1 00:00:00,370 --> 00:00:09,913 • • • অনুবাদে • • • সৈয়দ ফাহমিদুল ইসলাম রফিকুল রনি 2 00:00:10,370 --> 00:00:19,913 • • • সম্পাদনায় • • • সৈয়দ ফাহমিদুল ইসলাম 3 00:00:20,690 --> 00:00:25,830 ↓↓↓ ফেসবুক আইডি ↓↓↓ www.facebook.com/S.fahmidul.islam.7 4 00:00:26,190 --> 00:00:30,150 ↓↓↓ সাবসিন আইডি ↓↓↓ https://subscene.com/u/1021455 5 00:00:43,460 --> 00:00:46,950 [ JIRISAN ] 6 00:00:47,030 --> 00:00:49,430 [ এই ড্রামা ন্যাশনাল পার্কের রেঞ্জারদের উপর ভিত্তি করে বানানো হয়েছে ] 7 00:00:49,510 --> 00:00:50,770 [ এবং সকল মানুষ, প্রতিষ্ঠান, ] 8 00:00:50,860 --> 00:00:52,160 [ ও ঘটনা এখানে কাল্পনিক। ] 9 00:00:52,790 --> 00:00:54,470 আগে যখন এখানে আহত হয়েছিলাম, 10 00:00:54,550 --> 00:00:55,600 তখন হলুদ ফিতা ছিল। 11 00:00:55,770 --> 00:00:57,490 সেগুলো অন্যদিকে বাধা ছিল, উপরের দিকে নয়। 12 00:00:57,580 --> 00:01:01,360 ওরা আপনাকে বিভ্রান্ত করতে চাচ্ছে। 13 00:01:01,860 --> 00:01:03,540 আর এই হলুদ ফিতা? 14 00:01:03,670 --> 00:01:04,670 এর ব্যাপারে কিছু জানো? 15 00:01:04,760 --> 00:01:07,740 তুমি হলুদ ফিতার ব্যাপারে জিজ্ঞেস করছ কেন? 16 00:01:07,910 --> 00:01:11,270 ওখানে আর কিছু ছিল? মানে, সন্দেহজনক কাউকে দেখেছ? 17 00:01:11,520 --> 00:01:13,539 না, মনে তো হয় না। 18 00:01:15,010 --> 00:01:18,030 কেউ আমার কলিগকে খুন করেছে। 19 00:01:19,710 --> 00:01:21,730 তোমাকে দই কে খেতে দিয়েছিল? 20 00:01:22,780 --> 00:01:26,640 যে হাইকার সেই গোলাপি পিঠব্যাগটা দেখছিল সে ওকে দইটা দেয়। 21 00:01:26,810 --> 00:01:29,330 তারপর থেকেই, ওর মাথা ঘোরা, গা বমি দেওয়া 22 00:01:30,000 --> 00:01:31,930 আর ভুলভাল দেখাও শুরু করে। 23 00:01:36,090 --> 00:01:37,600 আর সেই মানুষটা 24 00:01:37,690 --> 00:01:39,370 এখনও এই পর্বতে আছে। 25 00:01:41,340 --> 00:01:42,850 আজও এই পর্বতে 26 00:01:42,979 --> 00:01:44,530 মানুষ 27 00:01:44,870 --> 00:01:46,289 খুন করে বেড়াচ্ছে। 28 00:02:08,509 --> 00:02:10,699 [ ডেইলি লগ ] 29 00:03:21,420 --> 00:03:24,150 শেপটা বদলে গেছে। 30 00:04:43,030 --> 00:04:45,130 [ জিরিসান ন্যাশনাল পার্ক হ্যেডং রেঞ্জার স্টেশন ] 31 00:04:56,300 --> 00:04:58,190 [ দুর্ঘটনার তারিখ: ৪ আগস্ট, ২০২০ ছেওনওয়াংবং চূড়া, রেস্ট্রিক্টেড ট্রেইল ] 32 00:05:10,750 --> 00:05:14,190 [ ডেইলি লগ, ৪ আগস্ট, ২০২০ জু দ্যে-জিন, ছুটি ] 33 00:05:16,670 --> 00:05:17,890 [ মুজিনডং মিসিং কেস রিপোর্ট ] 34 00:05:17,970 --> 00:05:19,230 [ ১৯ জুলাই, ২০২০, মুজিনডং রেস্ট্রিক্টেড ট্রেইল ] 35 00:05:28,550 --> 00:05:31,030 [ ডেইলি লগ, ১৯ জুলাই, ২০২০ জু দ্যে-জিন, ছুটি ] 36 00:05:31,120 --> 00:05:32,040 [ জু দ্যে-জিন ] 37 00:05:33,470 --> 00:05:34,810 [ জু দ্যে-জিন, ছুটি ] 38 00:05:37,159 --> 00:05:38,340 [ ১৯ জুলাই, ২০২০ ] 39 00:05:58,580 --> 00:06:00,180 [ কাং হিউন-জু, হ্যেডং রেঞ্জার স্টেশন, ২০১৯ ] 40 00:06:04,380 --> 00:06:06,270 [ লি জং-গু, ২০ জানুয়ারি, ২০১৮ বুয়াম ক্লিফ, ডকসরেয়ং থেকে পড়ে যায় ] 41 00:06:07,870 --> 00:06:09,630 [ কিম হ্যেওন-সু, ১৫ সেপ্টেম্বর, ২০১৭ ব্যেকতোগোলে রাক মার্চের সময় মারা যায় ] 42 00:06:15,970 --> 00:06:18,280 [ ডেইলি লগ, ১৫ সেপ্টেম্বর, ২০১৭ জু দ্যে-জিন, ছুটি ] 43 00:06:20,970 --> 00:06:23,070 [ স গেউম-জা, ১৬ নভেম্বর, ২০১৭ ইয়ংসবং চূড়া, দড়ি ছিড়ে যায় ] 44 00:06:23,410 --> 00:06:25,340 [ ডেইলি লগ, ১৬ নভেম্বর, ২০১৭ জু দ্যে-জিন, ছুটি ] 45 00:06:27,060 --> 00:06:29,330 [ লি জং-গু, ২০ জানুয়ারি, ২০১৮ বুয়াম ক্লিফ, ডকসরেয়ং থেকে পড়ে যায় ] 46 00:06:29,410 --> 00:06:30,250 [ জু দ্যে-জিন, ছুটি ] 47 00:06:30,340 --> 00:06:31,720 [ কিম জিন-ডক, ২৩ মার্চ, ২০১৮ নারিগোল, দ্যেইয়ং-রি থেকে পড়ে যায় ] 48 00:06:31,810 --> 00:06:32,650 [ ছুটি ] 49 00:06:32,730 --> 00:06:33,700 [ বিস্ফোরণ ঘটে মারা যায় ] 50 00:06:33,990 --> 00:06:35,420 [ ছুটি ] 51 00:07:34,680 --> 00:07:36,610 জানতাম না আপনি এখানে আছেন। 52 00:07:36,950 --> 00:07:39,380 স্যরি, আপনাকে ভয় পাইয়ে দিয়েছি। চিৎকার করার জন্য মাফ করবেন। 53 00:07:41,150 --> 00:07:42,659 তুমি এক্ষুনি আসলে? 54 00:07:42,740 --> 00:07:45,300 আসতে গিয়ে কাউকে দেখেছ? 55 00:07:45,390 --> 00:07:46,400 না। 56 00:07:46,900 --> 00:07:50,760 কিন্তু আপনাকে একটা জিনিস দেখানোর আছে। 57 00:07:58,450 --> 00:08:00,590 অটোমেটেড ক্যামেরা চেক করেছ? 58 00:08:02,100 --> 00:08:03,150 বেশ... 59 00:08:03,240 --> 00:08:06,050 সবগুলোই চেক করেছি, কিন্তু... 60 00:08:35,870 --> 00:08:39,150 এইযে! কী হচ্ছে এসব? 61 00:08:40,740 --> 00:08:43,890 একটা ডাল নিজ থেকে কীভাবে নড়তে পারে? 62 00:08:45,660 --> 00:08:48,470 তাছাড়া, যখন আমি উপরে ছিলাম, 63 00:08:48,550 --> 00:08:50,490 আরেকটা ডাল নিজ থেকে ভেঙে পড়ে। 64 00:08:50,570 --> 00:08:53,720 - আর হঠাৎ করেই চারিদিক অন্ধকার হয়ে আসে, - ডোওন উপত্যকা। 65 00:08:53,800 --> 00:08:56,580 আর বাতাস বইতে শুরু করে। 66 00:08:56,660 --> 00:08:58,420 - আমার এত ভয় করছিল। - ডোওন উপত্যকা, সামগোল পাথর। 67 00:09:00,020 --> 00:09:01,030 জি? 68 00:09:01,530 --> 00:09:02,960 ওখানে কেউ মরবে। 69 00:09:03,550 --> 00:09:05,190 আমাদের ওখানে যেতে হবে। 70 00:09:21,270 --> 00:09:22,620 হ্যেডং রেঞ্জার স্টেশন কন্ট্রোল রুম থেকে বলছি। 71 00:09:22,700 --> 00:09:24,880 ডোওন উপত্যকার সামগোল পাথরের কাছে থেকে সাহায্যের অনুরোধ এসেছে। 72 00:09:24,970 --> 00:09:25,810 আবারও বলছি। 73 00:09:25,890 --> 00:09:28,080 ডোওন উপত্যকার সামগোল পাথরের কাছে থেকে সাহায্যের অনুরোধ এসেছে। 74 00:09:28,160 --> 00:09:29,000 সেসক এক। 75 00:09:29,080 --> 00:09:30,550 বিদাম এক, ডোওন উপত্যকা থেকে এক কিলো দূরে। 76 00:09:30,640 --> 00:09:32,820 সামগোল পাথরের আশেপাশের ২ কিলোমিটার পথ টহল দাও। 77 00:09:32,910 --> 00:09:34,630 - আমরা এগোচ্ছি। - আমরাও এগোচ্ছি। 78 00:09:36,220 --> 00:09:37,480 ভিক্টিম কেমন আছে? 79 00:09:38,160 --> 00:09:39,540 অবস্থা নিশ্চয়ই জরুরি। 80 00:09:39,630 --> 00:09:42,610 কল কাটার আগে বলেছিল সে হারিয়ে গেছে। 81 00:09:43,410 --> 00:09:45,510 এটা তো ভুয়া রিপোর্ট। 82 00:09:45,970 --> 00:09:47,310 এতে সমস্যা নেই তো? 83 00:09:53,860 --> 00:09:55,540 হ্যেডং রেঞ্জার স্টেশন কন্ট্রোল রুম থেকে বলছি। 84 00:09:55,750 --> 00:09:57,640 অবস্থা কী? ওখানে পৌঁছেছ? 85 00:10:11,760 --> 00:10:13,230 আমরা ভিক্টিমকে খুঁজে পেয়েছি। 86 00:10:17,090 --> 00:10:18,310 ওর বেল্ট খুলে ফেলো! 87 00:10:19,570 --> 00:10:20,910 আরও কাত করো। 88 00:10:21,000 --> 00:10:22,420 মুখ! 89 00:10:22,510 --> 00:10:23,810 স্যার। 90 00:10:39,520 --> 00:10:41,200 [ ন্যাশনাল পার্ক ] 91 00:10:47,790 --> 00:10:50,020 [ সাংজিন হাসপাতাল ] 92 00:10:55,310 --> 00:10:56,360 ই-গাং। 93 00:10:56,900 --> 00:10:58,790 কেমন আছে? 94 00:10:59,510 --> 00:11:02,070 আরেকটু দেরি করলে বিপদ হতে পারতো। 95 00:11:02,150 --> 00:11:03,670 যাক বাঁচা গেল। 96 00:11:03,750 --> 00:11:06,140 ওনার পাকস্থলী ওয়াশ করার পর এখন অনেকটা ভালো আছেন। 97 00:11:08,120 --> 00:11:10,430 ওনার হয়েছিল কী? জিজ্ঞেস করেছ? 98 00:11:11,310 --> 00:11:14,920 উনি যে দই খেয়েছিলেন তাতেই সমস্যা ছিল। 99 00:11:16,730 --> 00:11:18,160 দই? 100 00:11:18,240 --> 00:11:21,220 হ্যাঁ। কেউ নদীর ধারে দই ছেড়ে গেছিল। 101 00:11:21,310 --> 00:11:24,460 ওনার তৃষ্ণা পেয়েছিল, তাই বেশিকিছু ভাবেননি। 102 00:11:24,540 --> 00:11:26,600 আর তারপরই অসুস্থ হয়ে পড়ে। 103 00:11:27,820 --> 00:11:28,950 শুনছেন! 104 00:11:33,440 --> 00:11:35,170 এটা পেলেন কোত্থেকে? 105 00:11:35,250 --> 00:11:37,940 কোনো হাইকার দিয়েছে বা কোথাও থেকে উঠিয়ে নিয়েছেন? 106 00:11:38,020 --> 00:11:39,160 কেন? 107 00:11:39,240 --> 00:11:41,000 এটা কি পাহাড়ে আনা যাবে না? 108 00:11:41,090 --> 00:11:42,310 এটা তো মদ না। 109 00:11:42,390 --> 00:11:45,370 আমরা এখানে দইও খেতে পারব না? 110 00:11:45,790 --> 00:11:48,270 এর জন্য দুঃখিত। নিজেদের খেয়াল রাখবেন। 111 00:11:59,060 --> 00:12:00,580 তোমার হয়েছে কী? 112 00:12:02,970 --> 00:12:05,570 পুলিশ কি গেউম-রির ঘটনাটা আদৌও তদন্ত করেছে? 113 00:12:05,660 --> 00:12:08,300 বলেছি তো, ওটা দুর্ঘটনা বলে ধরা হয়েছে। 114 00:12:11,660 --> 00:12:13,470 আমি প্রাইভেট আনের সাথে আবারও দেখা করেছি। 115 00:12:13,680 --> 00:12:17,120 বললো সেই হাইকার নাকি পিঠব্যাগের চেন লাগাচ্ছিল। 116 00:12:43,540 --> 00:12:46,270 সে হয়তো ব্যাগে বিষাক্ত মাশরুমগুলো রেখেছে। 117 00:12:46,820 --> 00:12:49,590 যাতে আমরা ভাবি ওনার মৃত্যু বিষাক্ত মাশরুমের কারণে হয়েছে। 118 00:12:50,640 --> 00:12:54,960 কিন্তু যেহেতু প্রাইভেট আন দেখে ফেলেছিল, তাই সে ওকেও মারার চেষ্টা করে। 119 00:12:55,590 --> 00:12:56,560 ও দেখতে কেমন ছিল? 120 00:12:56,980 --> 00:12:58,160 মনে আছে? 121 00:12:58,450 --> 00:12:59,540 অবশ্যই। 122 00:13:00,130 --> 00:13:01,350 ১৭৫ সেন্টিমিটার 123 00:13:02,100 --> 00:13:04,250 লম্বা ছিল। 124 00:13:04,830 --> 00:13:06,850 দেখতে সাধারণ। 125 00:13:06,930 --> 00:13:10,040 বয়স বড়জোর ত্রিশ। 126 00:13:11,180 --> 00:13:13,820 তার পরনে ছিল কালো টি-শার্ট যাতে সাদা দাগ লেগেছিল 127 00:13:14,240 --> 00:13:16,970 আর বেইজ হাইকিং প্যান্ট। 128 00:13:18,360 --> 00:13:19,870 আমাদের ব্যস তাকে খুঁজে বের করতে হবে। 129 00:13:20,750 --> 00:13:22,520 সেই আসল অপরাধী। 130 00:13:22,600 --> 00:13:24,410 এসব তোমার অনুমান। 131 00:13:24,490 --> 00:13:27,140 তোমার কি মনে হয় পুলিশের এত সময় হবে? 132 00:13:32,430 --> 00:13:35,280 ওনার পরিবারের উপর এমনিতেই অনেক ধকল গেছে। 133 00:13:36,210 --> 00:13:39,110 আমরা অনিশ্চিত কিছুর জন্য তাদের কষ্টটা আরও বাড়াতে পারি না। 134 00:13:43,180 --> 00:13:44,480 হ্যাঁ। 135 00:13:44,820 --> 00:13:46,160 উঠবেন না। 136 00:13:46,250 --> 00:13:47,510 শুয়ে থাকুন। 137 00:13:47,880 --> 00:13:50,570 আপনাকে যে কী বলে ধন্যবাদ জানাই! 138 00:13:50,660 --> 00:13:53,220 একদম দরকার নেই। এটা আমাদের কাজ। 139 00:13:53,300 --> 00:13:54,640 তবুও... 140 00:13:54,730 --> 00:13:59,180 আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে এসেছি। মনে করে উত্তরগুলো দিলে ভালো হয়। 141 00:13:59,850 --> 00:14:02,710 সেই দই... 142 00:14:02,790 --> 00:14:05,230 ওটা কোথায় কীভাবে খুঁজে পেয়েছিলেন? 143 00:14:20,940 --> 00:14:23,880 ওখানে অন্যকাউকে কি দেখেছিলেন? 144 00:14:23,960 --> 00:14:26,520 ওখানে কেউ থাকলেও, সেটা দেখবার মতো পরিস্থিতিতে ছিলাম না। 145 00:14:26,610 --> 00:14:28,330 সাহায্যের জন্য কেউ ছিল না। 146 00:14:28,410 --> 00:14:29,710 আমার ফোনও কাজ করছিল না, 147 00:14:29,800 --> 00:14:31,600 অন্যদিকে বমি করেই যাচ্ছিলাম। 148 00:14:32,070 --> 00:14:34,000 ভেবেছিলাম আজ বুঝি মরেই যাবো। 149 00:14:35,930 --> 00:14:39,670 কাহিনীটা মনে হয় আসলেই সত্যি। 150 00:14:40,380 --> 00:14:42,150 জানেন তো, সেই ভূতের কাহিনী। 151 00:14:42,690 --> 00:14:43,700 ভূত? 152 00:14:43,990 --> 00:14:46,560 কিছুদিন ধরে একটা পুরুষ ভূতকে পাহাড়ে দেখা যাচ্ছে। 153 00:14:46,640 --> 00:14:49,920 গুজব রটেছে, তাকে দেখা মাত্রই মানুষ মারা যায়। 154 00:14:50,130 --> 00:14:52,180 প্রথমে আমারও বিশ্বাস হয়নি। 155 00:14:52,270 --> 00:14:56,800 কিন্তু আমি সেই ভূতকে নিজ চোখে দেখেছি। 156 00:14:57,010 --> 00:14:58,610 হ্যাঁ, আসছি! 157 00:14:58,690 --> 00:15:01,720 ওকে কোনো রেঞ্জার ভেবে লুকিয়ে পড়েছিলাম, 158 00:15:03,940 --> 00:15:05,790 কিন্তু ওকে অদ্ভুত দেখাচ্ছিল। 159 00:15:05,880 --> 00:15:07,980 ওর শরীর পুরো রক্তাক্ত হয়ে ছিল। 160 00:15:08,940 --> 00:15:10,240 রেঞ্জার? 161 00:15:12,220 --> 00:15:15,120 আপনার ইউনিফর্মের সেই লোগোটা। 162 00:15:15,330 --> 00:15:18,770 এটা ওর জাম্পারে ছিল। 163 00:15:18,850 --> 00:15:22,630 সাদা আর এত লম্বা ছিল 164 00:15:23,050 --> 00:15:25,200 আর পিছনে এই লোগোটা ছিল। 165 00:15:25,990 --> 00:15:28,560 আপনি কি স্নো স্যুটের কথা বলছেন? 166 00:15:28,640 --> 00:15:30,570 জানি না কী ওটা। 167 00:15:37,170 --> 00:15:39,220 এই জাম্পারের কথা বলছেন? 168 00:15:40,690 --> 00:15:41,950 এ-ই ছিল। 169 00:15:44,010 --> 00:15:45,060 মানে? 170 00:15:45,140 --> 00:15:46,280 এ-ই ছিল! 171 00:15:46,360 --> 00:15:48,590 যে ভূতের কথা আমি বলছি। 172 00:15:49,390 --> 00:15:50,770 আমি একদম নিশ্চিত। 173 00:15:51,070 --> 00:15:52,700 কে ও? 174 00:15:52,790 --> 00:15:54,130 ও কি সত্যিই রেঞ্জার? 175 00:15:54,220 --> 00:15:57,070 তাহলে শরীর পুরো রক্তাক্ত ছিল কেন? 176 00:15:58,670 --> 00:16:00,890 আপনি দেখতে পান না বলেই এই না যে ওগুলো মিথ্যা। 177 00:16:00,980 --> 00:16:01,820 এটা আমাকে উপহার দিয়েছে। 178 00:16:01,900 --> 00:16:02,950 মানুষকে বাঁচানোর। 179 00:16:03,040 --> 00:16:04,000 আমি ওসব দেখতে পাই। 180 00:16:04,090 --> 00:16:05,260 যেখানে নিখোঁজ হাইকাররা... 181 00:16:05,350 --> 00:16:06,560 কাং হিউন-জু। 182 00:16:09,420 --> 00:16:10,470 হ্যালো? 183 00:16:12,190 --> 00:16:14,920 ই-গাং ম্যাম! অনেকদিন পর কথা হচ্ছে। 184 00:16:15,550 --> 00:16:16,900 কেমন আছেন? 185 00:16:17,230 --> 00:16:20,510 আপনি কি রিহ্যাব ট্রেনিং চালিয়ে যেতে চান? 186 00:16:21,470 --> 00:16:24,410 তো আপনাকে কীভাবে সাহায্য করতে পারি? 187 00:16:26,560 --> 00:16:27,610 বেশ... 188 00:16:28,490 --> 00:16:29,830 হিউন-জু... 189 00:16:31,180 --> 00:16:32,690 কেমন আছে? 190 00:16:37,850 --> 00:16:39,870 উনি ঠিক আছেন। 191 00:16:40,710 --> 00:16:42,310 ওর কি 192 00:16:44,030 --> 00:16:47,010 জ্ঞান ফিরেছে? 193 00:16:47,980 --> 00:16:50,200 না, কিছুই হয়নি এখনও। 194 00:16:51,040 --> 00:16:53,940 কিন্তু উনি লড়াই চালিয়ে যাচ্ছেন। 195 00:16:57,510 --> 00:16:58,850 ঠিক আছে, ধন্যবাদ। 196 00:17:07,589 --> 00:17:09,230 ই-গাং ম্যাম? 197 00:17:10,780 --> 00:17:13,260 শুনলাম আপনি ফিরেছেন। আসলেই ফিরেছেন দেখছি। 198 00:17:13,970 --> 00:17:16,069 আপনার জন্য চিন্তা হচ্ছিল। 199 00:17:16,160 --> 00:17:17,800 আপনাকে সুস্থ দেখে ভালো লাগছে। 200 00:17:20,990 --> 00:17:23,880 আপনাকে কি রেঞ্জার স্টেশনে ছেড়ে দিব? 201 00:17:24,810 --> 00:17:26,450 না, ঠিক আছে। 202 00:17:27,290 --> 00:17:28,710 আচ্ছা, ঠিক আছে। 203 00:17:30,140 --> 00:17:31,610 আচ্ছা... 204 00:17:33,540 --> 00:17:35,310 বলেছিলে না... 205 00:17:37,320 --> 00:17:40,640 যে পর্বতে সব সম্ভব? 206 00:17:40,980 --> 00:17:42,070 হ্যাঁ। 207 00:17:47,070 --> 00:17:49,290 পাহাড়ে কি সত্যিই ভূত থাকতে পারে? 208 00:17:49,380 --> 00:17:52,780 পাহাড় নিয়ে তৈরি সব লোকগল্প আপনার মিথ্যা মনে হয়? 209 00:17:53,540 --> 00:17:56,350 জানেন তো জিরিসান পর্বতকে লোকে ধৈর্য্যের পর্বত বলে। 210 00:17:56,430 --> 00:17:58,870 ওখানে ওঠার পিছে সবার কোনো না কোনো কারণ থাকে 211 00:17:58,950 --> 00:18:01,390 শখের বসে খুব কমই উঠে। 212 00:18:01,470 --> 00:18:03,870 মানুষের মনে দুঃখ আর আফসোস থাকে। 213 00:18:04,960 --> 00:18:07,270 আর দুঃখ আর আফসোস নিয়েই তো ভূতেরা। 214 00:18:07,940 --> 00:18:10,420 কারো শক্তিশালী আকাঙ্ক্ষা থাকলে 215 00:18:11,180 --> 00:18:13,440 সেখানে ভূত হিসেবে থাকতে পারবে। 216 00:18:16,340 --> 00:18:17,770 অবশ্যই। 217 00:18:18,860 --> 00:18:20,790 তো আবার দেখা হবে। 218 00:18:20,880 --> 00:18:22,680 [ এমার্জেন্সি ওয়ার্ড ] 219 00:18:37,130 --> 00:18:39,360 [ ২০১৮ সাল ] 220 00:18:39,480 --> 00:18:40,700 [ মাড ফেস্টিভ্যাল ] 221 00:18:43,140 --> 00:18:44,230 [ কোরিয়া ন্যাশনাল পার্ক সার্ভিস ] 222 00:18:50,740 --> 00:18:52,170 [ মাড ফেস্টিভ্যাল, রেজিস্ট্রেশন করুন এক্ষুনি! ] 223 00:18:55,020 --> 00:18:56,750 [ নাম: জং গু-ইয়ং ] 224 00:19:06,660 --> 00:19:07,960 - কী করছ? - মা গো! 225 00:19:08,040 --> 00:19:09,050 [ মাড ফেস্টিভ্যাল ] 226 00:19:10,020 --> 00:19:11,110 কী? 227 00:19:11,820 --> 00:19:13,750 মেয়েদের এসব পছন্দ না। 228 00:19:13,840 --> 00:19:16,400 এজন্যই ইয়ং-সান তোমাকে পছন্দ করে না। 229 00:19:16,480 --> 00:19:17,870 লি ইয়ং-সান? 230 00:19:17,950 --> 00:19:19,260 আপনাদের প্রেম চলছে? 231 00:19:19,340 --> 00:19:20,940 একতরফা আরকি। 232 00:19:21,020 --> 00:19:22,200 একতরফা না! 233 00:19:22,280 --> 00:19:24,170 ও আজকাল আমার দিকে অন্যভাবে তাকাচ্ছে। 234 00:19:24,250 --> 00:19:26,730 যদি ওকে এই ফেস্টিভ্যালে নিয়ে যাবার চেষ্টা করো তাহলে ও তোমাকে লুচ্চা মনে করবে। 235 00:19:26,820 --> 00:19:28,160 এটা এতই খারাপ? 236 00:19:28,240 --> 00:19:29,500 মেয়েরা এসব পছন্দ করে না। 237 00:19:29,590 --> 00:19:33,070 ওদের মেকআপ উঠে যাবে, তখন আবার করা লাগবে। 238 00:19:33,330 --> 00:19:35,090 তুমি কীভাবে জানলে? কোনো মেয়ের সাথে গেছিলে নাকি? 239 00:19:35,170 --> 00:19:36,350 হ্যাঁ। 240 00:19:38,870 --> 00:19:40,210 তাহলে ওকে কোথায় নিয়ে যাবো? 241 00:19:40,970 --> 00:19:42,900 আমাদের জিজ্ঞেস করছ কেন? 242 00:19:42,990 --> 00:19:45,040 ইয়ং-সানকে জিজ্ঞেস করো। 243 00:19:47,770 --> 00:19:50,380 আমাকে এসবগুলো ক্যান্সেল করতে হবে? অনেক সময় লেগেছে। 244 00:19:50,460 --> 00:19:53,610 ওখানে কি আধা নেংটো ছেলেরা থাকবে নাকি? 245 00:19:53,700 --> 00:19:54,750 হ্যাঁ। যাবে নাকি? 246 00:19:54,830 --> 00:19:56,590 [ বিপন্ন প্রজাতির পুনরুদ্ধার কেন্দ্র ] 247 00:20:11,670 --> 00:20:13,140 এটা কীসের শব্দ? 248 00:20:13,230 --> 00:20:15,830 কীসের আবার? মুন ভাল্লুকের। 249 00:20:15,960 --> 00:20:17,590 এখানে ভাল্লুক আছে? 250 00:20:17,680 --> 00:20:19,020 শুধু ভাল্লুকই না। 251 00:20:19,110 --> 00:20:20,660 হরিণ, রেকুন, পাইথন... 252 00:20:20,740 --> 00:20:24,060 ওরা জিরিসান পর্বতের গাছপালা ও পশুপাখির উপর স্টাডি করছে। 253 00:20:24,150 --> 00:20:26,670 তো আমরা এখানে এসেছি কেন? 254 00:20:28,680 --> 00:20:29,940 আসো, দেখতে পাবে। 255 00:20:43,760 --> 00:20:44,980 এই। 256 00:20:45,400 --> 00:20:47,880 কী জিজ্ঞেস করতে চাও? 257 00:20:47,960 --> 00:20:48,970 ও কে? 258 00:20:49,050 --> 00:20:50,060 নতুন নাকি? 259 00:20:50,520 --> 00:20:52,490 হ্যালো। আমি কাং হিউন-জু। 260 00:20:54,550 --> 00:20:56,610 চাইলে খেতে পারো। 261 00:20:56,690 --> 00:20:58,160 না। এগুলো ভাল্লুকদের জন্য। 262 00:20:58,250 --> 00:21:00,470 আমার বাচ্চাগুলো অনেক বদমাশ হয়েছে। 263 00:21:00,560 --> 00:21:02,410 ফল কেটে না দিলে হাত দিতেই চায় না। 264 00:21:02,490 --> 00:21:04,380 যাইহোক। আমাকে ফোন কেন করেছিলে? 265 00:21:10,260 --> 00:21:11,560 এটা কি কোরিয়ান র‍্যাট স্নেক? 266 00:21:11,650 --> 00:21:12,610 হ্যাঁ। 267 00:21:12,700 --> 00:21:15,170 যেহেতু বিলুপ্তপ্রায় প্রজাতির উপর ইকোলজিকাল স্টাডি হচ্ছিল, 268 00:21:15,260 --> 00:21:18,320 তাই আমরা দশটা সাপের মধ্যে মাইক্রোচিপ ইঞ্জেক্ট করে তাদের ছেড়ে দিই। 269 00:21:18,410 --> 00:21:21,640 কিন্তু চার নম্বরটা নিখোঁজ। 270 00:21:21,980 --> 00:21:23,320 এর শেষ লোকেশন কোথায় ছিল? 271 00:21:23,410 --> 00:21:25,090 বামগোলের কাছে। 272 00:21:25,510 --> 00:21:28,110 কিন্তু সেখানে কোথাও সিগন্যাল পাইনি। 273 00:21:28,190 --> 00:21:31,010 মনে হয় সাপটা হ্যেডং রেঞ্জার স্টেশনের দিকে গেছে। 274 00:21:31,470 --> 00:21:36,010 টহলে যাবার সময় একটু খুঁজে দেখো তো। 275 00:21:37,520 --> 00:21:39,240 এই নাও ট্র‍্যাকার। 276 00:21:40,120 --> 00:21:41,340 আচ্ছা, ডক্টর ইয়ুন। 277 00:21:42,260 --> 00:21:44,740 তুমি তো পাহাড়ে অনেক বছর ধরে কাজ করছ। ব্যাপারটা এখনও বুঝতে পারোনি? 278 00:21:47,010 --> 00:21:49,490 আমাদের পাহাড়ে না, অন্য কোথাও খুঁজতে হবে। 279 00:21:50,120 --> 00:21:55,160 [ আরোগ্যকারী খাবার ] 280 00:21:55,370 --> 00:21:56,590 স্বাগত। 281 00:21:57,800 --> 00:22:00,370 নির্দিষ্ট কিছু খুঁজছেন? 282 00:22:00,700 --> 00:22:01,630 আপনারা বিবাহিত? 283 00:22:01,710 --> 00:22:04,650 বাচ্চা নিতে চাচ্ছেন? 284 00:22:04,940 --> 00:22:06,670 সাপের মাথা মহিলাদের জন্য দারুণ কাজ করে। 285 00:22:08,720 --> 00:22:10,240 আসলে... 286 00:22:11,790 --> 00:22:13,930 যৌনক্ষমতার জন্য কোনটা ভালো? 287 00:22:14,560 --> 00:22:16,070 আপনারা একদম ঠিক জায়গায় এসেছেন। 288 00:22:17,000 --> 00:22:18,170 কচ্ছপের সুপ কেমনে হবে? 289 00:22:18,260 --> 00:22:20,650 আমরা দারুণ কচ্ছপ সুপ বানাতে পারি। 290 00:22:20,860 --> 00:22:23,890 না, বুঝেন তো কী বলতে চাচ্ছি। 291 00:22:23,970 --> 00:22:26,030 এমনকিছু যা সত্যিই কাজ করবে। 292 00:22:26,280 --> 00:22:27,540 যেমন... 293 00:22:30,190 --> 00:22:32,330 সাপ, বুঝেন তো? 294 00:22:44,970 --> 00:22:46,440 তুমি নিশ্চিত এরাই করেছে? 295 00:22:46,520 --> 00:22:47,530 হ্যাঁ। 296 00:22:47,610 --> 00:22:50,390 যদি এটা বামগোলের কাছে উধাও হয়ে থাকে, তবে এখানে কোথাওই আছে। 297 00:22:50,470 --> 00:22:52,910 আর শুনেছি দোকানটা সম্প্রতি অনেক টাকা কামিয়েছে। 298 00:22:52,990 --> 00:22:54,330 আমি নিশ্চিত এদের কাছেই আছে। 299 00:22:55,220 --> 00:22:57,360 তা জানি না। 300 00:22:57,440 --> 00:22:59,540 যদি সাপটা ৭০০ মিটারের মধ্যে থেকে থাকে, তবে ট্র‍্যাকার অন হয়ে যাবে। 301 00:22:59,630 --> 00:23:01,350 কিন্তু এখানে কোনো সিগন্যাল নেই। 302 00:23:01,940 --> 00:23:03,620 অপেক্ষা করো। 303 00:23:03,700 --> 00:23:05,210 ওরা জলদিই বের হবে। 304 00:23:06,770 --> 00:23:10,000 শুনেছি আপনারা মাশরুমের উপরেও স্টাডি করেছেন। 305 00:23:10,080 --> 00:23:13,990 কমন রাস্টগিলও? 306 00:23:14,830 --> 00:23:16,640 এটা খুবই বিপজ্জনক মাশরুম। 307 00:23:16,720 --> 00:23:18,150 অবশ্যই এটা নিয়ে স্টাডি করেছি। 308 00:23:19,200 --> 00:23:21,340 কোনো সাধারণ লোক 309 00:23:21,420 --> 00:23:23,230 এর থেকে বিষ বের করতে পারবে? 310 00:23:23,570 --> 00:23:25,790 সন্দেহ আছে। 311 00:23:25,880 --> 00:23:28,190 এর জন্য সরঞ্জাম লাগবে। 312 00:23:28,400 --> 00:23:30,450 এসব জিজ্ঞেস করছ কেন? 313 00:23:31,250 --> 00:23:32,680 এটা ওর ধারণা, 314 00:23:32,760 --> 00:23:37,130 যে কেউ দইয়ে বিষ মিশিয়ে মানুষ খুন করছে। 315 00:23:37,220 --> 00:23:38,850 সত্যি? কে? কেন? 316 00:23:38,940 --> 00:23:40,450 বললাম তো এটা ওর ধারণা। 317 00:23:41,000 --> 00:23:42,470 আপনার কি এটা সম্ভব মনে হয়? 318 00:23:43,260 --> 00:23:46,040 অসম্ভব না। 319 00:23:46,670 --> 00:23:49,610 যদি কেউ বিষ বের করার পদ্ধতি জেনে থাকে 320 00:23:49,980 --> 00:23:53,640 আর জিরিসান পর্বতের ভূগোল ও গাছপালার জ্ঞান থাকে, তবে পারবে। 321 00:23:54,100 --> 00:23:56,490 কিন্তু তা শুধু কোনো রেঞ্জার জানতে পারে... 322 00:23:57,000 --> 00:23:59,850 কিন্তু ন্যাশনাল পার্কের কোনো রেঞ্জার 323 00:23:59,940 --> 00:24:01,580 এমন করতে যাবে কেন? 324 00:24:04,430 --> 00:24:06,200 দাঁড়াও। দেখো! 325 00:24:07,040 --> 00:24:09,180 [ আরোগ্যকারী খাবার ] 326 00:24:09,350 --> 00:24:10,230 এই। 327 00:24:10,900 --> 00:24:11,910 ধরো এটা। 328 00:24:12,030 --> 00:24:13,170 লুকাও, লুকাও। 329 00:24:13,250 --> 00:24:14,090 জলদি! ওদের পিছনে যাও! 330 00:24:14,180 --> 00:24:16,400 সীট বেল্ট! সীট বেল্টটা লাগিয়ে নিই। 331 00:24:16,490 --> 00:24:17,750 চালু হচ্ছে না কেন? 332 00:24:48,610 --> 00:24:51,430 অনেক কাছে চলে গেছ। ওরা বুঝে ফেলতে পারে। 333 00:24:57,140 --> 00:24:59,320 সিগন্যাল পাওয়া গেছে! 334 00:25:34,730 --> 00:25:36,700 ওরা বের হচ্ছে না কেন? 335 00:25:37,920 --> 00:25:39,430 ভিতরে যাবো নাকি? 336 00:25:40,150 --> 00:25:41,660 দাঁড়াও। 337 00:25:42,330 --> 00:25:43,840 নাকি আগে পুলিশকে ফোন করব? 338 00:25:44,350 --> 00:25:45,610 ম্যাম! 339 00:25:46,490 --> 00:25:47,790 ম্যাম! 340 00:25:52,660 --> 00:25:54,180 নড়বে না! 341 00:25:55,440 --> 00:25:56,570 ম্যাম! 342 00:26:20,470 --> 00:26:22,520 নিজেকে কী মনে করো? 343 00:26:22,610 --> 00:26:24,200 এই পাহাড় কি তোমার বাপের? 344 00:26:24,830 --> 00:26:28,450 বন্য প্রাণী সুরক্ষার আইন তোমার জানা নেই? 345 00:26:29,200 --> 00:26:31,090 দেখো! এই যে। 346 00:26:31,680 --> 00:26:35,540 "বিলুপ্তপ্রায় কোনো প্রাণী যদি বিতরণ, প্রক্রিয়াকরণ বা মজুদ করো," 347 00:26:35,630 --> 00:26:40,210 "তবে ২ বছরের জেল, সাথে ২০ মিলিয়ন ওন জরিমানা হবে।" 348 00:26:40,290 --> 00:26:42,600 তুই কী জানিস রে, বাছা? 349 00:26:42,680 --> 00:26:45,880 আমার দাদা, আমার দাদার দাদা থেকে শুরু করে 350 00:26:45,960 --> 00:26:47,850 এই গাছগাছালি সংগ্রহ আর পশুপাখি ধরে আসছে। 351 00:26:49,820 --> 00:26:51,670 অনেক গর্বের ব্যাপার। 352 00:26:51,760 --> 00:26:54,150 - কী? এদিকে আয়! - থামো। 353 00:26:54,230 --> 00:26:56,710 - আজ তোকে! - এখানেই দাঁড়িয়ে আছি! 354 00:26:56,800 --> 00:26:58,350 কী করবি তুই? 355 00:26:58,430 --> 00:26:59,820 - কী পারবি করতে? - থামুন। 356 00:27:00,450 --> 00:27:02,050 ন্যাশনাল পার্কের মায়েরে বাপ! 357 00:27:02,130 --> 00:27:04,690 মানুষ পাহাড়-পর্বতের আগে এসেছে! 358 00:27:05,360 --> 00:27:07,460 এজন্য এতগুলো সাপ ধরেছিস? 359 00:27:07,550 --> 00:27:09,900 তুই তো দেখি সমস্ত প্রাণীকুল সাফ করে ফেলবি! 360 00:27:09,980 --> 00:27:12,460 - তোকে দেখতে তো সাপের মতো! - কী বললি? 361 00:27:12,550 --> 00:27:16,200 বেচারা সাপগুলো তোর কী ক্ষতি করেছিল? 362 00:27:16,280 --> 00:27:18,760 যখন আমাকে চোখ মেরেছিলি আমার তখনই বুঝা উচিত ছিল। 363 00:27:18,970 --> 00:27:21,830 - এই! নিজেকে কী ভাবিস? - তোর সাহস তো কম না অতগুলো সাপকে মেরেছিস? 364 00:27:21,910 --> 00:27:23,720 - আমার সাথে পাঙ্গা নিচ্ছিস কেন? - কী বললি? 365 00:27:24,770 --> 00:27:27,370 - ছাড় আমাকে! - কী? 366 00:27:27,460 --> 00:27:28,970 - বুড়ো ভাম! - দেখে নিব তোকে! 367 00:27:38,840 --> 00:27:40,100 এটাই নতুনটা? 368 00:27:40,690 --> 00:27:41,900 হ্যাঁ। 369 00:27:43,420 --> 00:27:46,610 লম্বা আছে কিন্তু দেখতে সাধাসিধা। 370 00:27:47,450 --> 00:27:48,920 সাধাসিধা বলা যায় না। 371 00:27:49,250 --> 00:27:50,930 সাধারণ না, যদিও। 372 00:27:53,330 --> 00:27:54,920 তাই? 373 00:27:56,730 --> 00:27:58,830 লজ্জার বিষয়। যদিও যুবক আছে। 374 00:28:07,560 --> 00:28:10,340 ২৩টা কালো, ১৮টা হলুদ র‍্যাট স্নেক, 375 00:28:10,420 --> 00:28:13,530 আর ৫৩টা টাইগার নিলব্যাক। সব মিলিয়ে ৯৪টা। 376 00:28:16,850 --> 00:28:18,270 সাবাশ। 377 00:28:19,580 --> 00:28:20,790 অনেক অনেক ধন্যবাদ। 378 00:28:22,600 --> 00:28:23,520 শুভরাত্রি। 379 00:28:24,950 --> 00:28:26,170 ওহ, হ্যাঁ। 380 00:28:28,940 --> 00:28:30,500 আমাদের এখন ফিরে যাওয়া উচিত। 381 00:28:31,710 --> 00:28:32,760 হ্যাঁ। 382 00:29:34,840 --> 00:29:39,160 এই পথ তো রেস্ট্রিক্টেড এরিয়াগুলোর চেয়েও খারাপ। 383 00:29:39,250 --> 00:29:41,140 কোনো গাছগাছালি সংগ্রহকারীও এখানে আসে না। 384 00:29:41,220 --> 00:29:43,830 এখানে কোনো মানুষ আসে না বলে, এটা পশুপাখিদের প্রাসাদ। 385 00:29:58,020 --> 00:29:59,320 আর... 386 00:29:59,910 --> 00:30:03,860 ছেওনওয়াংবং চূড়ায় এই একটা গোরস্থানই তুমি দেখতে পাবে। 387 00:30:25,200 --> 00:30:26,460 এটাই কি? 388 00:30:27,420 --> 00:30:29,020 হ্যাঁ, এটাই। 389 00:30:51,990 --> 00:30:53,460 কিছু নেই, তাই না? 390 00:30:55,520 --> 00:30:57,750 হ্যাঁ, তাই তো মনে হয়। 391 00:30:58,420 --> 00:30:59,760 তো নিচে যাওয়া যাক। 392 00:31:00,520 --> 00:31:02,160 আমাদের টহল দিতে হবে। 393 00:31:09,760 --> 00:31:12,030 আজ কোনো প্রশ্ন না করেই আমার সাথে এলেন যে? 394 00:31:12,490 --> 00:31:15,260 আমার উপর সবসময় চেঁচাতেন। 395 00:31:15,470 --> 00:31:17,820 কিন্তু আজ, কোনো নালিশ করেননি। 396 00:31:17,900 --> 00:31:19,160 অদ্ভুত ব্যাপার। আপনি আসলেই ডাইনী স। 397 00:31:20,470 --> 00:31:22,610 বেশিদিন বাঁচবার ইচ্ছা নেই নাকি? 398 00:31:35,920 --> 00:31:38,780 শালা! নিজেদের ভাবে কী? 399 00:31:39,830 --> 00:31:41,420 জলদি করো, অন্ধকার হবার আগেই কাজ সারতে হবে। 400 00:31:42,180 --> 00:31:44,950 যদি আমরা আবার ধরা পড়ি? 401 00:31:45,160 --> 00:31:46,720 তাহলে আমরা জরিমানা দিব কীভাবে? 402 00:31:46,800 --> 00:31:48,520 বাচ্চাদের না খাইয়ে রাখবে? 403 00:31:49,070 --> 00:31:51,170 হয়তো করতে হবে নয় মরতে হবে। 404 00:31:55,580 --> 00:31:57,850 কী করছ? ওইদিকে যাও। 405 00:32:20,690 --> 00:32:23,510 ন্যাশনাল পার্কে এমন একটা গোরস্থান কীভাবে থাকতে পারে? 406 00:32:23,590 --> 00:32:26,490 এসব সম্পত্তি দখলমুক্ত করার চেষ্টা করা হয় না? 407 00:32:26,570 --> 00:32:29,300 এই জায়গাটা ন্যাশনাল পার্ক হওয়ার আগে থেকেই কবরগুলো ছিল, 408 00:32:29,390 --> 00:32:31,700 কোনো পরিবারই কবরগুলো স্থানান্তরিত করতে রাজি হয় না। 409 00:32:31,780 --> 00:32:32,960 ওটার মতো। 410 00:32:34,050 --> 00:32:37,620 চুসেক শেষ হয়ে গেছে, আর কোল্ড ফুড ফেস্টিভ্যাল এখনও এখানে শুরু হয়নি। 411 00:32:37,960 --> 00:32:41,020 কিছুটা সময় এখানে কেউ আসবে না, মানে কেউ আহত হবে না। 412 00:32:41,110 --> 00:32:42,870 এখানে শুধু পরিবার আসে না। 413 00:32:42,950 --> 00:32:45,390 আশেপাশে অনেক প্রাণীও থাকে। 414 00:32:45,890 --> 00:32:50,770 বিশেষ করে পাথরের টেবিলের নিচে অনেক সাপখোপের দেখা মেলে। 415 00:33:38,560 --> 00:33:41,040 হ্যেডং এক, সায়েমাগোল থেকে ৩ কি.মি দূরে। একটা বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে! 416 00:33:41,120 --> 00:33:42,550 সাহায্য অনুরোধের রিপোর্ট জন্য চেক করো! 417 00:34:23,630 --> 00:34:24,929 আসবেন না! 418 00:34:25,010 --> 00:34:26,150 ওখানেই থাকুন! 419 00:35:11,250 --> 00:35:12,510 আলু বোমা? 420 00:35:13,310 --> 00:35:14,400 ঠিক বলেছেন। 421 00:35:14,490 --> 00:35:19,650 ৬০ এবং ৭০ এর দশকে মুন ভাল্লুকদের শিকারে শিকারীরা এমন বোমা ব্যবহার করত। 422 00:35:19,990 --> 00:35:23,980 ভাল্লুকের কলিজা আর পিত্তথলিকে তখন বিলাসিতা মনে করা হত। 423 00:35:24,190 --> 00:35:27,090 তাই চোরা শিকারীরা জিরিসান পর্বতে ওগুলো এখানে-সেখানে রেখে দিত। 424 00:35:27,250 --> 00:35:30,070 অনেকটা ল্যান্ডমাইনের মতো। 425 00:35:30,870 --> 00:35:32,970 ওগুলো কি এখনও পাহাড়ে আছে? 426 00:35:33,050 --> 00:35:35,440 ৬০ এর দশকে, যখন ন্যাশনাল পার্ক প্রতিষ্ঠিত হয়, 427 00:35:35,530 --> 00:35:37,590 তখন গ্রামবাসীরা সবাই খুঁজাখুঁজি করেছিল 428 00:35:37,670 --> 00:35:39,520 বাকি বোমাগুলো উদ্ধারের জন্য। 429 00:35:39,600 --> 00:35:42,460 কিন্তু তারা গভীর রেস্ট্রিকটেড ট্রেইলে পৌঁছাতে পারেনি। 430 00:35:43,930 --> 00:35:45,360 তারপরও এটা তো জিরিসান পর্বতই। 431 00:35:45,650 --> 00:35:48,800 কিন্তু কীভাবে এই পুরানো আবর্জনা বিস্ফোরিত হলো? 432 00:35:48,880 --> 00:35:51,780 আলু বোমার আবরণ সম্পূর্ণরূপে মোম দিয়ে সিল করা ছিল। 433 00:35:51,870 --> 00:35:53,460 তাই বাতাস বা বৃষ্টি কিছুই ভেতরে প্রবেশ করতে পারে না। 434 00:35:53,550 --> 00:35:55,940 নিশ্চয়ই ডেটোনেটর আর বিস্ফোরক ভেতরে থেকে গিয়েছিল। 435 00:35:58,080 --> 00:36:00,980 আমরা মানুষজনকে ওখানে ঢুকতে বারণ করি। 436 00:36:04,590 --> 00:36:05,940 আচ্ছা ... 437 00:36:06,270 --> 00:36:07,950 আমার কিছু বলার আছে। 438 00:36:10,050 --> 00:36:13,450 দুর্ঘটনার আগে আমরা ঘটনাস্থলে টহল দিয়েছিলাম। 439 00:36:15,680 --> 00:36:19,750 আমরা বিপজ্জনক কিছু দেখিনি। 440 00:36:20,510 --> 00:36:23,790 বোমা ওখানে ছিল না। 441 00:36:24,460 --> 00:36:25,550 এটা কি সত্যি? 442 00:36:29,330 --> 00:36:30,340 হ্যাঁ। 443 00:36:30,420 --> 00:36:32,020 পুরোটা সত্যিই ভালো করে দেখেছিলে? 444 00:36:32,100 --> 00:36:34,370 হয়তো অন্যকিছুর সাথে গুলিয়ে ফেলছ। 445 00:36:34,450 --> 00:36:35,420 না। 446 00:36:36,050 --> 00:36:37,940 ওখানে আসলেই কিছু ছিল না। 447 00:36:38,020 --> 00:36:39,110 আমি শতভাগ নিশ্চিত। 448 00:36:39,700 --> 00:36:41,260 তুমি নিশ্চিত? 449 00:36:45,460 --> 00:36:47,890 যদি নিশ্চিত হতে না পারো, তাহলে ব্যাপারটা বিরাট ঝামেলার। 450 00:36:47,980 --> 00:36:51,500 তার মানে পার্ক রেঞ্জারের ভুলের জন্য একজন বেসামরিক নাগরিক মারা গেছে। 451 00:37:04,650 --> 00:37:07,670 হায় ঈশ্বর! 452 00:37:08,430 --> 00:37:12,250 আমাকে সাথে নিয়ে যাও! 453 00:37:14,520 --> 00:37:16,450 আমাকে কীভাবে ফেলে যেতে পারলে? 454 00:37:16,540 --> 00:37:19,730 আপনাদের সমস্যাটা কী? 455 00:37:20,270 --> 00:37:23,470 ভাব ধরছেন আপনারা পাহাড়ের মালিক, 456 00:37:23,840 --> 00:37:27,290 চেয়ে দেখুন আপনারা আমার স্বামীর কী করেছেন! 457 00:37:31,530 --> 00:37:32,660 দয়া করে শান্ত হোন আর ... 458 00:37:32,750 --> 00:37:35,690 কীভাবে একথা বলতে পারেন? আমার চোখের সামনে আমার স্বামী মারা গেছে! 459 00:37:36,110 --> 00:37:37,410 ওকে ফিরিয়ে দিন! 460 00:37:37,750 --> 00:37:39,130 ওকে ফিরিয়ে দিন! 461 00:37:39,220 --> 00:37:41,020 আমার স্বামীকে ফিরিয়ে দিন! 462 00:37:41,480 --> 00:37:46,440 আমরা দূ্র্ঘটনার জন্য খুবই দুঃখ প্রকাশ করছি। 463 00:37:46,900 --> 00:37:48,080 দূ্র্ঘটনা? 464 00:37:48,540 --> 00:37:49,880 আপনারা এটাকে দূ্র্ঘটনা বলছেন? 465 00:37:50,640 --> 00:37:51,690 আমি ওই 466 00:37:52,110 --> 00:37:56,310 দুজনকে সেদিন পাহাড়ে দেখেছি। 467 00:37:56,810 --> 00:37:58,830 ওরা হাতগুটিয়ে ছিল। 468 00:37:58,910 --> 00:37:59,840 আমি কি ভুল বলছি? 469 00:37:59,920 --> 00:38:04,330 ওরা শুধু বোমাটা বিস্ফোরণ হতে দিয়েছে! 470 00:38:05,210 --> 00:38:08,280 সেদিন সে আপনাদের সবার জন্যই 471 00:38:09,670 --> 00:38:11,550 পাহাড়ে গিয়েছিল। 472 00:38:11,890 --> 00:38:17,520 সব সাপ ধরে কোনোমতে টাকা কামানোর দরকার ছিল ওর! 473 00:38:17,600 --> 00:38:18,860 আপনারা 474 00:38:21,930 --> 00:38:24,110 আমার স্বামীকে মেরে ফেলেছেন! 475 00:38:28,980 --> 00:38:33,020 - মা ... - আমি এভাবে ওকে ফেলে যেতে পারি না! 476 00:38:34,650 --> 00:38:36,960 দয়া করে শক্ত হোন! 477 00:38:37,130 --> 00:38:40,790 ওর জীবনের মূল্য চুকানো না অবধি আমি এক পা'ও নড়ব না! 478 00:38:41,670 --> 00:38:46,620 আমি এখানে আমার স্বামীর সাথেই থাকব! 479 00:38:46,710 --> 00:38:48,300 শান্ত হোন। 480 00:38:48,470 --> 00:38:50,320 ওকে ফিরিয়ে আনুন! 481 00:38:52,340 --> 00:38:54,100 আমার খোকা। 482 00:38:55,740 --> 00:38:58,050 ওকে ফিরিয়ে দিন! 483 00:38:59,600 --> 00:39:02,160 আমার খোকা! 484 00:39:03,930 --> 00:39:05,650 হায় ঈশ্বর! 485 00:39:15,940 --> 00:39:18,040 [ আরোগ্যকারী খাবার ] 486 00:39:30,140 --> 00:39:33,410 [ জিরিসান ন্যাশনাল পার্ক জিওনবুক অফিস ] 487 00:39:33,500 --> 00:39:36,310 [ জিরিসান ন্যাশনাল পার্ক হ্যেডং রেঞ্জার স্টেশন ] 488 00:39:39,380 --> 00:39:41,010 [ "কফিন সরানো যাবে না। এটা কার দোষ?" ] 489 00:39:41,100 --> 00:39:44,290 [ "ন্যাশনাল পার্কের বাজে রক্ষণাবেক্ষণের জন্য একজন মানুষের জীবন গেছে" ] 490 00:39:46,050 --> 00:39:48,410 ইতোমধ্যে কয়েকদিন কেটে গেছে। 491 00:39:48,660 --> 00:39:50,300 আমাদের কোনো একটা ব্যবস্থা নিতে হবে। 492 00:39:50,380 --> 00:39:51,220 হ্যাঁ। 493 00:39:51,300 --> 00:39:53,610 দিনের বেলায় এখনও প্রচন্ড গরম। 494 00:39:53,700 --> 00:39:57,900 লাশ পচতে শুরু করলে মিডিয়া আরও উঠেপড়ে লাগবে। 495 00:39:57,980 --> 00:40:01,510 আমরা তাদের ক্ষতিপূরণ দিচ্ছি না কেন? 496 00:40:03,230 --> 00:40:04,570 অসম্ভব। 497 00:40:05,710 --> 00:40:08,020 যা হয়েছে তা দুঃখজনক, 498 00:40:08,230 --> 00:40:11,380 কিন্তু ঘটনাটা রেস্ট্রিকটেড এরিয়াতে ঘটেছে। 499 00:40:11,460 --> 00:40:13,060 আমরা যদি তাদের ক্ষতিপূরণ দিই, 500 00:40:13,140 --> 00:40:17,470 অবৈধ হাইকারদের নিয়ন্ত্রণের ভিত্তি দুর্বল হয়ে পড়বে। 501 00:40:17,800 --> 00:40:19,610 আচ্ছা, আমরা তাদের এভাবে ছেড়ে দিতে পারি না। 502 00:40:19,690 --> 00:40:22,000 আমাদের কাউকে না কাউকে দায়ভার নিতে হবে। 503 00:40:22,090 --> 00:40:23,100 [ কোরিয়া ন্যাশনাল পার্ক সার্ভিসের প্রধান ] 504 00:40:23,470 --> 00:40:24,610 ঠিক বলেছ। 505 00:40:27,550 --> 00:40:28,810 কাউকে তো 506 00:40:30,610 --> 00:40:32,040 দায়ভার নিতেই হবে। 507 00:40:33,850 --> 00:40:35,070 স ই-গাং। 508 00:40:35,530 --> 00:40:37,840 কথাটা কি সত্যি তোমরা দুর্ঘটনার আগমুহূর্তে ওখানে ছিলে? 509 00:40:38,300 --> 00:40:42,710 তুমি এমন একটা বিপজ্জনক জিনিস চিনতে আর সরাতে পারতে। 510 00:40:42,790 --> 00:40:44,640 হ্যেডং স্টেশনের কী সমস্যা? 511 00:40:45,940 --> 00:40:48,460 আপনি কখনও আলু বোমা দেখেছেন? 512 00:40:48,840 --> 00:40:52,750 প্রশিক্ষণ ছাড়া এমন কিছু কীভাবে সরাবেন? 513 00:40:52,830 --> 00:40:54,180 ব্যাপারটা এমন নয়। 514 00:40:54,640 --> 00:40:57,870 গতবার জিউম-রিয়ের সাথেও এমন হয়েছে। ওখানে এত দুর্ঘটনা ঘটছে কেন? 515 00:41:03,210 --> 00:41:05,350 আমি টিম লিডার হিসেবে কথাটা বলব। 516 00:41:06,150 --> 00:41:07,700 সবাই সতর্ক থাকো। 517 00:41:07,780 --> 00:41:10,050 বোকা টিম লিডারের যত্তসব ফালতু কথাবার্তা। 518 00:41:10,140 --> 00:41:12,570 তাহলে তোমারই টিম লিডার হওয়া উচিত ছিল। 519 00:41:22,270 --> 00:41:24,040 মিটিং কেমন হলো? 520 00:41:24,120 --> 00:41:25,800 চিফ কী বললেন? 521 00:41:26,220 --> 00:41:30,130 উনি দায়ভার নিয়ে পদত্যাগ করবেন। 522 00:41:39,700 --> 00:41:40,710 স্যার! 523 00:41:42,350 --> 00:41:43,690 হিউন-জু যা বলেছে তা সত্য। 524 00:41:43,780 --> 00:41:46,930 আমরা যখন টহলে ছিলাম তখন ওখানে কিছুই ছিল না। 525 00:41:47,350 --> 00:41:49,910 আমাদের টহল শেষে কেউ ওটা ওখানে রেখেছিল। 526 00:41:50,120 --> 00:41:51,290 আসল অপরাধীকে খুঁজে বের করতে পারলে, 527 00:41:51,710 --> 00:41:53,810 প্রমাণ করতে পারব এতে আমাদের কোনো দোষ নেই। 528 00:41:53,900 --> 00:41:54,740 ঠিক আছে। 529 00:41:54,820 --> 00:41:57,640 ধরা যাক যে কেউ করেছে। 530 00:41:58,390 --> 00:42:01,750 তারপরও ওই ব্যক্তিকে খুঁজে বের করা পুলিশের কাজ। 531 00:42:02,000 --> 00:42:03,050 কিন্তু... 532 00:42:03,140 --> 00:42:04,650 আমাদের নিজস্ব কাজ রয়েছে। 533 00:42:05,870 --> 00:42:07,840 আমাদের কাজ পাহাড়ে আসা ব্যক্তিদের রক্ষা করা। 534 00:42:10,660 --> 00:42:13,050 স্থানীয় বাসিন্দারাই এখানে সবচেয়ে বেশি আসে। 535 00:42:13,890 --> 00:42:15,860 তাদের আস্থা ফিরিয়ে আনাই 536 00:42:16,490 --> 00:42:17,960 এখন আমাদের অন্যতম কাজ। 537 00:42:20,950 --> 00:42:22,160 পরে দেখা হবে। 538 00:42:54,250 --> 00:42:55,600 ওকে ফিরিয়ে দিন! 539 00:42:56,440 --> 00:42:58,620 ওকে ফিরিয়ে দিন! 540 00:43:02,860 --> 00:43:05,420 আমার স্বামীকে ফিরিয়ে দিন! 541 00:43:06,390 --> 00:43:08,490 আমার স্বামীকে ফিরিয়ে দিন! 542 00:43:10,930 --> 00:43:12,520 ওকে ফিরিয়ে দিন! 543 00:43:14,120 --> 00:43:16,180 ওকে ছাড়া আমি কীভাবে বাঁচব? 544 00:43:18,150 --> 00:43:20,040 ওকে ফিরিয়ে দিন! 545 00:43:26,510 --> 00:43:29,070 [ জিরিসান ন্যাশনাল পার্ক হ্যেডং রেঞ্জার স্টেশন ] 546 00:43:38,690 --> 00:43:40,700 আমার খোকা... 547 00:43:54,350 --> 00:43:56,540 বাবা। 548 00:43:57,630 --> 00:43:59,140 বাবা! 549 00:44:01,490 --> 00:44:06,450 - বাবা। - আমার খোকা... 550 00:44:13,800 --> 00:44:15,180 চলো ফিরে যাই। 551 00:44:18,170 --> 00:44:19,970 ব্যাপারটা এভাবে শেষ করা যাবে না। 552 00:44:21,780 --> 00:44:23,420 আর জলঘোলা কোরো না। 553 00:44:23,920 --> 00:44:26,820 চিফ পদত্যাগ করেছেন, চেষ্টা করছেন ব্যাপারটা ধামাচাপা দেওয়ার। 554 00:44:29,420 --> 00:44:30,810 আমি একটা হাত দেখেছি। 555 00:44:32,530 --> 00:44:34,590 পাঁচটা আঁচড়ের দাগ ছিল। 556 00:44:35,050 --> 00:44:37,360 ছোটো কোনো প্রাণীর নখের। 557 00:44:38,120 --> 00:44:39,460 আমি কখনোই 558 00:44:40,760 --> 00:44:42,190 ওই হাতকে ভুলতে পারব না। 559 00:44:44,120 --> 00:44:45,420 যথেষ্ট হয়েছে। 560 00:44:49,370 --> 00:44:50,590 সেদিন, 561 00:44:52,270 --> 00:44:55,250 আরও একজন পাহাড়ে ছিল। 562 00:44:58,700 --> 00:45:00,380 আমি ওই লোকটাকে খুঁজে বের করব। 563 00:45:02,140 --> 00:45:03,610 তাতে যা হওয়ার হবে। 564 00:45:21,500 --> 00:45:25,200 [ যদি এই বিস্ফোরক দেখতে পান, স্পর্শ করবেন না। ] 565 00:45:25,280 --> 00:45:29,190 [ অবিলম্বে ন্যাশনাল পার্ক অফিসে রিপোর্ট করবেন। ] 566 00:45:29,610 --> 00:45:31,960 [ সতর্ক হোন, বিস্ফোরক হতে মুক্ত হোন। ] 567 00:45:37,670 --> 00:45:39,220 [ সতর্ক হোন, বিস্ফোরক হতে মুক্ত হোন। ] 568 00:45:58,800 --> 00:45:59,890 কে ওখানে? 569 00:46:14,460 --> 00:46:15,850 এখানে কী কাজে? 570 00:46:16,140 --> 00:46:18,410 আমার কিছু জিজ্ঞাসা করার ছিল। 571 00:46:18,790 --> 00:46:21,770 আচ্ছা, এক সেকেন্ড। 572 00:46:25,130 --> 00:46:26,980 সবগুলো জিরিসান পর্বতে পাওয়া গেছে। 573 00:46:28,150 --> 00:46:30,170 জানো, বন্য প্রাণীদের শিকার করা হয় 574 00:46:30,510 --> 00:46:32,400 যেমন ভালুক, রেকুন, সাপ আর ব্যাজার। 575 00:46:33,490 --> 00:46:35,420 যদিও এবার একজনকে আত্মত্যাগ দিতে হলো। 576 00:46:41,640 --> 00:46:45,370 [ টাউন হল মিটিং, বিস্ফোরক সম্পর্কিত তথ্য অধিবেশন ] 577 00:46:45,500 --> 00:46:46,760 ধুর ছাই! 578 00:46:47,430 --> 00:46:49,490 আজ প্রচুর ব্যস্ততা। 579 00:46:49,620 --> 00:46:52,600 নতুনটাকে কেন আজ অসুস্থ হতে হলো? 580 00:46:53,310 --> 00:46:55,030 ব্যাপারটা অদ্ভুত। 581 00:46:55,120 --> 00:46:56,960 এত সকালে অসুস্থ ছেলেটা কোথায় গেল? 582 00:46:57,050 --> 00:46:58,180 সে বাসভবনে ছিল না। 583 00:46:58,270 --> 00:46:59,110 না? 584 00:46:59,190 --> 00:47:00,620 নিশ্চয়ই অসুস্থ হয়েছে। 585 00:47:00,950 --> 00:47:04,570 সে আমাকে তাড়াতাড়ি ডেকে বলল, বড়ো কোনো হাসপাতালে পরীক্ষা করাবে। 586 00:47:04,730 --> 00:47:05,620 কী? 587 00:47:06,290 --> 00:47:07,210 সত্যিই? 588 00:47:07,510 --> 00:47:08,980 ওর কী হয়েছে? 589 00:47:12,000 --> 00:47:13,260 ওর মাথা। 590 00:47:13,930 --> 00:47:15,020 মাথা? 591 00:47:20,990 --> 00:47:22,040 মাথা? 592 00:47:22,250 --> 00:47:23,300 হেই। 593 00:47:23,760 --> 00:47:25,940 আমাদের পর্যাপ্ত পানীয় নেই। আরো কিছু নিয়ে যাও। 594 00:47:26,780 --> 00:47:27,670 আচ্ছা। 595 00:47:27,750 --> 00:47:29,470 না, না। আমি নিয়ে যাচ্ছি। 596 00:47:29,560 --> 00:47:31,870 সাহায্য করো, ইয়াং-সান। আমার সাথে এসো। 597 00:47:31,950 --> 00:47:34,340 সবার আজ এই অবস্থা কেন? 598 00:47:34,430 --> 00:47:35,690 না, শুধু জলদি করছি। 599 00:47:37,370 --> 00:47:39,300 ওরা একসাথে যাচ্ছে কেন? 600 00:47:39,380 --> 00:47:40,640 আলু বোমা? 601 00:47:41,110 --> 00:47:42,200 হ্যাঁ। 602 00:47:42,370 --> 00:47:45,980 শুনেছি আপনি এটা নিয়ে গবেষণা করছেন। 603 00:47:47,200 --> 00:47:48,460 সত্যিই কি 604 00:47:48,830 --> 00:47:51,980 ৬০ এর দশকে শিকারীরা এটা ব্যবহার করত? 605 00:47:53,120 --> 00:47:54,500 কেউ কি শিকারের এই পদ্ধতিটা 606 00:47:54,590 --> 00:47:58,410 আবার ব্যবহার করছে? 607 00:47:58,830 --> 00:47:59,960 না। 608 00:48:00,340 --> 00:48:03,580 তুমি কোথাও বোমার কোনো অংশ পাবে না। 609 00:48:03,660 --> 00:48:06,810 আমি নিশ্চিত অতীতে চোরাশিকারিরা এটাই ব্যবহার করত। 610 00:48:13,660 --> 00:48:15,210 আপনি বলেছিলেন 611 00:48:15,550 --> 00:48:18,320 ওরা আগে অনেকগুলো আলু বোমা সরিয়েছে। 612 00:48:18,700 --> 00:48:21,720 বোমাগুলো কি কোথাও পাঠানো হয়েছিল? 613 00:48:23,270 --> 00:48:26,590 মিউজিয়াম বা ন্যাশনাল পার্কের মতো কোথাও। 614 00:48:26,890 --> 00:48:29,620 পার্কে কেন এমন বিপজ্জনক জিনিস রাখা হবে? 615 00:48:30,370 --> 00:48:33,270 তাৎক্ষণিকভাবে সেগুলোকে নিষ্ক্রিয় করে পুড়িয়ে ফেলা হয়। 616 00:48:34,740 --> 00:48:36,500 আচ্ছা। 617 00:48:37,050 --> 00:48:39,820 এসব জিজ্ঞেস করছ কেন? 618 00:48:41,330 --> 00:48:43,850 তুমি এটাকে দুর্ঘটনা মনে করছ না? 619 00:48:47,880 --> 00:48:49,060 হ্যাঁ। 620 00:48:49,310 --> 00:48:51,750 খুবই অসম্ভাব্য। 621 00:48:52,000 --> 00:48:54,520 মানে, শহরে কিছু লোক ছিল 622 00:48:54,600 --> 00:48:58,380 যারা ওগুলো খুঁজে পেয়ে গোপনে নিজেদের কাছে রেখে দিয়েছিল, 623 00:48:58,680 --> 00:49:01,320 কিন্তু আমি শুনেছি ওগুলোও বাজেয়াপ্ত করা হয়েছে। 624 00:49:02,460 --> 00:49:04,560 ব্যক্তিগত মালিকানাধীন বোমা? 625 00:49:04,770 --> 00:49:05,940 কারা? 626 00:49:06,280 --> 00:49:10,610 কিছু শ্রমিক ওগুলো স্মৃতিচিহ্ন হিসেবে রেখেছিল। 627 00:49:11,030 --> 00:49:13,920 আমি তাদের নামের তালিকা পেতে পারি? 628 00:49:15,100 --> 00:49:16,990 আমি বলেছি। 629 00:49:18,250 --> 00:49:20,060 ব্যাপারটা অত্যন্ত অসম্ভাব্য। 630 00:49:20,640 --> 00:49:21,860 ঠিক আছে। 631 00:49:27,830 --> 00:49:29,510 আমাদের কাছে তালিকা নেই, 632 00:49:30,050 --> 00:49:33,920 কিন্তু আমি তখনকার একজন শ্রমিকের সাথে পরিচয় করিয়ে দিতে পারি। 633 00:49:34,380 --> 00:49:39,960 সে সম্ভবত অন্যান্য কর্মীদের চিনে থাকবে। 634 00:50:04,790 --> 00:50:05,960 এটাও আমাকে দাও। 635 00:50:06,050 --> 00:50:07,430 - না, ঠিক আছে। - চিন্তা কোরো না। 636 00:50:07,520 --> 00:50:10,160 আমি প্রচুর কাজ করি, তাই আমার হাত অনেক শক্তিশালী। 637 00:50:10,250 --> 00:50:12,510 আরে, এগুলো তো তুলার মতো হালকা! 638 00:50:16,170 --> 00:50:17,600 ওহ, এটা না! 639 00:50:24,100 --> 00:50:27,040 তুমি নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছ। 640 00:50:27,720 --> 00:50:30,190 কীভাবে ওই গর্দভ আলু বোমা ... 641 00:50:30,280 --> 00:50:31,500 কে ওখানে? 642 00:50:34,440 --> 00:50:36,410 পিছনে পড়লে নাকি? 643 00:50:44,310 --> 00:50:45,940 চিন্তা কোরো না। 644 00:50:46,740 --> 00:50:48,420 আর কখনও এমন হবে না। 645 00:50:49,050 --> 00:50:51,740 এমনই হয় যখন তোমার চারপাশের পরিবর্তন প্রয়োজন। 646 00:50:51,820 --> 00:50:54,720 ছুটির দিনে ড্রাইভ যেতে চাও? 647 00:50:55,140 --> 00:50:57,490 ছাগল দুধ দোহানোর ফেস্টিভ্যাল চালু হবে। 648 00:50:57,580 --> 00:50:59,130 সত্যিই অনেক মজা হবে। 649 00:51:00,810 --> 00:51:04,760 আমার সাথে ফেস্টিভ্যালে যাবে? 650 00:51:06,650 --> 00:51:09,970 আমি দুঃখিত, আমাকে এখনই স্টেশনে যেতে হবে। 651 00:51:10,050 --> 00:51:11,060 দুঃখিত। 652 00:51:13,240 --> 00:51:14,550 ঠিক আছে। 653 00:51:20,760 --> 00:51:22,230 আবারও বোকা বনলাম। 654 00:51:23,790 --> 00:51:25,760 সমস্যাটা কী? 655 00:52:02,220 --> 00:52:03,350 হ্যালো? 656 00:52:06,330 --> 00:52:07,840 কেউ আছেন? 657 00:52:15,990 --> 00:52:17,040 কে আপনি? 658 00:52:17,120 --> 00:52:18,090 হ্যালো। 659 00:52:18,170 --> 00:52:19,520 আমি ন্যাশনাল পার্ক থেকে এসেছি। 660 00:52:20,990 --> 00:52:22,420 ন্যাশনাল পার্ক? 661 00:52:22,840 --> 00:52:25,860 রিস্টোরেশন সেন্টারের কাং সাহেব আমাকে এখানে আসতে বলেছেন। 662 00:52:26,030 --> 00:52:29,640 শুনেছি আপনি বোমা অপসারণ প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। 663 00:52:29,810 --> 00:52:31,400 হ্যাঁ, তো? 664 00:52:31,490 --> 00:52:35,060 আলু বোমা সম্পর্কে আমার কিছু প্রশ্ন রয়েছে। 665 00:52:45,680 --> 00:52:48,200 আমি কিছু জানি না। 666 00:52:48,370 --> 00:52:49,340 এক সেকেন্ড। 667 00:52:50,050 --> 00:52:51,900 জানি এসবের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। 668 00:52:51,980 --> 00:52:54,040 আমি শুধু চেক করতে বলছি। 669 00:52:55,510 --> 00:52:58,450 সাম্প্রতিক সময়ে ঘটা বোমা দূর্ঘটনার ব্যাপারে কিছু জানেন? 670 00:52:59,040 --> 00:53:01,810 আমি কিছু জানি না! 671 00:53:01,900 --> 00:53:04,420 বোমাটা শুধু উধাও হয়ে গেছে! 672 00:53:05,720 --> 00:53:07,230 বোমা উধাও হয়ে গেছে? 673 00:53:09,920 --> 00:53:12,400 কসম করে বলছি ওটা এখানেই ছিল। 674 00:53:12,480 --> 00:53:15,380 কিন্তু উধাও হয়ে গেছে। 675 00:53:15,710 --> 00:53:18,400 ব্যাপারটা কাউকে জানাতে চাইনি কারণ মানুষজন ভুল বুঝতে পারে। 676 00:53:19,540 --> 00:53:21,550 তাই ভান ধরেছিলেন যেন এটা কখনও দেখেনইনি। 677 00:53:22,140 --> 00:53:24,410 আমি আমার নাতনিকে কষ্ট দিতে চাই না। 678 00:53:26,420 --> 00:53:27,680 আপনার নাতনি? 679 00:53:30,330 --> 00:53:31,460 হ্যালো। 680 00:53:31,550 --> 00:53:32,980 মানুষজন কোথায়? 681 00:53:33,060 --> 00:53:34,700 শীঘ্রই আসার কথা। 682 00:53:35,750 --> 00:53:37,430 ওহ, নানীমা এসে পড়েছেন। 683 00:53:37,760 --> 00:53:38,980 হ্যালো! 684 00:53:41,710 --> 00:53:43,060 এত পরিশ্রমের জন্য ধন্যবাদ। 685 00:53:43,310 --> 00:53:44,360 স্বাগত। 686 00:53:49,350 --> 00:53:52,420 তুই অনেক দিন ধরে ফোন করিস না! 687 00:53:53,680 --> 00:53:55,440 খাওয়া দাওয়া ঠিকমতো করছিস না? 688 00:53:55,530 --> 00:53:58,850 শুধু আমি না। আমরা সবাই ব্যস্ত ছিলাম। 689 00:54:00,480 --> 00:54:01,950 তুই ঠিক আছিস? 690 00:54:05,270 --> 00:54:08,090 একাই এসেছেন? বাকিরা কোথায়? 691 00:54:08,170 --> 00:54:10,520 বলেছে আসবে। 692 00:54:10,730 --> 00:54:12,710 ওহ, এইতো। 693 00:54:20,520 --> 00:54:22,070 আসার জন্য ধন্যবাদ। 694 00:54:22,160 --> 00:54:24,130 আমি আপনাদের ক্ষমা করতে আসিনি। 695 00:54:24,210 --> 00:54:26,270 দেখতে এসেছি আপনারা কী বলেন। 696 00:54:29,460 --> 00:54:33,870 আগে ভেতরে চলো। 697 00:54:34,760 --> 00:54:36,520 এসো। 698 00:54:53,400 --> 00:54:55,500 [ হ্যেডং টাউন হল ] 699 00:55:05,330 --> 00:55:06,720 [ বিস্ফোরক সম্পর্কিত তথ্য অধিবেশন ] 700 00:56:07,320 --> 00:56:09,040 যদি এসব জানাজানি হয়, 701 00:56:09,340 --> 00:56:11,940 ও বিপদে পড়ে যাবে। 702 00:56:13,370 --> 00:56:15,050 তুমি ওর সহকর্মী। 703 00:56:15,470 --> 00:56:19,210 তাই দয়া করে এ নিয়ে আর জলঘোলা কোরো না। 704 00:56:46,380 --> 00:56:47,850 আমি একটা হাত দেখেছি। 705 00:56:50,250 --> 00:56:52,430 পাঁচটটা আঁচড়ের দাগ ছিল। 706 00:56:53,310 --> 00:56:55,750 ছোটো কোনো প্রাণীর নখের। 707 00:57:39,370 --> 00:57:48,913 • • • অনুবাদে • • • সৈয়দ ফাহমিদুল ইসলাম রফিকুল রনি 708 00:57:49,370 --> 00:57:58,913 • • • সম্পাদনায় • • • সৈয়দ ফাহমিদুল ইসলাম 709 00:58:23,400 --> 00:58:26,300 [ JIRISAN ]