1 00:00:07,362 --> 00:00:09,864 পৃথিবী নামক গ্রহটি এতসব দর্শনীয় জিনিসে ভরপুর, 2 00:00:10,657 --> 00:00:13,701 যে জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো সহজেই চোখ এড়িয়ে যায়। 3 00:00:15,787 --> 00:00:17,664 কিন্তু কাছ থেকে তাকান... 4 00:00:18,164 --> 00:00:20,583 দেখবেন এখানে রয়ে গেছে পুরো এক অনাবিষ্কৃত জগৎ। 5 00:00:22,669 --> 00:00:25,004 এমন এক দুনিয়া যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র হিরো... 6 00:00:26,506 --> 00:00:27,882 আর ছোট্টো ছোট্টো দানবদের... 7 00:00:29,050 --> 00:00:31,427 অসাধারণ সুপারপাওয়ারের প্রয়োজন হয়... 8 00:00:34,639 --> 00:00:40,061 দানবীয় প্রতিকূলতার মাঝে টিকে থাকার জন্য। 9 00:00:43,189 --> 00:00:48,720 :.:.: TINY WORLD :.:.: SEASON 02 EPISODE 04 10 00:00:58,621 --> 00:01:01,708 ১৫০ মিলিয়ন বছর ধরে, 11 00:01:01,791 --> 00:01:07,714 মাদাগাস্কার দ্বীপ ধীরে ধীরে নিজের অনন্য গতিপথে যাত্রা করে চলছে। 12 00:01:09,883 --> 00:01:13,553 আর এই হারানো দুনিয়ার প্রাণীগুলো 13 00:01:13,636 --> 00:01:17,765 অদ্ভুত এবং চমৎকার সব পন্থায় বিবর্তিত হয়ে চলছে। 14 00:01:20,602 --> 00:01:24,522 এই মূল্যবান রেইন ফরেস্ট অনেক অসাধারণ প্রাণীর আবাসস্থল... 15 00:01:25,648 --> 00:01:27,692 যাদেরকে পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। 16 00:01:33,865 --> 00:01:35,074 সবচেয়ে ক্ষুদ্র প্রাণীরাই... 17 00:01:36,451 --> 00:01:38,286 আসলে সবচেয়ে বিস্ময়কর। 18 00:01:40,830 --> 00:01:42,165 একটি ক্ষুদ্র টেনরেক। [সজারু জাতীয় ক্ষুদ্র প্রাণী, যাদেরকে কেবল মাদাগাস্কারেই পাওয়া যায়।] 19 00:01:45,501 --> 00:01:48,463 এতদিন পর্যন্ত, তাকে পথ দেখানোর জন্য তার মা ছিল। 20 00:01:50,256 --> 00:01:51,925 কিন্তু মাত্র চার সপ্তাহ বয়স... 21 00:01:53,468 --> 00:01:55,303 আর মাত্র ৪ সেন্টিমিটার দৈর্ঘ্য নিয়েই... 22 00:01:56,429 --> 00:01:58,306 এবার তার নিজের পথ নিজে বেছে নেওয়ার পালা। 23 00:02:08,065 --> 00:02:09,859 এই রহস্যময় বনে, 24 00:02:10,693 --> 00:02:13,446 প্রাণীরা সুসজ্জিত নানা ধরণের গোপন অস্ত্র... 25 00:02:14,697 --> 00:02:15,698 বিশেষ দক্ষতা... 26 00:02:17,742 --> 00:02:19,202 আর চতুর প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা। 27 00:02:26,084 --> 00:02:27,794 এখানে টিকে থাকতে হলে, 28 00:02:28,503 --> 00:02:32,173 ক্ষুদ্র টেনরেকটিকে নিজের সুপারপাওয়ার আবিষ্কার করতে হবে। 29 00:02:33,883 --> 00:02:38,746 "RAINFOREST (রেইন ফরেস্ট)" অনুবাদক: নূরুল্লাহ মাশহুর 30 00:02:49,566 --> 00:02:51,818 এই সময়ে একা একা বের হওয়া কঠিন ব্যাপার। 31 00:02:57,323 --> 00:02:58,783 এ বছর বৃষ্টি বিলম্বিত হয়েছে। 32 00:03:06,708 --> 00:03:08,167 বন শুষ্ক। 33 00:03:11,588 --> 00:03:13,006 খাদ্য অপ্রতুল। 34 00:03:14,173 --> 00:03:16,718 আর খাদ্য খুঁজতে যত বেশি সময় প্রাণীরা ব্যয় করবে... 35 00:03:19,220 --> 00:03:22,098 তত তাদের ধরা পড়ার ঝুঁকি বাড়বে। 36 00:03:26,561 --> 00:03:28,855 গেছো বোয়া ঘাপটি মেরে বসে আছে। 37 00:03:31,983 --> 00:03:34,861 মাংসাশী ফসা বনের ভেতর চষে বেড়াচ্ছে। 38 00:03:39,449 --> 00:03:41,910 ক্ষুদ্র প্রাণীদের অবশ্যই ঝামেলা থেকে দূরে থাকতে হবে... 39 00:03:45,997 --> 00:03:48,333 আর অদৃশ্য হয়ে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। 40 00:04:02,388 --> 00:04:07,685 এই প্রাণান্তকর লুকোচুরি খেলা এক বিবর্তনমূলক অস্ত্র প্রতিযোগিতায় রূপ নিয়েছে। 41 00:04:11,606 --> 00:04:13,691 মারাত্মক সব বিপদের সাথে লড়াইয়ের জন্য... 42 00:04:14,692 --> 00:04:17,737 আরও মারাত্মক সব ছদ্মবেশ। 43 00:04:24,160 --> 00:04:26,829 এখানে এমন সব তীক্ষ্ণ দৃষ্টিশক্তিসম্পন্ন শিকারী রয়েছে... 44 00:04:30,833 --> 00:04:34,546 যারা সবচেয়ে ক্যামোফ্লেজড প্রাণীটিকেও শনাক্ত করতে পারে। 45 00:04:39,676 --> 00:04:41,427 একটি চিতা গিরগিটি। 46 00:04:43,471 --> 00:04:46,683 আমাদের তুলনায় পাঁচগুণ তীক্ষ্ণ দৃষ্টিশক্তি... 47 00:04:48,017 --> 00:04:51,187 আর প্রায় ৩৬০ ডিগ্রি দেখার ক্ষমতা থাকায়... 48 00:04:52,981 --> 00:04:54,941 খুব বেশি জিনিস তার দৃষ্টি এড়ায় না। 49 00:05:05,493 --> 00:05:07,370 দেখতে মরা পাতার মতো হলেও... 50 00:05:11,207 --> 00:05:13,835 এটি আসলে একটি ঘোস্ট ম্যান্টিস। 51 00:05:23,344 --> 00:05:26,306 গিরগিটির দৃষ্টিশক্তি নড়াচড়ার সাথে সম্পর্কিত। 52 00:05:32,729 --> 00:05:36,649 ম্যান্টিসটি যদি স্থির থাকতে পারে, সে হয়তো বেঁচে যাবে। 53 00:05:42,780 --> 00:05:44,574 কিন্তু তারও খাবার খাওয়া দরকার। 54 00:06:01,633 --> 00:06:03,426 গিরগিটি টার্গেট লক করে... 55 00:06:06,221 --> 00:06:09,140 তারপর তার মারণঘাতী অস্ত্রটি ব্যবহার করে। 56 00:06:13,937 --> 00:06:17,774 শূন্যথেকে ৬০ মাত্র এক সেকেন্ডের ২০ ভাগের এক ভাগ সময়ে। 57 00:06:28,576 --> 00:06:32,288 কিছু কিছু পতঙ্গ নিঃশব্দচারী চিতা গিরগিটির ঝুঁকি থেকে নিরাপদ। 58 00:06:39,379 --> 00:06:42,674 আর কিছু লিজার্ড হেলমেট ভ্যাঙ্গা থেকে নিরাপদ... 59 00:06:46,427 --> 00:06:49,347 ...বিশেষত যখন সে দুজনের জন্য শিকারে ব্যস্ত। 60 00:07:04,779 --> 00:07:06,948 টেনরেক তার বাচ্চাদের খাওয়ার উপযোগী না। 61 00:07:10,535 --> 00:07:14,455 কিন্তু পাতা-লেজি গেকো একটা ভোজের সুযোগ নিতে প্রস্তুত। 62 00:07:18,126 --> 00:07:19,669 যদি সে এটা ধরতে পারে। 63 00:07:23,631 --> 00:07:28,428 এই নিপুণ ছোট্টো লিজার্ড বনের অন্যতম দক্ষ এস্কেপ আর্টিস্ট। 64 00:07:31,848 --> 00:07:36,019 তার ত্বকের রঙ আর ঠিক উপযুক্ত রঙের 65 00:07:38,980 --> 00:07:41,065 ডাল বাছাই করে... 66 00:07:44,569 --> 00:07:47,280 সে এক অদৃশ্য আলখাল্লার মালিক বনে যায়। 67 00:07:56,581 --> 00:07:58,708 68 00:07:58,791 --> 00:08:00,793 মাদাগাস্কারের বনে লুকিয়ে আছে 69 00:08:00,877 --> 00:08:04,214 এই গ্রহের সবচেয়ে বিস্ময়কর ধরণের রহস্যময় কিছু প্রাণী। 70 00:08:04,297 --> 00:08:05,798 71 00:08:08,551 --> 00:08:11,971 কিন্তু এদেরকে খুঁজে পাওয়া কঠিন বলে... 72 00:08:12,972 --> 00:08:15,391 নিজেদের একে অপরকে খুঁজে পাওয়াটাও কঠিন হয়ে উঠতে পারে। 73 00:08:20,063 --> 00:08:22,148 একটা পেপার ক্লিপের সমান আকারের, 74 00:08:22,232 --> 00:08:25,860 এটি পৃথিবীর অন্যতম ক্ষুদ্র গিরগিটি। 75 00:08:27,195 --> 00:08:29,364 একটি পুরুষ পাতা গিরগিটি। 76 00:08:30,865 --> 00:08:32,825 সঙ্গী খোঁজার মিশনে রয়েছে। 77 00:08:41,501 --> 00:08:43,378 চারপাশে থাকা বিপদের মাঝে, 78 00:08:44,128 --> 00:08:45,964 সে স্লো গেম খেলে... 79 00:08:47,549 --> 00:08:48,508 80 00:08:49,551 --> 00:08:54,013 ...ধরা না পড়ার জন্য প্রতি কদমের মাঝে স্থির হয়ে যায়। 81 00:08:59,811 --> 00:09:06,401 এই গিরগিটিগুলো খুঁজে পাওয়া এত কঠিন যে একটা স্ত্রী খুঁজে পেতে পুরুষদের রীতিমতো সুপারপাওয়ারের প্রয়োজন হয়। 82 00:09:10,363 --> 00:09:12,824 সে এমন কিছু দেখতে পায় যা অন্যরা দেখতে পায় না। 83 00:09:17,954 --> 00:09:20,373 স্ত্রীর দেহ থেকে নির্গত উজ্জ্বল দ্যুতি। 84 00:09:26,254 --> 00:09:29,257 তার দেহ অতিবেগুনী রশ্মি প্রতিফলিত করে... 85 00:09:32,594 --> 00:09:34,596 শুধু তার চোখের জন্য। 86 00:09:40,435 --> 00:09:42,770 একটা স্ত্রী খুঁজে পাওয়াই কঠিন। 87 00:09:45,899 --> 00:09:47,192 তার কাছাকাছি পৌঁছানোটা... 88 00:09:49,652 --> 00:09:51,779 হবে আরও বেশি চ্যালেঞ্জিং। 89 00:10:00,788 --> 00:10:03,124 নিজস্ব কোনো চমৎকার ক্যামোফ্লেজ না থাকায়... 90 00:10:04,500 --> 00:10:06,211 টেনরেকরা মাটির তলায় লুকিয়ে থাকে। 91 00:10:09,214 --> 00:10:11,049 92 00:10:14,344 --> 00:10:18,598 তার ছোট্টো গর্ত বৃষ্টি আসার আগ পর্যন্ত নিরাপদ স্থান। 93 00:10:21,935 --> 00:10:24,062 আর কিছুটা গৃহসজ্জা করে নিলে... 94 00:10:24,938 --> 00:10:26,940 এতে একটা পরিবারও এঁটে যাবে। 95 00:10:45,250 --> 00:10:48,753 মাদাগাস্কান সহস্রপদীরা লুকানোর ধার ধারে না। 96 00:10:50,838 --> 00:10:54,467 তারা এত বেশি বিষাক্ত যে বেশিরভাগ শিকারী তাদের স্পর্শই করবে না। 97 00:10:56,344 --> 00:10:58,513 তারা মুক্তভাবে রেইনফরেস্টে ঘুরে বেড়ায়। 98 00:11:03,434 --> 00:11:04,769 বেশিরভাগ সময়। 99 00:11:09,566 --> 00:11:12,819 সহস্রপদীর বিষ এই আকারের লেমুরের কোনো ক্ষতি করবে না। 100 00:11:12,902 --> 00:11:14,112 101 00:11:14,195 --> 00:11:16,698 কিন্তু তাদের লোমের আড়ালে লুকিয়ে থাকা 102 00:11:16,781 --> 00:11:19,409 পরজীবীর হাত থেকে মুক্তি পেতে এটা দারুণ কার্যকর। 103 00:11:22,579 --> 00:11:24,247 104 00:11:29,419 --> 00:11:33,631 লেমুররা একটা অদ্ভুত পার্শ্বপ্রতিক্রিয়াও আবিষ্কার করেছে। 105 00:11:40,054 --> 00:11:41,264 চটজলদি এক কামড়ে... 106 00:11:43,474 --> 00:11:45,184 আরও বেশি বিষ মুক্ত হয়। 107 00:11:47,812 --> 00:11:49,564 আর অল্প ডোজে... 108 00:11:50,231 --> 00:11:52,400 এটা নেশার মতো কাজ করে। 109 00:11:59,991 --> 00:12:02,744 প্রায় অনাহত অবস্থায়ই সহস্রপদীরা মুক্তি পেয়ে যায়। 110 00:12:04,412 --> 00:12:07,373 কিন্তু গাছের ওপরে থাকা লেমুরগুলো... 111 00:12:08,082 --> 00:12:09,792 বেশ কিছুক্ষণ আর নিচে নামবে না। 112 00:12:26,100 --> 00:12:28,102 113 00:12:38,905 --> 00:12:40,615 অন্ধকারের আড়ালে... 114 00:12:41,491 --> 00:12:45,286 টেনরেক কৃমি খুঁজে বেড়ায়। 115 00:12:47,789 --> 00:12:49,832 প্রতি রাতে সে প্রায় ৫০টার মতো কৃমি খায়। 116 00:12:54,045 --> 00:12:58,383 তার দৃষ্টিশক্তি এত দুর্বল যে খাদ্য খোঁজার জন্য সে তার সংবেদী নাক ব্যবহার করে। 117 00:13:03,972 --> 00:13:07,433 কিন্তু গেছো বোয়ার ঘ্রাণশক্তি আরও বেশি তীব্র। 118 00:13:17,986 --> 00:13:22,198 বিভক্ত জিহবার সাহায্যে বাতাসের স্বাদ নেওয়ার মাধ্যমে এটি নিজের শিকারের অবস্থান শনাক্ত করে। 119 00:13:37,088 --> 00:13:41,593 নাগাল পাওয়া মাত্র, এটি হিট-সিকিং মোডে সুইচ করে। 120 00:13:43,511 --> 00:13:48,224 তার মুখের চারপাশে থাকা তাপ-সংবেদী গহ্বরগুলো আশেপাশে থাকা উষ্ণ রক্তের প্রাণী শনাক্ত করতে পারে। 121 00:14:10,413 --> 00:14:13,333 ভয়ঙ্করতম শিকারীরও বাজে রাত আসে। 122 00:14:16,544 --> 00:14:19,339 হয়তো আরেকটু ওপরে গেলে সে সফলতা পাবে। 123 00:14:28,890 --> 00:14:31,684 কিন্তু টেনরেকের ভাগ্য ক্রমশ সুপ্রসন্ন হচ্ছে। 124 00:14:36,731 --> 00:14:37,941 একটি পুরুষ। 125 00:14:42,028 --> 00:14:45,823 মাত্র দুই মাস বয়সেই, টেনরেকরা সঙ্গী খুঁজে নেওয়ার জন্য প্রস্তুত হয়। 126 00:14:52,539 --> 00:14:55,208 এই ইঁদুর লেমুরের এর মাঝে বাচ্চাও রয়েছে। 127 00:14:58,253 --> 00:15:00,421 পৃথিবীর অন্যতম ক্ষুদ্র প্রাইমেট, 128 00:15:00,505 --> 00:15:04,300 ক্ষুদ্র ক্ষুদ্র গাছের গহ্বরে সে তাদেরকে নিরাপদে রাখে। 129 00:15:10,807 --> 00:15:12,934 বাচ্চারা সবকিছুর জন্যই মায়ের ওপর নির্ভরশীল। 130 00:15:13,560 --> 00:15:15,979 তাই তার যথাসম্ভব শক্তি প্রয়োজন। 131 00:15:18,523 --> 00:15:20,567 আর এটা অর্জনের পন্থা তার জানা আছে। 132 00:15:24,028 --> 00:15:29,242 কিছুটা লাফাতে হবে, কিন্তু একটা ইঁদুর লেমুর তার দৈর্ঘ্যের তুলনায় আটগুণ লাফ দিতে পারে। 133 00:15:42,088 --> 00:15:43,590 আর বিশাল চোখের সাহায্যে... 134 00:15:44,299 --> 00:15:46,134 সে অন্ধকারেও নিজের পথ খুঁজে নিতে পারে। 135 00:15:51,598 --> 00:15:53,600 কিন্তু সবচেয়ে আকর্ষণীয় নাইট ভিশন রয়েছে 136 00:15:53,683 --> 00:15:56,895 এমন এক প্রাণীর যারা বনের মেঝেতে ঘুরে বেড়ায়। 137 00:16:03,193 --> 00:16:08,656 রাক্ষসমুখো মাকড়সার দৃষ্টিশক্তি আমাদের তুলনায় ২০০ গুণ সংবেদী। 138 00:16:13,119 --> 00:16:15,455 তাদের চোখ সমস্ত মাকড়সার মাঝে বৃহত্তম। 139 00:16:21,920 --> 00:16:24,255 সে ওয়েবের বদলে একটা জাল বুনে। 140 00:16:29,469 --> 00:16:30,595 তারপর অপেক্ষা করে। 141 00:16:49,239 --> 00:16:51,991 এবার তার স্পাইডার সেন্স কাজে লাগে। 142 00:16:56,287 --> 00:16:57,413 প্রতি রাতে, 143 00:16:57,497 --> 00:17:01,793 তার চোখের ভেতর একটা বিশেষ আবরণ তৈরি হয় যাতে সে অন্ধকারে দেখতে পায়। 144 00:17:19,435 --> 00:17:24,898 সম্মুখমুখী চোখ শিকারের জন্য দারুণ কার্যকর, কিন্তু তার পার্শ্বীয় দৃষ্টিশক্তি দুর্বল। 145 00:17:31,698 --> 00:17:37,328 রাতের বেলা, স্যাটানিক লিফ-টেইল্ড গেকো লুকানো জায়গা থেকে বের হয় পোকামাকড়... 146 00:17:45,461 --> 00:17:46,629 আর মাকড়সা শিকারের উদ্দেশ্যে। 147 00:17:56,306 --> 00:18:00,268 উঁচুতে, ইঁদুর লেমুরটি তার কাঙ্ক্ষিত বস্তু পেয়ে গিয়েছে। 148 00:18:10,069 --> 00:18:11,613 ফ্লাওয়ার বাগস। 149 00:18:19,370 --> 00:18:23,625 এই আকর্ষণীয় ছোট্টো প্রাণীরা শিকারকে বোকা বানানোর জন্য ফুলের পাপড়ির আকার ধারণ করে থাকে। 150 00:18:37,180 --> 00:18:39,015 কিন্তু সে ওদেরকে খেতে চায় না। 151 00:18:41,351 --> 00:18:45,980 গাছের রস ভক্ষণ করে, পোকাগুলো ছোট্টো চিনির ফোঁটা নিঃসরণ করে। 152 00:18:55,740 --> 00:18:58,493 একজন ব্যস্ত মায়ের জন্য একটি হাই-ক্যালরি স্ন্যাক। 153 00:19:02,080 --> 00:19:04,832 কিন্তু আজ রাতের সবকিছুই এত মিষ্টি নয়। 154 00:19:04,916 --> 00:19:07,001 155 00:19:30,900 --> 00:19:34,696 এক বৃহৎ, ভয়ঙ্কর রাতের শিকারী। 156 00:19:41,995 --> 00:19:43,204 আই-আই। 157 00:19:46,666 --> 00:19:51,212 এই অদ্ভুত লেমুর বিবর্তনের এক ফ্রাঙ্কেনস্টাইনের দানব। 158 00:19:52,463 --> 00:19:53,673 বাঁদুরের মতো কান। 159 00:19:54,632 --> 00:19:56,634 ইঁদুরের মতো দাঁত। 160 00:20:00,263 --> 00:20:01,806 আর ডাইনীর মতো আঙুল। 161 00:20:05,393 --> 00:20:08,771 সে এটা দিয়ে টোকা দিয়ে গাছের ভেতরের ফাঁপা গর্তের আওয়াজ শোনে। 162 00:20:13,109 --> 00:20:15,278 163 00:20:16,279 --> 00:20:18,448 সে ইঁদুর লেমুরের খোঁজ করছে না। 164 00:20:20,408 --> 00:20:23,161 তার লক্ষ্য আরও ছোটো কিছু। 165 00:20:25,330 --> 00:20:26,539 কীড়া। 166 00:20:29,667 --> 00:20:33,338 তার বাঁকানো আঙুল নিখুঁত খননের যন্ত্র হিসেবেও কাজ করে। 167 00:20:40,428 --> 00:20:43,223 এই রেইন ফরেস্টে, নিজের উপযুক্ত স্থান খুঁজে নেওয়াটা গুরুত্বপূর্ণ... 168 00:20:44,307 --> 00:20:46,226 সেটা যতই অদ্ভুত হোক না কেন। 169 00:21:08,498 --> 00:21:10,500 দিনের আলোর পুনরাগমনে দেখা যায়... 170 00:21:11,417 --> 00:21:12,627 একটি শূন্য নীড়। 171 00:21:19,509 --> 00:21:22,428 কিন্তু ভ্যাঙ্গা আশা ছাড়ার পাত্র নয়। 172 00:21:41,406 --> 00:21:45,326 বাসা থেকে খুব একটা দূরে না, তার বাচ্চাটি এখনও বেঁচে আছে। 173 00:21:45,410 --> 00:21:46,661 174 00:21:50,707 --> 00:21:55,545 বিপদের মুখে বাচ্চারা মাঝেমাঝে পূর্ণ পালক গজানোর আগেই বাসা থেকে উড়ে চলে যায়। 175 00:22:04,888 --> 00:22:09,601 মা তাকে আরও কিছুদিন খাওয়াতে থাকবে যতদিন না সে সম্পূর্ণ স্বাধীনভাবে চলতে পারে। 176 00:22:09,684 --> 00:22:11,686 177 00:22:28,328 --> 00:22:29,329 অবশেষে... 178 00:22:32,332 --> 00:22:33,958 বাদল মৌসুমের আগমন ঘটেছে। 179 00:22:51,267 --> 00:22:53,269 180 00:22:57,899 --> 00:23:00,610 পানি রেইন ফরেস্টকে বদলে দেয়। 181 00:23:07,075 --> 00:23:08,576 আগমন ঘটায় নতুন প্রাণের। 182 00:23:16,960 --> 00:23:18,378 আর নতুন খাদ্যের। 183 00:23:20,505 --> 00:23:22,507 184 00:23:24,592 --> 00:23:29,681 পাতাগুলো সবুজে আচ্ছাদিত হয়ে যাওয়ায়, ক্যামোফ্লেজের নতুন ট্রেন্ড শুরু হয়। 185 00:23:36,646 --> 00:23:39,816 কিন্তু রেইন ফরেস্টের কিছু ব্যাপার কখনোই বদলায় না। 186 00:23:43,945 --> 00:23:50,285 যারা এতদিন পর্যন্ত টিকে ছিল তারা আরও বড়ো চ্যালেঞ্জের মুখোমুখি হয়। 187 00:23:50,368 --> 00:23:52,120 188 00:23:52,203 --> 00:23:57,876 বৃষ্টির আগমনে, পুরোদমে প্রজননের জন্য সংগ্রাম শুরু হয়। 189 00:24:07,135 --> 00:24:10,263 পুরুষ জিরাফ উইভিলরা স্ত্রী'কে পাওয়ার জন্য 190 00:24:10,763 --> 00:24:14,642 তাদের অতিদীর্ঘ ঘাড় ব্যবহার করে লড়াইয়ে মত্ত হয়। 191 00:24:23,067 --> 00:24:25,820 এই মটরদানা আকারের লড়াই সাধারণত জখমের সৃষ্টি করে। 192 00:24:28,573 --> 00:24:33,745 কিন্তু পরিস্থিতি আরও নৃসংশ হয়ে ওঠে চিতা গিরগিটির মাঝে লড়াইয়ে। 193 00:24:43,087 --> 00:24:44,797 তারা উজ্জ্বল রঙ ধারণ করে। 194 00:24:46,758 --> 00:24:48,259 এটা কোনো ক্যামোফ্লেজ নয়। 195 00:24:49,135 --> 00:24:50,428 196 00:24:50,511 --> 00:24:52,013 এটা যুদ্ধের রঙ। 197 00:24:54,807 --> 00:24:58,436 আর তাদের আঞ্চলিক লড়াই সঙ্গীজয়ের জন্য গুরুত্বপূর্ণ। 198 00:25:29,384 --> 00:25:31,844 বিজেতা এই গাছটিকে নিজের করে নেয়। 199 00:25:33,555 --> 00:25:35,390 পরাজিতকে অন্য কোথাও খুঁজতে হবে। 200 00:25:39,477 --> 00:25:41,521 লড়াইয়ে জেতাটা কেবল শুরু। 201 00:25:43,439 --> 00:25:46,150 সঙ্গী যোগাড় করা আরও বেশি সংগ্রামের হতে পারে। 202 00:25:56,077 --> 00:25:58,413 ছোট্টো পাতা গিরগিটিটি উন্নতি করছে। 203 00:26:02,667 --> 00:26:04,002 কত কাছে... 204 00:26:04,794 --> 00:26:06,254 তবু কত দূরে! 205 00:26:10,758 --> 00:26:11,926 ভ্যাঙ্গা। 206 00:26:13,803 --> 00:26:16,222 তাকে এখন আরও বেশি সতর্ক হতে হবে। 207 00:26:27,734 --> 00:26:29,152 এখানে দেখার কিছু নেই। 208 00:26:32,322 --> 00:26:36,201 স্রেফ দুটো ক্ল্যান্ডেস্টাইন গিরগিটি "আন্ডারকভার" হয়ে সাক্ষাৎ করছে। 209 00:26:40,872 --> 00:26:44,542 সঙ্গী পাওয়া গিয়েছে, এবার পরবর্তী প্রজন্মকে পৃথিবীতে আনার পালা। 210 00:26:48,922 --> 00:26:53,301 একটি স্ত্রী জিরাফ উইভিল তার ডিমকে সুরক্ষিত রাখতে প্রচুর প্রয়াস চালায়। 211 00:26:56,721 --> 00:26:58,181 পুরুষটি নিরাপত্তা প্রদান করে... 212 00:26:59,140 --> 00:27:02,310 আর সে পাতার ভাঁজে একটি মাত্র ডিম পাড়ে। 213 00:27:09,859 --> 00:27:12,654 তারপর সে তার ঘাড়কে কাজে লাগায়। 214 00:27:17,450 --> 00:27:20,203 অসাধারণ শক্তিমত্তা প্রদর্শন করে, 215 00:27:20,286 --> 00:27:25,375 এই সুপারমম তার আকারের দশগুণ বড়ো একটা ক্যামোফ্লেজড দোলনা তৈরি করে। 216 00:27:33,007 --> 00:27:34,217 আর সেটাকে লুকিয়ে রাখে... 217 00:27:37,303 --> 00:27:38,888 একদম প্রকাশ্যে উন্মুক্ত স্থানে। 218 00:27:48,731 --> 00:27:50,859 ছোট্টো টেনরেকটি আরও বেশি ব্যস্ত। 219 00:27:56,030 --> 00:28:00,660 নিজের মা'কে ছেড়ে আসার মাত্র চার মাসের মধ্যে, তার গর্ত এখন পূর্ণ। 220 00:28:04,873 --> 00:28:06,875 তিন বাচ্চার শয্যা। 221 00:28:08,459 --> 00:28:10,879 টেনরেকদের দেখে হয়তো জড়িয়ে ধরতে ইচ্ছে করবে না... 222 00:28:12,839 --> 00:28:14,757 কিন্তু তাদের প্রথম দুই সপ্তাহ, 223 00:28:14,841 --> 00:28:18,803 এই ছোট্টো কাঁটাযুক্ত প্রাণীগুলো উষ্ণ থাকার জন্য জড়াজড়ি করে শুয়ে থাকে। 224 00:28:34,485 --> 00:28:38,573 আর বনে ভ্রমণ শুরু করতে হলেও তাদের একসাথে থাকা জরুরি। 225 00:28:41,409 --> 00:28:46,998 এই বিপজ্জনক দুনিয়ায় নিজের পরিবারকে নিরাপদে রাখার মতো অভিজ্ঞতা এখন মায়ের আছে। 226 00:28:50,877 --> 00:28:52,295 কিন্তু সবসময়ই একটা বাচ্চা থাকে... 227 00:28:53,338 --> 00:28:54,839 যে খুব বেশি দূরে চলে যায়। 228 00:29:16,569 --> 00:29:19,030 ছোট্টো বাচ্চাটি সহজাতভাবেই লুকোতে জানে। 229 00:29:21,115 --> 00:29:23,535 230 00:29:24,827 --> 00:29:29,791 কিন্তু কোনোভাবে, মা'কে ফসার নজর এড়িয়ে তার বাচ্চাকে ফিরিয়ে আনতে হবে। 231 00:29:42,470 --> 00:29:45,473 পিঠে থাকা বিশেষ কাঁটাসমূহ একত্রে ঘষে, 232 00:29:45,557 --> 00:29:48,142 সে একটা গোপন সংকেত পাঠায়। 233 00:29:49,352 --> 00:29:50,395 234 00:29:55,900 --> 00:29:58,945 এই উচ্চ-কম্পাঙ্কের শব্দ লতাগুল্মের ভেতর দিয়ে প্রবাহিত হয়। 235 00:30:00,905 --> 00:30:02,490 তার বাচ্চাকে... 236 00:30:03,157 --> 00:30:04,367 নিরাপদ স্থানে ফিরিয়ে আনতে। 237 00:30:10,456 --> 00:30:16,170 দেখা যাচ্ছে, এই ক্ষুদ্র টেনরেকদেরও নিজস্ব সুপারপাওয়ার রয়েছে। 238 00:30:31,060 --> 00:30:34,731 মাদাগাস্কারের ছোট্টো প্রাণীরা অদ্ভুত উপায়ে বিবর্তিত হয়েছে। 239 00:30:36,941 --> 00:30:38,151 এই অদ্ভুত পরিবেশে... 240 00:30:39,485 --> 00:30:41,404 টিকে থাকার জন্য। 241 00:30:52,916 --> 00:30:56,377 কিন্তু একটা বিপদের বিরুদ্ধে তারা অসহায়। 242 00:31:06,429 --> 00:31:10,934 বন নিধনের ফলে একসময়কার মাদাগাস্কারের বিশাল রেইন ফরেস্ট 243 00:31:12,477 --> 00:31:15,271 পরিণত হয়েছে ক্রমসংকোচনশীল আর খণ্ডিত এক দুনিয়ায়। 244 00:31:18,358 --> 00:31:20,235 আশি শতাংশ বন ইতোমধ্যে হারিয়ে গিয়েছে। 245 00:31:25,657 --> 00:31:26,991 কিন্তু ধীরে ধীরে... 246 00:31:30,995 --> 00:31:33,456 আমরা ধ্বংসের স্রোতকে রুখে দিয়ে 247 00:31:39,170 --> 00:31:43,925 এই হারানো দুনিয়াকে পুনঃনির্মাণ করা শুরু করতে পারি। 248 00:31:45,091 --> 00:31:47,891 বাংলা সাবটাইটেল দিয়ে উপভোগের জন্য ধন্যবাদ। 249 00:31:48,469 --> 00:31:54,475 If you love my work, you can buy me a cup of coffee.♥ bKash/Nagad: 01731090150