1
00:00:01,168 --> 00:00:02,961
পূর্বে যা দেখেছেন...
2
00:00:03,045 --> 00:00:04,963
আমি হ্যারি সেলডনের সাথে কাজ করতে যাচ্ছি।
3
00:00:05,047 --> 00:00:07,633
আমার কাজের সাথে তুমি
পরিচিত? সাইকোহিস্টোরি?
4
00:00:07,716 --> 00:00:11,136
সেলডন আর মেয়েটা।
লাঠি ব্যবহার করতে বেশি ভেবো না।
5
00:00:12,638 --> 00:00:15,974
গ্যালাক্টিক এম্পায়ার
পাঁচ শতাব্দীর মধ্যে ধ্বংস হয়ে যাবে।
6
00:00:16,058 --> 00:00:18,810
যে পরিণাম আমাদের দিকে ধেয়ে আসছে।
7
00:00:22,773 --> 00:00:24,691
এম্পেরর সিদ্ধান্ত নিয়েছেন
8
00:00:24,775 --> 00:00:27,611
তোমরা টার্মিনাসে তোমাদের ফাউন্ডেশন
নির্মাণের সুযোগ পাবে।
9
00:00:28,195 --> 00:00:29,530
আপনি আমাদের নির্বাসিত করছেন।
10
00:00:35,838 --> 00:01:51,997
:.:.: Foundation S01E02 :.:.:
⏳ Preparing to Live ⏳
অনুবাদক: নূরুল্লাহ মাশহুর
11
00:02:37,584 --> 00:02:38,585
ধ্যাত।
12
00:03:16,456 --> 00:03:20,544
জিয়াম কুয়ারভার, তোমার সারভিক্যাল
স্পাইনাল কর্ড আঘাতপ্রাপ্ত হয়েছে।
13
00:03:20,627 --> 00:03:26,049
কয়েক মুহূর্তের মধ্যেই তুমি শ্বাসরুদ্ধ হয়ে
মারা যাবে, যদি না আমরা সাহায্য করি।
14
00:03:26,550 --> 00:03:29,845
আমরা জানি তুমি এই অবৈধ
বায়ো-হ্যাকিং ফ্যাসিলিটি পরিচালনা করো।
15
00:03:29,928 --> 00:03:34,808
আমরা এটাও জানি যে স্টার ব্রিজ ধ্বংসে
হামলাকারীদের ব্যবহৃত দুটো
16
00:03:34,892 --> 00:03:37,603
সাবকিউটেনাস ন্যানো-লেস
বিস্ফোরক তুমিই তৈরি করেছ।
17
00:03:42,816 --> 00:03:46,487
এবার, আমরা শুধু জানি না
কারা এই কাজের জন্য
18
00:03:46,570 --> 00:03:49,448
তোমার ল্যাবের সাথে যোগাযোগ করেছিল।
19
00:03:53,035 --> 00:03:57,247
আমার সহযোগী যে ডিভাইসটা প্রয়োগ করছে
এটা তোমার ফ্রেনিক স্নায়ুকে উদ্দীপ্ত করে
20
00:03:57,331 --> 00:03:59,458
তোমাকে আবার শ্বাসগ্রহণ করার সুযোগ দিবে।
21
00:03:59,541 --> 00:04:04,505
তোমার মুখ থেকে কী কথা বের হবে তার ওপর
নির্ভর করছে ডিভাইসটা কার্যকর থাকবে কি না।
22
00:04:05,255 --> 00:04:09,635
তো, কে কিনেছিল বোমাগুলো?
23
00:04:11,970 --> 00:04:14,932
আমরা হাজারো সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করেছি,
24
00:04:15,015 --> 00:04:17,476
কিন্তু বোমা তৈরিকারকের সাথে
আক্রমণের মূল হোতার
25
00:04:17,559 --> 00:04:20,729
সংযোগকারী কাউকে এখনও খুঁজে পাওয়া যায়নি।
26
00:04:22,356 --> 00:04:25,859
কতগুলো লাশ এখনও ট্র্যানটরের
কক্ষপথে ভেসে বেড়াচ্ছে?
27
00:04:25,943 --> 00:04:28,570
১,২৭,০০০, এম্পায়ার।
28
00:04:29,488 --> 00:04:31,573
এগুলো উদ্ধার করা হয়নি কেন?
29
00:04:31,657 --> 00:04:35,619
এটা আমাদের অগ্রাধিকার ছিল না।
উদ্ধার আর পুনর্বাসনই...
30
00:04:35,702 --> 00:04:37,246
এটাকে অগ্রাধিকার বানাও।
31
00:04:37,329 --> 00:04:40,249
বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করামাত্র
লাশগুলোতে আগুন ধরে যাচ্ছে।
32
00:04:40,332 --> 00:04:43,335
লোকজন স্রেফ আকাশের দিকে তাকালেই
আমাদের অক্ষমতার নিদর্শন দেখতে পাচ্ছে।
33
00:04:43,418 --> 00:04:45,254
আমাদের ফলাফল দরকার।
34
00:04:45,337 --> 00:04:48,131
আমাদের নিশ্চয়তা দরকার, ব্রাদার।
35
00:04:55,264 --> 00:04:58,475
সেলডন আর তার অনুসারীদের নির্বাসনে
পাঠানো কি আমার অনুশোচনার কারণ হবে?
36
00:04:59,309 --> 00:05:01,520
আক্রমণের সাথে তাদের সম্পৃক্ততার
কোনো প্রমাণ পাওয়া যায়নি।
37
00:05:02,396 --> 00:05:04,356
তারা যে নির্দোষ সেরকম প্রমাণও নেই।
38
00:05:07,568 --> 00:05:10,362
যত দূরেই থাকুক,
আমি তবুও ওদের ধ্বংস করতে পারি।
39
00:05:11,738 --> 00:05:13,240
আমরা বলতে পারি ওরা এই কাজ করেছে।
40
00:05:14,074 --> 00:05:17,035
প্রতিটা সংবাদ মাধ্যম প্রতি ঘণ্টায়
এটা বলতে থাকবে
41
00:05:17,119 --> 00:05:20,622
যতক্ষণ না বাতাস পরিপূর্ণ হয়ে যাচ্ছে এতে
আর এটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না।
42
00:05:21,206 --> 00:05:23,917
ভিন্ন মতাদর্শীদের
হত্যা করা ঝুঁকিপূর্ণ কাজ।
43
00:05:26,378 --> 00:05:28,380
এম্পেররকে বিরক্ত করাটাও তাই।
44
00:06:08,462 --> 00:06:13,634
৮৬,৯৮১,৫৯৭।
45
00:06:15,010 --> 00:06:20,974
৮৬,৯৮১,৬৮৯।
46
00:06:22,976 --> 00:06:28,232
৮৬,৯৮১,৭১৭।
47
00:06:30,317 --> 00:06:35,989
৮৬,৯৮১,৭২৯।
48
00:06:42,746 --> 00:06:43,956
জানতাম এখানেই পাবো তোমাকে।
49
00:06:44,873 --> 00:06:45,999
দুঃখিত।
50
00:06:47,292 --> 00:06:49,002
তোমাকে জাগাতে চাইনি।
51
00:06:49,086 --> 00:06:53,132
- ঘুমের মধ্যেও মৌলিক সংখ্যা গুনছিলে।
- কত পর্যন্ত গিয়েছিলাম?
52
00:06:53,632 --> 00:06:56,009
শেষ পর্যন্ত না,
যদি সেটাই আশা করে থাকো।
53
00:06:57,219 --> 00:07:00,973
- শেষ বলতে কিছু নেই।
- সংখ্যার না-কি সমস্যার?
54
00:07:01,598 --> 00:07:03,934
আমাদেরকে পুরো গ্রহ
দখল করতে হবে না, গ্যাল।
55
00:07:04,768 --> 00:07:06,311
স্রেফ আমাদের ছোট্টো একটা কোণা।
56
00:07:09,189 --> 00:07:11,233
গোলকের ওপরে কোনো কোণা থাকে না।
57
00:07:14,987 --> 00:07:16,196
তুমি উঠে আসবে?
58
00:07:16,905 --> 00:07:18,824
না। তুমি নামো।
59
00:07:21,577 --> 00:07:23,078
তুমি জানো আমি সাঁতার জানি না।
60
00:07:23,162 --> 00:07:25,497
শেখার জন্য তোমার হাতে
চার বছর চার মাস সময় আছে।
61
00:07:25,581 --> 00:07:26,665
অসম্ভব।
62
00:07:32,838 --> 00:07:37,134
রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স।
আমি আছি তো।
63
00:07:41,013 --> 00:07:43,098
দুঃখিত। আমি দুঃখিত।
64
00:08:31,647 --> 00:08:34,149
পারফরম্যান্স ছিল অগ্রহণযোগ্য।
65
00:08:36,485 --> 00:08:37,986
নীল টিম ব্যর্থ হচ্ছে।
66
00:08:40,030 --> 00:08:43,700
সময় হলে, লাল বা সবুজ টিমে
চলে যেয়ো, আমার উপদেশ।
67
00:08:45,244 --> 00:08:47,955
পরের ট্রেনিং পিরিয়ডে হয়তো আমি
রিয়্যাক্টর গ্রুপে যোগ দিবো।
68
00:08:48,038 --> 00:08:50,123
হুম, গত রাতে স্যুপ কিছুটা ঠাণ্ডা ছিল।
69
00:08:50,207 --> 00:08:52,251
হয়তো কয়েক সপ্তাহ রান্নাবান্নাও শিখতে চাইবে?
70
00:08:52,334 --> 00:08:53,502
তোমার যুক্তিটা আমি বুঝতে পারছি...
71
00:08:53,585 --> 00:08:55,879
কলোনির সব কাজ তোমার শিখতে হবে না, গ্যাল।
72
00:08:55,963 --> 00:08:59,049
বেশ, ওরা যদি কাজটা না পারে তবেই আমি করি।
73
00:09:00,050 --> 00:09:04,012
টার্মিনাসে অবতরণের জন্য আমাদের
আরও প্রায় ৫৪ মাস বাকি।
74
00:09:04,096 --> 00:09:06,639
আমাদের হাতে সময় আছে।
প্রচুর সময়।
75
00:09:06,723 --> 00:09:09,143
হুম, আছে
যতক্ষণ না সময় ফুরিয়ে যাচ্ছে।
76
00:09:15,691 --> 00:09:18,569
দুঃখিত। আমাদের ফুরাতে বসা
সময় এভাবে অপচয় করাটা ঠিক হচ্ছে না।
77
00:09:19,695 --> 00:09:21,989
আমাকে কখন সিরিয়াসলি নেওয়া বন্ধ করবে?
78
00:09:59,860 --> 00:10:02,821
শিভন, ওখানে উচ্চমাত্রার পারদ
আর আর্সেনিক লক্ষ্য করছি।
79
00:10:02,905 --> 00:10:03,906
সতর্ক থেকো।
80
00:10:05,616 --> 00:10:08,202
জলদি ছিদ্রটা বন্ধ করার চেষ্টা করো।
এটা বিষাক্ত।
81
00:10:08,285 --> 00:10:09,369
দেখছি আমি।
82
00:10:27,554 --> 00:10:29,181
হ্যালো?
83
00:10:38,106 --> 00:10:39,191
ধ্যাত।
84
00:10:41,485 --> 00:10:42,653
দৌড়াও, শিভন!
85
00:10:46,532 --> 00:10:47,366
ধ্যাত! নিচু হয়ে থাকো।
86
00:10:47,449 --> 00:10:48,659
না, আব্বাস!
87
00:10:57,251 --> 00:11:00,587
অভিনন্দন, তোমাদের ফলাফল ০-৩।
[তিনজনই ব্যর্থ]
88
00:11:01,797 --> 00:11:05,134
কারণ তোমরা প্রাথমিক বিস্ফোরণ ব্যাসার্ধের
মধ্যে ছিলে, গ্যাল আর শিভন,
89
00:11:05,217 --> 00:11:09,012
তোমরা দুজনই তোমাদের ফাঁপা অঙ্গসমূহে
অতিরিক্ত চাপের সম্মুখীন হয়েছ।
90
00:11:09,096 --> 00:11:13,183
এর চেয়ে কষ্টকর মৃত্যুর পথ
আমি মনে হয় না খুঁজে পেতাম।
91
00:11:13,809 --> 00:11:16,728
মারি, ব্রিওয়ান, আব্বাস।
92
00:11:16,812 --> 00:11:17,938
আ-হাহ?
93
00:11:18,021 --> 00:11:20,983
তোমরা সবাই শিলাখণ্ডের বিস্ফোরণে নিহত হয়েছ।
94
00:11:21,066 --> 00:11:23,110
সুসংবাদ হচ্ছে, সেটা ছিল তাৎক্ষণিক মৃত্যু।
95
00:11:23,735 --> 00:11:25,779
দুঃসংবাদ হচ্ছে, তোমরা তবুও মৃত।
96
00:11:25,863 --> 00:11:28,448
ওই জন্তুটা আমাদের ছিঁড়েফুঁড়ে
ফেলার চেয়ে তো ভালো।
97
00:11:28,532 --> 00:11:30,242
হুম, ওটা কী ছিল?
98
00:11:30,325 --> 00:11:33,996
বিশপ'স ক্ল। স্থানীয় একটা প্রাণী,
যা কেবল আউটার রিচেই পাওয়া যায়।
99
00:11:34,830 --> 00:11:37,708
কিন্তু আব্বাসের কথা ঠিক।
সিমুলেশনটা অযৌক্তিক।
100
00:11:37,791 --> 00:11:40,919
ও যদি গুলি না করত, বিশপ'স ক্ল
এমনিতেও আমাদের মেরে ফেলত।
101
00:11:41,003 --> 00:11:43,297
হ্যাঁ, এটা অযৌক্তিক।
102
00:11:43,797 --> 00:11:46,425
টার্মিনাসের সবকিছুই অযৌক্তিক।
103
00:11:47,468 --> 00:11:51,472
কিন্তু ফাউন্ডেশনকে সফল করতে চাইলে
আমাদের এসব প্রতিকূলতার মোকাবেলা করতে হবে।
104
00:11:51,555 --> 00:11:53,348
আগামীকাল ভোর ৬টায় আমরা আবার চেষ্টা করব।
105
00:11:54,057 --> 00:11:57,102
মিস ডর্নিক, ড. সেলডন আপনাকে ডেকেছেন।
106
00:12:12,117 --> 00:12:14,495
ইম্পেরিয়াল গার্ডেনস এ একটা
আপেল বাগান আছে
107
00:12:14,578 --> 00:12:16,955
যা রোবট যুদ্ধের সময়কাল থেকেও বেশি পুরনো।
108
00:12:18,123 --> 00:12:20,959
ওখানে AI সমর্থকদের ফাঁসি দেওয়া হতো।
109
00:12:21,043 --> 00:12:23,086
জানতাম না রোবটদের সমর্থকও কেউ ছিল।
110
00:12:23,170 --> 00:12:25,506
সমর্থক সবসময়ই থাকে।
111
00:12:25,589 --> 00:12:29,510
বেশ, আশা করা যায়, এই যাত্রা শেষে,
112
00:12:29,593 --> 00:12:31,845
এটা কাউকে ফাঁসিতে ঝোলানোর
মতো যথেষ্ট শক্তিশালী হবে।
113
00:12:32,721 --> 00:12:33,806
আশা করি।
114
00:12:35,766 --> 00:12:37,893
লাভা টিউব নিয়ে তোমার সমস্যা হচ্ছিল।
115
00:12:37,976 --> 00:12:39,686
লাভা টিউব নিয়ে আমাদের সবসময়ই সমস্যা হয়।
116
00:12:40,479 --> 00:12:41,647
তোমার সমাধান কী?
117
00:12:41,730 --> 00:12:43,857
লাভা টিউবের কাছাকাছি
ফাউন্ডেশন স্থাপন না করা।
118
00:12:43,941 --> 00:12:45,150
শক্তি উৎপাদনের জন্য আমাদের এটা দরকার।
119
00:12:45,234 --> 00:12:48,195
ভূতাপীয় শক্তি পাওয়ার জন্য কূপ
খনন করতে আমাদের লোক দরকার।
120
00:12:48,904 --> 00:12:51,949
আর অস্থিতিশীল ফাটল যদি স্ফুলিঙ্গ
সৃষ্টি করতে থাকে তাহলে সেটা সম্ভব না।
121
00:12:52,032 --> 00:12:53,242
উম-হুম।
122
00:12:54,493 --> 00:12:56,119
- এটা তেতো।
- তবে জীবিত।
123
00:12:58,080 --> 00:13:00,958
আজ সকালের সিমুলেশন ডাটা দিয়ে
থ্রাইভ প্রজেশন রান করিয়েছে?
124
00:13:01,041 --> 00:13:03,836
- হুম।
- নীল টিমের বিপর্যয়সহ?
125
00:13:04,336 --> 00:13:07,506
গ্রহে অবতরণের
পাঁচ বছর পর ৩৪.২% মৃত্যুর হার।
126
00:13:07,589 --> 00:13:11,176
ধারা নিম্নমুখী।
আশার আলো দেখা যাচ্ছে।
127
00:13:11,260 --> 00:13:13,220
ওই ১,৭১০ জন লোককে এটা বলুন...
128
00:13:13,303 --> 00:13:15,722
এ কারণেই আমরা সিমুলেশন রান করাই, গ্যাল।
129
00:13:15,806 --> 00:13:18,016
- শুভ সকাল, হ্যারি।
- শুভ সকাল, ম্যাগনাস।
130
00:13:19,893 --> 00:13:21,103
"হ্যারি।"
131
00:13:22,312 --> 00:13:25,399
এই যাত্রার শুরুতে আমি
"ড. সেলডন" ছিলাম।
132
00:13:26,108 --> 00:13:28,277
এটা কি আসলেই এতটা খারাপ ব্যাপার?
133
00:13:29,820 --> 00:13:31,905
গণিতের আড়ালে থাকা
লোকটা সম্পর্কে তাদের জানা?
134
00:13:33,490 --> 00:13:36,118
ফাউন্ডেশনের বাজেট বরাদ্দ নিয়ে
একটা কনফারেন্স আছে আজ।
135
00:13:36,201 --> 00:13:38,495
- সেখানে আমার হয়ে তোমাকে থাকতে হবে।
- আমি কখনও...
136
00:13:38,579 --> 00:13:40,038
স্রেফ সংখ্যার ব্যাপার, গ্যাল।
137
00:13:41,874 --> 00:13:43,000
স্রেফ সংখ্যা।
138
00:13:44,084 --> 00:13:45,085
হুম।
139
00:14:16,909 --> 00:14:19,411
গণিত কখনোই স্রেফ সংখ্যা না।
140
00:14:20,787 --> 00:14:25,167
যখন শব্দ ব্যর্থ হয়, আমরা অবর্ণনীয়
সেসব কথা প্রকাশে গণিত ব্যবহার করি।
141
00:14:26,293 --> 00:14:28,462
যে ব্যাপারগুলো আমাদের সবচেয়ে আতঙ্কিত করে।
142
00:14:29,755 --> 00:14:31,840
মহাকাশের বিশালতা,
143
00:14:32,841 --> 00:14:34,760
সময়ের আকার...
144
00:14:36,720 --> 00:14:39,139
মানব আত্মার ওজন আর মূল্য।
145
00:15:15,592 --> 00:15:18,470
এটা একটা প্রাচীন
এনাক্রিয়ন শিকার সংগীত, তাই না?
146
00:15:18,554 --> 00:15:22,516
কোনো প্রাণীকে হত্যার পূর্বে
তোমরা এটা গাও। ঠিক?
147
00:15:23,809 --> 00:15:25,727
এটা যে কেউ গাইতে পারে, এম্পেরর।
148
00:15:25,811 --> 00:15:27,229
এটা মোটেও সত্যি না।
149
00:15:28,772 --> 00:15:33,193
আমাদের শিক্ষার অংশ হিসেবে আমরা
তোমাদের গানগুলো গাওয়ার চেষ্টা করেছি।
150
00:15:33,944 --> 00:15:36,822
কখনোই ওই বাচনভঙ্গি আয়ত্ত করতে পারিনি।
স্থানীয়দের মতো করে না।
151
00:15:36,905 --> 00:15:40,742
কিন্তু এটা শুনে নিখুঁত মনে হচ্ছে, তাই না?
152
00:15:41,368 --> 00:15:43,704
গত দুই সপ্তাহ ধরে যেমনটা আমরা বলে আসছি,
153
00:15:43,787 --> 00:15:46,790
এনাক্রিয়ন দৃঢ়তার সাথে কোনো প্রকার
সম্পৃক্ততা অস্বীকার করছে...
154
00:15:47,875 --> 00:15:49,668
এর জন্য শব্দ খুঁজে পাচ্ছি না আমি।
155
00:15:49,751 --> 00:15:51,879
শব্দটা হচ্ছে স্টার ব্রিজের ধ্বংস
156
00:15:51,962 --> 00:15:54,965
আর ট্র্যানটরের
১০০ মিলিয়ন নাগরিকের প্রাণহানি।
157
00:16:01,305 --> 00:16:04,558
এটা থেসপিন, তাই না?
158
00:16:05,058 --> 00:16:06,268
অনুবাদ করতে পারবে?
159
00:16:09,229 --> 00:16:10,230
আরও জোরে!
160
00:16:11,482 --> 00:16:13,066
এর অর্থ, "আউটার রিচ জিন্দাবাদ।"
161
00:16:13,150 --> 00:16:15,569
আশা করছি বোমাটা
অরবিটাল প্লাটফর্মকে ধ্বংস করে দেওয়ার
162
00:16:15,652 --> 00:16:19,364
ঠিক আগ মুহূর্তের ওই থেসপিন
প্রার্থনাবাক্যটাও তুমি চিনতে পারছো।
163
00:16:19,448 --> 00:16:22,284
সম্মানের সাথেই বলছি, এম্পায়ার,
ওই প্রার্থনা...
164
00:16:22,367 --> 00:16:25,621
গত ৮৮ বছরের মধ্যে পাঠ করা হয়নি।
165
00:16:25,704 --> 00:16:27,623
কোনো থেসপিন এরকম...
166
00:16:32,085 --> 00:16:33,879
আমার সরকার এখনও অস্বীকার...
167
00:16:35,214 --> 00:16:36,548
ওদের মুখ আটকাও।
168
00:16:41,178 --> 00:16:44,473
রেকর্ডিংটা বিশুদ্ধ।
ওদের কাছে উত্তর নেই।
169
00:16:45,265 --> 00:16:46,517
কারো কাছে তো আছে।
170
00:16:47,726 --> 00:16:50,229
এই দুটো গ্রহ একে অপরকে ঘৃণা করে।
171
00:16:51,104 --> 00:16:54,733
- যতটা তারা এম্পায়ারকে করে তার চেয়েও বেশি?
- ঐতিহাসিক দিক বিচারে, হ্যাঁ।
172
00:16:54,817 --> 00:16:58,904
এরকম একটা কাজে ওরা জোটবদ্ধ হবে
এটা ভাবাটা...
173
00:16:58,987 --> 00:17:00,197
আর তবুও...
174
00:17:03,200 --> 00:17:06,119
এর জন্য কাউকে না কাউকে ফাঁসিতে ঝুলতে হবে।
175
00:17:11,375 --> 00:17:13,502
আমি চাই সেটা যেন দোষী ব্যক্তিটাই হয়।
176
00:17:30,978 --> 00:17:32,563
ব্রাদার ডাস্ক কোথায়?
177
00:17:51,498 --> 00:17:52,708
উহ।
178
00:17:54,376 --> 00:17:55,376
আহ।
179
00:19:11,954 --> 00:19:14,706
ওকে। ধন্যবাদ, গ্যাল।
180
00:19:16,625 --> 00:19:17,960
জাইগোট ভালো দেখাচ্ছে।
181
00:19:27,052 --> 00:19:28,762
তোমার জন্ম নির্দেশনায় কোনো পরিবর্তন এসেছে?
182
00:19:30,264 --> 00:19:31,265
না।
183
00:19:34,601 --> 00:19:35,853
লোকজন আমার সাথে কথা বলে।
184
00:19:37,020 --> 00:19:39,773
- নিশ্চয়ই।
- বেশ, শুধু এখানে না, বাইরেও।
185
00:19:41,692 --> 00:19:44,111
কারণ সবাই গ্রহে অবতরণের জন্য
অপেক্ষা করতে চায় না।
186
00:19:44,194 --> 00:19:45,529
এটা অবাক করার মতো না।
187
00:19:50,576 --> 00:19:51,743
আমি যদি কাউকে চিনতাম...
188
00:19:53,036 --> 00:19:54,454
ও এখনও প্রাথমিক পর্যায়ে আছে।
189
00:19:54,955 --> 00:19:57,499
এখনও সে চাইলে প্রটোকল অনুসরণ করতে পারে,
কিন্তু ও আসতে চায় না।
190
00:19:59,293 --> 00:20:03,755
আমার কি ড. সেলডনকে বলতে হবে?
না-কি তোমাকে বলাটাই যথেষ্ট?
191
00:20:14,600 --> 00:20:16,143
সবকিছু ঠিক আছে?
192
00:20:16,727 --> 00:20:17,895
সব ঠিক আছে।
193
00:20:20,606 --> 00:20:21,607
পরে দেখা হবে?
194
00:20:22,983 --> 00:20:24,026
ওকে।
195
00:20:32,326 --> 00:20:35,537
এটেনশন। কোয়াড্র্যান্ট পাঁচ এখন ক্লিয়ার।
196
00:20:35,621 --> 00:20:37,748
কোয়াড্র্যান্ট পাঁচ, অল ক্লিয়ার।
197
00:20:42,586 --> 00:20:45,964
ড. সেলডনকে বলো আমরা আজ রাতে
একটা এক্সট্রা রিয়্যাক্টর সিমুলেশন রান করছি।
198
00:20:46,048 --> 00:20:48,467
আশা করি এই দফায় পুরো তিনটা
শাটলই আমরা ধ্বংস করে ফেলব না।
199
00:20:48,550 --> 00:20:50,761
সেজন্য আমি এখানে আসিনি।
200
00:20:53,764 --> 00:20:54,807
সন্তানের বাবা জানে?
201
00:20:55,557 --> 00:20:56,934
আমরা একে অপরকে খুব একটা ভালোভাবে চিনিই না।
202
00:20:57,017 --> 00:21:00,187
ওকে মিষ্টি মনে হয়,
তবে ও কী ভাবল তাতে আমার কিছু যায় আসে না।
203
00:21:00,270 --> 00:21:01,939
কারো ভাবনাতেই কি তোমার কিছু আসে যায়?
204
00:21:02,022 --> 00:21:05,025
সিডব্যাংকের শিভন এর সাথে
স্রেফ কথা বলেছিলাম।
205
00:21:05,108 --> 00:21:06,485
দেখো তাতে কোথায় এসে পড়লাম।
206
00:21:07,027 --> 00:21:09,530
ফাউন্ডেশন হিসেবে আমি তোমার
সাথে কথা বলছি না।
207
00:21:09,613 --> 00:21:11,281
তোমার সাথে কথা বলছি গ্যাল হিসেবে।
208
00:21:12,783 --> 00:21:15,494
লাউরি, তুমি একজন ইঞ্জিনিয়ার।
209
00:21:15,577 --> 00:21:17,287
তুমি শাটল টিমে নির্বাচিত হয়েছ।
210
00:21:17,371 --> 00:21:20,582
তুমি জানো সিড ব্যাংকে ভ্রূণ কতটা নিরাপদ।
211
00:21:21,792 --> 00:21:25,337
জাহাজটা গর্ভধারণের মতো করে
ডিজাইন করা হয়নি।
212
00:21:25,420 --> 00:21:27,005
আর টার্মিনাস?
213
00:21:27,089 --> 00:21:28,632
আমি বোকা না।
214
00:21:28,715 --> 00:21:31,218
আমি জানি আমরা কত মাত্রায়
তেজস্ক্রিয়তার মুখোমুখি হচ্ছি এখানে।
215
00:21:31,301 --> 00:21:33,762
আমি জানি সুস্থ কিংবা ত্রুটিপূর্ণ বাচ্চা
জন্মদানের সম্ভাবনা কতটুকু,
216
00:21:33,846 --> 00:21:35,597
আর আমার দুধ বিষে পরিণত হওয়ার।
217
00:21:36,098 --> 00:21:37,641
তবে আমি এটাও জানি আমরা কোথায় যাচ্ছি।
218
00:21:38,684 --> 00:21:42,229
বরফজমা পাথর, দীর্ঘ রাত, বৃক্ষহীন প্রান্তর।
219
00:21:42,729 --> 00:21:45,691
আমি জানি তোমাদের প্রজেকশন আছে
যে আমাদের মাঝে কতজন মারা যাবো,
220
00:21:45,774 --> 00:21:48,026
আর সেই সংখ্যাটা এত বেশি
যা কেউ স্বীকার করতে চায় না।
221
00:21:48,110 --> 00:21:50,028
- লাউরি, এটা সত্য না।
- কেউ বলতে চায় না...
222
00:21:50,112 --> 00:21:50,988
আমার সাথে মিথ্যা বলো না!
223
00:21:51,071 --> 00:21:55,492
হ্যারি সেলডন আমাকে মিথ্যা বললে মানায়।
ওটা প্রত্যাশিত, কিন্তু তোমার কাছ থেকে না।
224
00:21:56,451 --> 00:21:58,328
প্লিজ আমাকে শুধু সত্যটা বলো।
225
00:22:01,707 --> 00:22:04,668
তাহলে আমি বুঝতে পারব,
তুমি নিজের হয়ে কথা বলছো, উনার হয়ে না।
226
00:22:06,086 --> 00:22:09,006
আমি জানি কোন কাজটা করা ঠিক হবে, গ্যাল।
আমি জানি।
227
00:22:10,382 --> 00:22:11,550
আমি গণিত সম্পর্কেও জানি।
228
00:22:11,633 --> 00:22:14,428
আমি জানি এই শিপে আমরা যা করছি
তা আসলে বেঁচে থাকা না।
229
00:22:15,220 --> 00:22:16,930
আমরা স্রেফ বেঁচে থাকার প্রস্তুতি নিচ্ছি।
230
00:22:18,307 --> 00:22:19,808
আমাদের মাঝে কয়েকজনের বেঁচে থাকার জন্য।
231
00:22:20,934 --> 00:22:22,352
এটাই প্ল্যান।
232
00:22:23,645 --> 00:22:27,274
আমি যদি ওকে গর্ভ থেকে বের করে নিতে
দেই আর কিছু ঘটে যায়,
233
00:22:27,357 --> 00:22:31,236
আর আমি যদি আর কখনও ওকে আমার
ভেতর বেড়ে উঠতে অনুভব করতে না পারি?
234
00:22:31,820 --> 00:22:33,989
আমি কখনও ওর চোখের দিকে তাকাতে পারব না।
235
00:22:36,366 --> 00:22:38,076
খারাপ কিছুই ঘটবে না।
236
00:22:47,544 --> 00:22:49,963
- ব্রাদার ডাস্ক।
- শুভ সন্ধ্যা, ডেমারজেল।
237
00:22:50,047 --> 00:22:51,673
এম্পায়ার আপনাকে রাজদরবারে মিস করেছেন।
238
00:22:51,757 --> 00:22:53,175
আমার তা মনে হয় না।
239
00:22:54,551 --> 00:22:57,346
- কোথায় যাচ্ছেন?
- তুমি তো জানো কোথায়।
240
00:23:27,251 --> 00:23:28,669
ঈশ্বর।
241
00:23:44,810 --> 00:23:47,646
ওখানে। আমাদের ওখানে নামাও।
242
00:24:00,492 --> 00:24:02,369
জাগ্রত হওয়ার পর,
243
00:24:02,452 --> 00:24:07,833
স্লিপার যেন দৃষ্টির কলুষতা থেকে
এই চোখ দুটোকে পবিত্র করে দেন।
244
00:24:12,212 --> 00:24:15,090
- এম্পায়ার।
- এম্পায়ার, প্লিজ আমাদের সাহায্য করুন।
245
00:24:25,142 --> 00:24:27,060
অস্ত্র বাহিরে রেখে আসুন।
246
00:24:31,815 --> 00:24:32,983
আমার কাছে কোনো অস্ত্র নেই।
247
00:24:33,775 --> 00:24:35,569
সমস্ত অস্ত্র।
248
00:24:36,278 --> 00:24:39,114
- ওর কাছে কিছু নেই।
- ওর কাছে না। তার কাছে।
249
00:24:40,741 --> 00:24:43,535
তার মেশিনগুলো এখানে কাম্য নয়।
250
00:24:43,619 --> 00:24:44,536
এম্পায়ার...
251
00:24:54,922 --> 00:24:59,843
মানুষের স্পর্শ থেকে যে নিজেকে লুকিয়ে রাখে
সে নিজেকে ঈশ্বরের থেকে লুকিয়ে রাখে।
252
00:25:00,427 --> 00:25:02,679
আর এখন কি আমি ঈশ্বরের স্পর্শ পেলাম?
253
00:25:02,763 --> 00:25:04,431
না। স্রেফ আমার।
254
00:25:04,932 --> 00:25:09,770
এম্পায়ার, ভবনটা এখনও ভেঙে পড়ছে।
আমাদের শাটলে ফিরে যাওয়া উচিত।
255
00:25:09,853 --> 00:25:13,607
তোমার পাথরগুলো।
এগুলো দিয়ে তুমি প্রার্থনা করো।
256
00:25:13,690 --> 00:25:17,444
আমরা স্লিপারের সাথে কথা বলি,
আর স্লিপার আমাদের দেখেন।
257
00:25:17,528 --> 00:25:20,364
তুমি নিজেকে সিয়ার বলে দাবি করো, তাই না?
তুমি ভবিষ্যৎ জানো।
258
00:25:21,114 --> 00:25:24,243
স্লিপার আমাদেরকে ভবিষ্যৎ দেখান স্বপ্নে।
259
00:25:24,326 --> 00:25:27,371
সেখানে অতীত দেখিয়ে কী লাভ?
260
00:25:27,454 --> 00:25:29,957
হ্যারি সেলডনের বিচারে তুমি গিয়েছিলে কেন?
261
00:25:30,040 --> 00:25:31,959
গ্যাল ডর্নিকের প্রতি তোমার কীসের আগ্রহ?
262
00:25:34,002 --> 00:25:36,088
ওর প্রতি তোমার টান কেন?
263
00:25:36,171 --> 00:25:38,882
কৌতূহল থাকাটা কোনো পাপ নয়।
264
00:25:38,966 --> 00:25:40,801
তোমার গ্রহে সেটা পাপ।
265
00:25:40,884 --> 00:25:43,595
- এম্পায়ার, আমাদের যেতে হবে।
- এখন বুঝতে পারছি।
266
00:25:43,679 --> 00:25:46,890
উনি জানতে চান
সে আসলেই ভবিষ্যৎদ্রষ্টা কি না।
267
00:25:47,391 --> 00:25:51,270
সেলডন যে পতনের কথা বলেছিল
তা সে সত্যিই দেখেছিল কি না।
268
00:25:51,353 --> 00:25:53,772
তার গণিত তাকে এটা দেখিয়েছে কি না।
269
00:25:53,856 --> 00:25:56,650
ও এখানে এসেছিল।
আমি সেটা জানি।
270
00:25:56,733 --> 00:25:58,735
- কীসের ব্যাপারে কথা বলেছ তোমরা?
- এম্পায়ার।
271
00:25:59,403 --> 00:26:03,407
- তোমার ঈশ্বর কি তাকে এম্পায়ারের ব্যাপারে বলেছে?
- স্লিপার ওকে চেনেন না।
272
00:26:03,490 --> 00:26:06,994
- এম্পায়ার। আমাদের সাথে আসুন।
- ও কোনো সিয়ার না। আপনার সাম্রাজ্যের পতন ঘটবে।
273
00:27:08,514 --> 00:27:11,600
সবচেয়ে উন্নত গণিত ষষ্ঠ ইন্দ্রিয়ের মতো।
274
00:27:12,559 --> 00:27:16,355
সঠিক হিসাব-নিকাষ আমাদেরকে
দিগন্ত ছাড়িয়ে দেখতে সাহায্য করে।
275
00:27:17,815 --> 00:27:21,902
আর ভাগ্যবান হলে, এটা আমাদেরকে ভবিষ্যতের
প্রস্তুতি নিতেও সাহায্য করতে পারে।
276
00:28:17,040 --> 00:28:21,336
৮৬,৯৮১,৭৬৭।
277
00:28:22,629 --> 00:28:26,758
৮৬,৯৮১,৭৭১।
278
00:28:27,968 --> 00:28:31,889
৮৬,৯৮১,৭৭৯।
279
00:28:43,567 --> 00:28:45,486
অনেকক্ষণ যাবত নিচে ছিলে।
280
00:28:46,653 --> 00:28:47,654
তাই বুঝি?
281
00:28:49,781 --> 00:28:53,368
দুশ্চিন্তা হচ্ছিল যে
আর বুঝি উঠে আসবে না।
282
00:28:54,828 --> 00:28:56,955
সবসময় অন্ধকারে কেন থাকো?
283
00:28:57,623 --> 00:28:58,749
আলোতেই বা থাকার কী দরকার?
284
00:29:00,000 --> 00:29:01,919
অন্ধকারে লজ্জা জন্মায়।
285
00:29:03,670 --> 00:29:05,506
তোমার লজ্জিত হওয়ার মতো কিছু নেই।
286
00:29:11,929 --> 00:29:15,682
হ্যারি, আপনি কি কোনো
ব্যাপারে কথা বলতে চান?
287
00:29:16,558 --> 00:29:20,437
তোমার সাথে যেদিন দেখা হয়েছিল,
আমি রায়েশকে বলেছিলাম...
288
00:29:22,272 --> 00:29:24,817
"ও আমার প্রত্যাশাকে ছাড়িয়ে গিয়েছে।"
289
00:29:26,902 --> 00:29:28,237
তোমরা দুজনই।
290
00:29:30,030 --> 00:29:33,826
গত কয়েক মাস ছিল একটা উপহার।
291
00:29:34,993 --> 00:29:37,329
আমি নির্বাসনের ওপর জুয়া খেলেছিলাম।
292
00:29:37,871 --> 00:29:40,874
ফলাফল নির্ণয়ের জন্য আমি
সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, কিন্তু...
293
00:29:42,292 --> 00:29:45,879
আমি কখনও আশা করিনি যে
আমিও শিপের বাসিন্দাদের অন্তর্ভুক্ত হবো।
294
00:29:46,588 --> 00:29:47,714
কী বদলে গিয়েছিল?
295
00:29:52,761 --> 00:29:55,222
ফাউন্ডেশনের মিটিংয়ে দেরি করো না।
296
00:29:55,305 --> 00:30:00,060
লুইস পাইরিনের কাছে পাঁচ মিনিট আগে
যাওয়া মানে তিন মিনিট দেরি করা।
297
00:30:07,609 --> 00:30:08,819
উনি আমাদের ব্যাপারে জানেন।
298
00:30:08,902 --> 00:30:11,697
উনি একজন সাইকোহিস্টোরিয়ান।
উনি গণিত পড়েন, মন না।
299
00:30:11,780 --> 00:30:14,908
আমিও গণিত পড়ি,
আর আমি জানি তুমি ঠিক কী ভাবছো।
300
00:30:15,576 --> 00:30:17,911
তুমি উনাকে বলতে ভয় পাচ্ছো,
আর তুমি এ ব্যাপারে কথা বলতে চাও না।
301
00:30:17,995 --> 00:30:20,539
- আমরা দুজনই সম্মত হয়েছিলাম।
- তুমি বলেছিলে উনি এটা পছন্দ করবেন না।
302
00:30:20,622 --> 00:30:23,250
- উনি করবেন না।
- কারণ উনি চান না আমরা সুখী হই?
303
00:30:24,126 --> 00:30:26,462
কারণ উনি ভাবেন
সম্পর্ক একটা বিভ্রান্তি।
304
00:30:27,379 --> 00:30:30,048
মানুষের সম্পর্কই যদি বাদ দেই,
তাহলে আমরা কী বাঁচানোর চেষ্টা করছি?
305
00:30:30,132 --> 00:30:31,675
উনি বলছেন না যে
আমাদের রোবট হয়ে যেতে হবে।
306
00:30:31,758 --> 00:30:34,052
- উনার মতে তুমি আর আমি...
- তো উনি তাহলে ঈর্ষান্বিত?
307
00:30:35,637 --> 00:30:37,097
গণিতটা সম্পূর্ণ না।
308
00:30:37,890 --> 00:30:40,058
- কী?
- সমীকরণটা।
309
00:30:40,142 --> 00:30:43,353
হ্যারির প্ল্যান।
এটা পুরোপুরি সাজানো না।
310
00:30:43,437 --> 00:30:46,940
আমার কাছে যখন প্রাইম র্যাডিয়্যান্টটা ছিল
তখন আমি দেখেছিলাম। বিচারে এটা উল্লেখ করিনি।
311
00:30:47,524 --> 00:30:52,112
এটা খুব কাছাকাছি। বলছি না যে এটা
কাছাকাছি না, তবে সবকিছু সমাধান করা নেই।
312
00:30:52,613 --> 00:30:54,740
এটা যেন হাজার খণ্ডবিশিষ্ট একটা পাজলের মতো।
313
00:30:54,823 --> 00:30:57,868
যদি কয়েক টুকরা মিসিং থাকে,
উচ্চ সম্ভাব্যতা থেকে বলা যায় ছবিটা কী হতে পারে,
314
00:30:57,951 --> 00:31:00,454
কিন্তু তবুও টুকরাগুলো মিসিং।
315
00:31:00,537 --> 00:31:02,206
কতগুলো টুকরা মিসিং?
316
00:31:02,831 --> 00:31:04,666
ভিন্ন একটা ছবি তৈরি করার মতো যথেষ্ট?
317
00:31:04,750 --> 00:31:06,293
জানি না। হয়তো।
318
00:31:06,376 --> 00:31:07,836
ড. সেলডন কোথায় জানো?
319
00:31:08,504 --> 00:31:10,964
উনি আসছেন না।
320
00:31:11,673 --> 00:31:13,759
- আমি বসছি উনার জায়গায়।
- আচ্ছা।
321
00:31:14,843 --> 00:31:15,928
যখন তুমি প্রস্তুত হবে।
322
00:31:27,606 --> 00:31:29,858
ম্যারি, আমাদেরকে বাজেট সাবকমিটির
323
00:31:29,942 --> 00:31:32,027
হালনাগাদ তথ্য জানাবে?
324
00:31:32,110 --> 00:31:37,449
সাবকমিটি প্রাথমিক গবেষণা
এবং সার্ভে বাজেটের ৫.৬%
325
00:31:37,533 --> 00:31:41,703
ট্র্যানটরের কাছাকাছি ৩% গ্রহের
গবেষণায় বরাদ্দ দিয়েছে।
326
00:31:41,787 --> 00:31:44,039
৫.৬% কি অনেক?
327
00:31:44,122 --> 00:31:46,041
শুনে অনেক মনে হচ্ছে।
328
00:31:47,042 --> 00:31:50,712
দুঃখিত। প্রশ্ন করাটা কি উচিত?
329
00:31:51,672 --> 00:31:52,673
অবশ্যই।
330
00:31:53,465 --> 00:31:55,551
তবে সংরক্ষণকার্য কোথা থেকে শুরু হবে
331
00:31:55,634 --> 00:31:57,719
তা নিয়ে আমরা এই প্রথম আলোচনা করছি না।
332
00:31:57,803 --> 00:32:01,974
এলোকেশন এলগরিদমটা কি
বৈচিত্র্যের দিকে জোর দিচ্ছে,
333
00:32:02,057 --> 00:32:05,477
আর যদি করে থাকে,
সেটা কীভাবে নির্ণয় করা হচ্ছে?
334
00:32:06,478 --> 00:32:09,898
বৈচিত্র্য আর ভিন্নতা
ফাউন্ডেশনের মিশনের মূলভিত্তি।
335
00:32:09,982 --> 00:32:13,068
ভেতরের এই গ্রহগুলোতে
বাস করে ৪০ ট্রিলিয়ন মানুষ,
336
00:32:13,152 --> 00:32:15,571
৩০০ গ্রহ,
শতাধিক ভিন্ন ভাষা।
337
00:32:15,654 --> 00:32:19,700
আর এলোকেশনের সিদ্ধান্ত আমরা নেবো,
কোনো কম্পিউটার প্রোগ্রাম না।
338
00:32:19,783 --> 00:32:24,955
মূল বিষয়টা হচ্ছে, ফাউন্ডেশনের মূলনীতির ওপর
ভিত্তি করে এলোকেশনগুলো ডেভেলপ করা হয়েছে।
339
00:32:25,038 --> 00:32:26,039
উম-হুম।
340
00:32:26,123 --> 00:32:30,377
তো আমরা যা সংরক্ষণ করব
সেটাই আমাদের পরিচায়ক হবে।
341
00:32:30,461 --> 00:32:31,879
অবশ্যই।
342
00:32:32,379 --> 00:32:36,258
বেজ টেনের ব্যাপারে ফাউন্ডেশনের মতামত কী?
[দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যা আমরা সচরাচর ব্যবহার করি।]
343
00:32:37,468 --> 00:32:38,510
মানে?
344
00:32:38,594 --> 00:32:40,012
- বেজ টেন।
- উম-হুম?
345
00:32:40,095 --> 00:32:42,848
সংখ্যা পদ্ধতি,
এক, দুই, তিন, চার...
346
00:32:42,931 --> 00:32:44,099
আমরা জানি এটা কী।
347
00:32:44,600 --> 00:32:45,684
অবশ্যই জানেন,
348
00:32:46,268 --> 00:32:48,353
কারণ এটা ট্র্যানটরের
349
00:32:48,437 --> 00:32:51,982
আর গ্যালাক্সির ভেতরের ৩% এর
প্রতিটা সিস্টেমের গাণিতিক ব্যবস্থা।
350
00:32:52,065 --> 00:32:54,860
ধরে নিচ্ছি আপনাদের লক্ষ্য এটা সংরক্ষণ করা?
351
00:32:54,943 --> 00:32:57,404
এভাবেই আমরা গণনা করি।
352
00:32:57,488 --> 00:32:59,239
এভাবেই আপনারা গণনা করেন,
353
00:32:59,907 --> 00:33:01,158
আর আপনাদের প্রতিবেশীরা।
354
00:33:02,618 --> 00:33:04,870
আপনারা কি বেজ ১২ বা ২৭ও সংরক্ষণ করবেন?
355
00:33:05,412 --> 00:33:07,289
হাজারও গ্রহ বেজ ১২ ব্যবহার করে
356
00:33:07,372 --> 00:33:10,542
কারণ ১২ স্পষ্টতই ১০ এর চেয়ে
বেশি সংখ্যা দ্বারা বিভাজ্য।
357
00:33:10,626 --> 00:33:13,170
৩০০ সিস্টেম বেজ ২৭ ব্যবহার করে।
358
00:33:13,796 --> 00:33:15,130
এটা আসে দেহের অঙ্গ-প্রত্যঙ্গের হিসাব থেকে।
359
00:33:15,214 --> 00:33:17,925
- তোমার পয়েন্টটা কী?
- আমার পয়েন্টটা হচ্ছে,
360
00:33:18,008 --> 00:33:20,135
আমরা যদি সভ্যতার সবচেয়ে
361
00:33:21,220 --> 00:33:24,223
প্রয়োজনীয় জিনিসগুলো সংরক্ষণ শুরু করি,
362
00:33:25,182 --> 00:33:27,434
সিদ্ধান্ত নেই কোনটা টিকে থাকবে,
363
00:33:28,393 --> 00:33:29,812
কোনটা হারিয়ে যাবে...
364
00:33:32,648 --> 00:33:34,775
আমরা কীভাবে জানব সেটা কোনটা
365
00:33:35,818 --> 00:33:37,986
যদি না এগুলো কীভাবে গণনা করব
সেটার ব্যাপারেই আমরা একমত হতে পারি?
366
00:35:04,865 --> 00:35:06,116
ঠিক আছে।
367
00:35:10,995 --> 00:35:11,997
তুমি নিশ্চিত?
368
00:35:12,580 --> 00:35:15,042
- তোমাকে এখনও...
- আমার ব্যাপারে আপনাকে চিন্তা করতে হবে না।
369
00:35:15,751 --> 00:35:16,959
তুমি মারা যেতে পারতে।
370
00:35:17,544 --> 00:35:20,088
অনেক দিন ধরে সেটা এড়িয়ে যেতে পেরেছি।
371
00:35:20,714 --> 00:35:22,591
জানেন তো আমি আপনাদের মতো না।
372
00:35:24,051 --> 00:35:26,136
তোমার স্বজাতির বাকিরা মারা গিয়েছে।
373
00:35:27,303 --> 00:35:32,100
ওরা মারা যায়নি।
আপনার স্বজাতির হাতে ধ্বংস হয়েছে।
374
00:35:32,684 --> 00:35:33,894
দুটো ভিন্ন ব্যাপার।
375
00:35:35,979 --> 00:35:38,524
এ কারণেই কি তুমি চাও না
আমি তোমার আসল রূপ দেখি?
376
00:35:40,025 --> 00:35:42,528
আমি চাই না কারণ এটা অভদ্রতা।
377
00:35:43,028 --> 00:35:44,738
- কিন্তু...
- আমার আচরণ যতটা মানবীয় হবে,
378
00:35:44,822 --> 00:35:46,448
আমিও ততটা মানবীয় হতে পারব।
379
00:35:49,117 --> 00:35:51,787
একটা রিয়েলিটিতে আটকে না থাকাটা দ্বিধাজনক।
380
00:36:03,757 --> 00:36:04,967
তুমি আমাকে এড়িয়ে চলছো।
381
00:36:05,551 --> 00:36:06,760
একদম না।
382
00:36:08,220 --> 00:36:10,222
জানো তো আমি সিঁড়ি অপছন্দ করি।
383
00:36:11,265 --> 00:36:12,975
তুমি এটা অপছন্দ করো।
384
00:36:13,767 --> 00:36:15,811
আমি যদি বুড়ো এম্পেররদের
প্রতি সহানুভূতিশীল হতে চাই,
385
00:36:15,894 --> 00:36:18,355
তাহলে ডিনার টেবিলের
উল্টো পাশে তাকালেই পারি।
386
00:36:21,150 --> 00:36:23,694
- তোমার বয়সে আমিও একই রকম ছিলাম।
- হুম।
387
00:36:27,489 --> 00:36:29,658
ভাবতে পারো...
388
00:36:29,741 --> 00:36:34,037
নিজের সক্ষমতা, নিজের মন,
আর নিজের চিন্তাধারার ব্যাপারে
389
00:36:34,121 --> 00:36:35,455
কী পরিমাণ ঔদ্ধত্য থাকলে,
390
00:36:35,539 --> 00:36:39,001
এরকম ভাবনা ভাবা যায়,
391
00:36:39,710 --> 00:36:44,089
যে তুমি কেবল প্রথমই হবে না,
তুমিই হবে একমাত্র?
392
00:36:44,965 --> 00:36:50,137
"আমি সেই নদী হবো
যা থেকে সকল নদী বয়ে যাবে।"
393
00:36:50,220 --> 00:36:51,263
উনি ঠিক ছিলেন।
394
00:36:51,346 --> 00:36:53,265
অবশ্যই। আর তবুও আমরা এখানে।
395
00:36:54,766 --> 00:36:58,854
কয়েক মিলিয়ন লোক মৃত,
আরও কয়েক ট্রিলিয়ন মৃত্যুর ভবিষ্যদ্বাণী।
396
00:36:58,937 --> 00:37:01,982
- সেলডন স্রেফ একজন মানুষ।
- আর একসময় আমরাও তাই ছিলাম।
397
00:37:02,065 --> 00:37:04,193
তুমি স্কারে গিয়েছিলে কেন?
398
00:37:07,321 --> 00:37:08,572
যাজকের সাথে দেখা করতে?
399
00:37:10,073 --> 00:37:12,409
ওরা এখনও ধ্বংসস্তূপ থেকে লাশ বের করছে।
400
00:37:13,869 --> 00:37:15,370
কয়েক সপ্তাহ ধরে যেমন চলছে।
401
00:37:15,454 --> 00:37:17,915
আমি দেখতে গিয়েছিলাম আমাদের গ্রহের অবস্থা,
402
00:37:17,998 --> 00:37:19,958
যেমনটা এম্পেরর হিসেবে তোমার করা উচিত।
403
00:37:20,042 --> 00:37:23,378
আমি এম্পেরর।
অন্তত সে ব্যাপারে সৎ তুমি।
404
00:37:30,093 --> 00:37:32,888
আমি এনাক্রিয়ন আর থেসপিন দূতদের
সাথে দেখা করতে চাই।
405
00:37:32,971 --> 00:37:36,141
- এটা তোমার দায়িত্ব না।
- না, তবে এটা আমার অধিকার।
406
00:38:18,559 --> 00:38:19,852
এটা কোনো ছলচাতুরী না।
407
00:38:20,602 --> 00:38:23,939
তাই যদি হতো,
বিষের চেয়ে আরও ভালো কৌশল রয়েছে।
408
00:38:25,023 --> 00:38:26,024
ভবিষ্যতের উদ্দেশ্যে।
409
00:38:26,900 --> 00:38:28,527
আমাদের সকলের প্রতি যেন এটা সদয় হয়।
410
00:38:33,740 --> 00:38:35,033
কী চান আপনি?
411
00:38:35,617 --> 00:38:36,910
স্রেফ সত্যিটা।
412
00:38:36,994 --> 00:38:40,289
কয়েক সপ্তাহ ধরে,
আমরা সত্যি বিনা আর কিছুই বলছি না।
413
00:38:40,372 --> 00:38:44,668
কেন আমরা একটা এনাক্রিয়ন গান গাইব,
আর তারপর অস্বীকার করব যে এটা আমরা না?
414
00:38:44,751 --> 00:38:46,712
তোমার র্যাংকের মধ্যে থাকা চরমপন্থীরা?
415
00:38:46,795 --> 00:38:49,339
আপনাকে স্বীকার করতে হবে
এটা মোটেও যুক্তিসঙ্গত না।
416
00:38:49,423 --> 00:38:52,509
অথবা হয়তো তোমার সরকার
তোমাকে সবকিছু বলেনি।
417
00:38:53,510 --> 00:38:58,265
আমরা ৩,০০০ বছর ধরে
ইম্পেরিয়ামের অনুগত নাগরিক হয়ে বসবাস করছি।
418
00:38:58,891 --> 00:39:00,642
এতে এনাক্রিয়নের কী ফায়দা হতো?
419
00:39:02,227 --> 00:39:06,523
কেউ একজন আমাদেরকে
ধ্বংস করার চেষ্টা করছে।
420
00:39:06,607 --> 00:39:09,902
কেউ একজন আমাদেরকে
অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।
421
00:39:10,652 --> 00:39:12,070
প্লিজ।
422
00:39:12,154 --> 00:39:13,155
প্লিজ।
423
00:39:15,240 --> 00:39:16,783
তোমরা মারা যাবে।
424
00:39:17,534 --> 00:39:19,536
এম্পায়ার তোমাদের মেরে ফেলবেন,
425
00:39:20,120 --> 00:39:23,081
আর তোমরা যা করেছ
তার জন্য শুধু এটুকুই যথেষ্ট হবে না।
426
00:39:23,624 --> 00:39:26,919
দুর্গন্ধের জন্য।
চোখের জ্বালাপোড়ার জন্য।
427
00:39:28,128 --> 00:39:32,424
শিশু, মা আর বাবার ধূলিকণা আমাদের গলায়।
428
00:39:34,092 --> 00:39:37,846
এর স্বাদ আমার মুখে!
429
00:39:46,980 --> 00:39:49,441
এই স্বাদ কখনোই দূর হবে না।
430
00:39:51,235 --> 00:39:56,073
এটাই উত্তরাধিকার।
তোমাদের আর আমাদের।
431
00:39:57,282 --> 00:39:59,034
আমরা এটা না চাইতে পারি।
432
00:39:59,117 --> 00:40:02,955
আমরা চিৎকার বলতে পারি এটা অন্যায়,
আর আমাদের কথা ঠিক।
433
00:40:05,040 --> 00:40:06,792
কারণ আমি তোমাদের বিশ্বাস করি।
434
00:40:09,044 --> 00:40:10,754
তোমাদের মাঝে একজন সত্যি কথা বলছ।
435
00:40:13,215 --> 00:40:14,758
হয়তো দুজনই।
436
00:40:22,432 --> 00:40:24,101
আমাদের উচিত
তোমাদের সবাইকে মুক্ত করে দেওয়া।
437
00:40:28,689 --> 00:40:29,773
আমাদের উচিত।
438
00:40:35,112 --> 00:40:36,280
তবে আমরা তা করব না।
439
00:40:46,832 --> 00:40:49,084
বুড়ো লোকটার মতিভ্রম হচ্ছে, তাই না?
440
00:41:00,554 --> 00:41:02,097
ড. সেলডন।
441
00:41:02,181 --> 00:41:04,933
কোনো গড়বড় হয়েছে?
আমাদের ডেলিভারিতে কিছু মিস হয়েছে?
442
00:41:05,017 --> 00:41:10,481
না, না। আমি একটা
নির্দিষ্ট সাদা শার্টের কথা ভাবছিলাম।
443
00:41:10,564 --> 00:41:13,150
হাতায় কালির দাগ আছে।
444
00:41:13,233 --> 00:41:16,320
আমরা এখনও দাগটা সরাতে পারিনি।
445
00:41:16,403 --> 00:41:17,905
এমনিতে কি এটা পরিষ্কার?
446
00:41:17,988 --> 00:41:20,657
যেরকম আছে সেরকমই চলবে আমার।
কালির দাগ সহই।
447
00:41:21,241 --> 00:41:22,910
ড. সেলডন?
448
00:41:24,912 --> 00:41:26,246
জি?
449
00:41:26,330 --> 00:41:27,998
একটা প্রশ্ন করতে পারি, স্যার?
450
00:41:28,582 --> 00:41:31,126
অবশ্যই। প্রশ্নের উত্তর দিয়েই
আমি জীবিকা নির্বাহ করেছি।
451
00:41:32,336 --> 00:41:35,380
- আপনি কি খুশি?
- খুশি?
452
00:41:36,131 --> 00:41:39,593
প্ল্যানের অগ্রগতি নিয়ে খুশি?
প্রস্তুতি নিয়ে?
453
00:41:40,177 --> 00:41:41,303
তোমার নাম কী?
454
00:41:42,638 --> 00:41:43,931
ভিনা।
455
00:41:44,014 --> 00:41:45,224
ভিনা।
456
00:41:47,643 --> 00:41:48,936
ভিনা আলুয়ালিয়া।
457
00:41:50,145 --> 00:41:52,940
বেশ, এটা একটা
দীর্ঘ যাত্রা হতে যাচ্ছে, ভিনা।
458
00:41:53,023 --> 00:41:55,943
আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি।
আরও অনেক চ্যালেঞ্জ আসবে।
459
00:41:56,026 --> 00:42:01,323
তবে আমি আমাদের প্রচেষ্টার
সফলতার ব্যাপারে আত্মবিশ্বাসী।
460
00:42:01,990 --> 00:42:05,452
আর তার মূল কারণ তোমরা।
461
00:42:07,162 --> 00:42:08,163
তোমরা সবাই।
462
00:42:08,872 --> 00:42:11,083
যাত্রী তালিকাটা আমি অনুমোদন করেছি।
463
00:42:11,834 --> 00:42:14,962
তালিকার প্রতিটা নাম।
464
00:42:15,587 --> 00:42:17,965
এখন থেকে একশো বছর পরে,
465
00:42:18,048 --> 00:42:24,304
হয়তো হাজার বছর পরেও,
তোমাদের নাম স্মরণীয় হয়ে থাকবে।
466
00:42:25,639 --> 00:42:28,600
যেসব বিশ্বাসীরা একজন খামখেয়ালি
লোকের পেছনে একত্রিত হয়েছিল
467
00:42:29,184 --> 00:42:34,898
গ্যালাক্সির নিয়তি নির্ভরশীল এমন এক
তত্ত্বের ভরসায়, যা এতটাই বিমূর্ত যে...
468
00:42:35,566 --> 00:42:36,567
বেশ...
469
00:42:37,526 --> 00:42:39,444
এটাকে প্রার্থনাও বলা যেতে পারে।
470
00:42:40,320 --> 00:42:43,574
আর কিছু যায় আসে না তোমরা কী করেছ,
471
00:42:44,908 --> 00:42:47,244
আল্ট্রাসাউন্ড স্ক্রাবার হিসেবে কাজ করেছ,
472
00:42:47,327 --> 00:42:50,914
না-কি হিট এক্সচেঞ্জ ইঞ্জিনিয়ার
না-কি এখানকার লন্ড্রিতে।
473
00:42:51,999 --> 00:42:56,837
কারণ মানুষ ছাড়া
প্রার্থনা টিকে থাকতে পারে না।
474
00:42:58,422 --> 00:42:59,673
তোমাদের ছাড়া।
475
00:43:00,924 --> 00:43:02,134
তাই,
476
00:43:04,386 --> 00:43:05,888
ধন্যবাদ, ভিনা।
477
00:43:07,389 --> 00:43:10,476
কালির জন্য দুঃখিত, স্যার।
478
00:43:11,059 --> 00:43:13,645
ব্যাপার না। আমি এতে অভ্যস্ত।
479
00:43:15,814 --> 00:43:17,399
এটা পরিশ্রমের চিহ্ন।
480
00:43:18,317 --> 00:43:19,401
ড. সেলডন?
481
00:43:19,943 --> 00:43:21,528
হ্যাঁ, থেরন?
482
00:43:22,154 --> 00:43:23,572
আমি কি আপনার সাথে হাত মেলাতে পারি?
483
00:43:27,951 --> 00:43:29,077
ধন্যবাদ।
484
00:43:32,581 --> 00:43:35,167
- ধন্যবাদ, ডক্টর।
- ধন্যবাদ। ধন্যবাদ।
485
00:43:36,543 --> 00:43:37,878
ধন্যবাদ।
486
00:43:44,051 --> 00:43:45,928
আমি শুধু বলছি ও পারফেক্ট না।
487
00:43:46,512 --> 00:43:50,140
আব্বাস, থ্রিডি-প্রিন্টেড মেট্রিকসে
আমাদের অগ্রগতি কেমন?
488
00:43:50,224 --> 00:43:51,558
আমরা কাদামাটি নিয়ে কাজ করছিলাম...
489
00:43:51,642 --> 00:43:52,643
তোমাকেই খুঁজছিলাম।
490
00:43:53,393 --> 00:43:56,772
বাজেট মিটিং থেকে চলে আসলে কেন?
একটা পরিচিত চেহারা থাকলে ভালো লাগত।
491
00:43:57,898 --> 00:44:02,528
দুঃখিত, হ্যারির ধারণা আমাদের মহাশূন্যে
হাঁটার একটা সিমুলেশন প্ল্যান করা উচিত।
492
00:44:02,611 --> 00:44:05,697
এখন? আমরা তো
তুষারের ওপর দিয়েই হাঁটতে পারি না।
493
00:44:06,490 --> 00:44:09,326
- আমি উনার সাথে কথা বলব।
- না, আমিই সামলে নেবো।
494
00:44:12,329 --> 00:44:13,914
ওয়াইনটা দিবে প্লিজ?
495
00:44:15,999 --> 00:44:17,251
ওয়াইন।
496
00:44:25,342 --> 00:44:26,468
জায়গা হবে?
497
00:44:27,052 --> 00:44:29,471
- ওহ, হ্যাঁ। অবশ্যই।
- ধন্যবাদ।
498
00:44:32,641 --> 00:44:36,395
রায়েশ, তোমার সম্ভবত মনে নেই আমাদের দুজনের
499
00:44:36,478 --> 00:44:38,397
একত্রে প্রথম খাবারের কথা, মনে আছে?
500
00:44:40,274 --> 00:44:42,359
না, মনে নেই।
501
00:44:43,527 --> 00:44:46,113
বেশি কিছু ছিল না।
502
00:44:46,655 --> 00:44:47,823
এটুকু বলতে পারি।
503
00:44:49,366 --> 00:44:51,535
আমি মাত্রই বিশ্ববিদ্যালয়ে পড়া শুরু করেছি,
504
00:44:51,618 --> 00:44:53,203
খাবারের বাজেট খুব একটা ছিল না।
505
00:44:53,287 --> 00:44:57,082
বাসি রুটি আর একদিনের পুরনো
রোস্ট-বাজপাখি পেতাম।
506
00:44:57,166 --> 00:44:58,167
- উম।
- উম-হুম।
507
00:44:58,250 --> 00:45:00,961
- চর্বিযুক্ত, ছোটো ছোটো হাড়।
- হুম।
508
00:45:01,044 --> 00:45:03,714
কিন্তু গরম করা,
রুটিতে মোড়ানো।
509
00:45:03,797 --> 00:45:04,798
ওহ।
510
00:45:06,300 --> 00:45:07,342
স্বর্গীয় মনে হতো।
511
00:45:10,053 --> 00:45:12,598
ওর বয়স সম্ভবত ছয় বা সাত ছিল।
512
00:45:12,681 --> 00:45:15,017
দুর্লভ বইয়ের রুমে আমি ওকে ধরে ফেলি,
513
00:45:15,601 --> 00:45:18,937
ওর পকেটে ছিল দুটো আলভারেজ এর বই।
514
00:45:19,021 --> 00:45:21,190
আমি কখনও ভেবে পাইনি,
515
00:45:21,273 --> 00:45:24,610
তুমি কীভাবে জানলে কালোবাজারে আলভারেজের
বই বিক্রি করলে সবচেয়ে বেশি টাকা পাওয়া যাবে,
516
00:45:24,693 --> 00:45:27,029
আর এটা প্যান্টের পকেটে
চালান করাও সবচেয়ে সহজ হবে?
517
00:45:29,781 --> 00:45:33,076
তোমার মা, যতদূর মনে পড়ে,
মারা গিয়েছিলেন,
518
00:45:33,660 --> 00:45:37,414
আর টাকাপয়সা যা তুমি নিয়ে যেতে
তা দিয়ে তোমার বাবা মদপান করতেন।
519
00:45:37,498 --> 00:45:39,374
এটা ভুল কথা।
520
00:45:39,458 --> 00:45:40,876
আমার বাবা মদপান করছিলেন না।
521
00:45:42,211 --> 00:45:43,879
করছিলেন, বেটা।
522
00:45:43,962 --> 00:45:45,506
আমার বাবা হিট সিঙ্কে কাজ করতেন।
523
00:45:46,089 --> 00:45:48,425
উনি দুর্ঘটনার শিকার হয়েছিলেন।
উনার পিঠ পুড়ে গিয়েছিল।
524
00:45:48,509 --> 00:45:50,385
তার ওষুধ কেনার জন্য
আমি বই চুরি করতাম,
525
00:45:51,053 --> 00:45:52,471
যাতে উনি কাজে ফিরে যেতে পারেন।
526
00:45:56,725 --> 00:45:57,976
উনি মদপান করতেন না...
527
00:45:59,895 --> 00:46:01,939
যতদিন না আমি আপনার সাথে চলে আসি।
528
00:46:18,205 --> 00:46:20,415
মনে হচ্ছে, ভবিষ্যদ্বাণীতে আমি যতটা দক্ষ
529
00:46:20,499 --> 00:46:22,334
অতীত মনে রাখায় সেরকম না।
530
00:46:30,175 --> 00:46:31,301
হেই।
531
00:46:36,515 --> 00:46:38,433
এই সেটআপটা আগে কখনও দেখিনি।
532
00:46:39,017 --> 00:46:41,061
এরকম প্রতি দুই বছরে একবার দেখা যায়,
533
00:46:41,145 --> 00:46:42,980
তাই এটাকে কখনও সিমুলেশনে ব্যবহার করে না।
534
00:46:43,063 --> 00:46:45,107
তোমার আর হ্যারির মাঝে কী চলছে?
535
00:46:49,361 --> 00:46:50,404
কিছু না।
536
00:46:51,655 --> 00:46:52,739
কিছু না?
537
00:46:54,074 --> 00:46:55,117
কিছু না।
538
00:46:56,660 --> 00:46:58,787
আমার হয়তো তোমাকে বলা উচিত হয়নি...
539
00:46:59,705 --> 00:47:01,081
সমীকরণটার ব্যাপারে।
540
00:47:02,166 --> 00:47:06,003
না, মনে করিয়ে দিয়ে ভালো করেছ।
541
00:47:08,881 --> 00:47:11,925
হ্যারিও ভুল করেন।
উনি নিখুঁত না।
542
00:47:12,634 --> 00:47:17,139
হুম, আমি শঙ্কিত শুধু এটা ভেবে
যে আমি জানি না কোন ভুলগুলো গুরুত্বপূর্ণ।
543
00:47:18,724 --> 00:47:22,311
পাজলের কোন টুকরাগুলো মিসিং থাকলেও
এটা সঠিক ছবি দিবে।
544
00:47:24,229 --> 00:47:26,106
তবে তুমি এখনও গণিতে বিশ্বাস করো।
545
00:47:29,151 --> 00:47:30,277
করি।
546
00:47:34,907 --> 00:47:36,283
এটাই প্ল্যান।
547
00:47:39,536 --> 00:47:41,288
আমরা এখান থেকে পিছু হটছি না।
548
00:47:47,044 --> 00:47:48,837
যদিও আমার এখনও মনে হয় উনি ঈর্ষান্বিত।
549
00:47:51,256 --> 00:47:53,801
হুম। কে-ই বা না হবে?
550
00:47:57,346 --> 00:48:01,183
আমরা যখন টার্মিনাসে পৌঁছাবো,
আমরা আরও বেশি স্বাধীনতা পাবো।
551
00:48:03,393 --> 00:48:06,480
আমাদের নিজস্ব এক টুকরো জমি হবে।
552
00:48:07,564 --> 00:48:09,191
আমরা একটা ঘর বানাবো।
553
00:48:10,275 --> 00:48:12,903
হয়তো ফায়ারপ্লেসের পাশে
ঘুরে বেড়াবে কয়েকটা বাচ্চা?
554
00:48:21,620 --> 00:48:24,373
বাচ্চার কথা বলতেই দেখি
চুপ মেরে গেলে।
555
00:48:25,749 --> 00:48:26,917
এখনও চাও ওদের?
556
00:48:33,173 --> 00:48:34,174
গ্যাল...
557
00:48:36,260 --> 00:48:37,427
তোমার সাথে...
558
00:48:40,848 --> 00:48:42,057
আমি সবকিছু চাই।
559
00:48:51,859 --> 00:48:54,403
হুম। ব্যাপারটা দারুণ ছিল যতক্ষণ ছিল।
560
00:48:55,612 --> 00:48:56,655
দাঁড়াও।
561
00:49:57,466 --> 00:49:59,134
স্টার ব্রিজ।
562
00:50:00,093 --> 00:50:04,056
এনাক্রিয়ন আর থেসপিসদের ব্যাপারে
আমাদের একটা উপসংহারে পৌঁছাতে হবে।
563
00:50:04,139 --> 00:50:05,390
আমার কী মনে হয় তুমি জানো।
564
00:50:05,474 --> 00:50:08,936
আমার মনে হয় একটু
দয়া প্রদর্শন করলে এম্পায়ারের ক্ষতি হবে না।
565
00:50:09,686 --> 00:50:11,146
এমনকি লাভও হতে পারে।
566
00:50:11,230 --> 00:50:12,731
বিশ্বাস করতে কষ্ট হচ্ছে
তুমি সেই একই মানুষ
567
00:50:12,815 --> 00:50:15,400
হ্যারি সেলডনের ব্যাপারে
যার উপদেশ ছিল,
568
00:50:15,484 --> 00:50:18,070
"লাঠি ব্যবহার করতে বেশি ভেবো না।"
569
00:50:19,238 --> 00:50:20,781
আমি সেই একই মানুষ।
570
00:50:21,698 --> 00:50:23,992
যেমনটা একই মানুষ আমি তোমার মতো।
571
00:50:24,076 --> 00:50:25,118
হুম।
572
00:50:28,997 --> 00:50:31,250
তোমার কী মনে হয়, এসেন্ডিং ডন?
573
00:50:35,462 --> 00:50:39,049
আমরা আক্রমণের শিকার হয়েছি।
তাতে তোমার অনুভূতি কেমন?
574
00:50:39,716 --> 00:50:40,968
বলো, তরুণ ছেলে।
575
00:50:42,344 --> 00:50:43,804
ওকে উত্তর দাও।
576
00:50:47,141 --> 00:50:49,643
- আমি ভীত।
- হ্যাঁ।
577
00:50:49,726 --> 00:50:52,688
ঠিক। লোকজনও সেরকম ভীত।
578
00:50:54,606 --> 00:50:57,651
এ কারণেই আমাদের জন্য
সবচেয়ে সেরা উপায় হচ্ছে...
579
00:50:59,444 --> 00:51:01,196
শক্তি প্রদর্শন করা।
580
00:51:40,986 --> 00:51:42,654
এম্পেরর এর শান্তি।
581
00:51:44,406 --> 00:51:46,700
এটাই ইম্পেরিয়ামের প্রতিজ্ঞা।
582
00:51:47,451 --> 00:51:53,957
প্রথম ক্লেওন আর তার পরের
প্রতিটি ক্লেওনের প্রতিজ্ঞাও তাই ছিল।
583
00:51:55,334 --> 00:51:58,170
এটা শতাব্দীর পর শতাব্দী জুড়ে চলা এক পথ,
584
00:51:58,754 --> 00:52:02,508
প্রজন্ম থেকে প্রজন্মে হস্তান্তরিত দায়িত্ব।
585
00:52:04,051 --> 00:52:05,761
আর আমরা সেটার অবমাননা করব না।
586
00:52:06,637 --> 00:52:13,644
আজ নয়, আগামীকাল নয়,
অথবা তার পরদিনও নয়।
587
00:52:25,489 --> 00:52:28,951
শান্তিকে হুমকির মুখে ফেললে
চড়া মূল্য পরিশোধ করতে হবে।
588
00:52:30,369 --> 00:52:33,580
ট্র্যানটর গভীরভাবে জখম হয়েছে।
589
00:52:33,664 --> 00:52:36,750
আমাদের কোনো নাগরিকই এর বাইরে নয়।
590
00:52:38,043 --> 00:52:41,839
প্রজন্মের পর প্রজন্ম ধরে
এই ব্যথা অনুভব হবে।
591
00:52:41,922 --> 00:52:45,968
আজীবনের জন্য এটা ক্ষত রেখে যাবে,
তবে তারা বেঁচে যাবে।
592
00:52:46,802 --> 00:52:51,306
ওরা বেঁচে যাবে।
আমাদের গ্রহ বেঁচে যাবে!
593
00:52:54,017 --> 00:52:55,602
তোমরা...
594
00:52:55,686 --> 00:52:56,854
বাঁচবে না।
595
00:52:58,063 --> 00:53:00,983
তোমাদের গ্রহও বাঁচবে না।
596
00:53:01,066 --> 00:53:05,571
জখম আর ক্ষত ছাড়া না!
597
00:53:47,529 --> 00:53:48,697
তাকাও।
598
00:55:32,092 --> 00:55:33,927
নিজেদের গ্রহে ফিরে যাও।
599
00:55:34,887 --> 00:55:38,182
জীবিত আর মৃতদের বলো
তোমরা তাদের রক্ষা করতে ব্যর্থ হয়েছ।
600
00:56:04,416 --> 00:56:07,294
প্রতিটি সিদ্ধান্ত এরকম হবে না।
601
00:56:07,377 --> 00:56:09,171
কিন্তু মাঝে মাঝে হবে?
602
00:56:10,130 --> 00:56:11,173
মাঝে মাঝে।
603
00:56:12,800 --> 00:56:14,134
আপনি একা থাকবেন না।
604
00:56:14,843 --> 00:56:17,262
আপনার সাথে থাকবে
আপনার ভাইয়েরা আর আমি।
605
00:56:17,846 --> 00:56:20,265
আমি সবসময় এখানে থাকব,
যেমনটা সবসময় ছিলাম।
606
00:56:21,642 --> 00:56:23,685
এরকম পরিণতির সম্ভাবনা কতটুকু?
607
00:56:24,561 --> 00:56:26,396
আমরা এরকম সিদ্ধান্ত কীরকম নেই?
608
00:56:29,149 --> 00:56:30,776
সবসময়।
609
00:56:32,945 --> 00:56:35,447
ঐতিহ্যের ওজন আমাদের রক্ষা করে।
610
00:56:36,323 --> 00:56:39,493
যে পথে আগেই কেউ হেঁটেছে
সে পথে যাত্রা আরামদায়ক।
611
00:56:40,911 --> 00:56:43,789
একসময়, আমি আমার বাবা-মায়ের
থেকে শেখা বাক্য দিয়ে প্রার্থনা করতাম।
612
00:56:44,498 --> 00:56:49,378
তারপর আমার দুনিয়া প্রশস্ত হলো, আর সেই
বাক্যগুলো আমার বাস্তবতার তুলনায় ক্ষুদ্র হয়ে পড়ল।
613
00:56:51,630 --> 00:56:53,507
এখন আমি ভিন্ন ভাষায় প্রার্থনা করি।
614
00:56:56,593 --> 00:57:01,014
৮৬,৯৮১,৮০৩।
615
00:57:01,098 --> 00:57:04,810
৮৬,৯৮১,৮২১।
616
00:57:05,686 --> 00:57:09,648
৮৬,৯৮১,৮২৭।
617
00:57:10,524 --> 00:57:15,237
৮৬,৯৮১,৮৪৮।
[এটি মৌলিক সংখ্যা নয়।]
618
00:57:17,281 --> 00:57:19,032
না, ঠিক না।
619
00:57:20,284 --> 00:57:24,788
৮৬,৯৮১,৮৪৯।
620
00:57:31,920 --> 00:57:33,088
কিছু একটা গড়বড় হয়েছে।
621
00:57:49,605 --> 00:57:50,689
রায়েশ?
622
00:57:51,857 --> 00:57:52,858
রায়েশ?
623
00:58:23,722 --> 00:58:25,224
রায়েশ, কী করছো তুমি...
624
00:58:26,934 --> 00:58:28,018
গ্যাল, তোমাকে যেতে হবে।
625
00:58:28,101 --> 00:58:30,270
- কী করেছ তুমি?
- তুমি এখানে থাকতে পারবে না।
626
00:58:32,397 --> 00:58:34,149
- গ্যাল। গ্যাল।
- হ্যারি।
627
00:58:34,733 --> 00:58:36,568
হ্যারি।
628
00:58:36,652 --> 00:58:37,694
হ্যারি। হ্যারি।
629
00:58:37,778 --> 00:58:41,031
গ্যাল, তোমাকে চলে যেতে হবে।
এক্ষুণি, গ্যাল!
630
00:58:47,162 --> 00:58:49,164
সতর্কবার্তা। সতর্কবার্তা।
631
00:58:49,248 --> 00:58:52,709
ডেজিগনেট হ্যারি সেলডন মারা গিয়েছেন।
632
00:58:52,793 --> 00:58:54,044
সতর্কবার্তা। সতর্কবার্তা।
633
00:58:54,128 --> 00:58:55,546
গ্যাল? রায়েশ?
634
00:58:55,629 --> 00:58:58,048
- কাম অন! কাম অন!
- কী হয়েছে?
635
00:58:58,132 --> 00:59:02,636
সতর্কবার্তা।
ডেজিগনেট হ্যারি সেলডন মারা গিয়েছেন।
636
00:59:02,719 --> 00:59:04,388
সতর্কবার্তা। সতর্কবার্তা।
637
00:59:06,598 --> 00:59:08,809
সতর্কবার্তা। সতর্কবার্তা।
638
00:59:08,892 --> 00:59:12,146
ডেজিগনেট হ্যারি সেলডন মারা গিয়েছেন।
639
00:59:13,397 --> 00:59:15,065
- ওহ, মাই গড।
- ভেতরে ঢোকো।
640
00:59:15,691 --> 00:59:17,359
আতঙ্কিত হয়ো না।
তুমি ঠিক থাকবে।
641
00:59:23,365 --> 00:59:24,950
বাধা দিয়ো না।
বাধা দিয়ো না।
642
00:59:25,033 --> 00:59:27,578
শান্ত থাকো। তুমি শ্বাস নিতে পারবে।
তুমি শ্বাস নিতে পারবে।
643
00:59:28,162 --> 00:59:30,289
ফ্লুইডের মধ্যে তুমি শ্বাস নিতে পারবে।
শান্ত থাকো।
644
00:59:30,831 --> 00:59:33,250
মৌলিক সংখ্যা গুণতে ভুলে যেয়ো না।
মৌলিক সংখ্যা গুণতে ভুলে যেয়ো না।
645
00:59:33,792 --> 00:59:35,294
মৌলিক সংখ্যা গুণতে ভুলে যেয়ো না।
646
00:59:42,426 --> 00:59:43,677
আমি তোমাকে ভালোবাসি।
647
00:59:46,805 --> 00:59:47,806
আমি দুঃখিত।
648
01:00:19,379 --> 01:00:24,510
৮৬,৯৮১,৮৬১।
649
01:00:25,886 --> 01:00:31,141
৮৬,৯৮১,৮৯৩।
650
01:00:32,851 --> 01:00:39,775
৮৬,৯৮১,৮৯৭।
651
01:00:41,485 --> 01:00:48,450
৮৬,৯৮১,৯২৭।
652
01:00:50,327 --> 01:00:51,745
তোমার সাথে, আমি সবকিছু চাই।
653
01:00:53,372 --> 01:00:58,293
...৮৬,৯৮১,৯৫৩।
654
01:00:59,920 --> 01:01:04,383
ছিয়াশি মিলিয়ন,
নয়শো একাশি হাজার...
655
01:01:05,881 --> 01:01:12,621
বাংলা সাবটাইটেল দিয়ে উপভোগের জন্য ধন্যবাদ।