1
00:00:10,000 --> 00:00:20,000
অনুবাদ আয়োজনেঃ
۞ T E A M ││││ W B M F ۞
2
00:00:22,000 --> 00:00:31,000
সহযোগিতায়ঃ
۞ Team ││││ Projapoti ۞
3
00:00:35,000 --> 00:00:42,000
পাকিস্তানী ড্রামা সিরিজঃ আলিফ(Alif)
Episode-07
4
00:00:45,000 --> 00:00:55,000
অনুবাদেঃ
সুমন হোসেন
5
00:01:00,360 --> 00:01:03,800
সবই আল্লাহর ইচ্ছা,
আমি কি বলতে পারি?
6
00:01:04,439 --> 00:01:06,439
মোমিনাও চলে এসেছে।
7
00:01:37,879 --> 00:01:39,119
আসসালামু আলাইকুম!
8
00:01:41,560 --> 00:01:42,319
ওয়ালাইকুম আসসালাম!
9
00:01:42,400 --> 00:01:43,280
জি,
10
00:01:43,720 --> 00:01:49,000
আমি চা রেখে এসেছি,
বেটা তুমি ফয়সালের সাথে বস,
আমি চা নিয়ে আসি।
11
00:02:17,479 --> 00:02:20,119
আকসা গতকাল আমাকে
জাহাঙ্গীরের ব্যাপারে বলেছে,
12
00:02:21,479 --> 00:02:24,000
ঘটনাক্রমে আমাদের কথা হয়েছিল।
13
00:02:27,920 --> 00:02:30,119
শুনে আমার খুবই আফসোস লাগছে।
14
00:02:31,800 --> 00:02:33,000
আমি ভেবেছিলাম সে ঠিক হয়ে যাবে।
15
00:02:33,600 --> 00:02:35,600
আমরাও সেটাই ভেবেছিলাম।
16
00:02:42,759 --> 00:02:45,560
আমি আশা করি নাই যে তুমি আসবে।
17
00:02:48,479 --> 00:02:51,079
আমাদের সম্পর্ক ওমন দুর্বলও নয়,
18
00:02:51,680 --> 00:02:54,400
যে আমরা একে অপরের
সুখ-দুঃখেও কাজে না আসব,
19
00:03:00,560 --> 00:03:02,200
তুমি অনেক বদলে গেছ।
20
00:03:03,400 --> 00:03:05,959
৪/৪.৫ বছর পরে তোমাকে দেখছি।
21
00:03:07,000 --> 00:03:08,239
হ্যাঁ,
22
00:03:09,600 --> 00:03:11,319
হ্যাঁ, বদলে গেছি।
23
00:03:12,800 --> 00:03:14,959
আমার জীবনটাই বদলে গেছে।
24
00:03:17,759 --> 00:03:19,119
তুমি বলো?
25
00:03:20,200 --> 00:03:23,479
আমেরিকা থেকে ফিরে এসেছি,
26
00:03:24,360 --> 00:03:26,079
আমার ডিগ্রি কমপ্লিট হয়েছে,
27
00:03:27,039 --> 00:03:29,560
এখন বাবার সাথে
ফ্যাক্টরির দেখাশোনা করছি,
28
00:03:30,439 --> 00:03:31,800
তুমি বলো
29
00:03:32,360 --> 00:03:34,519
আন্টি বলছিল যে
তুমি অভিনয় ছেড়ে দিচ্ছ।
30
00:03:37,200 --> 00:03:37,839
অভিনয়?
31
00:03:37,920 --> 00:03:38,920
হ্যাঁ,
32
00:03:39,519 --> 00:03:41,720
আগে সে জাহাঙ্গীরের জন্য নিরূপায় ছিল,
33
00:03:42,119 --> 00:03:43,920
এখন কোন নিরূপায়ত্ব নেই,
34
00:03:44,159 --> 00:03:46,920
এখন আমি তার বিয়ে দিব
এবং কাজ শেষ,
35
00:03:49,839 --> 00:03:51,360
তুমি চা তো খাও।
36
00:03:56,439 --> 00:03:57,560
আমি আবার আসব।
37
00:03:57,720 --> 00:03:59,239
ঠিক আছে, বেটা, অবশ্যই আসবে।
38
00:03:59,400 --> 00:04:00,959
অপেক্ষায় থাকব।
39
00:04:01,759 --> 00:04:02,800
খোদা হাফেজ।
40
00:04:03,039 --> 00:04:04,479
খোদা হাফেজ।
41
00:04:05,079 --> 00:04:06,519
খোদা হাফেজ।
42
00:04:15,560 --> 00:04:16,839
আম্মা,
43
00:04:18,360 --> 00:04:20,360
আপনি তাকে কেন বলেছেন
যে আমি অভিনয় ছাড়ছি?
44
00:04:20,439 --> 00:04:22,600
তুমি কখনই অভিনয় করতে চাইতে না।
45
00:04:22,879 --> 00:04:26,360
তুমি সবসময় বলতে যে,
তুমি এই কাজ করতে চাও না।
46
00:04:27,000 --> 00:04:29,200
আগে তুমি জাহাঙ্গীরের
জন্য নিরূপায় ছিলে,
47
00:04:29,360 --> 00:04:31,000
এখন তুমি নিরূপায় নও।
48
00:04:31,400 --> 00:04:35,119
আম্মা, আমার অনেক ঋণ আছে,
আমি অন্য কোন কাজও জানি না।
49
00:04:36,159 --> 00:04:39,839
হয়তো, ফয়সাল প্রস্তাব নিয়ে আসবে,
আমি তার সাথে কথা বলেছি।
50
00:04:40,159 --> 00:04:41,680
আপনি কেন কথা বললেন?
51
00:04:42,079 --> 00:04:44,239
সে এখন কী ভাববে, তার বাগদান হয়েছে।
52
00:04:44,439 --> 00:04:46,800
না, তার বাগদান হয়নি।
53
00:04:47,119 --> 00:04:49,600
ওই মেয়ে আমেরিকা থেকে
পাকিস্তান আসতে চায় না।
54
00:04:49,800 --> 00:04:51,439
সে আমাকে বলছিল,
55
00:04:52,439 --> 00:04:54,439
সে তখন তার মাকেও নিয়ে এসেছিল,
56
00:04:54,800 --> 00:04:56,560
আমরা স্বার্থপর ছিলাম,
57
00:04:56,800 --> 00:04:59,680
আমরা নিরূপায় ছিলাম,
জাহাঙ্গীরের কারণে।
58
00:05:00,239 --> 00:05:02,680
নয়ত, সে তোমাকে বিয়ে করত।
59
00:05:03,119 --> 00:05:04,680
আম্মা, সে তার মাকে এনেছিল।
60
00:05:04,959 --> 00:05:08,959
এবং তার মা আমাদের পরিবার সম্বন্ধে জেনে প্রস্তাব প্রত্যাখান করেছিলেন,
61
00:05:09,600 --> 00:05:10,759
আমার এবং তার মাঝে,
62
00:05:10,839 --> 00:05:13,000
জাহাঙ্গীর নয়, ভাগ্য আসে, আম্মা।
63
00:05:13,400 --> 00:05:15,039
আমি তার সাথে কথা বলেছি,
64
00:05:15,239 --> 00:05:17,519
সে বলেছে যে তার
বাবা-মায়ের সাথে কথা বলবে।
65
00:05:17,759 --> 00:05:19,159
যদি সে তোমার সাথে কথা বলে, তখন
66
00:05:19,239 --> 00:05:21,439
আম্মা না, আমি তার সাথে কথা বলব না।
67
00:05:23,159 --> 00:05:25,079
সে তোমাকে ভালবাসে,
68
00:05:26,720 --> 00:05:28,720
ভালবাসায় অহংবোধ থাকে না মোমিনা।
69
00:05:28,920 --> 00:05:31,759
ভালাবাসায় অহংবোধ থাকে না
কিন্তু কঠিন কাজ থাকে আম্মা,
70
00:05:32,280 --> 00:05:35,439
আমার এবং তার মাঝে
সাত সমুদ্রের পার্থক্য,
71
00:05:36,159 --> 00:05:38,920
আমি সোহনি এবং আমার কুয়া গভীর,
72
00:05:39,360 --> 00:05:43,200
সে মহিয়াল,
আমাকে বাঁচাতে সে নিজেকে ডোবাবে না,
73
00:05:45,439 --> 00:05:47,479
এই আমাদের ভালবাসা ছিল,
74
00:05:48,639 --> 00:05:50,839
উপাখ্যানওয়ালা ভালবাসা
ছিল না আমাদের।
75
00:05:51,000 --> 00:05:58,000
মুভি, সিরিজ এবং সাবটাইটেল সম্পর্কিত সকল লেটেস্ট আপডেট পেতে জয়েন করুন আমাদের গ্রুপেঃ
76
00:06:00,000 --> 00:06:10,000
WBMF: Film Society
77
00:06:12,000 --> 00:06:22,000
Bangla Subtitle Community
facebook.com/groups/bsubcommunity
78
00:06:31,800 --> 00:06:33,800
নিজের খেয়াল রাখবেন।
79
00:07:04,079 --> 00:07:05,280
আল্লাহ হাফেজ!
80
00:07:12,000 --> 00:07:13,759
আপনার কোন সহযোগিতা লাগবে?
81
00:07:14,400 --> 00:07:15,639
না, ধন্যবাদ আপনাকে।
82
00:07:15,800 --> 00:07:16,920
ঠিক আছে।
83
00:08:25,360 --> 00:08:26,959
তুমি থামলে কেন?
84
00:08:27,839 --> 00:08:30,039
আমি মায়ের কথা মনে পড়ছে।
85
00:08:32,680 --> 00:08:34,479
তুমি মাত্র আসলে।
86
00:08:35,479 --> 00:08:38,959
আমি তাকে ট্রেন এবং
বিমানেও মিস করেছি।
87
00:08:41,839 --> 00:08:43,439
তুমি কি ফিরে যেতে চাও?
88
00:08:43,759 --> 00:08:45,200
কখনই না।
89
00:08:45,639 --> 00:08:47,000
তিনি আমাকে ভালবাসেন না।
90
00:08:47,239 --> 00:08:49,639
সে তোমাকে অনেক ভালবাসে।
91
00:08:49,920 --> 00:08:53,759
না, তিনি বাসেন না, নাহলে,তিনি
কেন আমাকে এখানে একা পাঠালেন?
92
00:08:54,720 --> 00:08:59,039
তুমি নিজেই তোমার মাকে বলেছ
যে তুমি আমার সাথে থাকতে চাও।
93
00:09:00,159 --> 00:09:03,200
আমি একা আসার কথা বলি নাই।
94
00:09:04,639 --> 00:09:05,639
দেখো,
95
00:09:07,119 --> 00:09:08,519
তুমি এখানে আসলে,
96
00:09:10,039 --> 00:09:11,400
সেও চলে আসবে।
97
00:09:11,680 --> 00:09:12,600
কখন?
98
00:09:12,759 --> 00:09:15,879
যখন তুমি কান্না থামাবে।
99
00:09:17,920 --> 00:09:18,920
আমি কাঁদছি না।
100
00:09:19,720 --> 00:09:22,759
আমার কালবে মোমিন।
101
00:09:24,800 --> 00:09:28,519
তোমার মা খুবই ভালো।
102
00:09:30,039 --> 00:09:31,479
খুবই ভালো।
103
00:09:32,159 --> 00:09:35,239
আমি কি দাদাকে বলব যে মা খারাপ নয়?
104
00:09:35,560 --> 00:09:36,400
না,
105
00:09:36,560 --> 00:09:40,639
এটা আমার আর মায়ের গোপন বিষয়।
আমি কাউকে বলতে পারব না।
106
00:10:28,560 --> 00:10:34,159
তাহলে, আপনিও আমার
বাবার মতো ক্যালিগ্রাফার?
107
00:10:34,920 --> 00:10:37,280
তাহলে, তুমিও ক্যালিগ্রাফি করো?
108
00:10:37,959 --> 00:10:38,959
জি হ্যাঁ,
109
00:10:39,439 --> 00:10:41,560
মাম্মা আমাকে স্কুলে দিয়েছিলেন।
110
00:10:41,800 --> 00:10:44,600
তিনি বলতেন যে আমাকে
সবকিছু শিখতে হবে।
111
00:10:44,759 --> 00:10:51,079
কারণ আমার বাবা বিখ্যাত
ক্যালিগ্রাফার ছিলেন কিন্তু তিনি
কখনও আপনার ব্যাপারে বলেন নাই।
112
00:10:51,519 --> 00:10:54,959
ওই সময় আমি খুব ছোট ছিলাম।
113
00:10:55,439 --> 00:10:57,839
আপনি ছোট না, আপনি বুড়ো।
114
00:10:58,400 --> 00:11:00,360
কথা তো তুমি ঠিকই বলছ,
115
00:11:01,319 --> 00:11:05,000
কিন্তু যখন তোমাকে দেখলাম
আমি আবার যুবক হয়ে গেলাম,
116
00:11:07,200 --> 00:11:08,239
মোমিন,
117
00:11:09,720 --> 00:11:14,839
তুমি কি জানো যে এসব কার জন্য?
118
00:11:16,159 --> 00:11:17,959
কার জন্য?
119
00:11:21,119 --> 00:11:22,319
তোমার জন্য।
120
00:11:23,079 --> 00:11:23,879
আমার জন্য?
121
00:11:23,959 --> 00:11:24,800
হ্যাঁ,
122
00:11:25,759 --> 00:11:28,079
আমি তোমাকে ক্যালিগ্রাফার বানাব।
123
00:11:29,119 --> 00:11:33,839
এবং তোমাকে আমাদের
পরিবারকে এগিয়ে নিয়ে যেতে হবে।
124
00:11:35,119 --> 00:11:36,519
এটা আবার কী?
125
00:11:42,200 --> 00:11:43,280
এটা!
126
00:11:51,079 --> 00:11:53,639
এবং এটা!
127
00:11:55,360 --> 00:11:57,879
আমিও আপনার মতো আল্লাহর নাম লিখি?
128
00:11:58,360 --> 00:12:00,319
প্রথমে গিয়ে ওযু করে আসো মিয়া সাহেব।
129
00:12:58,439 --> 00:13:03,439
ভাবছিলাম যে তুমি আসার আগে
আমার কাজ শেষ করতে পারব,
130
00:13:04,519 --> 00:13:07,680
কিন্তু এবারও, তা সম্ভব হলো না।
131
00:13:08,879 --> 00:13:12,839
আমি আসার আগে, আপনি কিভাবে জানেন যে আমি আসব?
132
00:13:13,200 --> 00:13:15,239
তোমার সুগন্ধ,
133
00:13:16,479 --> 00:13:18,720
আমার সুগন্ধ, নাকি আমার ব্যবহৃত সুগন্ধি।
134
00:13:21,039 --> 00:13:24,639
এটা তোমার সুগন্ধ।
135
00:13:25,879 --> 00:13:27,319
ভালোভাবে পৌঁছেছ?
136
00:13:27,479 --> 00:13:31,479
জি, আমি ইস্তানবুলে থাকছি।
137
00:13:31,720 --> 00:13:34,039
কিন্তু যখন এখানে আসলাম,
আপনার কাছে চলে আসলাম।
138
00:13:35,159 --> 00:13:36,400
তোমার সাথে কেউ এসেছে?
139
00:13:37,560 --> 00:13:39,280
জি, সিনেমার টিম এসেছে,
140
00:13:39,439 --> 00:13:41,439
লোকশনের রেকি করতে এসেছি আমরা।
[Recce- কাজের পূর্বে জায়গা পরিদর্শন]
141
00:13:41,519 --> 00:13:42,200
টিম।
142
00:13:42,360 --> 00:13:45,839
জি, তাই ভাবলাম আপনার
অভিমান দূর করি।
143
00:13:46,119 --> 00:13:47,639
আমার অভিমান?
144
00:13:48,000 --> 00:13:50,959
জি, এখানে আসার আগে,
কষ্টদায়ক কথা বলে ফেলেছিলাম।
145
00:13:51,039 --> 00:13:53,439
তাই সিদ্ধান্ত নিই এখানে এসে
আপনার কাছে ক্ষমা চাওয়ার।
146
00:13:53,600 --> 00:13:55,360
আমি মর্মাহত নই।
147
00:13:55,879 --> 00:13:58,759
আমি ফোনে শুধু বলেছিলাম হ্যাঁ,
148
00:13:59,759 --> 00:14:01,439
দুঃখী অবশ্যই ছিলাম।
149
00:14:02,239 --> 00:14:04,680
কিন্তু সেটার কারণও তুমি ছিলে না,
150
00:14:05,560 --> 00:14:07,680
চলো, খাওয়া-দাওয়া করি।
151
00:14:07,839 --> 00:14:09,839
আপনার সাথে এতবড় ধোঁকা,
152
00:14:10,039 --> 00:14:12,759
আপনার আইনজীবীর
কাছে যাওয়া দরকার,
আপনি আমার কাছে কী করছেন?
153
00:14:12,839 --> 00:14:14,079
ম্যাডাম,
154
00:14:14,479 --> 00:14:17,079
আপনি শোবিজ ইন্ডাস্ট্রি সম্বন্ধে জানেন।
155
00:14:17,639 --> 00:14:19,519
কেউ আপনার কথার মান রাখবে না,
156
00:14:19,680 --> 00:14:23,920
মোমিন স্যার আপনার বন্ধু, তাই আমি
ভাবলাম আপনাকে অনুরোধ করি যে,
157
00:14:24,119 --> 00:14:26,319
তাকে শুধু বলুন আমাকে আর
একটা সুযোগ দেওয়ার জন্য।
158
00:14:26,519 --> 00:14:28,879
আপনি কেন ভিক্ষুকের মতো
সুযোগের কথা বলছেন?
159
00:14:29,239 --> 00:14:30,680
এই সিনেমা আপনার অধিকার,
160
00:14:30,839 --> 00:14:33,159
চুক্তি করার পরে,
তারা আপনাকে বাদ দিতে পারে না।
161
00:14:33,360 --> 00:14:34,800
আপনি কেন সেটা বুঝছেন না?
162
00:14:34,959 --> 00:14:39,000
হ্যাঁ, সেটা ঠিক কিন্তু,
আমি এটা পরিচ্ছন্নতার সাথে করতে চাই।
163
00:14:39,200 --> 00:14:41,280
আমি তার সাথে ২টা সিনেমা করেছি।
164
00:14:41,639 --> 00:14:43,400
এবং আমি চাই যে তিনি আমাকে ভবিষ্যতেও সুযোগ দিক।
165
00:14:43,720 --> 00:14:46,560
সে আপনাকে সুযোগ দিবে,
তার বিরুদ্ধে মামলা করুন।
166
00:14:47,400 --> 00:14:50,959
সে যদি আপনাকে সুযোগ না দেয়
তাহলে সে আপনাকে
এক কোটি রুপি ক্ষতিপূরণ দিক।
167
00:14:51,239 --> 00:14:52,959
এক কোটি?
168
00:14:53,560 --> 00:14:55,759
তিনি কেন আমাকে এক কোটি দিবেন?
169
00:14:56,239 --> 00:14:58,600
আমার সিনেমার সম্মানী ছিলো দশ লাখ রুপি।
170
00:14:58,759 --> 00:15:01,759
আপনি গিয়ে মিডিয়ায় ঝামেলা বাঁধান
এবং তাকে আইনী নোটিশ পাঠান।
171
00:15:01,920 --> 00:15:04,280
এভাবে নিরবে বসে থেকে
কোন লাভ হবে না।
172
00:15:05,400 --> 00:15:07,039
তাকে কোথায় আইনী নোটিশ পাঠাব?
173
00:15:07,280 --> 00:15:11,119
তিনি তুরস্কে গেছেন এবং তার টিমের
কেউ না আমার সাথে কথা বলছে,
174
00:15:11,200 --> 00:15:12,560
না আমার ফোন তুলছে।
175
00:15:12,720 --> 00:15:15,920
মোমিন এবং তার টিমকে
আমি ভালোভাবে জানি।
176
00:15:16,119 --> 00:15:19,560
এই কারণে আমি
আইনী নোটিশ পাঠানোর এবং
সংবাদ সম্মেলন করার কথা বলছি।
177
00:15:19,879 --> 00:15:23,759
সে এক সপ্তাহের মধ্যে ছুটে আসবে, যদি
না আসে, আমার নাম বদলে দিয়েন।
178
00:15:24,400 --> 00:15:28,239
হ্যাঁ, আপনি ঠিক বলছেন কিন্তু আমার সমস্যার সীমাবদ্ধতা আছে।
179
00:15:28,519 --> 00:15:31,400
একবার এসব কাজ শুরু হলে,
মানুষ আমাকে কাজ দিবে না।
180
00:15:31,720 --> 00:15:33,319
আপনি একজন তারকা লেখক।
181
00:15:33,479 --> 00:15:34,959
আপনার কাজের অভাব আছে?
182
00:15:35,200 --> 00:15:37,200
আপনি কেন এই কথা বুঝছেন না?
183
00:15:37,360 --> 00:15:39,439
আপনি সিনেমায় অনেক
বড় বড় সংলাপ লিখেছেন।
184
00:15:39,680 --> 00:15:41,280
আপনি কি আপনার অধিকারের জন্য
সোচ্চার হতে পারবেন না?
185
00:15:41,439 --> 00:15:43,239
এতে ভারসাম্য হবে ম্যাডাম।
186
00:15:44,200 --> 00:15:46,519
নিজের অধিকারের জন্য সোচ্চার হলে,
সমস্যা আরও বাড়ে।
187
00:15:46,800 --> 00:15:47,720
আপনি ভয় পাচ্ছেন কেন?
188
00:15:47,800 --> 00:15:48,879
আমি আপনার সাথে আছি।
189
00:15:48,959 --> 00:15:51,159
আপনার সংবাদ সম্মেলনে
আমি মিডিয়া নিয়ে আসব।
190
00:15:51,360 --> 00:15:52,879
আমি আপনার জন্য
আইনজীবীর ব্যবস্থা করব।
191
00:15:53,039 --> 00:15:54,680
এক সপ্তাহের ভিতর,
192
00:15:54,759 --> 00:15:56,839
মোমিন তুরস্ক থেকে
আপনার কাছে ছুটে আসবে।
193
00:15:57,200 --> 00:16:00,119
আমি আপনার সাথে অন্যায় করেছি বলে আপনার কাছে ক্ষমা চাবে।
194
00:16:00,319 --> 00:16:01,479
আমার সিনেমা লিখুন।
195
00:16:01,720 --> 00:16:05,159
আপনি যেহেতু বলছেন ঠিক আছে,
যেমন বলছেন তেমনই হবে।
196
00:16:05,519 --> 00:16:07,600
কিন্তু আপনার কি বিশ্বাস আছে যে তিনি
এই সিনেমা আমাকে দিয়ে লেখাবেন?
197
00:16:07,839 --> 00:16:10,039
১০০%, আমি কি লিখে দিব?
198
00:16:10,400 --> 00:16:11,280
না,
199
00:16:11,800 --> 00:16:13,479
আমি আপনাকে বিশ্বাস করি।
200
00:16:25,360 --> 00:16:26,479
মোমিনা,
201
00:16:28,079 --> 00:16:29,759
এই কাজটা কতদিনের?
202
00:16:29,959 --> 00:16:31,439
আম্মা, আমি আপনাকে আগেও বলেছি।
203
00:16:31,680 --> 00:16:34,280
এক সপ্তাহের রিহার্সেল
এবং এক সপ্তাহের শ্যুটিং।
204
00:16:34,600 --> 00:16:36,159
হ্যাঁ, তুমি ঠিক বলছো।
205
00:16:36,360 --> 00:16:39,360
আমি বারবার তোমাকে জিজ্ঞেস করেছি,
জানি না, আমার মনের যে কী হয়েছে?
206
00:16:39,560 --> 00:16:42,200
তুমি যাও বেটা এবং নিজের যত্ন নিও।
207
00:16:42,839 --> 00:16:44,319
আমিও আসব, চলো মোমিনা,
208
00:16:44,400 --> 00:16:46,680
তুমি এখনই চলো নাহলে,
তোমার ফ্লাইট মিস হয়ে যাবে।
209
00:16:47,119 --> 00:16:48,360
খোদা হাফেজ
210
00:16:52,920 --> 00:16:54,119
নিজের খেয়াল রাখিও।
211
00:16:57,879 --> 00:17:00,039
আপু তারকা হয়ে ফিরে এসো।
212
00:17:06,479 --> 00:17:07,439
মোমিনা,
213
00:17:07,600 --> 00:17:09,720
ফ্লাইটের সময় হচ্ছে, চলো।
214
00:17:44,720 --> 00:17:46,920
একদম তোমার চেহারা না?
215
00:17:50,280 --> 00:17:50,959
আপনি বলছেন?
216
00:17:51,119 --> 00:17:52,239
হ্যাঁ,
217
00:17:53,680 --> 00:17:54,839
একদম ওটার মতো।
218
00:17:57,280 --> 00:17:58,079
সবকিছু?
219
00:17:58,159 --> 00:17:59,000
হ্যাঁ,
220
00:17:59,839 --> 00:18:00,360
নাক,
221
00:18:00,439 --> 00:18:00,959
নাক, চোখ
222
00:18:01,039 --> 00:18:01,560
নাক, চোখ, ঠোঁট
223
00:18:04,119 --> 00:18:05,360
এবং জেদ।
224
00:18:06,519 --> 00:18:07,159
জেদ?
225
00:18:09,319 --> 00:18:10,400
তারও ছিল,
226
00:18:11,239 --> 00:18:12,280
আমিও ছিলাম,
227
00:18:12,479 --> 00:18:14,039
আপনি আর জেদ!
228
00:18:14,879 --> 00:18:15,680
না,
229
00:18:16,439 --> 00:18:18,200
আপনার ব্যাপারে এটা মানতে পারব না।
230
00:18:18,360 --> 00:18:21,039
তোমার বাবাও আমাকে
এই প্রশ্ন জিজ্ঞেস করত।
231
00:18:23,239 --> 00:18:24,680
কী জিজ্ঞেস করতেন?
232
00:18:26,159 --> 00:18:27,159
বাবা,
233
00:18:27,839 --> 00:18:30,800
আপনি যা চান তা আমি কেন করব?
234
00:18:31,920 --> 00:18:34,239
আমি যা চাই তা কেন করব না?
235
00:18:44,519 --> 00:18:45,680
দাদা,
236
00:18:46,400 --> 00:18:47,759
দাদা,
237
00:18:49,239 --> 00:18:50,839
কোথায় হারিয়ে গেলেন আপনি?
238
00:18:51,319 --> 00:18:52,600
আমি কিছু জিজ্ঞেস করেছি আপনাকে।
239
00:18:52,680 --> 00:18:55,280
তোমার বাবাও আমাকে একই প্রশ্ন করত।
240
00:18:58,159 --> 00:19:04,759
হয়ত তিনি নাচতে চেয়েছিলেন, এবং
আপনার তাতে সমস্যা ছিল, না?
241
00:19:04,839 --> 00:19:05,759
না মোমিন,
242
00:19:07,159 --> 00:19:10,479
তার নাচতে চাওয়াতে আমার
কোন সমস্যা ছিল না।
243
00:19:11,360 --> 00:19:15,560
ক্যালিগ্রাফি করতে করতে
সে ওইদিকে চলে গিয়েছিল।
244
00:19:18,000 --> 00:19:19,879
সে হাত থেকে রং ছড়িয়ে দিত।
245
00:19:19,959 --> 00:19:23,079
এবং ক্যানভাসে সে আল্লাহর নাম লিখত।
246
00:19:23,159 --> 00:19:25,039
সেখানে কোন ভুল ছিল না।
247
00:19:27,959 --> 00:19:29,680
আমি কেন তাকে বাধা দিতাম?
248
00:19:30,800 --> 00:19:33,000
আমি শুধু তাকে একটা জিনিসে
বাধা দিয়েছিলাম।
249
00:19:34,720 --> 00:19:36,280
কোন জিনিসে বাধা দিয়েছিলেন দাদা?
250
00:19:37,720 --> 00:19:38,959
তুমি আমাকে ক্ষমা করবে না।
251
00:19:41,720 --> 00:19:43,600
সেটার সাথে আমার কী সম্পর্ক?
252
00:19:44,360 --> 00:19:47,479
আমি শুধু জিজ্ঞেস করছি যে
কোন জিনিসে আপনি
বাবাকে বাধা দিয়েছিলেন।
253
00:19:49,439 --> 00:19:51,519
আমি তোমাকে এটা বলতে পারব না।
254
00:19:53,759 --> 00:19:56,159
ঠিক আছে, আমি অনুমান করি।
255
00:19:58,879 --> 00:20:00,200
কী?
256
00:20:00,959 --> 00:20:02,079
তিনি মদ পান করতেন?
257
00:20:02,239 --> 00:20:03,759
না মোমিন,
258
00:20:05,039 --> 00:20:07,319
তাহা কোন হারাম কাজ করত না।
259
00:20:09,079 --> 00:20:11,759
তাহলে মেয়েদের সাথে বন্ধুত্ব ছিল?
260
00:20:12,119 --> 00:20:13,039
না,
261
00:20:13,600 --> 00:20:14,920
ওটাও না,
262
00:20:15,720 --> 00:20:19,079
সে এই বাড়ি-ঘরে অনেক বছর
নিজেকে আবদ্ধ রেখেছিল।
263
00:20:19,920 --> 00:20:21,959
ক্যালিগ্রাফি ব্যতীত,
264
00:20:22,519 --> 00:20:24,839
অন্য কোন জিনিসের জ্ঞানই ছিল না।
265
00:20:25,000 --> 00:20:26,360
এবং যদি থাকত,
266
00:20:26,680 --> 00:20:29,360
তাহলে হ্যাঁ,
267
00:20:30,560 --> 00:20:33,600
কোনিয়া(তুরস্ক) গিয়েছিল আল্লামা রুমীর মাজারে।
268
00:20:35,600 --> 00:20:39,079
অনেক মাস সে বাড়ি ফিরে নাই।
269
00:20:40,159 --> 00:20:44,759
সে আমাকে চিঠিতে লিখত যে
সে নৃত্য শিখতে চায়।
270
00:20:48,159 --> 00:20:54,400
ওকে ওর ভিতরের কোন আওয়াজ ওই দিকে টানত।
271
00:20:58,159 --> 00:20:59,879
আপনার ওসবে কোন আপত্তি ছিল না।
272
00:21:00,119 --> 00:21:00,879
না,
273
00:21:01,200 --> 00:21:02,360
সে ফিরে এসেছিল।
274
00:21:02,680 --> 00:21:06,239
সে ক্যালিগ্রাফি করত,
একজন শিল্পীর মতো কাজ করত।
275
00:21:06,439 --> 00:21:09,360
কিন্তু, ক্যালিগ্রাফি করার সময়,
276
00:21:11,680 --> 00:21:13,519
সে নাচতে শুরু করত।
277
00:21:13,680 --> 00:21:14,959
সে নাচত।
278
00:21:15,039 --> 00:21:18,239
মাওলানা রুমির বাণী বলত,
279
00:21:19,119 --> 00:21:21,200
আল্লাহর নাম পড়ত।
280
00:21:21,280 --> 00:21:22,759
নাচত।
281
00:21:23,239 --> 00:21:28,439
আমি তাকে জিজ্ঞেস করতাম যে
তোমার সাথে কী হচ্ছে?
282
00:21:29,119 --> 00:21:31,720
সে বলত যে আমি কিছু জানি না।
283
00:21:32,920 --> 00:21:34,239
কেউ আছে,
284
00:21:35,479 --> 00:21:37,239
কেউ আমাকে ডাকছে,
285
00:21:40,119 --> 00:21:42,759
এবং আমি যখন তাঁর চিন্তা করতাম,
286
00:21:43,360 --> 00:21:45,479
আমার পুরো শরীর নাচত।
287
00:21:46,560 --> 00:21:48,119
দাদা,
288
00:21:48,400 --> 00:21:53,400
মানুষের ভালবাসা আপনাকে নাচাতে পারে
কিন্তু আল্লাহর ভালবাসা কিভাবে নাচাতে পারে?
289
00:21:53,839 --> 00:21:55,319
আমি এই কথা বুঝতে পারলাম না।
290
00:21:57,879 --> 00:21:59,319
আপনি হাসছেন কেন?
291
00:21:59,479 --> 00:22:00,879
দয়া করে বলুন আমাকে।
292
00:22:01,920 --> 00:22:03,360
কালবে মোমিন,
293
00:22:05,360 --> 00:22:07,079
অপেক্ষা কর।
294
00:22:12,439 --> 00:22:13,800
আচ্ছা দাদা।
295
00:22:15,159 --> 00:22:18,000
আপনি আমাকে বললেন না যে বাবাকে
আপনি কোন জিনিসে বাধা দিয়েছিলেন।
296
00:22:21,959 --> 00:22:24,400
তোমার মায়ের সাথে বিয়ে করা থেকে।
297
00:22:38,400 --> 00:22:48,400
অনুবাদেঃ
সুমন হোসেন
298
00:23:01,200 --> 00:23:02,720
আসসালামু আলাইকুম
299
00:23:04,439 --> 00:23:05,920
আমিই বলতে চাচ্ছিলাম।
300
00:23:06,360 --> 00:23:07,720
ওয়ালাইকুম আসসালাম।
301
00:23:08,519 --> 00:23:10,119
ঘুম কেমন হলো?
302
00:23:10,680 --> 00:23:12,479
ভালো না,
303
00:23:13,759 --> 00:23:17,280
আসলে, নতুন জায়গায় আমার ভালো ঘুম
হয় না, এখানেও ঘুম আসল না।
304
00:23:18,680 --> 00:23:22,159
এটা নতুন জায়গা নয়,
তুমি এখানে বহু বছর থেকেছ।
305
00:23:22,519 --> 00:23:23,479
হ্যাঁ,
306
00:23:25,159 --> 00:23:28,560
যখন আমি আবাসিক স্কুলে গেলাম,
আমি এখানে দীর্ঘ দিন ছিলাম না।
307
00:23:29,639 --> 00:23:31,239
কত দিন পরে আসলাম?
308
00:23:34,159 --> 00:23:35,639
পাঁচ বছর।
309
00:23:38,479 --> 00:23:39,959
আপনি সবকিছু মনে রাখেন।
310
00:23:40,039 --> 00:23:40,879
হ্যাঁ,
311
00:23:42,759 --> 00:23:44,439
তুমি ওটা চিনতে পারছো?
312
00:23:54,720 --> 00:23:55,439
দাদা,
313
00:23:55,519 --> 00:23:57,519
আমি আল্লাহর নাম লিখেছি।
314
00:24:00,560 --> 00:24:02,360
ভাই খুবই সুন্দর লিখেছ।
315
00:24:03,239 --> 00:24:06,680
কিন্তু এর আলিফটা একটু বাঁকা হয়েছে।
316
00:24:12,039 --> 00:24:15,400
যখন তুমি বার বার আল্লাহর নাম লিখবে,
317
00:24:16,400 --> 00:24:18,639
সবকিছু সোজা হয়ে যাবে,
318
00:24:20,639 --> 00:24:21,519
এমনকি আলিফটাও।
319
00:24:24,319 --> 00:24:25,720
আমার আলিফ এখনও বাঁকা হয়।
320
00:24:25,800 --> 00:24:28,479
তুমি আল্লাহর নাম
লেখাও তো ছেড়ে দিয়েছ।
321
00:24:31,920 --> 00:24:32,879
হ্যাঁ,
322
00:24:33,800 --> 00:24:34,879
হয়ত,
323
00:24:36,879 --> 00:24:38,439
আমি মোমিন,
324
00:24:39,800 --> 00:24:42,479
হয়ত মোমিনেরই সবসময় ভুল হয়।
325
00:24:47,439 --> 00:24:50,400
চলে আসুন, কিছু খেয়ে নিই।
326
00:25:10,159 --> 00:25:10,759
কাট,
327
00:25:10,920 --> 00:25:13,319
প্রথম দৃশ্য চমৎকার হয়েছে,
328
00:25:13,479 --> 00:25:14,920
অসাধারণ কাজ।
329
00:25:15,079 --> 00:25:16,560
অসাধারণ,
330
00:25:21,920 --> 00:25:23,639
বুদ্ধিদীপ্ত কাজ।
331
00:25:27,720 --> 00:25:30,079
পায়ে কিছু ঢুকেছে হয়ত।
332
00:25:30,439 --> 00:25:32,680
আমি দেখছি।
333
00:25:35,759 --> 00:25:37,319
রক্ত বের হচ্ছে।
334
00:25:37,959 --> 00:25:39,879
হয়ত পায়ে কাচ ঢুকে গেছে।
335
00:25:40,280 --> 00:25:42,680
ডাক্তার ডাকি?
চেকআপ করাই?
336
00:25:43,680 --> 00:25:45,079
বাদ দেন।
337
00:25:46,519 --> 00:25:48,879
আমার পায়ে আগেই অনেক কাচ ঢুকেছে।
338
00:25:49,759 --> 00:25:51,400
এখন ব্যথা পাচ্ছি না।
339
00:26:04,720 --> 00:26:06,000
রং নাম্বার।
340
00:26:23,959 --> 00:26:25,360
কি চমৎকার সিনেমা!
341
00:26:25,479 --> 00:26:28,600
আমি তো আগে থেকেই তার ভক্ত ছিলাম,
আজ আরও বেশি হয়ে গেলাম।
342
00:26:28,759 --> 00:26:31,079
আমি মনে করি ইন্ডাস্ট্রিতে শুধু একজন
ডিরেক্টরই আছে, আর সে এহসান।
343
00:26:31,239 --> 00:26:32,720
তার সিনেমা সুপার-ডুপার হিট হয়।
344
00:26:32,879 --> 00:26:35,200
ভবিষ্যতে এহসানের সাথে কাজ করার ইচ্ছা আছে?
345
00:26:35,800 --> 00:26:36,439
ভবিষ্যতে,
346
00:26:36,519 --> 00:26:38,119
শুধু এহসানের সাথে কাজ করারই ইচ্ছা আছে।
347
00:26:38,319 --> 00:26:41,360
আর আমাদের কথাবার্তা চলছে।
ইনশাআল্লাহ আমরা একসাথে সিনেমা করব।
348
00:26:41,439 --> 00:26:42,920
এহসান, তোমার জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল।
349
00:26:51,839 --> 00:26:53,920
ওহ মোমিন, আই লাভ ইউ!
350
00:26:54,079 --> 00:26:55,360
তুমিই সেরা।
351
00:27:13,400 --> 00:27:16,439
আমি তো আগে থেকেই তার ভক্ত ছিলাম,
আজ আরও বেশি হয়ে গেলাম
352
00:27:16,519 --> 00:27:18,879
আমি মনে করি ইন্ডাস্ট্রিতে শুধু একজন
ডিরেক্টরই আছে, আর সে এহসান।
353
00:27:18,959 --> 00:27:20,560
আর আমাদের কথাবার্তা চলছে।
354
00:27:20,720 --> 00:27:24,200
ইনশাআল্লাহ আমরা একসাথে সিনেমা করব।
এহসান, তোমার জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল।
355
00:27:53,239 --> 00:27:54,479
আমার কী ভালো লেগেছে?
356
00:27:54,600 --> 00:27:58,319
শুধু নেহাকে ভালো লাগে।
357
00:28:42,839 --> 00:28:45,560
তিনি কিভাবে নিজ ইচ্ছায় ঘুমিয়ে পড়ে?
358
00:28:47,759 --> 00:28:49,879
আবার, নিজ ইচ্ছায় জেগে উঠে?
359
00:28:53,039 --> 00:28:54,800
ঘুমের উপর আমার
কোন নিয়ন্ত্রণ নাই, কেন?
360
00:29:03,400 --> 00:29:04,759
তুমি খুশি তো?
361
00:29:30,319 --> 00:29:33,439
আপনারা আকতার স্যারের বক্তব্য
শুনেছেন এবং আপনারা
সবাই সবকিছু জেনে গেছেন।
362
00:29:33,519 --> 00:29:35,560
শুধু আমি একা নই যার সাথে
মোমিনের ঝামেলা হয়েছে।
363
00:29:35,639 --> 00:29:38,720
সে সবাইকে যতদূর পর্যন্ত অপমান করতে পারে, করছে।
364
00:29:38,879 --> 00:29:41,239
কিন্তু ম্যাডাম, আকতার স্যারের
ঝামেলার সাথে আপনার কী সম্পর্ক??
365
00:29:41,319 --> 00:29:42,600
আপনি কেন তাকে সমর্থন করছেন?
366
00:29:42,680 --> 00:29:45,959
এক মানবিকতার সম্পর্ক আছে যা
ইন্ডাস্ট্রির সবার সাথেই আমার আছে।
367
00:29:46,159 --> 00:29:47,519
এবং যদি কেউ সমস্যায় পড়ে,
368
00:29:47,600 --> 00:29:48,920
সে নেহাকে তার পাশে পাবে।
369
00:29:49,000 --> 00:29:51,079
এবং আকতার স্যার আমার দুঃসময়ে
আমাকে অনেক সাপোর্ট করেছেন।
370
00:29:51,159 --> 00:29:53,319
তার পাশে দাঁড়ান আমার কর্তব্য।
371
00:29:53,519 --> 00:29:55,119
আকতার স্যার,
আপনি এ ব্যাপারে কী বলবেন?
372
00:29:55,439 --> 00:29:56,159
কোন ব্যাপারে?
373
00:29:56,239 --> 00:29:58,600
নেহা এবং কালবে মোমিনের
মধ্যকার বিবাদের ব্যাপারে।
374
00:29:59,360 --> 00:30:00,479
বিবাদ?
375
00:30:01,319 --> 00:30:03,159
এর সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই।
376
00:30:04,159 --> 00:30:05,720
কিন্তু, ঝগড়া হয়েছিল কবে?
377
00:30:06,000 --> 00:30:08,479
ম্যাডাম এবং মোমিন সাহেব খুব কাছের বন্ধু।
378
00:30:09,360 --> 00:30:12,439
আকতার স্যার খু্বই সাদাসিধে মানুষ,
তিনি কারো ব্যাপারে মন্তব্য করেন না।
379
00:30:12,800 --> 00:30:14,119
তাহলে, আপনি কেন কথা বলছেন?
380
00:30:14,400 --> 00:30:16,439
আমি সাদাসিধে, কিন্তু ভীতু নই।
381
00:30:16,680 --> 00:30:20,639
তুমি চলে গেলে,জাহাঙ্গীরও চলে গেছে।
382
00:30:21,200 --> 00:30:24,519
তোমার বাবাও সারাদিন বাড়ির বাইরে থাকে।
383
00:30:24,800 --> 00:30:27,680
বাড়িটা খুব খালি হয়ে গেছে।
384
00:30:28,079 --> 00:30:33,159
আম্মা আমি চলে আসব, চিন্তা করবেন না,
মাত্র এক সপ্তাহেরই তো ব্যাপার।
385
00:30:33,519 --> 00:30:38,800
এক সপ্তাহ! সপ্তাহে ৭ দিন হয়।
386
00:30:41,079 --> 00:30:43,600
আকসাকে আপনার কাছে আসতে বলেছিলাম, সে আসে নাই?
387
00:30:46,000 --> 00:30:48,360
সে এসেছিল, দুই বার এসেছিল।
388
00:30:49,639 --> 00:30:51,680
কিন্তু আমি তার সাথে কী কথা বলব?
389
00:30:52,680 --> 00:30:55,239
আমার কাছে তো সব জাহাঙ্গীরের কথা।
390
00:30:56,159 --> 00:30:59,839
এবং আমি কেবল তোমার সাথেই জাহাঙ্গীরের কথা বলতে পারি।
391
00:31:01,639 --> 00:31:03,439
আব্বার সাথে কথা বলতে পারেন।
392
00:31:04,879 --> 00:31:05,759
না,
393
00:31:06,800 --> 00:31:08,319
আমি তার সাথে কথা বলতে পারি না।
394
00:31:09,720 --> 00:31:12,280
না সে আমার সাথে জাহাঙ্গীরের ব্যাপারে কথা বলে,
395
00:31:12,479 --> 00:31:13,879
না আমি তার সাথে বলি।
396
00:31:15,759 --> 00:31:19,920
আমরা দুজনেই জাহাঙ্গীরকে
ভুলে যেতে চাই।
397
00:31:22,759 --> 00:31:26,800
আমরা দুজনেই ভাবি যে, যদি আমরা দুজনে তার ব্যাপারে কথা না বলি,
398
00:31:27,879 --> 00:31:29,800
জাহাঙ্গীরের কথা মনে পড়বে না।
399
00:31:32,959 --> 00:31:37,400
কেউ যদি কথা না বলে তাহলে কি
মানুষ মনে করা ভুলে যায়?
400
00:31:45,159 --> 00:31:46,839
কেমন অসুস্থ মহিলা তুমি!
401
00:31:46,920 --> 00:31:48,600
কেমন সাধু তুমি?
402
00:31:48,800 --> 00:31:52,560
তোমার প্রচারণার জন্য
তুমি কত নিচে নামতে পারো?
403
00:31:53,000 --> 00:31:55,680
আমার নামের সাথে তোমার নাম জড়াতে তুমি কী কী করতে পারো?
404
00:31:55,879 --> 00:31:58,200
মোমিন, এত রাগ ভালো নয়।
405
00:31:58,600 --> 00:31:59,879
তোমার রক্তচাপ বেড়ে যাবে।
406
00:32:00,039 --> 00:32:03,159
কার রক্তচাপ বেড়ে যায় এটা তো
আমি তোমাকে ফিরে গিয়ে বলব।
407
00:32:03,319 --> 00:32:04,639
তুমি কী করতে পারবে?
408
00:32:04,920 --> 00:32:05,639
তুমি কী করবে?
409
00:32:05,800 --> 00:32:08,319
যা-ই করি না কেন, তোমাকে বলে করব না।
410
00:32:08,400 --> 00:32:12,680
কিন্তু লিখে রাখো যে একদিন তুমি ইন্ডাস্ট্রিতে আর কাজ পাবে না।
411
00:32:12,759 --> 00:32:13,920
এটার নিশ্চয়তা তোমাকে দিতে পারি।
412
00:32:14,000 --> 00:32:16,519
আমাকে হুমকি দিবে না,
আমি তোমাকে ভয় পাই না।
413
00:32:16,720 --> 00:32:18,479
আমি তোমাকে হুমকি দিচ্ছি না।
414
00:32:19,200 --> 00:32:22,879
আমি যা বলছি, তা করব, বেয়াদব মহিলা।
415
00:32:22,959 --> 00:32:24,119
ভদ্রভাবে কথা বলো আমার সাথে।
416
00:32:24,200 --> 00:32:25,759
তুমি যদি আর একটা কথা বলো না,
417
00:32:25,839 --> 00:32:27,119
তার পরিণতির জন্য তুমি নিজে দায়ী থাকবে।
418
00:32:27,200 --> 00:32:29,680
তুমি কী করবে, তুমি কী করবে?
419
00:32:30,079 --> 00:32:34,280
আমি আগেও তোমার সাথে ডিল করেছি,
মুখোমুখি হয়েছি, আর ভবিষ্যতেও হব।
420
00:32:34,800 --> 00:32:38,200
এবং তুমি আমাকে অপদস্থ করেছ, নেহা।
421
00:32:38,920 --> 00:32:41,439
প্রথমে তুমি জুলফির জন্য
আমাকে অপদস্থ করেছ,
422
00:32:41,519 --> 00:32:43,600
এখন তুমি ওই আকতারের পক্ষ নিয়েছ।
423
00:32:43,879 --> 00:32:45,680
তুমি আমার জীবন থেকে
সরে যাও না কেন?
424
00:32:45,879 --> 00:32:48,200
জানি, আমি ইতোমধ্যে
তোমার জীবন থেকে সরে এসেছি।
425
00:32:48,479 --> 00:32:50,759
আর তুমি ফোনে আমাকে যা যা বলছ না?
426
00:32:51,319 --> 00:32:52,560
আমি সব রেকর্ড করেছি।
427
00:32:52,800 --> 00:32:55,519
আগামীকাল সােশ্যাল মিডিয়ায়
নিজের রেকর্ডিং শুনে নিও।
428
00:32:58,920 --> 00:33:02,200
জাহান্নামে যাও নেহা।
429
00:33:02,439 --> 00:33:03,959
জাহান্নামে যাও।
430
00:33:06,839 --> 00:33:08,079
মোমিন।
431
00:33:12,800 --> 00:33:15,119
দুঃখিত, দাদা, আমি দুঃখিত!
432
00:33:15,639 --> 00:33:17,600
এই মহিলা আমার জীবনটা
জাহান্নাম বানিয়েছে।
433
00:33:18,159 --> 00:33:19,600
কোন মহিলা?
434
00:33:20,039 --> 00:33:21,720
এই নেহা।
435
00:33:22,159 --> 00:33:25,400
যাকে তুমি বিয়ে করতে চাও?
436
00:33:25,800 --> 00:33:27,560
এখন আমি তাকে বিয়ে করছি না।
437
00:33:28,360 --> 00:33:29,800
তার আর আমার মাঝে কোন সম্পর্ক নাই।
438
00:33:30,360 --> 00:33:32,560
এক নম্বর ব্ল্যাকমেইলার মহিলা সে।
439
00:33:34,360 --> 00:33:36,800
তার সাথে কি ইন্টারনেটে
তোমার ছবি আছে?
440
00:33:40,360 --> 00:33:43,000
আপনি কিভাবে জানতে পারলেন?
441
00:33:44,479 --> 00:33:46,560
শাকুর,
442
00:33:48,720 --> 00:33:51,119
আমি এই শাকুরের বাচ্চাকে নিয়েও
বিরক্ত হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি।
443
00:33:51,519 --> 00:33:53,239
ফিরে গিয়ে তাকে ছাটাই করব।
444
00:33:55,079 --> 00:33:57,360
তোমার কী হয়েছে মোমিন?
445
00:33:58,400 --> 00:34:01,119
আমি চাপে আছি দাদা।
446
00:34:02,000 --> 00:34:04,800
সবাই আমার জীবনকে
দুর্বিষহ করে তুলেছে।
447
00:34:06,000 --> 00:34:10,439
আমি ভেবেছিলাম এখানে এসে
আপনার সাথে শান্তিতে থাকব, কিন্তু না
448
00:34:14,920 --> 00:34:17,039
আমার জীবনে কোথাও শান্তি নাই।
449
00:34:17,280 --> 00:34:21,280
তুমি যে জীবন যাপন করছ তাতে শান্তি নাই।
450
00:34:21,800 --> 00:34:24,560
এই শান্তিই তোমার জীবনের লক্ষ্য।
451
00:34:25,959 --> 00:34:28,920
এখন নয় দাদা, প্লিজ!
452
00:34:29,560 --> 00:34:30,519
আমি এখন চাপে আছি, আমি
453
00:34:30,600 --> 00:34:34,200
এমন কিছু বলে ফেলতে পারি
যাতে আপনি কষ্ট পাবেন।
454
00:34:34,639 --> 00:34:35,680
প্লিজ!
455
00:35:05,479 --> 00:35:08,159
তোমার আর আমার বাগদানের ছবিতে ৫০০০ লাইক পড়েছে।
456
00:35:08,959 --> 00:35:13,519
কিন্তু, মোমিন আর আমার ছবিতে
৩০০০০ লাইক আর ২০০০০ গালি পড়ে।
457
00:35:13,800 --> 00:35:16,680
তাই এই ব্যাপারে,
মোমিনের সাথে তোমার কোন প্রতিযোগিতা নাই।
458
00:35:17,119 --> 00:35:19,239
এখন, তুমি আমাকে
হিংসুক করিও না দয়া করে।
459
00:35:19,519 --> 00:35:22,000
এতে হিংসা করার মতো
কী এমন আছে?
460
00:35:22,920 --> 00:35:24,800
আমার কাছে তার অডিও-ও আছে।
461
00:35:24,959 --> 00:35:28,680
কাল আবার, মোমিন ও আমি সোশ্যাল
মিডিয়ার প্রতিটা পেজে ট্রেন্ড করব।
462
00:35:29,920 --> 00:35:32,959
এত প্রচারণা তো আমার দুইটা সিনেমাতেও পাই নাই,
463
00:35:33,159 --> 00:35:35,400
যত প্রচারণা মোমিনের সাথে দশটা ছবিতে পেয়েছি।
464
00:35:35,560 --> 00:35:37,519
ক্লায়েন্টের লাইন লেগে গেছে।
465
00:35:38,159 --> 00:35:39,759
ব্যবসা করো, ব্যবসা।
466
00:35:40,200 --> 00:35:41,560
যেমন সে করছে।
467
00:35:54,800 --> 00:35:57,479
দাদা,
468
00:35:58,280 --> 00:36:02,039
আপনি আমার কাপড় ধুয়ে দিয়েছেন,
আমি আপনাকে নিষেধ করেছিলাম।
469
00:36:02,200 --> 00:36:04,879
আমার নিজের কাপড়ও ধুতে হতো।
470
00:36:05,079 --> 00:36:07,079
আমি ভাবলাম সাথে তোমার কাপড়ও ধুয়ে দেই।
471
00:36:07,159 --> 00:36:09,039
আপনার নিজের কাপড়ও
ধোয়া উচিত নয়।
472
00:36:09,239 --> 00:36:11,600
আমি আপনাকে বলেছিলাম আপনার
জন্য একজন কাজের লোক রাখুন।
473
00:36:11,680 --> 00:36:12,920
আমি তার বেতন দিব।
474
00:36:13,079 --> 00:36:14,959
আসলে, আপনি যদি বলেন,
পাকিস্তান থেকে শাকুরকে পাঠাব।
475
00:36:15,319 --> 00:36:17,239
আমি যদি কাজের লোক রাখি,
476
00:36:17,680 --> 00:36:19,920
তাহলে আমি করব কী?
477
00:36:20,239 --> 00:36:22,439
আপনি ক্যালিগ্রাফি করবেন।
478
00:36:23,159 --> 00:36:24,319
আপনার ক্যালিগ্রাফি আছে।
479
00:36:24,400 --> 00:36:26,239
আপনি নিজেই বলেন,
এর চেয়ে ভালো কিছু নাই।
480
00:36:26,319 --> 00:36:28,680
এখন, সারাদিন ক্যালিগ্রাফি করব?
481
00:36:29,200 --> 00:36:32,839
এখন আমার হাত কাপে,
এবং চোখ দিয়ে জল পড়ে।
482
00:36:33,360 --> 00:36:34,759
কোন চিন্তা নাই।
483
00:36:35,319 --> 00:36:39,600
আমি আপনাকে সেরা
চক্ষু বিশেষজ্ঞের কাছে নিয়ে যাব।
484
00:36:40,039 --> 00:36:42,839
এবং দুর্বলতার জন্য ভিটামিন দিব।
485
00:36:43,119 --> 00:36:44,680
সেরা বিশেষজ্ঞ!
486
00:36:45,959 --> 00:36:47,319
কালবে মোমিন,
487
00:36:48,360 --> 00:36:51,079
আমি জীবনের এমন পর্যায়ে পৌঁছেছি
488
00:36:51,759 --> 00:36:59,280
যেখানে কোন ওষুধ, কোন ডাক্তার, কোন চিকিৎসা,
কোন ভিটামিন আমাকে সাহায্য করতে পারবে না।
489
00:36:59,759 --> 00:37:00,759
দাদা,
490
00:37:01,280 --> 00:37:03,200
আপনি আমাকে বিরক্ত করছেন।
491
00:37:05,360 --> 00:37:10,439
গতরাতের ঘটনার জন্য দুঃখিত।
দয়া করে এমন কথা বলবেন না।
492
00:37:11,879 --> 00:37:13,239
আমার পরে,
493
00:37:14,639 --> 00:37:16,159
তুমি-ই এখানে আসবে।
494
00:37:17,479 --> 00:37:23,560
এবং যখন আসবে তখন তুমি এই বাড়িকে
ক্যালিগ্রাফি স্কুলে বদলে দিও।
495
00:37:27,879 --> 00:37:31,239
আমি স্কুল প্রতিষ্ঠা করব,
কিন্তু ক্যালিগ্রাফি শেখাবে কে?
496
00:37:32,720 --> 00:37:34,200
তুমি, কালবে মোমিন।
497
00:37:34,280 --> 00:37:36,759
তুমি-ই শেখাবে, আর কে শেখাবে?
498
00:37:37,200 --> 00:37:37,839
আমি?
499
00:37:37,920 --> 00:37:38,720
হ্যাঁ,
500
00:37:38,920 --> 00:37:41,560
দাদা আপনি আমাকে বলছেন যে আমি,
501
00:37:41,839 --> 00:37:45,159
আমার সফল ক্যারিয়ার ছেড়ে একজন
আগন্তুক হিসেবে আমি এখানে এসে,
502
00:37:45,400 --> 00:37:49,519
আমি মানুষকে শৈল্পিক ক্যালিগ্রাফি শেখাব,
যার কিছুই আমি জানি না।
503
00:37:50,879 --> 00:37:53,439
তোমার নাম কালবে মোমিন।
504
00:37:54,600 --> 00:38:00,159
তোমার পরিবার গত ১০ প্রজন্ম ধরে
এটা করে আসছে।
505
00:38:00,319 --> 00:38:02,439
তুমি এগারোতম প্রজন্মের।
506
00:38:03,360 --> 00:38:05,800
তুমিও আয়াতই লিখবে।
507
00:38:06,360 --> 00:38:10,439
আল্লাহকে পড়া এবং তাকে বুঝতে পারা তোমার রক্তে আছে।
508
00:38:10,920 --> 00:38:12,519
এটা তোমার জিনে আছে।
509
00:38:13,600 --> 00:38:15,079
তুমি-ই আসবে,
510
00:38:15,920 --> 00:38:17,560
আমার পরে,
511
00:38:18,560 --> 00:38:20,560
তুমি-ই আসবে এখানে।
512
00:38:35,560 --> 00:38:45,560
অনুবাদেঃ
সুমন হোসেন
513
00:38:57,879 --> 00:38:59,759
তাকে পরিবর্তন করতে হবে।
514
00:39:00,039 --> 00:39:02,119
তাকে অবশ্যই পরিবর্তন করতে হবে।
515
00:39:28,360 --> 00:39:29,200
হ্যালো!
516
00:39:29,519 --> 00:39:30,959
হ্যালো রেনুকা!
517
00:39:32,239 --> 00:39:33,759
একটা সমস্যা হয়ে গেছে।
518
00:39:34,759 --> 00:39:39,759
বাংলা সাবটাইটেল দিয়ে
সিরিজটি উপভোগ করার জন্য ধন্যবাদ