0
00:00:3,257 --> 00:01:20,257
Blue Jasmine (2013)
*বাংলায় অনুবাদ করেছেন - তাসনিম আলম*
1
00:01:30,257 --> 00:01:32,259
হ্যাল ছিল সবার থেকে ব্যতিক্রম।
2
00:01:32,467 --> 00:01:35,061
আমি তাকে প্রথম দেখি একটা পার্টিতে,
আর প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যাই।
3
00:01:35,262 --> 00:01:36,764
তখন "ব্লু মুন" গানটা বাজছিল।
4
00:01:36,972 --> 00:01:38,474
- আপনি "ব্লু মুন" গানটা শুনেছেন?
- হ্যাঁ।
5
00:01:38,682 --> 00:01:41,026
গানটা এখনো আমার কানে বাজে। অহ!
6
00:01:41,351 --> 00:01:42,694
♪ ব্লু মুন ♪♪
7
00:01:42,853 --> 00:01:46,153
আর এক বছরের মধ্যেই আমার
স্নাতক কোর্স সম্পন্ন হবার কথা ছিল।
8
00:01:46,356 --> 00:01:50,202
কিন্তু তাকে বিয়ে করতে আমি
ইউনিভার্সিটি ছেড়ে দিই।
আসলে পড়াশুনা করে কী বা
এমন শিখছিলাম?
9
00:01:50,402 --> 00:01:53,451
একজন এনথ্রোপোলজিস্ট হিসেবে
কি আমাকে মানাতো বলে মনে হয়?
10
00:01:55,490 --> 00:01:56,992
কেমন হাস্যকর ব্যাপার হতো?
11
00:01:57,200 --> 00:02:00,545
সে বিছানায় পূর্ণ সুখ দিতে পারতো।
যদিও আমার থেকে নয় বছরের বড় ছিল।
12
00:02:00,746 --> 00:02:02,748
ততদিনে সে অনেক টাকাপয়সা উপার্জন
করেছিলো, আবার লোকসানও করেছিলো।
13
00:02:02,956 --> 00:02:06,005
কিন্তু লোকসানের পর আরও বেশি উপার্জন
করেছিল। মানে, অনেক অনেক বেশি।
14
00:02:06,209 --> 00:02:07,506
তার মধ্যে প্রাণশক্তির
কোন অভাব ছিল না।
15
00:02:07,711 --> 00:02:10,430
আমার জানা বিছানার ছলাকলা
সব তার কাছেই শিখেছি,
16
00:02:10,631 --> 00:02:12,850
যদিও এমন খোলামেলা কথা
বলা আমার পছন্দ না।
17
00:02:13,050 --> 00:02:16,270
বিশ্বাস করুন, ছয়টা ভিন্ন ওষুধ দিয়ে
আমার চিকিৎসার চেষ্টা করা হয়।
18
00:02:16,470 --> 00:02:18,097
তারা ওগুলোকে ককটেল বলতো।
19
00:02:18,305 --> 00:02:20,899
স্টলি মার্টিনি ছাড়া আর কোন ককটেল
আমার উপর কাজ করতো না।
20
00:02:21,099 --> 00:02:22,351
ডাক্তারদের উপর আমার
কখনোই ভরসা ছিল না।
21
00:02:22,559 --> 00:02:25,187
ডাক্তারের ভুল চিকিৎসায় আমার
বাবা-মা দুজনেই অল্প বয়সে মারা যায়।
22
00:02:25,395 --> 00:02:27,238
আমি সান-ফ্রান্সিসকোতে এই প্রথম আসলাম।
23
00:02:27,439 --> 00:02:30,443
যদিও হ্যাল আর আমি অনেক জায়গায়
ঘুরতে যেতাম। শুনেছি এই এলাকাটা সুন্দর।
24
00:02:30,651 --> 00:02:33,495
আমি বোনের বাসায় উঠবো। জিঞ্জার,
তার স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে।
25
00:02:33,695 --> 00:02:37,916
যদিও সে আমার রক্তের বোন না।
তাকে দত্তক এনেছিল, আমাদের দুজনকেই।
26
00:02:38,116 --> 00:02:40,869
তার স্বামীকে আমার পছন্দ হতো না।
সে আমার বোনের গায়ে হাত তুলতো।
27
00:02:41,078 --> 00:02:43,046
এই ভিটনটা। এটা আমার।
28
00:02:43,246 --> 00:02:46,125
- এখানে একটা নতুন জীবন শুরু করতে চাই।
- হুম।
29
00:02:46,333 --> 00:02:48,961
অতীতের জঞ্জাল ভুলে নতুনভাবে বাঁচতে চাই।
30
00:02:49,169 --> 00:02:53,390
পশ্চিমাঞ্চলে যাও। এটা হোরেস গ্রিলি
বলেছিল নাকি? "পশ্চিমাঞ্চলে যাও।"
31
00:02:53,590 --> 00:02:56,890
অহ, ঐ যে আমাকে নিতে এসেছে।
তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো।
32
00:02:57,094 --> 00:02:59,688
অহ, আপনাকে ফোন করবো,
একদিন একসাথে লাঞ্চ করা যাবে।
33
00:02:59,888 --> 00:03:02,232
আপনার ফোন নাম্বারতো দিলেন না।
34
00:03:02,974 --> 00:03:07,275
- যার সাথে কথা বলছিলে, ঐ মহিলাটা কে?
- বিমানে আমার পাশের সিটে বসেছিল।
35
00:03:07,479 --> 00:03:08,901
নিজে নিজেই সারাক্ষণ কথা বলে।
36
00:03:09,106 --> 00:03:11,780
প্রথমে ভেবেছিলাম আমাকে কিছু বলছে।
জিজ্ঞাস করলাম, "কী?"
37
00:03:11,983 --> 00:03:14,987
কিন্তু সে তার কাহিনি বলেই যাচ্ছে,
তো বলেই যাচ্ছে।
38
00:03:32,170 --> 00:03:34,673
কোথায়...? এটা কোথায় আসলাম আমি?
39
00:03:34,881 --> 00:03:38,101
আপনিই তো ৩০৫, সাউথ ভ্যান নেস
ঠিকানা বলেছিলেন।
40
00:03:44,057 --> 00:03:47,311
- আপনি একটু দাঁড়াবেন,
আমার ব্যাগ গুলো তুলে দিবেন?
- অবশ্যই।
41
00:03:52,566 --> 00:03:55,069
সে যে কোথায় কিছুই বুঝলাম না।
42
00:03:55,318 --> 00:03:57,491
সে তো জানতো আমি আসবো।
43
00:03:58,029 --> 00:04:00,657
বিমানও ঠিক সময়েই এসেছে।
44
00:04:07,247 --> 00:04:08,624
- ঠিক আছে, আমি... আমি...
- আপনি ঠিক আছেন তো?
45
00:04:08,832 --> 00:04:12,803
ঠিক আছি। মাঝেমাঝে কেমন
একটু দম বন্ধ লাগে...
46
00:04:13,003 --> 00:04:17,884
কিন্তু পরে নিঃশ্বাস স্বাভাবিক হলে অতঙ্কগ্রস্ত
হয়ে পড়ি, সেটা আরও বেশি সমস্যার।
47
00:04:18,091 --> 00:04:19,764
আচ্ছা।
48
00:04:21,511 --> 00:04:24,014
- আমি একটু আড়ালে কথা বলতে চাই।
- অবশ্যই, অবশ্যই।
49
00:04:24,222 --> 00:04:25,974
হ্যালো, জিঞ্জার?
50
00:04:26,183 --> 00:04:28,652
হ্যাঁ, আমি এসে গেছি। আমি ঠিক
তোমার বাসার সামনে দাঁড়ানো।
51
00:04:28,852 --> 00:04:30,980
৩০৫ নম্বর তো?
52
00:04:31,813 --> 00:04:32,985
অহ-হাহ।
53
00:04:33,190 --> 00:04:35,864
আহ। আচ্ছা কতক্ষণ লাগবে?
54
00:04:36,151 --> 00:04:39,155
কী? ওটা কোন দিকে?
55
00:04:39,362 --> 00:04:42,866
না, না, দেখতে পাচ্ছি।
আচ্ছা, আহ, আচ্ছা।
56
00:04:43,074 --> 00:04:46,544
তুমি পারলে একটু তাড়াতাড়ি চলে আস।
আমার বোন ঐ বারে চাবি রেখে গেছে।
57
00:04:46,745 --> 00:04:48,713
- আপনি আর একটু দাঁড়াবেন?
- অবশ্যই।
58
00:05:11,353 --> 00:05:12,980
আর কিছু লাগবে কি?
59
00:05:16,525 --> 00:05:18,277
ধন্যবাদ।
60
00:05:19,361 --> 00:05:21,204
অহ, অনেক ধন্যবাদ।
61
00:05:21,404 --> 00:05:24,408
ভালো থাকবেন, চলি তাহলে?
বাই-বাই।
62
00:05:29,079 --> 00:05:31,423
- তো, বাসা কেমন লাগছে?
- দারুণ পছন্দ হয়েছে।
63
00:05:31,623 --> 00:05:34,547
ফায়ারপ্লেস গুলো সচল আছে।
অযথা সাজিয়ে রাখলে বিরক্ত লাগে।
64
00:05:34,751 --> 00:05:37,550
অনেক আলো-বাতাস আছে,
সিলিং গুলোও অনেক উঁচুতে।
65
00:05:37,754 --> 00:05:40,598
বাসার সিলিং নিচু থাকলে শ্বাস
নেওয়া যায় নাকি? কী চমৎকার দৃশ্য!
66
0:05:40,790 --> 0:05:43,390
- তুমি তো ফিফথ এভিনিউয়েই চেয়েছিলে।
- সেন্ট্রাল পার্ক, অসাধারণ।
67
0:05:43,590 --> 0:05:45,310
অহ, ঠিক যেমনটা চেয়েছিলাম।
68
0:05:45,510 --> 0:05:47,230
আমাদের-তো তেমন কোন কাজ করতে হয় না।
69
0:05:47,430 --> 0:05:49,770
- আমাকে এভাবে অলস বানানো উচিত হচ্ছে না।
- কেন না?
70
0:05:49,970 --> 0:05:52,560
আর কাকে অলস বানাবো তাহলে?
তোমাকে তো আসল খবরটাই দিই নি?
71
0:05:52,760 --> 0:05:54,890
- কী খবর?
- ড্যানি এখন থেকে আমাদের সাথেই থাকবে।
72
0:05:55,100 --> 0:05:57,150
অহ, হানি।
এটা তো খুবই ভালো খবর।
73
0:05:57,350 --> 0:05:59,530
তার মা আর তাদের উকিলের
সাথে পাকা কথা হয়ে গেছে।
74
0:05:59,730 --> 0:06:03,450
অহ, সে আমাদের বাসায় থাকলে
খুব আমোদে থাকবে।
75
0:06:05,940 --> 0:06:08,120
ড্যানি, শুভ জন্মদিন।
76
0:06:08,740 --> 0:06:12,540
আমাদের স্কুলের ছেলেরা বলে,
আমরা নাকি খুব ধনী আর তুমি নাকি
দাতব্য-কাজে অনেক টাকা খরচ কর।।
77
0:06:12,740 --> 0:06:15,590
হ্যাঁ, করি তো। তুমিও যখন বড় হবে,
মনে রাখবে...
78
0:06:15,790 --> 0:06:18,510
তোমার উপার্জিত সম্পদে গরীব
দুঃখীদেরও ভাগ আছে।
79
0:06:18,710 --> 0:06:21,430
সবাই তো আমাদের মতো সৌভাগ্য
নিয়ে পৃথিবীতে আসেনি।
80
0:06:21,630 --> 0:06:22,750
- ডোমিংগো?
- ম্যাম, বলুন।
81
0:06:22,960 --> 0:06:25,710
- আরেক বোতল মার্গাউক্স দাও।
- এখুনি দিচ্ছি।
82
0:06:26,130 --> 0:06:27,180
মাফ করবে।
83
0:06:27,380 --> 0:06:29,760
- এটাতে কিন্তু সুন্দর মানাবে।
- আমাকে জঘন্য লাগবে না তো?
84
0:06:29,970 --> 0:06:31,690
না, মোটেও না।
সে যেভাবে এটাকে...
85
0:06:31,890 --> 0:06:34,560
অহ, সে কি মিষ্টি দেখেছ?
86
0:06:34,760 --> 0:06:37,060
হ্যালের সাথে আমার প্রথম পরিচয়ের
দিনও এই গানটা বাজছিল।
87
0:06:39,310 --> 0:06:42,440
- আমি এই 'জেসমিন' নামটার
প্রেমে পড়েছিলাম।
- অহ, কী রোমান্টিক!
88
0:06:43,110 --> 0:06:47,860
আমি নিজের নাম বদলে জেসমিন রেখেছিলাম।
জ্যানেট নামটার মাঝে কোন সৌন্দর্য নেই।
89
0:06:51,820 --> 0:06:54,170
তাকে যেদিন প্রথম দেখি,
এই গানটা বাজছিল।
90
0:06:54,370 --> 0:06:58,420
তুমি জানো তো? হ্যাঁ, মার্থাস ভিনইয়ার্ড
দ্বীপের এক পার্টিতে আমাদের পরিচয় হয়।
91
0:06:58,910 --> 0:07:00,840
"ব্লু মুন।"
92
0:07:01,790 --> 0:07:03,790
বাচ্চারা, নেমে আস।
93
0:07:04,540 --> 0:07:08,090
অগি, যেতে হবে। আমাকে ফিরতে হবে,
বাড়িতে একজন অপেক্ষায় আছে।
94
0:07:08,300 --> 0:07:10,300
আমরা আজকে ঘরের ফার্নিচার
উঠাতে বাবাকে সাহায্য করেছি।
95
0:07:10,510 --> 0:07:13,180
অহ, তাই? বাচ্চাদেরকে তোমার
কাছে রাখার এই উদ্দেশ্য?
96
0:07:13,390 --> 0:07:16,310
বাচ্চাদেরকে দিয়ে মানুষের ফার্নিচার
উপর তলায় উঠানোর কাজে করানো।
97
0:07:16,510 --> 0:07:18,480
- তারা খুব আগ্রহ নিয়ে করেছে।
শরীরের ব্যায়ামও হয়েছে।
- তাই?
98
0:07:18,680 --> 0:07:21,440
- আমরা ফ্রাংক এন্ড বিন খেয়েছি।
- আচ্ছা।
99
0:07:21,650 --> 0:07:24,490
- এত উত্তেজিত হবার কিছু নেই।
- জনি, চল, যেতে হবে।
100
0:07:24,690 --> 0:07:27,490
- আস, চলো, যেতে হবে।
- এত তাড়া কীসের?
101
0:07:27,690 --> 0:07:29,910
জিঞ্জার, এত তাড়া কীসের?
প্রেমিকের সাথে দেখা করতে যাবে নাকি?
102
0:07:30,110 --> 0:07:31,580
সেটা তোমার না জানলেও চলবে।
103
0:07:31,780 --> 0:07:35,080
- জ্যানেট এসেছে, তো...
- জ্যানেট?
104
0:07:35,280 --> 0:07:37,160
জেসমিন?
সে কী করতে এসেছে?
105
0:07:37,370 --> 0:07:40,090
তার নিজের একটা ব্যবস্থা না হওয়া
পর্যন্ত সে আমার সাথেই থাকবে।
106
0:07:40,290 --> 0:07:42,010
- সে একটু ঝামেলায় পড়েছে।
- অহ, তাই!
107
0:07:42,210 --> 0:07:44,960
তার যখন টাকা ছিল, সে তো তোমার
সাথে কোন সম্পর্কই রাখতে চায়নি।
108
0:07:45,170 --> 0:07:47,170
এখন সে অভাবে পড়ে তোমার
সাথে থাকতে চলে এসেছে।
109
0:07:47,380 --> 0:07:49,380
সে শুধু অভাবে পড়েনি,
তার অবস্থা একেবারে সর্বস্বান্ত।
110
0:07:49,590 --> 0:07:52,140
আর এসব নিয়ে তোমার না ভাবলেও
চলবে। সে আমার আপন বোন।
111
0:07:52,340 --> 0:07:53,840
- সে আমাদের সব টাকা মেরে দিয়েছিল।
- হ্যাঁ।
112
0:07:54,050 --> 0:07:58,180
মনে নেই? ওটা ছিল আমাদের সারা
জীবনের সঞ্চয়। ওটা থাকলে
আমাদের ভাগ্য বদলে যেতে পারত।
113
0:07:58,390 --> 0:08:02,490
অগি, শেষবারের মতো বলছি, টাকাটা তার
স্বামী নিয়েছিল, এতে তার কোন হাত ছিল না।
114
0:08:02,690 --> 0:08:04,810
পুঁজিবাজার-অর্থব্যবস্থার সে কী বুঝে?
115
0:08:05,020 --> 0:08:08,820
ফালতু কথা। এখন আবার বলো না যে,
সে এমন একজন চূড়ান্ত মাত্রার...
116
0:08:09,030 --> 0:08:11,870
ভুয়া আবাসন ব্যবসায়ী আর ব্যাংক
জালিয়াতের সাথে এত দিন যাবৎ
সংসার করেও
117
0:08:12,070 --> 0:08:13,700
এসবের কিছুই জানতো না।
118
0:08:13,910 --> 0:08:17,500
জিঞ্জার, আমার কথাটা বিশ্বাস কর।
সে সব জানতো, বুঝেছ? সে জানতো।
119
0:08:17,700 --> 0:08:20,710
যখন তাকে হীরার গয়না আর
দামী তুলতুলে কোট কিনে দিতো,
120
0:08:20,910 --> 0:08:24,040
- সে সব জেনেও না বুঝার ভাণ করতো।
- অগি, আমার তা মনে হয় না।
121
0:08:24,250 --> 0:08:29,550
তুমি নিজেই আমাকে বলেছিলে,
"সে একটা মিথ্যুক এবং সে অবশ্যই জানতো।"
122
0:08:29,750 --> 0:08:32,970
জেসমিন, তোমাদের এই
বাগান বাড়িটা খুব সুন্দর।
123
0:08:33,170 --> 0:08:35,800
- শুনলে তো?
- দুঃখিত, আমাদেরকে এই
বিষয়গুলো সমাধান করতে হবে।
124
0:08:36,010 --> 0:08:38,690
বলেছি তো, তুমি কর্পোরেশনের
নামটা বদলে দাও।
125
0:08:38,890 --> 0:08:41,980
- এখন থেকে 'গ্লোবাল ইনোভেশন' নামে চালাও।
- আমার মনে হয় না সেটা সম্ভব হবে।
126
0:08:42,180 --> 0:08:43,530
আমি তো অসম্ভবের কিছু দেখি না।
127
0:08:43,730 --> 0:08:46,360
- আমস্টারডামের একাউন্ট থেকে
টাকা পরিশোধ করে দাও।
- আমস্টারডাম।
128
0:08:46,560 --> 0:08:50,360
যখনই তাদের আলোচনা শুনি,
বিচার বিভাগকে ফাঁকি দেওয়ার একটা
উপায় তাদের সবসময় তৈরিই থাকে।
129
0:08:50,570 --> 0:08:52,410
- তোমাদের ঘরে আড়িপাতার যন্ত্র
বসিয়ে না রাখলেই হয়।
- হা, হা, হা।
130
0:08:52,610 --> 0:08:55,450
অহ, হ্যালের ব্যবসায়িক আলাপে
আমি কখনোই মনোযোগ দিই না।
131
0:08:55,660 --> 0:08:57,660
এসব জিনিস আমার মাথায় ঢোকে না।
132
0:08:57,870 --> 0:09:01,250
- আমরা যদি আবার পুরাতন
কর্পোরেশনে ফেরত যাই?
- যাওয়া যায়। কোন আইনি বাধা নেই।
133
0:09:01,450 --> 0:09:05,710
- ঐ নামে ফেরত যাওয় সম্ভবত ভুল হবে।
- আমি নিশ্চিত এটাতে একটা বিপদ হবে।
134
0:09:05,920 --> 0:09:08,130
- যৌথভাবে আয়কর বিবরণী
দাখিল করতে যেয়ো না যেন।
- হা, হা, হা।
135
0:09:08,330 --> 0:09:12,010
ওসব বলো না। আমি তাকে বিশ্বাস করে
যে কোনো কিছুতে স্বাক্ষর করে নেই।
136
0:09:12,210 --> 0:09:13,560
সেই পুরাতন কৌশল।
137
0:09:13,760 --> 0:09:16,140
যাকে বলে দেখেও
না দেখার ভাণ করা।
138
0:09:18,470 --> 0:09:21,220
- জেসমিন, হায় খোদা!
- অহ।
139
0:09:21,430 --> 0:09:23,400
- কতদিন পর দেখা!
- কতদিন পর দেখা হলো!
140
0:09:23,600 --> 0:09:26,020
অহ, এতক্ষণ অপেক্ষায়
রাখার জন্য দুঃখিত।
141
0:09:26,232 --> 0:09:28,451
- দুঃখিত, মনে হচ্ছে প্যারিসে চলে এসেছি।
- সমস্যা নেই।
142
0:09:28,650 --> 0:09:30,940
- না, ব্যাপার না।
- আজকে বাচ্চারা অগির সাথে সময় কাটালো।
143
0:09:31,150 --> 0:09:32,900
অহ, সেজন্যই তাহলে ফিরতে এত দেরী।
144
0:09:33,110 --> 0:09:34,830
- হ্যালো, তুমি ম্যাথু, তাই না?
- হ্যাঁ।
145
0:09:35,030 --> 0:09:37,620
বাচ্চারা, পরিচিত হও।
তার কথাই বলেছিলাম, মনে আছে?
146
0:09:37,820 --> 0:09:40,290
- হাই, আমার নাম জেসমিন।
- হাত মেলাও। আচ্ছা যেয়ে খেলা কর।
147
0:09:40,490 --> 0:09:41,910
- বড় হয়ে গেছে।
- হ্যাঁ, সেটাই।
148
0:09:42,120 --> 0:09:44,250
- আগে আমি নিবো।
- দুজনকেই বলছি, চেঁচামেচি করবে না।
149
0:09:44,450 --> 0:09:47,080
- তারা ভালোই হট্টগোল করে দেখি।
- ঘরের ভেতর দৌড়াবে না বলছি।
150
0:09:47,290 --> 0:09:50,040
খোদা, বাচ্চাদুটো একদম বেয়াড়া স্বভাবের।
এটা কী একটা রোগ যেন... মনোযোগ বৈকল্য?
151
0:09:50,250 --> 0:09:54,720
- তোমার বাসাটা তো চমৎকার।
- ঠাট্টা করছ নাকি?
152
0:09:54,920 --> 0:09:58,470
না, সত্যি বলছি।
বাসাটা বসবাসের জন্য খুব উপযোগী।
153
0:09:58,680 --> 0:10:01,350
জেসমিন, অযথা মিথ্যা প্রশংসা
করতে হবে না।
154
0:10:02,310 --> 0:10:06,060
আমাকে বেশ কিছু দিন এখানে থাকতে হবে।
যাবার মতো আর জায়গা নেই।
155
0:10:06,640 --> 0:10:08,690
- আমার হাতে টাকা-পয়সাও কিছু নেই।
- আচ্ছা।
156
0:10:08,900 --> 0:10:11,610
ব্রুকলিনের বাসার ভাড়া শোধ করতে পারিনি।
কেমন একটা অবস্থা!
157
0:10:11,820 --> 0:10:14,820
এত সুন্দর বাড়ি ছেড়ে আমাকে ব্রুকলিনের
মত বস্তিতে ভাড়া বাসায় উঠতে হয়েছে।
158
0:10:15,030 --> 0:10:18,120
আমি এখন নিঃস্ব। সরকার আমাদের
সব কিছু বাজেয়াপ্ত করেছে।
159
0:10:18,320 --> 0:10:19,990
বাকি যা ছিল উকিলের ফিস দিতে হয়েছে।
160
0:10:20,200 --> 0:10:21,830
জিঞ্জার, আমার একলা থাকা নিরাপদ না।
161
0:10:22,030 --> 0:10:24,630
একলা থাকলেই আমার মাথায় বিভিন্ন
আজেবাজে চিন্তা উঁকি দেয়।
162
0:10:24,830 --> 0:10:28,330
আচ্ছা, তবে এটুকু বলতে পারি,
তোমাকে দেখতে দারুণ লাগছে।
163
0:10:28,540 --> 0:10:31,790
- অহ, এখন তো তুমি মিথ্যা বলছ।
- সত্যি দারুণ লাগছে।
164
0:10:32,000 --> 0:10:34,850
আমি কালকে রাতে একফোঁটাও
ঘুমাতে পারিনি। এখানে আসার ব্যাপারে...
165
0:10:35,050 --> 0:10:36,550
-... খুব উৎকণ্ঠায় ছিলাম।
- তা কেন?
166
0:10:36,760 --> 0:10:40,480
- ভাবছিলাম তুমি এখনো আমার
উপর রেগে আছ কি না।
- অহ, আসলে...
167
0:10:41,720 --> 0:10:44,560
- আর এক গ্লাস ড্রিংক নিই?
আমরা তো উৎযাপন করছি, তাই না?
- হ্যাঁ, অবশ্যই।
168
0:10:44,760 --> 0:10:47,020
- বিমানে খুব ঝাঁকুনি হচ্ছিলো।
- অহ-তাই!
169
0:10:47,230 --> 0:10:51,360
আমি সারা রাস্তা কিছুই খাইনি। বিমানের
খাবার গুলো জঘন্য ছিল। এইতো পেয়েছি।
170
0:10:51,560 --> 0:10:54,410
আসলে, ফার্স্ট ক্লাসে এত বাজে
অবস্থা মানা যায় না, তাই না?
171
0:10:54,940 --> 0:10:56,490
তুমি বিমানের ফার্স্ট ক্লাসে এসেছ?
172
0:10:56,690 --> 0:10:59,410
বুঝি না, লোকজন কীভাবে এইসব
ফালতু এয়ারলাইন্সে যাতায়াত করে!
173
0:10:59,610 --> 0:11:03,330
- ফার্স্ট ক্লাস অনেক টাকার ব্যাপার না?
- হ্যাঁ, আমি তো দেখে অবাক।
174
0:11:03,530 --> 0:11:07,460
- আমি জানতাম তোমার অবস্থা কপর্দকশূন্য।
- আমার অবস্থা কপর্দকশূন্য থেকেও খারাপ।
175
0:11:07,660 --> 0:11:09,880
আমি দেনায় জর্জরিত।
176
0:11:10,080 --> 0:11:11,880
তাহলে ফার্স্ট ক্লাসের টাকা পেলে কোথায়?
177
0:11:12,080 --> 0:11:15,930
জিঞ্জার, আমি জানি না।
কোন একভাবে ব্যবস্থা করেছি।
178
0:11:16,630 --> 0:11:19,880
শুধু জানতে চাচ্ছি, তোমার যদি টাকা না থাকে
তাহলে কীভাবে বিমানের প্রথম শ্রেণিতে...
179
0:11:20,090 --> 0:11:22,890
তুমি তো জানোই।
আমার অতিরিক্ত খরচের অভ্যাস।
180
0:11:24,100 --> 0:11:27,140
তুমি আমার লাগেজের দিকে
এভাবে তাকিয়ে কী দেখছ?
181
0:11:27,350 --> 0:11:29,520
হ্যাঁ, এটা লুই ভিটন ব্র্যান্ডের।
182
0:11:29,930 --> 0:11:33,400
- অবাক হচ্ছি কারণ তুমি বলেছ,
তোমার সব বিক্রি করে দিতে হয়েছে।
- দেখ, দেখ, দেখ।
183
0:11:33,610 --> 0:11:37,410
এটা অনেক পুরাতন হয়ে গেছে। এমনকি
আমার নাম খোদাই করা। এটা কে কিনবে?
184
0:11:37,610 --> 0:11:40,950
আমি যেসব রত্ন আর পশমের পোশাক
লুকিয়ে রেখে বাজেয়াপ্ত হওয়া থেকে
বাঁচাতে পেরেছি ওগুলো সব বিক্রি করেছি।
185
0:11:41,150 --> 0:11:43,000
যদিও এসব তোমাকে বলা উচিত হচ্ছে না।
186
0:11:43,200 --> 0:11:47,450
রত্ন-অলংকার কেনার সময় মনে হবে
অনেক দামী এবং চমৎকার একটা বিনিয়োগ,
187
0:11:47,660 --> 0:11:50,660
কিন্তু যখন তোমার টাকার দরকার হবে,
ওগুলো বিক্রি করতে মরিয়া হয়ে উঠবে,
188
0:11:50,870 --> 0:11:53,090
দেখ যাবে ওগুলো তোমার
কোন কাজেই আসছে না।
189
0:11:54,960 --> 0:11:57,880
বাচ্চারা, থামো, এসব বন্ধ করো।
190
0:11:58,420 --> 0:12:00,840
- তোমাকে কি দত্তক নিয়েছিল?
- হ্যাঁ।
191
0:12:01,050 --> 0:12:02,890
আমাদের দুজনকেই দত্তক নিয়েছিল।
192
0:12:03,090 --> 0:12:07,270
আলাদা বাবা-মা'র সংসারে জন্ম হয়েছে,
কিন্তু বড় হয়েছি একই বাবা-মা'র কাছে।
193
0:12:07,640 --> 0:12:09,610
খেলনা দিয়ে অযথা এমন আওয়াজ
করো না তো। মাফ করবে।
194
0:12:09,810 --> 0:12:12,860
- বিমানে আসায় মাইগ্রেনের ব্যথা হচ্ছে।
- ম্যাথু।
195
0:12:13,060 --> 0:12:15,190
তোমরা নতুন বাবা-মা'কে পছন্দ করেছিলে?
196
0:12:15,400 --> 0:12:17,360
- হ্যাঁ, অবশ্যই...
- তোমাদের জেসমিন আন্টি পছন্দ করেছিল।
197
0:12:17,570 --> 0:12:20,740
আমি যত দ্রুত পাড়ি ঐ
বাড়ি থেকে পালিয়েছিলাম।
198
0:12:20,940 --> 0:12:22,950
- কেন?
- আসলে...
199
0:12:23,150 --> 0:12:25,620
নতুন মা তোমার জেসমিন আন্টিকে পছন্দ
করলেও আমাকে পছন্দ করতো না।
200
0:12:25,820 --> 0:12:27,920
- অহ, কী সব বলছ!
- কেন?
201
0:12:28,120 --> 0:12:30,290
- কারণ সে ছিল সম্ভ্রান্ত পরিবারের।
- বাচ্চাদেরকে এসব বলার দরকার কী!
202
0:12:30,450 --> 0:12:34,130
- অহ, কিছু কি ভুল বলেছি?
- বাবা বলেছে, তোমরা আমাদের
সাথে কোন সম্পর্ক রাখতে চাওনি।
203
0:12:34,330 --> 0:12:35,960
কী?
204
0:12:36,170 --> 0:12:39,720
আমি 'মেট গালা' পার্টিতে যে পোশাকটা পরবো,
ওটার সাথে এগুলো চমৎকার মানাবে।
205
0:12:41,670 --> 0:12:44,470
কী ব্যাপার?
তুমি তো আমার কথা কিছুই শুনছো না।
206
0:12:44,680 --> 0:12:49,650
অহ, মাফ করবে। আসলে আমার বোন,
জিঞ্জার কল করেছিল।
207
0:12:49,850 --> 0:12:54,150
অহ খোদা! সে তার স্বামী অগি'কে নিয়ে
এক সপ্তাহের জন্য নিউ-ইয়র্ক আসবে।
208
0:12:54,350 --> 0:12:55,820
তার স্বামী একটা আজব চিড়িয়া।
209
0:12:56,020 --> 0:12:58,610
কী যে হবে বুঝতে পারছি না,
সম্ভবত দেখা করতেই হবে।
210
0:12:58,820 --> 0:13:01,190
- ঐ সানফ্রানসিসকোতে থাকে যে, নির্মাণ শ্রমিক?
- হ্যাঁ।
211
0:13:01,400 --> 0:13:05,080
অহ, না, সে ঠিকাদারি কাজ করে।
আসলে সে... সে সব কাজেই পারদর্শী।
212
0:13:05,280 --> 0:13:08,410
তুমি আবার ভুল বুঝো না। আমি জিঞ্জারকে
অনেক পছন্দ করি। সে খুবই ভালো মানুষ।
213
0:13:08,620 --> 0:13:11,540
কিন্তু আমাদের দুজনের জীবন
পুরোপুরি আলাদা।
214
0:13:11,740 --> 0:13:12,840
হ্যাঁ, এমনটাই হয়।
215
0:13:13,040 --> 0:13:16,040
যদিও আমার এভাবে বলা ঠিক না, কিন্তু
আসলে কোন কিছুতেই তার প্রতিভা ছিল না।
216
0:13:16,250 --> 0:13:19,720
বুঝছ তো? সে ছিল অগোছালো একজন,
আর আমি ছিলাম একদম টিপটপ।
217
0:13:21,710 --> 0:13:23,590
- হাই।
- অহ, তোমরা চলে এসেছ।
218
0:13:23,800 --> 0:13:25,850
- তোমরা আসাতে খুব খুশি হয়েছি।
- হাই, অহ, খুব ভালো লাগছে।
219
0:13:26,050 --> 0:13:27,640
- আমাদের বাসায় স্বাগতম।
- হাই, অনেক ধন্যবাদ।
220
0:13:27,840 --> 0:13:30,020
- অহ, এই হচ্ছে আমার স্বামী, অগি।
- আমি, অগি।
221
0:13:30,220 --> 0:13:32,390
- এই হচ্ছে জ্যানেট।
- জেসমিন। আমি নামটা বদলে নিয়েছি।
222
0:13:32,600 --> 0:13:35,190
- আমি জেসমিন।
- বিশ্বাসই হচ্ছে না, অবশেষে আমার
বউয়ের বোনের দেখা পেলাম।
223
0:13:35,390 --> 0:13:39,270
হ্যাঁ। হ্যালো। মাফ করবেন,
আমরা বিয়েতে যেতে পারিনি।
224
0:13:39,480 --> 0:13:41,980
তখন সেইন্ট-ট্রোপেজে হ্যালের কিছু
ব্যবসায়িক কাজ পড়ে গিয়েছিল,
225
0:13:42,190 --> 0:13:44,190
- সে সময়মত ফিরতে পারেনি।
- তুমি জানো কি না?
226
0:13:44,400 --> 0:13:47,830
বিয়ের অনুষ্ঠানটা দারুণ হয়েছে।
আমার বন্ধু ডেনিস গান করেছিল।
227
0:13:48,030 --> 0:13:50,530
ডেনিস রাকাবুটু। দারুণ গান গায়।
হ্যাঁ, আমি জানি। হেই...
228
0:13:50,740 --> 0:13:53,420
হ্যাল। জিঞ্জারকে মনে আছে?
229
0:13:53,620 --> 0:13:55,000
- অহ, কত দিন পর!
- কেমন আছ তুমি?
230
0:13:55,200 --> 0:13:56,710
- কেমন আছেন?
- ইনি হচ্ছেন অগি।
231
0:13:56,910 --> 0:13:58,590
- অগি, কেমন চলছে?
- খুব ভালো।
232
0:13:58,790 --> 0:14:00,710
- আপনার বাড়িটা কিন্তু সেই আলী-শান।
- ধন্যবাদ।
233
0:14:00,920 --> 0:14:02,800
- সবাই ভিতর আসুন তো।
- তোমাকে বলেছিলাম না!
234
0:14:02,960 --> 0:14:04,890
- ইভেট, সবাইকে কফি দাও।
- বাড়িটা আসলেই...
235
0:14:05,090 --> 0:14:06,260
হ্যাঁ, সে খুবই রুচিশীল।
236
0:14:06,470 --> 0:14:08,430
সিনেমাতে এমন বাড়ি দেখা যায়।
237
0:14:08,630 --> 0:14:12,390
এই শহরের অনেক কিছু দেখার বাকি।
তুমি আমাদেরকে পুরো নিউ-ইয়র্ক
ঘুরিয়ে দেখাবে।
238
0:14:12,600 --> 0:14:14,600
ড্রাইভার আমাদের গাড়িতে করে
তোমাদেরকে শহর ঘুরিয়ে দেখাবে।
239
0:14:14,810 --> 0:14:18,060
আমি তো আশায় ছিলাম তুমি সাথে যাবে।
আসলে, আমরাতো প্রতিদিন আসি না।
240
0:14:18,270 --> 0:14:22,150
- না, না, আমিও একসময় তোমাদের নিয়ে যাব।
- অহ, তাহলে তো ভালোই। হা, হা।
241
0:14:24,070 --> 0:14:25,240
তো, তোমরা উঠেছ কোথায়?
242
0:14:25,440 --> 0:14:28,950
অহ, একবার ভেবেছিলাম
তোমাদের বাসাতেই থাকবো,
243
0:14:29,160 --> 0:14:32,580
কিন্তু পাছে তোমাদের কোন অসুবিধা হয়,
সে চিন্তা করে ম্যারিয়ট থেকে
হোটেলে বুকিং দিয়েছি।
244
0:14:32,780 --> 0:14:34,630
- অহ, ম্যারিয়ট তো খুব ভালো।
- হ্যাঁ, ভালোই।
245
0:14:34,830 --> 0:14:37,830
আমি হোটেলের বিলটা আমার অফিস
থেকে পরিশোধের ব্যবস্থা করে দিব।
246
0:14:38,040 --> 0:14:40,260
- অহ, না।
- না, না, না। তার দরকার হবে না।
247
0:14:40,460 --> 0:14:42,590
প্লিজ, আপনারা আমাদের অতিথি।
এটুকু অন্তত করতে দিন।
248
0:14:42,790 --> 0:14:46,220
আচ্ছা তাহলে, আজকে রাতে আমরা
তোমাদের দুজনকে ডিনার করাবো।
249
0:14:46,800 --> 0:14:49,770
- কী? আজকে রাতে?
- হ্যাঁ।
250
0:14:50,010 --> 0:14:52,560
রাতে আমাদের অন্য দাওয়াত আছে।
251
0:14:52,760 --> 0:14:55,690
আমরা মনে হয় যেতে পারবো না...
ওখানে আমাদের যেতেই হবে।
252
0:14:55,890 --> 0:14:57,390
- জিঞ্জার, আমি খুবই দুঃখিত।
- সমস্যা নেই, অন্য একদিন যাওয়া যাবে।
253
0:14:57,600 --> 0:15:00,900
বাচ্চাদেরকে অগির বোনের কাছে রেখে এসেছি।
আমরা তো এখানে এক সপ্তাহ থাকবো।
254
0:15:01,100 --> 0:15:02,950
সমস্যা নেই। একসাথে ডিনারের জন্য
যথেষ্ট সময় পাওয়া যাবে।
255
0:15:03,150 --> 0:15:05,700
আসলে, আমাদের পক্ষে অবসর
সময় বের করা খুব কঠিন,
256
0:15:05,900 --> 0:15:08,820
তবে, আমরা অবশ্যই একদিন তোমাদেরকে
'লে সার্ক'এ ডিনারে নিয়ে যাব, তাই না?
257
0:15:09,030 --> 0:15:10,450
অথবা ড্যানিয়েল। আসলে...
258
0:15:10,660 --> 0:15:13,450
- আমার ধারণা, ওখানে তাদের খুব পছন্দ হবে।
- হ্যাঁ, সেটাই।
259
0:15:13,660 --> 0:15:17,910
এই সপ্তাহেই তো তোমার জন্মদিন।
অন্তত সেদিন না হয় তোমাদেরকে বাইরে খাওয়াবো।
260
0:15:19,710 --> 0:15:23,460
তোমার চুলের স্টাইলটা খুব মানিয়েছে।
অহ, ধন্যবাদ। হে, হে।
261
0:15:23,670 --> 0:15:27,920
তুমি আমাকে শপিঙে নিয়ে যাবে কিন্তু।
তোমার কাপড় পছন্দ বরাবরই সুন্দর হয়। হা, হা।
262
0:15:29,670 --> 0:15:32,300
অগি দারুণ কিছু ব্যবসায়িক
পরিকল্পনা করেছে...
263
0:15:32,510 --> 0:15:34,640
- হ্যালের সাথে এগুলো নিয়ে আলাপ করবে।
- অহ?
264
0:15:34,850 --> 0:15:37,690
চিন্তা করবেন না। আমরা টাকা ধার চাচ্ছি না।
আমাদের যথেষ্ট পুঁজি আছে।
265
0:15:37,890 --> 0:15:40,110
আচ্ছা। অগি, আপনার কীসের ব্যবসা?
266
0:15:40,310 --> 0:15:43,650
আমি বিভিন্ন কাজ করি। মেরামতি কাজ,
ফার্নিচার আনা-নেওয়া, এরকম অনেক কিছু।
267
0:15:43,860 --> 0:15:45,860
তবে আমি নিজের একটা
ব্যবসা শুরু করতে চাই।
268
0:15:46,070 --> 0:15:48,740
রাতে খাবার খেতে খেতে এটা নিয়ে আলাপ
করা যাবে। এখন তারা বাইরে যাচ্ছে।
269
0:15:48,940 --> 0:15:50,370
হেই, আমরা কি বাড়িটা ঘুরে দেখতে পারি?
270
0:15:50,570 --> 0:15:54,830
হ্যাঁ, অবশ্যই। তোমরা এই রান্নাঘর
থেকেই শুরু কর তাহলে।
271
0:15:55,030 --> 0:15:58,130
- এদিকে ওয়াশ রুম আছে নাকি?
- সোজা এগিয়ে গেলেই পাবে।
272
0:15:58,290 --> 0:15:59,380
ওয়াও।
273
0:15:59,540 --> 0:16:01,080
পাঁচ দিন।
274
0:16:01,290 --> 0:16:04,010
এখন তো তাদেরকে আমার জন্মদিনের
পার্টিতেও দাওয়াত করতে হবে।
275
0:16:04,210 --> 0:16:08,010
- সে তাকে নিয়ে কোথা থেকে হাজির হলো?
- জিঞ্জারকে দেখলে নিজেকে
সবসময় অপরাধী মনে হয়।
276
0:16:08,210 --> 0:16:11,010
তাদের সুযোগ সুবিধার যেন কোন কমতি
না হয়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে।
277
0:16:11,220 --> 0:16:14,220
অহ খোদা! পাঁচ দিন থাকবে।
278
0:16:16,470 --> 0:16:18,440
এটা দেখ।
279
0:16:19,390 --> 0:16:22,140
- ব্যাগটা কী সুন্দর!
- অহ।
280
0:16:22,350 --> 0:16:24,350
অহ, কিন্তু এরকম জাঁকজমকপূর্ণ ব্যাগ
আমি কোথায় ব্যবহার করব?
281
0:16:24,560 --> 0:16:26,740
আহা! নিয়ে নাও।
এটা আমি কিনে দিলাম তোমাকে।
282
0:16:26,940 --> 0:16:29,070
- না।
- হ্যাঁ।
283
0:16:29,280 --> 0:16:30,400
সত্যি?
284
0:16:31,780 --> 0:16:34,280
অহ, খোদা! আমার দারুণ পছন্দ হয়েছে
দেখ কেমন লাগছে।
285
0:16:34,490 --> 0:16:35,710
দেখ।
286
0:16:35,910 --> 0:16:38,710
- পুরানোটা নামিয়ে রাখ।
- না, আমার এটাও পছন্দ।
287
0:16:40,870 --> 0:16:44,800
আপনার এই বাড়িটা সত্যিই
একটা বিশেষ কিছু।
288
0:16:45,000 --> 0:16:47,300
- একদম অপার্থিব মনে হয়।
- ভুল বলেননি।
289
0:16:47,500 --> 0:16:49,250
আমার ছোট বেলার স্মৃতি মনে পড়ে গেল।
290
0:16:49,460 --> 0:16:50,880
আমি তখন লাইফগার্ড হিসেবে কাজ করতাম।
291
0:16:51,090 --> 0:16:53,720
নিজস্ব নির্মাণ প্রতিষ্ঠান শুরু করতে চান?
খুবই ভালো উদ্যোগ।
292
0:16:53,930 --> 0:16:56,390
- আমাদের হাতে কিছু টাকা এসেছে।
- অগি, তাকে বিস্তারিত বল।
293
0:16:56,590 --> 0:16:58,890
- ওটা আরও পড়ে বলবো ভেবেছিলাম।
- কী?
294
0:16:59,100 --> 0:17:02,650
আসলে, প্রথম ১০-১২ হাজার,
আমি অনেক কষ্ট করে জমিয়েছি।
295
0:17:02,850 --> 0:17:04,480
প্রতি সপ্তাহে একটু একটু খরচ বাঁচিয়ে।
296
0:17:04,690 --> 0:17:06,690
সে কিন্তু তোমাকে আসল
ব্যাপারটাই বলছে না।
297
0:17:06,900 --> 0:17:08,990
- আমারা যে জন্যে নিউ-ইয়র্ক এসেছি।
- ওটা তুমি বল।
298
0:17:09,190 --> 0:17:11,240
আচ্ছা, আমিই বলবো।
299
0:17:11,440 --> 0:17:12,940
আমরা প্রতিবারই লটারির টিকিট কিনি,
300
0:17:13,150 --> 0:17:15,780
সাধারণত ফলাফলের সাথে আমাদের
টিকিটের ২ ডিজিটও মিলে না।
ঠিক বলেছি?
301
0:17:15,950 --> 0:17:18,080
- হ্যাঁ।
- কিন্তু গত সপ্তাহে আমরা জিতে গেছি।
302
0:17:18,280 --> 0:17:20,160
আমিরা ২ লাখ ডলার পুরস্কার জিতেছি।
303
0:17:20,370 --> 0:17:22,750
অহ, দারুণ খবর।
304
0:17:22,950 --> 0:17:25,000
- আমি তো ভেবেছিলাম খুশিতে মারা যাবো।
- বিশাল ব্যাপার।
305
0:17:25,210 --> 0:17:28,260
আমি এত গুলো টাকা কখনোই
হাতে নিয়ে দেখিনি। কোনদিনও না।
306
0:17:28,460 --> 0:17:30,050
লটারি জেতার খবর শুনে তার
শরীরে কাঁপুনি শুরু হয়েছিল।
307
0:17:30,250 --> 0:17:34,260
আমি? তার অবস্থা যদি দেখতে!
আমি তাকে বলেছিলাম, এরকম
ঘটনা জীবনে দ্বিতীয়টি হবে না।
308
0:17:34,470 --> 0:17:36,090
- অভিনন্দন।
- হ্যাঁ।
309
0:17:36,300 --> 0:17:39,430
সে একটা ব্যবসা শুরু করতে চায়।
তুমি কী বল?
310
0:17:39,640 --> 0:17:44,190
আমার ধারণা, তোমরা চাইলে তোমাদের
টাকাটা আরও ভালো কোন কাজে
খাটানোয় হ্যাল সহযোগিতা করতে পারবে।
311
0:17:44,390 --> 0:17:45,440
সত্যি?
312
0:17:45,640 --> 0:17:50,270
আমি তো জুয়াড়ি না। অন্তত নিজের ভাগ্য
বদলানোর এই একমাত্র সুযোগ নিয়ে আমি
কোন ঝুঁকি নিতে রাজী না...
313
0:17:50,480 --> 0:17:54,580
হেই, বুঝার চেষ্টা কর। অর্থ বিনিয়োগের
ব্যাপারে আমাদের তো কোন ধারণা নেই।
কিন্তু সে এগুলো ভালো বুঝে।
314
0:17:54,780 --> 0:17:58,160
প্রথমে দেখতে হবে, সরকার যেন তোমার
টাকার অর্ধেক দাবী করতে না পারে।
315
0:17:58,360 --> 0:18:01,240
জানি, আয়করসহ বিভিন্ন কর দিতে হয়।
কিন্তু সরকারকে কর না দিয়ে বাঁচার উপায় কী?
316
0:18:01,450 --> 0:18:03,620
- অনেক উপায় আছে।
- অগি, দেখেছ? অনেক ব্যাপার আছে।
317
0:18:03,830 --> 0:18:07,500
মনে কর, তোমার টাকাটা এমন একটা
ব্যবসায় লাগালাম যেখানে ঝুঁকি কম
কিন্তু লাভ অনেক।
318
0:18:07,710 --> 0:18:11,260
৬ বা ৭ % এর কথা বলছি না।
আমি যে ব্যবসার কথা বলছি,
সেখানে প্রায় ২০% বাড়তি টাকা আসবে।
319
0:18:11,460 --> 0:18:13,130
- যথেষ্ট লাভজনক মনে হয়?
- ২০ শতাংশ?
320
0:18:13,340 --> 0:18:16,140
সে ক্যারাবীয় দ্বীপপুঞ্জে অনেকগুলো
হোটেল চালু করতে যাচ্ছে।
321
0:18:16,340 --> 0:18:19,470
তার মানে তুমি বলছ যে,
আমি নিজস্ব কোন ব্যবসা শুরু করব না।
322
0:18:19,680 --> 0:18:21,980
না, আমরা তোমাকে হ্যালের
ব্যবসায় বিনিয়োগ করতে বলছি।
323
0:18:22,180 --> 0:18:25,310
খোদা! কত টাকা বিনিয়োগ করতে হবে?
তোমরা কি পুরো টাকার কথা বলছ?
324
0:18:25,520 --> 0:18:27,940
টাকায় টাকা আনবে। তাই না?
325
0:18:28,190 --> 0:18:29,230
জিঞ্জার।
326
0:18:29,440 --> 0:18:32,320
তোমার ঐ হোটেল ব্যবসা বা কোন একটাতে
তাদেরকে সুযোগ করে দিতে পারবে না?
327
0:18:32,520 --> 0:18:34,740
এতে তাদের একটা গতি হবে।
একটু সচ্ছলতার মুখ দেখবে।
328
0:18:34,940 --> 0:18:37,870
- অগি, এদিকে মনোযোগ দাও।
- আমি মনোযোগ দিয়েই শুনছি।
329
0:18:39,030 --> 0:18:41,080
তুমি তাদের টাকা থেকে
লাভ করে দিবে, তাই না?
330
0:18:41,280 --> 0:18:43,080
আমি লাভ করবো,
সাথে তারাও লাভ করবে।
331
0:18:43,280 --> 0:18:45,080
খোদা! তারা সারা জীবন অনেক কষ্ট করেছে।
332
0:18:45,290 --> 0:18:47,330
কালকের দিনটা আমি নিজের জন্য রাখছি।
333
0:18:47,540 --> 0:18:50,540
আমার সবকিছু অনিয়মিত হয়ে গেছে,
আমার ইয়োগা, আমার পিলাটেস।
334
0:18:50,750 --> 0:18:52,500
মধ্যাহ্নভোজন অনুষ্ঠানটার
এখনো কিছুই করা হলো না,
335
0:18:52,710 --> 0:18:55,430
সেন্ট্রাল পার্কের পরিবেশ সংরক্ষণে
তহবিল সংগ্রহের জন্য।
336
0:18:55,630 --> 0:18:57,800
আমি তাদের জন্য ড্রাইভারসহ একটা
লিমোজিন ভাড়া করে দিয়েছি,
337
0:18:58,010 --> 0:19:00,850
বলেছি যেন, সাউথ স্ট্রিট সি-পোর্ট
মিউজিয়ামটা অবশ্যই দেখে।
338
0:19:02,260 --> 0:19:04,640
চিন্তা কর, তারা এখানে থাকলে
কী অবস্থাটা হতো?
339
0:19:06,470 --> 0:19:09,020
এইযে, আমার দায়িত্বশীল স্ত্রীর জন্য।
340
0:19:09,230 --> 0:19:11,820
- শুভ জন্মদিন।
- অহ।
341
0:19:11,980 --> 0:19:16,030
আজকেই দিয়ে দিলাম, যেন তুমি কালকে
রাতে জন্মদিনের পার্টিতে এটা পরতে পার।
342
0:19:16,480 --> 0:19:20,030
অহ, সুইটহার্ট, খুব সুন্দর হয়েছে।
343
0:19:20,240 --> 0:19:23,710
একজন কাটখোট্টা ব্যবসায়ী হিসেবে
আমার রুচি খুব একটা খারাপ না, তাই না?
344
0:19:26,870 --> 0:19:30,090
♪ জগতে ভালো মানুষ খুঁজে পাওয়া দায় ♪
345
0:19:30,250 --> 0:19:34,720
♪ বরং সবাই উল্টোটাই বেশি পায় ♪
346
0:19:34,880 --> 0:19:40,010
♪ যখন সব ছেড়ে ছুঁড়ে
নিজেকে দাও তার কাছে সঁপে ♪
347
0:19:40,170 --> 0:19:44,650
♪ তখনি জানতে পারো সে
আসলে পরনারীতে আছে মজে ♪
348
0:19:44,800 --> 0:19:48,680
♪ তোমার তখন একটাই কামনা, বাসনা ♪
349
0:19:48,850 --> 0:19:53,320
♪ কবর যেন হয় তার একমাত্র ঠিকানা ♪
350
0:19:53,480 --> 0:19:58,660
♪ তাই বলছি, তোমার স্বামী যদি
হয় সত্যিকারের ভালো মানুষ ♪
351
0:19:58,820 --> 0:20:03,370
♪ সকাল সন্ধ্যা জড়িয়ে রাখবে
তাকে ভালোবাসার আলিঙ্গনে ♪
352
0:20:03,530 --> 0:20:08,210
♪ তাকে ভালোবাসবে করে
দিয়ে মন-প্রাণ উজাড় ♪
353
0:20:08,370 --> 0:20:15,500
♪ কারণ আজকাল জগতে
ভালো মানুষ খুঁজে পাওয়া দায় ♪♪
354
0:20:55,880 --> 0:20:59,050
- জানি, এটা অত্যধিক খরুচে হয়ে গেছে।
- অহ, দেখ কী দারুণ!
355
0:20:59,250 --> 0:21:01,800
- সে আমাকে বাথটাবে চমক দিয়েছে,
অন্য কিছু ভাববেন না আবার।
- হা, হা, হা।
356
0:21:02,010 --> 0:21:05,810
কোরসিকা আমাকে আকর্ষণ করে না।
ওখানের আবহাওয়া মনোরম, কিন্তু
সারডিনের সাথে কোন তুলনা চলে না।
357
0:21:06,010 --> 0:21:09,360
এই বছর অবশ্যই পাম বিচে আসবেন।
কোন অজুহাত চলবে না কিন্তু।
358
0:21:10,470 --> 0:21:13,150
- হেই, জেসমিন।
- কী?
359
0:21:13,350 --> 0:21:15,770
- ঐ মহিলাটা কে?
- কোন মহিলা?
360
0:21:15,980 --> 0:21:17,480
- ঐ যে, ওখানে।
- অহ, রেইলিন।
361
0:21:17,690 --> 0:21:19,780
সে আমার বন্ধু।
আমি তাকে খুব পছন্দ করি।
362
0:21:19,980 --> 0:21:21,660
ইয়োগা ক্লাসে তার সাথে পরিচয় হয়।
363
0:21:21,860 --> 0:21:23,610
- সে খুব সুন্দরী, তাই না?
- হ্যাঁ।
364
0:21:23,820 --> 0:21:25,570
তার একটা মডেলিং এজেন্সি আছে।
365
0:21:25,780 --> 0:21:28,200
- তাকে কতদিন যাবৎ চেন?
- কয়েক বছর, কিন্তু কেন?
366
0:21:28,740 --> 0:21:31,710
- তুমি তাকে বিশ্বাস কর?
- বিশ্বাস?
367
0:21:31,910 --> 0:21:35,380
হ্যাঁ, তাকে বিশ্বাস না করার কী আছে!
এটা কী ধরণের প্রশ্ন বুঝলাম না।
368
0:21:35,580 --> 0:21:38,260
না, তোমার স্বামীর সাথে খুব
ঢলাঢলি করছে, মনে হচ্ছে।
369
0:21:38,460 --> 0:21:41,880
এসব নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। হ্যাল বা
রেইলিন কেউই বহুগামী স্বভাবের না।
370
0:21:42,090 --> 0:21:44,590
- সে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু।
- তা জানি না।
371
0:21:44,800 --> 0:21:47,140
আমার স্বামীর এমন হলে
অবশ্যই তাকে চোখে চোখে রাখতাম।
372
0:21:47,340 --> 0:21:51,270
খোদা! তোমার দেখছি ভালোই সন্দেহবাতিক।
373
0:21:51,470 --> 0:21:53,190
- আমি এমনি বলছি আর কী!
- এত চিন্তার কিছু নেই।
374
0:21:53,390 --> 0:21:55,390
আমি চিন্তা করছি না।
375
0:21:56,480 --> 0:21:58,700
অগি, তোমার এত বেশি গেলা উচিত হয়নি।
376
0:21:58,900 --> 0:22:02,320
তোমার ঐসব ফালতু পোলিশ কৌতুক
শুনতে যে কেউ আগ্রহী না, তুমি বুঝ না?
377
0:22:02,530 --> 0:22:04,530
অহ, আমি মদ বেশি খেয়ে ফেলেছি?
378
0:22:04,740 --> 0:22:05,780
- তাই?
- হ্যাঁ, তাই।
379
0:22:05,990 --> 0:22:10,910
তুমি তো পুরো রাত
প্রায় মাতাল হয়ে ছিলে।
380
0:22:11,120 --> 0:22:13,240
আর বলছ যে, আমি মদ বেশি খেয়েছি!
381
0:22:13,450 --> 0:22:16,880
- দাও, আমি খুলে দিই।
- তুমি কী নিয়ে দুশ্চিন্তা করছ?
382
0:22:17,160 --> 0:22:20,740
যদি দেখ, তোমার বন্ধুর স্ত্রী অন্য
পুরুষকে চুমু দিচ্ছে, তুমি কী
সেটা তোমার বন্ধুকে জানাবে?
383
0:22:20,770 --> 0:22:21,660
হেই।
384
0:22:21,840 --> 0:22:23,630
- কী?
- তুমি কী সেটা তোমার বন্ধুকে জানাবে?
385
0:22:23,840 --> 0:22:26,090
- আমি কিছু জিজ্ঞাস করেছি।
- বন্ধুকে কী জানাবো?
386
0:22:27,760 --> 0:22:29,430
আমার কথা কানে যাচ্ছে না?
387
0:22:29,640 --> 0:22:34,110
যদি দেখ, তোমার বন্ধুর স্ত্রী অন্য
পুরুষকে চুমু দিচ্ছে, তুমি কী
সেটা তোমার বন্ধুকে জানাবে?
388
0:22:34,310 --> 0:22:35,680
- সেটা তোমার বন্ধুকে জানাবে?
- অবশ্যই।
389
0:22:35,890 --> 0:22:38,990
- এটা তো অবশ্যই জানাবো।
- কিন্তু এতে সংসারে সমস্যা তৈরি হলে?
390
0:22:39,190 --> 0:22:40,610
যদি তালাক হয়ে যায়?
391
0:22:40,810 --> 0:22:43,940
তুমি না জানালে হয়তো ব্যাপারটা
কিছুদিন পর এমনিতেই চুকে যেত।
392
0:22:44,150 --> 0:22:46,820
সে কখনোই জানতে পারতো না এবং
স্ত্রীর সাথে সুখের জীবন কাটাত।
393
0:22:47,030 --> 0:22:50,750
আমি তাকে বলে দিতাম কারণ
বন্ধু হিসেবে এটা আমার কর্তব্য।
394
0:22:50,950 --> 0:22:53,920
তার খেয়াল না রাখলে কীসের বন্ধুত্ব!
আমি এই কারণেই জানিয়ে দিতাম।
395
0:22:54,120 --> 0:22:56,920
অগি, এটা অনেক কঠিন সিদ্ধান্ত।
আমি বুঝতে পারছি না কী করা উচিত।
396
0:22:58,410 --> 0:22:59,920
- জিঞ্জার।
- কী?
397
0:23:00,120 --> 0:23:02,590
তুমি কী করছ?
এটা কোন খেলা নাকি?
398
0:23:02,790 --> 0:23:04,260
আসলে কী ব্যাপার?
399
0:23:04,460 --> 0:23:06,930
- তুমি এরকম কিছু দেখেছ নাকি?
- হ্যাঁ।
400
0:23:07,130 --> 0:23:09,630
রাস্তায়, হঠাৎ চোখে পড়ল।
401
0:23:09,840 --> 0:23:13,850
কালো চুলের যে মহিলা পার্টিতে এসেছিল,
হ্যাল তাকে রাস্তার ধারে চুমু দেয়ার
সময় আমি দেখে ফেলি।
402
0:23:14,476 --> 0:23:18,947
তুমি দেখেছ যে, হ্যাল র্যাইলিনকে চুমু দিচ্ছে?
র্যাইলিনকে?
403
0:23:19,148 --> 0:23:21,196
তুমি তার নামও জান?
404
0:23:21,525 --> 0:23:23,243
হায় খোদা! তাকে দেখি সবাই চেনে।
405
0:23:23,444 --> 0:23:26,789
অহ, আমাদের পরিচয় হয়েছিল।
এসব নিয়ে তোমার দুশ্চিন্তার কিছু নেই।
406
0:23:26,989 --> 0:23:29,162
- আচ্ছা।
- তোমার জায়গা কেউ দখল করতে পারবে না।
407
0:23:29,366 --> 0:23:33,212
সে তোমার দিকে নজর দিবে,
আমি এমন কিছু ভাবছি না।
408
0:23:33,495 --> 0:23:35,918
- আমার দিকে কেউ নজর দিবে না, ঠিক?
- ঠিক।
409
0:23:36,123 --> 0:23:40,003
- তুমি তো আমাকে পছন্দ করেছিলে।
- হ্যাঁ, একবার। ভুল করেছিলাম।
410
0:23:40,502 --> 0:23:43,802
- আচ্ছা, শোন।
- কী?
411
0:23:44,006 --> 0:23:46,350
তোমার কি মনে হয়,
হ্যাল তার সাথে পরকীয়া করছে?
412
0:23:46,926 --> 0:23:49,099
জেসমিন যখন কোন কিছুতে
নাক গলাতে না চায়,
413
0:23:49,303 --> 0:23:52,273
তার দেখেও না দেখার ভান
করে থাকার অভ্যাস আছে।
414
0:23:52,473 --> 0:23:55,693
উপহারের জন্য অনেক ধন্যবাদ।
সবাই এটার খুব প্রশংসা করেছে।
415
0:23:55,893 --> 0:23:59,193
মনে হয় সবাই পার্টি খুব উপভোগ
করেছে আর যে পিয়ানো বাজালো...
416
0:23:59,396 --> 0:24:01,899
সে তো অসাধারণ বাজায়।
তার কার্ড রেখে দিয়েছি।
417
0:24:02,107 --> 0:24:06,157
তুমি র্যায়লিনের সাথে এত মনোযোগ
দিয়ে কী আলাপ করছিলে?
418
0:24:06,362 --> 0:24:10,242
অহ, তার স্বামী একটা ব্যক্তিগত
বিমান কেনার চিন্তা ভাবনা করছে।
419
0:24:10,449 --> 0:24:15,250
আমি তাকে বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো
বুঝিয়ে বলছিলাম, কোনটা কিনবে, চ্যালেঞ্জার...
420
0:24:15,454 --> 0:24:18,082
- না কি গালফ স্ট্রিম?
- হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
421
0:24:18,740 --> 0:24:20,870
- সে খুব সুন্দরী।
- হ্যাঁ।
422
0:24:21,080 --> 0:24:24,330
বিল কয়েক সপ্তাহের জন্য বাইরে গিয়েছে,
এই কয়দিন তাকে একলা থাকতে হবে।
423
0:24:24,540 --> 0:24:28,720
ভাবছি আমরা তাকে একদিন রেস্টুরেন্টে বা
বাসায় ডিনারের দাওয়াত দিতে পারি কি না।
424
0:24:29,170 --> 0:24:30,720
- হ্যাঁ, দেয়া যায়।
- ভালোই হবে।
425
0:24:30,920 --> 0:24:32,550
অবশ্যই।
426
0:24:37,850 --> 0:24:39,690
- জিঞ্জার, তুমি বোকার মতো কথা বলছ।
- কীভাবে?
427
0:24:39,890 --> 0:24:41,020
- আজকে তো রবিবার।
- তাতে কী?
428
0:24:41,230 --> 0:24:44,400
আজকে তার ছুটি। সে তোমার সাথে
একটু নিরিবিলি সময় কাটাতে চায়।
429
0:24:44,600 --> 0:24:46,400
সে আমার সাথে এমনিতেই
অনেক নিরিবিলি সময় কাটায়।
430
0:24:46,610 --> 0:24:50,080
আমি যদি চিলিকে বিয়ে করি, আজ হউক
কাল হউক, তোমার সাথে তার দেখা হবেই।
431
0:24:50,280 --> 0:24:52,120
আমি তাকে বলে রেখেছি, আমরা
তোমাকে সারা শহর ঘুরিয়ে দেখাব।
432
0:24:52,320 --> 0:24:56,420
- তোমার বোন আশেপাশে থাকলে সে বিরক্ত হবে।
- তুমি থামবে এবার?
433
0:24:57,070 --> 0:25:00,290
এই শহরটা সুন্দর ইউরোপিয়ান ঢংয়ে সাজানো।
434
0:25:00,490 --> 0:25:02,420
তুমি কখনো দেশের বাইরে গিয়েছ?
435
0:25:02,620 --> 0:25:04,120
- কোনো দিন?
- না।
436
0:25:04,330 --> 0:25:07,460
আমরা পাল তোলা নৌকায় করে
সেইন্ট-ট্রোপেজ থেকে কেন্স হয়ে...
437
0:25:07,670 --> 0:25:10,050
- একেবারে মোনাকোর উপকূল পর্যন্ত যেতাম।
- হুম।
438
0:25:10,420 --> 0:25:13,550
- এখানে এসে ভূমধ্যসাগরের কথা মনে পড়লো।
- এইতো চিলি।
439
0:25:13,760 --> 0:25:15,600
- কোন জন?
- ঐ ওখানে।
440
0:25:15,800 --> 0:25:17,680
- তার সাথে ওটা কে?
- আমি চিনি না।
441
0:25:18,220 --> 0:25:19,850
- চিলি।
- হাই।
442
0:25:20,060 --> 0:25:21,900
হাই, হেই।
তোমাকে দারুণ লাগছে।
443
0:25:22,100 --> 0:25:24,020
- অহ, ধন্যবাদ।
- দারুণ।
444
0:25:24,270 --> 0:25:26,070
- তোমার শরীরের ঘ্রাণটাও সুন্দর।
- তুমি দেরী করে এসেছ।
445
0:25:26,270 --> 0:25:29,270
- আমি এডি, দেখা হয়ে ভালো লাগলো।
- হাই, আমি জিঞ্জার, হাই।
446
0:25:29,480 --> 0:25:30,570
সে হচ্ছে জেসমিন।
447
0:25:30,770 --> 0:25:32,870
- হাই জেসমিন, আমি এডি।
- এই হচ্ছে এডি।
448
0:25:33,070 --> 0:25:35,240
- আমি এডি, পরিচিত হয়ে ভালো লাগলো।
- আমি জেসমিন।
449
0:25:35,450 --> 0:25:37,120
- হাই।
- জিঞ্জার আমাকে আপনার ব্যাপারে বলেছে।
450
0:25:37,320 --> 0:25:39,580
অহ, আশা করি খারাপ কিছু বলেনি।
451
0:25:39,780 --> 0:25:43,040
না বলে পারছি না, আমি আপনার বোনের
বাসায় উঠার সব প্রস্তুতি নিয়ে রেখেছিলাম।
452
0:25:43,250 --> 0:25:46,920
হঠাৎ জানালো আপনি বেড়াতে আসছেন,
তাই আমাকে কিছু দিন দেরী করতে হবে।
453
0:25:47,120 --> 0:25:50,000
- সে ঠাট্টা করছে।
- আশা করি আপনাদেরকে অসুবিধায় ফেলিনি।
454
0:25:50,210 --> 0:25:51,430
খুব জরুরী, তাই আসতে হলো।
455
0:25:51,880 --> 0:25:53,680
- না।
- এরকম হতেই পারে, তাই না, এডি?
456
0:25:53,880 --> 0:25:55,680
যে কারো ক্ষেত্রেই এমন হতে পারতো।
457
0:25:55,880 --> 0:25:58,480
শুনলাম আপনি এই শহরে নতুন,
এখানে পরিচিত কেউ নেই,
458
0:25:58,680 --> 0:26:01,600
তাই আপনাকে সঙ্গ দেয়ার জন্য
আমি সাথে একজন নিয়ে আসলাম।
459
0:26:01,810 --> 0:26:04,600
- অল্প সময়ে আমার থেকে ভালো কাউকে পায়নি।
- সে আমার সাথে চাকরি করে।
460
0:26:04,810 --> 0:26:06,110
আমি একটা বিয়ার নিচ্ছি।
461
0:26:06,310 --> 0:26:08,610
- আপনি বিয়ার খাবেন?
- আমি একটা বিয়ার কিনে দিই?
462
0:26:08,810 --> 0:26:11,990
- ধন্যবাদ, আমি হাতেরটা শেষ করবো।
- আমি তো ক্ষুধায় মারা যাচ্ছি।
463
0:26:12,190 --> 0:26:14,290
এখানের ক্লাম খেতে খুব সুস্বাদু।
464
0:26:14,490 --> 0:26:15,990
জেসমিন আপনি ক্লামস পছন্দ করেন তো?
465
0:26:16,400 --> 0:26:18,120
না, না, না।
এখন কিছু খাবো না, ক্ষুধা নেই।
466
0:26:18,610 --> 0:26:21,620
এসব কী খাচ্ছেন?
দেখি একটু। এটা কী?
467
0:26:21,830 --> 0:26:23,000
- ভদকা নাকি?
- মার্টিনি।
468
0:26:23,200 --> 0:26:25,050
এখানের ক্ল্যামস এই শহরের
সবথেকে সেরা।
469
0:26:25,200 --> 0:26:26,880
ম্যানেরোসের টা সবথেকে সেরা।
470
0:26:27,080 --> 0:26:29,960
- ফালতু কথা। তারা নিজেরাও
এখানের সাথে তুলনা করে না।
- কী আসে যায়?
471
0:26:30,172 --> 0:26:33,722
এখানের গুলোও ভালো। টাটকা ক্ল্যাম
পাওয়া যায়। ওটাই আসল ব্যাপার।
472
0:26:33,926 --> 0:26:36,930
পচা-বাসি ক্ল্যাম মুখে দিলে
মনে হবে পুরো জীবন টাই বৃথা।
473
0:26:37,137 --> 0:26:40,482
- তো জেসমিন, আপনি কী করেন?
- তোমাকে তো বলেছি, সে মাত্রই এসেছে।
474
0:26:40,682 --> 0:26:42,525
- এখন কোন একটা কাজ খুঁজছে।
- তাই?
475
0:26:42,851 --> 0:26:45,320
আমার পরিচিত একজন ডেন্টিস্ট,
তার চেম্বারের জন্য সহকারী খুঁজছে।
476
0:26:45,521 --> 0:26:47,569
অহ, তাই নাকি?
না, আসলে আমি ভাবছি...
477
0:26:47,773 --> 0:26:50,196
- আবার ইউনিভার্সিটিতে ভর্তি হবো।
- ইউনিভার্সিটি?
478
0:26:50,526 --> 0:26:53,120
হাহ! কী বিষয়ে পড়াশোনা করতে?
479
0:26:54,655 --> 0:26:57,579
তা জানি না। তবে আমার মনে হয়,
জীবনের সবথেকে বড় ভুল ছিল...
480
0:26:57,783 --> 0:27:02,004
শেষ বর্ষে এসে ইউনিভার্সিটি ছেড়ে দেয়া,
পড়াশোনা শেষ না করা।
481
0:27:02,204 --> 0:27:03,501
পড়াশোনা শেষ করলে কী হতেন?
482
0:27:03,705 --> 0:27:05,298
একজন নৃতত্ত্ববিদ।
483
0:27:05,999 --> 0:27:08,502
তাই?
মাটির খুঁড়ে যে ফসিল বের করে, ওরকম?
484
0:27:08,710 --> 0:27:10,178
সেটা পুরাতত্ত্ববিদ।
485
0:27:10,379 --> 0:27:12,381
জিঞ্জার আমাকে সব বলেছে।
486
0:27:12,589 --> 0:27:14,091
ভয়ানক অভিজ্ঞতা, তাই না?
487
0:27:14,299 --> 0:27:16,051
কিছুক্ষণ আগেও সে ছিল
শ্রেষ্ঠ ধনীদের একজন...
488
0:27:17,427 --> 0:27:19,304
- হঠাৎ প্রকাশ হলো সে
আসলে একজন প্রতারক।
- হ্যাঁ।
489
0:27:19,513 --> 0:27:21,891
তার স্বামীর অনেকগুলো বাজীর ঘোড়া ছিল।
490
0:27:22,099 --> 0:27:23,726
- সত্যি নাকি?
- হ্যাঁ।
491
0:27:23,934 --> 0:27:26,938
অহ, হ্যাঁ, হ্যাঁ।
এক কি দুই বছর যাবৎ ছিল।
492
0:27:27,146 --> 0:27:29,649
হ্যাল শক্তিশালী ঘোড়ার প্রতি
খুব আগ্রহী হয়ে উঠেছিল।
493
0:27:30,149 --> 0:27:32,322
তো, আপনি এখন কলেজে কী
বিষয়ে পড়াশোনা শুরু করবেন?
494
0:27:32,526 --> 0:27:33,573
আমি একটু অনুমান করি।
495
0:27:34,278 --> 0:27:36,372
- নার্স হবে, ঠিক?
- অহ।
496
0:27:36,530 --> 0:27:38,624
আমাকে দেখে আপনার এমনটা মনে হচ্ছে?
497
0:27:38,824 --> 0:27:41,873
- একজন নার্স?
- আপনি নার্সদের ঘৃণা করেন নাকি?
498
0:27:42,077 --> 0:27:45,422
- আমার বোন একজন নার্স।
- নার্সরা বিছানার ছলাকলা খুব ভালো জানে।
499
0:27:45,622 --> 0:27:48,796
মানুষের শরীরের কার্যক্রম সম্পর্কে
তারা বিস্তারিত জ্ঞান রাখে।
500
0:27:49,001 --> 0:27:53,097
- আমার বোন সম্পর্কে উল্টাপাল্টা বলবে না।
- কথার কথা। আমি অনেক ভালো নার্সকেও চিনি।
501
0:27:53,297 --> 0:27:55,345
চিলি, এটা নিয়ে আর কথা
না বাড়ালে হয় না?
502
0:27:55,549 --> 0:27:58,393
হয়তো ভাবছ, তোমাকে খুব আকর্ষণীয়
লাগছে, আসলে মোটেও তা না।
503
0:27:58,594 --> 0:28:00,972
আপনি সবসময় এমন
শূন্যদৃষ্টিতে তাকিয়ে থাকেন নাকি?
504
0:28:01,889 --> 0:28:03,857
আমার এক বন্ধু এমন করতো,
505
0:28:04,057 --> 0:28:07,186
কিন্তু তার কিছু সমস্যা ছিল।
সে মৃগীরোগী ছিল।
506
0:28:08,270 --> 0:28:10,773
আমি কোন মৃগীরোগী নই।
507
0:28:11,773 --> 0:28:14,902
ওয়েট্রেসকে দেখলে আমাকে আর
একটা স্টলি মার্টিনি দিতে বলবে।
508
0:28:15,110 --> 0:28:17,454
- আপনি কোন বিষয়ে পড়াশোনা করবেন?
- তাকে অযথা বিরক্ত করো না।
509
0:28:17,654 --> 0:28:20,908
- এই নিয়ে তিনবার জিজ্ঞাস করলে।
- তাতে কী? জবাব পাইনি তো।
510
0:28:21,116 --> 0:28:24,245
আমি এখনো ঠিক করিনি, তবে
কথা দিচ্ছি, আপনাকে অবশ্যই জানাবো।
511
0:28:24,453 --> 0:28:28,833
- অহ, দুঃখিত। আমি চুপ করে গেলাম।
- মাফ করবেন, আমি কর্কশ হতে চাইনি।
512
0:28:29,041 --> 0:28:32,295
বাকী জীবন কীভাবে কাটাবো, আমি
কিছুই এখনো ঠিক করে উঠতে পারিনি।
513
0:28:32,502 --> 0:28:35,847
- তুমি কী করতে চাও?
- তাকে শহরটা ঘুরিয়ে দেখালে কমেন হয়?
514
0:28:36,048 --> 0:28:39,894
তারপর আমার বাসায় গেলাম।
তিনি তো ভদকা পছন্দ করেন।
আমার বন্ধুরা সম্প্রতি রাশিয়া থেকে ফিরেছে।
515
0:28:40,093 --> 0:28:42,562
- আমার জন্য চমৎকার ভদকা নিয়ে এসেছে।
- খুব ভালো বুদ্ধি।
516
0:28:42,763 --> 0:28:46,142
-আমার বাসা সবার খুব পছন্দ হবে।
- হ্যাঁ, চলো যাই।
517
0:29:15,545 --> 0:29:18,765
- এই ভদকাটা খেয়ে দেখ।
- আচ্ছা, নিয়ে আস।
518
0:29:18,966 --> 0:29:20,718
আমার বাসায় যদি এমন
একটা বাগান থাকতো!
519
0:29:20,926 --> 0:29:23,554
- আমরা তো তাকে আলকাত্রাজের
ভিতরে নিলাম না।
- ধন্যবাদ।
520
0:29:23,762 --> 0:29:27,767
- জেসমিন, আলকাত্রাজ জেলের
ভিতরে বেড়ানোর ব্যবস্থা আছে।
- জিঞ্জার বলছিল, আপনার স্বামী জেলে ছিল?
521
0:29:27,975 --> 0:29:31,400
সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা
না করলে এখনও জেলেই থাকত।
522
0:29:31,603 --> 0:29:35,324
- ফাঁসি নিয়েছে? বেল্ট দিয়ে নাকি?
- সাধারণত বেল্ট বা বিছানার চাদর দিয়েই করে।
523
0:29:35,524 --> 0:29:36,992
- বিছানার চাদর দিয়ে সম্ভবত।
- না।
524
0:29:37,192 --> 0:29:41,538
সে কীভাবে যেন একটা
দড়ি যোগাড় করেছিল।
525
0:29:42,531 --> 0:29:43,908
সাধারণ একটা দড়ি।
526
0:29:44,116 --> 0:29:46,118
আমার ধারণা, টাকা দিলে জেলখানায়
যে কোন কিছুই জোগাড় করা যায়।
527
0:29:46,326 --> 0:29:48,920
এভাবে মৃত্যু! ভাবলেও কেমন লাগে!
নিজেই শ্বাসরুদ্ধ করে নিজেকে মেরে ফেলা?
528
0:29:49,121 --> 0:29:51,590
না, এটা শ্বাসরুদ্ধের ব্যাপার না।
529
0:29:51,790 --> 0:29:54,464
ফাঁসিতে ঝুললে ঘাড় ভেঙ্গে মারা যায়।
530
0:29:54,668 --> 0:29:57,547
তার জন্য আমার কোন সহানুভূতি নেই।
সে অনেক মানুষের ক্ষতি করেছে।
531
0:29:57,754 --> 0:30:00,803
- অহ, তাই নাকি?
- হ্যাঁ, আমার, অগির, তার, আরও অনেকের।
532
0:30:01,008 --> 0:30:04,182
অনেকেই ধারণা করে যে,
ফাঁসিতে মানুষ দম বন্ধ হয়ে মারা যায়,
533
0:30:04,386 --> 0:30:07,230
- কিন্তু আসলে ঘাড় মটকে মারা যায়।
- আচ্ছা, এইবার বুঝেছি।
534
0:30:07,764 --> 0:30:09,732
সে আসলে একটা জঘন্য লোক ছিল।
535
0:30:09,933 --> 0:30:12,482
সে অন্যের টাকায় বিলাসী
জীবন যাপন করতো।
536
0:30:12,686 --> 0:30:16,111
- আবার জেসমিনের অগোচরে অন্য
মেয়েদের সাথে পরকীয়া করতো।
- তাই নাকি!
537
0:30:16,310 --> 0:30:19,480
- জেসমিন, এখন আস্তে আস্তে গতি কমাও।
- অহ, অনেক হয়েছে।
538
0:30:22,480 --> 0:30:23,900
- হেই, জেস।
- কী ব্যাপার?
539
0:30:24,110 --> 0:30:27,030
জানি আজকে রাতের বেসবল ম্যাচ
দেখতে যেতে তোমার কোন আগ্রহ নেই।
540
0:30:27,240 --> 0:30:31,710
তোমার সাথে খেলা দেখতে যেতে আপত্তি
নেই, কিন্তু বেসবল আমার অসহ্য লাগে।
541
0:30:31,910 --> 0:30:36,160
- ভাবছি ম্যালিনকে আমার সাথে
যেতে বলবো। তার তো বেসবল পছন্দ।
- অহ, তাহলে তো ভালোই। সে খুব খুশি হবে।
542
0:30:36,370 --> 0:30:37,620
- হেই, ম্যাল?
- কী?
543
0:30:37,830 --> 0:30:40,460
- তুমি তো বেসবল খেলা পছন্দ কর, ঠিক?
- বেসবল আমার ভালোবাসা। কিন্তু কেন?
544
0:30:40,670 --> 0:30:45,090
আমার কাছে আজকে রাতের
ইয়াংকি টিমের বেসবল ম্যাচের
দুটো ভি,আই,পি টিকেট আছে।
545
0:30:45,300 --> 0:30:48,140
সাথে নেওয়ার মতো কাউকে পাচ্ছি না।
তুমি যাবে আমার সাথে খেলা দেখতে?
546
0:30:48,340 --> 0:30:50,970
অন্য কেউ যাওয়ার মতো না থাকলে,
আমার যেতে কোন আপত্তি নেই।
547
0:30:51,180 --> 0:30:52,350
না, কেউ নেই।
548
0:30:52,550 --> 0:30:55,680
- তুমি গেলেই চলবে আমার।
- আচ্ছা, ধন্যবাদ।
549
0:30:58,140 --> 0:31:00,070
- তুমি এই বাসায় থাক?
- হ্যাঁ।
- ভালোই।
550
0:31:00,270 --> 0:31:03,490
- বাজার গুলো একটু নামাও।
- আচ্ছা।
551
0:31:09,780 --> 0:31:11,750
- এটা আমি নিচ্ছি।
- এগুলো নাও।
552
0:31:11,950 --> 0:31:14,250
- এটা নিতে পারবে? আচ্ছা।
- সমস্যা নেই।
553
0:31:14,490 --> 0:31:15,960
অহ! হো!
554
0:31:16,240 --> 0:31:18,340
- কী করলাম!
- সমস্যা নেই, চিন্তা করো না।
555
0:31:18,540 --> 0:31:21,090
- তুমি আর ভদকা খেতে পারবে না।
- আমি ভদকা খাইনি।
556
0:31:21,290 --> 0:31:23,540
- আমি কোন ভদকা খাইনি।
- তোমার ব্যাপারে আমার জানা আছে।
557
0:31:23,750 --> 0:31:26,100
হেই, একটু এদিকে আসো,
এদিকে আসো, এদিকে।
558
0:31:26,300 --> 0:31:27,550
- উপর তলায় নিয়ে যাবো?
- কী ব্যাপার?
559
0:31:27,760 --> 0:31:28,880
- হ্যাঁ, উপর তলায়।
- আচ্ছা।
560
0:31:29,380 --> 0:31:31,480
এডি তোমার ফোন নাম্বার চাইছে।
561
0:31:32,720 --> 0:31:34,690
- কেন?
- সম্ভবত তোমাকে ফোন করবে।
562
0:31:34,890 --> 0:31:37,730
আমার ধারণা সে তোমাকে বাইরে
ডিনারের দাওয়াত দিবে।
563
0:31:37,930 --> 0:31:41,530
- আসলে আমার খুব ব্যস্ততা যাচ্ছে।
- সে চমৎকার একজন মানুষ। দেখ একবার।
564
0:31:41,730 --> 0:31:43,950
তো, সে নিজে চাচ্ছে না কেন?
565
0:31:44,150 --> 0:31:47,070
কারণ সে একটু লাজুক প্রকৃতির।
উচ্চতা কম থাকায় হীনমন্যতায় ভোগে।
566
0:31:49,150 --> 0:31:52,080
দেখ, আমি এখন ইউনিভার্সিটির বাইরে
অন্য কিছু নিয়ে ভাবতে চাচ্ছি না।
567
0:31:52,280 --> 0:31:54,120
- পড়াশুনা এবং একটা চাকরি।
- তাহলে তো খুবই ভালো।
568
0:31:54,320 --> 0:31:56,290
তার পরিচিত ডেন্টিস্ট তো লোক খুঁজছে।
569
0:31:56,490 --> 0:31:59,370
না। আমি ওসব রিসিপশনিস্টের
চাকরি করতে চাই না।
570
0:31:59,580 --> 0:32:01,920
তুমি কীসের চাকুরি করবে বলে ভাবছ,
ব্যাংকের পরিচালক?
571
0:32:02,120 --> 0:32:05,880
- তুমি এসব বলতে এসেছ?
- তুমি কত দিন জিঞ্জারের সাথে...
572
0:32:06,090 --> 0:32:09,760
- থাকার মতলব করছ?
- অহ, আচ্ছা। আমি নিজের একটা
ব্যবস্থা হলেই চলে যাব।
573
0:32:09,970 --> 0:32:11,390
আমরা দুজন অনেক পরিকল্পনা করে রেখেছি।
574
0:32:11,590 --> 0:32:14,440
দুশ্চিন্তার কিছু নেই। আমি তোমাদের
পরিকল্পনায় বাধা হবো না।
575
0:32:14,640 --> 0:32:17,390
আমি যত তাড়াতাড়ি সম্ভব
এই বাসা থেকে পালাতে চাই।
576
0:32:17,600 --> 0:32:20,820
আমি জানি, তোমার আগের জীবন যাত্রার
তুলনার এখানের সবকিছুই নিম্নমানের।
577
0:32:21,020 --> 0:32:24,570
না, সমস্যা নেই। এখানে...
তার এই উপকারের জন্য আমি কৃতজ্ঞ।
578
0:32:24,770 --> 0:32:26,690
তাহলে তুমি চাচ্ছো না,
এডি তোমার সাথে যোগাযোগ করুক?
579
0:32:26,900 --> 0:32:30,370
না, আমি এই মুহূর্তে কোন
সম্পর্কে জড়াতে চাচ্ছি না।
580
0:32:31,570 --> 0:32:34,320
জিঞ্জার বলেছিল, তুমি নাকি মানসিক
চাপে অসংলগ্ন আচরণ করছিলে।
581
0:32:37,450 --> 0:32:39,120
যে কোনো কিছু অতিরঞ্জন
করে বলা তার অভ্যাস।
582
0:32:39,330 --> 0:32:41,960
বলেছে তুমি নাকি রাস্তায় দাঁড়িয়ে
নিজের সাথে নিজে কথা বলছিলে।
583
0:32:44,880 --> 0:32:48,680
আসলে আমি মনে করি, এসব
নিয়ে তোমার না ভাবলেও চলবে।
584
0:32:48,880 --> 0:32:53,060
তা ঠিক, তবে আমরা যেহেতু বিয়ে করবো,
কারো কাছে কোনো কিছু গোপন রাখি না।
585
0:32:53,260 --> 0:32:54,980
অহ!
586
0:32:58,970 --> 0:33:01,070
- চিলি কী চায় তোমার কাছে?
- অহ, কিছু না।
587
0:33:01,271 --> 0:33:05,367
তার বুদ্ধি-প্রতিবন্ধী বয়ফ্রেন্ড আমার
সাথে একদিন ডেটিং করতে চায়,
কিন্তু সে নিজে বলতে লজ্জা পাচ্ছে।
588
0:33:05,567 --> 0:33:09,288
- চিলিকে তোমার কেমন মনে হয়?
- সে তো এই বাসায় উঠার জন্য অধীর হয়ে আছে।
589
0:33:09,488 --> 0:33:11,707
হ্যাঁ, আমি জানি।
আমার প্রতি তার দুর্নিবার আকর্ষণ।
590
0:33:11,907 --> 0:33:13,409
খোলাখুলি একটা কথা বলি?
591
0:33:13,617 --> 0:33:15,369
- তোমার তাকে অপছন্দ?
- হ্যাঁ।
592
0:33:15,577 --> 0:33:18,080
আমি আগেই বুঝে গেছি, তোমাদের
দুজনের বোঝাপড়া হয়নি।
593
0:33:18,288 --> 0:33:21,713
সেও অনেকটা অগির মতোই।
সে একটা ব্যর্থমানব।
594
0:33:21,917 --> 0:33:25,296
হেই, এডি না বলছিল তার পরিচিত এক
ডেন্টিস্ট একজন সহকারীর খোঁজ করছে?
595
0:33:25,504 --> 0:33:29,134
অহ, ওসব বাদ দাও তো!
খোদা! এগুলো একেবারেই নীচু কাজ।
596
0:33:29,341 --> 0:33:31,343
এসব আমি করতে পারবো না।
597
0:33:32,427 --> 0:33:34,850
আমি আবার ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই।
598
0:33:35,055 --> 0:33:40,937
আমি ভার্সিটির ডিগ্রি নিয়ে সম্মানজনক
কিছু একটায় প্রতিষ্ঠিত হতে চাই।
599
0:33:41,186 --> 0:33:44,065
এসব কামলাগিরি আমাকে দিয়ে হবে না।
600
0:33:44,272 --> 0:33:47,446
আমাকে বাধ্য হয়ে ম্যাডিসন এভিনিউয়ে
জুতার দোকানে কাজ নিতে হয়েছিল।
601
0:33:47,651 --> 0:33:50,495
অহ! কী যে অপমানকর!
602
0:33:50,695 --> 0:33:54,416
পরিচিত যাদেরকে আমি বাসায় ডিনার পার্টিতে
দাওয়াত করতাম, তারা দোকানে আসতো...
603
0:33:54,616 --> 0:33:58,587
আমি তাদেরকে জুতা দেখাতাম। তুমি চিন্তা
করতে পার, ব্যাপারটা কতটা অপমানের?
604
0:33:58,787 --> 0:34:02,462
আজকে তুমি সবাইকে
দাওয়াত করে আপ্যায়ন করছ,
605
0:34:02,666 --> 0:34:06,716
পরের দিনই তুমি তাদের পায়ের মাপ নিচ্ছো,
তাদেরকে মাপ মতো জুতা পরিয়ে দিচ্ছ।
606
0:34:07,254 --> 0:34:09,427
এরিকা বিশপ একদিন দোকানে এসেছিল।
607
0:34:09,631 --> 0:34:13,602
সে আমাকে দেখে এতোটাই লজ্জা পেয়েছিল যে,
608
0:34:13,802 --> 0:34:17,022
আমি তাকে দেখতে পাইনি ভেবে,
সে দোকান থেকে বেরিয়ে গিয়েছিল।
609
0:34:17,347 --> 0:34:20,317
এরিকা, আমি তোমাকে দেখেছি!
610
0:34:22,310 --> 0:34:24,278
তুমি ঠিক আছ?
611
0:34:25,355 --> 0:34:27,949
হেই, তোমার পছন্দ তো খুব সুন্দর।
612
0:34:28,149 --> 0:34:32,700
তুমি হয়তো ফ্যাশন ইন্ডাস্ট্রিতে
কিছু একটা করতে পারবে।
613
0:34:32,904 --> 0:34:34,326
অথবা ডিজাইনিঙে, ঠিক বলেছি?
614
0:34:35,532 --> 0:34:37,785
- হ্যাঁ, এটা ঠিক বলেছ।
- হ্যাঁ।
615
0:34:37,993 --> 0:34:41,088
সবাই বলতো আমি ইন্টেরিয়র ডেকোরেটর
হিসেবে খুব ভালো করতে পারতাম।
616
0:34:42,539 --> 0:34:45,088
এসবের প্রশিক্ষণের ব্যবস্থা আছে,
কিন্তু অনেক টাকার ব্যাপার।
617
0:34:45,292 --> 0:34:49,297
না, ইভ লোগান তার ডেকোরেটরিং এর
লাইসেন্স অনলাইন থেকেই পেয়েছিল।
618
0:34:49,504 --> 0:34:51,506
কম্পিউটার থেকে?
619
0:34:51,715 --> 0:34:53,092
সেটা হয়তো অসম্ভব না, কিন্তু...
620
0:34:53,300 --> 0:34:56,679
হ্যাঁ, আমি কম্পিউটারের কিছুই বুঝি না।
621
0:34:57,554 --> 0:34:59,773
কিন্তু আমি তো কম্পিউটার চালানো
শিখার ট্রেনিং নিতে পারবো।
622
0:34:59,973 --> 0:35:04,695
তারপর কম্পিউটার চালানো শেখা হয়ে গেলে,
আমি অনলাইনে ডেকোরেটিং এর ট্রেনিং নিবো।
623
0:35:04,894 --> 0:35:09,240
- অনেক ঝামেলার মনে হচ্ছে।
- তুমি সবকিছুতে এমন নেতিবাচক
প্রতিক্রিয়া দেখাও কেন?
624
0:35:09,441 --> 0:35:11,068
আমি শুধু কথার কথা বলেছি।
625
0:35:11,276 --> 0:35:13,654
প্রথমে তোমাকে কম্পিউটার শিখতে হবে,
626
0:35:13,862 --> 0:35:16,490
তারপর ডেকোরেটরস লাইসেন্সের
জন্য অনলাইনে কোর্স করতে হবে।
627
0:35:16,698 --> 0:35:19,872
তুমি ভয় পাচ্ছ যে, আমি
এখানে অনেক দিন থাকবো।
628
0:35:20,076 --> 0:35:21,828
সেটা না, আমি যেটা বলছি...
629
0:35:22,037 --> 0:35:25,337
ওসব কোর্স তো টাকা ছাড়া হবে না।
630
0:35:26,374 --> 0:35:30,925
আপনি এখানে বসবেন। আপনার কাজ মূলত ফোন
রিসিভ করা এবং রোগীদের এপয়েনমেন্ট গুছিয়ে রাখা।
631
0:35:31,129 --> 0:35:34,224
এই হচ্ছে ফলো-আপ কার্ড,
যেগুলোর কথা আগেই বলেছি,
632
0:35:34,424 --> 0:35:37,143
এগুলো পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য নোটিশ।
633
0:35:37,636 --> 0:35:38,808
সব কিছু বুঝেছেন?
634
0:35:41,222 --> 0:35:43,190
ড. ফ্লিকারকে বলুন যে, খুব জরুরী।
635
0:35:44,601 --> 0:35:46,729
- জলদি করুন। জলদি করুন।
- বলছি।
636
0:35:46,895 --> 0:35:48,863
অহ, কী?
637
0:35:49,064 --> 0:35:51,032
অহ, বাতিল করবেন।
638
0:35:51,232 --> 0:35:53,860
অহ, বাতিল করতে চাচ্ছেন।
639
0:35:54,069 --> 0:35:55,537
- কবে?
- আমার ব্যাপারটা দেখুন প্লিজ।
640
0:35:56,946 --> 0:35:59,449
দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান।
আপনি বলেছিলেন ২৪ তারিখ।
641
0:35:59,658 --> 0:36:01,501
আমার স্বামীর শরীরে পুঁজ জমে গেছে।
642
0:36:01,910 --> 0:36:05,210
একটু ভালো ইংরেজি বলতে পারে
এমন কাউকে ফোনটা দিতে পারবেন?
643
0:36:05,413 --> 0:36:10,010
সফটওয়্যার ইন্টারফেসের মাধ্যমে
আপনি, ব্যবহারকারী হিসেবে
644
0:36:10,210 --> 0:36:13,680
কম্পিউটারের যন্ত্রপাতিসমূহ
নিয়ন্ত্রণ করবে পারবেন।
645
0:36:13,880 --> 0:36:15,553
মূলত, ওটাই হচ্ছে অপারেটিং...
646
0:36:15,757 --> 0:36:19,682
অপারেটিং সিস্টেমের মাধ্যমেই
কম্পিউটারের যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করা হয়।
647
0:36:19,886 --> 0:36:21,854
আমি দুই সপ্তাহ পর একটা
এপয়েন্টমেন্ট করতে চাচ্ছি।
648
0:36:27,769 --> 0:36:30,397
আপনার ১০ তারিখ হলে চলবে?
649
0:36:30,605 --> 0:36:33,575
১০ তারিখ। হ্যাঁ, হবে।
650
0:36:33,775 --> 0:36:36,028
অহ, ১২ তারিখ হলে সুবিধা হয়।
651
0:36:36,236 --> 0:36:39,410
- অহ, ১২ তারিখ কোন ফাঁকা নেই।
- আচ্ছা।
652
0:36:39,614 --> 0:36:40,911
তাহলে ১৪ তারিখ দিন।
653
0:36:41,616 --> 0:36:43,414
- ১৪ তারিখ?
- অহ, না।
654
0:36:43,618 --> 0:36:45,712
৯ তারিখ বিকাল ৩ টায় ভালো হবে?
655
0:36:45,912 --> 0:36:47,880
নাকি ১১ তারিখ দুপরের ভালো হবে?
656
0:36:48,081 --> 0:36:52,131
কবে আসতে চান সেটা আগে ঠিক করুন।
যেকোনো একটা তারিখ বলুন।
657
0:36:52,961 --> 0:36:55,635
ইয়োগা ক্লাসের শিক্ষাগুলো কাজে লাগাও।
658
0:36:57,799 --> 0:36:59,847
লম্বা দমা নাও।
659
0:37:00,719 --> 0:37:02,813
লম্বা করে দম নাও।
660
0:37:03,805 --> 0:37:07,150
আচ্ছা, লম্বা দম নাও।
661
0:37:10,810 --> 0:37:13,900
গভীরভাবে শ্বাস নিলে হানিসাকলের
ঘ্রাণটা পাওয়া যায়।
662
0:37:14,100 --> 0:37:15,100
খুব সুন্দর।
663
0:37:15,270 --> 0:37:17,020
- খুব সুন্দর পারফিউম বানানো যাবে।
- হ্যাঁ, এটা দিয়ে হবে।
664
0:37:17,230 --> 0:37:19,780
- তোমার পলো খেলার ঘোড়াটা দারুণ ফিট।
- ধন্যবাদ।
665
0:37:19,980 --> 0:37:22,330
- আমি কখনো পলো ম্যাচ দেখিনি।
- সত্যি?
666
0:37:22,530 --> 0:37:26,910
আমার স্বামী তো পলো খেলার পাগল।
সে অবশ্য তেমন ভালো খেলে না,
তবে এটা নিয়ে অনেক ব্যস্ত থাকে।
667
0:37:27,120 --> 0:37:28,660
হেই, আমাদেরকে বাড়ি ফিরতে হবে,
বিমানের সময় হয়ে গেছে।
668
0:37:28,870 --> 0:37:31,420
হ্যাল ডেনিকে নিয়ে আগাস্টায় যাচ্ছে,
মাস্টারস টুর্নামেন্টের জন্যে।
669
0:37:31,620 --> 0:37:34,170
তারা গলফ খেলার পোকা।
আমাকে বাড়িতে একলা থাকতে হবে।
670
0:37:34,370 --> 0:37:37,050
- আমরা তিন দিন পর চলে আসবো।
- তোমাদের বলেছি নাকি?
671
0:37:37,250 --> 0:37:39,630
- ড্যানি হার্ভার্ডে তার ক্লাসে প্রথম হয়েছে।
- তাই নাকি!
672
0:37:39,840 --> 0:37:41,010
- হ্যাঁ।
- অভিনন্দন।
673
0:37:41,210 --> 0:37:42,710
- ধন্যবাদ।
- গণিতে তার অসাধারণ প্রতিভা।
674
0:37:42,920 --> 0:37:46,390
বাবা হচ্ছেন আসল মেধাবী। তিনি বিজনেস
স্কুলে অতিথি হিসেবে বক্তৃতা দিয়েছেন,
675
0:37:46,590 --> 0:37:48,970
সবাই মতামত দিয়েছে, এটাই সর্বশ্রেষ্ঠ বক্তৃতা।
676
0:37:49,180 --> 0:37:52,100
স্বাভাবিকভাবেই, ক্যাম্পাসে আমি
তৎক্ষণাৎ সেলিব্রেটি বনে যাই।
677
0:37:52,310 --> 0:37:53,980
হেই বেবি, এখানে তোমাকে
একটা স্বাক্ষর করতে হবে।
678
0:37:54,140 --> 0:37:55,560
অহ।
679
0:37:56,850 --> 0:38:01,480
সাবধানে। গলফ বলের আঘাত না লাগে
যেন। রয় ব্যাকার এভাবেই মারা গিয়েছিল।
680
0:38:01,690 --> 0:38:04,990
জানো তো, তার মাথার পাশে
চোখের পিছনে আঘাতের চিহ্ন ছিল।
681
0:38:14,700 --> 0:38:18,500
প্রায়ই দেখি আপনি সুযোগ পেলেই
কী নিয়ে পড়াশুনা করেন?
682
0:38:18,710 --> 0:38:21,300
আসলে আমি কম্পিউটার চালানো
শেখার চেষ্টা করছি।
683
0:38:21,500 --> 0:38:24,800
তারপর অনলাইনে ইন্টেরিয়র
ডিজাইনিং এর কোর্স করতে চাই।
684
0:38:25,010 --> 0:38:27,130
অহ, আপনি ডেকোরেটর হতে চান?
685
0:38:27,340 --> 0:38:29,470
হ্যাঁ, এই কাজগুলো আমি খুব ভালো পারি।
686
0:38:29,680 --> 0:38:32,520
আপনি জানেন কি না, রঙ এবং স্থান
বাছাইয়ে আমার দক্ষতা সহজাত,
687
0:38:32,720 --> 0:38:35,520
ঘরের পর্দা, সোফা-চেয়ার কভারও
আমি সুন্দরভাবে বাছাই করতে পারি।
688
0:38:35,730 --> 0:38:39,950
খুবই প্রশংসনীয় ব্যাপার, তবে
এর কারণে যদি এখানকার কাজে বিঘ্ন ঘটে,
689
0:38:40,150 --> 0:38:42,520
আমি কিন্তু ডিউটি সময়ে আপনার
পড়াশুনা মেনে নিবো না।
690
0:38:42,730 --> 0:38:45,330
আচ্ছা, মাফ করবেন।
এমনটা আর হবে না।
691
0:38:45,530 --> 0:38:47,370
দয়া করে সতর্ক থাকবেন।
692
0:38:47,530 --> 0:38:48,700
হুম...
693
0:38:49,740 --> 0:38:55,120
- আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম।
- কী কথা?
694
0:38:57,160 --> 0:39:00,260
চলুন একদিন দুজন একসাথে
কোথাও বসে একটু গলা ভিজাই?
695
0:39:00,790 --> 0:39:02,540
দুজনে গলা ভেজাব?
696
0:39:04,090 --> 0:39:05,960
আপনি গেলে খুব খুশি হবো।
697
0:39:06,510 --> 0:39:09,260
আচ্ছা, তবে খুব বেশি
সময় দিতে পারবো না।
698
0:39:09,470 --> 0:39:13,220
কারণ, আজকে আমার বয়ফ্রেন্ডের
সাথে ডিনার করার কথা।
699
0:39:17,021 --> 0:39:18,193
একটা মজার ব্যাপার হলো,
700
0:39:18,398 --> 0:39:22,028
শুধু মুখের ভিতরটা দেখেই মানুষের
সম্পর্কে অনেক কিছু বলে দেওয়া সম্ভব।
701
0:39:22,235 --> 0:39:26,411
তারা কি বিবেকবান?
তারা কি নিয়মানুবর্তী? তারা কি অহংকারী?
702
0:39:26,614 --> 0:39:29,413
অথবা উদাসীন? আপনার শুধু
লক্ষণগুলো জানা থাকতে হবে।
703
0:39:29,617 --> 0:39:32,416
এখন কয়টা বাজে বলবেন কি?
খেয়াল রাখছি যেন বেশি দেরি না হয়ে যায়!
704
0:39:32,620 --> 0:39:33,667
আমাকে বাসায় যেয়ে হোমওয়ার্ক করতে হবে।
705
0:39:33,872 --> 0:39:38,878
কম্পিউটার শেখার ব্যাপারটা যেমন ভেবেছিলাম
তার থেকে একটু কঠিন বলে মনে হচ্ছে।
706
0:39:39,085 --> 0:39:43,682
ব্যাপারটা অদ্ভুত। সত্যি, কারণ আমি
কলেজে খুব ভালো ছাত্রী ছিলাম।
সব বিষয়ে এ-গ্রেড পেতাম।
707
0:39:43,882 --> 0:39:47,887
জানেন কি না, বলা হয়ে থাকে,
প্রতি বছর মানুষের মস্তিষ্কের কয়েক
মিলিয়ন কোষ নষ্ট হয়ে যায়।
708
0:39:48,094 --> 0:39:50,563
- আপনার দাঁতগুলো কিন্তু খুব সুন্দর।
- অহ।
709
0:39:51,973 --> 0:39:54,146
সবাই নিশ্চয়ই আপনার দাঁতের প্রশংসা করে।
710
0:39:54,350 --> 0:39:57,024
- হ্যাঁ, ধন্যবাদ।
711
0:39:57,310 --> 0:40:00,530
আপনি অত্যন্ত রূপসী একজন নারী।
712
0:40:01,230 --> 0:40:03,450
আপনার বয়ফ্রেন্ডের সাথে সম্পর্কটা কি
দীর্ঘমেয়াদি করার পরিকল্পনা আছে?
713
0:40:03,650 --> 0:40:04,740
হুম।
714
0:40:04,940 --> 0:40:08,790
এটা অবশ্য আপনার একান্ত ব্যক্তিগত বিষয়।
আসলে...
715
0:40:09,490 --> 0:40:13,120
মানুষের জীবন অনেক জটিল।
716
0:40:13,450 --> 0:40:15,620
আপনার কখনো কোনো সন্তানাদি ছিল?
717
0:40:15,830 --> 0:40:18,920
আমার বাবা বাস্তবে একজন চোর এটা
প্রকাশ হবার পর আমার কী করা উচিত...
718
0:40:19,120 --> 0:40:22,220
- ... বলে তুমি মনে কর?
- সে জন্য তো তুমি হার্ভার্ড
বিশ্ববিদ্যালয় ছেড়ে দিতে পার না।
719
0:40:22,420 --> 0:40:25,590
ব্যাপারটা এতই অপমানজনক, তার কুকীর্তি
দেখলে আমার মরে যেতে ইচ্ছে করে।
720
0:40:25,790 --> 0:40:28,140
- সে মিথ্যা বলে টাকা হাতিয়ে নিয়ে
মানুষকে নিঃস্ব করে দিয়েছে।
- আমি জানি...
721
0:40:28,340 --> 0:40:29,640
সে একটা জঘন্য অপরাধী।
722
0:40:29,840 --> 0:40:33,220
জানি, কিন্তু বিশ্ববিদ্যালয় ছেড়ে দিলে তো
তোমার পুরো ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে।
723
0:40:33,430 --> 0:40:36,020
তোমার ধারণা ইউনিভার্সিটির কাউকে আমি
আর কোন দিন মুখ দেখাতে পারবো?
724
0:40:36,220 --> 0:40:38,520
আমার বাবা, যার সম্পর্কে সবাইকে
বড় মুখ করে বলতাম?
725
0:40:38,720 --> 0:40:41,690
অর্থ উপার্জনে অসামান্য প্রতিভা,
মহানুভব, পরোপকারী?
726
0:40:41,890 --> 0:40:44,150
সে একটা চূড়ান্ত রকমের ধোঁকাবাজ!
সে একটা জোচ্চোর!
727
0:40:44,350 --> 0:40:46,820
তার সব দাতব্য কাজের টাকা
অন্য মানুষ থেকে চুরি করে আনা।
728
0:40:47,020 --> 0:40:50,280
তার মনের অবস্থাটা একবার চিন্তা কর।
রাস্তায় সবার সামনে তাকে গ্রেফতার করেছে।
729
0:40:50,490 --> 0:40:53,080
- সব খবরের কাগজে এটা ছেপেছে।
- তার প্রতি তোমার এখনো এত কীসের মায়া?
730
0:40:53,280 --> 0:40:56,330
তোমার কখনো সন্দেহ জাগেনি? না কি এসব
নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন মনে করনি?
731
0:40:56,530 --> 0:40:59,710
- কী বলতে চাচ্ছ তুমি?
- এত টাকা পেয়ে, তুমি আর টাকার
উৎসের ব্যাপারে কোন প্রশ্ন তোলনি।
732
0:40:59,910 --> 0:41:03,460
এতকিছু জানলে কি তাকে আমার নামে
এসব ভুয়া ব্যবসা দাঁড় করাতে দিতাম?
733
0:41:03,670 --> 0:41:06,670
যৌথ ব্যাংক হিসাব? এসব কোন সহজ ব্যাপার না।
আমিও দোষী সাব্যস্ত হতে পারতাম।
734
0:41:06,880 --> 0:41:11,100
সে এত বছর যাবৎ কেবলই মিথ্যাচার করেছে।
সে একটা ভণ্ড, একটা প্রতারক।
735
0:41:11,300 --> 0:41:15,300
সে জন্য তুমি এসব করবে, তার উপর
প্রতিশোধ নিতে নিজের জীবনটা
এভাবে ধ্বংস করে দিবে?
736
0:41:15,510 --> 0:41:17,890
আমাকে খোঁজার বৃথা চেষ্টা করো না,
কারণ খুঁজলেও পাবে না।
737
0:41:19,268 --> 0:41:21,566
সে তো একটা আস্ত গাড়ল। মার।
738
0:41:21,771 --> 0:41:24,149
মারো। মারো!
তার কাছ থেকে সরে দাঁড়াও!
739
0:41:24,357 --> 0:41:26,200
- হেই, হেই।
- এইতো, জোরসে ঘুষি লাগাও।
740
0:41:26,401 --> 0:41:29,200
হেই, তোমরা চেঁচামেচি একটু কম কর।
আমার বোনের পড়াশুনায় সমস্যা হচ্ছে।
741
0:41:29,404 --> 0:41:31,202
- এভাবে রাখঢাক কর আর কতদিন?
- আস্তে কথা বল।
742
0:41:31,406 --> 0:41:32,999
- আরে একটা ঘুষি লাগাও না!
- সে শুনতে পাচ্ছে তো।
743
0:41:33,199 --> 0:41:36,499
তাতে আমার কী! সারা সপ্তাহ হাড় ভাঙা
পরিশ্রমের পর একটু তো বিনোদন দরকার।
744
0:41:38,913 --> 0:41:42,292
- কী হলো! মারছে না কেন!
- আরে! শরীরটা একটু নড়াচড়া কর!
745
0:41:42,500 --> 0:41:44,218
- এ তো নিশ্চল দাঁড়িয়ে আছে।
- দেখ অবস্থা!
746
0:41:44,419 --> 0:41:47,764
ব্যাপারটা ব্রুনো আরও সহজ করে দিয়েছে,
সে বারবার নিজেকে সামনে এগিয়ে দিচ্ছে
747
0:41:47,964 --> 0:41:51,594
তার বোন, লাখ লাখ টাকার মালিক ছিল।
পরে ধরা পড়লো, তার স্বামী একটা জোচ্চোর।
748
0:41:51,801 --> 0:41:54,020
ভেবে দেখ, তার যখন টাকা ছিল, তুমি
যখন রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করতে,
749
0:41:54,220 --> 0:41:56,723
তখন সে কোথায় ছিল,
কয়দিন তোমার খোঁজ নিয়েছে?
750
0:41:56,931 --> 0:42:00,401
- এখন নিজের বিপদে বোনের কথা মনে পড়েছে?
- অহ!
751
0:42:00,560 --> 0:42:02,733
- এইতো!
- দারুণ। পুরস্কারটা তুমিই পাবে।
752
0:42:02,937 --> 0:42:04,280
- আমার জানা আছে।
- সে ঠিক বলছে।
753
0:42:04,480 --> 0:42:07,404
তোমাদের আনন্দ উৎযাপনে
একটুও কমতি না করে,
754
0:42:07,608 --> 0:42:09,576
টিভির ভলিউমটা কি
একটু কমানো সম্ভব হবে?
755
0:42:09,777 --> 0:42:13,281
হেই জেসমিন, তুমি বরং কাজ থেকে একটু
বিরতি নাও। আমাদের সাথে একটা বিয়ার খাও।
756
0:42:13,740 --> 0:42:15,834
সেটা করতে পারলে তো ভালোই হতো।
757
0:42:16,034 --> 0:42:18,253
কী এমন জরুরি কাজ করছ তুমি?
758
0:42:18,453 --> 0:42:22,754
আমি আসলে... কম্পিউটার
চালানো শেখার চেষ্টা করছি,
759
0:42:22,957 --> 0:42:25,210
কিন্তু মনে হচ্ছে এই কাজে আমার
কোন সহজাত প্রতিভা নেই।
760
0:42:25,418 --> 0:42:27,637
হেই, শোন, তোমাকে একটা কথা বলি,
761
0:42:27,837 --> 0:42:32,217
যখন একজন মানুষ বিশেষ কিছু অর্জনের
লক্ষ্যে এই বয়সেও পড়াশুনা অব্যাহত রাখে,
ব্যাপারটা কিন্তু সত্যিই অসাধারণ।
762
0:42:32,425 --> 0:42:38,103
আমি মূলত অনলাইনে ইন্টেরিয়র
ডেকোরেটিং এর কোর্স করতে চাচ্ছি।
763
0:42:38,639 --> 0:42:40,687
তুমি সরাসরি ডেকোরেটিং
স্কুলে ভর্তি হচ্ছ না কেন?
764
0:42:42,477 --> 0:42:47,529
আসলে, দিনের বেলা তো আমাকে
খরচ যোগানোর জন্য চাকরি করতে হয়।
765
0:42:47,732 --> 0:42:50,861
হ্যাল যেমনটা বলতো, "টাকাই সবকিছু না,
কিন্তু টাকা ছাড়া কিছুই হয় না।"
766
0:42:51,069 --> 0:42:54,824
তা ঠিক, কিন্তু জীবনটাতো শুধু কাজের
জন্য না, একটু বিনোদনও দরকার, তাই না?
767
0:42:55,031 --> 0:42:57,955
জিঞ্জার বলছিল, কাজ আর পড়াশুনার
চাপে নাকি তোমার পাগল হবার দশা।
768
0:42:58,159 --> 0:43:00,253
- হেই, তুমি একটু চুপ কর এইবার।
- না, না।
769
0:43:00,453 --> 0:43:03,627
স্বীকার করি, আমাকে
অনেক বেগ পেতে হচ্ছে,
770
0:43:03,831 --> 0:43:06,425
কিন্তু আমি কঠিন পণ করেছি,
সফল আমাকে হতেই হবে।
771
0:43:06,626 --> 0:43:10,676
- তো ডেন্টিস্টের চেম্বারের
কাজটা তোমার পছন্দ না?
- না, ওটা আমার পছন্দ না।
772
0:43:10,880 --> 0:43:13,804
আসলে, জিঞ্জার বলছিল, তুমি
চাকরি করে অভ্যস্ত না।
773
0:43:14,008 --> 0:43:16,557
হ্যাঁ, সেক্ষেত্রে বলতে হয়,
আমি খুবই ভাগ্যবতী ছিলাম।
774
0:43:16,760 --> 0:43:18,510
তার স্বামী খুব সুদর্শন ছিল,
সাথে যথেষ্ট অর্থকড়িও ছিল।
775
0:43:18,720 --> 0:43:22,060
তার স্বামী গুছিয়ে মিষ্টি করে কথা বলতো,
না চাইতেই তার সব কিছুর ব্যবস্থা করতো।
সে এতকিছু পা'য়ে ঠেলে দিবে নাকি!
776
0:43:22,220 --> 0:43:23,270
আহ..
777
0:43:23,430 --> 0:43:24,980
বুঝেছি।
778
0:43:25,430 --> 0:43:29,690
কেন ডেকোরেটরই হতে হবে?
অন্য কিছু হলে সমস্যা কী?
779
0:43:30,230 --> 0:43:32,730
তোমার মতে আমার কী হওয়া উচিত?
780
0:43:32,940 --> 0:43:35,660
তুমি কি আমাকে রেস্টুরেন্টে ওয়েটার
হতে বল? মুদি দোকানে কাজ নিতে বল?
781
0:43:35,860 --> 0:43:37,830
জিঞ্জার তো মুদি দোকানে কাজ করে।
782
0:43:38,030 --> 0:43:42,080
করুক। জিঞ্জার আর আমি
পুরোপুরি আলাদা মানুষ।
783
0:43:42,280 --> 0:43:43,910
হ্যাঁ, সে তো অভিজাত বংশের।
784
0:43:44,120 --> 0:43:47,840
এটা বংশগত কিছু না। সবকিছুতে
বংশের দোষ দিলে তো চলে না।
785
0:43:48,040 --> 0:43:50,670
কেউ যদি জীবনে উন্নতির চেষ্টা না করে
শ্রমসাধ্য কাজই নিয়তি বলে ধরে নেয়...
786
0:43:50,870 --> 0:43:53,170
- কী, তুমি অগির কথা বলছ?
- সে আমার কথা বুঝাচ্ছে।
787
0:43:53,330 --> 0:43:58,470
অহ, এখানের কার শয্যা সঙ্গী হলে
আমি লেবুর টুকরা দিয়ে সাজানো এক
গ্লাস স্টলি মার্টিনি খেতে পারবো?
788
0:44:02,010 --> 0:44:03,390
অহ।
789
0:44:04,350 --> 0:44:06,020
আমি ওটা...
790
0:44:06,560 --> 0:44:10,530
কী যেন--? কী যেন--?
অহ, খোদা! কিছুই মনে পড়ছে না।
791
0:44:10,730 --> 0:44:14,900
চিলি বলছিল, আপনাদের নাকি
দারুণ সব গাড়ির সংগ্রহ ছিল।
792
0:44:15,110 --> 0:44:16,610
অহ, হ্যাঁ। আমার স্বামীর ছিল।
793
0:44:16,820 --> 0:44:22,450
সে ১৯৩০ সালের আগের বেন্টলেস
আর মার্সিডিজ সংগ্রহ করতো।
794
0:44:22,660 --> 0:44:26,000
- ওয়াও! ওগুলো তো অনেক দামী গাড়ি।
- হ্যাঁ, অনেক দামী।
795
0:44:26,200 --> 0:44:29,800
অনেক টাকা থাকলে সেটা মানুষকে
দেখানো লজ্জার কিছু না।
796
0:44:30,000 --> 0:44:33,750
- সমাজে আমাদের একটা বিশেষ মর্যাদা ছিল।
- হ্যাঁ, অন্যের টাকায় বড়লোকি।
797
0:44:33,960 --> 0:44:36,680
এরা জিঞ্জারের সব টাকা মেরে দিয়েছিল।
798
0:44:36,880 --> 0:44:40,130
আমি আমার বোন আর তার স্বামীর
জীবনের একটা গতি করতে চেয়েছিলাম।
799
0:44:40,340 --> 0:44:42,810
আমি পুঁজি ব্যবস্থাপনার কী এমন বুঝি?
800
0:44:43,010 --> 0:44:46,560
তুমি জেনে শান্তি পাবে, আমার নিজের
অর্থ সম্পদও সব খোয়া গেছে।
801
0:44:46,760 --> 0:44:49,440
আমাদের প্রতিটা বাড়ি,
আসবাবপত্রের প্রতিটা টুকরা,
802
0:44:49,640 --> 0:44:52,230
প্রতিটা ফার-কোট, প্রতিটা অলংকার,
ব্যাংকের প্রতিটা টাকা,
803
0:44:52,440 --> 0:44:55,310
কোন কিছুই বাদ দেয়নি,
তারপরও সরকারের আক্রোশ মেটে না।
804
0:44:55,520 --> 0:44:58,370
তার স্বামী ছিল গভীর জলের মাছ।
আমি তাদের ওখানে এক সপ্তাহ ছিলাম,
805
0:44:58,570 --> 0:45:03,240
- আমি টের পেয়েছিলাম সে
পরকীয়া করে বেড়াচ্ছে।
- আমার সত্যিই একটু পড়াশোনা করতে হবে।
806
0:45:03,450 --> 0:45:05,920
- আমার একটু নিরিবিলি দরকার, বুঝেছ?
- আচ্ছা।
807
0:45:06,120 --> 0:45:09,620
তোমরা যদি বাসাটা নাইটক্লাব বানিয়ে রাখ,
আমার পক্ষে কুলিয়ে উঠা সম্ভব হবে না।
808
0:45:09,830 --> 0:45:12,830
- আমি পারবো না, সম্ভব না।
- আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে।
809
0:45:13,040 --> 0:45:16,760
- সবাই যার যার বাসায় যাও।
আমার বোনের পড়াশুনা করতে হবে।
- কী? আসল অনুষ্ঠান তো শুরুই হয়নি।
810
0:45:16,960 --> 0:45:18,460
- যাও বলছি।
- আমি এখনি যাচ্ছি না।
811
0:45:18,670 --> 0:45:21,140
চিলি, সে কিন্তু তোমার ব্যাপারে
ভুল কিছু বলেনি।
812
0:45:21,340 --> 0:45:24,510
- মদ পেটে গেলে তুমি গোয়ার্তমি শুরু কর।
- তার ব্যাপারে কী বলবে? সেও তো মদ...
813
0:45:24,720 --> 0:45:26,810
- গোয়ার্তমি? কাছে আস।
- হেহ!
814
0:45:27,800 --> 0:45:29,770
আমার বেন্টলেস গাড়ি চালানোর
মতো টাকা থাকলে এসব বলতে না।
815
0:45:29,970 --> 0:45:32,820
- চলো সবাই বারে যাই।
- বিদায়। আবার আসবেন।
816
0:45:33,020 --> 0:45:34,640
শুভ রাত্রি।
817
0:45:35,399 --> 0:45:37,276
- খোদা! কী একটা বিশ্রী কাণ্ড হয়ে গেল!
- অহ, আমি দুঃখিত।
818
0:45:37,485 --> 0:45:42,286
জিঞ্জার, আমি সত্যিই... আমি আসলে...
হঠাৎ আমার মেজাজ খারাপ হয়ে গিয়েছিল।
819
0:45:42,490 --> 0:45:46,336
তবে আমি আগেও বলেছি, বয়ফ্রেন্ড বাছাইয়ে
তোমার রুচি আর একটু উন্নত করা উচিত।
820
0:45:46,535 --> 0:45:48,958
হ্যাঁ, জানা আছে, এই ধরণের
পুরুষ তোমার পছন্দ না।
821
0:45:49,163 --> 0:45:51,837
অহ খোদা! বলছি যে, একটু ভালো,
ভদ্র কাউকে পাওয়ার ইচ্ছা হয় না?
822
0:45:52,041 --> 0:45:54,840
মনে কর, এমন একজন যে
তোমাকে উদ্ধার করবে এই...
823
0:45:55,044 --> 0:45:57,513
এই কী? এই খোঁয়াড়?
824
0:45:57,713 --> 0:45:59,886
হ্যাঁ, আমি জানি, এই বাসাটা
তোমার কাছে কী মনে হয়।
825
0:46:00,091 --> 0:46:02,435
দেখ, তোমার বাচ্চা দুটোর
কথা অন্তত ভাবা উচিত।
826
0:46:02,635 --> 0:46:05,730
তুমি চাইলেই চিলি বা তার চালচুলোহীন মাতাল
বন্ধুদের থেকে ভালো কাউকে জোটাতে পারবে।
827
0:46:05,930 --> 0:46:10,026
আরও ভালো কাউকে চাইলে সেটা আমি পারতাম।
তবে যাই হউক, তাকে তো পুলিশ ধরে নিয়ে যায়নি।
828
0:46:10,226 --> 0:46:13,025
আমার চোখে সে সুপুরুষ
এবং সে কোন ধাপ্পাবাজ না।
829
0:46:13,229 --> 0:46:18,656
আচ্ছা, আচ্ছা, হয়েছে। সব কিছুতে
এই ফালতু খোঁচাটা না মারলে চলে না?
830
0:46:20,486 --> 0:46:22,113
হ্যাল, আমার তো খুব দুশ্চিন্তা হচ্ছে।
831
0:46:22,321 --> 0:46:25,700
পাউলা বলছিল, হাওয়ার্ড 'গ্লোবাল
ইনোভেশনস' ছেড়ে যাচ্ছে কারণ হলো,
832
0:46:25,908 --> 0:46:29,913
আইনি দৃষ্টিকোণ থেকে এই ব্যবসার
ধরণ তার কাছে যুতসই মনে হচ্ছে না।
833
0:46:30,121 --> 0:46:32,215
- হাওয়ার্ড ট্রাস্ক একটা ভীতুর ডিম।
- না, না ...
834
0:46:32,415 --> 0:46:36,261
- কী মনে হয়, আইনজীবীদের কেন রেখেছি?
- সে জেলে পচে মরতে চায়নি।
835
0:46:36,460 --> 0:46:40,181
জেল? খোদা!
একটু বেশি নাটুকেপনা হয়ে গেলো না?
836
0:46:40,381 --> 0:46:43,681
আমি যদি এখন ব্যবসাটা থেকে পিছিয়ে আসি,
আমাদের অনেক টাকা লোকসান হবে।
837
0:46:43,884 --> 0:46:47,514
এটা অনেকটা ডমিনো ইফেক্টের মতো।
একটার পর আরেকটা লোকসান হতেই থাকবে।
838
0:46:47,722 --> 0:46:51,022
হেই, ব্যাপারটা আমি সামলাবো, বুঝেছ?
839
0:46:51,225 --> 0:46:53,978
আমি কি তোমার কোন
কিছুর কমতি রেখেছি?
840
0:46:54,186 --> 0:46:55,688
কোন কিছু?
841
0:46:56,063 --> 0:46:57,280
না।
842
0:46:57,481 --> 0:47:00,530
তাহলে দুশ্চিন্তা না করে
আমাকে তোমার সেবা করতে দাও।
843
0:47:00,735 --> 0:47:04,035
না, ঠিক আছে। আসলে, হাওয়ার্ড
সারাজীবনই সাদাসিধা গোবেচারা ছিল।
844
0:47:04,238 --> 0:47:07,492
হ্যাঁ, সাদাসিধা গোবেচারা।
এটাই তার জন্য সঠিক উপমা।
845
0:47:07,700 --> 0:47:12,797
আচ্ছা, ২২ তারিখ মঙ্গলবার,
সকাল ৯ টায় আসতে পারবেন?
846
0:47:12,997 --> 0:47:15,716
- ৯ টায় আমি আসতে পারবো না।
- বিকালের দিকে পারবেন?
847
0:47:15,916 --> 0:47:19,420
আচ্ছা, ২টায় নাকি ৩টায়?
848
0:47:19,628 --> 0:47:23,223
২২ তারিখ আমার অন্য কাজ আছে।
২১ তারিখে করা যায় না।
849
0:47:23,424 --> 0:47:26,268
- ২১ তারিখে আমাদের কোন ফাঁকা সময় নেই।
- শুভ রাত্রি।
850
0:47:26,469 --> 0:47:28,016
কিন্তু ডাক্তার-তো আমাকে ১ সপ্তাহ
পরেই আসতে বলেছে।
851
0:47:28,220 --> 0:47:31,224
এক-দুই দিন আগে-পিছে কোন সমস্যা না।
২৪ তারিখ পারবেন?
852
0:47:31,432 --> 0:47:33,150
- চলবে। অহ, না, দাঁড়ান।
- ৯ টায় দিবো?
853
0:47:33,351 --> 0:47:35,604
ওই দিন আমার কোলনস্কপি পরীক্ষার
প্রস্তুতির জন্য যেতে হবে।
854
0:47:35,811 --> 0:47:37,404
ওটা আমার জন্য খুব জরুরি।
855
0:47:37,605 --> 0:47:40,404
আপনি বরং বাসায় যেয়ে ভেবে-চিন্তে
আমাকে ফোন করবেন।
856
0:47:45,905 --> 0:47:48,533
আপনি বাসায় যাবার আগে একটু
ড. গ্রিসব্যাককে ফোন করে বলবেন কি,
857
0:47:48,741 --> 0:47:51,665
যে আমি এক্স-রে রিপোর্টটা দেখেছি এবং
তার সাথে পরে আলাপ করে নিবো?
858
0:47:51,869 --> 0:47:53,963
- অবশ্যই।
- না, না, না।
859
0:47:54,163 --> 0:47:56,040
আপনার হাতের কাজ শেষ করে।
আপনার হাতের কাজ শেষ করে।
860
0:47:56,248 --> 0:47:59,252
আপনার সব কাজ শেষ হলে।
ধন্যবাদ।
861
0:48:02,505 --> 0:48:05,600
চাকরিটা কি আগের থেকে
একটু ভালো লাগছে?
862
0:48:05,800 --> 0:48:10,431
আশা করি আপনি আমার কাজে সন্তুষ্ট, কারণ আমি
সাধ্যমত চেষ্টা করছি সব ঠিকঠাক মতো করতে।
863
0:48:10,638 --> 0:48:14,859
- এই চাকরিটা আমার ক্লাসের জন্য সুবিধাজনক।
- আপনার কম্পিউটার শেখার কিছু অগ্রগতি হলো?
864
0:48:15,059 --> 0:48:20,031
নিশ্চিতভাবে আমিই ক্লাসের সবথেকে
খারাপ শিক্ষার্থী, কিন্তু ওখানের একটা
মেয়ে আমাকে অনেক সাহায্য করছে।
865
0:48:20,231 --> 0:48:24,111
এই চাকরিতে মানিয়ে নিচ্ছেন,
জেনে খুশি হলাম।
866
0:48:24,318 --> 0:48:25,228
চেষ্টা করছি।
867
0:48:25,254 --> 0:48:28,894
একটা না বলে পারছি না, আমি কিন্তু
এই এখানে আপনাকে পেয়ে খুব খুশি।
868
0:48:29,073 --> 0:48:31,451
- ধন্যবাদ।
- আপনি এখানে চাকরি শুরুর পর থেকে,
869
0:48:31,659 --> 0:48:35,380
আমার টাইগুলো যে আরও রঙিন হয়ে উঠছে,
সেটা কি আপনি খেয়াল করেছেন? হা, হা।
870
0:48:35,788 --> 0:48:39,133
আপনি যেহেতু... আমি... এমনি ঠাট্টা করলাম।
871
0:48:39,333 --> 0:48:42,553
একটা ...?
একটা গোপন কথা বলি আপনাকে?
872
0:48:42,837 --> 0:48:46,592
ডাক্তার, আমার মনে হয় না, আপনার গোপন
কথা শোনার জন্য আমি উপযুক্ত ব্যক্তি।
873
0:48:46,757 --> 0:48:49,727
হা, হা, হা। আসলে...
874
0:48:50,302 --> 0:48:53,977
আপনি যেসব পোশাক-আশাক পরেন,
875
0:48:54,265 --> 0:48:57,394
এগুলো দেখে মাঝেমাঝে আমার...
876
0:48:58,060 --> 0:49:00,028
কামনা জেগে উঠে।
877
0:49:00,229 --> 0:49:04,450
তাই নাকি? আমার তো মনে হয়, সামান্যতম
উত্তেজক কোন পোশাকও আমি পরি না।
878
0:49:04,650 --> 0:49:09,372
আপনি কি রাগ করবেন, যদি বলি
আপনাকে আমার খুব আকর্ষণীয় লাগে?
879
0:49:09,572 --> 0:49:14,328
- ড. ফ্লিকার, আপনি আসলে কী বলতে চাচ্ছেন?
- আসলে, আমি ঘুরিয়ে পেঁচিয়ে...
880
0:49:14,535 --> 0:49:18,836
কথা বলতে পছন্দ করি না। আমার চোখে
আপনি একজন অত্যন্ত আবেদনময়ী মহিলা।
881
0:49:19,039 --> 0:49:22,543
শুনে খুশি হলাম। কিন্তু আপনি নিশ্চয়ই
আমার সৌন্দর্যের জন্য এখানে চাকরি দেন নি।
882
0:49:22,751 --> 0:49:26,426
রুচিশীল ব্যক্তিত্ব-পূর্ণ মহিলাদের প্রতি
আমার সবসময়ই একটা মোহ কাজ করে।
883
0:49:26,630 --> 0:49:29,383
- আমি এসব কথা শুনতে চাচ্ছি না।
- না, রাগ করবেন না।
884
0:49:29,592 --> 0:49:32,721
- আমি রাগ করছি না। আমার কোটটা নিতে পারি?
- রাগ করবেন না।
885
0:49:32,928 --> 0:49:37,149
সত্যি, আমার ধারণা আমার সম্পর্কে সবকিছু
জানলে আপনার এই জড়তা কেটে যাবে।
886
0:49:37,349 --> 0:49:38,396
আমার কোন জড়তা নেই।
887
0:49:38,601 --> 0:49:40,729
- কখনো নাইট্রাস অক্সাইডে নেশা করেছেন?
- না।
888
0:49:40,936 --> 0:49:44,110
- এটা আপনার আড়ষ্ট ভাব দূর করবে।
- আমার কোন আড়ষ্টভাবে নেই।
889
0:49:44,315 --> 0:49:45,407
- এমন করবেন না।
- অহ, ড. ফ্লিকার!
890
0:49:45,608 --> 0:49:47,986
- এভাবে নিজেকে গুটিয়ে রাখবেন না।
- আমি নিজেকে গুটিয়ে রাখছি না।
891
0:49:48,194 --> 0:49:50,743
আপনার তো গর্ব হওয়া উচিত।
আপনি আমার ভালোবাসা জয় করেছেন।
892
0:49:50,946 --> 0:49:52,493
অহ, ড. ফ্লিকার!
893
0:49:52,698 --> 0:49:55,201
আপনি খুবই বিব্রতকর আচরণ করছেন।
894
0:49:57,036 --> 0:49:59,255
আমি আর আপনার
এখানে কাজ করবো না।
895
0:49:59,455 --> 0:50:03,210
এইসব ফালতু ঝামেলায় আমি নেই।
896
0:50:03,417 --> 0:50:05,761
আমার একটু লম্বা নিশ্বাস নিতে হবে।
897
0:50:05,961 --> 0:50:08,805
অহ, দেখুন আপনি আমার কী অবস্থা করেছেন।
আমি দম নিতে পারছি না।
898
0:50:09,006 --> 0:50:11,179
অহ খোদা! আমার দম বন্ধ হয়ে আসছে।
899
0:50:17,056 --> 0:50:19,058
এমন পরিস্থিতিতে আতঙ্কিত হওয়াটাই স্বাভাবিক।
900
0:50:19,266 --> 0:50:23,146
আমি হলে ঐ ডেন্টিস্টের নামে মামলা করতাম।
যদি আমার বয়ফ্রেন্ডকে এই ঘটনা জানাতাম,
901
0:50:23,354 --> 0:50:27,029
সে ঐ ব্যাটার অফিসে গিয়ে তার শরীরের
প্রত্যেকটা হাড় ভেঙ্গে দিয়ে আসতো।
902
0:50:27,233 --> 0:50:29,327
তুমি মামলা করতে পারো।
সে যা করেছে এক প্রকার যৌন নির্যাতন।
903
0:50:29,527 --> 0:50:32,076
না, আমি আর কোন
আদালতে যেতে চাই না।
904
0:50:32,279 --> 0:50:33,531
হুম। আমি তোমাকে দোষ দিচ্ছি না।
905
0:50:33,739 --> 0:50:37,334
আমার বয়ফ্রেন্ড একজন উকিল।
তার কাছে আদালতের অনেক ঘটনা শুনেছি।
906
0:50:37,535 --> 0:50:40,960
- শ্যারন, তোমার পরিচিত কোনো লোক আছে?
- লোক?
907
0:50:42,206 --> 0:50:44,379
কোনো পুরুষলোক,
যে আমার সাথে মানানসই হবে।
908
0:50:44,583 --> 0:50:48,463
আমি এই শহরে নতুন,
কাউকেই তেমন ভালো মতো চিনি না।
909
0:50:48,671 --> 0:50:52,892
সান-ফ্রান্সিসকোতে যদি তোমার প্রেম না হয়,
তাহলে দুনিয়ার আর কোথাও হবে না।
910
0:50:53,092 --> 0:50:54,935
যেনতেন রকমের কেউ না।
911
0:50:55,135 --> 0:50:58,856
আচ্ছা, রবিবার বিকালে তোমার
কোন পরিকল্পনা আছে?
912
0:50:59,056 --> 0:51:00,148
না, তেমন কিছু না।
913
0:51:00,349 --> 0:51:02,602
টনি আর আমি একটা পার্টিতে যাবো।
তুমিও চলো আমাদের সাথে।
914
0:51:02,810 --> 0:51:06,531
অহ, না, না। এত এত অপরিচিত মানুষের
ভীরে আমি ঠিক স্বচ্ছন্দ হতে পারবো না।
915
0:51:06,730 --> 0:51:08,448
আরে! কোন সমস্যা হবে না!
916
0:51:08,649 --> 0:51:12,699
একজন একটা বড় পার্টির আয়োজন করেছে।
সেখানে অনেক ধরণের লোক আসবে।
917
0:51:12,903 --> 0:51:15,076
একটু চেষ্টা তো করতে হবে,
তা না হলে কিছুই মিলবে না।
918
0:51:15,281 --> 0:51:17,842
তারপরও না হলে অন্তত সান্ত্বনা
থাকবে যে তুমি চেষ্টা করেছ।
919
0:51:17,868 --> 0:51:20,813
না, আমি যেতে চাই। ব্যাপারটা
এমন না যে, আমি যেতে চাচ্ছি না।
920
0:51:20,995 --> 0:51:23,874
-আমার বোনকে সাথে নিতে পারি?
- তোমাকে সাহস দিতে? অবশ্যই।
921
0:51:24,081 --> 0:51:25,708
টনি আর আমি তো থাকবোই।
922
0:51:25,916 --> 0:51:28,465
তোমার খুব ভালো লাগবে।
অনেক বড় পার্টি।
923
0:51:28,669 --> 0:51:30,637
হয়তো তোমার কপাল খুলে যেতে পারে।
924
0:51:31,463 --> 0:51:34,763
তোমাকে সাথে যেতে হবে,
আমি একা যেতে পারবো না।
925
0:51:34,967 --> 0:51:38,096
- পার্টিতে পরার কোনো পোশাক আমার আছে?
- আমি কিছু একটা ব্যবস্থা করে দিবো।
926
0:51:38,304 --> 0:51:41,524
অহ, খোদা! আমি কত দিন যাবৎ
কোন সামাজিক অনুষ্ঠানে যাই না!
927
0:51:41,724 --> 0:51:44,694
শ্যারন বলছিল, অতিথিদের মধ্য থেকে
উপযুক্ত সঙ্গী খুঁজে পাওয়া যেতে পারে।
928
0:51:44,977 --> 0:51:48,402
আমি বহু বছর ধরে কোনো পার্টিতে যাই না।
চিলি এসব পার্টিতে যাওয়া পছন্দ করে না।
929
0:51:48,600 --> 0:51:53,030
আমি চিলিকে সবসময় বলি, বিশ্বাস
করা যায় এমন পুরুষ পাওয়া খুব কঠিন।
930
0:51:53,690 --> 0:51:55,190
হ্যাল।
931
0:51:55,860 --> 0:51:57,830
হেই, ন্যাট, তুমি এখানে কী মনে করে?
932
0:51:58,030 --> 0:52:01,660
আমি সাউদাম্পটনে দুপুরের খাবার
খেতে এসেছিল। ভাবলাম তোমার
সাথে এমি মুরের পরিচয় করিয়ে দিই।
933
0:52:01,860 --> 0:52:04,330
অহ, হাই, আমি হ্যাল ফ্রান্সিস।
এই হচ্ছে আমার স্ত্রী। হানি?
934
0:52:04,530 --> 0:52:05,580
- জেসমিন।
- হ্যালো।
935
0:52:05,780 --> 0:52:10,010
এমি 'এম্পায়ার সলিউশন' এবং 'গ্লোবাল
ইনোভেশনস' এর চুক্তি গুলো তৈরি করবে।
936
0:52:10,210 --> 0:52:12,800
সে একজন তুখোড় আইনজীবী। আমাদের পক্ষে
তার চেয়ে ভালো কাউকে পাওয়া সম্ভব না।
937
0:52:13,000 --> 0:52:15,840
যত তাড়াতাড়ি সম্ভব 'এম্পায়ার সলিউশন'
এর ব্যাপারটা নিয়ে আমাদের বসা উচিত।
938
0:52:16,050 --> 0:52:18,090
- তুমি মঙ্গলবারে সময় দিতে পারবে?
- আমি যে করেই হোক সময় বের করে নিবো।
939
0:52:18,300 --> 0:52:19,390
তাহলে তো খুবই ভালো হয়।
940
0:52:19,840 --> 0:52:22,390
তুমি কি এমির সাথে প্রেম করছ?
941
0:52:23,050 --> 0:52:27,350
- এমি, আমাদের আইনজ্ঞ?
- এসব ভণিতা রাখো। সে যথেষ্ট সুন্দরী।
942
0:52:27,560 --> 0:52:29,780
কখনোই না। তোমার মাথায়
এসব চিন্তা আসলো কীভাবে?
943
0:52:29,980 --> 0:52:32,699
- ব্যাপারটা একজনের চোখে পড়েছে।
- কী চোখে পড়েছে?
944
0:52:32,900 --> 0:52:36,279
তারা তোমাকে তার সাথে লাঞ্চ করতে দেখেছে।
তুমি তার হাত ধরে ছিলে।
945
0:52:36,487 --> 0:52:39,036
অহ, যত্তসব ফালতু কথা। কে বলেছে এসব?
আমি জানি কে বলেছে।
946
0:52:39,239 --> 0:52:41,958
- ঐ মাথামোটা কুটনি লিডিয়া, ঠিক না?
- ঘটনা সত্যি কি না?
947
0:52:42,159 --> 0:52:44,912
আমি এমির সাথে ব্যবসায়িক কাজে
'ফোর সিজনস' রেস্টুরেন্টে লাঞ্চ করেছিলাম।
948
0:52:45,120 --> 0:52:47,248
- লিডিয়া ওখানে ছিল।
- তুমি তার হাত ধরে ছিলে কি না?
949
0:52:47,456 --> 0:52:51,552
তোমার কি ধারণা প্রেমে পড়লে আমার
মাথা এতটাই খারাপ হবে যে, সবার সামনে
'ফোর সিজনস'এ যেয়ে প্রেম করবো?
950
0:52:51,752 --> 0:52:54,301
অসম্ভব কিছু না। তুমি তো
মাঝে মধ্যে লাঞ্চে মদ খাও।
951
0:52:54,505 --> 0:52:55,757
হয়তো তুমি মাতাল ছিলে।
952
0:52:55,964 --> 0:52:59,218
- এটা তো স্পষ্ট যে, সে তোমাকে পছন্দ করে।
- তুমি অযথা আমাকে দোষ দিচ্ছ।
953
0:52:59,420 --> 0:53:02,300
তুমি সত্যিই পরকীয়া করলে আমি
কিন্তু তুলকালাম কাণ্ড করে ছাড়বো।
954
0:53:02,510 --> 0:53:05,060
আমি সেরকম কিছু করছি না,
তুমি অযথা রাগারাগি করো না।
955
0:53:05,260 --> 0:53:08,430
আমার হিংসা হয়, কারণ আমি তোমাকে
ভালোবাসি। আমিও চাই সবাই তোমার
প্রশংসা করুক।
956
0:53:08,640 --> 0:53:10,940
আমি বুঝি, অনেক মহিলাই তোমাকে
পাওয়ার আকাঙ্ক্ষা...
957
0:53:11,140 --> 0:53:15,610
তোমাকে আকর্ষণীয় মনে করে, কিন্তু তাদের
কপাল খারাপ। তুমি শুধুই আমার।
958
0:53:15,810 --> 0:53:18,360
- হ্যাঁ, শুধু তোমার।
- না।
959
0:53:18,730 --> 0:53:20,700
তার মানে কারো সাথে তোমার সম্পর্ক নেই?
960
0:53:21,900 --> 0:53:23,580
না, নেই।
961
0:53:26,160 --> 0:53:27,750
ভালো।
962
0:53:28,330 --> 0:53:30,082
আমাকে আদর করে দাও।
963
0:53:38,966 --> 0:53:43,142
তুমি সত্যিই পরকীয়া করলে আমি
কিন্তু তুলকালাম কাণ্ড করে ছাড়বো।
964
0:53:43,512 --> 0:53:47,187
একেবারে লঙ্কাকাণ্ড। আমি নিজেকে সবার
সামনে হাস্যাস্পদ করতে রাজী না, বুঝেছ?
965
0:53:47,391 --> 0:53:50,645
- হ্যাল, তুমি শুনতে পাচ্ছ?
- এইযে, আপনি কি আমাকে কিছু বলছেন?
966
0:53:50,853 --> 0:53:52,400
- হেই, জেসমিন?
- কী?
967
0:53:52,604 --> 0:53:54,277
- হাই।
- অহ।
968
0:53:54,773 --> 0:53:57,617
- কেমন আছ? তুমি আসাতে খুব খুশি হয়েছি।
- আপনি নিশ্চয়ই টনি।
969
0:53:57,818 --> 0:54:00,116
- হ্যাঁ, এই হচ্ছে টনি।
- পরিচিত হয়ে ভালো লাগছে।
970
0:54:00,320 --> 0:54:02,948
- কেমন লাগছে? পার্টিটা অসাধারণ, তাই না?
- হ্যাঁ দারুণ সুন্দর।
971
0:54:03,157 --> 0:54:05,034
অতিথিদের মধ্যে সব ধরণের লোক আছে।
972
0:54:05,242 --> 0:54:06,619
তোমার বোনকে সাথে এনেছে?
973
0:54:06,827 --> 0:54:09,250
অহ, হ্যাঁ, সে ওদিকে নাচ করছে।
974
0:54:11,123 --> 0:54:13,876
- হেই, আমার নামটা বলে দিই, আল।
- অহ, আমি জিঞ্জার।
975
0:54:14,084 --> 0:54:15,586
- জিঞ্জার?
- হ্যাঁ।
976
0:54:15,794 --> 0:54:18,047
- জিঞ্জার, আপনি চমৎকার নাচতে পারেন।
- অহ।
977
0:54:18,255 --> 0:54:20,724
- নাচতে ভালো লাগে, যদিও সুযোগ হয় না।
- তাই?
978
0:54:20,924 --> 0:54:22,722
হ্যাঁ, আমার খুব পছন্দ।
979
0:54:22,926 --> 0:54:24,974
আপনি স্যালিকে চেনেন?
এই পার্টির নিমন্ত্রণকারী?
980
0:54:25,179 --> 0:54:27,648
- না, এখানে আমার বোন আমাকে নিয়ে এসেছে।
- তাই?
981
0:54:27,848 --> 0:54:32,319
সে যেখানেই থাকুক, আমার জানার...
আমি জানি না এখন সে কোথায়।
982
0:54:32,519 --> 0:54:34,772
তবে আপনি তো সান-ফ্রান্সিসকোতেই থাকেন?
983
0:54:34,980 --> 0:54:36,197
কী? হ্যাঁ।
984
0:54:36,398 --> 0:54:38,366
- আপনার বাসা কোথায়?
- ম্যারিন।
985
0:54:38,567 --> 0:54:40,695
- আচ্ছা। খুব ভালো।
- হ্যাঁ।
986
0:54:42,362 --> 0:54:43,454
তো আল, আপনি কী কাজ করেন?
987
0:54:43,655 --> 0:54:47,330
আমি একজন সাউন্ড ইঞ্জিনিয়ার। লোকজনের
সাউন্ড সিস্টেম স্থাপন করে দিই, চেনেন তো?
988
0:54:47,534 --> 0:54:49,411
- মি: লকম্যানের বাসাতেও আমি করে দিয়েছি।
- আচ্ছা।
989
0:54:49,620 --> 0:54:52,669
আপনি যদি না চিনে থাকেন, উনি
হচ্ছেন এই পার্টি আয়োজনকারীর স্বামী।
990
0:54:52,873 --> 0:54:55,592
আমি কনসার্ট বা কারো নিজস্ব কাজও করি।
991
0:54:56,210 --> 0:54:58,679
- দারুণ।
- আমার ধীরলয়ের নাচ পছন্দ, আপনারও?
992
0:54:58,879 --> 0:55:00,677
- হ্যাঁ।
- ওটা বেশি রোমান্টিক, তাই না?
993
0:55:00,881 --> 0:55:02,724
- হ্যাঁ, তাই।
- হ্যাঁ।
994
0:55:02,925 --> 0:55:04,552
তাই।
995
0:55:05,552 --> 0:55:08,556
- হ্যাঁ, আপনি কিন্তু খুব সুন্দরী।
- তাই!
996
0:55:08,722 --> 0:55:12,192
- হ্যাঁ, সত্যিই, সত্যিই।
- আসলেই? আসলেই?
997
0:55:22,236 --> 0:55:24,580
আমারও মনে হচ্ছে,
এই পার্টিতে এসে ভুল করেছি।
998
0:55:26,240 --> 0:55:27,617
- অহ।
999
0:55:28,033 --> 0:55:30,536
- আমাকে এতটাই অস্বচ্ছন্দ মনে হচ্ছে?
- প্রায় ওরকমই।
1000
0:55:31,912 --> 0:55:34,836
- আমি ডুয়াইট ওয়েস্টলেক।
- জেসমিন ফ্রেঞ্চ।
1001
0:55:35,040 --> 0:55:37,589
জেসমিন ফ্রেঞ্চ, খুবই অপ্রচলিত নাম।
1002
0:55:37,793 --> 0:55:41,923
বাবা-মা আমার নাম রেখেছিল আমার
মায়ের প্রিয় ফুলের নাম অনুস্বারে।
1003
0:55:42,297 --> 0:55:44,425
- নিশীথে ফোটা জেসমিন।
- হুম।
1004
0:55:44,633 --> 0:55:47,261
যার প্রস্ফুরণ হয় অন্ধকারে।
1005
0:55:48,554 --> 0:55:50,852
এটাই আজকে আমার পাওয়া সেরা প্রস্তাব।
1006
0:55:51,056 --> 0:55:52,558
আমিতো আপনাকে কোন প্রস্তাব দিইনি।
1007
0:55:52,760 --> 0:55:56,940
একটু আগে আপনাকে পাশের রুমে দেখেই
মনেমনে চাচ্ছিলাম পরিচিত হতে।
1008
0:55:57,430 --> 0:55:59,730
আশা করি, আমাকে নিয়ে আকাশ
কুসুম কোন কল্পনা করেননি।
1009
0:55:59,940 --> 0:56:02,400
- আপনার রুচি-বোধ কিন্তু বেশ!
- তাই নাকি?
1010
0:56:02,600 --> 0:56:05,950
চ্যানেল বেল্ট, হ্যারমেস ব্যাগ
আর ভিভিয়ার জুতা।
1011
0:56:06,150 --> 0:56:09,400
ভিভিয়ার... অহ, খোদা! আপনি কি
ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে জড়িত কেউ?
1012
0:56:09,610 --> 0:56:13,040
না, তবে আমার স্ত্রী একটা
ফ্যাশন ম্যাগাজিনে কাজ করতো।
1013
0:56:13,240 --> 0:56:15,370
- আচ্ছা।
- সে গত বছর মারা যায়।
1014
0:56:15,740 --> 0:56:17,870
অহ। অহ, আমাকে মাফ করবেন।
1015
0:56:18,080 --> 0:56:22,050
- আমি সত্যিই দুঃখিত। তো আপনি কী করেন?
- ফ্যাশনের মতো চাকচিক্যময় কিছু না।
1016
0:56:22,250 --> 0:56:25,720
- আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করি।
- অহ, এটা তো খুব জৌলুশ-পূর্ণ।
1017
0:56:25,920 --> 0:56:27,220
কূটনৈতিক শাখায়।
1018
0:56:27,420 --> 0:56:30,020
- এখন আবার বলবেন না যে আপনি রাষ্ট্রদূত।
- না, মোটেও না।
1019
0:56:30,220 --> 0:56:32,090
কিন্তু রাষ্ট্রদূত হবার প্রস্তাব
পেলে আমি ফিরিয়ে দিবো না।
1020
0:56:32,300 --> 0:56:34,100
মেক্সিকোয় আমেরিকান রাষ্ট্রদূতের
সাথে আমাদের পরিচয় ছিল।
1021
0:56:34,300 --> 0:56:35,810
আসলে, আমার স্বামীর পরিচিত ছিলেন।
1022
0:56:36,310 --> 0:56:38,230
আপনার স্বামী?
তার মানে আপনি বিবাহিত?
1023
0:56:38,640 --> 0:56:42,860
না, না, পোড়া কপাল। আপনার স্ত্রীর
মতো আমার স্বামীও মারা গেছেন।
1024
0:56:43,060 --> 0:56:47,780
তবে, আমরা একবার মেক্সিকোয়
আমেরিকান দূতাবাসে রাতে থেকেছিলাম।
1025
0:56:47,980 --> 0:56:49,780
- আমার পোস্টিং ইউরোপে, ভিয়েনায়।
- সত্যি?
1026
0:56:49,990 --> 0:56:51,780
- ভিয়েনা আমার খুব পছন্দের।
- অহ, তাই?
1027
0:56:51,990 --> 0:56:53,610
আমরা একবার ভিয়েনায় গিয়েছিলাম,
হ্যাল আর আমি।
1028
0:56:53,820 --> 0:56:57,290
আমার কাছে ওটা টাটকা ওয়াইন আর
চকলেট কেক খেয়ে কাটানো দুই সপ্তাহ
হিসেবেই বেশি মনে থাকবে।
1029
0:56:57,490 --> 0:57:01,460
দারুণ। তবে আমার ইচ্ছা কয়েক বছর পর
দেশে ফিরে রাজনীতিতে যোগ দেওয়া।
1030
0:57:01,660 --> 0:57:04,880
- ক্যালিফোর্নিয়ার নির্বাচনে দাঁড়াতে চাই।
- অহ, দারুণ ব্যাপার।
1031
0:57:05,080 --> 0:57:09,930
কথাটা অহংকারী শোনালেও,
আমার ধারণা আমি একজন
দক্ষ সংসদ সদস্য হবো।
1032
0:57:10,130 --> 0:57:14,060
আমি এই সান-ফ্রানসিস্কোতে বড় হয়েছি।
ক্যালিফোর্নিয়ার সব আমার পরিচিত।
আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি।
1033
0:57:14,260 --> 0:57:15,310
আপনার বাড়িও কি এখানে?
1034
0:57:15,680 --> 0:57:18,560
না। পার্ক এভিনিউ, নিউ-ইয়র্ক।
1035
0:57:18,760 --> 0:57:20,810
আসলে, আমার স্বামী মারা যাবার পর,
1036
0:57:21,020 --> 0:57:23,140
স্বাভাবিকভাবেই, আমি খুব ভেঙ্গে পড়েছিলাম।
1037
0:57:23,350 --> 0:57:28,030
তখন আমি এখানে এসে নতুন করে
জীবন শুরু করার সিদ্ধান্ত নেই।
1038
0:57:29,110 --> 0:57:30,480
আপনার স্বামী কি করতেন?
1039
0:57:33,570 --> 0:57:35,450
তিনি একজন সার্জারির ডাক্তার ছিলেন।
1040
0:57:36,070 --> 0:57:40,330
অহ, খোদা! ব্যাপারটা নিশ্চয়ই খুব পীড়াদায়ক।
1041
0:57:41,660 --> 0:57:45,630
না, তার হার্ট এট্যাক হয়েছিল। তবে আমি নিশ্চিত
পেশাগত চাপের কারণেই তার এমনটা হয়েছে।
1042
0:57:46,330 --> 0:57:47,710
আপনার ছেলেমেয়ে আছে?
1043
0:57:48,840 --> 0:57:53,430
না, না।
না, আসলে সময় করে উঠতে পারিনি।
1044
0:57:53,630 --> 0:57:57,510
আর আপনি? আপনি কী করেন?
আমি ধারণা করেছিলাম, আপনি
শিল্পকলার সাথে জড়িত কেউ।
1045
0:57:57,720 --> 0:58:00,350
- ঠিক ধরেছি?
- না, তবে কাছাকাছি হয়েছে।
1046
0:58:00,560 --> 0:58:02,850
আমি একজন ইন্টেরিয়র ডিজাইনার।
1047
0:58:03,430 --> 0:58:05,030
তাহলে তো আমার কপাল
খুব ভালো বলতে হবে।
1048
0:58:05,230 --> 0:58:07,360
- সত্যি?
- এমন ভিনদেশী একজনের দেখা পেলাম,
1049
0:58:07,560 --> 0:58:10,320
যে কি না শুধু অসাধারণ রূপসীই না,
সাথে রুচিশীল এবং সিঙ্গেল,
1050
0:58:10,520 --> 0:58:12,700
- এদিকে আমি কিছুদিন আগেই নতুন বাড়ি কিনেছি।
- তাই নাকি?
1051
0:58:12,900 --> 0:58:15,030
অনেকদিন যাবত এমন একটা
বাড়িই খুজছিলাম। সাগর পাড়ে।
1052
0:58:15,240 --> 0:58:17,830
- ঘরের ভিতর থেকে সমুদ্র দেখা যায়।
আমার স্বপ্নের বাড়ি।
- চমৎকার।
1053
0:58:18,030 --> 0:58:21,380
এখন এমন একজন সুন্দরী মহিলার সাথে
পরিচিত হলাম, যিনি কি না আবার
ইন্টেরিয়র ডিজাইনার।
1054
0:58:21,580 --> 0:58:23,920
একেই বলে নিয়তির লিখন। আপনি কিন্তু
আমার বাড়িটা অবশ্যই দেখতে যাবেন।
1055
0:58:24,120 --> 0:58:26,720
- এ তো আমার সৌভাগ্য।
- আপনি হয়তো কোন পরামর্শ দিতে পারবেন।
1056
0:58:26,920 --> 0:58:28,420
অবশ্যই।
1057
0:58:29,420 --> 0:58:32,550
আমি আগে কখনো প্রথম পরিচয়ের
দিনই কারো সাথে বিছানায় যাইনি।
1058
0:58:32,750 --> 0:58:35,430
- হ্যাঁ, ওটা...
- তবে আপনার সাথে নাচ করার পর...
1059
0:58:35,630 --> 0:58:38,350
আমি যেন কামনায় অস্থির হয়ে
পড়েছিলাম, তো বুঝতেই পারছেন...
1060
0:58:38,550 --> 0:58:39,850
আসলে, আপনিও কিন্তু খুব আবেদনময়ী।
1061
0:58:40,050 --> 0:58:43,560
প্রথম দেখাতেই বুঝে গিয়েছিলাম, আপনি
বিছানায় খুব ভালো সুখ দিতে পারবেন।
1062
0:58:43,770 --> 0:58:44,890
- আমি জানতাম।
- তাই নাকি?
1063
0:58:45,100 --> 0:58:46,900
- আমি নিজেকে বলছিলাম, যেন...
- হা! হা!
1064
0:58:47,100 --> 0:58:50,110
আমিও কিন্তু দেখেই বুঝেছিলাম, আজকে
আমাদের মধ্যে একটা সম্পর্ক হবেই।
1065
0:58:50,310 --> 0:58:52,240
আমি কোনকিছুর তোয়াক্কা করিনি।
আসলে আমি ...
1066
0:58:52,440 --> 0:58:56,620
আমার অপেক্ষা করার মতো অবস্থা ছিল না।
আপনার সাথে ঐ মুহূর্তেই ওখানেই
মিলিত হতে ইচ্ছা হচ্ছিল।
1067
0:58:56,820 --> 0:58:58,320
আসলে...
1068
0:58:58,530 --> 0:59:00,700
- আমি কী দেখে আকৃষ্ট হয়েছি জানেন?
- কী?
1069
0:59:00,910 --> 0:59:02,710
কারণ আপনি খুব সুন্দর
সাবলীলভাবে কথা বলেন।
1070
0:59:02,910 --> 0:59:05,790
- সত্যি?
- হ্যাঁ, অবশ্যই।
1071
0:59:06,410 --> 0:59:09,760
- আসলে, আমি শুধু...
- তবে, আমি কিন্তু...
1072
0:59:09,960 --> 0:59:13,430
আপনি কিন্তু আমাকে সস্তা কোনো মহিলা
ভাববেন না, কারণ আমি ওরকম কেউ না।
1073
0:59:13,630 --> 0:59:16,630
না, আমার কাছে আপনাকে কেমন মনে হয়
জানেন? আপনি মজা করতে পছন্দ করেন।
1074
0:59:16,840 --> 0:59:18,090
- হ্যাঁ, অবশ্যই।
- হ্যাঁ, সেটাই।
1075
0:59:18,300 --> 0:59:19,800
- হ্যাঁ।
- আমিও মজা করতে ভালোবাসি।
1076
0:59:20,010 --> 0:59:21,480
- আমি সেটা জানি।
- ওটা...
1077
0:59:21,680 --> 0:59:23,430
- আমি স্বাভাবিক ভাবেই স্বচ্ছন্দ আত্মবিশ্বাসী।
- হ্যাঁ।
1078
0:59:23,640 --> 0:59:26,360
সেটাই... আমি মানুষের জীবনে
সুরের মূর্ছনা জাগিয়ে তুলি।
1079
0:59:26,560 --> 0:59:28,650
আপনি কিন্তু খুব অমায়িক, জানেন তো?
1080
0:59:28,850 --> 0:59:31,780
আমার জীবনে এমন ভদ্র, বিনয়ী
কেউ কখনো আসেনি।
1081
0:59:32,230 --> 0:59:33,280
- আশা করি আমি...
- কখনোই না।
1082
0:59:33,480 --> 0:59:36,580
আশা করি আমার জন্য আপনার সাথে
আপনার বয়ফ্রেন্ডের ঝামেলা বাধবে না।
1083
0:59:36,780 --> 0:59:40,120
না। আসলে, আমি তার সাথে
ঠিক এনগেজড না। সুতরাং...
1084
0:59:40,320 --> 0:59:44,170
- আমি বলতে গেলে স্বাধীন, বাধ্যবাধকতা নেই।
- যাক, দুশ্চিন্তা গেল তাহলে।
1085
0:59:44,790 --> 0:59:47,000
অহ, খোদা! আমি বরং এখন যাই।
1086
0:59:47,200 --> 0:59:48,710
আমার লাঞ্চ আওয়ার প্রায় শেষ।
1087
0:59:48,910 --> 0:59:51,290
তবে আমরা কিন্তু... বলছি কী?
আমাদের হাতে এখনো সময় আছে।
1088
0:59:51,500 --> 0:59:53,800
- কীসের সময়?
- চলো, গাড়ির পিছনের সিটে আবার করি।
1089
0:59:54,000 --> 0:59:55,420
- আবার?
- হ্যাঁ, তাড়াতাড়ি আস।
1090
0:59:55,630 --> 0:59:57,510
- খোদা! তুমি আসলে কী?
- এই শুধু...
1091
0:59:57,710 --> 1:00:00,390
- তুমি কি কাম বিকারগ্রস্ত নাকি?
- আমি তোমার প্রতি আসক্ত। চলো তো!
1092
1:00:00,550 --> 1:00:03,020
- হা, হা। তাই নাকি? এটাই ভেবেছিলাম।
- শুধু আর একবার মাত্র।
1093
1:00:03,220 --> 1:00:04,970
কেউ দেখবে না, আশেপাশে তো কেউ নেই।
তেমন কেউ নেই।
1094
1:00:05,180 --> 1:00:09,030
- বেশি সময় নেওয়া যাবে না কিন্তু।
- গাড়ির জানালায় টিন লাগানো আছে,
কোন সমস্যা নেই।
1095
1:00:18,030 --> 1:00:21,660
- কয়টা বাজে এখন?
- সারে সাতটা।
1096
1:00:22,110 --> 1:00:25,460
- এখন আমি খেলব! এখন আমি!
- খোদা! উনার তো আমাকে গতকালকে
ফোন করার কথা ছিল।
1097
1:00:25,660 --> 1:00:26,830
আমি এটা দিয়ে খলতে চাই।
1098
1:00:27,040 --> 1:00:30,160
তোমারা দুজন কি এক মুহূর্তের
জন্যও চুপচাপ থাকতে পার না?
1099
1:00:30,377 --> 1:00:33,381
- আমার মাথাটা খুব ব্যথা করছে।
- তুমি কি তাকে এই বাসার ফোন নাম্বার ও
1100
1:00:33,588 --> 1:00:36,762
- ...তোমার মোবাইল নাম্বার, দুটোই দিয়েছিলে?
- হ্যাঁ, দুটোই দিয়েছি তো।
1101
1:00:36,967 --> 1:00:39,345
হয়তো ওয়াশিংটন থেকে
ফিরতে দেরি হয়েছে।
1102
1:00:39,553 --> 1:00:43,308
- তারপরও তো সে ফোন করতে পারত।
- এমন কি হতে পারে, সে তোমার
মিথ্যাচার বুঝতে পেরে...
1103
1:00:43,515 --> 1:00:46,815
- যোগাযোগ না করার সিদ্ধান্ত নিয়েছে?
- আমি মিথ্যাচার করেছি, এমনটা না বললে হয় না?
1104
1:00:47,018 --> 1:00:51,273
খোদা! আচ্ছা, আমি হয়তো দুই-একটা ব্যাপার
একটু ঘুরিয়ে বলেছি, কিছু অপ্রিয় সত্য লুকিয়েছি,
1105
1:00:51,481 --> 1:00:54,655
কিন্তু সব মিলিয়ে, মানে, আমার অনুভূতি,
আমার চিন্তা-ভাবনা, আমার রসবোধ...
1106
1:00:54,860 --> 1:00:56,828
এগুলোই কী আমার আসল পরিচয় না?
অহ খোদা!
1107
1:00:58,196 --> 1:01:01,746
মানুষতো নিজেকে বদলায়, তাই না?
তুমি অনুমতি দিয়েছ তো?
1108
1:01:01,950 --> 1:01:04,044
তুমি বরং ঐসব ট্যাবলেট আরও
কয়েকটা খাও। তোমার মাথা ঠিক নেই।
1109
1:01:05,996 --> 1:01:12,220
অহ, খোদা! তোমরা দয়া করে একটু...?
ম্যাথু, এই শব্দাশব্দি একটু বন্ধ কর, প্লিজ।
1110
1:01:13,253 --> 1:01:14,675
অহ, অসহ্য লাগছে।
1111
1:01:17,174 --> 1:01:18,221
- হেই।
- হেই।
1112
1:01:18,425 --> 1:01:20,974
- তুমি রবিবার বিকালে কোনো পার্টিতে গিয়েছিলে?
- কে বলেছে?
1113
1:01:21,178 --> 1:01:24,182
আমার এক বন্ধু বারটেন্ডারের কাজ করে।
সে তোমাকে একটা পার্টিতে দেখেছে।
1114
1:01:24,389 --> 1:01:26,733
- তাতে কী হয়েছে?
- তাতে, তুমি একটা লোকের সাথে নাচছিলে।
1115
1:01:26,933 --> 1:01:30,358
- তাতে কী?
- আমি তাকে সাথে নিয়ে গিয়েছিলাম, বুঝেছ?
1116
1:01:30,562 --> 1:01:33,907
অপরিচিত লোকজনে ভর্তি একটা পার্টিতে
আমি একা যেতে ঠিক সাহস পাচ্ছিলাম না।
1117
1:01:34,107 --> 1:01:36,781
তাই নাকি? তো, তোমরা দুজনে
এক কোণায় বসে...
1118
1:01:36,985 --> 1:01:39,113
- ... চুমাচুমি করছিলে।
- অযথা ফালতু কথা বলো না তো।
1119
1:01:39,321 --> 1:01:42,666
রবিবারে আমরা একসাথে বেসবল খেলা দেখতে
যাইনি, কারণ তুমি বলেছিলে তুমি অসুস্থ।
1120
1:01:42,866 --> 1:01:46,291
হেই, আমি তোমার কেনা সম্পত্তি নাকি! তাছাড়া,
তুমি যখন ফোন করেছিলে, আমার মাথাব্যথা ছিল।
1121
1:01:46,494 --> 1:01:49,418
আর তারপর, আমার বোনকে পার্টিতে
সঙ্গ দিতে যাওয়াটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে।
1122
1:01:49,623 --> 1:01:50,749
আমি এটা মানতে পারলাম না।
1123
1:01:50,957 --> 1:01:53,085
আমাকে তোমার কথা
মতো চলতে হবে নাকি?
1124
1:01:53,293 --> 1:01:55,216
তোমরা দুজনে এখানে এভাবে
ঝগড়া না করলে হয় না?
1125
1:01:55,420 --> 1:01:59,175
আমার এখন সব অসহ্য লাগছে। কোন কারণে
আমার জ্যানাক্স ট্যাবলেট কাজ করছে না।
1126
1:01:59,382 --> 1:02:01,555
তুমি যার সাথে লটরপটর করছ, লোকটা কে?
1127
1:02:01,760 --> 1:02:05,014
আমি তোমাকে বলেছি তো, আমার
উপর কিছু চাপিয়ে দেওয়া ব্যাপারটা
আমার মোটেও পছন্দ না, বুঝেছ?
1128
1:02:05,222 --> 1:02:07,816
- অন্য পুরুষের কাছে যাওয়ার বুদ্ধি কি তার ছিল?
- না, আমি নিজেই গিয়েছি।
1129
1:02:08,016 --> 1:02:11,862
আমার তা মনে হয় না। তার ধারণা, আমি
তোমার প্রথম স্বামীর মতোই অকর্মা, তাই না?
1130
1:02:12,062 --> 1:02:13,939
- এটা তো তুমিই বলেছিলে।
- তোমরা একটু থামবে!
1131
1:02:14,147 --> 1:02:17,242
- নিয়ম অনুযায়ী এই বাসায় আমার
উঠার কথা ছিল, তোমার না।
- কী বলতে চাও তুমি?
1132
1:02:17,442 --> 1:02:19,490
তুমি কি বলনি, বাচ্চাদের জন্য এখানে
একজন পুরুষ লোক থাকা দরকার?
1133
1:02:19,694 --> 1:02:22,618
- যেন তারা একজনকে বাবা হিসেবে পায়?
- আমার মাথাটা একটু ঠাণ্ডা করা দরকার।
1134
1:02:22,822 --> 1:02:26,577
আমরা বিয়ের পরিকল্পনা করছিলাম, অথচ
সে এখন তোমাকে নিয়ে পার্টিতে যাচ্ছে,
1135
1:02:26,785 --> 1:02:29,254
তোমাকে কুমন্ত্রণা দিচ্ছে যে,
আমি তোমার যোগ্য না।
1136
1:02:29,537 --> 1:02:31,585
- আমি যদি তোমাকে আবার...
- তাকে অযথা বিরক্ত করো না।
1137
1:02:31,790 --> 1:02:33,463
- কোন পুরুষের সাথে মিশতে দেখি...
- বাসা থেকে বের হও!
1138
1:02:33,667 --> 1:02:36,967
এটা তার আর আমার ব্যাপার।
তুমি এসবে না গলাতে আসবে না, বুঝেছ?
1139
1:02:38,338 --> 1:02:40,761
- চিলি, এইবার ক্ষান্ত দাও। তুমি মাতাল হয়ে আছে।
- হেই, তোমার ফোন এসেছে মনে হয়।
1140
1:02:40,966 --> 1:02:44,812
জিঞ্জার, তুমি তার ভরসায় চলতে পারো না,
আমি তোমার ভরসা।
1141
1:02:45,010 --> 1:02:48,850
এত জলদি ফোন ধরো না। তাহলে সে
ভাবতে পারে, আমি তার ফোনের জন্য
অপেক্ষা করছিলাম।
1142
1:02:49,050 --> 1:02:50,900
- কী হচ্ছে এসব?
- আল ফোন করেছে।
1143
1:02:51,100 --> 1:02:53,470
- হেই, ফোনটা আমার হাতে দাও।
- এই তাহলে সেই লোক, আল!
1144
1:02:53,680 --> 1:02:56,070
হাই, হ্যাঁ, তবে আপনি আসলে...
ছাড়ো আমাকে!
1145
1:02:56,100 --> 1:02:56,840
ফোনটা দাও বলছি!
1146
1:02:57,020 --> 1:03:00,520
তুই এখানে আবার ফোন করলে
আমি মেরে তোর চেহারা বদলিয়ে দিবো!
1147
1:03:00,730 --> 1:03:04,740
হ্যালো, না! না!
ফোনটা দাও! আমার কাছে দাও!
1148
1:03:07,530 --> 1:03:10,620
কী করলে এটা! মাতাল বদমায়েশ কোথাকার!
1149
1:03:10,820 --> 1:03:13,290
তুমি ঠিকই বলেছিলে, সে অগির
থেকে কোনো অংশে কম না।
1150
1:03:13,490 --> 1:03:16,040
- পুরুষদের সাথে পরিচিত হতে তাকে আর কোনো পার্টিতে নিয়ে যাবে না, বলে দিলাম!
- বের হয়ে যাও!
1151
1:03:16,250 --> 1:03:19,380
আমি তাকে পুরুষের সাথে পরিচিত হতে
নিয়ে যাইনি, তবে তার মাথায় ঘিলু থাকলে
1152
1:03:19,580 --> 1:03:23,430
সে তোমাকে আস্তাকূড়ে ছুড়ে ফেলে একদিন
না একদিন তার যোগ্য কাউকে খুঁজে নেবেই।
1153
1:03:23,630 --> 1:03:25,430
- তুমি এই বাসা থেকে কবে যাবে?
- যাও এখান থেকে!
1154
1:03:25,630 --> 1:03:29,510
আমি দুঃখিত যে আমি ধনী না, কিন্তু আর
যাই হোক আমি মানুষের টাকা মেরে দিইনি।
1155
1:03:29,720 --> 1:03:33,940
- আমি তো কোন জেলখাটা মিথ্যুক না!
- যাও না হয় আমি পুলিশ ডাকবো, বুঝেছ?
1156
1:03:34,140 --> 1:03:36,520
সে তোমার কোন কাজে আসবে না!
সে একটা প্রতারক!
1157
1:03:36,730 --> 1:03:38,730
- বের হও!
- সে তোমার খবরও রাখেনি,
1158
1:03:38,940 --> 1:03:41,190
- যতক্ষণ তোমাকে দরকার না পড়েছে!
- বের হও!
1159
1:03:53,830 --> 1:03:56,250
- ওটা আমার মোবাইল বাজছে।
- আচ্ছা।
1160
1:03:59,370 --> 1:04:03,090
মোবাইলটা কোথায়? অহ, খোদা!
বাচ্চারা ওটা নিয়ে খেলা করছিল।
1161
1:04:03,290 --> 1:04:06,640
অহ, আমার মোবাইল ফোনটা গেল কোথায়?
1162
1:04:08,840 --> 1:04:10,760
হ্যালো? ডোয়াইট?
1163
1:04:10,970 --> 1:04:15,140
হ্যাঁ, একটু দাঁড়ান তো। আমি হাতের
কাজটা শেষ করে নিচ্ছি।
1164
1:04:19,680 --> 1:04:22,150
হ্যালো, কেমন আছেন?
1165
1:04:22,350 --> 1:04:25,610
না, না, না, এমনি কিছু কাজ
করছিলাম আর কী!
1166
1:04:26,270 --> 1:04:30,950
না, না, না।
না, ওটা কোনো সমস্যা না।
1167
1:04:31,200 --> 1:04:34,920
আমি জানি জাতীয় রাজধানীতে
হঠাৎ কত ধরণের ব্যস্ততা চলে আসে।
1168
1:04:38,620 --> 1:04:40,120
কখন?
1169
1:04:42,620 --> 1:04:46,930
অহও... আসলে আমার একজন ক্লায়েন্টের
সাথে দেখা করার কথা আছে,
1170
1:04:47,090 --> 1:04:50,090
ফেয়ারমন্টে বসে একটু হালকা কিছু খাবো,
1171
1:04:50,300 --> 1:04:52,890
আপনি না হয় আমাকে
লাউঞ্জ থেকে উঠিয়ে নিবেন?
1172
1:04:54,340 --> 1:04:55,690
চলবে।
1173
1:04:55,890 --> 1:04:58,190
না, না, না, ৩ টায় ঠিক আছে।
1174
1:04:58,390 --> 1:05:00,310
আচ্ছা, বাই-বাই।
1175
1:05:10,490 --> 1:05:14,120
- আমি এই দেয়ালটা আরও উঁচু করতে চাই।
- অহ, খুব সুন্দর হবে।
1176
1:05:14,320 --> 1:05:15,820
আমি জানতাম আপনার পছন্দ হবে।
1177
1:05:16,030 --> 1:05:18,830
অহ, বাগানটা কী পরিপাটি করে সাজানো!
1178
1:05:19,040 --> 1:05:21,040
- অহ, দারুণ সুন্দর।
- ভালোই বলা যায়।
1179
1:05:21,250 --> 1:05:23,970
বারান্দাটা তো খুব চমৎকার। এসবের
জন্যই তো বাড়িটা আপনার এত পছন্দ।
1180
1:05:24,170 --> 1:05:28,340
- বাড়ির দেখাশোনার জন্য কাউকে
পাওয়া গেলে ভালো হতো।
- আহা, অর্কিডগুলো!
1181
1:05:30,301 --> 1:05:32,599
অহ, এটা...
1182
1:05:32,804 --> 1:05:34,306
- এটা যাকে বলে দৃষ্টিনন্দন।
- তাই?
1183
1:05:34,514 --> 1:05:38,314
- আমার মনে হয় এটা অবিশ্বাস্য রকমের মুগ্ধকর।
- আহা! কী দারুণ আলো বাতাস!
1184
1:05:38,518 --> 1:05:40,987
- আসলে এটা...
- বাতাস ঢুকে ওদিক দিয়ে বেরিয়ে যাবে।
1185
1:05:41,187 --> 1:05:43,656
- আমার মাথায় অনেকগুলো আইডিয়া এসেছে।
- অহ, তাই?
1186
1:05:43,857 --> 1:05:46,986
অহ, এই ফায়ারপ্লেস দেখে হ্যাম্পটনের
বাড়িগুলোর কথা মনে পড়ে গেল।
1187
1:05:47,193 --> 1:05:49,787
- খুবই মনোরম।
- আপনি হ্যাম্পটনেও কাজ করেছেন?
1188
1:05:49,988 --> 1:05:51,661
- ওখানে আমাদের পরিচিত অনেকে আছে।
- হ্যাঁ।
1189
1:05:51,865 --> 1:05:55,244
- আচ্ছা।
- হ্যাঁ, আমি সাগর পাড়ের বেশ কয়েকটা...
1190
1:05:55,452 --> 1:05:56,499
বাড়িতে কাজ করেছি।
1191
1:05:56,703 --> 1:05:58,455
দেখুন, এখান থেকে কেমন দেখা যায়।
1192
1:06:00,123 --> 1:06:01,295
আচ্ছা, দেখতেই পাচ্ছি...
1193
1:06:01,499 --> 1:06:04,093
- অহ, খোদা! এটা তো বিশাল!
- দেখলেন তো?
1194
1:06:04,294 --> 1:06:07,719
আমার তো ধারণাই ছিল না... চাইলে এখানে
৩ থেকে ৪০০ লোকের আয়োজন করা যেত।
1195
1:06:07,922 --> 1:06:10,721
এত বেশি লোক আমার পরিচিত নেই,
তবে জায়গাটা সেরকমই বিশাল।
1196
1:06:10,925 --> 1:06:13,394
এখানের দৃশ্যটা একদম শ্বাসরুদ্ধকর।
1197
1:06:13,595 --> 1:06:15,973
আন্ড্রিয়া আর আমি প্রায়ই
পার্টি আয়োজন করতাম।
1198
1:06:16,181 --> 1:06:17,979
আমি নিশ্চিত, আপনিও
নিউ-ইয়র্কে তেমনটা করতেন।
1199
1:06:18,183 --> 1:06:21,187
এতক্ষণে আপনি আমার
বিশেষত্ব ধরতে পেরেছেন।
1200
1:06:21,394 --> 1:06:23,988
শহরের সবথেকে সেরা ডিনার পার্টি
আমি আয়োজন করতাম।
1201
1:06:24,147 --> 1:06:25,490
হুম।
1202
1:06:28,443 --> 1:06:29,911
এদিকে আসুন।
1203
1:06:32,614 --> 1:06:33,786
অহ!
1204
1:06:35,074 --> 1:06:36,917
- অবাক হলাম।
- হা, হা, হা।
1205
1:06:37,118 --> 1:06:38,745
অহ, আচ্ছা?
1206
1:06:39,204 --> 1:06:42,299
আপনার সত্যিকারের প্রতিক্রিয়া কী?
1207
1:06:42,749 --> 1:06:43,966
আমার প্রতিক্রিয়া হচ্ছে,
1208
1:06:44,167 --> 1:06:46,636
- চাইলে তুমি ওটা আবার করতে পার।
- অহ, তাই?
1209
1:06:57,800 --> 1:07:03,900
♪ আমার ভালোবাসা আমার
শরীরে আনে সুখের জোয়ার ♪
1210
1:07:07,390 --> 1:07:13,990
♪ তার কামনা থেকে আমার
নেই কোন নিস্তার ♪
1211
1:07:16,320 --> 1:07:21,500
♪ ঘড়িতে দেখি পেরিয়ে গেছে
মধ্যরাত অনেকক্ষণ ♪
1212
1:07:21,660 --> 1:07:26,460
♪ আমি জিজ্ঞাস করি, "এখনো কি
শেষ হয়নি আমাদের সুখের আস্বাদন?" ♪
1213
1:07:26,620 --> 1:07:32,340
♪ আমার সুখের নদীতে সে
কেটেই চলে সাতার ♪
1214
1:07:36,553 --> 1:07:39,102
আমার অনেকদিনের শখ একটা ছাউনি
ওয়ালা বিছানার। এটা দেখ একবার।
1215
1:07:39,264 --> 1:07:41,983
- অহ, এটা তো খুব আকর্ষণীয়।
- তাই না?
1216
1:07:42,183 --> 1:07:44,311
এটা কি উনিশ শতকের মাঝামাঝি সময়ের?
1217
1:07:44,510 --> 1:07:48,140
- আমার ধারণা নেই।
- না, আসলে, এখানে দেখেই বোঝা যায়।
1218
1:07:48,350 --> 1:07:52,110
থামগুলো আমার খুব পছন্দ হয়েছে,
কিন্তু এই বিছানাগুলো...
1219
1:07:52,310 --> 1:07:54,070
আসলে, বিছানাগুলো একেবারেই অপ্রশস্ত।
1220
1:07:54,270 --> 1:07:58,320
- অহ, তাই? কিন্তু আমরাও তো খুব মোটা না।
- অহ, ডোয়াইট!
1221
1:08:00,740 --> 1:08:02,910
আমরা উপরের ছাউনিটা
মসলিন বা লিনেন কাপড়ের দিব...
1222
1:08:03,120 --> 1:08:06,040
- আচ্ছা, আচ্ছা, তোমার যেটা পছন্দ।
- তবে এটা কিন্তু...
1223
1:08:06,240 --> 1:08:08,750
গতকাল রাতে আমরা যখন
বিছানায় সুখে ভাসছিলাম,
1224
1:08:08,960 --> 1:08:11,170
তখন বুঝতে করলাম, আন্ড্রিয়া
মারা যাবার পর থেকে আমি কতটা
1225
1:08:11,370 --> 1:08:15,050
- জাগতিক সুখ থেকে বিচ্ছিন্ন হয়ে আছি।
- আমি জানি, আমি জানি। আমি ...
1226
1:08:15,250 --> 1:08:18,630
আমি মনে করি, কেউ যদি ঠিক কাজটা করে
1227
1:08:18,840 --> 1:08:22,090
- তাহলে তার ভিতরে
তৎক্ষণাৎ একটা উপলব্ধি হয়।
- অহ, তাই?
1228
1:08:22,260 --> 1:08:27,060
♪ ঘড়িতে তাকিয়ে দেখি
ভোর হতে নেই বেশি বাকি ♪
1229
1:08:27,220 --> 1:08:31,820
♪ আমি বলি, "আর পারছি না,
এবার তুমি থামবে নাকি!" ♪
1230
1:08:33,650 --> 1:08:37,950
♪ আমার সুখের নদীতে সে
কেটেই চলে সাতার ♪♪
1231
1:08:43,660 --> 1:08:45,080
- শুনছো? তুমি শুনতে পাচ্ছ?
- ওয়াও!
1232
1:08:45,280 --> 1:08:47,250
- বেইসটা শুনতে পাচ্ছ তো?
- হ্যাঁ।
1233
1:08:47,450 --> 1:08:50,580
বেইসটা কেমন স্পষ্ট শোনা যাচ্ছে দেখেছ!
1234
1:08:50,790 --> 1:08:52,960
এরকম একটা আমি কিনবো।
কিনতেই হবে।
1235
1:08:53,170 --> 1:08:55,340
- এরকম একটা আমি তোমাকে কিনে দিব।
- না, তুমি দিবে কেন!
1236
1:08:55,540 --> 1:08:57,720
- হ্যাঁ, আমি কিনে দিব।
- অহ, খোদা! হা, হা, হা, হা।
1237
1:08:57,920 --> 1:08:59,720
- এদিকে আসো।
- তুমি খুবই ভালো।
1238
1:08:59,920 --> 1:09:02,180
- তুমি ভালো।
- না, তুমি ভালো।
1239
1:09:02,380 --> 1:09:05,730
- নাচতে চাও?
- হ্যাঁ।
1240
1:09:05,930 --> 1:09:06,980
এখন যেটা করছি এটা নাচ না?
1241
1:09:07,180 --> 1:09:09,650
হ্যাঁ, এটাও নাচ, কিন্তু ধীর লয়ের নাচ,
এটা হলো...
1242
1:09:09,850 --> 1:09:13,150
- কী? হা, হা, হা।
- আমি সবসময় যেটা বলি, এটাই হলো...
1243
1:09:13,350 --> 1:09:14,530
সুখকর শারীরিক ভালোবাসার চাবিকাঠি।
1244
1:09:14,730 --> 1:09:16,400
- তাই নাকি?
- হ্যাঁ।
1245
1:09:17,520 --> 1:09:18,950
মা আজকে রাতে কোথায় গিয়েছে?
1246
1:09:19,110 --> 1:09:21,030
অহ, আজকে রাতে তার একটা ডেট আছে।
1247
1:09:21,240 --> 1:09:23,360
- অহ, দারুণ তো।
- আমি ভাবছি সে কোথায় আছে!
1248
1:09:23,570 --> 1:09:26,750
আমার মনে হয় না যে,
সে কোনো পিজ্জা রেস্টুরেন্টে আছে।
1249
1:09:26,910 --> 1:09:29,500
আমি তোমাদেরকে দেখে রাখবো।
এসব কাজ আমি খুব ভালো পারি।
1250
1:09:29,707 --> 1:09:31,084
হ্যাঁ।
একটা কথা বলি।
1251
1:09:31,292 --> 1:09:34,421
তোমাদেরও বাচ্চা দেখাশোনার কাজ করা উচিত।
আমি কিশোরী বয়সে এই কাজ করতাম।
1252
1:09:34,629 --> 1:09:36,222
এই কাজে কিছু বাড়তি টাকা হাতে আসে।
1253
1:09:36,422 --> 1:09:39,426
মা বলেছে, তুমি নাকি জীবনে কোনো কাজ
করনি, কারণ তোমাদের অনেক টাকা ছিল।
1254
1:09:40,093 --> 1:09:44,098
আসলে আমি কিশোরী বয়সে, তখনো
জীবনের লক্ষ্য স্থির করিনি।
1255
1:09:44,305 --> 1:09:48,526
হ্যাল, আমার স্বামী, আমি প্রথম
দেখাতেই তার প্রেমে পড়ে যাই।
1256
1:09:48,810 --> 1:09:52,656
তখন "ব্লু মুন" গানটা বাজছিল।
তোমরা তো "ব্লু মুন" গানটা শুনেছ।
1257
1:09:52,855 --> 1:09:56,109
তবে আমি চেয়েছিলাম জীবনে
নিজের মতো করে প্রতিষ্ঠিত হতে।
1258
1:09:56,651 --> 1:09:58,870
আমার সেই যোগ্যতা এবং মেধা ছিল।
1259
1:09:59,404 --> 1:10:02,283
আমি কেবল শপিং করে, রেস্টুরেন্টে খেয়ে
বা হলে সিনেমা দেখে জীবন পার করিনি।
1260
1:10:02,490 --> 1:10:04,788
আমি গরীবদের জন্য দাতব্য
তহবিল সংগ্রহের কাজ করতাম
1261
1:10:04,992 --> 1:10:08,212
এমনকি কিছু স্কুল এবং মিউজিয়ামের
জন্যও তহবিল সংগ্রহ করেছি।
1262
1:10:08,413 --> 1:10:11,508
অঢেল সম্পদ থাকলে তার সাথে
অনেক দায়িত্বও চলে আসে।
1263
1:10:11,708 --> 1:10:16,430
আমার তথাকথিত বন্ধুদের মতো আমি কেবলই
একজন জ্ঞানবুদ্ধিহীন ভোক্তা ছিলাম না।
1264
1:10:16,629 --> 1:10:20,099
যদিও বলবো না যে, আমি সুন্দর
পোশাক কিনতে অপছন্দ করতাম।
1265
1:10:20,299 --> 1:10:22,393
সবসময় বড় অংকের বখশিশ দিবে।
1266
1:10:22,593 --> 1:10:27,724
কারণ, তাহলে তোমাকে আলাদা খাতির
করবে এবং তারা বখশিশের আশায় থাকে।
1267
1:10:27,932 --> 1:10:31,152
বলে রাখি, একদিন যখন
তোমাদের অনেক টাকা হবে,
1268
1:10:31,352 --> 1:10:33,354
কখনো কৃপণতা করবে না।
1269
1:10:33,563 --> 1:10:36,783
মা বলেছে, তুমি আগে ভালোই ছিলে,
কিন্তু পরে পাগল হয়ে গেছ।
1270
1:10:36,983 --> 1:10:38,985
হ্যাঁ, তখন নাকি তুমি নিজের
সাথে নিজে কথা বলা শুরু করেছে।
1271
1:10:40,570 --> 1:10:44,040
আসলে, একজন মানুষ খুব বেশি
মানসিক আঘাত সহ্য করতে পারে না,
1272
1:10:44,240 --> 1:10:47,619
তার বেশি হলে রাস্তাঘাটে বের হয়ে
চিৎকার চেঁচামেচি শুরু করে।
1273
1:10:48,953 --> 1:10:53,299
ঠিকই বলেছি, তারা আমাকে রাস্তা থেকে
প্রলাপ বকতে থাকা অবস্থায় উদ্ধার করে,
1274
1:10:53,499 --> 1:10:56,298
তারপর আমার উপর 'এডিসন
চিকিৎসা' পদ্ধতি প্রয়োগ করে।
1275
1:10:56,502 --> 1:10:58,254
এডিসন নাম কেন?
1276
1:10:58,463 --> 1:11:02,468
কারণ এতে ইলেকট্রিক শক দিয়ে
মানসিক রোগের চিকিৎসা করা হয়।
1277
1:11:03,509 --> 1:11:06,388
দেখলে, সবকিছু কত
দ্রুত প্রকাশ হয়ে গেল।
1278
1:11:06,596 --> 1:11:10,271
আমার ভিতর চরম উৎকণ্ঠা কাজ করতো,
আবদ্ধ জায়গায় মারাত্মক ভয় পেতাম,
1279
1:11:10,475 --> 1:11:12,477
মৃত্যু ভয়ে সর্বদা আতংকিত থাকতাম।
1280
1:11:12,685 --> 1:11:16,690
ঘুমের মাঝে দুঃস্বপ্ন দেখতাম,
প্রায়ই অসংলগ্ন আচরণ করতাম।
1281
1:11:16,898 --> 1:11:19,993
তোমরা নিশ্চয়ই প্রোজাক আর
লিথিয়ামের নাম শুনেছে।
1282
1:11:20,193 --> 1:11:23,367
আসলে, ঐ ঔষধগুলো আমার অবস্থা
আরও খারাপ করে তুলেছিল।
1283
1:11:24,030 --> 1:11:28,331
তোমরা অবশ্যই বুঝতে পারছ যে,
আমি সন্দেহ করেছিলাম,
1284
1:11:28,534 --> 1:11:32,539
সম্ভবত হ্যালের সব ব্যবসা
শতভাগ বৈধ ছিল না।
1285
1:11:32,830 --> 1:11:35,128
আহ খোদা! একমাত্র নির্বোধ ছাড়া
আর কেউ, তার এইসব বিস্ময়কর
1286
1:11:35,333 --> 1:11:39,463
ব্যবসায়িক সাফল্যের সবকিছু সৎ পথে
অর্জিত বলে ধরে নিবে না। হেহ, হেহ, হেহ।
1287
1:11:39,879 --> 1:11:42,132
কিন্তু প্রতারক তো প্রতারকই।
1288
1:11:43,174 --> 1:11:46,678
তার পরকীয়ার খবর জানতে পেরে রাগে
আমার মাথা খারাপ হবার উপক্রম হয়েছিল।
1289
1:11:46,886 --> 1:11:50,060
তারপর একটা থেকে আর একটা
করে কীভাবে কী হয়ে গেল...
1290
1:11:51,474 --> 1:11:53,476
তবে এখন ওগুলো সব অতীত।
1291
1:11:53,684 --> 1:11:56,938
আমার সাথে একজনের পরিচয় হয়েছে।
এখন আমি সম্পূর্ণ নতুন একজন মানুষ।
1292
1:12:00,733 --> 1:12:03,031
- আমরা সবকিছু এনেছি তো?
- হ্যাঁ, এগুলো কি রান্নাঘরে রাখবো?
1293
1:12:03,236 --> 1:12:06,706
- হ্যাঁ, রাখো।
- এটার দাম অবিশ্বাস্য রকমের বেশি নিয়েছে।
1294
1:12:06,906 --> 1:12:09,159
আমি জানি এটা পুরাতন
এবং একেবারেই হাস্যকর।
1295
1:12:09,367 --> 1:12:11,290
খোদা জানে এটা দিয়ে আসলে
কোন কাজ হবে কি না।
1296
1:12:11,494 --> 1:12:15,590
- বাসার পিছনের খোলা জায়গাটা
টেলিস্কোপের জন্য একেবারে আদর্শ।
- সান ফ্রান্সিসকো উপসাগরের উপর
দিয়ে আকাশের তারা দেখা যাবে।
1297
1:12:15,748 --> 1:12:19,048
হুম। এভাবে চাঁদকে দেখতে অপরূপ লাগবে।
1298
1:12:19,252 --> 1:12:22,005
- দুরবিন দিয়ে চাঁদ দেখেছ কখনো?
- দেখিনি, তবে কল্পনা করতে পারছি।
1299
1:12:22,213 --> 1:12:25,763
হেই, তোমাকে একটা কথা জিজ্ঞাস করি?
1300
1:12:26,634 --> 1:12:28,261
- অবশ্যই।
- তোমার কি মনে হয়...
1301
1:12:28,469 --> 1:12:30,767
তুমি নিজেকে আমার বিবাহিত স্ত্রী
হিসেবে মেনে নিতে পারবে?
1302
1:12:32,223 --> 1:12:33,725
বিয়ে?
1303
1:12:33,933 --> 1:12:38,985
আমি বিয়ের সব পরিকল্পনা করে ফেলেছি।
অবশ্য তুমি না চাইলে মানা করতে পার।
1304
1:12:39,188 --> 1:12:42,567
ঠিক আছে? তবে আগামী মাসে তুমি
আমার সাথে ভিয়েনায় যাবে।
1305
1:12:42,775 --> 1:12:45,699
আমরা সেখানে কয়েক বছর কাটাবো,
আমি তোমাকে ওয়াল্টজ নৃত্য শেখাবো।
1306
1:12:45,903 --> 1:12:48,907
তুমি যত খুশি চকোলেট কেক
আর ওয়াইন খেতে পারবে।
1307
1:12:49,115 --> 1:12:55,043
তারপর আমরা দেশে ফিরে আসবো, আমার
রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন পূরণে কাজ করবো।
1308
1:12:55,246 --> 1:12:57,840
তারপর আমরা কয়েকজন বাচ্চা
দত্তক নিয়ে তোমার নিজ হাতে
1309
1:12:58,040 --> 1:13:01,544
সাজানো চমৎকার একটা বাড়িতে
সুখে শান্তিতে বসবাস করবো।
1310
1:13:03,296 --> 1:13:06,971
তোমার কী মতামত? তবে তোমাকে একটু কষ্ট
করে হাসিমুখে আমার পাশে দাঁড়িয়ে থাকতে হবে
1311
1:13:07,174 --> 1:13:10,223
যখন আমি নির্বাচনে প্রতিদ্বন্ধীতা ঘোষণা করবো
আর সবাই আমাদের ফটো তুলতে থাকবে।
1312
1:13:10,428 --> 1:13:14,023
- তার মানে তুমি আমাকে ভালোবাস?
- তুমি বুঝতে পারছ না?
1313
1:13:14,223 --> 1:13:18,148
আশা করি আমার স্ত্রী হিসেবে তোমার সম্ভাব্য
জীবনের বর্ণনা শুনে তুমি অসুস্থ হয়ে পড়নি।
1314
1:13:18,352 --> 1:13:21,356
আমার এই মাথা ব্যথাটা প্রায়ই হয়।
1315
1:13:21,564 --> 1:13:23,942
তুমি মাথাব্যথার জন্য সবসময় জ্যানাক্স খাও?
1316
1:13:24,150 --> 1:13:26,735
অস্বীকার করবো না, আমার হৃদপিণ্ড
একটু দ্রুতই কাজ করছে।
1317
1:13:26,761 --> 1:13:28,726
হ্যাঁ, তোমার হাতও কাঁপছে।
1318
1:13:28,905 --> 1:13:31,658
আমার স্বপ্ন ছিল তুমি আমাকে ভালবাসবে
এবং আজকে সেটা সত্যি হয়েছে।
1319
1:13:35,161 --> 1:13:36,788
আপনাকে অনেক ধন্যবাদ।
1320
1:13:36,996 --> 1:13:40,796
ভালো থাকবেন। সবকিছু বুঝে নিয়েছেন?
আচ্ছা, এবার আপনার গুলো দিন।
1321
1:13:41,000 --> 1:13:44,049
- তুমি এখানে কেন এসেছ?
- তুমি ভালো করেই জানো কেন এসেছি।
1322
1:13:44,295 --> 1:13:47,265
- বলেছিলাম আমাকে বিরক্ত না করতে।
- আমি জানি তুমি ঐ আল লোকটার
সাথে বিছানায় যাচ্ছ।
1323
1:13:47,465 --> 1:13:49,467
আমি শুধু বলতে এসেছি, তুমি আমাকে
এভাবে হাস্যাস্পদ করতে পার না।
1324
1:13:49,675 --> 1:13:52,599
চিলি, ওসব আলোচনা করার
জায়গা এটা না, বুঝেছ?
1325
1:13:52,803 --> 1:13:54,476
- আমাকে মাফ করবে।
- স্যার, কোন সমস্যা?
1326
1:13:54,680 --> 1:13:55,897
না, কোনো সমস্যা হয়নি।
1327
1:13:56,098 --> 1:13:59,477
- জিঞ্জার, জিঞ্জার, আমি তোমাকে ভালোবাসি।
- জিঞ্জার, কী হচ্ছে এসব?
1328
1:13:59,685 --> 1:14:00,982
- কী হয়েছে?
- কিছু না।
1329
1:14:01,187 --> 1:14:04,657
আমি একটু ঠাণ্ডা মাথায় ভাবার জন্য
কিছুদিন সবকিছু থেকে দূরে থাকতে চাই।
1330
1:14:04,857 --> 1:14:08,987
- এসবের জন্য আমি জেসমিনকেই দায়ী মনে করি।
- না, সে আমার প্রতি অনেক খেয়াল রাখে।
1331
1:14:09,195 --> 1:14:12,039
তোমাকে মিথ্যা বলবো না, বুঝেছ?
আমি তাকে পছন্দ করি না।
1332
1:14:12,239 --> 1:14:14,617
তোমাকে তার প্রয়োজন দেখে
এখন তোমাকে এত গুরুত্ব দিচ্ছে।
1333
1:14:14,825 --> 1:14:17,795
- চিলি, এখানে আমি কাজ করছি।
- জিঞ্জ, আমি তোমার জন্য পাগলপ্রায়।
1334
1:14:17,995 --> 1:14:21,875
আমি তোমার জন্য পাগলপ্রায়। তুমি আর আমি
একসাথে দারুণ সব জিনিস করবো, সবকিছু।
1335
1:14:22,083 --> 1:14:24,552
- কীসের দারুণ জিনিস, হাহ?
- তুমি একটা সস্তা কামলা।
1336
1:14:24,752 --> 1:14:29,303
- আমাকে সারাজীবন এই মুদি দোকানে কাজ করতে হবে।
- সে তো একটা মাথা-খারাপ। নিজের সাথে নিজে কথা বলে।
1337
1:14:29,507 --> 1:14:31,680
- এটা তো তুমি নিজেই আমাকে বলেছিলে।
- আমাকে অযথা বিরক্ত করো না।
1338
1:14:31,884 --> 1:14:34,137
আমাকে একটু একা থাকতে দাও, ঠিক আছে?
1339
1:14:34,345 --> 1:14:36,439
আমি শান্তিতে ঘুমাতে পারি না।
1340
1:14:37,223 --> 1:14:40,272
- আমি সারাক্ষণ অশান্তিতে থাকি।
- অহ, খোদার দোহাই লাগে!
1341
1:14:40,476 --> 1:14:42,820
আমার মাথায় সারাক্ষণ তোমার চিন্তা ঘোরে।
1342
1:14:43,020 --> 1:14:46,320
থামো। তুমি কান্না বন্ধ করবে নাকি?
এখানের লোকজন দেখছে।
1343
1:14:46,524 --> 1:14:48,743
তোমাকে ছাড়া আমার কী হবে,
আমি কিছুই বুঝতে পারছি না।
1344
1:14:48,943 --> 1:14:50,069
- অহ, খোদা!
- আমি জানি না।
1345
1:14:50,277 --> 1:14:52,655
- এসব বন্ধ কর। প্লিজ, এইসব বন্ধ কর।
- আমি দেখছি, ঠিক আছে?
1346
1:14:52,863 --> 1:14:56,117
- আপনি কি একটু আমার অফিসে বসবেন?
- না, তবে ধন্যবাদ।
1347
1:14:56,325 --> 1:14:58,794
আচ্ছা, ঐ এল লোকটা কে?
1348
1:14:58,995 --> 1:15:01,464
- সে কী করে?
- শুনতে চাও, সে কী করে না?
1349
1:15:01,664 --> 1:15:04,713
সে আমার কাজের জায়গায়
এসে লোক হাসায় না।
1350
1:15:04,917 --> 1:15:07,921
ভাই, আমার সাথে আসুন।
আপনাকে একটা টিস্যু দিব?
1351
1:15:08,754 --> 1:15:12,008
- আমি তাকে খুব ভালোবাসি।
- সব ঠিক আছে, তাকিয়ে থাকার মতো কিছু হয়নি।
1352
1:15:12,216 --> 1:15:13,593
চমৎকার।
1353
1:15:21,225 --> 1:15:22,772
হ্যালো।
1354
1:15:27,732 --> 1:15:30,406
- হ্যালো।
- হাই।
1355
1:15:31,277 --> 1:15:33,029
হাই।
1356
1:15:33,779 --> 1:15:35,406
তোমার মন খুব ভালো মনে হচ্ছে।
1357
1:15:35,614 --> 1:15:39,164
সে কালকে আমাকে নিয়ে
বাগদানের আংটি কিনতে যাবে।
1358
1:15:39,326 --> 1:15:41,875
- ওয়াও, দারুণ খবর।
- এটা কীসের গন্ধ?
1359
1:15:42,079 --> 1:15:44,798
- তুমি সুগন্ধির বোতল ভেঙ্গে ফেলেছ নাকি?
- অহ।
1360
1:15:45,082 --> 1:15:47,801
এল এটাকে সুগন্ধি বলে না,
সে বলে সৌরভ।
1361
1:15:48,002 --> 1:15:49,754
- দারুণ।
- তবে আমি যেটা বলছি,
1362
1:15:49,962 --> 1:15:53,341
তুমি হয়তো গায়ে একটু
বেশিই মাখিয়ে ফেলেছ।
1363
1:15:53,549 --> 1:15:56,678
আমার শরীর থেকে যে ঘ্রাণটা কমে না যায়,
সে জন্য বেশি করে দিয়ে রেখেছি।
1364
1:15:56,886 --> 1:15:59,435
সে আমাকে তার পছন্দের
স্বর্ণকারের দোকানে নিয়ে যাবে।
1365
1:15:59,638 --> 1:16:01,766
তোমার কি মনে হয়
চিলির থেকে আল একটু উন্নত?
1366
1:16:01,974 --> 1:16:04,727
যে কেউই চিলির থেকে উন্নত।
1367
1:16:04,935 --> 1:16:06,482
সে খুবই ভদ্র স্বভাবের।
1368
1:16:06,687 --> 1:16:09,611
আচ্ছা! তাহলে তো সে অবশ্যই উন্নত।
1369
1:16:09,815 --> 1:16:12,568
কিন্তু বিছানায় গেলে সে আর ভদ্র থাকে না।
1370
1:16:12,777 --> 1:16:15,656
আমার শরীরের এই নতুন সুগন্ধি তার
নাকে গেলে সে পাগলের মত হয়ে যায়।
1371
1:16:15,863 --> 1:16:17,581
এটা ফ্রান্সের।
1372
1:16:23,579 --> 1:16:27,083
হ্যাঁ, আমি রওনা করেছি। হ্যাঁ,
আমি এই মুহূর্তে পথে আছি।
1373
1:16:27,291 --> 1:16:30,090
- তুমি দেরিতে এসেছ।
- অহ, খোদা!
1374
1:16:30,294 --> 1:16:34,299
- আমার শরীরে এখনো কাঁপুনি দিচ্ছে।
- ঘটনাটা কী?
1375
1:16:36,217 --> 1:16:39,016
আমার ধারণা হ্যাল কারো
সাথে সম্পর্কে জড়িয়েছে।
1376
1:16:40,930 --> 1:16:42,978
লিসেট বোড্রিউ এর সাথে?
1377
1:16:44,850 --> 1:16:46,727
ওটা কে?
1378
1:16:47,186 --> 1:16:50,531
ঐ ফ্রেঞ্চ মেয়েটা।
জর্ডানের বাসায় যা বাচ্চাদের দেখাশোনা করে।
1379
1:16:51,774 --> 1:16:53,697
তুমি আর কী কী জনো?
1380
1:16:54,151 --> 1:16:56,574
এটা একমাত্র তুমি ছাড়া বাকি সবাই জানে।
1381
1:16:56,779 --> 1:17:00,875
হ্যালের সব পরকীয়ার খবর অনেক আগে থেকেই
জানি, কিন্তু এটা তো আমার কোন বিষয় না।
1382
1:17:01,367 --> 1:17:02,789
তুমি টের পেলে কীভাবে?
1383
1:17:03,536 --> 1:17:07,507
প্যারিসের রিটজ হোটেলে থেকে ফোন এসেছিল।
1384
1:17:07,706 --> 1:17:09,925
হ্যাল তার রোলেক্স ঘড়িটা ওখানে ফেলে এসেছে।
1385
1:17:10,126 --> 1:17:13,881
কিন্তু সে আমাকে বলেছিল যে,
ব্যবসার কাজে শিকাগো যাচ্ছে।
1386
1:17:14,088 --> 1:17:16,386
সে যদি প্যারিস বলতো,
তাহলে হয়তো আমিও সাথে যেতাম।
1387
1:17:16,590 --> 1:17:20,845
আমি বুঝতে পারছিলাম না তারা আসলে কী
বলছিল, তারপর আমি আরও খোঁজ-খবর করি।
1388
1:17:21,053 --> 1:17:23,351
আমি জানতাম একদিন তুমি টের পাবেই।
1389
1:17:24,098 --> 1:17:26,476
কিন্তু এত দেরি লাগলো দেখে অবাক হচ্ছি।
1390
1:17:27,893 --> 1:17:29,691
আর কার সাথে?
1391
1:17:31,897 --> 1:17:34,070
ভিক্টোরিয়া অল্টার।
1392
1:17:34,984 --> 1:17:36,827
রেইলিন।
1393
1:17:37,027 --> 1:17:38,404
ঐ ফ্রেঞ্চ মেয়েটা।
1394
1:17:38,904 --> 1:17:41,373
ঐ জিমের ট্রেইনার, যাকে সে
বেসবল খেলা দেখতে নিয়ে যেত।
1395
1:17:41,574 --> 1:17:43,702
- অহ খোদা!
- তুমি জানো, কত লোক আমাকে
1396
1:17:43,909 --> 1:17:47,539
বলেছে যে, সে তার উকিলকে ভোগ করছে,
ঐ চাইনিজ ড্রাগন ল্যাডি?
1397
1:17:47,746 --> 1:17:50,590
- ওয়াটারকে ডাকা যাবে? আমার গলা শুকিয়ে এসেছে।
- হ্যাঁ। ওয়েটার!
1398
1:17:50,791 --> 1:17:52,043
- ম্যাম, আসছি।
- এটার আর এক গ্লাস দিন।
1399
1:17:52,251 --> 1:17:54,424
- এখুনি দিচ্ছি। ধন্যবাদ।
- অবশ্যই।
1400
1:18:16,942 --> 1:18:18,444
হ্যালো?
1401
1:18:19,028 --> 1:18:21,076
হেই, আল আছে?
1402
1:18:21,530 --> 1:18:24,124
আল মনসিংগার, হ্যাঁ।
1403
1:18:24,825 --> 1:18:26,168
হ্যাঁ, আসলে...
1404
1:18:26,327 --> 1:18:29,922
আমি জানি সে অডিও বিভাগে চাকরি করে।
1405
1:18:30,497 --> 1:18:32,249
হ্যাঁ, আমি অপেক্ষা করছি।
1406
1:18:35,294 --> 1:18:36,921
হ্যালো?
1407
1:18:37,463 --> 1:18:40,307
আল মনসিংগারকে চাচ্ছি, হ্যাঁ।
1408
1:18:40,883 --> 1:18:43,762
আল, তোমার তো কোন খবর পাচ্ছি না।
1409
1:18:44,470 --> 1:18:45,847
কী?
1410
1:18:46,639 --> 1:18:49,688
কী? বুঝলাম না।
তুমি কেন আসতে পারো নি?
1411
1:18:55,064 --> 1:18:57,112
কে কী টের পেয়ে গেছে?
1412
1:18:59,151 --> 1:19:00,949
ইলেন কে?
1413
1:19:04,865 --> 1:19:06,117
অহ।
1414
1:19:10,037 --> 1:19:11,459
হ্যাঁ, আমি...
1415
1:19:11,664 --> 1:19:14,258
তুমি যে বিবাহিত এটা তো জানতাম না।
1416
1:19:16,669 --> 1:19:18,137
না।
1417
1:19:18,837 --> 1:19:20,965
না, তুমি কখনোই বলনি।
1418
1:19:36,355 --> 1:19:38,357
আমার মা তোমাকে খুব পছন্দ করেছে।
1419
1:19:38,565 --> 1:19:40,784
- সত্যি?
- হ্যাঁ, তোমরা দুজনে নাকি তার রূপদস্তার
1420
1:19:40,985 --> 1:19:43,909
- তৈজসপত্র নিয়ে অনেক আলোচনা করেছ।
- হ্যাঁ, রূপদস্তা আমার পছন্দ।
1421
1:19:44,113 --> 1:19:47,083
হ্যাল রূপদস্তার মগ দিয়ে বিয়ার খেতো।
1422
1:19:47,533 --> 1:19:48,659
তোমার বাবার মতামত কী?
1423
1:19:48,867 --> 1:19:52,872
আমার বাবা প্রায়ই খুব খুঁতখুঁত করে,
তবে তোমাকে অনেক পছন্দ করেছে।
1424
1:19:53,580 --> 1:19:56,629
আচ্ছা, ভয় পেয়ো না, আমি খুব বড়
পাথরের কোনটা পছন্দ করে বসবো না।
1425
1:19:56,834 --> 1:19:59,257
হ্যাঁ, 'হোপ ডায়মন্ড থেকে বড় তো আর পাবে না।
[বিশ্বের সব থেকে বড় নীল-হীরা]
1426
1:19:59,461 --> 1:20:01,714
হেই, জেসমিন।
1427
1:20:03,007 --> 1:20:05,886
- কী?
- আমাকে চিনতে পারছ না?
1428
1:20:06,677 --> 1:20:09,647
চিনতে পারব না কেন!
হঠাৎ এভাবে দেখে অবাক হচ্ছি।
1429
1:20:10,556 --> 1:20:12,809
হ্যাঁ, অবাক লাগছে, তাই না?
1430
1:20:13,559 --> 1:20:15,778
ইনি হলেন অগি।
ডোয়াইট।
1431
1:20:15,978 --> 1:20:17,821
- আমি ডোয়াইট। হাই।
- কেমন আছেন?
1432
1:20:18,022 --> 1:20:19,695
তার বোনের সাথে আমার বিয়ে হয়েছিল।
1433
1:20:20,316 --> 1:20:22,114
- আচ্ছা।
- সে অনেক বছর আগের কথা।
1434
1:20:22,318 --> 1:20:25,367
খুব বেশি বছর আগের ব্যাপার না।
তার কথায় মনে হচ্ছে প্রাচীন কালের ব্যাপার।
1435
1:20:25,571 --> 1:20:29,201
অভিনন্দন। জিঞ্জার বলছিল, আপনি নাকি
আলআস্কায় নতুন চাকরি পেয়েছেন।
1436
1:20:30,701 --> 1:20:33,545
তুমি আর তোমার প্রতারক স্বামী অমনটা
না করলে আজকে আমার নিজের ...
1437
1:20:33,746 --> 1:20:37,796
- একটা কোম্পানি থাকতে পারত।
- এখন এখানে ওসব আলোচনা করার সময় না।
1438
1:20:38,000 --> 1:20:42,722
অহ, তাই? তোমার কি ধারণা ঐ আলআস্কার ঠাণ্ডায়
তেলের পাইপ বসানোর কাজ আমার খুব ভালো লাগে?
1439
1:20:42,921 --> 1:20:44,298
আমি এখন কপর্দকশূন্য।
1440
1:20:44,500 --> 1:20:47,880
খোদা! আপনি ওসব চিন্তা বাদ দিয়ে
নতুনভাবে শুরু করতে পারেন না?
আমি তো নতুন জীবন শুরু করেছি।
1441
1:20:48,090 --> 1:20:52,260
- উত্তেজিত হবেন না। জানি না আপনি কে...
- হ্যাঁ, যেহেতু জানেন না, এর ভিতর আসবেন না।
1442
1:20:52,840 --> 1:20:54,100
তোমার ছেলের সাথে দেখা হয়েছিল।
1443
1:20:55,260 --> 1:20:57,690
- হ্যাঁ, ড্যানির কথা বলছি।
- তার কথা মনে আছে?
1444
1:20:58,220 --> 1:21:02,570
ওকল্যান্ডে ব্রিজের ওপাশে থাকে, একটা
মিউজিকের দোকানে কাজ করে, এন্টনিওস।
1445
1:21:03,100 --> 1:21:06,110
তার জীবন ভালোই কাটছে, বিয়ে করেছে।
1446
1:21:06,650 --> 1:21:09,200
আমার ধারণা সে অবশেষে হ্যালের
আত্মহত্যার দুঃসহ স্মৃতি কাটিয়ে উঠেছে।
1447
1:21:09,780 --> 1:21:12,080
ড্যানি ওকল্যান্ডে থাকে?
1448
1:21:12,280 --> 1:21:16,080
একটা কথা জেনে রাখ, জ্যানেট, জেসমিন,
1449
1:21:16,280 --> 1:21:19,250
তুমি আজকাল নিজেকে
যে নামেই পরিচয় দাও,
1450
1:21:19,450 --> 1:21:21,420
কিছু মানুষ,
1451
1:21:21,620 --> 1:21:25,130
এত সহজে নিজের অতীত ভুলতে পারে না।
1452
1:21:33,130 --> 1:21:34,890
তোমার একটা ছেলে আছে?
1453
1:21:35,800 --> 1:21:40,150
হ্যাঁ, একটা ছেলে আছে। তবে সে আমার
পেটের সন্তান না, আমি তার সৎ মা।
1454
1:21:40,350 --> 1:21:42,650
- হ্যাল আত্মহত্যা করেছিল?
- আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলব।
1455
1:21:42,850 --> 1:21:45,700
- আমরা এখন আংটিটা কিনতে পারি?
- সব না জেনে আমি দোকানেই ঢুকবো না।
1456
1:21:45,900 --> 1:21:47,740
- এই রাস্তায় দাঁড়িয়ে এসব করো না।
- আমাকে জানতেই হবে।
1457
1:21:47,940 --> 1:21:50,610
- চলো, আমরা একটা নিরিবিলি জায়গায় যাই।
- আচ্ছা, গাড়িতে উঠ।
1458
1:21:50,820 --> 1:21:53,790
- আমার সাথে এভাবে কথা বলবে না।
- আচ্ছা।
1459
1:21:58,830 --> 1:22:02,380
বিয়ে করার প্রশ্নই আসে না। তুমি শুরু থেকে
শেষ পর্যন্ত আমাকে সব কিছু মিথ্যে বলেছ।
1460
1:22:02,580 --> 1:22:05,210
- না, আমি সত্যিটা জানাতে চেয়েছিলাম।
- তোমার কি মানসিক বিভ্রম ঘটেছে?
1461
1:22:05,420 --> 1:22:07,340
তোমার কি মনে হয়নি যে,
আমি একসময় জেনে যাবো?
1462
1:22:07,540 --> 1:22:10,640
- তুমি আসলে ভেবেছিলে টা কী?
- জানি না আসলে কী চিন্তা করেছিলাম।
1463
1:22:10,840 --> 1:22:13,970
অতীতে যা হবার হয়েছে। এখনতো
আমরা দুজন দুজনকে ভালোবাসি...
1464
1:22:14,170 --> 1:22:15,850
কী? এত কিছু কি হাওয়ায় মিলিয়ে যাবে?
1465
1:22:16,050 --> 1:22:19,810
তোমার মাথায় কি এই চিন্তাটা একবারও
আসেনি, আমি আজকে না হোক কালকে
একদিন সবকিছু জেনে যাবই।
1466
1:22:20,010 --> 1:22:24,560
আমাদের বিয়ের পরেও কি জানতাম না?
নাকি তুমি চূড়ান্ত দেরী হবার আগে, বিয়ের
পর জানাবে বলে অপেক্ষা করছিলে?
1467
1:22:24,770 --> 1:22:27,900
কীসের চূড়ান্ত দেরী? তোমার ভবিষ্যৎ
পরিকল্পনা বাস্তবায়নের? যেখানে একজন
আদর্শ স্ত্রী দরকার?
1468
1:22:28,110 --> 1:22:31,610
আমি বলছি না যে, ওটা কোন সমস্যা না,
তবে তুমি তো নির্বিকারভাবে...
1469
1:22:31,820 --> 1:22:35,370
- তোমাকে বিয়ে করার আগ পর্যন্ত
আমাকে ধোঁকা দিয়ে যতে।
- তুমি বলতে চাচ্ছ যে, তোমাকে
ফাঁদে ফেলার আগ পর্যন্ত।
1470
1:22:35,570 --> 1:22:39,830
- নৈতিকতার বিচারে তোমার আগের
স্বামীর সাথে তোমার কোন পার্থক্য নেই।
- আমি তোমার সাথে প্রতারণা করিনি।
আমি তোমাকে ভালবেসেছি।
1471
1:22:40,030 --> 1:22:43,790
- ভাগ্যক্রমে জানতে পারলাম,
একেবারেই ভাগ্যক্রমে।
- আচ্ছা, বিয়ে করতে না চাইলে করতে হবে না।
1472
1:22:44,000 --> 1:22:47,420
আমি বুঝতে পেরেছি। তুমি আমাকে বিয়ে
করবে না। সবকিছুর জন্য আমিই দায়ী।
1473
1:22:47,620 --> 1:22:51,850
আমি অন্য কাউকে দোষ দিই না। বরাবরের
মতোই, আমার কারণেই সব ভুন্ডুল হয়েছে।
1474
1:22:52,050 --> 1:22:54,670
তুমি আর তোমার ঐ বদমাশ ফরাসি বেশ্যাটা।
1475
1:22:54,887 --> 1:22:58,687
- তুমি কীসের কথা বলছ কিছুই বুঝতে পারছি না।
- আমি গাড়ি থেকে নেমে যাবো।
1476
1:22:58,891 --> 1:23:01,610
- আমাকে গাড়ি থেকে নামাও।
- তারপর তুমি বাড়ি যাবে কীভাবে?
1477
1:23:01,810 --> 1:23:04,734
- আমি বাড়ি যাবো না। আমাকে নামাও।
- আমাকে গাড়ি থেকে নামতে দাও।
1478
1:23:26,502 --> 1:23:29,881
হেই, সে এখানে আসলে তাকে
মনে করে বলবে কিন্তু, ঠিক আছে?
1479
1:23:30,088 --> 1:23:31,931
ভরসা রাখতে পার,
তার এখন এসব নিয়ে মাথাব্যথা নেই।
1480
1:23:32,132 --> 1:23:34,885
- সে ইতোমধ্যে এখান থেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
- আচ্ছা, তবে...
1481
1:23:35,093 --> 1:23:37,061
আমি কিন্তু শুরুতেই তাকে
অপছন্দ করতাম না।
1482
1:23:37,262 --> 1:23:40,266
আমার ধারণা, সে আমার সাথে প্রথম
পরিচয়ের দিন থেকেই আমাকে অপছন্দ করে।
1483
1:23:41,099 --> 1:23:42,316
কিন্তু আমি তো তোমাকে পছন্দ করি।
1484
1:23:42,518 --> 1:23:45,442
ওটাই আসল ব্যাপার, সে তোমাকে
কী চোখে দেখে সেটা মুখ্য না।
1485
1:23:45,646 --> 1:23:48,320
সে যে তোমাকে সারাক্ষণ হতভাগা বলে
গাল-মন্দ করে বা আমাকে বলে...
1486
1:23:48,524 --> 1:23:51,869
আরও ভালো কাউকে খুঁজে নিতে,
এসবে আমি নিজেও বিরক্ত।
1487
1:23:52,069 --> 1:23:55,198
আমার কাছে তুমি কোন হতভাগা না।
1488
1:23:55,405 --> 1:23:58,409
তার কারণে বাধ্য হয়ে পার্টিতে যেয়ে ওখানে
পরিচয় হওয়া লোক থেকে তুমি অনেক ভালো।
1489
1:23:58,617 --> 1:24:00,415
- অহ, তাই নাকি?
- হ্যাঁ।
1490
1:24:00,619 --> 1:24:02,166
- আমি তোমাকে ভালোবাসি।
- আমি জানি।
1491
1:24:02,371 --> 1:24:05,211
আমি তোমার ছেলেদেরকেও ভালোবাসি।
ধারণা করি, তারাও আমাকে পছন্দ করে।
1492
1:24:05,237 --> 1:24:05,946
হ্যাঁ, করে তো।
1493
1:24:06,124 --> 1:24:10,504
- যখন ভেবেছিলাম, তোমাকে হারিয়ে ফলেছি...
- বেবি, তুমি আমাকে হারাওনি।
1494
1:24:10,712 --> 1:24:12,931
আমিই প্রায় তোমাকে হারিয়ে ফেলেছিলাম।
1495
1:24:40,325 --> 1:24:43,374
তুমি তাহলে এসবের জন্য
সব বিসর্জন দিয়েছ?
1496
1:24:43,579 --> 1:24:47,300
এইসব পুরাতন বাদ্যযন্ত্র বিক্রি করার জন্য?
1497
1:24:48,709 --> 1:24:52,179
আমি অগিকে বলেছিলাম যেন,
আমার ব্যাপারে তোমাকে না জানায়।
1498
1:24:54,131 --> 1:24:55,849
কেন?
1499
1:24:57,342 --> 1:24:59,344
কী হয়েছে তোমার?
1500
1:25:00,053 --> 1:25:02,806
তুমি কেন ওভাবে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলে,
কেন আমার সাথে কোন যোগাযোগ রাখোনি?
1501
1:25:03,015 --> 1:25:06,519
আমার প্রয়োজনের সময় তোমাকে খুঁজে পাইনি।
1502
1:25:07,102 --> 1:25:11,983
আমি সব ঘটনা জানি, সব জানতে পেরেছি।
অযথা এমন অবাক হওয়ার ভাণ করো না।
1503
1:25:19,823 --> 1:25:22,872
তুমি কি লিসেট বোড্রিও এর
সাথে প্রেম করছ?
1504
1:25:23,368 --> 1:25:25,712
অহ, জেসমিন, আমি আগে
একটু গলাটা ভিজিয়ে নেই।
1505
1:25:25,912 --> 1:25:28,836
পাশ কাটানোর চেষ্টা করো না।
তুমি তো শিকাগো যাওনি।
1506
1:25:29,040 --> 1:25:31,380
তুমি জর্ডানের বাসার জায়গীর
মেয়েটাকে নিয়ে প্যারিস গিয়েছিলে।
1507
1:25:31,580 --> 1:25:33,830
আমি জেনে গেছি আসল ঘটনা কী।
1508
1:25:34,210 --> 1:25:37,800
- ব্যাপারটা ব্যাখ্যা করার সুযোগ দিবে, প্লিজ?
- তোমাকে অবশ্যই ব্যাখ্যা কররে হবে।
1509
1:25:38,000 --> 1:25:39,510
তুমি একটু মাথা ঠাণ্ডা করে শুনবে?
1510
1:25:39,710 --> 1:25:43,340
আমি তোমাকে সব খুলে বলতে চাই,
কিন্তু তুমি তো সবসময় উত্তেজিত...
1511
1:25:43,550 --> 1:25:45,140
তুমি আমার কাছে কী প্রতিক্রিয়া আশা কর?
1512
1:25:45,340 --> 1:25:47,850
তুমি এতদিন যাবৎ অন্য মেয়েদের
সাথে যৌনতা উপভোগ করে আসছ।
1513
1:25:48,060 --> 1:25:52,110
রেইলিন, তোমার অফিস সহকারী,
আমাদের শরীরচর্চার প্রশিক্ষক...
কাউকে বাদ দাওনি!
1514
1:25:52,310 --> 1:25:54,860
- এমি।
- এই ব্যাপারটা ভিন্ন।
1515
1:25:55,060 --> 1:25:56,940
এটা নিছক যৌনতার সম্পর্ক না।
1516
1:25:57,190 --> 1:25:59,320
লিসেটে আর আমি,
দুজন দুজনকে ভালোবাসি।
1517
1:26:00,190 --> 1:26:02,160
কী...? কী?
1518
1:26:02,440 --> 1:26:03,790
তোমার মাথা ঠিক আছে?
1519
1:26:03,990 --> 1:26:08,080
আমি ক্ষমাপ্রার্থী, তবে এটা তোমার
অবশ্যই জানা উচিত, লিসেটে আর
আমি পরস্পরকে ভালোবাসি।
1520
1:26:08,740 --> 1:26:11,840
এটার মানে কী? এই ফালতু কথায়
তুমি আসলে কী বুঝাচ্ছ?
1521
1:26:12,040 --> 1:26:15,960
এটার মানে, আমরা ভবিষ্যতে একত্রে
সংসার করার পরিকল্পনা করছি।
1522
1:26:16,170 --> 1:26:18,460
দুঃখিত।
আমার মাথায় আসলে কিছুই ঢুকছে না।
1523
1:26:18,670 --> 1:26:22,050
জানি, ব্যাপারটা তোমার জন্য অপ্রত্যাশিত,
তবে আমি তোমার কাছে সৎ থাকতে চাই।
1524
1:26:22,260 --> 1:26:25,630
তুমি সৎ থাকতে চাও।
এটা সবথেকে সেরা কৌতুক।
1525
1:26:25,840 --> 1:26:27,970
আমি অতীতে অনেকের সাথেই সাময়িক
যৌনতার সম্পর্কে জড়িয়েছি।
1526
1:26:28,180 --> 1:26:31,020
ওগুলোর কোনোটাই অর্থবহ সম্পর্ক
ছিল না। কিন্তু এখনের ব্যাপারটা ভিন্ন।
1527
1:26:31,220 --> 1:26:35,520
তোমার মাথা কি একেবারেই গেছে?
ঐ মেয়েটা এখনো কিশোরী!
1528
1:26:35,730 --> 1:26:38,400
সে এখানে পড়াশোনার জন্য এসেছে।
তোমার বিবেক-বুদ্ধি কি সব লোপ পেয়েছে?
1529
1:26:38,610 --> 1:26:43,080
- তোমাকে জানানো আমার জন্য খুব কঠিন।
- তোমার জন্য কঠিন? আমার
দিকটা একবারও ভাবলে না?
1530
1:26:43,280 --> 1:26:45,150
ব্যাপারটা আমার জন্য চূড়ান্ত অপমানকর।
1531
1:26:45,367 --> 1:26:48,917
তোমার বহুগামিতার ব্যাপারটা সবাই জেনে
যাওয়াই আমার জন্য যথেষ্ট অপমানকর,
1532
1:26:49,121 --> 1:26:52,500
কিন্তু ঐ ফালতু চেহারার ফ্রেঞ্চ মেয়ের জন্য
তুমি আমাকে ছেড়ে দিচ্ছ, এটা তো একেবারেই...
1533
1:26:52,708 --> 1:26:55,552
- আমি তোমার ভরণ পোষণের সব ব্যবস্থা করব।
- দুঃখিত।
1534
1:26:55,752 --> 1:26:59,177
আমি শ্বাস নিতে পারছি না।
আমি শ্বাস নিতে পারছি না।
1535
1:26:59,381 --> 1:27:02,100
আমার মাথা কাজ করছে না, আমি...
আমি আসলে এখানে কী করছি?
1536
1:27:02,300 --> 1:27:06,305
অহ, খোদা! এটা আমি মানতে পারছি না।
এটা হতেই পারে না।
1537
1:27:06,513 --> 1:27:09,016
তুমি কোথাও যাবে না।
এটা মানতে পারব না।
1538
1:27:09,224 --> 1:27:12,979
- জেসমিন, তুমি ক্রোধে উন্মত্ত হয়ে গেছ।
- তুমি আমাকে ছোঁবে না।
1539
1:27:13,186 --> 1:27:16,110
- আমাকে ছোঁবে না!
- তুমি ক্রোধে উন্মত্ত হয়ে গেছ।
1540
1:27:16,314 --> 1:27:18,817
থামো, থামো।
1541
1:27:19,025 --> 1:27:21,744
- আমি এখানে কী করছি?
- অস্থির হয়ো না, তুমি শান্ত হও।
1542
1:27:22,320 --> 1:27:24,288
- আমি পারছি না...
- জেসমিন।
1543
1:27:27,492 --> 1:27:31,122
তোমার মাথা ঠাণ্ডা হলে, আমরা
দুজন সভ্য মানুষের মতো বসে...
1544
1:27:31,329 --> 1:27:33,923
আমাদের পরবর্তী বন্দবস্ত
সম্পর্কে আলোচনা করবো।
1545
1:27:46,887 --> 1:27:49,561
তার আগ পর্যন্ত আমি কোন
একটা হোটেলে থাকবো।
1546
1:27:56,980 --> 1:28:01,861
আমি এখানে কী করছি?
আমি এখানে কী করছি?
1547
1:28:13,789 --> 1:28:18,169
হ্যালো।
হ্যাঁ, আমি এফবিআই এর ফোন নাম্বার চাচ্ছি।
1548
1:28:18,919 --> 1:28:20,796
ফোনে যুক্ত করে দিতে পারবেন?
1549
1:28:22,380 --> 1:28:24,382
ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন।
1550
1:28:24,841 --> 1:28:27,014
- আপনি কি মি. ফ্রান্সিস?
- হ্যাঁ।
1551
1:28:27,219 --> 1:28:28,846
- হ্যাল ফ্রান্সিস?
- হ্যাঁ।
1552
1:28:29,054 --> 1:28:32,149
দুঃখিত স্যার, আমাদের কাছে
আপনার গ্রেফতারি পরোয়ানা আছে।
1553
1:28:32,474 --> 1:28:34,818
- কী?
- আমরা আপনাকে গ্রেফতার করছি।
1554
1:28:35,018 --> 1:28:37,487
- কোন ঠাট্টা করছেন নাকি?
- না, স্যার।
1555
1:28:37,687 --> 1:28:40,861
- আপনাকে আমাদের সাথে যেতে হবে।
- কী কারণে গ্রেফতার করা হচ্ছে?
1556
1:28:41,066 --> 1:28:43,660
স্যার, আমাদের সাথে চলুন। এগুলো
আমাদের অফিসে বসে আলোচনা করবো।
1557
1:28:43,860 --> 1:28:46,079
- গ্রেফতারি পরোয়ানা আপনার সাথে আছে?
- হ্যাঁ, স্যার।
1558
1:28:47,197 --> 1:28:48,619
- হাতকড়া পরাবেন নাকি?
- হ্যাঁ, স্যার।
1559
1:28:48,824 --> 1:28:52,169
- আমি আমার উকিলের সাথে কথা বলতে চাই।
- আপনাকে সে সুযোগ অবশ্যই দেওয়া হবে।
1560
1:28:52,369 --> 1:28:55,293
তবে সতর্ক করে দিচ্ছি, আপনার এখন
চুপ থাকার পূর্ণ অধিকার আছে।
1561
1:28:55,497 --> 1:28:58,296
যদি কিছু বলেন, সেটা আদালতে আপনার
বিরুদ্ধে উত্থাপন করা হতে পারে।
1562
1:28:58,500 --> 1:29:00,377
আচ্ছা, আচ্ছা, চলুন যাই, চলুন যাই।
1563
1:29:00,585 --> 1:29:04,135
খোদা! কী হচ্ছে এসব!
1564
1:29:04,798 --> 1:29:08,928
- আমাকে কী অভিযোগে গ্রেফতার করা হচ্ছে?
- স্যার, এটা অফিসে যেয়ে বিস্তারিত জানাব।
1565
1:29:12,389 --> 1:29:17,065
তার কুকীর্তিগুলো যত বেশি জানছিলাম,
তোমার প্রতি আমার ঘৃণা তত বেশি বাড়ছিল।
1566
1:29:20,105 --> 1:29:23,735
আমি ঐ কাজটা করার পর মুহূর্তেই
অনুশোচনায় পুড়তে থাকি।
1567
1:29:24,442 --> 1:29:27,571
আমি আর ওসব নিয়ে কথা বলতে চাচ্ছি না।
ওগুলো এখন সব অতীত। সব শেষ।
1568
1:29:27,779 --> 1:29:30,373
তুমি তো আর ঐ ফোন কলটা
ফিরিয়ে নিতে পারবে না।
1569
1:29:32,200 --> 1:29:34,453
ড্যানি, তোমাকে আমার প্রয়োজন।
1570
1:29:35,704 --> 1:29:39,584
জেসমিন, আমি তোমার সাথে
কোন সম্পর্ক রাখতে চাই না।
আমি অতীতকে আর ঘাঁটাতে চাই না।
1571
1:29:39,791 --> 1:29:43,762
আমি নিজেকে বদলে নিয়েছি। আমার
স্ত্রীর কল্যাণে আমি এখন মাদকাসক্তি মুক্ত।
1572
1:29:43,962 --> 1:29:47,637
তুমি আমার সাজানো জীবনটা
মাটি করতে এসো না।
1573
1:29:47,841 --> 1:29:50,685
আমার জীবন থেকে দূরে থাক, যেন
আমি অতীত ভুলে এগিয়ে যেতে পারি।
1574
1:29:52,220 --> 1:29:55,144
হে, হে, হ।
অবশ্যই, হে, হে।
1575
1:29:56,683 --> 1:29:57,775
- হেই।
- হেই।
1576
1:29:57,976 --> 1:30:00,980
হেই, একটু শ্যাম্পেন খাও।
1577
1:30:01,646 --> 1:30:04,445
উৎযাপনের জন্য চিলি কিছু
শ্যাম্পেন নিয়ে এসেছে।
1578
1:30:04,649 --> 1:30:06,697
আমাদের সম্পর্ক আবার জোড়া
লেগে গেছে। হে, হে, হে।
1579
1:30:08,028 --> 1:30:10,952
দুঃখিত, আমি এখন উৎযাপন
করার মেজাজে নেই।
1580
1:30:11,156 --> 1:30:14,376
এমনকি খোশ মেজাজে থাকলেও আমি এই
খবরে উৎযাপনের মতো কিছু খুঁজে পেতাম না।
1581
1:30:14,576 --> 1:30:17,580
হেই জেসমিন, আমরা নিজেদের মধ্যে
মনোমালিন্য না রাখি, ঠিক আছে?
1582
1:30:17,787 --> 1:30:20,666
আমি এই বাসায় উঠে আসবো। জিঞ্জার
বলল, তোমার নতুন স্বামী অনেক ধনী।
1583
1:30:20,874 --> 1:30:23,377
- সরকারের খুব উঁচু পদে আছেন নাকি।
- আমাদের ঝগড়া মিটিয়ে নিয়েছি।
1584
1:30:23,585 --> 1:30:25,178
সে আমার কাছে ক্ষমা চেয়েছে।
1585
1:30:25,337 --> 1:30:27,806
সে বাচ্চাদের মতো কান্না করছিল,
অনুতপ্ত হয়ে মাফ চেয়েছে।
1586
1:30:28,006 --> 1:30:32,933
- আমি কান্না করিনি।
- মিথ্যা কথা। তুমি তো সবসময় কান্না কর।
1587
1:30:33,136 --> 1:30:35,309
তবে আমরা একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছি।
1588
1:30:35,513 --> 1:30:39,393
আমরা অনেকদিন যাবৎ চিন্তাভাবনা করছিলাম,
আরও আগেই একসাথে থাকা শুরু করলে হয়তো...
1589
1:30:39,601 --> 1:30:42,104
অহ, খোদার দোহাই লাগে!
1590
1:30:42,312 --> 1:30:44,781
তোমার কি কোনো আত্ম-মর্যাদাবোধ নেই?
1591
1:30:44,981 --> 1:30:48,986
এই দুনিয়াতে বহু পুরুষ মানুষ আছে,
যারা দেয়াল থেকে ফোনসেট খুলে
নিয়ে আছড়িয়ে ভাঙ্গার চিন্তাও করে না।
1592
1:30:49,194 --> 1:30:52,744
হেই, তাকে এসব বলবে না।
তুমি সবসময় তাকে কটু কথা বল।
1593
1:30:52,948 --> 1:30:54,871
না, তুমি সবসময় জীবন যুদ্ধে
ব্যর্থদের সঙ্গী নির্বাচন কর, বুঝেছ?
1594
1:30:55,075 --> 1:30:57,373
কারণ তোমার ধারণা, তুমি তাদেরই যোগ্য।
1595
1:30:57,577 --> 1:31:01,957
সে কারণেই তুমি এমন নিম্নমানের
জীবন যাপন কর, তুমি কখনো
এর থেকে উন্নত কিছু পাবে না।
1596
1:31:02,457 --> 1:31:04,380
আমি... আমি এমন...
1597
1:31:04,584 --> 1:31:10,341
আমাকে এমন জীবন যাপন করতে হচ্ছে কারণ
তুমি পৃথিবীর সব থেকে ফটকাবাজকে বিয়ে করে...
1598
1:31:10,548 --> 1:31:12,846
কেবল নিজেরা বিলাসী জীবন যাপন করেছ,
1599
1:31:13,051 --> 1:31:18,603
এদিকে আমার উন্নত জীবন গড়ার একমাত্র
সুযোগটা তোমার স্বামী আত্মসাৎ করেছে।
1600
1:31:18,807 --> 1:31:21,310
বাদ দাও, আমাদের উৎযাপনের
সুন্দর সময়টা নষ্ট না করি, ঠিক আছে?
1601
1:31:21,518 --> 1:31:25,193
যা হবার হয়েছে, সে সুখী, আমরাও সুখী।
অযথা অতীত ঘাঁটাঘাঁটি না করি।
1602
1:31:25,397 --> 1:31:28,867
সে ঠিকই বলেছে। আমি অযথা
নিজের পক্ষে যুক্তি দিতে যাব না,
1603
1:31:29,067 --> 1:31:32,913
যদিও আমি টাকাগুলো ব্যবসায় খাটিয়ে
তোমাদের জন্য বড় অঙ্কের লাভের
ব্যবস্থা করতে চেয়েছিলাম।
1604
1:31:35,073 --> 1:31:38,043
আমি আজকেই এখান থেকে চলে যাব।
1605
1:31:38,535 --> 1:31:40,708
আমার কেবল নিজেকে
একটু গুছিয়ে নিতে হবে।
1606
1:31:40,912 --> 1:31:45,418
আমি যেমনটা আশা করেছিলাম,
ডোয়াইট আমাকে তার বাসায় উঠতে বলেছে।
1607
1:31:45,625 --> 1:31:47,798
সে আমাকে দিয়ে তার বাড়ির
ডেকোরেশনের কাজটা শেষ করাতে চায়।
1608
1:31:48,003 --> 1:31:50,552
তারপর আমরা বিয়ে করে
একসাথে সংসার শুরু করবো।
1609
1:31:50,755 --> 1:31:53,679
সঙ্গিনীর অভাবে তার মতো পুরুষের
জীবন এলোমেলো হয়ে পড়ে।
1610
1:31:53,883 --> 1:31:56,887
অবশ্যই একজন যোগ্য সঙ্গিনী হতে হবে,
যে তার পেশাগত জীবনে সহায়ক হবে।
1611
1:31:57,095 --> 1:32:01,521
আমার সামাজিক দক্ষতা তার ভবিষ্যৎ
রাজনীতিক জীবনে কাজে লাগবে।
1612
1:32:01,891 --> 1:32:05,896
আগামী কয়েক বছর আমরা
ভিয়েনায় বসবাস করবো।
1613
1:32:06,354 --> 1:32:09,574
তোমাদের কোন অসুবিধা না থাকলে,
আমি এখন গোসল করতে যাচ্ছি।
1614
1:32:09,774 --> 1:32:11,617
আমি পরে কাউকে পাঠিয়ে দিয়ে
আমার মালপত্র নিয়ে যাবো।
1615
1:32:14,946 --> 1:32:19,577
তার কিছু কথায় আমার ভীষণ রাগ হচ্ছিল,
তবে আমি অনেক কষ্টে সহ্য করে গেছি।
1616
1:32:20,702 --> 1:32:25,629
সে সবসময় তোমাকে নিয়ে খোঁচা দেয়,
আমি একেবারে বীতশ্রদ্ধ হয়ে গিয়েছি।
1617
1:32:34,466 --> 1:32:36,844
তুমি পিজ্জার শেষ টুকরাটা খাওয়ার
চিন্তাও করবে না, বলে দিলাম।
1618
1:32:37,052 --> 1:32:40,647
- কী? কেন?
- ঐ টুকরাটা আমার, তুমি নিবে না।
1619
1:32:40,847 --> 1:32:43,225
- অহ, তাই নাকি?
- শেষ টুকরাটায় সবসময় পুরুষের অধিকার।
1620
1:32:43,433 --> 1:32:46,733
- তাছাড়া, তোমার পাছাটা এমনিতেই
মোটা হয়ে যাচ্ছে।
- অহ, তাই?
1621
1:32:46,936 --> 1:32:49,940
- হ্যাঁ, তোমার প্রতি আমার আকর্ষণ
ধরে রাখতে চাইলে...
- এই টুকরাটা তোমার, তাই না?
1622
1:32:50,148 --> 1:32:54,654
- জিঞ্জার, ওটা ধরবে না, খোদার খসম বলছি!
- এটা তোমার? এটা তোমার?
1623
1:32:54,819 --> 1:32:57,413
- অহ! অহ!
- এই পিজ্জার টুকরা আমি খাবো।
1624
1:32:59,532 --> 1:33:01,250
- ওটা আমার।
- তাই!
1625
1:33:01,451 --> 1:33:03,579
- ওটা আমার। ওটা আমার।
- হা, হা, হা।
1626
1:33:03,787 --> 1:33:06,586
অহ, ওটা আমার।
ওগুলোতো অবশ্যই আমার।
1627
1:33:06,790 --> 1:33:08,963
- এটা তোমার?
- হুম-হুম।
1628
1:33:09,125 --> 1:33:10,752
- তাই?
- হুম-হুম।
1629
1:33:11,753 --> 1:33:14,506
আচ্ছা,
এটা তোমার, ঠিক আছে।
1630
1:33:33,024 --> 1:33:35,698
এটা খুবই ঝুঁকিপূর্ণ।
1631
1:33:36,444 --> 1:33:39,573
তারা কানাঘুষা করে, আলোচনা করে।
1632
1:33:41,574 --> 1:33:43,542
ড্যানির সাথে দেখা হয়েছিল।
1633
1:33:43,868 --> 1:33:46,121
হ্যাঁ, তোমাকে বলেছিলাম কি?
1634
1:33:47,372 --> 1:33:49,591
সে বিয়ে করবে।
1635
1:33:51,668 --> 1:33:55,172
সাপ্তাহিক ছুটি পাম বিচে কাটানো
মানে আমার পোশাক...
1636
1:33:55,380 --> 1:34:00,352
আমি কী পরবো? প্যারিসের ডোইর থেকে
যে পোশাকটা কিনেছিলাম ওটা পরা যাবে।
1637
1:34:01,386 --> 1:34:04,390
হ্যাঁ, আমার কালো রঙের পোশাকটা।
1638
1:34:04,597 --> 1:34:07,726
হ্যাল প্রায়ই আমাকে বিভিন্ন গয়না
কিনে দিয়ে অবাক করে দিতো।
1639
1:34:08,560 --> 1:34:10,779
অনেক দামী গয়না।
1640
1:34:11,229 --> 1:34:14,153
আমার ধারণা সে ওগুলো
নিলাম থেকে কিনতো।
1641
1:34:16,568 --> 1:34:19,287
তুমি কী করে বেড়াচ্ছ,
এটা স্পষ্টই বুঝা যায়।
1642
1:34:20,196 --> 1:34:22,198
তোমার ধারণা আমি বুঝি না।
1643
1:34:22,740 --> 1:34:25,084
ফ্রেঞ্চ জায়গীর মহিলা।
1644
1:34:30,331 --> 1:34:32,959
ভিনইয়ার্ডে এই গানটাই বাজছিল।
1645
1:34:35,837 --> 1:34:37,885
"ব্লু মুন।"
1646
1:34:41,384 --> 1:34:43,978
এই গানের কলি গুলো তো আমি জানতাম।
1647
1:34:45,930 --> 1:34:48,308
প্রতিটা লাইন আমার মুখস্থ ছিল।
1648
1:34:50,602 --> 1:34:53,071
কিন্তু এখন আর কিছুই মাথায় আসছে না।
1649
1:35:34,687 --> 1:35:36,985
♪ জগতে ভালো মানুষ খুঁজে পাওয়া দায় ♪
1650
1:35:37,148 --> 1:35:41,619
♪ বরং সবাই উল্টোটাই বেশি পায় ♪
1651
1:35:41,778 --> 1:35:46,909
♪ যখন সব ছেড়ে ছুঁড়ে
নিজেকে দাও তার কাছে সঁপে ♪
1652
1:35:47,075 --> 1:35:51,546
♪ তখনি জানতে পারো সে
আসলে পরনারীতে আছে মজে ♪
1653
1:35:51,704 --> 1:35:55,584
♪ তোমার তখন একটাই কামনা, বাসনা ♪
1654
1:35:55,750 --> 1:36:00,221
♪ কবর যেন হয় তার একমাত্র ঠিকানা ♪
1655
1:36:00,380 --> 1:36:05,557
♪ তাই বলছি, তোমার স্বামী যদি
হয় সত্যিকারের ভালো মানুষ ♪
1656
1:36:05,718 --> 1:36:10,269
♪ সকাল সন্ধ্যা জড়িয়ে রাখবে
তাকে ভালোবাসার আলিঙ্গনে ♪
1657
1:36:10,431 --> 1:36:15,107
♪ তাকে ভালবাসবে করে
দিয়ে মন-প্রাণ উজাড় ♪
1658
1:36:15,270 --> 1:36:22,404
♪ কারণ আজকাল জগতে
ভালো মানুষ খুঁজে পাওয়া দায় ♪
1659
1:37:15,538 --> 1:37:20,510
♪ বলে দিলাম, জগতে ভালো
মানুষ খুঁজে পাওয়া দায় ♪
1660
1:37:20,668 --> 1:37:25,265
♪ বরং সবাই হ্যাঁ, উল্টোটাই বেশি পায় ♪
1661
1:37:25,423 --> 1:37:30,270
♪ যখনি ভাবতে শুরু কর,
সে শুধুই তোমার একান্ত ♪
1662
1:37:30,762 --> 1:37:34,517
♪ তখনি জানতে পার, সে
অন্য নারীর শরীরে আসক্ত ♪
1663
1:37:34,891 --> 1:37:38,941
♪ তোমার তখন একটাই কামনা, বাসনা ♪
1664
1:37:39,145 --> 1:37:43,616
♪ কবর যেন হয় তার একমাত্র ঠিকানা ♪
1665
1:37:43,775 --> 1:37:49,032
♪ তাই বলছি, তোমার স্বামী যদি
হয় সত্যিকারের ভালো মানুষ ♪
1666
1:37:49,197 --> 1:37:53,668
♪ তাকে ভালোবাসা দাও,
হোক সেটা রাত্রি বা প্রত্যূষ ♪
1667
1:37:53,826 --> 1:37:58,047
♪ তাকে যথেষ্ট ভালোবাসা দাও,
যেন সে পরিপূর্ণ তৃপ্তি পায় ♪
1668
1:37:58,206 --> 1:38:04,634
♪ কারণ আজকাল জগতে
ভালো মানুষ খুঁজে পাওয়া দায় ♪
1669
1:38:04,796 --> 1:38:07,049
♪ হ্যাঁ, আমি বলে দিলাম ♪
1670
1:38:07,215 --> 1:38:09,559
♪ একজন ভালো মানুষ ♪
1671
1:38:09,717 --> 1:38:15,224
♪ হ্যাঁ, জগতে ভালো মানুষ
খুঁজে পাওয়া দায় ♪♪