1 00:00:02,390 --> 00:00:07,770 এই ব্যাপারটাকে পিউবার্টি সিনড্রম ছাড়াও কোয়ান্টাম ফিজিক্স দিয়ে ব্যাখা করা যায়। 2 00:00:08,770 --> 00:00:10,860 ধর,এই বাক্সের ভিতরে, তুই একটা বিড়াল রাখলি, 3 00:00:10,860 --> 00:00:16,030 আর এমন একটা পদার্থ রাখলি যেটা হয়তো কিছুক্ষণ পর তেজস্ক্রিয় কণা নির্গত করতে পারে। 4 00:00:16,030 --> 00:00:20,490 আর এমন একটা ডিভাইস রাখলি যেটা তেজস্ক্রিয়তা শনাক্ত করতে পারলে বাক্সের ভেতর বিষাক্ত গ্যাস ছেড়ে দিবে। 5 00:00:21,330 --> 00:00:24,290 তারপর বাক্সটি বন্ধ করে ত্রিশ মিনিট অপেক্ষা করলি। 6 00:00:26,460 --> 00:00:29,840 এইযে, ধর, এই বাক্সটিতে বিড়ালটি ত্রিশ মিনিট ধরে ছিলো। 7 00:00:29,840 --> 00:00:31,260 এটা কি কোনো ম্যাজিক শো? 8 00:00:31,510 --> 00:00:34,010 এখন, বাক্সের ভেতরের বিড়ালটির অবস্থা কি ? 9 00:00:34,340 --> 00:00:36,510 এটা বেঁচে আছে নাকি মরে গিয়েছে? 10 00:00:36,510 --> 00:00:40,220 যেহেতু তেজস্ক্রিয় কণা নির্গত হবে কি না, সেটা সম্পর্কে আমরা নিশ্চিত নই, 11 00:00:40,220 --> 00:00:42,140 সেক্ষেত্রে,বিড়ালটির বেঁচে থাকার সম্ভাবনা ফিফটি ফিফটি, তাইনা? 12 00:00:42,390 --> 00:00:45,600 বিড়ালটির অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হতে হলে, তোকে বাক্সটি খুলে বিড়ালটিকে পর্যবেক্ষণ করতে হবে। 13 00:00:46,020 --> 00:00:48,400 অর্থাৎ বাক্সটি খুলে বিড়ালটিকে পর্যবেক্ষণ করার আগ পর্যন্ত, 14 00:00:48,400 --> 00:00:51,730 বিড়ালটি অর্ধেক জীবিত এবং অর্ধেক মৃত। 15 00:00:52,480 --> 00:00:54,530 তুই বলতে চাচ্ছিস যে, মানুষের ক্ষেত্রেও ব্যাপারটা এরকমই? 16 00:00:55,860 --> 00:00:59,950 কোনো মানুষের অস্তিত্ব তখনই প্রমাণিত হয়, যখন কোনো পর্যবেক্ষক তার অস্তিত্বকে পর্যবেক্ষণ করে... 17 00:02:31,000 --> 00:02:34,380 ২০ই মে। 18 00:02:37,800 --> 00:02:40,630 আমাদের একটা সুইট কাপলের মতো দেখাচ্ছে। 19 00:02:41,140 --> 00:02:42,340 তুমি কি কিছু বললে? 20 00:02:42,340 --> 00:02:43,550 না, কিছুনা। 21 00:02:43,550 --> 00:02:47,600 কিছু বলতে চাইলে বলে ফেলো। এমনিতেও কেউ আমায় এখন আর দেখতে পাচ্ছেনা। 22 00:02:49,480 --> 00:02:52,230 তুমি যে গাজরটি এখন ধরে আছো... 23 00:02:52,230 --> 00:02:55,270 এই গাজরটি কি অন্য মানুষগুলো দেখতে পাচ্ছে? 24 00:02:55,270 --> 00:02:56,690 মনে হয়না তারা দেখতে পাচ্ছে। 25 00:02:58,440 --> 00:02:59,650 দেখলে? 26 00:02:59,650 --> 00:03:02,530 মনে হচ্ছে আমি যা ই স্পর্শ করি তা ই অদৃশ্য হয়ে যায়। 27 00:03:03,240 --> 00:03:06,740 তাহলে, তুমি আমাকে স্পর্শ করলে কি হবে? 28 00:03:07,490 --> 00:03:10,870 তুমি কি আমার হাত ধরতে চাইছো? 29 00:03:11,120 --> 00:03:12,920 না, মানে একটা এক্সপেরিমেন্ট। 30 00:03:13,710 --> 00:03:15,710 এসব ফালতু কারণে আমি কারো হাত ধরবো না। 31 00:03:16,590 --> 00:03:19,590 আসলে, আমি শুধুমাত্র তোমার হাত ধরতে চেয়েছিলাম। 32 00:03:20,420 --> 00:03:21,220 আর? 33 00:03:22,800 --> 00:03:26,720 এর আগে আমি কখনো কোনো মেয়ের হাত ধরিনি। তাই, প্লিজ আমার হাতটি ধরো। 34 00:03:28,680 --> 00:03:30,480 তুমি খুবই অদ্ভূত। 35 00:03:30,980 --> 00:03:32,980 তবে, এখনকার মতো তোমাকে পাশ মার্ক দিচ্ছি। 36 00:03:36,360 --> 00:03:38,980 তোমার মনে এখন নোংরা চিন্তা আসছে, তাইনা? 37 00:03:38,980 --> 00:03:42,150 আমার বর্তমান চিন্তাভাবনা তোমার কল্পনার থেকেও একশো গুণ বেশি নোংরা। 38 00:03:43,950 --> 00:03:47,370 কিন্তু, বাচ্চা ছেলেদের অশ্লীল কল্পনায় তোমার কিছু যায় আসে না, তাইনা? 39 00:03:47,370 --> 00:03:52,920 ঠিক, বাচ্চা ছেলেদের অশ্লীল কল্পনায় আমার কিছু যায় আসে না। 40 00:03:53,210 --> 00:03:54,000 এহ! 41 00:03:56,590 --> 00:03:58,420 মনে হচ্ছে, সবাই আমাকে এখনো দেখতে পাচ্ছে। 42 00:03:59,880 --> 00:04:02,220 তোমার বাসা দেখবার জন্য আমার তর সইছে না। 43 00:04:02,590 --> 00:04:05,220 আমি তোমাকে বাসার ভিতরে আসতে দেবো না। আমি একা থাকি। 44 00:04:05,470 --> 00:04:06,300 কিহ? 45 00:04:06,300 --> 00:04:08,720 এছাড়া, আমাদের ঝগড়া তো এখনও শেষ হয়ে যায়নি, তাই না? 46 00:04:08,930 --> 00:04:11,770 এর কারণ, তুমি নিজের মনের কথা শুনছো না। 47 00:04:11,770 --> 00:04:14,440 তুমি যদি শোবিজে ফিরতে চাও, তাহলে তোমার ফেরা উচিত। 48 00:04:14,440 --> 00:04:17,940 আমার ব্যাপারে নাক গলাবে না। তুমি এমনিতেও কোনো কিছু জানো না। 49 00:04:18,320 --> 00:04:20,110 আমি কিছুটা জানি। 50 00:04:20,110 --> 00:04:27,070 তিনবছর আগে একটা বিকিনি ফটোশ্যুটে, তুমি অংশ নিতে চাওনি, তাইনা? 51 00:04:23,990 --> 00:04:27,070 52 00:04:27,070 --> 00:04:30,120 কিন্তু তোমার মা তোমার মতামতের গুরুত্ব না দিয়ে চুক্তিপত্রে সই করে দেয়। 53 00:04:30,950 --> 00:04:32,660 এর ফলে তোমার মা'র সাথে তোমার ঝামেলা হয়, 54 00:04:32,660 --> 00:04:36,960 তাই মায়ের উপর রাগ করে তুমি শোবিজ ছেড়ে দাও। 55 00:04:37,840 --> 00:04:39,500 ব্যাপারটা খুবই জঘন্য। 56 00:04:39,500 --> 00:04:40,340 চুপ করো। 57 00:04:40,710 --> 00:04:43,720 তবে নিজের ইচ্ছে দমিয়ে রাখার মাঝে কোনো অর্থ নেই। 58 00:04:46,090 --> 00:04:47,180 আমি তোমাকে চুপ করতে বলেছি! 59 00:04:47,640 --> 00:04:49,760 আমি ঠিকমতো ভেবেই এই সিদ্ধান্তটা নিয়েছি! 60 00:04:50,140 --> 00:04:51,770 আমি তখন কেবল মিডল স্কুলে ছিলাম! 61 00:04:52,310 --> 00:04:55,270 হঠাৎ একদিন স্টুডিও তে গিয়ে দেখি, আমার জন্য বিকিনি রাখা হয়েছে। 62 00:04:56,350 --> 00:04:59,770 আর তারা তখন বলল যে, চুক্তিপত্রে ইতিমধ্যেই সই করা হয়েছে। 63 00:05:00,730 --> 00:05:02,820 আমি অনেক কষ্টে শ্যুট টা শেষ করেছি... 64 00:05:04,280 --> 00:05:09,160 ওই মহিলা আমাকে শুধু তার টাকা বানানোর মেশিন হিসেবে ব্যবহার করতো। 65 00:05:11,290 --> 00:05:14,540 তাহলে তো এখনই তোমার শোবিজে ফিরে যাওয়া উচিত। 66 00:05:18,170 --> 00:05:19,000 কেন? 67 00:05:19,340 --> 00:05:22,000 খারাপ অভিজ্ঞতা গুলো মুছে ফেলে, নতুন সব ভালো অভিজ্ঞতা অর্জনের জন্য। 68 00:05:23,210 --> 00:05:25,900 তুমি যদি এটা মন থেকে চাও, তাহলে, তোমার এটা করে ফেলা উচিত। 69 00:05:25,970 --> 00:05:27,340 তুমি শোবিজে ফিরে যাও। 70 00:05:27,340 --> 00:05:29,470 মনে হচ্ছে, আমার কথা তুমি বুঝতে পারছো। 71 00:05:32,140 --> 00:05:34,980 আমার শোবিজ ছেড়ে যাবার কারণটা ... তুমি কার কাছ থেকে শুনেছো? 72 00:05:34,980 --> 00:05:35,810 এহ? 73 00:05:37,270 --> 00:05:38,900 একদম ভান করবে না! 74 00:05:37,980 --> 00:05:38,900 75 00:05:39,360 --> 00:05:41,150 কায়েদের অই ঘটনাটার সময়, 76 00:05:41,150 --> 00:05:44,650 বাসায় এক রিপোর্টার বুলিং এর উপর রিপোর্ট করতে এসেছিলো। 77 00:05:44,650 --> 00:05:46,110 তার নাম ফুমিকা নানজো। 78 00:05:46,320 --> 00:05:48,070 অহ, সে... 79 00:05:48,070 --> 00:05:50,280 আমি এর আগে তার সাথে কাজ করেছি। 80 00:05:50,280 --> 00:05:54,330 সে পিউবার্টি সিনড্রম এ ইন্টারেস্টেড। এটা নিয়ে সে একটা রিপোর্ট বের করতে চায়। 81 00:05:54,700 --> 00:05:59,630 সাকুতা, আমার এই ইনফরমেশনের বিনিময়ে তুমি তাকে কি দিয়েছো? 82 00:05:59,630 --> 00:06:02,840 একটা ছবি... আমার বুকের ক্ষতের। 83 00:06:04,550 --> 00:06:07,340 ইডিয়ট! এখন তুমি বেশ ঝামেলায় পড়বে! 84 00:06:07,720 --> 00:06:11,890 রিপোর্টাররা তোমায় ঘরে বাইরে জ্বালিয়ে মারবে, তোমার বোনও এখন বেশ ঝামেলায় পড়বে! 85 00:06:13,680 --> 00:06:15,810 ওই রিপোর্টার মহিলার ফোন নম্বর আমাকে দাও। 86 00:06:15,810 --> 00:06:17,890 তুমি খুবই কেয়ারিং। 87 00:06:17,890 --> 00:06:19,940 আর তুমি রিপোর্টারদের খুবই হালকাভাবে নিচ্ছো। 88 00:06:22,820 --> 00:06:24,480 হঠাৎ বিরক্ত করার জন্য দুঃখিত। 89 00:06:24,480 --> 00:06:28,070 আমি মায়ি সাকুরাজিমা। আমরা এর আগেও একসাথে কাজ করেছি। 90 00:06:28,570 --> 00:06:31,950 হ্যাঁ, অনেকদিন পর আমাদের আবার কথা হচ্ছে। আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। 91 00:06:32,450 --> 00:06:34,030 তুমি সাকুতার ব্যাপারে কথা বলতে চাও? 92 00:06:34,700 --> 00:06:36,290 তার সাথে তোমার সম্পর্ক টা কি? 93 00:06:36,870 --> 00:06:38,910 সে আমার স্কুলের পরিচিত এক জুনিয়র। 94 00:06:39,420 --> 00:06:43,340 আমি চাই আপনি তার সম্পর্কে টেলিভিশনে কোনো তথ্য প্রকাশ করবেন না। 95 00:06:44,750 --> 00:06:47,340 এর বদলে, আমি আপনাকে আরেকটি মসলাদার খবর দিচ্ছি। 96 00:06:47,340 --> 00:06:48,760 এই, মিস মায়ি... 97 00:06:50,800 --> 00:06:53,800 আমি খুব শীঘ্রই শোবিজে ফিরে যাচ্ছি। 98 00:06:54,760 --> 00:06:56,640 তবে, আমি আমার মায়ের এজেন্সির হয়ে আর কাজ করবো না। 99 00:06:57,220 --> 00:06:59,980 আমি অন্য কোনো এজেন্সির হয়ে কাজ শুরু করবো। 100 00:06:59,980 --> 00:07:03,690 আর, শোবিজে ফেরার সাথে সাথেই, আমি আপনাকে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ দেব। 101 00:07:05,270 --> 00:07:06,820 দুঃখিত... 102 00:07:06,820 --> 00:07:08,440 তুমি কেন ক্ষমা চাইছো? 103 00:07:08,440 --> 00:07:10,400 আমার কারণে তুমি শোবিজে ফিরে যেতে বাধ্য হয়েছো... 104 00:07:10,910 --> 00:07:13,870 তুমি যা বলেছিলে তা ঠিকই বলেছিলে। 105 00:07:13,870 --> 00:07:18,160 আমি নাটক সিনেমাতে অভিনয় করতে ভালোবাসতাম। আর, এসব করেই বাকি জীবনটা কাটাতে চাইতাম। 106 00:07:19,410 --> 00:07:22,040 তারপরও আমি নিজেকে মিথ্যে বুঝিয়ে এসব থেকে দূরে ছিলাম। 107 00:07:22,040 --> 00:07:25,170 একারণেই হয়তো এই ফালতু সিনড্রমের বেড়াজালে আটকা পড়ে গিয়েছি। 108 00:07:25,880 --> 00:07:28,550 তাই, এটা জানাতে আজ আমি তোমার বাসায় এসেছিলাম। 109 00:07:29,880 --> 00:07:32,760 এছাড়াও, আমার ক্ষিদে পেয়েছিলো। 110 00:07:36,260 --> 00:07:38,430 এইযে, আমি এখানে থাকি। 111 00:07:39,890 --> 00:07:41,980 এটাতো আমার বাসার খুবই কাছে! 112 00:07:42,810 --> 00:07:46,940 একটু আগে থাপ্পড় মারার জন্য দুঃখিত, আর, আমাকে এগুলো কিনতে হেল্প করার জন্য ধন্যবাদ। 113 00:07:48,530 --> 00:07:49,360 আর, হ্যাঁ... 114 00:07:49,900 --> 00:07:51,610 চাইলে রবিবার আমরা কোথাও ঘুরতে যেতে পারি। 115 00:07:52,530 --> 00:07:56,450 শোবিজে ফিরলে আমার আর তোমার সাথে দেখা হবে না। 116 00:07:56,450 --> 00:08:00,580 আমি দু বছর ধরে এখানে থাকি, তবে কোনোদিন কামাকুরা যাইনি। 117 00:08:00,580 --> 00:08:01,660 এর মানে— 118 00:08:01,660 --> 00:08:02,920 এটা কোনো ডেট না! 119 00:08:04,210 --> 00:08:07,550 তাহলে, তুমি দুপুর ২ টা ৩০ এ ফুজিসায়া স্টেশনে থাকবে। 120 00:08:08,210 --> 00:08:10,380 এক সেকেন্ডও দেরি করলে, আমি তোমাকে রেখে চলে যাবো। 121 00:08:12,880 --> 00:08:16,300 আমি যা ই করি না কেন, 122 00:08:16,300 --> 00:08:18,760 মিস মায়ি সবকিছু নিজ থেকেই ঠিক করে। 123 00:08:19,930 --> 00:08:23,310 পৃথিবীটা খুব সুন্দর... 124 00:08:25,600 --> 00:08:26,650 ইয়াহু! 125 00:08:27,730 --> 00:08:29,280 কি হয়েছে, ভাইয়া? 126 00:08:30,480 --> 00:08:32,400 এই! এখান থেকে বের হও! 127 00:08:32,400 --> 00:08:35,410 প্লিজ, তোমার "ইয়াহু" আমার সাথেও শেয়ার করো! 128 00:08:37,280 --> 00:08:40,200 ২৫শে মে। 129 00:08:45,000 --> 00:08:48,290 একজন পুরুষকে সবসময় অনাকাঙ্খিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হয়। 130 00:08:57,600 --> 00:08:58,510 কি হয়েছে? 131 00:09:02,430 --> 00:09:04,350 -আমার মা হারিয়ে গিয়েছে! -বাচ্চাটা হারিয়ে গেছে... 132 00:09:03,310 --> 00:09:04,350 133 00:09:05,850 --> 00:09:09,320 তোমার মাকে আমি খুজে বার করবো। এখন কান্না থামাও। 134 00:09:09,320 --> 00:09:10,860 - সত্যিই? - হ্যাঁ। 135 00:09:10,860 --> 00:09:13,650 নরকে যাহ, নোংরা রেপিস্ট! 136 00:09:15,030 --> 00:09:16,320 এটাই সুযোগ! পালাও! 137 00:09:16,320 --> 00:09:19,370 এক সেকেন্ড দাঁড়াও! কাকে তুমি নোংরা রেপিস্ট বলছো?! 138 00:09:19,370 --> 00:09:20,370 তাড়াতাড়ি, পালাও! 139 00:09:20,620 --> 00:09:23,660 তোমার কোথাও ভুল হচ্ছে! এই বাচ্চাটা হারিয়ে গিয়েছে! 140 00:09:23,660 --> 00:09:26,420 আমি শুধু ওর মাকে খুজে বার করতে চেয়েছি! 141 00:09:27,370 --> 00:09:28,210 এহ? 142 00:09:28,500 --> 00:09:29,380 হুম। 143 00:09:30,420 --> 00:09:31,630 উফ, কি ব্যথা! 144 00:09:31,630 --> 00:09:33,010 দু-দুঃখিত। 145 00:09:33,880 --> 00:09:35,800 আমার মনে হয়, এটা এখন দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। 146 00:09:35,800 --> 00:09:37,090 এহ? তাহলে তো হাসপাতালে — 147 00:09:37,090 --> 00:09:38,640 এই! এটাতো দ্বিখণ্ডিত ই ছিলো! 148 00:09:39,300 --> 00:09:42,390 উফ! অনেক হয়েছে! 149 00:09:43,600 --> 00:09:45,060 আমাকেও লাথি মারো! 150 00:09:45,060 --> 00:09:47,900 বলছি, আমাকেও লাথি মেরে দাও, তাহলে আমরা সমান হয়ে যাবো। 151 00:09:47,900 --> 00:09:49,360 ওহ, সমান সমান ? 152 00:09:49,730 --> 00:09:52,820 তাড়াতাড়ি! আমার অনেক তাড়া আছে! 153 00:09:52,820 --> 00:09:54,440 আমারও অনেক তাড়া আছে— 154 00:09:54,440 --> 00:09:55,530 তাহলে তাড়াতাড়ি করো! 155 00:09:55,860 --> 00:09:57,780 এতই যদি লাথি খাবার শখ হয় তাহলে... 156 00:09:58,950 --> 00:10:00,820 আউচ! 157 00:10:01,450 --> 00:10:04,200 অই, তোমরা কি করছো? 158 00:10:05,080 --> 00:10:07,000 উফ, কি ঝামেলায় পড়া গেলো! 159 00:10:07,000 --> 00:10:08,620 এটা আমার বলা উচিত। 160 00:10:09,290 --> 00:10:12,670 পুলিশ কাস্টডিতে মোবাইল না টিপলে, ওই ব্যাটার কাছ থেকে আরো তাড়াতাড়ি ছাড়া পেতাম। 161 00:10:12,670 --> 00:10:14,460 কিন্তু আমি চ্যাট করছিলাম। 162 00:10:14,960 --> 00:10:17,550 তাড়াতাড়ি রিপ্লাই না দিলে আমার বন্ধুরা রাগ করবে। 163 00:10:20,090 --> 00:10:22,180 অহ, হ্যাঁ! আমাকে এখন যেতে হবে! 164 00:10:22,180 --> 00:10:23,970 শিট! আমার দেরি হয়ে গিয়েছে! 165 00:10:35,030 --> 00:10:36,940 সে নিশ্চয়ই আমাকে রেখে চলে গিয়েছে... 166 00:10:39,280 --> 00:10:43,280 আমাকে ১ ঘন্টা ৩৮ মিনিট অপেক্ষা করানোর সাহস পেলে কোথায়? 167 00:10:45,330 --> 00:10:46,330 কি হয়েছে? 168 00:10:46,330 --> 00:10:51,540 মিস মায়ি এত ভালো কোনো মেয়ে না যে একটা ছেলের জন্য এতক্ষণ অপেক্ষা করবে। 169 00:10:51,540 --> 00:10:53,040 তুমি নিশ্চয়ই অন্যকেউ! 170 00:10:53,540 --> 00:10:57,380 ওহ, তুই কি আমার সহ্যের সীমা পরীক্ষা করতে চাচ্ছিস? 171 00:10:57,670 --> 00:10:59,130 এবার তুমি একটু বাড়াবাড়ি করে ফেলছো। 172 00:10:59,340 --> 00:11:01,340 তুই এর থেকে বেশি কিছুর যোগ্য না। 173 00:11:03,260 --> 00:11:06,350 শুধু এ কারণেই কি দেরি হয়েছে? 174 00:11:06,640 --> 00:11:07,770 হ্যাঁ, শুধু এই কারণেই। 175 00:11:07,980 --> 00:11:11,730 যদি আমায় মিথ্যে বলে থাকো, তাহলে তোমার নাকের ভেতর দিয়ে স্টিক ঢুকাবো। 176 00:11:12,520 --> 00:11:13,360 একটা স্টিক? 177 00:11:13,360 --> 00:11:14,190 না,এক বক্স। 178 00:11:20,570 --> 00:11:23,780 এই, তুমি আমার ব্যাপারে এত কেয়ার করছো কেন? 179 00:11:24,120 --> 00:11:24,870 এহ? 180 00:11:25,160 --> 00:11:28,370 মানুষ সাধারণত এসব অহেতুক ঝামেলায় নিজেকে জড়াতে চায় না। 181 00:11:28,370 --> 00:11:32,420 তোমার এই জটিল পার্সোনালিটির কারণেই বোধহয় তোমার কোনো বন্ধু নেই। 182 00:11:32,880 --> 00:11:34,960 আমাকে সিরিয়াসলি বলো। 183 00:11:34,960 --> 00:11:37,300 তুমি আমার ব্যাপারে নাক গলাচ্ছ কেন? 184 00:11:37,300 --> 00:11:41,340 একটা হট মেয়ের পাশে থাকার সুযোগের পুরো সদ্বব্যবহার করতে চাই বলে। 185 00:11:41,720 --> 00:11:44,550 এত স্বাভাবিকভাবে এরকম কথা তুমি কিভাবে বলো? 186 00:11:44,550 --> 00:11:47,100 তুমিই তো আমাকে সিরিয়াসলি উত্তর দিতে বলেছিলে। 187 00:11:51,020 --> 00:11:54,940 প্রয়োজনের সময় কাউকে পাশে না পাওয়ার ব্যাপারটা খুবই জঘন্য। 188 00:11:55,730 --> 00:11:59,280 আমার ছোটবোন কায়েদে যখন পিউবার্টি সিনড্রমে আক্রান্ত হয়, 189 00:11:59,280 --> 00:12:00,690 তখন, কেউ আমাদের বিশ্বাস করেনি... 190 00:12:01,280 --> 00:12:02,240 তোমার বাবা মা? 191 00:12:02,530 --> 00:12:05,120 আমরা এখন আলাদা থাকি। 192 00:12:05,120 --> 00:12:08,410 মা কায়েদের ব্যাপারটা সহ্য করতে না পেরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। 193 00:12:09,160 --> 00:12:14,460 তবে, একজন সেই প্রয়োজনের সময় আমার পাশে ছিল। 194 00:12:14,460 --> 00:12:18,250 ওই মানুষটা না থাকলে আমি হয়তো সবকিছু সামলে উঠতে পারতাম না। 195 00:12:18,710 --> 00:12:23,550 আর, আমিও সেই মানুষটির মতো, তোমার প্রয়োজনে পাশে থাকতে চাই। 196 00:12:23,550 --> 00:12:25,090 ওটা একটা মেয়ে ছিল, তাইনা? 197 00:12:25,090 --> 00:12:25,930 এহ? 198 00:12:26,510 --> 00:12:27,390 আমি নেমে যাচ্ছি। 199 00:12:27,390 --> 00:12:28,560 এহ? কামাকুরা যাবে না? 200 00:12:29,100 --> 00:12:31,730 সন্ধ্যে হয়ে গিয়েছে, এখন আর গিয়ে লাভ নেই। 201 00:12:32,230 --> 00:12:33,520 এই,দাঁড়াও! 202 00:12:43,280 --> 00:12:44,200 তুমি কি জানো? 203 00:12:45,660 --> 00:12:51,120 আমাদের দৃষ্টিসীমা দিয়ে আমরা এই সমুদ্রের দিগন্তের, মাত্র ৪ হাজার কিলোমিটার পর্যন্ত দেখতে পাই। 204 00:12:53,620 --> 00:12:55,670 আমার নাম সোকো মাকিনোহারা। 205 00:12:56,830 --> 00:12:59,710 মাকিনোহারা নামটি একটা স্থানের নাম থেকে এসেছে। 206 00:12:59,710 --> 00:13:01,460 আর সোকো নামটি একটা পাখির নাম থেকে এসেছে। 207 00:13:02,260 --> 00:13:03,630 তোমার নাম কি? 208 00:13:04,720 --> 00:13:07,850 আমার মিডল স্কুলের থার্ড ইয়ারে তার সাথে দেখা হয়েছিল। সে তখন সেকেন্ড ইয়ারে পড়তো। 209 00:13:08,680 --> 00:13:11,310 সে মিনেগাহারা স্কুলের ইউনিফর্ম পড়া ছিলো। 210 00:13:11,310 --> 00:13:15,520 তুমি কি এজন্যেই মিনেগাহারা স্কুলে ভর্তি হয়েছিলে? 211 00:13:16,150 --> 00:13:17,650 হ্যাঁ, অনেকটা সেরকমই। 212 00:13:18,110 --> 00:13:19,520 কিন্তু তোমাকে কি সে প্রত্যাখান করেছিল? 213 00:13:19,900 --> 00:13:23,490 না, আমি তাকে প্রোপোজ করি নি... আসলে আমি তাকে খুজেই পাইনি। 214 00:13:24,740 --> 00:13:27,990 মিনেগাহারা স্কুলে সেই নামে কোনো স্টুডেন্ট ছিল না। 215 00:13:28,990 --> 00:13:33,250 আমি প্রাক্তন স্টুডেন্টদের নামের তালিকাও চেক করেছিলাম। কিন্তু,তার নাম ওখানে ছিল না। 216 00:13:33,250 --> 00:13:37,330 তবে,আমি নিশ্চিত, আমি সোকো মাকিনোহারা নামের কারো দেখা পেয়েছি, 217 00:13:37,330 --> 00:13:39,130 এবং তার অস্তিত্ব আমাকে বাঁচতে সাহায্য করেছিলো। 218 00:13:40,130 --> 00:13:42,210 তুমি কি এখনও তাকে ভালোবাসো? 219 00:13:42,590 --> 00:13:43,960 আমি তাকে অনেক ভালোবাসি। 220 00:13:44,260 --> 00:13:47,970 অন্য একটা মেয়ের সাথে সো কলড ডেটের মাঝখানে তুমি এই কথা কিভাবে বললে? 221 00:13:47,970 --> 00:13:49,510 তুমিই তো জানতে চেয়েছিলে,তাইনা? 222 00:13:49,930 --> 00:13:52,850 এছাড়া, আমি বলতে চেয়েছি যে, আমি তাকে ভালবাসতাম! 223 00:13:53,560 --> 00:13:55,060 মনে হচ্ছে সে এসে গিয়েছে। 224 00:13:56,190 --> 00:13:57,310 কে? 225 00:13:57,730 --> 00:13:59,860 226 00:13:58,600 --> 00:13:59,860 ম্যানেজার? 227 00:14:00,440 --> 00:14:02,230 উনি তোমার মা?! 228 00:14:02,230 --> 00:14:06,650 আমি শোবিজে ফিরলেও তার এজেন্সিতে ফিরবো না। 229 00:14:06,650 --> 00:14:08,280 তাই আমি তার সাথে কথা এ ব্যাপারে বলতে চাই। 230 00:14:08,700 --> 00:14:10,530 কোনো সমস্যা হবে না তো? 231 00:14:10,530 --> 00:14:14,330 আমাদের কথা শেষ হয়ে গেলে আমরা আবার সো কলড ডেট টাতে ফিরে যাব। তাই একটু অপেক্ষা করো। 232 00:14:31,180 --> 00:14:32,260 এসবের মানে কি... 233 00:14:33,390 --> 00:14:36,770 তুমিই কি আমাকে এখানে ডেকেছিলে? 234 00:14:37,140 --> 00:14:39,020 তুমি কে? তোমার কি চাই? 235 00:14:42,360 --> 00:14:45,650 আমি আসাগাওয়া সাকুতা। আমি মিস মায়ি এর একজন জুনিয়র। 236 00:14:46,190 --> 00:14:47,610 কার জুনিয়র? 237 00:14:47,610 --> 00:14:48,530 মিস মায়ি এর। 238 00:14:49,280 --> 00:14:50,280 ওটা আবার কে? 239 00:14:50,660 --> 00:14:52,120 মানে...? 240 00:14:52,120 --> 00:14:53,580 আমি আপনার মেয়ের কথা বলছি! 241 00:14:54,030 --> 00:14:58,250 তুমি কি বলতে চাইছো? আমার এই নামে কোনো মেয়ে নেই। ফাজলামো করা বন্ধ করো। 242 00:14:58,250 --> 00:14:59,710 এখানে ফাজলামো টা কে করছে?! 243 00:15:00,120 --> 00:15:02,670 অই মেইল টা... কার মেইল পেয়ে আপনি এখানে এসেছিলেন? 244 00:15:02,670 --> 00:15:03,540 তুমি এটার কথা বলছো? 245 00:15:03,540 --> 00:15:05,420 246 00:15:04,000 --> 00:15:06,090 প্রেরকের নামটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না। 247 00:15:05,420 --> 00:15:06,670 248 00:15:07,760 --> 00:15:11,510 আমার মনে হয় সে গুরুত্বপূর্ণ কেউ ছিলো... 249 00:15:12,140 --> 00:15:13,680 ...কিন্তু তার নাম মনে করতে পারছি না। 250 00:15:13,970 --> 00:15:16,020 এসব সম্পূর্ণ পাগলামি! 251 00:15:16,020 --> 00:15:19,140 আপনি তার মা! আপনি কিভাবে নিজের মেয়ের কথা ভুলে যেতে পারলেন?! 252 00:15:19,140 --> 00:15:19,940 যথেষ্ট হয়েছে! 253 00:15:20,140 --> 00:15:22,270 কেন? আমার কথা বলা এখনো শেষ হয়নি! 254 00:15:22,270 --> 00:15:23,520 প্লিজ, থামো এখন! 255 00:15:23,940 --> 00:15:27,650 এসব অদ্ভূত প্র্যাংক আমার সাথে আর করবে না। আমি তোমাকে আর সময় দিতে পারছি না। 256 00:15:33,780 --> 00:15:34,990 উম, এক্সকিউজ মি। 257 00:15:35,580 --> 00:15:37,660 আপনি কি মায়ি সাকুরাজিমা নামে কাউকে চেনেন? 258 00:15:37,660 --> 00:15:39,750 ওই যে মেয়েটা যে মর্নিং নাটকে অভিনয় করেছিলো। 259 00:15:39,750 --> 00:15:41,790 হুম... আমি তাকে চিনিনা। 260 00:15:44,290 --> 00:15:46,170 সে অদৃশ্য হয়ে যাচ্ছে... 261 00:15:47,090 --> 00:15:51,930 ব্যাপারটা এমন না যে সে শুধু মানুষের দৃষ্টিসীমা থেকে মুছে যাচ্ছে, সে মানুষের স্মৃতি থেকেও ধীরে ধীরে মুছে যাচ্ছে। 262 00:15:53,260 --> 00:15:56,010 মায়ি সাকুরাজিমা? ওটা আবার কে? 263 00:15:57,680 --> 00:15:58,520 হ্যালো? 264 00:15:58,930 --> 00:16:01,270 আপনি কি মায়ি সাকুরাজিমাকে চেনেন? 265 00:16:01,270 --> 00:16:03,150 না তো, সে আবার কে? 266 00:16:03,150 --> 00:16:04,440 তাহলে ওই ছবিটার ব্যাপারে কি হলো? 267 00:16:04,730 --> 00:16:08,190 হ্যাঁ, আমি তো কথা দিয়েছি, আমি ওই ছবিটা প্রকাশ করবো না। 268 00:16:08,190 --> 00:16:09,820 কার কাছে কথা দিয়েছিলেন? 269 00:16:10,070 --> 00:16:12,200 অবশ্যই তোমার কাছে। 270 00:16:14,990 --> 00:16:17,160 আজকে সবকিছুর জন্য ধন্যবাদ। আবার দেখা হবে। 271 00:16:18,290 --> 00:16:19,040 দাঁড়াও! 272 00:16:20,040 --> 00:16:21,750 মিস মায়ি, চলো যাই! 273 00:16:21,750 --> 00:16:22,830 কোথায় যাবে? 274 00:16:23,290 --> 00:16:28,300 দূরে কোথাও যেখানে এখনও মানুষ তোমাকে দেখতে পাচ্ছে! 275 00:16:28,300 --> 00:16:29,210 চলো যাই! 276 00:16:30,130 --> 00:16:32,220 মানুষ আমায় দেখতে পেলেও এখন আর কি যায় আসে? 277 00:16:32,220 --> 00:16:36,220 ধীরে ধীরে তো আমি অদৃশ্য ই হয়ে যাবো। 278 00:16:37,100 --> 00:16:40,640 যাই হয়ে যাক না কেন, আমি শেষ পর্যন্ত তোমার পাশে থাকতে চাই। 279 00:16:43,560 --> 00:16:45,940 একটা বাচ্চা ছেলে হিসেবে তুমি বেশ অসভ্য। 280 00:16:45,940 --> 00:16:47,610 আমি চাইনা যে আমাদের সো কলড ডেট টা এখানেই শেষ হোক। 281 00:16:49,570 --> 00:16:50,730 আচ্ছা, ঠিক আছে। 282 00:16:50,730 --> 00:16:52,900 তুমি যদি এখনও আমাকে ছেড়ে যেতে না চাও... 283 00:16:53,860 --> 00:16:55,950 তাহলে এই সো কলড ডেট টা আমি কন্টিনিউ করে যাবো। 284 00:16:57,410 --> 00:16:59,790 প্লিজ ফোনটা বিপ শব্দ হওয়ার সাথে সাথেই রিসিভ করুন। 285 00:17:01,450 --> 00:17:02,620 কায়েদে, আমি তোমার ভাই। 286 00:17:04,670 --> 00:17:07,080 হ্যালো? কোনো সমস্যা হয়েছে? 287 00:17:07,080 --> 00:17:08,920 সরি, আজ রাতে আমি বাড়ি ফিরতে পারবো না। 288 00:17:09,460 --> 00:17:11,340 আমি অনেক দূরে একটা কাজে আটকা পড়ে গিয়েছি। 289 00:17:11,550 --> 00:17:13,800 কি ধরণের কাজ? 290 00:17:13,800 --> 00:17:17,470 তুমি কি মায়ি সাকুরাজিমাকে চেনো? সে আগে একবার আমাদের বাসায় এসেছিলো। 291 00:17:17,850 --> 00:17:19,760 আমার মনে পড়ছে না... 292 00:17:19,760 --> 00:17:21,560 মনে না পড়লে সমস্যা নেই। 293 00:17:21,560 --> 00:17:25,060 রান্নাঘরে কাপ নুডুলস আছে, সিদ্ধ করে খেয়ে নিও। 294 00:17:24,100 --> 00:17:25,850 295 00:17:26,060 --> 00:17:27,270 আমি একটু পর আবার ফোন করবো । 296 00:17:30,320 --> 00:17:33,860 এটা এই দেশের দ্বিতীয় বৃহত্তম শহর। 297 00:17:34,360 --> 00:17:35,650 কিসের কথা বলছো? 298 00:17:35,650 --> 00:17:38,370 ওগাকি, যেখানে আমরা যাচ্ছি। 299 00:17:38,370 --> 00:17:39,240 অহ। 300 00:17:39,240 --> 00:17:41,450 ওখানে নাকি অনেক নদ-নদী আছে। 301 00:17:41,790 --> 00:17:44,080 নদীর পানি পরিষ্কার হলেই হয়... 302 00:17:45,620 --> 00:17:46,920 এই, সাকুতা । 303 00:17:46,920 --> 00:17:47,920 কি হয়েছে? 304 00:17:48,790 --> 00:17:50,540 তুমি কি আমায় দেখতে পাচ্ছো? 305 00:17:51,170 --> 00:17:52,460 হ্যাঁ, দেখতে পাচ্ছি। 306 00:17:52,460 --> 00:17:54,340 তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? 307 00:17:54,340 --> 00:17:55,590 খুব স্পষ্টভাবেই শুনতে পাচ্ছি। 308 00:17:55,590 --> 00:17:57,930 তুমি কি জানো আমি কে? 309 00:17:57,930 --> 00:17:59,010 মায়ি সাকুরাজিমা। 310 00:17:59,800 --> 00:18:03,060 মিনেগাহারা স্কুলের থার্ড ইয়ারের স্টুডেন্ট। 311 00:18:03,060 --> 00:18:06,810 এছাড়া একজন জনপ্রিয় শিশুশিল্পী। 312 00:18:07,770 --> 00:18:10,310 সে একজন খুবই জটিল মানুষ যে নিজের আসল অনুভূতি প্রকাশ করতে চায়না। 313 00:18:10,310 --> 00:18:11,150 কিভাবে? 314 00:18:11,480 --> 00:18:14,530 এইযে তুমি আসলে খুব চিন্তিত, তবুও এই ভাবটা তুমি প্রকাশ করতে চাচ্ছ না। 315 00:18:16,240 --> 00:18:18,490 আমি তোমাকে হাত ধরার অনুমতি দেইনি। 316 00:18:18,950 --> 00:18:20,370 কিন্তু,আমি এটা ধরতে চাই। 317 00:18:23,410 --> 00:18:26,540 আচ্ছা, ঠিক আছে... এটাই কিন্তু শেষ বার। 318 00:18:30,310 --> 00:18:32,500 উম, আপনি কি মায়ি সাকুরাজিমাকে চিনেন? 319 00:18:32,920 --> 00:18:35,380 এখানে তার একটা বিখ্যাত সিনেমার শ্যুটিং হয়েছিল। 320 00:18:35,380 --> 00:18:38,010 সাকুরাজিমা? এই নামে সত্যিই কি কোনো শিল্পী আছে? 321 00:18:40,300 --> 00:18:41,140 ধন্যবাদ। 322 00:18:43,760 --> 00:18:44,520 ধুর! 323 00:18:45,020 --> 00:18:47,690 খুব একটা খারাপও না। আমি গোসল করতে যাচ্ছি। 324 00:18:50,560 --> 00:18:51,610 একদম উঁকিঝুঁকি মারবে না। 325 00:18:51,980 --> 00:18:53,150 চিন্তা কোরো না। 326 00:18:53,150 --> 00:18:56,360 গোসলের শব্দ শুনেই আমার আজকের দিনটা ভালোমতো কেটে যাবে। 327 00:18:59,700 --> 00:19:03,780 একটু আগেই তো বলেছিলে , বাচ্চা ছেলেদের অশ্লীল কল্পনায় তোমার নাকি কোনো আপত্তি নেই, 328 00:19:03,780 --> 00:19:07,660 তাহলে, গোসলের শব্দ শুনতে দিতে এতো আপত্তি কেন? 329 00:19:07,660 --> 00:19:12,840 আমার আপত্তি নেই... তবে, উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবে না। 330 00:19:13,540 --> 00:19:14,380 উল্টাপাল্টা কিছু? 331 00:19:15,500 --> 00:19:17,300 ইডিয়ট! যা ইচ্ছা তাই করো! 332 00:19:19,260 --> 00:19:21,760 আজ তাকে খুব কিউট দেখাচ্ছে... 333 00:19:26,220 --> 00:19:27,220 জ্বী? 334 00:19:27,220 --> 00:19:29,560 অই, কুনিমি? আমি সাকুতা। 335 00:19:29,560 --> 00:19:31,650 কটা বাজে খেয়াল আছে? 336 00:19:32,100 --> 00:19:33,690 ১টা ১৬ বাজে। 337 00:19:33,690 --> 00:19:35,440 আমি জানি সেটা। 338 00:19:36,110 --> 00:19:38,900 একটু দরকার ছিল। আমাকে সাহায্য কর। 339 00:19:38,900 --> 00:19:39,900 কি করতে হবে? 340 00:19:40,530 --> 00:19:42,910 তোর কি মায়ি সাকুরাজিমার কথা মনে আছে? 341 00:19:42,910 --> 00:19:44,700 হুহ? অবশ্যই মনে আছে। 342 00:19:44,950 --> 00:19:46,620 হ্যা, মনে না থাকাটাই স্বাভা— 343 00:19:47,240 --> 00:19:49,830 একমিনিট! মায়ি সাকুরাজিমার কথা তোর মনে আছে?! 344 00:19:49,830 --> 00:19:52,000 আমি তো বলছি, মনে আছে। 345 00:19:52,750 --> 00:19:55,250 এই ফালতু কথা বলতে ফোন করেছিলি? আমি এখন ঘুমোবো। ফোন রাখ। 346 00:19:55,250 --> 00:19:58,210 দাঁড়া! ফুতাবার নাম্বারটা একটু দিতে পারবি? 347 00:19:58,960 --> 00:20:01,180 কটা বাজে খেয়াল আছে? 348 00:20:01,590 --> 00:20:03,220 ১টা ১৯। 349 00:20:03,220 --> 00:20:06,060 এখন ১টা ২১ বাজে। তোর ঘড়ি স্লো। 350 00:20:08,560 --> 00:20:09,980 আচ্ছা... 351 00:20:09,980 --> 00:20:13,690 ওই পিউবার্টি সিনড্রমের ব্যাপারে জানতে চাচ্ছিস, তাইনা? 352 00:20:14,060 --> 00:20:18,940 তুই প্লিজ কাল সকালের মধ্যে খুজে বের কর যে, এই সিনড্রম কেন হয় আর এটা কিভাবে সমাধান করা যায়। 353 00:20:18,940 --> 00:20:21,240 তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে? 354 00:20:21,240 --> 00:20:22,450 আমি কিন্তু সিরিয়াসলি বলছি। 355 00:20:23,030 --> 00:20:27,030 কুনিমি একবার বলেছিলো, তোর সবচেয়ে বড় ট্যালেন্ট হচ্ছে, 356 00:20:27,030 --> 00:20:30,330 তুই নির্দ্বিধায় ধন্যবাদ দিতে, সরি বলতে আর সাহায্য চাইতে পারিস। 357 00:20:31,210 --> 00:20:32,370 কাল স্কুলে আসবি? 358 00:20:32,710 --> 00:20:35,500 মনে হয়না আসবো, কেন? 359 00:20:35,500 --> 00:20:38,420 আমাদের স্কুলেই সম্ভবত সমস্যাটার সমাধান লুকিয়ে আছে। 360 00:20:38,420 --> 00:20:42,300 স্কুলের স্টুডেন্টরা কিন্তু এখনও মায়ি সাকুরাজিমার কথা ভুলে যায়নি। 361 00:20:42,800 --> 00:20:43,970 আচ্ছা... 362 00:20:43,970 --> 00:20:47,100 আমি এই ব্যাপারটা নিয়ে কিছুটা চিন্তা করবো, তবে খুব বেশি এক্সপেক্টেশন রাখিস না। 363 00:20:47,100 --> 00:20:48,180 ধন্যবাদ। 364 00:20:48,180 --> 00:20:51,600 কাল দুপুরের দিকে স্কুলে আসতে পারি। 365 00:20:51,600 --> 00:20:53,060 এত রাতে বিরক্ত করার জন্য দুঃখিত। 366 00:20:56,650 --> 00:20:59,320 ধুর! গোসল শেষ হয়ে গিয়েছে! 367 00:20:59,320 --> 00:21:00,900 আমি এখন কি করবো? 368 00:21:00,990 --> 00:21:01,650 হুহ? 369 00:21:01,900 --> 00:21:05,510 আমি আমার জামা-কাপড় সাথে এনেছি, কিন্তু প্রয়োজনীয় আরো অনেক কিছু আনি নি। 370 00:21:07,990 --> 00:21:09,160 এটা কিছুটা অদ্ভূত। 371 00:21:10,200 --> 00:21:12,290 এরকম একটা অপরিচিত শহরে ঘুরে বেড়ানো... 372 00:21:12,790 --> 00:21:15,580 আমি ভেবেছিলাম এখানে তুমি এর আগেও অনেকবার এসেছো। 373 00:21:15,580 --> 00:21:17,920 সেটা তো কিছুক্ষণের জন্য। 374 00:21:17,920 --> 00:21:19,670 অহ, বুঝতে পেরেছি। 375 00:21:20,000 --> 00:21:25,590 ভাবতেই অবাক লাগছে যে, তোমার মতো একটা বাচ্চা ছেলের সাথে এত রাতে আমি হাঁটছি। 376 00:21:25,590 --> 00:21:30,640 আমিও ভাবতে পারি নি যে, মায়ি সাকুরাজিমার মতো সেলিব্রিটির পাশাপাশি আমি কখনো হাটতে পারবো। 377 00:21:31,270 --> 00:21:32,140 তুমি খুবই ভাগ্যবান, তাইনা? 378 00:21:32,980 --> 00:21:34,640 আমি এটা ভুলবো না। 379 00:21:37,650 --> 00:21:39,400 আমি জীবনেও এটা ভুলবো না। 380 00:21:40,520 --> 00:21:41,900 আর, যদি ভুলে যাও? 381 00:21:42,820 --> 00:21:44,400 তাহলে আমি নাক দিয়ে নুডুলস খাবো। 382 00:21:48,740 --> 00:21:50,200 খুবই জঘন্য একটা ব্যাপার। 383 00:21:50,200 --> 00:21:51,990 আমি কি মেঝেতে ঘুমোবো? 384 00:21:51,990 --> 00:21:54,830 আমার সাথে কথা বলো। মজার কোনো গল্প শোনাও। 385 00:21:54,830 --> 00:21:59,210 এর থেকে মেঝেতে শোয়াটাই ভালো ছিলো। আমাকে ঝামেলায় ফেলে তোমার কি ভালো লাগে? 386 00:21:59,460 --> 00:22:03,260 কিন্তু, আমি তোমাকে ঝামেলায় ফেললে, তোমারও তো ভালো লাগে, তাইনা? 387 00:22:03,260 --> 00:22:08,390 এরকম একটা সুন্দরী মেয়ের পাল্লায় পড়লে, সবার সবকিছুই ভালো লাগবে। 388 00:22:08,760 --> 00:22:10,470 প্রশংসা করলে? নাকি, কটুক্তি করলে? 389 00:22:10,850 --> 00:22:12,010 আমি শুধুমাত্র সত্যিটা বলেছি। 390 00:22:12,470 --> 00:22:13,350 আচ্ছা... 391 00:22:18,480 --> 00:22:20,560 এই, আমরা কিস করছি না কেন? 392 00:22:22,820 --> 00:22:25,200 মিস মায়ি, তুমি কি বিষন্নতায় ভুগছো ? 393 00:22:26,030 --> 00:22:26,960 ইডিয়ট। 394 00:22:28,110 --> 00:22:29,910 চলো এখন ঘুমোই। শুভরাত্রি। 395 00:22:34,870 --> 00:22:35,700 এই, সাকুতা। 396 00:22:36,370 --> 00:22:38,000 আমরা নাকি এখন ঘুমোবো? 397 00:22:38,790 --> 00:22:43,670 "আমি অদৃশ্য হয়ে যেতে চাই না" বলে, আমি যদি এখন কান্না করতে শুরু করি,তখন তুমি কি করবে? 398 00:22:43,670 --> 00:22:48,090 আমি তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে, কানে ফিসফিস করে বলবো, "সব ঠিক হয়ে যাবে।" 399 00:22:48,590 --> 00:22:50,390 তাহলে আমি জীবনেও এটা বলবো না। 400 00:22:50,850 --> 00:22:52,430 কেন? আমার উত্তর তোমার পছন্দ হয়নি? 401 00:22:53,060 --> 00:22:56,520 আমি নিশ্চিত তুমি সেই পরিস্থিতির সুযোগ নিয়ে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবে... 402 00:22:56,520 --> 00:22:59,810 যাইহোক, আমি শোবিজে ফিরে যেতে চাচ্ছি। এখন অদৃশ্য হয়ে যেতে চাচ্ছি না। 403 00:23:00,690 --> 00:23:01,560 হ্যাঁ। 404 00:23:02,270 --> 00:23:06,690 আমি নাটক সিনেমা স্টেজ শো তে পারফর্ম করতে চাই। 405 00:23:07,360 --> 00:23:12,990 আর তোমার মতো অসভ্য ছেলের সাথে দেখা হওয়ার পর, আমি এখন স্কুলে নিয়মিত ক্লাস করতে চাই... 406 00:23:12,990 --> 00:23:14,830 আমি কখনোই তোমাকে ভুলে যাবো না। 407 00:23:15,740 --> 00:23:17,200 এর কি কোনো গ্যারান্টি আছে? 408 00:23:17,620 --> 00:23:22,920 চাইলেও আমি এরকম একটা মেয়ের কথা ভুলে যেতে পারবো না। 409 00:23:22,920 --> 00:23:26,590 যাইহোক, কিস করার অফারটি কি এখনো আছে? 410 00:23:27,970 --> 00:23:29,630 অবশ্যই না। 411 00:23:29,630 --> 00:23:34,220 ওটাই তোমার প্রথম ও শেষ সুযোগ ছিলো। 412 00:23:34,810 --> 00:23:37,770 আগে বললে তো আমি তখনই করে ফেলতাম। 413 00:23:39,520 --> 00:23:40,730 এখন অনেক দেরী হয়ে গিয়েছে। 414 00:23:44,110 --> 00:23:44,860 ধন্যবাদ। 415 00:23:45,770 --> 00:23:47,820 আমার পাশে এখনো থাকার জন্য... 416 00:23:49,110 --> 00:23:49,860 ধন্যবাদ। 417 00:24:56,010 --> 00:24:58,890 এইতো আমার সাকুতা, একটা আস্ত বদমাশ। 418 00:24:56,970 --> 00:24:59,970