1
00:00:02,710 --> 00:00:03,960
তুমি ঠিক হয়ে যাবে। ধৈর্য ধরো!
2
00:00:06,380 --> 00:00:06,960
আমায় গুলি করো।
3
00:00:06,960 --> 00:00:07,920
আমায় গুলি করো।
4
00:00:07,920 --> 00:00:09,380
ওকে মেরে ফেলো...
5
00:00:11,470 --> 00:00:13,340
আমি তোমাকে বাঁচাব!
6
00:00:33,410 --> 00:00:36,070
গতবারের মতো আমাকে গুলি করবে?
7
00:00:36,870 --> 00:00:37,740
হ্যাঁ।
8
00:00:38,870 --> 00:00:41,080
আর তারপর এসবের সমাপ্তি হবে।
9
00:00:42,330 --> 00:00:43,370
সমাপ্তি?
10
00:00:45,000 --> 00:00:47,090
“সমাপ্তি” আসলে কী?
11
00:00:47,630 --> 00:00:50,050
সমাপ্তি...
12
00:00:50,470 --> 00:00:51,300
সমাপ্তি...
13
00:00:52,010 --> 00:00:53,010
সমাপ্তি...
14
00:00:53,640 --> 00:00:54,760
সমাপ্তি...
15
00:00:55,680 --> 00:00:57,470
সমাপ্তি।
16
00:00:59,850 --> 00:01:04,270
আমি অনেকবার "সমাপ্তি"র সম্মুখীন হয়েছি।
17
00:01:07,690 --> 00:01:09,480
“সমাপ্তি” আসলে কী?
18
00:01:11,110 --> 00:01:11,860
এটা!
19
00:01:12,900 --> 00:01:15,820
তুমি মরবে, সাথে আমিও।
20
00:01:17,910 --> 00:01:18,870
তুমি দেখেছ?
21
00:01:19,490 --> 00:01:21,080
কী দেখেছ তুমি?
22
00:01:21,750 --> 00:01:22,870
বলো!
23
00:01:22,870 --> 00:01:24,620
কী দেখেছ তুমি?
24
00:01:36,010 --> 00:01:37,850
তুমি জানো না।
25
00:01:41,720 --> 00:01:43,430
আমি তোমাকে একটা গল্প বলছি...
26
00:01:45,400 --> 00:01:47,730
আসল ভয়ের গল্প।
27
00:02:01,080 --> 00:02:02,790
আমি ফিরে এসেছি।
28
00:03:32,150 --> 00:03:37,030
I'm Home
29
00:03:42,640 --> 00:03:47,180
আসল ভয়ের গল্প...
30
00:03:51,150 --> 00:03:54,690
যেসব জিনিস আমি দেখেছিলাম...
31
00:03:58,320 --> 00:04:00,450
যেসব গল্প আমি...
32
00:04:01,620 --> 00:04:03,740
তোমাকে বলেছিলাম...
33
00:04:14,880 --> 00:04:21,050
আমাকে থ্রি ফ্রগসের সেই
বাসা থেকে ধরে নিয়ে গিয়ে...
34
00:04:21,970 --> 00:04:24,760
দেয়াল ছাড়া এক ঘন কালো
অন্ধকার ঘরে রাখা হয়েছিল।
35
00:04:27,640 --> 00:04:30,430
হাত দিয়ে ছুঁয়ে আমি কিছুই
বুঝতে পারছিলাম না।
36
00:04:31,230 --> 00:04:33,940
উপর-নিচ, ডান-বাম কোনটা কোন
দিক সেটাও বুঝতে পারছিলাম না।
37
00:04:35,650 --> 00:04:39,900
কিন্তু আমি জানতাম কেউ
আমার উপর নজর রাখছে।
38
00:04:41,110 --> 00:04:42,860
পুরোপুরি নিঃশব্দ একটা ঘর...
39
00:04:44,070 --> 00:04:47,450
না... মাঝে মাঝে, আমি...
40
00:04:47,450 --> 00:04:50,080
কিছু চিৎকার শুনতে পেতাম।
41
00:04:52,620 --> 00:04:56,500
কোথা থেকে যেন আমাকে খাবার দেওয়া হতো।
42
00:04:57,380 --> 00:05:01,010
আমাকে কতবার খাবার দেওয়া
হচ্ছে, আমি সেটা গুণতাম...
43
00:05:02,010 --> 00:05:03,470
পাঁচ।
44
00:05:03,470 --> 00:05:04,890
ছয়।
45
00:05:04,890 --> 00:05:05,930
সাত।
46
00:05:06,930 --> 00:05:10,980
এগারো, বারো, তেরো...
47
00:05:12,310 --> 00:05:15,270
একুশ, তেইশ...?
48
00:05:16,770 --> 00:05:19,530
যখন আর খাবারের হিসাব
রাখতে পারলাম না...
49
00:05:33,540 --> 00:05:37,380
সেই লোকটা আমার সামনে হাজির হলো।
50
00:05:38,340 --> 00:05:40,760
এখন আমার কথা শোনো।
51
00:05:40,760 --> 00:05:41,840
মানুষ যা চায়...
52
00:05:42,510 --> 00:05:45,180
...তা-ই হতে পারে।
53
00:05:54,270 --> 00:05:55,600
আরে?
54
00:05:55,600 --> 00:06:00,730
ছোট বাচ্চাদের এমন জায়গায়
ঘোরাঘুরি করা ঠিক নয়।
55
00:06:03,450 --> 00:06:06,320
না, এই বাচ্চাটাই...
56
00:06:06,320 --> 00:06:08,740
ওহ, এটাই সেই বাচ্চা?
57
00:06:18,130 --> 00:06:19,750
বাহ্, কী সুন্দর...
58
00:06:20,550 --> 00:06:22,000
ওহ, এটাই সেই বাচ্চা।
59
00:06:22,550 --> 00:06:25,760
চমৎকার। কী সুন্দর।
60
00:06:26,090 --> 00:06:28,390
এদিকে দেখো। এটাই সেই বাচ্চা।
61
00:06:28,390 --> 00:06:29,760
এই বাচ্চাটা?
62
00:06:30,010 --> 00:06:31,260
আমাদের অর্জন।
63
00:06:31,520 --> 00:06:32,770
এটাই আমাদের অর্জন।
64
00:06:33,310 --> 00:06:34,270
এটাই সেই বাচ্চা?
65
00:06:34,640 --> 00:06:35,770
এটাই সেই...
66
00:06:47,110 --> 00:06:49,160
—আমাদের...
67
00:06:49,160 --> 00:06:53,560
–বক্তৃতার কিছু কিছু অংশই
শুধু আমার মনে আছে।
68
00:06:49,870 --> 00:06:51,490
—এই অর্জনের মাধ্যেমে...
69
00:06:51,490 --> 00:06:53,580
—এই... নতুন...
70
00:06:54,200 --> 00:06:56,790
—আমরা... জানি, নির্বাচিত সাথী...
উদযাপন করা যাক...
71
00:06:58,040 --> 00:06:59,920
—জাতির ভবিষ্যতের উদ্দেশ্যে।
72
00:06:59,920 --> 00:07:00,920
চিয়ার্স!
73
00:07:01,170 --> 00:07:03,500
চিয়ার্স!
74
00:07:27,700 --> 00:07:29,740
একজন লোক পড়ে গেল।
75
00:07:30,950 --> 00:07:33,410
কয়েকজন তার কাছে ছুটে এলো।
76
00:07:34,290 --> 00:07:36,700
যারা তার কাছে আসছিল...
77
00:07:36,710 --> 00:07:40,420
তারাও একজন একজন করে পড়ে যেতে লাগল।
78
00:07:41,250 --> 00:07:44,500
ঘরটা...
79
00:07:44,510 --> 00:07:45,710
গোঙানি...
80
00:07:46,630 --> 00:07:49,180
চিৎকার, আতঙ্কে ভরে গেল।
81
00:07:54,600 --> 00:07:59,140
বিয়াল্লিশ জন মানুষ সেখানে মারা গেল...
82
00:08:05,610 --> 00:08:08,690
কেবল একজন ব্যতীত, ফ্রানৎস বোনাপার্টা।
83
00:08:16,910 --> 00:08:18,960
আমি দৌড় দিলাম...
84
00:08:19,710 --> 00:08:23,460
ঐ জায়গা থেকে পালালাম।
85
00:08:37,220 --> 00:08:42,600
গোলাপের কাঁটা লেগে যে আমার হাত
কেটে গেছে, সেটাও বুঝতে পারিনি।
86
00:08:42,600 --> 00:08:43,730
আমি দৌড়াতে থাকলাম।
87
00:08:45,070 --> 00:08:48,280
যখন থ্রি ফ্রগসে ফিরে এলাম...
88
00:08:48,280 --> 00:08:50,610
তুমি আমাকে স্বাগতম জানালে।
89
00:08:51,280 --> 00:08:52,990
আমি ঘটনাগুলো বলতে থাকলাম...
90
00:08:54,370 --> 00:08:56,620
দিনের পর দিন...
91
00:08:57,580 --> 00:09:01,040
আমার সাথে কী কী ঘটেছে
সব তোমাকে বললাম।
92
00:09:16,780 --> 00:09:17,620
না...
93
00:09:23,560 --> 00:09:24,650
না...
94
00:09:27,400 --> 00:09:28,480
না...
95
00:09:32,950 --> 00:09:34,030
না!
96
00:10:43,140 --> 00:10:43,890
নিনা...
97
00:10:45,020 --> 00:10:46,440
আমার কথা শুনতে পাচ্ছ, নিনা?
98
00:10:48,310 --> 00:10:49,520
শান্ত হও।
99
00:10:50,110 --> 00:10:50,940
নিনা।
100
00:10:52,070 --> 00:10:53,570
এটা আমি।
101
00:10:53,570 --> 00:10:54,490
তেনমা।
102
00:10:59,620 --> 00:11:00,740
বুঝতে পারছ?
103
00:11:01,580 --> 00:11:02,660
আমি তেনমা।
104
00:11:05,870 --> 00:11:07,080
হ্যাঁ।
105
00:11:07,080 --> 00:11:08,500
হ্যাঁ ঠিক আছে।
106
00:11:08,500 --> 00:11:09,630
শান্ত হও।
107
00:11:15,630 --> 00:11:16,880
ঠিক আছে।
108
00:11:16,880 --> 00:11:18,260
লক্ষ্মী মেয়ে।
109
00:11:30,730 --> 00:11:32,320
সব ঠিক আছে।
110
00:11:32,320 --> 00:11:33,900
এখন সব ঠিক আছে।
111
00:11:34,230 --> 00:11:35,780
না!
112
00:11:35,780 --> 00:11:37,400
না, না!
113
00:11:39,820 --> 00:11:41,240
সেটা আমি ছিলাম না!
114
00:11:44,540 --> 00:11:47,040
যেজন "স্বাগতম" বলেছিল, সে আমি না!
115
00:11:47,870 --> 00:11:49,750
যে সেটা বলেছিল সে হলো...
116
00:11:50,330 --> 00:11:51,790
আমি...
117
00:11:51,790 --> 00:11:53,710
আমি বলেছিলাম...
118
00:12:11,060 --> 00:12:12,270
আমি ফিরে এসেছি।
119
00:12:13,230 --> 00:12:14,520
স্বাগতম
120
00:12:19,570 --> 00:12:21,530
ইয়োহান ভুল করছে।
121
00:12:22,070 --> 00:12:24,740
সে শুধু আমার গল্প শুনেছে।
122
00:12:25,740 --> 00:12:28,040
যাকে রেড রোজ ম্যানশনে নিয়ে যাওয়া হয়েছিল...
123
00:12:29,920 --> 00:12:32,920
যাকে রেড রোজ ম্যানশনে নিয়ে
যাওয়া হয়েছিল, সে হলো...
124
00:12:32,920 --> 00:12:34,040
আমি!
125
00:12:44,760 --> 00:12:50,140
যাকে ধরে থ্রি ফ্রগসের সিঁড়ি দিয়ে
টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছিল...
126
00:12:51,140 --> 00:12:56,520
যে সেই দেয়ালবিহীন গাঢ় অন্ধকার ঘরে,
কতবার খাবার দেওয়া হচ্ছে তা গুণছিল...
127
00:12:57,650 --> 00:13:01,360
যে সেসব মৃত মানুষের মধ্যে দাঁড়িয়ে ছিল...
128
00:13:04,990 --> 00:13:06,150
সে...
129
00:13:10,990 --> 00:13:12,330
সে আমি!
130
00:13:18,790 --> 00:13:19,830
আমার ভয় করছে।
131
00:13:22,130 --> 00:13:22,920
আমার ভয় করছে।
132
00:13:25,920 --> 00:13:26,840
আমার ভয় করছে।
133
00:14:05,920 --> 00:14:07,760
আমি ফিরে এসেছি।
134
00:14:07,760 --> 00:14:09,050
স্বাগতম।
135
00:14:34,120 --> 00:14:35,700
আমাকে সবকিছু বলো।
136
00:14:37,080 --> 00:14:38,200
আসলে...
137
00:14:39,500 --> 00:14:41,210
আসলে...
138
00:14:46,800 --> 00:14:48,510
আমি ওকে বলেছিলাম...
139
00:14:49,760 --> 00:14:51,930
দিনের পর দিন ধরে...
140
00:14:52,550 --> 00:14:53,930
ঠিক আছে।
141
00:14:54,850 --> 00:14:58,680
আমি ইয়োহানকে আমার
অভিজ্ঞতার কথা বলেছিলাম।
142
00:14:58,680 --> 00:15:00,770
ইয়োহান ভাবছে আমার অভিজ্ঞতাগুলো...
143
00:15:00,770 --> 00:15:02,440
এখন সব ঠিক আছে।
144
00:15:03,310 --> 00:15:06,060
ইয়োহান ভাবছে আমার অভিজ্ঞতাগুলো...
145
00:15:06,070 --> 00:15:08,650
ওর নিজের।
146
00:15:10,530 --> 00:15:12,150
আমারই ভুলের কারণেই ইয়োহান...!
147
00:15:12,160 --> 00:15:13,530
এখন সব ঠিক আছে!
148
00:15:16,240 --> 00:15:20,200
আমি একটু আগেই ইয়োহানকে সবকিছু বলেছি।
149
00:15:21,500 --> 00:15:24,370
ইয়োহান আমার কথা শুনল...
150
00:15:24,380 --> 00:15:25,960
ওকে দেখে মনে হলো ও হাসছে।
151
00:15:27,050 --> 00:15:30,170
কিন্তু এটাও মনে হলো যে ও কাঁদছে।
152
00:15:31,760 --> 00:15:33,300
আমি...
153
00:15:33,300 --> 00:15:34,840
আমি আগে কখনো...
154
00:15:35,720 --> 00:15:37,010
এমন মুখভঙ্গি দেখিনি।
155
00:15:38,600 --> 00:15:39,770
আমি ওকে...
156
00:15:40,770 --> 00:15:43,020
গুলি চালাতে পারিনি।
157
00:15:43,020 --> 00:15:47,020
কিন্তু ও সম্ভবত নিজেকে শেষ করে ফেলবে...
158
00:15:48,020 --> 00:15:49,730
আমার মতোই।
159
00:15:50,110 --> 00:15:51,230
না!
160
00:15:51,740 --> 00:15:54,030
আমি যেভাবে নিজেকে শেষ করছি!
161
00:15:54,030 --> 00:15:55,240
না!
162
00:15:59,160 --> 00:16:00,450
না...
163
00:16:02,580 --> 00:16:03,910
যদি তুমি মারা যাও...
164
00:16:05,790 --> 00:16:08,000
যদি তোমার তোমার কিছু হয়ে যায়...
165
00:16:08,670 --> 00:16:10,590
তবে আমি কী করব?
166
00:16:12,090 --> 00:16:13,800
যদি তুমি মারা যাও...
167
00:16:13,800 --> 00:16:15,590
আমি কোথায় যাব?
168
00:16:17,100 --> 00:16:18,350
বেঁচে থাকো।
169
00:16:19,890 --> 00:16:20,850
প্লিজ।
170
00:16:21,930 --> 00:16:23,730
যা-ই হোক না কেন।
171
00:16:29,020 --> 00:16:30,270
প্লিজ!
172
00:16:41,580 --> 00:16:43,660
হ্যাঁ, আমি।
173
00:16:46,330 --> 00:16:49,170
বাড়ির কাছেই একটা গাড়ি পাওয়া গেছে?
174
00:16:49,420 --> 00:16:50,460
হ্যাঁ...
175
00:16:50,460 --> 00:16:52,590
গাড়িটা খাদ থেকে পড়ে গেছে।
176
00:16:53,800 --> 00:16:56,170
এডওয়ার্ডকে গাড়ির মধ্যেই মারা হয়েছে।
177
00:16:56,720 --> 00:16:58,680
যে তাকে মেরেছে সে সম্ভবত...
178
00:17:15,610 --> 00:17:17,900
ইয়োহান সম্ভবত...
179
00:17:19,120 --> 00:17:23,160
ফ্রানৎস বোনাপার্টাকে খুন করতে যাচ্ছে।
180
00:17:25,870 --> 00:17:29,330
তার ছেলে প্রাগে থাকে।
181
00:17:30,250 --> 00:17:33,590
আমি ইয়োহানকে সেটা বলেছি।
182
00:17:39,720 --> 00:17:40,680
কিন্তু...
183
00:17:41,300 --> 00:17:44,010
জানিনা তাতে এসব কিছুর অবসান ঘটবে কি-না।
184
00:17:44,890 --> 00:17:48,230
জানিনা তাতে ওর ধ্বংসযজ্ঞের সমাপ্তি হবে কি-না।
185
00:18:04,990 --> 00:18:06,660
ওর বোনের স্মৃতি...
186
00:18:08,920 --> 00:18:12,330
তার স্মৃতিতে কিছু একটা যেন নেই...
187
00:18:13,380 --> 00:18:14,920
ইয়োহানের মধ্যে...
188
00:18:15,710 --> 00:18:19,220
...কি আর অন্যকোনো স্মৃতি আছে?
189
00:18:23,470 --> 00:18:29,890
জানিনা... আমরা আসলে কী
তৈরি করার চেষ্টা করছিলাম।
190
00:18:31,520 --> 00:18:32,730
ফ্রানৎস...
191
00:18:33,610 --> 00:18:35,570
ফ্রানৎস বোনাপার্টা...
192
00:18:59,760 --> 00:19:01,300
যা-ই হোক না কেন...
193
00:19:02,180 --> 00:19:04,140
তোমাকে বেঁচে থাকতে হবে।
194
00:19:04,140 --> 00:19:05,550
তোমার যেখানে পৌঁছানোর কথা...
195
00:19:06,720 --> 00:19:08,810
আমাদের যেখানে পৌঁছানোর কথা...
196
00:19:09,600 --> 00:19:12,140
আমরা অবশ্যই একদিন সেখানে পৌঁছাব।
197
00:19:28,910 --> 00:19:32,160
আরে, তোমাকে দেখে ভালো লাগল!
198
00:19:33,830 --> 00:19:35,790
অনেকদিন পর আসলে।
199
00:19:38,090 --> 00:19:39,090
এসো...
200
00:19:40,260 --> 00:19:41,340
প্লিজ ভেতরে এসো।
201
00:19:42,180 --> 00:19:44,470
আমি চা বানাচ্ছিলাম।
202
00:19:47,180 --> 00:19:50,350
আমার বিখ্যাত চা খেয়ে দেখো।
203
00:19:55,520 --> 00:19:58,400
তো, কেমন লাগল?
204
00:19:59,030 --> 00:20:00,570
আমার স্পেশাল হারবাল চা।
205
00:20:05,950 --> 00:20:09,990
তুমি নিজে আমার এখানে আসলে।
206
00:20:09,990 --> 00:20:12,040
নিশ্চয় গুরুত্বপূর্ণ কিছু বলতে এসেছ।
207
00:20:12,910 --> 00:20:14,620
আমাকে শুধু বলো তোমার কী চাই।
208
00:20:14,620 --> 00:20:16,080
আমি সাথে সাথে হাজির করে দেবো।
209
00:20:17,000 --> 00:20:20,090
এরপর কাকে মারতে চলেছ?
210
00:20:25,510 --> 00:20:26,930
হাহ?
211
00:20:26,930 --> 00:20:29,100
এমন মজা কোরোনো।
212
00:20:33,310 --> 00:20:35,230
থামো।
213
00:20:36,650 --> 00:20:37,600
আমি স্বপ্ন থেকে...
214
00:20:39,900 --> 00:20:41,610
জেগে গেছি।
215
00:20:42,360 --> 00:20:44,070
তুমি কি ক্লান্ত নাকি?
216
00:20:44,990 --> 00:20:46,610
আমাদের প্ল্যানের কী হবে?
217
00:20:47,410 --> 00:20:48,870
আমি জেগে গেছি।
218
00:20:49,950 --> 00:20:51,910
থামো থামো।
219
00:20:51,910 --> 00:20:55,620
তাহলে আমি এতোগুলো টাকা জমালাম কেন?
220
00:20:56,420 --> 00:20:58,000
আমি স্বপ্ন থেকে...
221
00:20:58,000 --> 00:20:59,330
জেগে গেছি।
222
00:20:59,920 --> 00:21:02,340
তাহলে কেন আমি অতোগুলো
মানুষকে খুন করলাম?
223
00:21:03,170 --> 00:21:06,430
আমি বহুবার সমাপ্তির মুখোমুখি হয়েছি...
224
00:21:07,550 --> 00:21:11,810
কিন্তু আমি এখন ভিন্ন কিছু দেখতে পাচ্ছি।
225
00:21:13,470 --> 00:21:15,850
আসল পরিসমাপ্তি।
226
00:21:27,070 --> 00:21:29,360
যে স্মৃতি কেবল আমার আছে।
227
00:21:30,830 --> 00:21:34,620
যেখানে সত্যিই আমার যাওয়ার কথা।
228
00:21:52,390 --> 00:21:55,390
যেখানে আমার যাওয়ার কথা...
229
00:22:19,040 --> 00:22:20,790
রুহেনহাইম...
230
00:22:22,290 --> 00:22:24,000
এটাই।
231
00:22:27,000 --> 00:22:34,000
অনুবাদক:
ফেরদৌস শুভ