1 00:00:04,340 --> 00:00:05,670 কী হলো, নিনা? 2 00:00:06,920 --> 00:00:09,970 এই সিঁড়ি দিয়ে টেনেহিঁচড়ে... 3 00:00:09,970 --> 00:00:11,550 তাকে নিয়ে যাওয়া হয়েছিল... 4 00:00:11,550 --> 00:00:12,050 কাকে? 5 00:00:14,680 --> 00:00:16,010 আমার ভাইকে... 6 00:00:16,720 --> 00:00:18,100 হ্যাঁ... 7 00:00:18,100 --> 00:00:21,730 লোকে তাকে "রেড রোজ ম্যানশনের মালিক" নামেও চিনত। 8 00:00:22,400 --> 00:00:23,310 তার নাম কী ছিল?! 9 00:00:24,610 --> 00:00:26,820 ফ্রানৎস বোনাপার্টা। 10 00:00:27,030 --> 00:00:29,320 ফ্রানৎস... বোনাপার্টা... 11 00:00:30,240 --> 00:00:33,200 কিন্তু, সেটি তার আসল নাম কি-না তা আমি জানিনা। 12 00:00:33,200 --> 00:00:35,330 কারণ তার একটা ছদ্মনামও ছিল। 13 00:00:36,200 --> 00:00:36,830 ছদ্মনাম? 14 00:00:37,580 --> 00:00:40,330 সে একটা পিকচার বুকের লেখক ছিল। 15 00:00:42,880 --> 00:00:43,790 আমি... 16 00:00:44,790 --> 00:00:45,590 আমি... 17 00:00:45,840 --> 00:00:47,800 এখানে বসে একটা পিকচার বুক পড়ছিলাম, আর... 18 00:00:48,510 --> 00:00:50,300 কেউ একজন দরজাটা খুলে... 19 00:00:51,220 --> 00:00:52,890 ভেতরে এলো... 20 00:00:58,560 --> 00:00:59,060 পিকচার বুক? 21 00:00:59,480 --> 00:01:00,270 হ্যাঁ। 22 00:01:00,270 --> 00:01:02,940 বেশ অদ্ভুদ ছিল সেই পিকচার বুকটা। 23 00:01:02,940 --> 00:01:05,060 বইটার নাম "এক নামহীন দানব", বা এমন কিছু একটা ছিল। 24 00:01:07,480 --> 00:01:09,860 এখানে কিছুই নেই, নিনা। 25 00:01:12,780 --> 00:01:15,990 কিসের স্মৃতি... এগুলো...? 26 00:01:16,780 --> 00:01:20,500 আমার এখানে বসে একটা পিকচার বুক পড়ার কথা, কিন্তু... 27 00:01:21,000 --> 00:01:24,080 যে দরজাটা খুলে ভেরতে এলো... 28 00:01:25,080 --> 00:01:26,500 সে আমিই। 29 00:01:34,840 --> 00:01:38,720 আমি নিজেকেই নিজে স্বাগতম জানাচ্ছিলাম? 30 00:01:43,650 --> 00:01:45,020 স্বাগতম। 31 00:03:14,110 --> 00:03:16,240 মি. ইয়ান সুকের মা? 32 00:03:16,950 --> 00:03:20,620 ওহ, মিসেস সুক ৪০৯ নম্বর রুমে আছেন। 33 00:03:23,740 --> 00:03:27,540 উনার স্মৃতিশক্তি কিছুক্ষণের জন্য ফিরছে, আবার হারিয়ে যাচ্ছে। 34 00:03:27,540 --> 00:03:28,750 আজ তার অবস্থা কেমন কে জানে? 35 00:03:51,690 --> 00:03:53,020 ইয়ান? 36 00:03:53,020 --> 00:03:54,270 তুই নাকি, ইয়ান? 37 00:03:56,190 --> 00:03:57,610 না। 38 00:03:57,950 --> 00:04:00,820 কী সুন্দর মেয়ে গো। 39 00:04:00,820 --> 00:04:02,620 তুমি কি ইয়ানের বন্ধু? 40 00:04:03,240 --> 00:04:04,280 জ্বী। 41 00:04:04,740 --> 00:04:07,540 খুব সুন্দর ফুল। 42 00:04:07,540 --> 00:04:09,370 আমি এগুলো এখানে সাজিয়ে রাখছি। 43 00:04:09,830 --> 00:04:13,420 ওলগা আন্টি যেন ওগুলো না নিয়ে নিতে পারে তার ব্যাবস্থা করতে হবে। 44 00:04:13,420 --> 00:04:18,460 ওলগা আন্টি সবসময় আমার জিনিস কেড়ে নেয়। 45 00:04:18,470 --> 00:04:22,140 যেমন কালকে, সে আমার পুতুল কেড়ে নিয়েছে। 46 00:04:22,970 --> 00:04:24,890 খুব বাজে মহিলা। 47 00:04:24,890 --> 00:04:28,890 কিন্তু তিনি তো দশ বছর হলো মারা গেছেন, তাই না? 48 00:04:29,230 --> 00:04:31,270 ওহ, ঠিক। 49 00:04:31,270 --> 00:04:33,900 তুমি দেখছি অনেক কিছু জানো। 50 00:04:33,900 --> 00:04:35,940 আমি ইয়ানের মুখে সব শুনেছি। 51 00:04:35,940 --> 00:04:37,070 ওহ। 52 00:04:37,070 --> 00:04:39,900 ইয়ান কি এখনো স্কুলে? 53 00:04:39,900 --> 00:04:40,860 না। 54 00:04:40,860 --> 00:04:42,740 ওহ, হ্যাঁ। 55 00:04:42,740 --> 00:04:45,490 ওর তো পাশ করা হয়ে গেছে, আর এখন ডিটেকটিভ বনে গেছে। 56 00:04:46,120 --> 00:04:47,410 চিন্তা করবেন না। 57 00:04:47,410 --> 00:04:49,040 ইয়ান ঠিক আছে। 58 00:04:49,040 --> 00:04:50,200 আপনার চিন্তা করার কোনো কারণ নেই। 59 00:04:51,750 --> 00:04:57,090 তোমার চোখগুলো বড্ড অমায়িক। 60 00:04:57,090 --> 00:04:59,340 আপনার যা ইচ্ছা তা নিয়েই কথা বলুন। 61 00:04:59,340 --> 00:05:01,090 আপনার যেসব কথা মনে পড়ছে। 62 00:05:01,510 --> 00:05:03,180 দেখা যাক... 63 00:05:03,180 --> 00:05:06,600 আমার প্রতিবেশী ক্যাথেরিনার লোক দেখানো স্বভাব। 64 00:05:06,600 --> 00:05:08,010 আর তারপর... 65 00:05:12,310 --> 00:05:14,150 খুব মজা হলো। 66 00:05:14,150 --> 00:05:16,610 অনেকদিন পর এতো মজা করলাম। 67 00:05:17,150 --> 00:05:18,360 শুনে খুশি হলাম। 68 00:05:18,980 --> 00:05:22,030 আমার তোমাকে কিছু দিয়ে ধন্যবাদ জানানো উচিত। 69 00:05:22,030 --> 00:05:23,650 আমাকে ধন্যবাদ জানানোর দরকার নেই। 70 00:05:23,660 --> 00:05:29,080 ইয়ান আপনার কাছে যে জিনিসটা রেখে গেছে, আমি শুধু সেটা দেখতে চাই। 71 00:05:29,080 --> 00:05:30,790 আমার কাছে যেটা রেখে গেছে? 72 00:05:31,830 --> 00:05:33,040 একটা ক্যাসেট টেপ। 73 00:05:33,540 --> 00:05:36,630 ওহ, ওটা এখানে আছে। 74 00:05:47,070 --> 00:05:52,000 The Scariest Thing 75 00:05:49,180 --> 00:05:52,390 কে ভেবেছিল, আপনি ওটা সুকের মায়ের কাছে রেখে আসবেন... 76 00:05:52,850 --> 00:05:58,150 আপনারা ক্যাসেট টেপ আর কাগজপত্রগুলো নিয়ে আসুন, আমি এখানে অপেক্ষা করছি। 77 00:05:58,650 --> 00:06:01,070 কিন্তু, আপনাকে আপনার ব্যাবসার কথা ভুলে যেতে হবে। 78 00:06:01,070 --> 00:06:02,490 সেটাই আমাদের চুক্তি। 79 00:06:05,530 --> 00:06:07,490 চলুন, ডা. তেনমা। 80 00:06:15,460 --> 00:06:18,960 আপনার সাথে এসবের কোনো সম্পর্ক নেই বলার জন্য দুঃখিত। 81 00:06:20,170 --> 00:06:24,380 দশ বছর আগে আপনার সাথে ঘটা যে ঘটনার কথা শোনালেন... 82 00:06:24,380 --> 00:06:27,090 আমি কিছু বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি... 83 00:06:28,140 --> 00:06:33,270 কিন্তু, যদি ক্যাসেট টেপটা আসল ঘটনাকে সবার সামনে আনার চাবি হয়... 84 00:06:33,270 --> 00:06:35,640 তবে হয়তো প্রমাণ করা যাবে আপনি নির্দোষ। 85 00:06:36,440 --> 00:06:39,020 আপনার ক্ষেত্রেও একই ব্যাপার, মি. গ্রিমার। 86 00:06:40,150 --> 00:06:45,780 এটা ঠিক যে, আমি ৫১১ কিন্ডারহাইমের আসল ঘটনা জানার চেষ্টা করছি। 87 00:06:46,780 --> 00:06:47,910 কিন্তু জানেন কি... 88 00:06:48,910 --> 00:06:51,200 সব সত্য প্রকাশ পেয়ে গেলেও... 89 00:06:51,200 --> 00:06:53,490 আমার জীবন একটুও বদলাবে না। 90 00:06:59,210 --> 00:07:02,000 আপনারা মি. সুকের মায়ের সাথে দেখা করতে চান? 91 00:07:02,590 --> 00:07:05,010 আজ তিনি খুব ভালো আছেন। 92 00:07:05,510 --> 00:07:06,420 ধন্যবাদ। 93 00:07:07,510 --> 00:07:11,890 মনে হয়, একটু আগে যিনি এসেছিলেন, তার সাথে কথা বলে তার মন অনেকটা ভালো হয়ে গেছে। 94 00:07:12,600 --> 00:07:13,680 কেউ এসেছিল? 95 00:07:13,680 --> 00:07:14,600 কে? 96 00:07:15,100 --> 00:07:15,930 জানিনা... 97 00:07:15,930 --> 00:07:19,230 লম্বা, সোনালীচুলো এক সুন্দরী মেয়ে... 98 00:07:22,070 --> 00:07:23,190 টেপ! 99 00:07:33,370 --> 00:07:35,410 তো, তোমরা সত্যিই এসেছ। 100 00:07:35,410 --> 00:07:38,410 তোমরা আসবে, সেটা সে বলে গেছে। 101 00:07:39,420 --> 00:07:40,420 টেপটা কোথায়? 102 00:07:41,130 --> 00:07:42,710 টেপ? 103 00:07:44,550 --> 00:07:45,420 এখানেই আছে। 104 00:07:48,340 --> 00:07:50,050 ইয়ান কেমন আছে? 105 00:07:51,260 --> 00:07:53,260 এখন, সে... 106 00:07:53,970 --> 00:07:56,020 আমাকে ইয়ানের কাছে নিয়ে চলো। 107 00:07:58,140 --> 00:08:01,520 ইয়ান বিপদের মধ্যে আছে, না? 108 00:08:02,060 --> 00:08:06,400 এখন আমি খুব ভালোভাবে সবকিছু মনে করতে পারছি। 109 00:08:06,400 --> 00:08:09,740 একটু আগে এখানে যে ছিল, তার কারণেই এমনটা হয়েছে। 110 00:08:09,740 --> 00:08:12,450 কিন্তু কাল পর্যন্ত আমি ঠিক না-ও থাকতে পারি। 111 00:08:12,450 --> 00:08:14,120 আমাকে দয়াকরে ইয়ানের সাথে দেখা করতে দাও। 112 00:08:15,120 --> 00:08:16,660 আমি আপনাকে ওর কাছে নিয়ে যাব। 113 00:08:18,580 --> 00:08:21,750 যে হাসপাতালে ইয়ান সুক আছে। 114 00:08:33,970 --> 00:08:35,050 মি. গ্রিমার... 115 00:08:36,470 --> 00:08:39,270 আমরা সিক্রেট পুলিশের সাথে একটা চুক্তি করেছি। 116 00:08:47,190 --> 00:08:48,480 মা... 117 00:08:50,150 --> 00:08:54,240 আমাকে কেন কল করিস নি, ইয়ান? 118 00:08:54,910 --> 00:08:58,740 তেমন সিরিয়াস... কিছু হয়নি... মা... 119 00:08:59,500 --> 00:09:03,540 তুই আমাকে আবার চিন্তায় ফেলতে চাসনি, তাই না? 120 00:09:03,540 --> 00:09:05,330 ঠিক সেই সময়ের মতো। 121 00:09:06,210 --> 00:09:07,840 সেই সময়? 122 00:09:08,590 --> 00:09:12,880 তোর যখন নয় বছর বয়স, তুই গাছ থেকে পড়ে গেছিলি, মনে পড়ে? 123 00:09:12,890 --> 00:09:14,840 আমি চিন্তা করছিলাম, তবুও... 124 00:09:14,850 --> 00:09:19,180 তুই বলছিলি যে তুই ঠিক আছিস, তোর কিছুই হয়নি। আর ওভাবেই হেঁটে বেড়াতে থাকলি। 125 00:09:19,180 --> 00:09:21,730 তোর গোড়ালী বাজেভাবে মচকে গেছিল তবুও... 126 00:09:26,980 --> 00:09:29,320 ওহ, ঈশ্বর... 127 00:09:29,320 --> 00:09:31,490 আমাকে আমার বাচ্চার কথা ভুলতে দিও না... 128 00:09:32,450 --> 00:09:34,570 ইয়ান আমার ছেলে। 129 00:09:34,570 --> 00:09:36,990 আমি বাকি সবকিছু ভুলে গেলেও... 130 00:09:37,620 --> 00:09:39,700 দয়াকরে ঈশ্বর... 131 00:09:39,700 --> 00:09:42,710 আমাকে শুধু আমার ইয়ানের কথা ভুলতে দিও না। 132 00:09:51,090 --> 00:09:53,720 তাহলে, অন্য প্রশ্নটাটে যাওয়া যাক। 133 00:09:53,720 --> 00:09:56,720 কোন জিনিসকে তুমি সবচেয়ে বেশি ভয় পাও? 134 00:09:57,470 --> 00:10:02,180 আমার ভেতরের মন্সটারটা বড় হচ্ছে... 135 00:10:02,680 --> 00:10:03,980 কচ্ কচ্ 136 00:10:03,980 --> 00:10:05,730 মচ্ মচ্। কুড়মুড়। 137 00:10:06,400 --> 00:10:07,810 গপ্ 138 00:10:07,820 --> 00:10:08,980 কচ্ কচ্ 139 00:10:08,980 --> 00:10:10,230 মচ্ মচ্। 140 00:10:10,230 --> 00:10:11,980 কুড়মুড়। গপ্। 141 00:10:17,410 --> 00:10:19,370 যথেষ্ট হয়েছে। 142 00:10:19,370 --> 00:10:21,290 আমি আর শুনতে চাইনা। 143 00:10:22,450 --> 00:10:25,120 না, আপনাকে শুনতে হবে। 144 00:10:25,120 --> 00:10:28,880 যে ভাগ্নেকে আপনি ৫১১ কিন্ডারহাইমে পাঠিছিলেন... 145 00:10:28,880 --> 00:10:32,170 তাকেও এভাবে ওষুধ প্রয়োগ করে জিজ্ঞাসাবাদ করা হতো! 146 00:10:33,010 --> 00:10:37,180 তারা আপনার ভাগ্নের সাথে কী করত, তা আপনাকে জানতে হবে! 147 00:10:37,850 --> 00:10:40,810 আমি এর আগেরবার এই পর্যন্তই শুনেছিলাম। 148 00:10:40,810 --> 00:10:44,270 এর পরের অংশটুকুও আমাদের শুনতে হবে। 149 00:10:44,270 --> 00:10:46,060 এর পর কী আছে... 150 00:10:49,110 --> 00:10:52,440 একেই আমি... 151 00:10:52,440 --> 00:10:54,070 সবচেয়ে বেশি ভয় পাই। 152 00:10:54,950 --> 00:10:57,570 আমি আন্নার কথা ভুলে যাব। 153 00:10:58,200 --> 00:11:01,620 রোজ আমার ওপর করা এসব অদ্ভুত পরীক্ষার কারণে... 154 00:11:01,620 --> 00:11:03,700 ...আমার স্মৃতি মুছে যাচ্ছে। 155 00:11:04,870 --> 00:11:05,830 প্লিজ... 156 00:11:06,790 --> 00:11:09,080 আমাকে আন্নার কথা ভুলতে দেবেন না। 157 00:11:09,540 --> 00:11:11,090 এই পুরো পৃথিবীতে... 158 00:11:11,090 --> 00:11:14,090 কেবলমাত্র আমি আর আন্নাই আছি। 159 00:11:14,970 --> 00:11:17,090 প্লিজ, কেবলমাত্র এই একটি স্মৃতি। 160 00:11:17,510 --> 00:11:18,590 প্লিজ... 161 00:11:24,980 --> 00:11:28,270 আমি আপনাকে এই পর্যন্তই শুনতে দিতে পারি। 162 00:11:29,020 --> 00:11:29,940 কী হচ্ছে? 163 00:11:29,940 --> 00:11:31,770 এটা তো কোনো তরুণ ছেলের গলা। 164 00:11:32,400 --> 00:11:34,980 ও কি পুরোনো রেকর্ডিং মুছে ফেলে... 165 00:11:35,820 --> 00:11:37,490 আমি অবশেষে বুঝতে পেরেছি। 166 00:11:37,860 --> 00:11:40,240 আবার রেকর্ড করেছে? 167 00:11:40,740 --> 00:11:44,240 এই টেপ শোনার পর, আমি অবশেষে বুঝতে পেরেছি। 168 00:11:44,580 --> 00:11:48,830 যে ব্যক্তি সুকের মায়ের সাথে দেখা করতে এসেছিল, সে এসব রেকর্ড করেছে? 169 00:11:49,830 --> 00:11:51,460 ডা. তেনমা? 170 00:11:53,420 --> 00:11:55,960 ইয়োহানের গলার স্বরও এখন এমনই শোনায়... 171 00:11:58,930 --> 00:12:00,930 আমি অবশেষে বুঝতে পেরেছি... 172 00:12:02,300 --> 00:12:04,310 আমাকে কোথায় যেতে হবে... 173 00:12:04,310 --> 00:12:05,640 ডা. তেনমা। 174 00:12:09,650 --> 00:12:11,100 তিনি ছুটি নিয়েছেন? 175 00:12:11,100 --> 00:12:12,610 মানে সেই ইন্সপেক্টর? 176 00:12:12,610 --> 00:12:15,940 তার মতো কাজপাগল মানুষ এটা করেছে বলে আমার বিশ্বাসই হচ্ছে না! 177 00:12:15,940 --> 00:12:19,240 আমি শুনেছি, এই অফিসে আসার পর এই প্রথম তিনি এতো লম্বা ছুটি নিয়েছেন। 178 00:12:20,160 --> 00:12:24,200 ইদানীং তাকে খুব একটা ব্যস্তও মনে হতো না। 179 00:12:24,750 --> 00:12:27,790 তাকে BKA'র সেরা ডিটেকটিভদের একজন মনে করা হতো। 180 00:12:27,790 --> 00:12:29,370 তিনি সম্ভবত বেশিই কাজের চাপ নিয়ে ফেলেছিলেন। 181 00:12:29,380 --> 00:12:31,290 আসলে, তিনি জানেন না কোথায় থামতে হয়। 182 00:12:31,670 --> 00:12:35,210 শুনেছি, এই কারণে তার স্ত্রী আর মেয়েও তাকে ছেড়ে চলে গেছে। 183 00:12:35,210 --> 00:12:38,430 তো, তিনি কোথায় ছুটি কাটাবেন সে বিষয়ে কিছু বলেননি? 184 00:12:38,680 --> 00:12:41,010 শুনলান চেক প্রজাতন্ত্রের প্রাগে, কিন্তু... 185 00:12:41,010 --> 00:12:43,060 কে জানে তিনি আদৌ ছুটি নেওয়ার মানে জানেন কি-না। 186 00:12:41,950 --> 00:12:46,120 প্রাগ (চেক প্রজাতন্ত্র) 187 00:13:19,380 --> 00:13:20,800 কী নেবেন স্যার? 188 00:13:22,300 --> 00:13:23,470 কফি। 189 00:13:23,470 --> 00:13:24,600 আচ্ছা, স্যার। 190 00:13:25,470 --> 00:13:28,430 না, থামো, আমি তো ছুটিতে আছি। 191 00:13:29,270 --> 00:13:30,730 একটা বিয়ার। 192 00:13:41,740 --> 00:13:44,200 কোন ব্র‍্যান্ডের বিয়ার এটা? 193 00:13:44,200 --> 00:13:45,780 স্থানীয় প্রাজড্রয় ব্র‍্যান্ডের। 194 00:14:05,300 --> 00:14:09,180 এমন একটা রিপোর্ট দিয়ে জনগণকে ঠাণ্ডা করা যাবে বলে আপনাদের মনে হয়? 195 00:14:09,520 --> 00:14:12,140 ডিটেকটিভ সুকের কোনো খোঁজ আমরা এখনো জানিনা! 196 00:14:12,150 --> 00:14:15,360 তার ওপর, সাবেক চেকোস্লোভাকিয়া সিক্রেট পুলিশের বিষয়ে এমন একটা আধাখ্যাঁচড়া... 197 00:14:15,360 --> 00:14:17,900 রিপোর্ট প্রকাশ করলে কী হবে জানেন? 198 00:14:17,900 --> 00:14:19,440 মিডিয়া আমাদের নিয়ে খিস্তি করবে! 199 00:14:19,440 --> 00:14:23,450 ক-কিন্তু এসবের সাথে জড়িত সকলে মারা যাওয়ায়... 200 00:14:24,120 --> 00:14:27,580 শুধু মৃতদের উপর সব চাপিয়ে দিয়ে... 201 00:14:27,580 --> 00:14:30,660 চেক পুলিশ আর প্রাগ থানার বর্তমান পরিস্থিতির সমাধান করা যাবেনা! 202 00:14:30,830 --> 00:14:32,040 জ-জ্বী স্যার! 203 00:14:32,040 --> 00:14:35,000 যদি বুঝে থাকেন তবে দ্রুত তদন্তের কাজ শুরু করুন! 204 00:14:35,000 --> 00:14:37,540 আর সুককে খুঁজে বের করুন! 205 00:14:37,550 --> 00:14:38,710 যত দ্রুত সম্ভব! 206 00:14:39,010 --> 00:14:39,880 জ্বী, স্যার! 207 00:14:40,970 --> 00:14:41,970 মাফ করবেন, স্যার। 208 00:14:43,050 --> 00:14:45,840 একজন লোক আপনার সাথে দেখা করতে চাচ্ছেন। 209 00:14:46,640 --> 00:14:49,600 অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কারো সাথে আমি দেখা করব না। 210 00:14:49,600 --> 00:14:51,430 তাছাড়াও, আমার এখন সেসবের সময় নেই। 211 00:14:51,770 --> 00:14:54,390 কিন্তু, আমম... 212 00:14:58,690 --> 00:14:59,860 আ-আপনি...! 213 00:15:04,570 --> 00:15:07,120 আমায় অবাক করলেন, ইন্সপেক্টর লুঙ্গে। 214 00:15:08,120 --> 00:15:11,410 গত বছরের ইন্টারপোল সম্মেলনের পর আমারদের আর দেখা হয়নি। 215 00:15:11,410 --> 00:15:17,170 উপকমিটির সেমিনারে দেওয়া আপনার লেকচারটা বেশ আকর্ষণীয় ছিল। 216 00:15:17,170 --> 00:15:20,000 এমন ব্যস্ত সময়ে আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। 217 00:15:20,670 --> 00:15:24,050 না, আমি তো জানতামই না আপনি ছুটিতে এখানে এসেছেন। 218 00:15:24,050 --> 00:15:26,130 আমার সত্যিই হিংসা হচ্ছে। 219 00:15:26,140 --> 00:15:29,220 এই পরিস্থিতিতে, একটু বিরতি নেওয়ারও সময় পাচ্ছি না... 220 00:15:29,680 --> 00:15:33,230 বেশ চাপের মধ্যে আছেন মনে হচ্ছে, কমিশনার নেপেলা। 221 00:15:33,600 --> 00:15:34,390 হ্যাঁ। 222 00:15:34,390 --> 00:15:38,270 এই অবস্থায়, কিছু মনে না করলে, আমি আপনার থেকে একটু উপদেশ চাই। 223 00:15:38,270 --> 00:15:41,230 এই কেসের অবস্থা এখন পুরোই লেজে-গোবরে। 224 00:15:42,110 --> 00:15:47,070 প্রাগ পুলিশ বিভাগ এবং সাবেক চেকোস্লোভাকিয়া সিক্রেট পুলিশের মধ্যে সম্পর্ক... 225 00:15:47,070 --> 00:15:49,910 এসবের জানাজানি হয়, যখন জিমান নামের এক ইন্সপেক্টরকে... 226 00:15:49,910 --> 00:15:55,120 সাবেক সিক্রেট পুলিশের সদস্যদের সাথে মৃত অবস্থায় পাওয়া যায়। 227 00:15:56,920 --> 00:15:58,710 সেসময় ইন্সপেক্টর জিমান... 228 00:15:58,710 --> 00:16:03,260 এক অবৈধ অনাথাশ্রমের পরিচালকের হত্যাকাণ্ড নিয়ে তদন্ত করছিলেন। 229 00:16:03,260 --> 00:16:05,050 আমরা পরে জানতে পেরেছি... 230 00:16:05,050 --> 00:16:08,340 জিমান আর খুন হওয়া অনাথাশ্রমের পরিচালক... 231 00:16:08,340 --> 00:16:11,390 দুজনেরই সিক্রেট পুলিশের সাথে যোগাযোগ ছিল। 232 00:16:11,680 --> 00:16:13,600 এসবে কাকে সন্দেহ করা হচ্ছে? 233 00:16:14,270 --> 00:16:18,400 গ্রিমার নামের এক লোক, যে সবার প্রথম লাশ খুঁজে পেয়েছিল, তাকে প্রথমে সন্দেহ করা হচ্ছিল... 234 00:16:18,400 --> 00:16:22,190 অনাথাশ্রমের বাচ্চারা বলেছে যে তারা আরেকজনকে... 235 00:16:22,190 --> 00:16:23,860 ঘটনাস্থল থেকে চলে যেতে দেখেছে। 236 00:16:24,400 --> 00:16:25,860 আরেকজন? 237 00:16:26,360 --> 00:16:27,740 এক সোনালীচুলো সুন্দরী। 238 00:16:30,070 --> 00:16:33,120 কিন্তু, কেস এখানেই শেষ হয়নি। 239 00:16:33,120 --> 00:16:34,620 ঘটনা আরো ঘটেছে। 240 00:16:34,620 --> 00:16:37,750 আমার আগের কমিশনার আর দুজন অভিজ্ঞ ডিটেকটিভকে... 241 00:16:37,750 --> 00:16:40,000 বিষাক্ত ক্যান্ডি দিয়ে মারা হয়। 242 00:16:41,750 --> 00:16:46,800 তারাও সাবেক চেকোস্লোভাকিয়া সিক্রেট পুলিশের সাথে জড়িত ছিল। 243 00:16:46,800 --> 00:16:49,180 বিষ প্রয়োগের ব্যাপারে কাকে সন্দেহ করা হচ্ছে? 244 00:16:49,180 --> 00:16:53,510 সুক নামের এক তরুণ ডিটেকটিভ, যে সরাসরি ইন্সপেক্টর জিমানে অধীনে কাজ করত। 245 00:16:53,510 --> 00:16:54,810 কোনো প্রমান? 246 00:16:54,810 --> 00:16:56,930 আমাদের কাছে কোনো প্রমাণ নেই। 247 00:16:56,930 --> 00:17:01,270 কিন্তু বিশেষ তদন্তকারী দলের যে দুজন কর্মকর্তা সুকের উপর নজর রাখছিল... 248 00:17:01,810 --> 00:17:04,780 তাদের সুকের রুমে মৃত অবস্থায় পাওয়া গেছে! 249 00:17:05,190 --> 00:17:06,860 আচ্ছা। 250 00:17:06,860 --> 00:17:08,860 তো, এখন এই ডিটেকটিভ সুক কোথায় আছে? 251 00:17:09,280 --> 00:17:11,820 বর্তমানে লাপাত্তা। 252 00:17:11,820 --> 00:17:15,240 সব ঘটনাগুলো সুকের দিকেই ইঙ্গিত করছে। 253 00:17:15,240 --> 00:17:17,500 কিন্তু, এসব করার মতো কোনো বিশেষ উদ্দেশ্য তার নেই। 254 00:17:17,500 --> 00:17:18,620 হ-হ্যাঁ? 255 00:17:19,170 --> 00:17:22,500 সে এমন কোনো অপরাধ করার মতো লোক বলে মনে হচ্ছেনা। 256 00:17:22,750 --> 00:17:24,290 আ-আচ্ছা... 257 00:17:24,300 --> 00:17:26,300 আম, আপনি কীভাবে জানলেন? 258 00:17:26,840 --> 00:17:29,800 আমি এই কেসের মতোই একটা কেসের ব্যাপারে জানি। 259 00:17:32,430 --> 00:17:33,800 দারুণ ব্যাপার! 260 00:17:33,810 --> 00:17:37,140 আপনি ছুটিতে আছেন তবুও আপনার হাত এখনো চলছে? 261 00:17:40,730 --> 00:17:44,060 নিরপেক্ষভাবে তথ্য সংগ্রহ, তাই না? 262 00:17:44,070 --> 00:17:47,110 আর সেমিনারের লেকচারে আপনি আরো কিছু বলেছিলেন। 263 00:17:47,110 --> 00:17:48,820 তারপর সেই তথ্যকে ব্যবহার করে... 264 00:17:48,820 --> 00:17:51,660 সম্পূর্ণ নিজের দৃষ্টিকোণ থেকে তদন্ত পরিচালনা করা যায়। 265 00:17:51,660 --> 00:17:54,780 অন্য কথায়, নিজেই সেই খুনি হয়ে যাওয়া, তাই না? 266 00:17:55,450 --> 00:17:56,740 তো, আপনি কী বলেন? 267 00:17:56,740 --> 00:18:00,210 আপনি যদি সুক হতেন, তবে কী ভাবতেন? 268 00:18:00,210 --> 00:18:01,290 আপনি এখন কোথায় থাকতেন? 269 00:18:02,580 --> 00:18:04,420 আমি অত্যন্ত দুঃখিত। 270 00:18:04,420 --> 00:18:06,880 কিন্তু দুর্ভাগ্যবশত, আমি এখন ছুটিতে আছি। 271 00:18:07,210 --> 00:18:10,510 ওহ, না, আমারই ক্ষমা চাওয়া উচিত। 272 00:18:10,510 --> 00:18:12,720 প্রাগ শহর আপনার কেমন লাগলো? 273 00:18:12,720 --> 00:18:15,100 বলতে গেলে, আমি কেবল পুরোনো বইয়ের দোকানেই ঘুরেছি। 274 00:18:15,100 --> 00:18:16,560 পুরোনো বইয়ের দোকান? 275 00:18:16,560 --> 00:18:18,390 কিছু খুঁজছেন? 276 00:18:18,390 --> 00:18:21,020 আমি এর মধ্যেই তেরোটা দোকান ঘুরেছি। 277 00:18:21,440 --> 00:18:23,600 অবশেষে একটা কপি পেয়েছি। 278 00:18:24,940 --> 00:18:27,190 সত্যিটা হলো, আজ আমার এখানে আসার কারণ... 279 00:18:27,190 --> 00:18:32,030 আমি জানতে চাচ্ছিলাম যে, অবসর সময়ে আপনি চেক লেখাগুলোকে জার্মানে অনুবাদ করে দিতে পারবেন কি-না। 280 00:18:34,570 --> 00:18:36,530 ওহ, একটা পিকচার বুক? 281 00:18:36,530 --> 00:18:37,660 আশ্চর্য ব্যাপার। 282 00:18:37,660 --> 00:18:40,580 জানতাম না আপনার এমন শখও আছে। 283 00:18:40,580 --> 00:18:44,000 যদি বইটা আমার কাছে রেখে যেতে পারেন, আমি কাউকে দিতে কালকের মধ্যে অনুবাদ করিয়ে নেবো। 284 00:18:44,000 --> 00:18:46,750 এটা কি আপনার বাচ্চা... না, নাতির জন্য? 285 00:18:47,340 --> 00:18:50,130 হ্যাঁ, মানে... সেটা বলতে পারেন। 286 00:18:53,550 --> 00:18:55,470 সুক নিরপরাধ! 287 00:18:56,050 --> 00:18:57,300 তার বন্ধু হিসেবে... 288 00:18:57,310 --> 00:18:59,560 আমার দৃঢ় বিশ্বাস, সে নিরপরাধ! 289 00:19:00,020 --> 00:19:02,770 পুলিশ আমাকে হাজার হাজার প্রশ্ন জিজ্ঞাসা করেছে, কিন্তু... 290 00:19:02,770 --> 00:19:05,900 ওর ব্যাপারে সন্দেহ করার মতোই কিছুই নেই! 291 00:19:06,610 --> 00:19:10,190 আপনি যদি পুলিশের লোক হন, তাহলে প্লিজ ওকে সাহায্য করুন! 292 00:19:10,190 --> 00:19:12,900 আমরাও যেকোনো উপায়ে তাকে বাঁচাতে সাহায্য করব! 293 00:19:13,700 --> 00:19:16,870 দুর্ভাগ্যবশত, আমি এখন ছুটিতে আছি। 294 00:19:16,870 --> 00:19:18,910 আমি তেমন কোনো সাহায্য করতে পারব না। 295 00:19:22,460 --> 00:19:25,420 আর কারো সাথে কি সে খোলাখুলি কথা বলত? 296 00:19:26,830 --> 00:19:29,960 ও একটা প্রেমিকা প্রায় জুটিয়েই ফেলেছিল। 297 00:19:29,960 --> 00:19:32,880 সে শুধু তার নামটাই জানতে পেরেছিল, যদিও... 298 00:19:32,880 --> 00:19:34,340 তার নাম কী ছিল? 299 00:19:34,340 --> 00:19:35,180 আন্না... 300 00:19:35,180 --> 00:19:37,010 ওহ, ঠিক! আন্না লিবার্ট! 301 00:19:39,060 --> 00:19:41,720 তার চুল ছিল সোনালী, আর সে ছিল খুব সুন্দরী। 302 00:19:41,720 --> 00:19:45,140 ও ভেবেছিল সবকিছু ঠিকঠাক চলছে, তাই ও খুব খুশি ছিল। 303 00:19:47,770 --> 00:19:49,650 আন্না লিবার্ট... 304 00:19:49,650 --> 00:19:53,530 দশ বছর আগে পূর্ব জার্মানি থেকে পালিয়ে আসা সেই অফিসারের বাসায়... 305 00:19:53,530 --> 00:19:57,530 ঘটা হত্যাকাণ্ডে বেঁচে যাওয়া যমজ বাচ্চাদের মধ্যে একজন। 306 00:19:58,530 --> 00:20:01,030 মোরাভিয়া প্রকাশনী 307 00:20:02,200 --> 00:20:05,120 আমাদের কাছে আর কোনো কপি আছে বলে মনে হয়না। 308 00:20:05,920 --> 00:20:08,580 এমিল শের্বের "নামহীন এক দানব"... 309 00:20:08,580 --> 00:20:10,790 আমাদেরই প্রকাশনী থেকে বেরিয়েছিল, কিন্তু... 310 00:20:11,500 --> 00:20:13,960 যদি বইটা চেকোস্লোভাকিয়ার আমলে প্রকাশিত হয়ে থাকে... 311 00:20:13,970 --> 00:20:17,260 তাহলে সেটা এই কোম্পানির আমার আগেকার প্রেসিডেন্টের সময়ই হবে। 312 00:20:17,260 --> 00:20:19,930 এমিল শের্বে কি কোনো ছদ্মনাম? 313 00:20:20,350 --> 00:20:22,850 হ্যাঁ, সম্ভবত। 314 00:20:22,850 --> 00:20:25,680 তখন আরো কিছু ছদ্মনামও ছিল... 315 00:20:25,690 --> 00:20:28,020 কী যেন বোনাপার্টা... 316 00:20:28,020 --> 00:20:30,480 আর, ইয়াকভ ভিরোবেক। 317 00:20:30,480 --> 00:20:32,150 ক্লাউস পপ্পে আর... 318 00:20:32,780 --> 00:20:35,490 ক্লাউস পপ্পের বাক্স এখানেই আছে আসলে। 319 00:20:35,490 --> 00:20:37,820 কী? খুঁজে পেলেন দেখে অবাক হলাম! 320 00:20:37,820 --> 00:20:39,320 খুলতে পারি? 321 00:20:39,320 --> 00:20:40,700 অবশ্যই, খুলুন। 322 00:20:40,700 --> 00:20:43,910 ওখানে সম্ভবত কিছু পুরোনো স্কেচই আছে। 323 00:21:04,640 --> 00:21:05,600 একটা গর্ভবতী মহিলা... 324 00:21:07,520 --> 00:21:09,060 আর তারপর... 325 00:21:10,020 --> 00:21:12,060 বাচ্চা জন্মিয়েছে... 326 00:21:15,860 --> 00:21:17,570 একটা মেয়ে। 327 00:21:30,080 --> 00:21:31,370 যমজ... 328 00:21:35,630 --> 00:21:37,340 আচ্ছা। 329 00:21:37,340 --> 00:21:39,220 অনুবাদ করতে পেরেছেন? 330 00:21:39,880 --> 00:21:42,220 ধন্যবাদ, কমিশনার নেপেলা। 331 00:21:42,720 --> 00:21:46,220 ওহ, একটা জিনিস জানার ছিল, এটা মাথায় বেশ ঘুরঘুর করছে। 332 00:21:46,220 --> 00:21:50,270 বইয়ের শেষের পৃষ্ঠাটা পড়তে পারবেন? 333 00:21:50,270 --> 00:21:52,650 আচ্ছা দেখি... 334 00:21:53,110 --> 00:21:55,820 "অবশেষে সে একটি নাম খুঁজে পেল..." 335 00:21:55,820 --> 00:21:59,690 "কিন্তু তাকে সেই নাম ধরে ডাকার মতো আর কেউ রইল না।" 336 00:21:59,700 --> 00:22:00,780 "ইয়োহান"। 337 00:22:00,780 --> 00:22:03,070 "নামটি সত্যিই খুব সুন্দর।" 338 00:22:03,070 --> 00:22:05,330 কী অদ্ভুত বই... 339 00:22:05,330 --> 00:22:06,790 ইয়োহান। 340 00:22:07,540 --> 00:22:11,040 ইন্সপেক্টর লুঙ্গে, মাঝেমধ্যে আমার সাথে ডিনার করলে কেমন হয়? 341 00:22:11,540 --> 00:22:14,210 কয়দিনের ছুটি নিয়েছেন আপনি? 342 00:22:14,210 --> 00:22:16,460 শুনুন। 343 00:22:16,460 --> 00:22:18,960 বিয়ারের বদলে কফি দিলে ভালো হয়। 344 00:22:20,970 --> 00:22:23,760 মনে হচ্ছে বেশ লম্বা ছুটি হতে চলেছে। 345 00:22:27,000 --> 00:22:34,000 অনুবাদক: ফেরদৌস শুভ