1 00:00:18,393 --> 00:00:19,394 রাত। 2 00:00:24,399 --> 00:00:30,364 এক ছায়াচ্ছন্ন জগত যার আড়ালে লুকিয়ে থাকে আমাদের গ্রহের অর্ধেকের বেশি প্রাণী। 3 00:00:33,534 --> 00:00:38,747 এখন পর্যন্ত, ক্যামেরায় কেবল তাদের জীবনধারার এক ঝলক ধরা পড়েছে। 4 00:00:41,750 --> 00:00:44,837 কিন্তু নেক্সট-জেনারেশন টেকনোলজির সহায়তায়, 5 00:00:44,920 --> 00:00:49,842 আমরা রাতকে দিনের মতোই স্পষ্ট দেখতে পারি। 6 00:00:56,515 --> 00:01:00,769 মানুষের চোখের তুলনায় শতগুণ সেন্সিটিভ ক্যামেরার সাহায্যে... 7 00:01:04,063 --> 00:01:06,859 আমরা এখন রাতের সৌন্দর্যকে ধারণ করতে পারছি... 8 00:01:09,319 --> 00:01:10,445 রঙিন অবস্থায়। 9 00:01:15,325 --> 00:01:17,202 ভিন্ন জগতের ভূদৃশ্য। 10 00:01:20,205 --> 00:01:24,835 অন্ধকারে জেগে ওঠা অদ্ভুত প্রাণীকূল। 11 00:01:27,713 --> 00:01:30,215 অদেখা আচরণ। 12 00:01:37,222 --> 00:01:40,767 এখন আমরা প্রাণীদের জীবনযাত্রা অনুসরণ করতে পারছি... 13 00:01:41,602 --> 00:01:44,104 পৃথিবীর শেষ সত্যিকারের বিজনপ্রদেশে... 14 00:01:46,565 --> 00:01:47,566 রাত। 15 00:01:48,900 --> 00:02:01,188 :.:.: Earth at Night in Color :.:.: S02 E05 [Seal Coast] অনুবাদক: নূরুল্লাহ মাশহুর 16 00:02:09,420 --> 00:02:13,759 নামিবিয়ার কঙ্কাল উপকূলে সূর্যাস্ত। 17 00:02:16,053 --> 00:02:20,265 যেখানে আফ্রিকান মরুভূমি মিলিত হয়েছে আটলান্টিক মহাসাগরের সাথে। 18 00:02:28,649 --> 00:02:31,193 এই অঞ্চল দেখে প্রাণহীন মনে হয়। 19 00:02:35,280 --> 00:02:37,991 কিন্তু, প্রতি বছর কয়েক মাসের জন্য, 20 00:02:38,075 --> 00:02:42,829 সৈকত দখল করে সমুদ্র থেকে আগত অতিথিরা। 21 00:02:45,123 --> 00:02:47,668 কেইপ ফার সিল। 22 00:02:54,216 --> 00:02:59,263 প্রতি বসন্তে, পাঁচ লাখেরও বেশি সিল সমুদ্রতীরে আসে প্রজননের জন্য। 23 00:03:05,227 --> 00:03:09,982 এটা নবজাতক বাচ্চাদের লালন-পালনের জন্য পারফেক্ট জায়গা। 24 00:03:22,202 --> 00:03:24,413 মাত্র কয়েক সপ্তাহ বয়সী, 25 00:03:25,247 --> 00:03:29,793 এই বাচ্চাটি এখনও তার মায়ের ওপর সম্পূর্ণ নির্ভরশীল। 26 00:03:36,133 --> 00:03:37,759 প্রথম চার মাস, 27 00:03:38,427 --> 00:03:41,722 সে কেবল মায়ের হাই-ক্যালরি দুধ খেয়েই বেঁচে থাকবে। 28 00:03:52,649 --> 00:03:56,820 কিন্তু একটা ক্ষুধার্ত বাচ্চাকে লালন-পালন করা ক্লান্তিকর কাজ। 29 00:03:59,907 --> 00:04:04,411 তাই মা'কে নিয়মিত সাগরে ফিরে যেতে হয় খাবারের জন্য, 30 00:04:04,494 --> 00:04:06,413 মাঝে মাঝে টানা কয়েকদিনের জন্য। 31 00:04:15,130 --> 00:04:16,964 তাদের বাচ্চাদের... 32 00:04:19,009 --> 00:04:20,511 একা ছেড়ে যেতে হয় ঘরে। 33 00:04:32,981 --> 00:04:36,068 কিন্তু সন্ধ্যা একটা বিপজ্জনক সময়। 34 00:04:45,994 --> 00:04:48,872 এক জোড়া কালো পিঠের শিয়াল। 35 00:04:59,258 --> 00:05:01,635 আশেপাশে প্রতিরক্ষার জন্য মা না থাকায়, 36 00:05:04,805 --> 00:05:07,266 বাচ্চাদের নিজের খেয়াল নিজেই রাখতে হবে। 37 00:05:13,939 --> 00:05:17,025 ধারালো দাঁত তাদের একমাত্র প্রতিরক্ষার হাতিয়ার। 38 00:05:32,249 --> 00:05:36,670 দিনের বেলায়, বাচ্চারা সাধারণত শিয়ালদের তাড়িয়ে দিতে পারে। 39 00:05:39,506 --> 00:05:43,969 কিন্তু আলো ম্লান হতে শুরু করলে, পাশার দান উল্টে যায়। 40 00:05:47,055 --> 00:05:51,226 অন্ধকার নেমে আসার পর, শিয়ালরা অতর্কিত হামলার সুযোগ পাবে। 41 00:05:57,024 --> 00:06:03,322 এই অল্পবয়স্ক বাচ্চাদের জন্য, এটা একটা লম্বা, বিপজ্জনক রাত হতে যাচ্ছে। 42 00:06:17,628 --> 00:06:19,963 এই উপকূলজুড়ে অন্ধকারের মাঝে চলমান নাটকীয়তা 43 00:06:20,047 --> 00:06:23,300 আমরা আগে কখনও দেখার সুযোগ পাইনি। 44 00:06:27,930 --> 00:06:30,474 কিন্তু বর্তমানে আধুনিক প্রযুক্তি... 45 00:06:31,808 --> 00:06:34,478 আমাদেরকে এই অভূতপূর্ব রহস্য 46 00:06:38,774 --> 00:06:40,484 উন্মোচনের সুযোগ করে দিয়েছে। 47 00:06:56,917 --> 00:07:01,880 অন্ধকারে প্রথম কয়েক ঘণ্টা, কলোনিটি বেশ কোলাহলপূর্ণ থাকে। 48 00:07:09,638 --> 00:07:13,350 হৈ-হল্লার মাঝে, একটি একাকী বাচ্চা তার মা'কে ডেকে চলে। 49 00:07:19,106 --> 00:07:22,818 কিন্তু আশেপাশে থাকা বড়োরা তাকে কোনো সান্ত্বনা প্রদান করে না। 50 00:07:27,030 --> 00:07:30,784 কেইপ ফার সিলরা শুধু নিজেদের বাচ্চার খেয়াল রাখে। 51 00:07:37,249 --> 00:07:39,126 তাকে নিজের খেয়াল নিজেই রাখতে হবে। 52 00:07:48,427 --> 00:07:53,932 কিন্তু সৌভাগ্যবশত, সৈকতের অনেক বাচ্চার মা'ই মাছ ধরতে সাগরে গিয়েছে। 53 00:08:10,407 --> 00:08:16,705 চাঁদের আলোয়, তারা সবাই জড়োসড়ো হয়ে বসে থাকে সিল বাচ্চাদের নার্সারিতে। 54 00:08:25,464 --> 00:08:28,717 বাচ্চাদের নিরাপদ থাকার এটাই সেরা উপায়। 55 00:08:30,469 --> 00:08:33,764 আর রাতের বেলা তাদের উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। 56 00:08:42,147 --> 00:08:47,027 উপকূলের কাছে, একটি জাহাজের ধ্বংসাবশেষ বালুতে আটকে আছে। 57 00:08:57,913 --> 00:09:03,293 এটি এখন এই সৈকতের সবচেয়ে শক্তিশালী শিয়ালের পালের ডেরা। 58 00:09:06,713 --> 00:09:09,216 তাদের ডায়েটের ৯৫% এর ওপরে 59 00:09:09,299 --> 00:09:12,970 রয়েছে একটি জিনিস: সিল শাবক। 60 00:09:22,729 --> 00:09:28,610 এই ভূতুড়ে ডাক মূলত শিকারের জন্য সমবেত হওয়ার আহ্বান। 61 00:09:45,794 --> 00:09:47,921 প্রথমবারের মতো চিত্রধারণে, 62 00:09:48,714 --> 00:09:52,759 নাইট ক্যামেরাসমূহ এই নিশাচর অভিযানে শিয়ালদের অনুসরণ করে। 63 00:10:02,186 --> 00:10:05,439 পূর্ণবয়স্ক সিলদের কুপোকাত করা কঠিন। 64 00:10:09,067 --> 00:10:14,615 তাই শাবকদের সন্ধানে দলটি সন্তর্পণে ঢুকে যায় কলোনির মধ্যখানে। 65 00:10:18,160 --> 00:10:19,536 আমাদের চোখে... 66 00:10:22,206 --> 00:10:24,750 শাবকগুলো অন্ধকারে লুকায়িত। 67 00:10:29,379 --> 00:10:32,299 কিন্তু শিয়ালদের রয়েছে চমৎকার নাইট ভিশন... 68 00:10:34,176 --> 00:10:37,930 যা তাদেরকে সুযোগ খুঁজে পেতে সাহায্য করে। 69 00:10:50,984 --> 00:10:52,528 একটি ঘুমন্ত শাবক। 70 00:11:07,501 --> 00:11:09,419 পাশে একটি বড়ো সিল থাকায়, 71 00:11:10,045 --> 00:11:13,090 এই দফায়, শিয়াল পিছিয়ে যায়। 72 00:11:20,013 --> 00:11:24,309 কিন্তু আরও একটি শাবক নার্সারির নিরাপত্তা বলয় থেকে বেরিয়ে এসেছে। 73 00:11:29,231 --> 00:11:31,066 আর সে নজরে পড়ে গিয়েছে। 74 00:11:38,282 --> 00:11:41,493 এর একমাত্র উপায় সাগরে চলে যাওয়া, 75 00:11:41,577 --> 00:11:43,745 যেখানে শিয়াল তার পিছু নিবে না। 76 00:12:06,643 --> 00:12:08,228 সৌভাগ্যময় পরিত্রাণ। 77 00:12:16,737 --> 00:12:18,447 সাগরের স্রোত থেকে দূরে... 78 00:12:19,615 --> 00:12:23,243 মরুভূমি থেকে ভেসে আসে এক অদ্ভুত কোরাস। 79 00:12:30,876 --> 00:12:34,421 সারাদিন সূর্যের উত্তাপ থেকে লুকিয়ে থাকার পর, 80 00:12:34,505 --> 00:12:39,760 রাতের শীতলতায় মরুভূমির ছোটো ছোটো অধিবাসীরা গর্ত থেকে বেরিয়ে আসে। 81 00:12:45,390 --> 00:12:49,686 একটি পুরুষ বার্কিং গেকো (গিরগিটি), প্রেয়সীর খোঁজ করছে। 82 00:12:51,980 --> 00:12:55,442 কিন্তু অন্ধকারে, সঙ্গী খুঁজে পাওয়া কঠিন। 83 00:12:57,152 --> 00:12:58,612 তাই সে ডেকে চলে। 84 00:13:16,171 --> 00:13:20,092 এই স্ত্রীটির তার স্বর পছন্দ হয়েছে। 85 00:13:25,222 --> 00:13:27,140 কিন্তু নিজের মনের কথা শুনতে হলে... 86 00:13:29,017 --> 00:13:30,894 তাকে প্রাণের ঝুঁকি নিতে হবে। 87 00:13:38,235 --> 00:13:40,237 একটি হোয়াইট লেডি স্পাইডার। 88 00:13:43,866 --> 00:13:45,367 একটি গিরগিটি-শিকারী... 89 00:13:48,453 --> 00:13:51,623 যার দংশন প্রাণঘাতী বিষাক্ত। 90 00:14:00,549 --> 00:14:06,138 নিকষ কালো অন্ধকারে, এটি নিজের শিকার শনাক্ত করে বালুতে সৃষ্ট ক্ষুদ্র কম্পনের মাধ্যমে। 91 00:14:33,373 --> 00:14:39,421 সে মাকড়সার তুলনায় বেশ দ্রুতগামী, তাই সে ফিরে যায় তার ভূগর্ভস্থ গর্তে। 92 00:14:44,426 --> 00:14:49,181 বার্কিং গেকোর জন্য সঙ্গী খোঁজা একটি ঝুঁকিপূর্ণ কাজ। 93 00:14:56,772 --> 00:14:58,774 কিন্তু ঝুঁকি গ্রহণ যুক্তিসঙ্গত। 94 00:15:08,700 --> 00:15:13,872 রাতের বেলা, এই মরুভূমির উপকূলে লুকিয়ে আছে আরও অনেক বিস্ময়। 95 00:15:17,125 --> 00:15:20,295 মরুর বালু শুধু জাহাজকেই গ্রাস করেনি... 96 00:15:22,089 --> 00:15:24,967 গ্রাস করেছে আস্ত একটা শহরকেও। 97 00:15:39,773 --> 00:15:42,901 একটি পুরাতন পরিত্যক্ত মাইনিং আউটপোস্ট... 98 00:15:44,319 --> 00:15:47,489 যেখানে ঘুরে বেড়ায় অদ্ভুত নিশাচর আত্মারা। 99 00:15:59,751 --> 00:16:05,340 একটি বাদামি হায়েনা, স্থানীয়দের কাছে যা লোমশ নেকড়ে নামে পরিচিত। 100 00:16:08,886 --> 00:16:12,389 এই প্রথমবারের মতো আমরা 101 00:16:12,472 --> 00:16:16,101 এই প্রাণীদের নিশাচর জীবন অবলোকনের সুযোগ পাচ্ছি। 102 00:16:18,687 --> 00:16:24,568 একটি পরিত্যক্ত ক্যাসিনোয় আবাস গেড়েছে একটি ছোট্টো পরিবার। 103 00:16:32,117 --> 00:16:33,202 মা... 104 00:16:34,703 --> 00:16:39,291 আর তার দুই কন্যা, হায়েনা টিনেজার। 105 00:16:40,918 --> 00:16:43,795 বাচ্চারা সারাদিন কিছু খায়নি। 106 00:16:45,589 --> 00:16:46,882 তারা ক্ষুধার্ত। 107 00:16:49,843 --> 00:16:51,345 আর চঞ্চল। 108 00:16:59,144 --> 00:17:04,483 এই অদ্ভুত নিশাচর লড়াইয়ের নাম মাজল-রেসলিং। 109 00:17:08,153 --> 00:17:12,031 এভাবে তরুণ হায়েনারা একে অপরের শক্তি পরীক্ষা করে। 110 00:17:26,672 --> 00:17:31,802 তারা যখন লড়াইয়ে মত্ত, খাদ্য যোগানোর দায়িত্ব মায়ের ওপর। 111 00:17:36,723 --> 00:17:39,935 বাদামি হায়েনাদের ধাঙ্গড় ভাবা হয়। [Scavenger/ধাঙ্গড় = যারা মৃত প্রাণী ভক্ষণ করে।] 112 00:17:41,895 --> 00:17:47,442 কিন্তু এই উপকূলে, তারা শিকার করাও শিখে নিয়েছে... 113 00:17:48,694 --> 00:17:49,862 সিল শাবকদের। 114 00:18:03,750 --> 00:18:05,586 এবার, প্রথমবারের মতো, 115 00:18:05,669 --> 00:18:10,132 আমরা উন্মোচন করতে পারছি কীভাবে অন্ধকার তাদেরকে শিকার ধরতে সাহায্য করে। 116 00:18:14,344 --> 00:18:15,846 আমাদের ক্যামেরা ব্যতীত... 117 00:18:18,182 --> 00:18:21,685 হায়েনাটিকে শনাক্ত করা প্রায় অসম্ভব। 118 00:18:24,229 --> 00:18:26,481 আঁধারে লুকিয়ে থেকে... 119 00:18:30,027 --> 00:18:32,154 সে সিলদের তাড়া করে না... 120 00:18:34,740 --> 00:18:38,285 বরং সে অপেক্ষা করে সিলদের তার কাছে আসার। 121 00:18:56,261 --> 00:18:58,180 স্রেফ নাগালের বাইরে। 122 00:19:09,441 --> 00:19:14,029 কিন্তু পরিস্থিতি হায়েনার অনুকূলে বদলাতে চলেছে। 123 00:19:17,783 --> 00:19:19,701 মধ্যরাতের পর, 124 00:19:19,785 --> 00:19:25,290 সমুদ্র থেকে সৃষ্ট কুয়াশায় ঢাকা পড়ে যায় চাঁদের আলো। 125 00:19:31,421 --> 00:19:36,510 এবার সিলদের পক্ষে হায়েনাটিকে শনাক্ত করা আরও অনেক বেশি কঠিন। 126 00:19:49,106 --> 00:19:51,775 সে পাথরের মাঝে অবস্থান নেয়... 127 00:19:53,360 --> 00:19:54,778 আর অপেক্ষা করে। 128 00:20:03,704 --> 00:20:07,082 অবশেষে, পারফেক্ট টার্গেট। 129 00:20:18,260 --> 00:20:21,138 তার শক্তিশালী চোয়াল বাকি কাজ সেরে ফেলে। 130 00:20:25,184 --> 00:20:28,604 এই শিকার অনাকাঙ্ক্ষিত মনোযোগ আকর্ষণ করে। 131 00:20:34,776 --> 00:20:40,407 এখনও খাদ্যের জন্য মরিয়া ২০টি শিয়াল তাকে ঘিরে ধরে। 132 00:20:49,750 --> 00:20:55,464 কিন্তু পুরো এক পালও এই শক্তিশালী নিশাচর শিকারীর সমকক্ষ নয়। 133 00:21:03,847 --> 00:21:06,767 আজ রাতে শিকারের পালা শেষ। 134 00:21:21,823 --> 00:21:24,159 ভোরের প্রথম আভায়... 135 00:21:25,619 --> 00:21:29,706 শিয়ালের দল তাদের জাহাজ ধ্বংসস্তূপের ডেরায় ফিরে যায়। 136 00:21:40,759 --> 00:21:44,471 আর সিল কলোনিতে আলোড়ন শুরু হয়েছে। 137 00:21:50,686 --> 00:21:55,315 একসাথে জড়াজড়ি করে থেকে, বেশিরভাগই রাত পার করতে পেরেছে। 138 00:22:00,821 --> 00:22:05,534 আর একটি বাচ্চা পরিচিত এক ডাক শুনতে পায়। 139 00:22:34,229 --> 00:22:36,607 মা ফিরে এসেছে। 140 00:22:47,034 --> 00:22:50,329 সে অবশেষে ক্ষুধা মেটানোর সুযোগ পায়। 141 00:22:55,250 --> 00:23:00,255 কয়েক মাসের মধ্যে, এই শাবকগুলো এই সৈকত ছেড়ে যাওয়ার মতো বড়ো হয়ে যাবে 142 00:23:03,425 --> 00:23:07,137 আর সমুদ্রে তাদের জীবনের পরবর্তী অধ্যায় শুরু করবে। 143 00:23:13,685 --> 00:23:19,942 আর নামিবিয়ার কঙ্কাল উপকূল আবারও শান্তিপূর্ণ হয়ে যাবে। 144 00:23:27,823 --> 00:23:37,858 :.:.: Earth at Night: Shot in the Dark :.:.: অনুবাদক: নূরুল্লাহ মাশহুর 145 00:23:42,673 --> 00:23:46,385 Earth at Night টিমের মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ ছিল 146 00:23:46,468 --> 00:23:49,930 গোপনীয় বাদামি হায়েনা ফিল্মিং করা, 147 00:23:50,013 --> 00:23:53,058 যার অর্থ একটা পরিত্যক্ত ভূতুড়ে শহরে প্রবেশ করা। 148 00:23:55,102 --> 00:23:58,605 মাইলের পর মাইল জুড়ে মানুষ কেবল আমরাই। 149 00:23:58,689 --> 00:24:01,108 আর রাতের বেলা এটা বেশ গা ছমছমে। 150 00:24:02,568 --> 00:24:05,070 আর এই অনুভূতি সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছিল 151 00:24:05,153 --> 00:24:08,532 যখন তারা একটা বিশাল হায়েনার মুখোমুখি হয়। 152 00:24:10,951 --> 00:24:12,452 এত কাছাকাছি। 153 00:24:13,036 --> 00:24:17,499 কেউ জানত না রাতের বেলা এদের আচরণ কী হতে পারে, 154 00:24:17,583 --> 00:24:21,295 এমনকি হায়েনা বিজ্ঞানী, ড. ইংগ্রিড ভিজেলও। 155 00:24:21,378 --> 00:24:24,423 আমি দিনের বেলায় এদেরকে বহু বছর পর্যবেক্ষণ করেছি। 156 00:24:25,757 --> 00:24:28,468 কিন্তু রাতের বেলা আচরণ ভিন্ন হতে পারে। 157 00:24:29,386 --> 00:24:31,138 আমি ফুটেজটা দেখার জন্য উত্তেজিত। 158 00:24:36,143 --> 00:24:40,772 একটি নাইট-ভিশন ড্রোন ক্রুদেরকে পরিত্যক্ত ভবনগুলো অনুসন্ধান 159 00:24:40,856 --> 00:24:44,359 এবং কোথায় ক্যামেরা বসালে সবচেয়ে ভালো হবে তা বেছে নেওয়ার সুযোগ করে দেয়। 160 00:24:47,863 --> 00:24:51,950 পুরনো শহরের ক্যাসিনোতে তারা একটা ডেরা খুঁজে পায়। 161 00:24:54,703 --> 00:24:56,371 এটা অসাধারণ। 162 00:24:57,414 --> 00:25:00,083 বিশ বছর ধরে আমি এখানে হায়েনাদের ওপর গবেষণা করছি, 163 00:25:00,167 --> 00:25:04,671 এই প্রথমবারের মতো এমন কোনো ফিল্ম কোম্পানির সাথে কাজ করছি যারা রাতে ফিল্ম করতে সক্ষম। 164 00:25:08,842 --> 00:25:11,637 কয়েক সপ্তাহ ধরে গোপন নজরদারিকালীন, 165 00:25:11,720 --> 00:25:17,059 ক্রুরা প্রায়ই হায়েনাদের নিশাচর আচরণে বিস্মিত হয়েছে। 166 00:25:22,898 --> 00:25:26,527 কিছু আচরণ ইংগ্রিডও পূর্বে দেখেননি। 167 00:25:27,569 --> 00:25:30,280 বাহ, আজ রাতের এই ফুটেজটা সত্যিই অসাধারণ। 168 00:25:30,364 --> 00:25:31,657 বিশ্বাস করতে পারছি না। 169 00:25:33,784 --> 00:25:36,411 কিন্তু তাকে সবচেয়ে বেশি আগ্রহী করেছিল 170 00:25:36,495 --> 00:25:41,333 যেভাবে হায়েনাদের প্রতিবেশী, শিয়ালের দল, একশনে যোগ দেয়। 171 00:25:42,835 --> 00:25:45,879 এই শিয়ালগুলো সত্যিই হায়েনাটিকে জ্বালাতন করছে। 172 00:25:48,173 --> 00:25:50,801 সম্ভবত এটা রাতের বেলা অনেক বেশি ঘটে। 173 00:25:53,846 --> 00:25:56,223 একটা শিয়াল সাহস করে 174 00:25:56,306 --> 00:26:00,227 হায়েনার ডেরাতেও হামলার চেষ্টা করেছিল। 175 00:26:03,355 --> 00:26:04,982 মোটেও ভালো আইডিয়া না। 176 00:26:05,941 --> 00:26:08,902 খুব ভালো লাগছে তাদের রাত্রিকালীন কার্যক্রম দেখে। এটা দারুণ স্পেশাল। 177 00:26:11,113 --> 00:26:14,449 একদল বিজ্ঞানী এবং লেটেস্ট প্রযুক্তি নিয়ে কাজ করে, 178 00:26:14,533 --> 00:26:18,745 টিম এই গোপনীয় নিশাচর প্রাণীদের 179 00:26:18,829 --> 00:26:23,417 জীবনের অভূতপূর্ব দৃশ্যাবলী ধারণ করতে সক্ষম হয়েছে।