1 00:00:00,840 --> 00:00:06,050 মিউনিখ বিশ্ববিদ্যালয়ের ফ্রেডরিখ এমানুয়েল লাইব্রেরির অগ্নিকাণ্ডের ঘটনায়... 2 00:00:06,050 --> 00:00:10,260 মৃতের সংখ্যা বেড়ে ৫ জন, আহত ৩৪ জন। 3 00:00:10,260 --> 00:00:14,140 নিখোঁজ ব্যাক্তিদের খোঁজ এখনো চলছে। 4 00:00:14,810 --> 00:00:18,730 উদ্ধারকৃত কয়েকজন ব্যক্তির সাথে আমরা কথা বলেছি। তাদের মুখ থেকেই শুনুন... 5 00:00:19,270 --> 00:00:22,730 কী ঘটেছে বুঝে ওঠার আগেই, চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে... 6 00:00:23,400 --> 00:00:27,360 ধোঁয়ার কারণে শ্বাস নিতে না পেরে মনে হচ্ছিল, এখানেই বুঝি আমার জীবনের ইতি ঘটবে... 7 00:00:27,820 --> 00:00:30,030 কেউ একজন আমাদের বাঁচিয়েছে! 8 00:00:30,030 --> 00:00:32,080 হ্যাঁ, একজন এশীয় লোক। 9 00:00:32,080 --> 00:00:33,660 সে কি ঠিক আছে? 10 00:00:33,660 --> 00:00:37,290 সে দরজার কবজায় গুলি করে, দরজাটা ভাঙতে সাহায্য করে। 11 00:00:37,290 --> 00:00:41,210 সে না থাকলে, আরো অনেক মানুষ মারা যেত। 12 00:00:45,970 --> 00:00:51,550 কতৃপক্ষ জানিয়েছেন, পেট্রোল ব্যবহার করে এই আগুন লাগানো হয়েছে... 13 00:00:51,550 --> 00:00:56,980 এবং যত শীঘ্রই সম্ভব, তারা এই ঘটনার পেছনের মূল হোতাকে খুঁজে বের করবেন বলে জানিয়েছেন। 14 00:02:24,580 --> 00:02:28,830 The Hell In His Eyes 15 00:02:31,150 --> 00:02:33,320 সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। 16 00:02:33,690 --> 00:02:36,400 বইকে মানবজাতির জ্ঞান আর সম্পদ বলা হলেও... 17 00:02:36,410 --> 00:02:39,240 সেগুলো পুড়ে গেলে, তাদের আর কোনো মূল্যই থাকেনা। 18 00:02:40,990 --> 00:02:43,200 রাইফেলটা থেকে কোনো আঙুলের ছাপ পাওয়া গেছে? 19 00:02:43,750 --> 00:02:47,370 সেটা পুরোপুরি পুড়ে যাওয়ায়, মনে হয়না তা থেকে কোনো আঙুলের ছাপ পাওয়া যাবে... 20 00:02:47,370 --> 00:02:52,210 কিন্তু রাইফেলটা সেই জাপানিজ লোকের কেনা মাউসার SR-93 মডেলেরই... 21 00:02:52,210 --> 00:02:54,800 ...যাকে আমরা ডা. তেনমা বলে মনে করছি। 22 00:02:55,300 --> 00:02:57,550 কিন্তু সবকিছু এতো বাজেভাবে পুড়ে যাওয়ায়... 23 00:02:57,550 --> 00:03:01,300 দোষীর কাছে পৌঁছানোর কোনো সূত্র খুঁজে পাওয়া খুব কঠিন হবে। 24 00:03:01,310 --> 00:03:03,500 অপরাধ যেখানে ঘটে, সেখানে কোনো না কোনো প্রমাণ থাকেই। 25 00:03:05,680 --> 00:03:07,270 এইতো মেঝেতে একটা বোতাম পড়ে আছে। 26 00:03:08,020 --> 00:03:09,310 পরীক্ষা করতে ল্যাবে পাঠিয়ে দিন। 27 00:03:10,810 --> 00:03:12,440 কেউ এখানে ছিল। 28 00:03:13,230 --> 00:03:17,650 নিজের অস্তিত্বের কোনো প্রমাণ ফেলে না রেখে, কেউ কোনো জায়গা থেকে চলে যেতে পারেনা। 29 00:03:18,320 --> 00:03:22,370 যদি কেউ তা পারে, তবে সে মানুষ নয়। 30 00:03:22,370 --> 00:03:26,500 তাহলে, ধরে নিন যে আমরা কোনো প্রমাণ খুঁজে পেলাম না... 31 00:03:26,500 --> 00:03:27,870 তাহলে সে... 32 00:03:28,580 --> 00:03:29,500 একটা দানব। 33 00:03:31,960 --> 00:03:33,750 পৃথিবীতে দানব বলে কিছু নেই। 34 00:03:34,510 --> 00:03:37,510 তাই এমন কোনো অপরাধীও নেই, যাকে ধরা অসম্ভব। 35 00:03:39,640 --> 00:03:41,720 মি. শুবাল্টের সাথে কি দেখা করা যাবে? 36 00:03:41,720 --> 00:03:44,350 আহ, তিনি এখন আই.সি.ইউ তে আছেন। 37 00:03:44,930 --> 00:03:47,850 আগুনে তার শরীর খুব একটা পুড়েনি.. 38 00:03:47,850 --> 00:03:49,560 কিন্তু তার বয়স তো অনেক। 39 00:03:49,560 --> 00:03:51,850 তাই কাউকে তার সাথে দেখা করতে দেওয়া হচ্ছেনা। 40 00:03:51,860 --> 00:03:52,650 চলুন, যাওয়া যাক। 41 00:03:52,650 --> 00:03:53,480 হাহ? 42 00:03:55,440 --> 00:03:57,030 না, অসম্ভব! 43 00:03:57,030 --> 00:03:59,030 আমি আপনাকে, তাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিতে পারিনা! 44 00:03:59,030 --> 00:04:00,780 তার তো জ্ঞান ফিরেছে, না? 45 00:04:00,780 --> 00:04:02,620 আমরা বেশিক্ষণ সময় নেবো না। 46 00:04:03,030 --> 00:04:06,580 মি. শুবাল্ট প্রচন্ডরকম মানসিক আঘাত পেয়েছেন! 47 00:04:06,580 --> 00:04:08,330 তার এখন প্রচুর বিশ্রামের প্রয়োজন! 48 00:04:09,000 --> 00:04:09,830 ছেলেটা কে? 49 00:04:10,540 --> 00:04:13,210 ও মি. শুবাল্টের ছেলে। 50 00:04:15,300 --> 00:04:18,090 তোমার বাবার সাথে যা হয়েছে, আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি। 51 00:04:18,880 --> 00:04:22,510 আমি লুঙ্গে, BKA থেকে। 52 00:04:22,510 --> 00:04:25,720 আম, আমি একটু আগেও পুলিশকে বলেছি, কিন্ত... 53 00:04:26,140 --> 00:04:27,810 আমি চাই আপনারা একজনকে খুঁজে বের করুন... 54 00:04:33,560 --> 00:04:34,270 ইনি কে? 55 00:04:34,940 --> 00:04:38,780 এই লোকটা তোমার বাবাকে খুন করার চেষ্টা করেছিল। 56 00:04:41,160 --> 00:04:43,240 তুমি সত্যিই ইনাকে চেনো না? 57 00:04:43,240 --> 00:04:44,820 না, চিনিনা। 58 00:04:44,830 --> 00:04:46,030 কিন্তু ও হয়তো চিনবে... 59 00:04:46,790 --> 00:04:47,620 ও? 60 00:04:47,870 --> 00:04:50,450 হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছি! 61 00:04:50,460 --> 00:04:53,120 দয়াকরে ইয়োহান লিবার্টকে খুঁজে বের করুন! 62 00:04:54,420 --> 00:04:56,630 ইয়োহান... লিবার্ট... 63 00:04:56,960 --> 00:05:01,090 ইয়োহানের আমার বাবার সাথে লাইব্রেরির অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল! 64 00:05:01,800 --> 00:05:04,340 আমি সব জায়গায় খোঁজ করলাম। কিন্তু, কোথাও ওকে পেলাম না... 65 00:05:05,350 --> 00:05:06,350 ইয়োহান... 66 00:05:07,310 --> 00:05:09,060 ইয়োহান লিবার্ট। 67 00:05:11,890 --> 00:05:13,310 বুঝেছি। 68 00:05:13,310 --> 00:05:15,100 আমি শীঘ্রই ওকে খোঁজার ব্যবস্থা করছি। 69 00:05:17,610 --> 00:05:20,570 এই রুমেই ইয়োহান লিবার্ট ভাড়া থাকত। 70 00:05:24,160 --> 00:05:27,450 যদিও, প্রায় দুই সপ্তাহ আগেই সে এখান থেকে চলে গেছে... 71 00:05:46,720 --> 00:05:50,520 বিশ্ববিদ্যালয়ের নথিপত্রেও ওর নাম উল্লেখ করা নেই। 72 00:05:50,520 --> 00:05:52,680 ও আসলে কোনো ছাত্রই ছিলনা। 73 00:05:52,680 --> 00:05:55,940 ওফেনবাখে তার মা-বাবার সাথে যোগাযোগ করেছেন? 74 00:05:56,400 --> 00:05:59,480 সেখানেও কেউ নেই। 75 00:05:59,480 --> 00:06:01,940 আর শুনেছি, প্রতিবেশীদের সাথেও তাদের খুব একটা ভালো সম্পর্ক ছিল না। 76 00:06:02,650 --> 00:06:05,950 এই ঘরে কি কোনো আঙুলের ছাপ খুঁজে দেখব? 77 00:06:05,950 --> 00:06:07,950 সম্ভবত কিছু পাওয়া যাবেনা। 78 00:06:11,540 --> 00:06:13,660 নেওয়ার মতো কোনো তথ্য নেই... 79 00:06:16,000 --> 00:06:17,670 এই প্রথমবার... 80 00:06:18,920 --> 00:06:22,420 এমন একটা ঘর দেখছি, যেখানে কেউ থাকত কিন্তু কোনো চিহ্ন ফেলে যায়নি। 81 00:06:25,260 --> 00:06:26,630 আমি ইয়োহান... 82 00:06:27,680 --> 00:06:29,550 আমি ইয়োহান লিবার্ট... 83 00:06:30,720 --> 00:06:31,970 আমি কে...? 84 00:06:32,810 --> 00:06:34,350 আমি এখানে ছিলাম। 85 00:06:36,650 --> 00:06:38,150 কিন্তু আমার কোনো অস্তিত্ব নেই। 86 00:06:46,660 --> 00:06:48,070 দানব? 87 00:06:57,710 --> 00:07:00,170 তোমার খুব একটা চোট লাগেনি দেখে নিশ্চিন্ত হলাম, নিনা। 88 00:07:00,790 --> 00:07:03,340 তোমাকে দুঃশ্চিতায় ফেলার জন্য দুঃখিত, লট্টে। 89 00:07:03,840 --> 00:07:06,670 হ্যাঁ, আমি প্রচন্ড চিন্তায় ছিলাম! 90 00:07:06,680 --> 00:07:10,680 যদিও এক এক করে সবাইকে বের করা হচ্ছিল, আমি তোমাকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। 91 00:07:11,350 --> 00:07:12,890 তাই আমি চিন্তায় পড়ে গেছিলাম। 92 00:07:14,140 --> 00:07:18,770 কিন্তু এসব আঘাত নিয়েও ঐ আগুনের মধ্যে থেকে বের হতে পেরেছ, দেখে অবাক হলাম। 93 00:07:19,520 --> 00:07:21,310 ফায়ার ব্রিগেডের লোকেরা পর্যন্ত চমকে গেছিল। 94 00:07:23,150 --> 00:07:24,780 কারণ একজন আমাকে সাহায্য করেছিল... 95 00:07:25,320 --> 00:07:27,280 কেউ সাহায্য করেছিল? 96 00:07:27,280 --> 00:07:30,280 তুমিই তো সবার শেষে সেখান থেকে বের হলে। 97 00:07:31,280 --> 00:07:32,280 একজন জাপানিজ লোক... 98 00:07:35,040 --> 00:07:38,960 আশেপাশের কোনো হাসপাতালে কি কোনো জাপানিজ ডাক্তার ভর্তি আছে? 99 00:07:38,960 --> 00:07:40,790 কয়েকজন জাপানিজ লোককে দেখেছি, কিন্তু... 100 00:07:41,290 --> 00:07:43,500 শুনেছি তারা সকলেই ব্যবসায়ী। 101 00:07:44,590 --> 00:07:45,840 তা হতে পারেনা... 102 00:07:48,180 --> 00:07:52,050 কারণ আমি যখন পর্দার নিচে চাপা পড়ে গেছিলাম, তিনি আমাকে সাহায্য করেছিলেন... 103 00:08:00,690 --> 00:08:01,690 নিনা... 104 00:08:02,400 --> 00:08:03,900 নিনা! 105 00:08:04,230 --> 00:08:06,070 নিনা! 106 00:08:10,570 --> 00:08:14,620 তিনি অবশ্যই ওখানে ছিলেন... 107 00:08:17,250 --> 00:08:20,040 আমি শুনেছি, আগুন ছড়িয়ে পড়ার ঠিক আগে... 108 00:08:20,040 --> 00:08:25,250 আপনি সেখানে উপস্থিত সকলকে বেরিয়ে যেতে বলেছিলেন, ঠিক না? 109 00:08:25,750 --> 00:08:28,630 আপনি কেন সেটা বলেছিলেন? 110 00:08:29,630 --> 00:08:32,470 আপনি আগেই কিছু টের পেয়েছিলেন... 111 00:08:32,470 --> 00:08:34,890 ভুল কিছু বলেছি, মি. শুবাল্ট? 112 00:08:35,350 --> 00:08:37,520 আম, আপনি কি দয়াকরে... 113 00:08:37,520 --> 00:08:40,270 আর, আপনি এই লোকটাকে চেনেন? 114 00:08:42,650 --> 00:08:44,860 কাছে ধরলে দেখতে পাচ্ছেন? 115 00:08:46,530 --> 00:08:49,690 এই লোকটাই আপনাকে খুন করার চেষ্টা করেছিল। 116 00:08:49,700 --> 00:08:53,240 অনেক প্রত্যক্ষদর্শী তাকে লাইব্রেরিতে দেখেছেন। 117 00:08:53,950 --> 00:08:57,580 তাদের ভাষ্যমতে, এই লোকটা... 118 00:08:57,580 --> 00:09:00,370 অন্যদের জীবন বাঁচানোর চেষ্টা করছিল... 119 00:09:02,880 --> 00:09:04,290 যথেষ্ট হয়েছে! 120 00:09:04,290 --> 00:09:05,880 থামুন এবার! 121 00:09:07,590 --> 00:09:10,420 উনার কিছু মনে পড়লে, দয়াকরে সাথে সাথে আমাদের জানাবে। 122 00:09:15,800 --> 00:09:16,890 ওহ, আরেকটা ব্যাপার। 123 00:09:18,140 --> 00:09:21,890 আপনি কি জানেন, আপনার সেক্রেটারি ইয়োহান লিবার্ট কোথায় আছে? 124 00:09:39,540 --> 00:09:41,870 দয়াকরে, যান এখন! 125 00:09:43,420 --> 00:09:45,880 মনে হচ্ছে উনার অবস্থা পুরোই খারাপ। 126 00:09:46,540 --> 00:09:51,090 এই বয়সে এমন একটা আঘাত পাওয়ার পর, এমনটাই হওয়ার কথা সম্ভবত... 127 00:09:52,300 --> 00:09:57,430 মনে হয় অর্থনীতির বাদশা, বায়ার্নের ভ্যাম্পায়ারের শেষ দিন ঘনিয়ে এসেছে। 128 00:09:57,430 --> 00:09:58,350 না... 129 00:09:59,600 --> 00:10:02,270 তিনি একদম সজ্ঞানে ছিলেন, সেটা তার চোখ দেখেই বোঝা যাচ্ছিল। 130 00:10:03,810 --> 00:10:06,190 চলুন, অন্যদের সাথে কথা বলা যাক। 131 00:10:06,190 --> 00:10:08,190 ভিক্টিমদের লিস্ট আছে আপনার কাছে? 132 00:10:08,190 --> 00:10:09,400 ওহ, হ্যাঁ। 133 00:10:10,440 --> 00:10:12,780 কিন্তু, এসব কী হচ্ছে? 134 00:10:13,200 --> 00:10:17,820 আমরা যাকে তেনমা মনে করছিলাম, সকলে বলছে সে তাদের জীবন বাঁচাচ্ছিল। 135 00:10:17,830 --> 00:10:21,290 এটা কি তার আরেকটা সত্ত্বা? 136 00:10:25,790 --> 00:10:26,670 নিনা... 137 00:10:27,960 --> 00:10:29,670 নিনা ফর্তনার... 138 00:10:30,210 --> 00:10:32,260 এই নামে বিশেষ কিছু আছে নাকি? 139 00:10:44,100 --> 00:10:48,230 নিনা ফর্তনার আজ সকালেই ছাড়া পেয়ে গেছেন। 140 00:10:48,230 --> 00:10:52,570 পুলিশের তালিকায় থাকা ঠিকানাটাও নকল। 141 00:10:52,570 --> 00:10:53,440 আর হাসপাতালে দেওয়া ঠিকানাটা? 142 00:10:54,030 --> 00:10:56,440 আমি গিয়ে চেক করে দেখছি। 143 00:10:57,110 --> 00:10:59,160 নিনা ফর্তনার... 144 00:10:59,160 --> 00:11:02,950 হাইডেলবার্গে খুন হওয়া, ফর্তনার দম্পতির মেয়ে। 145 00:11:03,830 --> 00:11:05,750 বর্তমানে নিরুদ্দেশ। 146 00:11:08,080 --> 00:11:10,710 এতোটা কঠিন বিষয় নিয়ে আমার সাথে কথা বলার জন্য ধন্যবাদ। 147 00:11:12,130 --> 00:11:17,470 গত ১০ বছর ধরে ঘটে চলা, এসব ঘটনার সম্পর্কে তেনমা যা বলেছে, তার সাথে তোমার বর্ণনা মিলে যাচ্ছে। 148 00:11:18,180 --> 00:11:18,970 তেনমা?! 149 00:11:19,430 --> 00:11:20,340 হ্যাঁ। 150 00:11:20,340 --> 00:11:23,640 আমি কিছু কেস নিয়ে তদন্ত করার সময় ওর দেখা পাই। 151 00:11:23,640 --> 00:11:25,350 কিন্তু সাথে সাথেই এখান থেকে চলে গেছে... 152 00:11:25,850 --> 00:11:28,230 ইয়োহানকে মারার জন্য। 153 00:11:30,730 --> 00:11:33,020 সেদিন, লাইব্রেরিতে... 154 00:11:33,020 --> 00:11:37,030 আমি ভেবেছিলাম, তেনমা ইয়োহানকে মেরে ফেলতে চলেছে... 155 00:11:37,030 --> 00:11:38,950 তাই আমি তাড়াতাড়ি করে ওখানে পৌঁছাই। 156 00:11:38,950 --> 00:11:41,280 কিন্তু, সেখানে তো আগুন লেগে গেল। 157 00:11:41,280 --> 00:11:46,830 ওখানে ইয়োহান কিংবা তেনমা ছিল কি-না তাও আমরা জানিনা... 158 00:11:48,960 --> 00:11:50,210 আমার কথা শোনো, নিনা। 159 00:11:50,210 --> 00:11:53,080 ইয়োহানের পেছনে ছোটা বাদ দাও। 160 00:11:53,090 --> 00:11:55,090 তুমি একা তার বিরুদ্ধে লড়তে পারবে না। 161 00:11:56,340 --> 00:11:58,800 আমি জানি, পুলিশ আমাদের খুব একটা সাহায্য করতে পারবে না। 162 00:11:59,260 --> 00:12:02,720 আমাদেরকে সতর্কতার সাথে ওর সাথে লড়তে হবে। 163 00:12:02,720 --> 00:12:05,060 সত্য একদিন সবার সামনে উন্মোচিত হবেই। 164 00:12:05,890 --> 00:12:07,060 চিন্তা কোরোনা! 165 00:12:07,060 --> 00:12:08,560 আমরা তোমার সাথে আছি! 166 00:12:09,940 --> 00:12:11,480 তুমি নিশ্চয় ক্লান্ত। 167 00:12:11,480 --> 00:12:14,440 কিছুদিনের জন্য আমার বাসায় থেকে বিশ্রাম নিতে পার। 168 00:12:14,440 --> 00:12:16,270 তিনি তখন ওখানে ছিলেন। 169 00:12:17,240 --> 00:12:21,320 তখন তিনি নিশ্চিতভাবেই লাইব্রেরিতে ছিলেন। 170 00:12:22,870 --> 00:12:24,910 তেনমা ওখানে ছিলেন। 171 00:12:40,340 --> 00:12:42,090 তোমার কিছু খাওয়া উচিত। 172 00:12:43,340 --> 00:12:46,100 ধন্যবাদ, ডিটার। 173 00:12:47,220 --> 00:12:49,220 পাউরুটিটার নাম কাইসারসেমেল। 174 00:12:50,060 --> 00:12:52,600 আমি এর মধ্যে ভাজা মাংস আর গোডা চিজ দিয়েছি। 175 00:12:53,310 --> 00:12:55,020 এটা তেনমার খুব পছন্দ। 176 00:12:57,020 --> 00:12:58,110 ধন্যবাদ। 177 00:13:00,700 --> 00:13:01,360 মজার! 178 00:13:02,200 --> 00:13:03,450 সত্যি? 179 00:13:03,450 --> 00:13:04,320 হ্যাঁ। 180 00:13:04,320 --> 00:13:06,580 যখন আমি মজার কিছু খাই, আমার খুব ভাল্লাগে। 181 00:13:08,160 --> 00:13:10,330 তেনমাও এটা বলে। 182 00:13:17,000 --> 00:13:18,340 আমি তার সাথে দেখা করতে চাই। 183 00:13:21,800 --> 00:13:23,550 আমি তেনমাকে দেখতে চাই। 184 00:13:26,100 --> 00:13:27,050 হ্যাঁ। 185 00:13:33,600 --> 00:13:36,190 আবহাওয়া সুন্দর হতে শুরু করেছে। 186 00:13:36,190 --> 00:13:37,310 ওহ্, হ্যাঁ। 187 00:13:37,320 --> 00:13:39,690 তুমি সুস্থ হয়ে উঠলে, কোথাও ছুটি কাটাতে গেলে কেমন হয়? 188 00:13:40,530 --> 00:13:41,820 এশিয়ার কোথাও গেলে কেমন হয়? 189 00:13:42,530 --> 00:13:44,200 একটু হাওয়া বদল করলে ভালোই হয়। 190 00:13:47,030 --> 00:13:50,160 এখন থেকে, একটু কম চাপ নিও। 191 00:13:50,160 --> 00:13:52,660 তুমি যথেষ্ট লড়াই করেছ, বাবা। 192 00:13:57,960 --> 00:13:59,170 ব্রিজ... 193 00:14:01,420 --> 00:14:03,170 থ্রি ফ্রগস... 194 00:14:03,800 --> 00:14:05,130 কী? 195 00:14:05,130 --> 00:14:06,180 কী বলছ? 196 00:14:07,010 --> 00:14:09,930 থ্রি... ফ্রগস... 197 00:14:11,390 --> 00:14:12,930 ওর চোখ... 198 00:14:12,930 --> 00:14:13,640 চোখ? 199 00:14:14,690 --> 00:14:16,650 নরক... 200 00:14:17,060 --> 00:14:19,150 ওর চোখের মধ্যে... 201 00:14:19,650 --> 00:14:25,150 আমি এক জীবন্ত মানুষের চোখের মধ্যে নরকের প্রতিচ্ছবি দেখেছি... 202 00:14:26,910 --> 00:14:28,240 কার্ল... 203 00:14:28,240 --> 00:14:29,160 হ্যাঁ? 204 00:14:29,620 --> 00:14:32,910 আমি চাই তুমি একজনকে আমার এই বার্তা পৌঁছিয়ে দাও... 205 00:14:33,410 --> 00:14:34,500 হ-হ্যাঁ! 206 00:14:35,120 --> 00:14:37,040 ড্রেসডেনে... 207 00:14:37,040 --> 00:14:38,880 একজন লোক অপেক্ষা করছে... 208 00:14:39,630 --> 00:14:41,000 ড্রেসডেন? 209 00:14:41,000 --> 00:14:42,710 তাকে আমি কী বার্তা দেবো? 210 00:14:45,340 --> 00:14:46,880 আচ্ছা। 211 00:14:46,880 --> 00:14:51,140 তো, আমাকে শুধু ড্রেসডেনে গিয়ে তাকে এই কথাগুলো বলতে হবে? 212 00:14:51,140 --> 00:14:52,890 এখনই? 213 00:14:56,520 --> 00:14:57,690 বুঝেছি। 214 00:14:57,690 --> 00:14:58,400 আমি এখনই যাচ্ছি। 215 00:15:02,110 --> 00:15:03,150 কার্ল... 216 00:15:04,240 --> 00:15:05,990 তোমার মা... 217 00:15:05,990 --> 00:15:08,780 তোমার মা আমাকে নিশ্চয় প্রচন্ড ঘৃণা করত, তাই না? 218 00:15:10,280 --> 00:15:11,780 না... 219 00:15:11,780 --> 00:15:13,290 সে তোমাকে একটু ঘৃণা করত না। 220 00:15:15,710 --> 00:15:16,540 কার্ল... 221 00:15:17,170 --> 00:15:20,080 তুমি ড্রেসডেন থেকে ফিরে আসলে... 222 00:15:20,080 --> 00:15:23,380 চিরকাল আমার সাথে থাকবে? 223 00:15:26,420 --> 00:15:27,260 হ্যাঁ। 224 00:15:31,350 --> 00:15:32,010 আমার ভয় করছে... 225 00:15:32,720 --> 00:15:33,970 ভয়? 226 00:15:33,970 --> 00:15:35,020 কিসের ভয়? 227 00:15:35,480 --> 00:15:37,180 আমি ঠিক জানিনা... 228 00:15:37,890 --> 00:15:39,020 কিন্তু আমার খুব ভয় করছে। 229 00:15:39,730 --> 00:15:41,310 মনে করার চেষ্টা করো। 230 00:15:41,310 --> 00:15:42,810 তাড়াহুড়োর কোনো দরকার নেই। 231 00:15:42,820 --> 00:15:43,730 ধীরে ধীরে। 232 00:15:44,280 --> 00:15:46,990 রূপকথার মতো এক শহর... 233 00:15:46,990 --> 00:15:48,490 রূপকথা? 234 00:15:48,490 --> 00:15:50,240 কোথায় সেটা? 235 00:15:51,450 --> 00:15:54,240 এই পিকচার বুকটা দেখলে তোমার কেমন অনুভূতি হয়? 236 00:15:54,790 --> 00:15:55,990 যা ইচ্ছা বলো। 237 00:15:56,000 --> 00:15:58,410 মনে যা আসে, তা-ই বলো। 238 00:16:09,550 --> 00:16:10,930 ডা. গিলেন... 239 00:16:10,930 --> 00:16:12,260 না, আরেকটু... 240 00:16:12,800 --> 00:16:13,970 প্লিজ, থামুন! 241 00:16:15,140 --> 00:16:15,970 থ্রি... 242 00:16:19,640 --> 00:16:21,230 থ্রি ফ্রগস... 243 00:16:21,850 --> 00:16:22,730 থ্রি... 244 00:16:23,270 --> 00:16:24,230 ফ্রগস? 245 00:16:24,980 --> 00:16:26,940 সেটা কী? 246 00:16:27,690 --> 00:16:28,530 একটা ছবি... 247 00:16:29,360 --> 00:16:30,400 ছবি? 248 00:16:30,400 --> 00:16:34,030 সেটা কি এই বইয়ের কোনো ছবি? আর সেটা দেখেই কি ইয়োহান অজ্ঞান হয়ে গেছিল? 249 00:16:34,030 --> 00:16:38,450 ঐ বইয়ে কোনো ব্যাঙের ছবি নেই। 250 00:16:38,450 --> 00:16:40,160 ছবিটা কোথায় দেখেছিলে? 251 00:16:45,630 --> 00:16:46,460 যথেষ্ট হয়েছে। 252 00:16:47,050 --> 00:16:48,710 আজকে এই পর্যন্তই থাক। 253 00:16:49,920 --> 00:16:50,840 আচ্ছা... 254 00:17:07,940 --> 00:17:12,700 আমাদের লুঙ্গের উপর ভরসা করা উচিত হয়নি। 255 00:17:13,780 --> 00:17:14,530 হ্যাঁ। 256 00:17:14,530 --> 00:17:17,780 আমাদের পরিকল্পনা বদলালে বেশি ভালো হয়, বলে আমার মনে হয়। 257 00:17:17,790 --> 00:17:20,250 পরেরবার পুলিশের কাছে কোনো প্রমাণ নিয়ে গেলে... 258 00:17:20,250 --> 00:17:23,250 আমরা সরাসরি তার উর্ধতন কর্মকর্তার কাছে যাব। 259 00:17:23,250 --> 00:17:28,090 আর নিজেরা সময় নিয়ে সব তথ্য সংগ্রহ আর বিশ্লেষণ করার পরই কেবল আমরা তাদের কাছে যাব। 260 00:17:29,260 --> 00:17:31,210 সময় নিয়ে...? 261 00:17:31,220 --> 00:17:32,510 কতটা সময় নিয়ে? 262 00:17:32,510 --> 00:17:36,550 এখনো আমাদের হাতে ইয়োহান সম্পর্কে কোনো সুস্পষ্ট এবং পর্যাপ্ত তথ্য নেই। 263 00:17:37,470 --> 00:17:40,060 শুবাল্ট, যিনি ইয়োহানকে নিজের সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছিলেন... 264 00:17:40,060 --> 00:17:42,560 আমার মনে হয় তিনি কিছু জানেন, কিন্তু... 265 00:17:43,190 --> 00:17:45,900 তিনি এখন কারো সাথে দেখা করছেন না। 266 00:17:45,900 --> 00:17:47,190 তার ছেলে, কার্লের খবর কী? 267 00:17:47,190 --> 00:17:50,860 দুই দিন আগে ও কোথাও যাওয়ার জন্য রওনা দিয়েছিল... 268 00:17:50,860 --> 00:17:52,360 তারপর থেকে ওর সাথে কথা হয়নি। 269 00:17:53,450 --> 00:17:57,160 যদিও নিশ্চিতভাবে বলতে পারছিনা, কিন্তু প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ... 270 00:17:57,160 --> 00:18:00,990 ...সাক্ষ্য দিয়েছে যে, একজন এশীয় লোক তাদের বের হতে সাহায্য করেছে। 271 00:18:01,750 --> 00:18:07,710 কিন্তু, যদি ঘটনাস্থলে পাওয়া ঐ রাইফেলে তেনমার আঙুলের ছাপ পাওয়া যায়... 272 00:18:08,460 --> 00:18:11,090 তাহলে এসব সাক্ষ্য দিয়ে কোনো লাভ হবেনা। 273 00:18:11,090 --> 00:18:13,010 আমাদের আর কতটা অপেক্ষা করতে হবে? 274 00:18:13,510 --> 00:18:15,090 আমাদের হাতে বেশি সময় বেঁচে নেই! 275 00:18:15,090 --> 00:18:18,390 যতদিন সত্যিটা জানা যাবে, আর পুলিশ নিজেদের কাজ শুরু করবে... 276 00:18:18,390 --> 00:18:19,760 ততদিনে... 277 00:18:20,350 --> 00:18:21,770 তেনমা... 278 00:18:21,890 --> 00:18:23,100 তার মধ্যেই... 279 00:18:25,520 --> 00:18:26,270 নিনা... 280 00:18:28,440 --> 00:18:30,020 দুঃখিত। 281 00:18:30,360 --> 00:18:33,400 নিনা, তোমার কেমন লাগছে তা আমি বুঝি। 282 00:18:33,400 --> 00:18:38,320 আমিও এই কেসে আমার এক বন্ধু, রিচার্ডকে হারিয়েছি। 283 00:18:38,320 --> 00:18:40,490 একটা উজ্জ্বল জীবন ওর সামনে পড়ে ছিল। 284 00:18:40,870 --> 00:18:44,700 কিন্তু, ইয়োহান ওর ভবিষ্যৎকে ওর থেকে ছিনিয়ে নিয়েছে! 285 00:18:44,710 --> 00:18:46,540 আমি হাল ছাড়ছি না! 286 00:18:46,540 --> 00:18:47,330 যা-ই হয়ে যাক না কেন! 287 00:18:51,300 --> 00:18:52,710 এখন, খাবার খাও! 288 00:19:01,100 --> 00:19:02,560 থ্রি ফ্রগস... 289 00:19:05,230 --> 00:19:07,060 রূপকথার মতো এক শহর... 290 00:19:07,560 --> 00:19:08,600 রূপকথা... 291 00:19:20,070 --> 00:19:21,200 বুঝেছি... 292 00:19:44,520 --> 00:19:45,770 ডিটার... 293 00:19:48,140 --> 00:19:49,270 আমিও তোমার সাথে যাব। 294 00:19:52,650 --> 00:19:54,190 এসব কী বলছ তুমি? 295 00:19:54,190 --> 00:19:55,150 তা হয়না! 296 00:19:55,650 --> 00:19:58,070 তুমি এখানেই থাকবে, ঠিক আছে? 297 00:19:58,070 --> 00:20:01,820 আমার খেয়াল রাখার জন্য ডা. রাইখবাইনকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিও। 298 00:20:02,580 --> 00:20:03,780 বাই। 299 00:20:09,330 --> 00:20:10,290 ডিটার! 300 00:20:11,170 --> 00:20:12,290 আমি তাকে দেখতে চাই... 301 00:20:14,880 --> 00:20:16,550 আমি তেনমাকে দেখতে চাই! 302 00:20:32,520 --> 00:20:34,610 ড্রেসডেন (সাখসেন) 303 00:20:42,490 --> 00:20:44,070 এই নিয়ে তিনদিন পার হয়ে গেল... 304 00:20:44,780 --> 00:20:47,830 বাবা আমাকে স্টেশন চত্বরে অপেক্ষা করতে বলেছিল, কিন্তু... 305 00:20:47,830 --> 00:20:49,080 এই জায়গায় এতো বড়... 306 00:20:53,670 --> 00:20:58,340 বাবা, তুমি যার কথা বলছিলে, তার দেখা পাব বলে মনে হয়না। 307 00:21:07,520 --> 00:21:08,850 কার্ল... 308 00:21:12,400 --> 00:21:13,350 তুমি কার্ল, তাই না? 309 00:21:14,520 --> 00:21:15,360 আ-আপনি... 310 00:21:16,110 --> 00:21:19,150 যে লোকটা তোমার বাবাকে খুন করতে চাচ্ছিল... 311 00:21:20,320 --> 00:21:21,990 পুলিশ তো তোমাকে এটাই বলেছে? 312 00:21:22,320 --> 00:21:24,160 হ-হ্যাঁ... 313 00:21:24,160 --> 00:21:27,120 আমি তিন দিন ধরে ঐ বিল্ডিংয়ের ছাদ থেকে তোমার উপর নজর রাখছিলাম। 314 00:21:27,910 --> 00:21:30,000 পুলিশ তোমার পিছু নিয়েছে বলে মনে হচ্ছেনা। 315 00:21:31,080 --> 00:21:33,500 আমাকে মেসেজটা বলতে পারবে? 316 00:21:36,250 --> 00:21:37,340 অপেক্ষা করুন! 317 00:21:37,340 --> 00:21:38,710 আমরা প্রায় বের হয়ে গেছি! 318 00:21:39,210 --> 00:21:41,800 তোমার...তাড়াতাড়ি পালানো উচিত...! 319 00:21:41,800 --> 00:21:43,300 পুলিশ এসে পড়বে... 320 00:21:43,300 --> 00:21:44,470 ক-কিন্তু... 321 00:21:45,140 --> 00:21:46,890 ড্রেসডেন... 322 00:21:46,890 --> 00:21:48,470 ট্রেন স্টেশনে অপেক্ষা কোরো... 323 00:21:48,890 --> 00:21:51,980 আমার ছেলে কার্ল তোমাকে একটা মেসেজ দেবে... 324 00:21:58,360 --> 00:21:59,650 তাড়াতাড়ি আমাকে মেসেজটা দাও। 325 00:22:01,570 --> 00:22:02,570 এই নিন। 326 00:22:04,450 --> 00:22:06,030 চেদক ব্রিজ... 327 00:22:06,030 --> 00:22:07,620 থ্রি ফ্রগস? 328 00:22:07,620 --> 00:22:09,780 আর আমার বাবা এটাও বলেছে... 329 00:22:10,580 --> 00:22:13,540 "যে মন্সটারকে তুমি ধাওয়া করছ, সে যদি যমজ হয়..." 330 00:22:14,540 --> 00:22:17,420 "সেই যমজদের মা এখনো জীবিত..." 331 00:22:17,420 --> 00:22:19,840 "এবং প্রাগে বাস করছে।" 332 00:22:26,990 --> 00:23:33,990 অনুবাদক: ফেরদৌস শুভ