1 00:00:38,080 --> 00:00:39,040 মাংস এনেছি। 2 00:00:39,800 --> 00:00:43,080 - আর কেক। - এই সব জিনিস আমাকেই জায়গামত রাখতে হবে। 3 00:00:43,160 --> 00:00:44,920 এই বারবিকিউয়ের আইডিয়া বাদ দেওয়া যায় কি? 4 00:00:45,000 --> 00:00:48,680 একদম না। আজকেই তো দিন। সব জিনিস বাক্সবন্দি। কিছু ভাঙবে না। 5 00:00:48,760 --> 00:00:50,760 ওমর, আমাকে দেখে কি মনে হয় আমি পার্টি করার মুডে আছি? 6 00:00:51,600 --> 00:00:53,200 আমার বন্ধু তোমাকে দেখতে উতলা হয়ে আছে। 7 00:00:57,800 --> 00:00:59,680 ছেলেটা কে? 8 00:01:01,080 --> 00:01:02,520 খুবই ভালো ছেলে। 9 00:01:02,600 --> 00:01:03,480 আর বেশ সুদর্শন। 10 00:01:04,000 --> 00:01:06,520 - আর নিজের বয়সের চেয়ে বেশি পরিপক্ক। - ধুর। 11 00:01:06,600 --> 00:01:09,200 এই রত্ন এতদিন কোথায় লুকিয়ে ছিল? 12 00:01:11,160 --> 00:01:13,240 - কী? - কীভাবে চেনো তাকে? 13 00:01:14,520 --> 00:01:15,360 হাসপাতাল থেকে। 14 00:01:15,440 --> 00:01:19,800 বলো যে সে একজন ডাক্তার, বা নার্স। সাধারণ কোনো কর্মী হলেও চলবে। 15 00:01:20,640 --> 00:01:21,760 কেমোতে দেখা হয়েছিল আমাদের। 16 00:01:21,840 --> 00:01:24,040 - ধুর, আন্দের! - কী? 17 00:01:24,120 --> 00:01:27,080 সে ভালোই। শুধু একটু হতাশ, ব্যাস! 18 00:01:27,160 --> 00:01:29,200 এই বারবিকিউ পার্টি দেখে সে আহ্লাদে আটখানা হয়ে উঠবে। 19 00:01:29,800 --> 00:01:32,240 সাথে পুলে গোসল করা, সুন্দরী মেয়ের সাথে কথা বলা। 20 00:01:32,320 --> 00:01:34,960 - কী বলব আমি তাকে? - যেকোনো ছেলেকে যা বলো। 21 00:01:35,480 --> 00:01:36,600 "কী অবস্থা, ভাই?" 22 00:01:36,680 --> 00:01:39,280 "ভালো না, আমার ক্যান্সার হয়েছে।" 23 00:01:40,200 --> 00:01:42,760 - গ্রীষ্মের কথা জিজ্ঞেস করতে পারো। - হ্যাঁ, গ্রীষ্ম। 24 00:01:42,840 --> 00:01:45,480 "আমার বেনিডর্ম বিচে যাওয়ার কথা ছিল, 25 00:01:45,560 --> 00:01:48,160 কিন্তু ঘরে, মৃত্যুর দুয়ারেই থাকলাম।" 26 00:01:48,240 --> 00:01:49,520 তারপর কী বলব? 27 00:01:49,600 --> 00:01:52,000 "ওখান থেকে কেমন দৃশ্য দেখা যায়?" হবে না। 28 00:01:52,080 --> 00:01:53,480 যা ইচ্ছা তাই বোলো। 29 00:01:53,560 --> 00:01:56,800 হ্যাঁ, জীবন-মৃত্যু, ভবিষ্যৎ আর স্বাস্থ্য সম্পর্কে যেকোনো কিছু। 30 00:01:56,880 --> 00:01:59,840 আশা করি সে পোকেমন পছন্দ করে। 31 00:01:59,920 --> 00:02:01,480 ভাই, এটা পুরো ফালতু একটা প্লান। 32 00:02:01,560 --> 00:02:05,280 না জমলে? খারাপ। জমলে? বাজে। আমি কোনো আধমরা লোকের প্রেমে পড়তে চাই না। 33 00:02:05,360 --> 00:02:07,120 ঐ মুভিগুলো দেখোনি? 34 00:02:07,200 --> 00:02:10,000 - তুমি কি চুপ করবে? - একটু কেক খাও। 35 00:02:11,280 --> 00:02:12,360 কী আছে এতে? 36 00:02:12,440 --> 00:02:15,440 ময়দা, জল, চিনি… 37 00:02:15,520 --> 00:02:16,520 ম্যাজিক মাশরুম। 38 00:02:16,600 --> 00:02:19,560 ম্যাজিক মাশরুম? সুপারমার্কেটে পেয়েছো? 39 00:02:19,640 --> 00:02:22,440 না, অনলাইনে পেয়েছি। সাধারণত, এসব মেইলে পাওয়া যায় না। 40 00:02:23,120 --> 00:02:24,080 কিন্তু এগুলো পেয়ে গেলাম। 41 00:02:24,160 --> 00:02:25,680 হয়ত এটা একটা সংকেত। 42 00:02:25,760 --> 00:02:29,760 তোমার পাগল হওয়ার সংকেত। খাবারের সাথে মাদক কবে থেকে মেশানো শুরু করলে? 43 00:02:29,840 --> 00:02:32,680 সুস্থ হওয়ার পর থেকে ও সবকিছু চেষ্টা করে। ভবিষ্যতের কথা না ভেবে বর্তমানকে উপভোগ করে। 44 00:02:33,200 --> 00:02:37,280 আমি বরং "নাচ-গানা" করতে ভালোবাসি। শুধু দুঃখ-কষ্ট, পার্টিবিহীন... 45 00:02:37,360 --> 00:02:39,680 একটা ভালো গ্রীষ্ম কাটাতে চাই। 46 00:02:39,760 --> 00:02:43,520 যে ছেলের সাথে প্রেম করব সে যদি ক্রিসমাসের আগেই পটল তোলে তাহলে অবাক হবো না! 47 00:02:43,600 --> 00:02:45,000 - কী বলো! - শোনো। 48 00:02:45,080 --> 00:02:47,640 তাকে রাজি করাতে কতো কাঠ-খড় পোড়াতে হয়েছে জানো? 49 00:02:48,320 --> 00:02:50,400 কিংবা এটা আমার কাছে বা ওর কাছে কত গুরুত্বপূর্ণ তা বোঝো? 50 00:03:01,640 --> 00:03:03,480 কী করব আমি? সেক্স? 51 00:03:03,560 --> 00:03:04,560 তা করা যায়। 52 00:03:04,640 --> 00:03:08,960 মানে, জানিনা। ছেলেটা দেখতে খারাপ না। 53 00:03:09,040 --> 00:03:10,680 আমি কি তার শেষ সেক্স হবো? 54 00:03:11,400 --> 00:03:14,640 এ অনেক চাপের কাজ, আন্দের। আর চাপের মধ্যে আমি ভালো খেলাধুলা করতে পারি না। 55 00:03:14,720 --> 00:03:17,840 তুমি তার শেষ সেক্স, বা শেষ চুমু বা শেষ কোনোকিছু হবে না। 56 00:03:17,920 --> 00:03:22,240 কিন্তু তুমি সেই মেয়ে হতে পারো যাকে সে ৩০ বছর পরেও মনে রাখবে। 57 00:03:22,320 --> 00:03:25,640 হতাশার চরম পর্যায়ে থাকা অবস্থায় যে মেয়ে তাকে সাহায্য করেছিল। 58 00:03:25,720 --> 00:03:28,960 কোনো ব্যাপার না। কিন্তু করব কিভাবে? 59 00:03:29,040 --> 00:03:30,480 ক্যান্সারের ব্যাপারে কথা বলবে না। 60 00:03:30,560 --> 00:03:33,280 কিন্তু একদম যে উপেক্ষা করছ এটা বুঝতে দিও না। 61 00:03:33,360 --> 00:03:36,600 পজিটিভ হও, কিন্তু বেশি হয়ো না। 62 00:03:36,680 --> 00:03:38,600 সে যেন মনে না করে যে এসব সাজানো। 63 00:03:39,600 --> 00:03:40,960 এসব সাজানো, তাই না? 64 00:03:42,200 --> 00:03:43,400 রেবেকা দারুণ মেয়ে। 65 00:03:44,160 --> 00:03:47,600 তার জন্য সাজানো। আমি মোটেই সুদর্শন কেউ না। 66 00:03:47,680 --> 00:03:49,160 আন্দের কেবল সাহায্য করতে চায়। 67 00:03:50,200 --> 00:03:51,280 তোমাকে সুস্থ্য হতে দেখতে চায়। 68 00:03:52,800 --> 00:03:53,840 ভালো ছেলে। 69 00:03:55,440 --> 00:03:56,920 ওকে থামাবো কিভাবে? 70 00:03:59,240 --> 00:04:00,280 ব্যাপারটা হাস্যকর। 71 00:04:00,800 --> 00:04:03,440 যখন ও অসুস্থ ছিল, আমি সবসময় ওর মনে আশা জাগানোর চেষ্টা করতাম। 72 00:04:03,960 --> 00:04:05,560 আর প্রতিবার গড়বড় করে ফেলতাম। 73 00:04:05,640 --> 00:04:07,200 কিন্তু আমি ওকে বুঝতে পারছি। 74 00:04:08,240 --> 00:04:09,720 ওর নিজেকে অকর্মা মনে হয়। 75 00:04:09,800 --> 00:04:12,840 তোমাকে খুশি করার জন্য ও কিছু করতে চায়। 76 00:04:12,920 --> 00:04:14,120 যদি কিছু করার থাকে আরকি। 77 00:04:16,760 --> 00:04:17,920 করার মত কিছুই নেই। 78 00:04:18,000 --> 00:04:20,200 ওর গলায় একটা চুমু দিবো। 79 00:04:20,280 --> 00:04:22,920 গড়বড় না করে মুখ খোলার এটাই একমাত্র উপায়। 80 00:04:23,800 --> 00:04:24,920 খাপে-খাপ। 81 00:04:25,000 --> 00:04:28,720 বাড়া আমরাই কি একমাত্র ওকে খুশি করতে পারি? 82 00:04:28,800 --> 00:04:31,960 - ওর কি কোনো বন্ধু নেই? - ছিল। কিন্তু এটা ওর চিকিৎসার ৩য় বছর। 83 00:04:32,040 --> 00:04:32,880 তো? 84 00:04:34,240 --> 00:04:36,120 প্রথমদিকে সবাই দেখতে আসতো। 85 00:04:36,200 --> 00:04:40,240 দেখতে আসা আস্তে আস্তে ফোন কলে রুপান্তরিত হলো, আর ফোনকল আস্তে আস্তে মেসেজে রুপান্তরিত হলো। 86 00:04:41,000 --> 00:04:42,440 ওর নিজের মা-ই ওর সাথে যায় না। 87 00:04:42,520 --> 00:04:46,040 ওকে আর ওর ভাইদের পেট চালানোর জন্য তাকে কাজ করতে হয়। 88 00:04:47,640 --> 00:04:48,880 খুব দুঃখজনক। 89 00:04:49,560 --> 00:04:50,840 মানুষ উধাও হয়ে যায়। 90 00:04:52,080 --> 00:04:52,920 কিন্তু আমি যাবো না। 91 00:04:54,680 --> 00:04:55,840 আমি উধাও হবো না। 92 00:05:10,000 --> 00:05:10,880 হেই। 93 00:05:13,440 --> 00:05:14,280 হাই। 94 00:05:14,360 --> 00:05:16,640 আমার নাম রেবেকা, ক সহযোগে। 95 00:05:18,800 --> 00:05:20,320 আমি মৃত্যুর সহোদর। 96 00:05:20,400 --> 00:05:21,400 দেখা হয়ে ভালো লাগল। 97 00:05:22,200 --> 00:05:24,720 আরে, আমি ভেবেছিলাম তোমার নাম অ্যালেক্সিস। 98 00:05:25,840 --> 00:05:26,680 সেটাও। 99 00:05:28,920 --> 00:05:32,520 "মৃত্যুর সহোদর" মানে কি তুমি সিঙ্গেল নাকি…? 100 00:05:32,600 --> 00:05:35,720 না, এটার মানে আমি মারা যাচ্ছি। 101 00:05:36,760 --> 00:05:38,800 ধুর...মরতে তো আমাদের সবাইকে হবে। 102 00:05:39,560 --> 00:05:42,480 হ্যাঁ, কিন্তু সবাই দুই বা তিন মাসের মধ্যে মারা যাচ্ছেনা। 103 00:05:43,560 --> 00:05:45,800 বাজে কথা ভেবে লাভ নেই, ঠিক আছে? 104 00:05:46,640 --> 00:05:49,160 না, তা করছি না। 105 00:05:51,120 --> 00:05:52,960 গতকালই ডাক্তার বলেছে। 106 00:06:08,480 --> 00:06:09,520 সেক্স করতে চাও? 107 00:06:10,880 --> 00:06:13,240 - কী? - ক্লান্ত হলে, সমস্যা নেই। 108 00:06:13,320 --> 00:06:16,080 তুমি শুয়ে পড়ো, আমি কাজ চালিয়ে যাবো। 109 00:06:16,160 --> 00:06:18,600 অনেক অলস ছেলেদের সাথে করেছি… 110 00:06:19,720 --> 00:06:22,680 না, দরকার নেই। ধন্যবাদ। 111 00:06:25,480 --> 00:06:26,480 স্বাগত। 112 00:06:29,880 --> 00:06:33,600 কিন্তু যদি করতে ইচ্ছে করে, তোমাকে জানাবো। 113 00:07:39,640 --> 00:07:40,960 বলল যে ও মারা যাচ্ছে। 114 00:07:42,400 --> 00:07:44,400 দুই বা তিন মাসের মধ্যে। ডাক্তার ওকে বলেছে। 115 00:07:45,480 --> 00:07:46,560 মিথ্যা কথা। 116 00:07:47,800 --> 00:07:49,480 শুনে তো সিরিয়াস মনে হলো। 117 00:07:54,760 --> 00:07:55,800 ও মারা যাচ্ছে,আন্দের। 118 00:07:57,360 --> 00:07:59,360 আমি দুঃখিত, ভাই। আন্দের! 119 00:08:11,680 --> 00:08:13,800 - কী করছ? - তুমি কী করছ? 120 00:08:13,880 --> 00:08:16,680 মুভিতে যেমন করে, সেরকম নিচে গিয়ে শুয়ে ছিলাম, 121 00:08:16,760 --> 00:08:18,640 ঈশ্বরের দর্শন পাই কিনা সেটা দেখতে। 122 00:08:18,720 --> 00:08:20,760 কিন্তু কানে জল ঢোকা ছাড়া আর কিছু পেলাম না। 123 00:08:20,840 --> 00:08:25,040 দেখো, মিথ্যা বলে অন্যদের দূরে সরিয়ে দেওয়ার ব্যাপারে আমি সব জানি। 124 00:08:25,120 --> 00:08:26,440 এতে কাজ হয় না। 125 00:08:26,520 --> 00:08:28,800 কেমোতে কোনো কাজ হচ্ছে না, আন্দের। বুঝতে পেরেছো? 126 00:08:29,880 --> 00:08:31,320 এতে আমার অবস্থা আরো খারাপ হচ্ছে। 127 00:08:32,560 --> 00:08:34,720 আমি শেষ পর্যন্ত চেষ্টা করেছি, আর এটাই সেই শেষ। 128 00:08:35,720 --> 00:08:38,200 বাল! আমাকে আগে কেন বলো নি? 129 00:08:38,280 --> 00:08:41,920 সকালে বলতে চেয়েছিলাম। কি মনে হয় আমি কেন আসতে চাইনি? 130 00:08:42,600 --> 00:08:46,120 আমি তোমার দিন, তোমার গ্রীষ্ম, তোমার জীবন নষ্ট করতে চাচ্ছিলাম না। 131 00:08:47,880 --> 00:08:51,360 শোনো, আমি তোমাকে হাল ছাড়তে দেবো না, বুঝেছো? 132 00:08:52,760 --> 00:08:55,040 বলেছিলাম না আমি বুমেরাং। 133 00:08:55,120 --> 00:08:59,360 তুমি এক দুঃস্বপ্ন। জানো তুমি কেন হাল ছাড়বে না? 134 00:09:00,160 --> 00:09:01,600 কারণ তোমার নিজেকে অপরাধী মনে হয়। 135 00:09:02,120 --> 00:09:06,640 এজন্য যে তুমি সুস্থ্য হয়ে গিয়েছো কিন্তু আমি হইনি। আর তুমি ত্যাগের মাধ্যমে এর প্রায়শ্চিত্ত করতে চাও। 136 00:09:06,720 --> 00:09:09,280 তোমার সময়, চেষ্টা আর বন্ধুত্ব দিয়ে। 137 00:09:10,080 --> 00:09:12,160 কিন্তু এখন তার কোনোটাই কাজে আসবে না। 138 00:09:15,480 --> 00:09:16,920 তাই, তুমি কি দয়া করে… 139 00:09:18,880 --> 00:09:20,040 আমাকে শান্তিতে মরতে দেবে?