1 00:00:15,892 --> 00:00:17,936 ফাদার ব্রেডি চ্যাপেলেই আছেন। 2 00:00:18,103 --> 00:00:20,939 ওনার সাথে দেখা করতে চাইলে ব্যস কল বাটনে চাপ দিবেন। 3 00:00:34,285 --> 00:00:36,663 তুই শেষ কবে খেয়েছিলি? 4 00:00:37,205 --> 00:00:39,374 - কী? - খাবার। 5 00:00:39,541 --> 00:00:42,377 - এরমধ্যে কিছু খেয়েছিস তুই? - আমি ঠিক আছি। 6 00:00:44,087 --> 00:00:46,715 চল, চাক। একটু পা ছাড়িয়ে আসি। 7 00:00:46,881 --> 00:00:49,342 গায়ে একটু হাওয়া লাগাব আর কিছু স্যান্ডুইচ খাব। 8 00:00:49,509 --> 00:00:52,095 তুই এখন স্যান্ডুইচ খেতে যেতে চাস? 9 00:00:52,679 --> 00:00:54,681 ভাবছিলাম আরকি। 10 00:01:06,693 --> 00:01:10,572 মনে আছে আমি একবার মায়ের সারপ্রাইজ পার্টিতে ভুল করে 11 00:01:10,739 --> 00:01:14,576 ক্যাথি আর শেরলকে ডেকেছিলাম? 12 00:01:14,743 --> 00:01:17,620 ডান্স ফ্লোরের যাচ্ছেতাই অবস্থা হয়ে গেছিলো। 13 00:01:18,413 --> 00:01:19,664 মজার রাত ছিলো সেটা। 14 00:01:19,831 --> 00:01:23,501 আমার ব্যস মনে আছে যে পুরো পরিবারকে তোর আবর্জনা সাফ করতে হয়েছিল। 15 00:01:23,960 --> 00:01:28,923 আর তাদের একজনকে রেখে আসার জন্য মাকে নিজের বার্থডে পার্টি ছেড়ে যেতে হয়েছিলো। 16 00:01:35,555 --> 00:01:38,016 সিরিয়াসলি, চাক, আমাদের খেতে হবে। 17 00:01:38,475 --> 00:01:42,353 সামান্য কয়েক মিনিটে মায়ের কিছু হয়ে যাবে না। ৩ দিন ধরে এটা চলছে, আরো ৩ দিন চলতে পারে। 18 00:01:42,771 --> 00:01:44,814 ঠিক আছে। চলরে ভাই। 19 00:01:44,981 --> 00:01:47,525 জিমি, তোর খেতে ইচ্ছে করলে তুই যা। 20 00:01:48,109 --> 00:01:50,278 তোর জন্য কিছু নিয়ে আনব। উম... 21 00:01:50,445 --> 00:01:54,282 কাচ্চি বিরিয়ানি আনব তোর জন্য। 22 00:01:54,449 --> 00:01:55,617 ঠিক আছে। 23 00:01:55,784 --> 00:01:57,076 ঠিক আছে। যাব আর আসব। 24 00:02:44,374 --> 00:02:45,667 মা। 25 00:02:46,626 --> 00:02:47,961 মা? 26 00:02:51,714 --> 00:02:55,134 - জিমি? - না, মা। আমি চাক। 27 00:02:58,388 --> 00:03:00,473 জিমি? 28 00:03:00,974 --> 00:03:02,433 না, মা। আমি-- 29 00:03:27,250 --> 00:03:29,252 এটাই সমাপ্তি তাহলে? 30 00:03:29,419 --> 00:03:30,795 আমি দুঃখিত। 31 00:03:30,962 --> 00:03:33,464 ওনার ডিএনআর করানো ছিলো। 32 00:03:34,924 --> 00:03:36,801 আপনার ভাই কি বিল্ডিং এ আছে? 33 00:03:37,010 --> 00:03:39,721 - আমরা ইন্টারকম ব্যবহার করতে পারি। - না। 34 00:03:54,277 --> 00:03:55,653 চার্লস। 35 00:03:56,237 --> 00:03:58,406 আপনি কি কাউকে খবরটা জানাতে চান? 36 00:03:58,615 --> 00:04:00,241 না। 37 00:04:25,141 --> 00:04:26,476 ওই। 38 00:04:30,396 --> 00:04:32,857 চাক৷ এই, চাক। 39 00:04:33,024 --> 00:04:35,568 চাক, মা কোথায়? কী হয়েছে? 40 00:04:35,902 --> 00:04:38,029 - মা আর নেই। - কী? 41 00:04:38,196 --> 00:04:39,739 কখন? 42 00:04:40,448 --> 00:04:42,116 কীভাবে...? 43 00:04:52,085 --> 00:04:54,963 মা কি আর জেগেছিল? কিছু বলেছিলো কি? 44 00:04:59,842 --> 00:05:01,511 না। 45 00:05:10,376 --> 00:05:15,796 আখলাক আহমেদ 46 00:05:16,759 --> 00:05:21,928 subscene.com/u/1072247 47 00:05:24,095 --> 00:05:29,513 m.me/akhlak.ahmed.779 48 00:05:40,425 --> 00:05:44,971 ৯১১ এ কল করো! আর্নি, এখানে আসো! 49 00:05:46,264 --> 00:05:47,265 কী করছ তুমি? 50 00:05:47,432 --> 00:05:50,476 - এই। - কাল আসুন, অর্ধেক দামে পাবেন। 51 00:05:51,644 --> 00:05:52,812 আমার অ্যাম্বুলেন্স লাগবে। 52 00:05:52,979 --> 00:05:53,980 - একজন জ্ঞান হারিয়েছে। - আমি কাগজের তোয়ালে এনেছি। 53 00:05:54,147 --> 00:05:56,232 - ভালো। তার মাথায় লাগানো যাবে। - রক্ত বেরুচ্ছে। 54 00:05:56,399 --> 00:05:58,192 - তার মাথার নিচে দেওয়ার মতো কিছু দাও। - ঠিক আছে। 55 00:05:58,359 --> 00:06:00,361 হু, একটু থামো, এক সেকেন্ড। 56 00:06:00,778 --> 00:06:02,530 চাক? চোখ খুল। চোখ খুল। 57 00:06:03,322 --> 00:06:05,450 হু। চাক। এই, এই, এই। 58 00:06:05,950 --> 00:06:08,202 - এই, চাক। শুনতে পাচ্ছিস, চাক? - কপি সেন্টারে। 59 00:06:08,369 --> 00:06:11,456 - চাক। ভাই, তুই ঠিক আছিস? - ৬১৫ গোল্ড। 60 00:06:11,664 --> 00:06:12,915 না, ওনাকে... 61 00:06:13,082 --> 00:06:15,168 - নীলাভ দেখাচ্ছে না। - এই। 62 00:06:15,793 --> 00:06:17,837 - আমরা তোকে হাসপাতাল নিয়ে যাব। - ল্যান্স। 63 00:06:18,046 --> 00:06:20,798 - সব ঠিক হয়ে যাবে। - আমি এখানে কাজ করি। 64 00:06:30,641 --> 00:06:32,894 আর একটু, চার্লস৷ প্রায় পৌঁছে গেছি। 65 00:06:37,231 --> 00:06:38,691 সামলে। 66 00:06:45,114 --> 00:06:46,324 সরে যাও। 67 00:06:50,870 --> 00:06:53,331 তিন গোনাতে। এক, দুই, তিন। 68 00:06:53,706 --> 00:06:55,083 পার করছি। 69 00:06:58,127 --> 00:07:00,755 ও হচ্ছে চার্লস ম্যাকগিল। বয়স ৬০ ছুঁই ছুঁই। 70 00:07:00,922 --> 00:07:03,216 এক প্রিন্ট শপে তার সিনকোপাল অ্যাটাক হয়েছে। 71 00:07:03,382 --> 00:07:05,468 একজন কর্মী সেটা প্রত্যক্ষ করেছে। 72 00:07:05,635 --> 00:07:08,137 প্রায় ১ মিনিট বেহুঁশ ছিলো। 73 00:07:08,304 --> 00:07:09,847 তার মর্মস্থল স্থিতিশীল আছে। 74 00:07:10,014 --> 00:07:13,851 কপালে একটা ক্ষত আছে যেটা সেলাই করতে হবে। 75 00:07:14,477 --> 00:07:16,896 চার্লস, কী অবস্থা তোমার? কথা বলতে পারবে? 76 00:07:17,063 --> 00:07:20,108 - পাকড় (seizure) হয়েছে কি? - আনার সময় না, রিপোর্টও করা হয়নি। 77 00:07:20,274 --> 00:07:21,859 - প্রস্রাবে-- - উহু। উহু। 78 00:07:22,026 --> 00:07:25,071 - পরিবারের কোনো সদস্য? - ওয়েটিং রুমে তার ভাই আছে। 79 00:07:25,238 --> 00:07:26,739 তাকে কতটা ফ্লুইড দিয়েছ? 80 00:07:26,906 --> 00:07:28,950 - ওটাই প্রথম লিটার। - লাইট। 81 00:07:29,117 --> 00:07:31,410 - কী বললে, চার্লস? - লাইট বন্ধ করো। 82 00:07:31,577 --> 00:07:33,996 - সেটা এখন করতে পারছি না, সোনা। - ওহ ঈশ্বর। 83 00:07:34,163 --> 00:07:36,457 তুমি পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছ। আমাদের কিছু টেস্ট করতে হবে। 84 00:07:36,624 --> 00:07:38,751 - না, না। - আমাদের লাইট লাগবে। 85 00:07:38,918 --> 00:07:40,628 চার্লস, আমার হাত চেপে ধরতে পারবে? 86 00:07:40,795 --> 00:07:44,507 - শক্ত করে। - লাইট... 87 00:07:44,966 --> 00:07:47,218 - ওটা কী? - ব্যস তোমার অক্সিজেন চেক করছি... 88 00:07:47,385 --> 00:07:49,428 - চার্লস। তোমার কি কোনো এলার্জি আছে? - আউ। না। 89 00:07:49,595 --> 00:07:52,598 - তোমার কি কোনো ওষুধ চলছে? - উহ৷ না। 90 00:07:52,765 --> 00:07:55,977 আমি তোমার হাত-পা নড়াব, ব্যথা পেলে আমাকে জানাবে। 91 00:07:56,144 --> 00:07:57,979 - তুমি কি ইসিজি করিয়েছ? - কী করিয়েছে? 92 00:07:58,146 --> 00:08:00,106 - ভদ্রমহোদয়, আমরা কি ইসিজি করেছি? - কী? 93 00:08:00,273 --> 00:08:02,650 সে ৫-লিডে আছে, ১২-লিডে পৌঁছায়নি এখনো। 94 00:08:02,817 --> 00:08:04,652 - না। - তৃষা, আমাদের ১২-লিড দরকার। 95 00:08:04,819 --> 00:08:07,029 ইসিজি না, ইসিজি না। 96 00:08:07,196 --> 00:08:09,115 হ্যাঁ, চার্লস। আমাদের ইসিজি করাতে হবে। 97 00:08:09,282 --> 00:08:11,325 না, তোমরা বুঝছ না। আমার একটা কন্ডিশন আছে। 98 00:08:11,492 --> 00:08:13,953 - চার্লস। - আমি ইলেক্ট্রিসিটির প্রতি অত্যধিক সংবেদনশীল। 99 00:08:14,120 --> 00:08:16,372 চার্লস। প্লিজ তোমার পা দিয়ে আমার হাতে চাপ দাও। 100 00:08:16,539 --> 00:08:19,208 ...মাথা, আর তোমার গলা, তোমার হার্ট ঠিক আছে কিনা তা দেখব। 101 00:08:19,458 --> 00:08:21,252 না, আমার একটা কন্ডিশন আছে। 102 00:08:21,419 --> 00:08:23,629 - এদিকে লাইট দাও। - আমি অনুমতি দিইনি। 103 00:08:23,838 --> 00:08:26,174 - তোমাদের এটা করার অধিকার নেই। - তোমার হার্ট মনিটর করতে হবে। 104 00:08:26,340 --> 00:08:28,259 এগুলোকে এখান থেকে নিয়ে যাও। 105 00:08:28,509 --> 00:08:29,552 - ব্যস রিল্যাক্স করো। - চার্লস? 106 00:08:29,719 --> 00:08:32,847 - লাইট বন্ধ করো প্লিজ। - প্লিজ শান্ত থাকো, চার্লস। 107 00:08:33,055 --> 00:08:35,892 তোমাকে সহোযোগিতা করতে হবে। এটা মোটেও মুশকিল কিছু না। 108 00:08:36,058 --> 00:08:38,811 আমরা ব্যস একটু রক্ত নিব, তোমার ক্ষত সেলাই করব... 109 00:08:38,978 --> 00:08:40,354 আর একটা মামুলি ক্যাট স্ক্যান করব। 110 00:08:40,521 --> 00:08:42,273 - না, না ক্যাট স্ক্যান না! - শান্ত হও। 111 00:08:42,440 --> 00:08:44,108 - ক্যাট স্ক্যান না! - তাকে বাঁধার জন্য ফিতা পেতে পারি কি? 112 00:08:44,275 --> 00:08:45,943 - তোমরা বুঝছ না। - এখানে আসো। 113 00:08:46,110 --> 00:08:47,528 - লাইট বন্ধ করো। - ওকে বাঁধো। 114 00:08:47,695 --> 00:08:49,238 - লাইট বন্ধ করো। - চার্লস। 115 00:08:49,405 --> 00:08:51,949 - তোমরা আমাকে মেরে ফেলছ। - শান্ত হও, চার্লস৷ শান্ত হও। 116 00:08:52,116 --> 00:08:54,702 এটার মাধ্যমে তোমার কী হয়েছে তা জানা যাবে। 117 00:08:54,952 --> 00:08:57,288 আমরা সব সামলে নিব। ব্যস তোমার মাথা নামিয়ে রাখো। 118 00:09:19,435 --> 00:09:20,770 ওর কী অবস্থা? 119 00:09:21,103 --> 00:09:24,857 বলতে পারলে ভালো হতো কিন্তু টেস্ট না করে বলা সম্ভব না। 120 00:09:28,110 --> 00:09:30,696 - তুমি জানো আমি কী বলব। - পুরোনো দিনের মতো করা যায় না? 121 00:09:30,863 --> 00:09:34,450 তার চোখ দেখো, স্টেথিস্কপ ব্যবহার করো। সে এখানে থাকতে চায় না। 122 00:09:34,617 --> 00:09:38,579 সে কী চায় আর তার কী দরকার, দুটো পুরোপুরি ভিন্ন জিনিস, জিমি। 123 00:09:38,746 --> 00:09:42,333 আমরা জানি না সে হার্ট রিলেটেড কোনো কারণে জ্ঞান হারিয়েছে 124 00:09:42,500 --> 00:09:44,293 নাকি এটা কোনো মাইল্ড স্টোক ছিলো। 125 00:09:44,460 --> 00:09:47,546 আমরা জানি না সে শিরদাঁড়া বা মস্তিষ্কে আঘাত পেয়েছে কিনা। 126 00:09:47,713 --> 00:09:50,091 অন্তত সামান্য ব্রেইন ইঞ্জুরি নিশ্চয় হয়েছে। 127 00:09:50,299 --> 00:09:52,468 বরাবরের মতোই চাক টেস্ট গুলো করাতে চাচ্ছে না... 128 00:09:52,635 --> 00:09:56,138 কারণ "ইলেক্ট্রিসিটি দ্বারা বিস্ফোরিত হওয়া" নাকি এটার অংশ। 129 00:09:56,305 --> 00:09:58,099 তার কথা। 130 00:09:58,266 --> 00:10:00,768 তার শেষবার এখানে আসার পর থেকে কিছুই পাল্টায়নি। 131 00:10:02,770 --> 00:10:06,148 - দেখো, জানি না কীভাবে ব্যখ্যা করব... - আমি তাকে এখানে ভর্তি করাচ্ছি না। 132 00:10:11,195 --> 00:10:14,699 অস্থায়ী আপদকালীন অভিভাবকত্ব খাটালে কেমন হয়? 133 00:10:15,324 --> 00:10:18,035 মানে, সে সেটার আওতায় পড়ে। তুমি আমাকে বলছ যে... 134 00:10:18,202 --> 00:10:22,123 তার চিকিৎসার এতটাই দরকার যে আমরা আদালতের আদেশের জন্য অপেক্ষা করতে পারব না? 135 00:10:22,331 --> 00:10:23,332 হ্যাঁ। 136 00:10:23,499 --> 00:10:26,043 আর চাক এটার পরিণতি বুঝতে পারছে না। 137 00:10:26,210 --> 00:10:29,130 - মানে, সে বুঝতে পারছে কিন্তু.. - এক্কেবারে। 138 00:10:29,297 --> 00:10:32,633 - একজন জাজ সেদিকটাও দেখবে। - তারপর তাকে বাড়ি নিয়ে গিয়ে এসব শেষ করতে পারব। 139 00:10:32,800 --> 00:10:36,137 টেস্টের রেজাল্ট আসা ও যথাযথ চিকিৎসার পর, হ্যাঁ। 140 00:10:37,513 --> 00:10:40,308 আমি একজন জাজকে চিনি যাকে এখন কল করতে পারব। 141 00:10:45,730 --> 00:10:48,232 আমাকেই তাকে বলতে দাও। 142 00:11:10,171 --> 00:11:13,174 কী অবস্থা ভাই? 143 00:11:14,842 --> 00:11:16,218 চাক। 144 00:11:16,802 --> 00:11:19,764 আরে এতো দেখি "সব জায়গায় হাজির হওয়া" জনি। 145 00:11:20,681 --> 00:11:24,060 - কী? সেটার কী মানে? - আর্নেস্তো কি বাইরে আছে? 146 00:11:24,226 --> 00:11:27,146 - হ্যাঁ। তোর কি কিছু লাগবে? - আর্নেস্তো! 147 00:11:27,313 --> 00:11:29,440 - ভেতরে আসো, প্লিজ! - তুই স্থির থাক। 148 00:11:29,607 --> 00:11:31,609 আর্নেস্তো! 149 00:11:34,445 --> 00:11:36,030 তোমার জিনিসপাতি ওখানে রেখে দাও। 150 00:11:40,409 --> 00:11:42,286 নিয়ে এসেছি। 151 00:11:42,787 --> 00:11:43,954 কেমন আছেন আপনি? 152 00:11:44,121 --> 00:11:47,124 আর্নেস্তো, প্রিন্ট শপে আমি কতক্ষণ অচেতন ছিলাম? 153 00:11:47,291 --> 00:11:48,834 আমি নিশ্চিত না। 154 00:11:49,001 --> 00:11:51,379 ৩০ সেকেন্ড? ১ মিনিট? ২ মিনিট? 155 00:11:51,545 --> 00:11:53,923 প্রায় ১ মিনিট, আপনার জ্ঞান আসছিলো আর যাচ্ছিলো। 156 00:11:54,131 --> 00:11:57,385 আর অ্যাম্বুলেন্স আসার আগে আমি কতক্ষণ মেঝেতে পড়ে ছিলাম? 157 00:11:57,551 --> 00:12:00,304 মনে হয় প্রায় ১০ মিনিট, কিন্তু আমি ঘড়ি দেখিনি। 158 00:12:01,931 --> 00:12:04,266 কিন্তু তুই সেখানে ছিলি। 159 00:12:05,684 --> 00:12:06,727 চাক, আমরা কি, উহ...? 160 00:12:06,894 --> 00:12:10,147 কেবল একভাবেই তুই অতদ্রুত সেখানে পৌঁছে থাকতে পারিস। 161 00:12:10,314 --> 00:12:11,649 তুই সেখান থেকে যাসইনি। 162 00:12:11,857 --> 00:12:15,403 তুই বেকারে মাথা ঘামাচ্ছিস। আমরা একটু শান্ত হতে পারি না? 163 00:12:15,569 --> 00:12:18,030 তুই তাকে ঘুষ দিয়েছিলি, কাউন্টারের ছেলেটাকে। 164 00:12:18,197 --> 00:12:20,199 - কী? - আর্নেস্তোর যাওয়া ও আমার আসার মধ্যের সময়টাতে 165 00:12:20,366 --> 00:12:24,495 তুই সেই গাঁধাকে টাকা খাইয়েছিলি এটা বলার জন্য যে সে তোকে কখনো দেখেনি। 166 00:12:24,662 --> 00:12:27,248 আর তারপর দেখার জন্য সেখানেই থেকে গেছিলি। 167 00:12:27,415 --> 00:12:30,292 - কেন? আমাকে ভুগতে দেখতে চেয়েছিলি? - মি. ম্যাকগিল। 168 00:12:30,459 --> 00:12:32,002 আমার অবস্থা দেখে হাসতে চেয়েছিলি? 169 00:12:32,169 --> 00:12:33,546 আমি তাকে ডেকেছিলাম। 170 00:12:35,506 --> 00:12:36,549 কি? 171 00:12:36,715 --> 00:12:38,759 আপনাকে নিতে আসার আগে আমি জিমিকে কল দিয়েছিলাম। 172 00:12:38,926 --> 00:12:42,096 সে তখন এসেছিল কারণ আমি তাকে ডেকেছিলাম। 173 00:12:42,263 --> 00:12:46,308 আমি আপনার জন্য চিন্তিত ছিলাম তাই তাকে ডেকেছিলাম। 174 00:12:46,475 --> 00:12:48,269 আমি দুঃখিত। 175 00:12:52,398 --> 00:12:53,899 বেরিয়ে যাও। 176 00:12:54,316 --> 00:12:55,985 তোমরা দুজনেই। 177 00:13:09,373 --> 00:13:13,544 চাক, আমাকে একটা কাজ করতেই হবে আর আমি সত্যিই দুঃখিত। 178 00:13:13,711 --> 00:13:18,716 আমি সত্যিই দুঃখিত কিন্তু আমাকে এটা করতেই হবে আর এটা তোর জন্য করছি। 179 00:13:18,883 --> 00:13:21,218 তুই আমাকে এখানে ভর্তি করতে চাচ্ছিস? 180 00:13:21,385 --> 00:13:25,264 - এটা, এটা অস্থায়ী-- - অস্থায়ী আপদকালীন অভিভাবকত্ব। 181 00:13:25,431 --> 00:13:27,683 যেই লাউ সেই কদু। 182 00:13:28,184 --> 00:13:31,145 অবশেষে আমাকে হাতের মুঠোয় পেয়ে গেছিস। 183 00:13:50,539 --> 00:13:53,626 তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। বাড়ি গিয়ে একটু ঘুমাচ্ছ না কেন? 184 00:13:53,792 --> 00:13:56,462 আমি এখানে থাকতে পারব। যখনই দরকার পড়বে। 185 00:13:56,629 --> 00:13:58,839 না, আমরা ঠিক আছি। 186 00:14:00,257 --> 00:14:02,885 এই, আর্নি। উহ.... 187 00:14:03,093 --> 00:14:05,930 তুমি ওই কথাটা কেন বললে, আমাকে কল করার ব্যাপারে? 188 00:14:06,096 --> 00:14:07,556 কী জানি ভাই। 189 00:14:08,557 --> 00:14:10,518 দেখো, আমি কিছু বলতে চাইনি... 190 00:14:10,684 --> 00:14:13,437 কিন্তু তোমার ভাই, যেভাবে সে ইদানিং তোমার ব্যাপারে কথা বলছে... 191 00:14:13,604 --> 00:14:18,359 মনে হচ্ছে সে ভালোমতোই তোমার পিছে লেগেছে, আর... 192 00:14:19,443 --> 00:14:22,321 কী জানি, তুমি আমার বন্ধু। 193 00:14:25,074 --> 00:14:26,742 ধন্যবাদ। 194 00:14:30,454 --> 00:14:32,456 আমি কাল কল করব। 195 00:14:34,416 --> 00:14:36,377 আমি মেইলরুম মিস করি। 196 00:16:17,853 --> 00:16:21,523 হিপোক্রেটিসের শপথের ব্যাপারে জানো কি? জানার কথা 197 00:16:21,690 --> 00:16:24,735 ইতিহাসের সবচেয়ে পুরোনো বাঁধাই করা নথিগুলোর একটা। 198 00:16:26,362 --> 00:16:30,074 প্রথমটা হচ্ছে, ক্ষতি না করা। এভাবে আমার কন্ডিশনের চিকিৎসা করতে পারো না। 199 00:16:30,240 --> 00:16:33,369 যেন আমার পেনিসিলিনে এলার্জি আছে... 200 00:16:33,535 --> 00:16:36,580 কিন্তু তবুও তোমরা সেটা দিয়েই আমার ইনফেকশনের চিকিৎসা করতে বদ্ধপরিকর। 201 00:16:36,747 --> 00:16:41,377 উপমার জন্য ধন্যবাদ, চার্লস, কিন্তু তোমার সাথে সেটা মিলে না। 202 00:16:41,710 --> 00:16:45,381 তুমি কিছু বুঝতে পারার আগেই রেডিওলজি করা শেষ হয়ে যাবে, ঠিক আছে? 203 00:16:45,547 --> 00:16:47,591 তারপর গলার কলার খুলে তোমাকে অন্য কোথাও পাঠানোর ব্যাপারে 204 00:16:47,758 --> 00:16:49,468 আমরা চিন্তাভাবনা করব। 205 00:16:58,644 --> 00:17:00,896 ঠিক আছে, চার্লস, এখন স্ক্যান শুরু হচ্ছে। 206 00:17:01,063 --> 00:17:03,148 তুমি যে টেবিলে আছ সেটা নড়াচড়া করবে। 207 00:17:03,315 --> 00:17:05,943 তুমি একটা শব্দ শুনতে পাবে যেটাকে তোমার কাছে প্রবল মনে হতে পারে... 208 00:17:06,110 --> 00:17:08,112 কিন্তু সেটা চিন্তা করার মতো কিছু না। 209 00:17:34,054 --> 00:17:35,973 তুমি বেশ ভালো করছ, চার্লস। 210 00:17:41,603 --> 00:17:42,938 প্রায় ঢুকে গেছ। 211 00:17:48,861 --> 00:17:51,280 ঠিক আছে, হেদার একজন ২৭ বছর বয়সী ফিটনেস পাগল... 212 00:17:51,447 --> 00:17:52,489 যে প্রেস্টনকে ভালোবাসতো... 213 00:17:52,698 --> 00:17:55,784 কিন্তু সে খোলাখুলি স্বীকার করে যে তাকে টাকার বস্তা হিসেবে দেখতো। 214 00:17:56,160 --> 00:17:58,036 এখনো কোনো খবর পাওনি? 215 00:17:58,245 --> 00:18:01,415 জিসাস, আর কতক্ষণ লাগবে? 216 00:18:01,707 --> 00:18:04,418 সে বলেছিল পুরো টেস্ট করতে ১০ মিনিটের মতো লাগবে। 217 00:18:04,710 --> 00:18:06,587 হয়তো তাদের নতুন করে শুরু করতে হয়েছে। 218 00:18:06,754 --> 00:18:08,839 কি, ২০ বার? 219 00:18:10,466 --> 00:18:12,176 তার বাসায় থাকা উচিত। 220 00:18:12,342 --> 00:18:15,304 জিমি, তুমি সঠিক কাজটা করছ। 221 00:18:20,267 --> 00:18:22,019 তুমি তোমার কাগজপত্র বের করতে পারবে, প্লিজ... 222 00:18:22,186 --> 00:18:24,980 কারণ ঈশ্বরই জানেন আমাদের এখানে আর কতক্ষণ থাকতে হবে। 223 00:18:25,147 --> 00:18:29,151 তুমি অন্য কিছু করলে আমার ভালোই লাগবে। অহাসপাতালীয়। 224 00:18:30,110 --> 00:18:33,197 "অহাসপাতালীয়।" ঠিক আছে। 225 00:18:33,489 --> 00:18:36,909 মি. মার্গম্যান? মি. মার্গম্যান! 226 00:18:40,287 --> 00:18:43,123 সে হচ্ছে প্রেস্টনের উকিল, তার মতে সে জানে ওকে কে মেরেছে। 227 00:18:43,332 --> 00:18:44,374 - কে? - কে? 228 00:18:44,583 --> 00:18:47,336 অনেক হয়েছে, আমি গিয়ে আপডেট চাইব। 229 00:18:47,503 --> 00:18:49,296 ঠিক আছে। ভালো আইডিয়া। 230 00:18:49,463 --> 00:18:51,757 আপনারা হচ্ছেন সবচেয়ে মহান প্রজন্ম। 231 00:18:51,924 --> 00:18:54,510 - জিমি। - আপনারা ২য় বিশ্বযুদ্ধ শুরু করেননি 232 00:18:54,676 --> 00:18:56,678 কিন্তু শেষ ঠিকই করেছিলেন। 233 00:18:56,845 --> 00:19:02,142 তার উপর আপনারা একটা ৩০০ ফুট লম্বা রকেটকে চাঁদে পাঠিয়েছেন। 234 00:19:02,309 --> 00:19:06,855 আর এখন আপনার সোনালি সময়ে, আপনার দেখাশোনা করবে এমন কাউকে আপনার দরকার। 235 00:19:07,022 --> 00:19:08,232 এমন কেউ যাকে আপনি বিশ্বাস করতে পারবেন 236 00:19:08,398 --> 00:19:12,444 এমন একজন যে যা করে তাই বলে আর যা বলে তাই করে। 237 00:19:12,861 --> 00:19:16,240 - যখন আপনার নির্ভরযোগ্য কাউকে দরকার হয়... - আমি জিমিকে চাই। 238 00:19:16,406 --> 00:19:17,491 আমি জিমিকে চাই। 239 00:19:17,658 --> 00:19:23,580 আমি জিমিকে চাই কারণ আজকাল সাহসের বড়ই অভাব। 240 00:19:23,789 --> 00:19:27,084 জিমি ম্যাকগিল, একজন বিশ্বাসযোগ্য উকিল। 241 00:19:29,336 --> 00:19:32,506 সেটা বেশ ভালো, জিমি। সত্যিই ভালো একটা কমার্শিয়াল বানিয়েছ। 242 00:19:33,090 --> 00:19:34,800 ধন্যবাদ। 243 00:19:44,434 --> 00:19:45,727 জিমি। 244 00:19:47,479 --> 00:19:49,064 ওহ, অবশেষে। 245 00:19:49,273 --> 00:19:50,649 সে কেমন আছে? 246 00:19:50,816 --> 00:19:53,694 ভালো খবর হচ্ছে যে, শারিরীকভাবে সে ঠিক আছে। 247 00:19:54,278 --> 00:19:57,698 রেডিওলজিস্ট বলেছে যে তার মস্তিষ্ক ও শিরদাঁড়া ঠিক আছে। 248 00:19:57,865 --> 00:19:59,449 তাই আমরা তার গলার কলার খুলে দিয়েছি। 249 00:19:59,616 --> 00:20:01,493 তার মাথার ক্ষতও সেরে উঠবে। 250 00:20:01,660 --> 00:20:05,163 আমরা তাকে এক ডোজ টিটেনাস দিয়েছি কারণ সম্প্রতি সে সেই টিকা নেইনি। 251 00:20:05,330 --> 00:20:06,999 আমি নিশ্চিত তুমি তাতে আশ্চর্য হওনি। 252 00:20:07,165 --> 00:20:10,627 - আর তার হার্ট? - ঠিক আছে। ইসিজি নরমাল ছিলো। 253 00:20:10,961 --> 00:20:12,671 তার জ্ঞান হারানোর ক্ষেত্রে, 254 00:20:12,838 --> 00:20:17,342 আমার অনুমান, চার্লসের স্ট্রেস-রিলেটেড সিনকোপি হয়েছিল, 255 00:20:17,509 --> 00:20:19,678 বলতে গেলে সেটা একটা প্যানিক অ্যাটাক। 256 00:20:19,845 --> 00:20:22,931 স্টোক বা কার্ডিয়াক অ্যারেস্টের কোনো লক্ষণ পাওয়া যায়নি। 257 00:20:24,057 --> 00:20:26,435 কিন্তু, একটা জটিলতা 258 00:20:27,519 --> 00:20:29,646 সৃষ্টি হয়েছে। 259 00:20:32,190 --> 00:20:34,943 চাক, ভাই, আমি এসেছি। 260 00:20:35,110 --> 00:20:39,197 তারা বলেছে যে সব ঠিক আছে তাই চল এখান থেকে যায়। কী বলিস? 261 00:20:47,664 --> 00:20:48,665 ওর কী হয়েছে? 262 00:20:48,832 --> 00:20:51,209 তোমরা তাকে যাই দিয়ে থাকো না কেন সেটা এতক্ষণে কেটে যাবার কথা, তাই না? 263 00:20:51,376 --> 00:20:53,295 তাকে কয়েক ঘন্টা ধরে পর্যবেক্ষণ করেছি। 264 00:20:53,462 --> 00:20:55,881 আমরা তাকে রিভার্সল এজেন্টও দিয়েছি... 265 00:20:56,048 --> 00:21:00,010 তাই, হ্যাঁ, সিডেটিভ কেটে গেছে। এটা অন্য কিছু। 266 00:21:00,177 --> 00:21:01,511 কী? 267 00:21:01,678 --> 00:21:04,139 আমরা মনে করছি এটা আত্ম-প্রবর্তিত অসাড়তার একটা দশা। 268 00:21:04,306 --> 00:21:07,142 "আমরা"। সবসময় "আমরা"। আমি মনে করি শুধু তুমি সেটা মনে করো। 269 00:21:07,309 --> 00:21:09,269 এই ঘরে তুমি বাদে অন্য ডাক্তার নেই। 270 00:21:09,436 --> 00:21:11,813 আমি মনে করি তুমি ওই মেশিন দিয়ে তার মস্তিষ্ক পুড়িয়ে দিয়েছ। 271 00:21:11,980 --> 00:21:14,066 - জিমি। - দুঃখিত, এসব পুরাই ফালতামু। 272 00:21:14,232 --> 00:21:16,109 জিমি। 273 00:21:16,443 --> 00:21:18,403 এরপর কী? 274 00:21:19,029 --> 00:21:24,034 প্রথমবার যখন চার্লসের চিকিৎসা করেছিলাম, সে কি এরকমই অবস্থায় ছিলো না? 275 00:21:26,995 --> 00:21:31,166 আমাকে এটা বিশ্বাস করতেই হবে যে তার এটা থেকে বেরিয়ে আসাটা ব্যস সময়ের ব্যাপার। 276 00:21:31,333 --> 00:21:36,546 "সময়ের ব্যাপার" ভালো, তাহলে আমি এখানেই অপেক্ষা করব। 277 00:21:46,640 --> 00:21:50,477 বামে লেগেছে, ১.৫ ইঞ্চি। 278 00:21:53,146 --> 00:21:55,607 এই টিউব দিয়ে কত রাউন্ড গেছে? 279 00:21:55,857 --> 00:22:00,028 এটা দিয়ে ৩,৫০০ রাউন্ড ৭.৬২ মিলিমিটারের গুলি চালাতে পারবে। 280 00:22:00,195 --> 00:22:02,155 সে কতটা টাইট গুলি ছোড়ে সেটা গুরুত্বপূর্ণ... 281 00:22:02,322 --> 00:22:04,866 আর এর চেয়ে টাইট কোথাও পাবে না। 282 00:22:05,033 --> 00:22:08,370 আমার মতে ডাউন রেঞ্জে মৃদু হাওয়া বওয়া শুরু হচ্ছে। 283 00:22:09,454 --> 00:22:13,250 - তোমার ব্যারেল কি ঠান্ডা হবে? - তেমনটাই আশা করছি। 284 00:22:13,417 --> 00:22:16,128 বেশ, তাহলে গুলি চালানোর সময় তোমার মনোযোগ দেওয়া উচিত। 285 00:22:16,294 --> 00:22:18,588 মনোযোগ দেওয়াই উচিত। 286 00:22:19,589 --> 00:22:24,761 ডানে ১.৫ ইঞ্চি এডজাস্ট করছি। 287 00:22:31,101 --> 00:22:32,728 চালাও। 288 00:22:35,897 --> 00:22:37,024 লেগেছে। 289 00:22:37,190 --> 00:22:38,775 একেবারে মধ্যে লেগেছে। 290 00:22:43,030 --> 00:22:45,282 আমি গুলি না পাল্টানোর উপদেশ দিব। 291 00:22:45,490 --> 00:22:48,160 ১৬৮ গ্রেইন বোট টেইল, হ্যালো পয়েন্ট (এক ধরনের গুলি) ব্যবহার করো। 292 00:22:48,326 --> 00:22:50,412 খোলা জায়গায় গুলি করার জন্য সেটাই যথেষ্ট। 293 00:22:50,579 --> 00:22:54,124 কিন্তু যদি শক্ত জানালা দিয়ে গুলি চালাতে হয়, তাহলে ১৮০ ব্যবহার করতে পারো। 294 00:22:54,291 --> 00:22:57,294 কিন্তু যেমনটা জানো, তোমাকে পুনরায় হিসেবনিকেশ কষে গুলি চালাতে হবে। 295 00:22:57,461 --> 00:23:00,047 ১৬৮-তেই কাজ হবে। 296 00:23:00,881 --> 00:23:05,010 - কয় বক্স নিবে? - কেবল একটা। 297 00:23:06,845 --> 00:23:08,805 না, এটা আমার তরফ থেকে। 298 00:23:13,101 --> 00:23:15,270 আরেকটা জিনিস। 299 00:23:21,485 --> 00:23:22,652 কিছু মনে নিও না। 300 00:23:24,821 --> 00:23:27,074 নিইনি। 301 00:24:20,585 --> 00:24:22,170 জিমি। 302 00:24:22,546 --> 00:24:25,173 - একটু পানি দিতে পারবি? - চাক। 303 00:24:25,340 --> 00:24:27,217 ভাই, তুই আমাদের কাছে ফিরে এসেছিস। 304 00:24:27,384 --> 00:24:29,594 - তুই কি...? - একটু পানি পেতে পারি, প্লিজ? 305 00:24:29,761 --> 00:24:30,762 হ্যাঁ, পানি। 306 00:24:40,564 --> 00:24:42,065 ওহ, শিট৷ স্যরি। 307 00:24:43,650 --> 00:24:45,360 আর খাবি? 308 00:24:48,947 --> 00:24:52,200 আমার শেষ যে জিনিসটা মনে আছে তা হলো ওরা আমাকে যে মেশিনে ঢুকিয়েছিল। 309 00:24:52,367 --> 00:24:53,493 আমি কতক্ষণ অচেতন ছিলাম? 310 00:24:56,246 --> 00:24:57,706 ২০ ঘন্টা। 311 00:25:00,041 --> 00:25:03,503 আর পরবর্তী কাজ হচ্ছে, তোকে এখান থেকে নিয়ে যাব। 312 00:25:03,670 --> 00:25:05,589 কোথায়? 313 00:25:06,089 --> 00:25:08,508 লাস ক্রুসেসের কোনো পাগলা গারদে? 314 00:25:09,259 --> 00:25:12,012 এমন কোনো জায়গায় যেখানে চিরতরের মতো আমাকে আটকে রাখতে পারবি? 315 00:25:12,179 --> 00:25:14,931 বাসায়, চাক। তোকে বাসায় নিয়ে যাব। 316 00:25:16,016 --> 00:25:18,560 তোর হার্ট ঠিক আছে, আর তোর মাথার ক্ষতটাও। 317 00:25:18,727 --> 00:25:21,730 আর আমি শুধু সেটাই জানতে চেয়েছিলাম। 318 00:25:22,439 --> 00:25:25,483 আর অস্থায়ী আপদকালীন অভিভাবকত্বের কী হবে? 319 00:25:25,650 --> 00:25:28,486 ওটা তো অস্থায়ী, তাই না? 320 00:25:31,865 --> 00:25:33,533 তুই বিছানায় যেতে চাস? 321 00:25:33,700 --> 00:25:37,204 না, না, এখানটা বেশি ঠান্ডা। 322 00:25:41,875 --> 00:25:43,627 কিছু খাবি তুই? 323 00:25:44,169 --> 00:25:45,503 আমি চা বানাচ্ছি। 324 00:25:45,670 --> 00:25:48,590 খাঁটি দুধের চা। হাসপাতালের ঘোলাটে পানি না। 325 00:25:48,757 --> 00:25:50,175 কিছু লাগবে না। 326 00:25:51,927 --> 00:25:53,887 - আমি চা বানাচ্ছি। - জিমি। 327 00:25:54,054 --> 00:25:55,347 না। 328 00:25:56,640 --> 00:25:58,141 ব্যস.... 329 00:25:59,893 --> 00:26:02,437 তুই তোর দায়িত্ব পালন করেছিস। তুই এখন যেতে পারিস। 330 00:26:04,731 --> 00:26:07,400 সেটা একটু রূঢ় শোনালো। 331 00:26:07,567 --> 00:26:10,987 দেখ, হাসপাতালে আমাকে অনেক নির্যাতন সইতে হয়েছে... 332 00:26:11,154 --> 00:26:12,822 আর এখন আমি শুধু.... 333 00:26:14,115 --> 00:26:16,034 আমি একলা থাকতে চাই। 334 00:26:16,952 --> 00:26:19,704 যদি তোর অবস্থা আবার খারাপ হয়ে যায়, আমি জানবটা কীভাবে? 335 00:26:19,871 --> 00:26:22,540 আমি ঠিক আছি। কথা দিচ্ছি। 336 00:26:24,751 --> 00:26:26,211 দেখছিস? 337 00:26:26,878 --> 00:26:28,838 আমি এখনই সুস্থ বোধ করছি। 338 00:26:29,756 --> 00:26:32,133 মানে, আমার কাছে চাবি নেই, তাই... 339 00:26:36,221 --> 00:26:37,514 আর্নিকে এখানে নিয়ে আসব কি? 340 00:26:37,889 --> 00:26:39,849 তোর জন্য অন্তত সেটা তো করতে দিবি? 341 00:26:40,016 --> 00:26:42,894 তোর দেখাশোনার জন্য কাউকে দরকার। তোকে খেতে তো হবে, তাই না? 342 00:26:44,688 --> 00:26:46,189 ঠিক আছে। 343 00:26:55,782 --> 00:26:57,617 ভালো থাক, চাক। 344 00:35:41,933 --> 00:35:44,310 ঠিক আছে, আমি সেটা দেখব। 345 00:35:44,477 --> 00:35:47,063 আগামী সপ্তাহের মধ্যেই আমি সেটা প্রস্তুত করে ফেলব। 346 00:35:47,230 --> 00:35:50,358 আপনার দিন ভালো কাটুক, মি. কলিন্স। 347 00:35:56,489 --> 00:35:58,115 হু, পরে ফেলুন সেটা। 348 00:35:58,282 --> 00:36:00,660 সানগ্লাস পরে ফেলুন৷ বাইরে খুব আলো। 349 00:36:00,827 --> 00:36:02,411 বৃদ্ধ চোখের যত্ন তো নিতেই হবে। 350 00:36:02,954 --> 00:36:05,164 আপনাকে.... 351 00:36:05,331 --> 00:36:07,750 হু, ভালো দেখাচ্ছে। 352 00:36:07,917 --> 00:36:09,460 জোস। 353 00:36:10,002 --> 00:36:12,547 ঠিক আছে, আবার আসবেন। 354 00:36:15,550 --> 00:36:19,720 ঠিক আছে। বন্ধুরা, অপেক্ষা করানোর জন্য দুঃখিত। 355 00:36:19,887 --> 00:36:25,601 কিন্তু প্রত্যেক ক্লায়েন্টকে আমি যে মনোযোগ দিই তার ফলে মাঝেমধ্যে একটু দেরি হয়ে যেতেই পারে। 356 00:36:25,768 --> 00:36:27,270 উহ.... 357 00:36:27,436 --> 00:36:29,438 কিন্তু কথা দিচ্ছি আপনাদের সবার সাথে পালাক্রমে কথা বলব। 358 00:36:29,605 --> 00:36:31,774 মিসেস. দেসেযো, এর পরে আপনার পালা 359 00:36:31,941 --> 00:36:34,402 কিন্তু তার আগে কেউ কি একটু কফি খেতে চান? 360 00:36:34,569 --> 00:36:38,197 - একটু কথা বলতে পারি? - এক সেকেন্ড। 361 00:36:38,489 --> 00:36:41,576 একটা রিসেপশনিস্ট ভাড়া করতেই হবে। গতকালকের মতো। 362 00:36:41,742 --> 00:36:45,079 হাওয়ার্ড কল করেছিলো। বলছে যে সকাল থেকে তোমার সাথে যোগাযোগের চেষ্টা করছে। 363 00:36:45,246 --> 00:36:48,833 তো তাকে বলো আমাকে বিরক্ত করা বন্ধ করে ভয়েস ম্যাসেজ পাঠাতে। 364 00:36:49,041 --> 00:36:50,877 চাকের ব্যাপারে কথা বলতে চায়। 365 00:36:51,127 --> 00:36:53,212 এটা গুরুত্বপূর্ণ৷ এটুকুই সে বলেছে। 366 00:36:55,256 --> 00:36:56,257 ঠিক আছে। 367 00:36:56,883 --> 00:37:00,177 দুর্ভাগ্যবশত, আমার সহকারী বলছে যে একটা জরুরী কাজে 368 00:37:00,344 --> 00:37:03,014 অল্প সময়ের জন্য আমাকে যেতে হবে। 369 00:37:03,180 --> 00:37:06,309 আমাকে একটা কল করতে হবে। 370 00:37:06,475 --> 00:37:09,353 সেই সময়ে, কারা যেন কফি খেতে চাচ্ছিলেন? 371 00:37:10,771 --> 00:37:14,734 হু, ঠিক আছে। এই তরুণী আপনাদের কফি এনে দিবে... 372 00:37:15,192 --> 00:37:18,487 আর কিছু ডোনাট, যদি থেকে থাকে। 373 00:37:19,030 --> 00:37:20,031 প্লিজ। 374 00:37:28,372 --> 00:37:31,292 আমি কফি চাই, কিন্তু ক্রিম না। 375 00:37:31,584 --> 00:37:34,587 হাই, জুলি, আমি বলছি, হাওয়ার্ড কল দিয়েছিল। 376 00:37:35,379 --> 00:37:36,547 হু। 377 00:37:40,468 --> 00:37:43,304 - হাই, কী অবস্থা? - জিমি, আমি শুধু একটা প্রশ্ন করব: 378 00:37:43,721 --> 00:37:44,931 তুমি কি এর পিছে আছ? 379 00:37:45,473 --> 00:37:47,266 কীসের পিছে আছি? 380 00:38:19,507 --> 00:38:22,551 জিমি, আমি একটু ব্যস্ত আছি। পরে আসিস। 381 00:38:22,718 --> 00:38:24,804 না, না, না! দরজা খুল। 382 00:38:24,971 --> 00:38:27,348 জানি তুই কেন এসেছিল। পরে এটা নিয়ে কথা বলা যাবে। 383 00:38:27,556 --> 00:38:30,059 এখন আমি ব্যস্ত আছি। গুডবাই। 384 00:38:47,326 --> 00:38:48,953 এখন খুশি হয়েছিস? 385 00:39:00,256 --> 00:39:03,384 আমার কাছে এই জায়গার চাবি থাকা উচিত। 386 00:39:07,179 --> 00:39:08,472 চাক? 387 00:39:38,836 --> 00:39:40,463 তো, চাক... 388 00:39:41,088 --> 00:39:42,673 কী অবস্থা? 389 00:39:51,974 --> 00:39:53,684 উহ.... 390 00:39:55,144 --> 00:39:57,229 তুই কি কোনো, উহ...? 391 00:40:00,775 --> 00:40:05,821 তুই কি কোনো, উহ, প্রোজেক্টে কাজ করছিস? 392 00:40:07,490 --> 00:40:10,367 হু, তুই কি আমাকে এর ব্যাপারে বলতে চাস? 393 00:40:12,161 --> 00:40:15,456 কী বলিস, চাক? জানাতে চাস আমাকে? 394 00:40:16,499 --> 00:40:19,460 এই দেয়ালগুলো শুধু প্লাস্টার করা আছে। 395 00:40:19,627 --> 00:40:22,379 রেডিও স্পেকটার্মের কাছে পুরোপুরি অদৃশ্য। 396 00:40:22,546 --> 00:40:26,217 কোনো নিরাপত্তা দিতে পারে না। এর চেয়ে বরং মাঠের মধ্যখানে দাঁড়িয়ে থাকা ভালো। 397 00:40:26,383 --> 00:40:29,637 জানি না কী ভাবছিলাম। শুরুতেই এটা করা উচিত ছিলো। 398 00:40:29,804 --> 00:40:32,765 এটা করা উচিত ছিলো? দেয়ালে? 399 00:40:33,182 --> 00:40:37,686 - শুন, আমার মতে দেয়ালগুলো যথেষ্ট পুরু। - আমার যথাযথ ফ্যারাডে পিঁজরা দরকার। 400 00:40:37,978 --> 00:40:39,438 সেটাই আমার দরকার। 401 00:40:39,647 --> 00:40:42,108 আমাদের বসা উচিত। 402 00:40:42,274 --> 00:40:44,151 একটু বিরতি নে, বন্ধু? প্লিজ। 403 00:40:44,777 --> 00:40:48,405 আমাকে জ্ঞান দিস না, জিমি। আমি পাগল না, বুঝলি? 404 00:40:48,572 --> 00:40:51,951 আমি কখনো সেটা বলিনি। তুই... 405 00:40:52,118 --> 00:40:56,539 তুই হয়তো একটু ক্লান্ত। ক্লান্ত হবারই কথা। আয় বস একটু। 406 00:40:56,747 --> 00:41:00,000 - ৫ মিনিটের বিরতি নিয়ে আবার শুরু করিস। - আমি ঠিক আছি। 407 00:41:00,876 --> 00:41:02,378 বস তো, চাক। 408 00:41:03,796 --> 00:41:05,506 একটু বিরতি নে। 409 00:41:07,758 --> 00:41:09,885 - সাবধানে। - ঠিক আছে। 410 00:41:23,190 --> 00:41:24,733 ওহ.... 411 00:41:28,779 --> 00:41:31,407 হাওয়ার্ড বললো যে তুই এইচএইচএম ছেড়ে দিয়েছিস। 412 00:41:31,574 --> 00:41:33,325 আমি ছাড়িনি। 413 00:41:33,868 --> 00:41:34,994 অবসর নিয়েছি। 414 00:41:36,078 --> 00:41:38,664 শুনে তো সেটা মনে হয়নি। 415 00:41:38,873 --> 00:41:41,959 যাইহোক, আচমকা এই সিদ্ধান্ত নিলি যে? 416 00:41:42,168 --> 00:41:45,921 - সে তোকে নিয়ে চিন্তিত। - তার স্বস্তি পাওয়া উচিত। 417 00:41:46,088 --> 00:41:48,424 স্বস্তি? কেন তার স্বস্তি পাওয়া উচিত? 418 00:41:48,591 --> 00:41:52,136 তুই তার ১ নম্বর লোক। তোকে ছাড়া ওই প্রতিষ্ঠান ভেঙ্গে পড়বে। 419 00:41:54,847 --> 00:42:00,895 তো তুই... তুই শুধু এইচএইচএম থেকে অবসর নিসনি, আইন থেকেও নিয়েছিস। 420 00:42:02,688 --> 00:42:04,732 সেটা ভালো না, চাক। 421 00:42:05,608 --> 00:42:08,903 আইনের তোকে দরকার। 422 00:42:10,279 --> 00:42:11,989 চুপ করতো। 423 00:42:12,156 --> 00:42:14,116 আর তোর সেটাকে দরকার। 424 00:42:14,658 --> 00:42:18,245 এই সিদ্ধান্ত কেন নিলি, চাক? বল? 425 00:42:20,331 --> 00:42:23,167 কারণ উকিল না হলে তুই কী হবি আমি তা জানি না। 426 00:42:26,253 --> 00:42:30,216 আমাকে বার থেকে বহিষ্কার না করে তুই কীভাবে অবসরে যেতে পারিস? 427 00:42:30,382 --> 00:42:32,343 আমাকে শহর থেকে বিদায় না করে। বল? 428 00:42:32,509 --> 00:42:35,846 আমি একাই ম্যাকগিল নামটা বয়ে বেড়াব। তুই সেটা হতে দিতে পারিস না। 429 00:42:38,849 --> 00:42:42,770 মেসা ভারর্ডে হাতছাড়া হয়েছে বলে এটা করছিস? 430 00:42:43,771 --> 00:42:46,190 তো কী হয়েছে? কে পরোয়া করে? 431 00:42:46,482 --> 00:42:50,027 আর, তুই যদি সত্যিই ভেবে থাকিস যে আমি সেটাতে তোকে বাঁশ দিয়েছি... 432 00:42:50,194 --> 00:42:53,989 যেটা কিনা আমি করিনি। যাইহোক তুই রাগ কর। 433 00:42:54,156 --> 00:42:59,203 ব্যবস্থা গ্রহণ কর। তোর ফ্যারাডের মধ্যে লুকিয়ে থাকিস না। এই পিঁজরার মাঝে। 434 00:42:59,453 --> 00:43:02,122 না! অবসর তোর জন্য না। 435 00:43:02,289 --> 00:43:04,833 যখন তোর বয়স ৯৯ হবে, তখন তুই মরতে পারিস... 436 00:43:05,000 --> 00:43:07,711 জার্জ-বট ৩০০০ এর সামনে নিজের আর্গুমেন্ট নিষ্পত্তি করা অবস্থায়... 437 00:43:07,878 --> 00:43:09,797 যেটা কিনা ইলেক্ট্রিসিটিতে চলবে। 438 00:43:10,005 --> 00:43:12,216 সেটা তোর ভবিষ্যৎ, বুঝলি? তাই... 439 00:43:12,383 --> 00:43:14,009 আমি.... 440 00:43:14,718 --> 00:43:17,221 আমি আর এই কাজ করতে পারব না। 441 00:43:17,388 --> 00:43:19,556 মানে কি? অবশ্যই পারবি। 442 00:43:19,723 --> 00:43:21,809 - আমি একটা ভুল করেছি। - কীসের ভুল? 443 00:43:21,976 --> 00:43:24,687 একটা সামান্য ব্যাংক এড্রেস। 444 00:43:24,895 --> 00:43:28,816 ১২১৬ এর জায়গায় ১২৬১। আমি বিশাল ভুল করেছি। 445 00:43:28,983 --> 00:43:32,361 আমি ক্লায়েন্টের ক্ষতি করেছি। 446 00:43:32,528 --> 00:43:35,406 আমি পুরোটাকে ভেস্তে দিয়েছি। 447 00:43:36,699 --> 00:43:38,534 আর তারপর তোকে দোষ দিয়েছি-- 448 00:43:38,909 --> 00:43:40,911 আর তারপর তোকে দোষ দিয়েছি। 449 00:43:43,247 --> 00:43:45,666 সব এই ইলেক্ট্রিসিটির দোষ। 450 00:43:45,833 --> 00:43:49,128 ওটা আমাকে দুর্বল করে দিচ্ছে। আমার কর্মশক্তি নিঃশেষ করে দিচ্ছে। 451 00:43:49,336 --> 00:43:52,840 আমার মস্তিষ্ক... আমার মন... 452 00:43:53,299 --> 00:43:57,845 কাজ করতো সেগুলো একসময়। এখন আর কাজ করে না। 453 00:43:58,762 --> 00:44:01,890 আমার কারণে অন্যরা ক্ষতিগ্রস্ত হয়েছে। 454 00:44:03,434 --> 00:44:05,185 এসব শেষ করার সময় হয়েছে। 455 00:44:12,901 --> 00:44:16,113 কী হবে যদি বলি তুই কোনো ভুল করিসনি? 456 00:44:18,490 --> 00:44:23,287 দোহাই লাগে জিমি, আমাকে খুশি করা বন্ধ কর। কথা বলে সব ঠিক করার চেষ্টা বন্ধ কর। 457 00:44:27,624 --> 00:44:29,710 আমি তোকে বাঁশ দিয়েছি। 458 00:44:31,754 --> 00:44:33,589 আমি করেছি সব। 459 00:44:34,548 --> 00:44:37,009 নিক্সন থাকলে আমার উপর গর্ব করতো। 460 00:44:40,220 --> 00:44:43,599 আমি ১২১৬ কে ১২৬১ করেছি। 461 00:44:44,933 --> 00:44:46,518 আমি করেছি সেটা। 462 00:44:47,603 --> 00:44:51,231 তুই যেভাবে বলেছিলি সেভাবেই সবটা ঘটেছিলো। 463 00:44:51,398 --> 00:44:54,860 মানে, পুরোপুরি সেভাবেই। 464 00:44:55,194 --> 00:44:59,531 আমি কাগজ জাল করেছি, মিথ্যা বলার জন্য দোকানের ছেলেটাকে টাকা দিয়েছি। 465 00:44:59,782 --> 00:45:06,413 তুই কীভাবে প্রতিটা খুঁটিনাটি ধরতে পেরেছিস তা সত্যিই বিষ্ময়কর। 466 00:45:08,457 --> 00:45:10,459 তাই তুই রিল্যাক্স করতে পারিস, ঠিক আছে? 467 00:45:10,626 --> 00:45:15,214 কারণ তোর মাথা ঠিকমতই কাজ করছে। 468 00:45:16,715 --> 00:45:18,717 তুই কি সত্যটা বলছিস... 469 00:45:19,009 --> 00:45:21,678 নাকি ব্যস... 470 00:45:21,929 --> 00:45:24,932 - আমার মন ভালো করার চেষ্টা করছিস? - তোর মন ভালো করার জন্যই এটা বলছি। 471 00:45:25,099 --> 00:45:27,726 নইলে কোনোদিনও এটা তোকে বলতাম না। 472 00:45:28,394 --> 00:45:29,686 কিন্তু, হ্যাঁ... 473 00:45:30,270 --> 00:45:31,772 এটাই সত্য। 474 00:45:33,065 --> 00:45:35,692 আমাকে অপদস্ত করার জন্য তুই এতদূর যাবি? 475 00:45:35,859 --> 00:45:37,986 কিমের জন্য সেটা করেছি! 476 00:45:38,946 --> 00:45:41,824 মেসা ভারর্ডেকে পাবার জন্য সে অক্লান্ত পরিশ্রম করেছে 477 00:45:41,990 --> 00:45:45,953 যেখানে তুই আর হাওয়ার্ড বসে বসে মদ গিলছিলি আর হাসাহাসি করছিলি। 478 00:45:46,120 --> 00:45:49,164 হ্যামলিন হ্যামলিন ম্যাকগিল তো না যেন কোনো নাইট ক্লাব। 479 00:45:49,331 --> 00:45:53,460 কিম মেসা ভারর্ডেকে পাবার যোগ্য। তুই বা এইচএইচএম না। 480 00:45:53,627 --> 00:45:56,130 সে সেটা অর্জন করেছে আর তার সেটা দরকার। 481 00:45:56,338 --> 00:45:58,382 তাকে সাহায্য করার জন্য এটা করেছি। 482 00:45:58,549 --> 00:46:01,343 কিন্তু আমি সত্যিই ভাবিনি এটা তোর এত ক্ষতি করে বসবে। 483 00:46:01,510 --> 00:46:05,139 ভেবেছিলাম তুই বলবি, "ধুর, আমি ভুল করেছি," দিয়ে নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বি। 484 00:46:05,347 --> 00:46:10,144 একজন স্বাভাবিক মানুষের মতো। কিন্তু না! আমি ভুল ছিলাম! 485 00:46:20,737 --> 00:46:26,076 তো আমি কি হাওয়ার্ডকে বলে দিব তুই অবসরে যাচ্ছিস না, না কি? 486 00:46:34,376 --> 00:46:37,796 দেয়াল থেকে এসব বালছাল খুলতে পারি কি? 487 00:46:42,759 --> 00:46:44,928 আমি গিয়ে হাওয়ার্ডকে কল দিব। 488 00:46:45,095 --> 00:46:46,513 জিমি। 489 00:46:48,849 --> 00:46:52,936 তুই নিশ্চয় বুঝতে পারছিস এইমাত্র জালিয়াতি করার কথা স্বীকার করলি? 490 00:46:53,520 --> 00:46:55,105 হয়তো। 491 00:46:55,439 --> 00:46:57,608 কিন্তু তোর তো এখন ভালো লাগছে, তাই না? 492 00:46:58,692 --> 00:47:01,653 তাছাড়া, এমন না যে তুই কিছু প্রমাণ করতে পারবি। 493 00:47:10,849 --> 00:47:15,936 আখলাক আহমেদ 494 00:47:16,520 --> 00:47:21,105 subscene.com/u/1072247 495 00:47:22,439 --> 00:47:27,608 m.me/akhlak.ahmed.779 496 00:47:30,692 --> 00:47:35,653 ♥ ♥ ধন্যবাদ ♥ ♥