1
00:00:10,000 --> 00:00:30,000
অনুবাদ আয়োজনে:
"TEAM WBMF"
2
00:00:31,000 --> 00:00:44,000
অনুবাদ সহযোগিতায়:
"TEAM PROJAPOTI"
3
00:00:46,100 --> 00:00:49,100
:.:.: ALIF :.:.:
Episode 03
4
00:00:50,100 --> 00:01:08,100
অনুবাদেঃ আরাফাত হোসেন আকাশ
সম্পাদনায়ঃ সারফারাজ মুহাম্মাদ
5
00:01:09,280 --> 00:01:10,079
দাদা জেগে গেছে?
6
00:01:11,839 --> 00:01:13,000
আসসালামু আলাইকুম, মোমিন ভাই!
7
00:01:13,319 --> 00:01:14,439
হ্যাঁ, জেগে গেছে৷
8
00:01:14,680 --> 00:01:17,479
সে বলছিলো আপনি উঠলে
নাস্তা আপনার সাথে করবে।
9
00:01:32,280 --> 00:01:34,839
আমার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলো?
10
00:01:36,639 --> 00:01:37,720
কী? কী সম্পর্কে?
11
00:01:38,720 --> 00:01:39,920
আমার সম্পর্কে৷
12
00:01:40,159 --> 00:01:42,319
এইতো, বাসায় কে আসে কে যায়?
13
00:01:42,400 --> 00:01:42,879
কিছু জিজ্ঞাসা করেছিলো?
14
00:01:43,000 --> 00:01:45,800
রাতে দেখে দেখেছিলো যে,
কে আসে কে যায় ৷
15
00:01:49,239 --> 00:01:50,119
তুমি!
16
00:01:50,560 --> 00:01:53,400
যতদিন দাদা এখানে আছে,
তোমার জিহ্বাটা একটু নিয়ন্ত্রণে রেখো৷
17
00:01:54,479 --> 00:01:55,280
ঠিক আছে৷
18
00:02:00,239 --> 00:02:02,439
কবে যাবে এব্যাপারে কিছু বলেছে?
19
00:02:03,119 --> 00:02:03,920
না,
20
00:02:04,239 --> 00:02:06,039
এসম্পর্কে কিছু বলেনি ৷
আমি জিজ্ঞাসা করবো?
21
00:02:06,119 --> 00:02:06,759
না, না!
22
00:02:06,839 --> 00:02:08,720
তুমি নাস্তা বানাতে মনযোগ দাও৷
23
00:02:28,879 --> 00:02:30,280
আসসালামু আলাইকুম, দাদা!
24
00:02:30,759 --> 00:02:32,200
ওয়ালাইকুম আসসালাম!
25
00:02:32,560 --> 00:02:34,439
আমি তোমার ব্যাপারেই ভাবছিলাম ৷
26
00:02:34,959 --> 00:02:35,959
আচ্ছা!
27
00:02:36,639 --> 00:02:38,000
ঘুম ঠিকমত হয়েছে আপনার?
28
00:02:38,680 --> 00:02:39,600
হ্যাঁ!
29
00:02:40,000 --> 00:02:41,319
খুব ভালো!
30
00:02:42,239 --> 00:02:44,519
ফজরের নামাজের সময় উঠেছিলাম৷
31
00:02:50,560 --> 00:02:53,920
এটা আমার জন্মদিনের উপহার?
32
00:02:54,200 --> 00:02:54,720
হ্যাঁ!
33
00:02:56,680 --> 00:02:57,600
অনেক সুন্দর!
34
00:02:58,839 --> 00:03:00,239
এটার অর্থ জিজ্ঞাসা করবে না?
35
00:03:05,600 --> 00:03:07,319
কী লাভ জিজ্ঞাসা করে?
36
00:03:09,039 --> 00:03:10,439
আমি তো সবই ভুলে যাই৷
37
00:03:11,239 --> 00:03:12,759
এটা মনে রাখা চেষ্টা করো ৷
38
00:03:16,680 --> 00:03:17,839
থাকে না মনে৷
39
00:03:20,879 --> 00:03:25,639
আল্লাহ মুমিনদের সঙ্গে থাকেন!
40
00:03:31,000 --> 00:03:33,759
আর আমি মুমিন নই!
41
00:03:36,079 --> 00:03:37,639
আসেন দাদা, নাস্তা করে নেই ৷
42
00:04:25,000 --> 00:04:26,159
একজন ডোনারের কথা বলেছিলেন!
43
00:04:26,959 --> 00:04:28,560
টাকার ব্যাবস্থা হয়ে গেছে?
44
00:04:29,200 --> 00:04:30,959
এখনো হয়নি, তবে হয়ে যাবে৷
45
00:04:31,560 --> 00:04:33,879
টাকার ব্যাবস্থা হলে আমাদের জানাবেন৷
46
00:04:34,239 --> 00:04:36,200
ডোনার পাবেন, কিডনিও ট্রান্সপ্লান্ট হবে৷
47
00:04:36,360 --> 00:04:39,200
টাকা ছাড়া কিছুই হবে না!
48
00:04:39,400 --> 00:04:41,479
কিন্তু আমি আপনাকে বার বার বলছি..
49
00:04:41,639 --> 00:04:44,159
ট্রান্সপ্লান্ট করা ছাড়া উনি বেশিদিন বাঁচবে না!
50
00:05:09,360 --> 00:05:11,239
ডায়ালিসিসে কেউ আছে?
51
00:05:12,879 --> 00:05:13,800
হ্যাঁ৷
52
00:05:14,680 --> 00:05:15,720
কে?
53
00:05:17,680 --> 00:05:18,920
আমার ভাই!
54
00:05:19,639 --> 00:05:21,079
যুবক?
55
00:05:23,720 --> 00:05:25,600
আমার ভাইও ডায়ালিসিসে আছে৷
56
00:05:26,360 --> 00:05:30,680
প্রথমে বড় ভাইয়ের কিডনি খারাপ হলো,
আর এখন ছোট জনের৷
57
00:05:33,079 --> 00:05:35,159
বড় জনের কী অবস্থা?
58
00:05:35,800 --> 00:05:41,360
বড় ভাই তো মারা গেছে,
আর এখন দু'আ করেন যেন ছোট জন বেঁচে যায়৷
59
00:06:13,200 --> 00:06:17,560
মোমিন ফিল্ম বানায় করে না,
যেন নিজ হাতে সযত্নে একেকটা ভাষ্কর্য বানায়৷
60
00:06:17,720 --> 00:06:21,360
সিনেমাগুলো দর্শকের
আত্মায় সাজিয়ে দেয়৷
61
00:06:21,439 --> 00:06:23,879
আর সে হিরোইনদের
জড় বস্তুর মত উপস্থাপন করে৷
62
00:06:23,959 --> 00:06:28,560
একজন নারীবাদী আর প্রডিউসার হিসেবে
এটা আমার সবচেয়ে বড় অভিযোগ৷
63
00:06:29,000 --> 00:06:33,560
তার সিনেমায় হিরোইন হিরোর সামনে
একটা খেলনার চেয়ে বেশি ভুমিকা রাখে না৷
64
00:06:33,720 --> 00:06:40,439
তার গ্ল্যামার, যাদুকরী অভিনয়,
এবং বছরের সেরা হিট মুভি দেয়া সত্ত্বেও ..
65
00:06:40,519 --> 00:06:42,239
কে লিখেছে এই রিভিউ?
66
00:06:43,959 --> 00:06:45,000
সাদাফ সেহের!
67
00:06:45,280 --> 00:06:48,439
শেষের কয়েকটি বাক্য ছাড়া
সে আউটক্লাস রিভিউ দিয়েছেন!
68
00:06:48,600 --> 00:06:50,200
শেষের কয়েক লাইনে এমন হবে কেন?
69
00:06:50,360 --> 00:06:54,720
যখন আমরা ভাইভ স্টার রিভিউর জন্য তাকে পেমেন্ট করেছি,
তারপরও শেষের কয়েক লাইন মাঝে কেন আসবে?
70
00:06:55,839 --> 00:06:57,200
আমার সাদাফ এর সঙ্গে কথা হয়েছে,
71
00:06:57,280 --> 00:07:01,479
সে বলছিলো যে ব্যালেন্স রাখার জন্য
আর্টিকেলে কিছু লাইন যুক্ত করতে হয়েছে৷
72
00:07:01,800 --> 00:07:03,839
যদি শুধু প্রশংসাই লিখতো,
73
00:07:03,920 --> 00:07:05,319
তাহলে মানুষ ভাবতো আমরা টাকা দিয়েছি৷
74
00:07:05,519 --> 00:07:06,879
এটা আমার সমস্যা না!
75
00:07:07,079 --> 00:07:12,239
আমার সমস্যা হলো যখন আমরা একটা ওয়েব সাইটকে
পেমেন্ট করছি আমাদের রিভিউর জন্য৷
76
00:07:12,319 --> 00:07:14,560
তাহলে সে আমার ফিল্ম সম্পর্কে
এই ধরনের কথা কিভাবে লিখতে পারে?
77
00:07:15,079 --> 00:07:16,680
আমি আপনাকে আবার কথা বলে জানাচ্ছি৷
78
00:07:16,839 --> 00:07:17,759
হ্যালো!
79
00:07:18,039 --> 00:07:19,479
হেই!
80
00:07:20,200 --> 00:07:21,600
কী খবর?
81
00:07:26,360 --> 00:07:28,959
আসো, আসো, বসো!
82
00:07:29,200 --> 00:07:30,639
তোমার সাথে কিছু কথা আছে৷
83
00:07:30,800 --> 00:07:31,400
বলো!
84
00:07:31,560 --> 00:07:32,839
জুফির সম্পর্কে৷
85
00:07:33,119 --> 00:07:33,879
জুফি?
86
00:07:34,039 --> 00:07:36,200
ওই যে আমার বন্ধু!
সেদিন জিটিতে নিয়ে গেলাম৷
87
00:07:36,280 --> 00:07:37,879
তোমার GT?
88
00:07:38,039 --> 00:07:42,200
ও হ্যাঁ যে মডেল ছিলো?
89
00:07:42,519 --> 00:07:44,920
হ্যা! সেও তোমার মুভিতে অডিশন দিবে৷
90
00:07:45,800 --> 00:07:49,239
আপাততো পুরুষ অডিশন করছি না,
এখন শুধু রাহমান কে'ই রাখবো ৷
91
00:07:49,400 --> 00:07:51,280
অন্য কোন চরিত্রের জন্য অডিশন করে নাও৷
92
00:07:51,479 --> 00:07:52,439
সে তোমার ফ্যান৷
93
00:07:52,519 --> 00:07:53,360
সত্যি বলতে,
94
00:07:53,439 --> 00:07:55,920
আমি তার মধ্যে বিশেষ কিছু খুঁজে পাইনি৷
95
00:07:56,000 --> 00:07:59,000
কি যে বলো!
কত অফার আসতেছে ওর৷
96
00:07:59,319 --> 00:08:00,639
অফার আসছে তো নিয়ে নিক!
97
00:08:00,720 --> 00:08:01,639
আমি কিছু জানি না মোমিন!
98
00:08:01,720 --> 00:08:03,560
তোমার নিতে'ই হবে,
আমি ওকে কথা দিয়ে ফেলছি৷
99
00:08:06,319 --> 00:08:08,920
চলো এখন বাসায় যাই,
তোমাকে দাদার সাথে দেখা করাবো৷
100
00:08:09,000 --> 00:08:10,519
এই ব্যাপারটা পরে দেখা যাবে, হ্যাঁ?
101
00:08:11,280 --> 00:08:12,519
যাইহোক,
102
00:08:13,360 --> 00:08:17,879
ঐ সব লোক আমার পছন্দ না,
যারা মহিলাদেরকে ব্যাবহার করে বড় হতে চায়৷
103
00:08:18,319 --> 00:08:20,079
তুমি কী বুঝাতে চাচ্ছো?
সে আমার বন্ধু!
104
00:08:20,759 --> 00:08:21,639
যা'ই হোক না কেন!
105
00:08:22,039 --> 00:08:25,159
যদি তার আমার সাথে কাজ করার ইচ্ছা ছিলো
বা চান্স দরকার ছিলো,
106
00:08:25,239 --> 00:08:27,839
তাহলে তার নিজে আমার কাছে
আসা দরকার ছিলো, তাইনা?
107
00:08:27,920 --> 00:08:29,079
চলো যাই!
108
00:08:41,280 --> 00:08:43,680
টাকার ব্যবস্থা হয়ে গেলে দেখা কইরেন৷
109
00:08:43,920 --> 00:08:46,119
ডোনারও পেয়ে যাবেন,
কিডনিও ঠিক হয়ে যাবে৷
110
00:08:46,519 --> 00:08:49,479
টাকা ছাড়া কিছুই হবে না!
মোমিনা?
111
00:08:50,400 --> 00:08:53,039
তবে আমি আপনাকে বার বার বলছি৷
মোমিনা?
112
00:08:53,280 --> 00:08:55,959
ট্রান্সপ্লান্ট করা ব্যাতিত
সে বেশিদিন জীবিত থাকবে না!
113
00:08:59,079 --> 00:09:00,400
মোমিনা৷
114
00:09:02,959 --> 00:09:04,200
আসসালামু আলাইকুম খালা৷
115
00:09:04,639 --> 00:09:08,439
উফ! পেছন খেকে কখন থেকে ডাকছি৷
116
00:09:09,759 --> 00:09:12,119
দুঃখিত, আমি আপনার আওয়াজ শুনতে পাইনি৷
117
00:09:12,200 --> 00:09:13,239
হ্যাঁ, হ্যাঁ!
118
00:09:13,400 --> 00:09:16,319
এখন যে স্টার হয়ে গেছো,
এখন কেন শুনবে?
119
00:09:17,360 --> 00:09:19,119
আমি শো দেখছি তোমার!
120
00:09:19,200 --> 00:09:23,280
সুরাইয়াকে বলেছি, কত সুন্দর
অভিনয় করে তোমার মেয়ে৷
121
00:09:23,920 --> 00:09:25,119
ধন্যবাদ খালা৷
122
00:09:25,239 --> 00:09:26,879
সিরিয়াল করো না কেন?
123
00:09:27,200 --> 00:09:30,159
এবার অনেক বড় চরিত্রে অভিনয় করবা৷
124
00:09:32,079 --> 00:09:33,439
বড় চরিত্রও করবো৷
125
00:09:34,439 --> 00:09:36,159
আমি তোমার বাসায় গেছিলাম,
126
00:09:36,759 --> 00:09:38,519
জাহাঙ্গির আর সুরাইয়ার সাথে দেখা হলো৷
127
00:09:39,680 --> 00:09:44,879
কিন্তু জাহাঙ্গিরের সামনে কথা বলার সাহস হয়নি৷
128
00:09:46,439 --> 00:09:47,680
কী হয়েছে? আমাকে বলুন৷
129
00:09:49,280 --> 00:09:50,839
ঘরটা খালি করা লাগতো৷
130
00:09:52,839 --> 00:09:53,360
খালি?
131
00:09:53,720 --> 00:09:54,560
হ্যাঁ,
132
00:09:54,720 --> 00:09:58,039
বাসা বিক্রি করতে চাচ্ছি,
ছেলেটা খুব জিদ করছে৷
133
00:09:58,119 --> 00:10:00,839
ডিফেন্সে বাড়ি কিনবে৷
134
00:10:01,159 --> 00:10:03,119
টাকা কিছু কম হয়ে যাচ্ছে তো!
135
00:10:06,800 --> 00:10:07,879
ঠিক আছে, তারপর,
136
00:10:10,039 --> 00:10:11,159
আমি,
137
00:10:12,239 --> 00:10:13,600
আপনি৷
138
00:10:15,159 --> 00:10:16,519
না, না৷
139
00:10:16,600 --> 00:10:20,039
তুমি চিন্তা করো না,
এক দুইমাস দিবো তোমাকে,
140
00:10:20,720 --> 00:10:22,759
তোমরা ধীরেসুস্থে বাসা খুঁজতে থাকো৷
141
00:10:23,720 --> 00:10:26,920
আমিও তো তোমার আর সুরাইয়ার বোন,
142
00:10:28,319 --> 00:10:31,759
আচ্ছা এখন আমি আসছি,
আবার একটু দর্জির কাছেও যেতে হবে৷
143
00:10:31,839 --> 00:10:33,039
আল্লাহ হাফিজ৷
144
00:10:42,000 --> 00:10:44,959
নাদিম স্যার তো জাহিরকে
দেখেই বলে দিয়েছিলো..
145
00:10:45,119 --> 00:10:48,159
এই বাচ্চার মধ্যে আমি “ওহিল মোরাল"কে দেখতে পাই,
146
00:10:48,680 --> 00:10:51,239
বড় হয়ে অনেক বড় আর্টিস্ট হবে৷
147
00:10:51,680 --> 00:10:52,879
এটা নাও,
148
00:10:56,000 --> 00:10:58,759
সে তো বিশ্বাসই করছিলো না
যে, ও আমার ছেলে,
149
00:10:58,839 --> 00:11:02,680
মজা করে বলেছিলো যে,
এই রাজকুমারকে কোথা থেকে তুলে এনেছো?
150
00:11:06,119 --> 00:11:10,079
যখন আমি সুস্থ হয়ে যাবো,
আবারও অভিনয় করবো৷
151
00:11:10,319 --> 00:11:14,800
হ্যাঁ ইনশাআল্লাহ, আগামি বেস্ট এ্যাক্টরের
এওয়ার্ড আমার সন্তানই নিবে৷
152
00:11:16,639 --> 00:11:18,759
আপু মুভি পায়না জন্য,
153
00:11:19,479 --> 00:11:21,239
তার মুড অফ হয়ে গেছে৷
154
00:11:21,920 --> 00:11:24,200
আমার আর তোমার মাঝে কোন তুলনা নেই,
155
00:11:24,560 --> 00:11:25,479
দেখো,
156
00:11:26,159 --> 00:11:28,039
এখানে আমার কোনো এওয়ার্ড নেই,
157
00:11:28,560 --> 00:11:30,720
সমস্ত এওয়ার্ড এবং সমস্ত শিল্ডস তোমারই৷
158
00:11:31,000 --> 00:11:33,280
আমার মত যদি তুমিও চাইল্ড আর্টিস্ট হতে,
159
00:11:33,439 --> 00:11:37,200
তাহলে এসমস্ত এওয়ার্ড তোমার হতো,
তোমাকে তো কেউ কাজই করতে দেয়নি৷
160
00:11:37,720 --> 00:11:39,720
ও তো এখনও করতে চায় না৷
161
00:11:39,879 --> 00:11:42,879
অভিনয় এবং আর্টিস্ট এর মুল্যও বুঝে না৷
162
00:11:43,319 --> 00:11:45,800
"হোসনে জাহান" আর্টিস্টদের মূল্যায়ন করতো৷
163
00:11:47,720 --> 00:11:49,680
আমাকেও অনেক মুল্য মূল্যায়ন করতো৷
164
00:11:51,839 --> 00:11:54,400
মেকআপও শুধু আমাকে দিয়েই করাতো৷
165
00:11:55,039 --> 00:11:58,560
জানিনা, কেন যেন আব্বুর প্রতি কথায়
"হুসন-ই জাহান" স্বরণ এসে যায় ৷
166
00:11:59,519 --> 00:12:02,439
এখন ঘন্টারপর ঘন্টা
তার উদাহরণ দিতে থাকবে৷
167
00:12:05,039 --> 00:12:10,800
মাঝে মাঝে আমার মনে হয় যে,
আব্বু "হুসন-ই জাহান"কে ভালবাসতো৷
168
00:12:11,560 --> 00:12:13,720
শুধু তার জন্য কাজই করতো না,
169
00:12:16,879 --> 00:12:21,600
এবং আম্মু জাহাঙ্গিরের ভালোবাসায় ব্যাস্ত,
170
00:12:23,600 --> 00:12:28,400
আমি এবং আমরা সবাই বৃত্তের মাঝে চলছি,
171
00:12:29,119 --> 00:12:32,560
কোন বৃত্ত অন্য কোনো বৃত্তের সাথে মিলেই না৷
172
00:12:33,519 --> 00:12:35,800
আমাদের পোশাক বিভাগ খুবই দুর্বল,
173
00:12:36,000 --> 00:12:39,239
আমার মনে হয় আরো কিছু লোক রাখা দরকার৷
174
00:12:39,519 --> 00:12:40,600
তুমি কী বলো?
175
00:12:41,479 --> 00:12:42,600
মোমিন৷
176
00:12:42,680 --> 00:12:43,319
হ্যাঁ৷
177
00:12:43,959 --> 00:12:45,479
ঘরের পজিশন পরিবর্তন করেছো৷
178
00:12:46,000 --> 00:12:46,920
না তো৷
179
00:12:48,439 --> 00:12:50,439
পেইন্টিং, ভাস্কর্য উধাও৷
180
00:12:50,680 --> 00:12:51,920
আচ্ছা ওগুলো,
181
00:12:52,319 --> 00:12:54,119
বলে ছিলাম তো,
কিছু দিনের জন্যে করবো৷
182
00:12:54,439 --> 00:12:55,200
কী?
183
00:12:56,360 --> 00:12:59,000
অনেক অশ্লীল ছিলো ওগুলো!
184
00:12:59,720 --> 00:13:00,759
তো কী?
185
00:13:00,839 --> 00:13:01,839
ওগুলো আর্ট ছিলো৷
186
00:13:02,079 --> 00:13:06,639
কিন্তু, আমার দাদা এখানে,
এজন্য কিছুদিনের জন্য সরিয়ে রেখেছি৷
187
00:13:06,879 --> 00:13:07,920
তো, সে কি রক্ষণশীল,
188
00:13:08,079 --> 00:13:09,239
পছন্দ করে না?
189
00:13:09,639 --> 00:13:10,560
না,
190
00:13:11,319 --> 00:13:12,879
কিছু বলেই নি৷
191
00:13:14,159 --> 00:13:15,119
তারপর?
192
00:13:16,720 --> 00:13:20,360
সে কুরানের আয়াতের ক্যালিগ্রাফি করে৷
193
00:13:20,720 --> 00:13:24,800
তাই ভাবলাম ভাস্কর্য, পেন্টিং
ওনার পছন্দ হবে না৷
194
00:13:25,319 --> 00:13:27,479
দাদা, আসসালামু আলাইকুম৷
195
00:13:27,560 --> 00:13:28,519
ওয়ালাইকুম আসসালাম৷
196
00:13:29,039 --> 00:13:30,920
নেহা, ইনি হলেন আমার দাদা,
197
00:13:31,000 --> 00:13:32,839
যার কথা এতক্ষন বলাবলি হচ্ছিলো, দাদা,
198
00:13:33,000 --> 00:13:34,000
এ হলো নেহা,
199
00:13:34,159 --> 00:13:36,680
আমার সবচেয়ে কাছের বন্ধু৷
200
00:13:37,079 --> 00:13:38,119
আসসালামু আলাইকুম৷
201
00:13:38,439 --> 00:13:39,759
ওয়ালাইকুম আসসালাম বাবু৷
202
00:13:39,920 --> 00:13:41,639
মোমিন আপনার অনেক প্রশংসা করছিলো,
203
00:13:41,720 --> 00:13:43,519
বলেছিলো আপনি ক্যালিগ্রাফি করেন৷
204
00:13:44,439 --> 00:13:45,600
মোমিনও তো করে৷
205
00:13:45,800 --> 00:13:46,920
সত্যই?
206
00:13:47,639 --> 00:13:52,519
ডিরেক্টরি আর ক্যালিগ্রাফির মধ্যে আকাশ-পাতাল
ব্যবধান তাছাড়া আমার এতো সময় নেই৷
207
00:13:52,879 --> 00:13:53,800
কিন্তু তুমি এটা শিখেছো?
208
00:13:53,879 --> 00:13:55,000
হ্যাঁ৷
209
00:13:56,039 --> 00:13:58,439
ছোটবেলার শখ ছিলো,
210
00:13:58,720 --> 00:13:59,879
আর তখনই শেষ হয়ে গেছিলো৷
211
00:14:01,039 --> 00:14:04,000
আল্লাহ তায়ালার নাম লেখা হাত,
212
00:14:04,519 --> 00:14:09,600
আল্লাহ তায়ালার নাম লেখা ছাড়তে পারে
কিন্তু এটা ভুলতে পারে না৷
213
00:14:13,519 --> 00:14:15,959
তুমি যখনই ক্যালিগ্রাফি করবে,
214
00:14:16,680 --> 00:14:17,639
খুব সুন্দরই করবে ৷
215
00:14:20,879 --> 00:14:25,560
যাইহোক, আপনারা কথা বলতে থাকেন,
আমি উপর থেকে চেঞ্জ করে আসছি৷
216
00:14:32,479 --> 00:14:33,280
দাদা!
217
00:14:33,439 --> 00:14:35,239
মোমিন একজন স্টার ডিরেক্টর,
218
00:14:36,159 --> 00:14:38,239
ক্যালিগ্রাফি তাকে স্টারডম দেবে না,
219
00:14:38,400 --> 00:14:40,079
আপনি তার মুভি দেখছেন?
220
00:14:40,400 --> 00:14:42,200
অবিশ্যই দেখবেন৷
221
00:14:42,639 --> 00:14:45,200
সে নায়িকাদের এমন ভাবে পর্দায় পেইন্ট করে,
222
00:14:45,280 --> 00:14:46,319
আসলেই অসাধারণ!
223
00:14:47,039 --> 00:14:49,360
এমন ভাবে উপস্থাপন করে, যে দেখবে..
224
00:14:49,439 --> 00:14:50,560
সে'ই তাকে ভালোবেসে ফেলবে,
225
00:14:50,720 --> 00:14:52,959
আপনিও তো একজন আর্টিস্ট,
আপনার তো জানা থাকার কথা৷
226
00:14:56,079 --> 00:14:56,759
আচ্ছা,
227
00:14:57,000 --> 00:14:58,079
নেহা, চলো যাই,
228
00:14:58,239 --> 00:15:00,000
দাদা, আমরা একটা অনুষ্ঠানে যাচ্ছি,
229
00:15:00,159 --> 00:15:03,479
আমাদের একটু দেরি হবে,
অপেক্ষা করবেন না৷
230
00:15:03,639 --> 00:15:04,360
আল্লাহ হাফেজ দাদা,
231
00:15:04,519 --> 00:15:05,920
খোদা হাফেজ৷
232
00:15:07,400 --> 00:15:07,959
খোদা হাফেজ৷
233
00:15:19,639 --> 00:15:24,200
এবং বেস্ট চাইল্ড এওয়ার্ড
জিতেছেন জাহাঙ্গির সুলতান,
234
00:15:24,439 --> 00:15:26,239
আপনাদের জোরে হাত তালির মাঝে
235
00:15:26,319 --> 00:15:28,479
'বাবরা শরিফ' তাকে এই এওয়ার্ড দিবে৷
236
00:15:45,879 --> 00:15:47,519
কী হয়েছে জাহাঙ্গির?
237
00:15:49,439 --> 00:15:50,439
কী হয়েছে?
238
00:15:52,360 --> 00:15:53,560
আপু,
239
00:15:56,879 --> 00:15:57,959
তুমি আমাকে মরতে দিও না৷
240
00:16:07,039 --> 00:16:09,000
আমি তোমাকে মরতে দিবো না জাহাঙ্গির৷
241
00:16:15,119 --> 00:16:16,959
আমি তোমাকে বুঝি না৷
242
00:16:17,479 --> 00:16:19,239
আমি নিজেই আমাকে বুঝি না৷
243
00:16:19,479 --> 00:16:21,079
তুমি মোমিনকে কী ভেবেছো?
244
00:16:21,239 --> 00:16:23,479
তুমি ওর কাছে গেলেই,
ও তোমার অনুগ্রহ গ্রহণ করে..
245
00:16:23,560 --> 00:16:25,639
তোমাকে একটা রোল দিয়ে দিবে?
246
00:16:27,800 --> 00:16:29,119
চেষ্টা করতে সমস্যা কোথায়?
247
00:16:29,519 --> 00:16:31,319
সে তোমাকে রোল দিবে না,
248
00:16:33,519 --> 00:16:35,519
দেখো আমি ঐ কথা আবার বলতে চাইনা,
249
00:16:35,600 --> 00:16:38,000
যা তুমি চলে যাওয়ার পর আমাকে বলেছিলো,
250
00:16:38,560 --> 00:16:40,519
তুমি কেন অপমানিত হতে চাও?
251
00:16:45,720 --> 00:16:46,639
এই সময়,
252
00:16:46,800 --> 00:16:49,039
আমার শুধু টাকা আর খ্যাতি দরকার,
253
00:16:53,000 --> 00:16:55,159
সম্মানটা আর এখন মূখ্য বিষয় নেই।
254
00:16:57,600 --> 00:16:58,159
দাউদ,
255
00:16:58,239 --> 00:16:59,639
কী অবস্থা পার্টির?
256
00:16:59,879 --> 00:17:02,079
মোমিন ভাই,
257
00:17:02,159 --> 00:17:03,800
এ আপনার সাথে কথা বলতে চায়৷
258
00:17:03,879 --> 00:17:05,159
কোন বিষয়ে?
259
00:17:07,400 --> 00:17:08,959
তুমি এখানে কেন এসেছো?
260
00:17:09,759 --> 00:17:12,319
আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি,
ঐ দিন যা কিছুই হয়েছে...
261
00:17:12,479 --> 00:17:16,280
তোমার এসব ক্যাচাল শোনার সময় আমার নেই৷
262
00:17:16,800 --> 00:17:18,839
তোমাকে এখানে যেন দ্বিতীয়বার
আর না দেখি, বুঝছো?
263
00:17:21,000 --> 00:17:25,800
আর তুমি সারাদিন বসে শুধু এসব ফকিন্নী
মেয়েদের সাথে কথা বলতে থাকো,
264
00:17:25,879 --> 00:17:27,479
নিজের কাজে মনযোগ দাও,
265
00:17:28,360 --> 00:17:29,680
দ্বিতীয়বার যদি এখানে দেখি,
266
00:17:29,759 --> 00:17:31,959
ওর সাথে তোমাকেও স্টুডিও
থেকে বাহির করে দিবো৷
267
00:18:22,039 --> 00:18:23,079
আম্মু!
268
00:18:23,159 --> 00:18:24,239
কী হয়েছে?
269
00:18:24,319 --> 00:18:25,039
আম্মু!
270
00:18:25,280 --> 00:18:27,119
আম্মু!
271
00:18:31,319 --> 00:18:34,039
দাদা আম্মুর কী হয়েছে?
272
00:18:34,800 --> 00:18:38,319
শুধু দু'আ করো যে তার কিছু না হয়,
273
00:18:39,079 --> 00:18:40,519
শুধু দু'আ৷
274
00:19:04,800 --> 00:19:06,400
আমার প্রিয় আল্লাহ,
275
00:19:06,959 --> 00:19:08,959
দয়া করে আমাকে ক্ষমা করে দিন,
276
00:19:19,159 --> 00:19:21,079
আমি বাবাকে চাইনা,
277
00:19:21,439 --> 00:19:23,439
আপনি শুধু আম্মুকে সুস্থ করে দিন,
278
00:19:23,800 --> 00:19:26,439
আমি আর কখনও আপনার সাথে
বেয়াদবি করবো না৷
279
00:19:27,000 --> 00:19:30,680
এটাও বলবো না যে, আমি
আপনাকে চিঠি লিখবো না৷
280
00:19:30,839 --> 00:19:33,159
এবং কখনও আপনার কাছে
অভিযোগ করবো না,
281
00:19:33,360 --> 00:19:34,959
আমি বাবাকে চাইনা,
282
00:19:35,360 --> 00:19:37,119
আমার শুধু আম্মুকে চাই৷
283
00:19:50,959 --> 00:19:55,800
আম্মু তুমি সুস্থ হয়ে গেছো,
আমি তোমার জন্য দু'আ করেছি আম্মু৷
284
00:20:10,360 --> 00:20:12,280
দু'আ তো আমিও করেছিলাম,
285
00:20:14,439 --> 00:20:15,680
আমারটা কবুল হয়নি৷
286
00:20:35,360 --> 00:20:37,239
আমাকে ক্ষমা করে দাও 'হুসন-ই জাহান'৷
287
00:20:41,079 --> 00:20:42,119
মাফ করে দাও৷
288
00:20:46,119 --> 00:20:47,959
আপনাকে তো আমি মাফ করে দিবো,
289
00:20:48,759 --> 00:20:50,839
কিন্তু নিজেকে কীভাবে ক্ষমা করবো?
290
00:21:17,159 --> 00:21:19,759
আমরা কি দাদার সাথে যেতে পারবো?
291
00:21:20,519 --> 00:21:21,959
তুমি যেতে চাইলে, যেতে পারো৷
292
00:21:22,200 --> 00:21:23,800
আমি একা যাবো না,
293
00:21:24,039 --> 00:21:25,360
আমি তোমার সাথে যাবো৷
294
00:21:38,360 --> 00:21:39,519
আমরা পাকিস্তান যাচ্ছি৷
295
00:21:46,759 --> 00:21:48,200
আমার চিঠির বাক্স কোথায়?
296
00:22:28,079 --> 00:22:31,560
জানিনা আম্মু চিঠির বাক্সের
ব্যাপারে কীভাবে জানলো,
297
00:22:31,879 --> 00:22:34,519
এটাতো আমার এবং
আল্লাহর মাঝে গোপনীয় ছিলো৷
298
00:22:44,119 --> 00:22:45,759
নিজের খেয়াল রাখবেন৷
299
00:23:24,400 --> 00:23:25,159
আল্লাহ হাফেজ৷
300
00:23:37,400 --> 00:23:41,879
আমি তোকে বানিয়েছি হুসন-ই জাহান,
এবং তুই চলে গেছিস হোসনা হতে৷
301
00:23:42,479 --> 00:23:45,600
স্বার্থপর দেখেছেন আম্মা,
আমাদের কথা ভাবলো না৷
302
00:23:45,920 --> 00:23:48,400
আমরা মরি বা বাঁচি,
ও তার পরওয়া করে না৷
303
00:23:48,519 --> 00:23:50,680
না, ও পরওয়া করবে কেন?
304
00:23:51,439 --> 00:23:53,319
সে তো ভালোবাসা পেয়ে গেছিলো,
305
00:23:54,439 --> 00:23:55,639
ভালবাসাই তো বড় হয়,
306
00:23:55,879 --> 00:23:57,959
বোন-ভাই, মা-বাবা,
307
00:23:58,239 --> 00:24:00,000
এসব দিয়ে কী হবে!
308
00:24:01,879 --> 00:24:05,479
সে তো ফেরেস্তা হয়ে আসছিলো,
শয়তান তো আমরা ছিলাম৷
309
00:24:07,720 --> 00:24:10,400
এমন তো কেউ সৎ আত্মীয়দের সাথেও করে না
310
00:24:10,720 --> 00:24:12,759
যা তুই আপন সম্পর্কের সাথে করেছিস,
311
00:24:14,319 --> 00:24:17,759
আমি ব্যাবসা করেছিলাম,
ওর যাওয়ার কারণে লাটে উঠছে৷
312
00:24:19,000 --> 00:24:21,479
টাকার প্রয়োজন ছিলো পুঁজির জন্য৷
313
00:24:21,680 --> 00:24:23,200
আর আমাকে ফিল্ম দেওয়ার কথা ছিলো,
314
00:24:23,519 --> 00:24:24,400
কিন্তু না,
315
00:24:24,560 --> 00:24:25,680
ওর কি আর অন্য কারও পরোয়া আছে!
316
00:24:25,759 --> 00:24:27,439
ও নিজে ভাল থাকলেই হলো৷
317
00:24:27,560 --> 00:24:30,959
ওরতো নিজেরটা পেলেই চলে,
বোন ভাই গুল্লায় যাক৷
318
00:24:31,119 --> 00:24:33,400
কত করে অনুরোধ করলাম,
319
00:24:33,720 --> 00:24:38,879
মায়ের ২৪ বছরের পরিশ্রমকে
ভালবাসার জন্য নষ্ট করো না, কিন্তু না!
320
00:24:39,079 --> 00:24:41,159
এখন কী দরকার ছিলো ফিরে আসার?
321
00:24:41,319 --> 00:24:43,159
৮ বছর পরে৷
322
00:24:43,319 --> 00:24:49,720
মেম সাহেবার তো এখনও মনে হয় উনি পিকনিকে গেছিলেন,
যখন ইচ্ছা যাবে আবার যখন ইচ্ছা ফিরে আসবে৷
323
00:24:50,400 --> 00:24:52,920
নাম্বার ওয়ান নায়িকা বানিয়ে ছিলাম,
324
00:24:54,280 --> 00:24:57,560
কোটি মানুষের অন্তরে রাজ করছিলো,
325
00:24:58,039 --> 00:25:03,759
আর এনার দরকার ছিলো পুরুষ নামে
একটা পাঠা, আর এই বাচ্চা,
326
00:25:05,800 --> 00:25:09,280
এখন কী করতে এসেছিস,
বল কী করবো তোকে দিয়ে?
327
00:25:09,439 --> 00:25:11,000
আচার বানাবো?
328
00:25:58,800 --> 00:26:00,560
কী করে আসলে?
329
00:26:03,360 --> 00:26:05,239
ভালোবেসে এসেছি৷
330
00:26:33,159 --> 00:26:37,759
সুলতানের থেকে মেকআপ করানোর জন্য
ছোট বড় সব এক্টর অনুরোধ করতো, অনুরোধ!
331
00:26:39,280 --> 00:26:42,039
সুলতানের সময়ই থাকতো না,
332
00:26:43,119 --> 00:26:44,879
হুসন-ই জাহান এর ফিল্মই শেষ হতো না৷
333
00:26:44,959 --> 00:26:46,800
তারপর অনুষ্ঠান, ইন্টারভিউ..
334
00:26:47,039 --> 00:26:49,720
ঐ যুগে অনেক দেশ ঘুরেছি তার সাথে৷
335
00:26:49,959 --> 00:26:52,680
ইন্ডিয়া, চায়না,
লন্ডন, তুরস্ক....
336
00:26:54,720 --> 00:26:56,439
ভাগ্য সব বিগড়ে দিলো৷
337
00:26:57,079 --> 00:27:00,959
সুলতান ভাই শুধু দু'আ করবেন যেন আজ
অন্তর ছোঁয়া পারফরমেন্স দিতে পারি৷
338
00:27:01,119 --> 00:27:02,720
হ্যাঁ, ইনশাআল্লাহ!
339
00:27:03,159 --> 00:27:05,000
হুসন-ই জাহানও এভাবে বলতো,
340
00:27:05,280 --> 00:27:08,119
আমি নিজহাতে ওর রক্ষাকব বাঁধতাম৷
341
00:27:08,280 --> 00:27:10,239
ওর উপর থেকে খারাপ নজর
দূর করার জন্য দান-খয়রাত দিতাম৷
342
00:27:10,319 --> 00:27:12,200
ভিক্ষার চাউল বন্টন করতাম,
343
00:27:13,119 --> 00:27:20,319
তার পরে গিয়ে হুসন-ই জাহান সেটে পা রারখতো,
আর যদি আমার কোনো প্রযোজক বা পরিচালকের উপর সন্দেহ হতো,
344
00:27:20,639 --> 00:27:24,039
পুরো পৃথীবি এক পক্ষে থাকলেও
হুসন-ই জাহান ঐ ফিল্ম করতো না৷
345
00:27:25,600 --> 00:27:26,879
সুলতান ভাই!
346
00:27:27,280 --> 00:27:31,159
তোমার যুবক বয়সের কথা যেমনে মনে আছে,
লাগে যেন গতকালকের কথা৷
347
00:27:31,680 --> 00:27:33,959
প্রিয় সময়গুলো গতকালের মতই হয়,
348
00:27:34,800 --> 00:27:36,800
যে কাল এখনও অতিবাহিতই হয়নি৷
349
00:27:38,519 --> 00:27:41,439
আমি কি আর জানতাম যে,
আমার কাল এমন যম হয়ে যাবে৷
350
00:27:41,720 --> 00:27:44,680
খ্যাতি তো অনেক আছে ভাই তোমার,
কিন্তু টাকা নেই৷
351
00:27:45,119 --> 00:27:47,400
যখন এত ফেম পেয়েছিলে,
কিছু টাকাও কামিয়ে রাখতে৷
352
00:27:47,680 --> 00:27:51,920
এখনকার মেকআপ আর্টিস্টদের দেখো,
তারা দোকান বানাচ্ছে, কী বলে! সেলুন,
353
00:27:52,119 --> 00:27:54,519
অন্য কিছু না হোক শুধু মাথার উপর
একটা ছাদ বানিয়ে নিতে৷
354
00:27:54,839 --> 00:27:56,159
এভাবে এখানে সেখানে
ঠেলা খেয়ে বেড়াতে হত না৷
355
00:27:56,439 --> 00:27:58,400
টাকা উপার্জন করতে চায়নি সুলতান,
356
00:27:58,680 --> 00:28:00,759
নিজেকে সুলতানই মনে করতাম৷
357
00:28:02,600 --> 00:28:04,039
বুঝতেই পারিনি,
358
00:28:04,839 --> 00:28:10,439
হোসন-ই জাহানের বিখ্যাত হওয়ার সাথে
সুলতানের ভাল দিনের সূর্য্যও ডুবে গেল৷
359
00:28:14,959 --> 00:28:15,839
অপেক্ষা করো৷
360
00:28:34,560 --> 00:28:38,720
তোমাকে আমার আগে-পিছে
ভিক্ষা করতে হবে না,
361
00:28:38,879 --> 00:28:42,079
এরা সবাই তোমার মতই নীচ৷
362
00:28:42,920 --> 00:28:47,039
টাকা ছাড়া কিছুই হবে না!
কিন্তু আপনাকে আমি বার বার বলছি,
363
00:28:47,360 --> 00:28:48,759
বেশিদিন বাঁচতে পারবে না৷
364
00:28:48,879 --> 00:28:50,600
আপু তুমি আমাকে মরতে দিও না৷
365
00:28:50,920 --> 00:28:52,879
আমি তোমাকে মরতে দিবো না জাহাঙ্গির৷
366
00:28:53,439 --> 00:28:55,239
মোমিনের মুভি তোমার জন্য নয়৷
367
00:28:55,400 --> 00:28:57,039
ঘর খালি করাতে চাই৷
368
00:28:57,200 --> 00:28:59,759
দুঃখিত আমার সময় নেই৷
369
00:29:39,159 --> 00:29:40,200
দাদা,
370
00:29:41,079 --> 00:29:42,839
মোমিন ভাইকে বিয়ে করিয়ে দিন৷
371
00:29:44,439 --> 00:29:47,959
তুমি মোমিনের বিয় নিয়ে চিন্তা করছো কেন?
372
00:29:48,119 --> 00:29:50,280
২৪ ঘন্টা পার্টি হয়, মেয়েরা আসে,
373
00:29:50,360 --> 00:29:51,800
বিয়ের পরামর্শ তো দিবোই,
374
00:29:56,000 --> 00:29:57,479
ভদ্র মানুষ!
375
00:30:01,000 --> 00:30:03,000
মোমিন ভাই অনেক ভদ্র মানুষ!
376
00:30:03,759 --> 00:30:05,920
খারাপ তো আজকালাকার মেয়েরা৷
377
00:30:06,280 --> 00:30:08,360
ভাল মানুষদেরও খারাপ বানিয়ে ফেলে৷
378
00:30:10,000 --> 00:30:11,200
দাদা,
379
00:30:12,159 --> 00:30:14,680
এসব কথা মোমিন ভাইকে বলবেন না৷
380
00:30:15,680 --> 00:30:18,680
উনি সন্দেহ করে যে আমি ওনার কথা
অন্য মানুষদের বলে বেড়াই!
381
00:30:18,920 --> 00:30:22,879
আপনি কতদিন ধরে এখানে আছেন,
একটাও কথা বলেছি আপনাকে?
382
00:30:24,959 --> 00:30:28,720
তুমি আমাকে একটা কথাও বলোনি৷
383
00:30:30,400 --> 00:30:33,280
দাদা আপনার এই ব্যাপারটাই
আমার বড্ড ভালো লাগে,
384
00:30:33,519 --> 00:30:35,119
আপনি একজন সত্যবাদী লোক,
385
00:30:36,039 --> 00:30:37,759
আপনাকে একটা কথা বলবো?
386
00:30:38,119 --> 00:30:39,639
মোমিন ভাই আপনাকে খুব ভয় পায়৷
387
00:30:41,159 --> 00:30:42,239
আমাকে ভয় পায়?
388
00:30:42,400 --> 00:30:46,839
হ্যাঁ, এজন্যই আপনি আসার পর সব
পেইন্টিং, ভাস্কর্য স্টোর রুমে রেখে দিছে৷
389
00:30:48,039 --> 00:30:51,839
আর ঐ জিনিসের বোতলও ফ্রিজ
থেকে সরিয়ে ফেলছে,
390
00:30:52,759 --> 00:30:55,200
বুঝতে পেরেছেন কী জিনিসের কথা বলছি?
391
00:31:01,079 --> 00:31:05,959
দাউদ আমাকে বলেছে যে
সে একটু হলিউড মুভির কাস্টিং করতেছে৷
392
00:31:06,360 --> 00:31:08,000
তাবাসসুম পিসিতে থাকছে,
393
00:31:08,079 --> 00:31:11,039
আমি তো দাউদকে বলেছি যেভাবেই হোক,
আমাদের অডিশন করিয়ে দাও৷
394
00:31:11,280 --> 00:31:12,839
এখানকার মুভিতেই চান্স পাইনি,
395
00:31:13,039 --> 00:31:14,000
হলিউডে পাবো!
396
00:31:14,159 --> 00:31:17,400
চান্স পাওয়া না পাওয়াতে কী আসে যায়,
অডিশন তো দেওয়া উচিৎ৷
397
00:31:18,519 --> 00:31:22,360
এমনেতেই মোমিনের ফিল্মের জন্য
অনেকদিন নষ্ট হয়েছে, এখন আর না৷
398
00:31:22,519 --> 00:31:24,600
সে কাস্টিং করে ফেলেছে৷
399
00:31:25,639 --> 00:31:27,360
জানার কোনো আগ্রহ নাই আমার৷
400
00:31:27,439 --> 00:31:28,360
তাহলে বাদ দাও,
401
00:31:28,560 --> 00:31:30,200
এমনেতেই ওর মাথা খারাপ,
402
00:31:30,360 --> 00:31:32,759
সফলতা পেয়ে গেলে
মানুষের এই অহস্থাই হয়৷
403
00:31:33,360 --> 00:31:36,639
আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি,
ফয়সালের সাথে দেখা হয়েছিলো৷
404
00:31:37,759 --> 00:31:38,800
ফয়সাল এর সাথে?
405
00:31:40,000 --> 00:31:41,039
ও আমেরিকা থেকে চলে আসছে?
406
00:31:41,639 --> 00:31:42,879
হ্যাঁ, চলে আসছে৷
407
00:31:43,239 --> 00:31:46,879
পরশুদিন দেখা হয়েছিলো শপিংমলে,
তোমার কথা জিজ্ঞাসা করেছিলো৷
408
00:31:47,200 --> 00:31:47,720
কী?
409
00:31:47,879 --> 00:31:48,720
অবস্থা৷
410
00:31:54,759 --> 00:31:56,720
এখন কান্না শুরু করে দিওনা৷
411
00:31:57,800 --> 00:31:58,839
না,
412
00:31:59,800 --> 00:32:00,879
খুব ঠান্ডা এটা৷
413
00:32:00,959 --> 00:32:03,600
যদি ঠান্ডা না হতো,
তাও তুমি কান্না করতে,
414
00:32:03,959 --> 00:32:05,720
ওকে স্মরণ করা বাদ দাও৷
415
00:32:06,879 --> 00:32:08,680
ওকে স্বরণ করি না৷
416
00:32:09,519 --> 00:32:10,639
কিন্তু ভুলতে পারি না৷
417
00:32:13,479 --> 00:32:14,879
ওরে সাথে দেখা করবে?
418
00:32:16,959 --> 00:32:18,119
ও বলেছিলো?
419
00:32:18,479 --> 00:32:19,759
না, আমি বলতেছি৷
420
00:32:24,519 --> 00:32:25,360
না৷
421
00:32:28,560 --> 00:32:30,079
তোমাকে ছোট করছি না৷
422
00:32:30,479 --> 00:32:32,920
করিও না দেখা৷
423
00:32:41,879 --> 00:32:44,959
গতরাতে 2am পর্যন্ত তোমার
অপেক্ষা করছিলাম৷
424
00:32:46,560 --> 00:32:50,800
গতকাল আসতে একটু দেরি হয়ে গেছিলো,
3:00am এর কাছা কাছি আসছিলাম৷
425
00:32:51,239 --> 00:32:52,759
কেন কোন দরকার ছিলো?
426
00:32:53,000 --> 00:32:55,360
না, তোমার সাথে কথা বলার ছিলো,
আসার পর থেকে...
427
00:32:55,600 --> 00:32:59,159
তোমার সাথে কথা বলার সময়ই হয়নি৷
428
00:32:59,319 --> 00:33:00,560
হ্যাঁ,
429
00:33:01,639 --> 00:33:03,119
কী আর করবো দাদা,
430
00:33:03,560 --> 00:33:04,959
জীবনটা এমনই৷
431
00:33:06,159 --> 00:33:08,000
এমন তো হওয়ার কথা ছিলো না৷
432
00:33:10,159 --> 00:33:12,280
হওয়ার কথা তো ছিলো না,
433
00:33:12,600 --> 00:33:13,560
কিন্তু হয়েছে৷
434
00:33:14,119 --> 00:33:15,479
অনেক ব্যস্ত শহর!
435
00:33:15,839 --> 00:33:17,560
আচ্ছা একটা কথা বলুন,
436
00:33:18,319 --> 00:33:20,000
নেহাকে কেমন লেগেছে আপনার?
437
00:33:20,400 --> 00:33:21,400
নেহা?
438
00:33:21,560 --> 00:33:24,759
যে মেয়েকে আপনার সাথে
সাক্ষাৎ করিয়েছিলাম৷
439
00:33:25,600 --> 00:33:26,680
হ্যাঁ!
440
00:33:28,280 --> 00:33:29,400
ভালো'ই৷
441
00:33:32,079 --> 00:33:33,680
ওকে বিয়ে করতে চাই৷
442
00:33:36,720 --> 00:33:38,600
এটা আমার আগে থেকেই জানা ছিলো৷
443
00:33:38,839 --> 00:33:40,879
সবকিছুই আগে জেনে যান আপনি৷
444
00:33:41,600 --> 00:33:42,479
হ্যাঁ,
445
00:33:43,200 --> 00:33:44,959
বিশেষ করে তোমার ব্যাপারে৷
446
00:33:46,920 --> 00:33:50,039
আমার মনে হয় সবকিছুই
আগে থেকে জানা হয়ে যায় আপনার৷
447
00:33:56,000 --> 00:33:57,400
তুমি খুশি তো?
448
00:34:00,639 --> 00:34:02,119
কী জিজ্ঞাসা করলেন আপনি?
449
00:34:02,519 --> 00:34:04,280
আমি জিজ্ঞাসা করেছি,
তুমি খুশি আছো তো?
450
00:34:13,439 --> 00:34:15,159
অবশ্যই খুশি৷
451
00:34:15,680 --> 00:34:17,119
অনেক বেশি খুশি!
452
00:34:17,759 --> 00:34:19,200
এটা কেমন প্রশ্ন?
453
00:34:22,039 --> 00:34:23,759
সেরকম মনে হয় না কেন?
454
00:34:28,319 --> 00:34:29,800
ওহ দাদা!
455
00:34:30,680 --> 00:34:37,159
আমার লাইফস্টাইল দেখেন, আমার ঘর দেখেন,
আমার গাড়ি দেখেন, সুখ্যাতি, ক্যারিয়ার দেখেন৷
456
00:34:37,920 --> 00:34:41,039
সবকিছু আছে, যা আমার বয়েসী
সকল ছেলের সপ্ন৷
457
00:34:42,280 --> 00:34:44,959
খুশি না থাকার তো প্রশ্নই আসে না৷
458
00:34:52,439 --> 00:34:55,280
হয়তো ভুল প্রশ্ন করে ফেলেছি,
459
00:34:58,879 --> 00:35:00,200
বৃদ্ধ হয়ে গেছি তো৷
460
00:35:02,079 --> 00:35:03,639
মাঝে মাঝে,
461
00:35:06,759 --> 00:35:08,280
ভুল প্রশ্ন জিজ্ঞাসা করে ফেলি৷
462
00:35:37,159 --> 00:35:38,600
আমার সব শেখা হয়েগেছে৷
463
00:35:38,959 --> 00:35:40,519
আচ্ছা, আমাকে শোনাও৷
464
00:35:40,759 --> 00:35:41,720
কয় নাম্বারটা?
465
00:35:42,239 --> 00:35:44,600
১৩ নাম্বারটা শোনাও!
466
00:35:45,720 --> 00:35:46,959
না ৮,
467
00:35:47,600 --> 00:35:50,159
নায়ক নাইল এবং নায়িকা আভিনীর সিন৷
468
00:35:54,920 --> 00:35:56,959
আরে, তুমি রেগে আছো কেন?
469
00:35:59,400 --> 00:36:00,400
নায়িকার টা ও শোনাবো নাকি?
470
00:36:01,119 --> 00:36:02,720
আচ্ছা, নায়িকা আমি হচ্ছি৷
471
00:36:03,200 --> 00:36:05,039
রাগ হওয়ারই তো কথা৷
472
00:36:05,200 --> 00:36:06,079
দারুণ লাগছে তোমাকে৷
473
00:36:06,239 --> 00:36:06,879
ফটফট কইরো না৷
474
00:36:07,800 --> 00:36:10,360
প্রশংসা করলেও রাগ,
না করলেও রাগ৷
475
00:36:10,519 --> 00:36:12,280
এখন তোমার উপর আমার রাগ হচ্ছে৷
476
00:36:12,519 --> 00:36:14,159
তাহলে ঠিক আছে, সবকিছু শেষ করে ফেলি৷
477
00:36:14,400 --> 00:36:16,000
আয়জা এবং আমার মাঝে কোন সম্পর্ক নেই৷
478
00:36:16,079 --> 00:36:17,600
তোমার নেই,
তার ঠিকই আছে ৷
479
00:36:17,680 --> 00:36:18,800
ওরও নেই৷
480
00:36:18,879 --> 00:36:19,680
আচ্ছা,
481
00:36:19,959 --> 00:36:21,360
তুমি ওর ভাই হও না?
482
00:36:24,319 --> 00:36:26,360
সেটা তো আমি তোমার৷
483
00:36:26,879 --> 00:36:28,000
স্ক্রিপ্টে।
484
00:36:29,200 --> 00:36:30,479
ভুলে গেছো না?
485
00:36:31,360 --> 00:36:32,479
কী হয়েছে?
486
00:36:32,639 --> 00:36:34,479
কী পাগলামী করছ?
487
00:36:34,920 --> 00:36:36,400
মাকেও একটা রোল দিয়ে দেই৷
488
00:36:37,439 --> 00:36:39,920
স্ক্রিপ্টে কোনো মা বা শাশুড়ির চরিত্র নেই৷
489
00:36:40,200 --> 00:36:41,000
সবগুলো ডাইনির৷
490
00:36:41,079 --> 00:36:41,879
তো কী?
491
00:36:41,959 --> 00:36:44,360
আমিও যোদ্ধা হতে পারি,
তাও আবার ২ মিনিটে৷
492
00:36:44,439 --> 00:36:46,039
তুমি আমাকে রোল তো দাও ৷
493
00:36:46,239 --> 00:36:47,959
মা, আগে আমি তো পেয়ে নেই৷
494
00:36:52,239 --> 00:36:52,879
হ্যালো৷
495
00:36:53,039 --> 00:36:54,400
অভিনন্দন!
496
00:36:54,479 --> 00:36:55,200
কী হয়েছে?
497
00:36:55,280 --> 00:36:58,119
তুমি অডিশনের জন্য সিলেক্ট হয়ে গেছো,
লাহোর যাওয়ার রেডি হও৷
498
00:36:59,159 --> 00:36:59,959
বুঝলাম না৷
499
00:37:00,200 --> 00:37:03,119
বলিউড মুভির কথা বলছি,
দাউদের ফোন আসছিলো তোমার জন্য৷
500
00:37:06,159 --> 00:37:06,879
আচ্ছা৷
501
00:37:06,920 --> 00:37:09,879
তোমার জন্য টিকিট পাঠাবে
আর থাকার ব্যাবস্থাও করবে,
502
00:37:10,039 --> 00:37:11,000
দাউদ তোমাকে ফোন দিবে৷
503
00:37:11,200 --> 00:37:12,000
আর তুমি?
504
00:37:12,159 --> 00:37:13,319
তোমারটা কী হলো?
505
00:37:13,519 --> 00:37:14,479
হয়নি,
506
00:37:14,639 --> 00:37:15,920
তাতে আমার কিছু যায় আসে না৷
507
00:37:16,079 --> 00:37:18,280
তোমার হয়ে গেছে তো এতেই আমি খুশি৷
508
00:37:18,479 --> 00:37:20,319
আচ্ছা, আমি রাতে ফোন দিবো,
আল্লাহ হাফিজ৷
509
00:37:20,400 --> 00:37:21,400
খোদা হাফিজ ৷
510
00:37:22,039 --> 00:37:23,119
কী হয়েছে?
511
00:37:24,000 --> 00:37:27,439
ঐ যে হলিউড ফিল্মের অডিশনের জন্য
ডিটেইলস পাঠিয়েছিলাম৷
512
00:37:28,119 --> 00:37:30,039
তারা অডিশন এর জন্য সিলেক্ট করেছে৷
513
00:37:30,639 --> 00:37:31,560
কী?
514
00:37:31,720 --> 00:37:35,039
দেখেছো আপু, আমি সবসময় বলতাম৷
515
00:37:35,920 --> 00:37:37,560
আল্লাহ তায়ালার শুকরিয়া৷
516
00:37:37,759 --> 00:37:40,280
মা, এখন শুধু অডিশনের জন্য
জন্য সিলেক্ট হয়েছি৷
517
00:37:40,600 --> 00:37:41,680
রোল পাইনি এখনও৷
518
00:37:41,920 --> 00:37:42,759
ওটাও পেয়ে যাবে৷
519
00:37:43,600 --> 00:37:44,680
লাহোর যেতে হবে৷
520
00:37:44,839 --> 00:37:45,720
তো কী হয়েছে?
521
00:37:45,800 --> 00:37:50,079
এটা আর কী এমন ব্যপার, চলে যাবি,
তোর আব্বুকে বলে আসি৷
522
00:37:51,800 --> 00:37:52,319
আপু,
523
00:37:52,400 --> 00:37:54,159
তোমাকে অনেক বড় স্টার হতে হবে৷
524
00:37:54,319 --> 00:37:55,360
আমি তোমাকে বলছি,
525
00:37:55,680 --> 00:37:57,519
হলিউডে কাজ করবে,
526
00:37:57,759 --> 00:37:58,800
তারপর অস্কার নিতে যাবে,
527
00:37:58,959 --> 00:38:02,280
তারপর বক্তব্য দিয়ে আমাকে ধন্যবাদ জানাবে
যে, যদি জাহাঙ্গির না থাকতো.....
528
00:38:02,360 --> 00:38:03,159
আচ্ছা, থামো থামো৷
529
00:38:03,319 --> 00:38:04,800
এত লম্বা লম্বা কথা বইলো না৷
530
00:38:05,239 --> 00:38:08,800
অস্কার, মাত্র তিনটি সিন এর রোল,
যা এখনও পাইনি৷
531
00:38:09,319 --> 00:38:09,920
আচ্ছা,
532
00:38:10,159 --> 00:38:12,319
মানা লাগবে না, যা খুশি বলে রাখো৷
533
00:38:15,280 --> 00:38:20,560
আমার লাইফস্টাইল দেখেন, আমার ঘর দেখেন,
আমার গাড়ি দেখেন, সুখ্যাতি, ক্যারিয়ার দেখেন৷
534
00:38:21,039 --> 00:38:24,519
সবকিছু আছে, যা আমার বয়েসী
সকল ছেলের সপ্ন৷
535
00:38:25,079 --> 00:38:26,920
আমার খুশি না থাকার তো প্রশ্নই আসে না৷
536
00:38:28,000 --> 00:38:30,319
সেরকম মনে হয়না কেন?