1
00:00:06,314 --> 00:00:16,888
« অনুবাদ ও সম্পাদনায় »
۞ ⦿ শান্ত কুমার দাস ⦿ ۞
2
00:00:19,037 --> 00:00:34,537
╰┈➤ ❝ [ ফেসবুকে আমিঃ fb.com/santokumar.das.338 ] ❞
3
00:00:45,587 --> 00:00:48,547
ব্রেইলায় সভা আছে।
আদেশের জন্য অপেক্ষা করছি।
4
00:00:48,924 --> 00:00:50,883
এখানে আমার কাজ প্রায় শেষ।
5
00:00:51,593 --> 00:00:55,096
হারিয়ে যাওয়া শিশু এবং
দিশেহারা বৃদ্ধ ছাড়া এখানে কেউ নেই।
6
00:00:55,180 --> 00:00:57,473
এর শেষটা কার্যত করুণাময় হবে।
7
00:01:05,732 --> 00:01:10,069
সত্যিই? এতগুলো মানুষের মধ্যে গডব্র্যান্ডকে
খুঁজে পাওয়া এত কঠিন কী করে হতে পারে?
8
00:01:10,612 --> 00:01:13,739
এই দুর্গে অবশ্যই সীমিত সংখ্যক
জিনিস আছে যা সে পান করতে পারে,
9
00:01:13,907 --> 00:01:16,075
সীমিত সংখ্যক নারী আছে যার সাথে ঘুমাতে
পারে বা সহবাস করার চেষ্টা করতে পারে।
10
00:01:16,702 --> 00:01:18,369
সে কোথাও না কোথাও নিশ্চয়ই আছে।
11
00:01:54,156 --> 00:01:57,992
কি জানো, একটা বাচিক,
স্মৃতিভিত্তিক সংস্কৃতি থেকে আসার জন্য,
12
00:01:58,368 --> 00:02:00,036
বইয়ের সাথে তোমার সখ্যতা
জুড়ি মেলা ভার।
13
00:02:00,120 --> 00:02:02,038
আমাদের স্মৃতির ভান্ডার সমৃদ্ধ করতে যদি...
14
00:02:02,080 --> 00:02:05,124
আমাদের পড়তে শেখানো না হয়,
তাহলে সেই শিক্ষার মূল্য থাকবে না।
15
00:02:09,004 --> 00:02:13,924
কিন্তু আমি এই সিদ্ধান্তে উপনীত
হচ্ছি যে আমার লোকেরা বোকা...
16
00:02:13,967 --> 00:02:15,801
এবং আমাদের সবটা লিখে রাখা উচিত ছিল।
17
00:02:16,720 --> 00:02:19,805
- সবটা?
- হ্যাঁ, সবকিছু।
18
00:02:19,848 --> 00:02:21,057
এটা দেখো।
19
00:02:21,183 --> 00:02:23,601
দুই প্রজন্মের মাঝে এক মিলিয়ন
স্পিকাররা যতটুকু দিতে পারে...
20
00:02:23,643 --> 00:02:25,978
তার চেয়েও বেশি কিছু আছে এই ঘরে।
21
00:02:26,104 --> 00:02:27,229
এটা পাগলামি।
22
00:02:27,814 --> 00:02:31,442
এবং দুর্গ সম্পর্কে তথ্যের প্রাচুর্য বিষ্ময়কর।
23
00:02:33,445 --> 00:02:35,696
হুম। কিন্তু এর কতটুকু কাজের?
24
00:02:37,032 --> 00:02:41,327
আচ্ছা, ট্রেভরের পুর্বপুরুষ
সম্পর্কে আমার কিছু প্রশ্ন আছে।
25
00:02:41,453 --> 00:02:45,372
আমি পুরুষাঙ্গ নিয়ে
কবজপুর্ণ একটা বাক্স পেয়েছি।
26
00:02:46,541 --> 00:02:49,376
তুমি নিশ্চিত ওটা ওর কোনো পূর্বপুরুষের?
27
00:02:49,628 --> 00:02:52,296
এটা ওর ছোটবেলার বিছানার
নিচে খুঁজে পেয়েছো না?
28
00:02:52,464 --> 00:02:54,090
ওকে পরীক্ষা করা বন্ধ করো, আলুকার্ড।
29
00:02:56,635 --> 00:03:00,638
আমি উদ্বিগ্ন যে আমি একটা উন্মত্ত
শিশুর সাথে অংশীদারীত্ব করেছি।
30
00:03:00,806 --> 00:03:03,349
আমার অনুমান, সে-ও তোমার
ব্যাপারে একই ধারণা রাখছে।
31
00:03:04,476 --> 00:03:07,812
আমি ভয় পাচ্ছি যে তুমি
ওর সঙ্গ খুব উপভোগ করছো।
32
00:03:08,480 --> 00:03:11,023
এবং এর মানে কী?
33
00:03:11,066 --> 00:03:16,028
ও অবিশ্বস্ত, ইমোশনালি ক্ষতিগ্রস্ত,
এবং যখন তোমার হাতে থাকা কাজে...
34
00:03:16,154 --> 00:03:18,155
মন দেয়ার সময়, তখন
তোমাকে বিভ্রান্ত করছে।
35
00:03:19,491 --> 00:03:22,284
ওহ, আমি কি যথেষ্ট পরিশ্রম করছি না?
36
00:03:26,957 --> 00:03:27,790
হুম?
37
00:03:27,916 --> 00:03:29,750
আর ও মাতাল ও আত্মঘাতী,
38
00:03:29,835 --> 00:03:33,254
আর যে ওকে রুখে দেয়ার চেষ্টা
করে, তার আরও নাম খারাপ হয়।
39
00:03:34,172 --> 00:03:35,798
তুমি ভয়ে আছো।
40
00:03:35,882 --> 00:03:38,175
তুমি চিন্তিত এটা ভেবে যে
তুমি হয়তো ভুল সিদ্ধান্ত নিয়েছো।
41
00:03:38,301 --> 00:03:40,582
তাই তুমি ওকে ক্রমাগত উস্কানি
দিয়ে চেষ্টা করছো ও যাতে নিজেকে...
42
00:03:40,637 --> 00:03:42,054
প্রমাণ করে দেখাতে পারে। ।
43
00:03:43,598 --> 00:03:44,807
তুমি ভুলে গেছো, আলুকার্ড।
44
00:03:45,934 --> 00:03:47,734
ট্রেভরের শৈশব এখনো কাটেনি।
45
00:03:48,854 --> 00:03:50,938
এমন না যে ও বড়ো হয়নি।
46
00:03:51,940 --> 00:03:53,941
একদম আবোল-তাবোল কথা।
47
00:03:54,693 --> 00:03:59,822
এবং যদি আমরা এটি শেষ না করি,
তাহলে আমরা সবাই ব্যর্থ হব, তাই নয় কি?
48
00:04:01,366 --> 00:04:02,366
আমরা ব্যর্থ হতে পারবোনা।
49
00:04:08,373 --> 00:04:12,585
দাঁড়াও। আমাকে ওখানে থাকা
ওই বইটা এনে দাও। লাল মলাটের।
50
00:04:13,545 --> 00:04:16,839
- কী খুঁজে পেয়েছো?
- সঠিক জানি না।
51
00:04:17,048 --> 00:04:18,757
এখানে লিখিত আচারের ভাষা...
52
00:04:18,800 --> 00:04:21,385
বছরের পর বছর ধরে বেশ
কয়েকবার বিবর্তিত হয়েছে।
53
00:04:22,053 --> 00:04:24,430
- পড়তে পারবে এটা?
- ওই বইটা ছাড়া পারবো না।
54
00:04:25,140 --> 00:04:27,975
এটি অ্যাডামিক ভাষার উপর ভিত্তি করে রচিত।
আমি এর আদির সাথে পরিচিত।
55
00:04:28,810 --> 00:04:32,563
দাবি করা হয় যে বইটি "হাই রিমেমব্রেন্স"
নামক একটি ভাষায় লেখা হয়েছিল...
56
00:04:32,647 --> 00:04:33,647
যতদুর আমি শুনেছি।
57
00:04:34,316 --> 00:04:35,608
এতে অ্যাডামিক ভাষা...
58
00:04:35,692 --> 00:04:37,852
এবং হাই রিমেমব্রেন্স ভাষার কিছু গঠনপ্রণালী
দেওয়া আছে, মনে হয় আমার।
59
00:04:38,737 --> 00:04:40,654
- দাও।
- আমি অ্যাডামিক ভাষার নাম শুনিনি।
60
00:04:40,739 --> 00:04:41,739
দেখো।
61
00:04:43,825 --> 00:04:47,661
চমৎকার। আমি এতে ক্যালডীয়
ভাষার চিহ্ন দেখতে পাচ্ছি।
62
00:04:47,746 --> 00:04:49,580
তুমি তো দেখছি একজন ভালো পাঠক।
63
00:04:50,790 --> 00:04:53,083
ছোটবেলায় আমার খাটের
নিচে বিভিন্ন বই ছিল।
64
00:04:53,627 --> 00:04:56,170
আমার বাবা ছিলেন একজন বহুবিদ্যাবিশারদ,
মা ছিলেন একজন ডাক্তার,
65
00:04:56,254 --> 00:04:57,838
এবং বেড়ে উঠেছি খুব দ্রুত।
66
00:04:58,465 --> 00:05:00,174
এর মানে কী?
67
00:05:01,718 --> 00:05:04,345
আমি রূপকভাবে কথা বলছি।
আমি খুব দ্রুত বুড়ো হয়ে যাচ্ছি।
68
00:05:05,513 --> 00:05:07,723
এতে কিছুটা ব্যাখা পাওয়া যেতে পারে।
69
00:05:08,600 --> 00:05:09,600
কী?
70
00:05:09,643 --> 00:05:12,645
হতে পারে তুমি একজন প্রাপ্তবয়স্কের
শরীরে একজন রাগান্বিত কিশোর।
71
00:05:35,293 --> 00:05:38,462
দুর্গে দীর্ঘ সময় কাটালে তুমি সূর্যের
আলো গাঁয়ে মাখার অনুভূতি ভুলে যেতে পারো।
72
00:05:40,340 --> 00:05:41,340
মনে হয় না তোমার?
73
00:05:41,800 --> 00:05:46,971
আমার দুর্গ পছন্দ। আমরা যেখানেই
থাকি না কেন প্রস্তর ঠান্ডা থাকে।
74
00:05:47,013 --> 00:05:48,389
তোমার শীতলতা পছন্দ?
75
00:05:48,515 --> 00:05:51,642
ঠান্ডা পড়লে আমি মাংস খেতে
পারি কিংবা চাদর পরতে পারি।
76
00:05:52,018 --> 00:05:54,728
আমি আমার পুরোটা জীবন
উষ্ণ জায়গায় থেকে কাটিয়েছি।
77
00:05:54,813 --> 00:05:58,315
গরমকে এড়াতে পারবে না। চলে এসো।
78
00:05:58,400 --> 00:06:01,694
ভ্যাম্পায়ারদের কান অনেক প্রখর
আর তুমি কথা বলতে চেয়েছো।
79
00:06:02,070 --> 00:06:03,830
অন্যদের শুনে ফেলার চিন্তা আছে তোমার?
80
00:06:04,447 --> 00:06:06,657
আমি বোকা নই, হেক্টর।
81
00:06:07,158 --> 00:06:08,826
তুমি যদি চিন্তিত না থাকতে,
82
00:06:08,868 --> 00:06:12,037
তবে তুমি বাইরে রোদে বসে
কথা বলতে চাইতে না।
83
00:06:12,205 --> 00:06:14,873
আমি ব্যস তর্কের
জন্য বাধাগ্রস্ত হতে চাই নি।
84
00:06:15,292 --> 00:06:17,459
তারা তর্কে পারদর্শী।
85
00:06:17,502 --> 00:06:19,378
আমি তাদের তুলনা করতাম
নেকড়ে কিংবা বাদুড়ের সাথে।
86
00:06:20,213 --> 00:06:22,798
সম্প্রদায়ের দৃঢ় সংযুক্তি,
এক সত্তা হিসাবে কাজ করতো।
87
00:06:24,050 --> 00:06:27,761
কিন্তু ইদানীং...আমি বিড়ালের
চোখে ভ্যাম্পায়ারদের দিকে তাকাই।
88
00:06:28,013 --> 00:06:30,605
তারা একে অপরকে আঘাত করে,
শিকার করে এবং উপেক্ষা করে।
89
00:06:30,629 --> 00:06:33,017
তুমি পশুর চোখ দিয়ে
ভ্যাম্পায়ারদের দেখো?
90
00:06:33,226 --> 00:06:36,395
একভাবে, তারা বিশুদ্ধ প্রাণী।
91
00:06:36,521 --> 00:06:40,357
ওদের মনে দয়া আছে।
পশুরা বিদ্বেষপূর্ণ আচরণ করে না।
92
00:06:40,400 --> 00:06:42,401
বিড়াল সবসময় তাদের খাবার নিয়ে খেলে।
93
00:06:42,694 --> 00:06:45,779
সত্য। কিন্তু ওর মধ্যে
আক্রোশ নেই। আছে আনন্দ।
94
00:06:46,489 --> 00:06:47,531
খাবারের জন্য নয়।
95
00:06:58,710 --> 00:06:59,710
তাহলে?
96
00:07:01,463 --> 00:07:03,255
বিড়ালদের একত্রিত হতে হবে, আইজ্যাক।
97
00:07:03,840 --> 00:07:06,425
মাংসের একটা বড় টুকরা হাসিল
করতে এটা একটি ভাল উপায়, হেক্টর।
98
00:07:07,052 --> 00:07:08,052
সত্যি বলছি।
99
00:07:08,345 --> 00:07:11,430
ড্রাকুলা আমাদের যুদ্ধ পরিকল্পনা
তৈরি করার কাজ দিয়েছিলো,
100
00:07:11,514 --> 00:07:13,849
কিন্তু তার জেনারেলদের
মধ্যে, তাদের লড়াই এবং...
101
00:07:13,933 --> 00:07:17,186
- এবং তার নিজের আচরণ...
- আর সেটা কী আচরণ?
102
00:07:17,729 --> 00:07:18,896
তার যায় আসে না।
103
00:07:19,064 --> 00:07:23,400
তার অনেক যায় আসে।
সে চায় সব মানুষ মারা যাক।
104
00:07:23,443 --> 00:07:25,277
সে এ ব্যাপারে একদম অটল।
105
00:07:25,403 --> 00:07:26,528
আমি এতে ভুলবার পাত্র নয়।
106
00:07:27,238 --> 00:07:29,114
আমার কথা হল যে সে
কিভাবে চিন্তা করে না।
107
00:07:30,909 --> 00:07:32,034
আমরা তাকে হতাশ করছি।
108
00:07:32,619 --> 00:07:34,995
ওহ, তাই নাকি?
109
00:07:35,163 --> 00:07:38,540
এই যুদ্ধের জন্য আমাদের
একটা আইন প্রতিষ্ঠা করতে হবে।
110
00:07:38,625 --> 00:07:41,210
আমরা তার ক্রোধের বাহক, তার প্রতিফলক নই।
111
00:07:41,503 --> 00:07:42,795
আমরা এভাবে দমন-পীড়ন শুরু করতে পারি না
112
00:07:43,505 --> 00:07:45,589
তুমি কী চাও, হেক্টর?
113
00:07:46,758 --> 00:07:48,425
আমি ঐক্যফ্রন্ট উপস্থাপন করতে চাই।
114
00:07:50,261 --> 00:07:51,387
আমি একটা মানচিত্র চাই।
115
00:07:52,389 --> 00:07:55,557
আমি সুশৃঙ্খলভাবে সামনে
এগিয়ে এটা শেষ করতে চাই।
116
00:07:56,851 --> 00:07:58,811
আমি চাই তুমি ব্রেইলায় যেতে রাজি হও।
117
00:08:00,021 --> 00:08:04,900
সত্যি বলতে, আমি জানি
আমরা কখনো বন্ধু ছিলাম না।
118
00:08:05,568 --> 00:08:08,821
যেখানে আমরা মানব জাতিকে
নির্মূল করার কাজে জড়িত,
119
00:08:08,863 --> 00:08:11,990
সেখানে মানুষের সাথে বন্ধুত্ব
গড়ে তোলা অর্থহীন মনে হয়৷
120
00:08:12,742 --> 00:08:14,243
কিন্তু আমরা একইদিকে।
121
00:08:15,703 --> 00:08:19,415
এখানেই কি আমরা বিভিন্ন মঠের বেনেডিক্টাইন
সন্ন্যাসীদের মত একে অপরকে চুমু খাই?
122
00:08:20,792 --> 00:08:23,252
মনে হয় না কখনো তোমাকে
রঙ্গ-তামাশা করতে শুনেছি।
123
00:08:23,420 --> 00:08:24,503
এটা তামাশা না।
124
00:08:27,674 --> 00:08:30,008
ড্রাকুলা শুধুমাত্র রণভবনের
ভিতরের গোলমাল শুনতে পায়।
125
00:08:31,386 --> 00:08:34,054
তাকে সেই গোলমালকে কাটিয়ে
স্পষ্ট আহ্বান করতে হবে।
126
00:08:34,139 --> 00:08:36,723
সে চায় আমরা এক কণ্ঠে কথা বলি।
127
00:08:36,808 --> 00:08:38,350
সে আমাদের বিশ্বস্ত হতে চায়।
128
00:08:38,685 --> 00:08:41,728
সে যে নির্দেশনা চেয়েছিলো তা প্রদান
করা রাজদ্রোহিতা কীভাবে হতে পারে?
129
00:08:42,313 --> 00:08:44,773
যদি তোমার উপকারের
জন্য হয়, তার জন্য নয়।
130
00:08:44,899 --> 00:08:47,985
সভায় এমন লোক রয়েছে
যাদের নিজস্ব পরিকল্পনা রয়েছে।
131
00:08:48,027 --> 00:08:49,862
নিজস্ব এজেন্ডা আছে।
132
00:08:49,988 --> 00:08:51,989
আমি তার এবং তার উদ্দেশ্যের প্রতি অনুগত।
133
00:08:52,824 --> 00:08:54,700
কিন্তু সে একটা পরিকল্পনা চেয়েছে।
134
00:08:54,993 --> 00:08:57,161
এবং আমাদের তাকে
দ্ব্যর্থহীনভাবে তা দিতে হবে।
135
00:08:58,288 --> 00:09:01,540
আমরা ব্রেইলায় যাব, নৌকোগামী
অভিবাসীদের রুদ্ধ করবো ...
136
00:09:01,666 --> 00:09:03,386
এবং তারপর উপকূল বরাবর অগ্রসর হবো।
137
00:09:05,170 --> 00:09:06,170
তুমি কী বলো?
138
00:09:06,588 --> 00:09:10,924
এতে কারমিলা প্রসন্ন হবে, তাই
আমার এতে তেমন একটা ভরসা নেই।
139
00:09:11,843 --> 00:09:16,513
তবে এটা তাকে আপাতত
ক্ষতি করা থেকে বিরত রাখবে।
140
00:09:17,265 --> 00:09:21,143
এবং রণভবনকে একই দিকে চালনা করবে।
141
00:09:21,978 --> 00:09:27,399
কল্পনায় ভাসছে যে এটা
গডব্র্যান্ডকেও খুশি করবে।
142
00:09:28,026 --> 00:09:30,819
হ্যাঁ, ভাল, আমাকে নিরুৎসাহিত
করার চেষ্টা কোরো না।
143
00:09:40,371 --> 00:09:41,371
আইজ্যাক রাজি হয়েছে।
144
00:09:42,123 --> 00:09:45,417
ভালো, অনেক ভালো।
145
00:09:46,544 --> 00:09:49,664
আর রাতের প্রাণীরা শীঘ্রই
তাদের গন্তব্যে পৌঁছে যাবে।
146
00:09:50,924 --> 00:09:53,592
হেক্টর! তুমি অনবদ্য।
147
00:09:55,345 --> 00:09:56,386
এখন কী?
148
00:09:56,763 --> 00:10:00,015
আইজ্যাককে এটা সম্পর্কে চিন্তা করতে দেয়ার
জন্য এখন আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।
149
00:10:00,058 --> 00:10:02,550
এবং তারপরে আমরা তাকে
আমাদের সাথে নিয়ে আসব যাতে
150
00:10:02,574 --> 00:10:04,811
সে ড্রাকুলার কাছে একটি
ঐক্যফ্রন্ট প্রস্তাব করতে পারে।
151
00:10:05,688 --> 00:10:07,564
ড্রাকুলার কাছে তার উভয়
অস্ত্রনির্মাতার অনুরোধে...
152
00:10:07,649 --> 00:10:10,901
রাজি হওয়া ছাড়া আর
কোনো উপায় থাকবে না...
153
00:10:10,944 --> 00:10:12,444
বুদ্ধিমান হেক্টর।
154
00:10:13,613 --> 00:10:18,033
একটা দ্রুত, পদ্ধতিগত, এবং ক্ষমাশীল যুদ্ধ।
155
00:10:18,952 --> 00:10:23,747
যেমনটা তুমি চেয়েছিলে, হেক্টর।
তোমার জন্যই এটা সম্ভব হয়েছে।
156
00:10:23,790 --> 00:10:27,834
নিজেকে নিয়ে গর্ব করো।
তোমার সমাধানের তারিফ করতেই হয়।
157
00:10:35,301 --> 00:10:36,802
সত্যিই চমকপ্রদ।
158
00:10:37,720 --> 00:10:40,347
- কার্পাথিয়ান?
- একদম।
159
00:10:40,890 --> 00:10:44,768
এটা কার্পেথিয়ান যাদুকর
তপস্বীদের তৈরি শেষ আয়না,
160
00:10:44,936 --> 00:10:46,812
৪০০ বছর আগেকার।
161
00:10:46,938 --> 00:10:49,982
আমাকে একদিন ট্রান্সমিশন
মিরর সম্পর্কে আরও শিখতে হবে।
162
00:10:50,608 --> 00:10:54,987
প্রচুর সময় পাবে।
অচিরেই পৃথিবী নীরব হয়ে যাবে।
163
00:10:55,196 --> 00:10:58,235
হায় ঈশ্বর। শুধু হেক্টরের
কথাগুলো শুনেই আমার...
164
00:10:58,259 --> 00:11:01,159
মনে প্রাণহীন একটা
পৃথিবীর ইচ্ছা জেগেছিল।
165
00:11:03,746 --> 00:11:06,373
আশা করি তোমরা আরো ভালো বন্ধু ছিলে।
166
00:11:07,083 --> 00:11:08,750
আমি তাকে বলেছিলাম,
167
00:11:08,793 --> 00:11:11,587
আমাদের মানবজাতি নির্মূল
অভিযানের কারণে মানুষের সাথে...
168
00:11:11,754 --> 00:11:14,006
বন্ধুত্ব করা নিরর্থক বলে মনে হয়।
169
00:11:14,132 --> 00:11:15,132
ঠিক।
170
00:11:15,300 --> 00:11:19,177
কিন্তু শেষ পর্যন্ত, শুধু তুমি এবং সে-ই থাকবে।
171
00:11:20,430 --> 00:11:21,513
সম্ভবত।
172
00:11:22,515 --> 00:11:25,684
ও ব্রেইলায় যাওয়ার জন্য আপনার
অনুমোদন চাইতে এখানে আসছে।
173
00:11:26,686 --> 00:11:27,686
কেন?
174
00:11:27,937 --> 00:11:30,314
হেক্টর পশুদের লড়াই পছন্দ করে না।
175
00:11:31,107 --> 00:11:35,944
কারমিলা সভার দ্বারস্থ হয়েছে।
প্রবল বিরোধ দেখা দিয়েছে। এটা ওকে ভাবাচ্ছে।
176
00:11:36,988 --> 00:11:38,697
ও এখনো অনুগত?
177
00:11:39,073 --> 00:11:43,452
ওহ, তা মনে হয়। পুরো
সভা বিশ্বাসঘাতক দিয়ে ভরা,
178
00:11:43,494 --> 00:11:46,246
কিন্তু হেক্টর তার তুলনায় সাধারণ।
179
00:11:46,539 --> 00:11:48,373
ওর বাকবিতন্ডা পছন্দ নয়।
180
00:11:49,334 --> 00:11:52,794
- তাহলে, জেনারেলরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে।
- না।
181
00:11:53,129 --> 00:11:55,547
কেউ যদি এই বিষয়ে চিন্তাও করে
182
00:11:55,590 --> 00:11:59,343
তবে আপনি টের পাওয়ার
আগেই ব্যবস্থা করা হবে, মহারাজ।
183
00:11:59,636 --> 00:12:03,096
তারা হতাশ বলে আপনি এটা
এমনিতেই অনুভব করতে পারবেন।
184
00:12:03,431 --> 00:12:07,643
তাহলে, আমি যদি তাদের ব্রেইলায় যেতে দেই,
তাহলে তারা ষড়যন্ত্র করা বন্ধ করবে?
185
00:12:08,311 --> 00:12:09,478
মনে তো হয়।
186
00:12:09,729 --> 00:12:13,273
এটা কারমিলাকে কিছু শক্তি
দেবে কিন্তু এটা খারাপ নয়।
187
00:12:13,816 --> 00:12:14,900
না।
188
00:12:15,360 --> 00:12:19,946
সর্বসম্মতিক্রমে, রণভবন তোমার
এবং হেক্টরের সাথে কথা বলবে।
189
00:12:20,573 --> 00:12:21,698
আজ্ঞে।
190
00:12:22,200 --> 00:12:25,869
আর দিনশেষে, আপনি পাত্তা দিবেন না।
191
00:12:26,704 --> 00:12:28,955
যতক্ষণ যুদ্ধ চলবে।
192
00:12:30,166 --> 00:12:33,085
বেশ, তাহলে।
193
00:12:34,545 --> 00:12:35,962
আমি ক্লান্ত, আইজ্যাক।
194
00:12:37,382 --> 00:12:40,300
একটা সময় ছিল যখন আমার
বিস্তারিত জানার আগ্রহ ছিল।
195
00:12:41,094 --> 00:12:43,679
ওহ, একটা সময় ছিলো...
196
00:12:45,431 --> 00:12:50,143
আমি মৃত্যুর সূক্ষ্ম বিবরণ উপভোগ করতাম।
197
00:12:51,771 --> 00:12:55,607
আমার মনে আছে একবার ক্রনস্ট্যাড
বণিকরা আমাকে অসম্মান করেছিল।
198
00:12:57,735 --> 00:13:00,946
শহর সম্পর্কে তথ্য সংগ্রহ করতে এবং
199
00:13:01,030 --> 00:13:04,282
আমার মানচিত্র আঁকতে
বেশ কিছু দিন কাটিয়েছিলাম।
200
00:13:05,159 --> 00:13:07,536
নগরে নদী অবরোধ করে ...
201
00:13:07,787 --> 00:13:09,287
শহরে আগুন লাগানোর পরিকল্পনা করেছিলাম,
202
00:13:09,372 --> 00:13:14,000
জেনেছিলাম যে বণিকরা তাদের
স্ত্রী এবং সন্তানদের বাইরে পাঠাবে, ...
203
00:13:17,296 --> 00:13:21,299
...কিন্তু তারা তাদের সবচেয়ে মূল্যবান
জিনিসপত্র সংগ্রহ করতে ফিরে আসবে।
204
00:15:08,449 --> 00:15:09,449
না!
205
00:15:15,706 --> 00:15:17,290
তাদের মধ্যে চল্লিশজন
আমাকে অপমান করেছিলো।
206
00:15:17,917 --> 00:15:22,254
সেই সময় সেই চল্লিশ জনকে ছাড়া
আর কারো ক্ষতি করার কোনো কারণ খুঁজে পাইনি...
207
00:15:25,550 --> 00:15:28,134
...এবং আমি সেই অনুযায়ী
আমার ছবি এঁকেছি।
208
00:16:25,109 --> 00:16:29,404
কিন্তু সেসকল সময় অনেক আগেই চলে গেছে।
এখানেই এর ইতি টানা যাক।
209
00:16:39,415 --> 00:16:42,834
আইজ্যাক, আমরা তোমাকেই খুঁজছিলাম।
210
00:16:43,085 --> 00:16:45,211
আমি আয়নার প্রশংসা করছিলাম।
211
00:16:47,214 --> 00:16:48,840
প্রভু, ড্রাকুলা।
212
00:16:49,467 --> 00:16:51,968
- প্রভু।
- হ্যাঁ, আমরা সবাই জানি আমরা কারা।
213
00:16:52,011 --> 00:16:53,178
তোমরা সবাই কী চাও?
214
00:16:55,598 --> 00:16:57,223
ভালো। হেক্টর?
215
00:16:58,935 --> 00:17:01,686
আমরা চাই আপনি দুর্গটিকে ব্রেইলায়
স্থানান্তর করার কথা বিবেচনা করুন...
216
00:17:01,812 --> 00:17:05,065
যাতে করে আমরা বন্দরে বৃহৎ
আকারের বিধ্বংসী আক্রমণ চালাতে পারি।
217
00:17:05,316 --> 00:17:06,650
কোন উদ্দেশ্যে?
218
00:17:07,068 --> 00:17:10,528
এটি বন্ধ করতে এবং নদী দিয়ে
সমুদ্রে পালানো রোধ করতে।
219
00:17:10,821 --> 00:17:13,156
তারপরে তারপর ভূমির অভ্যন্তর মানুষের
জন্য একটি অবরুদ্ধ এলাকায় পরিণত করবো...
220
00:17:13,199 --> 00:17:15,408
এবং তাদের দেশকে কারাগারে পরিণত করব।
221
00:17:17,119 --> 00:17:19,537
আমি সম্মত। তারা একটা ভালো প্রস্তাব রেখেছে।
222
00:17:19,580 --> 00:17:21,998
এটা সভার পার্ষদদের মধ্যে ঐক্য গড়ে তুলবে।
আমাদের সামনে এগোতে সহায়তা করবে।
223
00:17:23,709 --> 00:17:26,086
ব্রেইলা, বেশ তাহলে। তাই হোক।
224
00:17:26,170 --> 00:17:29,005
এমন সিদ্ধান্ত নেওয়ার শক্তি আমার আর নেই।
225
00:17:29,048 --> 00:17:31,883
আনন্দ করো।
আমরা ব্রেইলায় যাবো।
226
00:17:32,009 --> 00:17:34,511
যতক্ষণ না তারা সবাই মারা যায়।
227
00:17:36,180 --> 00:17:39,057
এইটুকুই গুরুত্বপূর্ণ।
তাদের সবাইকে মরতে হবে...
228
00:17:42,687 --> 00:17:45,730
ধন্যবাদ। একটি মহান বিজয়
আমাদের জন্য অপেক্ষা করছে।
229
00:17:45,773 --> 00:17:48,650
হ্যাঁ, হ্যাঁ। আমি ক্লান্ত।
230
00:17:49,694 --> 00:17:52,404
ব্রেইলায় দুর্গ সরানোর প্রস্তুতি
নেয়া হলে আমাকে বোলো।
231
00:17:52,488 --> 00:17:53,488
প্রস্তুতি চালিয়ে যাও।
232
00:18:01,789 --> 00:18:06,126
আমি থাকব, ড্রাকুলা।
যতক্ষণ না এটা সম্পন্ন হচ্ছে।
233
00:18:06,961 --> 00:18:08,503
সমস্যা নেই।
234
00:18:09,714 --> 00:18:12,841
যতক্ষণ না তারা সবাই মারা
যায়। সেটাই গুরুত্বপূর্ণ।
235
00:18:14,552 --> 00:18:16,261
তাদের সবাইকে মরতে হবে...
236
00:18:21,392 --> 00:18:25,145
- এখন কী?
- এখন আমি ওখানে আমার বাহিনী পাঠাবো।
237
00:18:25,229 --> 00:18:26,771
এরপর আমরা যুদ্ধ পরিষদকে অবহিত করবো...
238
00:18:26,856 --> 00:18:30,066
এবং তাদের বুঝাবো যে
এসব তাদের পরিকল্পনা।
239
00:18:30,443 --> 00:18:33,153
কেউ কেউ ভাববে যে কেন তুমি এত সরবে ...
240
00:18:33,237 --> 00:18:36,573
বেলমন্ট এবং অ্যালুকার্ডের বিষয় তুলে
ধরার পরে এত আগ্রহী হয়ে উঠলে।
241
00:18:36,657 --> 00:18:40,076
তুমি ইতিমধ্যে এই সমস্যার সমাধান দিয়েছো।
242
00:18:40,161 --> 00:18:42,495
সবকিছু আমার নিয়ন্ত্রণে, হেক্টর।
243
00:18:43,164 --> 00:18:44,164
তুমি?
244
00:18:46,667 --> 00:18:47,751
হ্যাঁ।
245
00:18:48,085 --> 00:18:50,420
সে এটা করতে পারতো।
তুমি করতে পারতে।
246
00:18:50,463 --> 00:18:55,383
যে কোন জেনারেল এটা করতে
পারতেন। কিন্তু আমাকে করতে হলো।
247
00:18:55,926 --> 00:18:58,303
জানো কেন আমাকে এটা করতে হলো?
248
00:18:58,345 --> 00:19:02,515
কারণ আমি শিশু, পশুপাখি এবং
মৃত্যুপথযাত্রী বৃদ্ধদের দ্বারা পরিবেষ্টিত।
249
00:19:03,100 --> 00:19:05,393
এই দুর্গে আরও ৪ জন মহিলা রয়েছে...
250
00:19:05,436 --> 00:19:07,437
এবং তারা সকলেই যন্ত্রণার মধ্যে আছে,
251
00:19:07,480 --> 00:19:10,273
হয় তারা সকলে মনোবল হারিয়ে ফেলেছে...
252
00:19:10,357 --> 00:19:13,902
কিংবা প্রচণ্ড ক্রোধের
কারণে কিছু করতে পারছে না।
253
00:19:13,944 --> 00:19:15,862
আমি কোনটা? বাচ্চা নাকি পশু?
254
00:19:16,697 --> 00:19:19,616
কুকুর ছানা। দুটোর মাঝামাঝি কোথাও।
255
00:19:19,658 --> 00:19:22,911
আমি ভেবেছিলাম তুমি আমাকে বিশ্বাস
করাতে চাও যে আমাকে সম্মান করো।
256
00:19:23,120 --> 00:19:27,624
এমনই ছিল সবটা। এখন তুমি এই গল্পের
সাথে জড়িত, তাই আমাকে করতে হবে না।
257
00:19:27,750 --> 00:19:29,883
তুমি এখন এই পাকে
আটকে গেছো, কুকুরছানা এবং
258
00:19:29,907 --> 00:19:32,003
বের হওয়ার একমাত্র
উপায় হল এগিয়ে যাওয়া।
259
00:19:32,421 --> 00:19:33,505
আসো।
260
00:20:01,659 --> 00:20:04,661
ওহ। ওহ! এটা তো... ট্রেভর!
261
00:20:05,955 --> 00:20:07,664
- কী?
- আমি কিছু খুঁজে পেয়েছি।
262
00:20:07,873 --> 00:20:09,624
যখন আমি "কী" বলি,
263
00:20:09,708 --> 00:20:12,168
এর মানে এই নয় যে
আমি আরও প্রশ্ন করতে চাই।
264
00:20:12,545 --> 00:20:16,714
দয়া করে তুমি কি-
তুমি সবচেয়ে বিরক্তিকর মানুষ, থামো তো।
265
00:20:17,675 --> 00:20:20,385
উপরে আসছি।
266
00:20:21,554 --> 00:20:25,056
মনে হয় আমি একটা আবদ্ধ মন্ত্র
খুঁজে পেয়েছি। আচ্ছা, শোনো।
267
00:20:25,141 --> 00:20:28,393
তোমার পরিবারের কাছে
এই দুর্গের ব্যাপারে সবটা লেখা আছে।
268
00:20:28,435 --> 00:20:31,020
তারা বছরের পর বছর ধরে এর
আসল শ্রেষ্ঠত্বকে ধ্বংস করার চেষ্টা করেছে,
269
00:20:31,355 --> 00:20:34,065
কিন্তু এটি জাদুকরী উপায়ে
নিজেকে সঞ্চারিত করে।
270
00:20:34,400 --> 00:20:38,778
ঠিক। সুতরাং এটা যদি অন্য জায়গায়
চলে যায় তবে এটি আক্রমণ করতে পারবে না।
271
00:20:39,155 --> 00:20:41,531
হ্যাঁ, তাই বেলমন্টের কিছু চতুর লোক...
272
00:20:41,615 --> 00:20:44,200
অবশেষে একটা বদ্ধ মন্ত্রের
অনেকটা প্রণয়ণ করে।
273
00:20:44,451 --> 00:20:45,952
দুর্গের দখল নেওয়া এবং
274
00:20:46,036 --> 00:20:49,539
এটিকে এক জায়গায় সরিয়ে নেওয়ার
একটা উপায় যাতে এটা জয় করা যায়।
275
00:20:50,374 --> 00:20:51,374
অধিকাংশটা?
276
00:20:51,667 --> 00:20:54,502
আমি নিজেই এর শেষ অংশটা
শেষ করতে পারি।
277
00:20:54,545 --> 00:20:57,046
এটা অ্যাডামিক ভাষার কাঠামোর উপর ভিত্তিকৃত।
278
00:20:57,089 --> 00:20:58,590
বারবার এই একই কথা বলো তুমি।
279
00:20:59,800 --> 00:21:02,135
অ্যাডামিক মানুষের আদি ভাষা,
280
00:21:02,553 --> 00:21:05,430
ইডেন উদ্যানে অ্যাডাম এবং
ইভ এই ভাষায় কথা বলতো।
281
00:21:05,472 --> 00:21:07,724
বাবেলের টাওয়ারে ঈশ্বর যেটিকে
অন্য সব ভাষায় ভাগ করেছিলেন
282
00:21:07,850 --> 00:21:11,561
মানুষের সহযোগ রোধ করতে।
283
00:21:14,231 --> 00:21:16,983
তোমার এরকমটাই মনে হচ্ছে?
284
00:21:17,693 --> 00:21:20,653
হ্যাঁ। স্পিকাররা ঈশ্বরের শত্রু।
285
00:21:20,738 --> 00:21:23,781
আমরা সহযোগিতা করি এবং আমাদের
গল্পগুলি নিজেদের কাছে রাখি...
286
00:21:23,824 --> 00:21:25,867
যাতে সে তাদের হিংসা থেকে
আঘাত করতে না পারে।
287
00:21:31,332 --> 00:21:33,708
দেখেছো? ঈশ্বর আমাকে ঘৃণা করেন।
288
00:21:45,346 --> 00:21:47,347
ওটা সম্ভবত ঈশ্বর নন।
289
00:21:48,216 --> 00:22:18,682
🎬 সাবটাইটেলটি দিয়ে সিরিজটি উপভোগ করার জন্য ধন্যবাদ। 🎬
💸 অনুবাদককে সাপোর্ট করতে (BKash/Rocket- 01721330162) 💸
╰┈➤ ❝ [ ফেসবুকে আমিঃ fb.com/santokumar.das.338 ] ❞