1 00:00:02,000 --> 00:00:09,000 [এই ড্রামাটি ১৯ বছর এবং এর বেশি বয়সীদের জন্য উপযুক্ত।] 2 00:00:10,000 --> 00:00:20,000 বাংলা অনুবাদে ⪢ শান্ত কুমার দাস ⪡ 3 00:00:20,300 --> 00:00:28,000 সম্পাদনায়ঃ পিয়াস ভৌমিক 4 00:00:29,000 --> 00:00:32,700 김희애 Kim Hee-ae (কিম হি-য়ে) 5 00:00:35,200 --> 00:00:38,000 박해준 Park Hae-joon (পার্ক হে-জুন) 6 00:00:40,000 --> 00:00:46,300 [ড্রামা সিরিজটি বিবিসি ওয়ান টেলিভিশন ড্রামা সিরিজ 'ড. ফোস্টার' এর কোরিয়ান রিমেইক।] 7 00:00:46,395 --> 00:00:50,061 👰 The World of the Married (Bubuui Segye - 부부의 세계) 🤵 🏡 এক দম্পতির পৃথিবী 🌎 8 00:00:50,514 --> 00:00:53,385 [এই ড্রামাতে দেখানো সকল চরিত্র, ঘটনা, স্থান সম্পুর্ণ কাল্পনিক।] 9 00:00:57,294 --> 00:00:58,364 আমি তোমাকে ভালোবাসি। 10 00:01:01,334 --> 00:01:02,434 সেটা তো জানো, তাই না? 11 00:01:04,404 --> 00:01:05,434 হ্যা। 12 00:01:08,274 --> 00:01:09,334 জানি আমি। 13 00:01:10,204 --> 00:01:12,204 আমার ছেলে, আমার বাড়ি, 14 00:01:13,745 --> 00:01:14,845 এবং আমার জীবন। 15 00:01:15,745 --> 00:01:19,145 যা আমার তা আমি কিছুই হারাতে দেবো না। 16 00:01:21,654 --> 00:01:24,855 আমি শুধুমাত্র লি তে ওহ'কে আমার জীবন থেকে উপড়ে ফেলে দেবো। 17 00:01:27,084 --> 00:01:29,024 আপনার বাড়িটি জামানত হিসেবে সেট করা আছে, 18 00:01:29,025 --> 00:01:31,425 আর আপনার অ্যাকাউন্টও আপনার স্বামীর কোম্পানির অধীনে। 19 00:01:32,624 --> 00:01:34,304 আমাকে বলতেই হচ্ছে, আপনার স্বপ্ন বেশ বড়। 20 00:01:37,035 --> 00:01:38,364 সবকিছু আবার আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য... 21 00:01:39,434 --> 00:01:40,834 আমাকে যা করতে হবে তাই করবো। 22 00:01:41,075 --> 00:01:44,645 যদি উনি অলরেডি এটা অন্য কারো নামে রেজিস্টার করে থাকেন, 23 00:01:45,744 --> 00:01:47,645 আপনি তাহলে এক কানাকড়িও পাবেন না। 24 00:01:50,545 --> 00:01:51,545 ঠিক আছে। 25 00:01:52,384 --> 00:01:53,845 এরপর যা হবে সেটাই গুরুত্বপুর্ণ। 26 00:01:54,714 --> 00:01:57,154 ডিভোর্সের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপুর্ণ বিষয় হলো গোপনীয়তা। 27 00:01:57,724 --> 00:02:01,155 আপনি যা করছেন তা কোনোমতেই যেন আপনার স্বামী জানতে না পারে, তাই আপনার আবেগকে নিয়ন্ত্রন করুন। 28 00:02:01,625 --> 00:02:02,895 উনাকে সঠিকভাবে বোকা বানানো দরকার। 29 00:02:04,364 --> 00:02:08,095 যদি আপনি সেটাও করতে না পারেন, আপনাকে তাহলে এভাবেই বাঁচতে হবে। 30 00:02:33,854 --> 00:02:35,625 জুন ইয়ংও কষ্ট পেয়েছে বলে কি তোমার মনে হয়? 31 00:02:36,054 --> 00:02:37,864 ও সত্যিই ওর দাদীকে খুব ভালোবাসতো। 32 00:02:39,694 --> 00:02:42,535 আর ও এই প্রথমবার ওর কাছের কোনো মানুষের মৃত্যু নিজ চোখে দেখেছে। 33 00:02:46,304 --> 00:02:48,875 আমি জুন ইয়ংয়ের খেয়াল রাখবো, তাই চিন্তা কোরো না। 34 00:02:49,875 --> 00:02:52,174 তোমার শুধুমাত্র নিজের কথা ভাবা উচিত। 35 00:02:55,375 --> 00:02:56,914 তুমিও অতিরিক্ত কাজ কোরো না। 36 00:02:58,014 --> 00:03:00,644 আমার চিন্তা হচ্ছে যে তুমি অসুস্থ হয়ে পড়বে। 37 00:03:42,255 --> 00:03:43,354 স্যরি... 38 00:03:45,324 --> 00:03:47,535 তোমাকে সন্দেহ করার জন্য এবং তুমি আমাকে ধোঁকা দিচ্ছো ভেবে... 39 00:03:49,234 --> 00:03:51,164 তোমার উপর চেঁচামেচি করার জন্য। 40 00:03:54,634 --> 00:03:56,935 মনে হয় আমি তোমাকে খুব ভালোবাসি বিধায় এটা করেছি। 41 00:03:58,405 --> 00:04:01,115 মাঝে মাঝে স্বামী-স্ত্রীর মধ্যে এরকম হয়েই থাকে। 42 00:04:02,914 --> 00:04:05,144 মনে হয় আমি চেক করতে চেয়েছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। 43 00:05:00,534 --> 00:05:01,574 এক সেকেন্ড। 44 00:05:11,315 --> 00:05:14,355 স্যরি। আমার একজন রোগী ফোন দিয়েছে। 45 00:05:24,694 --> 00:05:27,935 আমি ওর সাথে বন্ধু্ত্ব করেছি যাতে ওর কোনো সন্দেহ না হয়। 46 00:05:28,764 --> 00:05:30,564 আমরা দুজনে প্রায়ই একে অপরের বাড়িতে যাই। 47 00:07:09,964 --> 00:07:16,375 👰 The World of the Married (Bubuui Segye - 부부의 세계) 🤵 🏡 এক দম্পতির পৃথিবী 🌎 48 00:07:19,045 --> 00:07:21,815 শুনেছি আপনি চেয়ারম্যান ইয়োর অনেক পরিচিত, 49 00:07:22,344 --> 00:07:23,624 তাই আমি ওনার সুপারিশে এখানে এসেছি। 50 00:07:23,875 --> 00:07:26,545 [এপিসোড-৪] 51 00:07:31,185 --> 00:07:34,855 আপনার STD টেস্টের রেজাল্ট পজেটিভ এসেছে। [STD - Sexually Transmitted Diseases‬ বা যৌনবাহিত রোগ] 52 00:07:35,394 --> 00:07:38,264 নিয়মিত অ্যান্টিবায়োটিক নিন, তাহলেই সেরে যাবে। 53 00:07:41,935 --> 00:07:43,165 এই বয়সে? 54 00:07:44,464 --> 00:07:46,834 খুবই লজ্জাজনক। 55 00:07:48,375 --> 00:07:49,574 লজ্জা পাওয়ার দরকার নেই। 56 00:07:50,204 --> 00:07:52,204 এটা প্রাপ্তবয়স্কদের মধ্যে একটি সাধারণ রোগ। 57 00:07:52,975 --> 00:07:54,144 সত্যি তো? 58 00:07:55,074 --> 00:07:57,214 তো... রোগটা... 59 00:07:59,615 --> 00:08:02,615 শুধুমাত্র ওটার জন্যই তো হয় না, তাই না? 60 00:08:06,784 --> 00:08:08,454 আপনি কি 'সেক্স' বলতে চাইছেন? 61 00:08:10,925 --> 00:08:16,594 আসলে, এটা তো অবসাদ নয়তো চাপের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে হতে পারে। 62 00:08:17,534 --> 00:08:21,204 এবং এটা সৌনা কিংবা স্পা থেকে অন্যদের মাধ্যমে সংক্রমিত হতে পারে, [সৌনা - স্টীম বাথ বা বাস্পস্নান] 63 00:08:21,704 --> 00:08:23,034 তাই না, ডাক্তার? 64 00:08:34,954 --> 00:08:37,984 আপনি কি নিশ্চিত যে আমরা এই ডাক্তারকে বিশ্বাস করতে পারি? 65 00:08:37,985 --> 00:08:41,925 উনি যে আমাকে উনার স্বামীর দিকে নজর দিতে বলেছেন সেটা তো আপনি দেখেছিলেন। 66 00:08:42,654 --> 00:08:46,565 উনি বেশ বুদ্ধিমতী, তাই আমি নিশ্চিত যে উনি কোনো সমস্যা তৈরি করবেন না। 67 00:08:46,824 --> 00:08:47,935 চিন্তা করবেন না। 68 00:08:50,034 --> 00:08:51,134 কি? 69 00:08:51,435 --> 00:08:55,375 যৌন মিলন ব্যতীত অন্য কোনো মাধ্যমে এটাতে সংক্রমিত হওয়ার সম্ভাবনা খুবই কম। 70 00:08:56,074 --> 00:08:57,634 প্রায় ৯৯% সম্ভাবনা হলো যে... 71 00:08:59,644 --> 00:09:02,245 এটা সেক্সের মাধ্যমেই হয়েছে। 72 00:09:02,615 --> 00:09:05,714 সব ঠিক হয়ে যাবে। শান্ত হোন। 73 00:09:07,144 --> 00:09:08,453 ওইতো উনার হয়ে গেছে। 74 00:09:08,454 --> 00:09:09,855 전운의 저선우 (ডা. জি সন উ) 75 00:09:12,384 --> 00:09:14,755 ডাক্তার কি তোমাকে সবটা বুঝিয়ে বলেছে... 76 00:09:18,125 --> 00:09:19,195 সোনা। 77 00:09:23,095 --> 00:09:24,664 সবটা বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ। 78 00:09:27,264 --> 00:09:28,335 সোনা। 79 00:09:33,845 --> 00:09:35,414 সোনা। 80 00:09:36,544 --> 00:09:37,784 সোনা। 81 00:09:38,845 --> 00:09:39,945 সোনা। 82 00:09:41,755 --> 00:09:42,985 আমি একজন ডাক্তার। 83 00:09:43,485 --> 00:09:45,985 একজন রোগীকে তার রোগের কারণ এবং সেই রোগের... 84 00:09:46,485 --> 00:09:48,794 চিকিৎসা সম্পর্কে জানানোটা আমার কর্তব্য। 85 00:09:50,725 --> 00:09:54,664 আমি জানি না কেন আপনি ভেবেছিলেন যে আমি আপনার বন্ধুর অ্যাফেয়ারের বিষয়টাকে ধামাচাপা দেয়ার জন্য মিথ্যা বলবো। 86 00:09:55,634 --> 00:09:58,235 যদি এখানে আপনার কাজ শেষ হয়ে থাকে, তাহলে আসতে পারেন। 87 00:10:02,975 --> 00:10:04,804 অবশ্যই। আমি... 88 00:10:06,304 --> 00:10:08,014 আপনাকে বুঝতে ভুল করেছিলাম, ডা. জি। 89 00:10:31,735 --> 00:10:32,835 কি? 90 00:10:33,335 --> 00:10:36,105 চেয়ারম্যান ইয়ু। দা কিয়ংয়ের বাবা। 91 00:10:36,934 --> 00:10:38,975 উনি এখন সন উ'র সাথে কথা বলছে। 92 00:10:43,075 --> 00:10:45,544 তারা খুবই সিরিয়াসভাবে কথা বলছে। 93 00:10:46,684 --> 00:10:48,955 কি বিষয়ে বলছে সেটা আমি জানি না। 94 00:10:53,154 --> 00:10:55,825 ডাক্তার হিসেবে এটা আপনার কর্তব্য। অবশ্যই। 95 00:10:57,024 --> 00:10:59,465 আমার আচরণ যদি আপনার সম্মানহানি করে থাকে তবে আমি ক্ষমাপ্রার্থী, 96 00:11:00,125 --> 00:11:03,164 কিন্তু ডাক্তার হওয়ার সাথে সাথে আপনি একজন বিবাহিত মহিলাও। 97 00:11:03,794 --> 00:11:05,164 পরিস্থিতির উপর নির্ভর করে, 98 00:11:05,434 --> 00:11:08,174 কিছু কিছু ব্যাপার গোপন রাখাটাই ভালো হয়। 99 00:11:08,505 --> 00:11:09,634 আমি একমত হতে পারছি না। 100 00:11:11,034 --> 00:11:14,575 আমি স্বামী-স্ত্রীর মধ্যে কোনো গোপনীয়তা মেনে নিতে পারি না। 101 00:11:14,814 --> 00:11:18,615 তার মানে আপনি বলছেন যে আপনি আপনার স্বামীর ব্যাপারে সব কথা জানেন? 102 00:11:19,985 --> 00:11:23,585 সঠিক। আমি আমার স্বামীর ব্যাপারে সবকিছু জানি। 103 00:11:24,784 --> 00:11:26,924 সে জানেই না যে কথা কিভাবে গোপন রাখতে হয়। 104 00:11:28,755 --> 00:11:31,024 আমি তো জানতামই না যে তে ওহ'কে তার স্ত্রী নিয়ন্ত্রন করে। 105 00:11:34,095 --> 00:11:36,764 বাই দ্যা ওয়ে, আপনার মেয়ে... 106 00:11:39,965 --> 00:11:41,774 কারো সাথে ডেটিং করছে। 107 00:11:55,455 --> 00:11:58,924 আসলে, আপনার মেয়ের গোপনীয়তা ফাঁস করার কোনো মতলব ছিলো না আমার। 108 00:11:59,255 --> 00:12:00,755 ভাবলাম যেহেতু তাদের রিলেশনশীপ খুবই গভীর, 109 00:12:01,595 --> 00:12:03,855 তাই তার পরিবারের জানার জন্য বললাম বিষয়টা। 110 00:12:04,865 --> 00:12:07,424 সেরকম কিছু হলে ও নিশ্চয়ই আমাদেরকে বলতো। 111 00:12:08,995 --> 00:12:12,904 অতি রক্ষণশীলভাবে বড় হওয়ার কারণে ও খুবই সরল, 112 00:12:13,764 --> 00:12:15,705 কিন্তু ও খুবই বুদ্ধিমতী মেয়ে। 113 00:12:16,075 --> 00:12:17,634 তবে অবশ্য আপনার মতো বুদ্ধিমতী নয়। 114 00:12:18,174 --> 00:12:19,945 - আপনার দিনটি শুভ হোক। - আপনারও। 115 00:12:32,384 --> 00:12:33,485 - মি. চেয়ারম্যান। - হাই। 116 00:12:34,284 --> 00:12:35,424 হ্যালো। 117 00:12:35,654 --> 00:12:38,625 - দাফন সুসম্পন্নভাবে হয়েছে তো? - হ্যা, হয়েছে। ধন্যবাদ। 118 00:12:39,495 --> 00:12:41,365 - শক্ত হও। - ধন্যবাদ। 119 00:12:42,264 --> 00:12:43,495 ধন্যবাদ। 120 00:12:48,975 --> 00:12:50,205 আপনার দিনটি শুভ হোক। 121 00:13:02,455 --> 00:13:03,755 তুমি এখানে কী কোরছো? 122 00:13:03,914 --> 00:13:06,284 উম... আমি এই এরিয়াতেই ছিলাম। 123 00:13:10,955 --> 00:13:12,695 তুমি আর চেয়ারম্যান কী নিয়ে কথা বলছিলে? 124 00:13:13,725 --> 00:13:15,664 তুমি উত্তর দিচ্ছো না কেন? 125 00:13:15,735 --> 00:13:17,134 কে সে? 126 00:13:17,335 --> 00:13:18,564 তাকে বাড়িতে নিয়ে আসো। 127 00:13:19,205 --> 00:13:20,663 আমাদের সাথে দেখা করাও। 128 00:13:20,664 --> 00:13:22,075 জ্বালিয়ো না তো। 129 00:13:22,774 --> 00:13:24,034 আমরা শুধুমাত্র ডেটিং করছিলাম। 130 00:13:24,304 --> 00:13:25,773 একজন দেখেছে তোমাদেরকে। 131 00:13:25,774 --> 00:13:28,445 - সে বলেছে তোমাদের সম্পর্ক নাকি খুব গভীর লাগছিলো। - কে দেখেছে আমাদেরকে? 132 00:13:28,544 --> 00:13:29,914 আচ্ছা ঠিক আছে। 133 00:13:30,644 --> 00:13:33,115 যদি সিরিয়াস কিছু না হয়, তাহলে সেটা শেষ করে দাও। 134 00:13:33,445 --> 00:13:35,814 আমি তোমার জন্য ভালো একটা ছেলে খুঁজে বের করবো, 135 00:13:36,154 --> 00:13:38,183 তাই এসব বাদ দিয়ে যতদিন পর্যন্ত না আমরা তোমাকে প্রতিষ্ঠিত করে তুলছি ততদিন পর্যন্ত অপেক্ষা করো। 136 00:13:38,184 --> 00:13:39,284 না। 137 00:13:44,695 --> 00:13:46,024 কি সমস্যা তোমার? 138 00:13:46,365 --> 00:13:49,465 তুমি বাইরে থাকার জন্য জোরাজুরি করছিলে বিধায় তোমার জন্য আমি তোমার বাবাকে রাজি করিয়েছিলাম। 139 00:13:49,764 --> 00:13:52,364 কিন্তু তুমি নিজেকে অন্যদের পরচর্চার বিষয় বানাচ্ছো যে তুমি ডেটিং করছো। 140 00:13:52,705 --> 00:13:55,374 তুমি আমাকে খারাপ হতে বাধ্য করছো। 141 00:13:55,375 --> 00:13:57,575 জানো তোমার বাবা রেগে গেলে কতটা ভয়ঙ্কর হতে পারে। 142 00:13:58,274 --> 00:13:59,674 আমি একজন সাবালিকা। 143 00:13:59,875 --> 00:14:01,745 প্লিজ আমার ব্যক্তিগত জীবনকে সম্মান করো। 144 00:14:03,245 --> 00:14:04,245 বাবা। 145 00:14:04,246 --> 00:14:05,845 যদি তুমি মেনে নিতে না পারো, তাহলে বাড়িতে ফিরে আসো। 146 00:14:06,985 --> 00:14:10,314 নিঃসঙ্গ একটা মেয়ের জীবনে ভালো কিছু হয় না, মা। 147 00:14:14,725 --> 00:14:18,325 কিন্তু... দেখে মনে হচ্ছে তোমার ওজন বেড়ে গেছে। 148 00:14:19,894 --> 00:14:20,995 ডায়েট করো। 149 00:14:33,274 --> 00:14:34,375 হাই, মা। 150 00:14:35,345 --> 00:14:37,314 - নিশ্চয়ই তুমি অনেক ক্লান্ত। - আমি ঠিক আছি। 151 00:14:41,014 --> 00:14:42,054 বাবা। 152 00:14:44,085 --> 00:14:45,154 হেই! 153 00:14:47,455 --> 00:14:48,825 - বাবা! - বাবা! 154 00:14:54,695 --> 00:14:55,764 নো ইয়ুল! 155 00:14:59,764 --> 00:15:02,634 তোমাদেরকে কি গাড়িতে করে বাসায় পৌঁছে দেবো? 156 00:15:14,485 --> 00:15:15,654 ধন্যবাদ। 157 00:15:25,595 --> 00:15:29,934 ডিভোর্সের পর একা একা সন্তান লালন-পালন করা কি কঠিন না? 158 00:15:30,534 --> 00:15:31,735 আমার আর কী করার আছে? 159 00:15:32,505 --> 00:15:36,105 প্রত্যেকেই বেঁচে থাকার জন্য সংগ্রাম করে এবং যতটুকু তারা করতে পারে করে। 160 00:15:38,174 --> 00:15:40,804 ও যে ওর বাবাকে ছাড়া আলাদা থাকছে সেজন্য কি ওর... 161 00:15:42,345 --> 00:15:43,715 খারাপ লাগে না? 162 00:15:44,174 --> 00:15:45,945 মনে হয় ও এখন এটাতে অভ্যস্ত হয়ে গেছে। 163 00:15:46,715 --> 00:15:48,485 ও সত্যিই ওর বাবার কথা জিজ্ঞাসা করে না। 164 00:15:52,284 --> 00:15:53,955 আমাদেরকে পৌঁছে দেয়ার জন্য ধন্যবাদ। 165 00:15:57,125 --> 00:15:58,264 মি ইয়ুন। 166 00:15:59,894 --> 00:16:00,965 হ্যা? 167 00:16:05,205 --> 00:16:09,075 আপনি তো জানেন যে কেন আমি সেদিন রাতে অফিসে গিয়েছিলাম, 168 00:16:11,105 --> 00:16:12,304 তাই না? 169 00:16:18,784 --> 00:16:19,945 স্যরি, 170 00:16:20,945 --> 00:16:24,615 কিন্তু আমি জানি না আপনি কি বিষয়ে কথা বলছেন। 171 00:16:33,294 --> 00:16:34,365 আচ্ছা। 172 00:16:37,235 --> 00:16:39,335 আপনার সময় নষ্ট করার জন্য স্যরি। 173 00:16:41,335 --> 00:16:42,475 আমি যাচ্ছি। 174 00:17:14,365 --> 00:17:15,974 আমি সেটা বুঝাতে চাইনি। 175 00:17:15,975 --> 00:17:18,475 আমি ব্রেকাপের কথা বলেছি। চলে যাও! 176 00:17:33,325 --> 00:17:34,384 বেরিয়ে যাও! 177 00:18:33,485 --> 00:18:36,814 আমি আপনার স্বামীকে চলে যেতে দেখেছি। মনে হয় তাদের মধ্যে ঝগড়া হয়েছে। 178 00:18:38,524 --> 00:18:40,225 আমি দেখছি বিষয়টা কী। 179 00:18:47,895 --> 00:18:49,334 তোমার কি কোনো কারণে মন খারাপ? 180 00:18:51,635 --> 00:18:54,334 না। আমি এমনিই ড্রিংক করছি। 181 00:19:00,145 --> 00:19:02,274 কী ভাবছিলেন আপনি? 182 00:19:02,774 --> 00:19:03,874 শুনুন, 183 00:19:04,445 --> 00:19:07,784 তারা ডোনেশন বন্ধ করে দিয়েছি বলে আমি এটা বলছি না। 184 00:19:08,284 --> 00:19:11,553 রোগী যাতে হতবাক না হয়ে যায় সেজন্য আপনার একটু বুঝে বলা উচিত ছিলো। 185 00:19:11,554 --> 00:19:13,155 রোগী জানতে চাইছিলো। 186 00:19:13,925 --> 00:19:15,593 উনার স্ত্রী আমার রোগী ছিলো। 187 00:19:15,594 --> 00:19:16,725 সেটাই তো। 188 00:19:17,255 --> 00:19:20,165 আপনি জানতেন না যে উনি আমাদের হাসপাতালের প্রধান ডোনেটরের স্ত্রী? 189 00:19:21,794 --> 00:19:23,135 আমার মনে হয়... 190 00:19:23,695 --> 00:19:26,604 ডাক্তার হিসেবে বিবেক দেখাতে গিয়ে একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছো। 191 00:19:28,505 --> 00:19:31,005 সত্যি কথা বলতে, আমি জানি তুমি উনার মধ্যে নিজেকে দেখেছো। 192 00:19:32,405 --> 00:19:34,405 উনাকেও উনার স্বামী ধোঁকা দিচ্ছিলো। 193 00:19:38,945 --> 00:19:41,915 আমার মতে, তুমি বিশাল ঝুঁকি নিচ্ছো মনে হচ্ছে। 194 00:19:42,715 --> 00:19:44,255 ঝুঁকি তো তুমি নিচ্ছো। 195 00:19:45,255 --> 00:19:46,255 মানে? 196 00:19:49,955 --> 00:19:51,195 আমি জানি যে তুমি একটা দুমুখো সাপ। 197 00:19:57,695 --> 00:19:59,135 আর কতদিন এরকমটা চালিয়ে যাবে? 198 00:20:17,685 --> 00:20:19,925 আমি ভাবলাম যে আপনাকে নিয়ে আমার দুশ্চিন্তা করতে হবে না, 199 00:20:20,155 --> 00:20:23,854 কিন্তু হাসপাতাল এমন একটা জায়গা যেখানে অনেক লোকের আনাগোনা হয়। 200 00:20:26,024 --> 00:20:27,465 আমি বাধ্য হয়ে এখানে এসেছি। 201 00:20:28,895 --> 00:20:30,864 জানেন তো, গোসান একটা ছোট শহর? 202 00:20:31,364 --> 00:20:32,635 প্লিজ দেখবেন... 203 00:20:33,405 --> 00:20:36,635 কেউ যেন আমাদের পারিবারিক ইস্যুগুলো না জানে। 204 00:20:37,034 --> 00:20:40,374 আমি কখনোই রোগীর ব্যাক্তিগত বিষয় ফাঁস করি না, তাই আপনি চিন্তা করবেন না। 205 00:20:48,344 --> 00:20:49,415 আপনি কি... 206 00:20:51,955 --> 00:20:53,284 আমার উপর ক্ষুব্ধ? 207 00:20:54,824 --> 00:20:56,255 ভালো হতো কি... 208 00:20:58,425 --> 00:20:59,665 যদি আপনি বিষয়টা না জানতেন? 209 00:21:00,764 --> 00:21:02,235 আমি ডিভোর্স দেবো না। 210 00:21:04,495 --> 00:21:06,405 লোকজন যারা কিছু জানে না... 211 00:21:07,064 --> 00:21:09,975 তারা বলবে যে রোগটা থাকা সত্ত্বেও আমি টাকার জন্য আমার স্বামীকে ডিভোর্স দিচ্ছি না, 212 00:21:12,445 --> 00:21:14,705 কিন্তু আমরা অনেকগুলো বছর একসাথে থেকেছি। 213 00:21:16,514 --> 00:21:18,985 কিভাবে সেগুলোকে টাকা দিয়ে পরিমাপ করা যায়? 214 00:21:22,614 --> 00:21:24,084 আপনি কি পারবেন... 215 00:21:28,455 --> 00:21:31,495 যার সাথে যে সময় একসাথে থেকেছেন সেটার উপর নির্ভর করে আপনার বাকিটা জীবন তাকে ক্ষমা করে যেতে? 216 00:21:32,764 --> 00:21:33,864 একসময় ... 217 00:21:34,764 --> 00:21:36,534 ও শুধু একটা মেয়ের সঙ্গে ফুর্তি করে বেড়াতো। 218 00:21:37,594 --> 00:21:40,034 এখানে ক্ষমার কিছু নেই। 219 00:21:40,505 --> 00:21:42,574 পুরুষদের কাছে, 220 00:21:44,074 --> 00:21:45,745 সেক্স মলত্যাগের মতোই সাধারণ। 221 00:21:48,975 --> 00:21:51,814 ও আজকে যে অবস্থানে আছে সেখানে আমি ওকে নিয়ে এসেছি। 222 00:21:52,284 --> 00:21:54,084 ওর ব্যাকগ্রাউন্ড, সম্পদ... 223 00:21:55,014 --> 00:21:56,755 এবং ওর ব্যক্তিত্বও। 224 00:21:56,985 --> 00:21:58,215 ওকে ডিভোর্স দিয়ে... 225 00:21:59,385 --> 00:22:02,594 আমার এতদিনের পরিশ্রমে গড়া সবকিছু... 226 00:22:04,155 --> 00:22:05,864 এভাবে হারাতে চাই না। 227 00:22:34,955 --> 00:22:36,554 প্লিজ ফোনটা ধরো। 228 00:23:05,624 --> 00:23:06,685 কোথাও যাচ্ছো নাকি? 229 00:23:07,554 --> 00:23:11,054 হ্যা। হঠাৎ একটা কাজ এসেছে। 230 00:23:11,824 --> 00:23:13,425 আমার কর্মচারীরা একা সেটা সামলাতে পারবে না। 231 00:23:15,235 --> 00:23:17,465 - এই সময়ে? - স্যরি। 232 00:23:18,604 --> 00:23:20,004 আমার জন্য অপেক্ষা না করে শুয়ে পড়ো। 233 00:23:36,155 --> 00:23:38,685 - এনজয়। - ধন্যবাদ। 234 00:23:42,024 --> 00:23:44,624 지금 출발 했어요. 확인 좀 해줄래요? ও এইমাত্র বের হয়েছে। একবার চেক করে দেখতে পারবে? 235 00:23:49,935 --> 00:23:52,534 স্যরি, আমাকে বাড়িতে যেতে হবে। 236 00:23:52,764 --> 00:23:54,705 - আচ্ছা, সাবধানে যাও। - স্যরি। 237 00:24:23,364 --> 00:24:24,435 늑희아를 시작합니다 (রেকর্ডিং) 238 00:24:48,925 --> 00:24:49,955 হিউন সো। 239 00:25:09,544 --> 00:25:10,675 একটা গাড়ি আছে... 240 00:25:12,685 --> 00:25:13,745 আবার একটা বাড়িও আছে। 241 00:25:15,854 --> 00:25:17,385 বেশ ভালোই তো আছো। 242 00:25:18,514 --> 00:25:20,124 কোনো পয়সাওয়ালা বুড়োর সাথে ডেটিং করছো নাকি? 243 00:25:20,624 --> 00:25:21,755 তুমি কী করছো এখানে? 244 00:25:22,395 --> 00:25:23,425 আমাদের সব সম্পর্ক শেষ হয়ে গেছে। 245 00:25:23,624 --> 00:25:24,794 এটাই কি ভেবেছিলে তুমি? 246 00:25:25,864 --> 00:25:28,293 আমার তো সম্পর্ক শেষ হয়ে যায়নি। 247 00:25:28,294 --> 00:25:29,334 চলে যাও। 248 00:25:29,764 --> 00:25:31,764 হিউন সো। 249 00:25:35,005 --> 00:25:38,304 সেই পাগল মহিলাটা হাসপাতালের সহযোগী ডিরেক্টর হয়ে গেলো। 250 00:25:39,205 --> 00:25:41,285 তিনিই তো, তাই না? তোমাদের দুজনের মধ্যে কী চলছে? 251 00:25:44,145 --> 00:25:45,245 ডেটিং? 252 00:25:45,614 --> 00:25:47,814 উনি শুধুমাত্র আমার ডাক্তার যিনি আমার চিকিৎসা করেছেন। 253 00:25:48,245 --> 00:25:51,354 আমার জীবনের সাথে তার কোনো সম্বন্ধ নেই, তাই নিজের চরকায় তেল দাও। 254 00:25:52,155 --> 00:25:53,985 আমার জীবন থেকে দুর হয়ে যাও। 255 00:26:11,834 --> 00:26:12,945 তুমি কি পাগল? 256 00:26:51,548 --> 00:26:53,227 কোনো সমস্যা হয়েছে নাকি? 257 00:26:53,227 --> 00:26:54,775 ফোন তুলছো না কেন তুমি? 258 00:27:26,344 --> 00:27:29,856 이태오 (লি তে ওহ) 259 00:27:55,308 --> 00:27:56,449 হ্যালো? 260 00:27:57,409 --> 00:28:00,018 হেই, তুমি এখনো জেগে আছো কেন? 261 00:28:03,219 --> 00:28:05,449 তুমি তাড়াহুড়ো করে বের হয়ে গেলো তো, তাই আমার দুশ্চিন্তা হচ্ছিলো আর কি। 262 00:28:09,828 --> 00:28:10,929 কাজের কী খবর? 263 00:28:11,088 --> 00:28:13,859 যেগুলো জরুরী ছিলো সেগুলো আমরা করে ফেলেছি, 264 00:28:14,558 --> 00:28:17,199 কিন্তু পুরোপুরি শেষ করতে আরো কিছুটা সময় লাগবে। 265 00:28:19,268 --> 00:28:20,469 তোমাকে সারা রাত ধরে কাজ করতে হবে? 266 00:28:22,869 --> 00:28:24,238 তাই মনে হচ্ছে। 267 00:28:26,808 --> 00:28:28,479 তুমি অনেক বেশি পরিশ্রম কোরছো। 268 00:28:29,909 --> 00:28:31,609 সুযোগ পেলে একটু বিশ্রাম নিয়ে নিও। 269 00:28:33,278 --> 00:28:35,649 আচ্ছা, ধন্যবাদ। 270 00:28:40,959 --> 00:28:42,018 আমি তোমাকে ভালোবাসি। 271 00:28:44,689 --> 00:28:45,798 আমিও। 272 00:29:31,268 --> 00:29:33,308 뭐가 잘못된거예요? 왜 전화 안받아요? (কোনো সমস্যা হয়েছে নাকি? ফোন তুলছো না কেন তুমি?) 273 00:30:03,538 --> 00:30:04,709 সন উ! 274 00:30:28,899 --> 00:30:29,998 সন উ। 275 00:30:34,268 --> 00:30:36,748 কী ভাবছো তুমি? আমি যে তোমাকে ডাকলাম তাও তো শুনলে না। 276 00:30:38,939 --> 00:30:40,808 তেমন কিছু না। 277 00:30:43,308 --> 00:30:44,508 তুমি কি কাজ থেকে বাড়ি ফিরছো? 278 00:30:45,109 --> 00:30:47,449 - কোনো সমস্যা হয়েছে? - না। 279 00:30:48,578 --> 00:30:50,048 আমি এমনিই একটু দৌড়াতে বের হলাম। 280 00:30:53,558 --> 00:30:55,488 আমি দেখেছি যে তুমি কি দেখেছিলে। 281 00:30:57,659 --> 00:30:58,788 পার্কিং এর জায়গায়। 282 00:31:04,598 --> 00:31:05,838 আমাকে ধরে ফেলেছো। 283 00:31:05,939 --> 00:31:07,598 তে ওহ ধরা পড়ে গেছে... 284 00:31:08,738 --> 00:31:10,139 একদম খারাপ জায়গায় এবং খারাপ সময়ে। 285 00:31:14,939 --> 00:31:16,348 তো এখন আমার কী করা উচিত? 286 00:31:28,258 --> 00:31:29,459 আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? 287 00:31:32,288 --> 00:31:34,008 ডিভোর্স দেয়াটা কি সঠিক কাজ হবে? 288 00:31:36,998 --> 00:31:38,129 জানি না। 289 00:31:39,268 --> 00:31:43,268 যদি আমি চোখে কালো পট্টি বেঁধে রাখি, তাহলেই মনে হয় আমরা তিনজন শান্তিতে থাকতে পারবো যেন কিছুই হয়নি। 290 00:31:47,278 --> 00:31:50,109 কিন্তু আমি জানি না আমার বাকিটা জীবন এরকমভাবে বাঁচতে পারবো কিনা। 291 00:31:58,189 --> 00:32:00,659 এখন আমি আমার সম্পুর্ণ জীবনটাকেই প্রশ্ন করতে শুরু করেছি। 292 00:32:07,959 --> 00:32:09,098 আর আমার মনে হচ্ছে ... 293 00:32:12,429 --> 00:32:14,669 আমি আর নারী হিসেবে তেমন সুন্দরী নেই। 294 00:32:16,308 --> 00:32:17,369 একদম হাস্যকর কথা। 295 00:32:20,979 --> 00:32:22,109 আসলেই অযৌক্তিক। 296 00:32:23,449 --> 00:32:25,209 আমার বিশ্বাসই হচ্ছে না আমি তোমাকে এই কথাগুলো বলছি। 297 00:32:25,979 --> 00:32:27,248 তুমি আমার সাথে যেকোনো সময় কথা বলতে পারো। 298 00:32:28,848 --> 00:32:30,928 যদি তুমি চাও, তাহলে আমরা কাছাকাছি কোনো একটা বারে গিয়ে ড্রিংকস করতে পারি। 299 00:32:33,518 --> 00:32:34,588 পরে কোনো এক সময়। 300 00:32:37,088 --> 00:32:38,229 ধন্যবাদ, যে হিয়োক। 301 00:33:39,419 --> 00:33:40,518 দেরি করে ফেলেছো। 302 00:33:41,588 --> 00:33:42,859 হ্যা, আমি ক্লান্ত। 303 00:33:44,028 --> 00:33:45,159 ডিনার করেছো? 304 00:33:45,328 --> 00:33:47,258 হ্যা, অবশ্যই। ক'টা বাজে দেখেছো। 305 00:33:54,669 --> 00:33:56,038 - আপনি দারুণ করেছেন। - ধন্যবাদ। 306 00:33:57,609 --> 00:33:59,068 আবার দুই সপ্তাহ পর আসবেন। 307 00:33:59,069 --> 00:34:01,279 ততদিন পর্যন্ত পরিমিত পরিমানে খাওয়াদাওয়া করবেন। 308 00:34:01,578 --> 00:34:03,209 - আচ্ছা, ধন্যবাদ। - স্বাগতম। 309 00:34:03,308 --> 00:34:04,979 - সাবধানে বাড়িতে যাবেন। - বাই। 310 00:34:16,359 --> 00:34:20,228 আমি ডা. জি সন উ'য়ের সাথে দেখা করতে এসেছি। শুনেছি উনি একজন সহযোগী... 311 00:34:20,229 --> 00:34:21,428 ওইতো উনি। 312 00:34:33,138 --> 00:34:34,239 আমরা কি ভেতরে যাবো? 313 00:34:34,879 --> 00:34:36,078 নাকি আপনি এখানে দাঁড়িয়েই কথা বলতে চান? 314 00:34:39,748 --> 00:34:40,879 ভেতরে চলো। 315 00:35:04,638 --> 00:35:05,918 শুনলাম আপনি নাকি এটা খুঁজছেন। 316 00:35:12,718 --> 00:35:13,979 মিন হিউন সো কোথায়? 317 00:35:14,979 --> 00:35:16,089 সেটা জেনে কী করবেন আপনি? 318 00:35:17,018 --> 00:35:18,788 আপনার তো শুধু এটা প্রয়োজন। 319 00:35:19,359 --> 00:35:24,058 এতে আপনার স্বামীর ঐ বাড়িতে যাওয়ার স্পষ্ট ফুটেজ রয়েছে। 320 00:35:48,549 --> 00:35:49,788 আমি একটা ডিল করতে চাই। 321 00:35:50,888 --> 00:35:51,919 বুঝতে পেরেছেন? 322 00:35:53,089 --> 00:35:54,259 এটা একটা হাসপাতাল। 323 00:35:54,888 --> 00:35:56,759 - কী কোরছো তুমি? - একদম সঠিক। 324 00:35:57,629 --> 00:35:59,558 আমি যদি এখন এখানে চিৎকার করা শুরু করি তাহলে বিপদ কার বেশি হবে? 325 00:36:07,669 --> 00:36:08,799 কী চাও তুমি? 326 00:36:15,408 --> 00:36:16,509 ২০,০০০ ডলার? 327 00:36:18,308 --> 00:36:19,379 না? 328 00:36:20,118 --> 00:36:21,248 তাহলে ৩০,০০০ ডলার। 329 00:36:27,788 --> 00:36:29,788 তোমার মতো একটা নোংরা লোককে দেয়ার মতো এক পয়সাও আমার কাছে নেই। 330 00:36:31,428 --> 00:36:32,998 আগামী সপ্তাহের মধ্যেই টাকা রেডি করে রাখবেন... 331 00:36:33,959 --> 00:36:36,079 যদি আপনি লোকজনকে জানতে দিতে না চান যে আপনি আপনার স্বামীকে অনুসরণ করতে... 332 00:36:37,799 --> 00:36:39,328 একজনকে ভাড়া করেছেন। 333 00:36:47,678 --> 00:36:48,709 হিউন সো... 334 00:36:50,109 --> 00:36:51,248 সুরক্ষিত আছে তো? 335 00:36:52,049 --> 00:36:54,779 কেন? আপনি কি ভাবছেন আমি ওকে কোথাও তালাবন্ধ করে রেখেছি? 336 00:36:56,118 --> 00:36:57,288 হিউন সো বলেছে... 337 00:36:58,419 --> 00:36:59,819 ও আপনাকে ঘৃণা করে। 338 00:37:01,058 --> 00:37:03,029 ও বলেছে যে ও এই টাকাটা নিয়ে এসব শেষ করতে চায়। 339 00:37:06,598 --> 00:37:07,759 এক সপ্তাহ। 340 00:37:26,549 --> 00:37:28,518 আপনি বলেছিলেন যে আপনি প্রমাণ সংগ্রহ করতে পারবেন। 341 00:37:28,979 --> 00:37:30,218 তাহলে এখন কি হয়েছে? 342 00:37:31,089 --> 00:37:35,419 আপনার ভাবগতি দেখে মনে হচ্ছে না যে এই যুদ্ধে লড়াই করার জন্য আপনি সক্ষম। 343 00:37:36,018 --> 00:37:37,427 এরকম পরিস্থিতিতে, 344 00:37:37,428 --> 00:37:40,058 ডিভোর্স হলে আপনার অবস্থা আরো খারাপ হবে। 345 00:37:57,879 --> 00:37:58,908 ডাক্তার। 346 00:38:02,018 --> 00:38:03,189 এগুলো আবার কি? 347 00:38:03,919 --> 00:38:05,919 নিশ্চয়ই এগুলো আপনার স্বামীই পাঠিয়েছেন। 348 00:38:32,549 --> 00:38:35,279 (তুমি একজন অসাধারণ মহিলা) 349 00:38:43,388 --> 00:38:45,359 গিফটটা পছন্দ হয়েছে তোমার? 350 00:38:46,498 --> 00:38:48,129 আমাকে এটা পাঠিয়েছো কেন? 351 00:38:49,498 --> 00:38:52,198 ধরে নাও সহানুভূতি হিসেবে একজন বন্ধু ওটা পাঠিয়েছে। 352 00:38:53,339 --> 00:38:56,408 ওটাকে বোঝা হিসেবে মনে কোরো না। ওটাকেও ক্লায়েন্ট ম্যানেজমেন্ট বলে। 353 00:38:56,939 --> 00:38:58,939 শত হোক, তে ওহ আমার ক্লায়েন্ট বলে কথা। 354 00:39:00,009 --> 00:39:01,738 যাই হোক ধন্যবাদ। 355 00:39:01,739 --> 00:39:06,379 আমি যখন জটিল পরিস্থিতিতে থাকি, তখন এত কিছু ভাবি না। 356 00:39:06,618 --> 00:39:08,419 আমি আমার বুদ্ধি দিয়ে কাজ করি না। 357 00:39:09,718 --> 00:39:11,549 যেমনটা আমরা পরিকল্পনা করি জীবন সেভাবে চলে না। 358 00:39:12,218 --> 00:39:14,018 জীবনের কোনো উত্তর নেই। 359 00:39:15,158 --> 00:39:19,388 কখনও কখনও তোমার হৃদয় যা বলে তা অনুসরণ করা ভাল। 360 00:39:30,768 --> 00:39:32,368 আপনার সাথে কি... 361 00:39:34,578 --> 00:39:36,308 আপনার কাছের কোনো লোক বিশ্বাসঘাতকতা করেছে? 362 00:39:39,948 --> 00:39:42,348 আপনি কি আপনার স্বামীকে ভরসা করেন? 363 00:39:47,158 --> 00:39:50,328 ইসিজি এবং এন্ডোক্রাইন ফাংশন একদম ঠিক আছে। [ইসিজি - ইসিজি একটি মেডিকেল টেস্ট যা দিয়ে হার্টের রোগ নির্ণয় করা হয়।] [এন্ড্রোক্রাইন ফাংশন- হরমোন সঠিকভাবে নিঃসরণ, হরমোনাল গ্রন্থির কার্যক্রম স্বাভাবিক আছে কিনা তার পরীক্ষা।] 364 00:39:51,158 --> 00:39:52,558 অ্যালার্জি টেস্টেও... 365 00:39:53,928 --> 00:39:55,558 কোনো অস্বাভাবিকতা দেখা যাচ্ছে না। 366 00:39:59,498 --> 00:40:02,198 আপনিও কারণটা খুঁজে পেলেন না। 367 00:40:04,808 --> 00:40:06,538 আমার মনে হয় সমস্যাটা শারীরিক নয়, 368 00:40:07,709 --> 00:40:09,479 বরং মানসিক সমস্যা। 369 00:40:09,948 --> 00:40:12,209 আমি একজন মনোরোগ বিশেষজ্ঞকে দেখানোর পরামর্শ দিচ্ছি... 370 00:40:13,979 --> 00:40:15,779 আমি আমার অসুস্থতা জানি। 371 00:40:16,748 --> 00:40:20,089 আমার ওসব দেখানোর প্রয়োজন নেই। আমাকে সাধারণ কিছু মেডিসিন দিন তাতেই হবে। 372 00:40:20,819 --> 00:40:24,029 অধিকাংশ মানুষই এটা ভেবে ভুল করে যে তারা তাদের সমস্যা নিজেরাই জানে। 373 00:40:24,529 --> 00:40:25,658 তেমনটা করবেন না। 374 00:40:26,058 --> 00:40:27,828 একজন বিশেষজ্ঞের সাহায্য নিন। 375 00:40:28,899 --> 00:40:30,268 আপনি, ডাক্তার? 376 00:40:32,098 --> 00:40:33,698 আমার আর আপনার উপসর্গ তো একই। 377 00:40:39,268 --> 00:40:42,408 - মি. হা দং সিক। - আপনার সমস্যা একা একা সমাধান করার চেষ্টা করবেন না। 378 00:40:42,908 --> 00:40:44,779 কোনো বিশেষজ্ঞের সাহায্য নিন। 379 00:40:49,149 --> 00:40:51,788 সিলিংয়ের দিকে তাকিয়ে পা উপরে তুলুন। 380 00:40:53,589 --> 00:40:55,158 মেরুদন্ড উঠান। 381 00:40:56,089 --> 00:40:57,489 সোজা। 382 00:41:00,498 --> 00:41:02,029 কেন্দ্রের দিকে মনোযোগ দিন। 383 00:41:04,629 --> 00:41:06,497 বিশ্রাম অবস্থায় ফিরে আসুন। 384 00:41:06,498 --> 00:41:10,168 সোজা সামনের দিকে তাকান। হাঁটু সামান্য উপরে তুলুন... 385 00:41:10,169 --> 00:41:13,808 তারপর পা পিছনে পুশ করুন। ধীরে ধীরে পুশ করুন। 386 00:41:14,209 --> 00:41:15,379 সোজা সামনের দিকে তাকান। 387 00:41:17,078 --> 00:41:20,248 আপনার কাঁধ শিথিল করুন এবং নিতম্ব সোজা রাখুন। 388 00:41:20,819 --> 00:41:25,649 এই পজিশন ধরে রেখে পুশ ব্যাক করুন। খুব দ্রুত নয়। ধীরে ধীরে পুশ ব্যাক করুন। 389 00:41:26,819 --> 00:41:30,058 কাঁধ শিথিল করুন। প্লিজ নিতম্ব সোজা রাখুন। 390 00:41:34,859 --> 00:41:35,899 ব্যাক আপ। 391 00:41:41,598 --> 00:41:43,169 আরেকবার। 392 00:42:20,239 --> 00:42:22,408 আমার তিনজন বড় বোন আছে, 393 00:42:24,549 --> 00:42:25,609 তাই... 394 00:42:27,178 --> 00:42:30,319 আমি পিছন থেকে দেখেই বলে দিতে পারি কেউ প্রেগনেন্ট কিনা। 395 00:42:38,359 --> 00:42:42,709 - তো? - আমার তখনই সন্দেহ হয়েছিলো যখন আমি শুনলাম এটি তোমার শেষ সপ্তাহ এখানে। 396 00:42:45,029 --> 00:42:46,198 আমি কিছুটা স্তম্ভিত হয়ে গেছি। 397 00:42:52,038 --> 00:42:53,709 আমি বুঝতে পারছি না আপনি কী বিষয়ে কথা বলছেন, 398 00:42:54,178 --> 00:42:56,979 কিন্তু যদি আমার কাজ ছেড়ে দেয়াতে আপনার কোনো সমস্যা থাকে, তাহলে রিফান্ড নিয়ে নিন। 399 00:43:00,248 --> 00:43:02,578 আমি এতদিন এসব উপেক্ষা করেছি... 400 00:43:03,348 --> 00:43:05,518 শুধুমাত্র তুমি ডিরেক্টর লি এর খেলনা ছিলে তাই। 401 00:43:07,819 --> 00:43:11,089 কিন্তু এটা তো গল্পের পুরো মোড়ই ঘুরিয়ে দিলো। 402 00:43:11,928 --> 00:43:13,828 আমি আর চুপ করে বসে থাকতে পারবো না। 403 00:43:17,868 --> 00:43:21,569 বলুন। আপনি উনার কাছে গিয়ে যতবার ইচ্ছা বলুন। আমিও তো সেটাই চাই। 404 00:43:25,739 --> 00:43:27,009 কিন্তু আপনি পারবেন না। 405 00:43:28,038 --> 00:43:30,758 আপনি উনার সাথে প্রতারণা করার পর এখন একজন অনুগত বন্ধু হওয়ার চেষ্টা করছেন? 406 00:43:31,379 --> 00:43:32,448 কত হাস্যকর! 407 00:43:35,078 --> 00:43:38,419 তোমার কি মনে হয় যদি ও জানতে পারে তাহলে সহজেই ওর জায়গা ছেড়ে দেবে? 408 00:43:40,359 --> 00:43:43,118 ও হয়তো তোমার একার ঘাড়ে বাচ্চার দায়িত্ব চাপিয়ে দিয়ে... 409 00:43:43,459 --> 00:43:44,959 তোমার জীবনটা নরক করে দেবে। 410 00:43:52,998 --> 00:43:55,899 কখনও কি তোমার এটা মনে হয়নি যে সন উ হয়তো সব জেনেও... 411 00:43:57,908 --> 00:43:58,968 না জানার ভান করে আছে? 412 00:44:00,339 --> 00:44:02,678 আর ডিরেক্টর লি নিজের পায়ে নিজেই কুড়াল মারছে। 413 00:44:07,149 --> 00:44:09,319 বোকামির কিন্তু কোনো চিকিৎসা নেই। 414 00:44:19,729 --> 00:44:21,098 ডিনার করতে বাইরে যাবে? 415 00:44:22,428 --> 00:44:25,968 কোথাও গিয়ে একটু আমোদ-ফুর্তি করে আসলে কেমন হয়? 416 00:44:30,709 --> 00:44:33,779 আমি তোমাকে ঠিকানা মেসেজ করে দেবো। পরে দেখা হবে। 417 00:44:34,239 --> 00:44:35,279 আচ্ছা। 418 00:44:42,319 --> 00:44:43,448 কী ব্যাপার? 419 00:44:44,018 --> 00:44:45,848 মনে হয় আপনি কোনো দারুণ জায়গায় ঘুরতে যাচ্ছেন। 420 00:44:52,428 --> 00:44:55,459 আপনি কি এখনো বিনিয়োগকারীর কাছ থেকে কোন কল পাননি? 421 00:44:58,069 --> 00:45:00,069 আজকে এত প্রশ্ন জিজ্ঞেস করছেন কেন? 422 00:45:01,498 --> 00:45:02,569 স্যরি, স্যার। 423 00:45:10,779 --> 00:45:11,879 আপনি তো জানেন যে... 424 00:45:12,649 --> 00:45:14,919 কেন আমি সেদিন রাতে অফিসে গিয়েছিলাম... 425 00:45:18,448 --> 00:45:19,718 তাই না? 426 00:46:08,799 --> 00:46:10,808 দা কিয়ং, গাড়িতে উঠো। 427 00:46:11,308 --> 00:46:13,485 এখানে কি মনে করে এলে? বলোনি তো তুমি আসছো। 428 00:46:13,509 --> 00:46:17,209 মানে কি? তোমাকে মিস করছিলাম বিধায় দেখতে এসেছি। 429 00:46:18,748 --> 00:46:21,049 দেখা হয়ে গেছে তো, এবার যাও তাহলে। 430 00:46:21,578 --> 00:46:23,549 - আমি ব্যস্ত আছি। - হেই। 431 00:46:23,689 --> 00:46:25,847 তুমি এতটা বিষন্ন আছো দেখার পরও কিভাবে আমি তোমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারি? 432 00:46:25,848 --> 00:46:27,358 গাড়িতে উঠো। শপিং করতে যাবো চলো। 433 00:46:27,359 --> 00:46:29,359 আমাকে জামাকাপড় কিনতে হবে। দ্রুত উঠো। 434 00:46:29,989 --> 00:46:31,459 আরে উঠো, সোনা। 435 00:46:32,489 --> 00:46:33,698 উঠো তো। 436 00:46:37,928 --> 00:46:39,428 হেই, কী মনে হয় তোমার? 437 00:46:39,629 --> 00:46:41,299 জামাটাতে কি আমাকে ভালো দেখাবে? 438 00:46:43,368 --> 00:46:45,545 তুমি ঐ জামাটা অনেক আগে থেকেই কিনতে চেয়েছিলে না ? 439 00:46:45,569 --> 00:46:47,479 ওটা আমি তোমাকে কিনে দেবো। 440 00:46:48,538 --> 00:46:50,479 বাদ দাও। আমার প্রয়োজন নেই। 441 00:46:51,209 --> 00:46:54,718 মনে হয় তুমি কিছুটা ওজন কমালেই ওটাতে তোমাকে একদম পার্ফেক্ট লাগবে। 442 00:46:55,118 --> 00:46:56,948 আরে এই ওজন কমানোর ব্যাপারটা বলা বন্ধ করো তো। 443 00:47:00,189 --> 00:47:02,158 ওহ, দেখো ওটা কত সুন্দর। 444 00:47:02,388 --> 00:47:04,458 কি আদুরে! আহা! 445 00:47:04,459 --> 00:47:05,729 হ্যালো। 446 00:47:06,959 --> 00:47:08,628 - হ্যালো, মিসেস ইয়ু। - হ্যালো। 447 00:47:08,629 --> 00:47:09,729 হ্যালো। 448 00:47:09,899 --> 00:47:11,399 কত্ত সুন্দর! 449 00:47:12,598 --> 00:47:15,939 হেই, এখানে এসে আমাকে কয়েকটা বাছাই করতে সাহায্য করো। 450 00:47:25,609 --> 00:47:26,779 তুমি কেন কিনছো এটা? 451 00:47:27,748 --> 00:47:28,979 কেউ প্রেগনেন্ট নাকি? 452 00:47:29,118 --> 00:47:31,788 আমার বান্ধবীর ছেলে যে কিনা কলেজে পড়ে তার নাকি কোন মেয়ের সাথে প্রেম চলছিলো। 453 00:47:32,288 --> 00:47:34,158 আগামী মাসে ও দাদী হতে যাচ্ছে। 454 00:47:34,919 --> 00:47:36,589 কতটা অপরিপক্ক, তাই না? 455 00:47:37,129 --> 00:47:39,959 ঐ ২০ বছরের ছেলে-মেয়ে দুটোর কোনো ভয়-ডরই ছিলো না। 456 00:47:41,259 --> 00:47:45,128 ও শুধুমাত্র দাদীই হচ্ছে না, বাচ্চাটার দেখাশোনাও ওকেই করতে হবে। 457 00:47:45,129 --> 00:47:47,138 ওর জন্য খুবই খারাপ লাগছে আমার। 458 00:47:50,209 --> 00:47:51,439 যে কোনো একটা বেছে নাও। 459 00:47:52,308 --> 00:47:56,038 হেই, আমি কিন্তু এত তাড়াতাড়ি নানী হতে চাই না। 460 00:47:56,609 --> 00:47:57,889 মনে রাখবে কিন্তু, ঠিক আছে? 461 00:47:59,279 --> 00:48:02,549 এক্সকিউজ মি, এগুলো প্যাকেট করে দেয়া যায়? 462 00:48:02,678 --> 00:48:04,149 অবশ্যই। 463 00:48:06,248 --> 00:48:07,788 খুব সুন্দর হয়েছে এগুলো। 464 00:48:22,198 --> 00:48:23,339 তুমি ভেতরে কেন যাওনি? 465 00:48:25,808 --> 00:48:26,908 তো? 466 00:48:27,839 --> 00:48:29,284 অনেকদিন পর বাইরে বের হয়ে কেমন লাগছে? 467 00:48:29,308 --> 00:48:30,748 জুন ইয়ং সম্ভবত অনেক অস্থির হয়ে আছে। 468 00:48:31,178 --> 00:48:32,578 আর আমি খুশি যে আমাকে রান্না করতে হয়নি। 469 00:48:33,248 --> 00:48:36,149 তুমি দারুণ খাবার খাওয়ার জন্য অস্থির হয়ে আছো? 470 00:48:36,248 --> 00:48:38,549 আমি কোনো বাচ্চা নই। এখন আর আমি এসবের জন্য অস্থির হয়ে যাই না। 471 00:48:38,819 --> 00:48:39,888 তাহলে তুমি উত্তেজিত হয়ে আছো কেন? 472 00:48:40,419 --> 00:48:43,629 অনেকদিন পর আমরা তিনজন এমন একটা জায়গায় এলাম। 473 00:48:44,189 --> 00:48:45,328 যাই হোক, 474 00:48:46,558 --> 00:48:47,628 জায়গাটা দেখতে বেশ সুন্দর। 475 00:48:47,629 --> 00:48:49,828 তোমাদের একটা আলাদা মর্যাদা আছে। 476 00:48:50,229 --> 00:48:53,169 আর তাই, আমাদের জন্য সেরা রেস্টুরেন্ট বুক করেছি। 477 00:48:53,328 --> 00:48:54,439 ভিতরে যাই চলো। 478 00:48:57,538 --> 00:48:58,609 আরে। 479 00:48:59,109 --> 00:49:00,209 ডা. জি। 480 00:49:01,308 --> 00:49:02,979 আমার বিশ্বাসই হচ্ছে না যে আপনি এখানে। 481 00:49:07,018 --> 00:49:08,819 এখানে ডিনার করেছেন নাকি? 482 00:49:09,319 --> 00:49:12,448 আসলে, আমরা চলে যাচ্ছিলাম কারণ তাদের কাছে নাকি আজ রিজার্ভেশন ছাড়া কোনো টেবিল নেই। 483 00:49:13,149 --> 00:49:15,319 আচ্ছা, সাবধানে যাবেন। 484 00:49:16,259 --> 00:49:19,489 আপনি আমাদের সাথে যোগ দিচ্ছেন না কেন, তাহলে? 485 00:49:20,129 --> 00:49:21,698 আমাদের রিজার্ভেশন করা আছে। 486 00:49:24,129 --> 00:49:28,498 আমি আপনাদের মধ্যে উপদ্রব হতে চাই না। 487 00:49:28,939 --> 00:49:34,739 আমি বুঝতে পারছিলাম না যে অন্ত্যেষ্টিক্রিয়ায় আসার জন্য আপনাকে কিভাবে ধন্যবাদ জ্ঞাপন করবো। 488 00:49:35,839 --> 00:49:38,549 যদি আপনাদের কোনো আপত্তি না থাকে, তাহলে প্লিজ আমাদের সাথে যোগ দিন। 489 00:49:41,848 --> 00:49:43,419 উচিত হবে কি? 490 00:49:44,718 --> 00:49:48,618 আমার স্বামীরও আসার কথা, তাই আমরাও চিন্তিত ছিলাম। 491 00:49:49,419 --> 00:49:50,558 তোমার কোনো আপত্তি নেই তো, সোনা? 492 00:49:51,229 --> 00:49:52,428 সিওর। 493 00:49:53,428 --> 00:49:54,498 হ্যা, চলুন। 494 00:49:59,629 --> 00:50:01,998 সোনা, এখানে। 495 00:50:32,029 --> 00:50:33,669 তোমার ডেটিং জীবন কেমন কাটছে? 496 00:50:40,979 --> 00:50:42,078 ঠিক আছো তো? 497 00:50:43,408 --> 00:50:47,178 দা কিয়ং খুবই সামাজিক মেয়ে। 498 00:50:47,678 --> 00:50:49,347 ওর অনেক বন্ধু আছে তো। 499 00:50:49,348 --> 00:50:51,419 সেই কারণেই লোকজনের বুঝতে ভুল হয়েছে, 500 00:50:51,518 --> 00:50:53,419 কিন্তু ও বলেছে যে ওর কোনো বয়ফ্রেন্ড নেই। 501 00:50:54,419 --> 00:50:55,518 - তাই নাকি? - হ্যা। 502 00:50:57,359 --> 00:50:58,989 তাহলে বোধহয় এটা একটা গুজবমাত্র। 503 00:51:06,399 --> 00:51:08,538 আমার হোমওয়ার্ক আছে। বাসায় যাবো আমি। 504 00:51:09,368 --> 00:51:10,439 আচ্ছা। 505 00:51:12,308 --> 00:51:13,368 মাফ করবেন। 506 00:51:14,308 --> 00:51:15,509 আমাদেরকে যেতে হবে। 507 00:51:22,149 --> 00:51:23,948 ওর বাবা ওকে অনেক ভালোবাসে। 508 00:51:24,419 --> 00:51:26,959 দুজনে যেখানেই যাক না কেন, সারাক্ষণ একসাথে থাকে। 509 00:51:28,158 --> 00:51:30,359 বাবার হৃদয়ে ছেলের স্থান একটু বিশেষই বটে। 510 00:51:31,558 --> 00:51:33,628 যেহেতু ডিরেক্টর লি খুব হ্যান্ডসাম, 511 00:51:33,629 --> 00:51:35,629 তাই আমি বাজি ধরে বলতে পারি যে অনেক নায়িকারাই তার সাথে ফ্লার্ট করেছে। 512 00:51:35,859 --> 00:51:37,828 অবশ্যই। অনেকেই ছিলো। 513 00:51:38,069 --> 00:51:41,698 কিন্তু তে ওহ ওর পরিবারের প্রতি খুবই অনুগত। 514 00:51:43,038 --> 00:51:45,069 যদি কখনো কিছু ঘটেও, 515 00:51:45,939 --> 00:51:47,138 আমার বিশ্বাস... 516 00:51:49,408 --> 00:51:52,348 এটা পুরুষদের কাছে মলত্যাগের মতোই সাধারণ একটা ব্যাপার। 517 00:51:55,319 --> 00:51:58,348 আপনি ঠিক বলেছেন, প্রায় সব পুরুষই একবার বা দুইবার ভুল করে। 518 00:52:11,768 --> 00:52:15,169 চেয়ারম্যান চোইয়ের স্ত্রীও তার স্বামীর অ্যাফেয়ারের বিষয়টি ভুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 519 00:52:16,839 --> 00:52:18,569 তার স্বামী তাকে একটি ভবন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। 520 00:52:58,308 --> 00:52:59,478 হ্যালো? 521 00:52:59,479 --> 00:53:01,479 আপনি যদি একজন ডাক্তার হন, তাহলে আপনার বুঝে শুনে কথা বলা উচিত। 522 00:53:02,678 --> 00:53:04,878 রোগীর ব্যক্তিগত কথা যে বাইরে বলতে নেই সেটা জানেন না? 523 00:53:04,989 --> 00:53:08,288 তুমিই তো আমাকে বলেছিলে যে ও নাকি দুই মাসের মধ্যে আমাকে ডিভোর্স দেবে এবং তোমাকে বাচ্চার মা করবে। 524 00:53:08,888 --> 00:53:11,428 আমি ভাবলাম তুমি হয়তো তোমার বাবা-মার সাথে ওর পরিচয় করিয়ে দিয়েছো। 525 00:53:13,129 --> 00:53:15,249 যদি আমি তোমাকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে থাকি, তাহলে স্যরি। 526 00:54:47,419 --> 00:54:49,819 민현서 (মিন হিউন সো) 527 00:54:54,928 --> 00:54:57,899 민현서 (মিন হিউন সো) 528 00:55:29,935 --> 00:55:31,046 কে? 529 00:55:35,546 --> 00:55:36,615 কে? 530 00:55:38,385 --> 00:55:39,446 আমি। 531 00:55:46,356 --> 00:55:47,426 হিউন সো। 532 00:55:56,336 --> 00:55:57,506 কী হয়েছে? 533 00:55:59,906 --> 00:56:01,006 স্যরি। 534 00:56:02,276 --> 00:56:04,006 কিন্তু আমি কি তোমার বাড়িতে কিছুক্ষণের জন্য থাকতে পারি? 535 00:56:10,745 --> 00:56:12,185 আমি মনস্থির করে ফেলেছি... 536 00:56:13,986 --> 00:56:16,385 গর্ভপাত করার জন্য। 537 00:56:18,856 --> 00:56:20,824 আমি আর্থিকভাবে স্বচ্ছল নই। 538 00:56:20,825 --> 00:56:22,995 আর তাছাড়া আমার বাবা-মা কেউই নেই যারা আমাকে সাহায্য করবে। 539 00:56:24,865 --> 00:56:27,635 আমার কাজই হলো ওর বাবার হাতে মার খাওয়া। 540 00:56:28,665 --> 00:56:29,935 আমি সন্তান জন্মদানের যোগ্য নই। 541 00:56:31,006 --> 00:56:35,006 ও শুধু শুধুই সারাজীবন দুর্বিষহ জীবন ভোগ করবে। 542 00:56:37,446 --> 00:56:38,845 আমার দিকে ওরকমভাবে তাকিয়ো না। 543 00:56:40,075 --> 00:56:42,075 মনস্থির করে ফেলায় এখন আমার মন অনেক হালকা হয়ে গেছে। 544 00:56:43,015 --> 00:56:45,546 আমার জীবনটাও আমার কাছে গুরুত্বপুর্ণ। 545 00:56:47,185 --> 00:56:49,615 আমি চাই না এই বয়সে মাতৃত্ব আমাকে আটকে রাখুক। 546 00:56:52,785 --> 00:56:54,055 তুমি খুবই ভাগ্যবান। 547 00:56:55,156 --> 00:56:57,116 তোমার এই ধরনের বিষয় নিয়ে চিন্তা করার প্রয়োজনই পড়বে না। 548 00:56:58,426 --> 00:57:00,896 তোমার বাবা-মা আছে যাদের উপর তুমি নির্ভর করতে পারো। 549 00:57:01,765 --> 00:57:04,365 আর খুব তাড়াতাড়ি তোমার বিয়েও হয়ে যাবে। 550 00:57:09,575 --> 00:57:12,245 কী ব্যাপার? কোনো সমস্যা? 551 00:57:17,845 --> 00:57:18,915 আসলে, 552 00:57:22,785 --> 00:57:24,385 আমার বয়ফ্রেন্ড বিবাহিত। 553 00:57:36,236 --> 00:57:37,566 কী করবো আমি? 554 00:57:41,176 --> 00:57:42,906 আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। 555 00:57:52,385 --> 00:57:55,215 কিন্তু তুমি তো বলেছিলে যে সে নাকি তোমাকে বলেছে যে সে তার স্ত্রীকে শীঘ্রই ডিভোর্স দিয়ে দিবে। 556 00:57:55,216 --> 00:57:57,525 ও তো আমাকে বলেছে যে যত দ্রুত সম্ভব ও ওর স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিতে চায়। 557 00:57:57,526 --> 00:57:59,185 ও আমাকে বলেছে যে ও তাকে সহ্যও করতে পারে না। 558 00:58:01,396 --> 00:58:02,995 কিন্তু সমস্যাটা হলো ওর স্ত্রী। 559 00:58:03,555 --> 00:58:07,435 সে এতটাই নির্লজ্জ যে তার স্বামীর অ্যাফেয়ারের কথা জানতে পারলেও... 560 00:58:08,736 --> 00:58:10,236 তার স্বামীকে সে ডিভোর্স দিবে না। 561 00:58:12,506 --> 00:58:14,006 সে কোন ধরণের মহিলা? 562 00:58:14,475 --> 00:58:17,176 সে লোকজনকে ছোট নজরে দেখে এবং তুচ্ছতাচ্ছিল্য করে। 563 00:58:19,805 --> 00:58:21,316 সে অত্যন্ত অহংকারী। 564 00:58:21,946 --> 00:58:25,146 আমি বুঝতে পারি কেন তার স্বামী তার সাথে থাকতে চায়না। 565 00:58:26,716 --> 00:58:30,785 আসলে, ও আমাকে বলেছে যে ও নাকি ওর স্ত্রীর প্রতি সেক্সুয়ালি আকর্ষণ বোধ করে না। 566 00:58:32,285 --> 00:58:35,286 যখন তারা মাঝে মাঝে সেক্স করে, তখন ও সেটা কর্তব্যের খাতিরে করে। 567 00:58:35,856 --> 00:58:39,325 কিন্তু আমি একটুও বিস্মিত নই। তার এখন বয়স হয়ে গেছে। 568 00:58:46,406 --> 00:58:49,336 দেরি হয়ে যাচ্ছে তো। অনেক করেছো। ক্লান্ত হওনি তুমি? 569 00:58:50,776 --> 00:58:52,075 এইতো প্রায় হয়ে গেছে। 570 00:58:53,006 --> 00:58:54,345 আমি উপরে যাচ্ছি। 571 00:59:16,265 --> 00:59:20,236 민현서 (মিন হিউন সো) 572 00:59:26,475 --> 00:59:29,145 손제혁 (সন যে হিয়োক) 573 00:59:29,146 --> 00:59:30,816 워하던 답은 찾았어? তুমি যে উত্তরটা খুঁজছিলে, সেটা পেয়ে গেছো? 574 00:59:57,805 --> 00:59:58,946 না, এখনো না। 575 01:00:11,986 --> 01:00:14,595 আগামীকাল কি ফ্রি আছো তুমি? তাহলে কালকে ড্রিংকস করতে আসলে কেমন হয়? 576 01:01:32,665 --> 01:01:33,805 তোমার মা কোথায়? 577 01:01:57,495 --> 01:02:00,466 ফল খাও। চিপস খাওয়া বন্ধ করো। 578 01:02:07,305 --> 01:02:09,065 তোমার ঠোঁট একটু বেশিই লাল মনে হচ্ছে না? 579 01:02:12,106 --> 01:02:13,205 দেখতে অদ্ভুত লাগছে নাকি? 580 01:02:14,376 --> 01:02:15,575 না, আমি এমনিই বলছি। 581 01:02:23,115 --> 01:02:24,216 তোমার কী মতামত, সোনা? 582 01:02:26,356 --> 01:02:28,026 তুমি না কনফারেন্সে যাচ্ছো? 583 01:02:28,825 --> 01:02:30,156 একটু বেশিই সাজগোজ হয়ে গেছে। 584 01:02:31,796 --> 01:02:35,265 আমার অনেকদিন বাইরে যাওয়া হয়নি, তাই একটু সাজগোজ করলাম। 585 01:02:36,135 --> 01:02:37,966 কিন্তু দেখে মনে হচ্ছে তোমাদের আমার সাজগোজ পছন্দ হয়নি। 586 01:02:40,665 --> 01:02:42,946 এটা একটু বেশিই,তবে খারাপ না। 587 01:02:46,906 --> 01:02:49,845 আমি তোমাদের জন্য খাবার রান্না করে রেখেছি। খাবার আগে গরম করে নিও। 588 01:02:50,245 --> 01:02:51,285 আচ্ছা। 589 01:02:52,185 --> 01:02:54,586 হেই, আমি শুনেছি এ নাকি অন্য দলে চলে যাচ্ছে। 590 01:02:55,656 --> 01:02:56,816 - সত্যি? - হ্যা। 591 01:02:57,885 --> 01:03:00,485 - কি দুঃখের কথা। - উনি ভালো খেলোয়াড় ছিলেন। 592 01:03:00,486 --> 01:03:01,696 হায়রে। 593 01:03:02,626 --> 01:03:05,325 - আমি বিশ্বাসই হচ্ছে না সে তার দল ছাড়ছে। - সবই টাকার জন্য। 594 01:04:00,646 --> 01:04:01,785 আগেই এসে পড়েছো দেখছি। 595 01:04:08,656 --> 01:04:09,825 আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। 596 01:04:10,595 --> 01:04:12,796 তাছাড়া, তোমাকে সবসময়ই সুন্দর দেখতে লাগে। 597 01:04:14,796 --> 01:04:15,966 এক গ্লাস ওয়াইন দিতে পারো? 598 01:04:49,336 --> 01:04:51,135 জীবনে কখনো কল্পনাও করিনি... 599 01:04:51,805 --> 01:04:52,906 কী? 600 01:04:54,975 --> 01:04:57,635 এই যে তোমার সাথে এইরকম একটা জায়গায় একা বসে থাকবো। 601 01:04:58,376 --> 01:04:59,506 তো কেমন লাগছে? 602 01:05:01,915 --> 01:05:03,475 অতটাও খারাপ না। 603 01:05:04,946 --> 01:05:06,486 শুধু "অতটাও খারাপ না"? 604 01:05:07,816 --> 01:05:09,385 তার মানে আমাকে আরো কাজ করতে হবে। 605 01:05:19,765 --> 01:05:21,635 মানুষ ধোঁকা দেয় কেন? 606 01:05:23,336 --> 01:05:25,406 পৃথিবীতে দুই ধরনের পুরুষ আছে। 607 01:05:25,836 --> 01:05:28,975 একদল ধোঁকা দিচ্ছে, আর একদলের ধোঁকা ধরা পড়ে গেছে। 608 01:05:30,975 --> 01:05:32,376 আমরা আমাদের প্রবৃত্তি কাটিয়ে উঠতে পারি না। 609 01:05:32,946 --> 01:05:33,975 পুরুষরাই শুধু... 610 01:05:35,575 --> 01:05:37,546 প্রবৃত্তির অধিকারী নয়। 611 01:05:51,665 --> 01:05:55,495 এখনো আমার নতুন বাড়ির সংস্কারের কাজ চলছে, তাই আপাতত কিছু সময়ের জন্য আমি হোটেলে থাকছি। 612 01:05:56,035 --> 01:05:57,135 হ্যা। 613 01:05:58,765 --> 01:06:00,836 আপনার সাথে শীঘ্রই হাসপাতালে দেখা হবে। 614 01:06:02,736 --> 01:06:03,805 আচ্ছা। 615 01:06:04,506 --> 01:06:05,575 - ধন্যবাদ। - ধন্যবাদ। 616 01:06:19,486 --> 01:06:20,955 একদম ফালতু কথা। 617 01:06:21,725 --> 01:06:22,825 আমাকে বিশ্বাস করছো না কেন? 618 01:06:24,396 --> 01:06:26,865 পুরোটাই আমার ঈর্ষান্বিত হওয়ার কারণে। 619 01:06:27,995 --> 01:06:30,466 পুরুষরাই সবসময়ই নিজেদের র‌্যাঙ্ক করার চেষ্টা করে। 620 01:06:33,165 --> 01:06:34,575 কেউই সেটা বুঝতে দেয় না, 621 01:06:36,075 --> 01:06:38,776 কিন্তু আমি জানি যে তে ওহ'র বন্ধুদের মধ্যে... 622 01:06:40,245 --> 01:06:41,376 ওর অবস্থান কিরকম। 623 01:06:46,745 --> 01:06:49,185 সেদিন তুমি যে কারণে হেরে গেছিলে তার কারণ হলো... 624 01:06:49,955 --> 01:06:54,055 ওর র‌্যাঙ্কের কারণে তোমার র‌্যাঙ্ক হারানোর নিরাপত্তাহীনতা। 625 01:06:55,126 --> 01:06:56,966 এটা শুধু একটি অজুহাত যে এটার কারণ ছিলাম আমি। 626 01:06:58,866 --> 01:06:59,996 তাই না? 627 01:07:09,106 --> 01:07:10,206 তে ওহ'র মতো হারামী... 628 01:07:11,106 --> 01:07:12,875 তোমার যোগ্য নয়। 629 01:07:16,916 --> 01:07:18,085 তুমি জানতে, তাই না? 630 01:07:19,446 --> 01:07:20,786 যে আমি তোমাকে পছন্দ করি। 631 01:07:22,816 --> 01:07:23,956 আন্দাজ করেছিলাম। 632 01:07:25,225 --> 01:07:26,755 আর তবুও, তুমি আজকে এসেছো। 633 01:07:45,875 --> 01:07:49,916 তে ওহ'র থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এটা এতটাও খারাপ উপায় নয়। 634 01:07:54,116 --> 01:07:55,286 তুমি চাইলে না করতে পারো। 635 01:07:56,055 --> 01:07:57,416 তোমার ইচ্ছা। 636 01:13:00,526 --> 01:13:04,496 바즈힐 호텔 주차장 (বার্ড'স হিল হোটেল পার্কিং এরিয়া) 637 01:14:31,816 --> 01:14:32,816 একদম পাগলামি। 638 01:15:06,215 --> 01:15:07,345 এখানে কেন এসেছো? 639 01:15:08,246 --> 01:15:09,685 আমাকে আগে ফোন দাওনি কেন? 640 01:15:18,666 --> 01:15:19,925 চলো ব্রেকাপ করি। 641 01:15:24,295 --> 01:15:26,135 দেখো গতকাল যা হয়েছে তাতে আমার কিছু করার ছিলো না। 642 01:15:26,265 --> 01:15:28,166 - শান্ত হও। - আমি বাচ্চাটাকে নষ্ট করে ফেলেছি। 643 01:15:35,616 --> 01:15:36,646 কী? 644 01:15:39,015 --> 01:15:40,116 এখন তুমি খুশি? 645 01:15:41,646 --> 01:15:43,685 আমাদের আর একে অপরকে দেখতে হবে না, ঠিক আছে? 646 01:16:33,066 --> 01:16:34,236 এখনি চলে যাচ্ছো? 647 01:16:36,475 --> 01:16:37,975 আমি তো আরো একবার করার কথা ভাবছিলাম। 648 01:16:39,446 --> 01:16:40,746 আমাকে কাজের জন্য তৈরি হতে হবে। 649 01:16:45,616 --> 01:16:46,816 এই ভোর ৪ টার সময়? 650 01:16:50,715 --> 01:16:52,356 আমার পরিবার আমার জন্য অপেক্ষা করছে। 651 01:16:55,156 --> 01:16:57,555 ধুর, মুডটাই খারাপ করে দিলে। 652 01:17:05,866 --> 01:17:07,036 ইয়ে রিম'কে কি... 653 01:17:08,106 --> 01:17:10,635 তুমি বলতে চাও নাকি আমি বলবো? 654 01:17:12,606 --> 01:17:13,646 কি বলবে ওকে? 655 01:17:20,015 --> 01:17:21,816 তাহলে আমি কি তে ওহ'কে বলবো? 656 01:17:23,085 --> 01:17:24,585 যদি তুমি চাও, বলতে পারো। 657 01:17:30,196 --> 01:17:31,396 কিন্তু... 658 01:17:32,826 --> 01:17:35,066 তুমি ইয়ে রিমকে ডিভোর্স দিবে না। 659 01:17:41,935 --> 01:17:43,706 তুমি যদি প্রতিশোধ চাও, তে ওহ'র উপর সেটা নিয়ে নাও। 660 01:17:48,715 --> 01:17:51,576 মেয়েদের বিশ্বস্ত হওয়ার কারণ এই নয় যে তারা প্রতারণা করতে জানে না। 661 01:17:52,515 --> 01:17:58,925 তারা শুধু নিজেদের এসব থেকে বিরত রাখে কারণ তারা বিশ্বাস করে যে দম্পতি হিসাবে একে অপরের প্রতি আস্থা রাখা গুরুত্বপূর্ণ। 662 01:18:01,625 --> 01:18:04,196 এজন্য তোমার এইরকমভাবে জীবনযাপন বন্ধ করাটাই সর্বোত্তম হবে। 663 01:18:10,196 --> 01:18:12,516 টি. ও. এন্টারটেইনমেন্টর কর্পোরেট অ্যাকাউন্টের তথ্য, এমনকি তে ওহ'র পাসোর্নাল অ্যাকাউন্টের তথ্য... 664 01:18:12,965 --> 01:18:14,805 আমাকে এনে দাও। 665 01:18:17,206 --> 01:18:19,606 সকল তথ্য বের করে আমাকে এনে দাও। 666 01:18:22,276 --> 01:18:23,316 তুমি কি... 667 01:18:26,045 --> 01:18:27,816 আমাকে এখন হুমকি দিচ্ছো? 668 01:18:28,816 --> 01:18:29,885 হ্যা। 669 01:18:47,606 --> 01:18:49,935 সকল সমস্যাগুলো একা একা সমাধান করার চেষ্টা করা উচিত হবেনা আপনার। 670 01:18:50,505 --> 01:18:52,146 কোনো বিশেষজ্ঞের সাহায্য নিন। 671 01:18:54,446 --> 01:18:57,946 আপনার স্বামীর বার্থডের দিন রেস্টুরেন্ট থেকে আমি এটা পেয়েছি। 672 01:19:04,286 --> 01:19:07,125 আমি নিশ্চিত এটা আপনার কাজে লাগবে। 673 01:19:23,706 --> 01:19:24,835 তোমার নিজের কাটাচামচ ব্যবহার করো। 674 01:19:25,675 --> 01:19:27,145 - আচ্ছা। - হেই, ঐ তো আমার বাবা। 675 01:19:27,146 --> 01:19:29,045 দাঁড়াও। আমাকে তাকে রেকর্ড করতে হবে। 676 01:19:34,685 --> 01:19:36,015 যদি তুমি আমাকে বিশ্বাস না করো, 677 01:19:37,356 --> 01:19:39,925 আমি এখনি তোমার বাবাকে আমাদের ব্যাপারে সবকিছু বলে দেবো। 678 01:19:41,425 --> 01:19:42,496 পাগল হয়ে গেছো? 679 01:20:20,225 --> 01:20:22,736 আমার ছেলে, আমার বাড়ি, 680 01:20:24,295 --> 01:20:25,435 আর আমার জীবন। 681 01:20:28,005 --> 01:20:31,406 যা কিছু আমার তা আমি কিছুতেই হারাতে দেবো না। 682 01:20:40,646 --> 01:20:43,916 আমি শুধুমাত্র লি তে ওহ'কে আমার জীবন থেকে উপড়ে ফেলবো। 683 01:20:56,000 --> 01:21:15,900 {\an8}ব্যাকগ্রাউন্ডে বাজছে 🎵 🎵 "Nothing On You" 🎵 🎵 ▫️ ◾️ ◽️ ◼️ (from "The World of The Married" soundtrack) ◼️ ◽️ ◾️ ▫️ 🧡 🧡 Singer: Josh Daniel 🧡 🧡 684 01:20:43,940 --> 01:21:11,740 🔹 🔶 সাবটাইটেলটি দিয়ে ড্রামা এপিসোডটি উপভোগ করার জন্য ধন্যবাদ। 🔶 🔹 💬 💬 ফিডব্যাক ও রেটিং দিতে ভুলবেন না। আপনার দিনটি শুভ হোক। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রন রইলো....💬 💬 685 01:21:13,215 --> 01:21:15,956 👰 The World of the Married (Bubuui Segye - 부부의 세계) 🤵 🏡 এক দম্পতির পৃথিবী 🌎 686 01:21:16,215 --> 01:21:18,514 উনি আমাদের হাসপাতালের নতুন মনোরোগ বিশেষজ্ঞ। 687 01:21:18,515 --> 01:21:19,725 আমি কিম ইয়ুন কি। 688 01:21:19,885 --> 01:21:23,895 তোমার কি সন উ'র আচরণ দেখে মনে হয় না যে ও বদলে গেছে?? 689 01:21:23,896 --> 01:21:25,924 ওকে ফুলের তোড়া পাঠানোর পরও... 690 01:21:25,925 --> 01:21:27,771 কোনো সমাধান হয়নি? 691 01:21:27,795 --> 01:21:29,196 তে ওহ এখনো জানে না, তাই না? 692 01:21:29,566 --> 01:21:32,635 চিন্তা কোরো না। এখনো আমি ওকে কিছু বলিনি। 693 01:21:32,906 --> 01:21:34,566 আপনি ঐ লোকটার সাথে সকল সম্পর্ক ছিন্ন করে দিন। 694 01:21:34,765 --> 01:21:36,235 আর এটাকে টেনে নিয়ে যাবেন না। 695 01:21:36,236 --> 01:21:39,505 আমার মনে হয় তোমার বাবা-মা এখনো জানে না যে তুমি প্রেগনেন্ট ছিলে। 696 01:21:39,845 --> 01:21:43,446 এজন্যই যা তোমার নয় তা কখনো নেয়ার চেষ্টা করা উচিত না। 697 01:21:43,715 --> 01:21:45,714 তুমি এতটাই নীচ? 698 01:21:45,715 --> 01:21:47,645 যদি তুমি অন্য কোনো মেয়ের সাথে ফুর্তি করার সিদ্ধান্ত নিয়ে থাকো, 699 01:21:47,646 --> 01:21:50,184 তাহলে এটা জেনে রাখো যে তুমি আর কোনোদিনও তোমার ছেলের মুখ দেখতে পাবে না। 700 01:21:50,185 --> 01:21:51,515 আমি নিজেকে আটকাতে পারিনি। 701 01:21:51,816 --> 01:21:53,826 প্রেমে পড়া তো কোনো অপরাধ নয়! 702 01:21:16,215 --> 01:21:53,826 {\an1}পরবর্তী পর্বে....