1 00:00:01,710 --> 00:00:03,040 মা... 2 00:00:04,170 --> 00:00:05,840 আমার হাত ছেড়োনা। 3 00:00:05,840 --> 00:00:06,670 মা... 4 00:00:08,170 --> 00:00:12,180 মা... 5 00:01:40,790 --> 00:01:44,910 Welcome Home 6 00:01:54,150 --> 00:01:55,570 ছেলে। 7 00:01:55,570 --> 00:01:58,870 জার্মান-চেকোস্লোভাকিয়ান। 8 00:01:58,870 --> 00:02:04,660 দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, পরিবারের বড় ছেলে হওয়ায়, সে বোহেমিয়াতেই থেকে যায়। 9 00:02:06,620 --> 00:02:09,790 সে ছিল মিলিটারি একাডেমি থেকে পাশ করা এক সৈনিক। 10 00:02:09,790 --> 00:02:13,000 যার কাঁধে ছিল দেশের ভবিষ্যতের দায়িত্ব। 11 00:02:14,420 --> 00:02:16,050 তার নাম... 12 00:02:16,050 --> 00:02:18,890 তার নামে কিছু যায় আসে না। 13 00:02:22,600 --> 00:02:23,970 মেয়ে। 14 00:02:26,980 --> 00:02:31,810 মোরাভিয়ার এক প্রাইমারি স্কুল শিক্ষকের ঘরে জন্মানো একমাত্র মেয়ে। 15 00:02:31,820 --> 00:02:37,030 সোনালী চুল, নীল চোখ... সুন্দরী এক মেয়ে। 16 00:02:38,910 --> 00:02:44,040 সে বার্নো বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করেছিল। 17 00:02:44,040 --> 00:02:48,460 তার মধ্যে তার শিক্ষকেরা উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা দেখতে পেয়েছিলেন। 18 00:02:50,080 --> 00:02:51,540 তার নাম... 19 00:02:52,590 --> 00:02:54,460 তার নামেও কিছু যায় আসে না। 20 00:02:57,170 --> 00:03:00,260 প্রাগের এক ক্যাফেতে তাদের দুজনের দেখা হয়। 21 00:03:01,600 --> 00:03:06,060 খুব দ্রুতই তারা একে অপরের প্রেমে পড়ে যায়। 22 00:03:10,980 --> 00:03:15,230 মেয়েটি কিছুদিনের মধ্যেই গর্ভবতী হয়ে পড়ে... 23 00:03:17,030 --> 00:03:21,200 আর ছেলেটি স্বীকার করে... 24 00:03:22,820 --> 00:03:25,950 যে এটি ছিল তার একটি মিশন। 25 00:03:28,040 --> 00:03:36,920 বাচ্চা জন্ম দেওয়ানোর জন্য, বর্ণ, বুদ্ধিমত্তা, শারিরীক সক্ষমতা, হাড়ের গঠনের উপর ভিত্তি করে দম্পতিদের নির্বাচন করা হয়েছিল। 26 00:03:36,920 --> 00:03:41,970 শত শত দম্পতিদের নিয়ে এমন পরীক্ষা চালানো হয়েছিল। 27 00:03:41,970 --> 00:03:46,350 তারা ছিল তাদের মধ্যেই এক দম্পতি। 28 00:03:48,310 --> 00:03:52,560 সে বুঝিয়ে বলল, সে পরিস্থিতি মোতাবেক তার মিশন চালিয়ে গেছে, কিন্তু... 29 00:03:52,560 --> 00:03:58,860 তার আর এসব চালিতে যাওয়ার কোনো ইচ্ছা নেই। সে বলল... 30 00:04:01,450 --> 00:04:02,740 চলো পালিয়ে যাই। 31 00:04:06,410 --> 00:04:08,870 তারা পালালো। 32 00:04:28,180 --> 00:04:33,810 যদিও সে বলেছিল, সে আর এসব চালিয়ে যেতে চায়না, কিন্তু... 33 00:04:33,810 --> 00:04:39,110 এমন পরিস্থিতির কথাও আগে থেকেই ভেবে রাখা হয়েছিল। 34 00:04:54,630 --> 00:04:58,040 মেয়েটিকে একটা আলাদা ঘরে বন্দি করে রাখা হয়। 35 00:05:08,930 --> 00:05:10,600 আমাকে ওর সাথে দেখা করতে দাও। 36 00:05:13,020 --> 00:05:16,440 সে এখন একটা নতুন মিশনে আছে। 37 00:05:16,440 --> 00:05:18,940 আমাকে তার সাথে দেখা করতে দাও। 38 00:05:18,940 --> 00:05:21,730 সে এখন একটা নতুন মিশনে আছে। 39 00:05:21,740 --> 00:05:23,490 আমাকে তার সাথে দেখা করতে দাও। 40 00:05:23,490 --> 00:05:27,110 সে এখন একটা নতুন মিশনে আছে। 41 00:05:27,120 --> 00:05:29,450 মেয়েটি বলতে থাকল... 42 00:05:29,450 --> 00:05:30,640 "আমাকে তার সাথে দেখা করতে দাও।" 43 00:05:31,280 --> 00:05:32,660 "আমাকে তার সাথে দেখা করতে দাও।" 44 00:05:33,540 --> 00:05:34,730 "আমাকে তার সাথে দেখা করতে দাও।" 45 00:05:35,310 --> 00:05:36,650 "আমাকে তার সাথে দেখা করতে দাও।" 46 00:05:38,840 --> 00:05:41,170 মেয়েটি জানত... 47 00:05:41,170 --> 00:05:45,420 যে সে হয়তো আর এই পৃথিবীতেই নেই। 48 00:05:55,190 --> 00:05:59,860 তার গর্ভের সন্তানেরা ধীরে ধীরে বড় হচ্ছিল। 49 00:05:59,860 --> 00:06:01,400 তারা ছিল যমজ। 50 00:06:03,030 --> 00:06:04,940 এইদিকে তাকাও। 51 00:06:07,610 --> 00:06:10,780 সে বুঝতে শুরু করেছিল... 52 00:06:10,780 --> 00:06:13,290 এই লোকটা, যে প্রায়ই এখানে আসে... 53 00:06:14,120 --> 00:06:18,000 যে তার স্কেচ আঁকে... 54 00:06:18,000 --> 00:06:23,300 এসব পরীক্ষার পেছনে আসলে সে-ই আছে। 55 00:06:25,670 --> 00:06:28,630 আমি এসব ক্ষমা করব না... 56 00:06:28,640 --> 00:06:31,300 আমি তোমাকে কখনো ক্ষমা করব না। 57 00:06:32,470 --> 00:06:41,980 আমি যদি মরেও যাই, আমার মধ্যে বেড়ে ওঠা বাচ্চারা একদিন অবশ্যই এসবের প্রতিশোধ নেবে। 58 00:06:41,980 --> 00:06:44,820 তুমি বেশ মজার কথা বলো। 59 00:06:49,240 --> 00:06:51,370 তার গর্ভধারণের নয় মাস পেরিয়ে গেল, আর... 60 00:06:51,370 --> 00:06:53,370 বাচ্চা জন্ম দেওয়ার সময় এসে পড়েছিল। 61 00:06:55,950 --> 00:06:57,710 সন্তান প্রসবের জন্য... 62 00:06:57,710 --> 00:06:59,670 তাকে অন্য একটি রুমে বদলি করা হয়। 63 00:06:59,670 --> 00:07:02,080 সেখানে সে আসল কাজে নেমে পড়ল। 64 00:07:18,640 --> 00:07:21,560 কয়েক সেন্টিমিটার প্রসস্থ এক সরু পথ দিয়ে... 65 00:07:21,560 --> 00:07:25,980 পেটে সন্তানদের নিয়ে, প্রসব বেদনায় কাঁপতে কাঁপতে... 66 00:07:25,980 --> 00:07:29,360 সে হাওয়া চলাচলের পথ দিয়ে পালালো। 67 00:07:40,370 --> 00:07:45,630 দরজা থেকে কয়েক মিটার দূরে রাস্তার উপর সে জ্ঞান হারিয়ে পড়ে গেল। 68 00:07:45,630 --> 00:07:49,010 ততক্ষণে তার পানি ভেঙে গেছিল। 69 00:07:51,050 --> 00:07:53,640 কী সুন্দর! 70 00:07:53,640 --> 00:07:56,640 বাচ্চাদুটো কী সুন্দর! 71 00:07:57,140 --> 00:08:02,140 এই বাচ্চারাই ভবিষ্যতে মানবজাতিকে নেতৃত্ব দেবে, তাই না? 72 00:08:02,860 --> 00:08:04,650 অসাধারণ! 73 00:08:11,610 --> 00:08:14,160 আমি ওদের জন্য নাম ভেবে রেখেছি। 74 00:08:14,870 --> 00:08:17,700 এসব অপ্রোয়জনীয় জিনিস ভাবার কোনো দরকার নেই। 75 00:08:18,830 --> 00:08:21,000 আমি ওদের জন্য... 76 00:08:21,000 --> 00:08:23,290 নাম ভেবে রেখেছি। 77 00:08:23,290 --> 00:08:25,380 ওসব নিয়ে মাথা ঘামিও না। 78 00:08:26,880 --> 00:08:28,880 ওদের নাম... 79 00:08:28,880 --> 00:08:31,840 প্লিজ, আমি ওদের নাম রাখতে চাই... 80 00:08:31,840 --> 00:08:33,930 ওদের নাম রাখো... 81 00:08:37,010 --> 00:08:38,310 দরকার নেই। 82 00:08:39,600 --> 00:08:41,850 ওদের কোনো নামের দরকার নেই। 83 00:08:56,160 --> 00:08:59,200 ফ্রানৎস বোনাপার্টা। 84 00:08:59,370 --> 00:09:00,910 হ্যাঁ, ঠিক। 85 00:09:01,620 --> 00:09:05,460 সে কোথায় আছে তা ইয়োহান আমার কাছে জানতে চাচ্ছিল। 86 00:09:07,790 --> 00:09:10,170 বোনাপার্টা এখনো বেঁচে আছে? 87 00:09:12,930 --> 00:09:17,430 "আমি এসব ক্ষমা করব না। আমি তোমাকে কখনো ক্ষমা করব না।" 88 00:09:18,260 --> 00:09:27,440 "আমি মারা গেলেও, আমার মধ্যে বেড়ে ওঠা বাচ্চারা একদিন অবশ্যই এসবের প্রতিশোধ নেবে।" 89 00:09:28,820 --> 00:09:31,940 ফ্রানৎস বোনাপার্টা এখনো বেঁচে আছে, তাই না? 90 00:09:52,210 --> 00:09:54,170 ইয়োহানকে জিজ্ঞাসা করো। 91 00:09:57,590 --> 00:09:59,640 সে ওখানে আছে। 92 00:10:09,770 --> 00:10:11,770 ডাক্তার বটে আপনি। 93 00:10:18,110 --> 00:10:20,860 সামনে একটা হাসপাতাল আছে। 94 00:10:20,870 --> 00:10:23,870 ইয়োহান কোথায় আছে বললে, আমি তোমাকে সেখানে নিয়ে যাব। 95 00:10:25,040 --> 00:10:28,460 এই অবস্থায়, রক্তপাতের কারণে তুমি মারা যাবে। 96 00:10:30,290 --> 00:10:34,340 আমি সত্যিই জানিনা। 97 00:10:38,050 --> 00:10:40,010 সব বলে ফেলো। 98 00:10:41,970 --> 00:10:44,760 ডাক্তার বটে... 99 00:10:44,760 --> 00:10:51,020 আমাকে গুলি করলেন, এতোটা রক্তপাত হতে দিলেন, আর এখন ভয় দেখাচ্ছেন। 100 00:10:59,570 --> 00:11:01,110 ইয়োহান কোথায়? 101 00:11:06,120 --> 00:11:08,700 ডাক্তার বটে... 102 00:11:19,840 --> 00:11:21,590 বলো আমাদেরকে! 103 00:11:21,590 --> 00:11:23,470 তাড়াতাড়ি! 104 00:11:23,470 --> 00:11:26,010 আমি সত্যিই জানিনা। 105 00:11:27,390 --> 00:11:27,760 ইভা... 106 00:11:31,520 --> 00:11:34,600 ওখানে একটা ফোনবুথ আছে... 107 00:11:34,610 --> 00:11:39,400 হাসপাতালে ফোন করে জানাও যে, রক্তপাতের কারণে এক লোক একটা গাড়ির মধ্যে মারা যেতে চলেছে। 108 00:11:39,990 --> 00:11:42,150 ক-কী বলছ তুমি? 109 00:11:42,150 --> 00:11:43,570 এ হয়তো আমাদের ইয়োহানের খোঁজ দিতে পারবে... 110 00:11:43,570 --> 00:11:45,570 ওকে বেশিক্ষণ এখানে রাখলে, ও মারা যেতে পারে। 111 00:11:47,330 --> 00:11:48,540 তাড়াতাড়ি। 112 00:11:48,540 --> 00:11:49,830 কল করো। 113 00:12:09,720 --> 00:12:11,770 আবার একজনের জীবন বাঁচালেন। 114 00:12:13,270 --> 00:12:17,020 আপনি কখনো বদলাবেন না। 115 00:12:17,020 --> 00:12:19,440 আপনি কাউকে মারতে পারবেন না। 116 00:12:28,740 --> 00:12:31,200 সে আপনার সাথে দেখা করতে চায়। 117 00:12:34,790 --> 00:12:36,750 আমি আপনাকে বলছি... 118 00:12:36,750 --> 00:12:38,460 ইয়োহান কোথায় আছে। 119 00:12:50,260 --> 00:12:53,980 কেনজো, একটা অ্যাম্বুলেন্স এখানে আসছে। 120 00:12:54,810 --> 00:12:56,230 চলো তাড়াতাড়ি পালাই... 121 00:13:05,570 --> 00:13:07,110 কেনজো কোথায়? 122 00:13:08,740 --> 00:13:10,280 তিনি চলে গেছেন। 123 00:13:12,160 --> 00:13:14,580 তিনি আপনার জন্য একটা মেসেজ রেখে গেছেন। 124 00:13:16,580 --> 00:13:20,250 "আমি তোমাকে আর এসবের মধ্যে জড়াতে পারব না।" 125 00:13:20,250 --> 00:13:23,420 "আমি তোমার জীবন নষ্ট করে দিয়েছি।" 126 00:13:24,590 --> 00:13:30,300 "আমি সত্যিই দুঃখিত... ভালো থেকো।" 127 00:13:38,600 --> 00:13:41,150 কাঁদছেন কেন? 128 00:13:50,950 --> 00:13:52,620 বুঝলাম না। 129 00:13:55,040 --> 00:13:58,160 আমি কিছুই বুঝি না। 130 00:15:12,530 --> 00:15:13,910 ইয়োহান... 131 00:15:40,310 --> 00:15:42,140 স্বাগতম। 132 00:15:51,110 --> 00:15:52,820 আগুন! 133 00:15:52,820 --> 00:15:56,030 থ্রি ফ্রগসে আগুন লেগেছে! 134 00:16:19,270 --> 00:16:20,850 নাও, যত খুশি খাও। 135 00:16:21,180 --> 00:16:24,520 তাড়াতাড়ি করে খেলে, গলায় খাবার আটকে যাবে। 136 00:16:24,520 --> 00:16:27,230 ওদের নিশ্চয় অনেক ক্ষুধা লেগেছে। 137 00:16:28,320 --> 00:16:31,360 তোমরা কোথা থেকে এসেছ? 138 00:16:31,860 --> 00:16:33,400 তোমাদের নাম কী? 139 00:16:35,240 --> 00:16:38,830 কোনো কথা বলবে না, অ্যাঁ? 140 00:16:38,830 --> 00:16:39,780 কোনো ব্যাপার না। 141 00:16:39,790 --> 00:16:43,750 আগে খেয়ে নাও, তারপর তোমাদের কথা শুনব। 142 00:16:45,000 --> 00:16:47,880 থামো! 143 00:16:50,000 --> 00:16:51,170 থামো! 144 00:16:51,170 --> 00:16:53,300 এখানে! 145 00:16:53,300 --> 00:16:54,970 কী করব আমরা? 146 00:16:55,380 --> 00:16:56,800 মানে কী? 147 00:16:58,180 --> 00:17:02,470 বাচ্চাদুটোর সম্ভবত কোনো মা-বাবা নেই। 148 00:17:03,770 --> 00:17:08,900 মা-বাবা থাকলেও, ওদের বাড়ি ফিরতে না চাওয়ার কোনো কারণ হয়তো আছে। 149 00:17:11,360 --> 00:17:16,360 আমারদেরও বাচ্চা নেওয়ার খুব ইচ্ছা ছিল, তাই না? 150 00:17:16,360 --> 00:17:17,780 হ্যাঁ... 151 00:17:19,830 --> 00:17:21,240 আমরা ওদের দত্তক নিতে পারি... 152 00:17:21,370 --> 00:17:23,370 বোকার মতো কথা বোলোনা। 153 00:17:28,500 --> 00:17:31,750 দুঃখিত, ওভাবে বলতে চাইনি। 154 00:17:33,130 --> 00:17:35,880 যাইহোক, আমাদের পুলিশকে কল করা উচিত। 155 00:17:35,880 --> 00:17:37,180 হুম? 156 00:17:37,180 --> 00:17:38,970 কী হয়েছে, বাবু? 157 00:17:51,230 --> 00:17:52,480 হাহ? 158 00:17:52,780 --> 00:17:54,230 দেখো! 159 00:17:54,240 --> 00:17:56,570 সুন্দর ফুল। 160 00:17:56,570 --> 00:17:59,910 আমি এগুলো ঐ আঙ্কেল আর আন্টিকে দেবো। 161 00:17:59,910 --> 00:18:00,990 দরকার নেই। 162 00:18:01,280 --> 00:18:02,280 হাহ? 163 00:18:03,830 --> 00:18:05,750 বলেছিলাম না... 164 00:18:05,750 --> 00:18:07,500 আমার কাছে একটা ভালো প্ল্যান আছে। 165 00:18:08,500 --> 00:18:09,420 এসো। 166 00:18:11,840 --> 00:18:12,710 আরে! 167 00:18:12,710 --> 00:18:15,920 আরে, থামো! 168 00:18:15,920 --> 00:18:19,130 থামো! থামো বলছি! 169 00:18:19,140 --> 00:18:20,090 থামো! 170 00:18:48,710 --> 00:18:50,420 অবশেষে তোমার সাথে দেখা হলো। 171 00:18:51,710 --> 00:19:00,090 যেবার আমি রেড রোজ ম্যানশন থেকে পালিয়ে, থ্রি ফ্রগসের বাসায় ফিরেছিলাম... 172 00:19:00,090 --> 00:19:02,340 তুমি আমাকে স্বাগতম জানিয়েছিলে। 173 00:19:03,850 --> 00:19:06,310 তাই এবার আমার পালা। 174 00:19:07,430 --> 00:19:08,980 স্বাগতম। 175 00:19:10,440 --> 00:19:11,980 হাইডেলবার্গ... 176 00:19:11,980 --> 00:19:14,690 আমাদের বিশতম জন্মদিন। 177 00:19:14,690 --> 00:19:19,740 সেখানে তোমাকে নিতে যাওয়ার পর থেকে, অনেকটা সময় কেটে গেছে। 178 00:19:21,570 --> 00:19:24,160 তুমি আমাকে নিতে এসেছিলে? 179 00:19:24,160 --> 00:19:26,120 তুমি আমাকে খুন করতে এসেছিলে। 180 00:19:26,740 --> 00:19:33,750 ফর্তনার... লিবার্ট... 181 00:19:33,750 --> 00:19:37,000 যারা যারা আমাদের স্নেহ করত... 182 00:19:37,000 --> 00:19:37,630 সবাইকে... 183 00:19:38,300 --> 00:19:40,090 সবাইকে তুমি মেরে ফেলেছ! 184 00:19:47,970 --> 00:19:49,220 চোখ খুলুন... 185 00:19:55,310 --> 00:19:56,150 হাহ? 186 00:19:58,190 --> 00:20:01,650 বললাম যে, আজকের দিনটা ভালোই, তাই না? 187 00:20:03,110 --> 00:20:04,660 হ-হ্যাঁ। 188 00:20:08,330 --> 00:20:09,370 ভাই... 189 00:20:09,370 --> 00:20:10,370 হ্যাঁ? 190 00:20:12,160 --> 00:20:14,710 আরেকটু তাড়াতাড়ি যেতে পারবেন? 191 00:20:18,300 --> 00:20:19,250 তুমি ঠিক হয়ে যাবে। 192 00:20:19,260 --> 00:20:19,670 ধৈর্য ধরো! 193 00:20:22,130 --> 00:20:23,470 আমায় গুলি করো। 194 00:20:23,510 --> 00:20:25,090 ওকে মেরে ফেলো... 195 00:20:27,180 --> 00:20:29,060 আমি তোমাকে বাঁচাব... 196 00:20:49,120 --> 00:20:51,790 গতবারের মতো আমাকে গুলি করবে? 197 00:20:52,500 --> 00:20:56,710 হ্যাঁ, আর তারপর এসবের সমাপ্তি হবে। 198 00:20:57,920 --> 00:20:59,170 সমাপ্তি? 199 00:21:00,710 --> 00:21:02,800 “সমাপ্তি” কী? 200 00:21:03,300 --> 00:21:04,510 সমাপ্তি... 201 00:21:04,840 --> 00:21:05,760 সমাপ্তি... 202 00:21:06,180 --> 00:21:06,970 সমাপ্তি... 203 00:21:07,720 --> 00:21:08,720 সমাপ্তি... 204 00:21:09,350 --> 00:21:10,470 সমাপ্তি... 205 00:21:11,180 --> 00:21:11,720 সমাপ্তি। 206 00:21:15,390 --> 00:21:20,150 আমি অনেকবার “সমাপ্তি”র সম্মুখীন হয়েছি। 207 00:21:25,200 --> 00:21:27,410 “সমাপ্তি” আসলে কী? 208 00:21:28,780 --> 00:21:29,530 এটা! 209 00:21:30,660 --> 00:21:33,830 তুমি মরবে, সাথে আমিও। 210 00:21:35,540 --> 00:21:36,540 তুমি দেখেছ? 211 00:21:41,170 --> 00:21:42,800 কী দেখেছ তুমি? 212 00:21:43,460 --> 00:21:44,550 বলো! 213 00:21:44,550 --> 00:21:46,470 কী দেখেছ তুমি? 214 00:21:58,270 --> 00:22:00,400 তুমি জানো না। 215 00:22:05,650 --> 00:22:08,070 আমি তোমাকে একটা গল্প বলছি... 216 00:22:09,370 --> 00:22:11,780 আসল ভয়ের গল্প... 217 00:22:25,380 --> 00:22:26,510 আমি ফিরে এসেছি। 218 00:22:26,900 --> 00:22:36,900 অনুবাদক: ফেরদৌস শুভ