1
00:00:05,000 --> 00:00:05,500
অ
2
00:00:05,501 --> 00:00:06,001
অন
3
00:00:06,002 --> 00:00:06,502
অনু
4
00:00:06,503 --> 00:00:07,003
অনুব
5
00:00:07,004 --> 00:00:07,504
অনুবা
6
00:00:07,505 --> 00:00:08,005
অনুবাদ
7
00:00:08,006 --> 00:00:08,506
অনুবাদক
8
00:00:08,507 --> 00:00:09,007
অনুবাদক :
9
00:00:09,008 --> 00:00:09,508
অনুবাদক :-
10
00:00:09,509 --> 00:00:10,009
অনুবাদক :- আ
11
00:00:10,010 --> 00:00:10,510
অনুবাদক :- আল
12
00:00:10,511 --> 00:00:11,011
অনুবাদক :- আলা
13
00:00:11,012 --> 00:00:11,512
অনুবাদক :- আলাউ
14
00:00:11,513 --> 00:00:12,013
অনুবাদক :- আলাউদ্দ
15
00:00:12,014 --> 00:00:12,514
অনুবাদক :- আলাউদ্দী
16
00:00:12,515 --> 00:00:13,015
অনুবাদক :- আলাউদ্দীন
17
00:00:13,016 --> 00:00:13,516
অনুবাদক :- আলাউদ্দীন র
18
00:00:13,517 --> 00:00:14,017
অনুবাদক :- আলাউদ্দীন রা
19
00:00:14,018 --> 00:00:14,518
অনুবাদক :- আলাউদ্দীন রাস
20
00:00:14,519 --> 00:00:15,019
অনুবাদক :- আলাউদ্দীন রাসে
21
00:00:15,020 --> 00:00:15,520
অনুবাদক :- আলাউদ্দীন রাসেল
22
00:00:15,521 --> 00:00:35,000
অনুবাদক :- আলাউদ্দীন রাসেল।
23
00:00:40,000 --> 00:00:52,000
:: অনুবাদ ও সম্পাদনা - আলাউদ্দীন রাসেল ::
24
00:00:55,280 --> 00:00:56,280
বেশি টাইট!
25
00:01:39,360 --> 00:01:40,360
হেই!
26
00:01:41,920 --> 00:01:43,720
- হেই!
- কী হয়েছে?
27
00:01:43,800 --> 00:01:45,080
তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
28
00:01:45,920 --> 00:01:49,760
এখনও সার্জারী চলছে! বাচ্চা ঠিক আছে!
কিন্তু আমি এখনও তাকে দেখতে পারিনি।
29
00:01:49,840 --> 00:01:52,240
- আমি আরও চা নিয়ে আসছি! তোমরা বসো!
- আচ্ছা!
30
00:01:53,240 --> 00:01:54,240
ও ঠিক আছে?
31
00:01:55,760 --> 00:01:57,520
ঘরের সবাই বেশ চিন্তিত!
32
00:02:01,360 --> 00:02:02,840
আম্মুর সাথে আমার ঝগড়া হয়েছে।
33
00:02:03,560 --> 00:02:04,560
কী নিয়ে?
34
00:02:05,200 --> 00:02:06,200
সবকিছু নিয়ে!
35
00:02:07,360 --> 00:02:08,360
অযথাই!
36
00:02:08,920 --> 00:02:10,520
সে আমাকে মেভের ব্যাপারে জিজ্ঞেস করছিল...
37
00:02:10,600 --> 00:02:13,000
আর আমি তাকে বলি যে, সে-ই সব নষ্টের মূল।
38
00:02:14,000 --> 00:02:16,400
আমি বেশি বলে ফেলেছি! এখন আমি...
39
00:02:17,960 --> 00:02:20,120
যদি তাকে ওর ব্যাপারে সব বলতে পারতাম।
40
00:02:20,200 --> 00:02:21,240
তোমার মা...
41
00:02:22,280 --> 00:02:23,320
...ঠিক হয়ে যাবে।
42
00:02:23,920 --> 00:02:25,320
যদি না হয়?
43
00:02:27,000 --> 00:02:28,400
উনি জিন মিলবার্ন!
44
00:02:30,960 --> 00:02:32,200
তাকে ঠিক হতেই হবে।
45
00:02:35,400 --> 00:02:36,520
এদিকে আসো!
46
00:02:54,120 --> 00:02:55,440
- মাইকেল!
- হুম?
47
00:02:56,120 --> 00:02:57,200
তোমার চলে যাওয়া উচিত।
48
00:02:58,600 --> 00:02:59,640
যেতেই হবে?
49
00:03:01,360 --> 00:03:02,640
এডামকে বলা উচিত?
50
00:03:03,160 --> 00:03:04,240
মাইকেল!
51
00:03:05,200 --> 00:03:06,440
আমাদের ডিভোর্স হতে যাচ্ছে।
52
00:03:08,440 --> 00:03:11,080
সবকিছু গোলমেলে লাগছে!
53
00:03:12,800 --> 00:03:15,480
বিকালে আমার ফ্ল্যাটে চলে এসো!
আমি রান্না করে খাওয়াবো।
54
00:03:16,680 --> 00:03:18,520
তখন সবকিছু নিয়ে আলোচনা করবো।
55
00:03:20,200 --> 00:03:21,120
ঠিক আছে!
56
00:03:29,160 --> 00:03:30,160
ঠিক আছে!
57
00:04:05,280 --> 00:04:07,000
এডামের সাথে কিছু হয়েছে নাকি?
58
00:04:07,080 --> 00:04:09,440
ওটিস, এখন আমার রিলেশন সম্পর্কিত
সমস্যা নিয়ে কথা বলার সময় না।
59
00:04:09,520 --> 00:04:10,600
প্লিজ!
60
00:04:11,280 --> 00:04:12,720
আমার মন অন্যদিকে নিয়ে যাও, ভাই।
61
00:04:19,720 --> 00:04:22,880
আমি নাইজেরিয়াতে একজনকে কিস করেছিলাম।
62
00:04:26,200 --> 00:04:28,800
আমি এডামকে বলেছিলাম!
ভেবেছিলাম আমাদের ব্রেকাপ হয়ে যেতে পারে।
63
00:04:29,960 --> 00:04:31,000
তোমাকেও বলতে চেয়েছিলাম।
64
00:04:31,040 --> 00:04:33,880
কিন্তু আমার... আমার খুব লজ্জা হচ্ছিলো,
আর আমি বুঝতে পারছিলাম না কীভাবে বলবো।
65
00:04:34,560 --> 00:04:36,640
- তুমি ব্রেকাপ চাচ্ছিলে?
- জানি না!
66
00:04:38,360 --> 00:04:41,640
নিজেকে খুব বাজে লোক মনে হচ্ছিল।
এসন কেন করেছি সেটাই বুঝতে পারছিলাম না।
67
00:04:44,000 --> 00:04:45,520
নিজেকে কেমন স্বাধীন মনে হচ্ছিলো।
68
00:04:48,120 --> 00:04:49,480
তুমি বাজে লোক নও!
69
00:04:55,440 --> 00:04:58,000
- আমার মা ঠিক আছে?
- এখনই কিছু বলতে পারছি না...
70
00:04:58,080 --> 00:05:00,480
তবে আশা করছি,
খুব শীঘ্রই সব জানাতে পারবো।
71
00:05:01,320 --> 00:05:02,920
তোমার বোনকে দেখতে চাও?
72
00:05:05,240 --> 00:05:06,760
আমরা বাচ্চাকে দেখতে পারব।
73
00:05:10,400 --> 00:05:13,360
আমি এখানেই আছি!
যদি তোমার আম্মুর কোন খবর আসে সেজন্য!
74
00:05:19,600 --> 00:05:20,680
হাই!
75
00:05:25,280 --> 00:05:26,920
ওয়াও!
76
00:05:27,520 --> 00:05:29,680
- চাইলে ওটা খুলতে পারো!
- তাই?
77
00:05:29,760 --> 00:05:30,880
- হ্যাঁ!
- ওকে স্পর্শ করতে পারব?
78
00:05:30,960 --> 00:05:33,040
হ্যাঁ, স্পর্শ করতে পারবে তবে ধীরে!
79
00:05:33,120 --> 00:05:34,360
হ্যালো!
80
00:05:35,240 --> 00:05:36,600
- আমি ওটিস!
- হ্যাঁ!
81
00:05:36,680 --> 00:05:38,080
ওলা, তুমি...
82
00:05:48,640 --> 00:05:50,040
শুভ সকাল!
83
00:05:50,120 --> 00:05:51,160
শুভ সকাল!
84
00:05:51,840 --> 00:05:54,640
- তোমার জন্য চা নিয়ে আসলাম।
- ধন্যবাদ!
85
00:05:59,440 --> 00:06:00,560
বেশ খুশি মনে হচ্ছে।
86
00:06:01,360 --> 00:06:03,400
এই খুশির কারণ কী ওটিস নাকি?
87
00:06:05,000 --> 00:06:07,000
দেখো দেখো! হাসি থামছেই না!
88
00:06:09,160 --> 00:06:12,480
জানো, অন্যকাউকে রুমটা দিতে চাচ্ছি না।
89
00:06:13,040 --> 00:06:14,840
চাইলে থেকে যেতে পারো।
90
00:06:15,840 --> 00:06:17,840
তুমি এখানে থেকে গেলে এলসি খুশি হবে।
91
00:06:20,720 --> 00:06:21,760
সেটাই করবো ভাবছি!
92
00:06:24,400 --> 00:06:27,080
দেয়ালে ওগুলো রাখতেই হবে?
93
00:06:27,160 --> 00:06:30,760
না! তোমার যা ইচ্ছা দেয়ালে লাগাতে পারো।
94
00:06:30,840 --> 00:06:32,200
আচ্ছা!
95
00:07:01,680 --> 00:07:04,560
- মেভ!
- শুভ সকাল!
96
00:07:04,640 --> 00:07:07,200
ওরে ওরে... শুভ সকাল!
97
00:07:07,280 --> 00:07:08,560
ওরে খোদা!
98
00:07:11,680 --> 00:07:13,040
আজকে আমরা কী করতে যাচ্ছি?
99
00:07:13,120 --> 00:07:14,960
হুম? অও!
100
00:07:19,480 --> 00:07:20,480
এডাম?
101
00:07:21,600 --> 00:07:24,080
আমি জিন মিলবার্নের জন্য
কিছু জিনিস নিতে যাচ্ছি।
102
00:07:24,160 --> 00:07:25,200
এটা কী?
103
00:07:25,280 --> 00:07:28,600
আসলে, আমি...
আজ রাতে ম্যাডামকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবো।
104
00:07:29,400 --> 00:07:31,040
ভেবেছিলাম তুমি যেতে চাইবে না।
105
00:07:31,880 --> 00:07:33,040
অবশ্যই আমি সেখানে যেতে চাই।
106
00:07:34,800 --> 00:07:36,920
তোমার বন্ধু এরিক আসবে?
107
00:07:38,320 --> 00:07:41,160
উম, না! আমাদের ঝগড়া হয়েছে।
108
00:07:41,240 --> 00:07:42,240
ওহ!
109
00:07:43,000 --> 00:07:44,000
শুনে খারাপ লাগলো!
110
00:07:45,120 --> 00:07:47,120
ব্যাপারটা আমাকে বললে খুব ভাল লাগতো।
111
00:07:47,200 --> 00:07:51,200
কাউকে কোথাও যেতে বললে তারা খুশি হয়।
তাদের মনে হয় তুমি তাদের নিয়ে ভাবো।
112
00:07:52,920 --> 00:07:55,160
পরেরবার বলবো তাহলে!
113
00:08:06,320 --> 00:08:08,640
- জগিং-এ যাচ্ছি!
- আচ্ছা!
114
00:08:08,720 --> 00:08:09,880
- আম্মু, আম্মু!
- হুম?
115
00:08:10,760 --> 00:08:13,400
তুমি কী সবসময়ই বুঝতে
পারতে যে তুমি লেসবিয়ান?
116
00:08:15,680 --> 00:08:16,520
কেন?
117
00:08:16,600 --> 00:08:19,920
না, এমনিতেই! আগে কখনো জিজ্ঞেস করা হয়নি!
যদি তুমি বলতে না চাও থাক...
118
00:08:20,000 --> 00:08:21,840
না, না, না, না! উম...
119
00:08:22,840 --> 00:08:26,760
আমি এটা তখন বুঝতে পারি,
যখন আমি তোমার মা হই।
120
00:08:26,840 --> 00:08:29,080
ব্যাপারটা তাহলে ব্যক্তি সম্বন্ধীয়?
121
00:08:29,160 --> 00:08:32,560
আমার মনে হয়, আমি ব্যাপারটা...
122
00:08:33,600 --> 00:08:34,600
...অনেক লম্বা সময় ধরে এড়িয়ে গিয়েছিলাম।
123
00:08:36,480 --> 00:08:37,760
অনেক লজ্জা লাগতো!
124
00:08:39,120 --> 00:08:43,040
মানে, আমি জানতাম ব্যাপারটা আমার মধ্যে আছে, কিন্তু কখনও ভালোভাবে বুঝতে পারিনি।
125
00:08:43,640 --> 00:08:44,840
বুঝতে পেরেছো?
126
00:08:45,480 --> 00:08:46,480
হ্যাঁ!
127
00:08:47,360 --> 00:08:48,360
হ্যাঁ, বুঝেছি মনে হয়!
128
00:08:50,720 --> 00:08:51,760
তোমার লজ্জা লাগার জন্য দুঃখিত, মা!
129
00:08:56,640 --> 00:08:58,400
তুমি কী আমাকে কিছু বলতে চেয়েছিলে?
130
00:08:58,480 --> 00:09:00,920
আর যাই হোক, আমি তোমাকে
এটা বলতাম না যে আমি গে।
131
00:09:01,000 --> 00:09:02,760
- আচ্ছা...
- তবে তোমাকে ধন্যবাদ!
132
00:09:04,240 --> 00:09:07,000
আচ্ছা, তোমার সাথে জগিং-এ যেতে পারি?
133
00:09:07,840 --> 00:09:08,920
- চলো!
- যাবো?
134
00:09:09,920 --> 00:09:12,480
যদি নিজের জুতা খুঁজে পাও আরকি!
135
00:09:12,560 --> 00:09:14,560
- জলদি করো।
- আচ্ছা!
136
00:09:26,680 --> 00:09:28,240
ওহ! তুমি তৈরি হয়ে গেছো!
137
00:09:28,320 --> 00:09:29,880
তোমাকে স্কুল পর্যন্ত এগিয়ে দেবো?
138
00:09:49,640 --> 00:09:51,120
তোমরা কোন নাম ঠিক করেছো?
139
00:09:51,600 --> 00:09:52,600
না!
140
00:09:53,560 --> 00:09:54,480
আমরা একমত হতে পারছি না।
141
00:09:57,360 --> 00:09:58,720
- ওলার নাম তুমি রেখেছিলে?
- না!
142
00:09:59,640 --> 00:10:00,920
তার মা রেখেছিল!
143
00:10:01,800 --> 00:10:04,520
আমার মা যদি মারা যায়
তাহলে সেটা হবে আমার দূর্ভাগ্য।
144
00:10:04,600 --> 00:10:06,480
কিন্তু তোমার স্ত্রী যদি মারা যায়,
সেটা তোমাকে সবসময় তাড়িয়ে বেড়াবে।
145
00:10:10,520 --> 00:10:12,920
- জানিনা এটা কেন বললাম!
- ব্যাপার না!
146
00:10:14,560 --> 00:10:16,040
কারণ, তুমি ভয় পাচ্ছ!
147
00:10:17,960 --> 00:10:20,240
আমারও ভয় হচ্ছে!
148
00:10:23,520 --> 00:10:26,720
আমার আম্মুর যদি কিছু হয়ে যায়,
আমি আমার বাবার সাথে থাকবো না।
149
00:10:27,360 --> 00:10:28,360
ওটিস...
150
00:10:29,160 --> 00:10:30,880
আমি জানি, আমি তোমার বাবা নই...
151
00:10:33,240 --> 00:10:35,080
...কিন্তু আমি কোথাও চলে যাচ্ছি না!
152
00:10:38,440 --> 00:10:41,440
- তুমি এখনও ট্রি-হাউজের কাজও শেষ করোনি।
- হ্যাঁ!
153
00:10:43,240 --> 00:10:45,040
এখন তো আরও সময় পাবো না...
154
00:10:45,120 --> 00:10:47,080
...বাবু যে চলে এসেছে!
155
00:10:49,840 --> 00:10:51,560
আমার পার্টনারের কোন খবর?
156
00:10:51,640 --> 00:10:53,320
রক্তপাতের কারণ জানা গেছে...
157
00:10:53,360 --> 00:10:54,800
...কিন্তু এখনও অস্ত্রোপচার চলছে।
158
00:10:57,920 --> 00:10:59,160
ঠিক হয়ে যাবে!
159
00:11:18,240 --> 00:11:20,320
- হ্যালো, এইমি!
- হাই, মিসেস গ্রফ!
160
00:11:20,400 --> 00:11:23,136
আচ্ছা, আপনাকে কী এই নামে ডাকবো?
শুনলাম আপনার ডিভোর্স হতে যাচ্ছে।
161
00:11:23,160 --> 00:11:26,040
ওহ! মৌরিন ডাকলেই চলবে।
162
00:11:26,120 --> 00:11:28,536
আমার ডক্টর মিলবার্নের সাথে সাক্ষাৎ ছিল!
কিন্তু ভেতরে কেউই নেই।
163
00:11:28,560 --> 00:11:32,080
আসলে, তার ডেলিভারি হচ্ছে!
আমি এসেছি তার জন্য কিছু জিনিস নিতে।
164
00:11:32,160 --> 00:11:35,400
ওরে খোদা! মৌরিন জানু! কী দারুণ খবর!
165
00:11:36,600 --> 00:11:38,760
কাজ থাকায় আম্মু আজকে ছাগলের
দেখাশোনা করতে পারবে না।
166
00:11:40,280 --> 00:11:42,280
- বাথরুম ব্যাবহার করতে পারি?
- অবশ্যই!
167
00:11:42,360 --> 00:11:45,240
খুব জোরে হিসু পেয়েছে! কেমন যেন লাগছে!
মনে হচ্ছে আজকে সব ভাসিয়ে ফেলব!
168
00:11:45,840 --> 00:11:46,840
ওহ!
169
00:12:03,200 --> 00:12:05,120
জানো, আমার মনে হয়,
আমি একবার একটা এলিয়েন দেখেছিলাম।
170
00:12:06,800 --> 00:12:10,960
যখন আমি নার্সিং কলেজে ছিলাম তখন!
সেদিন আমি পাব থেকে বাড়িতে ফিরছিলাম।
[পাব-মদের দোকান]
171
00:12:11,040 --> 00:12:15,760
হঠাৎ করে আকাশে একটা খুব
উজ্জ্বল সবুজ আলো দেখতে পাই।
172
00:12:15,840 --> 00:12:19,920
ওটা আমার কাছাকাছি চলে আসছিলো আর
ভয়ে আমার শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছিল।
173
00:12:20,440 --> 00:12:23,200
তারপর ওটা... হঠাৎ অদৃশ্য হয়ে যায়।
174
00:12:25,560 --> 00:12:26,680
তুমি কী মাতাল ছিলে?
175
00:12:27,480 --> 00:12:30,880
ওটা কী ছিল আমি একদমই জানি না!
176
00:12:36,040 --> 00:12:40,440
হয়তো তোমার ওই জিনিসটা
দেখতে যাওয়া উচিত, সোনা।
177
00:12:41,080 --> 00:12:42,800
মানে, ওটা সত্যিও হতে পারে।
178
00:12:44,400 --> 00:12:47,040
আমার মনে হয়, এবার এলিয়েনের
ব্যাপারটা বাদ দিয়ে সময় হয়েছে।
179
00:12:48,400 --> 00:12:49,400
কিন্তু তোমাকে ধন্যবাদ!
180
00:12:50,800 --> 00:12:53,120
এই জিনিসগুলো বাইরে ফেলে দিতে পারবে?
181
00:12:53,880 --> 00:12:55,200
আমার এসব আর লাগবে না।
182
00:13:27,080 --> 00:13:29,560
- স্কুল শেষে দেখা হবে!
- ঠিক আছে! বাই!
183
00:13:29,640 --> 00:13:30,800
- বাই!
- বাই!
184
00:13:30,880 --> 00:13:31,880
- বাই!
- বাই!
185
00:13:31,920 --> 00:13:34,360
বা-বাই!
186
00:13:34,440 --> 00:13:35,440
ওহ!
187
00:13:37,560 --> 00:13:38,560
মিস?
188
00:13:39,080 --> 00:13:41,480
- হ্যাঁ?
- আমি উপদেশটা মেনে নিয়েছি।
189
00:13:42,320 --> 00:13:44,160
ওই যে, সবার মধ্যেই কোন না কোন প্রতিভা রয়েছে।
190
00:13:44,680 --> 00:13:45,800
হুম!
191
00:13:46,680 --> 00:13:48,360
- আরে, আজ রাতেই?
- হুম!
192
00:13:49,040 --> 00:13:51,080
ঠিক আছে! ওখানে উপস্থিত থাকার
জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।
193
00:13:52,680 --> 00:13:53,760
- হ্যালো!
- হাই!
194
00:13:53,840 --> 00:13:54,840
তাড়াতাড়ি ফিরে এসেছ দেখছি!
195
00:13:54,880 --> 00:13:57,560
আমাকে ফোন করে বলা হয় যে,
আমি ফিরে আসতে পারবো, তাই...
196
00:13:58,120 --> 00:13:59,120
তো কী অবস্থা তোমার?
197
00:13:59,200 --> 00:14:03,040
এরিক আরেকজনকে কিস করেছে!
198
00:14:04,360 --> 00:14:06,120
শুনে নিশ্চয়ই খুশি হয়েছো!
199
00:14:06,960 --> 00:14:08,080
আসলে, খুশি হইনি!
200
00:14:11,080 --> 00:14:12,360
হ্যাঁ, খুব খারাপ লাগছে!
201
00:14:13,120 --> 00:14:15,880
ওর প্রতি খুব ঘৃণা হচ্ছে!
কিন্তু সমস্যা হচ্ছে, আমি ওকে ভালোও বাসি।
202
00:14:16,680 --> 00:14:18,080
তোমার অবস্থা বুঝতে পারছি!
203
00:14:19,840 --> 00:14:20,840
ওটা কী?
204
00:14:21,600 --> 00:14:25,160
আমি একটা প্রতিযোগিতায় অংশ নিচ্ছি,
যেখানে কুকুরছানা রিং-এর মধ্য দিয়ে লাফ দিবে।
205
00:14:25,720 --> 00:14:27,480
কী ফালতু রে!
206
00:14:28,520 --> 00:14:29,520
জোশ!
207
00:14:35,320 --> 00:14:36,320
কী হয়েছে?
208
00:14:38,880 --> 00:14:41,720
সে চলে গিয়েছে! তার অফিস খালি!
209
00:14:44,320 --> 00:14:45,840
ওরে সোদন!
210
00:14:46,760 --> 00:14:48,456
- হে ঈশ্বর!
- বিশ্বাসই হচ্ছে না!
211
00:14:48,480 --> 00:14:50,600
সে চলে গিয়েছে!
212
00:14:50,680 --> 00:14:52,200
ক্লাসে চলো!
213
00:14:53,560 --> 00:14:56,000
- ভয় পেয়েছে! কী হয়েছে?
- হোপ চলে গেছে!
214
00:14:56,080 --> 00:14:57,320
- কী?
- হ্যাঁ!
215
00:14:57,960 --> 00:14:59,280
কেউ তার জায়গা নিতে যাচ্ছে?
216
00:14:59,360 --> 00:15:00,600
স্যার, আপনি আবেদন করুন।
217
00:15:03,560 --> 00:15:04,920
না! সত্যি বলছি!
218
00:15:06,120 --> 00:15:07,120
হ্যাঁ!
219
00:15:18,360 --> 00:15:19,360
কী নিবে?
220
00:15:19,440 --> 00:15:22,920
উম... কিটক্যাট! কিটক্যাট আমার খুব প্রিয়!
221
00:15:26,280 --> 00:15:27,920
- ধন্যবাদ, সুগার ড্যাডি!
- উম-হুম!
222
00:15:35,680 --> 00:15:38,360
- হায় রে!
- ধুরো!
223
00:15:39,800 --> 00:15:41,360
সবসময়ই এরকম হয় কেন?
224
00:15:41,440 --> 00:15:43,080
- সবসময়ই এমন হয়!
- তাই না?
225
00:15:43,640 --> 00:15:46,320
বের হ, বের হ!
226
00:15:46,400 --> 00:15:48,960
আমার মনে হয় না, এতে কাজ হবে।
227
00:15:49,520 --> 00:15:52,320
সম্ভবত আমার হাত ভেতরে ঢুকবে।
আমার হাত লম্বা আছে!
228
00:15:53,600 --> 00:15:56,080
- হাত যেন আটকে না যায়!
- আমি পারবো!
229
00:15:58,960 --> 00:16:00,800
- আমার কিটক্যাট লাগবে না!
- আরে, আমি পারব!
230
00:16:00,880 --> 00:16:01,880
আচ্ছা!
231
00:16:02,960 --> 00:16:05,280
বের হ শালা!
232
00:16:05,360 --> 00:16:08,056
শুনেছি একবার এক লোক ভেন্ডিং
মেশিনের নিচে আটকে গিয়ে মারা যায়।
233
00:16:08,080 --> 00:16:10,240
আমি পারব!
234
00:16:11,120 --> 00:16:12,800
হায় রে!
235
00:16:14,400 --> 00:16:16,920
আমি দুঃখিত, আমি অত্যন্ত দুঃখিত, বন্ধু।
236
00:16:17,720 --> 00:16:20,480
সে মারা... সে মারা যেতে পারে না।
237
00:16:21,600 --> 00:16:23,920
আরে না! তার কিছু হবে না।
238
00:16:24,680 --> 00:16:25,920
তার কিছু হবে না!
239
00:16:26,440 --> 00:16:29,800
সময় লাগবে নাকি?
এক প্যাকেট চিপস নিতে চাচ্ছিলাম।
240
00:16:32,120 --> 00:16:33,560
এক্সকিউজ মি?
241
00:16:34,680 --> 00:16:37,760
দেখতে পাচ্ছেন না, আমরা দু'জন বিপর্যস্ত অবস্থায় আছি?
242
00:16:37,840 --> 00:16:40,000
- বাদ দাও!
- যান এখান থেকে!
243
00:16:40,080 --> 00:16:42,880
যান বলছি!
244
00:16:42,960 --> 00:16:43,880
এক্ষুনি!
245
00:16:43,960 --> 00:16:46,040
গাধার বাচ্চা!
246
00:16:47,600 --> 00:16:48,760
মানে যা-তা!
247
00:17:00,360 --> 00:17:01,960
জিনের সার্জারী সফল হয়েছে।
248
00:17:06,520 --> 00:17:09,120
সবাই এত খুশি কেন?
249
00:17:09,200 --> 00:17:12,200
কারণ হোপ পদত্যাগ করেছে,
আর ইউজিন চলে এসেছে।
250
00:17:19,680 --> 00:17:21,440
আমার ইউজিনকে কল করতে হবে।
251
00:17:25,040 --> 00:17:26,160
তো...
252
00:17:29,120 --> 00:17:30,920
গতকাল আমি গাধার মতো আচরণ করেছি।
253
00:17:31,000 --> 00:17:32,160
হুম!
254
00:17:32,800 --> 00:17:35,080
আমার মনে হয়, তোমার
ব্রেইন ঠিকঠাক কাজ করছে না।
255
00:17:38,760 --> 00:17:40,000
তোমার পালানোর দরকার ছিল না।
256
00:17:40,760 --> 00:17:42,400
- আমি ভয় পেয়ে গিয়েছিলাম।
- হুম!
257
00:17:45,680 --> 00:17:47,840
কয়েক ক্লাস পর ফ্রি থাকবো।
কথা বলতে চাইলে চলে এসো।
258
00:17:47,920 --> 00:17:49,480
আচ্ছা!
259
00:17:49,560 --> 00:17:51,040
আমি এসে তোমাকে খুঁজে নেবো, ঠিক আছে?
260
00:18:16,840 --> 00:18:17,960
নিকার্স!
[মেয়েদের এক ধরণের অন্তর্বাস]
261
00:18:20,680 --> 00:18:22,080
তিন!
262
00:18:30,040 --> 00:18:31,040
ওহ!
263
00:18:57,520 --> 00:18:59,360
আমি আপনার জায়গায় থাকলে
এখন ভেতরে যেতে চাইতাম না।
264
00:19:00,440 --> 00:19:02,080
- ওহ!
- সত্যি বলছি!
265
00:19:08,720 --> 00:19:11,280
তুমি এত উদ্বিগ্ন কেন বলা যাবে?
266
00:19:12,200 --> 00:19:13,200
হ্যাঁ!
267
00:19:14,040 --> 00:19:16,120
আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকাপ করতে হবে।
268
00:19:16,200 --> 00:19:18,720
ও আমাকে খুব ভালোবাসে।
কিন্তু আমি অনেক বদলে গেছি।
269
00:19:18,800 --> 00:19:20,720
আর আমি নিজেকে ভালভাবে জানতে চাই।
270
00:19:22,560 --> 00:19:24,320
আমিও নিজেকে ভালভাবে জানি না।
271
00:19:24,400 --> 00:19:26,800
একা থাকা খুবই কঠিন!
272
00:19:26,880 --> 00:19:29,280
পুরুষদের অনেক কাজ রয়েছে
যেগুলো কীভাবে করতে হয় জানিনা।
273
00:19:29,360 --> 00:19:33,080
হ্যাঁ! স্টিভ আমার কত সহজে
আমার চিপস খুলে দেয়।
274
00:19:33,680 --> 00:19:34,720
হুম!
275
00:19:35,240 --> 00:19:37,000
হয়তো কিছুটা কঠিন হবে...
276
00:19:37,080 --> 00:19:40,240
কিন্তু তুমি যদি নিজের সাথে সময় কাটাতে চাও...
277
00:19:41,080 --> 00:19:42,560
...একবার চেষ্টা করে দেখা উচিত।
278
00:19:42,640 --> 00:19:44,840
তোমার বয়ফ্রেন্ড নিজেকে সামলে নিবে।
279
00:19:47,280 --> 00:19:49,160
একটা কথা জিজ্ঞেস করবো?
280
00:19:49,960 --> 00:19:51,440
এডামকে চেনো?
281
00:19:51,520 --> 00:19:52,760
অবশ্যই চেনো!
282
00:19:52,840 --> 00:19:53,960
হ্যাঁ!
283
00:19:56,560 --> 00:19:57,840
তোমার কী মনে হয়, ও খুশি?
284
00:19:59,440 --> 00:20:01,760
আসলে, আমাদের কথা হয় না।
285
00:20:01,840 --> 00:20:06,760
তার তেমন কোন বন্ধু-বান্ধব নেই।
কিন্তু এরিকের সাথে ওকে খুব খুশি মনে হয়।
286
00:20:08,800 --> 00:20:09,800
ওহ!
287
00:20:13,080 --> 00:20:14,080
আচ্ছা!
288
00:20:14,760 --> 00:20:15,600
টুথব্রাশ!
289
00:20:15,680 --> 00:20:17,080
আচ্ছা!
290
00:20:18,560 --> 00:20:19,560
ওহ!
291
00:20:22,480 --> 00:20:25,280
- এটা নিলে সবকিছু নেয়া হবে।
- ভালো! আমি বাইরে আছি!
292
00:20:25,360 --> 00:20:26,440
আচ্ছা!
293
00:20:35,280 --> 00:20:36,680
- ওপস!
- কী?
294
00:20:36,760 --> 00:20:38,880
- চাবি ভেতরে রেখে এসেছি!
- হায় রে!
295
00:20:38,960 --> 00:20:40,000
কী হয়েছে?
296
00:20:40,600 --> 00:20:41,640
ছাগল!
297
00:20:47,320 --> 00:20:48,320
এই তো সে!
298
00:20:59,080 --> 00:21:00,240
ওহ!
299
00:21:00,320 --> 00:21:02,400
- হেই!
- হ্যালো, সোনা!
300
00:21:02,480 --> 00:21:03,680
হেই, মা!
301
00:21:05,240 --> 00:21:08,200
- আমার চোখ ৩টা নাকি?
- না, না!
302
00:21:08,280 --> 00:21:09,960
তোমার চোখ দুটোই!
303
00:21:10,960 --> 00:21:12,360
মনে হচ্ছে, আমার চোখ ৩টা!
304
00:21:14,800 --> 00:21:16,640
তোমাকে একটা কথা বলতে চাই।
305
00:21:16,720 --> 00:21:18,280
খুবই গুরুত্বপূর্ণ!
306
00:21:18,960 --> 00:21:21,640
কথাটা অনেকদিন ধরেই তোমাকে বলতে চাচ্ছিলাম।
307
00:21:22,240 --> 00:21:23,480
কী?
308
00:21:25,720 --> 00:21:26,720
আমি...
309
00:21:27,840 --> 00:21:29,200
...আমি হলাম রাজা!
310
00:21:32,240 --> 00:21:33,280
কোথাকার রাজা?
311
00:21:34,080 --> 00:21:35,240
সব জায়গার রাজা!
312
00:21:36,920 --> 00:21:39,480
এটা তোমার শোনা সবচেয়ে সেরা খবর নয়?
313
00:21:40,120 --> 00:21:42,000
- হ্যাঁ, সবচেয়ে সেরা!
- উম!
314
00:21:42,680 --> 00:21:44,040
শুনে ভালো লাগলো!
315
00:21:50,080 --> 00:21:51,520
হে ঈশ্বর!
316
00:21:51,600 --> 00:21:54,361
- আমি এমন ফালতু ড্রেস পরে আছি কেন?
- আম্মু, আম্মু! তুমি বিশ্রাম নাও!
317
00:21:54,400 --> 00:21:57,040
- শুয়ে পড়ো... শুয়ে পড়ো!
- কেউ আমার নিকার্স নিয়ে গেছে।
318
00:21:57,920 --> 00:22:00,080
- ও আমার নিকার্স নিয়ে গেছে?
- না!
319
00:22:00,160 --> 00:22:01,920
- উম...
- ও-ই নিয়ে গেছে!
320
00:22:04,040 --> 00:22:06,760
সোনা, আমার মনে হয়
ও-ই আমার নিকার্স নিয়ে গেছে।
321
00:22:15,520 --> 00:22:17,400
আমার মা মনে হচ্ছে সে রাজা।
322
00:22:17,480 --> 00:22:18,360
কী?
323
00:22:18,440 --> 00:22:20,440
সে কিছুটা ঘোরের মধ্যে আছে।
324
00:22:20,520 --> 00:22:22,880
সে নাকি সব জায়গার রাজা।
325
00:22:26,720 --> 00:22:29,040
- ওহ, উনি সুস্থ আছেন, তাই খুব ভাল লাগছে।
- হ্যাঁ!
326
00:22:34,800 --> 00:22:38,240
বন্ধু হিসেবে তুমি আমাকে অনেক সময় দিয়েছ।
কিন্তু এখন তোমার এডামের সাথে কথা বলা উচিত।
327
00:22:38,320 --> 00:22:40,040
হে ইশ্বর!
328
00:22:41,000 --> 00:22:43,800
ওকে কী বলব বুঝতে পারছি না।
329
00:22:45,040 --> 00:22:46,440
তাকে তোমার অনুভূতির কথা বলে দিলেই হবে।
330
00:22:50,800 --> 00:22:57,440
...আয়ন গঠনের জন্য পদার্থের পরমাণু থেকে
একটি ইলেকট্রন অপসারণ করার জন্য প্রয়োজনীয় শক্তি...
331
00:22:58,080 --> 00:23:03,000
তো, আয়োনিজেশন এনার্জি! সোমবারের
পরীক্ষার জন্য সবাইকে এই সূত্র মনে রাখতে হবে।
332
00:23:05,000 --> 00:23:08,840
বইয়ের ৩২ নাম্বার পৃষ্ঠায় লক্ষ্য করলে দেখতে পাবে...
333
00:23:11,600 --> 00:23:12,800
আমি এখানে!
334
00:23:14,720 --> 00:23:16,440
তোমার তো পালিয়ে বেড়ানোর কথা।
335
00:23:16,520 --> 00:23:17,920
আমি সেটা জানি!
336
00:23:18,000 --> 00:23:19,440
সেজন্যই এখানে লুকোচ্ছি!
337
00:23:21,280 --> 00:23:23,120
তুমিও ঝোপের মধ্যে চলে আসো।
338
00:23:27,280 --> 00:23:28,840
মা, তোমার চলে যাওয়া উচিত।
339
00:23:30,560 --> 00:23:31,960
তোমাকে একটা জিনিস দেয়ার ছিল।
340
00:23:35,720 --> 00:23:38,200
- এটা কী?
- আমি চাই তুমি আমেরিকা যাও।
341
00:23:39,840 --> 00:23:42,216
- এগুলো কোথা থেকে পেয়েছ?
- সেটা বড় কথা নয়! কিছু জিনিস বিক্রি করেছি!
342
00:23:42,240 --> 00:23:43,880
আমি চাই তুমি যাও!
343
00:23:44,840 --> 00:23:45,920
দেরি হয়ে গেছে!
344
00:23:46,000 --> 00:23:48,080
গতকাল যাওয়ার কথা ছিল!
আমি টাকা দিইনি, তাই...
345
00:23:48,600 --> 00:23:51,600
তো ওদেরকে কল করে রাজি করাও!
শান্তভাবে কথা বলার চেষ্টা করবে।
346
00:23:52,960 --> 00:23:53,840
পারবো না!
347
00:23:53,920 --> 00:23:54,920
হ্যাঁ, তুমি পারবে!
348
00:23:55,440 --> 00:23:56,440
মা...
349
00:23:59,000 --> 00:24:00,120
আমি আনার কাছে চলে যাচ্ছি!
350
00:24:03,280 --> 00:24:05,160
নিজেকে অপরাধী মনে হচ্ছে এই ভেবে
যে আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছি।
351
00:24:05,240 --> 00:24:06,400
না!
352
00:24:07,520 --> 00:24:09,080
তুমি আমাকে কখনও ছেড়ে যাও নি!
353
00:24:09,880 --> 00:24:11,120
বরং আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম।
354
00:24:12,200 --> 00:24:14,320
একজন মা হওয়ার মত
বয়স আর বুদ্ধি ছিল না আমার।
355
00:24:14,920 --> 00:24:16,840
আমি তোমাকে বারবার হতাশ করেছি।
356
00:24:18,160 --> 00:24:20,520
এজন্যই আমি চাই, তুমি টাকাগুলো নাও...
357
00:24:21,040 --> 00:24:22,440
...এবং আমেরিকা চলে যাও।
358
00:24:23,160 --> 00:24:24,160
অথবা...
359
00:24:25,120 --> 00:24:27,520
নিজের নতুন রুমের জন্য
সুন্দর কিছু জিনিস কেনো।
360
00:24:28,520 --> 00:24:30,480
শুধু টাকাগুলো নিয়ে আর কোন কথা শুনতে চাই না।
361
00:24:35,040 --> 00:24:36,760
ওহ!
362
00:24:40,000 --> 00:24:42,080
আমাকে যেতে হবে!
363
00:25:16,880 --> 00:25:18,760
ব্যাপারটা নিয়ে আমি অনেক ভেবেছি।
364
00:25:19,920 --> 00:25:21,840
আমার মনে হয় না আমি অস্বাভাবিক!
365
00:25:22,600 --> 00:25:24,320
আমারও সেটাই মনে হয়েছে।
366
00:25:25,680 --> 00:25:28,000
আমি ভেবেছিলাম, তুমি এত
কিছু পরোয়া করে চলো না।
367
00:25:28,080 --> 00:25:30,480
তো আমি অস্বাভাবিক হই বা
না হই তাতে কী আসে যায়?
368
00:25:30,560 --> 00:25:33,880
কারণ আমি মেয়ে নই, আর আমার মনে হয়,
তুমি এখনও আমাকে মেয়ে হিসেবেই দেখো।
369
00:25:35,320 --> 00:25:36,440
হ্যাঁ, তা তো দেখি!
370
00:25:37,320 --> 00:25:38,920
কিন্তু আমি স্পষ্টবাদী...
মানে, আমি...
371
00:25:39,880 --> 00:25:41,440
...শিখতে ইচ্ছুক!
372
00:25:41,520 --> 00:25:42,800
কথা হচ্ছে!
373
00:25:43,400 --> 00:25:46,400
আমার এখনও নিজের সম্পর্কে
অনেক কিছু জানার আছে।
374
00:25:47,360 --> 00:25:49,040
তার সাথে আমি তোমাকেও সামলাতে পারব না।
375
00:25:49,640 --> 00:25:52,000
আর আমি এখনও সুযোগ পেলেই
নিজেকে উপভোগ করতে চাই...
376
00:25:52,880 --> 00:25:55,360
...কারণ সবসময় আমার মনটা
কেমন যেনো ভার হয়ে থাকে।
377
00:25:59,040 --> 00:26:02,240
তো, এর মানে কী?
378
00:26:03,320 --> 00:26:05,040
এর মানে হলো, আমরা এখনও বন্ধু হিসেবে থাকতে পারি।
379
00:26:08,240 --> 00:26:10,560
আমার এরকম কোন বন্ধুই নেই
যার সাথে এমন সময় কাটিয়েছি।
380
00:26:12,920 --> 00:26:14,480
সবকিছুরই শুরু থাকে!
381
00:26:19,680 --> 00:26:20,840
আমি সত্যিই তোমাকে অনেক পছন্দ করি।
382
00:26:26,560 --> 00:26:27,680
আমিও তোমাকে অনেক পছন্দ করি।
383
00:26:30,640 --> 00:26:31,680
আমি দুঃখিত...
384
00:26:32,640 --> 00:26:34,000
...ব্যাপারটা আর এগুবে না বলে।
385
00:26:38,000 --> 00:26:41,120
দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা কমন রুমে চলে এসো।
386
00:26:57,320 --> 00:27:00,720
দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা কমন রুমে চলে এসো।
387
00:27:00,800 --> 00:27:03,280
ওহ, মার্ক! হ্যালো!
388
00:27:03,360 --> 00:27:08,240
ভাবছিলাম প্রধাণ শিক্ষকের পদটার জন্য
আমার আর আপনার একবার আলোচনা করা উচিত।
389
00:27:08,320 --> 00:27:09,600
কি জানতে চাও?
390
00:27:10,200 --> 00:27:12,520
আমি পদটার জন্য অগ্রসর হতে চাই।
391
00:27:13,080 --> 00:27:15,120
আমি মুরডেলে সাত বছর যাবৎ কাজ করছি!
392
00:27:15,200 --> 00:27:17,920
- আমি খুব ভালভাবেই...
- দুঃখিত, উহ...
393
00:27:18,440 --> 00:27:19,760
- এমিলী!
- এমিলী! এমিলী!
394
00:27:19,840 --> 00:27:23,000
আমরা এখন কোন আবেদন গ্রহণ করছি না, তবে ধন্যবাদ!
395
00:27:32,320 --> 00:27:33,800
স্টোরিতে সাইন করে দিবে?
396
00:27:35,160 --> 00:27:36,880
গ্লেনিক্সো আমার হিরো!
397
00:28:01,840 --> 00:28:02,880
না! না, না!
398
00:28:03,880 --> 00:28:04,880
আমি বয়সে বড়!
399
00:28:28,160 --> 00:28:29,160
ওহ!
400
00:28:30,920 --> 00:28:32,480
দরজা খোলা!
401
00:28:32,560 --> 00:28:36,440
মৌরিন, যাও! মৌরিন, যাও!
মৌরিন, যাও! মৌরিন, যাও!
402
00:28:44,240 --> 00:28:45,240
ওরে ছাগল!
403
00:28:45,920 --> 00:28:48,360
ছাগলটা মনে হয় লেসবিয়ান।
404
00:28:51,160 --> 00:28:54,720
গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে...
405
00:28:54,800 --> 00:28:58,520
...আমাদের সকল বিনিয়োগকারী
তাদের ফান্ডিং বাতিল করে দিয়েছে।
406
00:28:58,600 --> 00:28:59,840
কী?
407
00:28:59,920 --> 00:29:04,120
তাই আমাদের মুরডেল সেকেন্ডারিকে ডেভেলপারদের
কাছে বিক্রি করা ছাড়া আর কোন উপায় নেই।
408
00:29:04,200 --> 00:29:05,320
কী?
409
00:29:05,400 --> 00:29:08,880
তোমাদেরকে এটা বলার জন্য
আমাকে পাঠানো হয়েছে...
410
00:29:08,960 --> 00:29:12,280
কারণ, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী হিসেবে এই সিদ্ধান্ত
তোমাদের ভবিষ্যতের জন্য খুব খারাপ প্রভাব ফেলবে।
411
00:29:13,160 --> 00:29:15,480
নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগে
নিজেদের পড়াশোনা শেষ করার জন্য...
412
00:29:15,560 --> 00:29:18,040
... তোমাদেরকে অন্য রাস্তা খুঁজে বের করতে হবে।
413
00:29:18,120 --> 00:29:19,880
নির্দিষ্ট সময়ের মধ্যে!?
414
00:29:21,240 --> 00:29:24,200
সত্যি বলতে, তোমরা ভাল রকমের মারা খেয়েছ।
415
00:29:30,240 --> 00:29:31,480
বাল!
416
00:29:31,560 --> 00:29:32,600
উলটো ভরা খেয়ে গেলাম।
417
00:29:33,760 --> 00:29:35,280
- সময়টাই জলে গেলো!
- হেই!
418
00:29:36,680 --> 00:29:40,240
মনের কথা প্রকাশ করলে
কখনও সময় নষ্ট হয় না।
419
00:29:42,400 --> 00:29:43,400
তোমরা ঠিক কাজটাই করেছো।
420
00:29:44,120 --> 00:29:45,160
ধন্যবাদ, মিস!
421
00:29:46,840 --> 00:29:48,440
এটা তো আশা করিনি!
422
00:29:49,200 --> 00:29:50,200
হ্যাঁ!
423
00:29:51,200 --> 00:29:52,520
শোনো, আমি...
424
00:29:54,400 --> 00:29:56,240
...ভাবছিলাম আমার কবিতাটা পড়ে দেখবে কিনা।
425
00:29:58,240 --> 00:30:01,560
এটা এরিককে দিতে চাই!
কিন্তু মনে হচ্ছে এটা ফালতু!
426
00:30:02,840 --> 00:30:05,080
আচ্ছা, পড়ে জানাবো।
427
00:30:12,480 --> 00:30:15,680
তারা স্কুল বিক্রি করে দিচ্ছে।
428
00:30:15,760 --> 00:30:16,800
কী? কখন?
429
00:30:22,640 --> 00:30:25,960
- এডাম, আমি অত্যন্ত দুঃখিত, আমি...
- আরে, মাফ চাওয়া বন্ধ করো।
430
00:30:28,280 --> 00:30:29,880
একসাথে বাসায় ফিরতে পারি?
431
00:30:34,520 --> 00:30:35,400
হ্যাঁ!
432
00:30:47,080 --> 00:30:48,280
আমি সাহায্য করছি!
433
00:30:48,360 --> 00:30:52,440
ধন্যবাদ! মহিলাটা আমাকে ধাক্কা দিলো, কিন্তু
কোনরকম স্যরি বলার প্রয়োজন মনে করলো না।
434
00:30:54,000 --> 00:30:55,680
ওহ, তুমি!
435
00:30:58,840 --> 00:31:00,920
আপনার দাঁতে লিপস্টিক লেগে আছে।
436
00:31:03,880 --> 00:31:05,640
গত ২৪ ঘন্টা অনেক ধকল গেছে!
437
00:31:05,720 --> 00:31:06,760
হ্যাঁ, শুনেছি!,
438
00:31:09,480 --> 00:31:10,720
কিটক্যাট খাবেন?
439
00:31:20,240 --> 00:31:21,240
কিরে ভাই!?
440
00:31:33,120 --> 00:31:34,120
হেই!
441
00:31:39,120 --> 00:31:42,120
তুমি কী আমার পিছু নিচ্ছ?
তুমি আমাকে ভয় পাইয়ে দিচ্ছ কিন্তু!
442
00:31:42,200 --> 00:31:43,520
আমি স্যরি বলতে চাই!
443
00:31:46,600 --> 00:31:48,720
- কীসের জন্য?
- প্রতিবাদ না করার জন্য।
444
00:31:49,240 --> 00:31:51,440
ব্যাপার না! যখন তুমি রেডি থাকবে তখন করো।
445
00:31:53,400 --> 00:31:54,400
আর...
446
00:31:55,560 --> 00:31:56,560
আমার তোমার সাহায্য দরকার!
447
00:32:00,920 --> 00:32:02,440
- ডেলিভারি!
- ওহ!
448
00:32:03,320 --> 00:32:05,040
মৌরিন, ধন্যবাদ তোমাকে!
449
00:32:05,760 --> 00:32:06,920
খুব উপকার করলে!
450
00:32:08,440 --> 00:32:09,760
ওর সার্জারী সফল হয়েছে।
451
00:32:09,840 --> 00:32:12,000
- ওহ, শুকরিয়া!
- হুম!
452
00:32:12,080 --> 00:32:14,440
ওর শরীর কিছুটা সুস্থ হলে আমি আবার আসবো...
453
00:32:14,520 --> 00:32:18,160
...তবে যদি কোন সাহায্যের প্রয়োজন হয়
অবশ্যই অবশ্যই আমাকে বলবে।
454
00:32:18,240 --> 00:32:19,480
ধন্যবাদ!
455
00:32:21,840 --> 00:32:22,960
আবার দেখা হবে!
456
00:32:41,120 --> 00:32:42,120
হাই, সোনা!
457
00:32:47,800 --> 00:32:49,600
এখানে কখন থেকে বসে আছো?
458
00:32:51,480 --> 00:32:52,680
বাবা, আমার মনে হয়,
এসব আমার জন্যই হয়েছে।
459
00:32:52,760 --> 00:32:54,000
মানে কী?
460
00:32:55,160 --> 00:32:58,000
আমার মনে হয়, জিনের সাথে খারাপ
যা হয়েছে, তা আমার জন্যই হয়েছে।
461
00:32:58,080 --> 00:33:02,160
আমি তাকে অনেক কথা শুনিয়েছি!
অনেক উল্টাপাল্টা চিন্তাও মাথায় আসছে।
462
00:33:03,320 --> 00:33:04,320
জিনের জ্ঞান ফিরেছে!
463
00:33:05,720 --> 00:33:07,040
আর সে ঠিক আছে!
464
00:33:08,520 --> 00:33:09,600
- আচ্ছা!
- ঠিক আছে?
465
00:33:11,360 --> 00:33:14,080
আমাদের সবার মনেই কখনও
না কখনও উল্টাপাল্টা চিন্তা আসে।
466
00:33:15,720 --> 00:33:17,720
এর মানে এই না যে,
খারাপ কিছু আসলেই হয়ে যাবে।
467
00:33:18,560 --> 00:33:20,080
কিন্তু খারাপ কিছু তো হয়েছে!
468
00:33:26,240 --> 00:33:27,600
- বাবা!
- হ্যাঁ?
469
00:33:30,840 --> 00:33:34,400
তুমি জিনের সাথে খুশি আছো আর
আস্তে আস্তে সব মানিয়ে নিচ্ছ দেখে আমি খুব খুশি।
470
00:33:36,520 --> 00:33:40,880
কিন্তু আমার এটাও চিন্তা হচ্ছে যে, আমার থেকে
নতুন পরিবারকে তোমার বেশি ভাল লেগে যাবে।
471
00:33:41,640 --> 00:33:43,520
কারণ, আমি তোমাকে দুঃখের
স্মৃতি মনে করিয়ে দেই।
472
00:33:45,040 --> 00:33:47,680
তুমি আমাকে সুখস্মৃতি মনে করিয়ে দাও।
473
00:33:52,040 --> 00:33:53,360
শুধুমাত্র সুখস্মৃতি!
474
00:33:56,120 --> 00:33:57,120
ঠিক আছে?
475
00:33:57,760 --> 00:33:58,760
ঠিক আছে!
476
00:34:09,240 --> 00:34:12,040
আমার মনে হয়, আমাদের মনে
করা উচিত যে, এটা কখনোই ঘটেই নি।
477
00:34:14,080 --> 00:34:15,240
কিন্তু এটা হয়েছে!
478
00:34:17,320 --> 00:34:18,360
আমি ঝামেলা পাকিয়েছি!
479
00:34:19,760 --> 00:34:20,600
সাংঘাতিকভাবে!
480
00:34:20,680 --> 00:34:23,240
আমি... আমি এসব ভুলে যাবো।
শুধুমাত্র একটা ফালতু কিস-ই তো!
481
00:34:23,320 --> 00:34:25,240
এতে কিছু যায় আসে না!
আমি এটা ভুলে যেতে পারবো...
482
00:34:25,320 --> 00:34:27,760
এডাম, আমার কাছে ওটাকে
ফালতু কিস মনে হয় না।
483
00:34:30,120 --> 00:34:31,120
তো, তুমি কী...
484
00:34:31,880 --> 00:34:33,880
...তুমি ওই ছেলের সাথে বিছানায় শুয়েছো? এই তো..?
485
00:34:33,960 --> 00:34:36,680
না! আমি ওটা বলতে চাইনি!
486
00:34:36,760 --> 00:34:40,440
আমরা শুধু কিস করেছি!
কিন্তু সেটা ফালতু ছিল না।
487
00:34:43,880 --> 00:34:45,120
ওটাতে কিছু তো ছিলো!
488
00:34:46,320 --> 00:34:47,440
তোমার খারাপ লাগছে না?
489
00:34:47,520 --> 00:34:49,480
হ্যাঁ, খারাপ তো লাগছেই!
490
00:34:50,760 --> 00:34:52,160
খারাপ লাগছে কারণ আমি তোমাকে কষ্ট দিয়েছি।
491
00:34:55,400 --> 00:34:57,040
কিন্তু, তুমি ভুল স্বীকার করবে না?
492
00:34:59,080 --> 00:35:00,960
না, মনে হয় না!
493
00:35:03,320 --> 00:35:04,880
ওর সাথে আমার স্বচ্ছন্দ লাগে!
494
00:35:05,400 --> 00:35:07,880
আর আমার সাথে অস্বচ্ছন্দ লাগে!
495
00:35:08,920 --> 00:35:11,160
আমার মনে হয়... আমি উড়ার জন্য প্রস্তুত...
496
00:35:11,240 --> 00:35:13,880
...আর তুমি সবে হাটতে শিখছো।
497
00:35:15,400 --> 00:35:18,960
নিজেকে খুঁজে পাওয়ার জন্য
আমি অনেক পরিশ্রম করেছি...
498
00:35:19,040 --> 00:35:22,600
...আর এখন আমি নিজেকে ভুলে যেতে বসেছি।
499
00:35:25,240 --> 00:35:27,000
আমরা ব্রেকাপ করবো, তাই না?
500
00:35:29,560 --> 00:35:31,200
- আমারও সেটাই মনে হয়!
- হ্যাঁ!
501
00:35:33,280 --> 00:35:34,920
এতে তোমার কোন ভুল নেই।
502
00:35:36,040 --> 00:35:38,320
শুধু আমাদের গন্তব্যটাই আলাদা!
503
00:35:43,320 --> 00:35:46,320
- এডাম, আমরা কথা বলবো না?
- উম... এহ...
504
00:35:46,920 --> 00:35:48,640
আমার কাছে...
505
00:35:51,560 --> 00:35:53,120
...বলার মতো কিছু নেই।
506
00:36:37,480 --> 00:36:38,480
ওহ!
507
00:36:39,640 --> 00:36:41,640
আমার সোনা পাখি...
508
00:36:42,160 --> 00:36:43,680
...খুব কঠিন সময় পার করছো।
509
00:36:55,640 --> 00:36:58,680
ও যে থর না সেটা তো নিশ্চিত।
510
00:36:58,760 --> 00:37:00,040
তা জানি না!
511
00:37:00,880 --> 00:37:02,400
আমার বেশ ভালই লাগছে!
512
00:37:05,360 --> 00:37:06,960
দেখো, দেখো!
513
00:37:08,280 --> 00:37:10,440
আমার মনে হয়, ও তোমাকে দেখতে চায়।
514
00:37:10,520 --> 00:37:12,280
হ্যাঁ, আসো!
515
00:37:17,480 --> 00:37:19,040
হ্যাচ খুলতে পারো!
516
00:37:25,480 --> 00:37:26,480
হ্যালো!
517
00:37:31,480 --> 00:37:33,200
আমরা ওকে জয় বলে ডাকতে পারি।
518
00:37:34,280 --> 00:37:35,120
জয়!
519
00:37:35,200 --> 00:37:36,680
আমার পছন্দ হয়েছে!
520
00:37:37,880 --> 00:37:38,880
আমারও!
521
00:37:42,840 --> 00:37:44,760
স্কুল বন্ধ হয়ে যাচ্ছে যে জানেন?
522
00:37:44,840 --> 00:37:48,000
গতকাল সবাই ভাবছিলে যে, তোমরা খুব চালাক।
523
00:37:49,720 --> 00:37:51,480
কিন্তু তোমরা মূলত নিজেদের পায়ে
নিজেরাই কুড়াল মেরেছো।
524
00:37:52,360 --> 00:37:54,080
আমার মনে হয়, আমরা ঠিক কাজই করেছি।
525
00:37:54,160 --> 00:37:55,880
হয়তো, আমি তোমাদের চেয়ে বয়সে তেমন বড় নই...
526
00:37:55,960 --> 00:37:58,720
কিন্তু কখন কোথায় কী করতে হবে
সেটা আমার জেনারেশন জানতো।
527
00:37:59,880 --> 00:38:00,960
কোন জিনিসটা দরকারি সেটা আমরা জানতাম।
528
00:38:01,000 --> 00:38:03,520
আমরা যে সমস্যা নিয়ে আওয়াজ
তুলেছি সেটা সবসময়ই ছিল।
529
00:38:04,880 --> 00:38:07,040
শুধু কেউ এর বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায় নি।
530
00:38:08,320 --> 00:38:09,680
এটাকেই বলে পরিবর্তন।
531
00:38:11,600 --> 00:38:12,600
ধন্যবাদ!
532
00:38:17,840 --> 00:38:19,320
তো আপনি এখন কী করবেন?
533
00:38:19,400 --> 00:38:23,360
গত ৩ বছর ধরে গর্ভবতী হওয়ার
জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।
534
00:38:24,720 --> 00:38:27,680
এখন আইভিএফের আরেকটা রাউন্ড
শুরু করার চেষ্টা চালাচ্ছি।
535
00:38:27,760 --> 00:38:28,920
আশা করছি এবার হয়ে যাবে।
536
00:38:29,000 --> 00:38:30,040
হবে না!
537
00:38:31,240 --> 00:38:32,320
হবে না!
538
00:38:32,920 --> 00:38:36,800
প্রতিদিন সকালে ব্যর্থতা নিয়ে
জেগে উঠার অনুভূতিটা...
539
00:38:37,400 --> 00:38:39,200
...তুমি কখনোই বুঝতে পারবে না।
540
00:38:39,800 --> 00:38:43,800
আমি দুঃখিত, আমি বিষন্নতায় হাবুডুবু খাচ্ছি!
541
00:38:45,120 --> 00:38:46,680
আপনার কেন মনে হচ্ছে যে, আপনি ব্যর্থ?
542
00:38:47,520 --> 00:38:52,560
কারণ আমার... আমার শরীর... পারছে না...
543
00:38:54,120 --> 00:38:59,080
যেটা করা দরকার...
সেটা করতে পারছে না।
544
00:39:01,000 --> 00:39:03,120
সেই কাজ যেটা আমি করতে চাই!
545
00:39:04,960 --> 00:39:08,680
কিন্তু হয়তো, সবাই সবকিছু পায় না।
546
00:39:10,920 --> 00:39:12,840
আর এটা আমাকে দুর্বল করে দিচ্ছে।
547
00:39:13,840 --> 00:39:15,160
আমার মনে হয় না আপনি দুর্বল।
548
00:39:15,920 --> 00:39:16,920
আমার মতে...
549
00:39:17,920 --> 00:39:22,640
কোন কিছু চেয়েও না পাওয়ার পর,
হতাশা প্রকাশ করলে আসলে...
550
00:39:23,720 --> 00:39:24,720
...নিজের সরলতাকেই প্রকাশ করা হয়।
551
00:39:26,640 --> 00:39:28,840
আর নিজের দুর্বলতাকে মেনে
নেয়ার জন্য অনেক সাহস লাগে।
552
00:39:31,240 --> 00:39:32,240
হ্যাঁ!
553
00:39:33,160 --> 00:39:34,760
এটা খুবই কঠিন!
554
00:39:37,880 --> 00:39:38,960
কিন্তু, ধন্যবাদ তোমাকে!
555
00:39:42,080 --> 00:39:44,440
- সোনা?
- হেই!
556
00:39:44,520 --> 00:39:46,360
- আমাকে রুমে নিয়ে যাবে?
- হ্যাঁ!
557
00:39:48,960 --> 00:39:50,760
অভিনন্দন, ডক্টর মিলবার্ন।
558
00:39:50,840 --> 00:39:51,920
ধন্যবাদ!
559
00:40:05,000 --> 00:40:06,040
আসো...
560
00:40:07,400 --> 00:40:09,320
যারা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন...
561
00:40:09,400 --> 00:40:12,480
...মিজভিল কাউন্টি ডগ ট্রেইলসে আপনাদেরকে স্বাগতম।
562
00:40:19,240 --> 00:40:22,720
লেডিস এন্ড জেন্টেলম্যান, এরপর আসছে,
"দ্যা টয় ডগ এজিলিটি'' রাউন্ড।
563
00:40:22,800 --> 00:40:27,600
প্রথমেই মোকাবেলা করবে 'কেলী ফুলার'
এবং 'টুইঙ্কেল টুইঙ্কেল, দ্যা পম্পস্কি'।
564
00:40:34,000 --> 00:40:36,800
হোপের সাথে তোমার কথাগুলো শুনেছি আমি।
565
00:40:37,840 --> 00:40:40,560
তুমি তাকে খুব সুন্দরভাবে বুঝিয়েছ।
566
00:40:40,640 --> 00:40:44,080
আমি জানি, ব্যাপারটা নিয়ে আমাদের ঝগড়া হয়েছে।
567
00:40:44,160 --> 00:40:48,200
আমি তোমাকে থেরাপীর ব্যাপারটা নিয়ে বাধা দেবো না।
568
00:40:48,280 --> 00:40:50,320
আমি শুধু তোমাকে বোঝাতে চাচ্ছি যে...
569
00:40:51,080 --> 00:40:53,160
...কাজটার জন্য অনেক বেশি দায়িত্বশীল হতে হবে।
570
00:40:54,000 --> 00:40:55,200
আমি সেটা জানি!
571
00:40:56,240 --> 00:40:59,840
লোকজনের সাথে কথা বলতে আমার এত
ভাল লাগে কেন সেটা আমি জানি না।
572
00:40:59,920 --> 00:41:00,920
এটা একপ্রকার...
573
00:41:01,600 --> 00:41:03,280
নেশার মতো?
574
00:41:03,360 --> 00:41:04,400
হ্যাঁ!
575
00:41:05,680 --> 00:41:07,000
মানুষকে বোঝার নেশা।
576
00:41:10,760 --> 00:41:12,120
সেদিন তোমার রিলেশনশিপ নিয়ে যা বলেছিলাম...
577
00:41:12,200 --> 00:41:15,000
...ওগুলোর কোন মানে ছিল না।
578
00:41:15,880 --> 00:41:17,600
আমি জানি তুমি অনেক সাহসী।
579
00:41:20,560 --> 00:41:22,920
জানো, আমি ভেবেছিলাম তুমি মারা যাবে।
580
00:41:25,520 --> 00:41:26,720
আমি বুঝতে পেরেছি, আমি এখনও...
581
00:41:27,600 --> 00:41:32,320
আমি এখনও ছোট বাচ্চাদের মতো আচরণ করি...
582
00:41:32,400 --> 00:41:34,840
কিন্তু এমন ভান করি যেন আমি বড় হয়ে গেছি।
583
00:41:35,680 --> 00:41:36,920
আমার এখনও তোমাকে প্রয়োজন!
584
00:41:38,680 --> 00:41:40,280
আমি তোমাকে ছাড়া থাকতে পারব না।
585
00:41:42,360 --> 00:41:43,880
তুমি এখন আর বাচ্চা নও।
586
00:41:46,480 --> 00:41:47,840
তুমি এখন একজন যুবক...
587
00:41:48,680 --> 00:41:52,000
...আর মাঝেমাঝে এটা মেনে নিতে
আমার অনেক কষ্ট হয়।
588
00:41:52,960 --> 00:41:54,080
তার জন্য আমি দুঃখিত।
589
00:41:56,400 --> 00:41:58,840
আর এতটা সাহসী হওয়ার জন্য ধন্যবাদ।
590
00:42:02,640 --> 00:42:06,040
তুমি নিশ্চয়ই খুব ক্লান্ত!
বাসায় গিয়ে বিশ্রাম নিচ্ছ না কেন?
591
00:42:10,760 --> 00:42:13,120
- ভালবাসি তোমায়!
- আমিও তোমাকে ভালবাসি।
592
00:42:18,600 --> 00:42:20,200
মেভ নামে একটা মেয়ে আছে...
593
00:42:21,160 --> 00:42:22,760
...আর তাকে আমি খুব করে চাই।
594
00:42:23,360 --> 00:42:25,920
আমি জানি, ভালবাসা সম্পর্কে
আমি এখনও তেমন কিছুই জানি না...
595
00:42:27,920 --> 00:42:29,280
কিন্তু আমার মনে হয়,
ও-ই আমার জন্য পারফেক্ট।
596
00:42:29,920 --> 00:42:34,000
ওহ, সোনা! আমার মনে হয় না, আমাদের
কেউই ভালবাসা সম্পর্কে তেমন কিছু জানে।
597
00:42:35,760 --> 00:42:38,200
শুধু এটা জানি যে, যখন হয়ে যায়
তখনই আমরা এটা বুঝতে পারি।
598
00:42:40,160 --> 00:42:41,960
শীঘ্রই আমি তার সাথে দেখা করতে চাই।
599
00:43:21,600 --> 00:43:23,320
হায় রে!
600
00:43:34,040 --> 00:43:35,040
তুমি ঠিক আছো?
601
00:43:35,480 --> 00:43:36,480
হ্যাঁ!
602
00:43:42,480 --> 00:43:45,160
একজনকে খুব পছন্দ করতাম...
603
00:43:47,080 --> 00:43:49,240
কিন্তু ব্যাপারটা এগোয়নি, তাই...
604
00:43:52,800 --> 00:43:53,880
শুনতে খারাপ লাগছে!
605
00:43:55,880 --> 00:43:57,520
আইসক্রিম খেতে খেতে কথা বলি?
606
00:44:05,600 --> 00:44:09,840
আমিও বেশ কিছুদিন এইস বেন্ডেজ ব্যবহার করেছিলাম।
607
00:44:10,560 --> 00:44:12,040
আমার পাঁজর প্রায় ভাঙতে বসেছিল।
608
00:44:13,120 --> 00:44:17,800
বুঝতে পারি নি যে, এগুলো আস্তে আস্তে টাইট হয়ে যায়।
যার কারণে, শ্বাস নিতে কষ্ট হয়।
609
00:44:20,600 --> 00:44:22,680
- লায়লা, তোমার কী অবস্থা?
- আমি... আমি ঠিকঠাকই আছি!
610
00:44:23,360 --> 00:44:25,360
ওয়াও! চকচক করছে!
611
00:44:25,440 --> 00:44:27,520
হ্যাঁ, সত্যি বলছি!
612
00:44:28,080 --> 00:44:32,600
এই বাইন্ডার বুকের নিরাপদ সংকোচনের
জন্যই ডিজাইন করা হয়েছে।
613
00:44:33,200 --> 00:44:38,600
তুমি হয়তো চাইবে যে দুটো বাইন্ডার পরতে,
কিংবা ছোট সাইজ পরতে। কিন্তু ভুলেও সেটা করো না।
614
00:44:38,680 --> 00:44:39,560
আচ্ছা!
615
00:44:39,640 --> 00:44:40,640
ঠিক আছে?
616
00:44:42,680 --> 00:44:43,800
তো, কেমন লাগছে?
617
00:44:45,760 --> 00:44:47,200
অনেক ভাল লাগছে!
618
00:44:47,280 --> 00:44:48,280
তাই?
619
00:44:48,800 --> 00:44:51,080
- হ্যাঁ!
- আমি তোমাকে নিয়ে খুব গর্বিত।
620
00:45:02,960 --> 00:45:08,280
আর এখন প্রথমবারের মতো অংশগ্রহণ করছে,
এডাম গ্রফ এবং ম্যাডাম দ্যা কাভাপু!
621
00:45:11,080 --> 00:45:12,360
যাও!
622
00:45:14,880 --> 00:45:15,880
লাফ দাও!
623
00:45:15,960 --> 00:45:16,960
আবার লাফ দাও!
624
00:45:17,000 --> 00:45:19,120
সুন্দর! এবার এটার মধ্য দিয়ে যাও।
625
00:45:24,880 --> 00:45:27,480
এক ছেলে যাকে আমি পছন্দ করিনা,
সে আমাকে হৃদয় থেকে লিখতে বললো।
626
00:45:31,200 --> 00:45:34,760
আমি কথাটা বুঝতে পারি নি কারণ আমার কাছে
যে একটা হৃদয় আছে সেটাই আমি জানতাম না।
627
00:45:38,960 --> 00:45:40,280
একটা ছেলেকে তুমি কিস করেছ,
যাকে আমি চিনিই না...
628
00:45:40,320 --> 00:45:42,920
...কথাটা আমাকে না বললে, বুঝতেই পারতাম না যে,
আমার কাছে একটা হৃদয় আছে।
629
00:45:43,720 --> 00:45:45,000
তারপর বুঝতে পারি আমারও একটা হৃদয় আছে।
630
00:45:47,480 --> 00:45:49,240
কারণ তখন মনে হয়েছিল এটা থেমে যেতে পারে...
631
00:45:50,240 --> 00:45:52,520
আর যখন মনে হয়েছিল যে,
আমার হৃদয়ের স্পন্দন থেমে যেতে পারে...
632
00:45:54,120 --> 00:45:56,360
তখনই বুঝতে পারি যে,
এটা আগে থেকেই ছিল।
633
00:45:57,840 --> 00:45:59,640
কিন্তু এটা অনুভব করতে জানতো না...
634
00:46:00,720 --> 00:46:02,640
...তোমাকে হারানোর ভাবনাটা আসা পর্যন্ত।
635
00:46:03,400 --> 00:46:05,600
আমি জানতাম, আমরা সারাজীবন একসাথে থাকব না।
636
00:46:06,240 --> 00:46:08,160
আমি এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম।
637
00:46:09,680 --> 00:46:11,720
কিন্তু ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে।
638
00:46:11,800 --> 00:46:13,160
আর যদি ঠিক নাও হয়...
639
00:46:14,600 --> 00:46:16,240
...তাও আমি তোমার কাছে
আজীবন কৃতজ্ঞ থাকবো।
640
00:46:17,320 --> 00:46:19,320
আমার কাছে যে হৃদয় আছে
সেটা আমাকে দেখিয়ে দেয়ার জন্য।
641
00:46:37,080 --> 00:46:38,760
হ্যাঁ, ম্যাডাম! উপর দিয়ে!
642
00:46:39,280 --> 00:46:40,720
উপর দিয়ে! লক্ষ্মী মেয়ে!
643
00:46:41,320 --> 00:46:43,440
- ওহ!
- অসাধারণ!
644
00:46:44,520 --> 00:46:45,840
ও আমার ছেলে!
645
00:46:55,960 --> 00:46:58,200
হেই! মাত্রই তোমাকে ফোন করলাম।
646
00:46:58,280 --> 00:46:59,680
আমি দোকানে গিয়েছিলাম।
647
00:47:00,840 --> 00:47:02,040
কোথাও যাচ্ছ নাকি?
648
00:47:02,120 --> 00:47:03,640
হ্যাঁ!
649
00:47:04,360 --> 00:47:06,040
আনা আমাকে তার সাথে থাকতে বলেছে।
650
00:47:09,880 --> 00:47:12,200
- আমি তোমার সাথে খারাপ আচরণ করেছি, তাই না?
- হ্যাঁ!
651
00:47:13,280 --> 00:47:14,920
করেছ! কিন্তু...
652
00:47:15,640 --> 00:47:16,680
আমি দুঃখিত!
653
00:47:19,800 --> 00:47:22,080
তাহলে অবশেষে এখান থেকে চলে যাচ্ছ?
654
00:47:23,120 --> 00:47:24,360
অভিনন্দন!
655
00:47:25,960 --> 00:47:28,880
যদি তুমি চাও, আমি এখনও
তোমাকে আমার জীবনে চাই।
656
00:47:29,480 --> 00:47:31,000
- হয়তো, বন্ধু হিসেবে।
- হয়তো!
657
00:47:32,160 --> 00:47:35,960
হয়তো! তবে হালকা সময় নেয়া উচিত, কী বলো?
658
00:47:40,720 --> 00:47:41,920
যাচ্ছি তাহলে!
659
00:47:42,720 --> 00:47:47,160
ব্যাগ উঠাতে আমি তোমাকে সাহায্য করতাম,
কিন্তু মনে হচ্ছে তুমি সামলে নিতে পারবে।
660
00:47:48,000 --> 00:47:49,520
ঠিকই বলেছ!
661
00:47:51,000 --> 00:47:52,160
দেখা হবে!
662
00:47:53,240 --> 00:47:55,560
নিজের রাস্তা মাপো, বেকুব কোথাকার!
663
00:48:11,920 --> 00:48:15,320
"টয় ডগ এজিলিটি রাউন্ডের"
তিনজন বিজয়ীর নাম ঘোষণার সময় হয়েছে।
664
00:48:16,360 --> 00:48:17,560
তৃতীয় স্থানে আছে...
665
00:48:17,640 --> 00:48:20,000
কেলি ফুলার এবং টুইঙ্কেল টুইঙ্কেল।
666
00:48:23,640 --> 00:48:26,040
- ও কিন্তু খুব ভাল দেখিয়েছে!
- হ্যাঁ, সেটাই!
667
00:48:27,200 --> 00:48:28,360
দ্বিতীয় স্থানে আছে...
668
00:48:28,440 --> 00:48:32,000
ফ্রাঞ্চেস্কা হল এবং বার্ক ওয়াহলবার্গ।
669
00:48:39,760 --> 00:48:42,600
প্রথম স্থান অধিকারী...
670
00:48:45,800 --> 00:48:48,920
...ফ্রাঙ্ক লারসন এবং হাওয়ার্ড দ্যা জগ।
671
00:48:58,200 --> 00:49:02,440
আর আজকের স্পেশাল মেনশন
হতে যাচ্ছে এডাম গ্রফ এবং ম্যাডাম...
672
00:49:02,520 --> 00:49:05,960
...আমাদের দেখা অন্যতম সেরা
ডেব্যু পারফরমেন্সের জন্য।
673
00:49:06,920 --> 00:49:08,840
তাদের জন্য হাততালি হয়ে যাক।
674
00:49:24,640 --> 00:49:26,880
হাই! তুমি কীভাবে জানলে আমি এখানে থাকবো?
675
00:49:27,760 --> 00:49:30,680
জানতাম না! আজ রাতে এইট হবে।
676
00:49:31,320 --> 00:49:33,240
আর সেটা এখানেই হওয়ার কথা।
677
00:49:35,280 --> 00:49:38,520
- হাসছো কেন?
- ভেবেছিলাম সবাই এমনিতেই বসে আছে।
678
00:49:39,200 --> 00:49:40,280
ওহ, আচ্ছা!
679
00:49:42,120 --> 00:49:43,200
তুমি এখানে কী করছ?
680
00:49:44,480 --> 00:49:46,000
এটা আমার মায়ের প্রিয় জায়গা ছিল।
681
00:49:48,560 --> 00:49:52,680
আমি দুঃখিত! আমি বুঝতে পারিনি যে,
তুমি তোমার মাকে কতোটা মিস করো।
682
00:49:53,200 --> 00:49:55,080
আমার মনে হয়, আমাদের দু'জনের
খেয়ালই অন্য কোথাও ছিল।
683
00:49:56,440 --> 00:49:58,760
তোমাকে বলেছিলাম এলিয়েন বাস্তবে হয় না।
তার জন্য আমি দুঃখিত।
684
00:49:59,280 --> 00:50:01,360
আমি আরও ওপেন মাইন্ডের হওয়ার চেষ্টা করছি।
685
00:50:12,040 --> 00:50:13,320
কী সুন্দর জায়গাটা!
686
00:50:14,200 --> 00:50:15,800
আম্মু এই দৃশ্যটা খুব পছন্দ করতো।
687
00:50:18,120 --> 00:50:21,280
ইশ, যদি তাকে তোমার কথা বলতে পারতাম।
আমি জানি, সে তোমাকে পছন্দ করতোই।
688
00:50:32,360 --> 00:50:34,160
- ওহ, তুমি এসেছো!
- হুম!
689
00:50:40,400 --> 00:50:41,440
এরিক নাকি?
690
00:50:42,640 --> 00:50:45,400
না! আমার এক বন্ধু!
691
00:50:49,080 --> 00:50:51,320
মা, এরিক আমার বন্ধু ছিল না।
692
00:50:52,760 --> 00:50:53,760
ও আমার...
693
00:50:54,920 --> 00:50:55,920
...বয়ফ্রেন্ড ছিল।
694
00:50:58,800 --> 00:50:59,800
আমাদের ব্রেকাপ হয়ে গেছে।
695
00:51:09,200 --> 00:51:11,600
প্লিজ, বাবাকে বলো না যে,
আমি ভাল কোন পুরষ্কার জিততে পারিনি।
696
00:51:15,160 --> 00:51:16,160
আচ্ছা!
697
00:51:17,840 --> 00:51:18,920
কিন্তু, কেন?
698
00:51:20,200 --> 00:51:22,120
উনি মনে কষ্ট পাবেন।
699
00:52:19,400 --> 00:52:20,400
হেই!
700
00:52:21,000 --> 00:52:22,400
কী করছো তুমি?
701
00:52:22,480 --> 00:52:26,240
বেবীকে বাসায় আনার আগে
এটা শেষ করতে চাই আমি।
702
00:52:26,320 --> 00:52:28,320
- ওলে ওলে!
- তোমাকে তো জোশ লাগছে!
703
00:52:28,400 --> 00:52:30,120
- ধন্যবাদ!
- এরিক চাচ্চু...
704
00:52:30,200 --> 00:52:32,240
...চলে এসেছে!
705
00:52:32,320 --> 00:52:33,880
বুঝতে পারছি না আমি DIY-এর জন্য সেজেছি কিনা।
706
00:52:34,840 --> 00:52:36,960
এডামের সাথে কেমন যাচ্ছে?
707
00:52:37,560 --> 00:52:38,560
আমরা ব্রেকাপ করে ফেলেছি।
708
00:52:39,280 --> 00:52:41,120
- আহ, ব্রো!
- হ্যাঁ, খুবই খারাপ!
709
00:52:42,640 --> 00:52:44,000
এ ব্যাপারে কিছু বলতে চাও?
710
00:52:44,080 --> 00:52:45,080
না!
711
00:52:46,000 --> 00:52:48,320
- তাহলে ট্রি হাউজের কাজ শেষ করা যাক।
- হ্যাঁ!
712
00:52:49,560 --> 00:52:50,640
আচ্ছা, এটা কী?
713
00:52:51,560 --> 00:52:52,560
এটা হাতুড়ি!
714
00:52:53,880 --> 00:52:55,960
পাঁচ, চার...
715
00:52:56,040 --> 00:52:57,160
তিন...
716
00:52:57,240 --> 00:52:59,240
দুই, এক!
717
00:53:05,040 --> 00:53:06,520
হয়তো পরেরবার হবে।
718
00:53:11,280 --> 00:53:12,920
আরও কিছুক্ষণ থাকতে চাও?
719
00:53:13,000 --> 00:53:14,920
না, ঠিক আছে!
720
00:53:18,240 --> 00:53:19,840
লিলি, দেখো!
721
00:53:36,160 --> 00:53:37,800
- মেভ?
- বলো?
722
00:53:38,520 --> 00:53:40,160
এগুলো কী?
723
00:53:41,040 --> 00:53:43,160
আম্মু দিয়েছে, আমেরিকা যাওয়ার জন্য।
724
00:53:43,240 --> 00:53:45,400
কালকে আমার ফ্লাইট বুক করা আছে,
কিন্তু আমি যাচ্ছি না।
725
00:53:46,040 --> 00:53:47,160
কেন?
726
00:53:48,160 --> 00:53:52,600
কারণ, ওটিসের সাথে সব ঠিক হয়ে গেছে।
আমি চাই না, আবার কোন ঝামেলা হোক, তাই...
727
00:53:52,680 --> 00:53:55,520
ওরে খোদা! মেভ ওয়াইলি! এদিকে আসো তো!
728
00:53:56,160 --> 00:53:57,760
বসো!
729
00:53:59,080 --> 00:54:01,600
- তোমার দ্বিতীয় মা হিসেবে বলছি।
- হুম!
730
00:54:01,680 --> 00:54:03,680
যদি তুমি আমেরিকা না যাওয়ার...
731
00:54:03,760 --> 00:54:06,600
...এবং তোমার ফালতু মাথার ঘিলু
আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে থাকো...
732
00:54:06,680 --> 00:54:08,480
...তাহলে আমি আমাদের বন্ধুত্ব শেষ করে দেবো।
733
00:54:09,000 --> 00:54:09,880
বেশি হয়ে যাচ্ছে না?
734
00:54:09,960 --> 00:54:14,120
আমি যদি কোন ছেলের জন্য এমন একটা
সুযোগ মিস করতাম, তখন তুমি আমাকে কী বলতে?
735
00:54:15,520 --> 00:54:17,240
বলতাম, তোমার মাথা খারাপ হয়ে গেছে।
736
00:54:18,120 --> 00:54:19,200
সেটাই!
737
00:54:26,640 --> 00:54:28,000
আমাকে ভুলে যেও না!
738
00:54:28,080 --> 00:54:29,320
অসম্ভব!
739
00:54:34,920 --> 00:54:35,920
ঠিক আছে!
740
00:54:37,520 --> 00:54:40,040
তাহলে আবার তোমার ব্যাগ গোছানো যাক।
741
00:54:44,720 --> 00:54:46,520
- মুরডেল তো শেষ!
- হুম!
742
00:54:46,600 --> 00:54:47,720
আমরা এখন কী করব?
743
00:54:47,800 --> 00:54:49,760
যতদিন আমরা একসাথে আছি...
744
00:54:51,200 --> 00:54:52,360
...সব ঠিকঠাকই থাকবে।
745
00:54:53,280 --> 00:54:54,280
ওটিস?
746
00:55:04,680 --> 00:55:07,680
তাড়াতাড়ি, তাড়াতাড়ি!
747
00:55:08,240 --> 00:55:09,240
হেই!
748
00:55:11,320 --> 00:55:12,680
এখানে কী মনে করে?
749
00:55:13,680 --> 00:55:15,520
উম...
750
00:55:18,560 --> 00:55:20,120
আচ্ছা...
751
00:55:20,840 --> 00:55:22,280
আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি।
752
00:55:23,520 --> 00:55:24,520
কী ব্যাপারে?
753
00:55:25,120 --> 00:55:26,120
আমেরিকা!
754
00:55:26,920 --> 00:55:29,320
আমি টাকা পেয়ে গেছি এবং আমেরিকা যাচ্ছি।
755
00:55:29,840 --> 00:55:30,840
আচ্ছা!
756
00:55:31,920 --> 00:55:32,920
কখন?
757
00:55:33,760 --> 00:55:34,760
এখনই!
758
00:55:36,240 --> 00:55:37,240
ওয়াও!
759
00:55:38,360 --> 00:55:39,480
- হ্যাঁ!
- ওহ!
760
00:55:42,480 --> 00:55:45,680
জানোই তো, ক্লিনিকে আমার সাহায্য লাগবে না তোমার।
ওটা তোমার প্রতিভা।
761
00:55:46,200 --> 00:55:47,320
হ্যাঁ, আর আমাদের ব্যাপারটা?
762
00:55:49,000 --> 00:55:50,600
যখন ফিরে আসবো তখন দেখা যাবে।
763
00:56:00,960 --> 00:56:01,960
তোমার জন্য গর্ব হচ্ছে!
764
00:56:03,320 --> 00:56:05,000
সত্যি বলছি!
765
00:56:05,960 --> 00:56:07,600
- আমেরিকা?
- হ্যাঁ!
766
00:56:13,080 --> 00:56:14,240
তাহলে, বিদায়!
767
00:56:14,320 --> 00:56:15,320
না!
768
00:56:16,080 --> 00:56:17,080
না!
769
00:56:18,400 --> 00:56:19,880
বলো যে, শীঘ্রই দেখা হবে।
770
00:56:32,880 --> 00:56:35,120
ঠিক আছে, আমাকে শুভ কামনা জানাও।
771
00:56:35,200 --> 00:56:36,200
হ্যাঁ, শুভ কামনা!
772
00:56:36,560 --> 00:56:37,880
বাই, এরিক!
773
00:56:38,480 --> 00:56:39,480
বাই, মেভ!
774
00:56:40,000 --> 01:00:00,000
:: অনুবাদ ও সম্পাদনা - আলাউদ্দীন রাসেল ::