1
00:00:02,290 --> 00:00:07,250
রাইখবাইন কাউন্সেলিং সেন্টার
(মিউনিখ)
2
00:00:02,580 --> 00:00:05,590
এর মধ্যে কি আর মদ খেয়েছ?
3
00:00:05,590 --> 00:00:07,710
এক ফোঁটাও না।
4
00:00:08,380 --> 00:00:09,880
তাও ভালো।
5
00:00:09,900 --> 00:00:14,120
ঐ জিনিস থেকে যত বেশি দূরে থাকতে পারো,
ততই তোমার মঙ্গল।
6
00:00:14,120 --> 00:00:18,580
যতদিন আপনার কাছে প্রতি সপ্তাহে কাউন্সেলিংয়ের জন্য
আসছি, আমার মনে হয়না আর মদ খাওয়ার সুযোগ হবে।
7
00:00:19,430 --> 00:00:21,310
আমি আপনার রোষানলে পড়ে মরতে চাইনা।
8
00:00:21,310 --> 00:00:22,600
আমার রোষানল? কী যা-তা বকছ?
9
00:00:23,060 --> 00:00:26,380
আমি শুধু তোমার কাউন্সেলিং করছি।
10
00:00:26,380 --> 00:00:29,380
আসলে, আমার মদ খাওয়ার মতো সময় নেই।
11
00:00:29,380 --> 00:00:33,030
প্রাইভেট ডিটেকটিভ হওয়ার পর,
এই প্রথম একটা বড় কেস হাতে পেয়েছি।
12
00:00:33,030 --> 00:00:34,350
বড় কেস?
13
00:00:35,050 --> 00:00:37,850
ডাক্তার, এই লোকের ব্যাপারে কী বলবেন?
14
00:00:37,850 --> 00:00:38,850
কী বলব?
15
00:00:39,590 --> 00:00:47,300
[ফিজিওগনোমি:মানুষের মুখ দেখে তার চরিত্র ও
বৈশিষ্ট্য অনুমান করা। এক ধরণের অপবিজ্ঞান]
16
00:00:39,600 --> 00:00:44,560
আপনার ফিজিওগনোমির জ্ঞান দিয়ে,
বলতে পারবেন এই লোকটার চরিত্র কেমন?
17
00:00:45,060 --> 00:00:47,400
ফিজিওগনোমি?
18
00:00:47,400 --> 00:00:48,360
রিচার্ড!
19
00:00:48,360 --> 00:00:51,570
আমাকে কি কোনো গণক বলে মনে হয়?
20
00:00:52,030 --> 00:00:58,330
মানে, মানুষের মুখ দেখে তার সম্পর্কে বলার
ব্যাপারে, আপনার বেশ নামডাক আছে।
21
00:00:58,870 --> 00:01:03,330
এতো বছর ধরে মানুষের কাউন্সেলিং করার
অভিজ্ঞতার কারণেই, কিছুটা আন্দাজ করতে পারি।
22
00:01:03,330 --> 00:01:08,340
তাহলে আপনার সেই অভিজ্ঞতা দিয়ে বলতে
পারবেন, এই লোকটা ঠগবাজ কি-না?
23
00:01:08,960 --> 00:01:10,090
ঠগবাজ?
24
00:01:11,470 --> 00:01:13,720
হুম্ফ! না, তা সম্ভব নয়।
25
00:01:13,720 --> 00:01:15,600
এই ছেলেটা মিথ্যা বলতে পারেনা।
26
00:01:16,220 --> 00:01:19,600
বললেও, সহজেই ধরা পড়ে যায়।
27
00:01:19,600 --> 00:01:21,100
আচ্ছা।
28
00:01:21,100 --> 00:01:23,100
ওর পক্ষে কি আত্মহত্যা করা সম্ভব?
29
00:01:23,660 --> 00:01:25,480
না, একেবারেই না।
30
00:01:25,480 --> 00:01:28,110
ওর চেহারা দেখে মনে হয়না ও আত্মহত্যা করতে পারে।
31
00:01:28,440 --> 00:01:34,110
আপনি এতোটা আত্মবিশ্বাস নিয়ে বলছেন,
সত্যিই আপনার ফিজিওগনোমির জ্ঞানে মুগ্ধ হলাম।
32
00:01:34,550 --> 00:01:36,760
এসব শুধুই আমার অনেক বছর কাউন্সিলিংয়ের অভিজ্ঞতা।
33
00:01:36,760 --> 00:01:39,560
তো, এই ছেলেটার ব্যাপার কী?
34
00:01:39,560 --> 00:01:41,870
হান্স গেয়র্গ শুবাল্ট।
35
00:01:41,870 --> 00:01:43,120
শুবাল্ট?
36
00:01:43,790 --> 00:01:45,630
আপনি তাকে চেনেন, তাই না ডাক্তার?
37
00:01:46,420 --> 00:01:48,520
হ্যাঁ, সেই কোটিপতি লোকটা।
38
00:01:48,520 --> 00:01:50,840
বায়ার্নের ভ্যাম্পায়ার।
39
00:01:51,380 --> 00:01:54,880
হ্যাঁ। সেই কোটিপতিই আমাকে কাজ দিয়েছে।
40
00:01:54,880 --> 00:02:01,390
ছবির এই ছেলেটি, এডমুন্ড ফারেন,
নিজেকে তার ছেলে বলে দাবি করছিল।
41
00:02:01,930 --> 00:02:04,560
হুম্ফ! তার মিথ্যা তাড়াতাড়িই ধরা পড়ে যায়, ঠিক?
42
00:02:04,560 --> 00:02:08,230
না, শুবাল্ট তার কাহিনী পুরোপুরি বিশ্বাস করে নিয়েছিল।
43
00:02:09,400 --> 00:02:15,450
পুরো ঘটনাই ছিল সাজানো। কিছুটা খোঁজখবর
করেই বুঝতে পারি ছেলেটা ভাঁওতাবাজ।
44
00:02:16,030 --> 00:02:19,870
কিন্তু, একটা জিনিস এখনো বুঝতে পারছিনা।
45
00:02:19,870 --> 00:02:25,500
সে শুবাল্টের ছেলের সম্পর্কে এতো ভালো করে কীভাবে
জানলো, যে তার কথা শুনে শুবাল্ট তাকে বিশ্বাসই করে ফেলল?
46
00:02:26,330 --> 00:02:29,250
সেটা বরং তাকেই জিজ্ঞাসা করো।
47
00:02:29,840 --> 00:02:34,990
আসলে, ঘটনা হচ্ছে, ছেলেটা আত্মহত্যা করেছে।
48
00:04:02,300 --> 00:04:06,050
The Secret Forest
49
00:04:04,700 --> 00:04:06,620
আরে শোনো না, মার্টিন।
50
00:04:07,830 --> 00:04:09,120
আরে আমরা তো বন্ধুই, তাই না?
51
00:04:10,370 --> 00:04:13,100
আমাকে এডমুন্ড ফারেনের সুইসাইড নোটটা দেখতে দাও।
52
00:04:13,090 --> 00:04:15,550
হাতের লেখা পরীক্ষার কাজ হয়ে গেছে।
53
00:04:15,550 --> 00:04:18,400
ওটা তারই লেখা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
54
00:04:18,400 --> 00:04:20,840
বাইরের কাউকে সেটা দেখানোর কোনো মানেই হয়না।
55
00:04:21,630 --> 00:04:24,640
যারা তার লাশ খুঁজে পায়, কার্ল নয়মান আর লটে ফ্রাঙ্ক...
56
00:04:25,370 --> 00:04:28,520
তারা ফারেনের সাথেই কাজ করতো, তাই না?
57
00:04:29,350 --> 00:04:30,730
ওরা শুধুই বন্ধু ছিল।
58
00:04:31,350 --> 00:04:32,940
শুধু বন্ধু, হাহ?
59
00:04:33,670 --> 00:04:36,830
তো, তোমাদের কী অবস্থা? আগেকার মতোই?
60
00:04:36,830 --> 00:04:39,690
হ্যাঁ, আগের মতোই যথেষ্ট লোকবলের অভাব।
61
00:04:40,690 --> 00:04:44,950
তোমার পজিশন পাওয়ার পর থেকে,
খুব ব্যস্ত সময় যাচ্ছে।
62
00:04:46,780 --> 00:04:49,580
মাথামোটা মার্টিন ভালোই উঁচুতে চড়ে গেছে মনে হচ্ছে, হাহ?
63
00:04:49,580 --> 00:04:51,750
আমাকে আর ঐ নামে ডাকবে না।
64
00:04:52,890 --> 00:04:56,040
তুমিও আর আমার বস নও, আমিও
আর তোমার আন্ডারে কাজ করিনা।
65
00:04:56,040 --> 00:04:57,460
আরে, ছাড়ো তো, মার্টিন...
66
00:04:57,460 --> 00:05:01,420
তোমার কোনো ধারণাই নেই, সেই সময়
আমরা কতটা ঝামেলার মধ্যে দিয়ে গেছি।
67
00:05:02,420 --> 00:05:07,180
সিরিয়াল কিলারটাকে খুঁজতে আমরা কতটা পরিশ্রম
করেছিলাম, আর যখন তাকে হাতের নাগালে পেয়ে গেলাম...
68
00:05:07,180 --> 00:05:10,390
...তুমি মদের নেশা হুঁশ হারিয়ে ওকে গুলি করে দিলে...
69
00:05:10,390 --> 00:05:12,390
তোমার সেই কাজের জন্য, আমাদের কতটা
ঝামেলা পোহাতে হয়েছে জানো না।
70
00:05:15,190 --> 00:05:17,270
এখন, প্লিজ এখান থেকে যাও।
71
00:05:17,270 --> 00:05:22,070
একটা সুইসাইড কেস নিয়ে পড়ে থাকার
সময় আমার নেই।
72
00:05:24,450 --> 00:05:24,660
ওহ।
73
00:05:25,780 --> 00:05:27,830
আমি ঘটনাস্থলটা একটু চেক করতে চাই।
74
00:05:27,830 --> 00:05:29,870
সবকিছু আগের মতোই আছে তো?
75
00:05:30,490 --> 00:05:35,040
যেহেতু ওখানে কোনো অপরাধই ঘটেনি, তাই
আমি সব সরিয়ে ফেলার অনুমতি দিয়ে দিয়েছি।
76
00:05:35,040 --> 00:05:38,630
আজই মনে হয় ওরা ছেলেটার সব জিনিস সরিয়ে ফেলবে।
77
00:05:39,550 --> 00:05:40,670
ধ্যাৎ!
78
00:05:42,050 --> 00:05:45,510
মাথামোটা-মার্টিন কখন এতো চালু হয়ে গেল?
79
00:05:50,510 --> 00:05:52,680
ভালো, ঠিক সময়েই এসে পড়েছি।
80
00:05:52,680 --> 00:05:55,810
ওরা কিছুক্ষণেই মধ্যেই সব সরিয়ে
ফেলতে এসে পড়বে, যদিও।
81
00:05:55,810 --> 00:05:58,860
ওহ, আমি শুধু কয়েক মিনিট সময় নেব।
82
00:06:04,670 --> 00:06:07,320
এই পাইপেই দড়ি ঝুলিয়েছিল, হাহ?
83
00:06:09,870 --> 00:06:13,040
ও এই টেবিলে সুইসাইড নোটটা লিখেছিল।
84
00:06:14,660 --> 00:06:17,250
ও রিসার্চ পেপার লিখছিল...
85
00:06:18,170 --> 00:06:23,300
"কষ্টের সূচনা", "কার্যধারা এবং বাস্তবতা", "বিশ্বের চেতনা।"
86
00:06:24,130 --> 00:06:27,380
বই দেখেই বোঝা যাচ্ছে, দর্শনের ছাত্র।
87
00:06:29,050 --> 00:06:32,970
এই বইগুলোর উপর ভিত্তি করেই ও
রিসার্চ পেপার লিখছিল।
88
00:06:32,970 --> 00:06:36,350
হুম? এটা "গ্যালিক যুদ্ধের ইতিহাস।"
89
00:06:37,160 --> 00:06:39,690
এটা এখানে কেন? অন্য বইগুলোর
সাথে তো এর কোনো সম্পর্ক নেই।
90
00:06:40,690 --> 00:06:43,650
স্প্যানিশ? না, ল্যাটিন?
91
00:06:43,650 --> 00:06:44,900
কোন ভাষা বুঝতেই পারছিনা।
92
00:06:49,070 --> 00:06:52,700
পুরো বইটা নতুন, কিন্তু শুধু এই লাইনটাই
আন্ডারলাইন করা কেন?
93
00:06:52,700 --> 00:06:54,700
রুম ২০৪... আহ, এই তো এখানে।
94
00:06:56,040 --> 00:06:58,210
আমাদের আরো বক্স লাগবে!
95
00:07:00,710 --> 00:07:02,800
আগে বইগুলো বক্সে ঢুকাও।
96
00:07:02,800 --> 00:07:03,880
আচ্ছা।
97
00:07:03,880 --> 00:07:05,340
কাজ চালিয়ে যান।
98
00:07:05,340 --> 00:07:07,490
এটার কী করব?
99
00:07:07,490 --> 00:07:09,280
ওহ, ওটা এখানে হবে।
100
00:07:09,300 --> 00:07:09,800
আচ্ছা।
101
00:07:17,890 --> 00:07:18,270
জ্বী?
102
00:07:19,020 --> 00:07:21,810
আমি আপনার প্রতিবেশীর ব্যাপারে
কিছু জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম।
103
00:07:22,310 --> 00:07:24,780
আমি যা জানতাম সবকিছুই আপনাদের বলে দিয়েছি।
104
00:07:24,780 --> 00:07:28,110
আরে, আমি পুলিশের লোক নই।
আমি একজন প্রাইভেট ডিটেকটিভ।
105
00:07:28,110 --> 00:07:30,380
আপনি কে তাতে কিছু আসে যায় না।
106
00:07:30,380 --> 00:07:34,030
আমাকে কালকের মধ্যে একটা পেপার জমা দিতে হবে,
আপনাদের এই গন্ডগোলের কারণে...
107
00:07:34,030 --> 00:07:36,290
...কিছুতেই আর মনোযোগ বসাতে পারছি না।
108
00:07:36,290 --> 00:07:37,790
বুঝতে পারছি।
109
00:07:37,790 --> 00:07:39,000
শুধু একটা প্রশ্ন।
110
00:07:39,750 --> 00:07:43,000
এই দুজন কি ফারেনের কাছের বন্ধু ছিল?
111
00:07:43,560 --> 00:07:47,340
না, এদেরকে আগে কখনো দেখিনি।
112
00:07:47,340 --> 00:07:51,340
ওর কোনো বন্ধু ছিল বলে তো মনে হয়নি।
113
00:07:51,340 --> 00:07:52,430
আচ্ছা...
114
00:07:52,430 --> 00:07:53,320
হয়ে গেছে?
115
00:07:53,320 --> 00:07:56,410
দাঁড়াও দাঁড়াও, আরেকটা প্রশ্ন...
116
00:07:56,410 --> 00:07:58,450
আর কী?
117
00:07:58,450 --> 00:08:00,660
এই লাইনটা একটু অনুবাদ করে দিতে পারবে?
118
00:08:00,660 --> 00:08:02,230
এই যে, আন্ডারলাইন করা অংশটুকু শুধু।
119
00:08:02,810 --> 00:08:03,730
কী?
120
00:08:04,730 --> 00:08:06,980
কী জ্বালাতন শুরু করলেন!
121
00:08:06,980 --> 00:08:10,280
আমি ক্লাসে ফেইল করলে আপনার দোষ।
122
00:08:10,280 --> 00:08:10,990
সরি।
123
00:08:13,340 --> 00:08:13,950
" আমি আর..."
124
00:08:14,740 --> 00:08:15,830
"...নাটক চালিয়ে যেতে..."
125
00:08:17,330 --> 00:08:18,830
"...পারব না।"
126
00:08:20,580 --> 00:08:21,460
হাহ?
127
00:08:22,330 --> 00:08:23,540
এর মানে কী?
128
00:08:23,540 --> 00:08:26,210
আমি কীভাবে বলব? এইটুকুই যথেষ্ট নয় কি?
129
00:08:26,880 --> 00:08:28,270
"আমি আর..."
130
00:08:28,270 --> 00:08:29,480
"...নাটক চালিয়ে যেতে..."
131
00:08:29,480 --> 00:08:30,970
"...পারব না।"
132
00:08:32,030 --> 00:08:34,570
আগে কোথায় শুনেছি এটা?
133
00:08:51,490 --> 00:08:53,200
তুমিও এখানে আসতে পছন্দ করো?
134
00:09:02,000 --> 00:09:04,500
ওহ, তুমি তো... ইয়োহান, তাই না?
135
00:09:05,250 --> 00:09:07,040
উপরে উঠে পড়ো।
136
00:09:07,040 --> 00:09:10,010
এখান থেকে চারপাশের দৃশ্য আরো সুন্দর।
137
00:09:10,460 --> 00:09:11,670
আচ্ছা।
138
00:09:21,270 --> 00:09:22,520
ধন্যবাদ।
139
00:09:27,230 --> 00:09:30,150
ওয়াও, আমার ভয় করছে।
140
00:09:30,150 --> 00:09:31,780
ভয় পাওয়ার কিছু নেই।
141
00:09:35,490 --> 00:09:37,910
আরে, থামো!
142
00:09:40,330 --> 00:09:44,290
থামো বলছি! এটা বিপদজনক!
143
00:09:47,750 --> 00:09:49,300
এখানে প্রায়ই আসো?
144
00:09:49,670 --> 00:09:51,510
হ্যাঁ।
145
00:09:52,340 --> 00:09:55,550
এই সময়ে আশেপাশের বাড়িগুলোতে
বাতি জ্বলতে শুরু করে।
146
00:09:57,970 --> 00:10:00,510
সবাই নিজের বাসায় ফিরে আসে...
147
00:10:00,510 --> 00:10:04,060
বাতাসে রাতের খাবারের সুগন্ধ ছড়িয়ে পড়ে।
148
00:10:04,850 --> 00:10:06,980
আমার ওদের দেখে হিংসা হয়।
149
00:10:06,980 --> 00:10:08,310
ওদের দেখে হিংসা হয়?
150
00:10:08,310 --> 00:10:13,960
হ্যাঁ, ছোট থেকেই আমার এসবের সৌভাগ্য হয়নি।
151
00:10:13,960 --> 00:10:15,780
তোমার পরিবারে কে কে আছে?
152
00:10:20,280 --> 00:10:23,290
সরি, এই প্রশ্ন করা ঠিক হয়নি।
153
00:10:23,830 --> 00:10:29,040
আসলে, ছোট থেকেই ভিন্ন ভিন্ন পালক
মা-বাবার কাছে বড় হয়েছি।
154
00:10:29,040 --> 00:10:31,420
কিছু মনে না করলে, আমাকে তোমার ব্যাপারে বলবে?
155
00:10:32,840 --> 00:10:34,260
তোমার অতীত সম্পর্কে?
156
00:10:40,550 --> 00:10:42,470
এইতো এটাই!
157
00:10:43,390 --> 00:10:46,310
"আমি আর নাটক চালিয়ে যেতে পারব না।"
158
00:10:46,310 --> 00:10:48,770
ফারেনের সুইসাইড নোট।
159
00:10:48,770 --> 00:10:51,940
কিন্তু, এগুলো ওর শেষ কথা নয়...
160
00:10:52,730 --> 00:10:56,200
সে শুধু বইটা থেকে এই লাইনগুলো অনুবাদ করছিল।
161
00:11:02,660 --> 00:11:05,000
এই হলো আমার জীবনের গল্প।
162
00:11:06,000 --> 00:11:08,920
ডিপ্রেসিং, তাই না?
163
00:11:09,880 --> 00:11:11,500
বড় অদ্ভুত...
164
00:11:11,500 --> 00:11:14,630
মনে হচ্ছে যেন, তোমাকে আমি সবকিছুই
মন খুলে বলতে পারব।
165
00:11:15,300 --> 00:11:19,640
তোমার বড়লোক বাবাকে নিয়ে, এখনই যেটা বললে...
166
00:11:20,220 --> 00:11:21,640
তুমি শুবাল্টের কথা বলছ, তাই না?
167
00:11:40,950 --> 00:11:45,890
ইয়োহান, তুমি আমার জন্য... কাঁদছ?
168
00:11:53,130 --> 00:11:55,390
হেই, আমাদেরকে এই ব্যাপারে কিছু করতে হবে।
169
00:11:56,220 --> 00:12:01,520
আমি তার দেখাশোনা করি বলেই হয়তো,
আমার তার ব্যাপারে চিন্তা হচ্ছে।
170
00:12:02,290 --> 00:12:07,020
ফারেন আত্মহত্যা করার পর থেকে,
তিনি ঠিকঠাক খাবার খাচ্ছেন না।
171
00:12:08,360 --> 00:12:12,070
এরকমই চলতে থাকলে, তিনি তো মারাই যাবেন।
172
00:12:12,990 --> 00:12:16,530
কার্ল, তুমি যে তার আসল ছেলে,
তা কেন তাকে বলে দিচ্ছ না?
173
00:12:18,280 --> 00:12:22,620
আমি শুধু জানতে চেয়েছিলাম তিনি কেমন মানুষ।
174
00:12:22,620 --> 00:12:32,260
আমি যদি তাকে সত্যিটা বলেও দেই, তিনি হয়তো মনে
করবেন আমি তার টাকার লোভে এসব বলছি।
175
00:12:33,090 --> 00:12:38,140
শুবাল্ট এরকমই। টাকাই তার কাছে সবকিছু।
176
00:12:38,140 --> 00:12:40,770
আমার কেমন লাগে, তা তিনি বুঝবেন না।
177
00:12:41,350 --> 00:12:43,370
কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে।
178
00:12:43,370 --> 00:12:47,020
তোমার নিজের বাবা বিষাদের সাগরে ঢুবে যাচ্ছেন।
179
00:12:50,730 --> 00:12:53,280
ওহ, এই তাহলে ব্যাপার।
180
00:12:53,960 --> 00:12:54,780
হাহ?
181
00:12:55,630 --> 00:12:57,490
এই ব্যাপারে, আমার একটা আইডিয়া আছে।
182
00:13:05,580 --> 00:13:08,250
"আমি আর নাটক চালিয়ে যেতে পারব না..."
183
00:13:09,250 --> 00:13:12,690
এগুলো ফারেনের শেষ কথা ছিল না।
184
00:13:12,690 --> 00:13:15,150
আমি তার রুমে এই ল্যাটিন বইটা খুঁজে পেয়েছি।
185
00:13:15,940 --> 00:13:21,220
সে শুধু "গ্যালিক যুদ্ধের ইতিহাস" বই থেকে
এই লাইনগুলো অনুবাদ করেছিল।
186
00:13:21,220 --> 00:13:23,430
আমার এটাকে কোনো আত্মহত্যা বলে মনে হচ্ছে না।
187
00:13:24,390 --> 00:13:30,020
আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু পুলিশের চাকরি
করার অভিজ্ঞতা থেকে এটুকু বলতে পারছি।
188
00:13:35,190 --> 00:13:37,450
আপনি শুনছেন, মি. শুবাল্ট?
189
00:13:37,450 --> 00:13:39,280
আপনাকে অসুস্থ মনে হচ্ছে।
190
00:13:39,910 --> 00:13:42,740
যথেষ্ট হয়েছে।
191
00:13:43,290 --> 00:13:44,000
হাহ?
192
00:13:45,120 --> 00:13:48,330
যথেষ্ট হয়েছে।
193
00:13:49,170 --> 00:13:52,750
কী বলছেন আপনি? এই ব্যাপারটা সুবিধার মনে হচ্ছেনা।
194
00:13:52,750 --> 00:13:57,590
যদি তার মৃত্যু আত্মহত্যা না হয়ে থাকে, তারমানে
আপনার জীবনেরও হয়তো ঝুঁকি আছে।
195
00:13:59,430 --> 00:14:04,470
ও... ও আমার ছেলে ছিল।
196
00:14:04,990 --> 00:14:09,100
থামুন... আমি আপনাকে আগেই বলেছি।
197
00:14:09,100 --> 00:14:12,400
ওর জন্মস্থান বা অতীতের সাথে আপনার কোনো সম্পর্কই নেই।
198
00:14:13,610 --> 00:14:15,190
ও আপনাকে মিথ্যা বলেছিল।
199
00:14:16,320 --> 00:14:20,870
ফারেন ভালো ছেলেই ছিল, মানুষকে
ঠকানোর মতো লোক ও ছিল না...
200
00:14:21,700 --> 00:14:24,370
...কিন্তু সে আপনাকে ঠকানোর চেষ্টা করেছিল।
201
00:14:28,210 --> 00:14:29,890
স্যার এখন বিশ্রাম নেবেন।
202
00:14:29,890 --> 00:14:31,920
আপনি এখন আসতে পারেন।
203
00:14:33,130 --> 00:14:36,730
আমি আমার ইনভেস্টিগেশন থামাব না।
204
00:14:36,730 --> 00:14:40,930
আপনি আমাকে প্রচুর টাকা দিচ্ছেন বলে নয়।
205
00:14:41,970 --> 00:14:43,430
আমি টের পাচ্ছি!
206
00:14:44,060 --> 00:14:48,230
এসবের পেছনে আরো অশুভ কিছুর অস্তিত্ব রয়েছে।
207
00:14:49,770 --> 00:14:51,650
জীবনে...
208
00:14:52,690 --> 00:14:58,650
জীবনে কিছু জিনিস আছে, যাকে
আগের অবস্থায় ফেরানো যায় না।
209
00:15:02,200 --> 00:15:05,410
আমার কথা বুঝতে পারছ?
210
00:15:08,200 --> 00:15:09,660
খুব ভালো করে বুঝতে পারছি।
211
00:15:09,660 --> 00:15:13,330
ইনভেস্টিগেশন চলতে থাকবে।
212
00:15:14,560 --> 00:15:15,550
বুঝেছেন?
213
00:15:21,760 --> 00:15:24,010
শিশু অধিকার আইন?
214
00:15:24,010 --> 00:15:28,680
হ্যাঁ, এটা অনেকটা, শিশুদের অধিকার রক্ষা করার...
215
00:15:28,680 --> 00:15:33,100
...আন্তর্জাতিক আইনের মতোই।
216
00:15:33,100 --> 00:15:35,400
আমি এই টপিকের উপরই বর্তমানে কাজ করছি।
217
00:15:36,230 --> 00:15:40,780
অনাথ-আশ্রমের বাচ্চাদের দেখাশোনা করার
সাথে এর কোনো সম্পর্ক নেই...
218
00:15:40,780 --> 00:15:43,610
এই কাজটা করতে ভালো লাগে বলেই করি।
219
00:15:44,410 --> 00:15:48,450
তো, একটু আগে যা বলছিলে সে ব্যাপারে
বাকি অংশটুকু বলো...
220
00:15:48,450 --> 00:15:51,120
শুবাল্ট তিনবার দেউলিয়া হয়ে গেছিলেন, আর...?
221
00:15:51,960 --> 00:15:57,380
হ্যাঁ, সেই তিনবারই, তিনি হঠাৎ উধাও হয়ে যান...
222
00:15:57,380 --> 00:16:02,380
আর, আবার যখন তিনি ফিরে আসেন,
শূণ্য থেকে শুরু করে আবার কোটিপতি বনে যান।
223
00:16:03,590 --> 00:16:10,910
এক শুক্রবারে বই পড়ার সময়,
তার কাছ থেকে এই ব্যাপারে কিছুটা শুনেছি।
224
00:16:10,910 --> 00:16:14,540
তিনবার উধাও হওয়ার পর তিনি কোথায়
গিয়েছিলেন, সে ব্যাপারে তাকে জিজ্ঞাসা করেছ?
225
00:16:14,560 --> 00:16:14,900
হ্যাঁ।
226
00:16:15,690 --> 00:16:18,150
তাহলে চলো তাকে সেখানে নিয়ে যাই।
227
00:16:18,690 --> 00:16:21,940
সবারই একটা প্রিয় জায়গা থাকে,
যেখানে গেলে তারা শান্তি অনুভব করে।
228
00:16:21,940 --> 00:16:26,370
যেমন তোমার ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়ের
ছাদ থেকে চারপাশের দৃশ্য দেখা।
229
00:16:34,830 --> 00:16:35,830
মি. কুনৎস...
230
00:16:35,830 --> 00:16:39,130
বাথরুমের ড্রেনে মনে হয় পানি আটকে যাচ্ছে।
231
00:16:39,130 --> 00:16:41,050
আপনি একটু দেখতে পারবেন?
232
00:16:42,050 --> 00:16:44,470
ঐ বেসিনটাতে।
233
00:16:52,660 --> 00:16:55,480
লটে, কী সমস্যা এখানে?
234
00:17:00,210 --> 00:17:03,780
হেই, দরজা খোলো! মজা করা বন্ধ করো!
235
00:17:03,780 --> 00:17:05,030
ও কী করতে চাচ্ছে?
236
00:17:15,290 --> 00:17:17,580
দরজা খোলো বলছি!
237
00:17:17,580 --> 00:17:18,790
মি. শুবাল্টকে কোথায় নিয়ে যাচ্ছ?
238
00:17:19,670 --> 00:17:21,500
তার চোখের অবস্থা ভালো না, জানো না!
239
00:17:21,770 --> 00:17:24,130
খোলো! এটা কিডন্যাপিং!
240
00:17:24,130 --> 00:17:25,380
কিডন্যাপার কোথাকার!
241
00:17:30,450 --> 00:17:33,060
আচ্ছা! সবকিছু প্ল্যানমাফিক হয়েছে।
242
00:17:33,060 --> 00:17:33,890
ঠিক আছে, যাওয়া যাক!
243
00:17:34,350 --> 00:17:36,500
তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ?
244
00:17:36,500 --> 00:17:37,750
সুন্দর একটা জায়গায়, দেখতেই পাবেন।
245
00:17:47,590 --> 00:17:50,870
আমি জানি তুমি মার্গোট ল্যাংগার নও।
246
00:17:51,910 --> 00:17:55,620
আমার শুধু মি. ফারেনের ব্যাপারে কিছু জানার আছে।
247
00:17:55,620 --> 00:17:58,210
সে তোমার কাছে এসেছিল, না?
248
00:17:58,210 --> 00:18:00,500
ফারেন? ফারেন আবার কোন জন?
249
00:18:00,500 --> 00:18:01,360
কোন জন...?
250
00:18:02,210 --> 00:18:04,820
দুটো ভিন্ন ভিন্ন গ্রুপ থেকে দুজন...
251
00:18:04,820 --> 00:18:07,380
...নিজেকে শুবাল্টের ছেলে বলে দাবি করছিল।
252
00:18:08,090 --> 00:18:12,140
কার কথা বলছেন আপনি? কালো চুলওয়ালা
ছেলেটা নাকি সোনালী চুলওয়ালা ছেলেটা?
253
00:18:12,140 --> 00:18:13,740
কালো চুলওয়ালা?
254
00:18:13,740 --> 00:18:17,060
কালো চুলের ছেলেটা একটা মেয়ের সাথে এসেছিল।
255
00:18:17,060 --> 00:18:20,100
বিশ্বাসই হচ্ছিল না, একটা মেয়েকে সে
এমন একটা জায়গায় নিয়ে এসেছে।
256
00:18:20,900 --> 00:18:23,570
কালো চুলের একটা ছেলে আর একটা মেয়ে?
257
00:18:24,400 --> 00:18:26,690
দেখুন তো... এ দুজন নাকি?
258
00:18:28,740 --> 00:18:30,700
হ্যাঁ, এই দুজন।
259
00:18:31,450 --> 00:18:33,030
এই ছেলেটাও...
260
00:18:33,830 --> 00:18:36,700
...নিজেকে শুবাল্টের ছেলে বলে দাবি করছিল?
261
00:18:40,960 --> 00:18:43,000
সত্যি এটাই সেই জায়গা?
262
00:18:43,000 --> 00:18:45,760
তাই তো হওয়ার কথা... আশেপাশেই হবে হয়তো।
263
00:18:46,230 --> 00:18:48,470
তোমরা আমাকে কোথায় নিয়ে এসেছ?
264
00:18:50,930 --> 00:18:53,180
আসলে, এটা হলো...
265
00:18:53,180 --> 00:18:55,470
ওরবেনবার্গ জঙ্গল।
266
00:18:59,770 --> 00:19:03,730
ভেবেছিলাম এই জায়গায় আসলে আপনার ভালো লাগবে।
267
00:19:06,110 --> 00:19:07,860
আমাকে বের হতে দাও।
268
00:19:14,870 --> 00:19:16,830
লেকটা কি দেখতে পাচ্ছ?
269
00:19:16,830 --> 00:19:19,250
হ-হ্যাঁ...
270
00:19:19,250 --> 00:19:22,000
শরৎকালে গাছের পাতার রঙ অনেক সুন্দর, তাই না?
271
00:19:22,500 --> 00:19:25,800
হ-হ্যাঁ, অনেক সুন্দর...
272
00:19:40,910 --> 00:19:42,770
রেন পাখিগুলো কোথায়?
273
00:19:43,600 --> 00:19:47,230
আমি রেন পাখির ডাক শুনতে পাচ্ছিনা...
274
00:19:50,400 --> 00:19:53,410
আমাদের...ক্ষমা করবেন।
275
00:19:54,240 --> 00:19:56,490
এখন এখানে গাছপালা কেটে বিল্ডিং বানানো হচ্ছে...
276
00:19:57,700 --> 00:19:59,200
শুনতে পাচ্ছেন না?
277
00:19:59,580 --> 00:20:00,500
হাহ?
278
00:20:01,540 --> 00:20:04,350
চোখ বন্ধ করে, মন দিয়ে শুনুন।
279
00:20:05,420 --> 00:20:08,210
কি সুন্দর পাখির কিচিরমিচির ডাক।
280
00:20:13,930 --> 00:20:17,510
গাছ থেকে কত আপেল মাটিতে পড়ে আছে।
281
00:20:23,270 --> 00:20:24,150
আপনার হাত দিন...
282
00:20:37,030 --> 00:20:39,370
একবার এখানে এসে দেখুন।
283
00:20:40,620 --> 00:20:42,500
কী চমৎকার দৃশ্য।
284
00:20:43,500 --> 00:20:47,960
অস্তমিত সূর্যের আলো পড়ায়, শরৎকালের
গাছের পাতাগুলো চকমক করছে...
285
00:20:47,960 --> 00:20:52,630
লেকের স্থির পানির উপর সূর্যের কিরণ প্রতিফলিত হচ্ছে...
286
00:20:54,090 --> 00:20:55,970
আপনি দেখতে পাচ্ছেন না?
287
00:20:55,970 --> 00:21:00,640
এখানে না আসলে, এমন সুন্দর জায়গা
আছে বলে, কখনো বিশ্বাসই হতো না।
288
00:21:13,490 --> 00:21:14,860
আমি দেখতে পাচ্ছি!
289
00:21:16,110 --> 00:21:17,780
আমি দেখতে পাচ্ছি!
290
00:21:37,180 --> 00:21:38,510
থামুন!
291
00:21:38,510 --> 00:21:39,720
এখনই কি বললেন?
292
00:21:40,220 --> 00:21:40,970
হাহ?
293
00:21:41,760 --> 00:21:44,700
বললেন দুটো আলাদা গ্রুপ এসেছিল, তাই না?
294
00:21:44,700 --> 00:21:48,000
কালো চুলের ছেলেটা একটা মেয়ের সাথে এসেছিল।
295
00:21:48,000 --> 00:21:51,250
তারমানে, ফারেনও একা আসেনি?
296
00:21:51,250 --> 00:21:54,900
হ্যাঁ, সোনালীচুলো ছেলেটার সাথে আরেকজন এসেছিল।
297
00:21:58,450 --> 00:22:02,410
ফারেন বলে যার কথা বলছেন,
সে তো কোনো কথাই বলছিল না।
298
00:22:03,200 --> 00:22:08,250
ওর বন্ধুই তো সবকিছু বলল।
299
00:22:08,250 --> 00:22:10,460
আমি জানিনা সে কে...
300
00:22:13,420 --> 00:22:19,010
কিন্তু ও যদি নিজেকে শুবাল্টের ছেলে বলতো,
আমি ওকে বিশ্বাস করে ফেলতাম।
301
00:22:20,390 --> 00:22:21,800
অন্য ছেলেটা...
302
00:22:22,760 --> 00:22:24,310
...কে ছিল?
303
00:22:27,310 --> 00:22:34,310
অনুবাদক:
ফেরদৌস শুভ
304
00:23:45,310 --> 00:23:53,000
Next Episode:
Proof