0 00:00:05,258 --> 00:00:09,658 *How to Become a Tyrant* *S01E04-Control the Truth* *বাংলায় অনুবাদ করেছেন তাসনিম আলম* 1 0:00:11,170 --> 0:00:13,130 সত্যতা কাকে বলে? 2 0:00:13,220 --> 0:00:15,300 আমি দৃঢ়কন্ঠে শপথ নিচ্ছি যে... 3 0:00:15,390 --> 0:00:19,850 আমরা শৈশবেই শিখেছি, কিছু বিষয় বিতর্কের ঊর্ধ্বে। 4 0:00:21,060 --> 0:00:24,440 কিন্তু আপনি যদি এই বিশৃঙ্খল বিশ্ব ব্যবস্থায় একজন স্বৈরশাসক হয়ে থাকেন 5 0:00:24,940 --> 0:00:26,230 সত্যতা... 6 0:00:27,310 --> 0:00:28,980 ...প্রায়শই আপনার অস্বস্তির কারণ হবে। 7 0:00:30,110 --> 0:00:33,490 কর্তৃত্ববাদী বা জবরদস্তি-কারী শাসকের জন্য সত্যতা একটি সমস্যা-জনক ব্যাপার... 8 0:00:33,570 --> 0:00:36,450 কারণ সত্যতা বিতর্কের জন্ম দেয়। 9 0:00:36,530 --> 0:00:40,870 কারণ আমাদেরকে যে সব গল্প শুনানো হয়, সত্যতা সেগুলোকে প্রশ্নবিদ্ধ করতে অনুপ্রাণিত করে। 10 0:00:42,120 --> 0:00:46,170 গুটিকয়েক একনায়কই সত্য প্রকাশের বিরুদ্ধে তার মতো কঠোর লড়াই করেছেন: 11 0:00:47,170 --> 0:00:48,540 জোসেফ স্ট্যালিন... 12 0:00:50,300 --> 0:00:54,760 ...যিনি মিথ্যা প্রচারণা, গুজব ছড়ানো এবং আরও বিভিন্ন ছলচাতুরীর মাধ্যমে 13 0:00:54,840 --> 0:00:58,640 সুবিশাল সোভিয়েত ইউনিয়নের উপর সর্বাত্মক নিয়ন্ত্রণ বজায় রেখেছিলেন। 14 0:01:00,180 --> 0:01:03,730 স্ট্যালিন তার দেশের জনগণের জন্য বাস্তবতার একটা মূলসূত্র তৈরি করে দিয়েছিলেন। 15 0:01:04,480 --> 0:01:05,480 সূত্রটা খুবই সরল: 16 0:01:05,560 --> 0:01:09,860 যা বিপ্লবের স্বার্থ সংরক্ষণ করে, কেবল সেগুলোই সত্যি। 17 0:01:10,730 --> 0:01:12,280 একনায়কের নিয়মবহিতে দক্ষতা অর্জনের মাধ্যমে, 18 0:01:12,360 --> 0:01:14,280 স্ট্যালিন কেবল তার দেশের জনগণের জীবনযাত্রাই নিয়ন্ত্রণ করেননি... 19 0:01:14,360 --> 0:01:16,880 সেখানে তথাকথিত "ব্যক্তি স্বাধীনতা" নামক কিছুর অস্তিত্ব ছিল না। 20 0:01:16,910 --> 0:01:19,910 ...তিনি তাদের চিন্তা-চেতনাও নিয়ন্ত্রণ করতেন। 21 0:01:26,870 --> 0:01:30,670 সোভিয়েত ইউনিয়নে স্ট্যালিনের তিন দশকের শাসনামলে 22 0:01:30,750 --> 0:01:34,880 রাষ্ট্রীয় কর্তৃত্বকে প্রশ্নবিদ্ধ করার দুঃসাহস দেখানো সকল প্রতিষ্ঠান তিনি গুঁড়িয়ে দিয়েছিলেন। 23 0:01:34,960 --> 0:01:36,970 সেটা তিনি কীভাবে সম্ভব করেছিলেন তা বুঝতে হলে, 24 0:01:37,050 --> 0:01:40,510 তার ব্যক্তি-মানস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনার জানা থাকতে হবে। 25 0:01:43,850 --> 0:01:47,480 জন্মের পর স্ট্যালিনের নাম রাখা হয়েছিল ইওসিব জুগাশভিলি, 26 0:01:47,560 --> 0:01:53,020 তৎকালীন রাশিয়ান সাম্রাজ্যের সীমান্তবর্তী জর্জিয়ার ছোট্ট শহর গোরি তার জন্মস্থান। 27 0:01:53,860 --> 0:01:57,320 পরবর্তী জীবনে তিনি স্ট্যালিন নাম ধারণ করেন। 28 0:01:57,400 --> 0:02:00,570 'স্ট্যালিন' শব্দের উৎপত্তি রাশিয়ান 'স্ট্যাল' থেকে, 29 0:02:00,660 --> 0:02:02,200 যার অর্থ "ইস্পাত।" 30 0:02:03,240 --> 0:02:06,620 বয়স ২০এর কোঠা পেরুতেই তিনি বলশেভিক দলে যোগ দেন, 31 0:02:06,700 --> 0:02:10,130 মার্ক্সবাদী বিপ্লবী সংগঠন, যারা রাশিয়ার সরকার উৎখাতের চেষ্টা চালাচ্ছিল। 32 0:02:10,210 --> 0:02:11,840 তারা বিভিন্ন সহিংসতায় জড়িত ছিল। 33 0:02:11,920 --> 0:02:15,710 স্ট্যালিন নিজেও একটা ছোট পরিসরের সন্ত্রাসী বাহিনীর নেতা ছিলেন। 34 0:02:16,300 --> 0:02:19,760 স্ট্যালিনকে একাধিকবার গ্রেফতার ও সাইবেরিয়ার নির্বাসনে পাঠানো করা হয়, 35 0:02:20,550 --> 0:02:23,140 কিন্তু তিনি প্রতিবারই পালিয়ে পুনরায় আন্দোলনে যোগ দিতে সক্ষম হন। 36 0:02:23,220 --> 0:02:27,230 যারা প্রতিকূলতায় টিকে থাকে, কঠোরভাবে গড়ে তুলে নিজেকে, তারাই হয়ে উঠে অদম্য। 37 0:02:30,150 --> 0:02:32,860 লেনিনের চোখে স্ট্যালিন বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেন, কারণ... 38 0:02:32,940 --> 0:02:36,650 যে কোনো কাজ সফলভাবে সম্পন্ন করার দক্ষতা ছিল স্ট্যালিনের। 39 0:02:36,730 --> 0:02:39,490 ১৯১৭ সালে বলশেভিক পার্টি রাষ্ট্রক্ষমতা দখল করলে, 40 0:02:39,570 --> 0:02:43,280 লেনিন একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করেন স্ট্যালিনকে। 41 0:02:43,370 --> 0:02:48,290 ১৯২২ সালে স্ট্যালিন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত হউন, 42 0:02:48,370 --> 0:02:51,500 সে সময়ে এটা ছিল একটি ক্ষমতাহীন কেরানি সুলভ পদ। 43 0:02:52,040 --> 0:02:56,750 কেরানি হিসেবে অন্য সবাই তাকে তাচ্ছিল্যের সাথে উপেক্ষা করতো। 44 0:02:56,840 --> 0:03:01,470 ওটা ছিল স্ট্যালিনের সুচিন্তিত দুরভিসন্ধির অংশ, 45 0:03:01,550 --> 0:03:04,470 যেন অন্যরা তাকে কোনো হুমকি হিসেবে চিহ্নিত না করে। 46 0:03:05,180 --> 0:03:07,140 স্ট্যালিন এভাবেই ক্ষমতা আহরণ ও 47 0:03:07,220 --> 0:03:10,270 প্রভাব বিস্তারের পথে নিজেকে এগিয়ে নিয়ে যান। 48 0:03:10,350 --> 0:03:13,480 কিন্তু নিজেকে একনায়ক হিসেবে অধিষ্ঠিত করতে, 49 0:03:13,560 --> 0:03:17,860 এরপরও তাকে প্রতিদ্বন্দ্বীদের পরাস্থ এবং অতীত মাটিচাপা দিতে হয়েছে। 50 0:03:18,360 --> 0:03:20,950 সৌভাগ্যক্রমে, আমাদের নিয়মবহিতে একটা অব্যর্থ কৌশল দেওয়া আছে, 51 0:03:21,030 --> 0:03:22,990 নিজের অতীত ইতিহাস পুরোপুরি মুছে ফেলার। 52 0:03:28,540 --> 0:03:33,540 একজন মনিষী বলেছিলেন, "যিনি অতীত নিয়ন্ত্রণ করতে পারেন ভবিষ্যতও তার নিয়ন্ত্রণে।" 53 0:03:37,300 --> 0:03:39,460 ইতিহাস ছিল স্ট্যালিনের শিক্ষাগুরু। 54 0:03:39,550 --> 0:03:42,930 তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে, হাত পা গুটিয়ে বসে থাকলে, 55 0:03:43,010 --> 0:03:46,930 ইতিহাসের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো নিজে থেকে শুধরে যাবে না। 56 0:03:47,010 --> 0:03:49,020 ওগুলোর জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে। 57 0:03:49,640 --> 0:03:52,270 স্ট্যালিনসহ এদের সকলের জন্য একথা প্রযোজ্য ছিল। 58 0:03:54,310 --> 0:03:57,150 তার শাসনামলে জাতীয় গৌরব পুনরুদ্ধারের প্রচেষ্টা হিসেবে, 59 0:03:57,230 --> 0:03:59,360 হিটলার নাৎসি বাহিনীর শীর্ষ নেতৃবৃন্দকে নির্দেশ প্রদান করেন 60 0:03:59,440 --> 0:04:02,860 দখলকৃত ইউরোপ থেকে ১ম বিশ্বযুদ্ধের সকল স্মৃতিস্তম্ভ ধ্বংস করতে, 61 0:04:02,950 --> 0:04:06,570 জার্মানির পরাজিত অতীতের সকল চিহ্ন মুছে ফেলতে। 62 0:04:06,950 --> 0:04:09,580 উত্তর কোরিয়ার কিম সরকার দাবী করেন যে, 63 0:04:09,660 --> 0:04:12,540 দক্ষিণ কোরিয়া প্রথম আক্রমণ করাতেই কোরিয়া-যুদ্ধের সূচনা হয়েছিল, 64 0:04:13,250 --> 0:04:17,250 যদিও সত্য হচ্ছে, যুদ্ধ শুরু হয়েছিল উত্তর কোরিয়া কর্তৃক সিউল আক্রমণের মাধ্যমে। 65 0:04:19,050 --> 0:04:20,880 এদিকে মাও সে তুং দৃঢ়ভাবে অস্বীকার করেন যে 66 0:04:20,960 --> 0:04:25,390 তার 'গ্রেট লিপ ফরোয়ার্ড' কর্মসূচীর কারণে চীনের জনগণকে অনাহারে ভুগতে হয়েছে, 67 0:04:26,010 --> 0:04:29,810 যদিও দুর্ভিক্ষে প্রায় ৪.৫ কোটি লোক মারা যাওয়ার প্রত্যক্ষ প্রমাণ ছিল। 68 0:04:33,390 --> 0:04:36,940 ১৯২৩ সালের দিকে ভ্লাদিমির লেনিনের স্বাস্থ্য ক্রমশ খারাপ হতে থাকে। 69 0:04:37,480 --> 0:04:42,190 স্ট্যালিন এবং তার অপর দুই সহকর্মী লেভ কামেনেভ ও গ্রেগরি জিনোভেভকে, 70 0:04:42,280 --> 0:04:44,400 দেশ পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়। 71 0:04:44,490 --> 0:04:47,780 এরিমধ্যে, স্ট্যালিন তার পরবর্তী চাল সাজিয়ে নিচ্ছিলেন। 72 0:04:50,870 --> 0:04:54,250 স্ট্যালিন এমনভাবে নিজেকে উপস্থাপন করছিলেন যে, 73 0:04:54,330 --> 0:04:58,040 তিনিই লেনিনের প্রকৃত উত্তরসূরি, 74 0:04:58,710 --> 0:05:01,630 তাদের স্বপ্ন ছিল অভিন্ন। 75 0:05:02,710 --> 0:05:06,220 তারপরও একটা ছোট্ট সমস্যা ছিল। 76 0:05:06,800 --> 0:05:10,050 জীবনের শেষ দিনগুলোতে, লেনিন স্ট্যালিনকে সন্দেহের চোখে দেখতেন। 77 0:05:10,760 --> 0:05:14,520 তিনি বলতেন, "স্ট্যালিন চরম উগ্র স্বভাবের। স্ট্যালিন মাত্রারিক্ত অসহিষ্ণু।" 78 0:05:14,600 --> 0:05:18,980 "আমার আশঙ্কা, তাকে এভাবে চলতে দিলে সে পার্টিতে ভাঙ্গন ধরাবে।" 79 0:05:20,400 --> 0:05:24,570 জানুয়ারি,১৯২৪। লেনিন তখন মৃত্যুশয্যায় শায়িত। 80 0:05:24,650 --> 0:05:26,950 তো, স্ট্যালিন কার্যক্রম শুরু করেন, 81 0:05:27,030 --> 0:05:30,740 যেন তাদের দুজনের সম্পর্কটা আর একটু ফলপ্রসূ হয়। 82 0:05:31,780 --> 0:05:33,490 লেনিনের মৃত্যু হলে, 83 0:05:33,580 --> 0:05:37,000 স্ট্যালিন তৎক্ষণাৎ নিজে দায়িত্ব নিয়ে শেষকৃত্যানুষ্ঠানের পরিকল্পনা করতে থাকেন। 84 0:05:38,330 --> 0:05:42,090 স্ট্যালিন লেনিনের দর্শন সম্পর্কে আবেগপূর্ণ ভাষণ দিতে থাকেন। 85 0:05:43,800 --> 0:05:46,090 তিনি রেড স্কয়ারের মধ্যখানে লেনিনের জন্য একটি... 86 0:05:46,170 --> 0:05:48,260 সমাধিসৌধ নির্মাণের নির্দেশ দেন। 87 0:05:49,050 --> 0:05:52,260 এবং লেনিনের সাথে তার সম্পর্কের গভীরতা এবং আন্তরিকতা প্রমাণে 88 0:05:52,350 --> 0:05:56,020 স্ট্যালিন তাদের দুজনের একটি ব্যক্তিগত ছবি সবাইকে বিলি করতে থাকেন। 89 0:05:57,480 --> 0:06:01,020 কিন্তু তার আগে পরিমার্জনকারী দ্বারা তার প্রতিবিম্বকে একটু বড় করে নেন, 90 0:06:01,110 --> 0:06:04,150 লেনিনকে তার উত্তরসূরির পাশে তুলনামূলক নিষ্প্রভ দেখায়। 91 0:06:04,860 --> 0:06:07,820 তাদের দুজনকে আরও একটু কাছাকাছি নিয়ে আসেন। 92 0:06:07,900 --> 0:06:11,490 বাড়তি পাওনা হিসেবে, তারা স্ট্যালিনের চেহারাটা মসৃণ করে দেয়, 93 0:06:11,570 --> 0:06:13,990 মুখমণ্ডল থেকে শৈশবকালের গুটিবসন্তের দাগগুলো মুছে দেয়, 94 0:06:14,080 --> 0:06:18,370 এবং তার শৈশবের সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হাতখানা আর একটু লম্বা করে দেয়। 95 0:06:19,120 --> 0:06:22,210 এটা ছিল ইতিহাসের প্রথম ফটোশপগুলোর একটা। 96 0:06:23,210 --> 0:06:27,970 লেনিনের সাথে তার সম্পর্ককে নতুন আঙ্গিককে উপস্থাপনে স্ট্যালিনের প্রচেষ্টাগুলো ফলপ্রসূ হয়েছিল। 97 0:06:28,050 --> 0:06:29,680 পরবর্তী পাঁচ বছরে স্ট্যালিন, 98 0:06:29,760 --> 0:06:33,220 সোভিয়েত সরকারের শীর্ষ পদে নিজের অবস্থান সুসংহত করেন, 99 0:06:33,300 --> 0:06:37,560 এবং একচ্ছত্র ক্ষমতা কুক্ষিগত করার পথে সকল প্রতিদ্বন্দ্বীকে নির্মূল করেন। 100 0:06:38,060 --> 0:06:41,060 তিনি সোভিয়েত ইউনিয়নের অদ্বিতীয় নেতা হিসেবে আবির্ভূত হউন। 101 0:06:41,770 --> 0:06:47,280 আর তারপর থেকে স্ট্যালিন কমিউনিস্ট পার্টিতে তার নিজস্ব ইতিহাস সৃষ্টি করে চলেন, 102 0:06:47,990 --> 0:06:51,320 এবং সেই ইতিহাসের দর্শন সবাইকে শেখানো হতো। 103 00:06:52,328 --> 00:06:55,289 তবে অতীত ইতিহাসে রদ-বদল করে আপনি এর বেশি দূর যেতে পারবেন না, 104 00:06:55,373 --> 00:07:00,169 যদি আপনার জনগণের কাছে এর থেকেও হালনাগাদ তথ্য প্রাপ্তির সুযোগ থাকে। 105 00:07:00,253 --> 00:07:03,131 আপনি যদি প্রকৃত অর্থেই সত্যের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে চান, 106 00:07:03,214 --> 00:07:04,966 এটা কেবল শুরু। 107 00:07:11,889 --> 00:07:15,268 একজন রাষ্ট্রনায়কের হাতের সবথেকে শক্তিশালী অস্ত্রগুলোর একটি হচ্ছে, 108 00:07:15,351 --> 00:07:17,145 যার মাধ্যমে তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ করা যায়। 109 00:07:18,729 --> 00:07:23,443 যেখানে আপনি প্রকৃত অর্থেই তথ্য সম্প্রচার মাধ্যমকে অকার্যকর করে দিতে পারেন, 110 00:07:23,526 --> 00:07:27,864 তারপর নিজের সুবিধা মতো কাহিনী প্রকাশ করতে পারেন, 111 00:07:27,947 --> 00:07:31,701 এবং সেটাকেই আপনার জনগণের জীবনের বাস্তবতা হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন। 112 00:07:32,660 --> 00:07:35,246 এসবের পুরোটা স্ট্যালিনকে নিজে সম্পন্ন করতে হয়নি। 113 00:07:36,622 --> 00:07:37,832 কিছু ব্যাপার ইতিপূর্বেই চালু ছিল। 114 00:07:38,332 --> 00:07:42,128 তিনি একটি পূর্ব-প্রতিষ্ঠিত চরম কর্তৃত্ববাদী স্বৈরতান্ত্রিক ব্যবস্থা হস্তগত করেছিলেন। 115 00:07:42,879 --> 00:07:45,923 সেখানে আগে থেকেই গণমাধ্যমের উপর পূর্ণ নিয়ন্ত্রণ আরোপ করা ছিল। 116 00:07:46,549 --> 00:07:49,552 এবং বলাই বাহুল্য, জার শাসনামলে তথ্য প্রকাশে যাচাই-বাছাই হতো, 117 00:07:49,635 --> 00:07:53,222 কিন্তু স্ট্যালিনের সময়ের তুলনায় তা ছিল নিতান্তই যৎসামান্য। 118 0:07:54,220 --> 0:07:57,470 নিষিদ্ধ বিষয়ের তালিকা করার ক্ষেত্রে, 119 0:07:57,560 --> 0:07:59,430 সবকিছুই স্ট্যালিনের বিবেচনায় এসেছিল। 120 0:07:59,520 --> 0:08:01,850 ব্যক্তিগত আয়: অবৈধ। 121 0:08:01,930 --> 0:08:04,980 দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যাভাব সংক্রান্ত যে কোনো কিছু, 122 0:08:05,060 --> 0:08:07,150 অথবা সর্বজনীন অনাহার: টু শব্দটিও না।। 123 0:08:07,230 --> 0:08:10,990 অপরাধ, বেকারত্ব বা গৃহহীনতার বিষয়ে পরিসংখ্যান প্রকাশ: মর্যাদাহানিকর। 124 0:08:11,070 --> 0:08:14,990 প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট বিপর্যয়, যেমন: ভূমিকম্প বা বিমান দুর্ঘটনার তথ্য প্রকাশ, 125 0:08:15,070 --> 0:08:18,120 কারাগার পরিস্থিতির খবর প্রকাশ, বিদেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার। 126 0:08:18,200 --> 0:08:19,540 অহ, দাঁড়ান, আরও আছে। 127 0:08:20,080 --> 0:08:23,710 সরকারি কর্মকর্তা এবং তাদের স্ত্রীগণের নাম, ঔষধের প্রাপ্যতা, 128 0:08:23,790 --> 0:08:26,330 ক্রেমলিনের স্থাপত্য নকশা এবং আবশ্যিকভাবেই 'বলশি থিয়েটারে'র 129 0:08:26,420 --> 0:08:29,340 মেরামতকার্য সংক্রান্ত যে কোনো কিছু। 130 0:08:31,210 --> 0:08:32,340 স্ট্যালিন শাসনামলে, 131 0:08:32,420 --> 0:08:34,220 লাইব্রেরিগুলো হয় ধ্বংস করা হয়েছিল... 132 0:08:35,430 --> 0:08:39,260 ...অথবা রাষ্ট্রের কাছে অবমাননাকর গণ্য হওয়া বইগুলো নিষিদ্ধ করা হয়েছিল, 133 0:08:40,010 --> 0:08:43,480 যা অতি অনুভূতিপ্রবণ সোভিয়েত চেতনাকে শার্লক হোমসের মতো 134 0:08:43,560 --> 0:08:46,650 কাল্পনিক চরিত্রের হাত থেকে নিরাপদ সুরক্ষা জুগিয়েছে। 135 0:08:46,730 --> 0:08:48,690 কিন্তু শার্লক হোমসে কী সমস্যা? আসলে, শার্লক হোমস ছিলেন... 136 0:08:48,770 --> 0:08:50,190 খুবই স্বাধীনচেতা, স্বনির্ভর একজন ব্যক্তি। 137 0:08:50,900 --> 0:08:55,610 সম্ভবত স্ট্যালিনবাদের সামষ্টিক চেতনার প্রেক্ষিতে একটু বেশিই ব্যক্তিতাবাদী। 138 0:08:55,700 --> 0:08:58,410 একই সাথে রবিনসন ক্রুসোও। 139 0:08:58,490 --> 0:09:01,120 রবিনসন ক্রুসোকে বলা যায় পুঁজিবাদী ব্যবস্থার আদর্শ পুরুষ। 140 00:09:01,207 --> 00:09:04,544 তিনি ছিলেন উদ্যোক্তা স্বভাবের। সীমিত সুযোগের সঠিক ব্যবস্থাপনায় টিকে ছিলেন। 141 00:09:06,170 --> 00:09:08,548 যদি ভেবে থাকেন, বই নিষিদ্ধ করা বাড়াবাড়ি পর্যায়ের সিদ্ধান্ত, 142 00:09:09,674 --> 00:09:13,302 তাহলে সত্যিকারের বিপর্যয়ে কী হয় তা দেখার জন্য অপেক্ষা করুন। 143 00:09:13,386 --> 00:09:18,516 ১৯২০ সালের শেষের দিকে, অর্থনীতির রূপান্তর পরিকল্পনা বাস্তবায়নে রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে, 144 0:09:18,590 --> 0:09:23,470 সোভিয়েত কৃষি ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্দেশ্যে সকল কৃষিজমি এবং কৃষককে 145 0:09:23,560 --> 0:09:26,230 রাষ্ট্র নিয়ন্ত্রিত যৌথ খামারের অধীনে নিয়ে আসতে স্ট্যালিন তার মহাযজ্ঞ শুরু করেন। 146 0:09:27,020 --> 0:09:29,810 তারা কৃষকদের দিয়ে জোরপূর্বক... 147 0:09:29,900 --> 0:09:33,150 শহরবাসী, সেনাবাহিনী এবং রপ্তানির জন্য পর্যাপ্ত খাদ্য উৎপাদনের সিদ্ধান্ত নেয়। 148 0:09:34,740 --> 0:09:36,450 আর তার ফলাফল ছিল দুর্ভিক্ষ। 149 0:09:40,700 --> 0:09:44,160 কেবল ইউক্রেনেই কয়েক মিলিয়ন মানুষ অনাহারে মারা যায়। 150 0:09:44,750 --> 0:09:46,210 লোকজন মৃত মানুষের মাংস খাওয়া শুরু করেছিল। 151 0:09:46,870 --> 0:09:52,840 এসবের কিছুই গণমাধ্যমে প্রকাশিত হয়নি, দেশবাসী জানতেই পারেনি যে এমনটা হচ্ছে। 152 0:09:52,920 --> 0:09:56,010 গৃহীত কৌশল যে ত্রুটিপূর্ণ ছিল তা স্বীকার করার পরিবর্তে, 153 0:09:56,090 --> 0:10:00,050 তিনি বরং লক্ষ লক্ষ মানুষের জীবন বলিদানের সিদ্ধান্তকেই শ্রেয় মনে করেন, 154 0:10:00,640 --> 0:10:02,890 কারণ তার বিবেচনায় অধিকতর গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল, 155 0:10:02,970 --> 0:10:06,350 বিদ্যমান সমাজতান্ত্রিক ব্যবস্থাকে অক্ষুণ্ণ রাখা। 156 0:10:06,430 --> 0:10:09,270 তো স্ট্যালিন তার নিজের মতো বাস্তবতা তৈরি করে নেন। 157 0:10:09,350 --> 0:10:11,110 সবকিছু সুষ্ঠুভাবেই হচ্ছে। 158 0:10:11,190 --> 0:10:14,110 শীঘ্রই এসবের যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 159 0:10:14,190 --> 0:10:21,160 একইসাথে, স্ট্যালিন ইউক্রেনকে বিশ্ববাসীর দৃষ্টিসীমার বাইরে রাখতে ব্যবস্থা গ্রহণ করেন। 160 0:10:21,780 --> 0:10:23,330 কিন্তু বেলা শেষে, 161 0:10:23,410 --> 0:10:28,750 আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কুচক্রী-মহল কার্যসিদ্ধির একটা উপায় বের করবেই। 162 0:10:29,330 --> 0:10:30,460 নিয়মবহি অনুসরণে কাজ করলে 163 0:10:30,540 --> 0:10:33,710 এই সমস্যা আপনার একাকী মোকাবেলা করতে হবে না। 164 0:10:40,510 --> 0:10:45,680 ১৯৩০ সালের দিকে পশ্চিমা বিশ্বের অনেকে, বিশেষত উদারপন্থী ও বামপন্থীরা, 165 0:10:45,770 --> 0:10:47,810 ভেবে নিয়েছিল যে, সোভিয়েত ইউনিয়ন তৎকালীন... 166 0:10:47,890 --> 0:10:50,650 পুঁজিবাদ-সৃষ্ট অর্থনৈতিক মন্দা থেকে উত্তরণের একটি উপায় বের করেছে, 167 0:10:50,730 --> 0:10:54,190 তা, তারা সোভিয়েত ইউনিয়ন সম্পর্কে কোনো নেতিবাচক খবর বিশ্বাস করতে চাইতো না। 168 0:10:55,360 --> 0:10:58,150 জনশ্রুতি আছে যে, স্ট্যালিনের পূর্বসূরি লেনিন, এইসব... 169 0:10:58,240 --> 0:11:01,110 অপ্রত্যাশিত মিত্রদের একটা বিশেষ নামে সম্বোধন করতেন: 170 0:11:02,820 --> 0:11:04,240 উপকারী আহাম্মক। 171 00:11:05,456 --> 00:11:08,918 আপনি মূলত তাদের একটি মজ্জাগত দুর্বলতার সুযোগ নিবেন: 172 00:11:09,627 --> 00:11:11,796 তাদের অহংবোধ, টাকা দিয়ে 173 00:11:12,380 --> 00:11:16,133 আপনার সাজানো মিথ্যা গল্পে তাদের সমর্থন কিনে নিবেন, 174 0:11:16,210 --> 0:11:21,720 যা আপনার শাসনতন্ত্রকে গ্রহণযোগ্যতা এবং বৈধতা প্রদান করে। 175 0:11:21,800 --> 0:11:25,050 এই কৌশল কেবল স্ট্যালিন জানতেন, তা না। 176 0:11:27,180 --> 0:11:29,020 হিটলারের প্রথমদিককার গুরুত্বপূর্ণ সমর্থকদের মধ্যে ছিলেন 177 0:11:29,100 --> 0:11:32,100 উইন্ডসরের ডিউক ও ডাচেস এবং বৈমানিক চার্লস লিন্ডবার্গ, 178 0:11:32,190 --> 0:11:34,480 যারা রাষ্ট্রনায়ক হিসেবে হিটলারের ভাবমূর্তি উন্নয়নে সাহায্য করেছিলেন। 179 0:11:34,560 --> 0:11:38,320 180 0:11:38,400 --> 0:11:41,200 কলম্বিয়ান সাহিত্যিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ 181 0:11:41,280 --> 0:11:44,120 সর্বদা তার শাসনতন্ত্রের প্রতি সমর্থন ও তার সাথে বন্ধুত্ব বজায় রেখেছেন। 182 0:11:45,070 --> 0:11:48,950 এদিকে কিম জং-উন সচরাচরের ব্যতিক্রম একজন সমর্থক ও বন্ধু হিসেবে, 183 0:11:49,040 --> 0:11:52,040 আমেরিকান বাস্কেটবলের মহাতারকা ডেনিস রডম্যানকে জুটিয়েছিলেন। 184 0:11:55,170 --> 0:11:57,040 স্ট্যালিন এই কৌশলকে আরও অনেক দূর নিয়ে গিয়েছিলেন। 185 0:11:57,130 --> 0:12:00,260 তিনি একগুচ্ছ বামপন্থী লেখক এবং দার্শনিককে সোভিয়েত ইউনিয়নে আমন্ত্রণ জানান, 186 0:12:00,340 --> 0:12:05,010 তাদের মধ্যে ছিলেন জর্জ বার্নার্ড শ', এইচ.জি ওয়েলস ও জন-পল সাত্রার মতো প্রখ্যাতজন, 187 0:12:05,090 --> 0:12:09,010 যেন তারা তাদের কল্পনার সমাজতান্ত্রিক ইউটোপিয়ান স্বপ্নরাজ্যকে স্বচক্ষে দেখতে পায়। 188 00:12:09,729 --> 00:12:12,273 কিন্তু তার বর্ণনাকে বিশ্ববাসীর কাছে সত্য হিসেবে বিশ্বাসযোগ্য করতে, 189 00:12:12,356 --> 00:12:16,318 স্ট্যালিনের প্রয়োজন ছিল একজন বিশ্বস্ত ও প্রভাবশালী বক্তাকে দলে ভেড়ানো... 190 00:12:17,361 --> 00:12:19,321 ওয়াল্টার ডুরান্টির মতো কাউকে। 191 00:12:21,615 --> 00:12:25,870 ডুরান্টি ১৯২২ সাল থেকে মস্কোয় নিউ ইয়র্ক টাইমসের প্রতিনিধিত্ব করছিলেন, 192 00:12:25,953 --> 00:12:28,289 কিন্তু তার সহকর্মী সাংবাদিকদের কাছে, 193 00:12:28,372 --> 00:12:33,377 ডুরান্টি তার নৈতিকতার থেকে বরং রমণীমোহনীয়তা ও কাঠের পায়ের জন্যই বেশি পরিচিত ছিলেন। 194 00:12:34,879 --> 00:12:37,590 ডুরান্টির নড়বড়ে চরিত্র ও উচ্চাকাঙ্ক্ষা নিয়ে কানাঘুষার খবর 195 00:12:37,673 --> 00:12:39,508 ক্রেমলিনে পৌঁছাতে বাকি ছিল না, 196 00:12:39,592 --> 00:12:42,511 তাতে স্ট্যালিন চলমান দুর্ভিক্ষ থেকে সকলের মনোযোগ সরিয়ে নিতে ... 197 00:12:43,888 --> 00:12:47,767 ...এই প্রতিবেদককে কাজে লাগানোর সম্ভাবনা আঁচ করতে পারেন। 198 00:12:48,726 --> 00:12:52,521 স্ট্যালিন তার একটি একান্ত সাক্ষাৎকার গ্রহণে ডুরান্টিকে ক্রেমলিনে আমন্ত্রণ জানান... 199 00:12:54,523 --> 00:12:57,443 যেখানে তিনি কমিউনিজমের বিস্ময়কর দিকগুলো এবং 200 00:12:57,526 --> 00:12:59,737 সোভিয়েত সমৃদ্ধির লক্ষ্যে তার পরিকল্পনার বিস্তারিত বর্ণনা করেন। 201 00:13:00,654 --> 00:13:03,324 এই সাক্ষাৎকার গ্রহণের সুযোগ পেয়ে ডুরান্টি নিজেকে ধন্য মনে করেন। 202 00:13:03,407 --> 00:13:06,911 তিনি সোভিয়েত নেতাকে মহিমান্বিত করে প্রবন্ধ প্রকাশ করেন। 203 00:13:08,078 --> 00:13:10,456 ডুরান্টি ইউক্রেন ভ্রমণের আমন্ত্রণ পান, 204 00:13:11,081 --> 00:13:14,126 যা ছিল অধিকাংশ বিদেশি প্রতিবেদকের নাগালের বাইরে। 205 00:13:14,210 --> 00:13:15,628 তারা ডুরান্টিকে ইউক্রেনে নিয়ে যায়, 206 00:13:16,212 --> 00:13:19,757 এবং বেছে বেছে সেই এলাকাগুলো পরিদর্শন করায় যেখানে কোনো দুর্ভিক্ষ হয়নি। 207 00:13:22,343 --> 00:13:25,054 কিন্তু তার অভিযাত্রা যতই গ্রামীণ জনপদের দিকে এগুতে থাকে... 208 00:13:26,972 --> 00:13:29,600 ...বাস্তবতা ক্রমশই অনস্বীকার্য হয়ে উঠে। 209 00:13:31,393 --> 00:13:33,187 ডুরান্টি কি সেই সত্য প্রকাশ করেছিলেন? 210 00:13:34,772 --> 00:13:35,772 না। 211 00:13:37,691 --> 00:13:42,905 দুর্ভিক্ষকে অতিরঞ্জিত-ভাবে প্রচার করা হচ্ছে মর্মে দাবী করে তিনি প্রতিনিয়ত নিবন্ধ লিখতে থাকেন। 212 00:13:42,988 --> 00:13:47,159 বিস্ময়করভাবে, ডুরান্টি বানোয়াট তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করে পুলিৎজার পুরস্কার জিতে নেন, 213 00:13:48,702 --> 00:13:52,581 যেগুলো বিশ্বব্যাপী স্ট্যালিনের সুনাম তৈরিতে ভূমিকা রাখে। 214 00:13:54,875 --> 00:13:57,378 যেহেতু আপনার সরকারের যাচাই বাছাই ব্যতীত কোনো তথ্য প্রকাশের সুযোগ নেই, 215 00:13:57,461 --> 00:13:59,964 এবং গুরুত্বপূর্ণ মিত্ররা বিদেশের মাটিতে আপনার ভাবমূর্তি উন্নয়নে কাজ করছে, 216 00:14:01,215 --> 00:14:04,134 সত্য গোপনের যুদ্ধকে পরবর্তী ধাপে উন্নীত করার এখনই উপযুক্ত সময়। 217 00:14:04,718 --> 00:14:09,640 আর সে জন্য, আপনার আক্রমণের নিশানা তাক করতে হবে পবিত্রতম প্রতিষ্ঠানটির দিকে। 218 00:14:17,690 --> 00:14:22,695 সচরাচর যে সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না সেসবের উত্তর পেতে মানুষ ধর্মের মুখাপেক্ষী হয়। 219 00:14:25,072 --> 00:14:28,242 যেমন ধরুন, "জীবনের উদ্দেশ্য কী?" "আমরা এই পৃথিবীতে এসেছি কেন?" 220 00:14:29,326 --> 00:14:30,578 কিন্তু একজন একনায়ক হিসেবে, 221 00:14:30,661 --> 00:14:33,455 আধ্যাত্মিক সত্যতার উৎস একটির বেশি থাকার সুযোগ নেই... 222 00:14:34,874 --> 00:14:38,085 ...এবং স্রষ্টা নিজেও জানেন, সেটি আপনি। 223 00:14:39,253 --> 00:14:42,423 স্ট্যালিন চেয়েছিলেন ধর্মের বিনাশ। 224 00:14:43,382 --> 00:14:49,179 শুধুমাত্র এ জন্যে না যে, ধর্মীয় অনুশাসনে জনগণ আফিমের মতো মোহাবিষ্ট ছিল। 225 00:14:49,263 --> 00:14:51,223 তারা ধর্মীয় প্রতিষ্ঠান, চার্চের বিরুদ্ধে ছিল, 226 00:14:51,307 --> 00:14:56,020 কারণ চার্চের সংগ্রহে ছিল স্বর্ণ, রত্ন ও বিভিন্ন মূল্যবান শিল্পকর্ম। 227 00:14:56,103 --> 00:15:02,359 সোভিয়েত সাম্রাজ্য গড়তে সে সম্পদগুলো স্ট্যালিনের কাঙ্ক্ষিত ছিল। 228 00:15:03,110 --> 00:15:05,404 তবে, জনগণকে অদৃষ্টবিমুখ করতে চাইলে, 229 00:15:05,487 --> 00:15:07,656 কেবল ধর্ম পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করলেই চলবে না, 230 00:15:08,824 --> 00:15:10,284 ধর্মের জায়গায় নতুন কিছুর সূচনা করতে হবে। 231 00:15:11,452 --> 00:15:15,998 ধর্মের পরিবর্তে সোভিয়েত ইউনিয়ন তাদের নিজস্ব মতবাদ চালু করে। 232 00:15:16,081 --> 00:15:19,251 তারা ওটার নাম দিয়েছিল মার্ক্সবাদ-লেনিনবাদ। 233 00:15:19,335 --> 00:15:21,629 ক্রিসমাস ও ইস্টারের বদলে... 234 00:15:21,712 --> 00:15:24,131 সোভিয়েতরা তাদের নিজস্ব ছুটির দিন তৈরি করে। 235 00:15:26,008 --> 00:15:27,676 মে দিবস, শ্রমিক দিবস, 236 00:15:27,760 --> 00:15:32,181 এবং ৭ই নভেম্বর, বলশেভিকদের ক্ষমতা আরোহণের বার্ষিকী। 237 00:15:33,265 --> 00:15:35,517 একইসাথে যীশু ও খ্রিষ্ট সাধুদের পরিবর্তে, 238 00:15:35,601 --> 00:15:38,395 স্ট্যালিনের শাসনযন্ত্রের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠে নব্য আত্মত্যাগকারী কমিউনিস্টরা 239 00:15:38,479 --> 00:15:40,439 যেন জনগণ তাদেরকে অনুকরণ ও শ্রদ্ধা করে, 240 00:15:41,607 --> 00:15:42,608 ঠিক এই বালকের মতো। 241 00:15:44,026 --> 00:15:45,402 প্রচলিত কাহিনি অনুস্বারে, 242 00:15:45,486 --> 00:15:50,366 তের বছর বয়স্ক প্যাভলিক মরোজভ ছিল একজন আদর্শ ছাত্র এবং অত্যুতসাহী তরুণ কমিউনিস্ট, 243 00:15:50,449 --> 00:15:53,827 বাস করতো ইউরাল পর্বতমালার গহীনে একটা ছোট্ট গ্রামে। 244 00:15:53,911 --> 00:15:57,623 কিন্তু একদিন, ভয়ানক দুর্ভিক্ষের সময়, রাষ্ট্রের প্রতি তার আনুগত্য পরীক্ষার মুখে পড়ে। 245 00:15:59,667 --> 00:16:04,088 তার বাবা গোপনে খাদ্যশস্য মজুদ করে উচ্চ মুনাফায় বিক্রি করেছে, জানার পর... 246 00:16:06,590 --> 00:16:10,135 ...কিশোর প্যাভলিক দেশপ্রেমিকের কাজটাই করল। 247 00:16:10,803 --> 00:16:12,638 বাবাকে ধরিয়ে দিতে, 248 00:16:12,721 --> 00:16:15,683 স্থানীয় গুপ্ত পুলিশ বাহিনীর কাছে বাবার অপরাধের খবর ফাঁস করে দিল। 249 00:16:19,144 --> 00:16:24,233 কিন্তু এই ঘটনায় তার দাদা, চাচা ও চাচাতো ভাই-বোনেরা মোটেও খুশি হলো না। 250 00:16:25,609 --> 00:16:29,613 তারা পাশের বনে ছোট্ট প্যাভলিককে অতর্কিত আক্রমণ ও হত্যা করে। 251 00:16:33,826 --> 00:16:37,121 সোভিয়েত পত্রিকাগুলোতে এই ভয়ানক অপরাধের খবর প্রচারিত হলে, 252 00:16:37,705 --> 00:16:39,415 প্যাভলিক জাতীয় বীরে পরিণত হয়... 253 00:16:41,000 --> 00:16:43,002 ...এবং তার আত্মীয়দের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। 254 00:16:44,837 --> 00:16:47,881 প্যাভলিকের গল্প যেন চির অম্লান হয়ে থাকে, স্ট্যালিন তার সব ব্যবস্থা নেন। 255 00:16:48,507 --> 00:16:54,763 তার অসামান্য কীর্তি নিয়ে গান, নাটক, বই এবং পূর্ণ দৈর্ঘ্যের গীতিনাট্য রচিত হয়। 256 00:16:57,224 --> 00:16:59,435 কিন্তু এই বীরত্ব-গাথায় একটা প্রবঞ্চনা আছে। 257 00:17:00,811 --> 00:17:02,479 গল্পটা সম্ভবত বানোয়াট ছিল। 258 00:17:02,563 --> 00:17:04,565 সোভিয়েত ইউনিয়নের পতনের পর, 259 00:17:04,648 --> 00:17:09,319 আমরা জানতে পারি, প্যাভলিক মরোজভ ছিল সোভিয়েতদের মিথ্যা প্রচারণার অংশ হিসেবে 260 00:17:09,820 --> 00:17:12,072 বানানো কাল্পনিক অতিকথন। 261 00:17:13,657 --> 00:17:17,453 যদি ভেবে থাকেন ওটা বিশেষ সমস্যার কিছু, তাহলে বলবো আপনার মনোযোগে ঘাটতি আছে। 262 00:17:18,495 --> 00:17:22,708 যখন রাষ্ট্রকে ধর্মের আসনে বসাবেন, আপনার সকল বক্তব্য ঐশ্বরিক বাণী হিসেবে গণ্য হবে। 263 00:17:23,709 --> 00:17:28,505 তারপরও আপনার কিছু লোক একরোখা-ভাবে এক ভিন্ন প্রকারের সত্যতা আঁকড়ে থাকবে: 264 00:17:28,589 --> 00:17:31,175 তথাকথিত বৈজ্ঞানিক সত্য। 265 00:17:31,258 --> 00:17:34,928 দুশ্চিন্তার কিছু নেই। আপনি তাদেরকেও সামলাতে পারবেন। 266 00:17:41,935 --> 00:17:45,022 বিজ্ঞান ও গবেষণা সম্পর্কিত সংস্কৃতির পুরোটাই, 267 00:17:45,105 --> 00:17:47,441 যেখানে মূল-চেতনা হচ্ছে, কোনো বিশেষ মতাদর্শ দ্বারা প্রভাবিত না হয়ে, 268 00:17:47,524 --> 00:17:52,821 কেবলমাত্র প্রকৃত বাস্তবতার নিরিখে নির্মোহ-ভাবে সত্যতা নির্ধারণ ও উপসংহারে পৌঁছানো, 269 00:17:52,905 --> 00:17:54,364 একনায়কদের তীব্র অপছন্দের বিষয়। 270 00:17:54,448 --> 00:17:56,116 হ্যাঁ, সে তো হবেই, 271 00:17:56,200 --> 00:17:59,369 কারণ বৈজ্ঞানিকদের কাছে প্রকৃত বাস্তবতা অধিকতর গুরুত্বপূর্ণ। 272 00:17:59,953 --> 00:18:02,247 কিন্তু সেটা তো হতে পারে না। 273 00:18:04,541 --> 00:18:06,502 স্পেনের একনায়ক 'ফ্রান্সিসকো ফ্রাংকো' 274 00:18:06,585 --> 00:18:09,630 'জাতীয় বৈজ্ঞানিক গবেষণা পরিষদ' ভেঙ্গে দেন 275 00:18:09,713 --> 00:18:11,673 এবং ইভোলিউশনের মতো যেসব মতবাদ তার ও তার দলের চোখে 276 00:18:11,757 --> 00:18:15,969 তাদের খৃষ্টধর্মীয় বিশ্বাসের সাথে সাংঘর্ষিক মনে হয়েছে, সেগুলো নিষিদ্ধ করেন। 277 00:18:16,470 --> 00:18:18,889 হিটলার এবং থার্ড রাইখ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতেন যে, 278 00:18:18,972 --> 00:18:21,767 বিজ্ঞানের কোন শাখাগুলো চর্চা করা যাবে, 279 00:18:21,850 --> 00:18:24,978 এক পর্যায়ে আপেক্ষিক তত্ত্ব ও কোয়ান্টাম মেকানিক্স উপেক্ষা করে 280 00:18:25,062 --> 00:18:27,940 আর্য পদার্থবিদ্যার মতো বিষয়গুলোতে অধিকতর গুরুত্ব প্রদান করা হয়। 281 00:18:28,023 --> 00:18:30,025 গাম্বিয়ার প্রেসিডেন্ট 'ইয়াহিয়া জাম্মেহ' 282 00:18:30,109 --> 00:18:33,153 সম্পর্কে কথিত আছে যে, তিনি হাজার হাজার এইচআইভি আক্রান্ত রোগীকে বাধ্য করেছেন 283 00:18:33,237 --> 00:18:37,491 প্রচলিত চিকিৎসার পরিবর্তে তার নিজস্ব দাওয়াই গ্রহণ করতে, 284 00:18:37,574 --> 00:18:41,286 তার দাবীমতে যা তিন দিনের মধ্যে এই ভাইরাস নির্মূল করতে পারে। 285 00:18:41,370 --> 00:18:43,372 বলা বাহুল্য, ওগুলো ভাইরাসের কিছুই করতে পারেনি। 286 00:18:45,249 --> 00:18:48,127 বিজ্ঞানের বিভিন্ন শাখা সম্পর্কে স্ট্যালিনের দৃষ্টিভঙ্গি ছিল 287 00:18:48,210 --> 00:18:52,506 অনেক ক্ষেত্রেই তার আদর্শগত বিশ্বাস দ্বারা নিয়ন্ত্রিত। 288 00:18:52,589 --> 00:18:56,927 কোনো বিশেষ বৈজ্ঞানিক সত্য সেই ছকে অসামঞ্জস্যপূর্ণ হলে, তা অগ্রাহ্য করা হতো, 289 00:18:57,010 --> 00:19:00,556 এবং বৈজ্ঞানিকরা ওগুলো অগ্রাহ্য করার জন্য বিশেষ প্রণোদনা পেতেন। 290 00:19:00,639 --> 00:19:05,310 একজন এর পূর্ণ সদ্ব্যবহার করেছিলেন, তিনি হলেন যুগান্তকারী জীববিজ্ঞানী 'ট্রফিম লাইসেঙ্কো'। 291 00:19:08,564 --> 00:19:10,858 লাইসেঙ্কো নিশ্চিত ছিলেন যে, 292 00:19:10,941 --> 00:19:13,569 সোভিয়েত ইউনিয়নের চলমান খাদ্য ঘাটতির সমাধান হচ্ছে 293 00:19:13,652 --> 00:19:17,030 উদ্ভিদের উপর মার্ক্সিয় নীতি প্রয়োগ করা। 294 00:19:17,114 --> 00:19:20,284 তার কাজকর্ম ছিল অর্থহীন। উদাহরণস্বরূপ, তিনি শস্যদানা নিয়ে, 295 00:19:20,367 --> 00:19:22,077 সেগুলোকে ঠাণ্ডায় রেখে দিতেন। 296 00:19:22,161 --> 00:19:25,956 তার ধারণা ছিল, সেই শস্যদানা থেকে জন্মানো গাছগুলো ঠাণ্ডা-সহনশীল হবে। 297 00:19:26,540 --> 00:19:28,208 বলার অপেক্ষা রাখে না, এই ধারণা ছিল একেবারে অযৌক্তিক, 298 00:19:28,917 --> 00:19:33,422 কিন্তু তিনি এই কৌশলকে মার্ক্সিয় নীতির প্রয়োগ হিসেবে উপস্থাপন করেন। 299 00:19:33,922 --> 00:19:35,632 এবং ব্যাপারটা সত্যিই স্ট্যালিনের খুব পছন্দ হয়েছিল। 300 00:19:37,050 --> 00:19:39,845 স্ট্যালিন ক্রেমলিনে বক্তব্য দানের জন্য লাইসেঙ্কোকে আমন্ত্রণ করেন। 301 0:19:40,970 --> 0:19:43,680 যেখানে লাইসেঙ্কো আধুনিক জিন-গতিবিদ্যার তীব্র সমালোচনা করেন, 302 0:19:43,760 --> 0:19:46,760 দেশের প্রতি বিজ্ঞানীদের আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেন, 303 0:19:46,850 --> 0:19:50,140 এবং প্রতিজ্ঞা করেন যে, তার এই বৈপ্লবিক তত্ত্ব দ্বারা 304 0:19:50,230 --> 0:19:52,980 চিরদিনের জন্য সোভিয়েত ইউনিয়নের খাদ্য-ঘাটতির অবসান ঘটবে। 305 0:19:54,400 --> 0:19:56,320 স্ট্যালিন তার এই বক্তব্য লুফে নেয়। 306 0:19:57,400 --> 0:20:01,900 অল্প কয়েক বছরের মধ্যেই জিন-গতিবিদ্যার অপর সকল তত্ত্ব নিষিদ্ধ করা হয়, 307 0:20:01,990 --> 0:20:04,410 অধ্যাপকদেরকে পদচ্যুত করা হয়, 308 0:20:04,490 --> 0:20:06,070 এবং গবেষণাগারগুলো বন্ধ করে দেওয়া হয়। 309 0:20:07,700 --> 0:20:10,830 যে প্রতিবাদ করছে তাকেই সরিয়ে দেওয়া হয়। 310 0:20:12,920 --> 0:20:16,460 এর পরিণতিতে সোভিয়েত বিজ্ঞানের ভুবনে, 311 0:20:16,540 --> 0:20:21,220 বিশেষত সোভিয়েত জীববিজ্ঞানের জগতে একটা যুদ্ধাবস্থার সূচনা হয়। 312 0:20:22,050 --> 0:20:24,800 স্ট্যালিন তার উদ্দেশ্যমূলক মিথ্যা প্রচারণায় লাইসেঙ্কোকে 313 0:20:24,890 --> 0:20:27,300 একজন অনন্য ও যুগান্তকারী বৈজ্ঞানিক প্রতিভা হিসেবে উপস্থাপন করেন। 314 0:20:28,060 --> 0:20:32,310 কিন্তু বাস্তবিক ক্ষেত্রে লাইসেঙ্কোর তত্ত্ব ছিল সম্পূর্ণরূপে ব্যর্থ, 315 0:20:32,390 --> 0:20:36,150 যা সোভিয়েত জনগণের জন্য আরও বেশি ভোগান্তি ও মৃত্যু ডেকে এনেছিল। 316 0:20:36,940 --> 0:20:41,440 স্বাভাবিকভাবেই, লাইসেঙ্কো ১৯৬৪ সাল পর্যন্ত তার পদে বহাল থাকেন। 317 00:20:41,990 --> 00:20:48,622 বিজ্ঞানের একটি বিশেষ শাখার তত্ত্বগুলোকে মার্ক্সবাদের সামঞ্জস্যপূর্ণ রূপদানে লাইসেঙ্কোর দক্ষতা ছিল 318 00:20:48,705 --> 00:20:50,999 স্ট্যালিনের বিবেচনায় আনুগত্যের এক গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ। 319 00:20:52,626 --> 00:20:55,504 এবং স্ট্যালিনের কাছে এই আনুগত্যের অভিব্যক্তি ছিল 320 00:20:55,587 --> 00:20:58,590 বৈজ্ঞানিক সত্যতার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। 321 00:21:00,092 --> 00:21:01,510 ব্যাপারটা খতিয়ে দেখা যাক। 322 00:21:02,135 --> 00:21:05,973 বিজ্ঞানকে অপদস্থ করে, ধর্মকে উৎখাত করে, ইতিহাস বিকৃত করে, 323 00:21:06,056 --> 00:21:09,559 এবং অস্বস্তিকর বাস্তবতাগুলোকে অস্বীকার করে বানোয়াট প্রচারণা চালানোর পর 324 00:21:09,643 --> 00:21:12,229 সত্যের বিরুদ্ধে আপনার যুদ্ধ এতক্ষণে ফলপ্রসূ হয়ে যাওয়ার কথা। 325 00:21:12,938 --> 00:21:16,817 কিন্তু আপনার জনগণের মনোজগৎ ও জীবনধারার উপর 326 00:21:16,900 --> 00:21:20,320 পুরাদস্তুর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথে আরও একটি বাধা এখনো রয়ে গেছে: 327 00:21:20,404 --> 00:21:23,031 জনগণের পারস্পরিক আস্থা। 328 00:21:23,115 --> 00:21:25,659 নাগরিকদের মধ্যকার যোগাযোগ। 329 00:21:25,742 --> 00:21:28,662 কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার প্রতি এটি এক প্রকারের হুমকি। 330 00:21:28,745 --> 00:21:30,998 কোনো নৈতিকতা বা মূল্যবোধই 331 00:21:31,081 --> 00:21:36,712 সর্ব ক্ষমতার অধিকারীর প্রতি আনুগত্য ও বশ্যতার ঊর্ধ্বে থাকতে পারে না। 332 00:21:37,296 --> 00:21:42,092 এই হুমকি দমনে আপনাকে চরম অপ্রীতিকর পন্থা অবলম্বন করতে হবে। মানসিকভাবে প্রস্তুত হউন। 333 00:21:48,974 --> 00:21:54,604 জনগণের মাঝে অবিশ্বাস ছড়িয়ে দেওয়া একটি অত্যন্ত শক্তিশালী অস্ত্র। 334 00:21:55,564 --> 00:21:58,358 যখন আপনি আর কাউকে বিশ্বাস করতে পারবেন না, 335 00:21:58,442 --> 00:22:02,696 আপনি স্বেচ্ছায় নিজেকে রাষ্ট্রীয় ক্ষমতার কাছে সমর্পণ করবেন, 336 00:22:02,779 --> 00:22:04,948 কারণ বাকি সবাই তখন আপনার সন্দেহের তালিকায়। 337 00:22:06,825 --> 00:22:10,746 আপনি হয়তো ভাবছেন, সত্য গোপনের এই যুদ্ধে স্ট্যালিনের এত প্রচেষ্টার পর, 338 00:22:10,829 --> 00:22:14,833 তার কার্যসিদ্ধি হয়ে গেছে। কিন্তু বাস্তবে একজন একনায়কের সংগ্রাম কখনো শেষ হয় না। 339 0:22:16,460 --> 0:22:19,250 ১৯৩৪ সাল, বিস্ময়কর শুনালেও বাস্তবতা হচ্ছে, 340 0:22:19,330 --> 0:22:23,500 ক্ষমতা সম্পূর্ণরূপে স্ট্যালিনের কুক্ষিগত করতে তখনো কিছু সমস্যা রয়ে গিয়েছিল। 341 0:22:23,590 --> 0:22:26,340 সকল শত্রুদের তখনো পরাস্থ করা যায়নি। 342 0:22:26,920 --> 0:22:29,840 প্রতিদ্বন্দ্বী নির্মূলের প্রক্রিয়া শুরু হয়েছিল মস্কোয় আয়োজিত প্রহসনের বিচারের মাধ্যমে, 343 00:22:29,931 --> 00:22:33,518 যেখানে কমিউনিস্ট পার্টির বিভিন্ন বিভাগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে 344 00:22:33,602 --> 00:22:36,646 সোভিয়েত বিরোধী ষড়যন্ত্রে অংশগ্রহণের অভিযোগে 345 00:22:36,730 --> 00:22:39,066 জনসম্মুখে বিচারের মুখোমুখি করা হয়। 346 00:22:40,192 --> 00:22:43,111 কিন্তু তার জনগণের প্রত্যেককে একে অপরের শত্রু হিসেবে দাঁড় করানোর ক্ষেত্রে 347 00:22:43,195 --> 00:22:46,698 সরকারি শুদ্ধি-অভিযান ছিল কেবল সূচনা। 348 00:22:46,782 --> 00:22:51,870 বিপ্লবের নায়কদেরকেই যদি বিশ্বাসঘাতকের তকমা পরানো হয়, 349 00:22:52,537 --> 00:22:54,498 তাহলে আর কাকে বাকি রাখবে? 350 00:22:55,207 --> 00:22:58,210 উত্তর একেবারেই পরিষ্কার: যে কেউই বিশ্বাসঘাতক অভিহিত হতে পারে। 351 00:22:58,293 --> 00:23:00,545 জনগণের প্রতি পার্টির সাধারণ নির্দেশনায় বলা হতো, 352 00:23:00,629 --> 00:23:03,590 "দেখুন, আমাদের নব্য রাষ্ট্রের বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্র হচ্ছে।" 353 00:23:03,673 --> 00:23:06,885 "আপনাদের দায়িত্ব হলো এইসব ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা।" 354 00:23:07,636 --> 00:23:09,638 একজন অনুগত নাগরিক তখন কী করবে? 355 00:23:09,721 --> 00:23:11,848 এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে অভিযুক্ত করা শুরু করল। 356 00:23:11,932 --> 00:23:14,726 এমনকি ছোট শিশুরাও তাদের বাবা-মা'র বিরুদ্ধে অভিযোগ আনতে শুরু করল। 357 00:23:14,810 --> 00:23:18,563 সবকিছু যেন দ্রুতই এক রক্তের হোলি খেলায় পরিণত হয়। 358 00:23:19,940 --> 00:23:20,941 দ্যা গ্রেট টেরর। 359 00:23:22,567 --> 00:23:26,905 'গ্রেট টেরর' নামে পরিচিত শুদ্ধি অভিযানে, সাড়ে সাত লাখেরও বেশি মানুষ হত্যা করা হয়। 360 00:23:26,988 --> 00:23:30,534 আর স্ট্যালিনের ক্ষেত্রে, এগুলো সবই ছিল তার মহা-পরিকল্পনার অংশ। 361 00:23:31,118 --> 00:23:32,119 তিনি একটি লিখিত বার্তা দিয়েছিলেন। 362 00:23:33,036 --> 00:23:34,788 তোমরা যদি ১০০ লোককে হত্যা কর, 363 00:23:34,871 --> 00:23:37,207 এবং তাদের মধ্যে ৫ জন গণশত্রু থেকে থাকে, 364 00:23:38,417 --> 00:23:39,793 এই অনুপাত খুব একটা খারাপ না। 365 00:23:40,419 --> 00:23:43,922 এটাই ছিল স্ট্যালিনের বৈশিষ্ট্য। মাত্রারিক্ত লোক হত্যা করা কোনো সমস্যা না... 366 00:23:47,050 --> 00:23:48,635 যদি খুব কম হত্যা কর তাহলেই বরং সমস্যা। 367 00:23:48,718 --> 00:23:51,221 সর্ব সাধারণের মাঝে, যদি কেউ বলার চিন্তা করে থাকে যে, 368 00:23:51,304 --> 00:23:55,142 না, তাদের রাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে আনিত অভিযোগসমূহ সত্য নয়, 369 00:23:55,225 --> 00:23:56,852 এর উত্তর একেবারেই সরল। 370 00:23:58,562 --> 00:24:01,106 সত্য? সত্য-মিথ্যার সিদ্ধান্ত তো নিবে পার্টি। 371 00:24:01,815 --> 00:24:05,485 এইসব একনায়কতন্ত্রে সত্যতার থেকেও বড় এক সত্যতা আছে, 372 00:24:05,569 --> 00:24:08,071 আর তা হলো ক্ষমতার সত্যতা। 373 00:24:08,989 --> 00:24:13,034 কোটি নাগরিকের জন্য সত্যতার সংজ্ঞা পুনঃনির্ধারনের মাধ্যমে, 374 00:24:13,118 --> 00:24:16,288 স্ট্যালিন আরও ১৫ বছর যাবৎ সোভিয়েত ইউনিয়নের উপর 375 00:24:16,371 --> 00:24:18,373 তার কর্তৃত্ব বজায় রাখেন। 376 00:24:18,457 --> 00:24:23,378 আপনি ধারণা করতে পারেন, এতকিছুর পর জনগণ তাকে খলনায়ক হিসেবে মনে রাখবে, 377 00:24:23,462 --> 00:24:26,756 কিন্তু বাস্তবতা অনেকটাই... জটিল। 378 00:24:28,758 --> 00:24:31,720 জনগণের অনেকের কাছেই স্ট্যালিন একজন মহান নেতা হিসেবে সম্মানিত। 379 00:24:32,220 --> 00:24:36,600 কিন্তু এত ব্যাপক সংখ্যক মানুষের জীবনের বিনিময়েই সোভিয়েত সমাজ 380 00:24:36,683 --> 00:24:38,810 কৃষিনির্ভর থেকে শিল্পনির্ভর হয়ে উঠে। 381 00:24:39,644 --> 00:24:43,899 আপনি যদি লক্ষ্য অর্জনকেই সাফল্যের সংজ্ঞা নির্ধারণ করেন, 382 00:24:44,941 --> 00:24:46,443 তাহলে তিনি ছিলেন দারুণভাবে সফল। 383 00:24:50,989 --> 00:24:54,493 তো স্ট্যালিনের মহাকাব্যিক শাসনামলের গোপন রহস্য এখন আপনার জানা হয়ে গেল। 384 00:24:54,576 --> 00:24:57,621 কিন্তু একনায়কতন্ত্র কেবল জনগণের চিন্তা-চেতনা নিয়ন্ত্রণ করা না। 385 00:24:58,455 --> 00:25:02,375 এটা হলো সমাজ ব্যবস্থাকে আপনার নিজের মতো করে পুনর্নির্মাণ করা। 386 00:25:02,459 --> 00:25:05,253 এর জন্য মুয়াম্মার গাদ্দাফীকে অনুসরণ করুন, 387 00:25:05,337 --> 00:25:08,006 যিনি তার একান্ত নিজস্ব দর্শন এবং তেল বিক্রির অঢেল সম্পদ কাজে লাগিয়ে 388 00:25:08,089 --> 00:25:11,801 মরুভূমির দেশ লিবিয়াকে তার নিজের উপাস্যভূমিতে পরিণত করেন। 389 00:25:11,885 --> 00:25:13,637 আমার দেশের সকল জনগণ, সবাই আমাকে ভালোবাসে! 390 00:25:14,179 --> 00:25:16,681 তারপর কী এমন গণ্ডগোল হলো? 391 00:25:17,576 --> 00:26:48,576 *সাব-টাইটেলটি ভালো লাগলে গুড রেটিং করার অনুরোধ করা হইল।*