1 00:00:01,000 --> 00:00:15,000 অনুবাদ আয়োজনেঃ "TEAM WBMF" অনুবাদ সহযোগিতায়ঃ "TEAM PROJAPOTI" 2 00:00:16,000 --> 00:01:18,000 অনুবাদ ও সম্পাদনায়ঃ ইমতিয়াজ উদ্দিন 3 00:01:19,759 --> 00:01:22,119 বস, কোনো সমাধান বের করেন। 4 00:01:25,759 --> 00:01:26,879 কী সমাধান বের করবো? 5 00:01:28,079 --> 00:01:29,800 আমার সাথে কথা বলছে না, 6 00:01:30,400 --> 00:01:31,959 থাপ্পড় ও আমাকে মেরেছে, 7 00:01:32,680 --> 00:01:33,800 আর সমাধানও আমিই বের করবো? 8 00:01:34,519 --> 00:01:36,759 কারণ আপনার দরকার তাকে এখন, 9 00:01:36,959 --> 00:01:38,200 তার না। 10 00:01:38,680 --> 00:01:41,280 আর মোমিন ভাই দোষ আপনারাই। 11 00:01:42,720 --> 00:01:43,759 না রে, 12 00:01:45,720 --> 00:01:47,800 অনেক পাগল হয়ে গেছে ও, 13 00:01:48,560 --> 00:01:51,519 ...না থাকায় ভালো। চিন্তা নেই অপশন আছে। 14 00:01:51,720 --> 00:01:53,000 হাই জান, 15 00:01:53,560 --> 00:01:55,200 পাশ দিয়েই যাচ্ছিলাম, 16 00:01:55,400 --> 00:01:58,239 আর অনেক মিস করছিলাম তাই ভাবলাম দেখা করে যায়। 17 00:02:00,039 --> 00:02:02,159 বললাম না, অপশন আছে। 18 00:02:03,959 --> 00:02:06,319 বস, এইটা অপশন হলে, 19 00:02:06,519 --> 00:02:08,560 আমি আর টিনা এই প্রজেক্টে থাকছি না। 20 00:02:15,119 --> 00:02:16,319 ওর কী হয়েছে? 21 00:02:17,000 --> 00:02:18,639 কিছুই না, পাগল হয়ে গেছে। 22 00:02:20,000 --> 00:02:21,879 তো বলো, কেমন আছো? 23 00:02:22,800 --> 00:02:24,200 কেমন আর থাকবো? 24 00:02:24,800 --> 00:02:27,000 এতদিন তোমার সাথে দেখা হয়নি। 25 00:02:27,920 --> 00:02:31,560 যাইহোক, বলো আলিফের প্রি-প্রোডাকশন হয়ে গেছে? 26 00:02:32,720 --> 00:02:34,680 চলছে। 27 00:02:36,079 --> 00:02:38,479 আর কাস্টিং হয়ে গেছে? 28 00:02:39,079 --> 00:02:41,600 মানে আমার জন্য কোনো রোল থাকলে... 29 00:02:41,839 --> 00:02:45,039 আমি তো মুভির ব্যপারে শোনার পর থেকেই উৎসাহি, 30 00:02:45,280 --> 00:02:49,639 আমার মনে হয় আমি এক সুফি সোল। 31 00:02:58,680 --> 00:02:59,800 চুপ করো টিনা। 32 00:03:12,159 --> 00:03:13,600 তুমি শিউর ঝগড়া হয়েছে? 33 00:03:14,039 --> 00:03:15,800 হ্যাঁ, বড় ঝগড়া হয়েছে, 34 00:03:16,000 --> 00:03:17,519 আমার সামনেই তো চলে গেলো। 35 00:03:18,439 --> 00:03:19,479 আর কারণ কী ছিলো? 36 00:03:19,800 --> 00:03:22,720 জানি না, টিনা আর দাউদ দুইজনকেই জিজ্ঞাসা করেছিলাম, 37 00:03:22,959 --> 00:03:25,439 কিন্তু আপনি তো জানেনই তারা বলে না। 38 00:03:26,639 --> 00:03:29,759 কিন্তু তুমি শিউর তো, সে মুভিতে আর নেই। 39 00:03:30,519 --> 00:03:31,839 এখন তো তাই মনে হচ্ছে। 40 00:03:32,079 --> 00:03:34,639 কয়েকদিন থেকে রিহার্সালও সব বন্ধ রেখেছে। 41 00:03:37,039 --> 00:03:38,439 এ তো ব্রেকিং নিউজ, 42 00:03:38,720 --> 00:03:40,319 আমার নাম যেন না আসে। 43 00:03:41,680 --> 00:03:43,639 ব্রেকিং নিউজ সবসময়, নামবিহীনই হয়। 44 00:03:58,839 --> 00:03:59,720 আব্বা কোথায়? 45 00:04:01,360 --> 00:04:03,479 সে এখনো ফিরেনি, 46 00:04:04,079 --> 00:04:06,239 কোনো অনুষ্ঠান চলছে সেখানে, 47 00:04:06,639 --> 00:04:08,439 ঝুমারের মেক-আপ করছে। 48 00:04:10,560 --> 00:04:12,159 রোজই যাচ্ছে ঐখানে। 49 00:04:14,119 --> 00:04:15,519 এখানে ভালো লাগে না, 50 00:04:16,839 --> 00:04:18,119 ঐখানে ভালো লাগে। 51 00:04:21,479 --> 00:04:23,920 অস্কার জয়ী টিভি নায়িকা মোমিনা সুলতান, 52 00:04:24,159 --> 00:04:27,839 যিনি ডাইরেক্টর মোমিনের মুভিতে লিড রোল করছিলেন, 53 00:04:28,079 --> 00:04:30,039 তাকে এই মুভির কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। 54 00:04:30,400 --> 00:04:33,159 বাদ দেওয়ার কারণ এখনো জানা যায়নি, 55 00:04:33,360 --> 00:04:38,759 কিন্তু উনার বদলে শেলিকে নিয়েছে এটাই খবর আপাতত। 56 00:04:43,759 --> 00:04:46,680 তারা তোমাকে মুভি থেকে বের করে দিয়েছে। 57 00:04:47,360 --> 00:04:48,800 আমি নিজেই ছেড়ে দিয়েছি ঐ মুভি। 58 00:04:49,639 --> 00:04:50,239 কেন? 59 00:04:51,600 --> 00:04:52,560 কাহিনী খারাপ ছিলো। 60 00:04:54,600 --> 00:04:58,519 হুসনে ই জাহানের কাহিনী খারাপ কীভাবে হয়? 61 00:04:58,879 --> 00:05:01,200 উনার না উনার ছেলের কাহিনী খারাপ, 62 00:05:02,439 --> 00:05:03,600 তাই ছেড়ে দিয়েছি। 63 00:05:18,879 --> 00:05:21,079 অস্কার জয়ী টিভি নায়িকা মোমিনা সুলতান, 64 00:05:21,280 --> 00:05:23,639 যিনি ডাইরেক্টর মোমিনের মুভিতে লিড রোল করছিলেন, 65 00:05:23,879 --> 00:05:25,479 তাকে এই মুভির কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। 66 00:05:25,720 --> 00:05:27,439 বাদ দেওয়ার কারণ এখনো জানা যায়নি, 67 00:05:27,639 --> 00:05:35,959 কিন্তু উনার বদলে শেলিকে নিয়েছে এটাই খবর আপাতত। 68 00:05:36,519 --> 00:05:37,759 মোমিন ভাই ডেকেছেন আপনি? 69 00:05:41,400 --> 00:05:44,000 মিডিয়াতে কে খবর ছড়ালো যে তাকে বাদ দিয়েছি? 70 00:05:44,319 --> 00:05:45,879 আমি তো নিজেই চিন্তিত, 71 00:05:46,200 --> 00:05:48,280 ব্রান্ড আর মিডিয়ার কল এসেই যাচ্ছে, 72 00:05:48,560 --> 00:05:52,800 না বলছি, তবে খোলাখুলি বলেছে মোমিনা সুলতান মুভি ছাড়লে, 73 00:05:53,039 --> 00:05:54,600 ব্রান্ডের অনুমোদনও চলে যাবে। 74 00:05:57,560 --> 00:05:59,479 মোমিনা নিজেই খবর ছড়িয়েছে বোধহয়। 75 00:06:00,200 --> 00:06:02,759 সে দিলে, এরা বলতো সে ছেড়েছে, 76 00:06:03,000 --> 00:06:04,839 এটা বলতো না আপনি বাদ দিয়েছেন। 77 00:06:05,959 --> 00:06:07,119 আমরা ঝামেলায় ফেসে গেছি। 78 00:06:38,360 --> 00:06:40,360 সুরাইয়া বললো তুমি... 79 00:06:43,959 --> 00:06:45,200 মুভি ছেড়ে দিয়েছো। 80 00:06:50,439 --> 00:06:51,280 হ্যাঁ। 81 00:06:52,000 --> 00:06:52,519 কেন? 82 00:06:58,600 --> 00:07:00,639 হুসন ই জাহানের মতো মরতে চাই না। 83 00:07:13,680 --> 00:07:15,439 কাল মোমিনের সাথে দেখা করতে চাই। 84 00:07:26,079 --> 00:07:27,639 দেখা করে কোনো ফায়দা নেই। 85 00:07:35,519 --> 00:07:37,439 ওর কিছু আমানত কাছে আছে, 86 00:07:39,959 --> 00:07:41,280 ফিরিয়ে দিতে হবে আমাকে। 87 00:07:49,479 --> 00:07:51,200 আব্বা, ওর সাথে দেখা করবো না, 88 00:07:52,319 --> 00:07:53,639 আপনিও দেখা করবেন না। 89 00:07:54,639 --> 00:07:57,519 হুসন ই জাহান বা কালবে মোমিন কারো কথাই বলবেন না। 90 00:08:00,439 --> 00:08:02,479 আসেন সব ভুলে যায় আব্বা, 91 00:08:04,920 --> 00:08:09,439 যা আপনি করেছেন, যা আমার সাথে হয়েছে। 92 00:08:22,239 --> 00:08:23,759 ভুলে যাবো কালবে মোমিনকে। 93 00:08:29,000 --> 00:08:31,079 হুসন ই জাহানকে ভুলতে পারবো না। 94 00:08:35,639 --> 00:08:36,800 ভুলতে পারবো না। 95 00:08:58,560 --> 00:09:01,319 স্যার, শুনলাম মোমিনা সুলতানকে মুভি থেকে বাদ দিয়েছেন, কেন? 96 00:09:01,639 --> 00:09:02,319 স্যার, আলিফ কি শেষ হবে? 97 00:09:02,600 --> 00:09:04,239 স্যার, দুই ব্রান্ড চলে গিয়েছে, কিছু বলবেন এই ব্যাপারে? 98 00:09:04,519 --> 00:09:06,319 স্যার, মোমিনা সুলতান আর আপনার মধ্যে ঝগড়া হয়েছে? 99 00:09:06,600 --> 00:09:07,920 স্যার, টাকা-পয়সার ব্যাপারে কোনো সমস্যা, 100 00:09:08,119 --> 00:09:09,000 সে কি বেশি পারিশ্রমিক চেয়েছিলো? 101 00:09:09,239 --> 00:09:13,319 স্যার, প্লিজ স্যার, কিছু বলুন। 102 00:11:59,360 --> 00:12:01,280 স্যার, শুনলাম মোমিনা সুলতানকে মুভি থেকে বাদ দিয়েছেন, কেন? 103 00:12:01,479 --> 00:12:03,280 স্যার, আলিফ কি শেষ হবে? 104 00:12:03,720 --> 00:12:05,759 স্যার, দুই ব্রান্ড চলে গিয়েছে, কিছু বলবেন এই ব্যাপারে? 105 00:12:06,200 --> 00:12:08,239 স্যার, মোমিনা সুলতান আর আপনার মধ্যে ঝগড়া হয়েছে? 106 00:12:08,560 --> 00:12:09,920 স্যার, টাকা-পয়সার ব্যাপারে কোনো সমস্যা, 107 00:12:10,119 --> 00:12:11,000 সে কি বেশি পারিশ্রমিক চেয়েছিলো? 108 00:12:11,319 --> 00:12:17,319 স্যার, প্লিজ স্যার, কিছু বলুন। 109 00:12:44,600 --> 00:12:48,639 এক, দুই, তিন, চার. এক, দুই, তিন, চার. এক, দুই, তিন, চার. 110 00:12:48,920 --> 00:12:52,800 এক, দুই, তিন, চার. এক, দুই, তিন, চার. 111 00:12:53,039 --> 00:12:59,360 এক, দুই, তিন, চার। 112 00:12:59,720 --> 00:13:01,920 এক, দুই, তিন, চার. 113 00:13:02,239 --> 00:13:06,879 পাঁচ ছয় সাত আট। এক, দুই, তিন, 114 00:13:07,119 --> 00:13:11,000 পাঁচ. পাঁচ ছয় সাত আট। 115 00:13:11,319 --> 00:13:14,360 এক, দুই, তিন, চার। 116 00:13:14,639 --> 00:13:16,680 পাঁচ ছয় সাত আট. 117 00:13:31,439 --> 00:13:33,720 আপনি এখানে দাঁড়িয়ে এভাবে দেখতে থাকলে, 118 00:13:33,920 --> 00:13:35,720 আমি কখনো নাচ শিখতে পারবো না। 119 00:13:37,119 --> 00:13:38,400 আপনাকে দেখছি না। 120 00:13:42,159 --> 00:13:42,759 তাহলে? 121 00:13:45,079 --> 00:13:46,319 অন্যজনকে দেখছি। 122 00:13:53,639 --> 00:13:54,759 জানি আমি। 123 00:13:59,000 --> 00:14:00,639 কিন্তু আমি আপনাকেই দেখছি। 124 00:14:02,879 --> 00:14:04,639 তাই চলে যান প্লিজ। 125 00:14:40,439 --> 00:14:42,800 জানিনা কী হয়েছে ওর। 126 00:14:43,600 --> 00:14:51,239 এতদিন শুধু ঘরেই রয়েছে সবসময় আজ কোনো কাজে গেছে বাইরে। 127 00:14:53,400 --> 00:14:58,639 আসলে বুঝায়ও। দেখো চলে এসেছে। 128 00:14:58,959 --> 00:15:00,519 জানতামই না তুমি আসবে, 129 00:15:00,720 --> 00:15:01,280 কখন আসলে? 130 00:15:01,720 --> 00:15:04,439 দুইজন বসো, খাবারের ব্যবস্থা করি। 131 00:15:10,159 --> 00:15:11,839 আজ পর্যন্ত তোমার কাছে কিছুই চাইনি, 132 00:15:12,039 --> 00:15:13,479 আজ চাচ্ছি। 133 00:15:14,239 --> 00:15:16,479 যা চাইবে কোনো প্রশ্ন না করেই দিবো। 134 00:15:16,800 --> 00:15:17,600 চাও। 135 00:15:22,400 --> 00:15:23,959 মুভিটা করো, 136 00:15:24,720 --> 00:15:26,639 দাউদ আর আমার ভবিষ্যতের ব্যাপার। 137 00:15:53,280 --> 00:15:56,519 যা কিছু হয়েছে দুর্ভাগ্যবশত হয়েছে, 138 00:15:57,039 --> 00:15:59,119 এখন সব ভুলে এগোনো যাক। 139 00:16:02,839 --> 00:16:06,200 আমি শুধু কাজের কথা বলবো, আর কাজের কথাই শুনতে চাই। 140 00:16:06,680 --> 00:16:07,479 অবশ্যই। 141 00:16:09,039 --> 00:16:11,159 আলিয়ার রোল আরো ভালো করতে চাই, 142 00:16:12,200 --> 00:16:15,119 আমি ওর রোল বুঝতে পারছি না, 143 00:16:15,959 --> 00:16:18,079 কিছু সাজেশন আছে স্ক্রিপ্টে লিখে দিয়েছি। 144 00:16:19,280 --> 00:16:22,720 -বদলানোর দরকার হলে... -দরকার হবে, 145 00:16:23,200 --> 00:16:24,119 আর কিছু? 146 00:16:25,159 --> 00:16:26,360 হাই মোমিন জান... 147 00:16:29,519 --> 00:16:33,280 এখানে মিটিং হচ্ছে, বাইরে যেয়ে কথা বলি। 148 00:16:33,879 --> 00:16:35,079 চলেন বাইরে যায়। 149 00:16:53,839 --> 00:16:56,400 ৩ তারিখ দুবাই যাচ্ছি, ৭ তারিখ ফিরে আসবো, 150 00:16:56,720 --> 00:16:58,159 ৮ তারিখ থেকে শ্যুটিংয়ে আসতে পারবো। 151 00:18:49,800 --> 00:18:50,680 আসসালামু আলাইকুম। 152 00:18:51,000 --> 00:18:52,079 ওয়ালাইকুম আসসালাম। 153 00:18:53,000 --> 00:18:54,519 মোমিনা সুলতানের বাড়ি এটা? 154 00:18:54,920 --> 00:18:56,600 জি, আপনি কে বেটা? 155 00:18:56,959 --> 00:18:58,639 আমি কালবে ই মোমিন। 156 00:19:01,479 --> 00:19:03,879 যার মুভি করছে মোমিনা? 157 00:19:04,159 --> 00:19:06,600 আসো, ভিতরে আসো। 158 00:19:09,680 --> 00:19:15,519 ঘরে আজ কেউ নেই, ড্রাইভার মোমিনাকে আনতে গেছে, আর চাকরেরা ছুটিতে। 159 00:19:15,920 --> 00:19:18,800 আর মোমিনার আব্বা তার বন্ধুর বাড়ি গেছে। 160 00:19:19,879 --> 00:19:26,519 আন্টি, আজকালকার দিনেরবেলা দরজা খুলে দিয়েছেন, চোর-ডাকাতও হতে পারতাম। 161 00:19:26,920 --> 00:19:28,000 আরে বেটা, 162 00:19:28,239 --> 00:19:30,600 আমাদের থেকে কে কী নিয়ে যাবে? 163 00:19:31,680 --> 00:19:35,560 জানো এই বয়সের হিসাবে কাউকে আমার ভয় করে না। 164 00:19:40,000 --> 00:19:40,839 আরে, 165 00:19:41,079 --> 00:19:44,319 এই সাদা গোলাপ তুমিই দিতে মোমিনাকে। 166 00:19:45,319 --> 00:19:45,920 জি। 167 00:19:46,280 --> 00:19:49,039 জানো ফুলদানিতে রেখে দিতো, 168 00:19:49,319 --> 00:19:52,280 তাজা হোক আর শুকনো হোক। 169 00:19:56,759 --> 00:19:59,039 আর এখন ফেলতে দিয়েছে ও। 170 00:19:59,360 --> 00:20:01,920 দেখো, তোমাকে বসতেই বলিনি, 171 00:20:02,159 --> 00:20:03,360 আসো, বসো। 172 00:20:03,639 --> 00:20:05,680 আন্টি, 173 00:20:07,839 --> 00:20:11,200 আপনাকে পরিচিত মনে হচ্ছে। 174 00:20:15,079 --> 00:20:17,479 হ্যাঁ, তোমাকেও তেমন লাগছে। 175 00:20:18,800 --> 00:20:20,000 হ্যাঁ। 176 00:20:22,000 --> 00:20:23,200 জানিনা কোথায় দেখেছি। 177 00:21:04,319 --> 00:21:05,959 অনেক বছর গাওয়া হয় না। 178 00:21:06,159 --> 00:21:08,759 কিন্তু তুমি বলছো তাই চেষ্টা করবো। 179 00:21:09,200 --> 00:21:15,600 কী গাইবো আমি? কী গাইবো তোমার জন্য? 180 00:21:16,039 --> 00:21:17,560 হ্যাঁ, গেয়ে শুনাচ্ছি। 181 00:21:17,800 --> 00:21:20,479 মন যখন চায় তখনই গায় শুধু। 182 00:21:20,759 --> 00:21:21,959 আজ গেয়ে শুনাচ্ছি শুধু তোমার জন্য। 183 00:21:22,159 --> 00:21:26,039 আমি… 184 00:21:44,200 --> 00:21:47,039 আন্টি, সুন্দর হয়েছে। অনেক সুন্দর গেয়েছেন। 185 00:21:47,959 --> 00:21:49,920 না না মন রক্ষার্থে বলছো তাই না? 186 00:21:50,159 --> 00:21:52,079 না আমি ফোনে রেকর্ডও করেছি। 187 00:21:54,879 --> 00:21:55,879 হ্যাঁ? শোনাও। 188 00:22:10,000 --> 00:22:11,439 হেডফোন আছে আপনার কাছে? 189 00:22:27,759 --> 00:22:29,239 মাফ চাইতে এসেছি আপনার কাছে। 190 00:22:32,319 --> 00:22:33,920 তার দরকার নেই। 191 00:22:35,879 --> 00:22:37,360 আমিই একটু বেশিই ঝামেলা করেছি। 192 00:22:41,119 --> 00:22:43,400 জীবনে প্রথমবার থাপ্পড় খেয়েছি, 193 00:22:45,639 --> 00:22:47,400 আর আশা করি এটাই শেষ। 194 00:23:04,239 --> 00:23:05,479 একটা কথা জিজ্ঞেস করতে চাই আপনাকে, 195 00:23:07,159 --> 00:23:07,800 কী? 196 00:23:09,600 --> 00:23:11,959 হুসন ই জাহানকে কীভাবে চেনো? 197 00:23:13,839 --> 00:23:15,039 তার সাথে সম্পর্ক কী? 198 00:23:17,839 --> 00:23:18,639 মোমিনা… 199 00:23:36,360 --> 00:23:37,800 সুলতান? 200 00:23:39,479 --> 00:23:40,759 কালবে মোমিন। 201 00:24:33,959 --> 00:24:39,759 আমাকে পরিচয় করিয়ে দেওয়ায় লাগলো না। 202 00:24:40,479 --> 00:24:42,200 তোমরা একে অপরকে চেনো? সে অনেক ভালো সুলতান, 203 00:24:42,439 --> 00:24:45,839 এত সময় গল্প করছে, সময় কেটে গেছে টেরই পাইনি। 204 00:24:48,600 --> 00:24:49,839 দাঁড়িয়ে আছেন কেন? বসেন। 205 00:24:52,639 --> 00:24:55,360 কতক্ষণ তোমার কথা জিজ্ঞেস করছে, এখন তো চলে যাবে। 206 00:25:11,920 --> 00:25:14,239 আমিও আপনার সাথে দেখা করতে চেয়েছিলাম কিন্তু, 207 00:25:17,680 --> 00:25:19,879 মোমিনা বললো কোনো ফায়দা নেই। 208 00:25:26,119 --> 00:25:32,039 সুরাইয়া উনি হুসন ই জাহানের ছেলে। 209 00:25:42,079 --> 00:25:44,400 হুসন ই জাহানের? 210 00:25:46,560 --> 00:25:47,839 আমাদের হুসন ই জাহান? 211 00:25:54,000 --> 00:25:58,439 কিন্তু ও আর মোমিন তুর্কিতে, 212 00:26:00,519 --> 00:26:02,239 তোমরা দুইজন বলোই নাই আমাকে, 213 00:26:02,920 --> 00:26:06,319 সে হুসন ই জাহানের ছেলে। 214 00:26:13,239 --> 00:26:14,759 হুসন ই জাহানের? 215 00:26:15,959 --> 00:26:16,920 সত্যি? 216 00:26:17,239 --> 00:26:18,720 সত্যি বলছো তো? 217 00:26:27,119 --> 00:26:29,239 অনেক বছর আগে দেখেছিলাম তোমাকে, 218 00:26:30,039 --> 00:26:31,439 কত বড় হয়ে গেছো তুমি। 219 00:26:50,720 --> 00:26:57,319 ছোট ছিলে তুমি যখন, তোমার মায়ের মতো চেহারা ছিলো, 220 00:26:57,560 --> 00:26:58,920 তেমনই চোখ, 221 00:27:01,079 --> 00:27:10,720 কিন্তু চিনতে পারলাম না কেন, চিনতে পারলাম না কেন, 222 00:27:13,639 --> 00:27:21,479 ভুলে গেছে সুরাইয়া। ভুলে গেছে সুরাইয়া। 223 00:27:22,680 --> 00:27:28,039 ভুলে গেছে সুরাইয়া। 224 00:27:53,439 --> 00:27:54,360 জাহাঙ্গীর, 225 00:27:55,400 --> 00:27:59,519 জাহাঙ্গীরকে বলে আসি মোমিন এসেছে। 226 00:27:59,839 --> 00:28:02,159 জাহাঙ্গীর, জাহাঙ্গীর। 227 00:28:25,800 --> 00:28:27,720 মোমিনা আমাকে বলেছে, 228 00:28:30,519 --> 00:28:32,759 মুভিতে আমার রোলের ব্যাপারে। 229 00:28:38,560 --> 00:28:40,319 আমি সংসার ভেঙ্গেছিলাম না। 230 00:28:45,639 --> 00:28:50,920 তাহা আর হুসন ই জাহান আমার জন্য আলাদা হয়নি। 231 00:28:53,759 --> 00:28:56,159 প্লিজ আপনার যুক্তি দেওয়ার দরকার নেই। 232 00:28:58,879 --> 00:29:00,759 যেটা আমি জানি, সেটা জানিই। 233 00:29:02,079 --> 00:29:03,479 কী জানো তুমি মোমিন? 234 00:29:07,360 --> 00:29:09,159 তুমি কিছুই জানোনা। 235 00:29:12,280 --> 00:29:16,000 তাহা আর হুসন ই জাহান আমার জন্য আলাদা হয়নি, 236 00:29:18,439 --> 00:29:19,759 তোমার জন্য হয়েছে, 237 00:29:21,319 --> 00:29:23,600 তুমিই তাদের দুজনের মধ্যে দেয়াল হয়েছিলে। 238 00:29:23,800 --> 00:29:24,360 তুমিই ছিলে। 239 00:29:24,800 --> 00:29:25,439 আব্বা… 240 00:29:26,479 --> 00:29:27,639 বলতে দাও আমাকে, 241 00:29:29,200 --> 00:29:30,639 ও আর বাচ্চা নেই, 242 00:29:31,879 --> 00:29:33,720 আর না আমি হুসন ই জাহান। 243 00:29:34,280 --> 00:29:36,439 যার জন্য মোমিনের থেকে সব লুকিয়েছি, 244 00:29:37,200 --> 00:29:39,720 এখনো বাচ্চা আছে, কষ্ট পাবে। 245 00:29:44,280 --> 00:29:45,439 ভুল বলছেন। 246 00:29:46,680 --> 00:29:48,119 ভুল বলছেন আপনি! 247 00:29:50,879 --> 00:29:54,000 আমার বাবা-মা আমাকে ভালোবাসতো, 248 00:29:55,159 --> 00:29:57,439 আমার জন্য কেন আলাদা হবে তারা? 249 00:29:57,959 --> 00:29:59,959 তুমি চিঠি লিখতে আমার মায়ের কাছে। 250 00:30:06,720 --> 00:30:13,159 -তুমি আর সে... -একটা কথাও বলবে না আমার আর হুসন ই জাহানের সম্পর্কের ব্যাপারে। 251 00:30:15,439 --> 00:30:17,400 একটা কথাও বলবে না। 252 00:30:20,319 --> 00:30:22,639 আমাদের সব শেষ করে দিয়েছো, 253 00:30:24,800 --> 00:30:27,959 আর আমার কথা শোনার সাহসই নেই। 254 00:30:35,680 --> 00:30:37,400 কীজন্য আমাদের বাড়িতে এসেছিলে? 255 00:30:38,759 --> 00:30:40,400 কীজন্য এসেছিলে আমাদের বাড়িতে? 256 00:30:40,839 --> 00:30:45,879 কারণ তোমার মা ঐ ছবি বিক্রি করেছিলো যেটা তাহা তার জন্য বানিয়েছিলো। 257 00:30:47,159 --> 00:30:48,000 শুধু তোমার জন্য... 258 00:30:48,300 --> 00:30:55,000 কারণ তোমার বাপ বেকার হয়ে গিয়েছিল, আর তোমার বাচ্চাকালের সব দরকার ছিলো। 259 00:30:57,119 --> 00:31:01,560 যার জন্য তুমি আল্লাহর কাছে প্রার্থনা করতে। 260 00:31:02,119 --> 00:31:04,360 প্রার্থনা করতে, তাই না? 261 00:31:06,839 --> 00:31:08,079 মিথ্যা বলছো। 262 00:31:11,879 --> 00:31:13,439 মিথ্যা বলছো তুমি। 263 00:31:13,800 --> 00:31:15,439 আমার জন্য কেন… 264 00:31:16,800 --> 00:31:18,360 তোমারই জন্য। 265 00:31:19,519 --> 00:31:31,039 তোমার জন্য তার সব গহনা বিক্রি করে দিয়েছিলো যেগুলো তাহা ভালোবেসে তাকে দিয়েছিলো। 266 00:31:32,879 --> 00:31:34,079 মা ছিলো তো। 267 00:31:36,560 --> 00:31:39,039 তোমাকে জান দিয়ে দেওয়া ভালোবাসার মা ছিলো তোমার। 268 00:31:41,839 --> 00:31:44,119 ঐ ছবিগুলো তুর্কিতে বিক্রি করতে পেরেছিলাম না, 269 00:31:48,639 --> 00:31:50,680 আমি পাকিস্তানে বিক্রি করেছিলাম। 270 00:31:53,839 --> 00:31:55,400 সব ছবিগুলো, 271 00:31:57,519 --> 00:32:01,639 ছবিগুলো বিক্রির কারণে তোমার বাবা কষ্ট পেয়ে চলে গিয়েছিলো, 272 00:32:01,879 --> 00:32:05,280 আমার জন্য না, তোমার জন্য গিয়েছিলো। 273 00:32:25,159 --> 00:32:26,319 মা, 274 00:32:26,639 --> 00:32:29,239 আপনি আপনার সব ছবি সরিয়ে ফেলেছেন। 275 00:32:33,159 --> 00:32:35,439 পুরাতন হয়ে গিয়েছিলো... 276 00:32:36,839 --> 00:32:38,119 বাবার বানানো ছবিগুলো। 277 00:32:38,439 --> 00:32:40,839 বাবার না আপনার ছবির কথা জিজ্ঞেস করছি। 278 00:32:50,639 --> 00:32:52,839 কিন্তু আমার নাচ কখনো তোমার তো ভালো লাগেনি, 279 00:32:53,560 --> 00:32:54,759 সত্যি বলবো? 280 00:32:55,600 --> 00:32:57,519 শুধু বাবাই পছন্দ করে না। 281 00:33:03,079 --> 00:33:05,239 বাবাকে ছবিগুলোর ব্যাপারে কিছুই বলবে না। 282 00:33:14,400 --> 00:33:15,280 সুলতান চলে এসেছে। 283 00:33:28,879 --> 00:33:29,800 তুই। 284 00:33:32,280 --> 00:33:32,920 তুই। 285 00:33:47,239 --> 00:33:49,159 মা কী করেছিলো, 286 00:33:51,079 --> 00:33:52,639 কী ভুল করেছিলো? 287 00:33:54,680 --> 00:33:56,519 কীজন্য বাবা তার উপর রেগে ছিলো? 288 00:34:04,159 --> 00:34:06,200 চুপ কীজন্য? কিছু বলছেন না কেন। 289 00:34:11,519 --> 00:34:12,720 আমি জানি না। 290 00:34:21,159 --> 00:34:22,439 ঐটা আমি ছিলাম? 291 00:34:25,720 --> 00:34:26,879 আমি ছিলাম। 292 00:34:30,200 --> 00:34:31,519 কালবে মোমিন। 293 00:34:35,439 --> 00:34:42,479 আমার জন্য আমার মাকে জান্নাত ছাড়া লেগেছে। 294 00:34:47,800 --> 00:34:48,800 আমি। 295 00:34:53,039 --> 00:34:53,639 আমি। 296 00:35:19,400 --> 00:35:21,479 ভুল করলে তুমি। 297 00:35:21,879 --> 00:35:23,519 সব সত্যি কেন বললে তাকে? 298 00:35:24,600 --> 00:35:25,720 কী আর করবো, 299 00:35:28,239 --> 00:35:31,400 হুসন ই জাহানের ব্যাপারে যেটা ভাবতো সেটাই ভাবতে দিবো? 300 00:35:34,920 --> 00:35:37,639 কর‍তে দিবো হুসন ই জাহানের ব্যাপারে যা করছিলো? 301 00:35:40,720 --> 00:35:42,319 আপনি হুসন ই জাহানের হত্যাকারী। 302 00:35:42,439 --> 00:35:49,720 না আমি হুসন ই জাহানের হত্যাকারী না। 303 00:36:05,639 --> 00:36:07,280 কিন্তু আপনি বলেছিলেন… 304 00:36:13,000 --> 00:36:14,839 মিথ্যা বলেছিলাম আমি। 305 00:36:17,360 --> 00:36:19,839 হুসন ই জাহান আমাকে ওয়াদা দিয়েছিলো... 306 00:36:22,039 --> 00:36:25,000 এই কথাকে সারা দুনিয়ার আড়ালে রাখার জন্য। 307 00:36:29,920 --> 00:36:31,759 কিন্তু আমি লুকাতে পারলাম না। 308 00:36:34,239 --> 00:36:36,560 ওর ওয়াদা ধরে রাখতে চেয়েছিলাম, 309 00:36:40,239 --> 00:36:42,360 কিন্তু তুমি ধরে রাখতে দিলে না। 310 00:36:47,119 --> 00:36:52,200 হুসন ই জাহানকে করা ওয়াদা ধরে রাখতে দিলে না তুমি। 311 00:36:52,300 --> 00:37:06,000 অনুবাদকঃ ইমতিয়াজ উদ্দিন বাংলা সাবটাইটেল দিয়ে সিরিজটি উপভোগের জন্য ধন্যবাদ💖