1
00:00:01,870 --> 00:00:05,460
সে স্বর্গে ফিরে গেছে।
2
00:00:05,460 --> 00:00:11,150
এখানে যা আছে, তা শুধুই রিচার্ড ব্রাউনের দেহ।
3
00:00:11,150 --> 00:00:14,990
তার আত্মা বেঁচে থাকবে চিরকাল।
4
00:00:14,990 --> 00:00:22,730
আমরা তার আত্মার শপথ করে বলছি,
আমরা আশা নিয়ে বেঁচে থাকব।
5
00:00:25,460 --> 00:00:28,420
—এখন যাওয়া যাক বাইবেলের ২৩ নম্বর স্তবকে।
6
00:00:28,420 --> 00:00:30,470
—এসব আর সহ্য করা যাচ্ছেনা...
7
00:00:31,880 --> 00:00:34,220
মনটা অনেক খারাপ হয়ে গেল...
8
00:00:34,220 --> 00:00:37,180
ও অনেক অসাধারণ ডিটেকটিভ ছিল...
9
00:00:37,180 --> 00:00:40,520
...কিন্তু ওর একজন কলিগও ওর শেষকৃত্যে এলো না।
10
00:00:41,350 --> 00:00:45,230
চাকরি থাকাকালীন, তার মদের নেশার
কারণে সবার খুব সমস্যা হতো।
11
00:00:45,230 --> 00:00:47,730
শেষমেশ, মদ খেয়ে মাতাল অবস্থায় তার মৃত্যু হলো।
12
00:00:48,520 --> 00:00:50,490
পুলিশের তো এটাই ভাষ্য, তাই না?
13
00:00:50,490 --> 00:00:56,700
যেদিন ও মারা গেল, তার পরেরদিনই ওর
মেয়ের সাথে ওর দেখা করার কথা ছিল।
14
00:01:02,560 --> 00:01:04,350
আমি...
15
00:01:04,370 --> 00:01:07,380
আমি ওর জন্য কী করেছি?
16
00:01:07,380 --> 00:01:09,050
ডা. রাইখবাইন...
17
00:01:09,050 --> 00:01:14,680
আমি শুধু বসে বসে ওর কথা শুনেছি,
আর তাকে বলেছি সে সুস্থ হয়ে গেছে!
18
00:01:16,430 --> 00:01:20,600
আমি ওর কোন উপকারটা করেছি?
19
00:01:22,100 --> 00:01:24,190
ডা. তেনমা...
20
00:01:24,190 --> 00:01:27,480
ওকে খুঁজে পেলে, আমরা হয়তো জানতে
পারব সেদিন আসলেই কী হয়েছিল।
21
00:01:27,860 --> 00:01:30,170
ডা. তেনমা...
22
00:01:30,170 --> 00:01:32,920
ব্যাপারটা আপনার অদ্ভুত বলে মনে হচ্ছেনা, ডাক্তার?
23
00:01:32,920 --> 00:01:36,390
ওটা কোনো অ্যাক্সিডেন্ট বা আত্মহত্যা ছিল না...
24
00:01:36,390 --> 00:01:40,990
মারা যাওয়ার কিছু ঘণ্টা আগেও,
তিনি তার মেয়ের সাথে ফোনে কথা বলছিলেন।
25
00:01:41,540 --> 00:01:43,620
পরেরদিন তাদের দেখা করার কথা ছিল...
26
00:01:45,750 --> 00:01:49,670
ডাক্তার, তার জন্য যা করা দরকার ছিল
আপনি করেছেন।
27
00:01:49,670 --> 00:01:52,260
আর মি. রিচার্ড সত্যিই সুস্থ হয়ে উঠেছিলেন।
28
00:01:58,510 --> 00:02:01,950
প্লিজ সব দোষ নিজের কাঁধে তুলে নেবেন না।
29
00:03:34,770 --> 00:03:37,990
Decision
30
00:03:40,050 --> 00:03:43,510
আমার কথা শুনুন, ডাক্তার...
31
00:03:44,010 --> 00:03:49,430
যবে থেকে অন্য মেয়ের সাথে ওর সম্পর্কের ব্যাপারে আমি
জেনেছি, ও আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে।
32
00:03:49,810 --> 00:03:54,150
রোজ ও শুধু গাড়ি ধোয়, উঠানের ঘাস কাটে...
33
00:03:54,150 --> 00:03:56,480
আমার দিকে তাকায়ও না...
34
00:03:56,800 --> 00:04:00,280
তবুও, বাসায় না ফেরার চেয়ে এটাই ভালো...
35
00:04:00,280 --> 00:04:03,200
...কিন্তু এভাবেই চলতে থাকলে,
আমি পাগল হয়ে যাব।
36
00:04:03,490 --> 00:04:06,740
আপনি শুনছেন, ডাক্তার?
37
00:04:06,740 --> 00:04:09,680
হ-হ্যাঁ, বলতে থাকুন।
38
00:04:09,680 --> 00:04:13,790
আর আমি যখন ঐ মহিলাটার বাসায় গেলাম...
39
00:04:13,790 --> 00:04:16,210
...আপনি জানেন কী হলো, ডাক্তার?
40
00:04:22,180 --> 00:04:27,100
খুন? না, ওটা শুধুই আত্মহত্যা।
41
00:04:27,100 --> 00:04:33,060
সেই রাতে, রিচার্ড ব্রাউন নিজে নিজেই মিউনিখ
বিশ্ববিদ্যালয়ের ১২ নম্বর বিল্ডিংয়ের ছাদে গিয়ে...
42
00:04:33,060 --> 00:04:37,610
...পুরো এক বোতল হুইস্কি খালি করে, নিচে
ঝাঁপ দেয়। পুরো মাতাল অবস্থায় মৃত্যু।
43
00:04:38,070 --> 00:04:40,860
বোতলটা... বোতলটা পরীক্ষা করে দেখেছিলেন?
44
00:04:41,190 --> 00:04:45,450
হ্যাঁ, পুরো বোতলে রিচার্ডের আঙ্গুলের ছাপ ছিল।
45
00:04:45,450 --> 00:04:48,330
আমি কি বোতলটা দেখতে পারি?
46
00:04:48,330 --> 00:04:51,830
হ্যাঁ... পারেন। কিন্তু ওটা ভেঙে একাকার।
47
00:04:57,670 --> 00:04:58,980
রিচার্ড...
48
00:05:11,200 --> 00:05:13,660
ব্যাপারটা আপনার অদ্ভুত বলে মনে হচ্ছেনা, ডাক্তার?
49
00:05:13,660 --> 00:05:18,190
মারা যাওয়ার কিছু ঘণ্টা আগেও, তিনি
তার মেয়ের সাথে ফোনে কথা বলছিলেন।
50
00:05:19,150 --> 00:05:21,150
পরের দিন তাদের দেখা করার কথা ছিল...
51
00:05:43,300 --> 00:05:48,260
হ্যাঁ, এই লোকটা সেদিন রাতে এখানে ছিল।
52
00:05:48,260 --> 00:05:49,510
তার সাথে কি কেউ ছিল?
53
00:05:49,510 --> 00:05:52,100
আমার মনে নেই।
54
00:05:52,680 --> 00:05:57,440
তো, আপনার মনে আছে সে এখানে ছিল, কিন্তু
এটা মনে নেই যে তার সাথে কেউ ছিল কি-না?
55
00:05:57,440 --> 00:05:59,860
আসলে, তিনি শুধু কফি অর্ডার করেছিলেন।
56
00:06:00,480 --> 00:06:01,110
কফি?
57
00:06:01,570 --> 00:06:05,610
এই সময়ে খুব বেশি লোক এখানে কফি অর্ডার করেনা।
58
00:06:09,950 --> 00:06:13,750
তখন কি এই ছেলেটা তার সাথে ছিল?
59
00:06:15,210 --> 00:06:16,960
ঠিক বলতে পারছিনা...
60
00:06:16,960 --> 00:06:18,120
একটু মনে করার চেষ্টা করুন।
61
00:06:18,120 --> 00:06:19,710
আমি জানিনা!
62
00:06:19,710 --> 00:06:22,300
এখানে সবসময় কাস্টমারের ভিড় লেগেই থাকে।
63
00:06:22,300 --> 00:06:25,510
কিন্তু এটা ঠিক যে, তিনি এক বোতল হুইস্কি কিনেছিলেন।
64
00:06:25,510 --> 00:06:27,470
বিলে সেটাই লেখা।
65
00:06:27,470 --> 00:06:29,430
রিচার্ডই কি সেটা কিনেছিল?
66
00:06:29,890 --> 00:06:31,890
আমার মনে নেই!
67
00:06:31,890 --> 00:06:35,140
বিলে শুধু লেখা, "এক বোতল র্যাকে।"
68
00:06:36,430 --> 00:06:38,400
কি বললেন এক্ষুণি?
69
00:06:45,280 --> 00:06:46,900
এক বোতল র্যাকে।
70
00:06:53,160 --> 00:06:58,080
থানায় বোতলটার লেবেল দেখার সময়,
এটা কেন নজরে পড়ল না?
71
00:06:58,080 --> 00:06:58,750
হাহ?
72
00:07:00,930 --> 00:07:02,550
আজ আবার মদ খেয়েছ?
73
00:07:02,970 --> 00:07:04,890
আহ, মানে...
74
00:07:04,890 --> 00:07:06,430
একটু।
75
00:07:06,430 --> 00:07:07,640
কী খেলে?
76
00:07:07,640 --> 00:07:09,390
হুইস্কি।
77
00:07:09,390 --> 00:07:10,810
আমি শুধু হুইস্কিই খাই।
78
00:07:11,310 --> 00:07:11,900
হুম্ফ!
79
00:07:11,900 --> 00:07:15,150
পুরো ঘরটা র্যাকের গন্ধে ভরিয়ে দিলে।
80
00:07:15,150 --> 00:07:16,230
র্যাকে?
81
00:07:16,230 --> 00:07:17,320
মজা করছেন?
82
00:07:17,780 --> 00:07:20,150
আমি এসব ফালতু দেশি হুইস্কি গিলিনা!
83
00:07:20,150 --> 00:07:22,610
আমি শুধু খাঁটি স্কচ হুইস্কি খাই!
84
00:07:22,610 --> 00:07:24,280
অন্য কিচ্ছু না!
85
00:07:27,540 --> 00:07:30,120
রিচার্ড ঐ হুইস্কি কেনেনি।
86
00:07:44,510 --> 00:07:45,680
ইয়োহান...
87
00:07:48,430 --> 00:07:49,850
সে কিনেছিল তাহলে?
88
00:07:56,820 --> 00:07:57,860
থামো!
89
00:07:58,880 --> 00:07:59,840
থামো!
90
00:08:53,460 --> 00:08:54,440
এই!
91
00:08:54,440 --> 00:08:56,580
কী?
92
00:08:56,580 --> 00:08:58,790
আমাকে ধাক্কা মারতে যাচ্ছিলে কেন?
93
00:08:58,790 --> 00:09:01,170
কী বলছেন, কিছুই তো বুঝছিনা।
94
00:09:01,170 --> 00:09:02,210
না বোঝার ভান করবে না!
95
00:09:04,340 --> 00:09:05,590
হাহ?
96
00:09:05,590 --> 00:09:07,010
এইযে, দাদু।
97
00:09:07,510 --> 00:09:09,970
আমার বন্ধুর কাছে কিছু চান নাকি?
98
00:09:14,890 --> 00:09:16,190
মর, শালা!
99
00:09:23,740 --> 00:09:26,990
কে তোমাকে ভাড়া করেছিল?
100
00:09:33,290 --> 00:09:34,950
নিজের বয়সটা দেখুন দাদু।
101
00:09:34,950 --> 00:09:38,500
এই বয়সে আপনার নাতিপুতিদের
সাথে খেলা করার কথা।
102
00:09:41,540 --> 00:09:43,630
হেই, দাঁড়াও!
103
00:09:44,050 --> 00:09:44,630
হাহ?
104
00:09:55,270 --> 00:09:59,420
আমি আগে বর্ডারগার্ড পুলিশে কাজ করতাম।
105
00:09:59,420 --> 00:10:02,190
তুমি কেন আমাকে ধাক্কা মারতে যাচ্ছিলে?
106
00:10:02,190 --> 00:10:03,940
আমি... আমি জানিনা!
107
00:10:03,940 --> 00:10:06,320
সাবেক পুলিশ অফিসারের সাথে পাঙ্গা নিও না।
108
00:10:06,740 --> 00:10:09,410
একজন বলেছিল আমাকে...
109
00:10:09,410 --> 00:10:10,220
কে বলেছিল?
110
00:10:10,220 --> 00:10:11,760
বিশাল সাইজের এক লোক!
111
00:10:12,760 --> 00:10:14,220
বিশাল সাইজের লোক?
112
00:10:14,620 --> 00:10:18,830
সাবওয়েতে ঐ লোকটার সাথে দেখা হয়েছিল।
113
00:10:18,830 --> 00:10:21,330
আপনাকে প্ল্যাটফর্ম থেকে ধাক্কা মারার
জন্য, সে আমাকে টাকা দিয়েছিল।
114
00:11:11,220 --> 00:11:13,800
তোমার জন্য আনলাম, রিচার্ড।
115
00:11:13,800 --> 00:11:16,510
খাঁটি স্কচ হুইস্কি।
116
00:11:16,510 --> 00:11:17,770
তুমি এটাই খেতে চেয়েছিলে না?
117
00:11:25,270 --> 00:11:26,480
এখন সব ঠিক আছে।
118
00:11:27,400 --> 00:11:29,440
যত খুশি খাও।
119
00:11:35,780 --> 00:11:39,040
রিচার্ড, সব আমার উপর ছেড়ে দাও।
120
00:11:39,700 --> 00:11:42,370
আমি নিশ্চয় খুঁজে বের করব।
121
00:11:42,370 --> 00:11:43,960
ইয়োহান...
122
00:11:45,250 --> 00:11:48,400
...আসলে কে।
123
00:12:02,750 --> 00:12:06,260
শুনুন, ডাক্তার। আমি আমার স্বামীকে বলে দিয়েছি।
124
00:12:06,710 --> 00:12:09,840
"তোমার এই মেয়েদের সাথে সম্পর্কে
জড়ানোটা একটা রোগের মতো।"
125
00:12:10,510 --> 00:12:14,100
"তুমিই কেন ডাক্তারের কাছে গিয়ে
কাউন্সেলিং করাচ্ছ না?"
126
00:12:17,350 --> 00:12:19,520
ডাক্তার, শুনছেন আমার কথা?
127
00:12:19,520 --> 00:12:20,100
হাহ?
128
00:12:20,580 --> 00:12:23,380
হ্যাঁ, অবশ্যই, মিসেস. হেসে।
129
00:12:23,380 --> 00:12:24,840
আপনার কী মনে হয়?
130
00:12:24,840 --> 00:12:30,090
ও তো বদলাচ্ছেই না, ফলে আমি
আরো বেশি ডিপ্রেসড হয়ে পড়ছি।
131
00:12:30,090 --> 00:12:33,660
আপনি ঠিক ডিপ্রেসড নন।
132
00:12:34,200 --> 00:12:34,620
হাহ?
133
00:12:35,370 --> 00:12:42,170
চুপচাপ গাড়ি ধোয়া, আর ঘাস কেটে যাওয়ার কারণে
বরং, আমি আপনার স্বামীকে নিয়েই বেশি চিন্তিত।
134
00:12:42,710 --> 00:12:43,920
আপনারও তা মনে হয়?
135
00:12:43,920 --> 00:12:46,340
ও অন্যরকম।
136
00:12:46,340 --> 00:12:50,670
ডাক্তার, ওকে একটু দেখতে পারবেন?
137
00:12:50,670 --> 00:12:51,760
অবশ্যই।
138
00:12:51,760 --> 00:12:53,180
দেখি...
139
00:12:53,180 --> 00:12:55,850
পরশুদিন বিকাল ৫টার সময়?
140
00:12:55,850 --> 00:12:58,390
আমি ওকে বলব।
141
00:13:01,310 --> 00:13:05,440
ওর মাথায় একটু হুঁশ ভরে দিবেন!
142
00:13:20,450 --> 00:13:23,920
ডাক্তার, আজকে আর কোনো রোগী নেই।
143
00:13:23,920 --> 00:13:27,540
আচ্ছা, তুমি তাহলে বাড়ি চলে যাও, মেরেৎস।
144
00:13:27,540 --> 00:13:28,880
পরে দেখা হচ্ছে।
145
00:13:28,880 --> 00:13:33,970
ওহ, মেরেৎস, তুমি কালও পেছনের
দরজাটা বন্ধ করতে ভুলে গেছিলে।
146
00:13:34,380 --> 00:13:36,090
ওহ, না!
147
00:13:36,090 --> 00:13:37,470
আজকেও প্রায় ভুলেই গেছিলাম!
148
00:13:37,680 --> 00:13:39,600
না, আজকেও ভুলে গেছি...
149
00:13:39,600 --> 00:13:40,680
চাপ নিও না।
150
00:13:53,780 --> 00:13:56,340
হ্যালো? ডা. গিলেন?
151
00:13:56,340 --> 00:13:58,490
রাইখবাইন বলছি।
152
00:13:58,490 --> 00:14:00,490
পেপারে দেখলাম...
153
00:14:01,750 --> 00:14:04,190
তুমি একটা অ্যাড দিয়েছ।
154
00:14:04,900 --> 00:14:08,960
"চলো, আমাদের পরীক্ষায় নকল করার
সময়কার কথা আলাপ করি। রুডি"
155
00:14:09,710 --> 00:14:14,760
ডা. তেনমা এই অ্যাড দেখলে সত্যিই
তোমার সাথে যোগাযোগ করবে?
156
00:14:14,760 --> 00:14:18,600
হ্যাঁ, যদি তেনমা অ্যাড দেখে থাকে, তাহলে করবে।
157
00:14:18,600 --> 00:14:22,060
শুধু ও আর আমি এর মানে জানি।
158
00:14:22,060 --> 00:14:24,020
আচ্ছা।
159
00:14:24,020 --> 00:14:28,150
ডাক্তার, ও দেখা দেওয়ার আগে, নিজে
বেপরোয়া কিছু করতে যাবেন না প্লিজ।
160
00:14:28,150 --> 00:14:29,560
বুঝেছি।
161
00:14:29,560 --> 00:14:32,530
কিন্তু একটা জিনিস আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে।
162
00:14:33,150 --> 00:14:34,440
কী সেটা?
163
00:14:34,440 --> 00:14:37,530
নিজেকে মার্গোট ল্যাঙ্গার বলা সেই পতিতা।
164
00:14:38,280 --> 00:14:40,280
রিচার্ড আমাকে তার ব্যাপারে বলেছিল...
165
00:14:41,490 --> 00:14:47,460
ফারেন নামে যে ছেলেটা আত্মহত্যা করেছিল, ঐ মহিলার
কাছে যাওয়ার সময়, তার সাথে আরেকজন ছেলে ছিল।
166
00:14:47,460 --> 00:14:49,540
সোনালী চুলওয়ালা এক সুদর্শন যুবক।
167
00:14:51,860 --> 00:14:54,570
সাবধানে থাকবেন, ডাক্তার।
168
00:14:54,570 --> 00:14:56,170
আচ্ছা।
169
00:14:56,170 --> 00:15:00,350
রিচার্ডের খাতিরে, সত্যকে সবার সামনে আনার জন্য...
170
00:15:00,350 --> 00:15:02,760
আমাকে অনেক সতর্ক থাকতে হবে।
171
00:15:03,390 --> 00:15:06,350
তোমার সাথে পরে কথা হবে।
172
00:15:20,160 --> 00:15:21,680
মেরেৎস...
173
00:15:21,680 --> 00:15:24,490
আজ জানালা বন্ধ করতে ভুলে গেলে।
174
00:15:28,290 --> 00:15:30,770
মার্গোট ল্যাঙ্গার?
175
00:15:30,770 --> 00:15:31,600
চিনিনা...
176
00:15:31,940 --> 00:15:36,630
এখন সে সোফি না কী যেন নাম ব্যবহার করে...
177
00:15:37,000 --> 00:15:40,010
ওহ, ঐ মুটকি বুড়ি।
178
00:15:40,010 --> 00:15:41,630
আপনার অমন মেয়ে ভাল্লাগে নাকি?
179
00:15:41,630 --> 00:15:44,050
না, সেসব ব্যাপার নয়...
180
00:15:44,050 --> 00:15:46,140
এই বুড়ো বয়সে এসে লজ্জা পাওয়ার কিছু নেই।
181
00:15:46,140 --> 00:15:49,680
সামনে দুই নাম্বার মোড়ে গিয়ে, পুরাতন
বিল্ডিংটার দুই তলায় তাকে পাবেন।
182
00:15:49,680 --> 00:15:51,690
ধন্যবাদ।
183
00:15:51,690 --> 00:15:52,890
যদিও, সে এখন ওখানে নেই।
184
00:15:53,480 --> 00:15:54,190
ওহ?
185
00:15:54,190 --> 00:15:56,310
কিছুদিন যাবৎ তাকে দেখছি না।
186
00:15:56,310 --> 00:15:58,400
মনে হয় ভালো কোনো জায়গায় গেছে।
187
00:15:58,940 --> 00:16:00,610
ভালো কোনো জায়গায়?
188
00:16:01,150 --> 00:16:05,820
ধুর, ঐ মুটকি বুড়িটা এতো জনপ্রিয় কেন কে জানে?
189
00:16:05,820 --> 00:16:09,410
শুনেছিলাম, কিছুদিন আগেও নাকি অনেক
টাকাওয়ালা এক লোক তার কাছে আসতো।
190
00:16:09,410 --> 00:16:10,870
সে কোথায় গেছে?
191
00:16:10,870 --> 00:16:13,790
আমাকে হলে চলবে না, দাদু?
192
00:16:13,790 --> 00:16:16,920
আমি আপনাকে ঐ মুটকি বুড়ির
চেয়েও অনেক বেশি মজা দিব।
193
00:16:16,920 --> 00:16:19,250
তুমি কি জানো সে কোথায় গেছে?
194
00:16:19,250 --> 00:16:20,920
জানিনা।
195
00:16:20,920 --> 00:16:23,300
মনে হয় নতুন লোকটার সাথে কোথাও গেছে।
196
00:16:23,880 --> 00:16:25,550
নতুন লোক?
197
00:16:26,010 --> 00:16:30,220
বিশ্বাসই হয়না, এই বুড়ি বয়সে এসে
একজনের প্রেমে পড়ে গেছে ঐ মুটকি।
198
00:16:30,220 --> 00:16:31,560
লোকটা বিশাল।
199
00:16:32,060 --> 00:16:33,520
বিশাল?
200
00:16:33,980 --> 00:16:37,230
মনে হচ্ছিল ওর নিচের ওটাও বেশ বড়।
201
00:16:40,940 --> 00:16:46,360
ডাক্তার, আমি কি আজ যেতে পারি?
202
00:16:46,360 --> 00:16:49,450
ওহ্য হ্যাঁ। আজ তোমার ৫টা পর্যন্ত থাকার কথা ছিল।
203
00:16:49,830 --> 00:16:54,160
এখন শুধু একজন রোগীরই আসার কথা।
পরকীয়ায় জড়ানো সেই স্বামী। সমস্যা নেই।
204
00:16:54,160 --> 00:16:55,670
তোমার আজ ডেট আছে না, মেরেৎস?
205
00:16:56,120 --> 00:16:57,880
কী যে বলেন, ডাক্তার!
206
00:16:59,090 --> 00:17:01,460
দরজা লাগাতে ভুলে যেও না।
207
00:17:05,680 --> 00:17:11,680
মার্গোট ল্যাঙ্গার সাজা, সোফি নামের সেই
পতিতাকে যদি এই ছবিটা দেখিয়ে...
208
00:17:11,680 --> 00:17:17,600
...নিশ্চিত হতে পারি যে, ফারেনের সাথের
ছেলেটা ইয়োহান...
209
00:17:17,600 --> 00:17:21,190
...তাহলে আমি সত্যের আরো এক ধাপ
কাছে পৌঁছে যাব...
210
00:17:24,280 --> 00:17:25,360
হ্যাঁ?
211
00:17:25,360 --> 00:17:27,410
হেসে বলছি, আমার স্ত্রী একটা অ্যাপয়েন্টমেন্ট করেছিল।
212
00:17:28,240 --> 00:17:31,240
প্লিজ ভেতরে আসুন।
213
00:17:34,370 --> 00:17:37,960
আজ আবার মহিলাটার ওখানে গিয়ে দেখব?
214
00:17:40,630 --> 00:17:43,110
দেখা হয়ে ভালো লাগলো, ডা. রাইখবাইন।
215
00:17:43,110 --> 00:17:44,650
স্বাগতম, মি. হেসে।
216
00:17:45,010 --> 00:17:46,740
আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো।
217
00:17:46,740 --> 00:17:47,660
প্লিজ ভেতরে আসুন।
218
00:17:48,890 --> 00:17:51,680
এইবারই প্রথম আমি কাউন্সেলিংয়ের জন্য
এসেছি, তাই...
219
00:17:52,310 --> 00:17:54,720
ঘাবড়ানোর কোনো কারণ নেই।
220
00:17:54,720 --> 00:17:58,730
শান্ত হোন, আর যা মন চায় তাই নিয়েই কথা বলুন।
221
00:17:58,730 --> 00:18:04,530
এখানে যা কিছু বলবেন, তা শুধু আপনার আর আমার
মধ্যেই থাকবে। তাই চিন্তার কোনো কারণ নেই।
222
00:18:04,530 --> 00:18:06,360
আমার স্ত্রীও জানবে না?
223
00:18:06,360 --> 00:18:07,200
একদম না।
224
00:18:09,610 --> 00:18:11,760
তো আপনার দিনকাল কেমন কাটছে?
225
00:18:11,760 --> 00:18:13,990
কোনো কিছু নিয়ে কি আপনি চিন্তিত?
226
00:18:13,990 --> 00:18:15,330
চিন্তিত?
227
00:18:15,330 --> 00:18:15,950
হ্যাঁ।
228
00:18:18,870 --> 00:18:21,960
আমার স্ত্রী জেনে গেছে যে, আমি একজনের
সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছি।
229
00:18:22,380 --> 00:18:24,170
ওহ।
230
00:18:24,170 --> 00:18:26,920
তাই যখন বাসায় থাকি, বুঝতে পারিনা আমি কী করব।
231
00:18:26,920 --> 00:18:30,090
হয় উঠানের ঘাস কাটি, নয়তো গাড়ি ধুই।
232
00:18:30,090 --> 00:18:32,300
প্রতিদিন এভাবেই কাটে।
233
00:18:32,300 --> 00:18:35,600
ওসব কাজ করলে কি নিজেকে একটু হালকা মনে হয়?
234
00:18:35,600 --> 00:18:36,180
না।
235
00:18:36,890 --> 00:18:40,480
আমি আমার স্ত্রীর সাথে একদমই কথা বলিনা।
236
00:18:40,480 --> 00:18:43,690
মানে, আপনি কথা বলতে চান, কিন্তু কোথা
থেকে শুরু করবেন বুঝতে পারেন না?
237
00:18:43,690 --> 00:18:46,190
আসলে, ঠিক জানিনা।
238
00:18:46,900 --> 00:18:48,900
অন্যজনের ব্যাপার কী?
239
00:18:48,900 --> 00:18:50,360
হাহ?
240
00:18:50,360 --> 00:18:53,280
যার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছেন...
241
00:18:54,780 --> 00:18:56,080
ওকে মেরে ফেলেছি।
242
00:18:56,410 --> 00:18:57,290
হাহ?
243
00:18:57,830 --> 00:19:00,830
না, মানে স্বপ্নে মেরে ফেলেছি।
244
00:19:01,880 --> 00:19:04,710
প্রায়ই কি এমন স্বপ্ন দেখেন?
245
00:19:04,710 --> 00:19:06,500
প্রায়ই?
246
00:19:06,500 --> 00:19:10,300
না, কয়েকদিন যাবৎ দেখছিনা।
247
00:19:12,800 --> 00:19:14,550
আমি একলা ছিলাম।
248
00:19:19,100 --> 00:19:21,560
তাই আপনি অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছেন।
249
00:19:23,400 --> 00:19:26,070
না, ছেলেটার সাথে দেখা হওয়ার পর থেকে...
250
00:19:27,070 --> 00:19:27,570
ছেলেটা?
251
00:19:28,280 --> 00:19:32,280
সোনালী চুলওয়ালা এক সুদর্শন যুবক।
252
00:19:35,830 --> 00:19:39,410
আমি অনেক মানুষকে মেরে ফেললেও,
বা এই দেশটা ধ্বংস হয়ে গেলেও...
253
00:19:39,410 --> 00:19:43,540
...সবকিছুই আমার কাছে স্বপ্ন মনে হতো।
254
00:19:43,540 --> 00:19:46,290
কিন্তু তার সাথে দেখা হওয়ার পর,
সবকিছু বদলে গেছে।
255
00:19:49,710 --> 00:19:54,800
সবকিছু একেবারে বাস্তব মনে হয়,
আমার আর নিজেকে একাও লাগে না।
256
00:20:03,560 --> 00:20:07,900
আ-আপনি চা খাবেন?
257
00:20:07,900 --> 00:20:11,090
না, দরকার নেই।
258
00:20:11,090 --> 00:20:14,320
আমার একটু মন চাচ্ছে।
259
00:20:14,320 --> 00:20:15,780
একটু অপেক্ষা করতে পারবেন?
260
00:20:23,620 --> 00:20:26,130
আমার সেক্রেটারি বাড়ি চলে গেছে।
261
00:20:26,130 --> 00:20:27,170
মনে হয় আজ ওর ডেট আছে।
262
00:20:32,420 --> 00:20:37,600
ও খুব ভালো চা বানায়, কিন্তু আপনাকে
ওর বানানো চা খাওয়াতে পারলাম না।
263
00:20:43,730 --> 00:20:45,810
ডাক্তার।
264
00:20:45,810 --> 00:20:47,360
ক-কী?
265
00:20:47,860 --> 00:20:52,320
এই ধরণের পেশায়, আপনাকে নিশ্চয়ই
অনেক চাপের মধ্য দিয়ে যেতে হয়।
266
00:20:52,320 --> 00:20:55,110
অন্যদের স্বপ্ন আর গোপণ কথা সম্পর্কে জানতে পারা...
267
00:20:58,160 --> 00:21:03,580
এমন সব ব্যাপার সম্পর্কে জানা, যা জানা হয়তো
উচিত নয়। যা আপনাকে সমস্যায় ফেলতে পারে।
268
00:21:06,590 --> 00:21:10,670
বিশেষ করে, আমি খুনি সেটা জানতে পারা।
269
00:21:20,390 --> 00:21:24,520
য-যাইহোক, যদি চান আপনার সাথে আপনার
স্ত্রীর সম্পর্ক আবার আগের মতো হোক...
270
00:21:28,780 --> 00:21:30,530
...তবে তার সাথে কথা বলা শুরু করুন।
271
00:21:33,030 --> 00:21:35,490
প্লিজ, আশা করি আজকেও পেছনের
দরজা লাগাতে ভুলে গেছ, মেরেৎস!
272
00:22:10,940 --> 00:22:13,190
ত-তুমি!
273
00:22:15,360 --> 00:22:16,200
তাড়াতাড়ি, পালান!
274
00:22:17,160 --> 00:22:18,980
ডা. তেনমা!
275
00:22:19,660 --> 00:22:21,640
আমি আপনার উপর নজর রাখছিলাম!
276
00:22:21,640 --> 00:22:23,540
এবার ওদের টার্গেট আপনি!
277
00:22:23,540 --> 00:22:24,230
পালান!
278
00:22:25,670 --> 00:22:26,880
তাড়াতাড়ি!
279
00:22:26,880 --> 00:22:33,880
অনুবাদক:
ফেরদৌস শুভ
280
00:23:45,880 --> 00:23:52,880
Next Episode:
In Broad Daylight