1 00:00:04,596 --> 00:00:05,927 কী করছ? 2 00:00:06,131 --> 00:00:08,793 রোডরানার পাখি ধরার জন্য নতুন ফন্দি আঁটছ নাকি? 3 00:00:09,434 --> 00:00:13,302 তোমার কথার কৌতুকপূর্ণ অর্থ হচ্ছে আমি ওই নেকড়ের মতো ওয়াইল ই? 4 00:00:14,306 --> 00:00:15,555 হ্যাঁ। 5 00:00:15,954 --> 00:00:18,785 আর এটা হচ্ছে পাখি ধরার জন্য নকশা করা একটা ডিভাইস... 6 00:00:18,810 --> 00:00:22,507 যেটা ঝামেলা করে উল্টো আমাকেই শারীরিক আঘাত পৌঁছাবে? 7 00:00:23,848 --> 00:00:25,577 হ্যাঁ। 8 00:00:28,720 --> 00:00:33,919 আচ্ছা, আমি এখানে যা করছি, তা হলো আমি কবে মারা যাবো সেটা বের করছি। 9 00:00:34,351 --> 00:00:37,323 আরও অনেক লোকই এটার ওপর গবেষণা চালাচ্ছে। 10 00:00:38,530 --> 00:00:39,792 তো, এ সব কী? 11 00:00:39,965 --> 00:00:45,186 আমার পারিবারিক আয়ুষ্কালের ইতিহাস, অসুখ বিসুখের প্রবণতা, ইত্যাদি ইত্যাদি। 12 00:00:45,211 --> 00:00:46,403 সেই তো। 13 00:00:46,604 --> 00:00:49,280 কার্ল আংকেল এর মৃত্যুর কারণ ব্যা দ্বা মৃ? 14 00:00:49,305 --> 00:00:52,240 -ব্যা দ্বা মৃ কী? -ব্যাজার দ্বারা মৃত্যু। 15 00:00:54,012 --> 00:00:55,502 কিভাবে? 16 00:00:55,680 --> 00:00:57,226 থ্যাঙ্কসগিভিং ছিল সেদিন। 17 00:00:57,251 --> 00:01:01,413 কার্ল আংকেল বলল, "আমার মনে হয় আমাদের চিমনিতে একটা ব্যাজার আছে। 18 00:01:01,438 --> 00:01:03,211 ফ্ল্যাশলাইট টা দাও তো।" 19 00:01:04,923 --> 00:01:07,619 ওইটুকুই আমাদের সাথে বলা ওনার শেষ কথা। 20 00:01:08,326 --> 00:01:12,023 আমার মনে হয় না তোমার ব্যাজারের বংশধরের মাধ্যমে মরার ভয় করার দরকার আছে। 21 00:01:12,230 --> 00:01:13,322 সেটা সত্যি না। 22 00:01:13,347 --> 00:01:16,400 যুদ্ধ করো নাহয় পালাও প্রবৃত্তি জিনগতভাবে কোড করা। 23 00:01:16,425 --> 00:01:20,033 পালানোর বদলে উনি খালি হাতে বেজি পরিবারের শক্তিশালী... 24 00:01:20,058 --> 00:01:22,867 এক সদস্যের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস দেখিয়েছে। 25 00:01:23,074 --> 00:01:25,733 কে বলতে পারে আমাদের দুজনের এই একই ভুলভ্রান্তি যুক্ত ডিএন এ নেই? 26 00:01:25,944 --> 00:01:28,662 আমরা একটা ব্যাজার ধরে এনে তারপর জানতে পারি। 27 00:01:32,751 --> 00:01:37,087 কিন্তু সত্যি, যদি আমি কার্ল আংকেল এর গুনককে পাত্তা নাও দেই... 28 00:01:37,112 --> 00:01:39,389 বেশি হলে, আমার হাতে ষাট বছর সময় আছে। 29 00:01:39,591 --> 00:01:41,024 এত লম্বা? 30 00:01:41,192 --> 00:01:43,737 ষাট বছর বয়সে আমি মাত্র এখানে থাকবো। 31 00:01:43,762 --> 00:01:46,039 আমার এখানে যেতে হবে। 32 00:01:46,251 --> 00:01:47,292 ওখানে কী? 33 00:01:47,465 --> 00:01:50,557 প্রথম দিককার এককত্বের অনুমান করা হিসাব। 34 00:01:50,582 --> 00:01:54,041 যখন মানুষেরা নিজেদের চেতনাকে মেশিনে স্থানান্তর করতে সক্ষম হবে... 35 00:01:54,066 --> 00:01:55,464 এবং অমরত্ব লাভ করবে। 36 00:01:56,274 --> 00:01:58,752 তাহলে তুমি কদাকার একটা আত্ম... 37 00:01:58,777 --> 00:02:01,870 সচেতন রোবট হওয়ার সুযোগ মিস করার কারণে দুঃখ পাচ্ছ? 38 00:02:02,747 --> 00:02:04,442 এই এতটুকু। 39 00:02:06,451 --> 00:02:08,200 কপাল খারাপ। ডিম খাবে? 40 00:02:08,428 --> 00:02:12,270 তুমি বুঝতে পারছ না, লেনারড। আমি কত কিছু দেখতে পাবো না। 41 00:02:12,295 --> 00:02:17,222 সমন্বিত ফিল্ড থিওরি, ঠাণ্ডা এককীকরণ, কুকুরোপাস। 42 00:02:18,396 --> 00:02:19,656 কুকুরোপাস কী? 43 00:02:19,681 --> 00:02:22,498 হাইব্রিড কুকুর আর অক্টোপাস। 44 00:02:22,700 --> 00:02:24,395 পানিতে মানুষের কাছের বন্ধু। 45 00:02:27,072 --> 00:02:29,506 -কেউ কি এর ওপর কাজ করছে? -আমি করতাম। 46 00:02:29,707 --> 00:02:33,143 আমি নিজেকে এরকম একটা আমার ৩০০ তম জন্মদিতে উপহার দিতে চেয়েছিলাম। 47 00:02:33,845 --> 00:02:35,468 দাড়াও, তুমি কুকুর অপছন্দ করো। 48 00:02:35,493 --> 00:02:38,874 কুকুরোপাস আটটা বল দিয়ে ফেচ খেলতে পারে। 49 00:02:38,899 --> 00:02:40,267 এটাকে অপছন্দ করা যায় না। 50 00:02:43,532 --> 00:02:46,337 S04 E02 - The Cruciferous Vegetable Amplification 51 00:03:07,745 --> 00:03:08,769 কত দেবো? 52 00:03:08,947 --> 00:03:11,507 ২৮.১৭ নিয়েছে। ধরো এক পিস ছয় বাক। 53 00:03:12,117 --> 00:03:13,277 এই নাও। 54 00:03:13,485 --> 00:03:15,385 ধন্যবাদ। 55 00:03:18,823 --> 00:03:20,227 কী? 56 00:03:21,226 --> 00:03:23,881 -আচ্ছা বাদ দাও, আমার তরফ থেকে। -ওহ, তুমি আমার থেকে টাকা চাচ্ছিলে? 57 00:03:23,906 --> 00:03:25,295 -তেমন কোনো ব্যাপার না। -না, না, না, না। 58 00:03:25,320 --> 00:03:28,125 ঠিকই তো, আমরা যেহেতু আর প্রেম করছি না, আমার টাকা আমারই দেয়া উচিত। 59 00:03:31,636 --> 00:03:33,035 কী? 60 00:03:33,082 --> 00:03:37,436 ও বলছে, ওর যদি মেয়েদের বিশেষ অঙ্গগুলো থাকতো, তাহলে ও বাকী জীবন ফ্রিতে খেতো। 61 00:03:39,043 --> 00:03:41,170 হ্যাঁ, কিন্তু তখন তুমি নিজের সাথেই কথা বলতে পারতে না। 62 00:03:44,315 --> 00:03:46,209 আমার টাকা একটু কম আছে। 63 00:03:46,234 --> 00:03:47,982 -কত আছে? -একেবারেই নেই। 64 00:03:48,186 --> 00:03:51,129 -এভাবে খালি হাতে কিভাবে ঘুরে বেড়াও? -আমি সুন্দর, হয়ে যায় কোনোভাবে। 65 00:03:51,990 --> 00:03:54,682 আচ্ছা ঠিকাছে, তুমি পরে দিয়ে দিয়ো। শেল্ডন, ছয় বাক। 66 00:03:54,707 --> 00:03:58,310 ওহ, না, ধন্যবাদ। আমি আজ রাতে পিজা খাবো না। 67 00:03:58,335 --> 00:04:00,607 কিন্তু আজকে বৃহস্পতিবার। বৃহস্পতিবার রাত পিজা নাইট। 68 00:04:00,632 --> 00:04:01,677 আমার জন্য না। 69 00:04:01,702 --> 00:04:04,900 বৃহস্পতিবার এখন ক্রুসীফেরাস গোত্রীয় শাকসবজির রাত। 70 00:04:05,069 --> 00:04:08,163 আজকে বেছেছি, ব্রাসেলস স্প্রাউট। 71 00:04:08,373 --> 00:04:12,139 সত্যি? তুমি শেল্ডনিয়ান ক্যালেন্ডার পাল্টে দিচ্ছ? 72 00:04:13,011 --> 00:04:15,031 একটু তো কষ্ট করতেই হবে। 73 00:04:15,056 --> 00:04:16,267 -কী জন্য? -না, জানতে চেয়ো না। 74 00:04:16,292 --> 00:04:17,712 দুঃখিত, দুঃখিত, দুঃখিত। 75 00:04:17,949 --> 00:04:21,533 সাইবারনেটিক্সের সাথে আমার চেতনা সংযুক্ত করা পর্যন্ত বাঁচার জন্য... 76 00:04:21,558 --> 00:04:23,176 আমার নিজের ডায়েট পাল্টাতে হবে। 77 00:04:23,262 --> 00:04:26,032 -সাইবারনেটিক্স রোবট টাইপ কিছু, তাই না? -ঠিক। 78 00:04:26,057 --> 00:04:28,709 তুমি কি নিজেকে রোবটে রূপান্তর করতে চাচ্ছ? 79 00:04:29,013 --> 00:04:30,551 মূলত, হ্যাঁ। 80 00:04:30,762 --> 00:04:33,896 আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে, তুমি কি এখনো সেটা করো নি? 81 00:04:36,467 --> 00:04:39,018 প্রশংসাবাদ, কিন্তু দুঃখজনকভাবে, না। 82 00:04:39,270 --> 00:04:41,907 এছাড়া, আমি হৃদয় এবং রক্তনালী শক্তিশালী করার জন্য... 83 00:04:41,932 --> 00:04:46,203 প্রস্তুত করা সুস্বাস্থ্যমূলক শরীর চর্চা করার পরিকল্পনা করেছি, অর্থাৎ, দৌড়ানো। 84 00:04:46,228 --> 00:04:48,355 দাড়াও, সোনা... তুমি কি আগে কখনো দৌড়েছ? 85 00:04:48,380 --> 00:04:53,958 অবশ্যই, জ্বালাতন করা লোকজন, কুকুর, রাগী মুরগি থেকে দৌড়েছি... 86 00:04:54,052 --> 00:04:56,963 আর একজন অধ্যবসায়ী পিটি শিক্ষকের থেকে পালিয়েছি যার আমাকে... 87 00:04:56,988 --> 00:05:00,790 ঝুঁকে থাকার শাস্তি দেয়ার সংকল্পের ফলে আমার মেরুদন্ড বেকে গেছে। 88 00:05:04,629 --> 00:05:06,039 ঠিক বলেছ, পেনি দৌড়ায়। 89 00:05:06,064 --> 00:05:09,258 -তোমরা একসাথে দৌড়াতে পারো। -চমৎকার আইডিয়া। 90 00:05:11,302 --> 00:05:13,195 আমরা যদি কথা বলতে থাকি... 91 00:05:13,220 --> 00:05:15,982 তাহলে মনে হবে যেন সময় দ্রুত চলে যাচ্ছে। 92 00:05:16,007 --> 00:05:17,235 না, মোটেই না। 93 00:05:18,176 --> 00:05:20,924 এই, ও কিভাবে জানে যে আমি দৌড়াই? 94 00:05:21,002 --> 00:05:24,609 ও তোমাকে ওর গাড়ি থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে। 95 00:05:25,116 --> 00:05:27,210 হায় খোদা, কি ভয়াবহ। 96 00:05:27,235 --> 00:05:28,446 একদম। 97 00:05:31,956 --> 00:05:34,645 ও বলছে ও নাকি থামবে না। 98 00:05:37,231 --> 00:05:40,423 হ্যাঁ, তাহলে ডাক্তার দেখাও, আর কিভাবে মেয়েদের সাথে কথা বলতে হয় বের করো। 99 00:05:52,543 --> 00:05:54,443 হচ্ছে টা কী? 100 00:05:57,315 --> 00:05:58,407 কী সমস্যা? 101 00:05:58,583 --> 00:06:03,539 আমার নাভি থেকে তলপেটের নিচে ডান পাশ পর্যন্ত ব্যাথা করছে। 102 00:06:03,564 --> 00:06:05,732 আমার মাথা ঘোরাচ্ছে, জ্বর আসছে। 103 00:06:05,757 --> 00:06:08,123 মনে হচ্ছে আমার কলেরা হয়েছে। 104 00:06:08,326 --> 00:06:10,536 প্যাসাডিনায় কলেরা নেই। 105 00:06:10,561 --> 00:06:13,792 ঠিক গত গ্রীষ্মের মতো যখন প্যাসাডিনায় ম্যালেরিয়া ছিল না। 106 00:06:13,817 --> 00:06:17,549 যদি কলেরা না হয়, তাহলে ছোটখাটো একটা ইন্টারনেট সার্চের পর... 107 00:06:17,574 --> 00:06:21,148 অন্য ব্যাখ্যাগুলো হচ্ছে, যেগুলো কম থেকে কম সম্ভাবনার মতো সাজিয়েছি... 108 00:06:21,173 --> 00:06:25,000 হারশপ্রাং অসুখ, বাজে খাদ্য গ্রহণ, ৩০ ফুট লম্বা ফিতাকৃমি... 109 00:06:25,025 --> 00:06:28,442 অথবা, দুর্ঘটনাবশত ক্রিস্যান্থেমাম ফুল খেয়ে ফেলা। 110 00:06:29,225 --> 00:06:32,458 ক্রিস্যান্থেমাম ফুল দুর্ঘটনাবশত কবে খেলে তুমি? 111 00:06:32,483 --> 00:06:35,628 সম্ভাবনা আছে, যে ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে কোনো ২৪ ঘণ্টা খোলা থাকে... 112 00:06:35,653 --> 00:06:39,020 এমন ফুলের দোকানে চলে গেছিলাম যেটার মালিকেরা সজাগ ছিল না। 113 00:06:39,190 --> 00:06:41,215 ওহ, খোদা, আমার পেট। 114 00:06:41,693 --> 00:06:43,431 অ্যাপেন্ডিক্স বের করেছ কখনো? 115 00:06:43,456 --> 00:06:46,789 করি নি। ভেবেছিলাম করবো, কিন্তু কার এত সময় আছে? 116 00:06:47,665 --> 00:06:49,394 তোমাকে হাসপাতাল নিয়ে যাই চলো। 117 00:06:49,600 --> 00:06:51,534 তাহলে এভাবেই শেষ হচ্ছে সবকিছু। 118 00:06:53,237 --> 00:06:55,264 কি নির্মম উপহাস। 119 00:06:55,289 --> 00:06:58,249 যেইমাত্র আমি আমার শরীরকে সংরক্ষণ করার অঙ্গীকার করলাম... 120 00:06:58,274 --> 00:07:01,954 আমার অ্যাপেন্ডিক্স, একটা অকেজো অঙ্গ আমার সাথে প্রতারণা করলো। 121 00:07:01,979 --> 00:07:05,300 তুমি কি অ্যাপেন্ডিক্সের আসল উদ্দেশ্য জানো, লেনারড? 122 00:07:05,378 --> 00:07:07,121 -না। -আমি জানি। 123 00:07:07,269 --> 00:07:09,751 তারপরও আমি শেষ, আর তুমি বেঁচে থাকবে। 124 00:07:12,023 --> 00:07:14,257 জীবন অদ্ভুত সব খেলা দেখায়, তাই না? 125 00:07:14,282 --> 00:07:17,520 ওহ, খোদা, মনে হচ্ছে ফেটে যাবে। 126 00:07:21,566 --> 00:07:25,434 অথবা, ব্রাসেল স্প্রাউটের জন্য হতে পারে। 127 00:07:27,238 --> 00:07:30,687 -শুভ রাত্রি। -শুভ রাত্রি। 128 00:07:31,242 --> 00:07:34,640 অ্যাপেন্ডিসাইটিস, একটুতেই ভয় পায় ব্যাটা। 129 00:07:37,882 --> 00:07:40,851 পেনি, পেনি, পেনি। 130 00:07:41,018 --> 00:07:43,748 আসছি, আসছি। 131 00:07:43,921 --> 00:07:46,094 এই, সুন্দর হাঁটু। 132 00:07:46,119 --> 00:07:48,950 ধন্যবাদ, আমার মায়ের থেকে পাওয়া। 133 00:07:49,694 --> 00:07:52,839 আর ফ্ল্যাশ শার্ট টা কী? কারণ তুমি অনেক দ্রুত দৌড়াবে? 134 00:07:52,864 --> 00:07:55,574 না, ফ্ল্যাশ শার্টের কারণ আজকে শুক্রবার। 135 00:07:55,599 --> 00:07:58,029 কিন্তু অনিচ্ছাসত্ত্বেও মিলে গেলে ভালোই লাগে। 136 00:07:58,202 --> 00:08:00,402 -হৃদপিণ্ডের গতি মনিটর? -নেই। 137 00:08:00,427 --> 00:08:02,204 -পদক্ষেপ গণনার যন্ত্র? -নেই। 138 00:08:02,251 --> 00:08:05,051 -আইপডের সাথে যুক্ত জুতার টেলিম্যাটিক্স সংযোগ? -উম, না। 139 00:08:05,076 --> 00:08:06,503 তুমি করো টা কী? 140 00:08:06,528 --> 00:08:09,576 বাহিরে গিয়ে কি খরগোশের মতো তিড়িং বিরিং করতে থাকো? 141 00:08:09,781 --> 00:08:13,683 না, ক্ষুধার্ত হওয়া পর্যন্ত দৌড়াই, তারপর ভালুকের থাবা পেস্ট্রির জন্য থামি। 142 00:08:17,922 --> 00:08:21,768 -তুমি এটা কেন করছ? -দৌড়ানোর আগে পেশী স্ট্রেচ করে নেয়া ভালো। 143 00:08:21,793 --> 00:08:22,817 ঠিকাছে। 144 00:08:22,842 --> 00:08:25,028 পায়ের আঙ্গুল ধরে শুরু করা যাক। 145 00:08:31,702 --> 00:08:33,829 তুমিও করো। 146 00:08:34,238 --> 00:08:35,781 করছি তো। 147 00:08:37,341 --> 00:08:39,201 ওহ, ওয়াও, খুবই ভালো। 148 00:08:39,226 --> 00:08:42,207 আচ্ছা, এটা করতে পারবে? 149 00:08:43,614 --> 00:08:45,479 সেটা আমরা কখনোই জানতে পারবো না। 150 00:08:45,716 --> 00:08:48,111 আচ্ছা, তাহলে, দৌড়ানো শুরু করা যাক। 151 00:08:48,136 --> 00:08:49,388 -আচ্ছা। -আচ্ছা, চলো। 152 00:08:49,413 --> 00:08:51,518 আমি বায়োমেকানিক্স সম্পর্কে পড়ছি। 153 00:08:51,722 --> 00:08:53,280 আমার ধারণা তুমি অবাক হবে আমার... 154 00:08:56,661 --> 00:08:59,445 -হায় ঈশ্বর, তুমি ঠিক আছ? -মনে হচ্ছে। 155 00:08:59,470 --> 00:09:01,483 -তোমাকে ওঠাই এসো। -ধন্যবাদ। 156 00:09:03,634 --> 00:09:06,364 ওহ, শেল্ডন! 157 00:09:06,671 --> 00:09:08,481 যদি শুনে ভালো লাগে তো... 158 00:09:08,506 --> 00:09:11,373 বৃহস্পতিবার আর কোনো ক্রুসীফেরাস গোত্রীয় সবজির রাত না। 159 00:09:13,177 --> 00:09:15,111 এটা আমার মুরগির তরকারী। 160 00:09:15,279 --> 00:09:17,440 -হাওয়ারড, তোমার চিংড়ির বিরিয়ানী। -ধন্যবাদ, স্যার। 161 00:09:17,544 --> 00:09:19,792 -পালং পনীর, পেনির জন্য। -ধন্যবাদ। 162 00:09:19,817 --> 00:09:21,661 আর রাজেশ খুত্রপালী... 163 00:09:21,686 --> 00:09:23,830 যার নিজের দেশ থেকে এসব সুস্বাদু খাবারের জন্ম... 164 00:09:23,855 --> 00:09:25,823 একটা চিকেন ম্যাক নাগেটের লার্জ অর্ডার। 165 00:09:28,793 --> 00:09:31,765 -এই, আমার ভাগ কতো? -বারো বাক। 166 00:09:31,790 --> 00:09:34,074 -শুক্রবারে বেতন পাওয়ার পর দেই? -নিশ্চয়ই। 167 00:09:34,131 --> 00:09:35,655 কত টাকা হয়েছে এখন পর্যন্ত? 168 00:09:35,867 --> 00:09:38,478 আচ্ছা, আজকের ভারতীয় খাবার, পিজা... 169 00:09:38,503 --> 00:09:43,132 থাই খাবার, গ্যাস ট্যাংক, জমাট বাধানো দই, আর তোমার বাড়িভাড়া... 170 00:09:44,342 --> 00:09:46,674 ১৪০০ ডলারের একটু বেশি। 171 00:09:50,281 --> 00:09:53,603 -এখন কী? -ও শুধু ওর প্রশংসাটুকু জানাচ্ছে... 172 00:09:53,628 --> 00:09:56,066 যে তোমাকে ফ্রি জিনিসের জন্য সেক্স ও করতে হচ্ছে না। 173 00:10:00,057 --> 00:10:02,617 এসব ফ্রি না, আমি ওকে টাকা দিয়ে দেবো। 174 00:10:04,061 --> 00:10:05,944 চুপ করো! 175 00:10:07,665 --> 00:10:09,326 শেল্ডন, তুমি কি আসবে? 176 00:10:09,534 --> 00:10:11,229 আসছি। 177 00:10:25,270 --> 00:10:27,541 অভিবাদন, বন্ধুগণ। 178 00:10:27,752 --> 00:10:30,550 অভিবাদন, ছাতা মাতা যাই হও না কেন। 179 00:10:30,770 --> 00:10:34,385 আমি একটি মোবাইল ভারচুয়াল উপস্থিতি জানানো ডিভাইস। 180 00:10:34,410 --> 00:10:37,330 সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে... 181 00:10:37,355 --> 00:10:42,662 যে আমার শরীর এই পৃথিবীর উত্থান-পতন সহ্য করার জন্য অতিরিক্ত ভঙ্গুর। 182 00:10:42,687 --> 00:10:45,990 যতদিন না আমার চেতনা স্থানান্তর করতে পারছি... 183 00:10:46,015 --> 00:10:49,994 আমি একটি নিরাপদ জায়গায় থাকবো এবং এভাবেই পুরো দুনিয়ার... 184 00:10:50,019 --> 00:10:51,401 সাথে যোগাযোগ রাখবো। 185 00:10:52,843 --> 00:10:56,142 আজব, এটা তোমার প্রশ্ন? ও তক্তা কখন রেখেছে? 186 00:11:02,553 --> 00:11:04,418 তুমি আমার জায়গায়। 187 00:11:17,468 --> 00:11:20,909 প্রথম প্রথম একটু উদ্ভট লাগতে পারে... 188 00:11:20,934 --> 00:11:23,354 কিন্তু আস্তে আস্তে তোমরা আমার এই... 189 00:11:23,379 --> 00:11:26,173 আকৃতির সাথে অভ্যস্ত হয়ে যাবে। 190 00:11:27,178 --> 00:11:29,306 হ্যাঁ, সত্যি বলতে আমি খুব একটা তফাৎ দেখছি না। 191 00:11:30,014 --> 00:11:32,573 ধন্যবাদ। আমারও এমনটাই ইচ্ছে ছিল। 192 00:11:34,485 --> 00:11:37,819 লেনারড, কালকে আমি যখন অফিসে যাবো... 193 00:11:37,844 --> 00:11:41,940 তোমাকে অতিরিক্ত কিছু সময় বরাদ্দ করে রাখতে হবে আমাকে সিঁড়ি দিয়ে নামানোর জন্য। 194 00:11:41,965 --> 00:11:46,005 তোমার সুবিধার জন্য, আমি চার ভাগে বিভক্ত হতে পারি। 195 00:11:46,323 --> 00:11:48,383 এসব হাস্যকর। আমি এখনই তোমার সাথে কথা বলতে আসছি। 196 00:11:48,408 --> 00:11:50,729 দাড়াও, তুমি জানো না আমি কোথায়। 197 00:11:51,713 --> 00:11:54,686 আমার শারীরিক দেহ একটা নিরাপদ, গোপন... 198 00:11:54,711 --> 00:11:57,488 জায়গায় সুরক্ষিতভাবে লুকিয়ে রাখা। 199 00:11:57,608 --> 00:11:59,171 তুমি তোমার শোবার ঘরে। 200 00:11:59,196 --> 00:12:00,965 না, মোটেই না। 201 00:12:00,990 --> 00:12:03,478 আমি তোমার ঘর থেকে তোমার আওয়াজ শুনতে পাচ্ছি। 202 00:12:05,683 --> 00:12:07,052 না, পারছ না। 203 00:12:09,564 --> 00:12:11,764 দাড়াও, ফিরে এসো। 204 00:12:11,789 --> 00:12:12,965 থামো! 205 00:12:12,990 --> 00:12:15,857 শুধু অনুমোদিত ব্যক্তিবর্গের জন্য। 206 00:12:17,528 --> 00:12:22,145 তো, তোমাদের মধ্যে কোনো অদ্ভুতুড়ে কি আমার আন্ডারওয়্যার কিনবে? মাত্র ১৪০০ বাক। 207 00:12:27,039 --> 00:12:28,889 শেল্ডন, এসব পাগলের কাজকারবার। 208 00:12:28,914 --> 00:12:30,196 আমি তোমার পেছনে। 209 00:12:30,241 --> 00:12:33,142 দয়া করে আমার সাথে কথা বলার সময় আমার দিকে তাকাবে। 210 00:12:33,644 --> 00:12:35,463 আমি তোমার দিকেই তাকিয়ে আছি। 211 00:12:35,488 --> 00:12:38,979 না, একদমই না। বিছানায় বসে থাকা মানুষটার দিকে কোনো মনোযোগ দিয়ো না। 212 00:12:39,150 --> 00:12:41,986 তুমি অপার্থিব হয়ে থাকতে পারবে না। 213 00:12:42,011 --> 00:12:43,926 এখানে না, এবং অফিসে তো আরও না। 214 00:12:43,951 --> 00:12:45,162 হায় খোদা। 215 00:12:45,456 --> 00:12:50,145 তুমি কি জানো পরিসংখ্যানগতভাবে আমার এই বয়সে মরার সম্ভাবনা সবথেকে বেশি কিভাবে? 216 00:12:50,170 --> 00:12:51,852 তোমার রুমমেটের হাতে? 217 00:12:52,329 --> 00:12:53,925 দুর্ঘটনায়। 218 00:12:53,950 --> 00:12:55,893 আমি ওটাকে দুর্ঘটনার মতোই সাজাবো। 219 00:12:56,100 --> 00:12:59,980 আমি যতদিন না পর্যন্ত আমার বুদ্ধিমত্তা আরও টেকসই ধারকে স্থানান্তর করতে পারছি... 220 00:13:00,005 --> 00:13:03,050 আমার শরীর আমার বিছানাতেই নিরাপদে লুকিয়ে রাখা হবে। 221 00:13:03,075 --> 00:13:05,105 বেশ, তাহলে আমার সাহায্যের আশা কোরো না। 222 00:13:05,130 --> 00:13:07,620 তোমার সাহায্য করতে হবে। এটা রুমমেট চুক্তিতেই আছে। 223 00:13:07,722 --> 00:13:08,792 না, নেই। 224 00:13:11,182 --> 00:13:13,592 অধ্যায় ৭৪-C 225 00:13:13,987 --> 00:13:16,450 যদি একজন রোবট হয়ে যায়, তাহলে অপর পক্ষকে... 226 00:13:16,475 --> 00:13:19,448 যা যা বাধ্যবাধকতা এবং কর্তব্য পালন করতে হবে। 227 00:13:20,758 --> 00:13:22,589 আমি এবার খতম। 228 00:13:33,813 --> 00:13:35,876 বেশ আনন্দ লাগছে। 229 00:13:37,875 --> 00:13:42,347 যানবাহন ঘটিত জ্বলন্ত দুর্ঘটনার ভয় দূর করে দিলে অফিসে যাওয়ার ছবির... 230 00:13:42,372 --> 00:13:44,833 মতো রাস্তা উপভোগ করাটা অনেক সহজ। 231 00:13:45,049 --> 00:13:48,219 আচ্ছা, আরেকবার বলো তো, কেন তোমাকে আমি ট্রাঙ্কে ঢোকাই নি? 232 00:13:48,719 --> 00:13:51,415 কারণ আমি আগেই তোমার পাশে বসার কথা বলেছিলাম, মনে নেই? 233 00:13:51,922 --> 00:13:53,913 সেটাই। 234 00:13:58,162 --> 00:14:00,630 তোমাকে চিন্তিত লাগছে। 235 00:14:01,465 --> 00:14:03,676 এটা তোমার ভালো লাগতে পারে। 236 00:14:12,643 --> 00:14:14,894 আমি বাজনা শুনতে চাই না, শেল্ডন। 237 00:14:16,847 --> 00:14:18,168 আচ্ছা। 238 00:14:19,121 --> 00:14:22,099 আমি বুঝতে পারছি না কেন তুমি এসব উপভোগ করছ না। 239 00:14:22,319 --> 00:14:26,310 এই গাড়িতে আমার বর্ধিত ক্ষমতা যোগ করলে... 240 00:14:26,335 --> 00:14:28,684 আমরা পুরো নাইট রাইডার। 241 00:14:29,160 --> 00:14:32,493 শুধু নাইট রাইডারে গাড়িটা এমন ঘ্যানঘ্যান করা স্ফিংক্টার না। 242 00:14:33,964 --> 00:14:38,888 তুমি স্ফিংক্টার নিয়ে যতই মজা নাও না কেন, স্ফিংক্টার কিন্তু এক ধরণের পেশী... 243 00:14:38,913 --> 00:14:41,601 যেটা ছাড়া মানুষ বাঁচতে পারতো না। 244 00:14:44,208 --> 00:14:48,244 মানবদেহে ৫০ টার বেশি আলাদা আলাদা স্ফিংক্টার আছে, 245 00:14:48,269 --> 00:14:50,080 কতগুলোর নাম বলতে পারবে তুমি? 246 00:14:51,182 --> 00:14:54,515 আমি ভুল বলেছি, এটা একদম নাইট রাইডারের মতো। 247 00:14:54,952 --> 00:14:57,992 হয়তো তুমি অন্য কোনো গেম খেলতে আগ্রহী হবে। 248 00:14:58,017 --> 00:14:58,798 না। 249 00:14:58,823 --> 00:15:01,789 এটা ১৯১১ সালে বিকিরণ আর কোয়ান্টার থিওরির 250 00:15:01,814 --> 00:15:04,743 ওপর সোলভে সম্মেলনের একটা ছবি। 251 00:15:04,768 --> 00:15:08,715 ফটোশপ ব্যবহার করে আমি কয়েকটা সময়ের অসঙ্গতি তৈরি করেছি। 252 00:15:08,740 --> 00:15:10,957 দেখি তো তুমি পুরো ২৪ টা বের করতে পারো কিনা। 253 00:15:10,982 --> 00:15:12,578 প্রথমটা বলে দিচ্ছি। 254 00:15:12,603 --> 00:15:16,801 ম্যাডাম কিউরির হাতে ডিজিটাল ঘড়ি থাকার কথা না। 255 00:15:16,974 --> 00:15:18,532 এবার শুরু। 256 00:15:20,911 --> 00:15:22,173 যথেষ্ট হয়েছে, বাই বাই। 257 00:15:26,347 --> 00:15:27,247 বাজিংগা ! 258 00:15:29,558 --> 00:15:31,488 আমার কাছে ওভাররাইড সুইচ আছে। 259 00:15:31,655 --> 00:15:33,236 আমি মরতাম আরেকটু হলে। 260 00:15:33,261 --> 00:15:37,207 হ্যাঁ, আর আমি আমার বিছানায় নিরাপদে। এখন পাগল কে? 261 00:15:37,728 --> 00:15:40,322 তারপরও আমি তোমার নামই বলবো। 262 00:15:46,237 --> 00:15:48,603 হ্যালো, প্রফেসর হস্কিন্স। 263 00:15:48,772 --> 00:15:51,206 দেখা হয়ে ভালো লাগলো, মিন্ডি। 264 00:15:51,375 --> 00:15:54,071 হ্যালো (জাপানিজ) ডক্টর নাকামোরা। 265 00:15:54,245 --> 00:15:57,737 সুইডিশরা আপনার থিওরি ভুল প্রমাণ না করতে পারার কারণে দুঃখ প্রকাশ করছি। 266 00:16:04,755 --> 00:16:06,725 লেনারড, আমার দরজা। 267 00:16:07,038 --> 00:16:08,091 কী করবো এখন? 268 00:16:08,116 --> 00:16:10,383 ভালো ছেলের মতো দরজাটা খুলে দাও। 269 00:16:10,895 --> 00:16:12,663 কেন? কী সমস্যা? 270 00:16:18,569 --> 00:16:21,413 তোমার মনে হছে তুমি আমাকে কোণঠাসা করতে পেরেছ, তাই তো? 271 00:16:21,620 --> 00:16:24,532 না, আমার মনে হয় একটা দরজার নব তোমাকে কোণঠাসা করে ফেলেছে। 272 00:16:26,210 --> 00:16:29,574 আরে দেখো, লেনারড আর R2-ডি-হতচ্ছাড়া (R2-D2 স্টার ওয়ার্সের একটা রোবট) 273 00:16:31,315 --> 00:16:34,807 এটা আমার বানানো, আমি এটা কাল রাতে বলেছি। তুমি এভাবে এটা ব্যবহার করতে পারো না। 274 00:16:35,570 --> 00:16:38,758 রাজ, ভাল ছেলের মতো আমার দরজাটা খুলে দাও। 275 00:16:38,860 --> 00:16:40,214 নিশ্চয়ই। 276 00:16:43,494 --> 00:16:46,429 ও ভালো ছেলে, তুমি না। 277 00:16:49,466 --> 00:16:51,058 আমি ভালো ছেলে। 278 00:16:54,238 --> 00:16:56,081 কী দারুণ না? 279 00:16:56,106 --> 00:16:58,602 আমার চামড়ায় তোমাদের জীবাণুযুক্ত... 280 00:16:58,627 --> 00:17:02,768 শ্বাস প্রশ্বাস সহ্য করা ছাড়াই পারস্পরিক বন্ধুত্ত রক্ষা করা যাচ্ছে। 281 00:17:02,980 --> 00:17:06,780 আমি বলি কি আমরা ওকে ট্যাটুইনে নিয়ে কয়েকটা জাওয়ার জন্য বিক্রি করে দেই। (ট্যাটুইন স্টার ওয়ার্সের একটা মরুভূমি জায়গা এবং জাওয়া হছে এক প্রকার জীব। ) 282 00:17:07,618 --> 00:17:10,018 দুইটা হলো ভাই। নিজের কৌতুক নিজে লেখো। 283 00:17:12,450 --> 00:17:13,763 চমৎকার। 284 00:17:15,125 --> 00:17:18,886 -হাই আমি পেনি, আমি আজকে আপনাদের পরিবেশিকা। -তুমি নিজেকে পরিচয় করাচ্ছ কেন? 285 00:17:18,995 --> 00:17:23,232 আমি চাই না মানুষ জানুক তোমাদের সাথে আমাদের পূর্ব পরিচয় আছে। 286 00:17:23,434 --> 00:17:25,707 আজকে রাতে বিশেষ কী আছে বলতে পারবে? 287 00:17:25,732 --> 00:17:28,213 -শেল্ডন, আমি তোমার অর্ডার নেবো না। -অবশ্যই। 288 00:17:28,238 --> 00:17:30,166 আমি এখনো পানি পর্যন্ত পাই নি। 289 00:17:30,374 --> 00:17:32,189 কারণ তুমি এখানে নেই। 290 00:17:32,370 --> 00:17:35,691 এটা কিন্তু অন্য জাতির জন্য বৈষম্য হয়ে গেলো। 291 00:17:36,547 --> 00:17:39,175 এবার আমি তোমার বসের কাছে অভিযোগ করবো। 292 00:17:40,684 --> 00:17:42,015 ম্যানেজার? 293 00:17:42,186 --> 00:17:44,051 ম্যানেজার? 294 00:17:44,254 --> 00:17:47,519 আরে, দেখো কে এটা। 295 00:17:48,792 --> 00:17:51,923 -এটা কি স্টিভ ওয়াজনিয়াক? -তাই তো মনে হচ্ছে। 296 00:17:51,962 --> 00:17:54,328 মহান এবং ক্ষমতাশালী ওয়াজ। 297 00:17:55,532 --> 00:17:59,231 পেনি, স্টিভ ওয়াজনিয়াক হচ্ছেন অ্যাপল কম্পিউটারের সহ-প্রতিষ্ঠাতা। 298 00:17:59,256 --> 00:18:00,179 উনি আর স্টিভ জবস মিলে... 299 00:18:00,204 --> 00:18:02,900 হ্যাঁ, আমি ওনাকে চিনি। আমি ড্যান্সিং উইথ দা স্টারস দেখি। 300 00:18:03,795 --> 00:18:05,608 আমাকে ওনার সাথে কথা বলতেই হবে। 301 00:18:05,725 --> 00:18:06,796 তা তো বটেই। 302 00:18:09,313 --> 00:18:13,579 সামনেই একটা অলিভ গার্ডেন আছে, ওটাতেও যেতে পারো কোনো সময়। 303 00:18:14,885 --> 00:18:17,522 মাফ করবেন, মিস্টার ওয়াজনিয়াক? 304 00:18:17,547 --> 00:18:19,879 ওহ, হেই। সুন্দর ভার্চুয়াল উপস্থিতি ডিভাইস। 305 00:18:20,090 --> 00:18:23,905 ধন্যবাদ। আমি শুধু বলতে চাই, আমি আপনার বড় ভক্ত। 306 00:18:23,930 --> 00:18:27,357 আপনি আমার ১৫ তম প্রিয় প্রযুক্তিগত স্বপ্নদ্রষ্টা। 307 00:18:27,564 --> 00:18:29,031 মাত্র ১৫ তম? 308 00:18:29,666 --> 00:18:32,430 স্টিভ জবস এর থেকে অন্তত ছয় নম্বর আগে। 309 00:18:33,737 --> 00:18:36,900 আমার টার্টলনেক বা স্নোম্যানশিপ আইফোন চার্জার নিয়ে কোনো মাথাব্যাথা নেই। 310 00:18:37,107 --> 00:18:40,201 হ্যাঁ, আমি কখনো টারটলনেকের বিষয়টা বুঝতেই পারি না। 311 00:18:40,411 --> 00:18:45,316 আমার গর্ব করার জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে ১৯৭৭ সালের পুরনো একটা অ্যাপল 2। 312 00:18:45,341 --> 00:18:49,102 অ্যাপল ডস 3.3 এর ফাইল সিস্টেমের সীমাবদ্ধতা থাকার পরও... 313 00:18:49,127 --> 00:18:51,296 বেশ ছিমছাম ছোটো একটা অর্জন ছিল। 314 00:18:51,321 --> 00:18:53,510 ধন্যবাদ, আমরা ছিমছাম রাখারই চেষ্টা করেছিলাম। 315 00:18:54,258 --> 00:18:57,557 এখন যদি তোমার কাছে ওটা থাকতো, আমি অটোগ্রাফ দিতে পারতাম। 316 00:18:58,128 --> 00:19:00,528 আগামী ১৫ থেকে ত্রিশ মিনিটের মধ্যে নড়বেন না... 317 00:19:00,553 --> 00:19:02,826 বাস কতটা জোরে চলে, তার ওপর নির্ভর করছে। 318 00:19:05,102 --> 00:19:06,252 আতেল। 319 00:19:10,588 --> 00:19:12,606 আমি আসছি, ওয়াজ, আমি আসছি। 320 00:19:32,563 --> 00:19:33,894 পেনি। 321 00:19:34,064 --> 00:19:35,691 পেনি। 322 00:19:35,866 --> 00:19:37,231 পেনি। 323 00:19:39,503 --> 00:19:41,403 কী খবর, শেল-বট? 324 00:19:41,883 --> 00:19:45,071 আমি বিছানা থেকে নামতে পারছি না। গোড়ালিতে ব্যাথা পেয়েছি। 325 00:19:45,188 --> 00:19:46,735 তো, আমাকে কী করতে হবে? 326 00:19:46,962 --> 00:19:48,670 "সফট কিটি" গেয়ে শোনাও। 327 00:19:50,013 --> 00:19:53,457 আসলেই? তুমি চাও আমি একটা কম্পিউটারের মনিটরকে "সফট কিটি" গেয়ে শোনাই? 328 00:19:53,887 --> 00:19:56,387 তুমি কি এখানে এসে সশরীরে গাইবে? 329 00:20:02,062 --> 00:20:03,593 মাইক্রোফোনের কাছে এসো। 330 00:20:07,064 --> 00:20:08,895 না। 331 00:20:09,066 --> 00:20:11,003 প্রথম থেকে শুরু করতে হবে। 332 00:20:21,710 --> 00:20:24,743 Translated by Sheikh Tasnuva Tasneem.