1 00:00:01,000 --> 00:00:42,500 Bangla Subtitle Created By :.:.: AKTAR HOSSAIN :.:.: 2 00:00:43,220 --> 00:00:46,190 (এই ড্রামার সকল চরিত্র, জায়গা, সংগঠন, ধর্ম,) 3 00:00:46,250 --> 00:00:48,860 (এবং ঘটনাসমূহ সম্পূর্ণ কাল্পনিক।) 4 00:00:49,559 --> 00:00:52,589 (এই এপিসোডে দেখানো শিশুশিল্পীদের ক্ষেত্রে...) 5 00:00:52,659 --> 00:00:55,199 (বিশেষ সাবধানতা অবলম্বন এবং তাদের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।) 6 00:00:56,129 --> 00:01:49,050 গত পর্বেঃ 7 00:01:51,789 --> 00:01:55,019 -[লুকাঃ দি বিগিনিং]- {শেষ এপিসোড} 8 00:01:59,590 --> 00:02:03,030 আমি না মরা অব্ধি তোকে যেতে দিবো না। 9 00:02:07,970 --> 00:02:09,800 তোর যাওয়া উচিত। না গেলে, তুই মরবি। 10 00:02:13,039 --> 00:02:14,580 আমি তোর স্ত্রী আর মেয়েকে... 11 00:02:15,780 --> 00:02:19,450 মেরে ফেলবো! 12 00:02:31,390 --> 00:02:32,740 কী চাস তুই? 13 00:02:33,700 --> 00:02:35,050 জানি না। 14 00:02:35,429 --> 00:02:36,999 দীর্ঘদিন ধরে এই কাজটা করলে, 15 00:02:38,869 --> 00:02:40,339 কোনো কারণ ছাড়াই... 16 00:02:40,999 --> 00:02:42,349 তুই স্রেফ এটা করেই চলবি। 17 00:02:43,969 --> 00:02:45,319 এটার সমাপ্তির ঘটানোর জন্য কি আমায় মরতে হবে? 18 00:02:48,140 --> 00:02:49,490 না। 19 00:02:50,350 --> 00:02:51,980 শুধু আমাকে মারলেই হবে। 20 00:02:53,050 --> 00:02:54,619 এখন চলে গেলে, তুই বেঁচে যাবি। 21 00:02:56,519 --> 00:02:57,869 আমার... 22 00:03:11,769 --> 00:03:13,119 আমার আর আপন বলতে কেউ নেই... 23 00:03:14,070 --> 00:03:15,570 যাকে আমি রক্ষা করতে চাই। 24 00:03:17,369 --> 00:03:19,070 বেঁচে থাকার জন্য আমার কাছে আর কোনো কারণই নেই। 25 00:03:21,679 --> 00:03:23,029 এসবে তিক্ততা চলে এসেছে। 26 00:03:28,880 --> 00:03:30,230 চল, এটা এখানেই শেষ করা যাক। 27 00:04:01,779 --> 00:04:03,450 ঐ নরকের কীটগুলো। 28 00:04:14,730 --> 00:04:16,080 হেই, আমি বলছি। 29 00:04:16,260 --> 00:04:18,269 তোমায় একটা পিস্তল কিনে দিতে দাও। 30 00:04:18,830 --> 00:04:20,590 আমি পদত্যাগ করছি না। কেন'ই বা করতে যাবো? 31 00:04:22,369 --> 00:04:24,939 এটাকে স্রেফ একটা ছুটির উপহার হিসাবে ভাবো আর আমার জন্য একটা প্রস্তুত রাখো। 32 00:04:27,480 --> 00:04:29,040 তোমাকে অন্য একটা নম্বর দিয়ে ফোন করবো। 33 00:04:47,499 --> 00:04:49,295 গাড়ি করে চলো। আমার লোকেরা বাকিটা সামলে নেবে। 34 00:04:49,300 --> 00:04:50,650 আগে গু-রিউমকে খোঁজো। 35 00:04:51,069 --> 00:04:52,564 আগে আমাদের ঘটনাস্থল ছাড়তে হবে, তাই চলো। 36 00:04:52,569 --> 00:04:53,919 ওকে খোঁজো! 37 00:04:58,639 --> 00:04:59,989 আচ্ছা, বেশ। 38 00:05:26,369 --> 00:05:29,069 ঐ হারামজাদা আমাকে মারার চেষ্টা করেছিল! 39 00:05:30,040 --> 00:05:32,840 ও আমার কাছে কর্মরত কীটপতঙ্গ ছাড়া আর কিছুই ছিল না। 40 00:05:32,910 --> 00:05:34,579 কিন্তু দেখো ও আমার কী হাল করেছে। 41 00:05:35,009 --> 00:05:36,359 দেখো! 42 00:05:36,679 --> 00:05:39,079 কয়েকটা পেইনকিলার আর এন্টিবায়োটিক নাও। 43 00:05:39,850 --> 00:05:41,980 আমি চাই ডেপুটি চিফ কিমের ব্যাপারটা তুমি সামলাও। 44 00:05:42,050 --> 00:05:44,319 না, তাকে আমার কাছে নিয়ে আসো। 45 00:05:44,389 --> 00:05:47,290 আমি তাকে বুঝিয়ে দেবো কেন তার মরে যাওয়া উচিত। 46 00:05:47,860 --> 00:05:49,360 তুমি এতটা সংবেদনশীল কেন? 47 00:05:49,759 --> 00:05:51,109 আমি সংবেদনশীল কেন? 48 00:05:51,689 --> 00:05:54,194 তুমি সত্যিই এটা তাকে জিজ্ঞেস করছো যার ঘাড়ে চোট লেগেছে? 49 00:05:54,199 --> 00:05:56,100 - যথেষ্ট হয়েছে। - কী? 50 00:05:57,600 --> 00:05:59,770 আমরা ডেপুটি চিফ কিমকে সামলে নেবো। 51 00:06:00,199 --> 00:06:02,395 তোমাকে স্রেফ আভ্যন্তরীণ সমস্যাগুলো মোকাবেলায় মনোযোগ দিতে হবে। 52 00:06:02,400 --> 00:06:03,750 কী বললে? 53 00:06:04,610 --> 00:06:05,960 দেখো, 54 00:06:06,710 --> 00:06:09,980 যতই পীড়াদায়ক হোক না কেন আমরা কখনোই কাউকে আমাদের পরিবারের কোনো ক্ষতি করতে দিই না। 55 00:06:10,040 --> 00:06:12,249 তুমি নিজেকে সবজানতা মনে করো না-কি? 56 00:06:12,309 --> 00:06:14,114 তোমরা নিজেদেরকে মহান আর শক্তিশালী ভাবো? 57 00:06:14,119 --> 00:06:15,720 - হ্যাঁ। - কী? 58 00:06:18,220 --> 00:06:19,949 তোকে এখানে দেখে খুশি হলাম। 59 00:06:20,020 --> 00:06:22,520 সাথে করে কয়েকজন ছেলেপুলেকে নিয়ে গিয়ে ডেপুটি চিফ কিমকে নিয়ে আয়। 60 00:06:22,590 --> 00:06:23,960 আমি তোমার কথা শুনেছি। 61 00:06:24,590 --> 00:06:25,950 তুমি সরকারের হয়ে কাজ করো, তাই তো? 62 00:06:26,960 --> 00:06:28,310 কী চাই তোমার? 63 00:06:28,730 --> 00:06:30,230 একজনকে খুঁজে বের করতে সাহায্য করবে? 64 00:06:30,470 --> 00:06:32,829 শুনেছি তোমার স্ত্রী বাচ্চাকে নিয়ে পালিয়ে গেছে। 65 00:06:33,600 --> 00:06:36,470 এখনই তাকে খুঁজে বের করে দেবো। তবে বদলে আমি কী পাবো? 66 00:06:36,540 --> 00:06:38,170 হেই, আমার কথা কানে যায়নি? 67 00:06:38,710 --> 00:06:41,280 আমি তোমার একটা চাহিদা পূরণ করবো, সেটা যাই হোক না কেন। 68 00:06:41,340 --> 00:06:42,910 - ওই! - বেশ। 69 00:06:43,749 --> 00:06:46,050 আমার পক্ষে যা যা সম্ভব তাই... 70 00:06:46,110 --> 00:06:47,550 তুই কী করছিস ভেবে দেখেছিস? 71 00:06:47,619 --> 00:06:48,969 ওই। 72 00:06:49,050 --> 00:06:51,520 গু-রিউমকে খুঁজে বের করা এতটা গুরুত্বপূর্ণ কেন? 73 00:06:52,449 --> 00:06:54,090 এই দুনিয়াতে আরও অনেক নারী আছে। 74 00:06:54,160 --> 00:06:56,515 যখন গোটা দুনিয়া আমায় ত্যাগ করেছিল, একমাত্র সে'ই আমাকে সাহায্য করেছিল। 75 00:06:56,520 --> 00:06:57,870 তাই ওর ব্যাপারে মুখ সামলে কথা বলো। 76 00:06:57,889 --> 00:06:59,239 কী বললি এখনি? 77 00:07:00,199 --> 00:07:02,160 সবাই তোর কাছে নতজানু হচ্ছে বলে... 78 00:07:02,230 --> 00:07:03,924 নিজেকে সর্বেসর্বা ভাবছিস না-কি? 79 00:07:03,929 --> 00:07:06,400 আমিই তোকে এই অবস্থানে নিয়ে এসেছি! 80 00:07:06,470 --> 00:07:07,970 সেটার কৃতিত্ব তোমার অবশ্যপ্রাপ্য। 81 00:07:09,199 --> 00:07:11,239 কিন্তু তোমার কাছে আমাকে পুনরায় নীচে নামানোর মতো ক্ষমতা নেই। 82 00:07:14,179 --> 00:07:15,529 আমায় ভুলে গেলি না-কি? 83 00:07:16,410 --> 00:07:18,910 গু-রিউমকে হত্যার জন্য জেলে পাঠালে... 84 00:07:19,179 --> 00:07:22,350 আর তোর মেয়েকে বিদেশের ল্যাবরেটরিতে বিক্রি করে দিলে কেমন হবে? 85 00:07:22,579 --> 00:07:24,259 তাহলে কি আমার ক্ষমতা সম্পর্কে তোকে যথেষ্ট শিক্ষা দেওয়া হবে? 86 00:07:28,590 --> 00:07:30,790 - এটাই তোমার প্ল্যান? - হ্যাঁ! 87 00:07:33,129 --> 00:07:35,160 তাই নিজের অবস্থান সম্পর্কে অবগত থাক। 88 00:07:35,230 --> 00:07:37,369 তুই একটা নোংরা দোআঁশলা ব্যতিত কিচ্ছু নোস। 89 00:07:37,429 --> 00:07:39,730 আমাকে অপমান করার স্পর্ধা কীভাবে হয়! 90 00:07:40,069 --> 00:07:42,639 ছেড়ে দে! ছাড়! 91 00:07:43,069 --> 00:07:45,170 ছাড়! ছেড়ে দে! 92 00:07:46,739 --> 00:07:49,210 আবারও জিজ্ঞেস করছি। এটাই তোমার প্ল্যান? 93 00:07:49,540 --> 00:07:52,379 ছেড়ে দে। আমায় ছাড় বলেছি! 94 00:07:59,420 --> 00:08:00,770 জি-ওহ। 95 00:08:02,960 --> 00:08:04,310 জি-ওহ। 96 00:08:04,559 --> 00:08:05,909 আমি তোর মা। 97 00:08:06,790 --> 00:08:08,160 আমি তোর মা। 98 00:08:10,030 --> 00:08:11,429 তোমার ছেলে একটা দানব। 99 00:08:12,770 --> 00:08:14,400 তাই তুমিও মানুষ হতে পারো না। 100 00:08:15,000 --> 00:08:16,000 ভা 101 00:08:16,000 --> 00:08:17,000 ভাবা 102 00:08:17,000 --> 00:08:18,000 ভাবানু 103 00:08:18,000 --> 00:08:19,000 ভাবানুবা 104 00:08:19,000 --> 00:08:20,000 ভাবানুবাদে 105 00:08:20,000 --> 00:08:21,000 ভাবানুবাদে: 106 00:08:21,000 --> 00:08:22,000 ভাবানুবাদে: 107 00:08:22,000 --> 00:08:23,000 ভাবানুবাদে: আক 108 00:08:23,000 --> 00:08:24,000 ভাবানুবাদে: আকতা 109 00:08:24,000 --> 00:08:25,000 ভাবানুবাদে: আকতার 110 00:08:25,000 --> 00:08:26,000 ভাবানুবাদে: আকতার হো 111 00:08:26,000 --> 00:08:27,000 ভাবানুবাদে: আকতার হোসে 112 00:08:27,000 --> 00:08:39,000 ভাবানুবাদে: আকতার হোসেন 113 00:08:43,670 --> 00:08:45,030 চলো করা যাক। 114 00:08:46,270 --> 00:08:49,099 আমরা জায়গাটাকে বন্ধ করে এখানে একটা রিসার্চ ফ্যাসিলিটি বানাবো। 115 00:08:50,199 --> 00:08:52,969 এমনিতেও বাচ্চাদের ক্লোন করার জন্য তোমার আরও জায়গার প্রয়োজন পড়বে। 116 00:08:53,040 --> 00:08:55,780 তাদের কী হবে যারা এই সপ্তাহের পরিষেবাতে উপস্থিত থাকবে? 117 00:08:55,839 --> 00:08:57,999 আমরা তাদেরকে অন্যান্য অঞ্চলের নেতাদের কাছে পাঠাবো। 118 00:08:59,109 --> 00:09:00,459 আর আরেকটা বিষয়। 119 00:09:02,150 --> 00:09:03,500 আমাদের ওর মতো একজনকে লাগবে... 120 00:09:04,150 --> 00:09:06,219 যে এই জায়গাটা সামলাতে পারবে। 121 00:09:29,380 --> 00:09:30,730 তুমি ঠিক আছো? 122 00:09:33,309 --> 00:09:34,659 হয়ে যাবে, সমস্যা নেই। 123 00:09:35,620 --> 00:09:37,719 তুমি কেবল একজনের সন্তান নও। 124 00:09:40,420 --> 00:09:42,390 তুমি কয়েক দশক ধরে বিবর্তিত... 125 00:09:42,459 --> 00:09:44,490 প্রতিটি জীবন্ত প্রাণীর পুত্র। 126 00:09:44,729 --> 00:09:46,160 দিনশেষে, আমি একটা দানব। 127 00:09:47,030 --> 00:09:48,380 এর জন্য নিজেকে দোষী মনে করো না। 128 00:09:49,530 --> 00:09:51,800 অতীতকে ভুলে ভবিষ্যতে ফোকাস করো। 129 00:09:53,329 --> 00:09:55,040 যদি সত্যিই গু-রিউম... 130 00:09:55,699 --> 00:09:57,309 আর তোমার মেয়েকে ভালোবেসে থাকো, 131 00:09:59,010 --> 00:10:00,434 তাহলে এই জায়গাটাকে রক্ষা করো... 132 00:10:00,439 --> 00:10:02,109 আর নতুন মনুষ্য প্রজাতি গড়ে তোলো। 133 00:10:03,380 --> 00:10:04,730 আমাদের নিজস্ব... 134 00:10:06,280 --> 00:10:08,179 একটা দুনিয়া বানাতে হবে। 135 00:10:11,819 --> 00:10:14,620 নিজে একটা আশা পেতে তুমি আমাকে নিরাশ করে দিয়েছিলে। 136 00:10:14,990 --> 00:10:18,059 কামনা করো যেন আমার আশা তোমাকে নিরাশ না করে। 137 00:10:20,400 --> 00:10:22,630 তোমার আমাকে বানানোই উচিত হয়নি। 138 00:10:26,870 --> 00:10:28,270 নিজের লক্ষ্যকে অর্জন করো। 139 00:10:30,609 --> 00:10:31,959 এটা বেশি গুরুত্বপূর্ণ। 140 00:10:51,929 --> 00:10:54,229 - হ্যালো? - ইয়ো-চুল, গু-রিউম বলছি। 141 00:10:54,300 --> 00:10:56,099 হেই... আউচ! ধ্যাত! 142 00:11:00,800 --> 00:11:02,150 হ্যালো? গু-রিউম! 143 00:11:26,660 --> 00:11:28,160 (কিম চুল-স্যু) 144 00:11:32,229 --> 00:11:34,670 একমাত্র তোমাকে ভরসা করি বলেই ফোন করেছিলাম। 145 00:11:34,969 --> 00:11:36,540 আমার কিছু জরুরি কাজ আছে, 146 00:11:36,599 --> 00:11:38,510 তাই দয়া করে কয়েকদিন আমার বাচ্চাটার খেয়াল রেখো। 147 00:11:39,040 --> 00:11:41,809 ও ভালো মতো খাওয়া-দাওয়া করে আর সেরকম কাঁদে না, তাই তোমাকে খুব-একটা ঝামেলা পোহাতে হবে না। 148 00:11:41,880 --> 00:11:44,505 মাঝে মধ্যে যখন ওর চোখের রঙ বদলাবে তখন বেশি... 149 00:11:44,510 --> 00:11:45,949 অবাক হবে না। 150 00:11:46,209 --> 00:11:48,550 যদিও, জানি তুমি অবাক হবে। 151 00:11:49,020 --> 00:11:51,689 দুঃখিত, ইয়ো-চুল। তোমায় পরে ফোন করবো। 152 00:11:51,750 --> 00:11:53,490 ধ্যাত, এসব পাগলামো। 153 00:12:07,439 --> 00:12:09,240 (দ্রুত ডেলিভারির নিশ্চিত গ্যারান্টি) 154 00:12:13,010 --> 00:12:14,939 পুরানো ফ্লিপ ফোনের দাম ১৫৫ ডলার। 155 00:12:15,010 --> 00:12:16,910 স্মার্টফোনের দাম ৩৩০ ডলার। 156 00:12:17,380 --> 00:12:20,079 অর্ডার দিলে, এটা এক অথবা দুই ঘন্টার মধ্যে আপনার কাছে ডেলিভার হয়ে যাবে। 157 00:12:20,250 --> 00:12:22,819 আমি বহুবার ঠকেছি। 158 00:12:23,990 --> 00:12:25,920 প্রোডাক্টটা চেক করার পর টাকা দিলে কোনো সমস্যা আছে? 159 00:12:35,429 --> 00:12:36,779 সেলফোন অর্ডার দিয়েছিলেন? 160 00:12:41,240 --> 00:12:43,500 ঈশ্বর, আমার গলা! আমার গলা! 161 00:12:48,209 --> 00:12:49,579 হেলমেটটা খোল, হারামখোর। 162 00:12:53,309 --> 00:12:55,819 শালার, অকর্মণ্য বাঞ্চোত! 163 00:12:55,880 --> 00:12:58,560 তোদের বহুবার থামতে বলেছি, কিন্তু তোরা এখনো বার্ণার ফোন বিক্রি করে যাচ্ছিস। 164 00:12:59,050 --> 00:13:02,520 - মরতে চাস? - আমি কেবল ফোনের ডেলিভারি দিই। 165 00:13:03,790 --> 00:13:05,189 দুঃখিত। 166 00:13:05,630 --> 00:13:06,980 ফোনটা দে। 167 00:13:13,170 --> 00:13:15,199 - ফোনটা সত্যিই চলবে তো? - অবশ্যই। 168 00:13:15,439 --> 00:13:18,109 আমাদের ব্যবসা বিশ্বাসের ওপর চলে, তাই আমাদের প্রোডাক্টগুলো সম্পূর্ণ নির্ভরযোগ্য। 169 00:13:20,510 --> 00:13:21,506 দুঃখিত। 170 00:13:21,511 --> 00:13:23,240 জানিস না এটা অবৈধ? 171 00:13:24,280 --> 00:13:26,880 কিন্তু আপনি কি পুলিশের লোক? 172 00:13:26,949 --> 00:13:28,299 কী বললাম কানে যায়নি? 173 00:13:28,679 --> 00:13:30,079 এটা অবৈধ না-কি নয়? 174 00:13:30,150 --> 00:13:31,500 অবৈধ। 175 00:13:34,959 --> 00:13:37,359 - তাহলে আমাকে কিছু টাকা ধার দে। - কী? 176 00:13:37,660 --> 00:13:39,010 আমাকে ধার দে। 177 00:13:48,540 --> 00:13:49,890 হ্যালো? 178 00:13:50,400 --> 00:13:51,870 ইয়ো-চুল, গু-রিউম বলছি। 179 00:13:53,439 --> 00:13:55,880 ওই, শালা। তুমি কোথায় আছো বলো তো? 180 00:13:56,179 --> 00:13:57,679 তোমার সমস্যাটা কী? 181 00:13:57,750 --> 00:13:58,979 আমার দোষ কী ছিল? 182 00:13:59,050 --> 00:14:00,400 আমার সাথে এমন কেন করলে? 183 00:14:00,510 --> 00:14:01,579 বাচ্চাটা কেমন আছে? 184 00:14:01,650 --> 00:14:03,179 তুমি ওকে নিয়ে চিন্তিত? 185 00:14:04,050 --> 00:14:05,400 হ্যাঁ। 186 00:14:05,689 --> 00:14:08,390 ওহ, অবশ্য চিন্তা করাটাই স্বাভাবিক। 187 00:14:08,459 --> 00:14:09,809 বাচ্চাটা কোথায়? 188 00:14:10,219 --> 00:14:12,554 - ও ঠিক আছে তো? - ও আমাকে বিপদে ফেলে দিয়েছে। 189 00:14:12,559 --> 00:14:14,199 আমি নিজের স্ত্রী'র সাথেও কথা বলতে পারছিলাম না। 190 00:14:14,929 --> 00:14:16,625 আমি মা'কে কয়েকদিন ওর দেখভাল করতে বলেছি। 191 00:14:16,630 --> 00:14:18,599 আর আমি বাইরে ফস্টিনস্টি করেছি ভেবে উনি প্রচন্ড চেতে গিয়েছিলেন। 192 00:14:18,670 --> 00:14:20,020 তিনি ভাবছেন আমার অন্য কারো সাথে... 193 00:14:20,270 --> 00:14:21,620 বাদ দাও। 194 00:14:21,900 --> 00:14:23,250 তুমি ঠিক কী করতে চাইছো বলো তো? 195 00:14:23,870 --> 00:14:25,140 তুমি বিজনেস কার্ডটা দেখেছিলে, তাই না? 196 00:14:25,209 --> 00:14:27,135 ওটার ফোন নম্বরটা ট্রেস করে ঠিকানাটা বলতে পারবে? 197 00:14:27,140 --> 00:14:28,490 তোমার মাথা খারাপ হয়ে গেছে না-কি? 198 00:14:28,510 --> 00:14:31,050 ওয়ারেন্ট ছাড়া কোনো সেলফোন ট্রেস করতে পারবো না। 199 00:14:31,309 --> 00:14:32,659 প্লিজ আমার একটা উপকার করে দাও। 200 00:14:32,880 --> 00:14:34,679 ঐ বিজনেস কার্ডটা আমাকে ক্যাপ্টেন দিয়েছিল। 201 00:14:34,949 --> 00:14:36,299 তুমি ক্যাপ্টেনের সাথে দেখা করেছিলে? 202 00:14:36,349 --> 00:14:37,699 কবে? কোথায়? 203 00:14:38,089 --> 00:14:39,949 তোমাদের মধ্যে কিছু হয়েছিল? 204 00:14:40,390 --> 00:14:42,859 - দুঃখিত, ইয়ো-চুল। - জিন-হোয়ান, এবার বলো না যে... 205 00:14:47,829 --> 00:14:49,699 না, কিছুই হয়নি। 206 00:14:50,199 --> 00:14:51,670 তুমি ক্যাপ্টেনের সাথে দেখা করেছো কী না? 207 00:14:51,770 --> 00:14:53,130 পরে বলবো। 208 00:14:53,429 --> 00:14:55,870 ফাজলামি বন্ধ করে আমাকে এক্ষুণি বলো। 209 00:14:56,099 --> 00:14:57,449 ইয়ো-চুল। 210 00:14:58,809 --> 00:15:01,540 প্লিজ এই নম্বরটা আমাকে একটু ট্রেস করে দাও। 211 00:15:02,140 --> 00:15:03,640 এটুকু সাহায্যই তোমার কাছে চাইছি। 212 00:15:03,679 --> 00:15:05,960 নিজেই যদি এটার ব্যাপারে না জানতে পারি তাহলে তোমাকে কেন সাহায্য করবো? 213 00:15:07,380 --> 00:15:09,380 আমি তোমাকে আমার বাচ্চার দেখভাল করতে দিয়েছি। 214 00:15:09,780 --> 00:15:11,750 যার মানে আমার জীবনটাই এখন তোমার হাতের মুঠোতে রয়েছে। 215 00:15:13,589 --> 00:15:15,660 প্লিজ, এবারের মতো আমার ওপর ভরসা রাখো। 216 00:15:18,030 --> 00:15:19,380 বাদ দাও। 217 00:15:19,459 --> 00:15:22,000 কোনো উপকার চাইলে, সেটা আমার মুখোমুখি এসে চাইবে। 218 00:15:31,640 --> 00:15:32,990 (কিম চুল-স্যু) 219 00:15:35,939 --> 00:15:38,209 (কিম চুল-স্যু) 220 00:15:42,150 --> 00:15:45,219 আপনি যে নম্বরে ফোন করেছেন সেটির কোনো অস্তিত্বই নেই। 221 00:15:45,520 --> 00:15:46,890 দয়া করে... 222 00:15:47,319 --> 00:15:49,059 ধুর। 223 00:16:01,640 --> 00:16:03,569 আবারও নিজের নম্বর বদলেছো কেন? 224 00:16:04,339 --> 00:16:05,740 আজকাল কোথায় থাকো তুমি? 225 00:16:08,010 --> 00:16:09,479 আমাদের মতো লোকেদের সব জায়গাতেই পাবে। 226 00:16:10,209 --> 00:16:11,650 আবার কোথাও পাবে না। 227 00:16:11,709 --> 00:16:13,579 চিফ খুবই রেগে আছেন। 228 00:16:14,349 --> 00:16:16,780 তোমার পদত্যাগ করার কথা ছিল, কিন্তু তা না করে তুমি চলে গিয়েছিলে। 229 00:16:17,319 --> 00:16:19,819 তাতে কী হয়েছে? সে তোমাকে দিয়ে আমায় পদত্যাগ করতে বলেছে? 230 00:16:21,260 --> 00:16:23,319 সংস্থা অনেক আগেই তোমার ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। 231 00:16:24,429 --> 00:16:26,625 এটাই তোমার অক্ষমতাকে প্রমাণ করে। 232 00:16:26,630 --> 00:16:28,354 তাই এটাকে জীবনের স্রেফ একটা মূল্যবান অভিজ্ঞতা হিসাবে ভাবো। 233 00:16:28,359 --> 00:16:30,099 এছাড়া আর কোনো উপায় নেই। 234 00:16:34,599 --> 00:16:38,410 শোনো। আমি খুবই শান্ত স্বভাবের ব্যক্তি। 235 00:16:38,870 --> 00:16:40,880 তুমি আমার পূর্বপুরুষ, 236 00:16:40,939 --> 00:16:42,609 পরিবার এবং কাজের অভিজ্ঞতার অসম্মান করতে পারো। 237 00:16:43,479 --> 00:16:45,579 কিন্তু আমার আত্মাভিমান নিয়ে ছেলেখেলা করো না। 238 00:16:45,650 --> 00:16:48,050 জঙ্গলের রাজা হিসেবে বিখ্যাত সিংহরাও, 239 00:16:48,679 --> 00:16:50,679 একবার বুড়িয়ে গেলে দল থেকে ছাটাই হয়ে যায়। 240 00:16:51,520 --> 00:16:52,550 বেঁচে থাকার তাগিদে... 241 00:16:52,620 --> 00:16:55,490 নিজেদের শিকারে বেরানো ছাড়া তাদের কাছে আর কোনো উপায় থাকে না। 242 00:16:56,120 --> 00:16:57,554 সারাজীবন দলবেঁধে শিকার করার পর, 243 00:16:57,559 --> 00:16:59,359 তারা আর একা একা শিকার করতে পারে না। 244 00:17:00,260 --> 00:17:02,660 তাই একটা খরগোশও শিকার করতে না পেরে অনাহারে তাদের মৃত্যু হয়, 245 00:17:04,059 --> 00:17:05,979 এভাবে জীবনের ইতি টানাটা খুবই কষ্টকর, তাই না? 246 00:17:06,670 --> 00:17:08,390 জানো ঐ সিংহগুলো কেন শিকার করতে পারেনি? 247 00:17:09,370 --> 00:17:11,140 কারণ তাদের কাছে বন্দুক ছিল না। 248 00:17:13,870 --> 00:17:16,334 ভেবে দেখেছো, কী হতো যদি ঐ বুড়ো সিংহের কাছে... 249 00:17:16,339 --> 00:17:18,010 একটা বুলেট লোড করা পিস্তল থাকতো? 250 00:17:23,819 --> 00:17:25,690 বেশি পরিশ্রম করো না। 251 00:17:26,790 --> 00:17:28,190 তুমিও বুড়িয়ে যাবে। 252 00:17:46,639 --> 00:17:48,510 হেই। ডেপুটি চিফ কিমকে দেখেছো? 253 00:17:48,579 --> 00:17:50,540 হ্যাঁ। ওটাই সে। এইমাত্র বেরোলো। 254 00:17:50,609 --> 00:17:53,050 তার প্রতিটা পদক্ষেপে নজর রেখো। 255 00:17:57,990 --> 00:17:59,089 আসছে না? 256 00:17:59,149 --> 00:18:02,059 এটা একটা ভুয়ো নাম, আর নম্বরটাও মিলছে না। 257 00:18:02,290 --> 00:18:03,319 এটা বার্নার ফোন, 258 00:18:03,389 --> 00:18:05,159 এখন আর চালু নেই। 259 00:18:05,460 --> 00:18:08,430 আমি নিশ্চিত যে সে এখনো নতুন নম্বর দিয়ে একই ব্যক্তিদের সাথে কথা বলে। 260 00:18:08,500 --> 00:18:10,025 ওর কল হিস্ট্রিতে যাদের সাথে নিয়মিত কথা বলতো... 261 00:18:10,030 --> 00:18:13,030 তাদের ট্রাক করতে পারবে না? 262 00:18:13,099 --> 00:18:14,800 এমন নয় যে আমি এটা জানি না। 263 00:18:14,869 --> 00:18:16,435 কল লগের অনুরোধ আর তাদের ট্রাক করার জন্য, 264 00:18:16,440 --> 00:18:17,839 আমার ওয়ারেন্ট লাগবে। 265 00:18:18,609 --> 00:18:20,529 কিন্তু ওয়ারেন্টের অনুরোধ করার জন্য আমার কাছে পোক্ত কারণ নেই। 266 00:18:22,579 --> 00:18:25,409 ইয়ো-চুল, সম্প্রতিই তোমাকে একটা গুরুত্বপূর্ণ কেসে নিয়োগ দেওয়া হয়েছিল না? 267 00:18:25,480 --> 00:18:27,745 সহিংস অপরাধ জনিত যেকোনো কেসই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। 268 00:18:27,750 --> 00:18:30,680 তাদের বলো বিজনেস কার্ডটা ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছিল... 269 00:18:30,750 --> 00:18:32,150 আর এটাকে প্রমাণের তালিকাতে যোগ করে দাও। 270 00:18:32,450 --> 00:18:34,359 ওটার মধ্যে রক্ত লেগে ছিল, 271 00:18:34,419 --> 00:18:36,490 তাই তারা ওয়ারেন্ট দিয়ে দেবে, কী মনে হয়? 272 00:18:38,790 --> 00:18:40,140 ইয়ো-চুল? 273 00:18:42,430 --> 00:18:43,899 তুমি দেখছি বেশ চতুর! 274 00:18:44,270 --> 00:18:45,620 কোথায় আছো? 275 00:18:47,069 --> 00:18:48,270 আমি কিছু শপিং করছি। 276 00:18:48,339 --> 00:18:49,839 ভালোই আছো দেখছি। 277 00:18:50,099 --> 00:18:52,270 আমার বাচ্চার জন্য কেবল কিছু ফরমুলা আর ডায়পার কিনছি। 278 00:18:53,440 --> 00:18:55,680 চিন্তা করো না। আমার সবকিছুই কেনা হয়ে গেছে। 279 00:18:56,010 --> 00:18:57,109 তাও। 280 00:18:57,180 --> 00:18:58,809 তোমার বাচ্চা ভালোই আছে। 281 00:18:59,349 --> 00:19:01,050 তোমাকে গ্রেপ্তার করবো না, 282 00:19:01,419 --> 00:19:03,020 তাই পরেরবার সামনা-সামনি কথা বলো। 283 00:19:03,079 --> 00:19:04,429 পরে কখনো বলা যাবে। 284 00:19:06,419 --> 00:19:09,520 যেহেতু জীবনের ঝুঁকি নিচ্ছো, নিজের সবটা উজাড় করে দাও। 285 00:19:10,490 --> 00:19:11,840 আমায় যেতে হবে। 286 00:21:09,760 --> 00:21:11,110 তুমি ঠিক আছো? 287 00:21:35,219 --> 00:21:36,569 ইয়ো-চুল। 288 00:21:38,919 --> 00:21:40,269 দেখো। 289 00:21:40,590 --> 00:21:42,624 কিম চুল-স্যু এই ব্যক্তির সাথে কয়েকবার কথা বলেছে, 290 00:21:42,629 --> 00:21:44,629 আর আমি একটা নতুন নম্বর দেখতে পাচ্ছি। 291 00:21:45,060 --> 00:21:46,410 এই যে। 292 00:21:46,629 --> 00:21:48,300 এখানেও একই নম্বর দেখছি। 293 00:21:50,330 --> 00:21:51,680 ঠিক। 294 00:22:04,449 --> 00:22:06,080 তো চার সপ্তাহ পর এটা দেখতে হয় এমন হয়। 295 00:22:09,050 --> 00:22:10,400 কেমন লাগছে? 296 00:22:11,919 --> 00:22:13,320 কেমন লাগা উচিত? 297 00:22:14,689 --> 00:22:17,159 ওরা তোমার কোষ থেকে তৈরি হয়েছে, তাই তুমি ওদের বাবা। 298 00:22:17,260 --> 00:22:19,899 ওরা সবাই তোমার সন্তান। 299 00:22:20,359 --> 00:22:22,699 মনে হয় না ওরা আমাকে বাবা মনে করবে। 300 00:22:24,600 --> 00:22:26,000 এটা পুরোটাই তোমার ওপর নির্ভর করছে। 301 00:22:26,600 --> 00:22:29,469 বাবার প্রতি আমার সেরকম কোনো আগ্রহ ছিল না, 302 00:22:29,840 --> 00:22:31,540 তবে তুমি আমার থেকে আলাদা। 303 00:22:35,510 --> 00:22:37,230 তোমার চূড়ান্ত লক্ষ্য কী? কতগুলো বাচ্চা তৈরি করতে চাও? 304 00:22:39,879 --> 00:22:41,750 - ১০,০০০। - ১০,০০০ কেন? 305 00:22:41,820 --> 00:22:44,760 পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হলো ভ্যাটিকান সিটি, 306 00:22:44,820 --> 00:22:46,619 আর তার জনসংখ্যা ১০,০০০। 307 00:22:46,719 --> 00:22:48,090 এটাই কারণ? 308 00:22:50,129 --> 00:22:51,830 সত্যি বলতে, আমি জানি না। 309 00:22:51,929 --> 00:22:53,899 শুধু ভ্যাটিকান সিটির চিত্রই চোখে ভাসছে। 310 00:22:54,530 --> 00:22:57,439 একজন পোপ আর ১০,০০০ লোক। 311 00:22:59,740 --> 00:23:01,340 যতই হোক, তুমি সবসময় নির্ভুল হতে পারো না। 312 00:23:02,369 --> 00:23:03,719 আমার সেটা পছন্দ। 313 00:23:37,270 --> 00:23:38,620 নাও। 314 00:23:42,209 --> 00:23:44,320 বাড়িতে এটার প্রয়োজন পড়বে তোমার। 315 00:23:49,189 --> 00:23:50,539 তুমি কীভাবে... 316 00:23:51,659 --> 00:23:53,590 তোমার ছবি ছিল আমাদের কাছে। 317 00:23:54,230 --> 00:23:57,030 এটা ফটোশপ করা, তবে তারা নিখুঁত কাজ করেছে, তাই ছবিটা এতটা সুন্দর লাগছে। 318 00:23:58,629 --> 00:24:00,549 তোমার পছন্দ না হলে, ফেলে দিতে পারো। 319 00:24:28,730 --> 00:24:30,080 হেই, এটা দেখো। 320 00:24:31,030 --> 00:24:33,359 আমি খুব-একটা নিশ্চিত নই, তবে এটা সন্দেহজনক লাগছে। 321 00:24:34,199 --> 00:24:35,770 এটা খুব-একটা নড়ছে না... 322 00:24:35,929 --> 00:24:37,469 কিন্তু সন্ধ্যে ছয়টায় হোটেল ছেড়ে গিয়ে... 323 00:24:37,540 --> 00:24:39,770 এই বিল্ডিংয়ে আসে। এটাতে। 324 00:24:41,310 --> 00:24:43,139 (এফএফ বিল্ডিং) 325 00:24:43,209 --> 00:24:44,879 এটা খুব দ্রুত নড়ছে। 326 00:24:45,709 --> 00:24:47,059 গাড়ি চালাচ্ছে না-কি? 327 00:24:47,480 --> 00:24:48,830 হ্যাঁ, সেটাই মনে হচ্ছে। 328 00:24:49,209 --> 00:24:51,419 আমি বিল্ডিংটা আগে সার্চ করবো। 329 00:24:51,949 --> 00:24:53,879 হোটেলের তুলনায় এটা সহজ হবে। 330 00:24:54,449 --> 00:24:56,219 কিন্তু কীভাবে করবে? 331 00:24:57,520 --> 00:24:59,360 গাড়িটা পার্কিং লটে আসবে, তাই না? 332 00:25:00,859 --> 00:25:02,209 হেই। 333 00:25:03,830 --> 00:25:05,199 তোমার হাতকড়াটা একটু ধার দেবে? 334 00:25:07,230 --> 00:25:09,369 সিরিয়াসলি, বলে কী... 335 00:25:27,550 --> 00:25:28,900 হেই, ইয়ো-চুল। 336 00:25:29,320 --> 00:25:31,219 গাড়িটা পৌঁছে গেছে। দেখতে পাচ্ছো? 337 00:25:31,990 --> 00:25:33,159 না। 338 00:25:33,290 --> 00:25:34,359 ওটা নড়ছে। 339 00:25:34,429 --> 00:25:35,459 (এফএফ বিল্ডিং) 340 00:25:35,530 --> 00:25:36,880 ওহ, এই মাত্র থামলো। 341 00:25:37,330 --> 00:25:38,680 নিশ্চিত এই মাত্র পার্ক করেছে। 342 00:25:41,669 --> 00:25:43,100 কাউকেই তো দেখতে পাচ্ছি না। 343 00:25:43,669 --> 00:25:45,639 গাড়ি থেমে গেছে। ও ওখানেই রয়েছে। 344 00:25:45,699 --> 00:25:47,049 পরে ফোন করছি। 345 00:25:50,270 --> 00:25:51,620 ধুর... 346 00:27:22,469 --> 00:27:23,819 কী হচ্ছে? 347 00:27:24,899 --> 00:27:26,300 আগুন লেগেছে না-কি? 348 00:27:26,669 --> 00:27:28,019 আগুন লেগেছে না-কি? 349 00:27:32,010 --> 00:27:34,280 এরকম আগে কখনো হয়নি। 350 00:27:34,350 --> 00:27:36,179 মনে হয় কোথাও আগুন লেগেছে। 351 00:27:41,020 --> 00:27:42,370 কেউ মজা করেও করতে পারে। 352 00:27:43,949 --> 00:27:45,320 বেশ অদ্ভুত। 353 00:28:18,060 --> 00:28:20,820 ডিটেক্টিভ হা ডেপুটি চিফ কিমের অফিসে এসেছে। 354 00:28:23,659 --> 00:28:25,009 ঠিক আছে। 355 00:28:25,129 --> 00:28:27,330 তাকে লক্ষ্য রাখো, ব্যাকআপ আসলেই ধরে ফেলবে। 356 00:28:32,169 --> 00:28:33,800 আমরা তোমার স্ত্রী'কে খুঁজে পেয়েছি। 357 00:28:34,609 --> 00:28:35,959 কয়েকজন লোক পাঠাচ্ছি। 358 00:28:36,209 --> 00:28:37,559 কোথায় সে? 359 00:28:37,780 --> 00:28:39,130 আমি ছেলেদের কাজে লাগিয়ে দিয়েছি। 360 00:28:39,810 --> 00:28:41,709 তারা ওকে নিয়ে আসবে, একটু অপেক্ষা করো। 361 00:28:41,780 --> 00:28:43,130 সে কোথায়? 362 00:28:56,060 --> 00:28:57,410 এমনটা কেন করলে? 363 00:28:58,230 --> 00:29:00,129 এটা খুবই অপমানজনক। 364 00:29:01,330 --> 00:29:02,680 ধ্যাত। 365 00:29:09,240 --> 00:29:10,590 ধ্যাত। 366 00:29:14,550 --> 00:29:16,179 শেষবারের মতো সাবধান করছি। 367 00:29:17,350 --> 00:29:19,179 আমার আত্মাভিমানে আঘাত করো না। 368 00:29:20,350 --> 00:29:21,700 শেষ করে ফেলবো তোমাকে। 369 00:29:22,820 --> 00:29:24,170 ধুর। 370 00:29:34,800 --> 00:29:36,869 আহাম্মক কোথাকার! 371 00:29:37,100 --> 00:29:38,540 জানিস আমি কে? 372 00:29:38,600 --> 00:29:39,950 জানার কোনো আগ্রহ নেই। 373 00:29:40,270 --> 00:29:41,810 আমি শ্রেফ একটা জবাব চাই। 374 00:29:41,869 --> 00:29:42,869 এরকম কেন করলে? 375 00:29:42,939 --> 00:29:44,780 তাহলে তোর একটু শান্ত হওয়া উচিত। 376 00:29:45,080 --> 00:29:47,439 একটা দুই পয়সার পুলিশের আমাদের পেছনে লাগার সাহস হয় কীভাবে? 377 00:29:47,980 --> 00:29:50,060 কী ভেবেছিস, আমাকে হাতকড়া পরিয়ে জিতে গেছিস? 378 00:29:50,209 --> 00:29:51,559 তোকে কীভাবে মারবো? 379 00:29:52,280 --> 00:29:53,719 বল, কীভাবে মরতে চাস? 380 00:29:55,350 --> 00:29:56,700 ধ্যাত। 381 00:30:02,290 --> 00:30:04,830 সেটা নয়। আমার মা-বাবার কথা বলছি। 382 00:30:05,659 --> 00:30:07,009 কেন করেছিলে? 383 00:30:08,270 --> 00:30:09,620 জিজ্ঞেস করার কী আছে? 384 00:30:11,240 --> 00:30:12,590 এটা ঠিক তোর মতোই ছিল। 385 00:30:13,040 --> 00:30:14,709 ওরা আমাকে বিরক্ত করেছিল। 386 00:30:15,639 --> 00:30:16,989 জানিস, জি-ওহ'কে লুকানোর পর... 387 00:30:17,010 --> 00:30:18,360 তোর বাবা কী বলেছিল? 388 00:30:19,810 --> 00:30:21,510 ওরও বাঁচার অধিকার আছে। 389 00:30:21,580 --> 00:30:23,180 ওকে ছেড়ে দাও যাতে ও একটা সাধারণ জীবন কাটাতে পারে। 390 00:30:23,250 --> 00:30:24,649 বজ্জাতটা কোথায়? 391 00:30:24,719 --> 00:30:26,069 থামো। 392 00:30:26,879 --> 00:30:28,229 তোমায় থামতে হবে। 393 00:30:33,790 --> 00:30:36,790 শালা। আমাকে লেকচার দেওয়ার সাহস কীভাবে হয় ওর? 394 00:30:48,469 --> 00:30:49,819 সেজন্য তাকে মেরেছিলি? 395 00:30:51,540 --> 00:30:52,909 তোকে বিরক্ত করছিল বলে? 396 00:30:53,780 --> 00:30:55,179 আমরা ইতিহাস গড়ি। 397 00:30:55,980 --> 00:30:57,350 তোরা পোকামাকড় ছাড়া আর কিছুই নোস। 398 00:30:59,350 --> 00:31:02,850 জানিস না পোকামাকড় মানুষের গায়ে হামাগুড়ি দিলে কী হয়? 399 00:31:21,240 --> 00:31:22,590 ওর পিছু নাও। 400 00:31:22,909 --> 00:31:25,139 তুই ভাবছিস যে তোর বাবা-মা'কে আমি একা মেরেছিলাম? 401 00:31:25,840 --> 00:31:28,280 ভেবেছিলি আমাকে মারতে পারলেই তোর প্রতিশোধ নেওয়া হয়ে যাবে? 402 00:31:29,379 --> 00:31:30,850 মরবি তো তুই। 403 00:31:31,949 --> 00:31:33,789 যদি আর কয়েকদিন বাঁচার ইচ্ছা থাকে, 404 00:31:34,250 --> 00:31:36,219 তাহলে এখনই পালিয়ে গিয়ে গাঁ-ঢাকা দিয়ে ফেল। 405 00:31:36,649 --> 00:31:39,219 ক্যাপ্টেনের মতো হোস না, নাহলে তোরও শেষ পরিণতি মৃত্যুই হবে! 406 00:31:48,000 --> 00:31:49,699 এতদূর আসার জন্য তোকে শ্রদ্ধা করবো। 407 00:31:51,369 --> 00:31:52,719 হাতকড়াটা খুলে দে। 408 00:31:53,369 --> 00:31:54,869 সত্যিই অন্য কেউ ছিল? 409 00:31:55,240 --> 00:31:56,770 তাদের মেরে ফেলেছি, 410 00:31:57,040 --> 00:31:58,575 কিন্তু যারা ওটার আদেশ দিয়েছিল, ঘটনা ধামাচাপা দিয়েছে, 411 00:31:58,580 --> 00:31:59,980 এবং মনগড়া কাহিনী বানিয়েছিল... 412 00:32:01,139 --> 00:32:03,109 কতজন জড়িত ছিল বলে মনে হয়? 413 00:32:05,119 --> 00:32:06,469 জানি না। 414 00:32:07,250 --> 00:32:08,600 তুই'ই বল। 415 00:32:09,490 --> 00:32:11,570 যথাবীধি তদন্ত হলেই সব সামনে চলে আসবে। 416 00:32:19,159 --> 00:32:20,509 আমার কথা রেকর্ড করছিস? 417 00:32:27,070 --> 00:32:29,609 আমরা হা ইয়ং-জ্যে'কে হত্যা করেছি! 418 00:32:30,310 --> 00:32:33,609 আমরাই ক্যাপ্টেন চৈ'কে হত্যা করেছি! 419 00:32:35,480 --> 00:32:36,879 এটা কোর্টে জমা দিস। 420 00:32:36,949 --> 00:32:38,449 দেখিস প্রমাণ হিসেবে পেশ হয় কি-না। 421 00:32:38,820 --> 00:32:40,179 মিডিয়াতেও পাঠাস। 422 00:32:40,250 --> 00:32:41,719 যেকোনো পাবলিশারের কাছেও পাঠাস। 423 00:32:43,590 --> 00:32:45,310 জানিস তারা কার পক্ষে আছে? 424 00:32:51,760 --> 00:32:54,030 জানি তারা আমাদের পক্ষে নেই। 425 00:32:54,800 --> 00:32:58,840 কিন্তু তাও। আমরা হয়তো অসহায়, তবে ধৈর্যশীল। 426 00:32:59,570 --> 00:33:00,920 চল এর... 427 00:33:01,740 --> 00:33:03,090 শেষ দেখে ছাড়ি। 428 00:33:03,709 --> 00:33:06,639 দেখা যাক তোর ক্ষমতা জেতে না-কি আমাদের ধৈর্য। 429 00:33:17,550 --> 00:33:18,919 হাই, গু-রিউম বলছি। 430 00:33:19,260 --> 00:33:20,859 হয়ে গেছে? তাকে ধরেছো? 431 00:33:21,689 --> 00:33:23,039 হ্যাঁ। 432 00:33:23,859 --> 00:33:25,300 তার স্বীকারোক্তি রেকর্ড করেছি। 433 00:33:25,359 --> 00:33:27,600 জায়গাটায় চলে এসো। আমিও বাচ্চাটাকে নিয়ে চলে যাবো। 434 00:33:28,230 --> 00:33:29,580 আচ্ছা। 435 00:33:42,609 --> 00:33:43,959 চলো। 436 00:34:09,369 --> 00:34:10,810 জলদি। জলদি। 437 00:34:12,510 --> 00:34:13,860 আচ্ছা। 438 00:34:20,350 --> 00:34:21,700 ধ্যাত। 439 00:34:34,060 --> 00:34:35,410 ধ্যাত। 440 00:34:36,230 --> 00:34:37,580 গাড়ির চাবিটা দে। 441 00:34:45,279 --> 00:34:46,629 হেই! 442 00:34:53,580 --> 00:34:54,930 তাকে ধরা এত মুশকিল ছিল... 443 00:34:56,219 --> 00:34:57,569 ওর পিছু নাও। 444 00:35:00,589 --> 00:35:03,330 আমি আরো লোক পাঠাবো, তাই জিপিএস চালু রেখো। 445 00:35:11,000 --> 00:35:12,350 দেখলি? 446 00:35:12,839 --> 00:35:14,810 যেখানেই থাকিস না কেন, আমরা তোকে খুঁজে নেবোই। 447 00:35:16,670 --> 00:35:18,020 তবে হতকড়াটা খুলে দিলে, 448 00:35:18,080 --> 00:35:20,040 তোর সাজা মাফ করে দিতে পারি। 449 00:35:21,650 --> 00:35:23,000 ধ্যাত। 450 00:35:28,190 --> 00:35:29,540 ভালো করে গাঁ-ঢাকা দিস। 451 00:35:30,549 --> 00:35:31,899 ধরা পড়লে, 452 00:35:32,889 --> 00:35:34,484 তোর মেয়েকে হিউম্যান টেস্ট সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হবে... 453 00:35:34,489 --> 00:35:36,389 আর তার মৃত্যু হবে মর্মস্পর্শী। 454 00:35:39,429 --> 00:35:40,860 চুপ। 455 00:36:02,819 --> 00:36:05,290 - এটাই সঠিক জায়গা তো? - জেনে নিচ্ছি। 456 00:36:10,589 --> 00:36:11,939 ওরা গাড়িতে রয়েছে। 457 00:36:39,159 --> 00:36:40,509 ইয়ো-চুল। 458 00:36:42,230 --> 00:36:43,580 ওটা কি কিম চুল-স্যু? 459 00:36:45,060 --> 00:36:46,410 বাচ্চা কোথায়? 460 00:36:58,940 --> 00:37:02,679 সোনা, সব ঠিক আছে। মা এসে গেছে। 461 00:37:03,449 --> 00:37:05,250 তুমি ঠিক আছো তো? 462 00:37:07,420 --> 00:37:08,770 সব ঠিক আছে। 463 00:37:09,119 --> 00:37:10,750 মা'কে মিস করেছিলে? 464 00:37:10,819 --> 00:37:12,460 মনে হচ্ছে তুমিই তাকে বেশি মিস করেছো। 465 00:37:14,119 --> 00:37:15,469 একটু বিশ্রাম নাও। 466 00:37:16,630 --> 00:37:17,980 ওহ, হ্যাঁ। 467 00:37:21,869 --> 00:37:22,929 ধন্যবাদ। 468 00:37:23,170 --> 00:37:24,520 ওর স্বীকারোক্তি রেকর্ড করেছি। 469 00:37:24,770 --> 00:37:26,670 মনে হয় না তুমি এটা প্রমাণ হিসাবে কাজে লাগাতে পারবে, 470 00:37:26,739 --> 00:37:28,509 তবে এটা তদন্তকার্যে সাহায্য করবে। 471 00:37:29,569 --> 00:37:30,919 ঠিক আছে। 472 00:37:31,170 --> 00:37:32,520 এবার কী করবে? 473 00:37:38,350 --> 00:37:39,700 তুমি পুলিশের কাছে আত্মসমর্পণ করছো না কেন? 474 00:37:40,319 --> 00:37:42,199 সারাজীবন সন্তানকে সাথে নিয়ে পালিয়ে বেরাতে পারবে না। 475 00:37:43,319 --> 00:37:45,319 আত্মসমর্পণ করেও যদি সাজা মাফ না হয়? 476 00:37:45,889 --> 00:37:47,239 তাহলে আমার বাচ্চাটার কী হবে? 477 00:37:49,130 --> 00:37:51,759 হ্যাঁ, অনেক সমস্যা হয়ে যাবে। 478 00:37:53,500 --> 00:37:56,170 তদন্তকার্য শেষ হওয়ার পর আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো, 479 00:37:56,230 --> 00:37:58,170 তাই ততদিন আমি অপেক্ষা করবো। 480 00:37:59,739 --> 00:38:01,810 বেশ, দেখা যাক। 481 00:38:02,670 --> 00:38:05,310 আমি গাড়িতে কিছু ডায়পার, ফরমুলা, পোষাক... 482 00:38:05,380 --> 00:38:06,980 আর কিছু টাকা রেখে দিয়েছি। 483 00:38:08,040 --> 00:38:10,580 মোটেল বা সউনাতে যাবে না। কোনো ভালো জায়গায় যেও। 484 00:38:12,619 --> 00:38:13,969 ধন্যবাদ, ইয়ো-চুল। 485 00:38:14,449 --> 00:38:15,819 তোমার এই ঋণ আমি শোধ করবোই। 486 00:38:15,889 --> 00:38:17,239 হ্যাঁ, ভুলো না যেন। 487 00:38:17,819 --> 00:38:19,056 অনেক কষ্টে... 488 00:38:19,061 --> 00:38:21,181 এই টাকাগুলো আমার স্ত্রী'র কাছ থেকে লুকিয়ে জমিয়েছি। 489 00:38:23,360 --> 00:38:26,199 আমি ওকে নিয়ে যাবো। তোমার বাচ্চার কাছে যাও। 490 00:38:27,730 --> 00:38:29,080 ধন্যবাদ, ইয়ো-চুল। 491 00:38:38,540 --> 00:38:39,890 সমস্যা নেই। 492 00:38:47,049 --> 00:38:48,399 গু-রিউম! 493 00:39:44,969 --> 00:39:46,319 ধ্যাত। 494 00:39:53,049 --> 00:39:55,290 - বাচ্চাটাকে নিয়ে এখান থেকে চলে যাও। - ইয়ো-চুল। 495 00:39:55,350 --> 00:39:56,750 আমি দেখছি এদের। তুমি এখান থেকে চলে যাও! 496 00:40:05,130 --> 00:40:06,480 সব ঠিক আছে। 497 00:41:47,910 --> 00:41:49,419 - ওকে খোঁজো। - জি, স্যার! 498 00:41:55,020 --> 00:41:56,370 (সামনে বিপজ্জনক মোড়, ধীরে চলুন) 499 00:42:01,699 --> 00:42:04,300 হারামিগুলো আমাকে শেষ বুলেটটা ব্যবহার করতে বাধ্য করছে। 500 00:42:57,880 --> 00:43:00,989 সমস্যা নেই। সব ঠিক আছে, সোনা। 501 00:44:42,059 --> 00:44:43,659 - যেও না। - দুঃখিত। 502 00:44:43,719 --> 00:44:45,659 ধন্যবাদ। আমি তোমাকে খুব ভালোবেসেছিলাম। 503 00:44:46,159 --> 00:44:48,460 আমাকে ছেড়ে যেও না! না! আই লাভ ইউ, গু-রিউম। 504 00:44:50,329 --> 00:44:52,369 ভালো করে গাঁ-ঢাকা দিও, 505 00:44:53,429 --> 00:44:55,134 তোমার মেয়েকে হিউম্যান টেস্ট সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হবে... 506 00:44:55,139 --> 00:44:56,940 আর তার মৃত্যু হবে মর্মস্পর্শী। 507 00:45:02,340 --> 00:45:04,380 আরেকটু অপেক্ষা করতে পারবে? 508 00:45:05,380 --> 00:45:08,110 আমি শীঘ্রই ফিরে আসবো। 509 00:45:08,210 --> 00:45:09,560 তাই... 510 00:45:10,750 --> 00:45:13,289 কাঁদবে না, একটু অপেক্ষা করবে। 511 00:45:13,820 --> 00:45:15,170 কেমন? 512 00:45:20,829 --> 00:45:22,530 যদি মরতেও হয়, 513 00:45:23,860 --> 00:45:26,199 তাও ওদের হাতে ধরা দিবো না। 514 00:45:27,969 --> 00:45:29,319 তাই... 515 00:45:30,969 --> 00:45:32,940 লুকিয়ে থেকো। 516 00:45:58,329 --> 00:45:59,679 যদি... 517 00:46:01,199 --> 00:46:03,440 তোমার মা নাও ফিরে আসে... 518 00:46:15,219 --> 00:46:16,569 আমার সোনা। 519 00:46:18,019 --> 00:46:19,369 ভুলে যেও না। 520 00:46:20,590 --> 00:46:22,360 তুমি কোনো দানব নও। 521 00:47:27,519 --> 00:47:28,869 বিঙ্গো। 522 00:48:59,150 --> 00:49:01,179 আমরা ওকে ধরেছি। ওকে নিয়ে আসছি। 523 00:49:12,059 --> 00:49:13,409 দয়া করে এমন করো না। 524 00:49:52,230 --> 00:49:53,730 বাচ্চাটা কোথায়? 525 00:49:55,170 --> 00:49:56,969 - বহুদূরে। - বহুদূরে বলতে কোথায়? 526 00:49:58,869 --> 00:50:01,340 জানি না। ওকে বহু, বহুদূরে পাঠিয়ে দিয়েছি। 527 00:50:03,380 --> 00:50:04,610 সবকিছুর সমাপ্তি ঘটেছে। 528 00:50:04,679 --> 00:50:06,780 আমরা এবার নিজেদের একটা দুনিয়া গড়ে তুলতে পারবো। 529 00:50:20,460 --> 00:50:21,860 তোমার চোখগুলো... 530 00:50:23,000 --> 00:50:24,559 আমার সত্যিও খুব পছন্দের ছিল। 531 00:50:25,130 --> 00:50:28,300 ঐ কুকুর ছানার মতো চোখগুলো ভীত-সন্ত্রস্ত ছিল, এবং চাইছিল... 532 00:50:28,369 --> 00:50:29,840 কেউ তোমায় আদর করবে। 533 00:50:31,300 --> 00:50:32,835 কিন্তু তুমি সেগুলো হারিয়ে ফেলেছো। 534 00:50:32,840 --> 00:50:35,780 তখন সবকিছুতে ভয় লাগতো কারণ আমি বাকিদের থেকে আলাদা ছিলাম। 535 00:50:35,840 --> 00:50:37,190 কিন্তু এখন আর ভয় পাই না। 536 00:50:37,639 --> 00:50:39,439 অন্যদের মতো হওয়ার জন্য আমার কাছে কোনো কারণই নেই। 537 00:50:41,079 --> 00:50:42,550 জানি। আমি সবকিছু জানি। 538 00:50:44,820 --> 00:50:46,170 কিন্তু জি-ওহ। 539 00:50:46,719 --> 00:50:48,760 যারা কোনোকিছুই ভয় পায় না তাদেরকে আমার বেশি ভয় লাগে। 540 00:50:48,820 --> 00:50:51,090 তারাই পৃথিবীকে ধ্বংস করে। 541 00:50:51,159 --> 00:50:52,960 পৃথিবী আগেই ধ্বংস হয়ে গেছে। 542 00:50:54,360 --> 00:50:55,860 আমি তা ঠিক করতে পারবো না ঠিকই, 543 00:50:57,199 --> 00:50:58,795 তবে উন্নত হওয়ার আশার সঞ্চার করতে পারবো। 544 00:50:58,800 --> 00:50:59,800 এটাই আমি চাই। 545 00:50:59,869 --> 00:51:01,500 সেজন্যই আমার মতো কাউকে দরকার। 546 00:51:02,099 --> 00:51:03,639 এটা কি এতটাই ভুল? 547 00:51:03,699 --> 00:51:05,710 নিজের ক্লোন বানানোর আগে আরেকবার ভাবো। 548 00:51:05,909 --> 00:51:07,539 তুমি নিজের ক্রোধেরই ক্লোন করবে। 549 00:51:07,610 --> 00:51:10,309 মানুষের কখনোই ক্রোধ নিয়ে জন্মানো উচিত নয়। 550 00:51:12,710 --> 00:51:14,780 মানুষ হিসেবে এমনিতেও আমি পূর্ণ নই। 551 00:51:15,210 --> 00:51:16,650 সেজন্যই তোমাকে ভালোবেসেছিলাম। 552 00:51:18,050 --> 00:51:19,550 কারণ তুমি অপূর্ণ ছিলে। 553 00:51:21,849 --> 00:51:23,519 যাতে তোমার যা নেই তা আমি পূরণ করতে পারি। 554 00:51:27,730 --> 00:51:29,199 তাই জি-ওহ, 555 00:51:31,159 --> 00:51:32,509 প্লিজ ফিরে এসো। 556 00:51:53,519 --> 00:51:54,869 ছেড়ে তুমি গিয়েছিলে। 557 00:51:55,050 --> 00:51:56,400 তাই তুমিই ফিরে আসবে। 558 00:52:40,500 --> 00:52:42,199 হুর। 559 00:52:53,010 --> 00:52:54,210 জি-ওহ। 560 00:52:54,280 --> 00:52:56,780 কথা বলো না। তোমাকে হাসপাতালে নিয়ে যাবো। 561 00:53:01,920 --> 00:53:04,019 ফিরে... এসো... 562 00:53:04,719 --> 00:53:06,069 ফিরে এসো। 563 00:53:19,070 --> 00:53:20,420 যদি... 564 00:53:23,340 --> 00:53:25,079 যদি... 565 00:53:27,679 --> 00:53:29,179 তোমার... 566 00:53:29,949 --> 00:53:31,299 মতো হতে পারতাম। 567 00:53:31,550 --> 00:53:34,519 থামো। কথা বলো না। কথা বলো না। 568 00:53:34,849 --> 00:53:36,199 বলো না... 569 00:53:36,590 --> 00:53:37,940 বলো না... 570 00:54:44,659 --> 00:54:46,009 ঐ শালা... 571 00:55:14,449 --> 00:55:15,799 আচ্ছা! 572 00:55:32,469 --> 00:55:33,819 এমনটা কেন করলে? 573 00:55:34,570 --> 00:55:36,079 দাঁড়াও। থামো। 574 00:55:36,539 --> 00:55:37,889 কেন করলে? 575 00:55:41,650 --> 00:55:43,000 কারণ... 576 00:55:44,219 --> 00:55:45,569 তোমার জন্য টাকা কামাতে পারবো। 577 00:55:55,929 --> 00:55:57,559 কখনো এখানে ব্যথা পেয়েছো? 578 00:56:00,630 --> 00:56:01,980 না, করো না। 579 00:56:02,739 --> 00:56:04,139 এরকম করো না। 580 00:56:07,840 --> 00:56:09,280 এখন আমি নিশ্চিতভাবে জেনে গেছি। 581 00:56:10,539 --> 00:56:11,889 মানুষেরা... 582 00:56:14,480 --> 00:56:15,830 ন্যায়বিরুদ্ধ হয়। 583 00:57:59,920 --> 00:58:01,090 জানি। 584 00:58:01,150 --> 00:58:02,320 চিফ। 585 00:58:02,389 --> 00:58:05,860 আপনার আসলেই আমাদের জন্য দাঁড়ানো উচিত। 586 00:58:06,130 --> 00:58:07,480 ধ্যাত। 587 00:58:09,329 --> 00:58:11,099 কী জ্বালায় পড়লাম! 588 00:58:12,769 --> 00:58:14,230 এসব কী? 589 00:58:19,809 --> 00:58:21,159 আমি ক্লান্ত হয়ে পড়েছি। 590 00:58:40,289 --> 00:58:41,639 কী... 591 01:00:43,519 --> 01:00:46,690 আজ, হলোসিন শেষ হবে। 592 01:01:00,000 --> 01:02:57,000 "লুকাঃ দি বিগিনিং" সিরিজটি বাংলা সাবটাইটেলের সহিত উপভোগের জন্য ধন্যবাদ।