1 00:00:18,393 --> 00:00:19,394 রাত। 2 00:00:24,399 --> 00:00:30,364 এক ছায়াচ্ছন্ন জগত যার আড়ালে লুকিয়ে থাকে আমাদের গ্রহের অর্ধেকের বেশি প্রাণী। 3 00:00:33,534 --> 00:00:38,747 এখন পর্যন্ত, ক্যামেরায় কেবল তাদের জীবনধারার এক ঝলক ধরা পড়েছে। 4 00:00:41,750 --> 00:00:44,837 কিন্তু নেক্সট-জেনারেশন টেকনোলজির সহায়তায়, 5 00:00:44,920 --> 00:00:49,842 আমরা রাতকে দিনের মতোই স্পষ্ট দেখতে পারি। 6 00:00:56,515 --> 00:01:00,769 মানুষের চোখের তুলনায় শতগুণ সেন্সিটিভ ক্যামেরার সাহায্যে... 7 00:01:04,063 --> 00:01:06,859 আমরা এখন রাতের সৌন্দর্যকে ধারণ করতে পারছি... 8 00:01:09,319 --> 00:01:10,445 রঙিন অবস্থায়। 9 00:01:15,325 --> 00:01:17,202 ভিন্ন জগতের ভূদৃশ্য। 10 00:01:20,205 --> 00:01:24,835 অন্ধকারে জেগে ওঠা অদ্ভুত প্রাণীকূল। 11 00:01:27,713 --> 00:01:30,215 অদেখা আচরণ। 12 00:01:37,222 --> 00:01:40,767 এখন আমরা প্রাণীদের জীবনযাত্রা অনুসরণ করতে পারছি... 13 00:01:41,602 --> 00:01:44,104 পৃথিবীর শেষ সত্যিকারের বিজনপ্রদেশে... 14 00:01:46,565 --> 00:01:47,566 রাত। 15 00:01:48,191 --> 00:02:01,521 :.:.: Earth at Night in Color :.:.: S02 E04 [Coral Reef] অনুবাদক: নূরুল্লাহ মাশহুর 16 00:02:11,632 --> 00:02:16,887 সন্ধ্যা নেমে আসছে ইন্দোনেশিয়ার ক্রান্তীয় দ্বীপপুঞ্জের বুকে। 17 00:02:22,309 --> 00:02:24,686 আর ঢেউয়ের তলায় লুকিয়ে আছে... 18 00:02:26,605 --> 00:02:31,610 আমাদের গ্রহের অন্যতম প্রাচীন সমুদ্র জগত। 19 00:02:39,868 --> 00:02:41,078 প্রবালপ্রাচীর... 20 00:02:47,042 --> 00:02:50,087 আমাদের সমুদ্রের প্রাণের খনি। 21 00:02:53,507 --> 00:02:58,637 পৃথিবীজুড়ে, এরা সাগরতলের এক শতাংশেরও কম জায়গা জুড়ে রয়েছে... 22 00:03:01,265 --> 00:03:05,519 কিন্তু সাগরের প্রায় এক-তৃতীয়াংশের বেশি প্রাণের আশ্রয় যোগাচ্ছে। 23 00:03:14,403 --> 00:03:18,073 প্রবালপ্রাচীর এক ব্যস্ত সামুদ্রিক শহর... 24 00:03:20,742 --> 00:03:24,538 যেখানে সব আকার, আকৃতির প্রাণী খাদ্যগ্রহনে ব্যস্ত। 25 00:03:29,543 --> 00:03:33,046 হাম্পহেড প্যারটফিশ, প্রবালপ্রাচীরের বুলডোজার, 26 00:03:33,130 --> 00:03:35,674 পাখির মতো ঠোঁটের সাহায্যে প্রবালপ্রাচীর চিবিয়ে খায়... 27 00:03:41,972 --> 00:03:45,809 যেখানে হকসবিল কচ্ছপ কঠিন প্রবালের নিচে জন্মানো 28 00:03:45,893 --> 00:03:48,228 নরম স্পঞ্জ খেয়ে জীবনধারণ করে। 29 00:03:59,072 --> 00:04:04,620 বুদ্ধিমানদের জন্য, সবচেয়ে অসম্ভব জায়গায়ও খাদ্য খুঁজে পাওয়া সম্ভব। 30 00:04:08,332 --> 00:04:12,503 ছোট্টো ক্লিনার র‍্যাস এক আন্তরিক সেবা উপহার দেয়। 31 00:04:13,504 --> 00:04:18,175 যেখানে তারা প্রতিবেশীদের মুখে আটকে থাকা খাবার গ্রহণ করে। 32 00:04:29,603 --> 00:04:32,314 সন্ধ্যা মানে প্রবালপ্রাচীরের রাশ আওয়ার, 33 00:04:33,065 --> 00:04:37,569 যখন বাসিন্দারা সর্বশেষ দিনের আলোটুকুর সর্বোচ্চ ব্যবহার করে। 34 00:04:50,082 --> 00:04:52,376 কিন্তু এই ব্যস্ত জগত... 35 00:04:54,211 --> 00:04:55,796 বদলে যেতে চলেছে। 36 00:05:05,722 --> 00:05:08,600 কারণ প্রবালপ্রাচীর এর অন্য একটা দিক রয়েছে... 37 00:05:11,520 --> 00:05:16,233 যা কেবল সূর্যাস্তের পরেই প্রকাশ পায়। 38 00:05:28,871 --> 00:05:31,081 লেটেস্ট ফিল্মিং টেকনিকের সহায়তায়... 39 00:05:33,250 --> 00:05:36,086 আমরা এই গোপন জগত দেখতে... 40 00:05:37,504 --> 00:05:44,511 আর রাতের বেলা প্রবালপ্রাচীরের নাটকীয়তা অবলোকন করতে পারছি। 41 00:05:58,942 --> 00:06:04,531 অন্ধকার নেমে আসলে, ছোটো মাছেরা সংখ্যাধিক্যের নিরাপত্তার জন্য ঝাঁকবেঁধে চলে। 42 00:06:08,785 --> 00:06:13,874 রাতের প্রথম ভাগ প্রবালপ্রাচীরের সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত। 43 00:06:20,547 --> 00:06:21,757 কর্নেটফিশ। 44 00:06:22,591 --> 00:06:26,595 এক মিটার লম্বা আর রাইফেলের মতো ঠোঁটবিশিষ্ট। 45 00:06:28,639 --> 00:06:31,350 প্রবালপ্রাচীরের নিশাচর মার্কসম্যান। 46 00:06:37,064 --> 00:06:40,234 বিশাল, আলোক-সংবেদী চোখের সাহায্যে... 47 00:06:42,236 --> 00:06:45,072 তারা মাছের ঝাঁকের পাশে জড়ো হয়... 48 00:06:50,160 --> 00:06:54,456 আর নিখুঁত নিশানায় আঘাত হানে। 49 00:07:05,133 --> 00:07:09,763 সিরিঞ্জের মতো মুখের ভেতর তারা শিকারকে বন্দি করে ফেলে। 50 00:07:15,769 --> 00:07:19,398 আর প্রতিবারে একটা করে মাছ ধরে। 51 00:07:32,703 --> 00:07:34,621 তারা তাদের শিকার গলাধঃকরণ করে... 52 00:07:35,497 --> 00:07:37,082 আর অবশিষ্ট থাকে... 53 00:07:39,710 --> 00:07:42,087 কেবল সমুদ্রের পানিতে তীব্র আলোড়ন। 54 00:07:48,385 --> 00:07:52,973 কিন্তু কর্নেটফিশই অন্ধকারে ঘুরে বেড়ানো একমাত্র শিকারী নয়। 55 00:07:58,061 --> 00:08:01,899 প্রবালপ্রাচীরের বাসিন্দারা পাথরখণ্ড আর শিলার খাঁজের গভীরে লুকিয়ে থাকে... 56 00:08:02,941 --> 00:08:07,779 কারণ আরও বড়ো, মারাত্মক শিকারীরা এখন আবির্ভূত হচ্ছে। 57 00:08:09,865 --> 00:08:14,244 আর প্রত্যেকেই নিজস্ব ভঙ্গিতে শিকারের খোঁজে রাতের বেলা প্রবালপ্রাচীরে ঘুরে বেড়ায়। 58 00:08:32,596 --> 00:08:39,144 এই সাদামাথার প্রবাল হাঙ্গরটির খাদ্য সেসব মাছ যারা অনেক বেশি সময় ধরে প্রবালপ্রাচীরের ওপরে ঘুরে বেড়ায়। 59 00:08:42,481 --> 00:08:44,816 আর সে একাকী নয়। 60 00:08:48,612 --> 00:08:53,534 একটি স্টিংরে, প্রতিটি ছোটো মাছের জন্য দুঃস্বপ্নের নাম। 61 00:08:56,036 --> 00:09:03,001 তার শিকারদের জন্য, রাত যেন নিকষ কালো। 62 00:09:05,629 --> 00:09:07,673 তারা তার আগমন টের পায় না। 63 00:09:10,717 --> 00:09:12,177 কিন্তু আমাদের ক্যামেরা তুলে ধরে... 64 00:09:13,512 --> 00:09:15,514 কীভাবে সে প্রবালপ্রাচীরে ঘুরে বেড়ায়। 65 00:09:17,933 --> 00:09:20,686 সে দৃষ্টিশক্তির বদলে ব্যবহার করে... 66 00:09:21,728 --> 00:09:26,149 ইলেক্ট্রোরিসেপ্টর, প্রবালে লুকিয়ে থাকা মাছদের নড়াচড়া শনাক্ত করতে... 67 00:09:28,735 --> 00:09:31,280 অথবা বালিতে লুকিয়ে থাকা কাঁকড়া। 68 00:09:36,368 --> 00:09:40,873 দুই মিটার পর্যন্ত প্রশস্ত পাখা যা শিকারকে সমুদ্রের তলায় আটকে ফেলে। 69 00:09:47,754 --> 00:09:52,217 বালু সরে যাওয়ায় শিকার উন্মুক্ত হয়ে যায়... 70 00:09:59,850 --> 00:10:02,186 তার ভ্যাকুয়ামের মতো মুখে... 71 00:10:07,524 --> 00:10:08,734 সেটা সাবাড় করার আগে। 72 00:10:28,420 --> 00:10:30,839 রাতের বেলা চারপাশে এত শিকারীর আনাগোনা থাকায়... 73 00:10:34,551 --> 00:10:36,428 আড়ালে থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। 74 00:10:48,690 --> 00:10:50,359 কিন্তু ঝুঁকি স্বত্ত্বেও... 75 00:10:52,569 --> 00:10:58,283 একটি ছোট্টো রঙিন মাছ প্রবালপ্রাচীরের নিরাপত্তা ত্যাগ করতে উদ্যত হয়েছে। 76 00:11:02,829 --> 00:11:04,373 একটি ম্যান্ডারিনফিশ। 77 00:11:07,876 --> 00:11:09,127 আর এই পুরুষটি... 78 00:11:09,837 --> 00:11:12,464 ভালোবাসার খোঁজ করছে। 79 00:11:15,926 --> 00:11:21,932 আজ রাতে, সে এক ঘণ্টারও কম সময়ে আটজনের সাথে মিলনের আশা করছে। 80 00:11:25,394 --> 00:11:31,316 কিন্তু তাদের খুঁজে পেতে হলে, তাকে খুব সাবধানে চলাফেরা করতে হবে। 81 00:11:43,662 --> 00:11:46,164 অন্ধকারের বুক চিড়ে, সে খুঁজে পায়... 82 00:11:47,791 --> 00:11:49,001 একটি স্ত্রী মাছকে... 83 00:11:50,252 --> 00:11:55,507 যে তার সান্ধ্যকালীন নাস্তা করছে ক্ষুদ্র, চিংড়িসদৃশ কোপেপড দ্বারা। 84 00:11:58,927 --> 00:12:01,722 কিন্তু খাদ্যের ব্যাপারে যেমন... 85 00:12:04,600 --> 00:12:07,603 সঙ্গী বেছে বেওয়ার ব্যাপারেও সে তেমনই খুঁতখুঁতে। 86 00:12:17,154 --> 00:12:21,575 তার দৃষ্টি আকর্ষণের জন্য, পুরুষটি এবার তার পাখা ছড়িয়ে দেয়..., 87 00:12:23,327 --> 00:12:28,457 যতটা সম্ভব বড়ো আর অদম্য দেখানোর জন্য। 88 00:12:36,048 --> 00:12:37,883 সে মুগ্ধ হয়েছে। 89 00:12:48,477 --> 00:12:54,149 কিন্তু মিলনের জন্য, এবার আরও সাহসী পদক্ষেপ গ্রহণ... 90 00:12:56,151 --> 00:12:59,404 আর অন্ধকারকে নিজেদের সুবিধায় কাজে লাগানোর পালা। 91 00:13:05,202 --> 00:13:08,413 প্রবালের মাঝে লুকিয়ে থাকা কিছু মাছ তাদের ডিম খেয়ে ফেলতে পারে বিধায়... 92 00:13:14,378 --> 00:13:18,340 নতুন দম্পতিটি প্রবালপ্রাচীরের ওপরে উঠে আসে... 93 00:13:20,050 --> 00:13:23,971 আর এক মনোমুগ্ধকর প্রেমময় নাচে মত্ত হয়। 94 00:13:40,529 --> 00:13:42,656 তাদের নৈশকালীন প্রদর্শনী শেষ হলে... 95 00:13:43,866 --> 00:13:46,660 দম্পতিটি প্রবালের নিরাপত্তায় ফিরে যায়... 96 00:13:49,913 --> 00:13:51,623 কিন্তু বেশিক্ষণের জন্য না। 97 00:13:55,252 --> 00:13:58,172 আরও সাতটি স্ত্রীর যেহেতু খোঁজ করতে হবে.. 98 00:14:00,215 --> 00:14:04,469 তাই এই ক্যাসানোভা অন্ধকার জয় করতে বেরিয়ে পড়ে 99 00:14:04,553 --> 00:14:07,931 তার পরবর্তী নাচের সঙ্গী খোঁজার উদ্দেশ্যে। 100 00:14:20,569 --> 00:14:22,070 রাতের আগমনে... 101 00:14:23,113 --> 00:14:27,284 অন্ধকার প্রকৃতির অন্যতম আশ্চর্যজনক গোপন বিস্ময় তুলে ধরে... 102 00:14:33,207 --> 00:14:38,545 এমন একটি ঘটনা যা প্রবালপ্রাচীরে জাদুকরী পরিবর্তন বয়ে আনবে। 103 00:14:43,050 --> 00:14:48,639 সাগরের গভীর থেকে, ক্ষুদ্র প্রাণীদের একটি বহর উদ্ভূত হচ্ছে... 104 00:14:51,391 --> 00:14:54,311 এলিয়েন জগত থেকে ভেসে আসার মতো করে। 105 00:14:58,857 --> 00:15:03,111 এটি পৃথিবীর সবচেয়ে বৃহৎ প্রাণী পরিযান, 106 00:15:03,987 --> 00:15:07,491 আর সাগরের বুকে প্রতি রাতে এটি ঘটে। 107 00:15:11,036 --> 00:15:14,665 এক বিলিয়ন টনের ওপর প্লাঙ্কটনিক প্রাণী 108 00:15:14,748 --> 00:15:19,169 গভীর থেকে ভেসে আসে সাগরের পৃষ্ঠতলের পানিতে খাবারের উদ্দেশ্যে। 109 00:15:28,762 --> 00:15:32,558 এই প্রাণীগুলো, যাদের কেউ কেউ চালের দানার চেয়েও ছোটো... 110 00:15:34,059 --> 00:15:36,728 এই সাগরের প্রাণশক্তি। 111 00:15:42,067 --> 00:15:45,946 নানা ধরণের কৌশলী লুমিনেসেন্স আর পাখাবিশিষ্ট... 112 00:15:49,867 --> 00:15:54,079 তারা অন্ধকারে ভাসতে থাকা খাবার ভক্ষণ করে। 113 00:16:16,143 --> 00:16:20,105 কিছু কিছু প্রাণী সারাজীবন এই গোপন জগতে বাস করে। 114 00:16:23,609 --> 00:16:26,612 এই ম্যান্টিস চিংড়ির লার্ভার মতো, অন্যরা, 115 00:16:27,196 --> 00:16:31,450 জীবনের শুধু প্রথম অংশটুকু এরকম এলিয়েন অস্তিত্বে থাকে 116 00:16:32,034 --> 00:16:35,621 আর বড়ো হলে প্রবালপ্রাচীরে ফিরে যায়। 117 00:16:58,519 --> 00:17:00,812 জীবনের এই জোয়ার... 118 00:17:01,522 --> 00:17:07,277 প্রবালপ্রাচীরের এক জাদুকরী পরিবর্তন ঘটায়। 119 00:17:13,367 --> 00:17:16,994 দৃশ্যত ঘুমন্ত পাথরগুলোও প্রাণ ফিরে পায়। 120 00:17:43,522 --> 00:17:49,695 প্রবালপ্রাচীরসমূহ ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীদের প্রকান্ড কলোনি দ্বারা গঠিত। 121 00:17:51,446 --> 00:17:54,992 দিনের বেলায়, প্রবালপ্রাচীর সূর্যের আলো শোষণ করে। 122 00:17:58,036 --> 00:17:59,246 কিন্তু রাতের বেলায়... 123 00:18:01,999 --> 00:18:06,044 এই প্রাণীগুলো তাদের কর্ষিকা ছড়িয়ে শিকারী বনে যায়... 124 00:18:07,713 --> 00:18:10,841 এক আণুবীক্ষণিক নিশাচর জগতে। 125 00:18:18,515 --> 00:18:20,851 ভেসে আসা ক্ষুদ্র প্রাণীদের জন্য... 126 00:18:22,769 --> 00:18:29,776 এই রঙিন বাগান এখন লাখ লাখ মুখবিশিষ্ট এক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। 127 00:18:52,591 --> 00:18:57,471 এই নৈশভোজ প্রবালগুলোর প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মেটায় 128 00:18:57,554 --> 00:18:59,681 যা প্রবালপ্রাচীরের বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 129 00:19:03,602 --> 00:19:08,440 আর এখন আমরা জানি, সাগরের বর্ধমান তাপমাত্রার প্রেক্ষিতে প্রবালপ্রাচীরের 130 00:19:09,024 --> 00:19:13,779 টিকে থাকার সংগ্রামে এই নৈশভোজ এখন আরও বেশি গুরুত্বপূর্ণ। 131 00:19:33,924 --> 00:19:39,555 রাতের এই প্লাঙ্কটনের স্রোতের ওপর শুধু ক্ষুদ্র প্রবালগুলোই নির্ভরশীল না। 132 00:19:43,058 --> 00:19:48,939 আরও বৃহদাকার প্রাণীরা জড়ো হচ্ছে রাতের শেষ ভোজে: 133 00:19:53,735 --> 00:19:59,783 একটি ম্যান্টা রে, ৪ মিটার পর্যন্ত প্রশস্ত পাখনায় ভর দিয়ে ভেসে চলছে। 134 00:20:02,661 --> 00:20:04,204 সাধারণত নিঃসঙ্গচারী হলেও... 135 00:20:05,747 --> 00:20:10,294 ক্রান্তীয় সাগরের কিছু জায়গা এতটা প্লাঙ্কটনসমৃদ্ধ যে, 136 00:20:10,377 --> 00:20:12,921 ম্যান্টার দল খাদ্যগ্রহনের জন্য একত্রিত হয়। 137 00:20:18,302 --> 00:20:22,556 সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, এই এক-টন ওজনের দানবরা 138 00:20:23,056 --> 00:20:29,188 রাতের বেলা সাগরে ভেসে আসা এই ক্ষুদ্র প্লাঙ্কটন খেয়ে বেঁচে থাকে। 139 00:20:37,487 --> 00:20:42,534 শিংয়ের মতো পাখনা দিয়ে, তারা উন্মুক্ত মুখে প্লাঙ্কটন ঠেলে দেয়... 140 00:20:48,457 --> 00:20:50,918 আর পানি থেকে খাবার ছেঁকে নেয়। 141 00:21:01,261 --> 00:21:03,347 এখন রাতের অন্ধকারে... 142 00:21:04,473 --> 00:21:09,853 তারা রাতের এই সম্পদ ভক্ষণে তাদের দক্ষতার জানান দেয়। 143 00:21:35,796 --> 00:21:38,715 বারবার ডিগবাজি খেয়ে... 144 00:21:39,591 --> 00:21:42,886 তারা প্লাঙ্কটন এর সর্বোচ্চ ঘনত্বকে টার্গেট করে... 145 00:21:44,429 --> 00:21:46,932 যা পরবর্তীতে তারা ভক্ষণ করে। 146 00:22:17,629 --> 00:22:22,759 আমরা এখন জানি যে ম্যান্টা রে এর মস্তিষ্ক অন্য সমস্ত মাছের চেয়ে বড়ো। 147 00:22:24,761 --> 00:22:29,308 কিন্তু খাবার খোঁজার উদ্দেশ্যে এত বিশাল পথ তারা কীভাবে পাড়ি দেয় 148 00:22:29,391 --> 00:22:34,479 এই সুবিশাল সমুদ্রের মাঝে, তা আজও রহস্যই রয়ে গেছে। 149 00:22:42,821 --> 00:22:47,534 এটা এখনও পর্যন্ত আমাদের রাতের সাগরের... 150 00:22:48,118 --> 00:22:50,579 অনাবিষ্কৃত রহস্যসমূহের মধ্যে অন্যতম। 151 00:23:04,258 --> 00:23:14,043 :.:.: Earth at Night: Shot in the Dark :.:.: অনুবাদক: নূরুল্লাহ মাশহুর 152 00:23:15,312 --> 00:23:19,149 প্রবালপ্রাচীরের রাত্রিকালীন নাটকীয়তার চিত্রধারণের জন্য, 153 00:23:19,233 --> 00:23:24,071 Earth at Night টিম পৃথিবীর অন্যতম প্রাচীন কিছু ক্রান্তীয় সাগরে ফিল্ম করেছে। 154 00:23:28,951 --> 00:23:31,119 ক্যামেরাম্যান ডেভিড রাইকার্টের জন্য, 155 00:23:31,203 --> 00:23:36,124 সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ ছিল প্রবালপ্রাচীরের শিকারীদের রাতের বেলা শিকারের দৃশ্যধারণ। 156 00:23:38,544 --> 00:23:43,006 হাঙ্গর এবং অন্যান্য শিকারীরা রাত্রিবেলা বেশি সক্রিয় হতে পারে... 157 00:23:45,843 --> 00:23:49,304 কিন্তু নিরাপদে তাদের কাছাকাছি যাওয়াটাও মারাত্মক কঠিন হতে পারে। 158 00:23:53,183 --> 00:23:55,394 রাত্রিবেলা ফিল্মিং সম্পূর্ণ ভিন্ন এক জগত। 159 00:23:59,898 --> 00:24:02,693 আমরা জানি না অন্ধকারের ভেতর থেকে কী বেরিয়ে আসবে। 160 00:24:05,112 --> 00:24:06,947 আমরা জানতে পারব। আমরা লাফ দেবো এখনই। 161 00:24:17,875 --> 00:24:21,628 ডেভিডকে পূর্ণিমার সময় ডাইভের প্ল্যান করতে হয়েছে, 162 00:24:21,712 --> 00:24:24,381 যখন প্রবল জোয়ারের ফলে প্রবালপ্রাচীরে খাদ্য ভেসে আসে 163 00:24:25,215 --> 00:24:27,968 এবং শিকারী প্রাণীদের বেশি সক্রিয় করে তোলে। 164 00:24:32,139 --> 00:24:34,474 কিন্তু এটা একটা বড়ো সমস্যার সৃষ্টি করে। 165 00:24:34,975 --> 00:24:38,437 সারফেস টু ডাইভারস, সারফেস টু ডাইভারস। স্রোতের পরিস্থিতি কেমন? 166 00:24:40,105 --> 00:24:43,192 ভালো না। স্রোত খুব শক্তিশালী। 167 00:24:44,818 --> 00:24:47,321 আমরা ওপরে উঠে আসছি। 168 00:24:51,658 --> 00:24:53,952 নিচে ওখানে স্রোত তেড়েফুঁড়ে বইছে, 169 00:24:54,036 --> 00:24:57,789 যা স্থির থাকাটা প্রায় অসম্ভব করে তুলেছে। 170 00:24:57,873 --> 00:24:59,249 বেশ, ভয়াবহ পরিস্থিতি ছিল সেটা। 171 00:25:00,667 --> 00:25:01,752 হুম... 172 00:25:03,212 --> 00:25:05,297 অনেক বেশি একশন, অনেক বেশি ফিল্ম করার মতো বস্তু, 173 00:25:05,380 --> 00:25:07,132 অনেক বেশি প্রাণী থাকে যখন স্রোত বেশি থাকে... 174 00:25:07,216 --> 00:25:08,800 এখনও বেশ শক্তিশালী। 175 00:25:08,884 --> 00:25:11,512 কিন্তু আমরা ওখানে থাকতেই হিমশিম খাচ্ছি। 176 00:25:11,595 --> 00:25:13,055 আমাদের খেলাটা বর্তমানে এরকমই। 177 00:25:16,683 --> 00:25:22,397 আসন্ন রাতগুলোতে, পূর্ণিমার চাঁদ ক্ষীণ হতে থাকলে, স্রোতও কমে আসে। 178 00:25:24,691 --> 00:25:29,613 কিন্তু এতে ডাইভিং সহজ হলেও, প্রবালপ্রাচীর একদম শূন্য। 179 00:25:32,533 --> 00:25:33,534 হুম। 180 00:25:33,617 --> 00:25:38,205 হুম, স্রোত কমে গেছে আর সম্ভবত... 181 00:25:38,288 --> 00:25:39,706 হুম, সবাই স্রেফ ঘরে ফিরে গিয়েছে। 182 00:25:39,790 --> 00:25:41,250 - হুম। - হুম। 183 00:25:42,626 --> 00:25:45,379 টিম যখন উপযুক্ত পরিস্থিতির সন্ধান করছিল... 184 00:25:45,462 --> 00:25:48,340 তারা আবিষ্কার করে তাদেরকে একটা ছোট্টো সময় কাজে লাগাতে হবে... 185 00:25:49,383 --> 00:25:52,177 যখন জোয়ারের মাঝামাঝি সময়ে পানির বেগ কিছুটা কমে যায়। 186 00:26:00,602 --> 00:26:02,104 এভাবে ফিল্ম করাটা কঠিন, 187 00:26:02,187 --> 00:26:06,483 কারণ হতে পারে এটা সন্ধ্যা ৬টা, ঠিক সূর্যাস্তের সময়, 188 00:26:06,567 --> 00:26:11,363 কিন্তু এই সময়টুকু আমরা মিস করলেই, আবার ভোর ৪টার অপেক্ষায় থাকতে হবে। 189 00:26:11,446 --> 00:26:12,906 তো আমরা এরকম বিদঘুটে শিডিউলের মাঝে পড়েছি 190 00:26:12,990 --> 00:26:18,161 যেখানে ৪০ মিনিটের একটা ডাইভের জন্য আমাদের সারারাত জেগে থাকতে হচ্ছে। 191 00:26:20,581 --> 00:26:21,832 এক কাপ চা দাও আমাকে। 192 00:26:24,960 --> 00:26:27,921 অধ্যাবসায় আর অগণিত নির্ঘুম রাত কাটানোর পর... 193 00:26:28,964 --> 00:26:32,009 ডেভিড আর তার টিম অবশেষে তাদের কাঙ্ক্ষিত নতুন আচরণসমূহ 194 00:26:32,092 --> 00:26:35,220 ক্যামেরায় ধারণ করতে শুরু করে। 195 00:26:36,263 --> 00:26:39,766 কর্নেটফিশদের এরকম আক্রমণ আমি আগে কখনও দেখিনি। 196 00:26:40,642 --> 00:26:42,728 সব তো ধারণ করা সম্ভব না, তবে আমার ধারণা আমরা এই একটা পেরেছি। 197 00:26:47,316 --> 00:26:51,403 প্রতিটি শিকারীর শিকার খোঁজার নিজস্ব পন্থা রয়েছে। 198 00:26:53,447 --> 00:26:58,285 মুরে ইলরা শিকারের জন্য প্রবালপ্রাচীরে ঘুরে বেড়াচ্ছিল। 199 00:26:58,368 --> 00:27:00,954 মুরে যেন, প্রবালপ্রাচীরের ওপরের দিকে কাজ করছিল। 200 00:27:02,372 --> 00:27:05,459 আর ওখানে একটা ছোট্টো গর্ত ছিল। 201 00:27:13,050 --> 00:27:14,843 নিশ্চিতভাবেই, ওখানে একটা ছোটো মাছ ছিল, 202 00:27:14,927 --> 00:27:16,053 আর মুরে নিচে নেমে এলো। 203 00:27:17,221 --> 00:27:18,305 ওইতো এটা। 204 00:27:23,101 --> 00:27:24,353 আর তারপর, বুম। 205 00:27:28,398 --> 00:27:31,693 পেয়েছি! একদম ক্যামেরার সামনে। গর্তের ভেতরেও। ভালো ছিল। 206 00:27:36,490 --> 00:27:38,992 এই প্রবালপ্রাচীরগুলোতে অনেক কিছু ঘটে চলছে। 207 00:27:39,952 --> 00:27:43,288 আপনারা এখানে একটা প্রাণবন্ত কমিউনিটি দেখবেন 208 00:27:43,372 --> 00:27:45,999 যা রাত হলে যেন জীবন্ত হয়ে ওঠে। 209 00:27:50,295 --> 00:27:54,091 ক্রুরা এই জাদুকরী সামুদ্রিক জগতের 210 00:27:54,174 --> 00:27:57,678 নতুন অনন্য কিছু দৃশ্যাবলী ধারণ করতে সমর্থ হয়েছে।