1 00:00:19,660 --> 00:00:20,200 জ্বী? 2 00:00:21,120 --> 00:00:22,950 এতো সকাল সকাল বিরক্ত করার জন্য দুঃখিত। 3 00:00:22,950 --> 00:00:25,000 আমরা রাজ্য পুলিশ বিভাগ থেকে এসেছি। 4 00:00:25,000 --> 00:00:26,750 আপনি কি ডা. তেনমা? 5 00:00:29,840 --> 00:00:30,670 আপনাদের কীভাবে সাহায্য করতে পারি? 6 00:00:31,340 --> 00:00:33,920 মাফ করবেন, কিন্তু আপনি কি সারারাত এখানেই ছিলেন? 7 00:00:34,220 --> 00:00:38,590 ন-না, আমি ভোর পর্যন্ত বাইরে ছিলাম... 8 00:00:38,590 --> 00:00:39,180 কিছু হয়েছে? 9 00:00:39,550 --> 00:00:46,560 সত্যি কথা বলতে, মেমোরিয়াল হাসপাতালের ডিরেক্টর হাইনেমান, সার্জিক্যাল ডিরেক্টর ডা. ওপ্পেনহাইম... 10 00:00:47,520 --> 00:00:49,560 ...আর ডা. বয়ার মারা গেছেন। 11 00:02:20,760 --> 00:02:24,680 –কোনোভাবেই, পুলিশ ছাড়া অন্য কাউকে ক্রাইম সিনে ঢুকতে দেওয়া যাবেনা! 12 00:02:21,620 --> 00:02:25,950 A Murder 13 00:02:24,680 --> 00:02:26,810 –কিন্তু তাতে হাসপাতালের অন্যান্য কাজে সমস্যা হচ্ছে! 14 00:02:27,130 --> 00:02:28,690 –প্লিজ, হাসপাতালের মধ্যে মিডিয়ার কেউ আসবেন না! 15 00:02:27,970 --> 00:02:31,060 –প্লিজ, রোগীদের সমস্যা হয় এমন কাজ করবেন না! 16 00:02:31,060 --> 00:02:33,600 তাহলে এটা একটা অ্যাক্সিডেন্ট নাকি খুন? 17 00:02:33,600 --> 00:02:36,820 তিনজন লোক একই সময়ে মারা গেছে। অবশ্যই এটা খুন! 18 00:02:37,400 --> 00:02:39,030 আপনি কি হাসপাতালের কেউ? 19 00:02:39,030 --> 00:02:41,650 এই ঘটনা সম্পর্কে আপনি কি কিছু জানেন? 20 00:02:41,650 --> 00:02:42,660 সরুন! 21 00:02:42,660 --> 00:02:44,160 আমাকে যেতে দিন! 22 00:02:44,160 --> 00:02:45,780 কেউ ভেতরে যেতে পারবে না! 23 00:02:45,780 --> 00:02:47,910 আমি এখানকার একজন ডাক্তার, কেনজো তেনমা! 24 00:02:48,040 --> 00:02:50,340 ওহ, যান। -ধাক্কা দেবেন না। 25 00:02:50,410 --> 00:02:53,040 তো, আপনি সন্দেহজনক কিছু দেখেছিলেন? 26 00:02:53,040 --> 00:02:55,000 দয়াকরে থামুন। এখন এসবের সময়... 27 00:02:55,000 --> 00:02:55,960 ডা. তেনমা! 28 00:02:56,630 --> 00:02:58,670 ডা. তেনমা, ডিরেক্টর আর অন্যরা...! 29 00:02:58,690 --> 00:02:59,650 ডাক্তার! 30 00:02:59,650 --> 00:03:01,110 সবাই, শান্ত হোন! 31 00:03:01,110 --> 00:03:02,490 ইমার্জেন্সি কেসগুলো ঠিকঠাক দেখা হচ্ছে তো? 32 00:03:02,650 --> 00:03:04,110 এ-এই সময়েও... 33 00:03:04,110 --> 00:03:06,830 অনেকগুলো ইমার্জেন্সি কেস পড়ে আছে! 34 00:03:06,830 --> 00:03:08,490 এই মুহূর্তে, দুইজন রোগী অপারেশনের জন্য অপেক্ষা করেছেন। 35 00:03:08,740 --> 00:03:11,080 আচ্ছা, আমিও সাহায্য করছি। 36 00:03:11,080 --> 00:03:13,500 গাড়ি দূর্ঘটনায় মাথায় আঘাত পাওয়া রোগীটিকে একবার দেখুন। 37 00:03:14,080 --> 00:03:16,130 প্রথমে তার এক্স-রে ছবিগুলো দেখতে হবে। 38 00:03:16,130 --> 00:03:17,150 অন্য কেসটার কী খবর? 39 00:03:17,150 --> 00:03:18,880 একজন রোগী, যিনি স্ট্রোক করেছেন। 40 00:03:19,170 --> 00:03:20,550 ওহ, ডাক্তার! 41 00:03:20,550 --> 00:03:22,670 তদন্তের জন্য কি আপনার কাছে সাহায্য চাইতে পারি? 42 00:03:22,670 --> 00:03:23,840 এখন সেসব করার সময় নয়! 43 00:03:24,340 --> 00:03:27,470 আমি বুঝতে পারছি, কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদ তদন্তের জন্য অনেক গুরুত্বপূর্ণ। 44 00:03:27,470 --> 00:03:30,850 ডিরেক্টর আর অন্যদের প্রতি ক্ষোভ ছিল, এমন কাউকে কি আপনি সন্দেহ করেন? 45 00:03:31,770 --> 00:03:32,850 ক্ষোভ? 46 00:03:33,100 --> 00:03:36,860 যেমন ডাক্তার তুমি হতে চেয়েছিলে, তা হওয়ার পথ তোমার জন্য বন্ধ হয়ে গেছে। 47 00:03:40,280 --> 00:03:42,110 আপনি কি কিছু জানেন? 48 00:03:42,400 --> 00:03:44,470 আহ...না। 49 00:03:44,470 --> 00:03:45,840 ডা. তেনমা! 50 00:03:45,950 --> 00:03:46,910 সর্বনাশ হয়ে গেছে! 51 00:03:46,910 --> 00:03:48,640 বাচ্চাদুটো! 52 00:03:48,640 --> 00:03:50,560 যমজ বাচ্চাদুটো! 53 00:03:51,830 --> 00:03:53,080 তাদেরকে কোথাও খুঁজে পাচ্ছিনা! 54 00:04:04,760 --> 00:04:06,590 মেয়েটির বিছানাও কি খালি? 55 00:04:06,590 --> 00:04:07,590 আমি চেক করে দেখেছি! 56 00:04:07,590 --> 00:04:08,930 কিন্তু তাকেও কোথাও খুঁজে পাচ্ছিনা! 57 00:04:10,930 --> 00:04:12,430 এর মানে কী? 58 00:04:13,020 --> 00:04:16,520 এখানে... হচ্ছেটা কী?! 59 00:04:22,480 --> 00:04:26,820 তিনি মানুষকে তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। 60 00:04:26,820 --> 00:04:29,450 আমরা চিরকাল তার সারাজীবনের ভালো কাজের প্রসংশা করে যাবো। 61 00:04:29,950 --> 00:04:32,830 বিদায়, ডা. হাইনেমান 62 00:04:32,830 --> 00:04:34,540 তার আত্মার শান্তি কামনা করি। 63 00:04:34,540 --> 00:04:35,460 আমেন। 64 00:04:36,870 --> 00:04:39,290 বাবা! 65 00:04:45,220 --> 00:04:45,780 ইভা... 66 00:04:45,780 --> 00:04:46,200 ইভা! 67 00:04:47,090 --> 00:04:49,990 আমি জানি এটা কঠিন, কিন্তু নিজেকে শক্ত করো... 68 00:04:48,910 --> 00:04:50,200 আমায় ছোঁবে না! 69 00:04:50,510 --> 00:04:52,470 আমার বাবাকে ফিরিয়ে দাও! 70 00:04:52,470 --> 00:04:54,430 বাবা! 71 00:05:03,480 --> 00:05:07,240 অনেক দুঃখজনক ব্যাপার, ডা.তেনমা। 72 00:05:07,240 --> 00:05:07,950 হ্যাঁ... 73 00:05:08,410 --> 00:05:12,030 এতোদিন পর্যন্ত, ডিরেক্টরের মেয়ে হিসাবে সে আরামে জীবন-যাপন করেছে। 74 00:05:12,030 --> 00:05:15,040 কিন্তু এখন হঠাৎ করেই সে একজন সাধারণ মানুষ হয়ে গেছে। 75 00:05:15,040 --> 00:05:16,960 এটা তার জন্য অনেক বড় একটা ধাক্কা। 76 00:05:16,960 --> 00:05:18,710 এরকম সময়ে আপনি এমন কথা কীভাবে বলতে পারলেন? 77 00:05:19,080 --> 00:05:20,670 ওহ, দুঃখিত। 78 00:05:20,670 --> 00:05:22,460 আপনি ডা. তেনমা, তাই না? 79 00:05:23,500 --> 00:05:27,470 আমি নথহাইন-ওয়েস্টফালেন পুলিশ বিভাগ থেকে ইন্সপেক্টর ভাইসবাখ। 80 00:05:27,800 --> 00:05:29,260 আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। 81 00:05:29,260 --> 00:05:30,680 আপনার প্রতি আমার সমবেদনা রইল। 82 00:05:32,260 --> 00:05:33,720 আপনাদের দুজনের সাথে পরিচয় করিয়ে দিই। 83 00:05:33,720 --> 00:05:34,180 ইনি হলেন... 84 00:05:35,350 --> 00:05:38,190 আমি বিকেএ থেকে ইন্সপেক্টর লুঙ্গে। 85 00:05:35,351 --> 00:05:38,160 ইন্সপেক্টর লুঙ্গে বুন্দেসক্রিমিনাল আমৎ(BKA) [The Bundeskriminalamt (বুন্দেসক্রিমিনাল আমৎ) বা BKA হলো জার্মান ফেডালের পুলিশ (জার্মান গোয়েন্দা সংস্থা)] 86 00:05:38,890 --> 00:05:41,190 আমি শুনেছি আপনি একজন অসাধারণ সার্জন। 87 00:05:41,520 --> 00:05:45,110 না, আমার বয়স আর অভিজ্ঞতা দুটোই কম... 88 00:05:49,740 --> 00:05:53,680 আমম..বাচ্চাদুটো কোথায় গেল সে বিষয়ে কিছু জানতে পেরেছেন? 89 00:05:53,680 --> 00:05:57,680 না, কিন্তু ডিরেক্টর ও অন্যদের মৃত্যুর কারণ আমরা জানতে পেরেছি। 90 00:05:58,370 --> 00:06:02,460 তাদের শরীর থেকে খুব কম পরিমাণে নাইট্রিক অ্যাসিড পাওয়া গেছে। 91 00:06:02,790 --> 00:06:05,050 নাইট্রিক অ্যাসিড? 92 00:06:05,050 --> 00:06:06,550 যা পেশি শিথিলের কাজে ব্যবহৃত হয়... 93 00:06:06,550 --> 00:06:09,130 একজন ডাক্তারের কাছ থেকে যা আশা করছিলাম, আপনি এর সাথে পরিচিত। 94 00:06:09,130 --> 00:06:11,430 কিন্তু সেটা কীভাবে... 95 00:06:11,430 --> 00:06:13,220 ক্যান্ডি থেকে। 96 00:06:13,220 --> 00:06:13,970 ক্যান্ডি? 97 00:06:14,470 --> 00:06:19,180 প্রতিটি লাশের পাশে একই রকম ক্যান্ডির মোড়ক পাওয়া গেছে... 98 00:06:19,180 --> 00:06:21,980 ...এবং প্রত্যেকের পাকস্থলীতে একই পদার্থ পাওয়া গেছে। 99 00:06:23,520 --> 00:06:29,070 তারা ক্যান্ডি কোথায় পেলো, সে বিষয়ে আপনার কোনো ধারণা আছে? 100 00:06:30,200 --> 00:06:32,240 আমি কীভাবে জানবো? 101 00:06:32,240 --> 00:06:34,910 আমি ওসব কিছু জানিনা, যমজ বাচ্চাদুটোর তদন্ত কেমন এগোচ্ছে? 102 00:06:35,280 --> 00:06:40,620 ঐ তদন্তের দায়িত্ব লোকাল পুলিশ থেকে আমাদের দিয়ে দেওয়া হয়েছে। 103 00:06:40,620 --> 00:06:41,620 চিন্তা করবেন না। 104 00:06:42,170 --> 00:06:44,460 আমরা যদি এই ঘটনার প্রথম থেকে দেখি... 105 00:06:44,460 --> 00:06:48,670 ...তাহলে বুঝতে পারবেন, যমজ বাচ্চাদুটোর মা-বাবাকে গুলি করে হত্যা করার পর থেকে এসব ঘটনার শুরু হয়েছে। 106 00:06:49,460 --> 00:06:51,150 পূর্ব জার্মানি থেকে পালিয়ে আসার পর... 107 00:06:51,150 --> 00:06:57,060 ...তাদের মা-বাবা মারা গেল, তাদের যে হাসপাতালে চিকিৎসা হচ্ছিল সেখানকার লোকজন মারা গেল। 108 00:06:57,060 --> 00:06:59,890 এই ঘটনাটি কোনো রাজনৈতিক সন্ত্রাসী হামলাও হতে পারে। 109 00:07:00,350 --> 00:07:03,900 বাচ্চাদুটো এই কেসের গুরুত্বপূর্ণ সূত্র। 110 00:07:04,270 --> 00:07:07,150 প্লিজ তাদের কোনোভাবে খুঁজে বের করুন। 111 00:07:07,480 --> 00:07:09,480 আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। 112 00:07:09,480 --> 00:07:10,690 আচ্ছা তাহলে... 113 00:07:16,370 --> 00:07:17,450 সেই জাপানিজ ডাক্তার... 114 00:07:17,450 --> 00:07:19,740 ...যাকে ডিরেক্টর সেই ঘটনার আগে চিফের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন... 115 00:07:19,740 --> 00:07:23,920 ...এবং তার তার মেয়ের সাথে বিয়েও ক্যান্সেল করে দেন, হুম? 116 00:07:24,290 --> 00:07:28,630 কিন্তু এই ঘটনাটি ঘটার সময় ঐ লোক একটা পাবে মদ খাচ্ছিল... 117 00:07:31,510 --> 00:07:34,130 আমম, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? 118 00:07:34,130 --> 00:07:35,890 আপনি কেন ওভাবে হাত নাড়ান? 119 00:07:38,350 --> 00:07:39,760 আমি টাইপ করছি। 120 00:07:41,600 --> 00:07:45,560 আমি সব তথ্য আমার মাথার হার্ডডিস্কে ঢোকাচ্ছি। 121 00:07:45,560 --> 00:07:48,400 আমি যদি তথ্যগুলো ফিরে পাবার বাটন চাপি... 122 00:07:48,400 --> 00:07:51,650 "না, আমার বয়স আর অভিজ্ঞতা দুটোই কম।" 123 00:07:51,820 --> 00:07:57,620 আমি যখন তাকে অসাধারণ সার্জন বললাম, তিনি লজ্জা পেয়েছিলেন আর কী বলবেন ভেবে পাচ্ছিলেন না। 124 00:08:01,040 --> 00:08:02,620 ইন্সপেক্টর, হাহ? 125 00:08:02,620 --> 00:08:04,620 আপনি নিশ্চিত, তারা আপনাকে খুনের জন্য সন্দেহ করছে না? 126 00:08:05,080 --> 00:08:09,110 তাদের কাছে এমন প্রমাণ আছে যা আমার দিকে ইশারা করে, তাই তারা সন্দেহ করতেই পারে। 127 00:08:09,500 --> 00:08:10,960 আরে, চিন্তা করবেন না। 128 00:08:10,960 --> 00:08:13,010 আমাকেও তারা অনেক প্রশ্ন করেছে। 129 00:08:15,510 --> 00:08:17,140 কেন যেন আমার অনেক ক্লান্ত লাগছে। 130 00:08:17,760 --> 00:08:20,220 এই কেসটা মিটে গেলে... 131 00:08:20,220 --> 00:08:22,390 ...আমি জাপানে ফিরে যাওয়ার কথা ভাবছি। 132 00:08:23,060 --> 00:08:26,270 আমি গবেষণা করার উদ্দেশ্যে জার্মানিতে এসেছিলাম, কিন্তু... 133 00:08:26,270 --> 00:08:28,100 ...এই ঘটনাগুলোর কারণে বুঝে গেছি... 134 00:08:28,100 --> 00:08:31,900 ...একজন ডাক্তারের প্রধান কাজ হল জীবন বাঁচানো। 135 00:08:32,820 --> 00:08:35,400 আরে, এতো হতাশ হবেন না। 136 00:08:37,110 --> 00:08:39,160 আমি ক্লান্ত... 137 00:08:39,490 --> 00:08:41,330 অনেক ক্লান্ত... 138 00:08:45,370 --> 00:08:48,380 আপনার ভালোই উন্নতি হচ্ছে, মি. বুকনার। 139 00:08:48,750 --> 00:08:51,920 আপনাকে ধন্যবাদ, ডা. তেনমা। 140 00:08:51,920 --> 00:08:54,340 আমি আবার কাজ করতে পারব? 141 00:08:54,340 --> 00:08:55,630 হ্যাঁ, অবশ্যই। 142 00:08:56,050 --> 00:09:00,010 আমি না থাকলে আমার দোকান বন্ধ করে দেওয়া হবে। 143 00:09:00,010 --> 00:09:02,600 যাইহোক, আপনার এতো চাপ নেওয়া ঠিক না। 144 00:09:02,600 --> 00:09:04,640 আপনি ছাড়া পেলে কখনো আপনার রেস্টুরেন্টে ড্রিংক করতে জন্য যাব। 145 00:09:05,140 --> 00:09:07,560 যাতে দেখতে পারি আপনি আবার বেশি চাপ নিচ্ছেন নাকি। 146 00:09:08,560 --> 00:09:09,650 ডা. তেনমা... 147 00:09:10,110 --> 00:09:10,650 জ্বী? 148 00:09:11,110 --> 00:09:14,900 আপনার হাসপাতাল ছেড়ে যাবার বিষয়ে যেসব শুনছি তা কি সত্যি? 149 00:09:16,700 --> 00:09:19,410 প্লিজ, যাবেন না। 150 00:09:19,950 --> 00:09:22,830 এখানে আপনার মতো ভালো ডাক্তার আর নেই। 151 00:09:22,830 --> 00:09:24,870 প্লিজ বলবেন না যে, আপনি কাজ ছেড়ে দিচ্ছেন। 152 00:09:25,620 --> 00:09:26,960 প্লিজ! 153 00:09:31,750 --> 00:09:33,210 মি. বুকনার... 154 00:09:35,380 --> 00:09:38,130 ডা. তেনমা, বোর্ড চেয়ারম্যান আপনাকে ডাকছেন। 155 00:09:39,630 --> 00:09:43,280 খালি পদগুলোতে কাকে বসানো হবে তা নিয়ে আলোচনা চলছে। 156 00:09:43,280 --> 00:09:47,140 এতোদিন, ডিরেক্টরের লোকেরাই গুরুত্বপূর্ণ পদগুলোতে ছিল... 157 00:09:47,140 --> 00:09:49,390 ...তাই মনে হচ্ছে বড় ধরনের কর্মী ছাঁটাই হতে যাচ্ছে। 158 00:09:50,020 --> 00:09:55,110 শোনা যাচ্ছে যে, ডা. একেনারকে বায়ার্নের একটা ছোট হাসপাতালে বদলি করা হবে... 159 00:09:55,110 --> 00:09:55,980 আচ্ছা... 160 00:09:55,980 --> 00:09:57,400 আমম, ডা. তেনমা! 161 00:09:58,740 --> 00:10:01,570 চেয়ারম্যান যাই বলুক না কেন, হাল ছাড়বেন না! 162 00:10:01,570 --> 00:10:03,410 আমরা আপনার সাথে আছি! 163 00:10:04,080 --> 00:10:06,330 প্লিজ হাসপাতাল ছেড়ে যাবেন না! 164 00:10:12,330 --> 00:10:13,420 হাহ্? 165 00:10:13,790 --> 00:10:15,340 আবার বলছি। 166 00:10:15,340 --> 00:10:17,260 আমি প্রতিভা আর দক্ষতাকে মূল্যায়ন করি। 167 00:10:17,800 --> 00:10:19,300 ডা. তেনমা... 168 00:10:19,300 --> 00:10:21,760 আমি আপনাকে সার্জিক্যাল ডিপার্টমেন্টের চিফ হিসাবে নিয়োগ দিচ্ছি। 169 00:10:31,390 --> 00:10:32,940 কী জীবন! 170 00:10:34,020 --> 00:10:36,070 ডিরেক্টরের অর্ডার অমান্য করার পর... 171 00:10:36,070 --> 00:10:37,980 ...আমাকে চিফ নিউরোসার্জনের পদ থেকে সরিয়ে দেওয়া হলো... 172 00:10:37,980 --> 00:10:40,360 ...ইভার সাথে আমার বিয়ে ক্যান্সেল করে দেওয়া হলো... 173 00:10:40,610 --> 00:10:45,490 ...আর যখন প্রোমোশন বা অন্যকিছুর কথা না ভেবে সাধারণ ডাক্তরের মতো কাজ করতে শুরু করলাম... 174 00:10:53,830 --> 00:10:55,630 কী... 175 00:10:55,630 --> 00:10:56,880 কী জীবন! 176 00:11:08,560 --> 00:11:10,390 তোমাকে এভাবে আসতে বলার জন্য দুঃখিত। 177 00:11:10,980 --> 00:11:13,900 শুনলাম তোমাকে সার্জিক্যাল ডিপার্টমেন্টের চিফ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 178 00:11:13,900 --> 00:11:15,150 আমি অনেক খুশি! 179 00:11:16,770 --> 00:11:18,150 ধন্যবাদ... 180 00:11:18,480 --> 00:11:22,240 কেনজো, আমার বাবাকে কবর দেওয়ার সময়... 181 00:11:22,240 --> 00:11:24,660 ...তুমি আমাকে সান্ত্বনা দিতে চেয়েছিলে, না? 182 00:11:25,000 --> 00:11:27,000 না... 183 00:11:27,740 --> 00:11:28,660 আমার ভালো লেগেছিল! 184 00:11:30,410 --> 00:11:33,250 আমাদের মধ্যে অনেক কিছু ঘটে গেছে, কিন্তু আমি আবার প্রথম থেকে শুরু করতে চাই। 185 00:11:41,630 --> 00:11:42,840 কেনজো? 186 00:11:44,340 --> 00:11:46,010 কেনজো! 187 00:11:46,220 --> 00:11:48,510 প্লিজ, আমি দুঃখিত! 188 00:11:48,810 --> 00:11:50,770 আমি আবার প্রথম থেকে শুরু করতে চাই! 189 00:11:52,810 --> 00:11:54,270 কেনজো... 190 00:11:55,940 --> 00:11:57,730 কেনজো! 191 00:12:03,910 --> 00:12:06,950 নয় বছর পর 192 00:12:04,090 --> 00:12:07,060 যে রোগীটির স্পাইনাল কর্ডে টিউমার হয়েছে... 193 00:12:07,390 --> 00:12:10,060 তার প্যারালাইসিসের অবস্থার আরো অবনতি হচ্ছে। 194 00:12:10,560 --> 00:12:11,730 বুঝেছি। 195 00:12:11,730 --> 00:12:13,420 আমি নিজেই অপারেশন করব। 196 00:12:13,420 --> 00:12:15,040 আপনার উপর আমাদের আস্থা আছে! 197 00:12:16,860 --> 00:12:18,780 অপারেশনের জন্য প্রস্তুতি নিন। 198 00:12:18,780 --> 00:12:19,570 জ্বী, স্যার! 199 00:12:22,100 --> 00:12:26,820 এই বন্যাটা যে কখন যাবে... 200 00:12:26,820 --> 00:12:31,110 ১৯৯৫ কোলং(Köln), জার্মানি আমি ভেবেছিলাম বার্লিন প্রাচীর ভেঙে ফেলার পর সবকিছু বদলে যাবে... 201 00:12:27,220 --> 00:12:31,109 202 00:12:31,110 --> 00:12:32,490 ...কিন্তু ভালো কিছুই ঘটেনি। 203 00:12:33,160 --> 00:12:35,280 তারা ইউরোপের একত্রীকরণের কথা বলছে... 204 00:12:35,280 --> 00:12:38,080 আর এদিকে, সব জায়গা থেকে লোকজন এসে এখানে ভিড় করছে। 205 00:12:38,330 --> 00:12:42,120 হ্যাঁ, অমীমাংসিত অপরাধের সংখ্যাও বেড়েই চলেছে। 206 00:12:44,420 --> 00:12:46,550 ইন্সপেক্টর, আমরা পৌঁছে গেছি! 207 00:12:49,010 --> 00:12:52,510 দুটো লাশেরই গলা চাকু দিয়ে কাটা হয়েছে। 208 00:12:52,510 --> 00:12:53,640 তাদের পরিচয়? 209 00:12:53,640 --> 00:12:56,470 স্টিচ ড্রাইভের মি. আর মিসেস রাইখমান। 210 00:12:56,470 --> 00:12:58,520 তাদেরকে তাদের বাসায় মারা হয়েছে। 211 00:12:59,060 --> 00:13:05,150 মনে হয় তাদের কোথাও লুকানো ছিল, কিন্তু বন্যার কারণে তাদের মৃতদেহ ভেসে এসেছে। 212 00:13:05,150 --> 00:13:07,270 মধ্যবয়সী দম্পতিদের হত্যার আরেকটি ঘটনা। 213 00:13:07,690 --> 00:13:10,820 গত দু' বছরে, জার্মানিতে এমন আরো চারটি ঘটনা ঘটেছে। 214 00:13:10,820 --> 00:13:12,820 সবগুলো হত্যাই একই ভাবে করা হয়েছে। 215 00:13:12,820 --> 00:13:15,740 এটা সম্ভবত কোনো ডাকাতের কাজ, যে মধ্যবয়সী ধনী দম্পতিদের টার্গেট করে। 216 00:13:15,950 --> 00:13:19,790 না, এখনই এটাকে কোনো ডাকাতির ঘটনা বলা যাবেনা। 217 00:13:20,330 --> 00:13:24,630 কোনো কারণে, তথ্যানুযায়ী, কোনো দম্পতিরই কোনো সন্তান ছিলনা। 218 00:13:25,130 --> 00:13:27,630 ঠিক, এই দুজনেরও কোনো বাচ্চাকাচ্চা নেই। 219 00:13:28,130 --> 00:13:33,380 আপনার কি মনে হয়না, এগুলোকে শুধুই চুরির ঘটনা ভাবা ভুল হচ্ছে? 220 00:13:33,590 --> 00:13:37,890 কিন্তু সকলেরই টাকা-পয়সা লুট করা হয়েছে। 221 00:13:38,100 --> 00:13:40,810 তবুও, তার পরিমাণ অনেক কম। 222 00:13:40,810 --> 00:13:44,150 এসব একজন লোকের কাজ হলেই ব্যাপারটা ঠিক মনে হতো। 223 00:13:44,230 --> 00:13:47,150 তার মানে আপনি বলতে চাচ্ছেন যে, এটা কোনো একজনের কাজ নয়? 224 00:13:47,150 --> 00:13:51,990 দুটি এমন কেস আছে সেখানে, ভেতর থেকে তালা মারা অ্যালার্মওয়ালা বাসায় এমনটা ঘটেছে। 225 00:13:51,990 --> 00:13:55,870 কিন্তু অপরাধী খুব সহজেই সেগুলোকে ভাঙতে পেরেছে। 226 00:13:56,370 --> 00:14:00,120 আর কারো শরীরেই ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই। 227 00:14:00,120 --> 00:14:04,120 তার উপর, প্রতিবেশীরাও খুনের সময় কোনো শব্দ শুনতে পায়নি। 228 00:14:04,460 --> 00:14:07,960 এতো নিখুঁতভাবে খুন করা একজনের পক্ষে সম্ভব নয়। 229 00:14:08,630 --> 00:14:10,380 হ্যাঁ... 230 00:14:10,380 --> 00:14:12,010 আপনি একে চেনেন? 231 00:14:12,170 --> 00:14:13,110 না। 232 00:14:13,110 --> 00:14:15,930 অ্যাডলফ ইয়ুঙ্কারস, বয়স ২৩। 233 00:14:15,930 --> 00:14:18,010 চোর সন্দেহে দুইবার গ্রেফতার হয়েছে। 234 00:14:18,680 --> 00:14:21,350 তার দক্ষতা হল তালা খোলায়। 235 00:14:21,350 --> 00:14:22,730 অন্য কথায়, একজন তথাকথিত তালার মিস্ত্রি। 236 00:14:23,140 --> 00:14:25,870 পূর্বের খুনগুলো ঘটার সময়... 237 00:14:25,870 --> 00:14:29,000 ...প্রতিবারই তাকে ঘটনাস্থলের আশেপাশে দেখা গেছে। 238 00:14:29,020 --> 00:14:30,230 তাহলে এ-ই সে যে...! 239 00:14:31,400 --> 00:14:33,490 বলতে পারছি না... 240 00:14:34,280 --> 00:14:37,740 এখানে আপনাদের কাজ এ পর্যন্তই। 241 00:14:37,740 --> 00:14:40,780 বাকিটা বিকেএ-র হাতে ছেড়ে দিন। 242 00:14:40,780 --> 00:14:42,500 আচ্ছা... 243 00:14:48,220 --> 00:14:51,160 ওহ, মনে হচ্ছে উড়বে না। 244 00:14:51,160 --> 00:14:53,740 আমি আগে কখনো ঘুড়ি উড়াইনি। 245 00:14:53,760 --> 00:14:55,180 প্রায় উড়তে শুরু করেছিল। 246 00:14:55,470 --> 00:14:58,180 তো, গতকাল রাতের মেয়েটি কেমন ছিল? 247 00:14:58,430 --> 00:14:59,770 কেমন ছিল? 248 00:14:59,770 --> 00:15:00,730 মেয়েটি ভালো ছিল। 249 00:15:01,190 --> 00:15:03,460 ওই, ওই। সে একজন ডিরেক্টরের মেয়ে। 250 00:15:03,460 --> 00:15:06,710 এটা আবার বলবেন না যে, শুধু ডিনার করেই আপনি চলে এসেছেন! 251 00:15:06,980 --> 00:15:10,030 সত্যি কথা বলতে, ডিনারের সময় আমার একটা ইমার্জেন্সি কল এসেছিল... 252 00:15:10,030 --> 00:15:11,490 ...আমাকে হাসপাতালে আসতে বলা হচ্ছিল। 253 00:15:11,860 --> 00:15:13,570 মানে কী?! 254 00:15:13,570 --> 00:15:17,160 দেখুন, আপনার "সবার আগে কাজ" এই ধরণের ধারণা বাদ দিতে হবে। 255 00:15:17,160 --> 00:15:20,410 যখন একটা ভালো মেয়ে হাত থেকে ফসকে যাবে তখন পস্তাবেন! 256 00:15:20,410 --> 00:15:22,750 আমার কথা শুনছেন, ডাক্তার?! 257 00:15:23,540 --> 00:15:24,580 ঘুড়ি ওড়াচ্ছেন? 258 00:15:24,580 --> 00:15:26,750 শুভ সকাল, ডাক্তার। 259 00:15:27,500 --> 00:15:28,460 এটা তোমার, কার্ল? 260 00:15:28,920 --> 00:15:30,880 আমার দাদা আমাকে এটা দিয়েছেন। 261 00:15:30,880 --> 00:15:32,720 কিন্তু এটা উড়ছেই না। 262 00:15:33,180 --> 00:15:35,220 মনে হয় মধ্যখানে একটু বেঁকে গেছে। 263 00:15:35,600 --> 00:15:37,970 আপনি ঘুড়ি উড়াতে জানেন, ডাক্তার? 264 00:15:38,430 --> 00:15:40,980 জাপানে ছোট থাকতে অনেক উড়িয়েছি। 265 00:15:43,520 --> 00:15:45,560 উঁচু করে ধরো, কার্ল। 266 00:15:46,400 --> 00:15:47,320 এভাবে? 267 00:15:47,690 --> 00:15:48,860 হ্যাঁ, ওভাবেই। 268 00:15:48,860 --> 00:15:49,990 এখন তাহলে... 269 00:15:49,990 --> 00:15:51,650 দেখা যাক হয় কি-না... 270 00:16:07,420 --> 00:16:09,150 উড়েছে! 271 00:16:10,590 --> 00:16:12,170 ঠিক আছে! 272 00:16:12,420 --> 00:16:13,880 ভাইরে... 273 00:16:13,880 --> 00:16:18,680 আমি যদি তার জায়গায় থাকতাম, আমি অন্তত পাঁচটা মেয়ের সাথে প্রেম করতাম! 274 00:16:18,680 --> 00:16:19,680 সিরিয়াসলি... 275 00:16:19,970 --> 00:16:22,140 দারুণ, ডা. তেনমা! 276 00:16:23,190 --> 00:16:24,940 দ্রুত সেরে উঠো। 277 00:16:24,940 --> 00:16:27,190 পরেরবার, তুমি নিজে উড়াবে। ঠিক আছে, কার্ল? 278 00:16:27,190 --> 00:16:27,690 হ্যাঁ! 279 00:16:36,160 --> 00:16:40,120 আজকের অপারেশন হল প্যারাসেলার মেনিঞ্জিওমা এক্সটারপেশন। 280 00:16:40,620 --> 00:16:42,870 আমরা ডান টেরিওন দিয়ে শুরু করব। 281 00:16:42,870 --> 00:16:43,630 আচ্ছা! 282 00:16:44,080 --> 00:16:46,040 ভালো করে দেখো। 283 00:16:46,040 --> 00:16:48,130 চিফ সার্জন, ডা. তেনমা নিজেই অপারেশন করছেন। 284 00:16:48,380 --> 00:16:50,400 কী দারুণ অপারেশন! 285 00:16:50,400 --> 00:16:52,320 তিনি ব্রেইনের অংশ প্রায় বেরই করছেন না! 286 00:16:53,010 --> 00:16:55,510 তিনি আসলেই জিনিয়াস নিউরোসার্জন। 287 00:16:55,510 --> 00:16:59,060 তোমাদেরকে যত্নের সাথে ব্রেইনের চিকিৎসা করতে হবে। 288 00:16:59,060 --> 00:17:01,060 সেটা মাথায় রেখো। 289 00:17:39,220 --> 00:17:40,270 ওহ, না! 290 00:17:40,270 --> 00:17:41,060 ভয়াবহ অবস্থা! 291 00:17:41,060 --> 00:17:42,930 অ্যাম্বুলেন্স! কেউ একটা অ্যাম্বুলেন্স ডাকুন! 292 00:17:42,930 --> 00:17:44,830 আমার দোষ নেই! 293 00:17:44,830 --> 00:17:46,130 আমার কোনো দোষ নেই! 294 00:17:46,650 --> 00:17:49,770 এই লোকটা নিজেই সামনে চলে এসেছিল! 295 00:17:52,690 --> 00:17:54,910 ইনিই রোগী? 296 00:17:54,910 --> 00:17:55,860 হ্যাঁ। 297 00:17:56,030 --> 00:17:57,120 তার অবস্থা এখন কেমন? 298 00:17:57,120 --> 00:18:01,080 আসলে, আমরা কিছুই করতে পারছি না... 299 00:18:01,490 --> 00:18:04,210 সে একটা কেসের গুরুত্বপূর্ণ সাক্ষী। 300 00:18:04,210 --> 00:18:08,840 তার সাক্ষ্যের উপর ভিত্তি করে, আমরা হয়তো একটা সিরিয়াল মার্ডার কেসের সমাধান করতে পারব। 301 00:18:09,480 --> 00:18:11,980 তাকে এভাবে মরতে দেওয়া যাবেনা। 302 00:18:11,980 --> 00:18:15,200 কিন্তু রোগীর অবস্থা আশংকাজনক। 303 00:18:15,200 --> 00:18:17,840 আমাদের হাসপাতালে আর কিছুই করা যাবেনা... 304 00:18:18,180 --> 00:18:22,160 আইসলার মেমোরিয়াল হাসপাতালে একজন অসাধারণ নিউরোসার্জন আছেন। 305 00:18:22,160 --> 00:18:24,850 যদি তিনি এখানে আসেন, তাহলে হয়তো... 306 00:18:25,390 --> 00:18:26,650 একজন নিউরোসার্জন? 307 00:18:27,810 --> 00:18:29,730 তার মানে ডা. তেনমা... 308 00:18:34,860 --> 00:18:37,450 এখানে আসার জন্য ধন্যবাদ, ডা. তেনমা। 309 00:18:37,450 --> 00:18:38,570 রোগীর অবস্থা কেমন? 310 00:18:39,370 --> 00:18:41,200 সে এখন কোমায় আছে। 311 00:18:41,200 --> 00:18:43,290 তার একটা চোখের মণিও বড় হয়ে গেছে। 312 00:18:43,500 --> 00:18:45,790 অনেক দিন পর দেখা হলো, ডা. তেনমা। 313 00:18:47,580 --> 00:18:50,540 দুঃখিত, কিন্তু আপনি আবার কে? 314 00:18:50,920 --> 00:18:52,710 নয় বছর হয়ে গেল। 315 00:18:52,710 --> 00:18:54,550 ডিরেক্টরের শেষকৃত্যের পর আমাদের আর দেখা হয়নি। 316 00:18:54,880 --> 00:18:56,800 ওহ, আপনি বিকেএর সেই... 317 00:18:56,800 --> 00:18:58,680 ইন্সপেক্টর লুঙ্গে। 318 00:18:58,680 --> 00:19:03,520 প্লিজ বিকেএর জন্য রোগীটিকে বাঁচান। 319 00:19:04,850 --> 00:19:10,270 একটি মার্ডার কেস সলভ করার জন্য তার বেঁচে থাকাটা জরুরি। 320 00:19:10,860 --> 00:19:13,780 আমি পুলিশের স্বার্থে কারো অপারেশন করিনা। 321 00:19:13,780 --> 00:19:15,280 আমি রোগীর স্বার্থে অপারেশন করি। 322 00:19:16,440 --> 00:19:17,490 ঠিক আছে। 323 00:19:17,900 --> 00:19:20,700 আমাকে এখন অপারেশন করতে যেতে হবে, তাই... 324 00:19:22,490 --> 00:19:26,870 শুনলাম যে আপনি সার্জিক্যাল ডিপার্টমেন্টের চিফ হয়ে গেছেন, ডা. তেনমা। 325 00:19:26,870 --> 00:19:29,000 আপনি অনেক সফল হয়েছেন। 326 00:19:29,670 --> 00:19:31,000 তাতে কোনো সমস্যা? 327 00:19:31,250 --> 00:19:34,710 না, এতো কম বয়সে তা সত্যিই অসাধারণ। 328 00:19:34,710 --> 00:19:36,510 ডিরেক্টর হতে আর বেশি দেরি নেই, তাই না? 329 00:19:36,630 --> 00:19:39,260 না, আমাকে আরো অনেক দূর যেতে হবে। 330 00:19:39,720 --> 00:19:44,890 আইসলার মেমোরিয়াল হাসপাতালের সেই খুনের... 331 00:19:44,890 --> 00:19:46,770 ...তদন্ত অনেকটা ধীরে চলছে। 332 00:19:47,310 --> 00:19:50,310 আমাদের কাছে একমাত্র যে সূত্র আছে, তা হলো সেই বিষাক্ত ক্যান্ডি। 333 00:19:50,310 --> 00:19:54,020 তা থেকে, আমি শুধু এটাই বলতে পারি যে কাজটা বুদ্ধিমান কেউ করেছে। 334 00:19:54,020 --> 00:20:00,530 আর এমন বুদ্ধিদীপ্ত অপরাধ তখনই ঘটে, যখন সেই অপরাধী আর ভিক্টিমের মধ্যে কোনো সংযোগ থাকে। 335 00:20:00,910 --> 00:20:02,490 আপনি কী বলতে চাচ্ছেন? 336 00:20:02,740 --> 00:20:04,580 কিছুনা, মাফ করবেন। 337 00:20:04,580 --> 00:20:09,460 আমার কর্মজীবনে, আমি এভাবেই চিন্তা করে এসেছি। 338 00:20:09,460 --> 00:20:11,620 যাইহোক, নিশ্চিন্ত থাকুন... 339 00:20:11,620 --> 00:20:15,550 আমি যেসব কেস হাতে নিয়েছি, সবগুলো সলভ হয়েছে। 340 00:20:15,840 --> 00:20:17,760 প্রত্যেকটাই। 341 00:20:19,260 --> 00:20:21,010 শুনে ভালো লাগলো। 342 00:20:29,520 --> 00:20:32,060 আমরা করোটি খুলে সেরেব্রাল হেমাটোমা সরাবো। 343 00:20:32,440 --> 00:20:35,570 দ্রুত না করলে, ব্রেইন হার্নিনেশন বেড়ে রোগীর অবস্থা আরো খারাপ হয়ে যাবে। 344 00:20:39,360 --> 00:20:42,490 আইসলার মেমোরিয়াল হাসপাতালের সেই হত্যকাণ্ডের পর... 345 00:20:42,490 --> 00:20:47,540 ...যতই ভাবি না কেন, আমি দেখতে পাচ্ছি যে, শুধু একজন মানুষ সেই ঘটনার ফলে লাভবান হয়েছে। 346 00:20:49,830 --> 00:20:53,630 আর সেটা হলেন আপনি, ডা. তেনমা। 347 00:20:59,260 --> 00:21:02,530 এখানে আসার জন্য ধন্যবাদ। 348 00:21:02,530 --> 00:21:05,450 সমস্যা নেই। রোগী কেমন আছে? 349 00:21:05,470 --> 00:21:11,230 তার জ্ঞান ফিরেছে, কিন্তু ডান চোখের মণি বড় হয়ে আছে। শরীরের বাম দিক এখনো প্যারালাইজড হয়ে আছে। 350 00:21:11,520 --> 00:21:14,480 সে রিহ্যাব শুরু করেনি? 351 00:21:14,480 --> 00:21:16,190 তার প্যারালাইসিস ধীরে ধীরে চলে যাবে। 352 00:21:16,190 --> 00:21:17,230 সবকিছু ঠিকঠাক আছে। 353 00:21:17,730 --> 00:21:20,780 আর মনে হয় পুলিশেরা তার সাথে কথা বলতে চাইবে... 354 00:21:20,780 --> 00:21:22,240 ...কিন্তু তাদের এখনই কথা বলতে দেবেন না। 355 00:21:22,240 --> 00:21:25,740 কিন্তু ইন্সপেক্টর লুঙ্গে একেবারে নাছোড়বান্দা। 356 00:21:26,240 --> 00:21:29,160 রোগীর সেরে ওঠাই এখন গুরুত্বপূর্ণ। 357 00:21:36,710 --> 00:21:39,250 কেমন লাগছে, মি. ইয়ুঙ্কার‍স? 358 00:21:42,470 --> 00:21:45,260 মি. ইয়ুঙ্কারস, আপনি জানেন আমি কে? 359 00:21:46,340 --> 00:21:47,760 আপনি এই আঙুলটি দেখতে পাচ্ছেন? 360 00:21:50,720 --> 00:21:51,680 কী হলো? 361 00:21:51,680 --> 00:21:52,770 উত্তর দিতে পারবেন? 362 00:21:57,440 --> 00:21:58,270 কী? 363 00:22:02,400 --> 00:22:04,280 কী বলছেন, মি. ইয়ুঙ্কারস? 364 00:22:06,030 --> 00:22:09,280 ...ংস্টার...আসছে... 365 00:22:09,740 --> 00:22:12,290 আসছে? কী আসছে? 366 00:22:12,450 --> 00:22:14,980 মন্সটারটা...আসছে... 367 00:22:18,860 --> 00:22:21,980 মন্সটারটা...আসছে... 368 00:22:24,630 --> 00:22:26,050 মন্সটার? 369 00:22:27,500 --> 00:22:30,500 অনুবাদক: ফেরদৌস শুভ 370 00:23:49,070 --> 00:23:53,530 Next Episode: Night Of The Execution