1
00:00:07,362 --> 00:00:09,864
পৃথিবী নামক গ্রহটি
এতসব দর্শনীয় জিনিসে ভরপুর,
2
00:00:10,698 --> 00:00:13,701
যে জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো
সহজেই চোখ এড়িয়ে যায়।
3
00:00:15,787 --> 00:00:17,664
কিন্তু কাছ থেকে তাকান...
4
00:00:18,122 --> 00:00:20,583
দেখবেন এখানে রয়ে গেছে
পুরো এক অনাবিষ্কৃত জগৎ।
5
00:00:22,669 --> 00:00:25,004
এমন এক দুনিয়া
যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র হিরো...
6
00:00:26,506 --> 00:00:27,840
আর ছোট্টো ছোট্টো দানবদের...
7
00:00:29,008 --> 00:00:31,427
অসাধারণ সুপারপাওয়ারের প্রয়োজন হয়...
8
00:00:34,639 --> 00:00:40,061
দানবীয় প্রতিকূলতার মাঝে টিকে থাকার জন্য।
9
00:00:43,147 --> 00:00:48,861
:.:.: TINY WORLD :.:.:
SEASON 02 EPISODE 05
10
00:00:49,821 --> 00:00:52,198
11
00:00:58,162 --> 00:01:02,125
প্রবালপ্রাচীর পৃথিবীর সবচেয়ে
বৈচিত্র্যপূর্ণ স্থানসমূহের মধ্যে অন্যতম।
12
00:01:05,211 --> 00:01:09,340
বিশালাকার মাছের ঝাঁক
আর অসাধারণ সব সৃষ্টির আবাসস্থল।
13
00:01:13,052 --> 00:01:14,262
কিন্তু তাদের নিচে...
14
00:01:14,929 --> 00:01:16,514
রয়েছে এক ক্ষুদ্র মহানগরী...
15
00:01:19,851 --> 00:01:23,271
যা বিস্ময়কর ক্ষুদ্র সব প্রাণীতে ভরপুর।
16
00:01:27,150 --> 00:01:28,985
এই প্রাণীগুলো আকারে ক্ষুদ্র হতে পারে...
17
00:01:29,903 --> 00:01:32,113
কিন্তু তাদের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ।
18
00:01:35,408 --> 00:01:38,411
আর এই মুহূর্তে,
তারা সবচেয়ে বেশি ব্যস্ত।
19
00:01:40,705 --> 00:01:44,918
বছরে একবার, প্রবালপ্রাচীরে
এক দৃষ্টিনন্দন প্রজনন উৎসব চলে...
20
00:01:45,793 --> 00:01:48,046
যা এর ভবিষ্যৎ
নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ।
21
00:01:50,298 --> 00:01:53,801
কিন্তু এই বিশাল প্রাচীরে
ছোটো মাছ হিসেবে বেঁচে থাকাটা সহজ নয়।
22
00:01:56,679 --> 00:02:03,311
নিজেদের প্রবালনগরীকে প্রাণবন্ত রাখতে
ক্ষুদ্র প্রাণীদের বিশাল চ্যালেঞ্জ অতিক্রম করতে হয়।
23
00:02:05,688 --> 00:02:10,969
"REEF (প্রবালপ্রাচীর)"
অনুবাদক: নূরুল্লাহ মাশহুর
24
00:02:15,532 --> 00:02:19,744
প্রবাল প্রাচীর যেকোনো শহরের মতোই
জটিল আর জনাকীর্ণ।
25
00:02:21,371 --> 00:02:23,164
26
00:02:23,248 --> 00:02:27,585
প্রতিটি দিনের শুরু হয় ব্যস্ততা আর কোলাহলে।
27
00:02:28,253 --> 00:02:30,755
28
00:02:30,838 --> 00:02:36,344
সমস্ত নাগরিক একে অপরকে
এক আন্ডারওয়াটার প্রভাত ঐকতানে ডেকে চলে...
29
00:02:36,427 --> 00:02:39,514
30
00:02:39,597 --> 00:02:41,516
...পেশীর নড়াচড়া...
31
00:02:41,599 --> 00:02:43,226
32
00:02:43,309 --> 00:02:44,727
...নখরের ঘর্ষণ...
33
00:02:46,104 --> 00:02:47,522
আর দাঁতের কিচকিচ শব্দে।
34
00:02:47,605 --> 00:02:49,232
35
00:02:49,315 --> 00:02:50,942
36
00:02:53,528 --> 00:02:58,241
ক্ষুদ্র প্রাণীতে পরিপূর্ণ একটি
সমৃদ্ধশালী প্রবালপ্রাচীরেই কেবল
37
00:02:58,908 --> 00:03:00,410
এমন সুরের দেখা মেলে।
38
00:03:00,493 --> 00:03:03,204
39
00:03:09,836 --> 00:03:13,214
এখানকার অর্ধেক মাছই আকারে
বোতলের ক্যাপের চেয়েও ছোটো।
40
00:03:17,468 --> 00:03:20,096
কিন্তু তাদের পরিসেবার চাহিদা ব্যাপক।
41
00:03:28,855 --> 00:03:31,149
একটি কাছিম ক্লিনিং স্টেশনে চেক ইন করে...
42
00:03:33,026 --> 00:03:34,694
খোলস সামান্য চকচকে করার লক্ষ্যে।
43
00:03:49,709 --> 00:03:53,338
একা একটা ছোট্টো ব্লেনির পক্ষে
পুরো কাজটা সামলানো সম্ভব নয়।
44
00:03:58,009 --> 00:04:02,305
তাই একদল শৈবাল-অপসারণ বিশেষজ্ঞ
এটা চকচকে করায় সাহায্য করতে এগিয়ে আসে।
45
00:04:13,608 --> 00:04:15,777
46
00:04:18,571 --> 00:04:21,991
একটি ক্লাউন ফিশ পরিবার
নিজেদের এনিমোনি ঘর পরিচর্যায় ব্যস্ত।
47
00:04:25,745 --> 00:04:28,957
খুব কম শিকারীই
এর যন্ত্রণাদায়ক কর্ষিকায় প্রবেশের সাহস করে।
48
00:04:31,459 --> 00:04:34,420
কিন্তু ক্লাউন ফিশের
মিউকাসের একটা প্রতিরক্ষামূলক আবরণ রয়েছে
49
00:04:34,504 --> 00:04:36,506
যা তাদেরকে স্থায়ীভাবে
এখানে থাকার সুযোগ করে দেয়।
50
00:04:42,720 --> 00:04:46,599
বিনিময়ে, তারা
এনিমোনি পরিষ্কার এবং অক্সিজেনসমৃদ্ধ রাখে।
51
00:04:51,813 --> 00:04:56,276
নিচের এই গোপন স্থানে, পুরুষ
সদস্যটিকে ৫০০টি ডিমের দেখাশোনা করতে হচ্ছে।
52
00:04:58,152 --> 00:05:00,864
প্রত্যেকের আকার
একটা চালের দানার চেয়েও ছোটো।
53
00:05:05,535 --> 00:05:08,621
যদি প্রবাল প্রাচীরের প্রজননের সাথে
একই দিনে তারা ডিম ফুটে বের হয়,
54
00:05:08,705 --> 00:05:11,541
তাদের বেঁচে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি।
55
00:05:17,630 --> 00:05:20,049
তার আগ পর্যন্ত,
তারা নিরাপদে থাকবে।
56
00:05:21,634 --> 00:05:24,637
এটা প্রবালপ্রাচীরের অন্যতম সুরক্ষিত গৃহ।
57
00:05:26,806 --> 00:05:28,683
আর পরিবারটি কখনোই তেমন দূরে যায় না।
58
00:05:33,229 --> 00:05:36,858
বাহিরে, সবসময়ই একটা বৃহৎ মাছ থাকে।
59
00:05:43,781 --> 00:05:45,783
লেপার্ড কোরাল গ্রুপার।
60
00:06:02,967 --> 00:06:05,970
ছোট্টো ড্যামসেলফিশ প্রবালের
গোলকধাঁধার মাঝে আশ্রয় নেয়...
61
00:06:07,847 --> 00:06:09,682
যা গ্রুপারের নাগালের বাইরে।
62
00:06:12,685 --> 00:06:14,520
কিন্তু এই বুদ্ধিমান মাছটি আশা ছাড়ে না।
63
00:06:16,022 --> 00:06:17,357
সে ডেকে আনে...
64
00:06:18,316 --> 00:06:19,317
আরও সঙ্গী-সাথীকে।
65
00:06:25,990 --> 00:06:28,868
একটা অক্টোপাসকে সঙ্গী হিসেবে
দেখে অদ্ভুত মনে হতে পারে।
66
00:06:30,703 --> 00:06:33,414
কিন্তু একত্রে,
তারা একটা কিলার টিম তৈরি করে।
67
00:06:37,460 --> 00:06:40,380
গ্রুপার যখন ক্যামোফ্লেজ
নেওয়ার জন্য রঙ বদলায়,
68
00:06:41,839 --> 00:06:43,967
শিকার শুরু হয়।
69
00:07:00,775 --> 00:07:02,986
ড্যামসেলফিশের জন্য এটা দ্বিগুণ বিপদ।
70
00:07:15,790 --> 00:07:18,001
গ্রুপারটি তাদের লুকানোর
জায়গাটি খুঁজে বের করে।
71
00:07:19,836 --> 00:07:21,921
তারপর এটা দেখিয়ে দেওয়ার জন্য
ফ্যাকাসে বর্ণ ধারণ করে।
72
00:07:30,096 --> 00:07:31,306
কর্ষিকা নিক্ষিপ্ত হয়।
73
00:07:32,599 --> 00:07:34,142
মাছেরা আতঙ্কিত হয়।
74
00:07:35,643 --> 00:07:37,812
সোজা গ্রুপারের চোয়ালের ভেতর।
75
00:07:43,359 --> 00:07:44,944
ভয়াবহ এক সিদ্ধান্ত।
76
00:07:46,654 --> 00:07:50,700
চুপচাপ থাকো, আর অক্টোপাসের
মারণঘাতী নাগালে পড়ার ঝুঁকি নাও।
77
00:07:52,368 --> 00:07:53,453
অথবা পালাও...
78
00:07:55,038 --> 00:07:57,707
আর গ্রুপারের হাতে ধরা পড়ো।
79
00:08:05,048 --> 00:08:06,633
নিরাপদে পলায়নের কোনো উপায় না পেয়ে...
80
00:08:08,092 --> 00:08:11,304
কখনও কখনও রুখে দাঁড়ানোই একমাত্র উপায়।
81
00:08:18,978 --> 00:08:21,314
ড্যামসেলফিশ অক্টোপাসের ওপর হামলা চালিয়ে
82
00:08:22,690 --> 00:08:24,317
একে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে।
83
00:08:27,070 --> 00:08:28,696
84
00:08:29,155 --> 00:08:33,034
কিন্তু এই গোলমালে
আকৃষ্ট হয় আরও বড়ো মাছেরা।
85
00:08:41,084 --> 00:08:43,920
ছোটো মাছদের পালানোর এই তো সুযোগ।
86
00:08:50,969 --> 00:08:52,637
হাঙ্গরের দল চারপাশ ঘিরে ফেলায়,
87
00:08:55,056 --> 00:08:58,893
হঠাৎ করেই, এবার সবার অবস্থা
"চাচা আপন প্রাণ বাঁচা"।
88
00:09:04,691 --> 00:09:06,109
টিমওয়ার্ক বৃথা গেল।
89
00:09:16,661 --> 00:09:19,080
বৃহদাকার হাঙ্গররা
ছোটো মাছ নিয়ে মাথা ঘামায় না।
90
00:09:22,125 --> 00:09:27,964
কিন্তু শিকারীদের তাড়িয়ে দিয়ে, তারা ছোটো
প্রাণীদের স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করে।
91
00:09:30,174 --> 00:09:31,718
92
00:09:32,886 --> 00:09:35,096
তৃণভোজীরা প্রবালপ্রাচীরকে
শৈবালমুক্ত রাখে।
93
00:09:39,142 --> 00:09:41,769
ধীরবর্ধনশীল প্রবালের
বেড়ে ওঠার সুযোগ করে দেয়।
94
00:09:47,650 --> 00:09:51,696
প্রবাল আসলে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীর
কলোনি দ্বারা তৈরি হয়।
95
00:09:53,489 --> 00:09:59,537
আর প্রতিটি প্রবালে রয়েছে আণুবীক্ষণিক উদ্ভিদ
কোষ যারা সূর্যের আলোকে খাদ্যে রূপান্তর করে।
96
00:10:02,665 --> 00:10:06,669
এক অসাধারণ মৈত্রী যার ওপর
ভিত্তি করে পুরো প্রবালপ্রাচীর গড়ে উঠেছে।
97
00:10:10,840 --> 00:10:14,219
একত্রে, কোটি কোটি ক্ষুদ্র প্রাণী...
98
00:10:15,803 --> 00:10:19,015
তৈরি করে পৃথিবীর সর্ববৃহৎ বাস্তুতন্ত্র।
99
00:10:26,689 --> 00:10:28,900
কিন্তু এই প্রবালনগরীসমূহ ভঙ্গুর।
100
00:10:32,111 --> 00:10:34,322
এরা অরক্ষিত
সাগরের তাপমাত্রা বৃদ্ধি...
101
00:10:35,990 --> 00:10:37,200
দূষণ...
102
00:10:38,243 --> 00:10:39,369
অধিক মৎস্য আহরণ...
103
00:10:40,537 --> 00:10:42,622
আর আক্রমণের বিরুদ্ধে।
104
00:10:46,417 --> 00:10:48,711
শতাধিক নলাকার পায়ে হেঁটে চলে।
105
00:10:52,465 --> 00:10:54,676
বিষাক্ত কাঁটাসজ্জিত।
106
00:11:02,809 --> 00:11:04,018
এক দানবীয়...
107
00:11:04,936 --> 00:11:06,145
প্রবাল-খাদক...
108
00:11:07,105 --> 00:11:09,524
ক্রাউন-অফ-থর্নস স্টারফিশ।
109
00:11:13,653 --> 00:11:16,948
প্রতি বছর এটি
কয়েকশো প্রবাল গ্রাস করতে পারে।
110
00:11:20,743 --> 00:11:22,954
আর এরা সংখ্যায় একটা নয়।
111
00:11:24,122 --> 00:11:26,124
তাদের পুরো একটা বাহিনী রয়েছে...
112
00:11:27,500 --> 00:11:30,628
যারা সমস্ত ক্ষুদ্র প্রাণীদের
বাসস্থান ধ্বংস করছে।
113
00:11:38,887 --> 00:11:41,306
কিন্তু আসন্ন বিপদের
ব্যাপারে অজ্ঞাত থাকায়...
114
00:11:42,724 --> 00:11:47,353
প্রবালপ্রাচীরের বাসিন্দারা ব্যস্ত
প্রজননের প্রস্তুতি নিতে।
115
00:11:48,771 --> 00:11:50,398
আর খাদ্যের খোঁজ করতে।
116
00:11:51,232 --> 00:11:52,984
117
00:11:55,987 --> 00:11:59,199
প্রাণীজগতের সবচেয়ে জটিল চোখ।
118
00:12:00,617 --> 00:12:03,828
মানুষের চোখের তুলনায় চারগুণ
কালার রিসেপ্টর বিশিষ্ট...
119
00:12:05,163 --> 00:12:10,168
এই ময়ূর ম্যান্টিস চিংড়ি
দুনিয়া দেখে সম্পূর্ণ এক ভিন্ন আলোতে।
120
00:12:12,587 --> 00:12:13,963
121
00:12:14,047 --> 00:12:19,761
তার আকার টুথপেস্ট টিউবের চেয়ে বড়ো না,
কিন্তু তাই বলে সে মোটেও অসহায় না।
122
00:12:22,764 --> 00:12:28,811
তার ঘুষি ৯ মিলিমিটার বুলেটের
ত্বরণের সাথে পাল্লা দেওয়ার মতো।
123
00:12:30,647 --> 00:12:33,650
এত দ্রুতগামী,
যে এটা পানীকে বাষ্পীভূত করে ফেলে।
124
00:12:39,197 --> 00:12:41,533
আর এটা আলোর ঝলকও তৈরি করতে সক্ষম।
125
00:12:50,875 --> 00:12:54,003
কিন্তু সুসজ্জিত ম্যান্টিস চিংড়িদেরও
একটা নিরাপদ আশ্রয় দরকার হয়।
126
00:12:58,466 --> 00:13:01,469
তার গর্ত, আর শীঘ্রই
এটা পরিণত হবে তার শিশুশালায়।
127
00:13:03,721 --> 00:13:05,348
সংস্কারকাজ সম্পন্ন হলেই।
128
00:13:12,564 --> 00:13:14,399
ইতোমধ্যে তার কাছে
একজন পুরুষ অতিথি এসেছে...
129
00:13:16,234 --> 00:13:17,485
সঙ্গীর খোঁজে।
130
00:13:18,820 --> 00:13:20,822
অথবা তার ঘর দখলের জন্য।
131
00:13:27,787 --> 00:13:28,830
যা-ই হোক না কেন...
132
00:13:30,623 --> 00:13:33,877
তার বজ্রমুষ্টি
স্পষ্টভাবেই প্রমাণ করে দেয়...
133
00:13:37,297 --> 00:13:39,424
সে অতিথির জন্য প্রস্তুত নয়।
134
00:13:44,637 --> 00:13:47,807
কিন্তু উন্মুক্ত অবস্থায় ধরা পড়ার
জন্য এটা একটা বিপজ্জনক স্থান।
135
00:14:01,362 --> 00:14:02,822
একটি লোভী শিকারী।
136
00:14:08,620 --> 00:14:09,954
আকারে...
137
00:14:12,248 --> 00:14:13,249
চায়ের কাপের সমান।
138
00:14:16,711 --> 00:14:18,546
একটি বামন কাটলফিশ।
139
00:14:19,505 --> 00:14:23,343
সে যদি প্রজনন উপযোগী হতে চায়,
তাকে আরও বড়ো হতে হবে।
140
00:14:24,385 --> 00:14:26,679
আর যার অর্থ প্রচুর খেতে হবে।
141
00:14:29,515 --> 00:14:32,352
কিন্তু সে নিজেই একটা সহজ শিকার।
142
00:14:34,771 --> 00:14:39,442
তাই মূল কৌশল হচ্ছে নিজে
শিকার না হয়ে শিকার করা।
143
00:14:42,195 --> 00:14:47,033
এই ছদ্মবেশের গুরু নিজের
ত্বকের রঙ এবং বুনন বদলাতে পারে...
144
00:14:48,785 --> 00:14:50,203
শিকারী এবং শিকারকে...
145
00:14:51,329 --> 00:14:52,497
ধোঁকা দেওয়ার জন্য।
146
00:15:02,632 --> 00:15:06,177
তার আয়ুষ্কাল এক বছরের কম,
তাই তাকে দ্রুত বর্ধিত হতে হবে...
147
00:15:07,262 --> 00:15:09,597
জীবন্ত যে কোনো কিছু খাওয়ার মাধ্যমে।
148
00:15:14,811 --> 00:15:17,397
প্ল্যাঙ্কটন ধরার জন্য
বাহুদ্বয় নাড়াতে থাকা...
149
00:15:19,941 --> 00:15:24,195
একটা বোতামের আকারের বক্সার কাঁকড়াকে
বিপদের ব্যাপারে অসতর্ক মনে হচ্ছে।
150
00:15:33,496 --> 00:15:34,914
যন্ত্রণাদায়ক এক ভুল।
151
00:15:38,793 --> 00:15:42,589
এই কাঁকড়ার নখরে রয়েছে
ক্ষুদ্র কাঁটাযুক্ত এনিমোনি।
152
00:15:44,299 --> 00:15:47,343
শিকারীদের বিরুদ্ধে
প্রতিরোধের জন্য ক্ষুদ্র টেসার।
153
00:15:51,514 --> 00:15:53,182
এগুলো এত বেশি কার্যকর,
154
00:15:53,266 --> 00:15:56,477
যে প্রতিদ্বন্দ্বীরা এর দখল পেতে
যেকোনো কিছু করতে রাজি।
155
00:16:05,069 --> 00:16:07,113
এটা এক চমকপ্রদ সূক্ষ্ম লড়াই।
156
00:16:10,408 --> 00:16:13,036
কোনো কাঁকড়াই এনিমোনিগুলোর
ক্ষতি করতে চায় না।
157
00:16:17,999 --> 00:16:23,213
প্রতিপক্ষকে আটকে রেখে, প্রতিদ্বন্দ্বীটি
সাবধানে তার প্রাইজটি বের করে নেয়।
158
00:16:32,347 --> 00:16:34,182
এখন যেহেতু দুজনের কাছেই একটা করে রয়েছে,
159
00:16:34,265 --> 00:16:39,187
দুটো কাঁকড়াই এটা ব্যবহার করে
নতুন এক জোড়া কাঁটাযুক্ত গ্লাভস জন্মাবে।
160
00:16:45,026 --> 00:16:48,488
এনিমোনি সব ধরণের ক্ষুদ্র প্রাণীদের
নিরাপত্তা প্রদান করে।
161
00:16:52,158 --> 00:16:54,160
ক্ষুদ্র স্বচ্ছ এনিমোনি চিংড়ি।
162
00:16:56,162 --> 00:16:58,122
ক্লাউন ফিশের সাথে সহাবস্থান করছে।
163
00:17:01,793 --> 00:17:04,003
আকারে তারা একটা
পেপার ক্লিপের সমান হতে পারে...
164
00:17:06,464 --> 00:17:10,301
কিন্তু তারা প্রবালপ্রাচীরের বড়ো বড়ো মাছের
সাথে কারবার করার মতো সাহসী।
165
00:17:19,310 --> 00:17:22,938
চিংড়িটি হেলেদুলে নিজের
পরিসেবা প্রচার করে।
166
00:17:26,901 --> 00:17:29,028
আর তার কাস্টমার যদি কোনো শিকারী হয়...
167
00:17:31,573 --> 00:17:35,285
তাদের বিক্রির বিজ্ঞাপন পরিষ্কার
করে জানান দেওয়া নিশ্চিত করে...
168
00:17:35,368 --> 00:17:36,995
করতালির মাধ্যমে।
169
00:17:44,711 --> 00:17:46,129
170
00:17:53,845 --> 00:17:55,972
যখন সে নিশ্চিত হয়
এটা নিরাপদ,
171
00:17:56,890 --> 00:17:58,850
একটা ছোট্টো চিংড়ি কাজে লেগে পড়ে।
172
00:18:00,560 --> 00:18:02,437
মৃত ত্বক সরানো...
173
00:18:03,688 --> 00:18:05,315
পরজীবী ছাড়ানো...
174
00:18:06,107 --> 00:18:07,817
আর ফুলকা পরিষ্কার করা।
175
00:18:16,784 --> 00:18:20,955
কিছুটা দাঁতের পরিচর্যার জন্য সে
চোয়ালের মধ্যে প্রবেশ করার দুঃসাহসও দেখায়।
176
00:18:26,920 --> 00:18:30,298
ক্ষুদ্র পরিষ্কারকর্মীদের
প্রদানকৃত স্বাস্থ্য সেবা
177
00:18:30,381 --> 00:18:33,885
বড়ো মাছদের
সুস্থ থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
178
00:18:39,974 --> 00:18:44,854
পুরো প্রবালপ্রাচীর জুড়ে
মিলনের প্রস্তুতি চলছে।
179
00:18:50,777 --> 00:18:53,655
ম্যান্টিস চিংড়িটির শিশুশালা
তৈরির কাজ প্রায় সমাপ্ত।
180
00:18:57,659 --> 00:19:01,704
এটাকে সুরক্ষিত করার জন্য
সে ৩ কিলো জঞ্জাল সরিয়েছে।
181
00:19:06,501 --> 00:19:12,215
আর তার জরুরি বহির্গমন পথ পরিষ্কার করেছে,
যাতে শত্রুদের বোকা বানিয়ে সে পলায়ন করতে পারে।
182
00:19:15,176 --> 00:19:20,473
তার নির্মাণ কাজ এত বিস্তীর্ণ,
যে অন্যরাও এখানে আশ্রয় খুঁজে নেয়।
183
00:19:25,270 --> 00:19:29,107
কিন্তু তার একজন প্রতিবেশি বেশ ঝামেলাজনক।
184
00:19:34,112 --> 00:19:35,405
একটা টাস্কফিশ।
185
00:19:36,489 --> 00:19:39,117
যন্ত্রের ব্যবহার জানা
অল্প কিছু মাছের মধ্যে অন্যতম।
186
00:19:41,828 --> 00:19:44,956
ঝিনুক ভাঙার জন্য
এর নিজস্ব নেহাইও রয়েছে।
187
00:19:53,089 --> 00:19:55,425
সে ম্যান্টিস চিংড়ি খায় না।
188
00:19:58,177 --> 00:20:01,848
কিন্তু তার খাবার খাওয়ার ঝামেলাজনক
পদ্ধতি তার বাড়িঘর ধ্বংস করে দিতে পারে।
189
00:20:05,602 --> 00:20:09,439
খাদ্য খোঁজার জন্য সে
বিশাল সব জঞ্জাল ওলটপালট করে।
190
00:20:20,992 --> 00:20:22,327
সে নিজের কাঙ্ক্ষিত জিনিস পেয়ে গেছে।
191
00:20:24,662 --> 00:20:28,541
কিন্তু তার শিশুশালা নির্মাণকাজ
এবার সময়ের তুলনায় অনেক পিছিয়ে পড়ল।
192
00:20:32,921 --> 00:20:37,508
গোধূলিবেলায়,
প্রবালপ্রাচীরে ব্যস্ততা আরও বেশি বেড়ে যায়।
193
00:20:41,304 --> 00:20:42,931
194
00:20:43,723 --> 00:20:46,142
ক্লাউন ফিশের ডিমগুলো ফোটার কাছাকাছি।
195
00:20:52,941 --> 00:20:55,151
আর একদল ক্লিনার র্যাস
কঠোর পরিশ্রম করে যাচ্ছে।
196
00:20:58,279 --> 00:21:00,198
মাত্র একটা আঙুলের সমান দৈর্ঘ্যবিশিষ্ট,
197
00:21:00,281 --> 00:21:03,576
এদেরকে নীল-কালো ডোরা দেখে
সহজেই শনাক্ত করা যায়।
198
00:21:17,590 --> 00:21:21,177
কিন্তু সবার উদ্দেশ্য তেমন সৎ না।
199
00:21:27,183 --> 00:21:28,601
একটি ফ্যাংব্লেনি।
200
00:21:32,647 --> 00:21:36,568
এই প্রতারক নিজের রঙ বদলে
ক্লিনার র্যাসের চেহারা ধারণ করে
201
00:21:36,651 --> 00:21:38,862
আর নজর এড়িয়ে তাদের দলে মিশে যায়।
202
00:21:44,993 --> 00:21:46,536
কিন্তু সে এখানে পরিষ্কার করতে আসেনি।
203
00:21:54,460 --> 00:21:58,006
অসতর্ক মাছের চামড়ায়
নিজের ফ্যাং (বিষদাঁত) দ্বারা...
204
00:22:01,175 --> 00:22:03,595
আঘাত করে সে কিছুটা চামড়া তুলে নেয়।
205
00:22:09,601 --> 00:22:10,602
206
00:22:13,771 --> 00:22:16,024
আর কীসে আঘাত করল
তা ভিক্টিম বুঝে ওঠার আগেই...
207
00:22:17,025 --> 00:22:19,527
এই চতুর প্রতারক...
208
00:22:20,945 --> 00:22:22,197
নিজের আশ্রয়ে ফিরে যায়।
209
00:22:25,575 --> 00:22:29,996
ছদ্মবেশ ধারণ এই বিশাল প্রবালপ্রাচীরের অনেক
ক্ষুদ্র প্রাণীকে বেঁচে থাকতে সাহায্য করে।
210
00:22:34,626 --> 00:22:37,962
এভাবেই বামন কাটলফিশ খেয়ে-দেয়ে...
211
00:22:39,339 --> 00:22:40,798
বেঁচে থাকতে সমর্থ হয়েছে।
212
00:22:47,889 --> 00:22:50,558
প্রতিটি সফল শিকারের মাধ্যমে,
সে বড়ো হতে থাকে।
213
00:22:58,733 --> 00:23:00,735
এই স্ত্রীটিকে মুগ্ধ মনে হচ্ছে।
214
00:23:01,402 --> 00:23:05,240
আর প্রথমবারের মতো,
খাদ্য এখন তার অগ্রাধিকার না।
215
00:23:13,706 --> 00:23:16,543
ম্যান্টিস চিংড়িটি তার ঘরের
সুশৃঙ্খল অবস্থা ফিরে পাচ্ছে।
216
00:23:21,548 --> 00:23:22,799
জঞ্জাল পরিষ্কার করছে।
217
00:23:24,926 --> 00:23:27,053
সবকিছু ঠিকঠাক আছে কি না নিশ্চিত করছে।
218
00:23:29,806 --> 00:23:31,975
আর শেষ ছোঁয়াটুকু যোগ করছে।
219
00:23:43,736 --> 00:23:47,532
অবশেষে,
সে অতিথি বরণের জন্য প্রস্তুত।
220
00:24:00,837 --> 00:24:04,090
প্রবালপ্রাচীর যখন বছরের সবচেয়ে
গুরুত্বপূর্ণ উৎসবের জন্য প্রস্তুত,
221
00:24:04,966 --> 00:24:06,885
ঠিক তখনই আগমন ঘটে
প্রবালখাদকদের।
222
00:24:13,516 --> 00:24:15,435
223
00:24:15,518 --> 00:24:17,937
ক্রাউন-অফ-থর্নস স্টারফিশের দল।
224
00:24:26,237 --> 00:24:30,450
নিজেদের পাকস্থলী ব্যবহার করে,
তারা প্রবালের জীবন্ত টিস্যু হজম করে।
225
00:24:33,703 --> 00:24:36,623
আর শুধু সাদা কঙ্কালগুলো ফেলে রেখে যায়।
226
00:24:49,135 --> 00:24:52,430
প্রবালপ্রাচীরের বাসিন্দাদের
তেমন কিছু করার নেই
227
00:24:52,513 --> 00:24:57,727
স্টারফিশের এই ঝাঁককে তাদের সামনে পড়া
প্রতিটি প্রবাল ভক্ষণ থামাতে।
228
00:25:08,696 --> 00:25:12,659
এই ছোট্টো কাঁকড়াটির ঘর
মেন্যুর পরবর্তী আইটেম।
229
00:25:22,585 --> 00:25:24,796
সে যতই চেষ্টা করুক না কেন...
230
00:25:26,798 --> 00:25:29,634
স্টারফিশের দেহ প্রায় অভেদ্য।
231
00:25:34,305 --> 00:25:36,766
কিন্তু তাদের কাঁটার নরম সংবেদী ভিত্তিমূল...
232
00:25:38,601 --> 00:25:40,270
এর বর্মের দুর্বল অংশ।
233
00:25:44,274 --> 00:25:46,234
এবার একটা ছোট্টো কাঁকড়ার...
234
00:25:47,360 --> 00:25:49,028
একটা দানবকে কুপোকাত করার পালা।
235
00:26:09,757 --> 00:26:13,428
কাঁকড়ার সাথে পাঙ্গা নিয়ে
ব্যথা সহ্য করার অর্থ হয় না।
236
00:26:19,350 --> 00:26:20,810
237
00:26:24,439 --> 00:26:27,066
ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীদের
এক বৈচিত্র্যময় সম্প্রদায়...
238
00:26:28,109 --> 00:26:29,777
যেখানে প্রত্যেকে
নিজের ভূমিকা পালন করছে...
239
00:26:31,237 --> 00:26:37,452
প্রবাল প্রাচীরগুলোকে সুস্থ-সুন্দর রাখতে
এবং অসংখ্য হুমকি প্রতিরোধ করতে।
240
00:26:44,959 --> 00:26:48,963
এই জীবন্ত শহরের
ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলোও পুনর্জীবিত হতে পারে।
241
00:26:53,134 --> 00:26:54,135
242
00:26:55,053 --> 00:26:56,846
বছরে একবার
243
00:26:56,930 --> 00:27:00,934
পারফেক্ট স্রোত আর
পারফেক্ট তাপমাত্রার কম্বিনেশন ঘটে।
244
00:27:08,816 --> 00:27:10,401
আজ সেই রাত...
245
00:27:11,736 --> 00:27:14,822
যখন প্রবালপ্রাচীর নিজেই প্রজনন শুরু করবে।
246
00:27:22,038 --> 00:27:26,501
একটা ক্ষুদ্র বান্ডল,
স্রেফ একটা গোলমরিচের সমান।
247
00:27:28,461 --> 00:27:33,675
শিশু প্রবাল তৈরির সমস্ত উপাদান
একটা প্যাকেজে।
248
00:27:37,262 --> 00:27:39,055
প্রবালটি বংশবৃদ্ধি করছে।
249
00:27:40,306 --> 00:27:41,766
250
00:27:42,767 --> 00:27:45,562
প্রবালপ্রাচীরের আরও অনেক ছোটো
প্রাণীও প্রজনন ঘটাচ্ছে।
251
00:27:48,356 --> 00:27:50,942
বামন কাটলফিশটি নিজের সঙ্গী বেছে নিয়েছে।
252
00:27:56,114 --> 00:27:59,993
এবার তার ডিমগুলোকে প্রবালে
নিরাপদে আটকে দেওয়ার পালা।
253
00:28:01,870 --> 00:28:03,496
254
00:28:03,955 --> 00:28:06,124
ম্যান্টিস চিংড়িও ডিম পেড়েছে।
255
00:28:07,250 --> 00:28:08,501
বিশ হাজার।
256
00:28:16,259 --> 00:28:18,761
আর বাবার আরেকবার পরিচর্যার পর...
257
00:28:21,514 --> 00:28:25,059
শত শত ক্লাউনফিশের লার্ভা
মুক্ত হয়ে ছড়িয়ে পড়ে।
258
00:28:35,236 --> 00:28:39,407
একত্রে ডিম ফোটা
যথাসম্ভব বেশি সংখ্যক প্রাণীর
259
00:28:40,450 --> 00:28:42,785
নিরাপদে স্রোতে ভেসে যাওয়া নিশ্চিত করে।
260
00:28:45,747 --> 00:28:47,665
261
00:28:52,128 --> 00:28:55,173
দ্রুতগতিতে,
ছোট্টো বিস্ময়গুলো বেড়ে উঠছে।
262
00:29:00,929 --> 00:29:03,056
আকারে চিনাবাদামের চেয়ে বড়ো নয়,
263
00:29:03,139 --> 00:29:07,518
একটি কাটলফিশের বাচ্চা
মাত্র তার সমুদ্র অভিযান শুরু করছে।
264
00:29:13,816 --> 00:29:19,489
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভবত,
একটা এক-মিলিমিটার প্রবাল প্ল্যানুলা।
265
00:29:23,618 --> 00:29:25,203
266
00:29:25,286 --> 00:29:27,372
প্রবালপ্রাচীরের শব্দে
আকৃষ্ট হয়ে নিচের দিকে...
267
00:29:29,916 --> 00:29:32,210
268
00:29:36,214 --> 00:29:39,759
...একটি ক্ষুদ্র একক
একটি শক্তিশালী প্রবালে রূপ নিবে।
269
00:29:41,886 --> 00:29:46,766
আর এই প্রবালনগরীর সমস্ত বাসিন্দার
ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে।
270
00:29:47,140 --> 00:29:49,017
বাংলা সাবটাইটেল দিয়ে উপভোগের জন্য ধন্যবাদ।
271
00:29:49,600 --> 00:29:54,528
If you love my work, you can buy me a cup of coffee.♥
bKash/Nagad: 01731090150