1
00:00:05,000 --> 00:00:05,500
অ
2
00:00:05,501 --> 00:00:06,001
অন
3
00:00:06,002 --> 00:00:06,502
অনু
4
00:00:06,503 --> 00:00:07,003
অনুব
5
00:00:07,004 --> 00:00:07,504
অনুবা
6
00:00:07,505 --> 00:00:08,005
অনুবাদ
7
00:00:08,006 --> 00:00:08,506
অনুবাদক
8
00:00:08,507 --> 00:00:09,007
অনুবাদক :
9
00:00:09,008 --> 00:00:09,508
অনুবাদক :-
10
00:00:09,509 --> 00:00:10,009
অনুবাদক :- আ
11
00:00:10,010 --> 00:00:10,510
অনুবাদক :- আল
12
00:00:10,511 --> 00:00:11,011
অনুবাদক :- আলা
13
00:00:11,012 --> 00:00:11,512
অনুবাদক :- আলাউ
14
00:00:11,513 --> 00:00:12,013
অনুবাদক :- আলাউদ্দ
15
00:00:12,014 --> 00:00:12,514
অনুবাদক :- আলাউদ্দী
16
00:00:12,515 --> 00:00:13,015
অনুবাদক :- আলাউদ্দীন
17
00:00:13,016 --> 00:00:13,516
অনুবাদক :- আলাউদ্দীন র
18
00:00:13,517 --> 00:00:14,017
অনুবাদক :- আলাউদ্দীন রা
19
00:00:14,018 --> 00:00:14,518
অনুবাদক :- আলাউদ্দীন রাস
20
00:00:14,519 --> 00:00:15,019
অনুবাদক :- আলাউদ্দীন রাসে
21
00:00:15,020 --> 00:00:15,520
অনুবাদক :- আলাউদ্দীন রাসেল
22
00:00:15,521 --> 00:00:35,000
অনুবাদক :- আলাউদ্দীন রাসেল।
23
00:00:39,000 --> 00:01:02,000
:: অনুবাদ ও সম্পাদনা - আলাউদ্দীন রাসেল ::
24
00:01:06,410 --> 00:01:09,810
পটেটো বোম্ব খেয়ে একজন মারা গেছে।
25
00:01:09,900 --> 00:01:11,200
এ মৃত্যুর ব্যাপারে আমি কিন্তু জানতাম না।
26
00:01:11,280 --> 00:01:14,100
কেউ ইচ্ছে করেই মানুষ মারার
জন্য এটা এখানে রেখে গেছে।
27
00:01:14,180 --> 00:01:15,020
কাজটা কে করেছে?
28
00:01:15,100 --> 00:01:16,240
ই-গাং!
29
00:01:16,870 --> 00:01:19,300
ও ইয়াং-সুনের চাচাত ভাই?
30
00:01:19,390 --> 00:01:21,530
- ইয়াং-সুন কোথায়?
- ইয়াং-সুন!
31
00:01:21,610 --> 00:01:22,620
ইয়াং-সুন!
32
00:01:24,720 --> 00:01:26,490
সি-ওক আমাকে বলেছিল!
33
00:01:26,780 --> 00:01:30,100
সে হয়ত তাকে মারার জন্য এটা ওখানে রেখেছিলো।
34
00:01:30,180 --> 00:01:33,250
অথবা সে অন্য কাউকে টার্গেট করেছিল।
35
00:01:33,330 --> 00:01:35,010
তুমি কি আসলেই আমার দাদাকে দেখেছো?
36
00:01:35,180 --> 00:01:37,490
সে ইচ্ছা করেই ইয়াং-সুনকে ওখানে পাঠিয়েছিল।
37
00:01:37,570 --> 00:01:38,410
না!
38
00:01:39,130 --> 00:01:41,020
কেউ আমাদের প্লান ধরে ফেলেছে।
39
00:01:43,030 --> 00:01:45,300
বনরক্ষীদের মধ্যে কেউ একজন।
40
00:01:47,110 --> 00:01:48,120
লি সি-ওক!
41
00:01:48,200 --> 00:01:49,120
না, সে বাসায় নেই।
42
00:01:49,880 --> 00:01:50,890
আমি মিথ্যা বলেছিলাম!
43
00:01:51,270 --> 00:01:52,150
তোমাকে খুন করার জন্য।
44
00:01:52,229 --> 00:01:53,580
ইয়াং-সুন!
45
00:02:00,039 --> 00:02:01,680
কিন্তু ওটাই শেষ ছিল না।
46
00:02:03,240 --> 00:02:05,630
অন্যকেউ রয়েছে! আসল অপরাধী!
47
00:02:06,259 --> 00:02:07,600
তুমি কী আমাকে সাহায্য করবে?
48
00:02:12,009 --> 00:02:13,440
আমি কী করতে পারি?
49
00:02:14,360 --> 00:02:17,260
সাল - ২০১৮!
50
00:02:20,410 --> 00:02:22,600
এক দৃষ্টিতে জিরিসানের
সৌন্দর্য উপভোগ করা যায়।
51
00:02:23,479 --> 00:02:24,490
ওরে!
52
00:02:25,700 --> 00:02:28,180
এটা কী ছেওনওয়াংবং শৃঙ্গ?
53
00:02:28,600 --> 00:02:29,530
আরে না!
54
00:02:29,690 --> 00:02:32,300
একসাথে পুরোটা দেখতে পাবে না।
55
00:02:32,680 --> 00:02:35,740
ছেনওয়াংবং শৃঙ্গ জিরিসানের অনেক ভিতরে।
56
00:02:36,040 --> 00:02:39,060
আসলে জিরিসান অনেক বিশাল।
57
00:02:42,670 --> 00:02:44,100
আচ্ছা!
58
00:02:44,270 --> 00:02:46,700
লি সি-ওক কোথায় যেতে পারে?
59
00:02:46,790 --> 00:02:49,900
আমরা ওকে দুই মাস যাবৎ খুঁজে যাচ্ছি,
কিন্তু তার কোন চিহ্নই নেই।
60
00:02:50,320 --> 00:02:52,460
পাহাড়ের নিচেও তার কোন চিহ্ন নেই।
61
00:02:59,890 --> 00:03:02,120
- ওটার কী খবর?
- মানে?
62
00:03:02,200 --> 00:03:04,260
তুমি এই কয়দিন কিছু দেখছো না?
63
00:03:04,760 --> 00:03:07,070
মাসখানেকের মধ্যে তেমন কিছু বলো নি।
64
00:03:07,540 --> 00:03:09,890
এরপর আর কিছু আমার চোখে পড়েনি।
65
00:03:11,230 --> 00:03:12,620
ভালো!
66
00:03:13,880 --> 00:03:16,400
হ্যাঁ, আমারও তাই মনে হয়।
67
00:03:21,020 --> 00:03:23,870
দু'ঘন্টা পর আমাদের ছুটি শুরু হবে।
68
00:03:24,460 --> 00:03:27,570
কোন প্লান আছে? ক্রিসমাস বলে কথা।
69
00:03:27,740 --> 00:03:30,720
কচুর ক্রিসমাস! বিরক্ত লাগে আমার!
70
00:03:31,180 --> 00:03:33,370
চলো! চৌকিতে ফিরে যাওয়া যাক।
71
00:03:40,170 --> 00:03:42,520
ক্রিসমাসের ডেটিং-এর কথা ভুলে যাওনি তো?
72
00:03:42,980 --> 00:03:44,540
এবার কিন্তু দেরি কোরো না।
73
00:03:52,140 --> 00:03:55,540
এদিকে! তিন বলার সাথে সাথে!
74
00:03:55,960 --> 00:03:58,310
এক, দুই, তিন!
75
00:03:58,480 --> 00:03:59,700
অস্থির!
76
00:03:59,870 --> 00:04:02,050
স্যার, এদিকে! এক, দুই, তিন!
77
00:04:04,700 --> 00:04:06,550
এক, দুই, তিন!
78
00:04:06,630 --> 00:04:08,770
তুষার পড়ছে! ক্রিসমাসের আমেজ পাওয়া যাচ্ছে।
79
00:04:08,860 --> 00:04:11,079
ছবি তুলতে চাইলে এদিকে আসো।
80
00:04:11,170 --> 00:04:13,730
গাছের সামনে একটা ছবি নেবো?
81
00:04:16,920 --> 00:04:19,520
বাদ দাও! চলো তোমরা!
82
00:04:19,610 --> 00:04:22,800
- পরে দেখা হবে!
- সব মাটি করে দিলো!
83
00:04:22,920 --> 00:04:26,030
আসো আমরা দু'জনে একটা সেলফি তুলি।
84
00:04:28,760 --> 00:04:30,779
হাসি দাও!
85
00:04:36,910 --> 00:04:38,460
খুব সুন্দর দেখাচ্ছে!
86
00:04:41,990 --> 00:04:43,710
ক্রিসমাসের প্লান কী?
87
00:04:46,070 --> 00:04:47,620
না, তেমন কিছু নাই।
88
00:04:47,700 --> 00:04:51,360
যদি কোন প্ল্যান না থেকে থাকে,
আমার সাথে এখানে যাবে?
89
00:04:51,440 --> 00:04:54,840
এটাকে "পেঙ্গুইন সুইমিং ফেস্টিভ্যাল" বলে।
তোমাকে শীতের মধ্যে সাঁতার কাটতে হবে।
90
00:04:54,930 --> 00:04:57,570
বিজয়ী দক্ষিণ-পূর্ব এশিয়ায়
৫ দিনের সফরের সুযোগ পাবে।
91
00:04:58,710 --> 00:05:00,140
ও কী বলছে এসব!?
92
00:05:03,330 --> 00:05:05,090
ধন্যবাদ, কিন্তু...
93
00:05:06,270 --> 00:05:09,250
ভাল করে ভেবে দেখো!
94
00:05:09,330 --> 00:05:11,100
আরেকবার দেখে আমাকে জানিও।
95
00:05:11,640 --> 00:05:14,500
এ বছর পুরস্কারটা কিন্তু সেই।
96
00:05:20,420 --> 00:05:22,690
হেই, আমি সমস্যায় পড়েছি।
97
00:05:22,770 --> 00:05:25,130
ইল-হ্যে হারামজাদাটা...
98
00:05:25,210 --> 00:05:27,350
শেল্টারে তার শিফটটা আমাকে করতে বলেছে।
99
00:05:27,440 --> 00:05:30,800
নাহলে, আমাকে এক্ষুনি তার
পাওনা পরিশোধ করতে হবে।
100
00:05:30,880 --> 00:05:33,950
তুমি যদি শিফটটা নিতে?
101
00:05:34,030 --> 00:05:35,460
আজকে আমার জরুরী কাজ আছে।
102
00:05:35,540 --> 00:05:37,850
ভাইরে, আজকের দিনটা শুধুই আমার!
103
00:05:37,940 --> 00:05:40,920
অনেক সাধনার পর আজকে ইয়াং-সুনের
সাথে মুভি দেখার সুযোগ পেয়েছি।
104
00:05:41,460 --> 00:05:43,980
অনেকদিন ধরে এই দিনটার
জন্য অপেক্ষা করছি আমি।
105
00:05:45,080 --> 00:05:46,250
প্লিজ?
106
00:05:46,340 --> 00:05:48,100
ই-গাংকে বলছো না কেন?
107
00:05:48,180 --> 00:05:51,960
তাকে তো এই শিফটে দেয়া হয়েছে, ভুলে গেছো?
108
00:05:52,050 --> 00:05:54,020
দশটা "স্কালিওন পেনকেক" আর একটা ইচ্ছা।
109
00:05:55,110 --> 00:05:58,810
আর ই-গাংও তোমাকে তার সাথে চায়।
110
00:06:01,620 --> 00:06:03,720
- ধন্যবাদ!
- মানে?
111
00:06:09,860 --> 00:06:11,370
তোমরা আসলেই জোশ!
112
00:06:11,450 --> 00:06:13,380
স ই-গাং, কাং হিউন-জু!
113
00:06:13,470 --> 00:06:16,280
তোমরা হলে জিরিসানের সুই-সুতা!
114
00:06:16,490 --> 00:06:18,460
- তাড়াতাড়ি এসে পড়েছো।
- খুব ভালো লাগলো।
115
00:06:18,670 --> 00:06:21,280
আজ আমার বাবার মৃত্যুবার্ষিকী।
116
00:06:21,660 --> 00:06:22,790
বাই!
117
00:06:23,340 --> 00:06:24,300
ভালো কথা!
118
00:06:24,390 --> 00:06:25,940
মেরি ক্রিসমাস!
119
00:06:26,700 --> 00:06:27,830
মেরি ক্রিসমাস!
120
00:06:29,590 --> 00:06:31,900
তুমি তো দেখছি আমার মতোই অসামাজিক।
121
00:06:31,990 --> 00:06:34,130
ক্রিসমাসে কেউ ডিউটি নেয়?
122
00:06:34,300 --> 00:06:38,040
- কোন প্ল্যান করো নি?
- না রে ভাই, কোন প্ল্যান নেই!
123
00:06:40,600 --> 00:06:43,330
কথা হচ্ছে সুই কে আর সুতা কে?
124
00:06:43,410 --> 00:06:45,180
তা দিয়ে কী কাজ?
125
00:06:45,640 --> 00:06:48,280
এটা শেল্টার! সর্বোচ্চ ২০ জন থাকা যায়।
126
00:06:48,370 --> 00:06:50,260
এটা অফিসে ঢুকার দরজা!
127
00:06:51,900 --> 00:06:53,370
এটা অফিস!
128
00:06:53,450 --> 00:06:56,050
দোকান নয়টায় বন্ধ হয়।
ওখানে সব জিনিসপত্র আছে।
129
00:06:56,140 --> 00:06:58,780
আর এগুলো হারিয়ে যাওয়া জিনিসপত্র।
130
00:07:00,930 --> 00:07:03,740
ওটা স্টোরেজ!
ওটার ভিতরে একটা জেনারেটর আছে।
131
00:07:03,820 --> 00:07:05,670
শীত আসলে ওটা সমস্যা করে।
132
00:07:05,760 --> 00:07:09,240
যদি সেটা হয়, ড্রয়ারে একটা ম্যানুয়াল বই আছে।
ওটা দেখে ঠিক করে নিতে হবে।
133
00:07:09,960 --> 00:07:11,930
-তো আমরা শুরু করতে পারি?
- স্যরি?
134
00:07:12,430 --> 00:07:13,480
কী শুরু করবো?
135
00:07:17,260 --> 00:07:18,900
অমা রে!
136
00:07:19,200 --> 00:07:21,250
- ঠিক আছেন?
- খোদা রে!
137
00:07:33,520 --> 00:07:34,570
আহারে খোদা!
138
00:07:34,950 --> 00:07:36,710
এভাবে ধুলো বের হবে না।
139
00:07:36,790 --> 00:07:37,800
সরো!
140
00:07:38,730 --> 00:07:40,450
এভাবে!
141
00:07:40,530 --> 00:07:42,130
এভাবে পেটাতে হবে।
142
00:07:42,210 --> 00:07:44,020
এভাবে!
143
00:07:44,100 --> 00:07:45,660
এভাবে পেটাও!
144
00:07:45,740 --> 00:07:47,000
এভাবে?
145
00:07:47,080 --> 00:07:48,340
এভাবে না!
146
00:07:48,550 --> 00:07:51,540
এভাবে! এভাবে পেটাও!
147
00:07:52,800 --> 00:07:53,930
ভাই রে ভাই!
148
00:07:54,010 --> 00:07:54,900
হইলো কিছু!
149
00:07:58,840 --> 00:08:00,230
দেখো কান্ড!
150
00:08:00,310 --> 00:08:02,830
সুন্দর করে ভাঁজ করতে পারো না?
151
00:08:02,920 --> 00:08:04,930
পারি তো!
152
00:08:05,020 --> 00:08:07,240
ভুলে গেলেন নাকি যে,
আমি একজন সৈন্য ছিলাম।
153
00:08:07,330 --> 00:08:10,650
ভাঁজ করা হয়ে গেলে, জিনিসপত্রগুলো
ক্যাবিনেটে সাজিয়ে রাখো যাও।
154
00:08:13,420 --> 00:08:14,590
স এর বাচ্চা...
155
00:08:14,680 --> 00:08:16,730
আমি কিন্তু শুনতে পাচ্ছি! যাও!
156
00:08:18,160 --> 00:08:19,250
জি, ম্যাডাম!
157
00:08:30,930 --> 00:08:32,270
বিদাম শেল্টার থেকে বলছি!
158
00:08:32,360 --> 00:08:35,300
ইল-হ্যে বলছি!
তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম।
159
00:08:35,380 --> 00:08:37,610
একটা হারানো জিনিস নেয়ার জন্য
আজকে একজনের আসার কথা।
160
00:08:37,690 --> 00:08:39,960
রেকর্ডে নোট করা আছে, চেক করে দেখো।
161
00:08:40,040 --> 00:08:41,470
আচ্ছা, ঠিক আছে!
162
00:08:44,080 --> 00:08:45,800
হারানো জিনিসের রেকর্ড...
163
00:08:45,880 --> 00:08:47,440
কী হয়েছে? কী খুঁজছো?
164
00:08:48,360 --> 00:08:51,090
একজন আসছে একটা
হারানো জিনিস নেয়ার জন্য।
165
00:08:51,169 --> 00:08:54,530
- কিন্তু, রেকর্ড বইটা কোথায়?
- ওহ, ওটা?
166
00:08:56,419 --> 00:08:57,470
এই যে!
167
00:09:02,140 --> 00:09:03,650
হারানো জিনিসপত্রের রেকর্ড বই!
168
00:09:03,770 --> 00:09:04,660
এইতো!
169
00:09:04,740 --> 00:09:06,550
সম্ভবত উনিই হবেন! তাই না?
170
00:09:09,570 --> 00:09:12,510
ইম ছেওল-গায়ং!
171
00:09:21,670 --> 00:09:23,890
কী হয়েছে? কোন সমস্যা?
172
00:09:24,730 --> 00:09:25,820
কী?
173
00:09:27,670 --> 00:09:28,970
না!
174
00:09:30,860 --> 00:09:32,800
খোদা রে, তুষার পড়ছে!
175
00:09:57,950 --> 00:09:59,590
আবহাওয়া চেক করেছো?
176
00:10:01,150 --> 00:10:03,830
তুষারঝড়ের একটা পূর্বাভাস ছিলো।
177
00:10:06,060 --> 00:10:08,620
একদম সাদা একটা ক্রিসমাস।
178
00:10:10,430 --> 00:10:12,700
পর্বতের উপরের দুনিয়াটা একদম অন্যরকম।
179
00:10:12,780 --> 00:10:16,470
নিচে হয়তো তুষার ভালো লাগে, কিন্তু
এখানে সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই তুষার।
180
00:10:16,560 --> 00:10:19,790
তুষারের মধ্যে তোমার দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাবে,
ফলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
181
00:10:19,880 --> 00:10:23,450
যদি দূর্ভাগ্যবশত তোমার মোজা ভিজে যায়,
তাহলে মুহূর্তের মধ্যে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হবে।
182
00:10:24,370 --> 00:10:25,920
সোজা কথায়...
183
00:10:28,070 --> 00:10:29,910
...এখানকার আবহাওয়া খুবই মারাত্মক।
184
00:10:30,590 --> 00:10:34,370
কিন্তু নিচের সবাই...
185
00:10:35,250 --> 00:10:36,680
... এখন নিশ্চয়ই অনেক খুশি।
186
00:11:08,760 --> 00:11:12,170
প্রতিবেশীদেরকে সাহায্য করুন।
187
00:11:14,140 --> 00:11:15,780
ধন্যবাদ!
188
00:11:38,080 --> 00:11:42,320
দুপুর দুইটায় থিয়েটারের বাইরে দেখা হবে।
189
00:12:43,600 --> 00:12:46,870
"ভারী তুষারপাতের পূর্বাভাস"!
"রাস্তা আংশিকভাবে বন্ধ"!
190
00:13:50,210 --> 00:13:51,890
জুংসান-রি ভিসিটর সেন্টার!
191
00:13:51,970 --> 00:13:55,460
ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান...
192
00:14:00,080 --> 00:14:01,630
জিওনাম আঞ্চলিক পুলিশ বিভাগ...
193
00:14:01,720 --> 00:14:04,530
...পুলিশ অফিসার লেফটেন্যান্ট
ইমকে গ্রেপ্তার করেছে...
194
00:14:04,620 --> 00:14:08,860
...ড্রাগ ডিলারদের কাছ থেকে
বেশ কয়েকবার ঘুষ গ্রহণ করার অপরাধে।
195
00:14:09,740 --> 00:14:14,190
লেফটেন্যান্ট ইমের বিরুদ্ধে অবৈধভাবে প্রায় শত মিলিয়ন টাকা গ্রহণের অভিযোগ রয়েছে।
196
00:14:14,280 --> 00:14:19,310
আর তার পরিবর্তে তিনি মাদক চোরাকারবারের
তদন্তের ব্যাপারে গোপন তথ্য পাচার করেছেন।
197
00:14:19,400 --> 00:14:21,250
পুলিশ সার্চ ওয়ারেন্টের...
198
00:14:21,330 --> 00:14:24,020
- ইম ছেওল-গায়ং?
- হ্যাঁ!
199
00:14:24,100 --> 00:14:27,000
নামটা কেমন হাস্যকর না?
200
00:14:27,080 --> 00:14:31,280
ই-গাং হারামজাদার জন্য পাগল ছিল।
201
00:14:31,370 --> 00:14:34,770
আবার শুরু করেছে!
নিশ্চয়ই বেশি খেয়ে ফেলেছো।
202
00:14:34,850 --> 00:14:37,580
ই-গাং-এর বয়স তখন চৌদ্দ ছিল।
203
00:14:37,670 --> 00:14:39,770
...যখন পর্বতের দিকে চলে যায়।
204
00:14:39,850 --> 00:14:43,210
...তারপর ৩ দিন পর ফিরে আসে।
205
00:14:43,300 --> 00:14:45,610
...কিন্তু তার একটা হাত ভাঙা ছিল।
206
00:14:46,820 --> 00:14:48,920
আমি তাকে এভাবে উড়তে দিতে পারছিলাম না।
207
00:14:49,010 --> 00:14:53,590
তাই আমি তাকে কিশোর
উন্নয়ন কেন্দ্রে পাঠিয়ে দেই।
208
00:14:53,840 --> 00:14:57,320
আর সেখানেই এটা ঘটে।
209
00:14:59,050 --> 00:15:00,010
সাল - ১৯৯৭!
210
00:15:00,100 --> 00:15:01,360
হে আমাদের তরুণেরা! উড়তে শিখো।
211
00:15:01,440 --> 00:15:04,340
ছেওংওন ট্রেইনিং সেন্টারে স্বাগতম।
212
00:15:05,050 --> 00:15:09,590
এখানে থাকতে হলে, অবশ্যই আমাদের
সকল নিয়মাবলী মেনে চলতে হবে।
213
00:15:09,670 --> 00:15:13,620
সর্বপ্রথম, নিজেদের মোবাইল ফোন এবং
ব্যাক্তিগত জিনিস সামনে বের করে রাখো।
214
00:15:15,130 --> 00:15:16,560
ও একদম বেহায়া!
215
00:15:16,640 --> 00:15:18,280
- দেখলেই ভয় লাগে!
- আরে, আরে! কী করছেন?
216
00:15:18,370 --> 00:15:20,090
- আরে, কী করছেন আপনি?
- ওটা ফেরত দেন।
217
00:15:20,170 --> 00:15:21,810
- এটাও দিয়ে দিতে হবে?
- ধুরো, বাড়িই চলে যাবো।
218
00:15:21,890 --> 00:15:22,780
চল, বাড়ি চলে যাবো।
219
00:15:22,860 --> 00:15:24,620
আম্মা!
220
00:15:28,610 --> 00:15:31,390
দেখ তাকায় কীভাবে! শালারে দেখলেই ভয় লাগে!
221
00:15:32,560 --> 00:15:33,650
এখানে এসে কী ভুল যে করলাম।
222
00:15:33,740 --> 00:15:36,050
এসব শেষ হবে কখন?
চলে যাবো বাল!
223
00:15:36,640 --> 00:15:38,270
আম্মুকে মিস করছি!
224
00:15:39,200 --> 00:15:42,350
তোমরা এখান থেকে ছেওনওয়াংবং পার্ক পর্যন্ত দৌড়াবে।
225
00:15:42,430 --> 00:15:44,320
প্রথম স্থান অধিকারী ৫০ হাজার টাকার
প্রাইজমানিসহ একটা সার্টিফিকেট পাবে।
226
00:15:44,410 --> 00:15:46,840
দ্বিতীয় স্থান অধিকারী ৩০ হাজার
এবং তৃতীয় স্থান অধিকারী ২০ হাজার।
227
00:15:46,930 --> 00:15:49,570
আর যে সবার শেষে থাকবে
সে টয়লেট পরিষ্কার করবে।
228
00:15:49,660 --> 00:15:52,720
যে জিতবে সব টাকা তার, কি বলো?
229
00:15:53,100 --> 00:15:54,230
- হ্যাঁ!
- হ্যাঁ!
230
00:15:56,210 --> 00:15:57,220
জলদি! জলদি!
231
00:16:05,570 --> 00:16:07,210
ছেওংওন ট্রেইনিং সেন্টার!
232
00:16:09,560 --> 00:16:10,910
আহ, আর পারছি না!
233
00:16:28,550 --> 00:16:30,480
ছেওনওয়াংবং শৃঙ্গ!
234
00:16:51,520 --> 00:16:52,650
আমার হাত ধরো!
235
00:16:53,120 --> 00:16:54,210
ধন্যবাদ, লাগবে না!
236
00:17:07,650 --> 00:17:10,000
ছেওনওয়াংবং শৃঙ্গ!
237
00:17:13,490 --> 00:17:14,620
প্রথম স্থান অধিকারী!
238
00:17:24,740 --> 00:17:25,920
ভাইরে ভাই!
239
00:17:47,930 --> 00:17:49,520
এইতো শেষের জনও চলে এসেছে।
240
00:17:51,290 --> 00:17:54,230
- ওদের এত দেরি হলো কেন?
- ও-তো আমাদের সামনে ছিল।
241
00:17:55,190 --> 00:17:56,200
সাবধানে!
242
00:17:58,380 --> 00:18:01,160
- পাশের ছেলেটা ব্যথা পেয়েছে মনে হয়।
- হ্যাঁ, তাই মনে হচ্ছে।
243
00:18:02,080 --> 00:18:04,010
ভাইরে, আমার খুব ক্লান্ত লাগছে।
244
00:18:11,240 --> 00:18:13,000
অসাধারণ, বাচ্চারা!
245
00:18:13,080 --> 00:18:15,940
সবাই চূড়া জয় করেছো!
246
00:18:16,950 --> 00:18:19,130
সবাই একসাথে জোরে চিৎকার দিচ্ছি না কেন?
247
00:18:24,000 --> 00:18:25,140
ঠিক আছে!
248
00:18:25,300 --> 00:18:30,050
সবাই জোরে চিৎকার করে
মন থেকে সব চাপ ঝেড়ে ফেলো।
249
00:18:40,890 --> 00:18:42,440
হেই, চিৎকার করে কিছু বলো।
250
00:18:42,520 --> 00:18:45,460
অন্তত নিজের বাবা-মায়ের
উদ্দেশ্যে হলেও কিছু বলো।
251
00:18:48,660 --> 00:18:50,340
আমার বাবা-মা নেই।
252
00:19:23,010 --> 00:19:24,610
ই-গাং!
253
00:19:28,180 --> 00:19:29,230
কিরে?
254
00:19:29,310 --> 00:19:30,910
এখানে কী করছিস?
255
00:19:30,990 --> 00:19:32,380
আসলে...
256
00:19:33,050 --> 00:19:34,560
- আমি বাসের জন্য অপেক্ষা করছি।
- মানে?
257
00:19:34,650 --> 00:19:36,120
কী বলছিস তুই?
258
00:19:36,200 --> 00:19:38,170
আমাদের বাড়ি তো এখানেই!
259
00:19:38,260 --> 00:19:40,060
আবার কোথায় পালিয়ে যাচ্ছিস?
260
00:19:40,150 --> 00:19:41,530
চল আমার সাথে!
261
00:19:44,180 --> 00:19:45,400
চল, চল!
262
00:20:05,140 --> 00:20:06,400
এটা কী ছিলো?
263
00:20:07,200 --> 00:20:08,500
হারামজাদি!
264
00:20:09,880 --> 00:20:10,980
হেই!
265
00:20:27,730 --> 00:20:29,790
এটাতে তেমন কিছু নেই।
266
00:20:30,130 --> 00:20:34,450
কিন্তু, নিশ্চয়ই এটা উনার জন্য খুব স্পেশাল,
তাই ক্রিসমাসের দিন এটা নেয়ার জন্য আসছেন।
267
00:20:35,330 --> 00:20:36,970
হয়তো কারো পক্ষ থেকে, এটা তার জন্য উপহার।
268
00:20:42,220 --> 00:20:44,030
এত চুপচাপ হয়ে আছেন যে?
269
00:20:44,530 --> 00:20:45,750
কী হয়েছে?
270
00:20:47,260 --> 00:20:48,270
কী?
271
00:20:49,280 --> 00:20:50,410
কিছু হয়নি!
272
00:20:50,500 --> 00:20:52,260
আমি ঠিক আছি!
273
00:20:55,240 --> 00:20:56,590
বিদাম শেল্টার!
274
00:20:56,750 --> 00:20:59,570
মেইন স্টেশন থেকে বলছি!
একটি জরুরি বার্তা আছে!
275
00:20:59,650 --> 00:21:02,090
বিদাম শেল্টারে যাওয়ার পথে
পায়ের গোড়ালি মচকে গেছে।
276
00:21:02,210 --> 00:21:05,660
- লোকেশন?
- সনবাওয়ি শিলার পাশে পুরাতন গাছটার পাশে।
277
00:21:08,090 --> 00:21:09,270
উনি কি সেই লোক...
278
00:21:10,030 --> 00:21:12,130
...যে আজকে শেল্টারে আসবে বলেছিল?
279
00:21:13,470 --> 00:21:14,980
সেটা চেক করিনি!
280
00:21:15,070 --> 00:21:17,170
আবহাওয়ার কারণে ভালোভাবে
সিগন্যাল পাওয়া যাচ্ছে না।
281
00:21:17,250 --> 00:21:18,800
ভালভাবে ভুঝার আগে কল কেটে গেছে!
282
00:21:20,190 --> 00:21:22,750
আমরা শীঘ্রই যাচ্ছি!
এক ঘন্টার মতো লাগবে।
283
00:21:29,930 --> 00:21:32,080
- আমিও যাবো!
- তুমি এখানেই থাকো!
284
00:21:32,160 --> 00:21:34,130
এরকম আবহাওয়ার মধ্যে
আপনি ওখানে একা যাবেন?
285
00:21:34,220 --> 00:21:36,070
এখানে একজনকে থাকতে হবে।
286
00:21:36,490 --> 00:21:37,700
তাহলে শুধু আমাকে যেতে দিন।
287
00:21:40,430 --> 00:21:42,160
আমি এই পাহাড়কে তোমার থেকে বেশি চিনি।
288
00:21:42,240 --> 00:21:44,680
কোন সমস্যা হলে, জাংতিওমুকে
কল করে ব্যাকআপ চেয়ে নিবো।
289
00:21:44,760 --> 00:21:46,060
তুমি এখানেই থাকো!
290
00:21:50,510 --> 00:21:51,770
শুনুন!
291
00:21:54,500 --> 00:21:57,530
কোন সমস্যা হলে আমাকে বার্তা পাঠাবেন।
আমি সাথে সাথে ওখানে চলে যাবো।
292
00:21:58,490 --> 00:22:01,220
আহ! আস্থা রাখা যায় তাহলে।
বেশ বড় হয়ে গেছো!
293
00:22:01,310 --> 00:22:02,900
সেটা অনেক আগেই হয়েছি!
294
00:22:02,990 --> 00:22:05,090
ঘুমিয়ে পড়ে বার্তা মিস করো না আবার।
295
00:22:25,120 --> 00:22:27,770
এমন আবহাওয়ার মধ্যে পাহাড় ভ্রমণ?
296
00:22:28,610 --> 00:22:30,540
লাইসেন্স প্লেট চেক করো।
297
00:22:37,260 --> 00:22:40,110
স্যার! এই গাড়িটা ওয়ান্টেড লিস্টে আছে।
298
00:22:40,200 --> 00:22:42,170
- কী?
- গাড়িটা ওয়ান্টেড লিস্টে আছে।
299
00:22:55,230 --> 00:22:56,490
বিদাম শেল্টার থেকে বলছি।
300
00:22:56,660 --> 00:23:00,150
৩৩০ ডিগ্রি ডানে একটা অদ্ভুত আওয়াজ শুনলাম।
301
00:23:00,570 --> 00:23:02,210
ই-গাং ম্যাডাম, আপনি ঠিক আছেন?
302
00:23:03,050 --> 00:23:04,640
আমি কিছু শুনতে পাইনি।
303
00:23:05,270 --> 00:23:08,510
মেইন স্টেশন, নাইট ডিউটি রুম থেকে বলছি,
সম্ভবত তুষারধ্বস! আমরা চেক করছি।
304
00:23:08,630 --> 00:23:11,490
সনবাওয়ি শিলা থেকে ১০০ মিটার দূরে আছি।
ওখানে পৌঁছে তোমাকে বার্তা পাঠাচ্ছি।
305
00:23:34,880 --> 00:23:36,230
খোদা রে!
306
00:23:39,080 --> 00:23:42,060
- তুমি এখানে কী করছো?
- দরজা খুলো!
307
00:23:42,400 --> 00:23:44,000
ফ্রাইড চিকেন এনেছি!
308
00:23:44,500 --> 00:23:45,630
দরজা খুলো!
309
00:23:52,230 --> 00:23:53,360
জলদি করো!
310
00:23:54,160 --> 00:23:55,590
জলদি! জলদি!
311
00:23:57,480 --> 00:23:58,610
আসছি!
312
00:23:58,700 --> 00:23:59,830
জলদি করো, ভাই!
313
00:24:02,940 --> 00:24:04,320
ওরে, কী গরম!
314
00:24:07,890 --> 00:24:09,360
এসব কী?
315
00:24:09,620 --> 00:24:14,190
এই ঠান্ডার মধ্যে এখানে আসার আগে
তোমার চিন্তা করা উচিত ছিলো।
316
00:24:14,280 --> 00:24:16,710
এখন মোটামুটি ভালোই লাগছে!
317
00:24:16,840 --> 00:24:19,570
তোমাদের জন্য চিকেন নিয়ে এসেছি!
318
00:24:20,030 --> 00:24:21,880
এটা চিকেন না!
319
00:24:21,960 --> 00:24:23,430
এটা বরফের বাক্স!
320
00:24:23,520 --> 00:24:26,370
এরকম করো না তো!
আর কোথাও যেতে পারছিলাম না।
321
00:24:29,860 --> 00:24:31,160
আমি...
322
00:24:32,630 --> 00:24:34,270
...ধোঁকা খেয়েছি ভাই!
323
00:25:14,500 --> 00:25:17,320
একজনের সাথে দেখা করে...
324
00:25:19,500 --> 00:25:20,930
...ক্রিসমাসটা উপভোগ করতে চেয়েছিলাম।
325
00:25:23,620 --> 00:25:25,800
কিন্তু আমার এখানে ছাড়া
আর কোথাও জায়গা নেই।
326
00:25:28,360 --> 00:25:29,460
নাক দিয়ে পানি পড়ছে!
327
00:25:29,540 --> 00:25:31,810
এই ঠান্ডায় নিশ্চিত জ্বর উঠবে আমার।
328
00:25:32,860 --> 00:25:34,330
জমে যাচ্ছি একদম!
329
00:25:35,670 --> 00:25:37,770
এগুলো পরিষ্কার করে নিও!
330
00:25:46,840 --> 00:25:48,270
ইম ছেওল-গায়ং!
331
00:25:49,620 --> 00:25:51,170
ওরে, এটা তো...
332
00:25:52,850 --> 00:25:53,900
কী হয়েছে?
333
00:25:55,160 --> 00:25:58,180
- কী হয়েছে?
- এটা ই-গাংয়ের প্রথম ভালবাসার নাম।
334
00:25:59,190 --> 00:26:01,420
এটা সে-ই হবে! ইম ছেওল-গায়ং!
335
00:26:01,500 --> 00:26:03,600
নামটা বেশ আলাদা!
তাই, আমার মনে আছে।
336
00:26:03,690 --> 00:26:06,630
সে ই-গাংয়ের সমবয়সী!
337
00:26:07,470 --> 00:26:11,250
মাতাল হলে অতীতের সব কথা
তার মুখ দিয়ে অনর্গল বের হয়ে আসে।
338
00:26:12,510 --> 00:26:15,400
ইম ছেওল-গায়ং!
ই-গাংয়ের প্রথম ভালোবাসা।
339
00:26:15,780 --> 00:26:17,290
তাদের কীভাবে জানি পরিচয় হয়েছিল!?
340
00:26:17,380 --> 00:26:20,820
ও, হ্যাঁ! কিশোর উন্নয়ন কেন্দ্রে!
341
00:26:20,950 --> 00:26:24,730
ই-গাং যখন বাড়ি থেকে পালিয়ে সিউল চলে যায়,
তখন তার সাথে ওর আবার দেখা হয়ে যায়।
342
00:26:24,810 --> 00:26:25,990
নিয়তির খেলা আরকি!
343
00:26:26,070 --> 00:26:27,250
সাল - ২০০২!
344
00:26:27,330 --> 00:26:30,140
বিশ্বকাপে সবুজ সংকেত!
345
00:26:54,420 --> 00:26:57,110
আমরা বিশ্বকাপ মাতাবো, সাথে আপনারাও!
346
00:26:57,190 --> 00:27:00,010
মেতে উঠুন, সবাই!
347
00:27:00,680 --> 00:27:02,110
মেতে উঠুন উল্লাসে!
348
00:27:02,190 --> 00:27:05,170
এই যে, একটা নিন! উল্লাসে মেতে উঠুন!
349
00:27:05,260 --> 00:27:07,360
আপনাদের জন্য আমাদের উপহার!
350
00:27:07,440 --> 00:27:08,780
ধন্যবাদ!
351
00:27:15,670 --> 00:27:16,810
নিয়ে নিন একটা!
352
00:27:25,080 --> 00:27:26,260
নিন!
353
00:27:31,170 --> 00:27:32,770
তুমি জিরিসান, তাই না?
354
00:27:36,710 --> 00:27:37,890
...নাকি তুমি ফুটবল?
355
00:27:44,020 --> 00:27:45,280
আবারও পালিয়ে এসেছো?
356
00:27:46,580 --> 00:27:47,630
কী?
357
00:27:49,100 --> 00:27:50,320
নাও!
358
00:27:50,740 --> 00:27:52,880
খাবার যদিও অতো ভালো না কিন্তু দামে সস্তা।
359
00:27:53,600 --> 00:27:55,320
তোমার নানুকে নিয়ে একদিন এসো।
360
00:28:02,170 --> 00:28:03,090
ওই!
361
00:28:12,620 --> 00:28:13,720
কতো?
362
00:28:14,850 --> 00:28:15,690
কী?
363
00:28:17,410 --> 00:28:19,470
রেস্টুরেন্ট! তারা তোমাকে কত বেতন দেয়?
364
00:28:21,740 --> 00:28:24,550
- এগিয়ে যাও, কোরিয়া!
- এগিয়ে যাও, কোরিয়া!
365
00:28:24,630 --> 00:28:26,570
- এগিয়ে যাও, কোরিয়া!
- এগিয়ে যাও, কোরিয়া!
366
00:28:26,650 --> 00:28:29,460
এখুনি বাড়ি ফিরে আয়!
পড়ালেখা করবি না নাকি?
367
00:28:29,550 --> 00:28:31,350
আমি পড়ছি তো!
368
00:28:31,440 --> 00:28:33,200
- তোকে আবার বোর্ড পরীক্ষা দিতে হবে।
- আরে, ধুরো!
369
00:28:33,290 --> 00:28:35,510
আমি জনি, তুই পড়ালেখা করছিস না।
370
00:28:35,850 --> 00:28:38,490
নানু, আমি এখন ব্যস্ত আছি।
তোমাকে পড়ে কল করছি।
371
00:28:43,530 --> 00:28:45,380
- এক্সকিউজ মি!
- হ্যাঁ, বলুন!
372
00:28:45,470 --> 00:28:47,100
আরেক প্লেট সুজো আনুন।
373
00:28:47,190 --> 00:28:48,700
- আরেক প্লেট সুজো?
- আমাদের জন্যও নিয়ে আসবেন, প্লিজ?
374
00:28:48,780 --> 00:28:50,300
- ধন্যবাদ!
- ঠিক আছে!
375
00:29:05,500 --> 00:29:06,510
ভাড়া দেয়া হবে।
376
00:29:12,180 --> 00:29:13,560
আমি পারবো।
377
00:29:16,130 --> 00:29:17,340
আমি নিজের ভাগ্যকে জয় করবো।
378
00:29:17,430 --> 00:29:19,190
উঠে পড়ো! এখন ঘুমানোর সময় না।
379
00:29:27,130 --> 00:29:28,390
ধুরো!
380
00:29:32,670 --> 00:29:35,320
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা - ২০০৩!
381
00:29:35,400 --> 00:29:37,130
- তোমরা পারবে!
- তোমরা পারবে!
382
00:29:37,210 --> 00:29:38,090
শুভ কামনা, ছাত্রছাত্রীরা!
383
00:29:38,340 --> 00:29:41,070
- শুভ কামনা!
- তোমরা পারবে!
384
00:29:41,160 --> 00:29:42,880
- শুভ কামনা!
- শুভ কামনা!
385
00:29:45,320 --> 00:29:47,790
হ্যাঁ! তোমরা পারবে!
386
00:29:48,890 --> 00:29:51,280
শুভ কামনা!
387
00:29:51,700 --> 00:29:53,420
তোমরা পারবে!
388
00:29:54,510 --> 00:29:57,120
- শুভ কামনা!
- তোমাদের দিয়ে হবে!
389
00:30:19,460 --> 00:30:21,140
সৈকত দেখেছো কখনো?
390
00:30:23,790 --> 00:30:24,750
হ্যাঁ!
391
00:30:25,130 --> 00:30:26,390
টিভিতে!
392
00:31:25,900 --> 00:31:27,330
কেমন খারাপ হয়েছে?
393
00:31:30,440 --> 00:31:31,950
মনে হয় দু-একটা সঠিক দাগিয়েছি।
394
00:31:41,860 --> 00:31:43,840
তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই।
395
00:31:45,180 --> 00:31:47,320
তুমি আমাকে থাপ্পড় মেরেছিলে কেন?
396
00:31:48,630 --> 00:31:49,970
বাস স্টপে!?
397
00:32:14,920 --> 00:32:16,260
আমার তোমার প্রতি হিংসে হয়েছিল।
398
00:32:17,140 --> 00:32:18,190
কেনো?
399
00:32:19,620 --> 00:32:21,170
তোমার অন্যকোথাও যাওয়ার মতো জায়গা ছিল।
400
00:32:22,390 --> 00:32:24,370
কিন্তু আমি সেখানে আটকে ছিলাম।
401
00:32:32,390 --> 00:32:33,860
তুমি কী হতে চাও?
402
00:32:36,670 --> 00:32:38,980
এখনও জানি না! তুমি?
403
00:32:51,250 --> 00:32:53,050
শুধু জানি যে, এই সমুদ্র আমার সাথে যায় না।
404
00:33:07,840 --> 00:33:09,390
শূয়ারের বাচ্চা!
405
00:33:09,470 --> 00:33:11,110
১০ হাজার না ২০ হাজার না...
406
00:33:11,200 --> 00:33:12,790
এক্কেবারে ১ লাখ টাকে মেরে দিয়েছিস?
407
00:33:12,880 --> 00:33:15,060
- আমি চুরি করিনি।
- একদম মিথ্যা বলবি না।
408
00:33:15,140 --> 00:33:18,460
তাহলে বাইক কিনার
টাকা পেয়েছিস কোথা থেকে?
409
00:33:18,710 --> 00:33:21,740
আমি জানতাম, তোকে বিশ্বাস করা উচিত হবে না।
410
00:33:21,820 --> 00:33:23,290
আমার সাথে দুনাম্বারি করার
সাহস হয় কী করে তোর?
411
00:33:23,380 --> 00:33:24,800
থামুন বলছি!
412
00:33:24,890 --> 00:33:26,860
ও যে কাজটা করেছে
কোন প্রমাণ আছে আপনার কাছে?
413
00:33:26,950 --> 00:33:28,460
দু'জনে মিলে করেছিস, তাই না?
414
00:33:28,540 --> 00:33:30,730
তোদের মা-বাবা নেই বলে,
আমি তোদের উপর দয়া করেছিলাম।
415
00:33:30,810 --> 00:33:33,080
তার প্রতিদান এভাবে দিলি তোরা?
416
00:33:33,160 --> 00:33:36,560
বের হ এখান থেকে!
দু'জনেই চলে যা এখান থেকে।
417
00:33:36,650 --> 00:33:37,990
যাবো!
418
00:33:38,080 --> 00:33:40,090
কিন্তু তার আগে, আমাদের
এই মাসের বেতন দিতে হবে।
419
00:33:41,140 --> 00:33:42,610
বের হ!
420
00:33:42,700 --> 00:33:44,460
এই নে তোদের টাকা!
421
00:33:44,670 --> 00:33:45,850
এই নে!
422
00:33:46,480 --> 00:33:48,490
সবগুলা পয়সা কুড়িয়ে নে।
423
00:33:48,660 --> 00:33:50,630
আর কখনও আমার চোখের সামনে আসবি না।
424
00:33:51,100 --> 00:33:52,650
বালছাল!
425
00:34:03,990 --> 00:34:05,080
হেই!
426
00:34:07,270 --> 00:34:09,580
টাকাগুলো তুমি চুরি করো নি, তাই না?
427
00:34:12,520 --> 00:34:15,540
আসলে, আমি...
428
00:34:23,940 --> 00:34:25,199
হেই!
429
00:34:25,530 --> 00:34:26,920
কোথায় যাচ্ছ?
430
00:34:31,199 --> 00:34:34,190
জানিনা, জীবনে কী হবো...
431
00:34:36,540 --> 00:34:38,389
...কিন্তু এমন বালের জীবন নিয়ে বাস করবো না।
432
00:34:53,510 --> 00:34:54,929
মেরি ক্রিসমাস!
433
00:34:55,610 --> 00:34:58,840
পৃথিবীর জয় হোক!
434
00:34:58,920 --> 00:35:01,070
- আরে, টাকা নাকি এগুলো!
- আরে, কিরে এগুলো?
435
00:35:01,150 --> 00:35:02,489
টাকা, টাকা!
436
00:35:03,120 --> 00:35:05,179
ওই, এগুলো আমার।
437
00:35:05,350 --> 00:35:06,440
- কী সৌভাগ্য আমাদের!
- এগুলো আমার টাকা!
438
00:35:06,610 --> 00:35:09,130
আপনাদের সমস্যা কী? এগুলো আমার টাকা।
439
00:35:09,340 --> 00:35:12,070
- আপনাকে সাহায্য করছি আরকি!
- ধন্যবাদ, লাগবে না।
440
00:35:12,150 --> 00:35:14,250
- আপনাকে সাহায্য করছিলাম!
- এগুলো আমার! যান তো আপনারা।
441
00:35:15,050 --> 00:35:16,310
চল!
442
00:35:16,480 --> 00:35:19,040
আমরা প্রফেসর! আমাদের এসব লাগবে না।
443
00:35:19,170 --> 00:35:20,220
হায় রে!
444
00:35:34,540 --> 00:35:36,980
তারপর থেকে ই-গাং...
445
00:35:37,230 --> 00:35:39,330
...ক্রিসমাসের ছুটিকে ঘৃণা করে।
446
00:35:40,920 --> 00:35:42,350
কিন্তু, এখন থেকে...
447
00:35:43,360 --> 00:35:45,840
...আমারও মনে হয় তার মত করতে হবে।
448
00:35:51,680 --> 00:35:54,280
- বিদাম শেল্টার!
- হ্যেডং পুলিশ সাবস্টেশন থেকে বলছি।
449
00:35:54,360 --> 00:35:56,090
আমরা পাহাড়ে একটা
সন্দেহজনক গাড়ি পেয়েছি।
450
00:35:56,170 --> 00:35:58,400
মনে হচ্ছে, সন্দেহভাজন কেউ
পাহাড়ে লুকোতে এসেছে।
451
00:35:58,480 --> 00:35:59,820
আবার বলুন!
452
00:35:59,910 --> 00:36:03,140
বিদাম শেল্টারের কাছেই!
সন্দেহভাজনকে কাউকে দেখেছেন?
453
00:36:03,600 --> 00:36:06,210
সে ড্রাগ স্কোয়াড ডিটেকটিভ,
ঘুষ গ্রহণের জন্য অভিযুক্ত।
454
00:36:06,290 --> 00:36:08,220
তার নাম ইম ছেওল-গায়ং!
455
00:36:10,320 --> 00:36:11,630
ইম ছেওল-গায়ং!
456
00:36:23,720 --> 00:36:25,060
কীভাবে যে...
457
00:36:25,780 --> 00:36:27,750
কোন অংশটা ঠিক করতে হবে?
458
00:36:40,600 --> 00:36:41,610
বাল!
459
00:36:46,150 --> 00:36:47,620
ওই? কোথায় যাচ্ছ?
460
00:36:55,810 --> 00:36:57,320
কিরে ভাই?
461
00:36:57,910 --> 00:37:00,050
আমার ইম ছেওল-গায়ংকে খোঁজা উচিত।
462
00:37:00,130 --> 00:37:01,980
পাগল হয়ে গেলে নাকি?
463
00:37:02,070 --> 00:37:04,880
সে একজন ফেরারি আসামী।
সাথে আবার ড্রাগ স্কোয়াড ডিটেকটিভ।
464
00:37:04,960 --> 00:37:07,820
- যদি তার কাছে পিস্তল থাকে?
- সেটাই!
465
00:37:07,900 --> 00:37:10,720
তুমি আসার আগে আমি অদ্ভুত
একটা আওয়াজ শুনেছিলাম।
466
00:37:10,800 --> 00:37:12,270
পিস্তলের আওয়াজের মতো মনে হয়েছিল।
467
00:37:12,690 --> 00:37:16,050
- আশেপাশে কোথাও হবে।
- তাহলে তো যাওয়াই উচিত হবে না।
468
00:37:16,140 --> 00:37:19,410
বিদ্যুৎ নেই, রেডিও সিগ্ন্যাল নেই।
যদি তোমার কিছু হয়ে যায় তখন?
469
00:37:19,500 --> 00:37:21,720
সেজন্য জলদি গিয়ে জেনারেটরটা ঠিক করো।
470
00:37:21,810 --> 00:37:24,120
- আমি একা গিয়ে খুঁজে দেখছি।
- আরে, ওই!
471
00:37:24,370 --> 00:37:26,800
তুমি বলেছিলে সে ই-গাংয়ের পরিচিত।
472
00:37:26,930 --> 00:37:28,610
এজন্যই তাকে খুঁজে বের করাটা জরুরী।
473
00:37:45,070 --> 00:37:46,330
হ্যালো?
474
00:37:47,300 --> 00:37:48,430
আশেপাশে কেউ আছেন?
475
00:37:50,910 --> 00:37:52,170
এই যে, এখানে!
476
00:38:02,840 --> 00:38:04,020
আপনি ঠিক আছেন?
477
00:38:05,070 --> 00:38:06,450
আপনি শেল্টারের লোক?
478
00:38:06,580 --> 00:38:08,590
হ্যাঁ, বিদাম শেল্টার থেকে এসেছি।
479
00:38:11,910 --> 00:38:13,470
প্রথমবারে পাহাড়ে এসেছেন?
480
00:38:13,590 --> 00:38:17,920
তুষার আবৃত পাহাড়ে নতুন বুট পরে
হাইকিং করলে পা মচকাবেই।
481
00:38:20,140 --> 00:38:21,860
তার উপর বুটের সাথে ক্রাম্পনও নেই।
482
00:38:29,000 --> 00:38:30,430
ছেওল-গায়ং...
483
00:38:31,310 --> 00:38:35,350
ইম ছেওল-গায়ং নামে কেউ শেল্টারে এসেছিল?
484
00:38:35,560 --> 00:38:37,700
একটা হারানো জিনিস নেয়ার জন্য
তার শেল্টারে যাওয়ার কথা।
485
00:38:37,990 --> 00:38:41,810
বয়স ৩৪-৩৫ হবে। উচ্চতা ৬ ফুটের কাছাকাছি।
এমন কাউকে দেখেছেন?
486
00:38:44,250 --> 00:38:45,890
না, এরকম কেউ শেল্টারে আসেননি।
487
00:38:46,900 --> 00:38:49,750
এটা অসম্ভব! তার সেখানে যাওয়ার কথা।
488
00:38:51,180 --> 00:38:54,200
আমাকে শেল্টারে নিয়ে যাবেন, প্লিজ!?
489
00:38:56,140 --> 00:38:57,770
আমি ড্রাগ স্কোয়াডের একজন ডিটেকটিভ।
490
00:38:58,240 --> 00:39:01,680
আমার এক সিনিয়রের উপর মাদক কারবারির
কাছ থেকে ঘুষ নেয়ার মিথ্যা অভিযোগ উঠেছে।
491
00:39:01,760 --> 00:39:04,790
সে বলেছে, সে যে নিরপরাধ
তার প্রমাণ শেল্টারে আছে।
492
00:39:05,210 --> 00:39:06,550
আমাকে সেটা পেতে হবে।
493
00:39:06,850 --> 00:39:09,830
এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস শেল্টারে কেন?
494
00:39:09,910 --> 00:39:13,270
সে বলেছে, মাদক কারবারিদের দলে
উনি একজন গুপ্তচর নিযুক্ত করেছেন।
495
00:39:13,690 --> 00:39:16,800
তারা লোকচক্ষুর আড়ালে
জিরিসান পর্বতে দেখা করে।
496
00:39:17,090 --> 00:39:20,160
সেই গুপ্তচর প্রমাণগুলো শেল্টারে রেখে গেছে।
497
00:39:21,040 --> 00:39:22,340
কী বাল করছি আমি?
498
00:39:24,910 --> 00:39:27,470
ইল-হ্যের কাছ থেকে শিখে নেয়া উচিত ছিলো।
499
00:39:31,670 --> 00:39:32,930
কিরে ভাই!?
500
00:39:52,840 --> 00:39:55,020
আমরা গুনসান পুলিশ স্টেশন থেকে এসেছি।
501
00:39:55,100 --> 00:39:58,550
আপনারা সন্দেহভাজন গাড়িটার জন্য এসেছেন?
সন্দেহভাজন লোকটা...
502
00:39:58,630 --> 00:40:00,480
- আমরা জানি!
- সময়টা...
503
00:40:00,690 --> 00:40:02,160
- স্যরি?
- বিদাম শেল্টারের কী অবস্থা?
504
00:40:02,240 --> 00:40:03,670
ওখানে কথা হয়েছে?
505
00:40:04,220 --> 00:40:07,410
আমি লোকটাকে খোঁজার জন্য বলেছি,
কিন্তু তারা ফোন তুলছে না।
506
00:40:07,660 --> 00:40:10,560
মেইন স্টেশনেও কল করেছিলাম,
কিন্তু তাদের সাথেও কথা বলতে পারিনি।
507
00:40:10,640 --> 00:40:13,710
ন্যাশনাল পার্কে আবার ফোন করুন!
আমাদের এক্ষুনি পাহাড়ের উপরে যেতে হবে।
508
00:40:13,790 --> 00:40:15,140
আচ্ছা, ঠিক আছে!
509
00:40:30,340 --> 00:40:32,440
কী হয়েছে? এটা কাজ করছে না?
510
00:40:33,780 --> 00:40:35,970
- শেল্টারে চলুন!
- ধন্যবাদ!
511
00:40:36,850 --> 00:40:38,530
আপনাকে আপনার সহকর্মীর
জন্য শেল্টারে নিয়ে যাচ্ছি না।
512
00:40:38,610 --> 00:40:40,840
পাহাড় থেকে নামতে দুই ঘন্টার বেশি লাগবে...
513
00:40:40,920 --> 00:40:42,560
...কিন্তু শেল্টারে যেতে শুধু এক ঘন্টা লাগবে।
514
00:40:42,650 --> 00:40:46,380
আজ রাতটা শেল্টারে থাকবেন আর
কালকে আবহাওয়া ঠিক হলে নিচে ফিরে যাবে।
515
00:40:48,860 --> 00:40:50,920
- দাঁড়াতে পারবেন?
- হ্যাঁ!
516
00:40:56,300 --> 00:40:59,190
ছেওল-গায়ং'য়ের জিনিসটা কী?
517
00:40:59,490 --> 00:41:01,040
একটা নীল ব্যাগ!
518
00:41:11,040 --> 00:41:13,940
শব্দটা ৩৩০ ডিগ্রি কোণ থেকে এসেছিল।
519
00:41:14,610 --> 00:41:18,930
যেখানে গাড়িটা পাওয়া গেছে, লোকটা যদি
সেখান থেকে পাহাড়ে উঠে, তাহলে আশেপাশেই কোথাও আওয়াজটা হয়েছে।
520
00:41:40,270 --> 00:41:41,660
স্যার, শুনছেন?
521
00:41:41,950 --> 00:41:43,130
উঠুন!
522
00:41:43,250 --> 00:41:44,640
উঠুন, স্যার!
523
00:41:52,370 --> 00:41:54,260
ওই-তো সামনেই।
524
00:41:54,550 --> 00:41:55,940
আরেকটু কষ্ট করুন।
525
00:42:08,280 --> 00:42:10,170
দরজা খোলা রেখেছে কেন?
526
00:42:10,260 --> 00:42:12,440
জেনারেটরটা জমে গেলে কী হবে?
527
00:42:24,030 --> 00:42:25,500
কষ্ট করে এখানে দাঁড়ান।
528
00:42:56,540 --> 00:42:58,560
গু-ইয়ং!
529
00:43:06,660 --> 00:43:08,010
ফোন নামিয়ে রাখো!
530
00:43:10,950 --> 00:43:12,540
ফোনটা নামিয়ে রাখতে বলেছি।
531
00:43:29,890 --> 00:43:32,110
হ্যালো, পুলিশ স্টেশন থেকে বলছি।
532
00:43:32,700 --> 00:43:34,890
হ্যালো? শুনতে পাচ্ছেন?
533
00:43:41,060 --> 00:43:42,320
বিদাম শেল্টার ৭০০ মিটার সামনে।
534
00:43:52,270 --> 00:43:54,210
ফোন ধরছিলে না কেন?
535
00:43:55,470 --> 00:43:58,200
আমরা পাহাড়ে ছিলাম।
কোন সিগ্ন্যাল ছিল না।
536
00:43:58,410 --> 00:44:01,010
প্রমাণটা পেয়েছ?
537
00:44:01,430 --> 00:44:03,910
সব জায়গায় খুঁজেছি, কিন্তু পাইনি।
538
00:44:04,830 --> 00:44:06,890
ওটা কী জিনিস, ছেওল-গায়ং তা বলেনি।
539
00:44:06,970 --> 00:44:08,780
শুনেছি নীল একটা ব্যাগ।
540
00:44:11,090 --> 00:44:12,640
তুমি নিশ্চিত?
541
00:44:12,730 --> 00:44:15,460
আমি এটাতে খুঁজে দেখেছি
কিন্তু তেমন কিছু চোখে পড়েনি।
542
00:44:15,540 --> 00:44:17,390
আমি নিশ্চিত! এই মহিলা এটাই বলেছিল।
543
00:44:18,100 --> 00:44:22,130
ব্যাগ হোক কিংবা অন্যকিছু! আমরা যে
ঘুষ নিয়েছি তার কোন প্রমাণ নেই।
544
00:44:22,220 --> 00:44:24,320
ও নীল ব্যাগের কথাই বলেছিল।
545
00:44:25,660 --> 00:44:28,560
ছেওল-গায়ং এর বাচ্চা মিথ্যা বলেছিল।
546
00:44:29,610 --> 00:44:31,670
শুরু থেকেই কোন প্রমাণ-ট্রমান ছিল না।
547
00:44:32,260 --> 00:44:34,780
মানে কী?
548
00:45:06,570 --> 00:45:07,870
আপনি ঠিক আছেন?
549
00:45:17,620 --> 00:45:18,790
নড়বে না!
550
00:45:21,730 --> 00:45:23,120
ডিটেকটিভ ইম ঠিক বলেছিল।
551
00:45:23,830 --> 00:45:25,720
আসল অপরাধী সামনে আসবেই।
552
00:45:26,600 --> 00:45:28,790
কিন্তু এটা ভাবিনি যে,
অপরাধী দু'জন হবে।
553
00:45:32,400 --> 00:45:33,740
ঠিক আছেন?
554
00:46:02,180 --> 00:46:04,280
সাল - ২০০৬!
555
00:46:04,490 --> 00:46:07,340
"দ্যা হোস্ট" নতুন রেকর্ড করেছে।
556
00:46:07,430 --> 00:46:09,820
...রিলিজের ৩৮ দিনের মধ্যে।
557
00:46:10,120 --> 00:46:11,380
নানু!
558
00:46:14,900 --> 00:46:16,200
মানে?
559
00:46:18,090 --> 00:46:19,020
হতেই পারে না!
560
00:46:19,100 --> 00:46:20,400
আমার পালা!
561
00:46:20,490 --> 00:46:22,460
এই নাও!
562
00:46:22,670 --> 00:46:24,520
সব নিয়ে গেলা!
563
00:46:24,600 --> 00:46:26,070
তুমি না অসুখে মরে যাচ্ছো?
564
00:46:28,130 --> 00:46:29,310
নানু!
565
00:46:31,110 --> 00:46:33,050
তুমি না অসুখে মরে যাচ্ছো?
566
00:46:33,510 --> 00:46:34,390
ওই...
567
00:46:34,560 --> 00:46:35,900
...ধরো ওকে!
568
00:46:39,140 --> 00:46:40,310
দাঁড়া তুই!
569
00:46:42,960 --> 00:46:43,920
ন্যাশনাল পার্ক!
570
00:46:44,010 --> 00:46:44,930
এমন করছো কেন?
571
00:46:45,020 --> 00:46:48,120
কী হয়েছে তোমার?
আমার সাথে এভাবে মিথ্যা বললে?
572
00:46:48,210 --> 00:46:49,930
চুপ থাক! হুট করে চলে গেলি...
573
00:46:50,010 --> 00:46:53,670
...তারপর নিজের নানুকে
একবার দেখতেও আসলি না!
574
00:46:53,750 --> 00:46:56,310
- যাইহোক! আমি সিউল ফিরে যাচ্ছি!
- আরে, না!
575
00:46:56,400 --> 00:46:57,660
ছাড়ো আমাকে!
576
00:46:58,540 --> 00:47:00,180
ওই!
577
00:47:00,560 --> 00:47:01,610
দাঁড়া!
578
00:47:01,690 --> 00:47:03,660
গরম দেখাচ্ছিস নাকি!? ওই!
579
00:47:06,140 --> 00:47:07,150
মানা করছি না?
580
00:47:07,230 --> 00:47:08,540
এমন করছিস কেন?
581
00:47:08,620 --> 00:47:10,720
কেন?
582
00:47:11,520 --> 00:47:13,490
সিউলে গিয়ে কী করবি?
583
00:47:13,580 --> 00:47:17,440
এখনও তোর দেখভাল করতে হচ্ছে আমাকে।
কিন্তু সেখানে গিয়ে তুই কী করেছিস?
584
00:47:17,520 --> 00:47:21,680
কলেজে গিয়েছিস নাকি চাকরি করেছিস?
585
00:47:21,770 --> 00:47:22,940
ধুরো!
586
00:47:23,490 --> 00:47:26,340
আমার পাহাড়-পর্বত ভালো লাগে না।
587
00:47:26,430 --> 00:47:27,560
কী?
588
00:47:27,730 --> 00:47:28,780
দেখ!
589
00:47:28,860 --> 00:47:31,590
তারা স্থানীয়দেরকে অগ্রাধিকার দিয়েছে।
590
00:47:31,680 --> 00:47:34,160
আর কোন কলেজ সার্টিফিকেটও লাগবে না।
591
00:47:34,240 --> 00:47:36,510
এখানেই কাজ করবি।
592
00:47:36,800 --> 00:47:39,280
এমন করছো কেন?
593
00:47:39,360 --> 00:47:41,090
মেরেই ফেলবে মনে হচ্ছে।
594
00:47:43,350 --> 00:47:45,200
অনেক বড় হয়েছিস!
595
00:47:45,500 --> 00:47:48,270
আজীবন পাহাড়ে পাহাড়ে দৌড়ে বেড়িয়েছিস।
596
00:47:48,350 --> 00:47:50,120
আর এখন বলছিস, তোর পাহাড় ভালো লাগে না?
597
00:47:50,240 --> 00:47:52,090
চল, বাড়ি চল!
598
00:47:57,340 --> 00:47:58,770
এদিকে!
599
00:47:58,940 --> 00:48:00,660
জলদি ভিতরে ঢুক!
600
00:48:00,740 --> 00:48:03,140
ওই! এদিকে আয়!
601
00:48:03,300 --> 00:48:05,030
চাকরির ইন্টারভিউ!
602
00:48:24,300 --> 00:48:26,110
- আবেদন করেছো কেন?
- এমনিতেই!
603
00:48:26,190 --> 00:48:28,800
আমি চাকরিটা করতে চাই না।
পাহাড় ভাল লাগে না আমার।
604
00:48:29,260 --> 00:48:31,320
বলো! আবেদন কেন করলে?
605
00:48:34,720 --> 00:48:36,820
এখনও পাহাড়-পর্বত ভয় পাও?
606
00:48:42,030 --> 00:48:43,200
ভালোই!
607
00:48:43,540 --> 00:48:47,530
পাহাড়কে ছোট করে দেখার চেয়ে এটাই ভালো।
608
00:48:48,490 --> 00:48:51,010
তোমার বয়সী তেমন আবেদনকারী নেই।
609
00:48:51,520 --> 00:48:54,370
- একবার চেষ্টা করে দেখো!
- না, ধন্যবাদ!
610
00:48:59,960 --> 00:49:03,570
তোমার কী এখনও মনে হয় যে...
611
00:49:04,500 --> 00:49:06,720
...তোমার মা-বাবার মৃত্যুর জন্য আমিই দায়ী?
612
00:49:15,160 --> 00:49:17,640
তাহলে, এখন থেকে লোকজনের
জীবন বাঁচানোর দায়িত্ব নিচ্ছ না কেন?
613
00:49:19,620 --> 00:49:21,460
আমি তাদেরকে বাঁচাতে পারিনি...
614
00:49:22,720 --> 00:49:24,450
...কিন্তু তুমি তো আমার থেকে আলাদা।
615
00:49:29,190 --> 00:49:32,090
তোমার যদি মনে হয়,
পাহাড়ে লোকজন মারা যেতে পারে...
616
00:49:32,550 --> 00:49:37,550
...তাদের বিপদ হওয়ার আগে,
তাদের জীবন বাঁচিয়ে নাও।
617
00:49:48,510 --> 00:49:49,770
আচ্ছা...
618
00:49:50,400 --> 00:49:53,590
মনে হচ্ছে তোমাকে আর কোন
কাগজপত্র জমা দিতে হবে না।
619
00:49:59,980 --> 00:50:01,620
নিজের যোগ্যতা দেখিয়ে দাও।
620
00:50:07,290 --> 00:50:08,710
কী যা-তা!
621
00:50:14,680 --> 00:50:17,780
হাইকিং-এ ড্রিংকস করা যাবে না।
622
00:50:17,870 --> 00:50:20,850
৫০ বছর ধরে আমি জিরিসান
পর্বতে আসা-যাওয়া করছি।
623
00:50:20,930 --> 00:50:22,530
আমি চোখ বন্ধ করেও
এখন উপরে উঠতে পারবো।
624
00:50:22,610 --> 00:50:24,880
আপনি এমনটা করতে থাকলে,
আমি আপনার স্ত্রীকে বলে দেবো।
625
00:50:25,760 --> 00:50:28,370
নিচে যাওয়ার পর এটা ফিরিয়ে দেবো।
626
00:50:33,070 --> 00:50:35,420
তার সাথে তুমি নিজে কথা বললেই পারতে।
আমাকে ডাকার দরকার ছিলো না।
627
00:50:35,550 --> 00:50:37,900
তার মতো লোক আমার কথা শুনবে না।
628
00:50:38,320 --> 00:50:40,550
এসব ব্যাপারে তুমিই ঠিক আছো।
629
00:51:10,700 --> 00:51:12,340
একটা হারিয়ে যাওয়া
জিনিস নেয়ার জন্য এসেছি।
630
00:52:16,100 --> 00:52:17,310
এটা?
631
00:52:21,980 --> 00:52:23,150
ধন্যবাদ!
632
00:52:23,400 --> 00:52:25,250
বিদাম শেল্টার!
633
00:52:27,770 --> 00:52:30,170
হারানো জিনিসপত্র বেশ
ভালোভাবেই তদারকি করছো।
634
00:52:30,500 --> 00:52:32,390
একমাত্র যার জিনিস সে-ই নিতে পারবে, তাই না?
635
00:52:33,530 --> 00:52:36,420
হ্যাঁ! সঠিক তথ্য ছাড়া জিনিস নেয়া যাবে না।
636
00:52:49,860 --> 00:52:51,250
পুলিশে চাকরি করছো?
637
00:52:52,340 --> 00:52:54,150
হুম, আপাতত কনস্টেবল!
638
00:52:55,370 --> 00:52:58,010
দুঃখী জীবনের বিপরীতটা!
যা চেয়েছিলে সেটা পেয়েছ।
639
00:52:59,990 --> 00:53:01,200
তুমিও!
640
00:53:05,990 --> 00:53:08,180
তোমাকে সমুদ্র থেকে পাহাড়েই ভাল মানাচ্ছে।
641
00:53:19,050 --> 00:53:20,440
যাইহোক...
642
00:53:25,650 --> 00:53:27,330
...তোমাকে একটা কথা বলার ছিলো।
643
00:53:30,900 --> 00:53:32,030
কী কথা?
644
00:53:35,350 --> 00:53:36,570
আসলে...
645
00:53:38,540 --> 00:53:39,630
আমি...
646
00:53:46,440 --> 00:53:47,950
আসলে, তখন...
647
00:53:48,030 --> 00:53:50,180
ইমার্জেন্সি কল এসেছে! হার্ট এট্যাক!
648
00:54:07,900 --> 00:54:09,540
এখানে আসলে তোমার দেখা পাবো?
649
00:54:10,500 --> 00:54:11,930
মাঝে মাঝে আসবো।
650
00:54:12,600 --> 00:54:13,820
আবার দেখা হবে।
651
00:55:34,750 --> 00:55:36,310
ভাই রে...
652
00:55:38,240 --> 00:55:40,840
ভেবেছিলাম, ব্যাটা মরেই যাবে।
653
00:55:44,410 --> 00:55:45,630
ঠিক আছো?
654
00:55:48,910 --> 00:55:50,420
হ্যাঁ, ঠিক আছি!
655
00:55:50,630 --> 00:55:53,150
মিথ্যুক! কচু ঠিক আছো।
656
00:55:57,060 --> 00:55:59,490
বুঝতে পারছি, তুমি কেন সবসময়...
657
00:55:59,790 --> 00:56:01,420
...কাজটা ছেড়ে দেয়ার কথা বলো।
658
00:56:02,890 --> 00:56:04,700
চলো, একসাথে ছেড়ে দেই।
659
00:56:05,120 --> 00:56:06,880
আমারও মনে হয় না, আমার দ্বারা এসব হবে।
660
00:56:07,890 --> 00:56:09,240
না!
661
00:56:11,210 --> 00:56:12,970
আমি ছাড়বো না।
662
00:56:16,580 --> 00:56:19,190
আমি এই পাহাড়ের সাথেই থাকবো।
663
00:56:44,430 --> 00:56:45,900
ব্যথা লাগবে!
664
00:56:45,980 --> 00:56:47,450
ওমা রে!
665
00:56:47,920 --> 00:56:49,260
ব্যথা লাগছে রে!
666
00:56:49,340 --> 00:56:53,420
কেউ এসে আমার মাথায় আঘাত করে,
তারপরের কী হয়েছে মনেই পড়ছে না।
667
00:56:53,500 --> 00:56:55,310
কী হয়েছিল?
668
00:56:56,950 --> 00:56:59,800
বিশ্রাম নাও! তোমার জন্য পানি নিয়ে আসছি।
669
00:57:00,260 --> 00:57:02,320
কত রক্ত রে!
670
00:57:04,840 --> 00:57:06,650
এগুলো সব আমার রক্ত?
671
00:57:18,280 --> 00:57:19,710
অনেকদিন পর দেখা হলো।
672
00:57:20,590 --> 00:57:22,020
হ্যাঁ! অনেকদিন পর!
673
00:57:24,920 --> 00:57:28,570
আমি দুঃখিত! পরিস্থিতি এরকম
ঝুঁকিপূর্ণ হয়ে যাবে যে বুঝতে পারি নি।
674
00:57:28,910 --> 00:57:30,590
আবহাওয়ার অবস্থা দেখে...
675
00:57:30,800 --> 00:57:33,950
...শেষ মুহূর্তে প্ল্যান পরিবর্তন করা হয়েছে।
676
00:57:40,250 --> 00:57:43,020
তুমি এখনও এখানে আছো যে আমি জানতাম না।
677
00:57:43,400 --> 00:57:45,920
এরপর তোমাকে একবারও দেখেনি!
তাই ভেবেছিলাম, তুমি চলে গেছো।
678
00:57:47,300 --> 00:57:49,450
এরপর আরও এসেছিলে এখানে?
679
00:57:50,920 --> 00:57:52,050
হ্যাঁ!
680
00:57:53,270 --> 00:57:55,200
আমাকে কল করলেই পারতে।
681
00:58:03,600 --> 00:58:04,860
আসলে...
682
00:58:06,330 --> 00:58:08,510
তোমার কাছে একটা কথা লুকিয়েছিলাম।
683
00:58:11,080 --> 00:58:12,170
কী?
684
00:58:15,570 --> 00:58:17,290
তুমি ঠিক বলেছিলে!
685
00:58:18,000 --> 00:58:19,520
ওই যে, টাকাগুলো...
686
00:58:20,730 --> 00:58:22,370
...আমিই চুরি করেছিলাম।
687
00:58:27,450 --> 00:58:30,020
সত্যি? কেন?
688
00:58:30,940 --> 00:58:32,490
আমি একটা বাইক কিনতে চেয়েছিলাম।
689
00:58:35,140 --> 00:58:36,950
তোমাকে সৈকতে নিয়ে যাওয়ার জন্য।
690
00:58:43,710 --> 00:58:45,680
কয়েকমাস পর, টাকাগুলো ফেরত দিয়েছিলাম...
691
00:58:45,770 --> 00:58:48,290
...উনার কাছে ক্ষমাও চেয়ে নিয়েছিলাম।
692
00:58:48,710 --> 00:58:52,530
শেষবার যখন দেখা হয়েছিল
তখনই বলতে চেয়েছিলাম কথাটা...
693
00:58:52,610 --> 00:58:54,040
...কিন্তু, বলতে পারিনি।
694
00:58:54,120 --> 00:58:56,390
খুব লজ্জা করছিলো।
695
00:58:58,700 --> 00:59:03,200
তোমাকে বলতে চেয়েছিলাম,
আমারা যদি এখানে হঠাৎ হঠাৎ দেখা করতে পারতাম...
696
00:59:04,410 --> 00:59:06,220
...কিন্তু জিরিসান পর্বত যে অনেক বিশাল।
697
00:59:08,360 --> 00:59:09,620
এতদিন লেগে গেলো।
698
00:59:15,710 --> 00:59:17,310
মিথ্যা বলার জন্য দুঃখিত।
699
00:59:21,090 --> 00:59:23,060
এখন লজ্জা লাগছে না?
700
00:59:23,940 --> 00:59:27,470
এখন লাগছে না! বয়স হয়েছে তো তাই।
701
00:59:29,570 --> 00:59:32,130
পরেরবার এখানে ঘুরতে আসলে তোমাকে কল করবো।
702
00:59:34,530 --> 00:59:36,330
আমার স্ত্রীও পাহাড় ভালোবাসে।
703
00:59:53,050 --> 00:59:54,980
পরেরবার ভালো জুতো এবং
কাপড়চোপড় নিয়ে এসো।
704
00:59:55,070 --> 00:59:57,040
পথ হারিয়ে আমাকে ঝামেলায় ফেলো না।
705
01:00:02,840 --> 01:00:03,970
আচ্ছা!
706
01:00:12,580 --> 01:00:13,880
এখানে খুব ঠান্ডা!
707
01:00:45,090 --> 01:00:47,900
স্বাক্ষী হিসেবে আবার আপনাদের
সাহায্যের প্রয়োজন হবে আমাদের।
708
01:00:47,980 --> 01:00:50,380
- সবকিছুর জন্য ধন্যবাদ!
- ঠিক আছে!
709
01:00:53,740 --> 01:00:55,120
কল করবো!
710
01:01:08,440 --> 01:01:09,780
ওই!
711
01:01:10,450 --> 01:01:12,680
এটাই তাহলে ইম ছেওল-গায়ং?
712
01:01:15,490 --> 01:01:16,590
তাই না?
713
01:01:17,640 --> 01:01:18,980
তাই না?
714
01:01:20,950 --> 01:01:22,420
মা গো!
715
01:01:22,930 --> 01:01:24,860
ব্যথায় মরে যাচ্ছি!
716
01:01:26,200 --> 01:01:27,550
তুমি ঠিক আছো?
717
01:01:27,630 --> 01:01:29,310
ইয়াং-সুন! তুমি এখানে কী করছো?
718
01:01:29,400 --> 01:01:31,500
তুমি ঠিক আছো? তুমি নাকি ব্যথা পেয়েছ?
719
01:01:32,420 --> 01:01:34,770
আসলে, তেমন ব্যথা পাইনি।
720
01:01:37,120 --> 01:01:38,170
কিন্তু...
721
01:01:41,110 --> 01:01:42,670
এটা কীভাবে সম্ভব...
722
01:01:43,300 --> 01:01:45,940
- তুমি আমার জন্য এখানে এসেছ?
- হ্যাঁ, আমার চিন্তা হচ্ছিলো।
723
01:01:47,960 --> 01:01:50,060
তুমি কালকে আসোনি কেন?
724
01:01:50,140 --> 01:01:54,050
কী? আমি যাইনি মানে? আমি গিয়েছি তো!
725
01:01:54,720 --> 01:01:56,910
তুমি ওখানে গিয়েছিলে?
726
01:01:58,540 --> 01:02:02,790
তুমি থিয়েটারের বাইরে দেখা করবে বলেছিলে,
কিন্তু তুমি আসোনি।
727
01:02:07,110 --> 01:02:09,250
২৪ ডিসেম্বর! বিকাল ৪:০২!
728
01:02:12,610 --> 01:02:17,690
জং গু-ইয়ং!
729
01:02:29,620 --> 01:02:31,550
ভাবছিলাম তোমার হঠাৎ কী হলো।
730
01:02:31,640 --> 01:02:33,530
আমি টিকেট কাউন্টারে অপেক্ষা করেছিলাম।
731
01:02:34,700 --> 01:02:36,720
তুমি থিয়েটারের বাইরে থাকবে বলেছিলে।
732
01:02:41,760 --> 01:02:46,340
তোমরা একজন অন্যজনকে কল করোনি কেন?
733
01:02:46,420 --> 01:02:48,770
আমি ওকে প্যারা দিতে চাইনি।
734
01:02:48,860 --> 01:02:51,800
আমিও! ভেবেছিলাম তুমি
অন্যকোথাও আটকে গেছো।
735
01:02:54,400 --> 01:02:55,870
তাহলে, তুমি এসেছিলে!
736
01:02:56,120 --> 01:02:58,640
গতকাল তো মারাত্মক ঠান্ডা পড়েছে।
তুমি ঠিক আছো? ঠান্ডায় জ্বর বাঁধাওনি তো আবার?
737
01:03:01,630 --> 01:03:04,100
আমি ঠিক আছি!
তোমার ক্ষতস্থানের কী অবস্থা?
738
01:03:04,190 --> 01:03:06,670
ব্যাপার না, সামান্য আঘাত লেগেছে!
739
01:03:18,300 --> 01:03:19,520
তুমি দৌড়ে এসেছ?
740
01:03:20,780 --> 01:03:21,870
হ্যাঁ!
741
01:03:26,410 --> 01:03:27,960
ন্যাকামির শেষ নাই!
742
01:03:29,640 --> 01:03:31,150
ওরা একান্তে কথা বলুক।
743
01:05:24,840 --> 01:05:27,530
কী একটা করুণ অবস্থা!
744
01:05:27,870 --> 01:05:31,520
সবাই ক্রিসমাসে আনন্দ-ফূর্তি করছে।
আর এখানে বসে বসে আমরা কী করছি?
745
01:05:32,150 --> 01:05:34,420
এজন্যই আমি ক্রিসমাসকে ঘৃণা করি।
746
01:05:39,080 --> 01:05:42,690
আপনি ছেওল-গায়ংকে এতটাই পছন্দ করতেন?
747
01:05:43,370 --> 01:05:45,680
এতটাই যে এই পাহাড় ছেড়ে যেতে পারেননি।
748
01:05:46,350 --> 01:05:48,280
কী যা-তা বলছো?
749
01:05:48,360 --> 01:05:50,970
- আমার মনে হয়, এটাই সত্যি।
- একদম না।
750
01:05:51,050 --> 01:05:52,440
তাহলে কী?
751
01:05:52,690 --> 01:05:54,960
আপনার নাকি পাহাড়-পর্বত ভাল লাগে না...
752
01:05:55,040 --> 01:05:57,480
...তারপরেও বছরের পর বছর বনরক্ষী
হিসেবে এখানে পড়ে আছেন কেন?
753
01:05:59,870 --> 01:06:02,140
জানিনা, আমি এটা কেন করছি।
754
01:06:02,600 --> 01:06:03,860
আহারে জীবন!
755
01:06:03,950 --> 01:06:06,260
রে, এটা খাঁটি বাংলা...
756
01:06:26,410 --> 01:06:31,750
আমি কেন বনরক্ষী হয়েছি সেটা জানতে চাও?
757
01:06:38,680 --> 01:06:45,940
প্রথম যখন পাহাড়ে উঠি,
তখন আমার বয়স ছিল ৬!
758
01:06:56,490 --> 01:06:58,670
এদিকে!
759
01:06:58,750 --> 01:07:00,600
- আচ্ছা!
- ওকে এখানে রাখো।
760
01:07:01,860 --> 01:07:03,750
হায় রে খোদা!
761
01:07:04,380 --> 01:07:07,200
কী অবস্থা হয়েছে দেখো একবার!
762
01:07:07,410 --> 01:07:09,210
ওকে নিয়ে কী করব এখন?
763
01:07:09,300 --> 01:07:14,210
- অনেক কষ্ট করেছ বাবা!
- ব্যাপার না!
764
01:07:15,300 --> 01:07:18,370
অনেক কষ্ট করলে!
765
01:07:18,540 --> 01:07:20,130
ব্যাপার না! আমার এখন যেতে হবে।
766
01:07:20,220 --> 01:07:22,610
আরে, এত কষ্ট করে আসলে।
767
01:07:22,690 --> 01:07:24,540
অন্তত এক কাপ চা খেয়ে যাও।
768
01:07:24,630 --> 01:07:26,350
না না, চা লাগবে না!
769
01:07:26,430 --> 01:07:28,990
এটা তো আর প্রথমবার না।
770
01:07:29,080 --> 01:07:33,240
এত লম্বা একটা মেয়েকে কাঁধে
করে নিয়ে আসাটা চাট্টিখানি কথা না।
771
01:07:33,450 --> 01:07:35,970
আমি চা নিয়ে আসছি! ২ মিনিট লাগবে।
772
01:07:36,050 --> 01:07:37,180
আচ্ছা!
773
01:07:55,750 --> 01:07:59,490
৭ বছর বয়সে আমি সর্বপ্রথম
ছেওনওয়াংবং শৃঙ্গে উঠি।
774
01:07:59,780 --> 01:08:02,800
যখন ৮ বছর হয়,
তখন ওখানে একাই উঠতে পারতাম।
775
01:08:02,930 --> 01:08:07,550
একটা কোক কিনে সেখানে গিয়ে পান করতাম।
একদম স্বর্গসুখ অনুভব করতাম।
776
01:08:09,900 --> 01:08:13,010
৯ বছর বয়সে পাহাড়ের ঢালে ঢালে
হেটে বেড়ানো শুরু করি।
777
01:08:13,180 --> 01:08:15,360
তুমি কখনও ওখানে তারার মেলা দেখোনি, তাই না?
778
01:08:16,660 --> 01:08:18,300
অসাধারণ লাগে দেখতে!
779
01:08:19,010 --> 01:08:21,370
সে পাহাড় ভালবাসে,
তাই এখান থেকে যেতে পারেনি।
780
01:08:39,640 --> 01:08:43,750
দাবানল!
781
01:08:45,000 --> 01:09:30,000
:: অনুবাদ ও সম্পাদনা - আলাউদ্দীন রাসেল ::
782
01:09:38,270 --> 01:09:41,330
"জিরিসান"!
783
01:09:41,630 --> 01:09:44,740
জিরিসান পর্বতে দাবানল ছড়িয়ে পড়েছে।
784
01:09:45,029 --> 01:09:47,800
তুমি বলেছিলে তুমি একটা
দাবানল লেখা ব্যানার দেখেছিলে।
785
01:09:48,100 --> 01:09:50,529
এটা কোথায় হয়েছে সেটা জানতে হবে আমাকে।
786
01:09:50,740 --> 01:09:52,550
তাহলে ওই গ্রামে পৌঁছানো যাবে।
787
01:09:52,670 --> 01:09:56,120
ওটা কোথায় তা যদি জানতে পারি,
তাহলে আগুনের উৎপত্তিটাও জানতে পারবো।
788
01:09:56,240 --> 01:09:57,290
ওটা কোথায়?
789
01:09:57,380 --> 01:09:59,060
তুমি বলতে চাচ্ছো, ই-গাং এখনও সেখানে আছে?
790
01:09:59,140 --> 01:10:01,910
জানিনা, ওটা কে! কিন্তু সে আমার পিছু নিয়েছে।
791
01:10:02,000 --> 01:10:03,260
কিছু হয়েছে?
792
01:10:03,340 --> 01:10:05,109
ই-গাং, আমি বলছি!
793
01:10:05,189 --> 01:10:08,630
আমি জানি, যদিও এটা বেশ কঠিন,
কিন্তু তোমাকে মানসিকভাবে তৈরি হতে হবে।