশ মেনে
কাজ করতে হতো!
936
1:19:23,630 --> 1:19:25,510
কিন্তু তারা কি সেটা করতে পারবে?
937
1:19:26,010 --> 1:19:29,340
আমার গন্ধওয়ালা ফ্রেঞ্চ পাছার কসম,
এরা পারবে না!
938
1:19:34,180 --> 1:19:35,270
অহ খোদা!
939
1:19:38,190 --> 1:19:39,190
- আহ!
940
1:19:41,440 --> 1:19:44,520
পরিয়ে দিন! মুকুট!
মুকুট পরান! তাড়াতাড়ি!
941
1:19:45,070 --> 1:19:47,860
- আহ!
942
1:19:48,740 --> 1:19:51,450
সে মোতাবেক, প্রভু ঈশ্বরের নামে...
943
1:19:51,530 --> 1:19:54,530
এবং ঈশ্বরপূত্র যীশু ও পবিত্র আত্মার নামে,
944
1:19:55,200 --> 1:19:56,910
আমি এই রাজমুকুট পরিয়ে আপনাকে...
945
1:20:00,710 --> 1:20:01,880
রাজা ঘোষণা করলাম।
946
1:20:03,920 --> 1:20:04,960
এটা কী হলো?
947
1:20:31,320 --> 1:20:33,070
এই লোকটাকে গ্রেফতার কর,
948
1:20:34,410 --> 1:20:36,120
এবং জেলখানায় পুরে দাও।
949
1:20:41,580 --> 1:20:45,500
ঈশ্বর রাজার সহায় হউন!
আমাদের রাজা দীর্ঘজীবী হউন!
950
1:20:45,920 --> 1:20:47,920
ঈশ্বর রাজার সহায় হউন!
951
1:21:23,920 --> 1:21:25,580
আপনার এই অবদানের জন্য...
952
1:21:25,670 --> 1:21:28,380
আমরা কতটা কৃতজ্ঞ তা
ভাষায় প্রকাশ করা সম্ভব না।
953
1:21:28,840 --> 1:21:30,800
ম্যাম, এ সবই তো আমার কর্তব্য।
954
1:21:31,340 --> 1:21:36,180
বিনিময়ে আপনার রানি এবং দেশ
আপনাকে কী প্রতিদান দিতে পারে?
955
1:21:37,470 --> 1:21:39,060
আচ্ছা,
956
1:21:39,270 --> 1:21:41,810
যেহেতু আপনি দিতেই চাচ্ছেন, ম্যাম...
957
1:21:43,100 --> 1:21:46,190
শিরোনামগুলো আরও একবার।
সিংহাসনে পুনঃআরোহন উদযাপন উপলক্ষে...
958
1:21:46,270 --> 1:21:49,320
রানি ৫ই আগস্ট
সরকারি ছুটি ঘোষণা করেছেন।
959
1:21:49,480 --> 1:21:50,530
এবং একটি একান্ত পরিসরের অনুষ্ঠানে,
960
1:21:50,610 --> 1:21:54,070
পরিচয় প্রকাশ না করে সেই MI7 এজেন্টকে
'নাইটহুড' উপাধিতে ভূষিত করেন,
961
1:21:54,150 --> 1:21:57,870
যিনি কি না সেই ফরাসি ব্যবসায়ী প্যাসকাল
সাওভ্যাজের ষড়যন্ত্র প্রতিহত করেন।
962
1:21:58,410 --> 1:22:00,910
মি. সাওভ্যাজকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের
অভিযোগে বিচারের মুখোমুখি করা হবে,
963
1:22:01,000 --> 1:22:03,290
যে অপরাধের শাস্তি এখনো মৃত্যুদণ্ড।
964
1:22:03,410 --> 1:22:05,730
তিনি আর্জি জানিয়েছেন
দোষী সাব্যস্ত হলে যেন, তার মস্তিষ্ক...
965
1:22:05,930 --> 1:22:07,910
হাইপারম্যানিক সিজোফ্রেনিয়া
রোগের কারণ নির্ণয়ে...
966
1:22:08,220 --> 1:22:10,670
বিস্তারিত গবেষণায় ব্যবহারের উদ্দেশ্যে
চিকিৎসা বিজ্ঞানে দান করা হয়।
967
1:22:11,510 --> 1:22:14,050
এদিকে, সেই নাম না জানা
ইংরেজ এজেন্ট ইতোমধ্যে
968
1:22:14,340 --> 1:22:17,510
তার পরবর্তী দুঃসাহসিক অভিযানের
উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন।
969
1:22:20,700 --> 1:22:23,290
[ফ্রান্সের দক্ষিণাঞ্চলের কোনো এক জায়গা]
970
1:22:23,680 --> 1:22:26,020
স্যার জনি ইংলিশ।
971
1:22:27,020 --> 1:22:29,190
মহামান্য রানিকে খুবই কৃতজ্ঞ মনে হচ্ছিল।
972
1:22:30,860 --> 1:22:32,190
কেবল তিনিই না।
973
1:22:40,870 --> 1:22:42,200
হুম!
974
1:22:42,790 --> 1:22:44,450
সত্যিই তোমার সবকিছুতেই চমক।
975
1:22:52,960 --> 1:22:56,050
- জনি!
- অহ...
969
01:22:56,889 --> 01:23:00,725
আড়ালে থেকে একজন
সঙ্গীদের রক্ষা করছে সর্বক্ষণ
970
01:23:01,060 --> 01:23:03,645
প্রভাতরবি থেকে বিভাবরী,
সদা জাগ্রত সে অতন্দ্র প্রহরী
971
01:23:04,229 --> 01:23:08,399
অপরাধীদের পাঠায় সে জমের বাড়ি
তাকে কাছে পেতে চায় সকল নারী
972
01:23:08,609 --> 01:23:11,444
পৌরুষে ঘোড়াও কোন ছার
বিছানায় সে শক্তির আধার
973
01:23:12,571 --> 01:23:16,491
এই গোলমেলে অবস্থায় তার
পুরাতন জীবন ফিরে পাবে না আর
974
01:23:16,575 --> 01:23:19,077
যতই জানবে নিজের অজ্ঞতা বুঝতে পারবে
975
01:23:20,162 --> 01:23:24,165
অন্যেরা যখন সবাইকে জানাতে চায়
সে কাজ করে গোপনীয়তায়
976
01:23:24,249 --> 01:23:27,168
তোমার সময় হলে
সে বিধাতারূপে হাজির হবে
977
01:23:27,252 --> 01:23:31,089
হেই, বন্ধুরা, ঈর্ষা করো না
978
01:23:31,590 --> 01:23:34,676
তাকে গড়া হয়েছে অন্যদের থেকে ভিন্ন গড়নে
979
01:23:34,760 --> 01:23:38,763
অস্ত্র হাতে তার দক্ষতা
যেন এক অবিশ্বাস্য অতুলনীয়তা
980
01:23:38,847 --> 01:23:42,433
কখনো গুলি চালায় না অসময়ে অকারণে
981
01:23:44,269 --> 01:23:48,064
দেশ ও রানি সর্বদা নিরাপদ ও অক্ষত
কারণ অপরাধীরা সবাই কবরদেশে শায়িত
982
01:23:48,148 --> 01:23:50,983
তাকে কেউ চেনে না কারণ
সে থাকে সবার অলক্ষ্যে
983
01:23:51,068 --> 01:23:55,947
যে সকল বিপদের ত্রাতা
ভালোবাসে সবাইকে এবং ঘাটায় না কাউকে
984
01:23:56,573 --> 01:23:58,658
রাখে নির্বিঘ্নে নীরবে
985
01:23:59,618 --> 01:24:03,663
এবং আপনার আমার কোনো ধারণাই নেই
কে কী করছে, কেন, কখন এবং কে
986
01:24:03,747 --> 01:24:05,540
ঝঞ্ঝা-সংকুল বিপদে আসে ত্রাতা হয়ে
987
01:24:05,624 --> 01:24:08,835
জেনো, সকল বিপদে পাশে পাবে তাকে
988
01:24:09,002 --> 01:24:11,713
ভালোবাসে সবাইকে এবং ঘাটায় না কাউকে
989
01:24:12,047 --> 01:24:15,258
রাখে নির্বিঘ্নে কিন্তু নিরাপদে
990
01:24:15,384 --> 01:24:18,761
অক্ষত ও নিরাপদে
অক্ষত ও নিরাপদে
991
01:24:23,142 --> 01:24:26,811
এবং আপনার আমার কোনো ধারণাই নেই
কে কী করছে, কেন, কখন এবং কে
992
01:24:26,895 --> 01:24:29,772
তাকে কেউ চেনে না কারণ
সে থাকে সবার অলক্ষ্যে
993
01:24:29,857 --> 01:24:34,777
ভালোবাসে সবাইকে এবং ঘাটায় না কাউকে
994
01:24:35,446 --> 01:24:37,530
রাখে নির্বিঘ্নে
995
01:24:38,449 --> 01:24:42,410
এবং আপনার আমার কোনো ধারণাই নেই
কে কী করছে, কেন, কখন এবং কে
996
01:24:42,494 --> 01:24:44,245
ঝঞ্ঝা-সংকুল বিপদে আসে ত্রাতা হয়ে
997
01:24:44,329 --> 01:24:47,582
জেনো সকল বিপদের পাশে পাবে তাকে
998
01:24:47,666 --> 01:24:50,710
ভালোবাসে সবাইকে এবং ঘাটায় না কাউকে
999
01:24:50,794 --> 01:24:54,005
রাখে নির্বিঘ্নে কিন্তু নিরাপদে
1000
01:24:54,173 --> 01:24:57,842
দেশ ও রানি সর্বদা নিরাপদ ও অক্ষত
কারণ অপরাধীরা সবাই কবরদেশে শায়িত
1001
01:24:57,926 --> 01:25:00,928
তাকে কেউ চেনে না কারণ
সে থাকে সবার অলক্ষ্যে
1002
01:25:01,013 --> 01:25:05,683
যে সকল বিপদের ত্রাতা
ভালোবাসে সবাইকে এবং ঘাটায় না কাউকে
1003
01:25:06,435 --> 01:25:08,519
রাখে নির্বিঘ্নে
1004
01:25:09,480 --> 01:25:13,441
এবং আপনার আমার কোনো ধারণাই নেই
কে কী করছে, কেন, কখন এবং কে
1005
01:25:13,525 --> 01:25:15,276
ঝঞ্ঝা-সংকুল বিপদে আসে ত্রাতা হয়ে
1006
01:25:15,360 --> 01:25:18,654
জেনো সকল বিপদে পাশে পাবে তাকে
1007
01:25:18,739 --> 01:25:21,616
ভালোবাসে সবাইকে এবং ঘাটায় না কাউকে
1008
01:25:21,700 --> 01:25:27,747
রাখে নির্বিঘ্নে কিন্তু নিরাপদে
1009
01:25:27,831 --> 01:25:30,833
অহ, হ্যাঁ
1010
01:25:31,833 --> 01:26:53,082
*Johnny English (2003)*
*বাংলায় অনুবাদ করেছেন তাসনিম আলম*
*সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং করার অনুরোধ করা হইল*