1 00:00:02,170 --> 00:00:03,460 এই তো এখানে! 2 00:00:10,470 --> 00:00:12,180 থামো! 3 00:00:18,350 --> 00:00:19,850 ডাবল রেঞ্জার্স কিক! 4 00:00:25,480 --> 00:00:26,990 হেই, এটা চিটিং! 5 00:00:26,990 --> 00:00:28,820 লাথি খাওয়ার পর, তোমার মাটিতে পড়ে যাওয়ার কথা! 6 00:00:30,490 --> 00:00:35,050 পুরো বিশ্বকে নিজের কব্জায় করতে চাওয়া, শয়তানের বাদশাকে হারানো এতো সহজ নয়! 7 00:00:36,490 --> 00:00:40,040 কিন্তু, প্রত্যক টিভি শোতেই, শেষে গিয়ে বাজে লোকদের পরাজয় হয়! 8 00:00:42,210 --> 00:00:44,670 বিশ্বকে নিজের কব্জায় করার প্ল্যান ঠিকঠাক চলছে তো? 9 00:00:45,040 --> 00:00:46,750 ওহ, ইয়োহান! 10 00:00:46,750 --> 00:00:49,010 ও তো কোনো নিয়মই মানছে না! 11 00:00:50,180 --> 00:00:53,850 বিশ্বকে দখল করার পরই আসল কঠিন কাজ শুরু হয়। 12 00:00:54,760 --> 00:00:56,510 তুমি কেমন পৃথিবী তৈরি করতে চাচ্ছ? 13 00:00:57,060 --> 00:00:58,850 জানিনা। 14 00:00:58,850 --> 00:01:00,730 আমি শুধু সবকিছু ধ্বংস করে দিব। 15 00:01:02,190 --> 00:01:05,610 সবকিছু ধ্বংস করে দেওয়ার ব্যাপারটা বেশি মজার মনে হচ্ছে। 16 00:01:05,610 --> 00:01:08,940 রেইনবো রেঞ্জার্স চুলায় যাক, আমিও শয়তানের রাজত্বে যোগ দিব! 17 00:01:11,400 --> 00:01:12,700 18 00:01:13,280 --> 00:01:16,370 এখন তবে আমরা ফিরে যাই? 19 00:01:16,370 --> 00:01:17,510 আচ্ছা। 20 00:01:17,510 --> 00:01:18,790 চলো, ফিরে যাওয়া যাক। 21 00:01:18,790 --> 00:01:20,000 কিছু ফেলে যেওনা। 22 00:01:20,000 --> 00:01:21,520 আচ্ছা। 23 00:03:14,280 --> 00:03:17,200 Execution 24 00:03:18,640 --> 00:03:21,730 গরম পড়তে শুরু করেছে... 25 00:03:21,730 --> 00:03:23,020 হ্যাঁ... 26 00:03:23,020 --> 00:03:24,330 রোজমেরি কেমন আছে? 27 00:03:24,330 --> 00:03:26,650 এই শীতে কি ওর ঠান্ডা লেগেছিল? 28 00:03:27,610 --> 00:03:28,920 না... 29 00:03:28,920 --> 00:03:31,170 বন্ধুদের সাথে বাইরে প্রচুর দৌড়ঝাঁপ করে বেড়িয়েছে। 30 00:03:31,700 --> 00:03:34,780 ও আগে প্রতি বছর শীতে অসুস্থ হয়ে পড়ত। 31 00:03:36,510 --> 00:03:39,000 হ্যাঁ, যখন ও এতটুকু ছিল। 32 00:03:39,000 --> 00:03:41,870 মাঝরাতেও ওকে নিয়ে ডাক্তারের কাছে ছুটতে হতো! 33 00:03:44,290 --> 00:03:46,960 সবসময় এই অ্যালবাম নিজের সাথে নিয়ে বেড়াও? 34 00:03:47,500 --> 00:03:48,670 হ্যাঁ। 35 00:03:48,670 --> 00:03:50,800 এতোদিনে ও নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে। 36 00:03:50,800 --> 00:03:52,470 বাচ্চারা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। 37 00:03:52,470 --> 00:03:54,760 এতোদিন ওর সাথে দেখা হয়নি, জানিনা ওর মুখটাও পালটে গেছে কি-না। 38 00:03:55,640 --> 00:03:56,600 কিন্তু তুমি জানো? 39 00:03:56,600 --> 00:03:58,060 আমি নিশ্চিত... 40 00:03:58,930 --> 00:04:01,690 ...রোজমেরি যতই বড় হয়ে যাক না কেন... 41 00:04:01,690 --> 00:04:03,440 ...আমি ওকে দেখার সাথে সাথেই চিনে ফেলব। 42 00:04:05,560 --> 00:04:06,770 ওহ, হ্যাঁ! 43 00:04:07,520 --> 00:04:10,860 সময় হলে, ওকে এটা দেখিও। 44 00:04:11,670 --> 00:04:17,530 এখানে, আমি সিরিয়াল কিলার ছেলেটাকে মারার সময়কার নিউজপেপার কাটিং... 45 00:04:17,530 --> 00:04:18,760 ...আর লিখিত রিপোর্টের কপি আছে। 46 00:04:24,390 --> 00:04:28,190 আমি তোমাকে, ওকে সবকিছু বুঝিয়ে বলতে বলছিনা। 47 00:04:28,190 --> 00:04:32,970 আমি কোনো অজুহাতও দেখাতে চাচ্ছিনা... 48 00:04:33,900 --> 00:04:35,180 শুধুই... 49 00:04:35,180 --> 00:04:37,890 ...আমি চাই ও সত্যটা জানুক। 50 00:04:40,890 --> 00:04:41,640 বুঝেছি। 51 00:04:48,290 --> 00:04:50,280 আমি... ওকে কবে দেখতে পাব...? 52 00:04:51,960 --> 00:04:56,780 আমি আবার ওর কাছে জানতে চাইব, ও তোমার সাথে দেখা করতে চায় কি-না। 53 00:04:58,240 --> 00:04:59,790 সত্যি? 54 00:04:59,790 --> 00:05:01,330 আমি ওর উত্তরের অপেক্ষায় রইলাম! 55 00:05:01,330 --> 00:05:03,660 আমি ৯ টার মধ্যেই বাসায় ফিরে যাই! 56 00:05:03,660 --> 00:05:07,080 তুমি সত্যিই আবার আগেকার মতো হয়ে গেছ, রিচার্ড... 57 00:05:08,710 --> 00:05:12,670 যখন তোমার বয়স আরো কম ছিল, তুমি সবে পুলিশে জয়েন করেছিলে। 58 00:05:13,510 --> 00:05:17,470 তোমার চোখের চাহনি, আমাদের যখন প্রথম দেখা হয়েছিল তখনকার মতোই । 59 00:05:23,060 --> 00:05:24,270 ওহ আচ্ছা... 60 00:05:26,080 --> 00:05:32,500 হেসসেন ওফেনবাখ 61 00:05:26,160 --> 00:05:27,600 কেমন লাগছে ব্যাপারটা? 62 00:05:27,600 --> 00:05:30,880 এখনই রেজিস্ট্রেশন করলে, আপনার জন্য বিশেষ সুযোগ-সুবিধা আছে। 63 00:05:30,880 --> 00:05:34,950 না, আমাদের অন্য কোম্পানির ইন্সুরেন্স নেওয়া আছে। 64 00:05:34,950 --> 00:05:37,360 আমার অফারটা ভেবে দেখুন, মি. লিবার্ট। 65 00:05:38,120 --> 00:05:41,160 এখন আমাদের যা আছে, আমরা তা নিয়েই খুশি। 66 00:05:41,160 --> 00:05:44,330 আমাদের আর অন্য ইন্সুরেন্সে দেওয়ার মতো টাকা নেই... 67 00:05:44,330 --> 00:05:48,250 চার বছর আগে, এখানে আসার পরই আমাদের ইন্সুরেন্স নেওয়া হয়ে গেছে। 68 00:05:48,250 --> 00:05:49,880 চার বছর আগে? 69 00:05:49,880 --> 00:05:51,500 আগে আপনারা কোথায় থাকতেন? 70 00:05:51,500 --> 00:05:54,010 মানহাইমের কাছেই, ব্রুনথাল বলে একটা জায়গায়। 71 00:05:54,170 --> 00:05:57,450 ব্রুনথাল? জায়গাটা সুন্দর। 72 00:05:57,450 --> 00:05:59,530 আপনার জন্ম কি সেখানেই, স্যার? 73 00:05:59,550 --> 00:06:02,390 হ্যাঁ, এখানে আসার আগে আমার পুরো জীবনটাই ওখানে কেটেছে। 74 00:06:02,390 --> 00:06:04,930 আচ্ছা, আপনাদের কি কোনো বাচ্চাকাচ্চা আছে, ম্যাম? 75 00:06:04,930 --> 00:06:08,270 ওহ, আমাদের ছেলে বর্তমানে মিউনিখ বিশ্ববিদ্যালয়ে পড়ছে। 76 00:06:08,270 --> 00:06:09,980 বিশ্ববিদ্যালয়ের ছাত্র! 77 00:06:09,980 --> 00:06:13,650 ছাত্রদের জন্য আমার কাছে এখন দারুণ ইন্সুরেন্স আছে! 78 00:06:13,650 --> 00:06:15,110 প্লিজ, আমার কথাটা অন্তত শুনুন। 79 00:06:16,280 --> 00:06:17,150 80 00:06:18,450 --> 00:06:19,840 এটা আপনারা ছেলে? 81 00:06:20,490 --> 00:06:22,470 অনেক কিউট ছিল তো! 82 00:06:22,470 --> 00:06:23,220 নাম কি ওর? 83 00:06:23,640 --> 00:06:25,040 ইয়োহান। 84 00:06:25,040 --> 00:06:25,910 চা খাবেন? 85 00:06:26,410 --> 00:06:27,620 না, ধন্যবাদ! 86 00:06:27,620 --> 00:06:29,000 আমাকে নিয়ে ব্যস্ত হবেন না। 87 00:06:29,000 --> 00:06:34,020 মিউনিখ বিশ্ববিদ্যালয়ে পড়তে শুরু করার পর, আমাদের কল করাই ছেড়ে দিয়েছে। 88 00:06:34,020 --> 00:06:35,980 ছেলেরা এমনই। 89 00:06:35,980 --> 00:06:37,470 নিজের অভিজ্ঞতা থেকে বলছেন? 90 00:06:50,870 --> 00:06:52,480 আমি আজ ওখানে গেছিলাম, ডা. রাইখবাইন। 91 00:06:53,230 --> 00:06:55,320 হ্যাঁ, ইয়োহানের বাসায়। 92 00:06:56,780 --> 00:07:01,700 হ্যাঁ, একেবারে সাধারণ পরিবার, সন্দেহ করার মতো কিছুই চোখে পড়েনি। 93 00:07:03,030 --> 00:07:05,200 তো... তোমার কী মনে হয়, রিচার্ড? 94 00:07:05,200 --> 00:07:08,790 পুলিশে থাকার অভিজ্ঞতা থেকে বলতে পারি... 95 00:07:08,790 --> 00:07:13,420 ...কোনো কিছু উপরে যতই সাধারণ দেখায়, তার ভেতরে তত বেশি গন্ডগোল লুকিয়ে থাকে। 96 00:07:13,420 --> 00:07:15,090 ওহ। 97 00:07:15,090 --> 00:07:18,170 যাইহোক, আমি ইয়োহানের ব্যাপারে আরেকটু খোঁজখবর করব। 98 00:07:20,840 --> 00:07:22,220 কিছু... 99 00:07:22,220 --> 00:07:23,890 কিছু তো আছে... 100 00:07:26,560 --> 00:07:30,060 যে হাইস্কুলে ইয়োহান পড়তো... 101 00:07:30,060 --> 00:07:33,900 ...সেখানে সে ক্লাসে টপ ছিল, আর তার আচার আচরণও অনেক ভালো ছিল। 102 00:08:03,110 --> 00:08:04,640 কিন্তু জানো কি? 103 00:08:04,640 --> 00:08:06,140 আমি নিশ্চিত... 104 00:08:07,430 --> 00:08:09,930 ...রোজমেরি যতই বড় হয়ে যাক না কেন... 105 00:08:10,930 --> 00:08:14,860 ...আমি ওকে দেখার সাথে সাথেই চিনে ফেলব। 106 00:08:25,410 --> 00:08:27,450 বাচ্চাটার চেহারা! 107 00:08:27,450 --> 00:08:29,870 বাচ্চাটার চেহারা বড় হয়ে ইয়োহানের মতো হতেই পারে না! 108 00:08:30,350 --> 00:08:32,830 ব্রুনথাল সিটি হল 109 00:08:33,750 --> 00:08:36,840 এই নিন, তার জন্ম সনদ। 110 00:08:36,840 --> 00:08:37,960 ওহ, ধন্যবাদ। 111 00:08:41,510 --> 00:08:44,130 ইয়োহান উইলহেম লিবার্ট... 112 00:08:44,130 --> 00:08:47,800 জন্ম ৯ই ফেব্রুয়ারি, ১৯৭৬... 113 00:08:49,060 --> 00:08:52,270 তো সে এই শহরেই জন্মেছিল... 114 00:08:53,520 --> 00:08:56,060 সন্দেহজনক কিছুই তো নেই... 115 00:08:58,230 --> 00:08:59,400 মি. হার্টৎস! 116 00:09:00,900 --> 00:09:02,780 আর কয়বার আপনাকে বলব? 117 00:09:02,780 --> 00:09:04,490 এখানে সিগারেট খাবেন না! 118 00:09:04,490 --> 00:09:07,280 আরে, এতো রাগার কী আছে। আমাকে একটা অ্যাশট্রে দিলেই হয়। 119 00:09:07,280 --> 00:09:08,370 একদমই না! 120 00:09:08,370 --> 00:09:10,790 চার বছর আগে এখানে আগুন লেগে গেছিল, মনে আছে তো? 121 00:09:10,790 --> 00:09:14,370 সব কাগজপত্র পুড়ে ছারখার হয়ে গেছিল, তার জন্য আমাদের কম ঝামেলা হয়নি। 122 00:09:14,370 --> 00:09:16,670 আপনারা সব কাগজপত্র আবার তৈরি করেছেন? 123 00:09:17,250 --> 00:09:18,500 হ্যাঁ... 124 00:09:18,500 --> 00:09:21,260 আমরা সবাইকে তাদের তথ্য আবার জমা দিতে বলেছিলাম। 125 00:09:21,260 --> 00:09:23,170 কিন্তু, এটা অনেকটা ছোট শহর হওয়ায়... 126 00:09:23,170 --> 00:09:26,340 ...বেশিরভাগ কাগজপত্রই পুনরুদ্ধার করা গেছে। 127 00:09:34,200 --> 00:09:36,770 আহ, আসার জন্য ধন্যবাদ, ডা. গিলেন। 128 00:09:37,730 --> 00:09:40,610 অনেক দিন পর দেখা হলো, প্রফেসর রাইখবাইন। 129 00:09:48,070 --> 00:09:53,450 তুমি বলেছিলে, ইয়োহান নামের একজনের খোঁজে ডা. তেনমা তোমার কাছে গিয়েছিল? 130 00:09:53,450 --> 00:09:54,620 হ্যাঁ। 131 00:09:54,620 --> 00:09:57,580 কিন্তু ওর কাছে ওসব গল্পের কোনো প্রমাণ ছিল না। 132 00:09:57,580 --> 00:09:59,540 কিন্তু, যদি এই ব্যক্তিই... 133 00:09:59,540 --> 00:10:02,340 ...আমার গবেষণার সাবজেক্ট, সিরিয়াল কিলার ইয়ুরগেন্সের... 134 00:10:02,750 --> 00:10:06,930 ...সেই 'বন্ধু' হয়ে থাকে, যার কথায় সে খুন করেছে... 135 00:10:06,930 --> 00:10:09,760 ...তাহলে এসব টুকরো টুকরো ঘটনাগুলো একসাথে জুড়ে যাচ্ছে। 136 00:10:10,800 --> 00:10:12,930 আমি তোমার উপর আস্থা রাখছি, ডা. গিলেন। 137 00:10:12,930 --> 00:10:13,770 জ্বী, স্যার। 138 00:10:13,770 --> 00:10:16,180 আমি অবিলম্বে ইয়ুরগেন্সের সাথে আবার দেখা করার পারমিশন চাইব। 139 00:10:16,810 --> 00:10:18,850 তাকে ছবিটা দেখানোর পর... 140 00:10:18,850 --> 00:10:20,770 ...তার প্রতিক্রিয়ায় উপর ভিত্তি করে... 141 00:10:20,770 --> 00:10:23,710 ...আমরা হয়তো প্রমাণ করতে পারব ডা. তেনমা নির্দোষ। 142 00:11:00,330 --> 00:11:05,040 ইয়োহান উইলহেম লিবার্ট ০২/০৯/১৯৭৬–০৪/০১/১৯৭৮ 143 00:11:13,370 --> 00:11:14,800 মৃত? 144 00:11:14,800 --> 00:11:16,140 হ্যাঁ... 145 00:11:16,160 --> 00:11:19,290 ব্রুনথালে জন্মানো আসল ইয়োহান, দুই বছর বয়সেই মারা গেছে... 146 00:11:19,290 --> 00:11:21,040 অন্যকথায়... 147 00:11:21,040 --> 00:11:25,210 ...লিবার্ট পরিবার টাউন হলের অগ্নিকাণ্ডকে কাজে লাগিয়ে... 148 00:11:25,210 --> 00:11:31,430 ...তাদের সন্তান জীবিত আছে, এমন কাগজপত্র তৈরি করে নিয়েছে। 149 00:11:31,430 --> 00:11:32,340 খুব সম্ভবত... 150 00:11:32,340 --> 00:11:33,220 তাহলে... 151 00:11:34,100 --> 00:11:37,390 ...যে ছেলেটা নিজেকে ইয়োহান বলছে... 152 00:11:37,930 --> 00:11:40,390 সে...আসলে কে...? 153 00:11:42,440 --> 00:11:43,900 যাইহোক... 154 00:11:43,900 --> 00:11:48,490 যেমনটা বললাম, আমি ডা. গিলেনকে ইয়োহানের ছবি দিয়ে দিয়েছি। 155 00:11:48,490 --> 00:11:51,820 তার কাছে থেকে কিছু জানতে পারব বলে আশা করা যায়। 156 00:11:52,840 --> 00:11:53,990 তো, আমার সাথে ডিনার করবে? 157 00:11:54,740 --> 00:11:57,540 না, আসলে, আমাকে যেতে হবে... 158 00:11:57,540 --> 00:11:58,660 কী? 159 00:11:58,660 --> 00:12:01,580 সারাদিন দৌড়াদৌড়ি করেও, আবার কাজে যাবে? 160 00:12:01,580 --> 00:12:04,330 না, আমার একটা ফোনকল পাওয়ার কথা... 161 00:12:05,310 --> 00:12:06,770 হয়তো... 162 00:12:06,770 --> 00:12:08,550 ...আমি আমার মেয়েকে দেখতে পাব। 163 00:12:10,590 --> 00:12:12,590 চিন্তা করবেন না। 164 00:12:12,590 --> 00:12:15,180 গুরুত্বপূর্ণ হলো জীবনে এগিয়ে যাওয়া, ঠিক না? 165 00:12:17,470 --> 00:12:18,490 অবশ্যই! 166 00:12:18,490 --> 00:12:20,270 তুমি এখন পুরোপুরি সেরে উঠেছ! 167 00:12:30,690 --> 00:12:32,030 হ্যাঁ, হ্যালো? 168 00:12:36,120 --> 00:12:38,160 আব্বু? আমি বলছি! 169 00:12:43,170 --> 00:12:44,170 রোজমেরি... 170 00:12:46,130 --> 00:12:48,630 হ্যাঁ, আমি ভালো আছি... 171 00:12:50,050 --> 00:12:52,760 হ্যাঁ, আমাদের আবার দেখা হবে... 172 00:12:53,720 --> 00:12:56,890 যেকোনো সময়ই দেখা করা যায়... 173 00:13:00,350 --> 00:13:01,700 মি. রিচার্ড? 174 00:13:01,700 --> 00:13:03,160 আমি, ইয়োহান। 175 00:13:05,770 --> 00:13:07,870 এই ছেলেটা, ইয়ুরগেন্স। 176 00:13:08,270 --> 00:13:09,810 চেনো তাকে? 177 00:13:11,190 --> 00:13:13,440 আগে তার সাথে দেখা হয়েছে? 178 00:13:17,450 --> 00:13:18,660 আমি একে চিনিনা... 179 00:13:21,580 --> 00:13:24,080 তুমি বলেছিলে, তোমার বন্ধু ইয়োহান... 180 00:13:24,080 --> 00:13:27,620 ...তোমাকে শুধু চিঠিই লিখতো। তুমি তাকে কখনো সামনাসামনি দেখোনি, তাই তো? 181 00:13:29,920 --> 00:13:33,340 কিন্তু, ইয়োহান তোমাকে খুব ভালো করে চিনতো। 182 00:13:36,190 --> 00:13:38,380 আমাকে... একটা বলপেন দিতে পারবেন? 183 00:13:40,570 --> 00:13:43,350 দুঃখিত। তোমাকে কোনো কিছু দিতে আমাকে বারণ করা হয়েছে। 184 00:13:43,760 --> 00:13:44,810 একটা কলম দিন, প্লিজ... 185 00:14:02,120 --> 00:14:03,030 সেই পার্ক... 186 00:14:05,290 --> 00:14:07,040 সেই পার্কে... 187 00:14:07,040 --> 00:14:09,460 একজনকে মারার পরের দিন... 188 00:14:09,460 --> 00:14:10,750 "এবার থামা যাক..." 189 00:14:10,750 --> 00:14:12,940 "এবারই এসবের শেষ..." 190 00:14:12,940 --> 00:14:15,760 সেই পার্কে যাওয়ার পর, আমার মাথায় এটাই ঘুরছিল... 191 00:14:17,340 --> 00:14:20,050 তার সাথে অনেকগুলো বাচ্চা ছিল... 192 00:14:21,760 --> 00:14:22,680 একটু দাঁড়াও! 193 00:14:22,680 --> 00:14:24,470 আমি রেকর্ডিং শুরু করতে ভুলে গেছি। 194 00:14:24,470 --> 00:14:25,890 আবার প্রথম থেকে বলতে পারবে? 195 00:14:25,890 --> 00:14:27,730 "তুমিও এসো।" 196 00:14:29,350 --> 00:14:30,730 "তুমিও এসো।" 197 00:14:31,560 --> 00:14:33,020 "তুমিও এসো।" 198 00:14:33,690 --> 00:14:35,070 "তুমিও এসো।" 199 00:14:35,900 --> 00:14:38,150 "তুমিও এসো।" 200 00:14:38,860 --> 00:14:40,320 "তুমিও..." 201 00:14:52,960 --> 00:14:53,710 কী... 202 00:14:54,310 --> 00:14:55,380 কী চাও তুমি? 203 00:14:56,250 --> 00:14:58,710 মি. শুবাল্টের বাসায় আমাদের দেখা হয়েছিল। 204 00:14:59,670 --> 00:15:01,970 আমার নাম ইয়োহান লিবার্ট। 205 00:15:01,970 --> 00:15:04,600 আমি কয়েকবার কল করেছিলাম, কিন্তু আপনি বাসায় ছিলেন না। 206 00:15:05,550 --> 00:15:06,890 তাই সরাসরি আপনার কাছেই চলে এলাম। 207 00:15:14,650 --> 00:15:15,400 হ্যালো। 208 00:15:16,230 --> 00:15:18,650 ওহ্, ডা. গিলেন। 209 00:15:18,650 --> 00:15:22,070 তো, ইয়ুরগেন্সকে ছবি দেখানোর পর কী হলো? 210 00:15:26,050 --> 00:15:27,030 ও মারা গেছে? 211 00:15:27,620 --> 00:15:28,410 হ্যাঁ। 212 00:15:28,410 --> 00:15:30,540 একটু আগেই, হাসপাতালে... 213 00:15:30,540 --> 00:15:34,000 পুলিশের জিজ্ঞাবাদের জন্য হাসপাতাল থেকে যেতেও পারছি না। 214 00:15:34,000 --> 00:15:37,380 তাকে একটা বলপেন দেওয়ায়, আমার উদাসীনতার জন্য... 215 00:15:37,380 --> 00:15:39,380 ...আমরা এক গুরুত্বপূর্ণ সাক্ষীকে হারালাম। 216 00:15:40,460 --> 00:15:42,300 কিন্তু, প্রফেসর রাইখবাইন... 217 00:15:42,300 --> 00:15:44,340 নিসন্দেহে, ইয়োহানের ছবি দেখার কারণেই... 218 00:15:44,340 --> 00:15:46,140 ...ও আত্মহত্যা করে বসেছে। 219 00:15:48,140 --> 00:15:51,680 জিজ্ঞাসাবাদ শেষ হলেই, আমি আপনার কাছে যাচ্ছি। 220 00:15:51,680 --> 00:15:52,690 আচ্ছা! 221 00:15:52,690 --> 00:15:54,650 আমি এখনই রিচার্ডকে বিষয়টা জানাচ্ছি। 222 00:15:59,540 --> 00:16:01,110 রিচার্ড... 223 00:16:09,160 --> 00:16:10,490 কলেজ রিপোর্ট...? 224 00:16:11,290 --> 00:16:12,370 জ্বী। 225 00:16:12,370 --> 00:16:15,500 আমি ১৯৮৯ সালে জাতিসংঘের প্রতিষ্ঠিত নীতি... 226 00:16:15,500 --> 00:16:18,340 ..."শিশু অধিকার রক্ষা আইন" নিয়ে গবেষণা করছি। 227 00:16:19,420 --> 00:16:21,760 মি. রিচার্ড, ড্রিংক করবেন নাকি? 228 00:16:21,760 --> 00:16:22,880 না! 229 00:16:24,380 --> 00:16:26,590 আপনি মদ খাওয়া ছেড়ে দিয়েছেন, তাই না? 230 00:16:28,390 --> 00:16:29,470 হ্যাঁ, খুব ভালো। 231 00:16:30,600 --> 00:16:35,140 কারণ, মাতাল অবস্থায় আপনি সেই ছেলেটাকে মেরে ফেলেছিলেন। 232 00:16:36,600 --> 00:16:37,650 ঠিক বলিনি? 233 00:16:38,810 --> 00:16:40,290 হ্যাঁ... 234 00:16:40,290 --> 00:16:42,400 মদের নেশার ঘোরে হলেও... 235 00:16:42,400 --> 00:16:44,490 ...আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। 236 00:16:44,490 --> 00:16:47,320 আমি সেই ঘটনার ব্যাপারে আপনাকে কিছু জিজ্ঞসা করতে চাই। 237 00:16:48,820 --> 00:16:50,830 যে ছেলেটাকে আপনি গুলি করে মেরেছিলেন... 238 00:16:50,830 --> 00:16:53,830 ...তার নাম স্টেফান ইয়োশ, বয়স সতের বছর। 239 00:16:53,830 --> 00:16:56,170 সে কী ধরণের অপরাধ করেছিল? 240 00:16:56,170 --> 00:16:58,000 ছেলে, হাহ? 241 00:16:58,000 --> 00:17:02,550 সতের বছরের একটা "ছেলে", শয়তানের মতো কাজ করেছিল। 242 00:17:02,550 --> 00:17:05,630 ধর্ষণ আর হত্যার নয়টা কেস, দুটো হত্যাচেষ্টার কেস... 243 00:17:05,630 --> 00:17:07,090 আর তাই তাকে মেরে ফেললেন? 244 00:17:07,090 --> 00:17:07,800 আমি ইচ্ছা করে মারিনি! 245 00:17:08,260 --> 00:17:09,890 ওহ, ক্ষমা করবেন। 246 00:17:09,890 --> 00:17:13,390 যাইহোক, আপনি কি জানতেন, শিশু অধিকার রক্ষা আইনের ৪০ নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী... 247 00:17:13,390 --> 00:17:16,060 248 00:17:13,389 --> 00:17:18,060 ...অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত, একজন শিশু সম্পূর্ণভাবে নির্দোষ? 249 00:17:18,060 --> 00:17:19,520 আপনি জানেন সেটা? 250 00:17:20,900 --> 00:17:22,440 হ্যাঁ, আমি জানি। 251 00:17:22,440 --> 00:17:24,070 আমি কিশোর অপরাধ বিভাগে কাজ করেছি। 252 00:17:24,070 --> 00:17:24,740 আচ্ছা। 253 00:17:25,030 --> 00:17:27,030 অনুচ্ছেদ ৩৭-এর ব্যাপারে জানেন? 254 00:17:27,030 --> 00:17:30,160 ১৮ বছরের কম বয়সী কেউ কোনো অপরাধ করলে... 255 00:17:30,160 --> 00:17:35,040 ...তাকে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড প্রদান করা যাবে না। 256 00:17:36,580 --> 00:17:38,210 এই নীতির বেশিরভাগই হলো... 257 00:17:38,210 --> 00:17:40,710 ...এই দেশের একজন মানুষের জন্মগত অধিকার। 258 00:17:40,710 --> 00:17:42,750 ...তা সে শিশু হোক বা কোনো প্রাপ্তবয়স্ক! 259 00:17:43,630 --> 00:17:45,630 আমি তাকে সজ্ঞানে গুলি করে মেরে ফেলিনি! 260 00:17:45,630 --> 00:17:47,720 মদের কারণে আমার দ্বারা এই ভুল হয়ে গেছে! 261 00:17:47,720 --> 00:17:50,720 আমি জানি, আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য... 262 00:17:50,720 --> 00:17:52,680 আমার কৃতকর্মের ফলও আমি মেনে নিয়েছি! 263 00:17:52,680 --> 00:17:55,520 আরে, আরে। প্লিজ শান্ত হোন। 264 00:17:55,520 --> 00:17:59,230 আমার কলেজের রিপোর্ট লেখার জন্যই, আপনার সাথে দেখা করতে চেয়েছিলাম। 265 00:18:01,440 --> 00:18:04,440 আপনাকে আঘাত করে থাকলে, দুঃখিত। 266 00:18:04,440 --> 00:18:06,690 চলুন বাইরে খোলা হাওয়ায় একটু বেড়িয়ে আসি। 267 00:18:09,990 --> 00:18:11,240 আমি এই হুইস্কির বোতলটা নেব। 268 00:18:12,280 --> 00:18:14,660 রাতে অনেক ঠাণ্ডা হাওয়া বইতে চলেছে। 269 00:18:16,040 --> 00:18:18,120 ওহ্, ডা. গিলেন। 270 00:18:18,120 --> 00:18:20,120 আমি এখনো রিচার্ডের সাথে যোগাযোগ করতে পারিনি। 271 00:18:20,790 --> 00:18:24,020 ও বলেছিল ও হয়তো ওর মেয়ের সাথে দেখা করতে পারবে, কিন্তু... 272 00:18:24,020 --> 00:18:27,010 ...আমার মনে হয়না, এতো রাতে ওরা দেখা করবে বলে। 273 00:18:27,760 --> 00:18:32,470 তার সাথে যোগাযোগ হলে, তাকে সাবধানে থাকতে বলবেন। 274 00:18:32,470 --> 00:18:34,350 আমি আপনার ওখানেই যাচ্ছি। 275 00:18:36,640 --> 00:18:40,270 আপনি স্টেফান ইয়োশের অতীত সম্পর্কে কিছু জানেন? 276 00:18:40,270 --> 00:18:44,070 ছোট থাকতে পূর্ব জামার্নির কোনো এক এতিমখানায় ও ছিল বলে জানি... 277 00:18:44,610 --> 00:18:46,530 আপনার আরেকটু বেশি জানা উচিত, বলে আমার মনে হয়। 278 00:18:47,960 --> 00:18:51,360 ওর এমন অপরাধ করার কারণ ওর অতীতেই লুকিয়ে আছে। 279 00:18:52,490 --> 00:18:54,620 ও যে এতিমখানায় ছিল... 280 00:18:54,620 --> 00:18:56,330 সেটা ছিল এক ভয়াবহ জায়গা। 281 00:18:57,660 --> 00:19:00,120 ও সত্যিই খুব ভালো ছেলে ছিল। 282 00:19:00,120 --> 00:19:04,170 কিন্তু এতিমখানায় ওর সাথে খুব বাজে ব্যবহার করা হয়... 283 00:19:04,170 --> 00:19:08,010 আর সেখানে থাকার ফলে, ওর মস্তিষ্কের বিকৃতি ঘটে... 284 00:19:09,130 --> 00:19:11,760 শিশু অধিকার রক্ষা আইনের অনুচ্ছেদ ৬... 285 00:19:11,760 --> 00:19:13,220 বাঁচার অধিকার, 286 00:19:13,220 --> 00:19:15,510 জীবন ক্রমবিকাশের সুনিশ্চয়তা। 287 00:19:15,510 --> 00:19:16,810 অনুচ্ছেদ ৮... 288 00:19:16,810 --> 00:19:18,560 ব্যক্তিত্ব রক্ষা। 289 00:19:18,560 --> 00:19:19,930 অনুচ্ছেদ ১৯... 290 00:19:19,930 --> 00:19:21,310 নির্যাতন থেকে রক্ষা। 291 00:19:22,100 --> 00:19:23,230 না... 292 00:19:23,230 --> 00:19:27,360 সেখানে কেউ তার এসব অধিকার নিশ্চিত করার প্রয়োজন বোধ করেনি। 293 00:19:28,250 --> 00:19:31,280 জায়গাটার নাম ৫১১ কিণ্ডারহাইম। 294 00:19:32,740 --> 00:19:34,620 শীঘ্রই আপনার মেয়ের সাথে দেখা করতে যাচ্ছেন? 295 00:19:36,160 --> 00:19:37,990 কীভাবে জানলে? 296 00:19:38,330 --> 00:19:40,160 তুমি এটা কীভাবে জানলে? 297 00:19:40,160 --> 00:19:43,540 বাসায় তখন আপনার মেয়ের সাথে ফোনে কথা বলছিলেন না? 298 00:19:44,750 --> 00:19:47,460 আগামীকাল কি তাকে দেখতে পারবেন? 299 00:19:53,800 --> 00:19:56,640 তোমার উদ্দেশ্য কী? 300 00:19:57,850 --> 00:20:00,060 আমি আমার কলেজ রিপোর্ট তৈরি করছি। 301 00:20:00,060 --> 00:20:00,890 সেটা নয়! 302 00:20:01,680 --> 00:20:04,690 তুমি কোন উদ্দেশ্যে শুবাল্টের সাথে আছ? 303 00:20:07,610 --> 00:20:08,480 তুমি... 304 00:20:09,610 --> 00:20:12,150 তুমি... কে..? 305 00:20:19,950 --> 00:20:24,580 আপনি বলছেন, মাতাল থাকার কারণে আপনি ছেলেটাকে গুলি করেছিলেন। 306 00:20:24,580 --> 00:20:26,580 আগে আমার কথার জবাব দাও! 307 00:20:27,310 --> 00:20:33,550 এটা ঠিক যে, তাকে গুলি করার দিন আপনাকে বারে মদ খেতে দেখা গেছে... 308 00:20:35,640 --> 00:20:37,820 কিন্তু একটা বিষয় খুব অদ্ভুত। 309 00:20:37,820 --> 00:20:39,820 আমার খোঁজখবর অনুযায়ী... 310 00:20:39,850 --> 00:20:46,270 ...ছেলেটাকে মারার আগে, একজন লোকও আপনাকে মদ খেতে দেখেনি। 311 00:20:47,580 --> 00:20:52,860 ছেলেটাকে মারার সময় আপনি মাতাল ছিলেন না, তাই না? 312 00:20:53,360 --> 00:20:54,030 কী...! 313 00:20:54,740 --> 00:20:56,470 আপনি সজ্ঞানে ছিলেন। 314 00:20:56,470 --> 00:20:57,510 আর পুরোপুরি ঠাণ্ডা মাথায়। 315 00:20:58,950 --> 00:21:01,410 আপনি তাকে মারতে চেয়েছিলেন... 316 00:21:01,410 --> 00:21:03,370 ...তাই শান্তভাবে ট্রিগারটা টানলেন। 317 00:21:06,770 --> 00:21:08,000 ভুল বলেছি? 318 00:21:08,540 --> 00:21:09,340 হ্যাঁ! 319 00:21:10,590 --> 00:21:12,510 আপনি কেন সব ভুলে যেতে চাচ্ছেন? 320 00:21:14,130 --> 00:21:16,220 নাকি শুধুই মিথ্যা বলছেন? 321 00:21:17,510 --> 00:21:19,800 আপনি কি অন্যদের মিথ্যা বলছেন? 322 00:21:19,800 --> 00:21:21,640 নাকি নিজেকেই মিথ্যা বলছেন? 323 00:21:23,310 --> 00:21:25,950 আপনি কি ছেলেটার অপরাধ যাচাই করেছিলেন? 324 00:21:25,950 --> 00:21:28,420 আপনার কি তাকে মারার কোনো অধিকার ছিল? 325 00:21:29,940 --> 00:21:30,900 আপনার কি মনে হয়... 326 00:21:31,610 --> 00:21:34,030 ...মিথ্যা বললে আপনার পাপ ধুয়েমুছে যাবে? 327 00:21:40,160 --> 00:21:42,910 কী মহাপাপ... 328 00:21:42,910 --> 00:21:46,080 এমন এক পাপ করা কোনো লোক কি... 329 00:21:46,080 --> 00:21:50,460 ...তার মেয়ের সাথে দেখা করে বলতে পারে যে, সে আবার আগের মতোই হয়ে গেছে? 330 00:22:02,780 --> 00:22:04,310 তো? 331 00:22:04,310 --> 00:22:05,600 একটু ড্রিংক করবেন নাকি? 332 00:22:11,510 --> 00:22:12,540 গিলেন? 333 00:22:12,540 --> 00:22:14,000 ডা. গিলেন নাকি? 334 00:22:17,040 --> 00:22:17,920 আমরা পুলিশ। 335 00:22:18,670 --> 00:22:20,920 আপনার রোগী, রিচার্ড ব্রাউন... 336 00:22:21,380 --> 00:22:22,800 ...মারা গেছেন। 337 00:22:26,800 --> 00:22:33,800 অনুবাদক: ফেরদৌস শুভ 338 00:23:45,800 --> 00:23:52,800 Next Episode: Decision