1
0:00:00,990 --> 0:00:08,620
Tehran
S01E07-Tamar's Father
*বাংলায় অনুবাদ করেছেন - তাসনিম আলম*
2
0:00:08,974 --> 0:00:15,534
এই সিরিজের সকল চরিত্র ও ঘটনা সম্পূর্ণরূপে কাল্পনিক।
কোনো জীবিত বা মৃত ব্যক্তি বা ঘটনার সাথে কোনো
মিল পাওয়া গেলে তা নিতান্তই কাকতালীয়।
3
0:00:24,274 --> 0:00:26,534
- শুভ সকাল।
- শুভ সকাল।
4
0:00:26,610 --> 0:00:28,200
সবকিছু কেমন চলছে?
5
0:00:28,278 --> 0:00:30,448
তোমাকেও শুভ সকাল।
সবকিছু স্বাভাবিক আছে।
6
0:00:32,406 --> 0:00:34,276
আচ্ছা, ফাইলটা হাতে পেয়েছ?
7
0:00:35,452 --> 0:00:37,042
- হ্যাঁ।
- একটু দাঁড়াও।
8
0:00:38,163 --> 0:00:39,673
হ্যালো। আমির, কেমন আছ?
9
0:00:40,666 --> 0:00:42,036
আলী, তুমি কেমন আছ?
10
0:00:42,125 --> 0:00:43,955
এই তো... কোনো খবর পাওয়া গেল?
11
0:00:44,044 --> 0:00:45,844
আমি প্রদেশের সব জায়গায় খোঁজ করেছি।
12
0:00:45,920 --> 0:00:50,130
কেবল একটা বিদ্যুৎ কেন্দ্র টেলিমিট্রি
লিংক দ্বারা সামরিক প্রতিরক্ষা ব্যবস্থার
সাথে যুক্ত আছে।
13
0:00:50,467 --> 0:00:51,887
একটা বিদ্যুৎ উপকেন্দ্র।
14
0:00:51,969 --> 0:00:55,389
আমি ওখানকার কয়েকজন ঊর্ধ্বতন
ইঞ্জিনিয়ারের বিস্তারিত তোমাকে পাঠাচ্ছি।
15
0:00:55,472 --> 0:00:56,562
তাদের সাথে কথা বলে দেখ।
16
0:00:56,640 --> 0:00:58,600
আমির, দারুণ কাজ করেছ। অনেক ধন্যবাদ।
17
0:01:59,036 --> 0:02:01,616
না! তাকে গুলি করো না!
মিলাদকে কিছু করো না।
18
0:02:36,782 --> 0:02:37,952
শুভ সকাল।
19
0:02:40,285 --> 0:02:41,405
কোন খবর আছে?
20
0:02:42,246 --> 0:02:43,246
আমাদের অপেক্ষা করতে হবে।
21
0:02:46,708 --> 0:02:48,088
তার কী অবস্থা?
22
0:02:48,168 --> 0:02:49,418
সে ঠিক আছে।
23
0:02:53,340 --> 0:02:54,510
আমি তার সাথে কথা বলতে চাই।
24
0:02:54,591 --> 0:02:56,131
সেটা না করাই ভালো হবে।
25
0:02:56,218 --> 0:02:58,048
আমি তোমার মতামত শুনতে চাইনি।
26
0:03:00,305 --> 0:03:04,055
আমি ছাড়া অন্য কেউ তার সাথে দেখা করবে না।
এমনটাই উপরের আদেশ।
27
0:03:05,561 --> 0:03:07,061
কার আদেশ?
28
0:03:07,145 --> 0:03:10,185
আমার কমান্ডার, তোমারও।
29
0:03:15,821 --> 0:03:17,071
সে সুস্থ আছে?
30
0:03:18,240 --> 0:03:19,950
তাকে খাবার দেওয়া হয়েছে, পানীয়?
31
0:03:24,454 --> 0:03:25,874
আমি তোমাকে কিছু জিজ্ঞাস করেছি!
32
0:03:27,082 --> 0:03:29,292
আমাদের উচিত ছিল তাকে ঐ
বাসাতেই খুন করে ফেলে আসা।
33
0:03:29,376 --> 0:03:30,746
তাকে আমাদের কোনো প্রয়োজন নেই।
34
0:03:30,836 --> 0:03:33,086
সে যে এখনো বেঁচে আছে,
তোমার তাতেই কৃতজ্ঞ থাকা উচিত।
35
0:03:33,547 --> 0:03:35,837
এটা কি আমাদের কমান্ডারদের কথা,
না কি তুমি নিজেই বলছ?
36
0:03:38,260 --> 0:03:39,510
আচ্ছা।
37
0:03:40,012 --> 0:03:41,432
তোমাকে বলে রাখছি,
38
0:03:42,181 --> 0:03:45,481
তার যদি কিছু হয়,
আমি তোমাকে ছাড়বো না।
39
0:04:06,246 --> 0:04:07,656
- হ্যালো, মোহাম্মদ।
- হ্যালো।
40
0:04:14,296 --> 0:04:16,126
শুভ সকাল, তামার। কেমন আছ তুমি?
41
0:04:17,257 --> 0:04:18,337
তুমি এখানে কেন?
42
0:04:18,966 --> 0:04:20,586
আসো তো, একটু জড়িয়ে ধরি।
43
0:04:24,056 --> 0:04:25,596
আমরা কি এখান থেকে চলে যাবো?
44
0:04:25,682 --> 0:04:27,312
আমরা বিস্তারিত আলাপ করবো, বুঝেছ?
45
0:04:34,107 --> 0:04:35,937
তুমি আসাতে অনেকটা স্বস্তি পাচ্ছি।
46
0:04:39,154 --> 0:04:41,994
ফারাজ কামালি আজকে সকালেই
এই ফটোগুলো আমাদেরকে পাঠিয়েছে।
47
0:04:42,074 --> 0:04:44,454
ইনি হচ্ছেন মরডেচাই রাবিনইয়ান,
তামারের বাবা।
48
0:04:44,535 --> 0:04:45,735
এই ছবিগুলো উঠানোর...
49
0:04:45,827 --> 0:04:48,247
৩ ঘণ্টা ৪০ মিনিট আগে মরডেচাই
আতা-তুর্ক বিমানবন্দর দিয়ে ইস্তাম্বুলে প্রবেশ করেন।
50
0:04:48,330 --> 0:04:50,540
আমরা বের করার চেষ্টা করছি,
তিনি কোথায় আছেন।
51
0:04:50,624 --> 0:04:53,424
সম্ভবত ইস্তাম্বুলের কোন হোটেলে।
52
0:04:53,502 --> 0:04:56,552
এই কার্পেটের প্যাটার্ন দেখে
কিছুটা অনুমান করা যাচ্ছে।
53
0:04:56,630 --> 0:04:58,510
উত্তরাঞ্চলের একজন বিক্রেতা
এগুলো সরবরাহ করে,
54
0:04:58,590 --> 0:05:00,430
শহরের অনেক হোটেলের সাথেই তার ব্যবসা।
55
0:05:00,509 --> 0:05:01,929
এটাই আমাদের প্রধান সূত্র।
56
0:05:03,262 --> 0:05:05,602
- তার স্ত্রীর ব্যাপারে কী জানা গেছে?
- ডা: বেন আজরির সাথে আমার কথা হয়েছে,
57
0:05:05,681 --> 0:05:08,431
আপাতত কিছু দিন বিমানে চলাচল
করা তার জন্য ঝুঁকিপূর্ণ হবে।
58
0:05:08,517 --> 0:05:10,887
আচ্ছা, আমরা ফারাজের সাথে কথা বলবো,
59
0:05:10,978 --> 0:05:12,858
তার মতি-গতি বুঝে পরবর্তী ব্যবস্থা নিতে হবে।
60
0:05:13,272 --> 0:05:15,822
আমি মরডেচাইয়ের অপহরণের
বিষয়ে কাডোশকে জানিয়ে দিচ্ছি।
61
0:05:32,291 --> 0:05:38,051
স্যার, আমার মেয়ে,
সে শুধু কম্পিউটারে কাজ করে।
62
0:05:39,756 --> 0:05:42,886
সে খুব ভালো মেয়ে, অল্পতেই ঘাবড়ে যায়...
63
0:05:46,013 --> 0:05:48,353
মোসাদের এজেন্ট?
64
0:05:48,432 --> 0:05:49,432
এটা হতেই পারে না!
65
0:05:51,810 --> 0:05:57,820
দেখে যেন এজেন্ট মনে না হয়, এরকম বেশ
ধরে থাকাও এজেন্টদের এক ধরণের দক্ষতা।
66
0:05:59,067 --> 0:06:01,237
এসব দেখেই তাদের বাছাই করা হয়।
67
0:06:01,320 --> 0:06:03,450
কিন্তু আমার অপরাধ কী?
68
0:06:03,906 --> 0:06:08,116
স্যার, গুপ্তচরবৃত্তির দুনিয়ার সাথে
আমার কোন জানাশোনা নেই,
69
0:06:08,202 --> 0:06:12,962
কিন্তু আমার ধারণা ছিল সেখানেও
নৈতিকতা এবং মানবতার স্থান আছে।
70
0:06:21,173 --> 0:06:22,553
তাই তো!
71
0:06:25,302 --> 0:06:28,892
ভুলেই গিয়েছিলাম যে, আমি রেভল্যুশনারি
গার্ডস বাহিনীর একজনের সাথে কথা বলছি।
72
0:06:29,806 --> 0:06:35,056
আপনাদের বিবেক অনেক
আগেই মরে গেছে।
73
0:06:36,230 --> 0:06:38,820
আমাদের সুন্দর দেশটা
আপনারা ধ্বংস করে দিয়েছেন।
74
0:06:39,233 --> 0:06:41,113
আর একটা শব্দও উচ্চারণ করবেন না!
75
0:06:41,193 --> 0:06:42,823
একটাও না!
76
0:06:43,445 --> 0:06:44,775
আপনার খাবার খেয়ে নিন।
77
0:06:55,165 --> 0:06:59,285
কৃতজ্ঞতা প্রভুর প্রতি, যিনি সৃষ্টি করেছেন
এই পৃথিবীর সকল ফলমূল। আমেন।
78
0:07:13,684 --> 0:07:17,064
এখানে চুপচাপ বসে থাকবেন,
কোনো উল্টাপাল্টা কিছু করবেন না।
79
0:07:17,646 --> 0:07:19,226
বুঝতে পেরেছেন?
80
0:07:22,776 --> 0:07:23,896
হ্যালো।
81
0:07:24,444 --> 0:07:25,744
তুমি কাজটা মোটেও ভালো করনি।
82
0:07:26,780 --> 0:07:29,120
এরকম আচরণ না করলে তো তোমাদের
মতো লোকদের টনক নড়ে না।
83
0:07:29,199 --> 0:07:33,369
ফারাজ, তোমার স্ত্রীর জন্য আমরা
সর্বোত্তম চিকিৎসা সেবার ব্যবস্থা করেছি।
84
0:07:33,453 --> 0:07:35,413
তার ক্ষতি করার কোন ইচ্ছা আমাদের নেই।
85
0:07:35,497 --> 0:07:37,877
আগামী কয়েক দিনের মধ্যেই
আমরা তাকে ছেড়ে দিবো।
86
0:07:37,958 --> 0:07:39,328
আমি তোমাকে বিশ্বাস করি না।
87
0:07:39,793 --> 0:07:41,213
তুমি আমার স্ত্রীকে অপহরণ করেছ।
88
0:07:42,546 --> 0:07:43,756
আমি আমার স্ত্রীর সাথে কথা বলতে চাই।
89
0:07:43,839 --> 0:07:45,799
বলতে খারাপ লাগছে,
তবে এখনি সেটা সম্ভব না।
90
0:07:45,883 --> 0:07:46,973
কেন নয়?
91
0:07:47,759 --> 0:07:49,179
তার কিছু হয়েছে?
92
0:07:49,261 --> 0:07:52,811
কিছু হয়নি। তাকে মেডিক্যাল
টেস্ট করতে নেওয়া হয়েছে।
93
0:07:52,890 --> 0:07:55,140
তার পরিস্থিতি স্বাভাবিক হলেই আমরা
তোমার সাথে যোগাযোগ করবো।
94
0:07:55,559 --> 0:07:59,309
এরিমধ্যে আমরা তার মুক্তির শর্তাদি নিয়ে
তোমার সাথে আলোচনা সেরে রাখবো।
95
0:07:59,396 --> 0:08:01,146
শর্ত একটাই।
96
0:08:01,231 --> 0:08:04,361
আমার স্ত্রী যদি আজকে মধ্যরাতের
আগে ইস্তাম্বুলে এসে না পৌঁছায়...
97
0:08:05,819 --> 0:08:07,399
আমি মরডেচাইকে খুন করবো।
98
0:08:08,780 --> 0:08:10,620
দয়া করে আবেগপ্রবণ হয়ে কিছু করবে না।
99
0:08:10,699 --> 0:08:12,409
তোমাদেরকে মধ্যরাত পর্যন্ত সময় দিলাম।
100
0:08:12,993 --> 0:08:14,243
আমি কিন্তু যা বলি ঠিক তাই করি।
101
0:08:28,300 --> 0:08:31,600
সে মোবাইল ফোনের ব্যাপারে সতর্ক হয়েই
কল করেছে, সিগনাল জ্যাম করে নিয়েছে,
102
0:08:31,678 --> 0:08:35,678
স্টকহোমের আশেপাশের একটা
অপারেটরের মাধ্যমে কল করেছে।
103
0:08:35,765 --> 0:08:37,885
আমি দুই দিকেই চেষ্টা চালিয়ে যেতে চাচ্ছি,
104
0:08:37,976 --> 0:08:40,396
তার স্ত্রীর বিনিময়ে মরডেচাইয়ের মুক্তি
আর তার অবস্থান খুঁজে বের করা।
105
0:08:45,440 --> 0:08:49,850
[তেহরানের একটি বিদ্যুৎ উপকেন্দ্র]
106
0:08:53,659 --> 0:08:54,659
পারহাম কাসরায়ি?
107
0:08:55,577 --> 0:08:58,497
দেখা হয়ে ভালো লাগলো।
আপনার সাথে একটু কথা বলা যাবে?
108
0:08:59,665 --> 0:09:01,955
মাফ করবেন, আপনি কি দেখা করার
জন্য আবেদন করেছিলেন?
109
0:09:02,501 --> 0:09:05,051
এই আলাপগুলো নথিভুক্ত না করাই ভালো হবে।
110
0:09:07,256 --> 0:09:08,546
বসতে পারি?
111
0:09:13,887 --> 0:09:16,887
তো, মি: পারহাম,
112
0:09:16,974 --> 0:09:18,734
আপনি কতদিন যাবত এই
স্টেশনে কাজ করছেন?
113
0:09:19,518 --> 0:09:20,808
প্রায় ১৫ বছর।
114
0:09:20,894 --> 0:09:22,354
- ১৫ বছর?
- হ্যাঁ।
115
0:09:22,437 --> 0:09:23,557
অনেক দিন।
116
0:09:24,273 --> 0:09:27,403
এখানকার সবকিছু নিশ্চয়ই আপনার কাছে
আপনার স্ত্রীর থেকেও বেশি পরিচিত।
117
0:09:30,737 --> 0:09:31,907
সবকিছু ঠিকঠাক চলছে তো?
118
0:09:33,198 --> 0:09:34,578
হ্যাঁ, হ্যাঁ।
119
0:09:35,534 --> 0:09:39,294
আমার হাতে সময় কম, কিছুক্ষণ
পরেই একটা মিটিং এ যেতে হবে।
120
0:09:39,371 --> 0:09:42,541
মাফ করবেন, কাজের কথায় আসি তাহলে।
121
0:09:43,166 --> 0:09:47,586
সম্প্রতি আমাদের সার্ভারগুলোতে
মারাত্মক কিছু নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে।
122
0:09:47,963 --> 0:09:51,303
মনে হচ্ছে, বিদ্যুৎ উপকেন্দ্রের কিছু সার্ভার
সামরিক বাহিনীর সার্ভারে যুক্ত আছে।
123
0:09:52,426 --> 0:09:54,086
এমনটা হওয়া কি সম্ভব?
124
0:09:55,137 --> 0:09:56,967
হ্যাঁ, সম্ভব।
125
0:09:57,055 --> 0:09:59,635
কিন্তু এটা কোন নিরাপত্তা ত্রুটি না।
ওগুলো ব্যাকআপ সিস্টেম।
126
0:09:59,725 --> 0:10:01,305
ওগুলোর সাথে সংযোগ বিচ্ছিন্ন করা যাবে?
127
0:10:01,393 --> 0:10:04,483
সেটা আমার হাতে নেই। ওটার দায়িত্বপ্রাপ্ত
কর্মকর্তার ফোন নাম্বার আপনাকে দিচ্ছি।
128
0:10:10,194 --> 0:10:13,114
সে কি আসলে জানে আমরা কোন
সার্ভারগুলো বিচ্ছিন্ন করতে চাই?
129
0:10:14,448 --> 0:10:15,618
সে জানে সম্ভবত।
130
0:10:15,699 --> 0:10:18,699
এরকম গুরুত্বপূর্ণ ব্যাপারে নিশ্চিত
না হয়ে কিছু করার সুযোগ নেই।
131
0:10:22,706 --> 0:10:24,326
মি: পারহাম ...
132
0:10:26,335 --> 0:10:29,205
এখন যে কথাগুলো বলবো
সেটা যেন আর কেউ না জানে।
133
0:10:29,296 --> 0:10:34,176
সম্ভবত বহিঃশত্রুরা এখানকার সার্ভারগুলো
হ্যাক করার চেষ্টা চালাচ্ছে,
134
0:10:34,259 --> 0:10:36,469
এবং সামরিক বাহিনীর সার্ভারগুলোতে
অনুপ্রবেশ করতে চেষ্টা করছে।
135
0:10:37,221 --> 0:10:39,971
সেটা আমরা হতে দিতে পারি না, তাই না?
136
0:10:42,726 --> 0:10:43,766
ঠিক।
137
0:10:44,353 --> 0:10:48,943
চলুন, এখানকার নিরাপত্তা বিশেষজ্ঞের সাথে দেখা
করে তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে বলি।
138
0:10:50,442 --> 0:10:51,612
আচ্ছা।
139
0:10:52,736 --> 0:10:57,236
আমি বরং একটা ফোন করে
মিটিংটা পিছিয়ে দিই।
140
0:10:57,324 --> 0:10:58,994
আপনারা যান, আমি একটু পরেই আসছি।
141
0:11:01,286 --> 0:11:02,366
আমি বাইরে অপেক্ষা করছি।
142
0:11:11,547 --> 0:11:15,427
তো? তার আচরণ খুব অদ্ভুত লাগছে, তাই না?
143
0:11:16,218 --> 0:11:19,008
মিলাদ, পারহাম বলছি, তুমি এখন কোথায়?
144
0:11:19,096 --> 0:11:22,386
তুমি এখন ভিতরে ঢুকতে পারবে না,
বিপদ হতে পারে
145
0:11:22,474 --> 0:11:24,694
আমি এসির সমস্যার কথা
জানানোর পরিকল্পনাটা বাতিল করেছি।
146
0:11:26,019 --> 0:11:27,939
ভিডিওটা প্রকাশ করো না।
147
0:11:28,730 --> 0:11:30,770
প্লিজ, তুমি আমার ভাইয়ের মতো।
148
0:11:41,159 --> 0:11:42,369
সে কাজটা করছে না।
149
0:11:42,452 --> 0:11:44,292
তুমি নিজে কোন রিপোর্ট
পেশ করতে পারবে না?
150
0:11:44,788 --> 0:11:46,158
তোমার কাছে তো তথ্যাদি আছে।
151
0:11:46,248 --> 0:11:48,038
তাদের সিস্টেম হ্যাক করতে
অনেক সময় প্রয়োজন।
152
0:11:48,625 --> 0:11:52,245
ওটা সুরক্ষিত এলাকা, একটা নির্দিষ্ট কোড লাগবে,
এবং তার কাছে নোটিফিকেশন যাবে।
153
0:11:53,255 --> 0:11:54,505
কাজটা তাকেই করতে হবে।
154
0:11:55,007 --> 0:11:57,967
তুমি তো তার সাথে সেখানে ছিলে।
তাকে আবার রাজী করানো যাবে বলে মনে হয়?
155
0:11:58,051 --> 0:12:00,301
আমাদের কেউ তার সাথে যোগাযোগ
করলে, সে ভয়ে পিছিয়ে যাবে।
156
0:12:00,387 --> 0:12:03,427
সে যেভাবে আমার দিকে তাকাচ্ছিল,
মনে হয় আমাকে ঠিক বিশ্বাস করেনি।
157
0:12:04,183 --> 0:12:05,643
মিলাদ আমাদের একমাত্র চাবিকাঠি।
158
0:12:06,560 --> 0:12:07,770
আমি মিলাদের সাথে কথা বলতে চাই।
159
0:12:13,942 --> 0:12:15,902
কাদোশ, আমি তাকে রাজী করাতে পারবো।
160
0:12:24,077 --> 0:12:25,077
ঠিক আছে।
161
0:13:13,669 --> 0:13:15,169
এখন কেমন লাগছে?
162
0:13:15,254 --> 0:13:16,634
এখান থেকে যাও।
163
0:13:23,846 --> 0:13:25,096
তোমার একটু পানি খাওয়া উচিত।
164
0:13:26,265 --> 0:13:27,635
কী লাভ এসব করে?
165
0:13:28,934 --> 0:13:31,274
তোমরা তো আমাকে শেষ পর্যন্ত
মেরেই ফেলবে, তাই না?
166
0:13:32,896 --> 0:13:34,686
তোমাকে কেউ খুন করবে না।
167
0:13:41,196 --> 0:13:43,116
তুমি তাহলে এই?
168
0:13:45,200 --> 0:13:46,450
একজন এজেন্ট?
169
0:13:47,244 --> 0:13:48,454
একজন ইসরায়েলি?
170
0:13:53,584 --> 0:13:54,754
এই তাহলে।
171
0:13:57,045 --> 0:13:59,375
মাসের পর মাস ধরে তুমি
আমাকে এইসবে ফাঁসিয়ে যাচ্ছ।
172
0:13:59,464 --> 0:14:03,394
ডার্ক নেটে আমাদের সব আলাপ-চারিতা,
একসাথে আমরা যত কিছু করেছি...
173
0:14:04,303 --> 0:14:06,183
সবকিছুই তোমার অভিনয় ছিল।
174
0:14:07,973 --> 0:14:09,563
এখন ওসব ভেবে লাভ নেই।
175
0:14:12,561 --> 0:14:14,401
আমি কীভাবে এতটা বোকা হলাম?
176
0:14:17,858 --> 0:14:19,528
তুমি কীভাবে পারলে
আমার সাথে এমনটা করতে?
177
0:14:21,445 --> 0:14:22,735
আমাকে মাফ করে দিও।
178
0:14:23,864 --> 0:14:25,574
আমি তোমার কোন ক্ষতি করতে চাইনি।
179
0:14:25,650 --> 0:14:28,780
যদি হঠাৎ করিম চলে না আসতো,
আমাকে হুমকি না দিতো,
180
0:14:28,860 --> 0:14:32,150
- তাহলে সবকিছু সুন্দরভাবেই হতো।
- কিন্তু সেটা তো আর হয়নি, তাই না?
181
0:14:33,660 --> 0:14:34,820
না।
182
0:14:36,080 --> 0:14:37,590
সেরকমটা হয়নি।
183
0:14:41,960 --> 0:14:43,250
আমাদের একটা সমস্যা হয়েছে।
184
0:14:43,710 --> 0:14:46,420
পারহাম এসির ব্যাপারে অভিযোগ করছে না।
আমরা ভিতরে যেতে পারছি না।
185
0:14:46,840 --> 0:14:48,500
সেটা তোমার সমস্যা।
186
0:14:48,590 --> 0:14:50,760
তার, একই সাথে তোমারও।
187
0:14:50,840 --> 0:14:53,510
তা কেন? তার মানে আমাকে
এখন মেরে ফেলবে।
188
0:14:58,350 --> 0:15:01,270
যথেষ্ট হয়েছে। আমি আর এসবে নেই।
189
0:15:02,310 --> 0:15:04,020
তুমি যা ইচ্ছা করতে পার।
190
0:15:04,110 --> 0:15:06,160
- মিলাদ।
- আমি কী বলছি শুনতে পাচ্ছ না?
191
0:15:06,240 --> 0:15:09,160
তোমার কোন কথাই আমি
এখন আর বিশ্বাস করি না,
192
0:15:09,240 --> 0:15:12,330
আমি আর কিছুতেই তোমাকে
কোন সাহায্য করবো না!
193
0:15:12,410 --> 0:15:14,000
প্রয়োজনে মারা যাবো, তবু
তোমাকে সাহায্য করবো না।
194
0:15:14,080 --> 0:15:15,370
এখান থেকে চলে যাও!
195
0:15:21,500 --> 0:15:22,580
তুমি ভুল করছ।
196
0:15:24,420 --> 0:15:26,050
খুব শান্তি পেলাম।
197
0:15:27,210 --> 0:15:28,460
খুব ভালো লাগল।
198
0:15:47,210 --> 0:15:51,560
[ইস্তাম্বুল, তুরস্ক]
199
0:16:02,500 --> 0:16:05,920
আপনার মতোই আমার কাছেও
স্ত্রীই ছিল আমার পৃথিবী।
200
0:16:07,590 --> 0:16:08,590
ক্যান্সার।
201
0:16:10,670 --> 0:16:13,380
তার মানে আরেজো আপনাকে সব বলেছে।
202
0:16:17,220 --> 0:16:23,350
ক্যান্সার আমার স্ত্রীর আসল অসুখ ছিল না,
ওটা ছিল অন্য অসুখের প্রকাশ।
203
0:16:23,900 --> 0:16:27,360
সে মানিয়ে নিতে পারেনি, আমরা পারিনি...
204
0:16:28,030 --> 0:16:30,700
আমাদের প্রিয় স্বদেশ-ভূমি ছেড়ে,
205
0:16:30,780 --> 0:16:33,120
একটা নতুন দেশে যেয়ে বসবাস করতে,
206
0:16:33,200 --> 0:16:35,120
এটাই তাকে তিলে তিলে শেষ করেছে।
207
0:16:35,200 --> 0:16:37,460
সে শোকে কাতর হয়ে মারা গেছে, বেচারি!
208
0:16:39,330 --> 0:16:41,170
তো আপনারা দেশ ছেড়েছিলেন কেন?
209
0:16:42,250 --> 0:16:43,800
আমরা তো আপনাকে দেশ
ছাড়তে বাধ্য করিনি।
210
0:16:46,080 --> 0:16:50,290
আমার সারা জীবনের স্বপ্ন ছিল
ঈশ্বরের পবিত্র ভূমিতে যাওয়া,
211
0:16:50,380 --> 0:16:52,420
জেরুজালেম সফর করা,
212
0:16:52,970 --> 0:16:56,060
ওয়েস্টার্ন ওয়ালে প্রার্থনা করা।
213
0:16:57,970 --> 0:17:01,600
আমি যখন প্রথমবারের মতো
জেরুজালেম গেলাম,
214
0:17:01,680 --> 0:17:07,100
পবিত্র দেয়াল এবং মুসলিমদের
বানানো অন্যান্য দেয়াল দেখে
215
0:17:07,770 --> 0:17:09,770
আমার চোখে পানি চলে এসেছিল।
216
0:17:10,780 --> 0:17:12,410
আচ্ছা, তারপর?
217
0:17:12,740 --> 0:17:15,540
আমি সেখানে যেন নির্বাসিত
জীবন যাপন করছি।
218
0:17:15,610 --> 0:17:18,570
আমার ইরানে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা
যেন প্রতি বছরই তীব্র হচ্ছে।
219
0:17:20,370 --> 0:17:23,380
আপনি বুঝবেন না এটা কতটা কষ্টের।
220
0:17:25,580 --> 0:17:27,410
আপনি তাহলে ইরান ছেড়ে গেলেন কেন?
221
0:17:30,250 --> 0:17:33,380
শুধু আমার মেয়ের জন্যে।
222
0:17:36,260 --> 0:17:38,590
সে সত্যিই খুব ভালো প্রতিদান দিয়েছে।
223
0:17:39,260 --> 0:17:41,430
দেখুন তার জন্য আপনার কী দশা হয়েছে!
224
0:18:00,370 --> 0:18:01,750
আপনার কেমন লাগছে এখন?
225
0:18:05,660 --> 0:18:07,160
আমি বাড়ি যেতে পারবো কবে?
226
0:18:07,580 --> 0:18:09,830
আপনার বিপদ কেটে গেলেই
চলে যেতে পারবেন।
227
0:18:09,920 --> 0:18:11,800
আমার স্বামীর সাথে কথা বলতে চাই।
228
0:18:13,670 --> 0:18:14,840
কিছুক্ষণ পরেই কথা বলিয়ে দিব।
229
0:18:15,220 --> 0:18:17,430
তার আগে আপনার সাথে
আমার কিছু কথা আছে।
230
0:18:18,930 --> 0:18:22,350
আপনার স্বামী একজন নিরপরাধ ইসরাইলী
নাগরিককে অপহরণ করেছে,
231
0:18:22,430 --> 0:18:25,100
আমরা আপনাকে ছেড়ে না দিলে আপনার
স্বামী তাকে খুন করার হুমকি দিচ্ছে।
232
0:18:28,850 --> 0:18:32,640
আমি চাই এই কাহিনি শেষ হউক,
ব্যাপারটা আমার জন্যও বিব্রতকর।
233
0:18:33,280 --> 0:18:37,120
কিন্তু আপনার এই অবস্থায় বিমানে ভ্রমণ
মোটেও নিরাপদ না। আমাকে বিশ্বাস করুন।
234
0:18:37,200 --> 0:18:38,580
আপনার কথা বিশ্বাস না করে উপায় কী!
235
0:18:38,660 --> 0:18:42,080
নাহিদ, আপনাকে আমার কথা বিশ্বাস
করতেই হবে এবং এটা আপনার
স্বামীকে বুঝিয়ে বলতে হবে।
236
0:18:42,998 --> 0:18:46,288
আমি চাই না সে এমন কিছু করুক,
যার জন্য পরে পস্তাতে হয়।
237
0:18:48,003 --> 0:18:51,593
আপনি তাকে বুঝিয়ে বলবেন,
যেন সে কাউকে আঘাত না করে।
238
0:18:52,132 --> 0:18:53,632
সে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছে।
239
0:18:53,967 --> 0:18:57,467
মানসিকভাবে বিপর্যস্ত? আপনারা তার
সামনে আর কী পথ খোলা রেখেছেন?
240
0:18:57,554 --> 0:18:59,934
আপনার স্ত্রীকে অপহরণ করা
হলে আপনি কী করতেন?
241
0:19:02,017 --> 0:19:03,597
সত্যিটা বলতে গেলে...
242
0:19:05,390 --> 0:19:07,970
আমি জানি না, সে যা করছে
আমি এত কিছু করতাম কি না।
243
0:19:08,398 --> 0:19:10,188
সে আপনাকে অনেক বেশি ভালোবাসে।
244
0:19:10,901 --> 0:19:12,651
আপনার স্ত্রীকে এটা বলতে যাবেন না।
245
0:19:13,987 --> 0:19:15,737
ওটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।
246
0:19:17,032 --> 0:19:19,702
আমার স্ত্রী দুই বছর আগেই মারা গেছে।
247
0:19:24,373 --> 0:19:26,503
আমার মনে হয় না আমি আপনাকে
কোনো সাহায্য করতে পারব।
248
0:19:27,835 --> 0:19:29,205
আপনি তাকে চেনেন না।
249
0:19:29,795 --> 0:19:31,915
সে যখন কোনো কিছুতে মনস্থির করে,
250
0:19:32,589 --> 0:19:34,339
তাকে সেটা থেকে ফেরানোর
কোন উপায় নেই।
251
0:19:34,424 --> 0:19:35,804
আমার ধারণা আপনি পারবেন।
252
0:19:36,426 --> 0:19:38,426
সে আপনাকে ভালোবাসে,
আপনার কথা সে রাখবে।
253
0:19:39,096 --> 0:19:41,846
অনেক বছর আগে,
254
0:19:41,932 --> 0:19:45,272
তখন আমি মাঠ পর্যায়ে কাজ করতাম...
255
0:19:47,396 --> 0:19:49,646
আমি খুব বাজে একটা পরিস্থিতিতে পড়েছিলাম।
256
0:19:50,480 --> 0:19:52,150
আমি নিশ্চিত ছিলাম
ওখানেই আমার মৃত্যু হবে।
257
0:19:52,526 --> 0:19:54,316
আমার কাহিনি ওখানেই শেষ হয়ে যাবে।
258
0:19:56,572 --> 0:20:01,242
আমি স্ত্রীকে ফোন করি, যদিও
এমনটা করার কোন নিয়ম ছিল না।
259
0:20:01,785 --> 0:20:06,035
তাকে ফোন করি বিদায় নিতে, তার
সাথে শেষবারের মতো কথা বলতে।
260
0:20:07,291 --> 0:20:09,291
আমি একটা ভাষণের মত লিখি নিই,
261
0:20:09,835 --> 0:20:12,125
কিন্তু সে আমাকে ওটা পড়ে
শোনাবার সুযোগ দেয়নি।
262
0:20:13,839 --> 0:20:15,089
সে আমাকে থামিয়ে দেয়।
263
0:20:15,790 --> 0:20:19,540
সে বলেছিল, সে ওসব শুনতে চায় না, আমি
মারা যাবো, এটা সে মানতে রাজী ছিল না,
264
0:20:22,264 --> 0:20:26,064
আমি তাকে কোনভাবেই বুঝাতে পারছিলাম না।
এই হলো অবস্থা।
265
0:20:26,768 --> 0:20:27,898
সব সেখানেই শেষ।
266
0:20:32,608 --> 0:20:36,858
তখন সে আমার সাথে বাকবিতণ্ডা বাদ দিয়ে,
267
0:20:37,863 --> 0:20:40,373
আমাকে গান গেয়ে শুনানো শুরু করলো।
268
0:20:44,570 --> 0:20:46,530
ওটা ছিল আমাদের দুজনের পছন্দের গান।
269
0:20:48,832 --> 0:20:50,042
গেয়ে শুনান দেখি।
270
0:20:52,000 --> 0:20:53,380
আমার গান না গাওয়াই বরং ভালো হবে।
271
0:21:05,590 --> 0:21:09,970
যদি আমার হৃদয় হয় বেহালা,
তাতে কেঁপে কেঁপে সুর উঠে
272
0:21:11,180 --> 0:21:15,270
যদি আমার হৃদয়ে থাকে বেদনা,
সেগুলো বেরিয়ে আসছে বুক ফেটে
273
0:21:16,270 --> 0:21:20,190
আমার হৃদয়ে যদি থাকে ভালোবাসা,
সেগুলো গান গেয়ে চলে নীরবে
274
0:21:20,570 --> 0:21:23,530
আমার হৃদয়ে যদি থাকে প্রেমের শিকড়,
ওগুলো বেড়ে উঠে ধীরেধীরে ...
275
0:21:23,617 --> 0:21:25,867
আপনার গানের গলা ভয়ানক খারাপ।
276
0:21:26,828 --> 0:21:27,998
ধন্যবাদ।
277
0:21:31,667 --> 0:21:33,127
গানটার অর্থ কী?
278
0:21:37,172 --> 0:21:39,882
এটা সরল ভালোবাসার গল্প।
279
0:21:41,552 --> 0:21:43,352
দৈনন্দিন জীবনের ভালোবাসা।
280
0:21:44,513 --> 0:21:46,773
জীবনের প্রাত্যহিক ঘটনা।
281
0:21:49,852 --> 0:21:51,272
খুব সুন্দর।
282
0:22:13,458 --> 0:22:14,588
হ্যালো।
283
0:22:14,668 --> 0:22:15,918
প্রিয়তম...
284
0:22:16,962 --> 0:22:19,722
- সবকিছু কেমন চলছে?
- তুমি কেমন আছ?
285
0:22:20,215 --> 0:22:22,715
স্রষ্টাকে ধন্যবাদ, আমি ভালো আছি।
286
0:22:23,343 --> 0:22:28,313
আমার শরীরটা এখনো একটু দুর্বল,
সে কারণে তারা কোন ঝুঁকি নিতে চায়নি।
287
0:22:29,099 --> 0:22:30,809
তবে আমি এখন আগের
থেকে অনেকটা ভালো।
288
0:22:31,393 --> 0:22:32,693
তুমি কেমন আছ?
289
0:22:34,021 --> 0:22:35,691
তোমার জন্য আমার দুশ্চিন্তা হচ্ছে।
290
0:22:37,649 --> 0:22:39,569
তারা আমার সাথে ভালো আচরণ করছে।
291
0:22:40,068 --> 0:22:42,238
খোদা চাইলে, শীঘ্রই আমাদের দেখা হবে।
292
0:22:44,031 --> 0:22:45,411
প্রিয়তম...
293
0:22:46,366 --> 0:22:49,576
তারা বলছিল, তুমি নাকি একজন
লোককে অপহরণ করেছে,
294
0:22:50,287 --> 0:22:51,907
একজন ইসরায়েলি নাগরিক,
295
0:22:52,497 --> 0:22:54,827
এবং তাকে খুন করার হুমকি দিচ্ছ।
296
0:22:55,250 --> 0:22:57,750
তাদের মিথ্যা কথায় বিশ্বাস করো না।
297
0:22:58,837 --> 0:23:01,047
তাহলে এসব সত্যি না?
298
0:23:02,210 --> 0:23:04,830
তুমি কি এখন বাড়িতে বসে
টিভিতে জিইএম চ্যানেল দেখছ?
299
0:23:05,219 --> 0:23:07,009
তুমি তো জানোই, ওসব
অনুষ্ঠানটা আমার পছন্দ না।
300
0:23:09,139 --> 0:23:13,889
দেখলে? আমি ওখানে না থাকার
কিছু ভালো দিকও আছে।
301
0:23:14,728 --> 0:23:19,438
তোমাকে আমার পাশে বসে আমার
পছন্দের টার্কিশ অনুষ্ঠান দেখতে হচ্ছে না।
302
0:23:22,277 --> 0:23:23,737
প্রিয়তম...
303
0:23:25,072 --> 0:23:28,452
আমাকে কথা দাও, তুমি আমার
জন্য কোনো বাড়াবাড়ি করছ না?
304
0:23:30,494 --> 0:23:32,504
খোদা তো নিজে এসে তোমাকে
আমার কাছে পৌঁছে দিবে না।
305
0:23:34,748 --> 0:23:36,038
তাকে ছেড়ে দাও।
306
0:23:36,667 --> 0:23:39,207
- নাহিদ...
- আমার কথাটা শোন।
307
0:23:39,294 --> 0:23:43,884
আমার এখন বিমানে চড়ার মতো অবস্থা নেই।
308
0:23:43,966 --> 0:23:46,836
তার ফোনের জ্যামার অন করা আছে, আমরা
এখনো তার অবস্থান বের করতে পারিনি।
309
0:23:46,927 --> 0:23:50,467
আর অল্প কিছু দিন লাগবে মাত্র। তুমি ধৈর্য ধর।
310
0:23:51,098 --> 0:23:54,558
প্রিয়তম, তুমি তাদের মতো নিষ্ঠুর হয়ো না।
311
0:23:55,018 --> 0:23:56,978
লোকটাকে আঘাত করো না।
312
0:23:58,105 --> 0:24:00,265
আমি এই প্রতিজ্ঞা করতে পারবো না।
313
0:24:00,816 --> 0:24:03,736
খোদার কসম, আমি তোমাকে
বাড়ি ফিরিয়ে আনবো।
314
0:24:11,368 --> 0:24:12,538
নাহিদ।
315
0:24:13,662 --> 0:24:15,162
প্রিয়তমা।
316
0:24:17,291 --> 0:24:21,251
তুমি তাদের পক্ষে কথা বলছ,
আমি মনে খুব কষ্ট পেলাম।
317
0:24:23,046 --> 0:24:25,546
আমাকে কথা দাও, তুমি তাদের
সাথে আর কোন কথা বলবে না।
318
0:24:32,639 --> 0:24:33,849
নাহিদ?
319
0:24:36,560 --> 0:24:37,940
আমি কিন্তু কথার কথা বলছি না।
320
0:24:40,856 --> 0:24:42,016
হ্যালো?
321
0:24:42,566 --> 0:24:43,776
অনেক হয়েছে।
322
0:24:44,735 --> 0:24:46,895
তোমার মুখে এধরণের কথা
আমার সহ্য হচ্ছে না।
323
0:24:47,900 --> 0:24:49,900
তোমাকে খুব মনে পড়ছে।
324
0:24:50,530 --> 0:24:54,290
তোমার কণ্ঠস্বর, তোমার আলিঙ্গন।
325
0:24:55,620 --> 0:24:59,250
আমরা নিজেদের মতো
করে কিছুক্ষণ কথা বলি।
326
0:25:00,580 --> 0:25:02,750
তারা শুনলে শুনুক, তারা
পারলে জাহান্নামে যাক।
327
0:25:03,870 --> 0:25:06,830
আমি শুধু তোমার কণ্ঠ শুনতে চাই।
328
0:25:10,130 --> 0:25:11,670
কী কথা শুনতে চাও তুমি?
329
0:25:12,590 --> 0:25:14,710
একটা গান গেয়ে শুনাও।
330
0:25:15,970 --> 0:25:20,730
ফারাজ, আমার খুব ক্লান্ত লাগছে,
আমি ঘুমাতে চাই।
331
0:25:22,430 --> 0:25:24,220
একটা গান শোনাবে?
332
0:25:26,480 --> 0:25:30,270
প্রিয়তমা, আমার এখন গান
গাওয়ার মতো অবস্থা নেই।
333
0:25:32,990 --> 0:25:36,330
তুমি যদি এখনো
334
0:25:36,740 --> 0:25:39,280
আমাকে বন্ধু ভাবো
335
0:25:39,740 --> 0:25:43,200
যদি চাও সেই পুরানো দিনগুলোর মতো
336
0:25:43,660 --> 0:25:46,830
একত্রে পাশাপাশি বসে থাকতে
এবং সূর্যোদয়ের সাথে ঘুম থেকে জাগতে
337
0:25:46,922 --> 0:25:49,972
ঝেড়ে ফেল হৃদয়ের যত অভিমান
338
0:25:50,050 --> 0:25:53,180
বুকে বাঁধো নতুন সুর...
339
0:25:53,262 --> 0:25:54,812
সে ফোন করতে স্ক্র্যাম্বলার ব্যবহার করছে,
340
0:25:54,888 --> 0:25:58,058
তবে আমাদের এলগরিদম ইস্তাম্বুলের ইনকামিং
কলগুলোতে এই গানটা সনাক্ত করেছে।
341
0:26:02,062 --> 0:26:05,442
যদি চাও আমাকে আপন করে পেতে
342
0:26:05,524 --> 0:26:08,034
আসো আমাদের যৌবন গত হবার আগেই
343
0:26:08,777 --> 0:26:11,447
আসো আমাদের ত্বকে বলিরেখা পড়ার আগেই
344
0:26:11,905 --> 0:26:14,985
আমার হৃদয়কে একাকীত্বের
সাগরে ভেসে যেতে দিও না
345
0:26:15,075 --> 0:26:18,115
তুমি এসে আমার রাতগুলোকে
রঙিন করে দাও
346
0:26:18,787 --> 0:26:22,117
নতুন সুরের মূর্ছনা তোল
347
0:26:22,207 --> 0:26:25,457
প্রকৃতির রঙে রাঙিয়ে দাও
348
0:26:25,544 --> 0:26:29,344
যেখানে তুমি আর আমি রইবো একসাথে
349
0:26:33,969 --> 0:26:35,049
পেয়ে গেছি।
350
0:26:40,893 --> 0:26:42,643
প্রিয়তম, সাহস হারিও না।
351
0:26:44,646 --> 0:26:46,356
তুমিই আমার ভালোবাসা।
352
0:26:47,733 --> 0:26:49,573
শীঘ্রই দেখা হবে।
353
0:26:51,737 --> 0:26:53,027
আমি কথা দিচ্ছি।
354
0:27:03,207 --> 0:27:05,707
মাফ করবেন, একটা কথা জিজ্ঞাসা করি?
355
0:27:06,752 --> 0:27:08,712
তিনি ভালো আছেন?
356
0:27:08,795 --> 0:27:10,295
তার সাথে কথা হয়েছে?
357
0:27:11,423 --> 0:27:12,593
আপনি ভিতরে যান।
358
0:27:14,092 --> 0:27:16,092
এখানে এভাবে বসে থাকা বিরক্তিকর।
359
0:27:16,178 --> 0:27:18,258
আমি আপনাকে ভিতরে যেতে বলেছি না!
360
0:27:18,931 --> 0:27:21,771
ভিতরে যা, জায়নবাদী কুত্তা! ভিতরে যা!
361
0:27:50,671 --> 0:27:51,671
তামার।
362
0:27:57,594 --> 0:27:58,604
এই নাও।
363
0:27:59,346 --> 0:28:00,886
- তো?
- ধন্যবাদ।
364
0:28:11,358 --> 0:28:15,148
তুমি দেশ ছেড়েছিলে ছয় বছর বয়সে,
আমি ছেড়েছি যখন আমার বয়স ১৫।
365
0:28:16,071 --> 0:28:18,701
আমি আমার শৈশব, কৈশোর
সব এখানে কাটিয়েছি।
366
0:28:19,533 --> 0:28:21,453
আমি একটা মুসলিম স্কুলে পড়তাম।
367
0:28:23,245 --> 0:28:25,115
কিন্তু আমি যখন ইসরায়েলে আসলাম,
368
0:28:26,373 --> 0:28:27,793
মনে হচ্ছিলো যেন আমি ভিন দেশে পরবাসী।
369
0:28:30,210 --> 0:28:33,050
কয়েক বছর আগে আমি প্রথমবারের
মতো এখানে ফিরে আসি।
370
0:28:34,840 --> 0:28:36,800
আমাকে পাঠানো হয়েছিল, একজন...
371
0:28:37,509 --> 0:28:41,719
ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে দেখা করতে,
তাকে যৌনতার ফাঁদে ফেলে তার মাধ্যমে
একটা গোপন স্থাপনায় অনুপ্রবেশ করতে।
372
0:28:42,264 --> 0:28:43,604
বিমান প্রতিরক্ষা সদর দপ্তর।
373
0:28:44,224 --> 0:28:45,894
আমি এই মিশন সম্পর্কে শুনেছি।
374
0:28:46,351 --> 0:28:48,191
আমাদের মধ্যে কয়েক মাস
যাবত প্রেমের সম্পর্ক ছিল,
375
0:28:48,604 --> 0:28:50,444
সম্পর্কটা এমন পর্যায়ে গিয়েছিল...
376
0:28:50,522 --> 0:28:52,692
যেমনটা মোটেও হবার কথা ছিল না।
377
0:28:55,402 --> 0:28:57,202
আমি তার দিকে তাকালেই...
378
0:28:57,613 --> 0:29:00,243
মনে হতো, আমি আমার এলাকার
সেই ছেলেটার দিকে তাকিয়ে আছি।
379
0:29:01,408 --> 0:29:06,328
তার সাথে একটা হৃদয়ের টান অনুভব করতাম,
দুজনে একই রকম ভাষায় কথা বলতাম,
ইসরায়েলে যেটা কখনোই অনুভব করিনি।
380
0:29:11,126 --> 0:29:12,416
তামার।
381
0:29:13,086 --> 0:29:17,256
তোমার ব্যাপারটা আমি বুঝি, আমি জানি
কত সহজে আবেগ আমাদের কাবু করে ফেলে,
নিজের উদ্দেশ্যকে ভুলিয়ে দেয়।
382
0:29:18,217 --> 0:29:20,007
কোন ভুল করো না।
383
0:29:22,095 --> 0:29:24,465
নিজের প্রকৃত পরিচয় ভুলে যেয়ো না।
384
0:29:30,020 --> 0:29:31,520
এখন যাও, তার সাথে কথা বল।
385
0:29:32,773 --> 0:29:35,323
তোমার কথা যেন তার হৃদয় ছুঁয়ে যায়,
কিন্তু তুমি নিজে আবেগ তাড়িত হবে না,
386
0:29:36,902 --> 0:29:38,242
মাথা ঠাণ্ডা রেখে কাজ করবে।
387
0:29:53,168 --> 0:29:54,208
কাদোশ...
388
0:29:55,754 --> 0:29:57,304
তুমি যে কর্মকর্তার কথা বললে...
389
0:30:00,384 --> 0:30:01,644
সে এখন কোথায়?
390
0:30:02,678 --> 0:30:04,008
সেটা এখন আর গুরুত্বপূর্ণ না।
391
0:30:04,930 --> 0:30:06,310
আমার কাছে সে মৃত।
392
0:30:21,655 --> 0:30:24,195
তুমি আসলে তোমার পরিস্থিতিটা
ঠিক বুঝতে পারছ না,
393
0:30:24,283 --> 0:30:26,743
আমি যে সংস্থার সাথে জড়িত
তাদের ক্ষমতা কতটুকু।
394
0:30:26,827 --> 0:30:28,907
তুমি আসলে কী বলতে চাচ্ছ?
395
0:30:28,996 --> 0:30:31,456
তোমার কি ধারণা, তারা শুধু
তোমাকেই লক্ষ্য বানিয়েছে?
396
0:30:31,999 --> 0:30:33,329
প্রয়োজনে তারা তোমার
পরিবারকেও ছাড়বে না।
397
0:30:33,417 --> 0:30:34,377
মিথ্যা কথা।
398
0:30:34,459 --> 0:30:37,339
তারা যে তোমার আদ্যোপান্ত খোজ-খবর
জোগাড় করেছে, তুমি দেখতে চাও?
399
0:30:37,838 --> 0:30:40,008
নিজের জেদের কারণে বিপদ ডেকে এনো না।
400
0:30:40,716 --> 0:30:41,966
জেদ?
401
0:30:42,718 --> 0:30:44,598
আমার বন্ধুকে আমার
চোখের সামনে খুন করেছ।
402
0:30:44,678 --> 0:30:46,678
প্রয়োজনে তারা বাকিদেরকেও খুন করবে।
403
0:30:53,562 --> 0:30:55,482
তুমি আসলে কাকে রক্ষা
করার জন্য এসব করছ?
404
0:30:56,356 --> 0:30:57,726
যে সরকার ব্যবস্থাকে তুমি ঘৃণা কর?
405
0:30:58,358 --> 0:31:01,698
আমি তোমাকে বাঁচানোর জন্য এসব করছি।
সেটা তুমি বুঝতে পারছ না কেন?
406
0:31:02,946 --> 0:31:05,906
আমি বাধা না দিলে তারা কিন্তু তোমাকে
ঐ কমিউনেই খুন করতে পারতো।
407
0:31:06,408 --> 0:31:09,368
আর এই মিশন যদি সফল হয়
তারা তোমাকে ছেড়ে দিবে।
408
0:31:10,746 --> 0:31:12,746
তবে আমাদেরকে তোমার সাহায্য করতে হবে।
409
0:31:17,336 --> 0:31:18,706
পারহামকে ফোন কর।
410
0:31:19,379 --> 0:31:20,919
তাকে বুঝিয়ে বল।
411
0:31:21,340 --> 0:31:24,800
তাকে বুঝিয়ে বল যে, কোন সমস্যা হবে না,
কারণ সত্যিই কোন সমস্যা হবে না।
412
0:31:38,607 --> 0:31:39,687
হ্যালো?
413
0:31:39,775 --> 0:31:41,525
বন্ধু, কেমন আছ তুমি?
414
0:31:42,319 --> 0:31:44,069
তুমি আমাকে ফোন করেছ কেন?
415
0:31:44,488 --> 0:31:47,488
তুমি এসিতে সমস্যার ব্যাপারে
জানানোর পরিকল্পনা বাতিল করেছ।
416
0:31:47,574 --> 0:31:49,084
আমার আর কোন উপায় ছিল না।
417
0:31:49,159 --> 0:31:51,119
তুমি আমার মেসেজ পাওনি?
418
0:31:51,203 --> 0:31:53,963
পারহাম, তুমি শান্ত হও।
419
0:31:55,290 --> 0:31:56,710
যথেষ্ট হয়েছে!
420
0:31:56,792 --> 0:31:59,042
আমি তোমার জন্য এসব করতে পারব না।
421
0:32:12,599 --> 0:32:13,889
পারহাম...
422
0:32:16,186 --> 0:32:18,516
তোমার ভিডিওটা ছিল কেবল শুরু।
423
0:32:19,022 --> 0:32:23,742
আমার কথামতো কাজ না করলে,
তুমি যত মেয়ের সাথে লটর-পটর করেছে
সবার কথা তোমার স্ত্রীকে জানিয়ে দিব।
424
0:32:24,778 --> 0:32:28,318
আর তোমার ভিডিওটা রেভোলিওশনারি
গার্ডের কাছে পাঠিয়ে দিব।
425
0:32:28,740 --> 0:32:32,240
সবকিছু রেকর্ড করা আছে।
কোন ভুল করো না কিন্তু।
426
0:32:33,328 --> 0:32:35,038
আমাদের সাথে ঝামেলা করো না।
427
0:32:39,084 --> 0:32:40,844
আমি মিনতি করছি...
428
0:32:42,462 --> 0:32:44,092
এমনটা করো না।
429
0:32:46,049 --> 0:32:49,009
এসির সমস্যাটা কর্তৃপক্ষকে জানাও।
430
0:32:55,017 --> 0:32:56,187
আচ্ছা, আমি এইমাত্র জানিয়েছি।
431
0:33:07,070 --> 0:33:08,160
হ্যাঁ, আমরা দেখেছি।।
432
0:33:08,238 --> 0:33:09,778
পারহাম...
433
0:33:11,408 --> 0:33:13,408
ভাই আমার, দুশ্চিন্তা করো না।
434
0:33:19,374 --> 0:33:20,884
আপনি খুব ভালো করেছেন।
435
0:33:21,376 --> 0:33:23,046
খসরু, তাকে গ্রেফতার কর।
436
0:33:23,128 --> 0:33:24,918
- কী?
- উঠ, গাদ্দার!
437
0:33:25,756 --> 0:33:27,506
আপনি কথা দিয়েছিলেন,
আমার কোন ক্ষতি হবে না।
438
0:33:27,591 --> 0:33:28,631
আমি কোন কিছুর প্রতিজ্ঞা করিনি।
439
0:33:29,384 --> 0:33:31,724
- স্যার, আমাদের কথা তো শেষ হয়নি।
- চলো তাড়াতাড়ি।
440
0:33:33,722 --> 0:33:35,602
তুমি সঠিক কাজটাই করেছ।
441
0:33:38,810 --> 0:33:40,690
তোমার জন্য আমার দুঃখ হয়।
442
0:33:44,274 --> 0:33:46,654
যদিও আমিই এখানে বিছানায় বাঁধা আছি,
443
0:33:47,319 --> 0:33:49,239
তবে আমাদের দুজনের মধ্যে,
444
0:33:50,489 --> 0:33:51,909
আমিই হলাম মুক্ত,
445
0:33:52,699 --> 0:33:53,989
তুমি হচ্ছো কারাবন্দী।
446
0:33:54,660 --> 0:33:56,330
তোমার আত্মা কুলষিত।
447
0:33:57,287 --> 0:33:59,617
আমি জানি, তুমি আমার জায়গায় থাকলে,
448
0:33:59,706 --> 0:34:02,126
তুমি তোমার পরিবারকে
বিসর্জন দিয়ে দিতে, তাই না?
449
0:34:02,543 --> 0:34:05,463
কারণ তোমার পৃথিবীতে
এটাই স্বাভাবিক, ঠিক না?
450
0:34:06,213 --> 0:34:09,093
তোমার সংস্পর্শে আসা সবার মৃত্যু অনিবার্য।
451
0:34:22,603 --> 0:34:24,403
তোমার অপারেশনের ব্যাপারে
কি তুমি আত্মবিশ্বাসী?
452
0:34:25,065 --> 0:34:26,475
পুরোপুরি।
453
0:34:26,984 --> 0:34:28,404
আমরা সফল হবোই।
454
0:34:28,819 --> 0:34:30,199
বিমান উড়ার জন্য প্রস্তুত রাখুন।
455
0:34:32,489 --> 0:34:33,489
ঠিক আছে।
456
0:34:34,324 --> 0:34:35,454
তুমি সাবধানে থেকো।
457
0:34:36,076 --> 0:34:37,286
শুভ কামনা।
458
0:34:40,289 --> 0:34:41,709
আমরা অনুমতি পেয়েছি।
459
0:34:42,498 --> 0:34:45,038
তৈরি হয়ে নাও। মিনিট পঞ্চাশ
পরেই আমাদেরকে বেরুতে হবে।
460
0:35:36,512 --> 0:35:38,972
"রেভোলিউশনারি গার্ড আপনার
বাবাকে অপহরণ করেছে।
461
0:35:39,056 --> 0:35:41,426
আজকে রাতেই ধরা দিন, অন্যথায়
আপনার অপরাধের শাস্তি তিনি পাবেন।"
462
0:35:47,856 --> 0:35:49,016
তামার, কী হয়েছে?
463
0:35:51,360 --> 0:35:52,360
তামার?
464
0:35:55,697 --> 0:35:56,777
এটা কি সত্যি?
465
0:36:06,291 --> 0:36:08,341
- এটা তোমার হাতে আসলো কীভাবে?
- আমার কথার জবাব দাও।
466
0:36:11,964 --> 0:36:14,724
তাকে রিভোলিউশনারি গার্ড আটক
করেনি এবং সে ইরানে নেই।
467
0:36:18,929 --> 0:36:20,259
সে কোথায়, কী...
468
0:36:23,225 --> 0:36:25,805
আজকে সকালে ঘটেছে। আমরা
ব্যাপারটা নিয়ে কাজ করছি।
469
0:36:25,894 --> 0:36:28,524
- তুমি এটা আমাকে না জানিয়ে থাকতে পারলে?
- তামার...
470
0:36:28,605 --> 0:36:32,475
জানি কাজটা কঠিন, তবুও এখন তোমার
মাথা থেকে ওসব চিন্তা দূরে রাখতে বলছি।
471
0:36:33,569 --> 0:36:34,739
আমার দিকে তাকাও।
472
0:36:36,446 --> 0:36:38,616
আমাদের সেরা এজেন্টরা কাজ করছে।
473
0:36:38,699 --> 0:36:41,489
- তারা তাকে উদ্ধার করবেই। আমি কথা দিলাম।
- তারা তাকে মেরে ফেলবে...
474
0:36:46,290 --> 0:36:48,580
- তাকে মেরে ফেলবে।
আমি জানি এসব ক্ষেত্রে কী হয়।
- না।
475
0:36:49,418 --> 0:36:50,418
তাকে মারবে না।
476
0:36:51,503 --> 0:36:53,383
তোমাকে এসব নিয়ে মাথা ঘামাতে বারণ করছি।
477
0:36:54,173 --> 0:36:57,093
আমরা ফিরে আসার আগেই তিনি
নিরাপদ আশ্রয়ে পৌঁছে যাবেন।
478
0:36:57,176 --> 0:36:59,676
আমি পারবো না। আমি কিছুতেই...
479
0:37:03,390 --> 0:37:05,140
আমাদের হাতে কী বিকল্প আছে?
অপেক্ষা করবো?
480
0:37:05,684 --> 0:37:07,904
আমরা এত দূর এসেছি,
এখন সময় কাজটা সফল করার।
481
0:37:09,021 --> 0:37:10,061
চল, কাজটা শেষ করি।
482
0:37:10,856 --> 0:37:12,106
চল যাই।
483
0:37:12,900 --> 0:37:13,900
আচ্ছা।
484
0:37:14,735 --> 0:37:16,315
চল কাজটা শেষ করি।
485
0:37:16,403 --> 0:37:17,493
কী হলো!
486
0:37:40,719 --> 0:37:42,389
নিজে থেকে কিছু করতে যাবে না।
487
0:38:05,077 --> 0:38:06,947
- হাই, শুভ সন্ধ্যা।
- হ্যালো, শুভ সন্ধ্যা।
488
0:38:07,037 --> 0:38:11,207
আমরা পথে থাকতেই ফোন করেছিলাম,
কুইন-বেডের একটা রুম বুকিং দিয়েছি,
489
0:38:11,291 --> 0:38:12,671
টিনা এবং পল রিচার্ডসন।
490
0:38:12,751 --> 0:38:13,751
পাসপোর্ট, প্লিজ।
491
0:38:18,423 --> 0:38:21,803
এইতো, তারা হোটেলের ওয়াই-ফাই এ যুক্ত
হয়েছে, এখন রুমটা খোঁজে বের কর।
492
0:38:55,210 --> 0:38:56,300
টিম থ্রি...
493
0:38:57,754 --> 0:38:59,554
পিছনের গেইটের অবস্থা কী?
494
0:39:00,257 --> 0:39:02,467
পিছনের গেইটে সবকিছু স্বাভাবিক আছে।
495
0:39:06,180 --> 0:39:07,930
তারা কোন জাহান্নামে গেল তাহলে?
496
0:39:20,569 --> 0:39:23,279
সার্ভারে ঢুকে দেখ, নিশ্চিত হও যে,
আমাদেরকে এসি মেরামত করতে ডাকছে।
497
0:39:25,115 --> 0:39:26,275
তামার...
498
0:39:39,671 --> 0:39:40,761
কী হয়েছে?
499
0:39:42,466 --> 0:39:43,836
আমি খুঁজে পাচ্ছি না।
500
0:39:43,926 --> 0:39:44,926
আমাদের যাবার অনুরোধ?
501
0:39:47,304 --> 0:39:49,064
সার্ভার খুঁজে পাচ্ছি না।
502
0:39:49,598 --> 0:39:51,018
তুমি আবার চেষ্টা করে দেখ, পাবে।
503
0:39:52,559 --> 0:39:54,309
- আমার অসুস্থ লাগছে।
- হেই!
504
0:40:00,484 --> 0:40:01,744
আলী, ওখানটায় দেখ।
505
0:40:03,737 --> 0:40:06,157
ঐ ভ্যানটা অনেকক্ষণ যাবত
ওখানে দাঁড়িয়ে আছে।
506
0:40:11,537 --> 0:40:14,457
অমিদ, আমরা আর দু-চার মিনিট দেখবো,
507
0:40:14,540 --> 0:40:16,710
যদি ভ্যানটা সরে না যায়,
আমরা ওটার কাছে যাব।
508
0:40:33,475 --> 0:40:35,685
- অনেক ধন্যবাদ।
- আপনাদেরকে স্বাগতম।
509
0:40:40,107 --> 0:40:41,107
হ্যালো।
510
0:40:41,567 --> 0:40:42,777
তারা আপনার দিকে আসছে।
511
0:40:43,151 --> 0:40:44,361
তারা কখন পৌঁছল?
512
0:40:45,279 --> 0:40:46,449
এই মাত্র।
513
0:40:46,530 --> 0:40:48,200
তারা উপরের দিকে যাচ্ছে।
514
0:40:48,282 --> 0:40:49,282
ধন্যবাদ।
515
0:40:50,325 --> 0:40:51,615
উঠুন।
516
0:40:51,702 --> 0:40:52,542
- কী হয়েছে?
- উঠুন।
517
0:40:52,619 --> 0:40:53,789
- কী ব্যাপার?
- হাঁটু গেড়ে বসুন।
518
0:41:00,127 --> 0:41:01,337
গাড়িতে উঠ।
519
0:41:02,963 --> 0:41:04,343
ধীরে ধীরে উঠ পড়।
520
0:41:33,410 --> 0:41:36,460
শোন, হে ইসরায়েল,
ঈশ্বর আমাদের প্রভু, একমাত্র প্রভু।
521
0:41:37,289 --> 0:41:38,829
সে তার বাবার ব্যাপারে জেনে গেছে।
522
0:41:39,499 --> 0:41:41,249
নিশ্চয়ই তার সাথে কোনো
ভাবে যোগাযোগ করেছে।
523
0:41:41,960 --> 0:41:42,960
সে কাজটা করতে পারবে না।
524
0:41:43,045 --> 0:41:45,045
তুমি এটা আমাদেরকে আগে জানাওনি কেন?
525
0:41:45,130 --> 0:41:48,180
এই সুযোগ আর পাওয়া যাবে না,
আমি ভেবেছিলাম সে কাজটা করতে পারবে।
526
0:41:48,592 --> 0:41:50,012
ইয়ায়েল, তোমাদের কাজ শেষ।
527
0:41:50,093 --> 0:41:52,013
গাড়িতে উঠে ওখান থেকে সরে যাও।
528
0:41:52,095 --> 0:41:54,385
কিছুক্ষণের মধ্যেই বিমান রওনা করবে,
আমি নেভোকে পাঠাচ্ছি।
529
0:42:07,528 --> 0:42:08,738
চল।
530
0:42:16,411 --> 0:42:18,121
তারা চলে গেছে। এরা তারা না।
531
0:42:45,983 --> 0:42:46,983
কেউ নেই।
532
0:42:57,995 --> 0:42:58,995
তাকে খুঁজে বের কর।
533
0:43:03,000 --> 0:43:04,000
শব্দটা শুনতে পেয়েছ?
534
0:43:53,759 --> 0:43:57,599
হোশেন, বারেকেত, ওডেম, ইয়ারকয়ান,
'হ্যাভেনস গেট' মিশন শুরু কর।
535
0:43:58,764 --> 0:44:01,814
শুনতে পেয়েছি।
হোশেন সারিবদ্ধ হয়ে উড়ে যাচ্ছি।
536
0:44:02,809 --> 0:44:05,809
ওডেম আর বারেকেত, আমরাও
একযোগে সারিবদ্ধভাবে উড়ে যাচ্ছি।
537
0:44:05,896 --> 0:44:07,726
উড্ডয়নের পর তোমার উপর
দিয়ে যাবার অনুমতি চাচ্ছি।
538
0:44:08,690 --> 0:44:11,990
ওডেম ও বারেকেত, উড্ডয়ন এবং
আমার উপর দিয়ে বামে যাবার অনুমতি দিচ্ছি।
539
0:44:15,030 --> 0:44:16,950
ইয়ারকেন সারিবদ্ধ হচ্ছি এবং উড়ে যাচ্ছি।
540
0:44:18,075 --> 0:44:20,235
ইয়ারকেন, এগিয়ে যাও।
সবাইকে শুভ কামনা।
541
0:44:25,749 --> 0:44:27,209
নেভোর সাথে সংযুক্ত কর, প্লিজ।
542
0:44:29,002 --> 0:44:30,212
নেভো, আমাকে শুনতে পাচ্ছ?
543
0:44:30,671 --> 0:44:32,011
নেভো, তোমার কী অবস্থা?
544
0:44:32,464 --> 0:44:34,804
- সবকিছু ঠিক আছে।
- বিমানগুলো এইমাত্র উড়ে গেল।
545
0:44:35,717 --> 0:44:37,337
আমি প্রধানমন্ত্রীকে জানাতে চাই,
546
0:44:37,427 --> 0:44:40,427
আমাদের বিমানগুলো কোন ঝামেলা ছাড়াই
আজকে রাতের মিশন সফল করে ফিরবে।
547
0:44:41,265 --> 0:44:43,225
এবং আমাদের পাইলটদের
সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে।
548
0:44:44,393 --> 0:44:45,983
স্যার, কোন সমস্যা হবে না।
549
0:44:46,728 --> 0:44:48,058
সবাই বের হচ্ছি।
550
0:45:02,661 --> 0:45:03,911
ওখানের কী অবস্থা?
551
0:45:03,996 --> 0:45:07,036
ভালো। তার সাথে আমাকে কথা বলিয়ে দাও, প্লিজ।
552
0:45:09,084 --> 0:45:10,344
তামার।
553
0:45:10,419 --> 0:45:12,169
আমি তোমার বাবাকে ফোনে যুক্ত করছি।
554
0:45:13,046 --> 0:45:14,506
তারা তাকে উদ্ধার করেছে।
555
0:45:20,470 --> 0:45:21,470
বাবা?
556
0:45:21,555 --> 0:45:22,805
আমার আদরের...
557
0:45:26,435 --> 0:45:27,555
আমার ছোট্ট রাজকন্যা।
558
0:45:28,395 --> 0:45:30,265
তুমি কাঁদছ কেন? কেঁদো না।
559
0:45:30,355 --> 0:45:32,315
কেঁদো না।
560
0:45:32,399 --> 0:45:34,279
আমার রাজকন্যা, কেঁদো না।
561
0:45:35,194 --> 0:45:36,244
আমার সোনামণি...
562
0:45:39,448 --> 0:45:40,738
আমার আদরের সালি...
563
0:45:43,243 --> 0:45:45,083
- হ্যালো।
- নিরাপদ আশ্রয়ে চলে যাও,
564
0:45:45,162 --> 0:45:48,712
ওখান থেকে পালানোর কার্যক্রম শুরু কর,
মোহাম্মদকে বল ঐ ইরানিকে মেরে ফেলতে।